'তুমি আসবে বলে দাঁড়িয়ে আছি।' - বাক্যে 'বলে' কোন অনুসর্গের উদাহরণ?
ক
ক্রিয়াজাত অনুসর্গ
খ
ক্রিয়াধর্মী অনুসর্গ
গ
সাধারণ অনুসর্গ
ঘ
বিশেষ অনুসর্গ
সঠিক উত্তর: ক
ক্রিয়াজাত অনুসর্গ
উত্তর
সঠিক উত্তর: ক
ক্রিয়াজাত অনুসর্গ
ক
ব্যাখ্যা
ক্রিয়াজাত অনুসর্গ: - যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, তাকে ক্রিয়াজাত অনুসর্গ বলে। যেমন: - বহুদিন ধরে অপেক্ষা করে আছি। - তুমি আসবে বলে দাঁড়িয়ে আছি। - মন দিয়ে পড়ালেখা কর।
অন্যদিকে, সাধারণ অনুসর্গ: - যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয়, তাকে সাধারণ অনুসর্গ বলে। - যেমন: আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা। - কার কাছে গেলে জানা যাবে? - এমন কাজ তোমার দ্বারা হবেনা।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ)।
২.
'মৌমাছি' কোন সমাসের উদাহরণ?
ক
সমানাধিকরণ বহুব্রীহি সমাস
খ
নিত্য সমাস
গ
প্রত্যয়ান্ত বহুব্রীহি
ঘ
মধ্যপদলােপী কর্মধারয়
সঠিক উত্তর: ঘ
মধ্যপদলােপী কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর: ঘ
মধ্যপদলােপী কর্মধারয়
ঘ
ব্যাখ্যা
মধ্যপদলােপী কর্মধারয়: - যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লােপ পায়, তাকে মধ্যপদলােপী কর্মধারয় সমাস বলে। যেমন: - মৌ-সঞ্চয়কারী মাছি = মৌমাছি, - আত্মলিখিত জীবনী = আত্মজীবনী।
অন্যদিকে: নিত্য সমাস: - যে সমাসে সমস্যমান পদগুলোর নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না তাকে নিত্য সমাস বলে। - শব্দের শেষে ‘মাত্র’ ‘অন্তর’ যুক্ত থাকলে সাধারণত নিত্য সমাস হয়। যেমন: - গৃহান্তর, - গ্রামান্তর।
প্রত্যয়ান্ত বহুব্রীহি: - যে বহুব্রীহি সমাসের সমস্তপদে আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয়ান্ত বহুব্রীহি। যথা: - এক দিকে চোখ (দৃষ্টি) যার = একচোখা (চোখ+আ), - ঘরের দিকে মুখ যার = ঘরমুখো (মুখ+ও) ইত্যাদি।
সমানাধিকরণ বহুব্রীহি সমাস: - যে বহুব্রীহি সমাসে পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হয়ে থাকে, তাকে সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলে। যেমন: - কালাে বরণ যার = কালােবরণ, - পােড়া কপাল যার = পােড়াকপালে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩.
'খুব যে বলেছিলেন আসিবেন!' - বাক্যটিতে 'যে' কোন ধরনের ক্রিয়াবিশেষণ?
ক
পদাণু ক্রিয়াবিশেষণ
খ
কালবাচক ক্রিয়াবিশেষণ
গ
ধরনবাচক ক্রিয়াবিশেষণ
ঘ
স্থানবাচক ক্রিয়াবিশেষণ
সঠিক উত্তর: ক
পদাণু ক্রিয়াবিশেষণ
উত্তর
সঠিক উত্তর: ক
পদাণু ক্রিয়াবিশেষণ
ক
ব্যাখ্যা
পদাণু ক্রিয়াবিশেষণ: - বাক্যের মধ্যে বিশেষ কোনাে ভূমিকা পালন না করলেও কি, যে, বা, না, তাে প্রভৃতি পদাণু ক্রিয়াবিশেষণ হিসেবে কাজ করে। যেমন: - কি: আমি কি যাব? - যে: খুব যে বলেছিলেন আসিবেন!
অন্যদিকে, স্থানবাচক ক্রিয়াবিশেষণ: - ক্রিয়ার স্থান নির্দেশ করে স্থানবাচক ক্রিয়াবিশেষণ। যেমন: - মিছিলটি সামনে এগিয়ে যায়। - তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
কালবাচক ক্রিয়াবিশেষণ: - এই ধরনের ক্রিয়াবিশেষণ ক্রিয়া সম্পাদনের কাল নির্দেশ করে। যেমন: - যথাসময়ে সে হাজির হয়।
ধরনবাচক ক্রিয়াবিশেষণ: - কোনাে ক্রিয়া কীভাবে সম্পন্ন হয়, ধরন বাচক ক্রিয়া বিশেষণ তা নির্দেশ করে। যেমন: - টিপ টিপ বৃষ্টি পড়ছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৪.
কোনটি খাঁটি বাংলা উপসর্গ নয়?
ক
কম
খ
ভর
গ
আড়
ঘ
ইতি
সঠিক উত্তর: ক
কম
উত্তর
সঠিক উত্তর: ক
কম
ক
ব্যাখ্যা
খাঁটি বাংলা উপসর্গ: - বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। - খাঁটি বাংলা উপসর্গ ২১ টি। যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
অন্যদিকে, - 'কম' ফারসি উপসর্গ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫.
হৃৎপিণ্ডের স্পন্দন নিয়ন্ত্রণ এবং সর্বদা সিক্ত রেখে শুষ্কতার হাত থেকে রক্ষা করে কোনটি?
