পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২০ এপ্রিল, ২০২১সময়50 minutes৯৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
বিমান বাংলাদেশ এয়ার লাইন্স : সহকারী ব্যবস্থাপক (ট্রেইনি জেনারেল)-২০২১ (০৯-০১-২০২১) (গ্রেড-৯)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২০ এপ্রিল, ২০২১ · ১০০ প্রশ্ন

.
অপমান শব্দের “অপ” উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
  1. ক) বিপরীত
  2. খ) নিকৃষ্ট
  3. গ) অভাব
  4. ঘ) বিকৃত
সঠিক উত্তর:
ক) বিপরীত
উত্তর
সঠিক উত্তর:
ক) বিপরীত
ব্যাখ্যা

অপ - সংস্কৃত উপসর্গ। অপমান শব্দে বিপরীত অর্থে অপ’র ব্যবহার হয়েছে।
বিপরীত অর্থে অপ'র ব্যবহার হয়েছে এমন আরো কিছু শব্দ - অপকার, অপচয়, অপবাদ ইত্যাদি।
নিকৃষ্ট অর্থে অপ’র ব্যবহার - অপযশ, অপসংস্কৃতি, অপকর্ম ইত্যাদি।
বিকৃত অর্থে অপ’র ব্যবহার - অপমৃত্যু।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

.
কোন বানানটি শুদ্ধ –
  1. ক) বিভীষিকা
  2. খ) বীভিষীকা
  3. গ) বিভিষীকা
  4. ঘ) বীভীহীকা
সঠিক উত্তর:
ক) বিভীষিকা
উত্তর
সঠিক উত্তর:
ক) বিভীষিকা
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে কয়েকটি গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান - 
- বিভীষিকা
- পিপীলিকা,
- মুমূর্ষু,
- নিশীথিনী।

.
“যিনি বক্তৃতা দানে পটু”-
  1. ক) বাকপটু
  2. খ) অনলবর্ষী
  3. গ) সুবক্তা
  4. ঘ) বাগ্মী
সঠিক উত্তর:
ঘ) বাগ্মী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাগ্মী
ব্যাখ্যা

যিনি বক্তৃতা দানে পটু - বাগ্মী।
বলতে নিপুণ বা দক্ষ - বাকপটু।
উৎসঃ বাংলা ব্যাকরণ, নবম দশম শ্রেণী এবং বাংলা একাডেমি অভিধান

.
‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন
  1. ক) সত্যেন্দ্রনাথ দত্ত
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) জসীমউদ্দীন
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

- 'সঞ্চয়িতা' রবীন্দ্রনাথ ঠাকুরকৃত নিজ কবিতার সংকলন।
- 'সঞ্চিতা' হলো কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর

.
বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক –
  1. ক) মাইকেল মধুসূদন দত্ত
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) সত্যেন্দ্রনাথ দত্ত
  4. ঘ) কাদের নওয়াজ
সঠিক উত্তর:
ক) মাইকেল মধুসূদন দত্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা

মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩):
- বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক,
- বাংলা সাহিত্যের প্রথম মহাকবি,
- আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি,
- বাংলা নাটকের পথিকৃৎ।
উৎসঃ LiveMCQ লেকচার

.
বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক-
  1. ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. খ) প্রমথ চৌধুরী
  3. গ) রামসুন্দর ত্রিবেদী
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
খ) প্রমথ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা

• বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। তার সম্পাদিত সবুজপত্র পত্রিকা চলিত রীতির প্রবর্তনে মূখ্য ভূমিকা পালন করে। 

• তিনি কখনো বীরবল কখনো নীললোহিত ছদ্মনাম ব্যবহার করতেন।

• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থঃ
- তেল নুন লকড়ি,
- বীরবলের হালখাতা,
- নানাকথা,
- আমাদের শিক্ষা,
- রায়তের কথা,
- নানাচর্চা,
- আত্মকথা,
- প্রবন্ধসংগ্রহ ইত্যাদি।

• সনেট পঞ্চাশৎ ও পদচারণ তাঁর রচিত কাব্যগ্রন্থ।

• তাঁর রচিত গল্পগ্রন্থঃ
- চার ইয়ারী কথা,
- আহুতি,
- নীললোহিত।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
'Co-opted' এর পরিভাষা কোনটি?
  1. ক) সহযোজিত
  2. খ) যােজিত
  3. গ) সংযােজিত
  4. ঘ) সংযুক্ত
সঠিক উত্তর:
ক) সহযোজিত
উত্তর
সঠিক উত্তর:
ক) সহযোজিত
ব্যাখ্যা

