পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন২৬
সিলেবাস
পরীক্ষা - ৬: গণিত টপিক: সরলীকরণ, অনুপাত-সমানুপাত ও মিশ্রণ, সময়-দূরত্ব-গতিবেগ।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২৬ প্রশ্ন

.
{ - ১২ - (- ৯)} - { - ১২ + ( - ৯)} এর মান কত? 
  1. ক) ১২
  2. খ) ১৫
  3. গ) ১৬
  4. ঘ) ১৮
সঠিক উত্তর:
ঘ) ১৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮
ব্যাখ্যা
{ - ১২ - (- ৯)}  - { - ১২ + ( - ৯)} 
= {- ১২ + ৯} - {- ১২ - ৯}
= - ৩ - {- ২১}
= - ৩ + ২১ 
= ১৮
.
৪ : ৫, ৫ : ৭, ৭ : ৮ অনুপাত গুলোর মিশ্র অনুপাত কত? 
  1. ক) ১ : ৩
  2. খ) ১ : ৪
  3. গ) ১ : ২
  4. ঘ) ১ : ৬
সঠিক উত্তর:
গ) ১ : ২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১ : ২
ব্যাখ্যা
দেয়া আছে,
অনুপাতগুলো = ৪ : ৫, ৫ : ৭ এবং ৭ : ৮  

অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর গুণফল = ৪ × ৫ × ৭  = ১৪০
অনুপাত তিনটির উত্তর রাশিগুলোর গুণফল = ৮ × ৫ × ৭ = ২৮০

নির্ণেয় মিশ্র অনুপাত = ১৪০ : ২৮০
                                 = ১ : ২
.
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১৩ : ৩। পিতার বয়স ৫২ বছর হলে, পুত্রের বয়স কত? 
  1. ক) ১২ বছর 
  2. খ) ১৪ বছর 
  3. গ) ১০ বছর 
  4. ঘ) ৮ বছর 
সঠিক উত্তর:
ক) ১২ বছর 
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২ বছর 
ব্যাখ্যা
দেয়া আছে, 
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১৩ : ৩

ধরি 
পিতার বয়স = ১৩ক বছর 
পুত্রের বয়স = ৩ক  বছর 

প্রশ্নমতে
১৩ক = ৫২
বা, ক = ৫২/১৩
ক = ৪

পুত্রের বয়স = ৪ × ৩ = ১২ বছর 
.
ক ঘণ্টায় ৫৪ কি.মি. বেগে এবং খ প্রতি সেকেন্ডে ২০ মিটার যায়। উভয়ের গতিবেগের পার্থক্য কত মিটার/সেকেন্ড? 
  1. ক) ২ মিটার/সেকেন্ড
  2. খ) ৪ মিটার/সেকেন্ড
  3. গ) ৫ মিটার/সেকেন্ড
  4. ঘ) ১০ মিটার/সেকেন্ড
সঠিক উত্তর:
গ) ৫ মিটার/সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ মিটার/সেকেন্ড
ব্যাখ্যা
ক এর গতিবেগ = ৫৪ কি.মি./ঘণ্টা 
                        = (৫৪ × ১০০০)/৩৬০০
                         = ১৫ মিটার/সেকেন্ড
খ এর গতিবেগ =  ২০ মিটার/সেকেন্ড

উভয়ের গতিবেগের পার্থক্য = (২০ - ১৫) মিটার/সেকেন্ড
                                           = ৫ মিটার/সেকেন্ড
.
১৫, ২৫, ৩৩ রাশিগুলোর ৪র্থ সমানুপাতী কত? 
  1. ক) ৩৫
  2. খ) ৪৫
  3. গ) ৫৫
  4. ঘ) ৬৫
সঠিক উত্তর:
গ) ৫৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৫
ব্যাখ্যা
এখানে
প্রথম রাশি = ১৫
দ্বিতীয় রাশি = ২৫
তৃতীয় রাশি = ৩৩

