পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins৯৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৯৮
সিলেবাস
Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট: বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।] ----------------- এক নজরে বিসিএসের সিলেবাস: ১. বাংলা ভাষা ও সাহিত্য - ৩৫ নম্বর ২. English Language and Literature - ৩৫ নম্বর ৩. বাংলাদেশ বিষয়াবলি - ৩০ নম্বর ৪. আন্তর্জাতিক বিষয়াবলি - ২০ নম্বর ৫. ভূগোল ও দুর্যোগ ব্যবস্থাপনা - ১০ নম্বর ৬. বিজ্ঞান ও কম্পিউটার-তথ্য প্রযুক্তি - ৩০ নম্বর ৭. গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা - ৩০ নম্বর ৮. নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন - ১০ নম্বর
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৯৮ প্রশ্ন

.
মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত নাটক কোনটি?
  1. ক) পদ্মাবতী
  2. খ) নীলদর্পণ
  3. গ) বসন্তকুমারী
  4. ঘ) শর্মিষ্ঠা
সঠিক উত্তর:
ঘ) শর্মিষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শর্মিষ্ঠা
ব্যাখ্যা
• মধুসূদন ছিলেন বাংলা সাহিত্যের যুগপ্রবর্তক কবি।  উনিশ শতকের বাঙালি নবজাগরণের অন্যতম পথিকৃৎ মধুসূদন তাঁর অনন্যসাধারণ প্রতিভার দ্বারা বাংলা ভাষার অন্তর্নিহিত শক্তি আবিষ্কার করে এই ভাষা ও সাহিত্যের যে উৎকর্ষ সাধন করেন, এরফলেই তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমর হয়ে আছেন। বাংলা সাহিত্যে তিনি ‘মধুকবি’ নামে পরিচিত।

• মাইকেল মধুসূদন দত্ত মহাভারতের দেবযানী-যযাতি কাহিনী অবলম্বনে ১৮৫৮ সালে পাশ্চাত্য রীতিতে রচনা করেন ‘শর্মিষ্ঠা’ নাটক। এটিই প্রকৃত অর্থে বাংলা ভাষায় রচিত প্রথম সার্থক নাটক এবং একই অর্থে মধুসূদনও বাংলা সাহিত্যের প্রথম নাট্যকার।

• পরের বছর মধুসূদন রচনা করেন দুটি প্রহসন:
- একেই কি বলে সভ্যতা ও
- বুড় সালিকের ঘাড়ে রোঁ।

মাইকেল মধুসূদন দত্ত রচিত অন্যান্য গ্রন্থগুলো হলো:
নাটক
- পদ্মাবতী
- কৃষ্ণকুমারী

কাব্য
-মেঘনাদবধ
- বীরঙ্গনা
- তিলোত্তমাসম্ভব

উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষার সাহিত্য ও জিজ্ঞাসা।
.
সারদামঙ্গল কাব্যের রচয়িতা কে?
  1. ক) দ্বিজেন্দ্রলাল রায়
  2. খ) সুধীন্দ্রনাথ দত্ত
  3. গ) সত্যেন্দ্রনাথ দত্ত
  4. ঘ) বিহারীলাল চক্রবর্তী
সঠিক উত্তর:
ঘ) বিহারীলাল চক্রবর্তী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা
• বিহারীলাল চক্রবর্তী, (১৮৩৫-১৮৯৪) আধুনিক বাংলা গীতিকবিতার অন্যতম পুরোধা এবং রবীন্দ্রনাথের কাব্যগুরু হিসেবে পরিচিত।

বিহারীলালের রচনাবলির মধ্যে:
- স্বপ্নদর্শন,
- সঙ্গীতশতক,
- বন্ধুবিয়োগ,
- প্রেমপ্রবাহিণী,
- নিসর্গসন্দর্শন,
- বঙ্গসুন্দরী,
- সারদামঙ্গল,
- নিসর্গসঙ্গীত,
- মায়াদেবী,
- দেবরাণী,
- বাউলবিংশতি,
- সাধের আসন এবং
- ধূমকেতু  উল্লেখযোগ্য।

• ‘সারদামঙ্গল’ কাব্য বিহারীলালের শ্রেষ্ঠ রচনা। এটি আধুনিক বাংলা সাহিত্যের একটি স্তম্ভস্বরূপ। এর মাধ্যমেই তিনি উনিশ শতকের গীতিকবিদের গুরুস্থানীয় হয়েছেন। রবীন্দ্রনাথ এ কাব্যটি পড়ে নানাভাবে প্রভাবিত হয়েছেন এবং বিহারীলালকে আখ্যায়িত করেছেন ‘ভোরের পাখি’ বলে।

• বিহারীলাল কাব্যচর্চার পাশাপাশি পত্রিকা সম্পাদনার কাজও করেছেন। তাঁর সম্পাদিত পত্রিকা: পূর্ণিমা, সাহিত্য-সংক্রান্তি, অবোধবন্ধু প্রভৃতি। এসব পত্রিকায় অন্যদের রচনার পাশাপাশি তাঁর নিজের রচনাও প্রকাশিত হয়েছে। এছাড়া  ভারতী,  সোমপ্রকাশ, কল্পনা  প্রভৃতি পত্রিকায়ও তাঁর রচনা প্রকাশিত হয়েছে। বিহারীলাল ১৮৯৪ সালের ২৪ মে মৃত্যুবরণ করেন।

উৎস: বাংলাপিডিয়া।
.
‘ছেলে-ভুলানাে’ কোন সমাসের উদাহরণ?
  1. ক) তৎপুরুষ সমাস
  2. খ) বহুব্রীহি সমাস
  3. গ) দ্বন্দ্ব সমাস
  4. ঘ) কর্মধারয়
সঠিক উত্তর:
ক) তৎপুরুষ সমাস
উত্তর
সঠিক উত্তর:
ক) তৎপুরুষ সমাস
ব্যাখ্যা
তৎপুরুষ সমাস: সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লােপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস। এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়।
⇒ বিভক্তি লােপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ:
- দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত
- ছেলেকে ভুলানাে = ছেলে-ভুলানাে

⇒ সন্নিহিত অনুসর্গ লােপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ:
- মধু দিয়ে মাখা = মধুমাখা
- চিনি দিয়ে পাতা = চিনিপাতা

⇒ কিছু ক্ষেত্রে বিভক্তি লােপ পায় না, এসব তৎপুরুষ সমাসের নাম অলুক তৎপুরুষ, যেমন –
- গরুর গাড়ি = গরুরগাড়ি
- তেলে ভাজা = তেলেভাজা।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
কোনটি মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি?
  1. ক) শ
  2. খ) জ
  3. গ) ঢ়
  4. ঘ) ড়
সঠিক উত্তর:
গ) ঢ়
উত্তর
সঠিক উত্তর:
গ) ঢ়
ব্যাখ্যা
• ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রের ধ্বনিদ্বারে বায়ুর কম্পন কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়: ঘােষ ও অঘোষ।

ঘােষ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি, সেসব ধ্বনিকে বলা হয় ঘােষধ্বনি। যথা:
ব, ভ, ম, দ, ধ, ন, র, ল, ড, ঢ, ড়, ঢ়, জ, ঝ, গ, ঘ, ঙ, হ ।

অঘোষ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম, সেসব ধ্বনিকে বলা হয় অঘােষধ্বনি, যথা:
প, ফ, ত, থ, স, ট, ঠ, চ, ছ, শ, ক, খ।

• ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে বায়ুপ্রবাহের বেগ কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়ঃ অল্পপ্রাণ ও মহাপ্রাণ।

অল্পপ্রাণ ব্যঞ্জন:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, সেগুলােকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি।
যেমন - প, ব, ত, দ, স, ট, ড, ড়, চ, জ, শ, ক, গ ইত্যাদি।

মহাপ্রাণ ব্যঞ্জন:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি, সেগুলােকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি।
যেমন – ফ, ভ, থ, ধ, ঠ, ঢ, ঢ়, ছ, ঝ, খ, ঘ, হ ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
‘কুসুম কানন’ কাব্যগ্রন্থের রচয়িতা কে
  1. ক) কায়কোবাদ
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) জীবনানন্দ দাশ
  4. ঘ) কালিদাস রায়
সঠিক উত্তর:
ক) কায়কোবাদ
উত্তর
সঠিক উত্তর:
ক) কায়কোবাদ
ব্যাখ্যা
- কায়কোবাদ (১৮৫৭-১৯৫১)  আধুনিক বাংলা মহাকাব্য ধারার শেষ কবি। তাঁর প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশী, ‘কায়কোবাদ’ তাঁর সাহিত্যিক ছদ্মনাম। ১৮৫৭ সালে  ঢাকা জেলার  নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। 
- অতি অল্পবয়স থেকে কায়কোবাদের সাহিত্য-প্রতিভার স্ফুরণ ঘটে। মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্য বিরহবিলাপ (১৮৭০) প্রকাশিত হয়।

তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে:
- কুসুম কানন,
- অশ্রুমালা,
-  মহাশ্মশান,
- শিব-মন্দির,
- অমিয়ধারা,
- শ্মশান-ভস্ম ও
- মহরম শরীফ।

• কবির মৃত্যুর বহুদিন পরে প্রেমের ফুল (১৯৭০), প্রেমের বাণী (১৯৭০), প্রেম-পারিজাত (১৯৭০), মন্দাকিনী-ধারা (১৯৭১) ও গওছ পাকের প্রেমের কুঞ্জ (১৯৭৯) প্রকাশিত হয়। সম্প্রতি  বাংলা একাডেমী কায়কোবাদ রচনাবলী (৪ খন্ড, ১৯৯৪-৯৭) প্রকাশ করেছে।

• বাংলা কাব্যসাহিত্যে অসাধারণ অবদানের জন্য নিখিল ভারত সাহিত্য সংঘ তাঁকে ‘কাব্যভূষণ’, ‘বিদ্যাভূষণ ও ‘সাহিত্যরত্ন’ (১৯২৫) উপাধিতে ভূষিত করে। ১৯৫১ সালের ২১ জুলাই ঢাকায় তাঁর মৃত্যু হয়। 

উৎস: বাংলাপিডিয়া।
.
গিরিশচন্দ্র ঘোষ রচিত রোমান্টিক নাটক কোনটি?
  1. ক) মুকুলমুঞ্জরা
  2. খ) হীরার ফুল 
  3. গ) লক্ষ্মণ বর্জন
  4. ঘ) রামের বনবাস
সঠিক উত্তর:
ক) মুকুলমুঞ্জরা
উত্তর
সঠিক উত্তর:
ক) মুকুলমুঞ্জরা
ব্যাখ্যা
• গিরিশচন্দ্র ঘোষ, (১৮৪৪-১৯১২)  নাট্যকার, নাট্যপরিচালক, মঞ্চাভিনেতা।
• ১৮৪৪ সালের ২৮ ফেব্রুয়ারি কলকাতার বাগবাজারে তাঁর জন্ম।
• ১৮৭২ সালে তিনিই প্রথম বাংলা পেশাদার নাট্য কোম্পানি ন্যাশানাল থিয়েটার প্রতিষ্ঠা করেন।
• গিরিশচন্দ্র প্রায় চল্লিশটি নাটক রচনা করেছেন এবং ততোধিক সংখ্যক নাটক পরিচালনা করেছেন।
• ১৯১২ সালের ৮ ফেব্রুয়ারি এই মহান অভিনেতা ও নাট্যকার কলকাতায় পরলোক গমন করেন।

• পৌরাণিক নাটক
- রাবণবধ 
- সীতার বনবাস 
- সীতার বিদ্রোহ 
- লক্ষ্মণ বর্জন
- রামের বনবাস
- সীতাহরণ 
- পান্ডবের অজ্ঞাতবাস
-পাণ্ডব গৌরব 

• রোমান্টিক নাটক
- মুকুলমুঞ্জরা
- আবু হোসেন

• ঐতিহাসিক নাটক
- সিরাজদ্দৌলা
- মীরকাশিম 
- ছত্রপতি শিবাজী 
- অশোক 

• কৌতুক নাটক
- হীরার ফুল 
- সপ্তমীতে বিসর্জন 
- বড়দিনের বখশিশ 

উৎস: বাংলাপিডিয়া।
.
ষ-ত্ব বিধান অনুসারে কোনটি সঠিক?
  1. ক) পোষ্ট
  2. খ) চিকীর্ষা
  3. গ) জিনিষ
  4. ঘ) মাষ্টার
সঠিক উত্তর:
খ) চিকীর্ষা
উত্তর
সঠিক উত্তর:
খ) চিকীর্ষা
ব্যাখ্যা
ষ-ত্ব বিধানের নিয়মাবলী:
১। অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের স ষ হয়। যেমন—ভবিষ্যৎ, মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা ইত্যাদি।
২। ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে ‘ষ’ হয়। যেমন—অভিষেক, সুষুপ্ত, অনুষঙ্গ, প্রতিষেধক, প্রতিষ্ঠান ইত্যাদি।
৩। ‘ঋ’ ও ঋ-কারের পর ‘ষ’ হয়। যেমন—ঋষি, কৃষক।
৪। তৎসম শব্দে ‘র’ এর পর ‘ষ’ হয়। যেমন—বর্ষা, ঘর্ষণ।
৫। ট-বর্গীয় ধ্বনির সঙ্গে ‘ষ’ যুক্ত হয়। যেমন—কষ্ট, কাষ্ঠ।
৬। কতগুলো শব্দে স্বভাবতই ‘ষ’ হয়। যেমন—ষড়ঋতু, আষাঢ়, ভাষা, মানুষ, দ্বেষ, ভূষণ ।
৭। বিদেশি শব্দে ‘ষ’ হয় না। যেমন—জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
‘অধমর্ণ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনাটি?
  1. ক) অধ+মর্ণ
  2. খ) অধম+ঋর্ণ
  3. গ) অধম+মর্ণ
  4. ঘ) অধম+ধণ
অনির্ধারিত
ব্যাখ্যা
• সঠিক সন্ধি বিচ্ছেদ ‘অধমর্ণ’ =  অধম+ঋণ 
অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হয়েছে।


• প্রথম পদের শেষে অ-ধ্বনি বা আ-ধ্বনি এবং পরের পদের প্রথমে ঋ-ধ্বনি থাকলে দুয়ের সন্ধিতে আর্ হয়। বানানে অ আগের ব্যঞ্জনের সঙ্গে যৃক্ত হয় এবং র্-ধ্বনি রেফ হয়ে পরের ব্যঞ্জনের ওপরে বসে। 
• [অ+ঋ = অর্] - দেব+ঋষি = দেবর্ষি, উত্তম+ঋণ = উত্তমর্ণ, সপ্ত+ঋষি = সপ্তর্ষি ইত্যাদি।
• [আ+ঋ = অর্] - রাজা+ঋষি = রাজর্ষি, মহা+ঋষি = মহর্ষি ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘কষ্টের মধ্য দিয়েই ফল লাভ’ অর্থে কোন প্রবাদটি সঠিক?
  1. ক) অধিক সন্ন্যাসীতে গাঁজন নষ্ট
  2. খ) অতিদর্পে হত লঙ্কা
  3. গ) এঁটোপাত না যায় স্বর্গে
  4. ঘ) আগুন পোহাতে ধোঁয়ার কষ্ট
সঠিক উত্তর:
ঘ) আগুন পোহাতে ধোঁয়ার কষ্ট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আগুন পোহাতে ধোঁয়ার কষ্ট
ব্যাখ্যা
• ‘আগুন পোহাতে ধোঁয়ার কষ্ট‘ প্রবাদ প্রবচনটির অর্থ = কষ্টের মধ্য দিয়েই ফল লাভ।

অন্যদিকে, 
‘অধিক সন্ন্যাসীতে গাঁজন নষ্ট’ প্রবাদ প্রবচনটির অর্থ = অতিরিক্ত লোকের খবরদারিতে কাজ পণ্ড।
‘অতিদর্পে হত লঙ্কা’ প্রবাদ-প্রবচনটির অর্থ = অহঙ্কার পতনের মূল।
‘এঁটোপাত না যায় স্বর্গে’ প্রবাদ প্রবচনটির অর্থ = পরমুখাপেক্ষীর সমৃদ্ধি সম্ভব হয় না।
‘উনা ভাতে দুনা বল’ প্রবাদ প্রবচনটির অর্থ = স্বল্পহার স্বাস্থ্যপ্রদ।
কানা-ছেলের নাম পদ্মলোচন = অযোগ্যের বিপরীত নামকরণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং সৌমিত্র শেখর।
১০.
‘কবুতর’ এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) ললাট
  2. খ) অংশু
  3. গ) কপোত
  4. ঘ) তনয়া
সঠিক উত্তর:
গ) কপোত
উত্তর
সঠিক উত্তর:
গ) কপোত
ব্যাখ্যা
• ‘কবুতর’ এর সমার্থক শব্দ - কপোত, পায়রা, পারাবত, নোটন।

