পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
আন্তর্জাতিক বিষয়াবলি পরীক্ষা – ২ মধ্যযুগ রাশিদুন খিলাফত, উমাইয়া খিলাফাত, আব্বাসীয় খিলাফাত, বাইজেনটাইন সাম্রাজ্য, মঙ্গোল সাম্রাজ্য, ইনকা সভ্যতা, মায়া সভ্যতা, আজটেক সভ্যতা, ধর্মযুদ্ধ। এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা এশিয়া মহাদেশ – ১ দূরপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া। [Live Class – 3 & 4]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
মায়া সভ্যতায় বছর হিসাব করা হতো -
  1. ক) ৮ মাসে
  2. খ) ১২ মাসে
  3. গ) ১৮ মাসে
  4. ঘ) ২৪ মাসে
ব্যাখ্যা
মায়া সভ্যতা:
- হাজার হাজার বছর পুরনো এ সভ্যতাকে আমেরিকাতে স্প্যানিশদের আসার আগে সবচেয়ে আধুনিক সভ্যতা হিসেবে ধরা হয়।
- মেক্সিকো,গুয়েতেমালা,বেলিজ, হন্ডুরাস ও এলসালভেদর এর পশ্চিমাংশ।
- তৎকালীন পৃথিবীর সবচেয়ে আধুনিক ও উন্নত সভ্যতা ছিল এ মায়া সভ্যতা।
- মায়া সভ্যতায় বসবাসকারীদের মায়ানও বলা হতো।
- মায়া সভ্যতার ক্যালেন্ডার হলো হাব ।
- হাব অনুযায়ী – ২০ দিনে ১ মাস এবং ১৮ মাসে ১ বছর

উৎস: Live MCQ লেকচার ও সময় নিউজ(রিপোর্ট -  ৯ মে ২০২১)।
.
ভারতের সর্বশেষ রাজ্য -
  1. ক) তেলেঙ্গানা
  2. খ) ওড়িষা
  3. গ) অরুণাচল
  4. ঘ) কর্ণাটক
ব্যাখ্যা
ভারত - 
- ২৮ টি অঙ্গরাষ্ট্রের সমন্বয়ে গঠিত রাষ্ট্র।
- ২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ রাষ্ট্র ভেঙ্গে নবীনতম রাজ্য তেলেঙ্গানা আত্মপ্রকাশ করে।
- ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল ৮ টি।
- শিলিগুড়ি করিডোর যা চিকেন নেক নামে পরিচিত ভারতের সেভেন সিস্টার্স কে মূল ভূখন্ডের সাথে যুক্ত করেছে।
- সেভেন সিস্টার্স এর মধ্যে রয়েছে - অরুণাচল, মেঘালয়, আসাম, মনিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা।

উৎস: ব্রিটানিকা।
.
উমাইয়া খিলাফতের সময় ইউরোপের বাতিঘর বলা হত -
  1. ক) মরোক্ক
  2. খ) কর্ডোভা
  3. গ) মিশর
  4. ঘ) জেদ্দা
ব্যাখ্যা
প্রথম ওয়ালিদ বিন আব্দুল মালিক(৭০৫ খ্রি.-৭১৫ খ্রি.):

- উমাইয়া সাম্রাজ্যের সর্বাধিক বিস্তৃতি লাভ ।
- সেনাপতি মুসা বিন নুসাইর কর্তৃক উত্তর আফ্রিকা জয় ।
- সেনাপতি তারিক কর্তৃক স্পেন জয় (৭১১ খ্রি.)। 
- তৎকালীন স্পেনের নাম ছিল আন্দালুসিয়া।
- রাজধানী কর্ডোভা।
- কর্ডোভাকে ইউরোপের বাতিঘর ( Light house of the Europe) বলা হতো।

উৎস: Live MCQ লেকচার।
.
ন্যায়পরায়ণতার জন্য কাকে “ওমর দ্য গ্রেট” বলা হয়?
  1. ক) হযরত আবুবকর সিদ্দিক (রা.)
  2. খ) হযরত ওমর ইবনে আল খাত্তাব(রা.
  3. গ) হযরত উসমান ইবনে আফফান (রা.)
  4. ঘ) হযরত আলী ইবনে আবু তালিব (রা.)
ব্যাখ্যা
হযরত ওমর ইবনে আল খাত্তাব(রা.):