ক
এপিকার্ডিয়াম
খ
মায়োকার্ডিয়াম
গ
এন্ডোকার্ডিয়াম
ঘ
পেরিকার্ডিয়াম
সঠিক উত্তর: ঘ
পেরিকার্ডিয়াম
উত্তর
সঠিক উত্তর: ঘ
পেরিকার্ডিয়াম
ঘ
ব্যাখ্যা
• পেরিকার্ডিয়াম হৃৎপিণ্ডের স্পন্দন নিয়ন্ত্রণ করে এবং সর্বদা সিক্ত রেখে শুষ্কতার হাত থেকে রক্ষা করে।
• হৃৎপিণ্ডের আবরণ: - হৃৎপিণ্ড একটি দ্বিস্তরী পেরিকার্ডিয়াম নামক পাতলা ঝিল্লিতে আবৃত। - বাইরের স্তরটিকে প্যারাইটাল পেরিকার্ডিয়াম এবং ভেতরের স্তরটিকে ভিসেরাল পেরিকার্ডিয়াম বলা হয়। - এই দুই স্তরের মাঝে পেরিকার্ডিয়াল গহ্বর থাকে, যা তরল পদার্থে পূর্ণ এবং এটি হৃৎপিণ্ডের সংকোচন ও সম্প্রসারণে সাহায্য করে। - পেরিকার্ডিয়াম হৃৎপিণ্ডকে বাইরের আঘাত থেকে রক্ষা করে।
• হৃৎপিণ্ডের প্রাচীর: - হৃৎপিণ্ডের প্রাচীর অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত। - পেশিগুলো তিন স্তরবিশিষ্ট। যথা-
১. এপিকার্ডিয়াম: - এটি হৃৎপ্রাচীরের সবচেয়ে বাইরের স্তর এবং যোজক কলায় তৈরি। - এই স্তরে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে।
২. মায়োকার্ডিয়াম: - মায়োকার্ডিয়াম হৃৎপ্রাচীরে মধ্যবর্তী স্তর। - স্তরটি পুরু, দৃঢ় প্রকৃতির এবং এগুলো হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে সক্রিয় ভূমিকা পালন করে।
৩. এন্ডোকার্ডিয়াম: - এটি হৃৎপ্রাচীরের ভেতরের স্তর যা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীর গঠন করে, হৃৎকপাটিকাসমূহ সৃষ্টি করে তা ঢেকে রাখে এবং রক্তের সাথে হৃৎপিণ্ডের অবিচ্ছিন্ন সংযোগ ঘটায়।
• স্নায়ুরোগ: - স্নায়ুরোগ হল স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে এমন যেকোনো অবস্থা। - স্নায়ুতন্ত্র শরীরের একটি জটিল নেটওয়ার্ক যা মস্তিষ্ক এবং মেরুদণ্ড থেকে শরীরের বাকি অংশে বার্তা প্রেরণ এবং গ্রহণ করে। • স্নায়ু রোগের ফলে বিভিন্ন ধরণের লক্ষণ দেখা দিতে পারে, যার মধ্যে রয়েছে- - স্নায়ুতে ব্যথা, অসাড়তা, ঝিনঝিনি বা জ্বালাপোড়া, - মাংসপেশীর দুর্বলতা বা পক্ষাঘাত, - চলাফেরায় অসুবিধা, - সমন্বয়ের অভাব, - বক্তৃতা বা গিলে ফেলার সমস্যা, - মূত্রাশয় বা অন্ত্রের নিয়ন্ত্রণ হারানো, - সংবেদনশীলতা হ্রাস, - জ্ঞান হারানো। - উদাহরণ: স্ট্রোক, মাল্টিপল স্ক্লেরোসিস, আলঝেইমার'স ডিজিজ, GBS, মেনিনজাইটিস, পারকিনসন'স প্রভৃতি স্নায়ুরোগ হিসাবে পরিচিত।
• অন্যান্য অপশন আলোচনা: - ব্রঙ্কিয়েকটেসিস ফুসফুসের রোগ হিসাবে পরিচিত। - এন্ডোকার্ডাইটিস, হাইপারটেনশন ইত্যাদি হৃদরোগ হিসাবে পরিচিত।
উৎস: উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৭.
The quotation 'The child shows the man, as morning shows the day.' is taken from John Milton's literary work -
ক
Lycidas
খ
Paradise Lost
গ
Paradise Regained
ঘ
Samson Agonistes
সঠিক উত্তর: গ
Paradise Regained
উত্তর
সঠিক উত্তর: গ
Paradise Regained
গ
ব্যাখ্যা
• The quotation 'The child shows the man, as morning shows the day.' is taken from John Milton's 'Paradise Regained'. - In "Paradise Regained," "Jesus Christ" is the central figure around whom the narrative revolves. - ১৬৭১ সালে এই কবিতাটি প্রকাশিত হয়। - It is a sequel to Paradise Lost, and deals exclusively with the temptation of Christ in the wilderness. - Paradise Regained is a shorter, direct poem with simpler language than Milton's previous Paradise Lost, but both epics share theological themes. - কবির ধারণা অনুসারে, আদম ও ইভের শয়তানের প্রলোভনে পতিত হওয়ার কারণে যেমন স্বর্গ থেকে বিতাড়িত হয়েছিল, তেমনি Jesus Christ একই শয়তানের প্রলোভন প্রত্যাখ্যান করার মাধ্যমে তা পুনরুদ্ধার করেছিলেন। - In the literary masterpiece, the key themes revolve around temptation, virtue, and the nature of heroism. - In Paradise Regained, Milton emphasizes the human element of hunger, both spiritual and physical. - Satan is here represented not in the majestic lineaments of Paradise Lost, but as a cunning, smooth, and dissembling creature, a ‘Spirit unfortunate’, as he describes himself. - There is a comparative scarcity of similes and ornament and only a vivid and ingenious expansion of the biblical texts.
