পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
পরীক্ষা - ১৬: টপিক সমূহ: রিভিশন (পরীক্ষা ১৩ থেকে ১৫ পর্যন্ত) [Live Class – 13 to 15]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
∠RPS এর মান কত?
  1. 70°
  2. 80°
  3. 100°
  4. 110°
ব্যাখ্যা
প্রশ্ন:  ∠RPS এর মান কত?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
তাহলে, ∠P + ∠PRQ  ∠RQP = 180°
⇒ ∠QPR = 180° - 30° - 40°
 = 110°

আবার, ∠QPR + ∠RPS = 180°
⇒ ∠RPS = 180° - 110° 
= 70°
.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 10 সে.মি. হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. 40 বর্গ সে.মি.
  2. 25 বর্গ সে.মি.
  3. 50 বর্গ সে.মি.
  4. 65 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 10 সে.মি. হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান:
ধরি,
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য a সে.মি.
পিথাগোরাসের উপপাদ্য হতে পাই,
a2 + a2 = 102
⇒ 2a2 = 100
⇒ a2 = 50

∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × a × a
= (1/2) × a2
= (1/2) × 50
= 25 বর্গ সে.মি.
.
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কতগুণ?
  1. অর্ধেক
  2. সমান
  3. দ্বিগুণ
  4. চারগুণ
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কতগুণ?

সমাধান:
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ।
.
একটি বর্গাকৃতি মাঠের ক্ষেত্রফল ২৫০০ বর্গমিটার। মাঠের চারপাশে বেড়া দেওয়া আছে। বেড়ার দৈর্ঘ্য কত?
  1. ২০০ মিটার
  2. ৩০০ মিটার
  3. ৪০০ মিটার
  4. ৫০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকৃতি মাঠের ক্ষেত্রফল ২৫০০ বর্গমিটার। মাঠের চারপাশে বেড়া দেওয়া আছে। বেড়ার দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
মাঠের ক্ষেত্রফল = ২৫০০ বর্গমিটার

তাহলে,
মাঠের এক বাহুর দৈর্ঘ্য = √২৫০০ মিটার
= ৫০ মিটার

এখন,
মাঠটির পরিসীমাই হবে মাঠটির বেড়ার দৈর্ঘ্য।
∴ মাঠটির পরিসীমা = চার বাহুর সমষ্টি
= (৪ × ৫০) মিটার
= ২০০ মিটার
.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও লম্ব যথাক্রমে 41 সে.মি. এবং 9 সে.মি হলে ভূমির পরিমাণ কত?
  1. 21 সে.মি.
  2. 40 সে.মি.
  3. 37 সে.মি.
  4. 17 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও লম্ব যথাক্রমে 41 সে.মি. এবং 9 সে.মি হলে ভূমির পরিমাণ কত?

সমাধান:
পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা জানি,
অতিভূজ2 = ভূমি2 + লম্ব2
∴ 412 = ভূমি2 + 92
⇒ ভূমি2 = 1681 - 81
⇒ ভূমি = √1600
∴ ভূমি = 40 সে.মি.
.
নবভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি কত?
  1. 520°
  2. 780°
  3. 980°
  4. 1260°
ব্যাখ্যা
প্রশ্ন: নবভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি কত?

সমাধান:
n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি = (n - 2) × 180°

∴ নবভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি = (9 - 2) × 180°
= 7 × 180°
= 1260°
.
একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৩০ বর্গফুট। যদি উচ্চতা ৩ ফুট এবং সমান্তরাল বাহু দুটি একটি অপরটি থেকে ২ ফুট বেশি হয় তাহলে ছোট বাহুটির দৈর্ঘ্য কত?
  1. ৯ ফুট
  2. ১০ ফুট
  3. ১১ ফুট
  4. ১২ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৩০ বর্গফুট। যদি উচ্চতা ৩ ফুট এবং সমান্তরাল বাহু দুটি একটি অপরটি থেকে ২ ফুট বেশি হয় তাহলে ছোট বাহুটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
বড় বাহুটি = ক ফুট
ছোট বাহুটি = ক - ২ ফুট