আমরা জানি,
১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি
১৫ × ৪র্থ রাশি = ২৫ × ৩৩
৪র্থ রাশি = (২৫ × ৩৩)/১৫
              = ৫৫
∴ ৪র্থ সমানুপাতি = ৫৫
.
একজন মোটর গাড়ি চালক ১৩০ কি.মি. দূরত্বে অবস্থিত দুটি শহর ২ ঘণ্টা ১০ মিনিটে ভ্রমণ করতে পারে। তাহলে প্রতি মিনিটে তার গতিবেগ কত?
  1. ক) ১২০০ মিটার/মিনিট 
  2. খ) ৬০০ মিটার/মিনিট 
  3. গ) ৫০০ মিটার/মিনিট 
  4. ঘ) ১০০০ মিটার/মিনিট 
সঠিক উত্তর:
ঘ) ১০০০ মিটার/মিনিট 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০০০ মিটার/মিনিট 
ব্যাখ্যা
দূরত্ব = ১৩০ কি.মি. = (১৩০ × ১০০০)মিটার = ১৩০০০০ মিটার 
সময় = ২ ঘণ্টা ১০ মিনিট
         = (২ × ৬০) মিনিট + ১০ মিনিট 
          = ১২০ মিনিট + ১০ মিনিট 
          = ১৩০ মিনিট 

গতিবেগ = ১৩০০০০/ ১৩০
              = ১০০০ মিটার/মিনিট 
.
ক : খ = ৪ : ৫, খ : গ = ৬ : ৭ হলে ক : খ : গ = কত? 
  1. ক) ২৪ : ৩৫ : ৪৫
  2. খ) ২৪ : ৩০ : ৩৫
  3. গ) ২৪ : ৩০ : ৪০
  4. ঘ) ২১ : ৩০ : ৩৫
সঠিক উত্তর:
খ) ২৪ : ৩০ : ৩৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪ : ৩০ : ৩৫
ব্যাখ্যা
দেয়া আছে, 
ক : খ = ৪ : ৫ = ৪ × ৬ : ৫ × ৬ = ২৪ : ৩০
খ : গ = ৬ : ৭ = ৬ × ৫ : ৭ × ৫ = ৩০ : ৩৫ 
ক : খ : গ = ২৪ : ৩০ : ৩৫
.
দুটি ট্রেনের গতিবেগের অনুপাত ৭ : ৮. যদি দ্বিতীয় ট্রেনটি ৪ ঘণ্টায় ৩৮৪ কি,মি. যায়। তাহলে, প্রথম ট্রেনের গতিবেগ কত? 
  1. ক) ৭২ কি.মি./ঘণ্টা
  2. খ) ৭৮  কি.মি./ঘণ্টা
  3. গ) ৮২  কি.মি./ঘণ্টা
  4. ঘ) ৮৪  কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
ঘ) ৮৪  কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮৪  কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
দেয়া আছে 
দুটি ট্রেনের গতিবেগের = ৭ : ৮

ধরি 
১ম ট্রেনের গতিবেগ = ৭ক 
২য় ট্রেনের গতিবেগ = ৮ক 

আবার 
২য় ট্রেনের গতিবেগ = ৩৮৪/৪ কি.মি./ঘণ্টা
                              = ৯৬ কি.মি./ঘণ্টা
প্রশ্নমতে 
৮ক = ৯৬ 
ক = ১২

প্রথম ট্রেনের গতিবেগ = (৭ × ১২) কি.মি./ঘণ্টা = ৮৪  কি.মি./ঘণ্টা
.
মাতা ও কন্যার বয়সের সমষ্টি ৭২ বছর এবং অনুপাত ৭ : ২ বছর। ১০ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? 
  1. ক) ২৩ : ১৩
  2. খ) ২১ : ৫
  3. গ) ২৩ : ৫
  4. ঘ) ৩৩ : ১৩
সঠিক উত্তর:
ঘ) ৩৩ : ১৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৩ : ১৩
ব্যাখ্যা
মাতা ও কন্যার বয়সের অনুপাত = ৭ : ২ 

ধরি 
মাতার বয়স = ৭ ক  বছর 
কন্যার বয়স = ২ ক  বছর 

প্রশ্নমতে 
৭ক + ২ক = ৭২ বছর 
৯ক = ৭২
ক = ৮

মাতার বয়স = ৫৬ বছর 
কন্যার বয়স = ১৬ বছর 

১০ বছর পর মাতার বয়স = ৫৬ + ১০ বছর = ৬৬ বছর 
 ১০ বছর পর কন্যার বয়স = ১৬ + ১০ বছর = ২৬ বছর 

