পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন২৪
সিলেবাস
পরীক্ষা - ২৪: রিভিশন পরীক্ষা [অভিজ্ঞদের জন্য বিসিএস প্রস্তুতি বাটনের বিগত ৩টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
'মোসাদ'- এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. জেরুজালেম
  2. তেল আবিব
  3. আম্মান
  4. দামাস্কাস
ব্যাখ্যা
মোসাদ:
- মোসাদ হলো ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা।
- মোসাদ গঠিত হয় ১৩ ডিসেম্বর, ১৯৪৯ সালে। 
- প্রতিষ্ঠাতা: ডেভিড বেনগুরিয়ন।
- সদরদপ্তর: তেলআবিব, ইসরায়েল।
- মোসাদ তথ্য সংগ্রহ, গোপন অভিযান ও সন্ত্রাসবাদ দমনে কাজ করে। 
- এর পরিচালক সরাসরি এবং শুধু প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করেন। 
- এটি বিশ্বের বৃহত্তম গুপ্তচরবৃত্তি সংস্থাগুলির মধ্যে অন্যতম।

উৎস: i) Center for Israel Education ওয়েবসাইট। 
         ii) Britannica.
.
কয়টি দেশের মধ্যে 'অকাস চুক্তি' স্বাক্ষরিত হয়েছে?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
ব্যাখ্যা
অকাস চুক্তি:
- অকাস চুক্তি হলো অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ত্রিপক্ষীয় নিরাপত্তা চুক্তি।
- চুক্তিটি কার্যকর হয় ১৫ সেপ্টেম্বর, ২০২১ সালে।
- ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন অর্জনে সহায়তা করবে।
- এই চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে 'সাইবার সক্ষমতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি এবং অতিরিক্ত জলসীমার ক্ষমতা' বিষয়ে সহযোগিতা।
- ১৩ মার্চ, ২০২৩-এ, অকাস অংশীদাররা অস্ট্রেলিয়ায় একটি পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন সক্ষমতা তৈরি করওকে ঘোষণা করেছে এবং তিনটি অংশীদারই সর্বোচ্চ অপ্রসারণ মান বজায় রাখার বিষয়টি নিশ্চিত করেছে।

উৎস: U.S. Department of Defense ওয়েবসাইট। [link]
.
Interpol- এর বর্তমান সদস্য সংখ্যা -
  1. ১৯৩টি
  2. ১৯৪টি
  3. ১৯৫টি
  4. ১৯৬টি
ব্যাখ্যা
ইন্টারপোল (Interpol):
- Interpol এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
- অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতা লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এ আন্তর্জাতিক সংস্থা।
- এটি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয়। 
- সংস্থাটির সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহরে অবস্থিত।
- সদস্য সংখ্যা: ১৯৫টি। 
- ইন্টারপোল পরিচালিত হয় ‘জেনারেল অ্যাসেম্বলি' নামক কমিটির মাধ্যমে ।
- ইন্টারপোলের প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- ইন্টারপোলের অফিসিয়াল ভাষা চারটি: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ করে: ১৪ অক্টোবর, ১৯৭৬।
- ইন্টারপোল কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম: International Criminal Police Review.

উৎস: Interpol ওয়েবসাইট।
.
Warsaw Pact কয়টি দেশের মধ্যকার চুক্তি?
  1. ৬টি
  2. ৮টি
  3. ১১টি
  4. ১৩টি
ব্যাখ্যা
ওয়ারশ প্যাক্ট (Warsaw Pact):
- Warsaw Pact বলতে বোঝায় Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance.
- এটি একটি প্রতিরক্ষা ও সহোযোগিতা জোট।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের ৮টি দেশের সমন্বয়ে গঠিত।
- মূলত সোভিয়েত ইউনিয়ন ন্যাটোর (NATO) বিকল্প সামরিক জোট হিসেবে ওয়ারশ চুক্তি জোট গঠন করে। 
- ১৪ মে, ১৯৫৫ সালে স্বাক্ষরিত হয়।
- পূর্ব ইউরোপের রাষ্ট্র পোল্যান্ডের বৃহত্তম শহর ও রাজধানী ওয়ারশ এর নাম অনুসারে চুক্তিটির নামকরণ করা হয়।
- ৩১ মার্চ, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তির সাথে সাথে Warsaw Pact বিলুপ্ত হয়।

উৎস: Britannica.
.
They praised the handsome boy. Here the underlined phrase is -
  1. Noun phrase
  2. Verb phrase
  3. Adverbial phrase
  4. Prepositional phrase
ব্যাখ্যা
♦ They praised the handsome boy. Here the underlined phrase is - Noun phrase.
- এখানে এটি Subject complement হিসেবে Noun phrase.
- Article + Adjective + noun হিসেবে Noun phrase.