- শাসন কাল (৬৩৪ খ্রি. - ৬৪৪ খ্রি.)।
- ৬৩৪ খ্রি. খলিফা নির্বাচিত হন।
- “ওমর দ্য গ্রেট” বলা হয় (ন্যায়পরায়ণতার জন্য )।
- ইসলামী সাম্রাজ্যের সর্বাধিক বিস্মৃতি লাভ ।
- ৬৪৪ খ্রি. আততায়ীর হাতে নিহত।
.
কোন দেশটি ইন্দোচীন এর অন্তর্ভুক্ত ছিল না?
  1. ক) লাওস
  2. খ) ভিয়েতনাম
  3. গ) মালয়েশিয়া
  4. ঘ) কম্বােডিয়ার
ব্যাখ্যা
ইন্দোচীন- 
- ফ্রান্স অষ্টাদশ শতকে ইন্দোচীন হিসাবে পরিচিত বর্তমান ভিয়েতনাম, লাওস ও কম্বােডিয়ার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত অঞ্চলটির উপর শাসন অব্যাহত রাখে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপান ইন্দোচীন দখল করে নেয়।
- ১৯৪৫ সালে ভিয়েতনাম স্বাধীনতা ঘোষণা করে।
- ফ্রান্স ভিয়েতনামকে ফরাসি ইউনিয়নের অধীনে একটি পৃথক রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়ে ১৯৪৬ সালে দেশটির উপর পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

উৎস: ব্রিটানিকা।
.
রাশিদুন খিলাফতের সময় মুসলিম সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিলো?
  1. ক) ইস্তাম্বুল
  2. খ) দামেস্ক
  3. গ) মদিনা
  4. ঘ) মক্কা
ব্যাখ্যা
রাশিদুন খিলাফত (৬৩২ খ্রি. – ৬৬১ খ্রি.):
- মুসলিম সাম্রাজ্যের রাজধানী - মদিনা।
- ইসলামের চার খলিফার শাসনকাল।

হযরত আবুবকর সিদ্দিক (রা.)
- শাসন কাল (৬৩২ খ্রি. - ৬৩৪ খ্রি.)।
- ইসলামের প্রথম খলিফা (৬৩২ খ্রি.)।

হযরত ওমর ইবনে আল খাত্তাব(রা.)
- শাসন কাল (৬৩৪ খ্রি. - ৬৪৪ খ্রি.)।
- "ওমর দ্য গ্রেট" বলা হয় (ন্যায়পরায়ণতার জন্য )। 

হযরত উসমান ইবনে আফফান (রা.)
- শাসন কাল ( ৬৪৪ খ্রি. - ৬৫৬ খ্রি.)। 
- সর্ব প্রথম ইসলামী মুদ্রার প্রচলন।

হযরত আলী ইবনে আবু তালিব (রা.)
- শাসন কাল (৬৫৬ খ্রি. - ৬৬১ খ্রি.)।
- খোলাফায়ে রাশেদীনের সর্বশেষ খলিফা।
- আসাদুল্লাহ (আল্লাহর সিংহ) উপাধি লাভ।
.
শান্তি পল্লী বলা হয় -
  1. ক) পানমুনজাম
  2. খ) কায়সং
  3. গ) হোক্কাইডো
  4. ঘ) লাওস
ব্যাখ্যা
পানমুনজাম -
- উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী একটি অসামরিক এলাকা।
- দুই দেশের মধ্যে কোন বিরোধপূর্ণ সমস্যার সমাধানের জন্য এখানে বৈঠক  অনুষ্ঠিত হয়।
- শান্তি পল্লী নামে বিখ্যাত।

কায়সং -
- উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী শিল্পাঞ্চল।

উৎস: Live MCQ লেকচার।
.
উইঘুর সম্প্রদায় কোন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়?
  1. ক) পশ্চিম তুর্কিস্তান
  2. খ) দক্ষিণ তুর্কিস্তান
  3. গ) উত্তর তুর্কিস্তান
  4. ঘ) পূর্ব তুর্কিস্তান
ব্যাখ্যা
- উইঘুর এবং হানা সম্প্রদায়ের বসবাস হলো জিনজিয়াং প্রদেশে।
- জিনজিয়াং এর রাজধানী হলো উরুমকি।
- উইঘুররা ইসলাম ধর্মাবলম্বী।
- তারা জিনজিয়াংকে তুর্কির অংশ হিসাবে প্রতিষ্ঠা করতে চায়।
- তাই তারা জিনজিয়াংকে পূর্ব তুর্কিস্তান নামে ডাকে।