১০ বছর পর মাতা ও কন্যার বয়সের অনুপাত = ৬৬ : ২৬
                                                                      = ৩৩ : ১৩
১০.
তিনটি গাড়ির গতির অনুপাত  ৩ : ৪ : ৫। গাড়ি তিনটি একই দূরত্ব অতিক্রম করতে যে সময় নেয় তার অনুপাত কত? 
  1. ক) ১৬ : ১৫ : ১২ 
  2. খ) ২০ : ১৫ : ১৬ 
  3. গ) ২০ : ১৫ : ১২ 
  4. ঘ) ২০ : ১৭ : ১৮ 
সঠিক উত্তর:
গ) ২০ : ১৫ : ১২ 
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০ : ১৫ : ১২ 
ব্যাখ্যা
দেয়া আছে,
তিনটি গাড়ির গতির অনুপাত  = ৩ : ৪ : ৫

মনেকরি,
দূরত্ব = ১ 

তিনটি গাড়ির সময়ের অনুপাত  = ১/৩ : ১/৪ : ১/৫ 
                                                 = (১/৩) × ৬০ : (১/৪) × ৬০ : (১/৫) × ৬০
                                                  = ২০ : ১৫ : ১২ 
১১.
একজন মোটর সাইকেল চালক একটি নির্দিষ্ট দূরত্ব ৫ ঘণ্টায় অতিক্রম করতে পারে। সে এক-তৃতীয়াংশ দূরত্ব ৬০ কি.মি./ঘণ্টা গতিতে এবং বাকি অংশ ৮০ কি.মি./ ঘণ্টা গতিতে সম্পন্ন করে। মোট দূরত্ব কত? 
  1. ক) ৩৬০ কি.মি.
  2. খ) ৩৪০ কি.মি.
  3. গ) ৩২০ কি.মি.
  4. ঘ) ৩০০ কি.মি.
সঠিক উত্তর:
ক) ৩৬০ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৬০ কি.মি.
ব্যাখ্যা
মনেকরি 
মোট দূরত্ব = ক  কি.মি.

{(ক/৩)/৬০} + {(২ক/৩)/৮০} = ৫
(ক /১৮০) + (ক/১২০) = ৫
(২ক  + ৩ক)/৩৬০ = ৫
৫ক/৩৬০ = ৫
ক /৩৬০ = ১
ক = ৩৬০

মোট দূরত্ব = ৩৬০ কি.মি.
১২.
একটি বিদ্যালয়ে মোট বালকের সংখ্যা বালিকার সংখ্যা থেকে ২০% বেশি। মোট বালক এবং মোট বালিকার অনুপাত কত? 
  1. ক) ৪ : ৫
  2. খ) ৬ : ৫
  3. গ) ৫ : ৪
  4. ঘ) ৭ : ৬
সঠিক উত্তর:
খ) ৬ : ৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬ : ৫
ব্যাখ্যা
ধরি 
মোট বালিকা = ১০০ জন 
মোট বালক = ১০০ + ১০০ এর ২০%
                 = ১০০ + ১০০ এর ২০/১০০
                  = ১০০ + ২০
                  = ১২০ জন 
মোট বালক এবং মোট বালিকার অনুপাত = ১২০ : ১০০ = ৬ : ৫
১৩.
একটি গাড়ি যাত্রার প্রথম ৩৯ কিলোমিটার ৪৫ মিনিটে এবং বাকি ২৫ কিলোমিটার ৩৫ মিনিটে অতিক্রম করে। গাড়িটির গড় গতিবেগ কত? 
  1. ক) ৩৬ কি.মি./ঘণ্টা 
  2. খ) ৪২ কি.মি./ঘণ্টা 
  3. গ) ৪৮ কি.মি./ঘণ্টা 
  4. ঘ) ৫৪ কি.মি./ঘণ্টা 
সঠিক উত্তর:
গ) ৪৮ কি.মি./ঘণ্টা 
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৮ কি.মি./ঘণ্টা 
ব্যাখ্যা
মোট দূরত্ব = (৩৯ + ২৫) কিলোমিটার
                 = ৬৪ কিলোমিটার

সময় = (৪৫ + ৩৫) মিনিট 
          = ৮০ মিনিট 
          = ১ ঘণ্টা ২০ মিনিট   
           = ৪/৩ ঘণ্টা 