• Famous quotations from Paradise Regained: -Lost bliss, to thee no more communicable; So never more in Hell than when in Heaven. so reigning can be no sincere delight.
- Most men admire Virtue who follow not her lore.
- “ That who advances his glory, not their own, Them he himself to glory will advance.”
- 'The child shows the man, as morning shows the day.'
• Characters List of Paradise Regained: - Jesus Christ - Satan - Andrew and Simon,followers of Christ; - Moses, leader of the Jewish people; - Solomon, the wise king; - The prophets Elijah and Daniel; - Gideon, a leader of Jews; - Jephthah, a judge; - Abraham, a leader of Jews; and - Jacob, a leader of Jews, etc.
• John Milton (1608-1674): - He was born in London, England in 1608. - তিনি ছিলেন একজন English poet, pamphleteer এবং historian. - তিনি William Shakespeare এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে বিবেচিত। - মূলত: কবি হিসেবে প্রসিদ্ধ হলেও মিল্টন কিছু উচ্চমানের রাজনৈতিক প্রবন্ধও লিখেছিলেন। - তাকে বলা হয় the Epic Poet. এছাড়া great master of Blank Verse ও বলা হয়।
• Some notable works of him: - Paradise Lost (Epic); - Paradise Regained (Epic); - Of Education (Prose); - Lycidas (Elegy); - Samson Agonistes (Colset drama) - On Shakespeare (First published poem).
Source: Live MCQ Lecture, Enotes.com and Britannica.
৮.
Who is the author of 'An Essay on Criticism'?
ক
William Hazlitt
খ
Alexander Pope
গ
John Dryden
ঘ
Jonathan Swift
সঠিক উত্তর: খ
Alexander Pope
উত্তর
সঠিক উত্তর: খ
Alexander Pope
খ
ব্যাখ্যা
• Alexander Pope wrote 'An Essay on Criticism'. - কবিতাটি হচ্ছে একটি didactic poem in heroic couplets. - ১৭১১ সালে কবির ২২ বছর বয়সে এই কবিতাটি anonymously প্রকাশিত হয়। - Although inspired by Horace’s Ars poetica, this work of literary criticism borrowed from the writers of the Augustan Age. - In it, Pope set out poetic rules, a Neoclassical compendium of maxims, with a combination of ambitious argument and great stylistic assurance. The poem received much attention and brought Pope a wider circle of friends, notably Joseph Addison and Richard Steele, who were then collaborating on The Spectator.
• Famous quotes from An Essay on Criticism: - Fools rush in where angels fear to tread. - To err is human; to forgive, divine. - A little learning is a dangerous thing. - Amusement is the happiness of those who cannot think.
• Alexander Pope - He is the most famous poet of - The Augustan Age. - The Augustan Age is also known/called as the Age of the Pope. - কারণ এই যুগে অন্যতম সাহিত্যিক ছিলেন Alexander Pope যিনি এই যুগে তাঁর লেখনীর দ্বারা আধিপত্য বিস্তার করেছিলেন। - তিনি একজন Mock Heroic Poet হিসাবেও পরিচিত।
• Alexander Pope রচিত সাহিত্য কর্মের মধ্যে রয়েছে - -The Rape of the Lock (Famous Mock-Heroic poem), - Duncan, - The Dunciad (poem), - The New Dunciad (poem), - Windsor-Forest(poem), - An Epistle to Dr. Arbuthnot (poem), - An Essay on Criticism (poem), - An Essay on Man (poem), - Eloisa to Abelard (poem), - Epistle to the Right Honourable Richard Earl of Burlington (essay), - Memoirs of Martinus Scriblerus, etc.
Source: Britannica and An ABC d English Literature by Dr M Mofizar Rahman.
৯.
'Houyhnhnms' in the novel "Gulliver's Travels" are -
ক
Donkey
খ
Horses
গ
Boar
ঘ
Fox
সঠিক উত্তর: খ
Horses
উত্তর
সঠিক উত্তর: খ
Horses
খ
ব্যাখ্যা
• 'Houyhnhnms' is a character from the satirical novel "Gulliver's Travels" by Jonathan Swift. - এই সাহিত্যকর্মে এদেরকে Horse বা ঘোড়া রূপে উপস্থাপন করা হয়েছে। - উপন্যাসের Houyhnhnms গুলো দেখতে সাধারণ ঘোড়ার মতোই, তবে তারা অত্যন্ত বুদ্ধিমান এবং গভীর জ্ঞানী। - In Gulliver's Travels, the Houyhnhnms are the symbol of perfection because they are honest, noble creatures that Gulliver grows to idolize. - They use language for truth and cannot understand why human society is so dishonest and unequal.
- 'Gulliver's Travels' is a famous satire of the - 18th century. - এটি ৪ খন্ডের একটি রম্য রচনা। - এর full title হচ্ছে - Travels into Several Remote Places in the World. - এই novel টি ১৭২৬ সালে প্রকাশিত হয়। - Gulliver’s Travels combines adventure with savage satire, mocking English customs and the politics of the day.
• ‘Gulliver’s Travels’ এর চারটি খন্ডের নাম - - A Voyage to Lilliput, - A Voyage to Brobdingnag, - A Voyage to Balnibarbi, - A Voyage to the country of Houyhnhnms.
কোন দেশ "কম্পিউটার মিসইউজ অ্যাক্ট ১৯৯০" প্রণয়ন করেন?