উৎস: Live MCQ লেকচার।
.
বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বিরোধপূর্ণ সীমান্তবর্তী অঞ্চল -
  1. ক) হোনাইক্কা
  2. খ) মংডু
  3. গ) বাগোন
  4. ঘ) কালাও
ব্যাখ্যা
মংডু :
- মংডু হলো বাংলাদেশের কক্সবাজার সীমান্তে মিয়ানমারের একটি জেলা শহর।
- নাফ নদের মাধ্যমে মংডু ও বাংলাদেশের টেকনাফ শহর আলাদা হয়ে আছে।
- টেকনাফ-মংডু বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার একটি সীমান্ত বাণিজ্যও বটে।
- মিয়ানমারের রাখাইন প্রদেশের বাংলাদেশ ঘেঁষা শহর মংডু। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মোট ৩২টি। তার মধ্যে -
- ভারতের সাথে ৩০টি জেলার এবং
- মিয়ানমারের সাথে ৩টি (কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান) জেলার সীমান্ত রয়েছে।
- রাঙ্গামাটি একমাত্র জেলা যার সাথে ভারত ও মিয়ানমার ২টি দেশের সাথেই সীমান্ত রয়েছে।

উৎস: live MCQ লেকচার ও জাতীয় তথ্য বাতায়ন ।
১০.
ইসলামের ইতিহাসের স্বর্ণযুগ বলা হয় -
  1. ক) ওসমানীয় খিলাফত
  2. খ) রাশিদুন খিলাফত
  3. গ) উমাইয়া খিলাফত
  4. ঘ) আব্বাসীয় খিলাফত
ব্যাখ্যা
আব্বাসীয় খিলাফত (৭৫০ খ্রি. - ১৫১৭ খ্রি.):

প্রথম পর্যায় ( ৭৫০ খ্রি. - ১২৫৮ খ্রি.)
- ইসলামের ইতিহাসের স্বর্ণযুগ।
- মন্ত্রীদের উজির উপাধি প্রদান।
১) আবু আব্বাস আল সাফ্ফাহ ( ৭৫০ খ্রি. – ৭৫৪ খ্রি.)
- আব্বাসীয় খিলাফতের প্রতিষ্ঠাতা।
২) আবু জাফর আল মনসুর (৭৫৪ খ্রি. - ৭৭৫ খ্রি.)
- বাগদাদে রাজধানী স্থাপন ( ৭৬২ খ্রি.)
৩) হারুন আল রশিদ (৭৮৬ খ্রি. – ৮০৯ খ্রি.)
- সবচেয়ে খ্যাতিমান আব্বাসীয় খলিফা
৪) আল মামুন (৮১৩ খ্রি. -৮৩৩ খ্রি.)
- বায়তুল হিকমা প্রতিষ্ঠা (বাগদাদে)।
- বায়তুল হিকমার পরিচালক ছিলেন – হুসাইন ইবনে ইসহাক।
- মোঙ্গল নেতা হালাকু খানের বাগদাদ দখল (১২৫৮ খ্রি.)।

উৎস: Live MCQ লেকচার।
১১.
তিব্বতের ধর্মীয় গুরুদের কি নামে ডাকা হয়?
  1. ক) প্রভু
  2. খ) দালাইলামা
  3. গ) রাজা
  4. ঘ) কারবারি
ব্যাখ্যা
তিব্বত - 
- একটি সায়ত্তশাসিত অঞ্চল।
- লাসা হলো তিব্বতের রাজধানী।
- ১৯৫০ সালে তিব্বতের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়।
- তাদের ধর্মীয় নেতাকে তারা দালাইলামা নামে ডাকে।
- বর্তমান দালাইলামা - তেনজিন গিয়াতসো।
- ১৯৮৯ সালে দালাইলামা নোবেল পুরষ্কার লাভ করেন।

উৎস: Live MCQ লেকচার।
১২.
কোন দেশটি এশিয়া ও আফ্রিকা উভয় মহাদেশের অংশ?
  1. ক) মিশর
  2. খ) রাশিয়া
  3. গ) তুরস্ক
  4. ঘ) জর্জিয়া
ব্যাখ্যা
এশিয়া ও ইউরোপের অন্তঃ মহাদেশীয় রাষ্ট্র - রাশিয়া, তুরস্ক, কাজাকিস্তান, আজারবাইজান, জর্জিয়া।
এশিয়া ও আফ্রিকার অন্তঃ মহাদেশীয় রাষ্ট্র - মিশর 
ইউরোপ ও উত্তর আমেরিকার অন্তঃ মহাদেশীয় রাষ্ট্র - গ্রীন ল্যান্ড(ডেনমার্ক)

উৎস: Live MCQ লেকচার।