পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৪৭
সিলেবাস
৪৬তম বিসিএস প্রস্তুতি: বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা - ৪ পরীক্ষার টপিক: ১) ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২) ৪২তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) (জেনারেল পার্ট) ৩) ৩৯তম বিসিএস বিসিএস (স্বাস্থ্য) (জেনারেল পার্ট) Live MCQ অ্যাপের আর্কাইভের "বিসিএস জব সল্যুশন" বাটন থেকে উল্লিখিত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলোর ব্যাখ্যা এবং রেফারেন্সসহ সমাধান ভালো করে পড়ে পরীক্ষা দিন। উল্লিখিত পরীক্ষাগুলোর প্রশ্ন ও ব্যাখ্যা মডিফাই করে রিভিশন পরীক্ষাটির প্রশ্ন প্রণয়ন করা হবে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৪৭ প্রশ্ন

.
‘তপোবন' কোন সমাস?
  1. বহুব্রীহি সমাস
  2. প্রাদি সমাস
  3. তৎপুরুষ সমাস
  4. দ্বন্দ্ব সমাস
সঠিক উত্তর:
তৎপুরুষ সমাস
উত্তর
সঠিক উত্তর:
তৎপুরুষ সমাস
ব্যাখ্যা
তৎপুরুষ সমাস:
- পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।
- তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকতে পারে; আর পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নামকরণ হয়।
  যেমন:
- বিপদকে আপন্ন = বিপদাপন্ন।
- এখানে দ্বিতীয়া বিভক্তি ‘কে’ লোপ - পেয়েছে বলে এর নাম দ্বিতীয়া তৎপুরুষ সমাস।
- বজ্রের সম = বজ্রসম। (ষষ্ঠী তৎপুরুষ সমাস)। 
- এখানে ষষ্ঠী বিভক্তি লোপ পেয়েছে।

• তপোবন = তপের নিমিত্তে বন।
- এটি চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ। 

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘অনল’ নিচের কোন শব্দের প্রতিশব্দ?
  1. অংশু
  2. অষ্টপ্রহর
  3. পাবক
  4. সমীরণ
সঠিক উত্তর:
পাবক
উত্তর
সঠিক উত্তর:
পাবক
ব্যাখ্যা
'আগুন' শব্দের সমার্থক শব্দ: 
- অগ্নি, অনল, বহ্নি, পাবক, হুতাশন।

অন্যদিকে,
'কিরণ' শব্দের সমার্থক শব্দ:
- রশ্মি, শিখা, আলোকচ্ছটা, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু

'দিবস' শব্দের সমার্থক শব্দ:
- দিবা, অহ, অহ্ন, বার, রোজ, বাসর, অহোরাত্র, দিনরাত্রি, দিবসরজনী, দিনরজনী, দিনযামিনী, সাবন, অষ্টপ্রহর, আটপ্রহর।

'বাতাস' শব্দের সমার্থক শব্দ: 
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২২ সংস্করণ)। 
২) ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
What does the word "Ephemeral" mean?
  1. Permanent
  2. Short-lived
  3. Eternal
  4. Infinite
সঠিক উত্তর:
Short-lived
উত্তর
সঠিক উত্তর:
Short-lived
ব্যাখ্যা
• Ephemeral (adjective)

English Meaning: Lasting for only a short time.
Bangla Meaning: স্বল্পজীবী; স্বল্পস্থায়ী।

Synonyms:
- Transient (স্বল্পস্থায়ী; ক্ষণস্থায়ী),
- Fleeting (ক্ষণিকের; ক্ষণকালীন),
- Momentary (ক্ষণিক),
- Brief (অস্থায়ী, সংক্ষিপ্ত),
- Short-lived (স্বল্পজীবী)। 

Antonyms:
- Long-lived (দীর্ঘজীবী),
- Permanent (স্থায়ী; চিরস্থায়ী),
- Endless (অন্তহীন),
- Eternal (অনন্ত),
- Immortal (অমর),
- Lasting (স্থায়ী),
- Infinite (অসীম)।

Example Sentence: 
1. Happiness for Aristotle is not a fleeting feeling or an ephemeral passion.
2. the autumnal blaze of colors is always to be treasured, all the more so because it is so ephemeral.

Source: Live MCQ Lecture.
.
Identify the correct sentence.
  1. Yesterday, the students have performed exceptionally well in the exam.
  2. Yesterday, the students did performed exceptionally well in the exam.
  3. Yesterday, the students had performed exceptionally well in the exam.
  4. Yesterday, the students performed exceptionally well in the exam.
সঠিক উত্তর:
Yesterday, the students performed exceptionally well in the exam.
উত্তর
সঠিক উত্তর:
Yesterday, the students performed exceptionally well in the exam.
ব্যাখ্যা
Past Indefinite Tense:
- কোনো কাজ অতীতকালে সম্পন্ন হয়েছিল বোঝাতে Past Indefinite Tense হয়।
- yesterday, ago, long since, last night ইত্যাদি থাকলে Verb-এর Past form হয়।

Yesterday, the students performed exceptionally well in the exam.
- বাক্যটিতে 'Yesterday' থাকাতে Verb-এর Past form 'performed' হয়েছে। 
- বাক্যটি Past Indefinite Tense হওয়ায় 'have peformed', 'had performed' কোনটিই হবেনা।

Example Sentence:
1. Yesterday, she completed her project ahead of schedule.
2. Yesterday, the team won the championship.
3. Yesterday, he fixed the broken window in the house.

Source: A Passage To The English Language: S. M. Zakir Hussain.
.
Man and Superman is a four-act drama written by____________.
  1. Oscar Wilde
  2. George Bernard Shaw
  3. Samuel Beckett
  4. William Shakespeare 
সঠিক উত্তর:
George Bernard Shaw
উত্তর
সঠিক উত্তর:
George Bernard Shaw
ব্যাখ্যা
• Man and Superman:
"Man and Superman" by George Bernard Shaw is a four-act play. The acts are as follows:
- Act 1: Don Juan.
- Act 2: The Revolutionist's Handbook.
- Act 3: Don Juan in Hell.
- Act 4: The Statue and the Wedding.

Important Characters of Man and Superman:
- John Tanner (Don Juan),
- Ann Whitefield,
- Roebuck Ramsden,
- Octavius Robinson (Tavy).

G. B. Shaw:
- তিনি Edwardian Period (Modern Period) এর সাহিত্যিক ছিলেন।

Famous plays by G. B. Shaw :
- Man and Superman,
- Arms and The Man,
- Caesar and Cleopatra,
- Doctor's Dilemma,
- St. Joan of Arc,
- You Never Can Tell,
- Major Barbara,
- Man of Destiny,
- The Apple Cart,
- Candida,
- Pygmalion etc.