অন্যান্য শব্দ গুলোর প্রতিশব্দ হলো:
‘ভাগ্য’ এর সমার্থক শব্দ - ললাট, বরাত, ভাল, অদৃষ্ট, ভাগ্য, নিয়তি, নসিব।
‘কিরণ’ এর সমার্থক শব্দ - অংশু, রশ্মি, প্রভা, দীপ্ত, জ্যোতি, আলোকচ্ছবি , শিখা, কর।
‘তনয়া’ এর সমার্থক শব্দ -  তনয়া, মেয়ে, দুহিতা, আত্মাজা, নন্দিনী, পুত্রী, ঝি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
১১.
স্বাধীনতা সংগ্রামের পেক্ষাপটে রচিত কবিতা কোনটি?
  1. ক) ওঙ্কার
  2. খ) বাংলাদেশ
  3. গ) চিলেকোঠার সেপাই
  4. ঘ) গোরা
সঠিক উত্তর:
খ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
খ) বাংলাদেশ
ব্যাখ্যা
- অমিয় চক্রবর্তী (১৯০১-১৯৮৬): পশ্চিমবঙ্গের হুগলীর শ্রীরামপুরে তাঁর জন্ম।
- অমিয় চক্রবর্তী তাঁর জীবনের প্রথম দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের নিকট-সান্নিধ্যে এসেছিলেন।
- তিনি রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন এবং তাঁর সঙ্গে বহুদেশে ভ্রমণ করেছেন।
- তিরিশের পঞ্চকবির মধ্যে তিনি অন্যতম একজন।
- অমিয় চক্রবর্তী রচিত ‘বাংলাদেশ’ কবিতাটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পেক্ষাপটে রচিত।

• অমিয় চক্রবর্তীর কাব্যগ্রন্থ:
- তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘কবিতাবলী’ (১৯২৪-২৫)।
- তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ১৫৷

• তাঁর অন্যান্য গ্রন্থ:
- উপহার 
- খসড়া 
- এক মুঠো 
- মাটির দেয়াল 
- অভিজ্ঞান বসন্ত 
- পারাপার 
- পালাবদল 
- ঘরে ফেরার দিন 
- হারানো অর্কিড 
- পুষ্পিত ইমেজ 
- অমরাবতী
- অনিঃশেষ
- নতুন কবিতা ইত্যাদি।

অন্যদিকে,
ওঙ্কার, চিলেকোঠার সেপাই ও গোরা উপন্যাস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১২.
‘তপস্বী ও তরঙ্গিণী’ নাটকের রচয়িতা কে?
  1. ক) বুদ্ধদেব বসু
  2. খ) সমরেশ বসু
  3. গ) হুমায়ুন কবির
  4. ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
ক) বুদ্ধদেব বসু
উত্তর
সঠিক উত্তর:
ক) বুদ্ধদেব বসু
ব্যাখ্যা
- বুদ্ধদেব বসু ১৯০৮ সালের ৩০ নভেম্বর কুমিল্লায় জন্ম গ্রহণ করেন। তাঁর পরিবারের আদি নিবাস ছিল বিক্রমপুরের মালখানগরে। 
- ঢাকা থেকে প্রগতি (১৯২৭-১৯২৯) এবং  কলকাতা থেকে কবিতা (১৯৩৫-১৯৬০) পত্রিকা প্রকাশ ও সম্পাদনা তাঁর জীবনের উল্লেখযোগ্য কর্ম।
- কবিতাবিষয়ক ‘কবিতা’ পত্রিকাটি তখন সাহিত্যিক মহলে উচ্চ প্রশংসা লাভ করে; রবীন্দ্রোত্তর কবিতা-আন্দোলনেও এর ভূমিকা স্বীকৃত। বুদ্ধদেব নিজেও রবীন্দ্র-প্রভাববলয় থেকে বেরিয়ে আসেন।

- পদ্যগদ্য মিলিয়ে তাঁর গ্রন্থসংখ্যা শতাধিক। সেসবের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:
• কবিতা বন্দীর বন্দনা,
• কঙ্কাবতী,
• দ্রৌপদীর শাড়ী,

উপন্যাস
• লাল মেঘ,
• রাতভর বৃষ্টি,
• পাতাল থেকে আলাপ ,
• গোলাপ কেন কালো;

গল্পগ্রন্থ
• অভিনয়, অভিনয় নয়,
• রেখাচিত্র,
• ভাসো আমার ভেলা।

নাটক
- তপস্বী ও তরঙ্গিণী,
- কলকাতার ইলেকট্রা, সত্যসন্ধ ;
• প্রবন্ধ: কালের পুতুল , সাহিত্যচর্চা  ইত্যাদি।

• তপস্বী ও তরঙ্গিণী নাটকের জন্য তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার (১৯৬৭) লাভ করেন। ১৯৭০ সালে ভারত সরকার তাঁকে ‘পদ্মভূষণ’ পুরস্কারে ভূষিত করে। এছাড়া স্বাগত বিদায় কাব্যগ্রন্থের জন্য তিনি মরণোত্তর ‘রবীন্দ্র পুরস্কার’ (১৯৭৪) লাভ করেন। ১৯৭৪ সালের ১৮ মার্চ কলকাতায় মৃত্যু হয়।

উৎস: বাংলাপিডিয়া।
১৩.
নিচের কোন বিরাম-চিহ্নের ক্ষেত্রে বিরতির প্রয়োজন নেই?
  1. ক) প্রশ্নবোধক চিহ্ন
  2. খ) বিস্ময় চিহ্ন
  3. গ) ইলেক বা লোপ চিহ্ন
  4. ঘ) কোলন চিহ্ন
সঠিক উত্তর:
গ) ইলেক বা লোপ চিহ্ন
উত্তর
সঠিক উত্তর:
গ) ইলেক বা লোপ চিহ্ন
ব্যাখ্যা
বিরাম চিহ্ন:
 মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম-বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয়, সেগুলোকে বিরামচিহ্ন বলে। বক্তব্যকে স্পষ্ট করতেও কিছু চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে। যতিচিহ্নকে বিরামচিহ্ন বা বিরতিচিহ্নও বলা হয়।

যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল:
১. কমা - ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
২. সেমিকোলন - ১ বলার দ্বিগুণ সময়।
৩. দাঁড়ি বা পূর্ণচ্ছেদ - এক সেকেন্ড।
৪. প্রশ্নবোধক চিহ্ন - এক সেকেন্ড।
৫. বিস্ময় ও সম্বোধন চিহ্ন - এক সেকেন্ড।
৬. কোলন - এক সেকেন্ড।
৭. ড্যাস - এক সেকেন্ড।
৮. কোলন ড্যাস - এক সেকেন্ড।
৯. হাইফেন - থামার প্রয়োজন নেই।
১০. ইলেক বা লোপ চিহ্ন - থামার প্রয়োজন নেই।
১১. একক উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
১২. যুগল উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
১৩. ব্র্যাকেট (বন্ধনি চিহ্ন) - থামার প্রয়োজন নেই।
১৪. ধাতু দ্যোতক চিহ্ন - থামার প্রয়োজন নেই।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪.
‘খরগোশ’ কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) তুর্কি
  2. খ) আরবি
  3. গ) বাংলা
  4. ঘ) ফারসি
সঠিক উত্তর:
ঘ) ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফারসি
ব্যাখ্যা
• ফারসি : অন্দর, কানুন, আবহাওয়া, দরবার, আমদানি-রপ্তানি, আমল, আমির, আমেজ, শরবত, হুজুর, জমিদার, সুর্মা, হাজার,
জাফরান, বরফ, চশমা, সবজি, শহর, গ্রেপ্তার, খবর, শখ, গোলাপ, খরগোশ ইত্যাদি।

• আরবি : আজান, আল্লাহ্, আদম, কোরান, ফকির, খাতা, খারাপ, নগদ, তবলা, আসামি, আসবাব, ইজ্জত, দৌলত, গজল, শহিদ, শুরু,  কাবাব, খারিজ ইত্যাদি।

• তুর্কি : উজবুক, উর্দু, কঞ্চি, কুলি, কোর্মা, কাঁচি, খাতুন, বাবা, চকমকি, বাহাদুর, বেগম, বোঁচকা, সওগাত, চুকলি, তালাশ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ।
১৫.
নিচের কোন দুটি বাগধারা সমার্থক অর্থ বোঝাতে ব্যবহৃত হয়?
  1. ক) কানকাটা, কান-পাতলা
  2. খ) আক্কেল গুড়ুম, আক্কেল দাঁত
  3. গ) আদায় কাঁচকলায়, সাপে-নেউলে
  4. ঘ) উনপাঁজুরে, উড়নচন্ডী
সঠিক উত্তর:
গ) আদায় কাঁচকলায়, সাপে-নেউলে
উত্তর
সঠিক উত্তর:
গ) আদায় কাঁচকলায়, সাপে-নেউলে
ব্যাখ্যা
• সমর্থক অর্থে ব্যবহৃত বাগধারা হচ্ছে:
 আদায় কাঁচকলায় - ঘোর শত্রুতা।
সাপে-নেউলে - ভীষণ শত্রুতা।

অন্যান্য বাগধারার অর্থ:
উনপাঁজুরে - দুর্বল ও ব্যক্তিত্বহীন।
 উড়নচন্ডী - অমিত্যবায়ী।
কানকাটা - নির্লজ্জ।
কান-পাতলা - সব কথাই বিশ্বাস করে যে।
আক্কেল গুড়ুম - হতবুদ্ধি হওয়া।
আক্কেল দাঁত - বুদ্ধির পরিপক্বতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
নিচের কোনটি অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন?
  1. ক) পদ্মাবতী
  2. খ) কৃষ্ণপার দোহা
  3. গ) ডাকার্ণব
  4. ঘ) সেক শুভদয়া
সঠিক উত্তর:
ঘ) সেক শুভদয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সেক শুভদয়া
ব্যাখ্যা
- তথাকথিত অন্ধকার যুগের সাহিত্য সৃষ্টির কোন নিদর্শন পাওয়া যায় নি এ কথা ও সত্য নয়।
• অন্ধকার যুগে প্রাপ্ত কিছু সাহিত্য নিদর্শন- - পাকৃতপৈঙ্গলের (প্রাকৃত ভাষার গীতিকবিতা গ্রন্থ)। রামাই পণ্ডিত রচিত 'শূণ্যপূরাণ' এবং এর 'কলিমা জালাল' বা 'নিরঞ্জনের রুষ্মা' ডাক ও খনার বচন, হলায়ুধ মিশ্র রচিত 'সেক শুভদয়ার' অন্তর্গত পীর-মাহাত্ম্যজ্ঞাপক বাংলা 'আর্যা' অথবা 'ভাটিয়ালী রাগেণ গীয়তে'।

অন্যদিকে,
- কৃষ্ণপার দোহা এবং ডাকার্ণব - প্রাচীনযুগের সাহিত্য নিদর্শন।
- পদ্মাবতী - মধ্যযুগের সাহিত্য নিদর্শন।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক।
১৭.
Where there is a will there's a way. Here 'will' is a/an -
  1. ক) verb
  2. খ) noun
  3. গ) adjective
  4. ঘ) adverb
সঠিক উত্তর:
খ) noun
উত্তর
সঠিক উত্তর:
খ) noun
ব্যাখ্যা
• Articles (a, an, the) এর পর একটি মাত্র word থাকলে তা নিশ্চিত Noun হবে৷
- প্রদত্ত বাক্যে Where there is a will-অংশে article 'a' এর পর will বসাতে এটি একটি Noun.
১৮.
We will not have school today because it snowed last night. Here the underlined part is a/an -
  1. ক) Noun clause
  2. খ) Adverbial clause
  3. গ) Adjective clause
  4. ঘ) Prepositional clause
সঠিক উত্তর:
খ) Adverbial clause
উত্তর
সঠিক উত্তর:
খ) Adverbial clause
ব্যাখ্যা
• We will not have school today, because it snowed last night. Here the underlined part is an - Adverbial clause.
- যে subordinate clause কোনো বাক্যে adverb এর মতন কাজ করে তাকে Adverb clause বলে।
- Adverbial Clause সবসময় স্থান, কাল,কারন, উদ্দেশ্য, ধরন, ফলাফল ইত্যাদি প্রকাশ করে।
- প্রশ্ন প্রদত্ত বাক্যে  Cause and effect বোঝানোর কারণে এটা Adverb Clause of Cause or Reason.
১৯.
The character 'Beelzebub' is from -
  1. ক) Doctor Faustus
  2. খ) Paradise Lost
  3. গ) Paradise Regained
  4. ঘ) Hero and Leander
অনির্ধারিত
ব্যাখ্যা
Beelzebub চরিত্রটি Doctor Faustus এবং Paradise Lost উভয়টিতে রয়েছে। তাই প্রশ্নটি বাতিল করা হয়েছে।

• The character 'Beelzebub' is from - Paradise Lost.
- Paradise lost., the great Epic in English by John Milton.
- John Milton's Paradise Lost' is written in - Blank verse.
- The theme of 'Paradise Lost' is 'To Justify the way of God to man'.
- It is separated into twelve books or sections.

এই Epic এর উল্লেখযোগ্য চরিত্র সমূহ -
- Adam
- Eve
- Satan
- Beelzebub
- Raphael 
- Michael
- Mamoon
- Belial
- Gabriel, etc.

অন্যদিকে,
• The important character of Doctor Faustus:
- Mephistopheles,
- Lucifer,
- Faust
- Wagner
- Robin
- Clown
- Beelzebub
- Rafe
- Valdes and Cornelius
- Martino and Frederick
- Helen of Troy
- Good angel
- Bad Angel etc.

In Doctor Faustus, Beelzebub is the chief of demons. Faustus pledges loyalty to him instead of the Christian God.

Source: Britannica and Sparksnotes.
২০.
Robert Frost is a famous _____ poet
  1. ক) British
  2. খ) American
  3. গ) Irish
  4. ঘ) Canadian
সঠিক উত্তর:
খ) American
উত্তর
সঠিক উত্তর:
খ) American
ব্যাখ্যা
• Robert Frost: 
- In full, Robert Lee Frost, American poet.
- Robert Frost was an American poet American poet who was much admired for his depictions of the rural life of New England, his command of American colloquial speech, and his realistic verse portraying ordinary people in everyday situations.

Legendary/Best Poems:
- Road not Taken
- Mending Wall
- Stopping by Woods on a Snowy Evening
- Christmas Trees
- A Boy’s Will
- North of Boston
- Nothing Gold Can Stay
- After Apple-picking
- Home Burial.

Source: Britannica
২১.
It never occurred ____ me to try for a government scholarship.
  1. ক) at
  2. খ) on
  3. গ) with
  4. ঘ) to
সঠিক উত্তর:
ঘ) to
উত্তর
সঠিক উত্তর:
ঘ) to
ব্যাখ্যা
•  occur to মনে হওয়া; মনে পড়া।
- অর্থাৎ, মনে হওয়া বা মনে পড়া অর্থে Occur এরপর appropriate preposition হিসাবে to বসে।
- তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to.
- Complete Sentence: It never occurred to me to try for a government scholarship,
২২.
What is the verb form of the word 'Occlude'?
  1. ক) Occludize
  2. খ) Occlude
  3. গ) Occlusive
  4. ঘ) Occlusion
সঠিক উত্তর:
খ) Occlude
উত্তর
সঠিক উত্তর:
খ) Occlude
ব্যাখ্যা
Occlude (verb transitive)

English Meaning: To block something.
Bangla Meaning: (ছিদ্র) বন্ধ করে দেওয়া; শুষে নেওয়া। 

• Other Forms: 
- Occluded (adjective) (Verb) অবরুদ্ধ; (রসায়ন) অন্তর্বৃত /করা। 
- Occlusion (noun) অবরোধ; (রসায়ন) অন্তর্বৃতি।
- Occlusive (adjective) অবরোধক; (রসায়ন) অন্তর্ধারক।

Example Sentence: 
1. Veins can get occluded by blood clots.
2. This can cause the soft tissues of our airways to swell and occlude the passage of air flowing through.