• Noun phrases
- A noun phrase consists of a pronoun or noun and any associated modifiers, including adjectives, adjective phrases, adjective clauses and other nouns in the possessive case.
- অধিকাংশ সময়ই, Noun phrase  মূলত: একটি Noun বা Pronoun এর কাজ করে। 
- এছাড়া, অর্থ এবং বাক্যে অবস্থান অনুযায়ী Noun phrase বিভিন্ন ভূমিকা পালন করে ।
- যেমন: 
- Subject হিসেবে। 
- Object of a verb হিসেবে। 
- Object of a preposition হিসেবে। 
- Subject complement হিসেবে। 
- Object complement হিসেবে।
.
We'll start the movie as soon as everyone is seated. Here 'as soon as' is a/an -
  1. Phrase preposition
  2. Prepositional phrase
  3. Conjunctional phrase
  4. Adjective phrase
ব্যাখ্যা
 ♦ Conjunctional phrase:
- A conjunctional phrase conducts the function of the conjunction.
- যখন কোন phrase বা শব্দসমষ্টি একটি বাক্যে ব্যবহৃত হয়ে Conjunction এর কাজ করে তখন তাকে Conjunctional phrase বলে।
- Parts of Speech এর যে Word গুলো দুই বা ততোধিক word, phrase, clause বা sentence কে যুক্ত করে তাকে Conjunction বলে। 
- দুইটি Sentence এর মধ্যে সংযোগ স্থাপনের জন্য Conjunction ব্যবহৃত হয়।
-  as much as, as long as, as soon as, as well as, along with, together with, either-or, neither-nor, not only- but also ইত্যাদি Conjunctional phrase.

• প্রদত্ত বাক্যে 'as soon as' Conjunction এর কাজ করেছে বিধায় এটি Conjunctional phrase হয়েছে।
.
Which of the following is not a part of 'Formal Letter'?
  1. Salutation
  2. The Subscription
  3. Portfolio
  4. Superscription
ব্যাখ্যা
♦ Formal Letter:
- একটি Formal/ Official Letter/ Application এর ৬টি অংশ থাকে।
যথা -
1. Heading: Date, Designation (পদবী) & Address of the Recipient
2. Salutation (সম্বোধন) : যেমন- Dear Sir/ Madam
3. Body (মূল বক্তব্য)
4. The Subscription: যেমন- Yours faithfully/ I remain, Sir
5. Signature of the Writer
6. Superscription: Detailed Designation & Address on the Envelope.

• A portfolio is a compilation of academic and professional materials that exemplifies one's beliefs, skills, qualifications, education, training, and experiences. It provides insight into one's personality and work ethic.
.
Having painted the entire room, they admired their handiwork. Here the underlined part is -
  1. Noun phrase
  2. Prepositional phrase
  3. Phrasal verb
  4. Participle phrase
ব্যাখ্যা
Having painted the entire room, they admired their handiwork. Here the underlined part is a - Participle phrase.

• যে phrase, participle দিয়ে শুরু হয় এবং noun দিয়ে শেষ হয়, তাকে participle phrase বলে।
- Participle phrase মূলত sentence এ adjective এর মতো কাজ করে।
- Participle Phrase + Comma + Whole Sentence

• প্রশ্নে উল্লেখিত বাক্যটির গঠন - 
- Perfect Participle + Noun (room) + Whole Sentence এবং
- অর্থাৎ, phrase টি participle দিয়ে শুরু এবং noun (room) দিয়ে শেষ। 
- তাই এটি Participle phrase.
.
What is the meaning of the idiom 'Pot luck'?
  1. Make use of one's influence and contacts to gain an advantage unofficially or unfairly.
  2. To show surprise by moving your eyebrows upwards.
  3. The advantages and disadvantages of something.
  4. A situation in which one must take a chance that whatever is available will prove to be good or acceptable.
ব্যাখ্যা
♦ Pot luck
English Meaning: a situation in which one must take a chance that whatever is available will prove to be good or acceptable.
Bangla Meaning: হাতের কাছে যা পাওয়া যায় তার সদ্ব্যবহার করা