Source:
1. Britannica.com
2. Man and Superman Play.
.
"His speech was excessively adorned and embellished with elaborate expressions."
What does it express?
  1. Plain
  2. Simple
  3. Fluent
  4. Grandiloquent
সঠিক উত্তর:
Grandiloquent
উত্তর
সঠিক উত্তর:
Grandiloquent
ব্যাখ্যা
Grandiloquent (adjective)

English Meaning: A grandiloquent style or way of using language is complicated to attract admiration and attention, especially to make someone or something seem important.
Bangla Meaning: বাগাড়ম্বরপূর্ণ।
 
Synonyms:
- Bombastic (আড়ম্বরপূর্ণ),
- Magniloquent (শব্দ, বক্তৃতার ক্ষেত্রে বাগাড়ম্বরপূর্ণ),
- Pretentious (আত্মাভিমানী; আত্মশ্লাঘা),
- Brag (দম্ভোক্তি),
- Rand (গলাবাজি)। 

Antonyms:
- Unpretentious (নিরহঙ্কার),
- Concise (সংক্ষিপ্ত),
- Short (সার),
- Pragmatic (প্রায়োগিক),
- Simple (সাধারণ)।

Example Sentence: 
1. Her speech was full of grandiloquent language, but it contained no new ideas.
2. A heavyweight champion who was famous for his entertaining grandiloquence prior to every match.

Other Options:
- Plain (স্পষ্ট; সোজা; সুগম; সুবোধ্য),
- Fluent (সহজে এবং অনর্গল কথা বলতে সক্ষম; স্বচ্ছন্দভাষী)।

Source:
1. Live MCQ Lecture.
2. Cambridge Dictionary.
3. Accessible Dictionary by Bangla Academy.
.
The psychiatrist diagnosed the patient with __________, a severe mental disorder.
  1. Schizophrenia
  2. Megalomania
  3. Claustrophobia
  4. Agoraphobia
সঠিক উত্তর:
Schizophrenia
উত্তর
সঠিক উত্তর:
Schizophrenia
ব্যাখ্যা
• Schizophrenia (noun)

English Meaning: A serious mental illness in which someone cannot understand what is real and what is imaginary.
Bangla Meaning: যাতে চিন্তা, অনুভূতি ও কাজের মধ্যে সম্বন্ধের অভাব লক্ষিত হয়; বিভক্ত ব্যক্তিতা; ভগ্নমনস্কতা।

Complete Sentence: The psychiatrist diagnosed the patient with Schizophrenia, a severe mental disorder.

Other Options:
- Megalomania (নিজেকে অতি বড় বা অতি ক্ষমতাশালী বলে ভাবার বাতিক; অতি আত্মম্মন্যতা),
- Claustrophobia (গুহা, খনি ইত্যাদির ন্যায় আবদ্ধ স্থানে থাকার আতঙ্করূপ ব্যাধি),
- Agoraphobia (মুক্ত স্থান সম্বন্ধে আতঙ্ক; মুক্তস্থানাতঙ্ক)।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
The scholars in the field of literature __________ the classic works that laid the foundation for modern storytelling.
  1. scorn
  2. venerate
  3. disregard
  4. condemn
সঠিক উত্তর:
venerate
উত্তর
সঠিক উত্তর:
venerate
ব্যাখ্যা
• Venerate (verb-transitive)

English Meaning: To honor or have great respect for a person or thing.
Bangla Meaning: গভীরভাবে শ্রদ্ধা/ভক্তি করা; পূজা করা।
 
Synonyms:
- Respect (শ্রদ্ধা করা),
- Worship (পূজা করা),
- Idolize (দেবতাজ্ঞানে পূজা করা),
- Honor (সম্মান করা),
- Regard (সম্মান করা)। 

Antonyms:
- Despise (অবজ্ঞা/ঘৃণা/তুচ্ছজ্ঞান/উপেক্ষা করা),
- Condemn (নিন্দা),
- Scorn (অবজ্ঞা),
- Disdain (তাচ্ছিল্য করা),
- Contempt (অপমান করা),
- Disregard (অগ্রাহ্য করা; পাত্তা না-দেওয়া; অমান্য করা)। 

Complete Sentence: The scholars in the field of literature venerate the classic works that laid the foundation for modern storytelling.

Example Sentence: 
1. She has been one of the most venerated saints of the modern era.
2. We venerate our genius customers.

Source: Live MCQ Lecture.
.
William Wordsworth's 'The Prelude' is a-
  1. epic
  2. short story
  3. novel
  4. poem
সঠিক উত্তর:
poem
উত্তর
সঠিক উত্তর:
poem
ব্যাখ্যা
William Wordsworth:
→ William Wordsworth is known as a poet of nature.
→ Wordsworth এর জন্ম Northern England এর Lake District এ হওয়ার কারণে তাকে Lake Poet বলা হয়।

Notable works:
Poems:
The Prelude,
• London, 1802,
• Tintern Abbey,
• My Heart Leaps Up,
• My heart leaps up when I behold,
• Ode: Intimations of Immortality.

Source: Britannica.com
১০.
The painting of a beautiful sunset adorned the living room wall. Here ‘painting’ does the function of-
  1. verb
  2. noun
  3. adjective
  4. adverb
সঠিক উত্তর:
noun
উত্তর
সঠিক উত্তর:
noun
ব্যাখ্যা
Verbal Noun = The + ( verb + ing) + of
- Verbal Noun কে শুধু Noun এর মতো ব্যবহার করা হয়।
- painting এর পূর্বে the ও পরে of বসেছে। অতএব ইহা একটি Verbal Noun.

Example Sentence:
1. The hunting of lions is dangerous.
2. The reading of Physics is interesting.
3. The singing of traditional songs brought joy to the festive occasion.
4. The reading of classic literature broadens one's understanding of different cultures.

Source: A Passage To The English Language: S. M. Zakir Hussain.
১১.
Which play is not written by William Shakespeare?
  1. Macbeth
  2. Othello
  3. Dr. Faustus
  4. Hamlet
সঠিক উত্তর:
Dr. Faustus
উত্তর
সঠিক উত্তর:
Dr. Faustus
ব্যাখ্যা
Dr. Faustus:
- Christopher Marlowe এর রচিত একটি Play হচ্ছে Dr. Faustus. 

Important Characters:
- Dr. Faustus: The central character of the play.
- Lucifer: The ruler of Hell, to whom Faustus sells his soul.
- Mephistopheles: A demon and servant of Lucifer.
- Wagner: Faustus's servant.
- Good Angel and Evil Angel.

