পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ডেইলি কুইজ

পরীক্ষাপ্রাইমারি ডেইলি কুইজতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
বিষয়:সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলি) টপিক: বিশ্ব ভৌগোলিক পরিচিতি, মহাদেশ ও গুরুত্বপূর্ণ দেশ সম্পর্কিত তথ্য। উৎস: ব্রিটানিকা, ওয়ার্ল্ড এটলাস, বাংলাপিডিয়া, বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), যেকোনো ভালো গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ডেইলি কুইজ

প্রাইমারি ডেইলি কুইজ · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
মার্কিন যুক্তরাষ্ট্রে মোট কতটি অঙ্গরাজ্য আছে?
  1. ৫১ টি
  2. ৫০ টি
  3. ৫২ টি
  4. ৫৩ টি
সঠিক উত্তর:
৫০ টি
উত্তর
সঠিক উত্তর:
৫০ টি
ব্যাখ্যা

• মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- অঙ্গরাজ্য: ৫০টি 
- সর্বশেষ অঙ্গরাজ্য হাওয়াই।
- পতাকায় তারকা সংখ্যা: ৫০টি
- আইনসভা (কংগ্রেস): দ্বিকক্ষ বিশিষ্ট; 
- নিম্নকক্ষ: হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, 
- উচ্চকক্ষ: সিনেট।
- বর্তমান প্রেসিডেন্ট (অক্টোবর, ২০২৫): ডোনাল্ড ট্রাম্প
- প্রথম প্রেসিডেন্ট: জর্জ ওয়াশিংটন

তথ্যসূত্র: ব্রিটানিকা।

.
‘ট্রাম্প করিডোর’ কোন আন্তর্জাতিক সংঘাতের সঙ্গে সম্পর্কিত?
  1. রাশিয়া-ইউক্রেন 
  2. আর্মেনিয়া-আজারবাইজান 
  3. ইসরায়েল-প্যালেস্টাইন 
  4. সিরিয়া-তুরস্ক 
সঠিক উত্তর:
আর্মেনিয়া-আজারবাইজান 
উত্তর
সঠিক উত্তর:
আর্মেনিয়া-আজারবাইজান 
ব্যাখ্যা

• ট্রাম্প করিডোর:
- আজারবাইন আর্মেনিয়া সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র একটি বড় ট্রানজিট করিডর নির্মাণে সহায়তা করবে, যার নাম হবে 'ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপারিটি' বা 'ট্রাম্প করিডোর'। 

- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ৮ আগস্ট, ২০২৫ (শুক্রবার) হোয়াইট হাউসে এক ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষর করেছেন।
- এর মাধ্যমে কয়েক দশকের সংঘাতের অবসান ঘটতে পারে।
- হ্যান্ডশেকের মাধ্যমে চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প একে ‘ঐতিহাসিক মুহূর্ত’ আখ্যা দিয়ে বলেন, ‘এ মুহূর্ত আসতে অনেক সময় লেগেছে।‘ চুক্তির ফলে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ পরিবহন রুট পুনরায় চালু হবে এবং অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব বৃদ্ধি পাবে।

১৯৮০ ও ৯০-এর দশকে নাগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে তীব্র লড়াই করেছে আজারবাইজান ও আর্মেনিয়া। অঞ্চলটি আজারবাইজানে অবস্থিত হলেও জাতিগতভাবে আর্মেনীয় অধ্যুষিত। বিভিন্ন সময় অঞ্চলটিতে ঘটেছে সহিংসতা।