ক
ইংল্যান্ড
খ
জাপান
গ
বাংলাদেশ
ঘ
চীন
সঠিক উত্তর: ক
ইংল্যান্ড
উত্তর
সঠিক উত্তর: ক
ইংল্যান্ড
ক
ব্যাখ্যা
• ইংল্যান্ড বিশ্বে প্রথম সাইবার আইন প্রণেতা হিসেবে তৈরি করে "কম্পিউটার মিসইউজ অ্যাক্ট ১৯৯০"।
• সাইবার অপরাধ: - ইন্টারনেট ব্যবহার করে যে অপরাধসমূহ সংঘটিত হয় তাকে সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম বলে। - ইংল্যান্ডে জাতীয় ই-অপরাধ ইউনিট গঠন করা হয় ২০০৮ সালে। - বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে ২০২৩ সালে সাইবার নিরাপত্তা আইন তৈরি করা হয়। - ভারতে তথ্যপ্রযুক্তি আইন তৈরি করা হয় ২০০০ সালে।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১১.
ই-মেইল এর পূর্ণরূপ-
ক
Emergency Mail
খ
Essential Mail
গ
Electronical mail
ঘ
Electronic mail
সঠিক উত্তর: ঘ
Electronic mail
উত্তর
সঠিক উত্তর: ঘ
Electronic mail
ঘ
ব্যাখ্যা
• ই-মেইল এর পূর্ণরূপ- ইলেকট্রনিক মেইল।
• ই-মেইল (E-mail): - ইলেকট্রনিক মেইল (Electronic mail)-এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই-মেইল (E-mail)। - ই-মেইল বলতে কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন ইত্যাদি ডিজিটাল ডিভাইস দিয়ে নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে ডিজিটাল তথ্য বিনিময় করাকে বোঝায়। - ১৯৭১ সালে Ray Tomlinson সর্বপ্রথম ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটারে ই-মেইল পাঠাতে সক্ষম হন। তাই তাকে ই-মেইলের জনক বলা হয়। - ই-মেইল পাঠানোর জন্য প্রথমেই যিনি পাঠাবেন এবং যিনি পাবেন দুজনেরই ই-মেইলের ঠিকানার দরকার হয়। - ই-মেইল ঠিকানাটি @ বর্ণটি দিয়ে ভাগ করা হয়েছে। - যদি abc@def.com একটি ই-মেইল ঠিকানা হয়ে থাকে তাহলে @ এর পরের অংশটুকু হচ্ছে ডোমেইন নেইম, যা দিয়ে বুঝানো হয় ব্যবহারকারী কোন প্রতিষ্ঠানের সাথে জড়িত। প্রথম অংশটুকু হচ্ছে ব্যবহারকারীর এক ধরনের পরিচয়। - বর্তমানে ই-মেইল বিনিময় করার অনেক জনপ্রিয় উপায় হচ্ছে ইন্টারনেটের দেওয়া ই-মেইল সার্ভিস। যেমন- Gmail, Yahoo, Hotmail ইত্যাদি ই-মেইলের সেবা শুধু যে বিনামূল্যে দেওয়া হয় তা নয়, ব্যবহারকারীর ই-মেইল সংরক্ষণ করার দায়িত্বও গ্রহণ করে থাকে। - একটি ই-মেইল একাধিক গ্রাহকের কাছে পাঠানো যায়, প্রয়োজনে ই-মেইলকে অন্য একজনকে ‘কার্বন কপি’ (CC) হিসেবে পাঠানো যায়। - ই-মেইলের শুরুতে বিষয় হিসেবে ই-মেইলের বক্তব্যটির একটি শিরোনাম লিখা যায়, শুধু তা-ই নয় ই-মেইলের বিষয়বস্তু লেখার পাশাপাশি তার সাথে অন্য কোনো ডকুমেন্ট, ছবি সংযুক্ত করে পাঠিয়ে দেওয়া যায়।
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১২.
বিশ্বের সকল ওয়েব পেইজগুলো কোথায় সংরক্ষিত থাকে?
ক
WWW
খ
HTML
গ
Cloud storage
ঘ
URL
সঠিক উত্তর: ক
WWW
উত্তর
সঠিক উত্তর: ক
WWW
ক
ব্যাখ্যা
• ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব: - World Wide Web বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সংক্ষিপ্ত রূপ WWW। এটিকে সাধারণত "ওয়েব" বলা হয়। - ওয়েব হলো একটি বিশাল সিস্টেম, যা অনেকগুলো ওয়েব সার্ভারের সংযুক্তির মাধ্যমে গঠিত হয়। - এই ওয়েব সার্ভারগুলোতে সারা বিশ্বের ওয়েব পেইজগুলো সংরক্ষিত থাকে। - মূলত সারা বিশ্বের ওয়েব পেইজগুলোর সংগ্রহই ওয়েব। - সার্ভারগুলো ইন্টারনেট ব্যবহারকারীদের তথ্য (যেমন টেক্সট, ছবি, শব্দ ইত্যাদি) সরবরাহ করতে সক্ষম। - তথ্যগুলো পেতে ব্যবহারকারীদের বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করতে হয়, যাকে বলা হয় ওয়েব ব্রাউজার। - ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সূচনা হয়েছে ১৯৮৯ সালে ECRN (The European Center for Nuclear Research) তে। - ১৯৯৩ সালের ফেব্রুয়ারিতে MOSAIC নামক গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার আবিষ্কারের এক বছর পর থেকে ওয়েবের ব্যাপক প্রচলন শুরু হয়।
• বর্তমানে বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজারগুলোর মধ্যে রয়েছে: - ইন্টারনেট এক্সপ্লোরার, - মজিলা ফায়ারফক্স, এবং - নেটস্কেপ নেভিগেটর। উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
স্কুল-কলেজ ক্যাম্পাস কিংবা বড় অফিস বিল্ডিংয়ে কোন ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা হয়?