সহযোজিত – Co-opted 
সংযুক্ত - attached
আরো কিছু পরিভাষাঃ
প্রতিলিপি - copy
কূটনীতিক - diplomat
প্রসঙ্গ - context
উৎসঃ বাংলা একাডেমি অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

.
বাক্যের মৌলিক উপাদান কোনটি?
  1. ক) শব্দ
  2. খ) বর্ণ
  3. গ) ভাষা
  4. ঘ) ধ্বনি
সঠিক উত্তর:
ক) শব্দ
উত্তর
সঠিক উত্তর:
ক) শব্দ
ব্যাখ্যা

যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে।
- ভাষার মূল উপকরণ বাক্য, এবং
- বাক্যের মৌলিক উপাদান শব্দ
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

.
রূপসী বাংলার কবি বলা হয় কাকে? –
  1. ক) সত্যেন্দ্রনাথ দত্ত
  2. খ) জসীম উদ্দিন
  3. গ) কালিদাস রায়
  4. ঘ) জীবনানন্দ দাস
সঠিক উত্তর:
ঘ) জীবনানন্দ দাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জীবনানন্দ দাস
ব্যাখ্যা

জীবনানন্দ দাশ এর উপাধি সমূহঃ ধুসরতার কবি, তিমি হননের কবি, রূপসী বাংলার কবি, নির্জনতার কবি।

- তার রচিত কাব্যগ্রন্থ- ঝরাপালক, রূপসী বাংলা, বনলতা সেন, ধূসর পান্ডুলিপি, সাতটি তারার তিমির।
- তার রচিত প্রবন্ধগ্রন্থ হলো ‘কবিতার কথা’।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর

১০.
‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ উক্তিটি কোন কাব্য গ্রন্থের?
  1. ক) মনসামঙ্গল
  2. খ) ভীমঙ্গল
  3. গ) অন্নদামঙ্গল
  4. ঘ) সারদামঙ্গল
সঠিক উত্তর:
গ) অন্নদামঙ্গল
উত্তর
সঠিক উত্তর:
গ) অন্নদামঙ্গল
ব্যাখ্যা

মধ্যযুগের শ্রেষ্ঠ কাব্য অন্নদামঙ্গলকাব্য। এই কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর।
অন্নদামঙ্গল কাব্যের কিছু বিখ্যাত পঙক্তি হলো-
- 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে',
- 'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন',
- 'হাভাতে যদ্যপি চায় সাগর শুকায়ে যায়',
- 'নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?'
- 'না রবে প্রাসাদগুণ না হবে রসাল, অতএব কহি ভাষা যাবনী মিশাল।',
- 'বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি, ক্ষনেকে চাঁদ।'
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১১.
দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) মাইকেল মধুসূদন দত্ত
  4. ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সঠিক উত্তর:
গ) মাইকেল মধুসূদন দত্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা

১৮৬০ সালে দীনবন্ধু মিত্র রচিত নীল-দর্পণ নাটক প্রকাশিত হয়।
- এটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম সাহিত্যকর্ম।
- A Native ছদ্মনামে মাইকেল মধুসূদন দত্ত এর ইংরেজি অনুবাদ করেন। অনুবাদটি ১৮৬১ সালে Nil Darpan or The Indigo Planting Mirror নামে প্রকাশিত হয়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর]

১২.
গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদন করেন –
  1. ক) W B Yeats
  2. খ) TS Elliot
  3. গ) John Keats
  4. ঘ) Ezra Pound
সঠিক উত্তর:
ক) W B Yeats
উত্তর
সঠিক উত্তর:
ক) W B Yeats
ব্যাখ্যা

গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ টি গানের সংকলন।
- গানগুলি ১৯০৮ ও ১৯০৯ সালে রচিত এবং ১৯১০ সালে গ্রন্থাকারে প্রকাশিত।
- ১৯১২ সালে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ Song Offerings প্রকাশিত হয়।
- Song Offerings - গ্রন্থের ভূমিকা লিখেছিলেন আইরিশ কবি ও নাট্যকার ইয়েটস্‌।
- রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই এই গ্রন্থের ইংরেজি অনুবাদ করেন।
- ইংরেজি অনুবাদ পরবর্তীতে সম্পাদনা করেন - ডব্লিউ বি. ইয়েটস্‌।
- ১৯১৩ সালে Song Offerings গ্রন্থের জন্য তিনি প্রথম এশীয় হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ব্রিটানিকা ও বাংলাপিডিয়া