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × উচ্চতা)
⇒ ৩০ = (১/২) × {ক + (ক - ২)} × ৩
⇒ ৩০ = (১/২) × (২ক - ২) × ৩
⇒ ৬ক - ৬ = ৬০
⇒ ৬ক = ৬৬
⇒ ক = ১১

অতএব, ছোট বাহুটি = ১১ - ২ = ৯ ফুট
.
একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 9m, 12m এবং 15m হলে, এর ক্ষেত্রফল কত?
  1. 48 sqm
  2. 54 sqm
  3. 62 sqm
  4. 64 sqm
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 9m, 12m এবং 15m হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান:
এখানে পরিসীমা, S = (9 + 12 + 15)/2
= 18

∴ ক্ষেত্রফল= √18(18 - 9) (18 - 12) (18 - 15)
= √(18 × 9 × 6 × 3)
= √2916
= 54 sqm
.
একটি ষড়ভুজের কর্ণের সংখ্যা কয়টি?
  1. 6 টি
  2. 7 টি
  3. 8 টি
  4. 9 টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ষড়ভুজের কর্ণের সংখ্যা কয়টি?

সমাধান:
একটি ষড়ভুজের বাহুর সংখ্যা, n = 6

∴ একটি ষড়ভুজের কর্ণের সংখ্যা = {n(n - 3)}/2
= {6(6 - 3)}/2
= 18/2
= 9 টি
১০.
চিত্রে চিহ্নিত ∠AOC একটি-


  1. সূক্ষ্মকোণ
  2. সম্পূরক কোণ
  3. প্রবৃদ্ধ কোণ
  4. পূরক কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রে চিহ্নিত ∠AOC একটি-



সমাধান:
প্রবৃদ্ধ কোণ:
দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়।
চিত্রে চিহ্নিত ∠AOC প্রবৃদ্ধ কোণ।

সম্পূরক কোণ:
দুইটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোণ দুইটি পরস্পর সম্পূরক কোণ।

সূক্ষ্মকোণ:
এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। 

পূরক কোণ:
দুইটি কোণের পরিমাপের যোগফল এক সমকোণ হলে কোণ দুইটির একটি অপরটির পূরক কোণ।
১১.
একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা ১৮ মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে?
  1. ২৭ বর্গমিটার
  2. ৯√৩ বর্গমিটার
  3. ৬√৩ বর্গমিটার
  4. ৩৬ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা ১৮ মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের পরিসীমা ১৮ মিটার
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = ১৮/৩ মিটার = ৬ মিটার

∴ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল =(√৩/৪) × ৬ বর্গমিটার
= (√৩/৪) × ৩৬ বর্গমিটার
= ৯√৩ বর্গমিটার
১২.
একটি সামন্তরিকের উচ্চতা ভূমির তিনগুণ এবং ক্ষেত্রফল ২৪৩ বর্গমিটার। ক্ষেত্রটির উচ্চতা কত?
  1. ২৪ মিটার
  2. ২৭ মিটার
  3. ৩০ মিটার
  4. ৩৩ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামন্তরিকের উচ্চতা ভূমির তিনগুণ এবং ক্ষেত্রফল ২৪৩ বর্গমিটার। ক্ষেত্রটির উচ্চতা কত?