• William Shakespeare:
→ William Shakespeare (1564-1616) was an English poet, dramatist, and actor.
→ প্রায়শই তাকে English National Poet বলা হয়।
→ অনেকে তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার বলে মনে করেন।
→ ১৫৬৪ - ১৬১৬ এই সময়কালকে Shakespearean Period বলে।
→ তাঁর স্ত্রীর নাম Anne Hathaway.
→ কমপক্ষে ৩৭ টি নাটক, ১৫৪ টি সনেট এবং ২টি আখ্যানমূলক কবিতা রচনা করেছিলেন।

Notable works:
Tragedy:
- Hamlet,
- Julius Caesar,
- King Lear,
- Macbeth,
- Othello.

Comedy:
- The Merchant of Venice,
- Twelfth Night,
- As You Like It,
- A Midsummer Night’s Dream,
- Measure for Measure.

Source: Britannica.com
১২.
"Admire the blooming flowers in the garden." The word “blooming” is-
  1. participle
  2. gerund
  3. verbal noun
  4. infinitive
সঠিক উত্তর:
participle
উত্তর
সঠিক উত্তর:
participle
ব্যাখ্যা
• Participle:
- Verb এর সাথে 'ing' যােগ হয়ে যদি adjective এর কাজ করে অর্থাৎ Verb ও adjective এর কাজ করে, তাহলে তাকে Participle বলে।

Structure: Participle = Verb + ing = Adjective 
 - Participle দ্বারা চলমান কিছু বােঝায়।

Admire the blooming flowers in the garden.
এই বাক্যে blooming শব্দটি noun ‘flowers’ কে modify করেছে বা তার অবস্থা বর্ণনা করছে। তাই এটি একই সাথে Verb ও adjective এর কাজ করেছে।

Example Sentence:
1. A rolling stone gathers no moss.
2. I saw a walking boy.
3. Watch the setting sun over the horizon.
4. Examine the glowing embers in the fireplace.
5. Observe the running child across the playground.

→ এখানে, rolling, walking, setting, glowing, running হচ্ছে Participle যেগুলো যথাক্রমে stone, boy, sun, embers ও child কে modify করেছে।

Source: A Passage To The English Language: S. M. Zakir Hussain.
১৩.
Who is credited with the saying "Necessity is the mother of invention"?
  1. Socrates
  2. Aristotle
  3. Dante
  4. Plato
সঠিক উত্তর:
Plato
উত্তর
সঠিক উত্তর:
Plato
ব্যাখ্যা
A few famous quotations:
Socrates - An unexamined life is not worth living.
Aristotle - Man is by nature a political animal.
Dante - Abandon all hope, ye who enter here.

Plato:
- Plato একজন বিখ্যাত Greek philosopher ছিলেন।

Some quotations from Plato:
1) Wise men speak because they have something to say; fools because they have to say something.
2) At the touch of love, everyone becomes a poet.
3) The measure of a man is what he does with power.
4) Courage is knowing what not to fear.
5) Ignorance, the root and stem of all evil.
6) The first and greatest victory is to conquer yourself.
7) Ideas are the source of all things.

Source:
1. history.com
2. Britannica.
১৪.
Run and fetch the rolling ball from the playground. Here the word “rolling” is-
  1. An adverb
  2. A proposition
  3. An adjective
  4. A verb
সঠিক উত্তর:
An adjective
উত্তর
সঠিক উত্তর:
An adjective
ব্যাখ্যা
• Run and fetch the rolling ball from the playground.
- বাক্যটিতে 'ball' শব্দটিকে 'rolling' শব্দটি modify করেছে তাই rolling = adjective.

Example Sentence:
1. Hurry and pick the blooming flowers in the garden.
- এখানে, বাক্যটিতে 'flowers' শব্দটিকে 'blooming' শব্দটি modify করেছে তাই rolling = adjective.

2. Go and explore the towering peaks of the distant mountains.
- এখানে, বাক্যটিতে 'peaks' শব্দটিকে 'towering' শব্দটি modify করেছে তাই rolling = adjective.

3. Move and collect the fallen leaves from the autumn trees.
- এখানে, বাক্যটিতে 'leaves' শব্দটিকে 'fallen' শব্দটি modify করেছে তাই rolling = adjective.

Source: A Passage To The English Language: S. M. Zakir Hussain.
১৫.
After verifying the transaction, the bank promptly credited my account ___________the agreed-upon amount of 2000 Tk.
  1. to
  2. in
  3. against
  4. with
সঠিক উত্তর:
with
উত্তর
সঠিক উত্তর:
with
ব্যাখ্যা
→ Credit-এর পর account এবং তারপর amount-এর আগে with বসে।
যেমন- They credited my account with $20 after I pointed out the mistake.

→ Credit-এর পর amount এবং তারপর account-এর আগে to বসে।
যেমন- Credit tk 2000 to my account.

Example Sentence:
1. The financial institution acknowledged the deposit and credited my account with a sum of 5000 bdt.
2. The financial entity acknowledged the incoming funds and proceeded to credit my account with the expected amount of 70000 bdt.

Source: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain.
১৬.
Which of the following is a synonym for "To do away with"?
  1. To postpone
  2. To appreciate
  3. To eliminate
  4. To emphasize
সঠিক উত্তর:
To eliminate
উত্তর
সঠিক উত্তর:
To eliminate
ব্যাখ্যা
• To do away with (Phrasal Verb)

English Meaning: To get rid of something or stop using something/To eliminate.
Bangla Meaning: মুক্তি পাওয়া।

Example Sentence:
1. The company decided to do away with its outdated policies and embrace a more modern approach to management.
2. To reduce paper waste, the office decided to do away with traditional printed memos and transition to electronic communication.
3. These ridiculous rules and regulations should have been done away with years ago.

Source: Cambridge Dictionary.
১৭.
৩৫০ টাকা দরে ৪ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে?
  1. ৪২ টাকা
  2. ৪৪ টাকা
  3. ৫৬ টাকা
  4. ১৬ টাকা
সঠিক উত্তর:
৫৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৫০ টাকা দরে ৪ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে?

সমাধান:
৪ কেজি মিষ্টির মূল্য ৪ × ৩৫০ = ১৪০০ টাকা

১০০ টাকায় ভ্যাট ৪ টাকা
∴ ১৪০০ টাকায় ভ্যাট (১৪০০× ৪)/১০০ টাকা
= ৫৬ টাকা
১৮.
x2 - 3x - 10 > 0 অসমতাটির সমাধান কোনটি?
  1. (- ∞, - 1) U (4, + ∞)
  2. (- ∞, - 2) U (5, + ∞)
  3. (∞, 2) U (5, + ∞)
  4. (- 5, - ∞) U (∞, 2)
সঠিক উত্তর:
(- ∞, - 2) U (5, + ∞)
উত্তর
সঠিক উত্তর:
(- ∞, - 2) U (5, + ∞)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 3x - 10 > 0 অসমতাটির সমাধান কোনটি?