 - চুক্তি অনুযায়ী, দুই দেশ সব ধরনের যুদ্ধ চিরতরে বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে এবং ভ্রমণ, ব্যবসা ও কূটনৈতিক সম্পর্ক উন্মুক্ত হবে।
- হোয়াইট হাউস জানিয়েছে, চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র একটি বড় ট্রানজিট করিডর নির্মাণে সহায়তা করবে, যার নাম হবে 'ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপারিটি' বা 'ট্রাম্প করিডোর'। 
- এটি  'জাঙ্গেজুর করিডোর' নামেও পরিচিত।
- এই রুট আজারবাইজানকে তার স্বায়ত্তশাসিত নাখিচেভান এক্সক্লেভের সঙ্গে যুক্ত করবে, যা আর্মেনিয়ার ভূখণ্ড দ্বারা বিচ্ছিন্ন।

তথ্যসূত্র: দৈনিক বনিক বার্তা।

.
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (PLO) কবে গঠিত হয়?
  1. ১৯৪৮
  2. ১৯৬৪
  3. ১৯৬৭
  4. ১৯৯৪
সঠিক উত্তর:
১৯৬৪
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৪
ব্যাখ্যা

• প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (PLO):
- প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (PLO) হলো একটি রাজনৈতিক সংগঠন।
- যা প্যালেস্টাইনীয় জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করার দাবি করে।
- ১৯৬৪ সালে এটি গঠিত হয়েছিল বিভিন্ন প্যালেস্টাইনীয় গোষ্ঠীর নেতৃত্ব এক কেন্দ্রীভূত করার উদ্দেশ্যে, যেগুলো পূর্বে গোপনে প্রতিরোধমূলক কার্যক্রম চালাত।
- তবে এর খ্যাতি মূলত ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধের পরে বৃদ্ধি পায়।
- পরবর্তীতে ৬০, ৭০ এবং ৮০-এর দশকে, এটি ইস্রায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী গেরিলা যুদ্ধ পরিচালনা করে এবং ১৯৯০-এর দশকে ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনায় অংশগ্রহণ করে।
- এরপর থেকে এটি প্যালেস্টাইন কর্তৃপক্ষের (PA) প্রধান রাজনৈতিক শক্তি হয়ে ওঠে, যা ১৯৯৪ সালে PLO ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ওসলো চুক্তির ভিত্তিতে গঠন করে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

.
কানাডার রাজধানীর নাম কী?
  1. টরোন্টো
  2. অটোয়া
  3. ভ্যাঙ্কুভার
  4. মন্ট্রিল
সঠিক উত্তর:
অটোয়া
উত্তর
সঠিক উত্তর:
অটোয়া
ব্যাখ্যা

• কানাডা:

- কানাডা উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ।
- এটি আয়তনে পৃথিবীর ২য় বৃহত্তম দেশ।
- কানাডার রাজধানীর নাম অটোয়া।
- টরেন্টো হচ্ছে কানাডার বৃহত্তম শহর।
- কানাডার রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র।
- ম্যাপল পাতার দেশ নামে পরিচিতি কানাডা।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

.
বিশ্বে প্রথম কার্বন প্রভাবমুক্ত দেশ কোনটি?
  1. নেপাল
  2. ভুটান
  3.  শ্রীলঙ্কা
  4.  ভিয়েতনাম
সঠিক উত্তর:
ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ভুটান
ব্যাখ্যা

• বিশ্বে প্রথম কার্বন প্রভাবমুক্ত দেশ: 
-বিশ্বে কার্বন ডাই অক্সাইডের ক্ষতিকর প্রভাবমুক্ত প্রথম দেশ ভুটান।
- দেশটি যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গমন করে তারচেয়ে কয়েকগুণ বেশি কার্বন শোষণক্ষম হওয়াতেই এর নেতিবাচক প্রভাব থেকে মুক্ত।
- পৃথিবীকে বাসযোগ্য রাখতে বিশ্বের শিল্পোন্নত দেশগুলো গ্রীন হাউস গ্যাস নির্গমন কমিয়ে আনতে মরিয়া হয়ে চেষ্টা করছে।
- বেশিরভাগ দেশ যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করতে সক্ষম তারচেয়ে কয়েকগুণ বেশি গ্যাস নির্গমন করে।
- কিন্তু এক্ষেত্রে প্রথম ব্যতিক্রম ভুটান।
- দেশটির মোট ভূমির ৭২ শতাংশ বনাঞ্চল।
- ভুটান বার্ষিক ১৫ লাখ টন কার্বন নির্গমন করে, যেখানে দেশটির কার্বন শোষণ ক্ষমতা ৬০ লাখ টন।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ।