গাড়িটির গড় গতিবেগ = ৬৪/(৪/৩) কিলোমিটার/ঘণ্টা 
                                   = ৪৮ কি.মি./ঘণ্টা 
 
১৪.
৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৫। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৫ : ৭ হবে?
  1. ক) ৩০ লিটার 
  2. খ) ৩২ লিটার 
  3. গ) ২৪ লিটার 
  4. ঘ) ২৬ লিটার 
সঠিক উত্তর:
গ) ২৪ লিটার 
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪ লিটার 
ব্যাখ্যা
কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৭ : ৫
অনুপাতের যোগফল = ৭ + ৫ = ১২

কেরোসিনের পরিমাণ=৬০ এর ৭/১২
                                =৩৫ লিটার 
পেট্রলের পরিমাণ =৬০ এর ৫/১২
                           = ২৫ লিটার 

ধরি,
ক লিটার পেট্রোল মিশাতে হবে।

প্রশ্নমতে,
৩৫ : (২৫ + ক) = ৫ : ৭
বা, ৩৫/(২৫ + ক) = ৫/৭
বা, ১২৫ + ৫ক = ২৪৫
বা, ৫ক = ২৪৫ - ১২৫
   ৫ক = ১২০ লিটার 
ক  = ২৪
১৫.
একটি ট্রেনের গতিবেগ ৬০কি.মি./ঘণ্টা। ট্রেনটির দৈর্ঘ্য ১০০ মিটার। ১৪০ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 
  1. ক) ১০.৪ সেকেন্ড 
  2. খ) ১২.৪ সেকেন্ড 
  3. গ) ১৬.৪ সেকেন্ড 
  4. ঘ) ১৪.৪ সেকেন্ড 
সঠিক উত্তর:
ঘ) ১৪.৪ সেকেন্ড 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৪.৪ সেকেন্ড 
ব্যাখ্যা
ট্রেনটির মোট অতিক্রম করতে হবে = (১০০ + ১৪০) মিটার = ২৪০ মিটার 

ট্রেনের গতিবেগ = ৬০কি.মি./ঘণ্টা
                          = (৬০ × ১০০০)/৩৬০০ মিটার/সেকেন্ড 
                           = ৫০/৩ মিটার/সেকেন্ড 
মোট সময় লাগবে = ২৪০/(৫০/৩)
                             = ৭২/৫
                               = ১৪.৪ সেকেন্ড 
১৬.
৭ + ২ [- ৮ - {- ৩ - (- ২ - ৩)} - ৪] = কত?
  1. ক) - ২১
  2. খ) - ২০
  3. গ) - ১৪
  4. ঘ) - ১৬
সঠিক উত্তর:
ক) - ২১
উত্তর
সঠিক উত্তর:
ক) - ২১
ব্যাখ্যা
৭ + ২ [- ৮ - {- ৩ - (- ২ - ৩)} - ৪] 
= ৭ + ২ [- ৮ - {- ৩ - (- ৫)} - ৪]
= ৭ + ২ [- ৮ - {- ৩ + ৫} - ৪]
= ৭ + ২ [- ৮ - { + ২} - ৪]
= ৭ + ২ [- ৮ - ২ - ৪]
= ৭ + ২ [- ১ ৪]
= ৭ - ২৮
= - ২১
১৭.
ক, খ ,গ একত্রে ব্যবসা করে ১২০০ টাকা লাভ করে। যদি ক, খ ও গ এর মূলধনের অনুপাত ৩ : ৪ : ৮ হয়, গ এর লাভের পরিমাণ কত? 
  1. ক) ৬৪০ টাকা 
  2. খ) ৬৫০ টাকা 
  3. গ) ৬৬০ টাকা 
  4. ঘ) ৬৭০ টাকা 
সঠিক উত্তর:
ক) ৬৪০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬৪০ টাকা 
ব্যাখ্যা
ক, খ ও গ এর মূলধনের অনুপাত ৩ : ৪ : ৮
অনুপাতের রাশি গুলোর যোগফল = ৩ + ৪ + ৮ = ১৫