সমাধান:
x2 - 3x - 10 > 0
⇒ x2 - 5x + 2x - 10 > 0
⇒ x(x - 5) + 2(x - 5) > 0
∴ (x - 5)(x + 2) > 0

দুইটি রাশির গুনফল তখনই ধনাত্মক বা শূন্য অপেক্ষা বড় হবে যদি উভয়ই ধনাত্মক অথবা উভয়েই ঋণাত্মক হয়।

∴ নির্ণেয় সমাধান = (- ∞, - 2) ∪ (5, + ∞)
১৯.
যদি ৫ + ৪ = ১৯, ৭ + ১ = ৬৮, ২ + ১ = ১৩ হয় তবে, ৫ + ৩ =?
  1. ১৮
  2. ৮২
  3. ২১
  4. ২৮
সঠিক উত্তর:
২৮
উত্তর
সঠিক উত্তর:
২৮
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৫ + ৪ = ১৯, ৭ + ১ = ৬৮, ২ + ১ = ১৩ হয় তবে, ৫ + ৩ =?

সমাধান:
এখানে প্রথম অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের বিয়োগফল এবং দ্বিতীয় অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের যোগফল।
∴ ৫ + ৩ = (৫ - ৩)(৫ + ৩) = ২৮
২০.
বার্ষিক শতকরা 10% হারে 10000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত?
  1. 10 টাকা
  2. 100 টাকা
  3. 121 টাকা
  4. 21 টাকা
সঠিক উত্তর:
100 টাকা
উত্তর
সঠিক উত্তর:
100 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা 10% হারে 10000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত?

সমাধান: 
চক্রবৃদ্ধি মুনাফা - সরল মুনাফা
= (C - P) - I
= {P(1 + r)n - P} - Pnr
= {10000(1 + 10%)2 - P} - 10000 × 2 × 10%
= {10000 × 1.21 - P} - 2000
= {12100 - 10000} - 2000
= 2100 - 2000
= 100
২১.
C = {x : x ঋণাত্মক পূর্ণসংখ্যা এবং x2 < 18}; C সেটের উপাদানগুলো হবে-
  1. {- 1, - 2, - 3, - 4}
  2. {1, 2, 3, 4}
  3. {- 2, - 4, - 6, - 8}
  4. {- 1, - 3, - 5, - 7}
সঠিক উত্তর:
{- 1, - 2, - 3, - 4}
উত্তর
সঠিক উত্তর:
{- 1, - 2, - 3, - 4}
ব্যাখ্যা
প্রশ্ন: C = {x : x ঋণাত্মক পূর্ণসংখ্যা এবং x2 < 18}; C সেটের উপাদানগুলো হবে-

সমাধান:
ঋণাত্মক পূর্ণসংখ্যার সেট = {-1, -2, -3, -4, -5, ....... }
x2 <18 শর্তাধীনে, C সেটের উপাদান = {- 1, - 2, - 3, - 4}
২২.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সে.মি. এবং প্রস্থ ১০ সে.মি. আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে ২৫ সে.মি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?
  1. ৭.২ সে.মি.
  2. ৭.৩ সে.মি.
  3. ৭ সে.মি.
  4. ৭.১ সে.মি.
সঠিক উত্তর:
৭.২ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৭.২ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সে.মি. এবং প্রস্থ ১০ সে.মি. আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে ২৫ সে.মি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?

সমাধান:
প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল = ১৮ × ১০ বর্গসে.মি.
= ১৮০  বর্গসে.মি.

নতুন ক্ষেত্রফলও ১৮০ হতে হবে ।
∴ নতুন প্রস্থ = ১৮০/২৫ সে.মি.
= ৭.২ সে.মি.
২৩.
৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার অষ্টম সংখ্যাটি কত হবে?
  1. ২৮
  2. ২৯
সঠিক উত্তর:
২৮
উত্তর
সঠিক উত্তর:
২৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার অষ্টম সংখ্যাটি কত হবে?

সমাধান:
এখানে দুইটি ধারা আছে।
বিজোড় অবস্থানের সংখ্যাগুলো নিয়ে ১ম ধারা: ৩, ৪, ৫, ৬
জোড় অবস্থানের সংখ্যাগুলো নিয়ে ২য় ধারা: ৭, ১৪, ২১

∴ ধারাটির অষ্টম সংখ্যা হবে ২য় ধারার ৪নং পদ অর্থাৎ ৭, ১৪, ২১, ২৮
২৪.
আপনার মােবাইল ফোনের মাসিক বিল এসেছে ৮৪০ টাকা। যদি ১ বছর পর ১০% বৃদ্ধি পায় এবং আরাে ৬ মাস পর ২০% বৃদ্ধি পায়, তাহলে ১৮ মাস পর আপনার বিল কত হবে?
  1. ৯২০.৪০ টাকা
  2. ১১০৮.৮০ টাকা
  3. ১২৪১.২০ টাকা
  4. ১৪৬১.৬০ টাকা
সঠিক উত্তর:
১১০৮.৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১১০৮.৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার মােবাইল ফোনের মাসিক বিল এসেছে ৮৪০ টাকা। যদি ১ বছর পর ১০% বৃদ্ধি পায় এবং আরাে ৬ মাস পর ২০% বৃদ্ধি পায়, তাহলে ১৮ মাস পর আপনার বিল কত হবে?

সমাধান: 
দেওয়া আছে,
মাসিক বিল ৮৪০ টাকা
১ বছর পর ১০% বৃদ্ধিতে বিল = ৮৪০ + ৮৪০ এর (১০/১০০) = ৯২৪ টাকা
আরো ৬ মাস পর, ২০% বৃদ্ধিতে বিল = ৯২৪ + ৯২৪ এর (২০/১০০) = ১১০৮.৮০ টাকা 
২৫.
যদি (49)2x + 3 = 73x + 6 হয় তবে x = কত?
  1. 0
  2. 1
  3. - 1
  4. 4
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (49)2x + 3 = 73x + 6 হয় তবে x = কত?

সমাধান: 
(49)2x + 3 = 73x + 6
⇒ (72)2x + 3 = 73x + 6
⇒ 74x + 6 = 73x + 6
⇒ 4x + 6 = 3x + 6
⇒ 4x - 3x = 6 - 6
∴ x = 0
২৬.
△ABC এর ∠A = 50°, ∠B = 65°, হলে △ABC কি ধরনের ত্রিভুজ?
  1. সমকোণী
  2. স্থুলকোণী
  3. সমদ্বিবাহু
  4. সমবাহু
সঠিক উত্তর:
সমদ্বিবাহু
উত্তর
সঠিক উত্তর:
সমদ্বিবাহু
ব্যাখ্যা
প্রশ্ন: △ABC এর ∠A = 50°, ∠B = 65°, হলে △ABC কি ধরনের ত্রিভুজ?
 