.
আবিসিনিয়া কোন দেশের পূর্বনাম ছিল?
  1. সুদান
  2. কেনিয়া
  3. ইথিওপিয়া
  4. সোমালিয়া
সঠিক উত্তর:
ইথিওপিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইথিওপিয়া
ব্যাখ্যা

• ইথিওপিয়া:
- আফ্রিকার দেশ ইথিওপিয়া।
- এর উত্তর ও উত্তর-পূর্বে ইরিত্রিয়া, পূর্বে জিবুতি ও সোমালিয়া, পশ্চিমে সুদান ও দক্ষিণে কেনিয়া।
- দেশটি পূর্বে আবিসিনিয়া নামে পরিচিত ছিল।
- দেশটির রাজধানী ও বৃহত্তম শহর: আদ্দিস আবাবা।
- সরকার পদ্ধতি: ফেডারেল পার্লামেন্টারি রিপাবলিক।
- আইনসভা: উচ্চ কক্ষ: হাউজ অব ফেডারেশন।
- মুদ্রা: বির।
- ভাষা: আমহারি।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড এটলাস।

.
গাজা উপত্যকা কোন সাগরের উপকূলে অবস্থিত?
  1. ভূমধ্যসাগর 
  2. লোহিত সাগর 
  3. আরব সাগর
  4. কৃষ্ণসাগর
সঠিক উত্তর:
ভূমধ্যসাগর 
উত্তর
সঠিক উত্তর:
ভূমধ্যসাগর 
ব্যাখ্যা

• গাজা উপত্যকা (Gaza Strip):
- অবস্থান: সিনাই উপদ্বীপের উত্তর-পূর্বে ভূমধ্যসাগরের ধারে অবস্থিত একটি উপকূলীয় অঞ্চল।
- আয়তন: প্রায় ১৪০ বর্গমাইল (৩৬৩ বর্গকিলোমিটার)।
- ভূপ্রকৃতি: তুলনামূলকভাবে সমতল উপকূলীয় সমভূমিতে অবস্থিত।

• ঐতিহাসিক প্রেক্ষাপট:
- প্রথম আরব-ইসরায়েল যুদ্ধ শুরু হলে মিশরীয় বাহিনী দ্রুত গাজা শহরে প্রবেশ করে এবং এটি ফিলিস্তিনে মিশরীয় অভিযান বাহিনীর সদর দপ্তরে পরিণত হয়।
- ১৯৪৮ সালের শরৎকালীন যুদ্ধের ফলে আরব-দখলকৃত শহরের আশপাশের এলাকা প্রায় ২৫ মাইল (৪০ কিমি) দীর্ঘ ও ৪–৫ মাইল (৬–৮ কিমি) প্রশস্ত অঞ্চলে সীমাবদ্ধ হয়।
- এই অঞ্চলটিই পরবর্তীতে “গাজা উপত্যকা” নামে পরিচিত হয়।
- সীমানা নির্ধারণ: ১৯৪৯ সালের ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মিশরীয়–ইসরায়েলি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে গাজা উপত্যকার সীমানা নির্ধারণ করা হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা

.
ভিক্টোরিয়া ফলস কোন নদী থেকে সৃষ্টি হয়েছে?
  1. নীলনদ
  2. আমাজন
  3. জাম্বেজি
  4. কঙ্গো
সঠিক উত্তর:
জাম্বেজি
উত্তর
সঠিক উত্তর:
জাম্বেজি
ব্যাখ্যা