Source: Live MCQ Lecture.
২৩.
'Ishmael and Ahab' are the characters from which novel?
  1. ক) Old Man and the Sea
  2. খ) Moby Dick
  3. গ) Pamela
  4. ঘ) The Lion and the Jewel
সঠিক উত্তর:
খ) Moby Dick
উত্তর
সঠিক উত্তর:
খ) Moby Dick
ব্যাখ্যা
• 'Ishmael and Ahab' are the characters from the novel - Moby Dick.
•  Ishmael, is the narrator of the novel ''Moby Dick' and Ahab is the Ship's Captain.
- Herman Melville, is the author of the novel 'Moby Dick'
- Herman Melville হচ্ছেন একজন American Novelist, short-story writer and poet.
- Moby Dick, novel by Herman Melville, published in London in October 1851 as "The Whale" and a month later in New York City as Moby-Dick; or, The Whale.
- It is dedicated to Nathaniel Hawthorne.
- Moby Dick is generally regarded as Melville’s magnum opus and one of the greatest American novels.
- Moby Dick উপন্যাসটির কাহিনী আবর্তিত হয়েছে একটি তিমি শিকারকে কেন্দ্র করে।

• Characters:
- Ishmael (Narrator)
- Ahab (Ship's Captain)
- Queequeg
- Starbuck etc.
------------------
His famous novels of Herman Melville are:
- Moby Dick,
- White Jacket,
- Bartleby, the Scrivener.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Britannica.
২৪.
"Beauty itself is but the sensible image of the Infinite."- is stated by -
  1. ক) William Wordsworth
  2. খ) Francis Bacon
  3. গ) John Keats
  4. ঘ) Mathew Arnold
সঠিক উত্তর:
খ) Francis Bacon
উত্তর
সঠিক উত্তর:
খ) Francis Bacon
ব্যাখ্যা
• "Beauty itself is but the sensible image of the Infinite."- is stated by - Francis Bacon.
- Francis Bacon কে father of English Essay ও বলা হয়ে থাকে।

 • তার বিখ্যাত কিছু quotes - 
- “Revenge is a kind of wild justice”
- “Wives are young men’s mistresses; companions for middle age, and old men’s nurses.”
- “Reading maketh a full man; conference a ready man, and writing an exact man.”
- “It is impossible to love and to be wise.”
- “Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested.”
- "Wonder is the seed of knowledge."
- "A false friend is more dangerous than an open enemy."
- "Beauty itself is but the sensible image of the Infinite."
- "Silence is the sleep that nourishes wisdom."

Source: Enotes.com and Britannica.
২৫.
"Oliver Twist" by Charles Dickens portrays the underworld of which city?
  1. ক) London
  2. খ) Paris
  3. গ) London and Paris
  4. ঘ) Italy
সঠিক উত্তর:
ক) London
উত্তর
সঠিক উত্তর:
ক) London
ব্যাখ্যা
• Oliver Twist" by Charles Dickens portrays the underworld of the city of London.
- Oliver Twist, in full Oliver Twist; or, The Parish Boy’s Progress, novel by Charles Dickens, published under the pseudonym “Boz”.
- এই উপন্যাস টি ১৮৩৭ সাল থেকে ১৮৩৯ সাল পর্যন্ত ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়। 
- The novel follows the journey of the titular character, Oliver Twist. an orphan since birth.
- লেখক এই কাহিনীর দ্বারা তৎকালীন লন্ডন শহরের একটি দুরবস্থার চিত্র তুলে ধরেছেন। তিনি সার্থক ভাবে দেখিয়েছেন কিভাবে দারিদ্রতা মানুষকে অপরাধের দিকে ঠেলে দেয়। 

• Important character of this novel:
- Oliver Twist
- Fagin
- Bill Sikes
- Nancy
- Agnes Fleming
- Charley Bates etc.

Source: Britannica.
২৬.
They have been fighting one another since last week. Here the underlined part is a/an -
  1. ক) Adverbial Phrase
  2. খ) Verb Phrase
  3. গ) Prepositional Phrase
  4. ঘ) Phrasal Verb
সঠিক উত্তর:
খ) Verb Phrase
উত্তর
সঠিক উত্তর:
খ) Verb Phrase
ব্যাখ্যা
• They have been fighting one another since last week. Here the underlined part is a/an - Verb Phrase.

• Verb Phrase:
- যে phrase - verb এর কাজ করে সেটি Verb Phrase.
-A verb phrase consists of a main verb alone, or a main verb plus any modal and/or auxiliary verbs.
- The main verb always comes last in the verb phrase:
- যেমন - এখানে have been fighting তাই Verb phrase.

অন্যদিকে,
• Phrasal Verb:
- বাক্যে Verb + preposition/adverb থাকলে সেটা Phrasal Verb হয়।
- যেমন - look down upon, give up, look after.

• Adverbial Phrase:
- যে phrase বাক্যে ব্যবহৃত হয় adverb এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
- সাধারনত বাক্যকে কখন ( when), কোথায় ( where), কেন( why) ও কিভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটি Advrbial phrase.

• Prepositional Phrase:
- Prepositional Phrase - Preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective Phrase বা Adverb Phrase এর মতো কাজ করে। যেমন -
- A man of high intellect often feels lonely. (Prepositional Phrase/ Adjective Phrase)
- He went there with a jolly mind. (Prepositional Phrase/ Adverb Phrase)
২৭.
Father said to his son, 'Are you reading now?' (Make it indirect)
  1. ক) Father asked his son if he had been reading now.
  2. খ) Father asked his son if he had been reading then.
  3. গ) Father asked his son if he was reading now.
  4. ঘ) Father asked his son if he was reading then.
সঠিক উত্তর:
ঘ) Father asked his son if he was reading then.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Father asked his son if he was reading then.
ব্যাখ্যা
• Interrogative Sentence যুক্ত Direct Speech কে Indirect Speech করার নিয়ম: 
- Subject + ask + object + if/whether + reported speech এর subject + Tense অনুসারে verb + extension.
অর্থাৎ,
- Reporting verb টি ask, demand of, enquire of, want to know, wonder এ পরিবর্তন হয়।
- Reported speech টি যদি auxiliary verb দ্বারা শুরু হয় তাহলে linker হিসেবে if/ whether বসবে।
- Reported speech এর অন্তর্গত interrogative sentence টি WH-question word দ্বারা শুরু হয়, তাহলে তা অপরিবর্তিত থাকবে অর্থাৎ সেই WH-question word টিই বসবে।
- Direct speech এর interrogative sentence টি indirect- এ Assertive sentences- এ পরিবর্তিত হয়।
• উক্ত বাক্যে reported verbটি present continuous tense.
- তাই, indirect speech এ reported verb টি past continuous tense হবে।
- নিয়মানুযায়ী সঠিক উত্তর - Father asked his son if he was reading then.
২৮.
Truthfulness is one of the greatest virtues in a man's life. (Make it comparative)
  1. ক) Truthfulness is greater than any other virtue in a man's life.
  2. খ) Truthfulness is greater than most other virtues in a man's life.
  3. গ) Very few virtues is greater than truthfulness in aman's life.
  4. ঘ) Truthfulness is greater than all other virtues in a man's life.
সঠিক উত্তর:
খ) Truthfulness is greater than most other virtues in a man's life.
উত্তর
সঠিক উত্তর:
খ) Truthfulness is greater than most other virtues in a man's life.
ব্যাখ্যা
• One of the যুক্ত superlative sentence কে comparative এ রূপান্তরিত করার নিয়ম হলো - 
 - প্রথমে superlative sentence এর প্রথম subject টি প্রথমে বসে
- verb বসবে
- এরপর one of the বাদ যাবে
- superlative degree এর comparative form বসবে।
- এরপর than most other বসবে এবং
- সবশেষে superlative sentence টির বাকি অংশ বসবে। 

সুতরাং নিয়মানুযায়ী Truthfulness is greater than most other virtues in a man's life. বাক্যটি সঠিক।
২৯.
The boss has his assistant ____ the errors.
  1. ক) find
  2. খ) found
  3. গ) been found
  4. ঘ) been finding
সঠিক উত্তর:
ক) find
উত্তর
সঠিক উত্তর:
ক) find
ব্যাখ্যা
• Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.

• Causative verb হিসাবে has এর structure - 
- Subject + has/have/had + Object + Verb-এর past participle.
- তবে, ব্যক্তির ক্ষেত্রে bare infinite verb বসে।
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - find.
- Complete Sentence: The boss has his assistant find the errors.
৩০.
It is only I who_______ running fast.
  1. ক) is
  2. খ) am
  3. গ) are
  4. ঘ) were
সঠিক উত্তর:
খ) am
উত্তর
সঠিক উত্তর:
খ) am
ব্যাখ্যা
• সাধারণ নিয়মানুযায়ী, Relative pronoun (who, whom, which, what, when, whose, how, that) থাকলে -
- Antecedent (Relative pronoun এর পূর্বের Noun/pronoun) অনুযায়ী verb বসে।
- অর্থাৎ, Relative pronouns-এর ক্ষেত্রে completing sentence-এ number ও person অনুযায়ী পরের verb পরিবর্তিত হয়।
- তাই প্রশ্নে উল্লেখিত বাক্যে Antecedent ‘I’ থাকায় শূন্যস্থানে am বসবে।
- Complete sentence: It is only I who am running fast.
৩১.
।2x - 7। ≤ 5 অসমতাটির সমাধান হলো- 
  1. ক) 2 ≤ x ≤ 7
  2. খ) 1 ≤ x ≤ 6
  3. গ) 3 ≤ x ≤ 7
  4. ঘ) 0 ≤ x ≤ 5
সঠিক উত্তর:
খ) 1 ≤ x ≤ 6
উত্তর
সঠিক উত্তর:
খ) 1 ≤ x ≤ 6
ব্যাখ্যা
প্রশ্ন: ।2x - 7। ≤ 5 অসমতাটির সমাধান হলো- 

সমাধান: 
।2x - 7। ≤ 5
⇒ - 5 ≤ 2x - 7 ≤ 5 
⇒ - 5 + 7 ≤ 2x - 7 + 5 ≤ 7 + 5 
⇒ 2 ≤ 2x ≤ 12
⇒ 2/2 ≤ 2x/2 ≤ 12/2
1 ≤ x ≤ 6
৩২.
দুটি ধণাত্মক সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু এর গুণফল 24। সংখ্যা দুটির পার্থক্য 2 হলে বড় সংখ্যাটি কত? 
  1. ক) 8
  2. খ) 6
  3. গ) 10
  4. ঘ) 12
সঠিক উত্তর:
খ) 6
উত্তর
সঠিক উত্তর:
খ) 6
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ধণাত্মক সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু এর গুণফল 24। সংখ্যা দুটির পার্থক্য 2 হলে বড় সংখ্যাটি কত? 

সমাধান: 
মনেকরি 
বড় সংখ্যাটি = x 
ছোট সংখ্যাটি = x - 2

প্রশ্নমতে 
x(x - 2) = 24 
x2 - 2x = 24
x2 - 2x - 24 = 0
x2 - 6x + 4x - 24 = 0
x(x - 6) + 4(x - 6) = 0
(x - 6)(x + 4) = 0

x = 6
বড় সংখ্যাটি = 6
৩৩.
log4256 + log381 এর মান কত?
  1. ক) 7
  2. খ) 8
  3. গ) 9
  4. ঘ) 10
সঠিক উত্তর:
খ) 8
উত্তর
সঠিক উত্তর:
খ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: log4256 + log381 এর মান কত? 

সমাধান: 
  log4256 + log381 
= log444 + log334
= 4 log44 + 4 log33
= 4 × 1 + 4 × 1 
= 4 + 4 
= 8
৩৪.
3x - 3x - 1 = 54 হলে x2 এর মান কত?
  1. ক) 4
  2. খ) 16
  3. গ) 2
  4. ঘ) 1
সঠিক উত্তর:
খ) 16
উত্তর
সঠিক উত্তর:
খ) 16
ব্যাখ্যা
প্রশ্ন: 3x - 3x - 1 = 54 হলে x2 এর মান কত?

সমাধান: 
3x - 3x - 1 = 54
3x - 3x .3- 1 = 54
3x - 3x/3 = 54
3x(1 - 1/3) = 54
3x . 2/3 =54
3x = (54 × 3)/2 
3x = 81
3x = 34
x = 4

x2 = 42
x2 = 16
৩৫.
নিচের কোন দুইটি পরস্পর পূরক কোণ? 
  1. ক) 33° ও 37°
  2. খ) 23° ও 57°
  3. গ) 33° ও 47°
  4. ঘ) 43° ও 47°
সঠিক উত্তর:
ঘ) 43° ও 47°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 43° ও 47°
ব্যাখ্যা
নিচের কোন দুইটি পরস্পর পূরক কোণ? 

সমাধান:
দুইটি কোণের সমষ্টি 90° হলে,  কোণ দুইটি একটিকে অপরটির পূরক কোণ বলে।
43° ও 47° পরস্পর পূরক কোণ
৩৬.
x3 - 2x2 + 3x - 2 এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ হবে-
  1. ক) (x - 1)(x2 - x + 2)
  2. খ) (x - 2)(x2 + x + 2)
  3. গ) (x - 3)(x2 - x + 1)
  4. ঘ) (x + 1)(x2 - 3x - 2)
সঠিক উত্তর:
ক) (x - 1)(x2 - x + 2)
উত্তর
সঠিক উত্তর:
ক) (x - 1)(x2 - x + 2)
ব্যাখ্যা
প্রশ্ন:  x3 - 2x2 + 3x - 2 এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ হবে-

সমাধান: 
ধরি,
f(x)=  x3 - 2x2 + 3x - 2
f(1)= 13 - 2 .12 + 3. 1 - 2
     = 1 - 2 + 3 - 2
     = 4 - 4 
     = 0 

 x3 - 2x2 + 3x - 2
= x3 - x2  - x2 + x  + 2x - 2
=x2(x - 1) - x (x - 1) + 2(x - 1) 
= (x - 1)(x2 - x + 2)
৩৭.
একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 480 বর্গমিটার। যদি জমির দৈর্ঘ্য ও প্রস্থ আরও 5 মিটার বৃদ্ধি করা হয়, তবে ক্ষেত্রফল 245 বর্গমি. বৃদ্ধি পায়। আয়তাকার জমিটির পরিসীমা কত? 
  1. ক) 44 মিটার
  2. খ) 88 মিটার
  3. গ) 72 মিটার
  4. ঘ) 56 মিটার
সঠিক উত্তর:
খ) 88 মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) 88 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 480 বর্গমিটার। যদি জমির দৈর্ঘ্য ও প্রস্থ আরও 5 মিটার বৃদ্ধি করা হয়, তবে ক্ষেত্রফল 245 বর্গমি. বৃদ্ধি পায়। আয়তাকার জমিটির পরিসীমা কত? 

সমাধান: 
আয়তাকার জমির দৈর্ঘ্য x মিটার
আয়তাকার জমির প্রস্থ  y  মিটার

১ম শর্তমতে 
xy = 480 

২য়  শর্তমতে 
(x + 5)(y + 5) = 480 + 245
xy + 5x + 5y + 25 = 725
480 + 5(x + y) + 25 = 725
5(x + y) = 725 - 480 - 25
5(x + y) = 220
x + y = 220/5
x + y = 44

জমিটির পরিসীমা = 2(x + y ) = 2 × 44 = 88 মিটার
৩৮.
(a - b)3 + (a + b)3 + 6a(a2 - b2) = কত?
  1. ক) 2a3
  2. খ) 4a3
  3. গ) 6a3
  4. ঘ) 8a3
সঠিক উত্তর:
ঘ) 8a3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 8a3
ব্যাখ্যা
প্রশ্ন:(a - b)3 + (a + b)3 + 6a(a2 - b2) = কত?

সমাধান: 
(a - b)3 + (a + b)3 + 6a(a2 - b2)
= (a - b)3 + (a + b)3 + 3.2a(a- b)(a + b)

ধরি 
x = a - b
y = a + b
x + y = a - b + a + b = 2a

প্রদত্তরাশি 
= (a - b)3 + (a + b)3 + 3.2a(a- b)(a + b)
= x3 + y3 + 3(x + y)xy
= x3 + y3 + 3xy(x + y)
= (x + y)3
= (2a)3
= 8a3
৩৯.
1250 টাকা A, B, C এবং D এর মধ্যে এমনভাবে ভাগ করে দেয়া হয় যাতে A একাই B ও C এর সমান টাকা পায়। B, C এর থেকে 125 টাকা বেশি পায়। D, C এর সমান টাকা পেলে A কত টাকা পাবে? 
  1. ক) 325 টাকা
  2. খ) 200 টাকা
  3. গ) 250 টাকা
  4. ঘ) 525 টাকা
সঠিক উত্তর:
ঘ) 525 টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 525 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: 1250 টাকা A, B ,C এবং D এর মধ্যে এমনভাবে ভাগ করে দেয়া হয় যাতে A একাই B ও C এর সমান টাকা পায়। B , C এর থেকে 125 টাকা বেশি পায়। D, C এর সমান টাকা পেলে A কত টাকা পাবে? 