সমাধান:
যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে C কোণের মান হবে (180 - 50 - 65) = 65 ডিগ্রি।
এখানে B ও C কোণ সমান, আর কোনো ত্রিভুজের দুইটি কোণ সমান ত্রিভুজতির দুইটি বাহুও সমান হবে।
তাই ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে।
২৭.
৪৫ কি.মি. পথ পাড়ি দিতে জনির রনির থেকে ৩ ঘণ্টা সময় বেশি লেগেছে। জনি যদি তার গতি দ্বিগুণ করত তাহলে রনির থেকে ১.৫ ঘণ্টা সময় কম লাগত। জনির গতি কত ছিল?
  1. ৪ কি.মি./ঘণ্টা
  2. ৫ কি.মি./ঘণ্টা
  3. ৬ কি.মি./ঘণ্টা
  4. ৭.৫ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
৫ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৫ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫ কি.মি. পথ পাড়ি দিতে জনির রনির থেকে ৩ ঘণ্টা সময় বেশি লেগেছে। জনি যদি তার গতি দ্বিগুণ করত তাহলে রনির থেকে ১.৫ ঘণ্টা সময় কম লাগত। জনির গতি কত ছিল?

সমাধান:
ধরি,
জনির এবং রনির গতিবেগ যথাক্রমে x এবং y কিলোমিটার/ঘণ্টা 

১ম শর্তানুসারে, 
45/x - 45/y = 3
⇒ 45/y = 45/x - 3
∴ 45/y = (45 - 3x)/x


২য় শর্তানুসারে,
45/y - 45/2x = 1.5
⇒ 45/y = 3/2 + 45/2x
∴ 45/y = (3x + 45)/2x

∴ (45 - 3x)/x = (3x + 45)/2x
⇒ 2x(45 - 3x) = x(3x + 45)
⇒ 90 - 6x = 3x + 45
⇒ 9x = 45
∴ x = 5

∴ জনির গতিবেগ 5 কিলোমিটার/ঘণ্টা 
২৮.
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান: 
দেওয়া আছে,
 x - 1/x = 1

প্রদত্ত রাশি,
x3/4  - 1/4x3
= (1/4) (x3 - 1/x3)
= (1/4){(x - 1/x)3 + 3.x.(1/x)(x - 1/x)}
= (1/4){13 + 3. 1}
= (1/4) × 4
= 1
২৯.
ট্রিপসিন এনজাইম _____ পরিপাকে সহায়তা করে।
  1. আমিষ
  2. কার্বোহাইড্রেট
  3. চর্বি
  4. লিপিড
সঠিক উত্তর:
আমিষ
উত্তর
সঠিক উত্তর:
আমিষ
ব্যাখ্যা
- রেনিন দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে যা পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়।
- আমিষ জাতীয় খাদ্য হজমে সাহাজ্য করে ট্রিপসিন এনজাইম।
- এটি শুধু আমিষের উপর কাজ করে।
- গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলীর প্রাচীরে থাকে।
- এ গ্রন্থি থেকে নিঃসৃত হয় ট্রিপসিন, লাইপেজ, এমাইলেজ যা গ্যাস্ট্রিক জুস বা প্যাক রস নামে পরিচিত।
- লালারসে টায়ালিন ও মলটেজ থাকে। 

উৎস: বিজ্ঞান, সপ্তম শ্রেণি, বোর্ড বই।
৩০.
নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ?
  1. C
  2. C++
  3. SQL
  4. Cobol
সঠিক উত্তর:
SQL
উত্তর
সঠিক উত্তর:
SQL
ব্যাখ্যা
• SQL:
- SQL এর পূর্ণরূপ হলো Structured Query Language.
- এটি একটি অনন্য শক্তিশালী ডাটা মেনিপুলেশন ও ডেফিনেশন ল্যাংগুয়েজ।
- রিলেশনাল ডাটাবেজ এ্যাকসেস করার জন্য SQL হচ্ছে একটি হাতিয়ার।
- অতীতে SQL কেবল মেইনফ্রেম কম্পিউটারে ব্যবহার করা হতো। বর্তমানে ডেস্কটপ কম্পিউটারেও রিলেশনাল ডাটাবেজ প্লাটফর্ম ব্যবহৃত হওয়ার ফলে SQL ব্যবহার শুরু হয়েছে।
- এগুলো এক বা একাধিক ডাটাবেজ, টেবিল, কলাম ইনডেক্স ইত্যাদিতে প্ৰয়োগ করা যায়।
- অধিকাংশ SQL স্টেটমেন্টই ফলাফল হিসেবে এক সেট রেকর্ড প্রদান করে।
- ১৯৭৪ সালে IBM (International Business Machine) এর Research Center এ SQL তৈরি করা হয়। 

• C, Cobol এবং C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর উদাহরণ। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩১.
পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে?
  1. ট্রান্সফর্মার
  2. অ্যামপ্লিফায়ার
  3. ট্রানজিস্টার
  4. ডায়োড
সঠিক উত্তর:
ট্রান্সফর্মার
উত্তর
সঠিক উত্তর:
ট্রান্সফর্মার
ব্যাখ্যা
 - যে যন্ত্রের সাহায্যে উচ্চবিত্ত নিম্নবিত্ত ও নিম্ন বিভক্তির ছবি ভাবে রূপান্তরিত করা হয় তাকে ট্রান্সফর্মার বলে। 
- তড়িৎ চৌম্বক আবেশ এর উপর ভিত্তি করে এই যন্ত্র তৈরি করা হয়।
- ট্রান্সফর্মার দুই প্রকার। যথা- স্টেপ আপ ট্রান্সফর্মার এবং স্টেপ ডাউন ট্রান্সফর্মার ।
- ট্রান্সফরমারে মুখ্য কুন্ডলীর পাক সংখ্যা বেশী হলে সেটি স্টেপ ডাউন ট্রান্সফরমার হয়।
- ট্রান্সফরমারের গৌণ কুন্ডলীর পাক সংখ্যা বেশী হলে সেটি স্টেপ আপ ট্রান্সফরমার হয়।

উৎস:  সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩২.
(1011)2 + (0101)2 =?
  1. 1100
  2. 1000
  3. 1110
  4. 10000
সঠিক উত্তর:
10000
উত্তর
সঠিক উত্তর:
10000
ব্যাখ্যা
বাইনারি পদ্ধতিতে যোগ করে,
1011
0101
________
10000