• অন্য অপশন গুলো:
• Pros and cons
English Meaning: the advantages and disadvantages of something / good points and bad points.
Bangla Meaning: খুঁটিনাটি / ভালো-মন্দ / সুবিধা - অসুবিধা

• Pull strings
English Meaning: make use of one's influence and contacts to gain an advantage unofficially or unfairly.
Bangla Meaning: প্রভাব খাটানো / প্রতিপত্তি জাহির করা

• Raise your eyebrows
English Meaning: to show surprise by moving your eyebrows upwards
Bangla Meaning: বিস্মিত হওয়া / চোখ কপালে উঠা
১০.
They will delve into their research project tomorrow morning. The underlined part is -
  1. Phrasal Verb
  2. Noun phrase
  3. Adverb phrase
  4. Phrase preposition
ব্যাখ্যা
♦ They will delve into their research project tomorrow morning. The underlined part is a - Phrasal verb.

• Phrasal Verb:
- বাক্যে Verb + preposition/adverb থাকলে সেটা Phrasal Verb হয়।
- যেমন - look down upon, give up, look after.
- তাই এখানে Phrasal Verb (verb + preposition) (delve +into) হচ্ছে phrasal verb.

• Delve into: অনুসন্ধান করা; ঘাটা
১১.
Which of the following is the correct meaning of the phrase 'Pull strings'?
  1. To hold back to a later time.
  2. Recover control of one's emotions.
  3. Deceive someone playfully
  4. Make use of one's influence and contacts to gain an advantage unofficially or unfairly.
ব্যাখ্যা
♦ Pull strings
English Meaning: make use of one's influence and contacts to gain an advantage unofficially or unfairly.
Bangla Meaning: প্রভাব খাটানো / প্রতিপত্তি জাহির করা

• প্রশ্নে উল্লেখিত অন্য অপশন:
• Pull someone’s leg: 
English Meaning: deceive someone playfully / tease someone.
Bangla Meaning: কারো দুর্বলতা বা ব্যর্থতা নিয়ে হাসিতামাশা করা / কাউকে বিরক্ত করা 

• Pull oneself together:
English Meaning: recover control of one's emotions.
Bangla Meaning: আত্মসংবরণ করা

• Put off something
English Meaning: cancel or postpone something / to hold back to a later time.
Bangla Meaning: বাতিল বা মুলতবি করা / দেরী করানো

Source: Live MCQ Lecture.
১২.
মানুষের শ্রবণ যন্ত্রের স্বাভাবিক ধারণ ক্ষমতা কত?
  1. ১-৭৫ ডেসিবল
  2. ৭৫-১০০ ডেসিবল
  3. ১০০-১৩০ ডেসিবল
  4. ১৩০-১৫০ ডেসিবল
ব্যাখ্যা
• শব্দ দূষণ (Sound Pollution):
- শব্দ দূষণ অনুযায়ী আমাদের শ্রবণযন্ত্রের স্বাভাবিক ধারণ ক্ষমতা ১-৭৫ ডেসিবল এর মধ্যে সীমাবদ্ধ। উক্ত মাত্রার উপরের শব্দ মানুষের জন্য ক্ষতিকর।
- সুতরাং আমরা বলতে পারি যে, মানুষের স্বাভাবিক শ্রবণ ক্ষমতায় ঊর্ধ্বে সৃষ্ট যে কোনো শব্দ যা স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায় তাই হলো শব্দ দূষণ।

  তথ্যসূত্র: ভূগোল (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
সমুদ্রের অগভীর অঞ্চল থেকে সমুদ্রের তলদেশে ক্রমনিম্ন নিমজ্জিত অংশকে কী বলে?
  1. দ্বীপ
  2. মহীঢাল
  3. মহীসোপান
  4. মহাসাগরীয় খাত
ব্যাখ্যা
• মহীসোপান (Continental Shelf):
- মহাদেশসমূহের চতুর্দিকের স্থলভাগের কিছু অংশ ঢালু হয়ে সমুদ্রের পানির মধ্যে নেমে গেছে। এরূপ সমুদ্রের উপকূল রেখা থেকে সমুদ্রের তলদেশে ক্রমনি নিমজ্জিত অংশকে মহীসোপান বা Continental Shelf বলে।