গ এর লাভের পরিমাণ = (১২০০ এর ৮/১৫) টাকা 
                                   = ৬৪০ টাকা
১৮.
৩০ কিলোমিটার/ঘণ্টা গতিবেগে চলে ৮০ মিটার লম্বা একটি ট্রেন একটি ব্রিজ অতিক্রম করে। যদি ব্রিজটি অতিক্রম করতে ট্রেনটির ৩৬ সেকেন্ড সময় লাগে তবে ব্রিজের দৈর্ঘ্য কত? 
  1. ক) ১৮০ মিটার 
  2. খ) ২২০ মিটার 
  3. গ) ২০০ মিটার 
  4. ঘ) ২৪০ মিটার 
সঠিক উত্তর:
খ) ২২০ মিটার 
উত্তর
সঠিক উত্তর:
খ) ২২০ মিটার 
ব্যাখ্যা
ধরি 
ব্রিজের দৈর্ঘ্য = ক মিটার 

ট্রেনের গতিবেগ = ৩০ কিলোমিটার/ঘণ্টা
                          = (৩০ × ১০০০)/৩৬০০
                           = ৫০/৬ মিটার/সেকেন্ড 

প্রশ্নমতে,
(৮০ + ক)/(৫০/৬) = ৩৬
৮০ + ক = ৩৬ × (৫০/৬)
৮০ + ক = ৩০০
ক = ৩০০ - ৮০
ক = ২২০ মিটার 
১৯.
তিনজন ছাত্রের মধ্যে ৬৩০০ টাকা তাদের শ্রেণির অনুপাতে ভাগ করে দিয়ে দেয়া হলো। তারা যদি যথাক্রমে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী হয়, তবে অষ্টম শ্রেণির শিক্ষার্থী কত টাকা পাবে? 
  1. ক) ১২০০ টাকা 
  2. খ) ১৬০০ টাকা 
  3. গ) ২৪০০ টাকা 
  4. ঘ) ২৬০০ টাকা 
সঠিক উত্তর:
গ) ২৪০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪০০ টাকা 
ব্যাখ্যা
তিনজনের শ্রেণির অনুপাত = ৬ : ৭ : ৮ 

অনুপাতের রাশির যোগফল = ৬ + ৭ + ৮ = ২১ 

 অষ্টম শ্রেণির শিক্ষার্থী পাবে = ৬৩০০ এর ৮/২১ = ২৪০০ টাকা 
২০.
রাজেশ সাইকেলে ৬কি.মি./ঘণ্টা গতিতে ৫০ মিনিটে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। যদি সে ঘণ্টায় ১০ কি.মি. গতিতে হাঁটে, তাহলে একই দূরত্ব হেঁটে অতিক্রম করতে তার কত মিনিট লাগবে? 
  1. ক) ৪০ মিনিট 
  2. খ) ৫০ মিনিট 
  3. গ) ৪৫ মিনিট 
  4. ঘ) ৩০ মিনিট 
সঠিক উত্তর:
ঘ) ৩০ মিনিট 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩০ মিনিট 
ব্যাখ্যা
৬০ মিনিটে অতিক্রম করে  ৬০০০ মিটার 
১ মিনিটে অতিক্রম করে  ৬০০০/৬০ মিটার 
৫০মিনিটে অতিক্রম করে  (৬০০০ × ৫০)/৬০ মিটার 
                                  = ৫০০০ মিটার 
                                    = ৫ কি.মি. 

সময় = ৫/১০ ঘণ্টা 
         = ১/২  ঘণ্টা 
         = (১/২) × ৬০ মিনিট 
         = ৩০ মিনিট
২১.
এক দিনে কোনো ক্লাসে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত ১ : ৪। ১০ জন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত ১ : ৯। মোট শিক্ষার্থীর সংখ্যা কত? 
  1. ক) ৮০ জন  
  2. খ) ১২০ জন  
  3. গ) ১৮০ জন  
  4. ঘ) ১০০ জন  
সঠিক উত্তর:
ঘ) ১০০ জন  
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০০ জন  
ব্যাখ্যা
অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত ১ : ৪
ধরি 
অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা = ক 
উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা = ৪ক 