∴ (1011)2 + (0101)2 = (10000)2
৩৩.
স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যকরী একককে কী বলে?
  1. অস্টিওসাইট
  2. নিউরন
  3. নেফ্রন
  4. মেনিনজেস
সঠিক উত্তর:
নিউরন
উত্তর
সঠিক উত্তর:
নিউরন
ব্যাখ্যা
- মস্তিস্ক হলো স্নায়ুতন্ত্রের অঙ্গ।
- স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যকরী একককে নিউরন বলে।
- মস্তিষ্কে নিউরন থাকে ১০ বিলিয়ন।
- মানুষের মস্তিষ্কের ওজন ১.৩৬ কেজি।
- মস্তিষ্ক আবৃতকারী পর্দার নাম মেনিনজেস।

উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩৪.
নিচের কোন উক্তিটি ভুল?
  1. ১ বাইট = ৮ বিট
  2. ১ কিলোবাইট = ১০২৪ বাইট
  3. ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট
  4. ১ টেরাবাইট = ১০২৪ মেগাবাইট
সঠিক উত্তর:
১ টেরাবাইট = ১০২৪ মেগাবাইট
উত্তর
সঠিক উত্তর:
১ টেরাবাইট = ১০২৪ মেগাবাইট
ব্যাখ্যা
- ১ বাইট = ৮ বিট।
- ১ কিলোবিট = ১০০০ বিট।
- ১ মেগাবিট = ১০০০ কিলোবিট।
- ১ গিগাবিট = ১০০০ মেগাবিট।
- ১ টেরাবিট = ১০০০ গিগাবিট।
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট।
- ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট।
- ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট।
- ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট
- ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবর রহমান।
৩৫.
সংবিধানের ১৩৭নং ধারায় প্রতিষ্ঠিত সংস্থা কোনটি?
  1. পরিকল্পনা কমিশন
  2. আণবিক শক্তি কমিশন
  3. বাংলাদেশ নির্বাচন কমিশন
  4. বাংলাদেশ সরকারি কর্মকমিশন
সঠিক উত্তর:
বাংলাদেশ সরকারি কর্মকমিশন
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ সরকারি কর্মকমিশন
ব্যাখ্যা
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন:
- বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রধানত বিভিন্ন সরকারি চাকুরি ও পদে নিয়োগ দানের লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি সাংবিধানিক সংস্থা।
- সংস্থাটি সরকারি কর্মচারীদের পদোন্নতি, পদায়ন, বদলি, শৃঙ্খলা ও আপিলের মতো বিষয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গেও জড়িত।
- বাংলাদেশের সংবিধানের পাঁচটি অনুচ্ছেদ সংবলিত একটি অধ্যায়ে কমিশনের গঠনপ্রণালী ও কার্যাবলি নির্দেশিত হয়েছে।
- বাংলাদেশের রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ প্রদান করেন।
- বর্তমানে মো. সোহরাব হোসাইন এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত আছেন।

উল্লেখ্য,
- ১৩৭ নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন-প্রতিষ্ঠা,
- ১৩৮ নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশনের সদস্য-নিয়োগ এবং
- ১৩৯ নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশনের সদস্যপদের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে।

উৎস: i) বাংলাদেশের সংবিধান।
         ii) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ওয়েবসাইট।
৩৬.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুসারে, দেশের জিডিপির কোন খাতে সবচেয়ে বেশি কর্মসংস্থান পরিলক্ষিত হয়?
  1. কৃষি
  2. শিল্প
  3. সেবা
  4. নির্মাণ
সঠিক উত্তর:
কৃষি
উত্তর
সঠিক উত্তর:
কৃষি
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী জিডিপিতে বিভিন্ন খাতে অবদান: 
• কৃষি: ১১.২০%।
- নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৪৫.৩৩%।
• শিল্প: ৩৭.৫৬%।
-  নিয়োজিত জনশক্তির পরিমাণ: ১৭.০২%।
• সেবা: ৫১.২৪%।
- নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৩৭.৬৫%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
৩৭.
বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময় হয়েছে -
  1. ১ জুলাই, ২০১৫
  2. ৩১ জুলাই, ২০১৫
  3. ১ জুন, ২০১৫
  4. ৩১ জুন, ২০১৫
সঠিক উত্তর:
৩১ জুলাই, ২০১৫
উত্তর
সঠিক উত্তর:
৩১ জুলাই, ২০১৫
ব্যাখ্যা
ছিটমহল বিনিময়:
- দুই দেশের যৌথ জরিপ অনুযায়ী ১৬২টি ছিটমহলে সাড়ে ৫৫ হাজারের মত মানুষ ছিল।
- দুই দেশের সরকারের হিসেব অনুযায়ী ভারতের মধ্যে বাংলাদেশের ৫১টি এবং বাংলাদেশের ভেতরে ভারতের ১১১টি ছিটমহল ছিল।
- এর মধ্যে জরিপে বাংলাদেশের মধ্যে থাকা ছিটমহলে সাড়ে ৪১ হাজার এবং ভারতের মধ্যে থাকা ছিটমহলে ১৪ হাজার মানুষের বসবাসের তথ্য ছিল।
- ১৯৭৪ সালের বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি এবং ২০১১ সালের প্রটোকল অনুযায়ী - ১৯৪৭ সালের ভারত ভাগের ৬৮ বছর পর দুটি দেশের মধ্যেকার সীমান্ত সমস্যার নিষ্পত্তি হয়েছে ২০১৫ সালে।
- বাংলাদেশে ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময় হয়েছে ৩১ জুলাই, ২০১৫ তারিখে।
- এর ফলে বাংলাদেশের ভেতরকার ভারতের ছিটমহলগুলো বাংলাদেশের ভুমি হিসেবে এবং ভারতের ভিতরকার বাংলাদেশের ছিটমহলগুলো ভারতের অংশ হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে।

উৎস: ৩১ জুলাই, ২০১৫, বিবিসি বাংলা।
৩৮.
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ -
  1. তুরস্ক
  2. সেনেগাল
  3. আফগানিস্তান
  4. ইরান
সঠিক উত্তর:
সেনেগাল
উত্তর
সঠিক উত্তর:
সেনেগাল
ব্যাখ্যা
মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক:
- পাকিস্তানের জেল থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বাংলাদেশে আসার পর থেকে জাতির জনকের নেতৃত্বে মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্থাপন এবং ক্রমান্বয়ে তা দৃঢ়তর হয়।
- মুক্তিযুদ্ধের সময় বিশ্বের অনেক মুসলিম দেশ আমাদের সমর্থন জানালেও আরব দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, জর্দান, মরক্কো, লিবিয়া পাকিস্তানকে সমর্থন করে গেছে।
- বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ আফ্রিকার সেনেগাল।
- এশিয়ার মুসলিম দেশগুলোর মধ্যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