ক
Personal Area Network
খ
Metropolitan Area Network
গ
Local Area Network
ঘ
Wide Area Network
সঠিক উত্তর: গ
Local Area Network
উত্তর
সঠিক উত্তর: গ
Local Area Network
গ
ব্যাখ্যা
• সাধারণত স্কুল-কলেজ ক্যাম্পাস, বড় অফিস বিল্ডিংয়ে অথবা ব্যয়বহুল পেরিফেরাল ডিভাইসে Local Area Network (LAN) নেটওয়ার্ক ব্যবহার করা হয়। • Local Area Network (LAN): - রিপিটার ব্যবহার করে এর বিস্তৃতি সর্বোচ্চ ১ কি.মি. করা যায় । - LAN এর টপোলজি সাধারণত স্টার, বাস, ট্রি ও রিং হয়ে থাকে। - যেমন: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কম্পিউটার নেটওয়ার্ক।
• অন্যন্য অপশনগুলো: • Personal Area Network (PAN): - ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে। - PAN এর ব্যাপ্তি বা পরিসীমা ১০ মিটারের মধ্যে সীমাবদ্ধ । - যেমন: ডেস্কটপ, ল্যাপটপ, ওয়েব ক্যামেরা, সাউন্ড সিস্টেম, পিডিএ, মোবাইল স্ক্যানার ও প্রিন্টার ইত্যাদি।
• Metropolitan Area Network (MAN): - একটি শহর বা ছোট অঞ্চল জুড়ে বিস্তৃত এলাকাকে বুঝায়। - এটির নেটওয়ার্ক বিস্তৃতি LAN এর চেয়ে বড় কিন্তু WAN এর চেয়ে ছোট। - যেমন: ক্যাবল টিভি নেটওয়ার্ক, ফ্যাক্টরি, ওয়্যারহাউজ, বিক্রয়কেন্দ্র ইত্যাদিতে ব্যবহৃত হয়।
• Wide Area Network (WAN): - বড় এলাকা জুড়ে নেটওয়ার্কের ব্যবস্থা করা হয়। - পৃথিবীর বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারদের মধ্যে নেটওয়ার্ক গড়ে তোলাই WAN নামে পরিচিত। - পৃথিবীর সবচেয়ে বড় WAN এর উদাহরণ হলো – Internet.
উৎস: ১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (বোর্ড বই) এবং ২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১৪.
'কয়েকটি গান ও গীতিগুঞ্জ' গানের সংকলনের রচয়িতা কে?
ক
সুধীন্দ্রনাথ দত্ত
খ
ডি. এল রায়
গ
আবদুল গাফ্ফার চৌধুরী
ঘ
অতুলপ্রসাদ সেন
সঠিক উত্তর: ঘ
অতুলপ্রসাদ সেন
উত্তর
সঠিক উত্তর: ঘ
অতুলপ্রসাদ সেন
ঘ
ব্যাখ্যা
• 'কয়েকটি গান ও গীতিগুঞ্জ' গানের সংকলনের রচয়িতা - অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন: - তিনি মূলত কবি, গীতিকার, গায়ক ছিলেন। - তিনি ১৮৭১ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। - তিনি বাংলা গানে সর্বপ্রথম ঠুমরি আমদানি করেন। - তিনি সুরকার ও গীতিকার হিসাবে সঙ্গীত ভুবনে অনন্য স্থান দখল করে আছেন। - তাঁর ‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা।’ গান ষাটের দশকে পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকারীদের মনে উদ্দীপনার সঞ্চার করেছিল। - তাঁর রচিত গানের সংখ্যা প্রায় ২০০টি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৫.
'পলাশী থেকে পাকিস্তান' গ্রন্থের রচয়িতা কে?
ক
আবদুল গাফ্ফার চৌধুরী
খ
আবুল কালাম শামসুদ্দীন
গ
আব্দুল কাদির
ঘ
আবুল মনসুর আহমদ
সঠিক উত্তর: খ
আবুল কালাম শামসুদ্দীন
উত্তর
সঠিক উত্তর: খ
আবুল কালাম শামসুদ্দীন
খ
ব্যাখ্যা
• 'পলাশী থেকে পাকিস্তান' গ্রন্থের রচয়িতা - আবুল কালাম শামসুদ্দীন।
আবুল কালাম শামসুদ্দীন: - ১৮৯৭ সালের ৩ নভেম্বর ময়মনসিংহ জেলার ত্রিশালে তাঁর জন্ম। তিনি ছিলেন সাংবাদিক ও সাহিত্যিক। - ১৯২৩ সালে দৈনিক 'মোহাম্মদী' পত্রিকায় সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। - তিনি সওগাত পত্রিকার সম্পাদনা বিভাগে (১৯২৬) কর্মরত ছিলেন। তিনি দৈনিক 'আজাদ' পত্রিকার সম্পাদনা বিভাগে ১৯৩৬ সালে যোগ দেন এবং দীর্ঘ বাইশ বছর সম্পাদনা করেন। - তিনি ১৯৭৮ সালে মৃত্যুবরণ করেন।
তাঁর রচিত গ্রন্থ: - কচি পাতা (শিশু সাহিত্য) - ত্রিস্রোতা (তুর্গেনিঙের তিনটি গল্পের অনুবাদ), - দৃষ্টিকোণ (প্রবন্ধ সংকলন), - ইলিয়ড (বঙ্গানুবাদ), - পলাশী থেকে পাকিস্তান (ইতিহাস), - অতীত দিনের স্মৃতি (আত্মজীবনী ও স্মৃতিচারণ) ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
আহমদ ছফা সম্পাদিত পত্রিকার নাম কী?