• ভিক্টোরিয়া ফলস:
- বিশ্বের সবচেয়ে চওড়া জলপ্রপাত।
- অবস্থান: মধ্য-দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ের উত্তর-পশ্চিমাংশ ও জাম্বিয়ার দক্ষিণ-পূর্বাংশে।
- নদী: জাম্বেজি নদী থেকে সৃষ্ট।
- উচ্চতা: ১০৮ মিটার।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

.
গোলান মালভূমি কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত?
  1. জর্ডান-ইসরায়েল 
  2. সিরিয়া-ইসরায়েল
  3. লেবানন-ইসরায়েল 
  4. ইরাক-সিরিয়া 
সঠিক উত্তর:
সিরিয়া-ইসরায়েল
উত্তর
সঠিক উত্তর:
সিরিয়া-ইসরায়েল
ব্যাখ্যা

• গোলান মালভূমি:
- অবস্থান: সিরিয়া-ইসরায়েল সীমান্তে
- ঐতিহাসিক অন্তর্ভুক্তি: ঐতিহাসিকভাবে দক্ষিণ-পশ্চিম সিরিয়ার অংশ।
- তৃতীয় আরব-ইসরায়েল যুদ্ধে ১৯৬৭ সালে ইসরায়েলের দখল করে।
- সীমান্ত রেখা: ইসরায়েল-সিরিয়া সীমান্ত রেখা “পার্পল লাইন” নামে পরিচিত
- ভৌগোলিক বৈশিষ্ট্য: পশ্চিমে জর্ডান নদীর উপত্যকার সংলগ্ন পাহাড়ি এলাকা
- গুরুত্ব: কৌশলগত ও ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ;
- উচ্চভূমি এবং পানি সম্পদ এটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ করেছে।


তথ্যসূত্র: ব্রিটানিকা।

১০.
নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশের অন্তর্ভুক্ত?
  1. সুইজারল্যান্ড
  2. সুইডেন
  3. অস্ট্রিয়া
  4. নেদারল্যান্ডস
সঠিক উত্তর:
সুইডেন
উত্তর
সঠিক উত্তর:
সুইডেন
ব্যাখ্যা

স্ক্যান্ডিনেভিয়া ও নর্ডিক দেশসমূহ:
- স্ক্যান্ডিনেভিয়া হলো উত্তর ইউরোপের একটি অঞ্চল, প্রধানত নরওয়ে, সুইডেন এবং ডেনমার্কের সমন্বয়ে গঠিত।
- ফিনল্যান্ডকে কিছু বিশেষজ্ঞ ভূতাত্ত্বিক ও অর্থনৈতিক কারণে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন।
- আইসল্যান্ড ও ফারো দ্বীপপুঞ্জকে অন্তর্ভুক্ত করা হয় ভাষাগত কারণে, কারণ তারা নরওয়ে ও সুইডেনের নর্থ জার্মানিক ভাষার সঙ্গে সম্পর্কিত ভাষায় কথা বলে।
- “নর্ডিক” শব্দটি কখনো কখনো “স্ক্যান্ডিনেভিয়া” এর পরিবর্তে ব্যবহার করা হয়।
- স্ক্যান্ডিনেভিয়া হলো উত্তর ইউরোপের একটি উপদ্বীপীয় অঞ্চল, যা নর্ডিক দেশগুলোর ভৌগোলিক কেন্দ্র হিসেবে বিবেচিত।
- তবে সাধারণত স্ক্যান্ডিনেভিয়াকে আরও নির্দিষ্ট করে সংজ্ঞায়িত করা হয় এবং এটি মূলত নরওয়ে, সুইডেন, এবং ডেনমার্ককে বোঝায়।
- নরওয়ে, সুইডেন, ডেনমার্কের সাথে এই অন্যান্য অঞ্চলগুলোকে যুক্ত করলে পুরো গ্রুপকে “নর্ডিক দেশসমূহ” বলা হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