উল্লেখ্য,
বাংলাদেশকে স্বীকৃতি: 
- সেনেগাল (১ ফেব্রুয়ারি), মালয়েশিয়া (২৪ ফেব্রুয়ারি), ইন্দোনেশিয়া (২৪ ফেব্রুয়ারি), গাম্বিয়া (মার্চ), গ্যাবন (৬ এপ্রিল), সিয়েরা লিওন (২১ এপ্রিল), ইরাক (৮ জুলাই), দক্ষিণ ইয়েমেন (৩১ জুলাই), উগান্ডা (৫ আগস্ট), বুরকিনা ফাসো (১৯ আগস্ট) প্রভৃতি মুসলিম দেশ ১৯৭২ সালের মধ্যেই বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

উৎস: ২১ ডিসেম্বর, ২০১৬, কালের কন্ঠ। [link]
৩৯.
Developing Eight-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ঢাকা
  2. কায়রো
  3. ইস্তাম্বুল
  4. কুয়ালালামপুর
সঠিক উত্তর:
ইস্তাম্বুল
উত্তর
সঠিক উত্তর:
ইস্তাম্বুল
ব্যাখ্যা
D-8:
- D-8 (Developing Eight) হলো মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- গঠিত হয় ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া।
- D-8 সংস্থার বর্তমান মহাসচিব ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর।

উৎস: Developing Eight ওয়েবসাইট।
৪০.
CVF-এর বর্তমান সভাপতি কোন দেশ?
  1. মালদ্বীপ
  2. ঘানা
  3. বাংলাদেশ
  4. বাহামা
সঠিক উত্তর:
ঘানা
উত্তর
সঠিক উত্তর:
ঘানা
ব্যাখ্যা

CVF:
- CVF-এর পূর্ণরূপ: Climate Vulnerable Forum.
- এটি জাতিসংঘের জলবায়ু পরিবর্তনজনিত এবং ক্ষতিগ্রস্থ দেশসমূহের একটি সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ২০০৯ সালে।
- সদস্য: ৭০টি।
- বর্তমান সভাপতি: ঘানা।

উৎস: Climate Vulnerable Forum ওয়েবসাইট।

৪১.
জাতিসংঘ সাধারণ পরিষদে 'শান্তির জন্যে ঐক্য' প্রস্তাব গৃহীত হয় কবে?
  1. ৩ নভেম্বর, ১৯৫০
  2. ১৮ ডিসেম্বর ১৯৭৯
  3. ৩ সেপ্টেম্বর ১৯৮১
  4. ৮ ডিসেম্বর ১৯৭৫
সঠিক উত্তর:
৩ নভেম্বর, ১৯৫০
উত্তর
সঠিক উত্তর:
৩ নভেম্বর, ১৯৫০
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদ:
- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত। 
- সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। 
- সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।
- সাধারণত সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- ১৯৫০ সালের ৩ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ কোরিয়া সংকটকে কেন্দ্র করে 'শান্তির জন্যে ঐক্য' প্রস্তাব গ্রহণ করে।
- এটি সাধারণ পরিষদের 377(V) রেজ্যুলেশন নামে পরিচিত।

অন্যদিকে -
- ১৮ ডিসেম্বর ১৯৭৯ তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদে সিডও (CEDAW) সনদ গৃহীত হয়।

উৎস: UN General Assembly ওয়েবসাইট।
৪২.
কোন সালের ভূমিকম্পের ফলে যমুনা নদী উৎপত্তি লাভ করে?
  1. ১৭৮৭ সালে
  2. ১৭৮৯ সালে
  3. ১৮৮৭ সালে
  4. ১৮৮৯ সালে
সঠিক উত্তর:
১৭৮৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৭৮৭ সালে
ব্যাখ্যা
যমুনা (Jamuna): 
- ব্রহ্মপুত্র একসময় বিশাল স্রোতধারা নিয়ে ছিল দেশের গুরুত্বপূর্ণ নদ।
- আজকের চঞ্চলা যমুনা নদীও ছিল ব্রহ্মপুত্রের শাখা নদী।
- মূলত ১৭৮৭ সালের ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্রের স্রোতধারা দেওয়ানগঞ্জের কাছে এসে ওই শীর্ণকায় খাল দিয়ে প্রবাহিত হয়।
- সেটিই আজকের যমুনা নদী। 
- এটি দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে রাজবাড়ি জেলার গোয়ালন্দের নিকট পদ্মার সাথে মিলিত হয়। 
- এরপর এই মিলিত স্রোত দক্ষিণ-পূর্ব দিকে পদ্মা নামে প্রবাহিত হয়েছে। 
- যমুনার প্রধান শাখানদী ধলেশ্বরী এবং ধলেশ্বরীর শাখানদী বুড়িগঙ্গা। 
- যমুনার উপনদীগুলোর মধ্যে ধরলা, তিস্তা, করতোয়া, আত্রাই অন্যতম।

উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
         ii) জাতীয় তথ্য বাতায়ন।
৪৩.
সাঙ্গু গ্যাসক্ষেত্রকে পরিত্যক্ত ঘোষণা করা হয় -
  1. ২০০৭ সালে
  2. ২০০৯ সালে
  3. ২০১১ সালে
  4. ২০১৩ সালে
সঠিক উত্তর:
২০১৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০১৩ সালে
ব্যাখ্যা
সাঙ্গু গ্যাসক্ষেত্র:
- বাংলাদেশের সমুদ্রবক্ষে একমাত্র উৎপাদনশীল গ্যাসক্ষেত্র সাঙ্গু গ্যাসক্ষেত্র।
- এটি আনুষ্ঠানিকভাবে নিঃশেষ ও পরিত্যক্ত হয় ২০১৩ সালের ১ অক্টোবর।
- সাঙ্গু গ্যাসক্ষেত্রটি ১৯৯৬ সালে ব্রিটিশ তেল কোম্পানি কেয়ার্ন এনার্জি কর্তৃক আবিষ্কৃত হয়।
- কোম্পানিটি ১৯৯৮ সালে সেখান থেকে গ্যাস উৎপাদন শুরু করে।
- ২০০৭-০৮ সালে সাঙ্গু গ্যাসক্ষেত্রে উৎপাদনে ধস নামে।

উল্লেখ্য,
-  পেট্রোবাংলার এমআইএস রিপোর্ট সূত্রে জানা যায়, ১৯৯৮ থেকে ২০১৪ পর্যন্ত সাঙ্গু গ্যাসক্ষেত্র থেকে প্রায় ৪৮৮ বিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হয়।