১৩.
বঙ্গবন্ধুর লেখা প্রকাশিত দ্বিতীয় বইয়ের নাম কী?
  1. ক) আমার কিছু কথা
  2. খ) রক্তাক্ত বাংলা
  3. গ) কারাগারের রোজনামচা
  4. ঘ) অসমাপ্ত আত্মজীবনী
সঠিক উত্তর:
গ) কারাগারের রোজনামচা
উত্তর
সঠিক উত্তর:
গ) কারাগারের রোজনামচা
ব্যাখ্যা

কারাগারের রোজনামচা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দ্বিতীয় গ্রন্থ। তার রচিত প্রথম গ্রন্থ - অসমাপ্ত আত্মজীবনী। বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ ‘আমার দেখা নয়া চীন’।
- এটি ২০১৭ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মবার্ষিকীতে বাংলা একাডেমি প্রকাশ করে।
- এতে ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর জেল জীবন ও রাজনৈতিক ইতিহাস স্থান পেয়েছে। এটির পৃষ্ঠা সংখ্যা ৩৩২।
- এটির ভূমিকা লিখেন শেখ হাসিনা এবং নামকরণ করেন শেখ রেহানা।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনী এবং দৈনিক প্রথম আলো

১৪.
নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস?
  1. ক) ক্রীতদাসের হাসি
  2. খ) মাটি আর অশ্রু
  3. গ) হাঙর নদী গ্রেনেড
  4. ঘ) সারেং বউ
সঠিক উত্তর:
গ) হাঙর নদী গ্রেনেড
উত্তর
সঠিক উত্তর:
গ) হাঙর নদী গ্রেনেড
ব্যাখ্যা
  • সেলিনা হােসেনের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস- হাঙর নদী গ্রেনেড (১৯৭৬)।
  • শওকত ওসমানের ''ক্রীতদাসের হাসি” (১৯৬২) উপন্যাসটিতে প্রতীকাশ্রয়ে তৎকালীন পাকিস্তানিদের বিরূপ শাসনের সমালােচনা করা হয়েছে।
  • মাটি আর অশ্রু উপন্যাসের রচয়িতা সিকান্দার আবু জাফর।
  • সারেং বউ উপন্যাসটি লিখেছেন শহীদুল্লাহ কায়সার।
    উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার
১৫.
বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? –
  1. ক) ১১টি
  2. খ) ১৯টি
  3. গ) ১২টি
  4. ঘ) ১৩টি
সঠিক উত্তর:
ক) ১১টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১১টি
ব্যাখ্যা

বাংলা বর্ণমালায় মোট বর্ণ সংখ্যা ৫০ টি।
- স্বরবর্ণ ১১টি ও ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
- পঞ্চাশটি বর্ণে পূর্ণমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা- বত্রিশ। পঞ্চাশটি বর্ণে অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা- আট। পঞ্চাশটি বর্ণে মাত্রাহীন বর্ণের সংখ্যা- দশ।
ব্যঞ্জনবর্ণে পূর্ণমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা ছাব্বিশটি। যথা- ক ঘ চ ছ জ ঝ ট ঠ ড ঢ ত দ ন ফ ব ভ ম য র ল ষ স হ ড় ঢ় য়।
ব্যঞ্জনবর্ণে অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা সাতটি। যথা- খ, গ, ণ, থ, ধ, প, শ।
ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণের সংখ্যা ছয়টি। যথা- ঙ ঞ ৎ ং ঃ ঁ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।

১৬.
কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি?
  1. ক) মাহেনও
  2. খ) সওগাত
  3. গ) ধূমকেতু
  4. ঘ) কালি কলম
সঠিক উত্তর:
গ) ধূমকেতু
উত্তর
সঠিক উত্তর:
গ) ধূমকেতু
ব্যাখ্যা

১৯২২ খ্রিষ্টাব্দে অর্ধ-সাপ্তাহিক পত্রিকা হিসেবে ‘ধূমকেতু' কলকাতা থেকে প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলাম ছিলেন সম্পাদক