সমাধান: 
C পায় = x টাকা 
B পায় = (x + 125) টাকা 
A পায় = (x + 125 + x) টাকা = 2x + 125 টাকা


প্রশ্নমতে 
(2x + 125) + (x + 125) + x + x = 1250
⇒ 5x + 250 = 1250
⇒ 5x = 1250 -  250
⇒ 5x = 1000
x = 200

A পায় = 2 × 200 + 125 টাকা
= (400 + 125) টাকা
= 525 টাকা
৪০.
একটি ব্যাগে 4টি কালো ও 6টি সাদা বল আছে। রহিম নিরপেক্ষ ভাবে তিনটি বল উত্তোলন করলো। 3টি বলই কালো হওয়ার সম্ভাবনা কত? 
  1. ক) 1/30
  2. খ) 1/6
  3. গ) 5/6
  4. ঘ) 29/30
সঠিক উত্তর:
ক) 1/30
উত্তর
সঠিক উত্তর:
ক) 1/30
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যাগে 4টি কালো ও 6টি সাদা বল আছে। রহিম নিরপেক্ষ ভাবে তিনটি বল উত্তোলন করলো। 3টি বলই কালো হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান: 
কালো বল = 4টি 
সাদা বল = 6টি 
মোট বল = (4 + 6)টি = 10 

10টি বলের মধ্যে 3টি বল নেওয়ার সম্ভাবনা = 10C3 = 120
4টি বলের মধ্যে 3টি বল কালো হবার সম্ভাবনা = 4C3 = 4 
3টি বলই কালো হওয়ার সম্ভাবনা = 4/120 = 1/30
৪১.
কোনো গুণোত্তর ধারার ৩য় পদ 45 এবং ৪র্থ পদ 135 হলে, ধারাটির প্রথম পদ কত? 
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
সঠিক উত্তর:
গ) 5
উত্তর
সঠিক উত্তর:
গ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো গুণোত্তর ধারার ৩য় পদ 45 এবং ৪র্থ পদ 135 হলে, ধারাটির প্রথম পদ কত? 

সমাধান:
এখানে
৩য় পদ = 45 এবং
৪র্থ পদ = 135

সাধারণ অনুপাত, r = 135/45 = 3
ধারাটির প্রথম পদ = a
৩য় পদ = ar3 -1 = 45
a32 = 45
9a = 45
a = 45/9
a = 5
৪২.
'ACCURATE' শব্দটিকে কত প্রকারে সাজানো যায় যেন ১ম অক্ষর U ও শেষ অক্ষর T থাকে?
  1. ক) 120
  2. খ) 180
  3. গ) 100
  4. ঘ) 360
সঠিক উত্তর:
খ) 180
উত্তর
সঠিক উত্তর:
খ) 180
ব্যাখ্যা
প্রশ্ন: 'ACCURATE' শব্দটিকে কত প্রকারে সাজানো যায় যেন ১ম অক্ষর U ও শেষ অক্ষর T থাকে?

সমাধান: 
'ACCURATE' শব্দে 8টি বর্ণ আছে। যেখানে 
A = 2টি
C = 2টি

১ম অক্ষর U ও শেষ অক্ষর T থাকলে বাকী থাকে 6টি অক্ষর

∴ সাজানো যাবে = 6!/(2!2!)
                         = 180 উপায়ে
৪৩.
১২টি খাতা ও ৩০টি কলমের মূল্য ২৪৮১ টাকা। ৪টি খাতা ও ১০টি কলমের মূল্য কত? 
  1. ক) ৭২৮ টাকা
  2. খ) ২৮৭ টাকা
  3. গ) ৮২৭ টাকা
  4. ঘ) ৭৮২ টাকা
সঠিক উত্তর:
গ) ৮২৭ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮২৭ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১২টি খাতা ও ৩০টি কলমের মূল্য ২৪৮১ টাকা। ৪টি খাতা ও ১০টি কলমের মূল্য কত? 

সমাধান: 
১টি খাতার মূল্য = ক টাকা 
১টি কলমের মূল্য = খ টাকা 

প্রশ্নমতে 
১২ক + ৩০খ = ২৪৮১
৩(৪ক + ১০খ)= ২৪৮১
৪ক + ১০খ = ২৪৮১/৩
৪ক + ১০খ = ৮২৭
৪৪.
P = {x ∈ N, 11 ≤ x ≤ 20 এবং x মৌলিক সংখ্যা} হলে, P এর প্রকৃত উপসেট কয়টি?
  1. ক) 4
  2. খ) 16
  3. গ) 15
  4. ঘ) 8
সঠিক উত্তর:
গ) 15
উত্তর
সঠিক উত্তর:
গ) 15
ব্যাখ্যা

প্রশ্ন: P = {x ∈ N, 11 ≤ x ≤ 20 এবং x মৌলিক সংখ্যা} হলে, P এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান: 
11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর হলো  11, 13, 17,19
আমরা জানি,
কোন সেটের উপাদান সংখ্যা n হলে ঐ সেটের প্রকৃত উপসেট = 2n - 1 এবং উপসেট = 2n
P সেটের উপাদান সংখ্যা = 4 
P এর প্রকৃত উপসেটের সংখ্যা = 24 - 1 = 16 - 1 = 15
৪৫.
বৃত্তের ক্ষেত্রফল 147π বর্গ একক হলে, বৃত্তের পরিধি কত?
  1. ক) 22√3
  2. খ) 44√3
  3. গ) 88√3
  4. ঘ) 66√3
সঠিক উত্তর:
খ) 44√3
উত্তর
সঠিক উত্তর:
খ) 44√3
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ক্ষেত্রফল 147π বর্গ একক হলে, বৃত্তের পরিধি কত? 

সমাধান: 
বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের ক্ষেত্রফল = πr2

প্রশ্নমতে,
 πr2 = 147π
r2 = 147
r2 = (7√3)2
∴ r = 7√3

বৃত্তের পরিসীমা = 2πr
                         =2 × (22/7) × 7√3
                        = 44√3
৪৬.
পদার্থের বিশুদ্ধতা নির্ণয় করা হয় কোনটির মাধ্যমে?
  1. ক) গলনাঙ্ক 
  2. খ) স্ফুটনাঙ্ক
  3. গ) ঘনীভবন
  4. ঘ) ক ও খ
সঠিক উত্তর:
ঘ) ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক ও খ
ব্যাখ্যা
কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা গলনাংক এর মাধ্যমে নির্ণয় করা যায়। 
যে তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে আরম্ভ করে সে তাপমাত্রাকে গলনাঙ্ক বলা হয়। কঠিন পদার্থের সাথে যদি কোন অপদ্রব্য মিশ্রিত অবস্থায় থাকে তাহলে বুঝতে হবে কঠিন পদার্থটি যে তাপমাত্রায় গলার কথা সে তাপমাত্রায় গলবে না।

একইভাবে তরল পদার্থের স্ফুটনাঙ্ক নির্ণয় প্রক্রিয়ার মাধ্যমে কোন তরল পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা নির্ণয় করা যায়।

প্রশ্নে যেহেতু তরল বা কঠিন উল্লেখ করে বলা হয় নি তাই সঠিক উত্তর হিসেবে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক দুইটিই গ্রহণ করতে হবে।

উৎসঃ ৯ম-১০ম শ্রেণি - রসায়ন বোর্ড বই।
৪৭.
ফরমালিন হলো -
  1. ক) মিথান্যালের ৪০% জলীয় দ্রবণ
  2. খ) ইথানলের ৪০% জলীয় দ্রবণ
  3. গ) বেনজাইল এলকোহলের ৪০% দ্রবণ
  4. ঘ) ইথান্যালের ৪০% দ্রবণ
সঠিক উত্তর:
ক) মিথান্যালের ৪০% জলীয় দ্রবণ
উত্তর
সঠিক উত্তর:
ক) মিথান্যালের ৪০% জলীয় দ্রবণ
ব্যাখ্যা
মিথান্যালের ৪০% জলীয় দ্রবণ কে ফরমালিন বলে।
ফরমালিনে ৪০ ভাগ মিথান্যাল ও ৬০ ভাগ পানি থাকে।
মৃত জীবদেহ সংরক্ষণে ফরমালিন ব্যবহৃত হয়।
ফরমালিন শক্তিশালী জীবাণুনাশক ও জীবাণুজনিত পচন নিরোধক।

সূত্র: রসায়ন নবম-দশম শ্রেণি
৪৮.
বজ্রপাতের সময় মাটিতে কোন উপাদানের বৃদ্ধি ঘটে?
  1. ক) ফসফরাস
  2. খ) অক্সিজেন
  3. গ) পটাশিয়াম
  4. ঘ) নাইট্রোজেন
সঠিক উত্তর:
ঘ) নাইট্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নাইট্রোজেন
ব্যাখ্যা
প্রতিবার বজ্রপাত ঘটলে, বায়ুমণ্ডলে নাইট্রোজেন হাইড্রোজেন বা অক্সিজেনের সাথে মিলিত হয়ে অ্যামোনিয়াম এবং নাইট্রেট তৈরি করে। নাইট্রোজেন তারপর বৃষ্টিতে মাটিতে ধুয়ে যায়। গাছপালা তখন মাটি থেকে নাইট্রোজেন শোষণ করে এবং বৃদ্ধির জন্য ব্যবহার করে।
যেহেতু ইহা ক্লোরোফিলের একটি মূল উপাদান বিধায় নাইট্রোজেন গাছের সবুজায়ন ঘটায়।

- মাটিতে নাইট্রোজেনের উৎস নাইট্রোজেন লবণ। 
- বায়ুমন্ডলে শতকরা প্রায় ৮০ ভাগ নাইট্রোজেন থাকা সত্ত্বেও উদ্ভিদ সরাসরি বায়ুমন্ডল থেকে নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। 
- উদ্ভিদ মাটি থেকে আয়নিত অবস্থায় নাইট্রোজেন গ্রহণ করে থাকে। 
- বিশ্বে ব্যবহৃত নাইট্রোজেন সারের মধ্যে ইউরিয়া অন্যতম প্রধান এবং বহুল ব্যবহৃত সার। 
 
উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; cals.arizona.edu
৪৯.
পর্যায় সারণিতে রয়েছে -
  1. ক) ৭টি পর্যায় ও ১৮টি গ্রুপ
  2. খ) ১৮টি পর্যায় ও ৭টি গ্রুপ
  3. গ) ৭টি পর্যায় ও ১৭টি গ্রুপ
  4. ঘ) ১৮টি পর্যায় ও ৬টি গ্রুপ
সঠিক উত্তর:
ক) ৭টি পর্যায় ও ১৮টি গ্রুপ
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭টি পর্যায় ও ১৮টি গ্রুপ
ব্যাখ্যা
আধুনিক পর্যায় সারণী সাতটি পর্যায় নিয়ে গঠিত। 

পর্যায় সারণী হচ্ছে বিভিন্ন মৌলিক পদার্থকে একত্রে উপস্থাপনের একটি আন্তর্জাতিক গৃহীত ছক।
এই ছকের মাধ্যমে বিভিন্ন মৌলের মধ্যে ভৌত ও রাসয়নিক ধর্মের মিল এবং এসব ধর্মের ক্রমপরিবর্তন দেখানো হয়।
ল্যাভয়সিয়ে (Antoine Lavoisier) সর্বপ্রথম ১৭৮৯ সালে ভৌত অবস্থার উপর ভিত্তি করে মৌলসমূহকে তিন শ্রেণিতে বিভক্ত করেন।

 আধুনিক পর্যায় সারণির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ-
- পর্যায় সারণিতে 7 টি পর্যায় বা আনুভূমিক সারি (row) ও 18 টি গ্রুপ বা খাড়া স্তম্ভ (column) রয়েছে।
- প্রতিটি পর্যায় বাম দিক থেকে গ্রুপ–1 হিসেবে শুরু করে গ্রুপ–18 পর্যন্ত বিস্তৃত।
- মূল পর্যায় সারণির নিচে 2 টি আনুভূমিক সারি এবং 14 টি খাড়া স্তম্ভবিশিষ্ট একটি ছোট ছক প্রদর্শিত হয়েছে। এটিও মূল পর্যায় সারণির পর্যায়–6 ও পর্যায়–7 এর অংশবিশেষ।
- পর্যায়-1 এ শুধু দুটি মৌল রয়েছে, যারা গ্রুপ-1 ও গ্রুপ–18 তে অবস্থিত। একইভাবে পর্যায়–2 ও পর্যায়-3 এ আটটি করে মৌল আছে যারা গ্রুপ–1 থেকে গ্রুপ–2 এবং গ্রুপ–13 থেকে গ্রুপ–18 এর মধ্যে অবস্থিত।
- পর্যায়–4 থেকে পর্যায়–7 পর্যন্ত সবগুলো পর্যায়ের প্রতিটি গ্রুপই মৌল দ্বারা পূর্ণ।
- পর্যায়–4 ও পর্যায়–5 এই পর্যায় দুটির ক্ষেত্রে 18টি গ্রুপে 18টি মৌল রয়েছে। অর্থাৎ প্রত্যেক গ্রুপে একটি করে মৌল জায়গা দখল করে নিয়েছে।
- সাধারণভাবে মৌলের ধর্ম তার গ্রুপের উপর নির্ভরশীল। একই গ্রুপের সকল মৌলের ভৌত ও রাসয়নিক ধর্ম প্রায় একই রকমের হয়। 
- পর্যায় তালিকায় কোন মৌলের পর্যায় নির্ধারণ করা হয় ঐ মৌলের পরমাণু তার ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রয়োজনীয় সর্বমোট কতটি কক্ষপথ ব্যবহার করেছে তার সংখ্যার উপর।  

সূত্র: রসায়ন, নবম-দশম শ্রেণি।
৫০.
যে সকল পদার্থকে চৌম্বক ক্ষেত্রে রাখলে, পদার্থের মধ্যে দুর্বল চুম্বকত্ব সৃষ্টি হয় এবং চৌম্বক ক্ষেত্র থেকে সরে যায় তাদেরকে বলা হয় -
  1. ক) ডায়া চৌম্বক
  2. খ) প্যারা চৌম্বক
  3. গ) ফেরো চৌম্বক
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ডায়া চৌম্বক
উত্তর
সঠিক উত্তর:
ক) ডায়া চৌম্বক
ব্যাখ্যা
ডায়া চৌম্বক:
এ সকল পদার্থকে চৌম্বক ক্ষেত্রে রাখলে, পদার্থের মধ্যে দুর্বল চুম্বকত্ব সৃষ্টি হয় এবং এরা চৌম্বক ক্ষেত্র থেকে সরে যায়।
অর্থাৎ সৃষ্ট চুম্বকায়নের অভিমুখ বহিঃচৌম্বক ক্ষেত্রের অভিমুখের বিপরীত দিকে হয়। এদেরকে ডায়া চৌম্বক পদার্থ বলে। হাইড্রোজেন, পানি, সোনা, রূপা, তামা, বিসমাথ ইতাদি ডায়া চৌম্বক পদার্থ। 

প্যারা চৌম্বক:
এ সকল পদার্থ চৌম্বক ক্ষেত্রে রাখলে, পদার্থের মধ্যে দূর্বল চুম্বকত্ব আবিষ্ট হয় এবং এরা চুম্বকের দিকে মুখ করে থাকতে চায়। এদেরকে প্যারা চৌম্বক পদার্থ বলে। অক্সিজেন, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, টিন ইত্যাদি প্যারা চৌম্বক পদার্থ। 

ফেরো চৌম্বক:
এ সকল পদার্থকে চৌম্বক ক্ষেত্রে রাখলে, পদার্থের মধ্যে শক্তিশালী চুম্বকত্ব আবিষ্ট হয় এবং আবিষ্ট চুম্বকায়নের অভিমুখ বহিঃচৌম্বক ক্ষেত্রের অভিমুখের বরাবর হয়। এদের ফেরো চৌম্বক পদার্থ বলে। লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি ফেরো চৌম্বক পদার্থ।


সূত্র: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১.
স্নায়ুবিক অস্থিরতা ও চলফেরায় অক্ষমতা দেখা দেয় কোন ভিটামিনের অভাবে?
  1. ভিটামিন বি-১
  2. ভিটামিন বি-২
  3. ভিটামিন বি-৫
  4. ভিটামিন বি-১২
সঠিক উত্তর:
ভিটামিন বি-১২
উত্তর
সঠিক উত্তর:
ভিটামিন বি-১২
ব্যাখ্যা
ভিটামিন বি-১২ বা সায়ানোকোবালামিন (Vitamin B12)
ভিটামিন বি-১২ এর রাসায়নিক নাম সায়ানোকোবালামিন (Cyanocobalamin)।
সায়ানোকোবালামিনের উৎস: যকৃত, মাছ, মাংস, বৃক্ক, ডিম ইত্যাদিতে এই ভিটামিন যথেষ্ট পরিমাণে পাওয়া যায়।

সায়ানোকোবালামিনের কাজ: 
১। রক্তের লোহিত কণিকা গঠনে ফলিক এসিডের সাথে ভিটামিন বি-১২ কাজ করে।
২। অত্যাবশ্যক এ্যামাইনো এসিড মিথিওনিন তৈরিতে প্রভাবক হিসেবে কাজ করে।