উৎস: ৩ ফেব্রুয়ারি ২০১৪, প্রথম আলো।
৪৪.
মিরিঞ্জা ভ্যালি কোথায় অবস্থিত?
  1. রাঙামাটি
  2. খাগড়াছড়ি
  3. বান্দরবান
  4. মৌলভীবাজার
সঠিক উত্তর:
বান্দরবান
উত্তর
সঠিক উত্তর:
বান্দরবান
ব্যাখ্যা
মিরিঞ্জা ভ্যালি:
- মিরিঞ্জা ভ্যালি বান্দরবান জেলার লাম উপজেলায় অবস্থিত।
- ভূপৃষ্ঠ থেকে ৬০০ ফিট উপরে মিরিঞ্জা পাহাড়।

উল্লেখ্য,
- বান্দরবান এর লামা বাংলাদেশের অন্যতম পর্যটনকেন্দ্র। 
- এখানের অপরম্নপ প্রাকৃতিক শোভা, বয়ে চলা পাহাড়ী আঁকা-বাঁকা মাতামুহুরী নদী, দুঃখি ও সম্মুখ পাহাড়ের উঁচু চুড়া, বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থমান হিসেবে পরিচিত সাবেক বিলছড়ি মহামুনি বৌদ্ধ বিহার ও কোয়ান্টাম ফাউন্ডেশন ইত্যাদি দেশ-বিদেশের ভ্রমন বিলাসী পর্যটকদের সহজে আকৃষ্ট করে। 

উৎস: i) ৭ অক্টোবর ২০১৯, প্রথম আলো।
         ii) জাতীয় তথ্য বাতায়ন।
৪৫.
ADB-এর মতে, উষ্ণায়নের বর্তমান ধারা ২০৫০ সাল পর্যন্ত অব্যাহত থাকলে দক্ষিণ এশিয়ার কত মানুষ খাদ্য ও পানির ঝুঁকিতে পড়বে?
  1. ১৫০ কোটির বেশি
  2. ১৭০ কোটির বেশি
  3. ১৮০ কোটির বেশি
  4. ২০০ কোটির বেশি
সঠিক উত্তর:
১৫০ কোটির বেশি
উত্তর
সঠিক উত্তর:
১৫০ কোটির বেশি
ব্যাখ্যা
জলবায়ু পরিবর্তনের প্রভাব:
- মানুষের নিয়ন্ত্রণহীন ব্যবহারের কারণে মাত্রাতিরিক্ত গ্রিনহাউস গ্যাস নির্গমনের কারণে বিশ্বে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে।
- জলবায়ু পরিবর্তনের যে ধারা শুরু হয়েছে তাতে বিশ্বের স্বল্পোন্নত ও উন্নয়নশীল অনেক দেশ ব্যাপক ক্ষতির মুখে পড়বে।
- আর এসব দেশের মধ্যে বাংলাদেশ আছে সবচেয়ে ঝুঁকির মধ্যে। 

উল্লেখ্য
- জাতিসংঘ তার সতর্কীকরণে বলেছে পরবর্তী ৫০ বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৩ ফুট বাড়লে তাতে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী একটি অংশ প্লাবিত হবে এবং প্রায় ১৭ শতাংশ ভূমি পানির নিচে চলে যাবে।
- IPCC-এর তথ্য অনুসারে ২০৩০ সালের পর নদীর প্রবাহ নাটকীয়ভাবে কমে যাবে, ফলে এশিয়ায় পানির স্বল্পতা দেখা দেবে এবং ২০৫০ সালের মধ্যে প্রায় ১০০ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে।
- এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (ADB) একটি সমীক্ষা থেকে জানা যায়, উষ্ণায়নের বর্তমান ধারা ২০৫০ সাল পর্যন্ত অব্যাহত থাকলে দক্ষিণ এশিয়ার ১৫০ কোটির বেশি মানুষ সরাসরি পানি ও খাদ্য ঝুঁকিতে পড়বে। 
- আমেরিকা যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলোজি (MIT) অর্থনীতিবিদদের নতুন গবেষণা অনুসারে বিশ্ব উষ্ণায়ন ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যকার ব্যবধান আরও বাড়িয়ে দেবে।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৪৬.
অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি?
  1. ১টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা
আইন:
- আইন হচ্ছে ব্যক্তির বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়মের সমষ্টি যা সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত।

- জন অস্টিনের মতে আইনের উৎস ১টি। যথা:
১. সার্বভৌমের আদেশ।

- অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস ৬টি। যথা:
১. প্ৰথা,
২. ধর্ম,
৩. বিচারকের রায়,
৪. ন্যায়বিচার,
৫. বিজ্ঞানসম্মত আলোচনা,
৬. আইনসভা।

- ওপেনহাইমের মতে আইনের উৎস ৭টি। যথা:
১. প্ৰথা,
২. ধর্ম,
৩. বিচারকের রায়,
৪. ন্যায়বিচার,
৫. বিজ্ঞানসম্মত আলোচনা,
৬. আইনসভা,
৭. জনমত।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৪৭.
আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক -
  1. এরিস্টটল
  2. প্লেটো
  3. ম্যাকিয়াভেলি
  4. সক্রেটিস
সঠিক উত্তর:
ম্যাকিয়াভেলি
উত্তর
সঠিক উত্তর:
ম্যাকিয়াভেলি
ব্যাখ্যা
রাষ্ট্রবিজ্ঞান:
- রাষ্ট্রের কার্যক্রম, রাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্য এবং সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রীয় সংগঠনের সুসংবদ্ধ অধ্যয়নকে রাষ্ট্রবিজ্ঞান বলে।
- রাষ্ট্রবিজ্ঞান সরকারের মূলনীতি ও রাষ্ট্রের মূলভিত্তি নিয়ে আলোচনা করে।
- রাষ্ট্রবিজ্ঞান রাষ্টীয় সংগঠন, শাসনব্যবস্থা, রাষ্ট্রের উদ্ভব ও বিকাশ, আন্ত:রাষ্ট্রীয় কার্যকলাপ ইত্যাদি নিয়ে আলোচনা করে।
- প্লেটোর ন্যায় এরিস্টটল নীতিশাস্ত্র ও রাষ্ট্রনীতির মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের উপর বিশেষ জোর দিয়েছিলেন।
- এরিস্টটল বিশ্বাস করতেন, একমাত্র রাষ্ট্রের মাধ্যমেই মানুষ সর্বোৎকৃষ্ট নৈতিক জীবন যাপন করতে সক্ষম।  

উল্লেখ্য -
- এরিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়।
- আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে ইতালীয় দার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলিকে বিবেচনা করা হয়। 

উৎস: রাষ্ট্রবিজ্ঞান: রাষ্ট্রতত্ত্ব, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।