রবীন্দ্রনাথ পত্রিকার সাফল্য কামনা করে লেখেন :
'আয় চলে আয় রে ধূমকেতু/ আঁধারে বাঁধ
অগ্নিসেতু / দুর্দিনে এই দুর্গশিরে / উড়িয়ে
দে তাের বিজয়কেতন।'

ব্রিটিশ বিরােধী রচনা এখানে ছাপা হতাে।
- নজরুলের কবিতা ‘আনন্দময়ীর আগমনে' পত্রিকায় প্রকাশ হলে কবিতা ও পত্রিকা উভয়ই ব্রিটিশ সরকার নিষিদ্ধ করে।এজন্য নজরুলকে এক বছর কারাবাসও করতে হয় ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

১৭.
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি –
  1. ক) ঐতিহাসিক
  2. খ) ইতিহাসবেত্তা
  3. গ) ইতিহাস রচয়িতা
  4. ঘ) ইতিহাস
সঠিক উত্তর:
খ) ইতিহাসবেত্তা
উত্তর
সঠিক উত্তর:
খ) ইতিহাসবেত্তা
ব্যাখ্যা

ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - ইতিহাসবেত্তা।
ইতিহাস রচনা করেন যিনি - ঐতিহাসিক।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী এবং বাংলা একাডেমী অভিধান

১৮.
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা –
  1. ক) দীন চণ্ডীদাস
  2. খ) দ্বিজ চণ্ডীদাস
  3. গ) বড়ু চণ্ডীদাস
  4. ঘ) চণ্ডীদাস
সঠিক উত্তর:
গ) বড়ু চণ্ডীদাস
উত্তর
সঠিক উত্তর:
গ) বড়ু চণ্ডীদাস
ব্যাখ্যা

• মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ শ্রীকৃষ্ণকীর্তন
• এটি মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন।
• এর রচয়িতা বড়ু চন্ডীদাস (প্রকৃত নাম অনন্ত বড়ু)
• মধ্যযুগের আদি কবি হলেন এই বড়ু চন্ডীদাস।
• আর বাংলা ভাষায় কোন লেখকের প্রথম একক গ্রন্থ এই শ্রীকৃষ্ণকীর্তন।
• তাঁকে বাংলা ভাষার প্রথম মহাকবি এবং প্রথম রবীন্দ্রনাথও বলা হয়।
• এটি ১৯০৯ সালে (১৩১৬ বঙ্গাব্দে) শ্রী বসন্তরঞ্জন রায় কর্তৃক পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়াল ঘর থেকে আবিষ্কৃত হয়।
• ১৯১৬ সালে (১৩২৩ বঙ্গাব্দে) কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৯.
‘বিমান’ কোন ভাষার শব্দ? –
  1. ক) তৎসম
  2. খ) ফরাসি
  3. গ) তদ্ভব
  4. ঘ) পর্তুগিজ
সঠিক উত্তর:
ক) তৎসম
উত্তর
সঠিক উত্তর:
ক) তৎসম
ব্যাখ্যা

বিমান  (বিশেষ্য) - উড়োজাহাজ; হাওয়াই জাহাজ; আকাশগামী যান; ব্যোমযান; aeroplane; air-ship।
{(তৎসম বা সংস্কৃত) বি+মান; বহুব্রীহি সমাস}

উৎসঃ বাংলা একাডেমি অভিধান

২০.
মৌমাছি কোন সমাস ?
  1. ক) তৎপুরুষ সমাস
  2. খ) দ্বন্দ্ব সমাস
  3. গ) বহুব্রীহি সমাস
  4. ঘ) কর্মধারয় সমাস
সঠিক উত্তর:
ঘ) কর্মধারয় সমাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কর্মধারয় সমাস
ব্যাখ্যা

মৌ সঞ্চয়কারী মাছি = মৌমাছি। এটি একটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস

যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।
এবং ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পেয়ে যে সমাস হয়, তাই মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
যেমন- হাসি মাখা মুখ = হাসিমুখ
- ঝাল মিশ্রিত মুড়ি = ঝালমুড়ি
- প্রাণ যাওয়ার ভয় = প্রাণভয়
- স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ।
এমনিভাবে, সিংহাসন, সাহিত্যসভা, গোবর গণেশ, সংবাদপত্র ইত্যাদি।

উৎসঃ উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

 

২১.
Choose the correct synonym for the word ‘tedious’.
  1. ক) Amusing
  2. খ) Dull
  3. গ) Exciting
  4. ঘ) Quick
সঠিক উত্তর:
খ) Dull
উত্তর
সঠিক উত্তর:
খ) Dull
ব্যাখ্যা

Tedious - too long, slow, or dull; tiresome or monotonous.