সায়ানোকোবালামিনের অভাবজনিত অবস্থা: 
১। ভিটামিন বি-১২ এর অভাবে পার্নিসাস এ্যনিমিয়া বা রক্তস্বল্পতা হয়ে শরীর ফ্যাকাশে, দুর্বল ও অবসন্ন হয়ে যায়।
২। স্নায়ুবিক অস্থিরতা ও চলফেরায় অক্ষমতা দেখা দেয়।
 
অপরদিকে,
ভিটামিন বি-১ বা থায়ামিনের অভাবে বেরিবেরি রোগ হয়। এর অভাবে স্নায়ুর দুর্বলতা, মানসিক অবসাদ, ক্লান্তি, খাওয়ার অরুচি, ওজনহীনতা ইত্যাদি সমস্যা দেখা দেয়৷
ভিটামিন বি-২ বা রিবোফ্ল্যাভিন এর অভাবে ঠোঁটের দুপাশে ফাটল দেখা যায়, মুখে ও জিভে ঘা হয়।
ভিটামিন বি-৩ বা নিয়াসিনের অভাবে পেলেগ্রা হয়।


উৎস: গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২.
লোহিত রক্ত কণিকা সৃষ্টি হয় -
  1. ক) প্লীহাতে
  2. খ) যকৃতে
  3. গ) অস্থিমজ্জায়
  4. ঘ) হৃৎপিণ্ডে
সঠিক উত্তর:
গ) অস্থিমজ্জায়
উত্তর
সঠিক উত্তর:
গ) অস্থিমজ্জায়
ব্যাখ্যা
লোহিত রক্তকণিকার আয়ু ১২০ দিন।
লাল অস্থিমজ্জায় লোহিত রক্ত কণিকা তৈরি হয়। লোহিত রক্তকণিকা প্লীহাতে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে প্লীহা থেকে লোহিত কণিকা রক্তরসে সরবরাহ হয়।
রক্ত কণিকার মধ্যে লোহিত রক্ত কণিকার সংখ্যা সবচেয়ে বেশি।

এটি শ্বাসকার্যে অক্সিজেন (O2) পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না, দেখতে অনেকটা বৃত্তের মতো দ্বি-অবতল।

[উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।]
৫৩.
প্রোটিন মূলত -
  1. ক) শর্করার পরিবর্তিত রূপ
  2. খ) অ্যামিনো অ্যাসিডের পলিমার
  3. গ) নাইট্রিক এসিডের পলিমার
  4. ঘ) কার্বনের একটি রূপভেদ
সঠিক উত্তর:
খ) অ্যামিনো অ্যাসিডের পলিমার
উত্তর
সঠিক উত্তর:
খ) অ্যামিনো অ্যাসিডের পলিমার
ব্যাখ্যা
প্রোটিন মূলত উচ্চ ভর বিশিষ্ট নাইট্রোজেন যুক্ত জটিল যৌগ যা অ্যামিনো অ্যাসিডের পলিমার। জীন নির্দিষ্ট অনুক্রমে অনেকগুলি আলফা অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধন দ্বারা পলিপেপটাইড শৃঙ্খল পলিমার তৈরি করে এবং তা সঠিকভাবে ভাঁজ হয়ে একটি প্রোটিন তৈরি হয়।

ভৌত,রাসায়নিক গুনাবলি এবং দ্রবনীয়তার ভিত্তিতে প্রোটিনকে তিন ভাগে ভাগ করা হয়। 
যথা :-
ক) সরল প্রোটিন ৷
খ) যুগ্ম প্রোটিন ৷
গ) উৎপাদিত প্রোটিন ৷

দ্রবণীয়তার ওপর ভিত্তি করে সরল প্রোটিনকে আবার ৭ ভাগে ভাগ করা হয়।
যথা :-
১) অ্যালবিউমিন
২) গ্লোবিউলিন 
৩) গ্লুটোলিন 
৪) প্রোলামিন
৫) হিস্টোন
৬) প্রোটামিন
৭) স্ক্লোরোপ্রোটিন

যুগ্ম প্রোটিনকেও আবার ৬ ভাগে ভাগ করা যায় ৷
যথা :-
১) নিউক্লিওপ্রোটিন
২) গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন
৩) লিপোপ্রোটিন
৪) ক্রোমোপ্রোটিন 
৫) মেটালোপ্রোটিন
৬) ফসফোপ্রোটিন 

প্রোটিনের কাজ সমূহ- 
- দেহের বৃদ্ধি, কোষ গঠন ও ক্ষয়পূরণ হল প্রোটিনের প্রধান কাজ।
- তাপ শক্তি উৎপাদন।
- দেহস্থ উৎসেচক, হরমোন ইত্যাদি সৃষ্টি করা।
- অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের চাহিদা পূরণ করা হল প্রোটিনের অন্যতম কাজ।

সূত্র- জীববিজ্ঞান ১ম পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
ব্যাকটেরিয়া তরল মাধ্যমে চলাফেরা করে কোনটির সাহায্য?
  1. ক) পিল্লি
  2. খ) ফ্লাজেলা
  3. গ) শীথ
  4. ঘ) ক্যাপসুলস
সঠিক উত্তর:
খ) ফ্লাজেলা
উত্তর
সঠিক উত্তর:
খ) ফ্লাজেলা
ব্যাখ্যা
- ফ্ল্যাজেলা প্রোটোপ্লাজম দিয়ে গঠিত এক প্রকার সূত্রাকৃতির উপাঙ্গ যা কোষ প্রাচীর ভেদ করে বাইরে বেরিয়ে আসে।
- ফ্ল্যাজেলিন নামক প্রোটিন দিয়ে ফ্যাজেলা গঠিত ফ্ল্যাজেলার সাহায্যে ব্যাকটেরিয়া তরল মাধ্যমে চলাফেরা করে। 
- ফ্ল্যাজেলা অপেক্ষা খাটো ও শক্ত উপাঙ্গকে পিলি বলে। পিলি পিলিন নামক এক প্রকার প্রোটিন দিয়ে গঠিত। ব্যাকটেরিয়াকে কোন কিছুর সাথে আটকে থাকতে পিলি সহায়তা করে। 
- ক্যাপসিউল পলিস্যাকারাইড বা পলিপেপটাইড দিয়ে গঠিত একটি স্তর, যা ব্যাকটেরিয়া কোষের বাইরের দিকে থাকে। এটি কোষ প্রাচীরকে ঘিরে রাখে। একে স্লাইম স্তরও বলা হয়।এটি ব্যাকটেরিয়াকে প্রতিকূল অবস্থা হতে রক্ষা করে।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫৫.
লিউকোপ্লাস্ট প্লাস্টিডের বর্ণ কীরূপ হয়ে থাকে?
  1. ক) সবুজ
  2. খ) হলুদ
  3. গ) কমলা
  4. ঘ) বর্ণহীন
সঠিক উত্তর:
ঘ) বর্ণহীন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বর্ণহীন
ব্যাখ্যা
প্লাস্টিড উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু। প্লাস্টিডের প্রধান কাজ খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং উদ্ভিদদেহকে বর্ণময় এবং আকর্ষনীয় করে পরাগায়নে সাহায্য করা।

প্লাস্টিড তিন ধরনের।
যথা-
১. ক্লোরোপ্লাস্ট,
২. ক্রোমোপ্লাস্ট এবং
৩. লিউকোপ্লাস্ট।

- লিউকোপ্লাস্ট বর্ণহীন অর্থাৎ এদের কোন রঞ্জক পদার্থ থাকে না,
- ক্রোমোপ্লাস্ট সবুজ বর্ণ ছাড়া অন্যান্য বর্ণ ধারণ করে এবং
- সবুজ প্লাস্টিডের নাম ক্লোরোপ্লাস্ট।
- ক্লোরোপ্লাস্টের ভিতর সবুজ বর্ণ কণিকা ক্লোরোফিল থাকে। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করা এর কাজ। ক্লোরোফিল অনুর উপাদান ম্যাগনেসিয়াম।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫৬.
বাংলাদেশের প্রথম সরকারি OTT অ্যাপ কোনটি?
  1. ক) সংলাপ
  2. খ) সুরক্ষা
  3. গ) রেল সেবা
  4. ঘ) আলাপ
সঠিক উত্তর:
ঘ) আলাপ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আলাপ
ব্যাখ্যা
প্রথম সরকারি OTT অ্যাপ:
বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (BTCL) OTT (Over The Top) কলিং সেবা 'আলাপ' উদ্বোধন করা হয় ৪ এপ্রিল ২০২১। এটা দেশের প্রথম সরকারি OTT অ্যাপ। সরকারের জন্য অ্যাপটি তৈরি করে দেশীয় প্রতিষ্ঠান ‘রিভ সিস্টেমস’। ২৪ মার্চ ২০২১ ‘আলাপ’ অ্যাপটি গুগল প্লে স্টোরে ছাড়া হয়। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করলেই একজন গ্রাহক নিজের বর্তমান মুঠোফোন নম্বরের সঙ্গে মিলিয়ে একটি নতুন আলাপ নম্বরের মালিক হবেন।

আলাপের বৈশিষ্ট্য:
১. ইন্টারনেট সংযোগ থাকলেই ‘আলাপ’ থেকে ‘আলাপ’ কথা বলা ও চ্যাট করা যাবে বিনামূল্যে।
২. যাদের ‘আলাপ’ নেই, শুধু টেলিফোন আছে, তাদের সঙ্গেও কথা বলা যাবে।
৩. ‘আলাপ’ থেকে যেকোনো মোবাইল বা ল্যান্ডফোনে কথা বললে প্রতি মিনিটে খরচ হবে ৩০ পয়সা (এর সঙ্গে ১৫% ভ্যাট যুক্ত হবে)।
৪. যেকোনো মোবাইল বা ল্যান্ড ফোন নম্বর থেকেও ‘আলাপ’-এ কল করা যাবে।

উৎস: ডেইলি স্টার পত্রিকা রিপোর্ট।
৫৭.
সার্ভারে যেই সফটওয়্যার চলে, তার প্রোগামিং ভাষা কোনটি?
  1. ক) এইচটিএমএল
  2. খ) সিএসএস
  3. গ) পাইথন
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
গ) পাইথন
উত্তর
সঠিক উত্তর:
গ) পাইথন
ব্যাখ্যা
সার্ভারে যেই সফটওয়্যার চলে, সেটি সাধারণত একটি প্রােগ্রামিং ভাষা ব্যবহার করে লেখা হয়। এসব কাজের জন্য জনপ্রিয় প্রােগ্রামিং ভাষা হচ্ছে পিএইচপি, পাইথন, জাভা, রুবি ইত্যাদি।

ব্রাউজারে যেই ওয়েব সাইট কিংবা ওয়েব অ্যাপ্লিকেশন চলে, সেখানে ব্যবহার করা হয় এইচটিএমএল (HTML) ও সিএসএস (CSS)। HTML-এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ (Hyper Text Markup Language)।
এটি কোনাে প্রােগ্রামিং ভাষা নয়, বরং একে মার্কআপ ভাষা বলা যায়। এর কাজ হচ্ছে কোনাে তথ্য ব্রাউজারে প্রদর্শনের উপযােগী করা।

উৎস: একাদশ-দ্বাদশ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
৫৮.
(10010)2 + (11101)2 = ?
  1. ক) 101110
  2. খ) 101111
  3. গ) 11111
  4. ঘ) 11011
সঠিক উত্তর:
খ) 101111
উত্তর
সঠিক উত্তর:
খ) 101111
ব্যাখ্যা
বাইনারি যোগ (Binary Addition):

বাইনারি যোগ দশমিক সংখ্যার যোগের মত। বাইনারি সংখ্যায় বিটগুলো যোগের পর হাতে যে সংখ্যা থাকে, তা বামের বিটের সাথে যোগ হয়।
দুটি বাইনারি অংক বা বিটের যোগের সময় চারটি ভিন্ন ভিন্ন অবস্থা দেখা যায়। যেমন :
০ + ০ = ০
০ + ১ = ১
১ + ০ = ১
১ + ১ = ০ এবং
হাতে থাকে ১, যা বাম দিকের সারিতে যোগ করতে হয়।

(10010)2 + (11101)2 = (101111)2

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৯.
বুলিয়ান এলজেবরায় পরিপূরক প্রক্রিয়াটির জন্য কোন ইলেকট্রনিক গেট বা লজিক গেট ব্যবহার করা হয়?
  1. ক) OR
  2. খ) NOT
  3. গ) AND
  4. ঘ) XOR
সঠিক উত্তর:
খ) NOT
উত্তর
সঠিক উত্তর:
খ) NOT
ব্যাখ্যা
বুলিয়ান এলজেবরা (Boolean Algebra): ডিজিটাল ইলেক্ট্রনিক্সের পুরাে জগৎটি বুলিয়ান এলজেবরাকে ভিত্তি করে গড়ে উঠেছে।
এটি ভিন্ন ধরনের এলজেবরা যেখানে শুধু 0 এবং 1 এর সেট {0, 1} নিয়ে কাজ করা হয়।

বুলিয়ান এলজেবরায় মাত্র তিনটি প্রক্রিয়া (operation) করা হয়।
সেগুলাে হচ্ছে -
১. পরিপূরক (Complement),
২. গুণ (Multiply) এবং
৩. যােগ (Add)

বুলিয়ান এলজেবরার তিনটি প্রক্রিয়াকে বাস্তবায়ন করার জন্য তিনটি ইলেকট্রনিক গেট বা লজিক গেট ব্যবহার করা হয়।

পরিপূরক প্রক্রিয়াটির জন্য - NOT গেট,
গুণ করার জন্য - AND গেট এবং
যােগ করার জন্য - OR গেট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (২০২১ সংস্করণ)
৬০.
নিচের কোন বানানটি সঠিক নয়?
  1. ক) ঘূর্ণিঝড়
  2. খ) গুণীতক
  3. গ) গ্রামীণ
  4. ঘ) ঘৃণিত
সঠিক উত্তর:
খ) গুণীতক
উত্তর
সঠিক উত্তর:
খ) গুণীতক
ব্যাখ্যা
ঘূর্ণিঝড়:
- বায়ুমণ্ডলের চাপ হঠাৎ কমে যাওয়ার ফলে উত্তর গোলার্ধে বামার্তে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষির্ণাতে প্রচণ্ড বেগে পাক খেতে খেতে এগিয়ে চলে এমন ঝড়।

• ঘৃণিত:
- ঘৃণা করা হয়েছে এমন, অবজ্ঞাত, অবহেলিত, হেয়।

• গ্রামীণ:
- গ্রামজাত, গ্রাম্য, গ্রামসম্বন্ধীয়, গ্রামস্থ

• গুণিতক:
- কোন রাশিকে অন্য যে সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
৬১.
ছ × R = ১২৬ এবং গ × T = ৬০ হলে জ × Q = কত?
  1. ক) ১২০
  2. খ) ১৩৬
  3. গ) ১৪৮
  4. ঘ) ১৫৬
সঠিক উত্তর:
খ) ১৩৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: ছ × R = ১২৬ এবং গ × T = ৬০ হলে জ × Q = কত?

সমাধান:
ছ × R = ৭ × ১৮ = ১২৬
গ × T = ৩ × ২০ = ৬০
জ × Q = ৮ × ১৭ = ১৩৬


৬২.
প্রশ্নবোধক স্থানে কত হবে?
  1. ক) 46
  2. খ) 48
  3. গ) 52
  4. ঘ) 54
সঠিক উত্তর:
ঘ) 54
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 54
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কত হবে?