ক
উত্তরণ
খ
প্রতিরোধ
গ
স্বদেশ
ঘ
সবগুলো
সঠিক উত্তর: ঘ
সবগুলো
উত্তর
সঠিক উত্তর: ঘ
সবগুলো
ঘ
ব্যাখ্যা
আহমদ ছফা: - আহমদ ছফা ছিলেন একজন প্রতিবাদী লেখক, প্রগতিপন্থি সাহিত্যকর্মী ও সংগঠক। - আহমদ ছফা ৩০শে জুন, ১৯৪৩ সালে গাছবাড়িয়া, চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। - তিনি মূলত ছিলেন চিন্তাবিদ ও সাহিত্যিক। - তিনি স্বদেশ পত্রিকার সম্পাদক ছিলেন। - ১৯৭০ সালের গোড়ার দিকে আহমদ ছফার সম্পাদনায় সাহিত্য পত্রিকা ‘স্বদেশ’ প্রকাশিত হয়েছিল। মাত্র তিন সংখ্যা প্রকাশের পর পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। - স্বদেশ, প্রতিরোধ, সম্ভাবনা, উত্তরণ এবং উত্থানপর্বের তিনি ছিলেন সম্পাদক। তাঁর প্রকাশিত উপন্যাস গ্রন্থসমূহ হচ্ছে: - সূর্য তুমি সাথী, - ওঙ্কর, - একজন আলী কেনানের উত্থান পতন, - মরণ বিলাস, - গাভি বিত্তান্ত, - অর্ধেক নারী অর্ধেক উশ্বরী, - বিহঙ্গ পুরাণ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৭.
একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 6 এবং সপ্তম পদ 50 হলে 15 তম পদ কত?
ক
86
খ
92
গ
98
ঘ
102
সঠিক উত্তর: গ
98
উত্তর
সঠিক উত্তর: গ
98
গ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 6 এবং সপ্তম পদ 50 হলে 15 তম পদ কত?
সমাধান: ধরি, সমান্তর ধারার প্রথম পদ = a এবং সাধারণ অন্তর, d = 6 তাহলে, n তম পদ = a + (n - 1)d
এখানে, 7 তম পদ, 50 = a + (7 - 1)6 ⇒ 50 = a + (6 × 6) ⇒ 50 = a + 36 ⇒ a = 14
4 + 7 + 10 + 13 + ..... ধারাটির প্রথম 12 টি পদের সমষ্টি কত?
ক
230
খ
246
গ
255
ঘ
263
সঠিক উত্তর: খ
246
উত্তর
সঠিক উত্তর: খ
246
খ
ব্যাখ্যা
প্রশ্ন: 4 + 7 + 10 + 13 + ..... ধারাটির প্রথম 12 টি পদের সমষ্টি কত?
সমাধান: দেয়া আছে, প্রথম পদ, a = 4 সাধারণ অন্তর, d = (7 - 4) = 3
আমরা জানি, সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d} = (12/2) {2 × 4 + (12 - 1)3} = 6{ 8 + (11 × 3)} = 6(8 + 33) = (6 × 41) = 246
২২.
ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে কয়টি অংশ পাওয়া যায়?
ক
২টি
খ
৩টি
গ
৪টি
ঘ
৬টি
সঠিক উত্তর: ক
২টি
উত্তর
সঠিক উত্তর: ক
২টি
ক
ব্যাখ্যা
• ক্রিয়ার মূল অংশকে বলে- ধাতু বা ক্রিয়ামূল। - ক্রিয়াপদের দুটি অংশ থাকে: ১. ধাতু বা ক্রিয়ামূল এবং ২. ক্রিয়া-বিভক্তি।
ধাতু বা ক্রিয়ামূল: - কোন ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে বা ভেঙ্গে ফেললে এমন একটি মূল বা শিকড় পাওয়া যায় যাকে আর ভাঙ্গা সম্ভব হয় না তাকেই ধাতু বা ক্রিয়ামূল বলে। যেমন: - পড়ি ক্রিয়াপদের পড়- এ মূল অংশটির ধাতু।
ক্রিয়া-বিভক্তি: - ধাতুর সঙ্গে যে অর্থহীন সাংকেতিক বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে ক্রিয়ার অবস্থা প্রকাশ করে তাকে ক্রিয়া-বিভক্তি বলে। যেমন: - √পড় ধাতুর সঙ্গে ই ক্রিয়া-বিভক্তি যোগ করে পড়ি (√পড় + ই=পড়ি) ক্রিয়াপদটি গঠন করা হয়েছে। - এরূপ- √পড় + এ = পড়ে, √পড় + ও = পড়ো ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২৩.
চাপসৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য কি?