Synonyms:
uninteresting
unexciting
unvaried
unvarying
lacking variety
mind-numbing

Antonyms:
exciting
interesting

Source: Oxford Dictionary

২২.
Itinerary means –
  1. ক) Plan of journey
  2. খ) List of items to be discussed in a meeting
  3. গ) List of event in a fixed time
  4. ঘ) Record of events occurred in a day
সঠিক উত্তর:
ক) Plan of journey
উত্তর
সঠিক উত্তর:
ক) Plan of journey
ব্যাখ্যা

Itinerary - a planned route or journey.
Synonym - Road, Path, Course.
Source: Oxford Dictionary

২৩.
You are the man who ____ always troubled me.
  1. ক) is
  2. খ) have
  3. গ) has
  4. ঘ) were
সঠিক উত্তর:
গ) has
উত্তর
সঠিক উত্তর:
গ) has
ব্যাখ্যা
No explanation added.
২৪.
Four and four ____ eight.
  1. ক) makes
  2. খ) made
  3. গ) make
  4. ঘ) are
সঠিক উত্তর:
গ) make
উত্তর
সঠিক উত্তর:
গ) make
ব্যাখ্যা

গাণিতিক হিসাবের ক্ষেত্রে and দ্বারা যুক্ত দুটি শব্দ থাকলে verb plural হয়। তাই এখানে make হবে। বাক্যের অর্থ, দুইয়ে দুইয়ে চার হয়।
- Two and two make four.
- Four and four make eight. 

তবে, সরাসরি যোগ, বিয়োগ ইত্যাদি উল্লেখ থাকলে Verb singular হবে।
যেমন, Two plus two makes four. অর্থ দাড়ায়, দুইয়ে দুইয়ে যোগ করলে চার হয়।
কিংবা, Two times two makes four. অর্থ দাড়ায়, দুইয়ে দুইয়ে গুণ করলে চার হয়।

Source: Longman Dictionary of Contemporary English

২৫.
What is the verb of the word “Shortly’’?
  1. ক) Short
  2. খ) Shorter
  3. গ) Shorten
  4. ঘ) Shortene
সঠিক উত্তর:
গ) Shorten
উত্তর
সঠিক উত্তর:
গ) Shorten
ব্যাখ্যা
Shortly শব্দটি হল adverb, এর adjective বা noun হলো short এবং shorten হলো verb.
২৬.
My favorite activity is reading. Here ‘reading’ is a/an -
  1. ক) Gerund
  2. খ) Verbal noun
  3. গ) Complement
  4. ঘ) Object
অনির্ধারিত
ব্যাখ্যা

Complement এবং Gerund দুইটাই শুদ্ধ।
Complement হচ্ছে যা Subject বা Object সম্পর্কে উদ্ভূত ‘কী’ প্রশ্নের উত্তর দিয়ে বাক্যের অর্থকে Complete করে। Subject এবং Object ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তু হয়ে থাকে, কিন্তু Complement – Subject বা Object সম্পর্কেই কিছু একটা বলবে।
- Subject সম্পর্কে বললে এটাকে বলা হয় Subjective Complement আর Object সম্পর্কে বললে এটাকে বলা হয় Objective Complement. এখানে Favourite Activity (Subject) এবং Reading একই জিনিস। তাই এটা Subjective Complement.

Complement- Noun অথবা Adjective হতে পারে।
এখানে Favourite Activity এর নাম হচ্ছে Reading. তাই Reading এখানে Noun.
- আর verb+ing যখন noun হিসেবে ব্যবহৃত হয়, তখন সেটাকে Gerund বলা হয়।

কোনটা‌কে priority দেয়ার কোন basis পাওয়া যা‌চ্ছে না। ডাবল উত্তর হওয়ায় সঠিক উত্তর হিসাবে কোনটিকেই ধরা হচ্ছে না।
জব সল্যুশনের প্রশ্ন, তাই উত্তর বাতিল করা উচিত নয়। কিন্তু এক্ষেত্রে কোন সিদ্ধান্তে উপনীত হওয়া যাচ্ছে না। তাই উত্তর তুলে দেওয়া হলো।
- ব্যাখ্যায় বিস্তারিত বলা আছে। মূল পরীক্ষায় আবার আসলে আপনাদের বিবেচনা থেকে উত্তর করবেন।