১১.
'ভিক্টোরিয়া ক্রস' কোন দেশের সর্বোচ্চ সামরিক খেতাব?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. অস্ট্রেলিয়া
  4. নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা

• ভিক্টোরিয়া ক্রস:
- যুক্তরাজ্যের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ভিক্টোরিয়া ক্রস।
- ব্রিটিশ সামারিক বাহিনীর সদস্যদের সম্মানিত করার জন্য সর্বোচ্চ সামরিক পদক।
- যুদ্ধক্ষেত্রে অসীম সাহসিকতা ও বীরত্বের জন্য এই পদক প্রদান করা হয়।
- ক্রিমিয়ার যুদ্ধের পরে ১৮৫৬ সালে ব্রিটিশ সাধারণ সৈনিকদের সাহসিকাতর জন্য মহারাণী ভিক্টোরিয়ার আদেশ বলে পদক দেওয়ার ব্যবস্থা করা হয়।
- খেতাবটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মাত্র ১৩৪৮টি ক্রস দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

১২.
সান মারিনো কোন মহাদেশে অবস্থিত?
  1. এশিয়া
  2. আফ্রিকা
  3. ইউরোপ
  4. দক্ষিণ আমেরিকা
সঠিক উত্তর:
ইউরোপ
উত্তর
সঠিক উত্তর:
ইউরোপ
ব্যাখ্যা

• সান মারিনো:
- সান মারিনো ইউরোপ মহাদেশে অবস্থিত একটি রাষ্ট্র।
- সান ম্যারিনো পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্রগুলোর একটি।
- সান মারিনো একটি ছোট, ভু-বেষ্টিত প্রজাতন্ত্র, যা মধ্য ইতালির অ্যাড্রিয়াটিক সাগরের তীরে, টিটানো পাহাড়ের ঢালে অবস্থিত। 
- এটি এমিলিয়া-রোমাগনা এবং মারচে অঞ্চলের মধ্যে অবস্থান করছে এবং চারপাশে সম্পূর্ণভাবে ইতালি দ্বারা ঘেরা।
- ভ্যাটিকান সিটি ও মনাকোর পর এটি ইউরোপের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র, এবং নাউরু ১৯৬৮ সালে স্বাধীন হওয়ার আগে এটি ছিল বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতন্ত্র। 
- আনুষ্ঠানিকভাবে সান মেরিনো প্রজাতন্ত্র নামে পরিচিত। 

-সম্প্রতি, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ সান মারিনো। 
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে এই ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুকা বেক্কারি। 

তথ্যসূত্র: ব্রিটানিকা ও কালেরকণ্ঠ।

১৩.
কোন দেশটি দূর প্রাচ্যের অংশ নয়?
  1. থাইল্যান্ড
  2.  ভিয়েতনাম
  3. সাইবেরিয়া
  4. স্পেন
সঠিক উত্তর:
স্পেন
উত্তর
সঠিক উত্তর:
স্পেন
ব্যাখ্যা

• দূর প্রাচ্য (Far East):
- “দূর প্রাচ্য” শব্দটি ব্যবহার করা হয় এমন একটি ভৌগোলিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অঞ্চল বোঝাতে, যা অন্তর্ভুক্ত করে পূর্ব রাশিয়া (বিশেষত সাইবেরিয়া), পূর্ব এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়াকে।
- কিছু ক্ষেত্রে, প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রগুলোকেও দূর প্রাচ্যের অংশ হিসেবে গণ্য করা হয়।

- এই শব্দের ব্যবহার শুরু হয় ১২শ শতকের ইউরোপে, যখন শাসক, অভিযাত্রী ও ব্যবসায়ীরা পূর্বমুখী পথ ধরে এই অঞ্চলে পৌঁছাত।
- কারণ এই অঞ্চলটি পূর্ব এশিয়ার তিনটি অঞ্চলের মধ্যে সবচেয়ে দূরে অবস্থান করেছিল: নিয়ার ইস্ট (Near East), মিডল ইস্ট (Middle East) এবং দূর প্রাচ্য (Far East)।