ক
ক্ষমতা দখল
খ
গোষ্ঠীগত স্বার্থ
গ
জাতীয় স্বার্থ
ঘ
সামাজিক স্বার্থ
সঠিক উত্তর: খ
গোষ্ঠীগত স্বার্থ
উত্তর
সঠিক উত্তর: খ
গোষ্ঠীগত স্বার্থ
খ
ব্যাখ্যা
চাপসৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য: - মুষ্টিমেয় ব্যতিক্রম বাদ দিলে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর সামনে বৃহত্তম জাতীয় কল্যাণ সাধনের কোন মহান উদ্দেশ্য থাকে না। - সংকীর্ণ ও সমজাতীয় বিশেষ গোষ্ঠীগত স্বার্থকে কেন্দ্র করে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উৎপত্তি।
রাজনৈতিক দলের লক্ষ্য: - সাধারণত বহুমুখী ও ব্যাপক সামাজিক বা জাতীয় স্বার্থের ভিত্তিতে রাজনৈতিক দলের সৃষ্টি হয়। - বহু ও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দায়-দায়িত্ব রাজনৈতিক দলের কর্মসূচির অন্তর্ভূক্ত থাকে। - রাজনৈতিক দলের প্রধান বিবেচ্য বিষয় হল বৃহত্তম জাতীয় ও সামাজিক স্বার্থ সাধন। - রাজনৈতিক দলের কার্যক্রম জাতীয় জীবনের সকল ক্ষেত্রেই সম্প্রসারিত।
উৎস: পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৪.
UN-Habitat কোন SDG Goal নিয়ে কাজ করে?
ক
SDG10
খ
SDG11
গ
SDG12
ঘ
SDG13
সঠিক উত্তর: খ
SDG11
উত্তর
সঠিক উত্তর: খ
SDG11
খ
ব্যাখ্যা
UN-Habitat:
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া। - সদস্য: ১৯৩টি দেশ। - প্রতি চার বছর পর পর এসেম্বলি অনুষ্ঠিত হয়। - প্রতিষ্ঠা: ১ জানুয়ারী, ১৯৭৫ সাল। - এটি SDG11 নিয়ে কাজ করে।
SDG11: শহর এবং মানব বসতিগুলিকে অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, স্থিতিস্থাপক এবং টেকসই করা।
উৎস: UN-Habitat ওয়েবসাইট।
২৫.
UNAIDS এর ভিশন কোনটি?
ক
বিশ্বব্যাপী AID বা সহায়তা বাড়ানো
খ
দারিদ্র বিমোচনে সহায়তা প্রদান
গ
শিশুমৃত্যুহার কমাতে সহায়তা প্রদান
ঘ
বিশ্বব্যাপী নতুন AIDS সংক্রমণ বন্ধ করা
সঠিক উত্তর: ঘ
বিশ্বব্যাপী নতুন AIDS সংক্রমণ বন্ধ করা
উত্তর
সঠিক উত্তর: ঘ
বিশ্বব্যাপী নতুন AIDS সংক্রমণ বন্ধ করা
ঘ
ব্যাখ্যা
UNAIDS: - এইচআইভি/এইডস ( ইউএনএইডস ) বিষয়ক জাতিসংঘের যৌথ কর্মসূচি - ভিশন: বিশ্বব্যাপী শূন্য নতুন এইচআইভি সংক্রমণ। - কার্যক্রম শুরু: ১৯৯৬ সালে।
উৎস: UNAIDS ওয়েবসাইট।
২৬.
এলোমেলো বর্ণগুলো সাজিয়ে যে অর্থবোধক শব্দটি ব্যতিক্রম তা খুঁজে বের করুন।
ক
ধো য় বো দ
খ
বি নৌ ডু কা
গ
লি কা হে কু
ঘ
ঘ লা খে র
সঠিক উত্তর: ক
ধো য় বো দ
উত্তর
সঠিক উত্তর: ক
ধো য় বো দ
ক
ব্যাখ্যা
প্রশ্ন: এলোমেলো বর্ণগুলো সাজিয়ে যে অর্থবোধক শব্দটি ব্যতিক্রম তা খুঁজে বের করুন।
সমাধান: অপশন ক এর এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থবোধক শব্দ 'বোধোদয়' গঠন করা যায় যা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ।
• অন্যান্য অপশন আলোচনা: - 'খেলাঘর' মাহমুদুল হক একটি রচিত উপন্যাস। - 'নৌকাডুবি' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একট উপন্যাস। - 'কুহেলিকা' কাজী নজরুল ইসলাম রচিত একটি উপন্যাস।
২৭.
মাতার বর্তমান কন্যার বয়স বয়সের তিনগুণ। ৮ বছর পূর্বে মাতার বয়স কন্যার বয়সের চারগুণ ছিল। মাতার বর্তমান বয়স কত?
ক
৫৮ বছর
খ
৬০ বছর
গ
৬৫ বছর
ঘ
৭২ বছর
সঠিক উত্তর: ঘ
৭২ বছর
উত্তর
সঠিক উত্তর: ঘ
৭২ বছর
ঘ
ব্যাখ্যা
প্রশ্ন: মাতার বর্তমান কন্যার বয়স বয়সের তিনগুণ। ৮ বছর পূর্বে মাতার বয়স কন্যার বয়সের চারগুণ ছিল। মাতার বর্তমান বয়স কত?
সমাধান: ধরি, কন্যার বর্তমান বয়স = ক বছর মাতার বর্তমান বয়স = ৩ক বছর
প্রশ্নমতে, ৪(ক - ৮) = ৩ক - ৮ ⇒ ৪ক - ৩২ = ৩ক - ৮ ⇒ ক = ৩২ - ৮ ⇒ ক = ২৪
∴ মাতার বর্তমান বয়স = (৩ × ২৪) বছর = ৭২ বছর
২৮.
'SUMMER' যদি 'UXQRKY' হয় তাহলে 'WINTER' কী হবে?
ক
YLRYKY
খ
RLRYKY
গ
JLRKKZ
ঘ
YARBKL
সঠিক উত্তর: ক
YLRYKY
উত্তর
সঠিক উত্তর: ক
YLRYKY
ক
ব্যাখ্যা
প্রশ্ন: 'SUMMER' যদি 'UXQRKY' হয় তাহলে 'WINTER' কী হবে?