সমাধান:
ধরি,
সামন্তরিকের ভূমি = ক মিটার
সামন্তরিকের উচ্চতা = ৩ক মিটার
তাহলে, সামন্তরিকের ক্ষেত্রফল = ক × ৩ক = ৩ক বর্গমিটার

শর্তমতে,
৩ক = ২৪৩
⇒ ক = ২৪৩/৩
⇒ ক = ৮১
∴ ক = ৯

∴ উচ্চতা = ৩ × ৯ = ২৭ মিটার
১৩.
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 130 বর্গ মিটার। সমকোণ সন্নিহিত বাহুদ্বয় এর একটি দৈর্ঘ্য 10 মিটার হলে অপরটি কত?
  1. 21 মিটার
  2. 26 মিটার
  3. 32 মিটার
  4. 28 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 130 বর্গ মিটার। সমকোণ সন্নিহিত বাহুদ্বয় এর একটি দৈর্ঘ্য 10 মিটার হলে অপরটি কত?

সমাধান:
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 130 বর্গ মিটার
একটি বাহুর দৈর্ঘ্য = 10 মিটার
অপর বাহুর দৈর্ঘ্য = p মিটার

প্রশ্নমতে,
(1/2) × p × 10 = 130
⇒ 5p = 130
⇒ p = 130/5
∴ p = 26 মিটার
১৪.
একটি সুষম ষড়ভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য 3 সে.মি. হলে এর ক্ষেত্রফল কত?
  1. 7.5√3
  2. 9√3
  3. 13.5√3
  4. 17√3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম ষড়ভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য 3 সে.মি. হলে এর ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
ষড়ভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য, a = 3 সে.মি.
বাহুর সংখ্যা, n = 6

আমরা জানি,
সুষম ষড়ভুজের ক্ষেত্রফল = {(na2)/4}cot(180°/n)
= {6 × 32)/4}cot(180°/6)
= (54/4)cot30°
= 13.5√3
১৫.
একটি আয়তাকার মাঠের ক্ষেত্রফল ৪৮০ বর্গমিটার এবং প্রস্থ ১৫ মিটার। মাঠের পরিসীমা কত?
  1. ৭৬ মিটার
  2. ৯৪ মিটার
  3. ১০৮ মিটার
  4. ১২৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার মাঠের ক্ষেত্রফল ৪৮০ বর্গমিটার এবং প্রস্থ ১৫ মিটার। মাঠের পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
⇒ ৪৮০ = দৈর্ঘ্য × ১৫
⇒ দৈর্ঘ্য = ৪৮০ / ১৫
∴ দৈর্ঘ্য = ৩২ মিটার

∴ পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
= ২(৩২ + ১৫)
= ২(৪৭)
= ৯৪ মিটার
১৬.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 হলে, ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য কত?
  1. 4 মিটার
  2. 6 মিটার
  3. 8 মিটার
  4. 10 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 হলে, ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি = r মিটার.
সমান সমান বাহুর দৈর্ঘ্য = 5r/6

প্রশ্নমতে,
r + (5r/6) + (5r/6) = 16
⇒ (6r + 5r + 5r)/6 = 16
⇒ 16r/6 = 16
⇒ r/6 = 1
∴ r = 6 মিটার
১৭.
২১ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের পরিধি কত?
  1. ৭৮ সে.মি.
  2. ৯৬ সে.মি.
  3. ১১৮ সে.মি.
  4. ১৩২ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ২১ সেমি ব্যাসার্ধের বৃত্তের পরিধি কত?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ব্যাসার্ধ, r = ২১ সে.মি.

∴ বৃত্তের পরিধি = ২πr
= ২ × (২২/৭) × ২১
= ২ × ২২ × ৩
= ১৩২ সে.মি.
১৮.
রম্বসের দুটি সন্নিহিত কোণের সমষ্টি-
  1. ৯০°
  2. ১২০°
  3. ১৮০°
  4. ৩৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: রম্বসের দুটি সন্নিহিত কোণের সমষ্টি-

সমাধান:
• রম্বসের বৈশিষ্ট্য:
- রম্বসের প্রত্যেকটি বাহুই সমান।
- রম্বসের কর্ণদ্বয় অসমান।
- রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।
- রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান।
- রম্বসের দুটি সন্নিহিত কোণের সমষ্টি ১৮০°।