- ব্রিটিশ সাম্রাজ্যের শাসনের সময়, “দূর প্রাচ্য” শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে এবং ব্রিটিশ ভারতের পূর্বে যেকোনো এলাকা বোঝাতে ব্যবহৃত হতো।

• দূর প্রাচ্য অঞ্চলে অবস্থিত দেশসমূহ: (২০টি)
চীন, হংকং, ম্যাকাও, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, সাইবেরিয়া, তাইওয়ান, ব্রুনেই, কম্বোডিয়া, পূর্ব তিমর, মালয়েশিয়া, লাওস, ইন্দোনেশিয়া, মিয়ানমার, সিঙ্গাপুর, ফিলিপাইন, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।Link

১৪.
আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি? 
  1. কানাডা 
  2. আমেরিকা 
  3. চীন 
  4. রাশিয়া
সঠিক উত্তর:
কানাডা 
উত্তর
সঠিক উত্তর:
কানাডা 
ব্যাখ্যা

• কানাডা (Canada):
অবস্থান: উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত।
স্বাধীনতা লাভ: ১৮৬৭ সালে, যুক্তরাজ্য থেকে।
রাজধানী: অটোয়া (Ottawa)।
মুদ্রার নাম: ডলার (Canadian Dollar)।

উল্লেখ্য,
- আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া।
- আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা।
- কানাডার মুদ্রায় ব্রিটেনের রাণীর ছবি রয়েছে।
- এটি “ম্যাপল পাতার দেশ” নামে পরিচিত।
- কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্ত হলো ৪৯° অক্ষরেখা।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও হিস্ট্রি।

১৫.
মাদাগাস্কারের রাজধানীর নাম কী?
  1. পশতু
  2. আন্টানানারিভো
  3. উলানবাটোর
  4. নাইপিদো
সঠিক উত্তর:
আন্টানানারিভো
উত্তর
সঠিক উত্তর:
আন্টানানারিভো
ব্যাখ্যা

• মাদাগাস্কার:
- অবস্থান: মাদাগাস্কার দ্বীপ, পশ্চিম ভারত মহাসাগরে, আফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূলের কাছে।
- আফ্রিকা থেকে দূরত্ব: মোজাম্বিক চ্যানেলের মাধ্যমে পৃথক।
- আয়তন: ৫৯১,৮৯৬ বর্গকিমি।
- রাজধানী: আন্টানানারিভো।
- ভাষা: মালাগাসি, ফ্রেঞ্চ।
- মুদ্রা: আরিয়ারি

উল্লেখ্য,
- নাইপিদো হলো মিয়ানমারের রাজধানী।
- উলানবাটোর হলো মঙ্গোলিয়ার রাজধানী
- পশতু হলো আফগানিস্তানের রাজধানী।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

১৬.
বিশ্বের সবচেয়ে বেশি বনভূমি কোন দেশে অবস্থিত?
  1. রাশিয়া
  2. ব্রাজিল
  3. কানাডা
  4. চীন
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা

• সর্বাধিক বনভূমির অঞ্চল:
- রাশিয়ায় পৃথিবীর সবচেয়ে বেশি বনভূমি রয়েছে। 
- দেশটিতে ৮১ কোটি ৪৮ লাখ ৪৮ হাজার ৪৬০ হেক্টর বনভূমি রয়েছে। বিশ্বের মোট বনভূমির ২০ দশমিক ৪১ শতাংশই রাশিয়ায়।
- পৃথিবীর মোট আবাসযোগ্য জমির আট ভাগের এক ভাগ পড়েছে রাশিয়ায়।
- আয়তনের বিশালত্বের কারণে দেশটি নয়টি সময় অঞ্চলের অন্তর্ভুক্ত।