- এই অঞ্চলটি সমুদ্রের অগভীর অঞ্চল হিসাবেও পরিচিত।
-  মহীসোপানের গড় সর্বোচ্চ গভীরতা ২০০ মিটার এবং মহীসোপান ১° কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে।
- মহীসোপানের গড় প্রশস্ততা ৭০ কিলোমিটার।
- মহাদেশের উপকূল যদি বিস্তৃত সমভূমি হয়, তবে মহীসোপান অধিক প্রশস্ত হয়।
- মহাদেশের উপকূল পর্বত বা মালভূমি থাকলে মহীসোপান সংকীর্ণ হয়।

- ইউরোপের উত্তর-পশ্চিমে পৃথিবীর বৃহত্তম মহীসোপান অবস্থিত। মহীসোপানকে সমুদ্রের অগভীর অঞ্চলও বলা হয়।
- মহীসোপান অঞ্চলের সামুদ্রিক সঞ্চয় বেশি আবার মহাদেশীয় ভূ-খন্ডের শেষ প্রান্তবা শেষ সীমাও বলা হয়।
- মহীসোপানকে প্রধান দুইভাগে ভাগ করা যায়।
যথা :
১.তটদেশীয় অঞ্চল 
২. ঝিনুক অঞ্চল।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
SPARRSO কত সালে প্রতিষ্ঠিত হয়েছিলো?
  1. ক) ১৯৭৭ সালে
  2. খ) ১৯৭৮ সালে
  3. গ) ১৯৭৯ সালে
  4. ঘ) ১৯৮০ সালে
ব্যাখ্যা
• SPARRSO:
- বাংলাদেশের একমাত্র ঘূর্ণিঝড় ও দুর্যোগের পূর্বাভাস কেন্দ্র হলো SPARRSO (Space Research and Remote Sensing Organisations)।
- এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান যা ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির প্রধান কার্যালয় ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত।

তথ্যসূত্র: SPARRSO ওয়েবসাইট।
১৫.
আগাম সতর্ক সংকেত ছাড়া সংঘটিত দুর্যোগ কোনটি?
  1. ক) বন্যা
  2. খ) ভূমিকম্প
  3. গ) খরা
  4. ঘ) ঘূর্ণিঝড়
ব্যাখ্যা
- কোন ধরনের আগাম সতর্ক সংকেত ব্যতীত অর্থাৎ কার্যকর পূর্বাভাস ছাড়া সংঘটিত দুর্যোগ হলো ভূমিকম্প।
- ভূমিকম্প সংঘটনের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ অঞ্চল চিহ্নিত করা সম্ভব হলেও ভূমিকম্প সংঘটনের পূর্বে সতর্কতা প্রাপ্তি এখনো সম্ভব হয়নি।
অন্যদিকে,
- বন্যা, ঘূর্ণিঝড় ও শৈত্যপ্রবাহের ক্ষেত্রে পূর্বাভাস পাওয়া যায়।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬.
মৌসুমী স্রোত কয় প্রকার?
  1. ক) ২ প্রকার
  2. খ) ৩ প্রকার
  3. গ) ৪ প্রকার
  4. ঘ) ৫ প্রকার
ব্যাখ্যা
• মৌসুমী স্রোত (Monsoon Current):
- উত্তর ভারত মহাসাগরের উত্তর উপকূল বরাবর যে স্রোত মৌসুমী বায়ুর প্রভাবে প্রবাহিত হয় তাকে মৌসুমী স্রোত বলে।
- গ্রীষ্মকালে এটি পশ্চিম হতে পূর্বদিকে এবং শীতকালে একই পথে বিপরীত দিকে প্রবাহিত হয়।
- তাই মৌসুমী স্রোত দু’প্রকার, যেমন- গ্রীষ্মকালীন ও শীতকালীন মৌসুমী স্রোত।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭.
‘সামাজিক সম্প্রীতি গড়ে তোলা এবং তা বজায় রাখা‘ নাগরিকের কোন ধরনের কর্তব্য?
  1. সামাজিক
  2. রাজনৈতিক
  3. অর্থনৈতিক
  4. নৈতিক
ব্যাখ্যা
• সামাজিক কর্তব্য (Social Duties):
- মানুষ সামাজিক জীব। মানুষ সমাজেই জন্মগ্রহণ করে, সমাজেই লালিত- পালিত হয় এবং সমাজেই মৃত্যুবরণ করে।
- এজন্যই এরিস্টটল বলেছেন যে, 'মানুষ স্বভাবতই সামাজিক জীব এবং যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা।'
- সমাজ জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য মানুষের তাই কর্তব্যও রয়েছে।