সমাধান:
4 + 5 + 6 = 15 × 2 = 30
6 + 7 + 8 = 21 × 2 = 42
8 + 9 + 10 = 27 × 2 = 54
৬৩.
নিচের কোন জোড়াটি ভিন্ন?
  1. ক) পাবক, হুতাশন
  2. খ) নগ, পর্বত
  3. গ) নাগ, সর্প
  4. ঘ) আদিত্য, মহীধর
সঠিক উত্তর:
ঘ) আদিত্য, মহীধর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আদিত্য, মহীধর
ব্যাখ্যা
- এখানে অপশন (ঘ) ব্যতিত বাকি অপশনগুলো সমার্থক শব্দের জোড়া।
- অপশন (ঘ) 'আদিত্য' সূর্য শব্দের সমার্থক শব্দ এবং 'মহীধর' পাহাড় এর সমার্থক শব্দ।
_______________________
• আগুনের সমার্থক শব্দ: অনল, অগ্নি, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, বায়ুসখা, শুচি, জ্বলন, পিঙ্গল, সপ্তাংশু প্রভৃতি।
• সূর্য শব্দের সমার্থক শব্দ: অর্ক, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা প্রভৃতি।
• পাহাড় এর সমার্থক শব্দ: নগ, পর্বত, অচল, গিরি, ভূধর, শৈল, মহীধর, শৃঙ্গী প্রভৃতি।
• সাপ শব্দের সমার্থক শব্দ: সর্প, অহি, ভুজঙ্গ, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গম, আশীবিষ, পন্নগ, দ্বিজিহ্ব, ফণাধর প্রভৃতি।

সূত্র:
১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
২. বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৬৪.
ক এর পুত্র ঘ। ঘ এর বোনের দাদার একমাত্র মেয়ের ছেলে খ। খ এর বাবা গ হলে, গ হচ্ছে ঘ এর -
  1. ক) মামা
  2. খ) ফুফা
  3. গ) চাচা
  4. ঘ) বাবা
সঠিক উত্তর:
খ) ফুফা
উত্তর
সঠিক উত্তর:
খ) ফুফা
ব্যাখ্যা
প্রশ্ন: ক এর পুত্র ঘ। ঘ এর বোনের দাদার একমাত্র মেয়ের ছেলে খ। খ এর বাবা গ হলে, গ হচ্ছে ঘ এর -

সমাধান:
- ক এর পুত্র ঘ
- ঘ এর বোনের দাদা তার নিজের দাদা।
- দাদার একমাত্র মেয়ে তার ফুফু।
- ফুফুর ছেলে হলো খ।
- তাহলে খ হচ্ছে ঘ এর ফুফাতো ভাই।
- খ এর বাবা গ হবে ঘ এর ফুফা।
৬৫.
একটি অর্ধবৃত্তাকার জানালার ব্যাসার্ধ 56 সেমি হলে জানালাটির পরিসীমা কত হবে?
  1. ক) 256 সেমি
  2. খ) 216 সেমি
  3. গ) 288 সেমি
  4. ঘ) 286 সেমি
সঠিক উত্তর:
গ) 288 সেমি
উত্তর
সঠিক উত্তর:
গ) 288 সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অর্ধবৃত্তাকার জানালার ব্যাসার্ধ 56 সেমি হলে জানালাটির পরিসীমা কত হবে?

সমাধান:
এখানে,
ব্যাসার্ধ, r = 56 মি.

আমরা জানি,
অর্ধবৃত্তের পরিসীমা = বৃত্তের অর্ধ পরিধি + ব্যাস
 
পরিসীমা = (2πr/2) + 2r
= πr + 2r
= (22/7) × 56 + 2 × 56
= 176 + 112
= 288 সেমি
৬৬.
গ্রীষ্মের দিনে অতিরিক্ত গরম থেকে বাঁচতে নিচের কোন গাড়িটি ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত?
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) D
সঠিক উত্তর:
ঘ) D
উত্তর
সঠিক উত্তর:
ঘ) D
ব্যাখ্যা
প্রশ্ন: গ্রীষ্মের দিনে অতিরিক্ত গরম থেকে বাঁচতে নিচের কোন গাড়িটি ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত?


সমাধান:
- কালো রং অতি দ্রুত তাপ শোষণ করে। ফলে অতি দ্রুত গরম হয়ে যায়।
- তাই অতিরিক্ত গরম থেকে বাঁচতে কালো  রঙের গাড়ি ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত।
৬৭.
একজন ব্যক্তি উত্তরদিকে 32 মিটার হাঁটার পর ডানে ঘুরে 12 মিটার হেঁটে আবারো ডানে ঘুরে 16 মিটার হাঁটল। যাত্রা শুরু থেকে বর্তমানে সে কত দূরে আছে?
  1. ক) 20 মিটার
  2. খ) 18 মিটার
  3. গ) 24 মিটার
  4. ঘ) 48 মিটার
সঠিক উত্তর:
ক) 20 মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) 20 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তি উত্তরদিকে 32 মিটার হাঁটার পর ডানে ঘুরে 12 মিটার হেঁটে আবারো ডানে ঘুরে 16 মিটার হাঁটল। যাত্রা শুরু থেকে বর্তমানে সে কত দূরে আছে?

সমাধান:

মনে করি, A স্থান থেকে হাঁটা শুরু করে F স্থানে পৌঁছায়।
তাহলে, যাত্রা শুরু থেকে বর্তমানে তার দূরত্ব = AF

পীথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই,
AF = √(162 + 122)
=  √(256 + 144)
=  √400
= 20
৬৮.
'E B M A H T C' The arranged word of the jumble letters is the name of a/an -
  1. ক) Play
  2. খ) Essay
  3. গ) Poet
  4. ঘ) Poem
সঠিক উত্তর:
ক) Play
উত্তর
সঠিক উত্তর:
ক) Play
ব্যাখ্যা
• 'E B M A H T C' The arranged word of the jumble letters is the name of a/an - MACBETH.

• Macbeth is one of the greatest play by William Shakespeare that tell the story of the fall of a Scottish nobleman.

• Macbeth হচ্ছে William Shakespeare এর অন্যতম শ্রেষ্ঠ tragedy এবং Macbeth হল এর মূল চরিত্র/ tragic hero.

- এই tragedy টি ১৬০৭-০৭ সালের দিকে লেখা এবং ১৬২৩ সালে প্রথম প্রকাশিত হয়।
 -Shakespeare রচিত Tragedy গুলোর মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত এটি।
- এই নাটকটি শেক্সপিয়ারের ‘ Scottish Play ’ নামেও পরিচিত।
- Macbeth ছিলেন স্কটল্যান্ডের রাজা Duncan এর একজন বিশ্বস্ত General।
- নাটকে দেখা যায় তিনজন ডাইনী সেনাপতি Macbeth এর সাথে দেখা করে এবং সে ভবিষ্যতে Scotland এবং পার্শ্ববর্তী অঞ্চলের রাজা হবে।
- Encouraged by his wife, Macbeth kills the king, becomes the new king, and kills more people out of paranoia.
- Civil war erupts to overthrow Macbeth, resulting in more death.

Its important characters are -
- Macbeth
- Lady Macbeth
- Duncan
- Banquo
- Three Witches

Source: Britannica and Sparksnotes.
৬৯.
এশিয়া : হিমালয় : : দক্ষিণ আমেরিকা : ?
  1. ক) কিলিমাঞ্জারো
  2. খ) পুঞ্চাক জায়া
  3. গ) আন্দিজ
  4. ঘ) K2
সঠিক উত্তর:
গ) আন্দিজ
উত্তর
সঠিক উত্তর:
গ) আন্দিজ
ব্যাখ্যা
এশিয়া : হিমালয় : : দক্ষিণ আমেরিকা : আন্দিজ

⇒ হিমালয় পর্বতমালা এশিয়া মহাদেশে অবস্থিত এবং আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
৭০.
প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
  1. ক) সিলেট
  2. খ) ঢাকা
  3. গ) চট্রগ্রাম
  4. ঘ) চাঁপাইনবাবগঞ্জ
সঠিক উত্তর:
ঘ) চাঁপাইনবাবগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চাঁপাইনবাবগঞ্জ
ব্যাখ্যা
প্রাচীন গৌড় নগরী:
- ধারণা করা হয় যে, গুড় উৎপাদনের কেন্দ্র বলে গৌড় নগর ও দেশের নামের উদ্ভব হয়। আর হয়ত এই গৌড় নগরকে ঘিরেই পরে গৌড় জনপদ গড়ে উঠেছিল। 
- গৌড় নামটি সুপ্রাচীন হলেও এর অবস্থান সম্পর্কে সঠিক ধারণা করা কষ্টসাধ্য। বাংলার প্রাচীন জনপদগুলো যে যুগে যুগে সীমানা সম্প্রসারণ করেছে তার বড় উদাহরণ হলো গৌড়।
- এই জনপদের খ্যাতি এতই বৃদ্ধি পেয়েছিল যে, সমগ্র বাংলাকেই  গৌড়দেশ বিবেচনা করা হতো।
- গৌড় বাংলার এককালীন রাজধানী এবং অধুনা ধ্বংসপ্রাপ্ত একটি নগর যার অবস্থান বর্তমান ভারত-বাংলাদশে সীমান্তর্বতী অঞ্চল। এটি লক্ষণাবতী বা লখনৌত  নামেও পরিচিত।
- প্রাচীন এই দূর্গনগরীর অধকিাংশ পড়ছে র্বতমান ভারতরে পশ্চমিবঙ্গ রাজ্যের মালদা জেলায় এবং কিছু অংশ পড়েছে বাংলাদশেরে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। 
- সেনবংশীয় রাজারা ‘গৌড়েশ্বর’ উপাধি গ্রহণ করে গৌরববোধ করতেন। 
আদিকালে গৌড় বলতে বর্তমানের মুর্শিদাবাদ জেলা ও মালদা জেলার দক্ষিণাংশকে বুঝাত।
- হিউয়েন সাঙ শশাঙ্ককে কর্ণসুবর্ণ দেশের সম্রাট বলেছেন এবং হর্ষচরিত গ্রন্থে শশাঙ্ককে ‘গৌড়াধিপতি’ বলে উল্লেখ করা হয়েছে। এ থেকে
প্রতীয়মান হয় যে, কর্ণসুবর্ণ দেশ ও গৌড়দেশ অভিন্ন।
- গৌড়ের রাজধানী শহর ছিল- কর্ণসুবর্ণ। 

তথ্যসূত্র:  বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, (HSC Programme), বাংলাদেশ ‍উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭১.
ঐতিহাসিক ছয় দফাকে কিসের সাথে তুলনা করা হয়?
  1. ক) বিল অব রাইটস
  2. খ) ম্যাগনাকার্টা
  3. গ) পিটিশন অব রাইটস
  4. ঘ) মুখ্য আইন
সঠিক উত্তর:
খ) ম্যাগনাকার্টা
উত্তর
সঠিক উত্তর:
খ) ম্যাগনাকার্টা
ব্যাখ্যা
ছয় দফা:
–পাকিস্তানি ঔপনিবেশিক শাসন ও শোষণ থেকে পূর্ব বংলার জনগণকে মুক্ত করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন।
- এই কর্মসূচীকে বাংলার জনগণ ম্যাগনাকার্টা হিসেবে গ্রহণ করে।
- স্বয়ং বঙ্গবন্ধু ছয় দফাকে পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি বলে অবিহিত করেছেন।

দফা নিম্নরুপ: 
১. লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানের জন্য একটি যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্র প্রণয়ন করতে হবে। এটি
হবে সংসদীয় পদ্ধতির যুক্তরাষ্ট্র ব্যবস্থা। প্রাপ্ত বয়স্কদের সরাসরি ভোটে সকল নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনসভাগুলো
হবে সার্বভৌম।
২. শুধু দেশরক্ষা এবং পররাষ্ট্র বিষয় থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে। অবশিষ্ট ক্ষমতা থাকবে প্রদেশগুলোর হাতে।
৩. দেশের দুই অংশে সহজেই বিনিময়যোগ্য অথচ পৃথক দুটো মুদ্রা থাকবে। অথবা ফেডারেল ব্যাংকের অধীনে দুই
দেশের দুটি রিজার্ভ ব্যাংক ব্যবস্থাসহ একই ধরনের মুদ্রা চালু থাকবে।
৪. আঞ্চলিক সরকারে হাতে থাকবে সকল প্রকার কর ধার্য করার ও আদায়ের ক্ষমতা। আদায়কৃত রাজস্বের একটি অংশ
কেন্দ্রীয় সরকারকে দেয়া হবে।
৫. দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রার আলাদা আলাদা হিসেব থাকবে। প্রয়োজনে দুই অঞ্চল থেকে সমানভাবে অথবা
সংবিধানে নির্ধারিত হারে কেন্দ্র বৈদেশিক মুদ্রা পাবে।
৬. অঙ্গরাজ্যগুলো আঞ্চলিক সেনাবাহিনী অর্থাৎ মিলিশিয়া ও প্যারা মিলিশিয়া গঠন ও পরিচালনা করতে পারবে।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (SSC Programme ) বাংলাদেশ ‍উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭২.
কয়জন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়?
  1. ক) ২ জন
  2. খ) ৩ জন
  3. গ) ৫ জন
  4. ঘ) ৭ জন
সঠিক উত্তর:
গ) ৫ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ জন
ব্যাখ্যা
নির্বাচন কমিশন:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৮ অনুসারে প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চারজন নির্বাচন কমিশন সমন্বয়ে একটি নির্বাচন কমিশন গঠিত হয়।
- বাংলাদেশের নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান।
- ৫জন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়।
- নির্বাচন কমিশন ৫ বছরের জন্য গঠিত হয়।
- দেশের সকল নির্বাচন অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের।
- নির্বাচন কমিশনের যাবতীয় কার্যাবলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও আইনানুযায়ী সম্পন্ন হয়।
- প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদেরকে রাষ্ট্র প্রধান নিয়োগ দান করবেন।
- সংসদ কর্তৃক প্রণীত আইনের বিধানাবলী সাপেক্ষে নির্বাচন কমিশনারদের কাজের শর্তাবলী রাষ্ট্র প্রধানের আদেশের দ্বারা নির্ধারিত হয়।
- প্রধান নির্বাচন কমিশনার কমিশনের সভাপতিরূপে দায়িত্ব পালন করবেন। 

তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় (SSC Programme) উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৩.
পলাশী দিবস কবে?
  1. ক) ২২ জুন
  2. খ) ২৩ জুন
  3. গ) ২৪ জুন
  4. ঘ) ২৫ জুন
সঠিক উত্তর:
খ) ২৩ জুন
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৩ জুন
ব্যাখ্যা
পলাশী যুদ্ধ:
- ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আমবাগানের যুদ্ধে স্বাধীন বাংলার নবাব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয়। ফলে প্রায় ২০০ বছরের জন্য বাংলা স্বাধীনতা হারায়।
- প্রতি বছর সে জন্য ২৩ জুন পলাশী দিবস হিসাবে পালিত হয়।
- বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশী নামক স্থানে যে যুদ্ধ সংঘটতি হয়েছিল তাই পলাশীর যুদ্ধ নামে পরচিতি।
সিরাজ-উদ-দৌলা বাংলার নবাব হওয়ার পর তিনি ইংরেজদের তাদের দুর্গের সম্প্রসারণ বন্ধ করার আদেশ দিয়েছিলেন। রবার্ট ক্লাইভ নবাবের সেনাবাহিনীর প্রধান সেনাপতি মীর জাফরকে ঘুষ দেন এবং তাকে বাংলার নবাব করার প্রতিশ্রুতিও দেন।
- ক্লাইভ ১৭৫৭ সালে সিরাজ-উদ-দৌলাকে পরাজিত করেন এবং কলকাতা দখল করেন।
- এই যুদ্ধে সিরাজ-উদ্দৌলা পরাজতি হন এবং ভারতর্বষে ইংরজে শাসন প্রতষ্ঠিার পথ সূচিত হয়।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
৭৪.
বঙ্গভঙ্গ হয় কখন?
  1. ক) ১৯০৫ খ্রিস্টাব্দে
  2. খ) ১৯১১ খ্রিস্টাব্দে
  3. গ) ১৯০৯ খ্রিস্টাব্দে
  4. ঘ) ১৯১৩ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর:
ক) ১৯০৫ খ্রিস্টাব্দে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯০৫ খ্রিস্টাব্দে
ব্যাখ্যা
বঙ্গভঙ্গ:
- ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বা বঙ্গ-বিভক্তি  করেন ভারতের বড়লাট লর্ড কার্জন।
ঐ সময় সমগ্র বাংলা, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ ও আসামের কিছু অংশ নিয়ে গঠিত ছিল বঙ্গ প্রদেশ বা বাংলা প্রেসিডেন্সি।
- উপমহাদেশের এক তৃতীয়াংশ লোকের বসবাস ছিল এ অঞ্চলে। কার্জন এত বড় এলাকাকে একটি মাত্র প্রশাসনিক ইউনিটের অধীনে রাখা যুক্তিযুক্ত মনে করেন নি। রাজধানী কলকাতা থেকে সুদূর পূর্বাঞ্চলের আইন শৃংখলা রক্ষা ও শাসনকার্য সুচারুভাবে পরিচালনা করা সম্ভব ছিল না। তাই প্রশাসনিক কারণে ১৯০৩ খ্রিস্টাব্দে তিনি বেঙ্গল প্রেসিডেন্সিকে দু’ভাগে ভাগ করার পরিকল্পনা করেন। পূর্ব ও উত্তর বঙ্গকে আসামের সাথে সংযুক্ত করে পূর্ববঙ্গ ও আসাম নামে একটা নতুন প্রদেশ গঠনের সিদ্ধান্ত কার্যকরী হয় ১৯০৫ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে। 
- কিন্তু ১৯১১ সালে, প্রচণ্ড গণআন্দোলনের ফলশ্রুতিতে বঙ্গভঙ্গ রহিত হয়। 