S + 2 = U U + 3 = X M + 4 = Q M + 5 = R E + 6 = K R + 7 = Y ∴ SUMMER = UXQRKY
এবং, W + 2 = Y I + 3 = L N + 4 = R T + 5 = Y E + 6 = K R + 7 = Y ∴ WINTER = YLRYKY
২৯.
ঘড়িতে যখন বিকেল 4 : 30 বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে?
ক
30°
খ
45°
গ
55°
ঘ
60°
সঠিক উত্তর: খ
45°
উত্তর
সঠিক উত্তর: খ
45°
খ
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে যখন বিকেল 4 : 30 বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে?
Which of these can be utilized as a "salutation in a letter"?
ক
Dear Sir
খ
August 5 2024
গ
Sincerely yours
ঘ
420, New Eskaton Road
সঠিক উত্তর: ক
Dear Sir
উত্তর
সঠিক উত্তর: ক
Dear Sir
ক
ব্যাখ্যা
• যে সাদর সম্ভাষণ দ্বারা পত্র শুরু করা হয়, তাকে salutation বা Greeting বলে।
• একটি Formal Letter/ Official Letter/ Application এর 6টি অংশ থাকে - 1. Heading: Date, Designation (পদবী) & Address of the Recipient. 2. Salutation (সম্বোধন): যেমন- Dear Sir/Madam. 3. Body (মূল বক্তব্য).
4. The Subscription: যেমন- Yours faithfully/ I remain, Sir. 5. Signature of the Writer. 6. Superscription: Detailed Designation & Address on the Envelope. - অর্থাৎ, ‘salutation’ এর পরে Body বা মূল বক্তব্য উপস্থাপন করা হয়।
• Salutation (অভিবাদন/ সম্বোধন) এর পরে Comma বসে।
- অর্থাৎ, প্রেরক ও প্রাপকের সর্ম্পক অনুযায়ী Salutation বিভিন্ন প্রকারের হয়ে থাকে। - চিঠিতে Dear father, Dear sir, My dear friend ইত্যাদি এর পর কমা ব্যবহৃত হয়।
Source: Advanced Learner's English Grammar & Composition.
৩২.
কোনটি উদ্যান ফসলের উদাহরণ নয়?
ক
লাউ
খ
ধান
গ
সিম
ঘ
টমেটো
সঠিক উত্তর: খ
ধান
উত্তর
সঠিক উত্তর: খ
ধান
খ
ব্যাখ্যা
মাঠ ফসল: - মাঠ ফসল সাধারণত সমষ্টিগতভাবে চাষ করা হয়। - মাঠ ফসলে সাধারণত বেড়া নির্মাণের প্রয়োজন হয় না। - মাঠ ফসল সাধারণত এক সাথে পরিপক্ক হয় বিধায় এক সাথেই সংগ্রহ করা হয়। - মাঠ ফসল সাধারণত শুকিয়ে ব্যবহার করা হয়।
উদাহরণস্বরূপ: - ধান, - গম, - ভূট্টা, - তুলা ইত্যাদি
অন্যদিকে, • উদ্যান ফসল: - সাধারণত প্রতিটি গাছকে এককভাবে যত্ন নেয়া হয়, যেমন- আম, জাম, কলা ইত্যাদি। - উদ্যান ফসলে বেড়া নির্মাণের প্রয়োজন হয়। - উদ্যান ফসল পর্যায়ক্রমে পরিপক্ক হয় বিধায় ধাপে ধাপে সংগ্রহ করা হয়, যেমন- টমেটো, বেগুন ইত্যাদি। - উদ্যান ফসল সাধারণত তাজা অবস্থায় ব্যবহার করা হয়, যেমন-বিভিন্ন ধরনের সবজি ও ফল।
উৎস: কৃষি শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৩.
'স্ল্যাশ-এন্ড-বার্ন' চাষাবাদ হলো -
ক
জমিতে সার দেওয়া হয়
খ
জমিতে পানি দেওয়া হয়
গ
জল-চাষ মৃত্তিকাবিহীন কৃষি
ঘ
পাহাড়ী চাষাবাদ (জুম)
সঠিক উত্তর: ঘ
পাহাড়ী চাষাবাদ (জুম)
উত্তর
সঠিক উত্তর: ঘ
পাহাড়ী চাষাবাদ (জুম)
ঘ
ব্যাখ্যা
• স্ল্যাশ-এন্ড-বার্ন: - এটি একটি পাহাড়ী চাষাবাদ (জুম) পদ্ধতি। - স্ল্যাশ-এন্ড-বার্ন কৃষি এমন একটি চাষ পদ্ধতি, যেখানে বনভূমিকে প্রথমে কেটে ফেলা হয় এবং পরে পুড়িয়ে ফেলে জমিকে চাষের উপযোগী করা হয়। - এই পদ্ধতি সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে দেখা যায়, যেখানে মূলত ছোট কৃষকরা এটি ব্যবহার করেন। - দক্ষিণ ও মধ্য আমেরিকায় এটি পশু চরানোর জন্য এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার পাহাড়ি এলাকাগুলোতে শুকনো ধান চাষের জন্য ব্যবহৃত হয়। - পুড়ে যাওয়ার ফলে সৃষ্ট ছাই কিছু পরিমাণে সার হিসেবে কাজ করে এবং চাষের জমিকে আগাছামুক্ত রাখতে সহায়তা করে। - তবে কয়েক বছর চাষের পর মাটির উর্বরতা কমে আসে এবং জমিতে আগাছার বৃদ্ধি ঘটে, ফলে সেই জমি কিছু সময়ের জন্য পরিত্যক্ত রাখা হয়।