প্রশ্নমতে,
(ক - ১০) : (৪ক + ১০) = ১ : ৯
বা, (ক - ১০)/(৪ক + ১০) = ১/৯
বা, ৯(ক - ১০) = ৪ক + ১০
বা, ৯ ক - ৯০ = ৪ক + ১০
বা, ৯ক - ৪ক = ৯০ + ১০
বা, ৫ক = ১০০
বা, ক = ১০০/৫
      ক = ২০

মোট শিক্ষার্থী = ৫ক = ২০ × ৫ = ১০০ জন  


 
২২.
আকাশ ও সজীবের আয়ের অনুপাত ৪ : ৩। সজীব ও রবিনের আয়ের অনুপাত ৫ : ৪। আকাশের আয় ১৪০ টাকা হলে, রবিনের আয় কত?
  1. ক) ৭২ টাকা 
  2. খ) ৭৬ টাকা 
  3. গ) ৮০ টাকা 
  4. ঘ) ৮৪ টাকা 
সঠিক উত্তর:
ঘ) ৮৪ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮৪ টাকা 
ব্যাখ্যা
আকাশের আয় : সজীবের আয় = ৪ : ৩ = (৪ × ৫) : (৩ × ৫) = ২০ : ১৫
সজীবের আয় : রবিনের আয় = ৫ : ৪ = (৫ × ৩)  : (৪ × ৩) = ১৫ : ১২
আকাশের আয় : সজীবের আয় : রবিনের আয় = ২০ : ১৫ : ১২

আকাশের আয় = ২০ক টাকা 
সজীবের আয় = ১৫ক টাকা 
রবিনের আয় =১২ক টাকা 

প্রশ্নমতে 
২০ক = ১৪০
ক = ৭ 

রবিনের আয় = ৭ × ১২ = ৮৪ টাকা
২৩.
  1. ক) ১/৩
  2. খ) .৩
  3. গ) ৩
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
গ) ৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩
ব্যাখ্যা

= (৫/৩) এর (১/৫) ÷ (১/৯)
= (১/৩) ÷ (১/৯)
= (১/৩) × (৯/১)
= ৩
২৪.
৫০ কি.মি./ঘণ্টা গতিতে চলে, একটি ট্রেন সঠিক সময়ে তার গন্তব্যে পৌঁছে। ট্রেনটি ৪০কি.মি. /ঘণ্টা গতিবেগে চললে তাহলে ২৪ মিনিট দেরি হয়। মোট দূরত্ব কত কিলোমিটার? 
  1. ক) ৬০ কিলোমিটার 
  2. খ) ৮০ কিলোমিটার 
  3. গ) ৮৫ কিলোমিটার 
  4. ঘ) ৯০ কিলোমিটার 
সঠিক উত্তর:
খ) ৮০ কিলোমিটার 
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮০ কিলোমিটার 
ব্যাখ্যা
মনেকরি
মোট দূরত্ব = ক কিলোমিটার 

প্রশ্নমতে,
ক /৪০ - ক/৫০ = ২৪/৬০
(৫ক - ৪ক)/২০০ = ২৪/৬০ 
ক/২০০ = ২৪/৬০
ক  = (২৪/৬০) × ২০০
ক = ৮০ কিলোমিটার 
২৫.
x, y, z ক্ৰমিক সমানুপাতি হলে, নিচের কোনটি সঠিক? 
  1. ক) y2 = xz
  2. খ) y = xz
  3. গ) xy = yz
  4. ঘ) x = y = z
সঠিক উত্তর:
ক) y2 = xz
উত্তর
সঠিক উত্তর:
ক) y2 = xz
ব্যাখ্যা
x, y, z ক্ৰমিক সমানুপাতি হলে
বা, x : y = y : z 
বা, x/y = y/z
  y2 = xz 
২৬.
- ৩ + ৬ × ৭ - ১২ ÷ ৪ = ক হলে, ক এর মান কত? 
  1. ক) ৩৬
  2. খ) - ৩৬
  3. গ) ১/৩৬
  4. ঘ) ১
সঠিক উত্তর:
ক) ৩৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৬
ব্যাখ্যা
- ৩ + ৬ × ৭ - ১২ ÷ ৪ = ক
বা, - ৩ + ৬ × ৭ - ৩ = ক 
বা, - ৩ + ৪২ -  ৩ = ক 
বা, - ৬ + ৪২ = ক 
বা,  ৩৬ = ক 
ক = ৩৬