সামাজিক কর্তব্য:
সামাজিক সম্প্রীতি গড়ে তোলা এবং তা বজায় রাখা,
→ সামাজিক প্রতিষ্ঠান গঠন এবং পরিচালনা করা,
→ সামাজিক অনুষ্ঠান আয়োজন এবং অংশগ্রহণ করা,
→ সন্তান-সন্ততিকে শিক্ষিত ও সংস্কৃতিবান করে গড়ে তোলা,
→ সামাজিক সচেতনতা বৃদ্ধি করার ক্ষেত্রে দায়িত্ব পালন করা ইত্যাদি হলো একজন নাগরিকের সামাজিক দায়িত্ব।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (১ম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
১৮.
মুসলিম লীগ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন কে?
  1. নওয়াব আব্দুল লতিফ
  2. নওয়াব খাজা সলিমুল্লাহ
  3. মুহাম্মদ আলী জিন্নাহ
  4. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
মুসলিম লীগ:

- ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর ঢাকায় নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
- বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ১৯০৬ সালে ঢাকায় অনুষ্ঠিত সর্ব ভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলনে ঢাকার তৎকালীন নবাব স্যার সলিমুল্লাহ মুসলমানদের জন্যে একটি পৃথক রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার প্রস্তাব করেন।
- তার প্রস্তাবের ভিত্তিতেই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
- নওয়াব খাজা সলিমুল্লাহ, নবাব ভিকার-উল মুলক, সুলতান মুহাম্মদ শাহ আগা খান প্রমুখের উদ্যোগে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। 
- নওয়াব আব্দুল লতিফ, স্যার সৈয়দ আহমদ খান, মুহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগ প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন না। 
- মুহম্মদ আলী জিন্নাহ ১৯১৩ সালে মুসলিম লীগে যোগ দেন।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
১৯.
সরকারের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সমালোচনা করে -
  1. বিরোধী দল
  2. প্রধান বিচারপতি
  3. রাষ্ট্রপতি
  4. প্রধানমন্ত্রী
ব্যাখ্যা
গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা:

• গঠনমূলক সমালোচনা:
- গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনা করে সরকারকে নিয়ন্ত্রণে রাখে। সরকার বিরোধী দলের সমালোচনার চাপে একক কোন সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিতে পারে না। বিরোধী দল সুপরিকল্পিতভাবে সরকারের সমালোচনা করে সরকারের ত্রুটি-বিচ্যুতি জনসাধারণের সামনে তুলে ধরে।

• অধিকার বাস্তবায়ন:
- জনগণের অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে বিরোধী দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার যাতে জনগণের অধিকার খর্ব করে কোন সিদ্ধান্ত নিতে না পারে সে ব্যাপারে বিরোধী দলকে সচেষ্ট থাকতে হয়।

• গণতন্ত্র রক্ষা:
- আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দল ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না। গণতন্ত্র মানেই বিভিন্ন মতামতের সংমিশ্রণ। এক্ষেত্রে বিভিন্ন দলের সহাবস্থান অবশ্যই থাকতে হয়। শক্তিশালী বিরোধী দলের অভাবে সরকার স্বৈরাচারী হয়ে যেতে পারে। জন স্টুয়ার্ট মিল তাই বলেন, “যেখানে বিরোধী দল নেই, সেখানে গণতন্ত্র নেই”।