 তথ্যসূত্র: ইতিহাস প্রথম পত্র (SSC Programme), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৫.
অথনৈতিক সমীক্ষা ২০২২ অনুসারে বাংলাদেশে মোট জনসংখ্যা কত?
  1. ক) ১৯ কোটি ৯ লাখ
  2. খ) ১৮ কোটি ৮ লাখ
  3. গ) ১৭ কোটি ১৮ লাখ
  4. ঘ) ১৭ কোটি ৮ লাখ
সঠিক উত্তর:
ঘ) ১৭ কোটি ৮ লাখ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৭ কোটি ৮ লাখ
ব্যাখ্যা
অথনৈতিক সমীক্ষা ২০২২ অনুসারে-
- মোট জনসংখ্যা- ১৭ কোটি ৮ লাখ
- জনসংখ্যা বৃদ্ধির হার-১.৩৭%
- জনসংখ্যার ঘনত্ব-১১৪০/বর্গ কি.মি
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল-৭২.৮ বছর (পুরুষ-৭১.২ এবং নারী-৭৪.৫)
- স্বাক্ষরতার হার (৭ বছরের অধিক)-৭৫.২%
- প্রাথমিকে ভর্তির হার (২০২০ সাল নাগাদ)- ৯৭.৮১%
- পুরুষ ও নারীর অনুপাত-১০০.২: ১০০

তথ্যসূত্র: অথনৈতিক সমীক্ষা ২০২২
৭৬.
মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে-
  1. ক) ১৯৭১ সালের ১০ এপ্রিল
  2. খ) ১৯৭১ সালের ১৭ এপ্রিল
  3. গ) ১৯৭১ সালের ২৭ এপ্রিল
  4. ঘ) ১৯৭১ সালের ২২ এপ্রিল
সঠিক উত্তর:
খ) ১৯৭১ সালের ১৭ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭১ সালের ১৭ এপ্রিল
ব্যাখ্যা
মুজিবনগর সরকার:
- মুক্তিযুদ্ধকালীন গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ স্বাধীন বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত।
- মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল। 
- মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল। 
- এ শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। 
- এ সরকারের সদর দপ্তর প্রথম স্থাপিত হয় মুজিবনগরে (মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা)।
-পরবর্তীকালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে প্রধানত নিরাপত্তা এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানের সুবিধার্থে এ সরকারের প্রধান কার্যালয় কলকাতায় স্থানান্তর হয়।
- এ সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- শেখ মুজিবুর রহমানের নামানুসারে বৈদ্যনাথতলার নতুন নামকরণ হয় মুজিবনগর এবং অস্থায়ী সরকারও পরিচিত হয় মুজিবনগর সরকার নামে।

তথ্যসূত্র: - ইতিহাস তৃতীয় পত্র, BA & BSS প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৭.
মেজর খালেদ মোশাররফ মুক্তিযুদ্ধে কয় নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন?
  1. ক) ২ নং সেক্টর
  2. খ) ৮ নং সেক্টর
  3. গ) ৭ নং সেক্টর
  4. ঘ) ৫ নং সেক্টর
সঠিক উত্তর:
ক) ২ নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ নং সেক্টর
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধ:
- মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে মোট ১১ টি সেক্টরে ও ৬৪ টি সা-সেক্টরে ভাগ করা হয়েছিল।
- মেজর খালেদ মোশাররফ ও মেজর এটিএম হায়দার ছিলেন ২ নং সেক্টরের সেক্টর কমান্ডার।

অন্যদিকে--
- মুক্তিযুুদ্ধের ৮ নং সেক্টরে সেক্টর কামান্ডার ছিলেন - মেজর আবু ওসমান ও এম এ মঞ্জর।
- মেজর নাজমুল হক ও মেজর কাজী নূরুজ্জামান ছিলেন ৭ নং সেক্টরের সেক্টর কমান্ডার।
- মেজর মীর শওকত আলী  ছিলেন ৫ নং সেক্টরের সেক্টর কমান্ডার।

 তথ্যসূত্র:  ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৮.
কোন মোগল সুবেদার পর্তুগীজদের এ দেশ থেকে বিতাড়িত করেন?
  1. ক) আকবর 
  2. খ) জাহাঙ্গীর 
  3. গ) শাহজাহান 
  4. ঘ) শায়েস্তা খান 
সঠিক উত্তর:
ঘ) শায়েস্তা খান 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শায়েস্তা খান 
ব্যাখ্যা
পর্তুগীজ:
-  পর্তুগীজরা প্রথম  বাংলাদেশের চট্টগ্রামে তাদের বাণিজ্য কুঠি স্থাপন করে এবং কুঠিগুলোকে দুর্গে পরিণত।
- সুলতান মাহমুদ শাহ তাদের এই অনুমতি দেন।
- পর্তুগিজরাই প্রথম ইউরোপীয় যাঁরা ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য কাজে এদেশে সুদূরপ্রসারী ও স্থায়ী প্রভাব রেখে গেছে। তাদের জলদস্যুদের বলা হতো হার্মাদ।
- পর্তুগিজরা কেবল ব্যবসা-বাণিজ্যই করত না, তারা এদেশের জমিদার ও প্রতাপশালী বার ভূঁইয়াদের সেনাবাহিনীতেও চাকরী করত।
- তাদের অপরাধের মাত্রা বেড়ে গেলে সম্রাট শাহজাহান পর্তুগিজদের এদেশ থেকে বিতাড়িত করেন
- সর্বশেষ বাংলার সুবেদার শায়েস্তা খান তাদের চট্টগ্রাম ও সনদ্বীপ ঘাঁটি দখল করে চিরতরে এ দেশ থেকে উচ্ছেদ করেন। 

তথ্যসূত্র: ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৯.
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'Global Ambassador for diabetes' উপাধিতে ভূষিত করেছে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান?
  1. ক) IDF
  2. খ) WHO
  3. গ) SDR
  4. ঘ) UNHCR
সঠিক উত্তর:
ক) IDF
উত্তর
সঠিক উত্তর:
ক) IDF
ব্যাখ্যা
• প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'Global Ambassador for Diabetes' উপাধিতে ভূষিত করেছে International Diabetes Federation (IDF)।
• পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত বিশ্ব ডায়াবেটিস সম্মেলন ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান আইডিএফের সদ্য নির্বাচিত সভাপতি অধ্যাপক আকতার হোসেনের কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন।

তথ্যসূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার জানুয়ারি, ২০২৩
৮০.
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে কে স্বাক্ষর করেন?
  1. ক) আব্দুল জলিল
  2. খ) আবুল হাসনাত আব্দুল্লাহ
  3. গ) ফয়সল বিন জামান
  4. ঘ) আহমেদ বিন জায়েদ
সঠিক উত্তর:
খ) আবুল হাসনাত আব্দুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
খ) আবুল হাসনাত আব্দুল্লাহ
ব্যাখ্যা
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি:
- ১৯৯৭ সালে বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক চুক্তি।
- ১৯৯৭ সালের ২ ডিসেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চটগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। 
- চুক্তিতে বালাদেশ সরকারের পক্ষে আবুল হাসনাত আব্দুল্লাহ এবং জনসংহতি সমিতির পক্ষে জোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে পার্বত্য শান্তি স্থাপনের পথ সুগম হয়।
- ২ ডিসেম্বর, ২০২২ সালে পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি হয়েছে।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
৮১.
ফরায়েজী আন্দোলকে রাজনৈতিক আন্দোলনে রুপ দেন-
  1. ক) হাজী মুহম্মদ মুহসিন
  2. খ) হাজী শরীয়ত উল্লাহ
  3. গ) দুদু মিয়া
  4. ঘ) তিতুমীর
সঠিক উত্তর:
গ) দুদু মিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) দুদু মিয়া
ব্যাখ্যা
ফরায়েজী আন্দোলক:
– হাজী শরিয়ত উল্লাহ (১৭৮১-১৮৪০ খ্রি.) বর্তমান শরিয়তপুর জেলার শ্যামাইল গ্রামে ১৭৮১ খ্রিস্টাব্দে শরিয়ত উল্লাহর জন্ম হয়। 
– ১৭৯৯ মক্কায় যান এবং হজ্ব সম্পন্ন করেন। সেখানে তিনি ওয়াহাবি ভাবধারায় প্রভাবিত হয়েছিলেন। 
–  ১৮১৮ সালে দেশে ফিরে তিনি ফরায়েজি আন্দোলন নামে ইসলামি সংস্কার আন্দোলনের সূচনা করেন।
–  ফরায়েজি আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল মুসলমানদের নিজ ধর্ম ও সংস্কৃতির প্রতি মনোযোগী করে তাদের শক্তি জাগিয়ে তোলা।
–  ১৮৪০ খ্রিস্টাব্দের শরিয়ত উল্লাহ মুত্যুবরণ করেন। 
- তার মৃত্যুর পর ফরায়েজিদের নেতৃত্ব গ্রহণ করেন তাঁর পুত্র মুহসীন উদ্দিন দুদু মিয়া। 
– ১৮৪০ খ্রিস্টাব্দে পিতার মৃত্যুর পর দুদু মিয়া ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন।
- ফরায়েজি আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে ‍রুপ দেন- দুদু মিয়া

 তথ্যসূত্র: ইতিহাস প্রথম পত্র (এইচএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮২.
পরিবেশবান্ধব কার্যক্রমে বেসরকারি খাতের সম্পৃক্ততা বৃদ্ধি এবং পরিবেশ ব্যবস্থাপনা শক্তিশালী করতে বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে নিচের কোন প্রতিষ্ঠান?
  1. ক) IDA
  2. খ) UNDP
  3. গ) WB
  4. ঘ) ADB
সঠিক উত্তর:
গ) WB
উত্তর
সঠিক উত্তর:
গ) WB
ব্যাখ্যা
- পরিবেশবান্ধব কার্যক্রমে বেসরকারি খাতের সম্পৃক্ততা বৃদ্ধি এবং পরিবেশ ব্যবস্থাপনা শক্তিশালী করতে বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।
- ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন কর্মসূচির আওতায় দেওয়া এ ঋণের অর্থ ‘বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন’ প্রকল্পের আওতায় দূষণ হ্রাস এবং পরিবেশ আইন কার্যকর করার প্রশাসনিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধিতে ব্যয় করা হবে।

তথ্যসূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার জানুয়ারি, ২০২৩
৮৩.
'লেপার্ড টু' ট্যাংক কোন দেশের তৈরি?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) জার্মানি
  4. ঘ) ইতালি
সঠিক উত্তর:
গ) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
গ) জার্মানি
ব্যাখ্যা
সম্প্রতি সময়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন দেশের সমরাস্ত্রের আলোচনা সামনে আসছে। 
গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের তৈরি ট্যাংকের নাম -

লেপার্ড-২ - জার্মানি।
চ্যালেঞ্জার্স-২ - যুক্তরাজ্য।
এম১ আব্রাহাম - যুক্তরাষ্ট্র।

সূত্র: বিবিসি বাংলা। 
৮৪.
মেসোপটেমিয়া সভ্যতার বেশির ভাগ অংশ বর্তমান কোন অঞ্চলে?
  1. ক) ইরাক ও সিরিয়া
  2. খ) মিশর
  3. গ) তুরস্ক
  4. ঘ) জর্ডান
সঠিক উত্তর:
ক) ইরাক ও সিরিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) ইরাক ও সিরিয়া
ব্যাখ্যা
• মেসোপটেমিয় সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতার অন্যতম।
• বর্তমান ইরাকের টাইগ্রিস বা দজলা ও ইউফ্রেটিস বা ফোরাত নদী দুটির মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল এই সভ্যতা।
• মেসোপটেমীয় কথাটি দ্বারা বুঝায় দুই নদীর মধ্যবর্তী অঞ্চল।
• সুপ্রাচীন মেসোপটেমিয়া বর্তমান সময়ের যে অঞ্চলে ইরাক ও সিরিয়া আছে এই অঞ্চলে অবস্থিত এবং এই এলাকাকে সভ্যতার আঁতুরঘর হিসেবে ধরা হয়।
• মেসােপটেমীয় সভ্যতারই চারটি পর্ব ছিল।
• সেগুলাে হলাে সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাশিরীয় সভ্যতা ও ক্যালডীয় সভ্যতা।
• মিশরীয় সভ্যতা গড়ে উঠে নীল নদের তীরে।

তথ্যসূত্র:- ব্রিটানিকা।
৮৫.
কাতার ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বল অর্জন করেন কে?
  1. ক) লুকা মদ্রিচ
  2. খ) কিলিয়ান এমবাপ্পে
  3. গ) লিওনেল মেসি
  4. ঘ) ওলিভার জিরু
সঠিক উত্তর:
গ) লিওনেল মেসি
উত্তর
সঠিক উত্তর:
গ) লিওনেল মেসি
ব্যাখ্যা
১৯৩০ সাল থেকে শুরু হয় বিশ্বের সর্বাধিক জনপ্রিয় আসর ফুটবল বিশ্বকাপ। প্রথম স্বাগতিক দেশ হলো উরুগুয়ে এবং প্রথম চ্যাম্পিয়ানও হয় উরুগুয়ে। প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপ। পরবর্তী ফুটবল বিশ্বকাপ (২৩তম আসর) অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 

এক নজরে ২০২২ সালে অনুষ্ঠিত কাতার ফুটবল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
- আয়োজক দেশ: কাতার (২২তম আসর)
- সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর
- মোট ভেন্যু: ৮টি (৫টি ভিন্ন শহর)
- অংশগ্রহণকারী দেশ: ৩২ টি
- বল:
    o আল রিহলা (গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত), 
    o আল হিলম (সেমিফাইনাল ও ফাইনাল; এটি আল রিহলার একটি ভিন্ন ভার্শন)
- মাসকট: লা’ইব [অর্থ: অতি দক্ষ খেলোয়াড়]
- থিম সং: হা’ইয়া হা’ইয়া [Hayya Hayya (Better Together)]
- সাউন্ডট্র্যাক: Dreamers
- মোট ম্যাচ: ৬৪ টি
- মোট হ্যাট্রিক: ২ টি
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)
- রানার্স আপ: ফ্রান্স

- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
- সিলভার বল: কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)
- ব্রোঞ্জ বল: লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া)

- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)
- সিলভার বুট: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
- ব্রোঞ্জ বুট: ওলিভার জিরু

- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)

- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।
- মোট নারী রেফারি ছিল ৬ জন।
- ইতিহাসের ২য় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফুটবলের ফাইনালের হ্যাট্রিক করেন কিলিয়ান এমবাপ্পে।
- ১৯৬৬ সালে ইংল্যান্ডের জিওফ হার্স্ট প্রথম এ রেকর্ড করেন।


সূত্র: লাইভ এমসকিউ সাম্প্রতিক সমাচার, জানুয়ারি ২০২৩
৮৬.
World Trade Statistical Review 2022 অনুসারে বিশ্বে রপ্তানিতে প্রথম দেশ -
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) চীন
  3. গ) জার্মানি
  4. ঘ) কানাডা
সঠিক উত্তর:
খ) চীন
উত্তর
সঠিক উত্তর:
খ) চীন
ব্যাখ্যা
৩০ নভেম্বর ২০২২ তারিখে বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) প্রকাশ করে World Trade Statistical Review 2022 নামক শীর্ষক প্রতিবেদন।

প্রতিবেদন অনুসারে,

• বিশ্বে রপ্তানিতে শীর্ষ তিন দেশ -
১. চীন -- ৩,৩৬৪
২. যুক্তরাষ্ট্র -- ১,৭৫৪
৩. জার্মানি -- ১,৬৩২

• বিশ্বে আমদানিতে শীর্ষ তিন দেশ - 
১. যুক্তরাষ্ট্র -- ২,৯৩৫
২. চীন -- ২,৬৮৯
৩. জার্মানি -- ১,৪২০

সূত্র: লাইভ এমসকিউ সাম্প্রতিক সমাচার, জানুয়ারি ২০২৩
৮৭.
নিচের কোনটির প্রচলন ক্যালডীয়রা শুরু করে?
  1. ক) ৩৬৫ দিনে বছর গণনা
  2. খ) ৭ দিনে সপ্তাহ গণনা
  3. গ) পৃথিবীর মানচিত্র অঙ্কন
  4. ঘ) সূর্যঘড়ি, ছায়াঘড়ি ও জলঘড়ি আবিষ্কার
সঠিক উত্তর:
খ) ৭ দিনে সপ্তাহ গণনা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭ দিনে সপ্তাহ গণনা
ব্যাখ্যা
- সপ্তাহকে সাতদিনে বিভক্ত করে ক্যালডীয়রা।