উল্লেখ্য,
• দেশ ও বনভূমির এলাকা (হাজার হেক্টর):
১. রাশিয়া → ৮১৫,৩১২
২. ব্রাজিল → ৪৯৬,৬২০
৩. কানাডা → ৩৪৬,৯২৮
৪. যুক্তরাষ্ট্র → ৩০৯,৭৯৫
৫. চীন → ২১৯,৯৭৮
৬. অস্ট্রেলিয়া → ১৩৪,০০৫


তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো ও বিশ্ব জনসংখ্যা রিপোর্ট। (Link1) (Link2)

১৭.
বেলফোর ঘোষণা কবে প্রকাশিত হয়েছিল?
  1. ১৯১৭
  2. ১৯১৯
  3.  ১৯৪৮ 
  4. ১৯২০
সঠিক উত্তর:
১৯১৭
উত্তর
সঠিক উত্তর:
১৯১৭
ব্যাখ্যা

• বেলফোর ঘোষণা:
- উদ্দেশ্য: প্যালেস্টাইনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা।
- প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ সরকার প্রথমবারের মতো ইহুদি জনগণের জন্য ফিলিস্তিনে একটি আবাসভূমি প্রতিষ্ঠার প্রতি তাদের সমর্থন জানায়।
- তখন ফিলিস্তিন অঞ্চলটি ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল।
- অর্থাৎ ওই ভূখণ্ডের প্রশাসনিক ক্ষমতা ব্রিটিশ সরকারের হাতে ছিল।
- ২ নভেম্বর, ১৯১৭; তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর এই ঘোষণাপত্রটি একটি সিল করা খামে ব্যারন লিওনেল ওয়াল্টার রথসচাইল্ডের কাছে পাঠিয়েছিলেন।
- ব্যারন লিওনেল তখন ব্রিটেনে বসবাসকারী ইহুদি সম্প্রদায়ের একজন বড় নেতা ছিলেন।
- ইসরায়েলিরা এই বেলফোর ঘোষণাকে আজকের আধুনিক ইসরায়েল গঠনের ভিত্তি বলে মনে করে।
- বেলফোর ঘোষণার পর, ইহুদি অভিবাসীরা ফিলিস্তিন অঞ্চলে ভিড় করতে থাকে।
- এরই প্রেক্ষিতে ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠা হয়।

• ব্রিটিশ সরকারের লক্ষ্য:
- যুক্তরাষ্ট্রে ইহুদি মতামতকে মিত্র শক্তির পাশে নিয়ে আসা।
- সুয়েজ খালের গুরুত্বপূর্ণ যোগাযোগ রক্ষা ও ভারতীয় ব্রিটিশ উপনিবেশিক প্রাসঙ্গিক যোগাযোগ নিশ্চিত করা।

তথ্যসূত্র: বিবিসি ও ব্রিটানিকা।

১৮.
রাশিয়ার আইন প্রণয়নকারী সংস্থা কোনটি?
  1. ডুমা
  2. ফেডারেল অ্যাসেম্বলি
  3. স্টেট কাউন্সিল
  4. সিনেট
সঠিক উত্তর:
ফেডারেল অ্যাসেম্বলি
উত্তর
সঠিক উত্তর:
ফেডারেল অ্যাসেম্বলি
ব্যাখ্যা