• বিকল্প নীতি উত্থাপন:
- বিরোধী দলের অন্যতম একটি কাজ হচ্ছে সরকারি নীতিমালাগুলো ভালোভাবে যাচাই বাছাই করা। এক্ষেত্রে যদি কোন নীতিমালা জন বান্ধব মনে না হয়, সেক্ষেত্রে বিরোধী দিল দেশের স্বার্থে উন্নততর বিকল্প নীতি প্রস্তাব করতে পারে। এর মধ্য দিয়ে বিরোধী দল জনগণের নিকট তাদের অবস্থানও স্পষ্ট করতে পারে।

• সমস্যা চিহ্নিত করা :
- রাষ্ট্রে অনেক ধরনের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সমস্যা বিদ্যমান থাকে। এ ধরনের সমস্যাগুলো সমগ্র জনগোষ্ঠীর পক্ষে বিরোধীদল সরকারের কাছে উপস্থাপন করতে পারে। 

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২০.
সতীদাহের বিরুদ্ধে জনমত গঠন করেন কে?
  1. মীর নিসার আলী
  2. রাজা রামমোহন রায়
  3. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. হাজী শরীয়ত উল্লাহ
ব্যাখ্যা
সতীদাহ প্রথা:

- বহুকাল আগে থেকেই হিন্দু সমাজে অনেক কুপ্রথা প্রচলিত হয়েছিল। এর অন্যতম হচ্ছে সতী।
- সতীদাহ প্রথা অনুসারে স্বামী মারা গেলে স্ত্রীকে স্বামীর চিতায় জীবন্ত পোড়ানো হতো।
- গোঁড়া হিন্দুদের প্রবল প্রতিরোধের মধ্যেও রামমোহন রায় সতীদাহের বিরুদ্ধে জনমত গঠন করেন।
- তিনি প্রভাবিত করতে থাকেন কোম্পানির শাসকদের।
- এই সূত্রে ১৮২৯ সালে গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিঙ্কের অনুমোদনে সতীদাহ প্রথা বিলুপ্ত ঘোষণা করে আইন পাশ হয়।
- রামমোহন রায়কে সাধারণভাবে রাজা রামমোহন রায় বলা হয়।
- তিনি রাজা উপধিটি পেয়েছিলেন সেসময়ের নামেমাত্র মোগল সম্রাট দ্বিতীয় আকবরের (১৮০৬-১৮৩৭) কাছ থেকে।

তথ্যসূত্র - ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১.
নিচের কোনটি প্রাকৃতিক পলিমার নয়?
  1. পলিস্টারিন
  2. স্টার্চ
  3. উল
  4. সিল্ক
ব্যাখ্যা
পলিমার: 
- পলিমার বলতে একই ধরনের অনেকগুলো ছোট ছোট অংশ যুক্ত হয়ে যে উচ্চ আণবিক ভর বিশিষ্ট বৃহদাকার যে অণু তৈরি হয় তাকে বোঝায়। 
- যে প্রক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র মনোমার যুক্ত হয়ে উচ্চ আণবিক ভরবিশিষ্ট বৃহদাকার অণু তৈরি হয়, তাকে পলিমারকরণ বলে।
- পিভিসি (PVC) পাইপ ভিনাইল ক্লোরাইড মনোমার থেকে তৈরি করা হয়। 
- পলিমার দুই ধরনের। 
যথা - 

প্রাকৃতিক পলিমার: 
- প্রাকৃতিক উৎস বিশেষ করে উদ্ভিদ ও প্রাণী থেকে প্রাপ্ত পলিমারকে প্রাকৃতিক পলিমার বলে।
যেমন - প্রাকৃতিক রাবার, স্টার্চ, তুলা, রেশম, পশম, সিল্ক, উল, পাট ইত্যাদি প্রাকৃতিক পলিমার। 

কৃত্রিম পলিমার:
- পরীক্ষাগারে বা শিল্প-কারখানায় কৃত্রিমভাবে প্রস্তুত করে যে সমস্ত পলিমার পাওয়া যায় তাদেরকে কৃত্রিম পলিমার বলে।
যেমন - পলিইথিলিন, পলিভিনাইল ক্লোরাইড (PVC), পলিস্টারিন, টেফলন, টেরিলিন,নাইলন ইত্যাদি কৃত্রিম পলিমার। 

তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২২.
নিচের কোনটি এসিডের বৈশিষ্ট্য নয়?
  1. এসিড টক স্বাদযুক্ত।
  2. এসিড ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে পানি ও লবণ উৎপন্ন করে।
  3. এসিড নীল বর্ণের লিটমাস লাল করে।
  4. এসিড লাল বর্ণের লিটমাস নীল করে।
ব্যাখ্যা
এসিড:
- যেসব রাসায়নিক দ্রব্য জলীয় দ্রবণে প্রোটন বা ধনাত্মক হাইড্রোজেন আয়ন দান করে, তাদের এসিড বলে।
- যেমন- এসিটিক এসিড, হাইড্রোক্লোরিক এসিড, অক্সালিক এসিড।
-এসিড শব্দটি ল্যাটিন শব্দ এসিডাস থেকে এসেছে। বাংলায় একে অম্ল বলা হয়।

এসিডের বৈশিষ্ট্যসমূহ - 
১. এসিড টক-স্বাদযুক্ত। 
২. এটি নীল লিটমাসকে লাল করে
৩. এটি ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে পানি ও লবণ উৎপন্ন করে।
৪. এটি ধাতুর কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই- অক্সাইড উৎপন্ন করে।
৫. প্রতিটি এসিডই হাইড্রোজেন আয়ন দান করতে পারে।
৬. যে এসিড যত বেশি হাইড্রোজেন আয়ন দান করে, সে তত বেশি শক্তিশালী। 

অন্যদিকে, 
- ক্ষারক লাল বর্ণের লিটমাস নীল করে। 

তথ্যসূত্র - রসায়নবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২৩.
পদার্থের কোন অবস্থায় আন্তঃআণবিক আকর্ষণ বল ও গতি শক্তি প্রায় সমান হয়?
  1. গ্যাসীয় অবস্থায়
  2. প্লাজমা অবস্থায়
  3. কঠিন অবস্থায়
  4. তরল অবস্থায়
ব্যাখ্যা
তরল অবস্থা:

- এ অবস্থায় পদার্থের ভর ও আয়তন নির্দিষ্ট থাকে কিন্তু আকার নির্দিষ্ট থাকে না।
- তরল পদার্থকে যে পাত্রে রাখা হয়, তার ভর ও আয়তনের কোনো পরিবর্তন না ঘটিয়ে সে পাত্রের আকার ধারণ করে। 
- এ অবস্থায় অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ বল কঠিন অবস্থার তুলনায় কম বলে অণুগুলো দৃঢ়ভাবে আবদ্ধ থাকে না।
- অণুগুলোর গতিশক্তি কঠিন অবস্থার তুলনায় যথেষ্ট বেশি বলে অতি সহজে চলাচল করতে পারে। এ কারণে তরল অবস্থায় পদার্থের প্রবাহ গুণ থাকে এবং আকৃতি সহজে পরিবর্তনশীল হয়।
- এ অবস্থায় পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বল ও গতিশক্তি প্রায় সমান হয়।

তথ্যসূত্র - রসায়ন প্রথম পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৪.
ক্ষারক এর ক্ষেত্রে কোনটি সত্য নয়?
  1. ক্ষারক হলো মূলত ধাতব অক্সাইড।
  2. সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয়।
  3. সকল ক্ষারক কিন্তু ক্ষার নয়।
  4. ক্ষার হলো বিশেষ ধরনে ক্ষারক।
ব্যাখ্যা
ক্ষারক:

- ক্ষারক হলো মূলত ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড।
- কিছু কিছু ক্ষারক আছে যারা পানিতে দ্রবীভূত হয় আর কিছু আছে যারা দ্রবীভূত হয় না।
- যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে বলে ক্ষার। তাহলে ক্ষার হলো বিশেষ ধরনের ক্ষারক।
- সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH), পটাশিয়াম হাইড্রোক্সাইড (KOH), অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড (NH4OH), ক্যালসিয়াম হাইড্রোক্সাইড Ca(OH)2, এগুলো ক্ষার। এদেরকে কিন্তু ক্ষারকও বলা যায়।
- পক্ষান্তরে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু পানিতে দ্রবীভূত হয় না। তাই এটি একটি ক্ষারক হলেও ক্ষার নয়।
- সুতরাং সকল ক্ষার ক্ষারক হলেও সকল ক্ষারক কিন্তু ক্ষার নয়।

তথ্যসূত্র - সাধারণ বিজ্ঞান, অষ্টম শ্রেণি।