এছাড়া, 
- মিশরীয়রা প্রথম ৩৬৫ দিনে সৌরবর্ষ ও সৌরপঞ্জিকা উদ্ভাবন করে।
- এছাড়া তারা সূর্যঘড়ি, ছায়াঘড়ি ও জলঘড়ি আবিষ্কার করে।
- গ্রিকরা প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করে।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণি এবং ইতিহাস (এসএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৮৮.
ফিনল্যান্ড ও রাশিয়ার মধ্যকার সীমারেখা কোনটি?
  1. ক) ম্যানারহেইম লাইন
  2. খ) ম্যাকমোহন লাইন
  3. গ) ম্যাজিনো লাইন
  4. ঘ) ডুরান্ড লাইন
সঠিক উত্তর:
ক) ম্যানারহেইম লাইন
উত্তর
সঠিক উত্তর:
ক) ম্যানারহেইম লাইন
ব্যাখ্যা
- ম্যানারহেইম লাইন : ফিনল্যান্ড ও রাশিয়া
অন্যদিকে,
- চীন ও ভারত : ম্যাকমোহন লাইন, লাইন অব একচুয়াল কন্ট্রোল
- জিগফ্রিড ও ম্যাজিনো লাইন : ফ্রান্স-জার্মানি
- ডুরান্ড লাইন : পাকিস্তান ও আফগানিস্তান

সূত্র: হিস্টোরি এবং ব্রিটানিকর
৮৯.
ওজোন স্তর বিনষ্টকারী দূষিত রাসায়নিক পদার্থের নিঃসরণ কমানাের জন্য কোন প্রটোকল গৃহীত হয়?
  1. ক) কিয়ােটো প্রটোকল
  2. খ) মন্ট্রিল প্রটোকল
  3. গ) কার্টাগােনা প্রােটোকল
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
খ) মন্ট্রিল প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
খ) মন্ট্রিল প্রটোকল
ব্যাখ্যা
কিয়ােটো প্রটোকল:
-বৈশ্বিক উষ্ণায়নের জন্যে দায়ী গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানাের উদ্দেশ্যে ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর জাপানের কিয়ােটো শহরে কিয়ােটো প্রটোকল গৃহীত হয়।
- এর অংশীদার মােট ১৯২টি দেশ ও সংস্থা।
- ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি এটি কার্যকর হয়।
- ২০১২ সালে এর মেয়াদ শেষ হলে দোহা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটির মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বৃদ্ধি করা হলেও তা এখনাে কার্যকর হয়নি।

মন্ট্রিল প্রটোকল:
- ১৯৮৭ সালে কানাডার মন্ট্রিলে ওজোন স্তর বিনষ্টকারী দূষিত রাসায়নিক পদার্থের নিঃসরণ কমানাের জন্য মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়।

কার্টাগােনা প্রােটোকল:
জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি।
- এটি ২০০০ সালের ২৯ জানুয়ারী গৃহীত হয়।
- ২০০৩ সালে কার্যকর হয়।

উৎসঃ UNFCCC ওয়েবসাইট এবং লাইভ এমসিকিউ লেকচার।
৯০.
কোয়াডভুক্ত দেশ নয় কোনটি?
  1. ক) ভারত
  2. খ) জাপান
  3. গ) দক্ষিণ কোরিয়া
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
গ) দক্ষিণ কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
 কোয়াড (দ্য কোয়াড্রিল্যাটারেল সিকিউরিটি ডায়ালগ) হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চারটি দেশের সমন্বয়ে গঠিত চীনবিরোধী একটি সামরিক জোট।

কোয়াডভুক্ত দেশগুলো হলো:
- যুক্তরাষ্ট্র
- ভারত
- অস্ট্রেলিয়া এবং
- জাপান।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের উত্থান রোধের লক্ষ্যে ২০০৭ সালে এই জোট গঠিত হয়।
এটিকে ‘এশিয়ান ন্যাটো’ জোট নামেও অভিহিত করা হচ্ছে।

(সূত্র: আল জাজিরা এবং দৈনিক ইত্তেফাক)
৯১.
New Development Bank (NDB) এর প্রতিষ্ঠাতা সদস্য কয়টি?
  1. ক) ৩টি
  2. খ) ৫টি
  3. গ) ৯টি
  4. ঘ) ১১টি
সঠিক উত্তর:
খ) ৫টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫টি
ব্যাখ্যা
২০১৪ সালের ১৫ জুলাই ষষ্ঠ ব্রিকস সামিট চলাকালে NDB প্রতিষ্ঠার লক্ষ্যে আর্টিকল অব এগ্রিমেন্টস স্বাক্ষরিত হয় যা ২০১৫ সালের জুলাই মাসে কার্যকর হয়।
- ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি NDB পুরোপুরি কার্যক্রম শুরু করে।
- New Development Bank (NDB) এর সদরদপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।

NDB এর প্রতিষ্ঠাতা সদস্য পাঁচটি। এগুলো হলো:
- চীন
- ভারত
- ব্রাজিল
- রাশিয়া
- দক্ষিণ আফ্রিকা।
- এছাড়া বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়ে প্রসপেক্টিভ সদস্য|
- NDB এর বর্তমান প্রেসিডেন্ট ব্রাজিলের মার্কোস ট্রয়োজ। NDB এর প্রেসিডেন্ট সবসময় প্রতিষ্ঠাতা দেশগুলো থেকে নির্বাচিত হবে।

তথ্যসূত্র: NDB ওয়েবসাইট
৯২.
'মধুপুর ও ভাওয়াল' গড়ের অবস্থান কোথায়?
  1. ক) টাঙ্গাইল, ময়মনসিংহ ও গাজীপুর
  2. খ) টাঙ্গাইল, ময়মনসিংহ ও কুমিল্লা
  3. গ) কুমিল্লা, সিলেট ও চট্রগ্রাম
  4. ঘ) রাজশাহী, নওগাঁ এবং রংপুর
সঠিক উত্তর:
ক) টাঙ্গাইল, ময়মনসিংহ ও গাজীপুর
উত্তর
সঠিক উত্তর:
ক) টাঙ্গাইল, ময়মনসিংহ ও গাজীপুর
ব্যাখ্যা
প্লাইস্টোসিনকালের সোপানসমূহ
• আজ থেকে আনুমানিক প্রায় ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিনকাল বলা হয়।
• এ অঞ্চলের মাটির রং লালচে ও ধূসর হওয়ায় অন্যান্য অঞ্চলের মাটি হতে সহজেই পৃথক করা যায়। দেশের উত্তর-পশ্চিমাংশের বিস্তৃত অঞ্চল জুড়ে অবস্থিত বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় এর অন্তর্ভুক্ত।
• প্লাইস্টোসিনকালে এসব সোপান বা উচ্চভূমি গঠিত হয়েছিল বলে ধারণা করা হয়। নিম্নে প্লাইস্টোসিনকালের এসব সোপান বর্ণনা করা হলো:- 

বরেন্দ্রভূমি 
রাজশাহী বিভাগের রাজশাহী, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট এবং রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা ও দিনাজপুর জেলার অংশ বিশেষ নিয়ে বরেন্দ্রভূমি গঠিত। এর আয়তন ৯,৩২০ বর্গকিলোমিটার। এটি বঙ্গ অববাহিকায় স্নাইস্টোসিনকালের সর্ববৃহৎ উচ্চভূমি। প্লাবন সমভূমি থেকে বরেন্দ্রভূমির গড় উচ্চতা ৬ থেকে ১২ মিটার। এ অঞ্চলের মৃত্তিকা অসমতল। বর্তমানে বরেন্দ্র বহুমুখী সেচ প্রকল্প এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে এ উচ্চভূমি কৃষিকাজের জন্য বিশেষ উপযোগী করা হয়েছে। ধান এখানকার প্রধান কৃষিজ ফসল। এছাড়া পাট, ভু্ট্টা প্রভৃতি উৎপন্ন হয়।

মধুপুর ও ভাওয়ালের গড়
উত্তরে পুরাতন ব্রহ্মপুত্র হতে দক্ষিণে বুড়িগঙ্গা নদী পর্যন্ত এ উচ্চভূমি বিস্তৃত। এ অঞ্চলটি টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার মধুপুর এবং গাজীপুর জেলার ভাওয়ালের গড় নিয়ে গঠিত। এর আয়তন ৪,১০৩ বর্গকিলোমিটার এবং গড় উচ্চতা প্রায় ৩০ মিটার। এটি প্লাইস্টোসিনকালের দ্বিতীয় বৃহত্তম উচ্চভূমি। এখানকার মাটি লালচে এবং কংকরময় বলে কৃষিকাজের জন্য তেমন উপযোগী নয়। তবে প্রচুর পরিমাণে আনারস উৎপন্ন হয়। বনজঙ্গলে পরিপূর্ণ এ উচ্চভূমি গজারী বৃক্ষের কেন্দ্র। এজন্য এটি গজারী বৃক্ষের বনভূমি হিসেবেও পরিচিত।

তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৩.
গ্রিনহাউস প্রতিক্রিয়ায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির পেলে দেশের কোন কোন জেলা জলমগ্ন হবে?
  1. ক) ময়মনসিংহ, জামালপুর ও গাজীপুর
  2. খ) কুমিল্লা, সুনামগঞ্জ ও নরসিংদী
  3. গ) বাগেরহাট, চাঁদপুর ও খুলনা
  4. ঘ) সাতক্ষীরা, বরিশাল ও নোয়াখালী
সঠিক উত্তর:
ঘ) সাতক্ষীরা, বরিশাল ও নোয়াখালী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সাতক্ষীরা, বরিশাল ও নোয়াখালী
ব্যাখ্যা
• গ্রিনহাউস প্রতিক্রিয়ায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে দেশের নিম্নভূমি তলিয়ে যাবার আশংকা রয়েছে।
• এক্ষেত্রে সাতক্ষীরা, বরিশাল ও নোয়াখালী জেলা নিম্নাংশসহ উপকূলবর্তী নিম্নভূমি প্লাবিত হতে পারে।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৯৪.
'তাকলামাকান মরুভূমি' অবস্থিত -
  1. ক) চীনে
  2. খ) পাকিস্তানে
  3. গ) ভারতে
  4. ঘ) মঙ্গোলিয়ায়
সঠিক উত্তর:
ক) চীনে
উত্তর
সঠিক উত্তর:
ক) চীনে
ব্যাখ্যা
• তাকলামাকান মরুভূমি মধ্য এশিয়ার অন্তর্গত চীনের জিনজিয়াং প্রদেশে অবস্থিত এবং বিশ্বের বৃহত্তম বালুকাময় মরুভূমিগুলির মধ্যে অন্যতম।
• বিখ্যাত কিছু মরুভূমির অবস্থান - 
- থর মরুভূমি : ভারত ও পাকিস্তান।
- গোবি মরুভূমি : চীন ও মঙ্গোলিয়া
- মোজাবে মরুভূমি : যুক্তরাষ্ট্র
- সাহারা মরুভূমি : আফ্রিকা

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৯৫.
একই স্থানে প্রতিদিন কতবার জোয়ার ও ভাটা সংঘটিত হয়?
  1. ক) একবার
  2. খ) চারবার
  3. গ) দুইবার
  4. ঘ) তিনবার
সঠিক উত্তর:
গ) দুইবার
উত্তর
সঠিক উত্তর:
গ) দুইবার
ব্যাখ্যা
জোয়ার-ভাটা
• সমুদ্রের পানি নির্দিষ্ট সময় অন্তর এক স্থানে ফুলে ওঠে এবং এক স্থানে নেমে যায়। পানির এইরূপ ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে।
• এক স্থানে প্রতিদিন দুইবার জোয়ার ও দুইবার ভাটা হয়।
• উপকূলে কোন একটি স্থানে একটি জোয়ারের প্রায় ৬ ঘন্টা ১৩ মিনিট পর ভাটা হয়।
• উপকূলে কোন একটি স্থানে পর পর দুটি জোয়ার বা দুটি ভাঁটার মধ্যে ব্যবধান হলো ১২ ঘণ্টা ২৬ মিনিট। 
• সমুদ্রের মোহনা থেকে নদীগুলো স্রোতের বিপরীতে উজানে কয়েক কিলোমিটার পর্যন্ত জোয়ার-ভাটা অধিক হয়। সাধারণত সমুদ্রের মধ্যভাগ অপেক্ষা উপকূলের কাছে অগভীর অংশে জোয়ারের পানির উচ্চতা অধিক থাকে।

তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৬.
জন স্টুয়ার্ট মিল নিচের কোন তত্ত্বের জনক?
  1. ক) ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ
  2. খ) জাতি রাষ্ট্র
  3. গ) কর্তব্যমুখী নৈতিকতা
  4. ঘ) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি
সঠিক উত্তর:
ক) ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ
উত্তর
সঠিক উত্তর:
ক) ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ
ব্যাখ্যা
• মূলত জন স্টুয়ার্ট মিল [John Stuart Mill (1806-1878)]-এর হাতে ঊনবিংশ শতাব্দীর ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ বলিষ্ঠ রূপ ধারণ করে।
• জে. এস. মিল ছিলেন ধ্রুপদী ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের এক একনিষ্ঠ প্রবক্তা। আবার অনেকের মতে তিনিই হলেন আলোচ্য মতবাদের শ্রেষ্ঠ প্রবক্তা।
• মিলের ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী বক্তব্য ব্যক্ত হয়েছে তাঁর দু'টি কালজয়ী গ্রন্থের মাধ্যমে। এই দু'টি গ্রন্থ হল On Liberty এবং Representative Government।
• ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ বলতে রাষ্ট্রের কার্যসংক্রান্ত সেই মতবাদকে বুঝায় যা রাষ্ট্রের কার্যক্ষেত্রকে সংকুচিত করে এবং ব্যক্তিকে অধিক মাত্রায় স্বাধীনতা দান করে। ব্যক্তিস্বাতন্ত্র্যবাদীরা রাষ্ট্রকে ক্ষতিকর অথচ প্রয়োজনীয় প্রতিষ্ঠান মনে করে। 

অন্যদিকে, 
• জাতি রাষ্ট্রের প্রবক্তা ম্যাকিয়াভেলি।
• ইমানুয়েল কান্টকে 'কর্তব্যমুখী নৈতিকতার' প্রবর্তক বলা হয়।
• ১৭৪৮ সালে ফরাসি দার্শনিক মন্টেস্কু সর্বপ্রথম তার 'The Spirit of Laws' গ্রন্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আধুনিক ব্যাখ্যা প্রদান করেন। যার কারণে মন্টেস্কু কে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা বলা হয়।

তথ্যসূত্র: রাষ্ট্রিবিজ্ঞান: রাষ্ট্রতত্ত্ব, এস এস এইচ এল,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৭.
'ব্যক্তি স্বাধীনতার অধিকার' কোন ধরনের অধিকার?
  1. ক) রাজনৈতিক
  2. খ) ধর্মীয়
  3. গ) সামাজিক
  4. ঘ) অর্থনৈতিক
সঠিক উত্তর:
গ) সামাজিক
উত্তর
সঠিক উত্তর:
গ) সামাজিক
ব্যাখ্যা
সামাজিক অধিকারসমূহ
১. জীবনের অধিকার
২. ব্যক্তি স্বাধীনতার অধিকার
৩. চিন্তা ও মতপ্রকাশের অধিকার
৪. সভা-সমিতির অধিকার
৫. চলাফেরার অধিকার
৬. সংবাদপত্রের স্বাধীনতা
৭. চুক্তি সম্পাদনের অধিকার
৮. আইনের চোখে সমানাধিকার

অর্থনৈতিক অধিকার সমূহ 
১। অবকাশ লাভের অধিকার
২। কর্মের অধিকার
৩। ন্যায্য মজুরী লাভের অধিকার
৪। শ্রমিক সংঘ করার অধিকার প্রভৃতি।

রাজনৈতিক অধিকার সমূহ
১। সরকারি চাকুরি লাভের অধিকার  
২। নির্বাচনের অধিকার
৩। আবেদন করার অধিকার 
৪। স্থায়ীভাবে বসবাসের অধিকার
৫। বিদেশে অবস্থানকালে নিরাপত্তা লাভের অধিকার 
৬। সরকারের সমালোচনা করার অধিকার।  

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৯৮.
মূল্যবোধ _____ হতে উৎসারিত হয়
  1. ক) শিক্ষা প্রতিষ্ঠান
  2. খ) ন্যায়বোধ, নীতি ও ঔচিত্যবোধ
  3. গ) সমাজ ও রাষ্ট্র
  4. ঘ) খেলার মাঠ ও বাজার
সঠিক উত্তর:
খ) ন্যায়বোধ, নীতি ও ঔচিত্যবোধ
উত্তর
সঠিক উত্তর:
খ) ন্যায়বোধ, নীতি ও ঔচিত্যবোধ
ব্যাখ্যা
• মূল্যবোধ শিক্ষা মানুষের মধ্যে সত্য, ন্যায়, ও সুন্দরের ধারনা জাগ্রত করে।
• মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী মানদণ্ড ও নীতি।
• মূল্যবোধ ন্যায়বোধ, নীতি ও ঔচিত্যবোধ হতে উৎসারিত।
• মূল্যবোধের শিক্ষা সামাজিক অবক্ষয় রোধ করে।
• মূল্যবোধ আইনের উপর প্রতিষ্ঠিত নয়। এটি মানুষের বিবেক বোধের সাথে সম্পৃক্ত।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।