• রাশিয়ান সরকার কাঠামো:
- নতুন রাশিয়ার সরকারের কাঠামো প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্রের কাঠামোর থেকে ব্যাপকভাবে ভিন্ন ছিল। 
- এটি মূলত নির্বাহী ও আইনপ্রণয়ন শাখার মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব দ্বারা চিহ্নিত ছিল, বিশেষ করে সংবিধানিক কর্তৃত্ব এবং গণতান্ত্রিক ও অর্থনৈতিক সংস্কারের গতি ও দিক নিয়ে।
- ১২ ডিসেম্বর, ১৯৯৩ সালে, রাশিয়ার ভোটারদের তিন-পঞ্চমাংশ একটি নতুন সংবিধান অনুমোদন করে যা ইয়েলৎসিন প্রস্তাব করেছিলেন, এবং নতুন সংসদের প্রতিনিধিরা নির্বাচিত হন।
- নতুন সংবিধানের অধীনে রাষ্ট্রপতি, যিনি জাতীয় ভোটে নির্বাচিত হন, গুরুত্বপূর্ণ ক্ষমতায় সুসজ্জিত।
- রাশিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে, রাষ্ট্রপতি সরকার (প্রধানমন্ত্রী), প্রধান বিচারপতি এবং কেবিনেট সদস্যদের নিয়োগের ক্ষমতা রাখেন।
- রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর প্রধান এবং জরুরি অবস্থার ঘোষণা বা মার্শাল ল অথবা রাষ্ট্রদ্রোহের পরিস্থিতি ঘোষণা করার ক্ষমতাও রাখেন।

• ফেডারেল অ্যাসেম্বলি:
- নতুন সংবিধানের অধীনে ফেডারেল অ্যাসেম্বলি রাশিয়ার আইনপ্রণয়নকারী সংস্থা হিসেবে কাজ করে।
- এটি দুটি কক্ষে বিভক্ত:
(১) ফেডারেশন কাউন্সিল: উচ্চকক্ষ, যেখানে রাশিয়ার প্রতিটি প্রশাসনিক বিভাগের নিয়োগকৃত প্রতিনিধি অন্তর্ভুক্ত।
(২) স্টেট ডুমা: নিম্নকক্ষ, ৪৫০ জন জনপ্রতিনিধি নির্বাচিত সদস্য দ্বারা গঠিত।

- রাষ্ট্রপতির সরকার প্রধানের প্রার্থী স্টেট ডুমা দ্বারা অনুমোদিত হতে হবে।
- যদি ডুমা কোনো প্রার্থীকে তিনবার প্রত্যাখ্যান করে বা তিন মাসের মধ্যে দু'বার অবিশ্বাসের ভোট পাস করে, রাষ্ট্রপতি ডুমা ভেঙে নতুন নির্বাচন ডাকতে পারেন।
- সমস্ত আইন প্রথমে স্টেট ডুমা দিয়ে পাস হতে হবে, তারপর ফেডারেশন কাউন্সিলে বিবেচনা করা হবে।

তথ্যসূত্র: ব্রিটানিকা। Link

১৯.
AP কোন দেশের সংবাদ সংস্থা?
  1. ফ্রান্স
  2. যুক্তরাষ্ট্র
  3. কানাডা
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

• দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (AP):
- এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সংস্থা। 
- ১৮৪৬ সালে নিউইয়র্ক সিটির পাঁচটি সংবাদপত্র আলাবামার মাধ্যমে একটি পোনি এক্সপ্রেস রুট স্থাপন করে মেক্সিকো যুদ্ধের খবর দ্রুত উত্তর দিকে পৌঁছানোর উদ্যোগ নেয়।
- তখন যুক্তরাষ্ট্রের ডাকঘরও এত দ্রুত খবর পৌঁছাতে পারতো না।
- এভাবেই দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (AP) প্রতিষ্ঠিত হয়।
- AP যুক্তরাষ্ট্রের প্রথম বেসরকারি সংস্থা যা জাতীয় পর্যায়ে কার্যক্রম চালাতে সক্ষম।
- এটি একটি স্বাধীন সংবাদ সংস্থা, যা যুক্তরাষ্ট্রের সংবাদপত্র ও সম্প্রচার সংস্থার সমবায় হিসেবে কাজ করে।
- মূল লক্ষ্য: বিশ্বের কাছে সঠিক, তথ্যভিত্তিক এবং পক্ষপাতহীন সংবাদ পৌঁছে দেওয়া।

তথ্যসূত্র: The Associated Press Website