২৭.
Which one is in feminine form?
  1. ক) Deer
  2. খ) Bull
  3. গ) Horse
  4. ঘ) Doe
সঠিক উত্তর:
ঘ) Doe
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Doe
ব্যাখ্যা
Bull - an uncastrated male bovine animal.
Mare - female of a horse.
Doe - a female deer.
Source: Oxford
২৮.
What kind of Noun is the word ‘Cattle’?
  1. ক) Common
  2. খ) Abstract
  3. গ) Collective
  4. ঘ) Proper
সঠিক উত্তর:
গ) Collective
উত্তর
সঠিক উত্তর:
গ) Collective
ব্যাখ্যা
যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে। অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
যেমন- Cattle, Army, Audience, Crowd, Class, Committee, Group, Family, Flock, Fleet, Jury, Herd, People, Public, Team ইত্যাদি।
২৯.
Pediatric relates to the treatment of
  1. ক) Adults
  2. খ) Women
  3. গ) Children
  4. ঘ) Old people
সঠিক উত্তর:
গ) Children
উত্তর
সঠিক উত্তর:
গ) Children
ব্যাখ্যা
Pediatric - relating to the branch of medicine dealing with children and their diseases.
Source: Oxford
৩০.
David Copperfield is written by –
  1. ক) Jane Austen
  2. খ) P. B. Shelley
  3. গ) Alfred Tennyson
  4. ঘ) Charles Dickens
সঠিক উত্তর:
ঘ) Charles Dickens
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Charles Dickens
ব্যাখ্যা

- Charles Dickens is the greatest novelist in the Victorian Period.
- His famous novels:
David Copperfield,
• A Tale of Two Cities,
• The Battle of Life,
• Great Expectations,
• Our Mutual Friend,
• Oliver Twist,
• The Christmas Carol,
• The Bleak House,
• The Old Curiosity Shop,
• The Pickwick Papers,
• Hard Times,
• The Mystery of Edwin Drood.
- Important character of Great Expectations:
• Pep,
• Estella,
• Miss Havisham,
• Joe Gargery etc.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Encyclopedia of Britannica

৩১.
Everybody hates a liar. (Make it negative)
  1. ক) Nobody dislikes a liar.
  2. খ) Who likes a liar.
  3. গ) Everybody dislikes a liar.
  4. ঘ) Nobody likes a liar.
সঠিক উত্তর:
ঘ) Nobody likes a liar.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Nobody likes a liar.
ব্যাখ্যা

Everybody +verb কে কয়েকভাবে Negative করা যায়:
1. There is nobody + who + negative verb
2. There is nobody +but (যে না) +verb -(ঘ)
3. Nobody + Opposite verb

সুতরাং, এর সঠিক নেগেটিভ হচ্ছে - Nobody likes a liar.

৩২.
He left no stone _____ to achieve his objective.
  1. ক) unturned
  2. খ) hit
  3. গ) broken
  4. ঘ) thrown
সঠিক উত্তর:
ক) unturned
উত্তর
সঠিক উত্তর:
ক) unturned
ব্যাখ্যা

Leave no stone unturned:
try every possible course of action in order to achieve something.
He left no stone unturned to achieve his objective.
Source: Oxford

৩৩.
Amicable is the synonym of
  1. ক) Interesting
  2. খ) Loving
  3. গ) Affectionate
  4. ঘ) Friendly
সঠিক উত্তর:
ঘ) Friendly
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Friendly
ব্যাখ্যা
Amicable - (of relations between people) having a spirit of friendliness; without serious disagreement or rancor.
Synonym for Amicable: friendly, harmonious, civil.
Affectionate বাঁ loving এর Exact synonym নয়। Merriam-webster dictionary মতে Amicable এর সাথে এদের কিছুটা সম্পর্ক আছে, পুরোপুরি সমার্থক নয় এরা।
৩৪.
He insisted ____ there.
  1. ক) on my going
  2. খ) is to go
  3. গ) over going
  4. ঘ) to go
সঠিক উত্তর:
ক) on my going
উত্তর
সঠিক উত্তর:
ক) on my going
ব্যাখ্যা
Insist on doing sth - to keep doing something, even if it annoys other people, or people think it is not good for you'.
For example : I don't know why you insist on talking about it.
He insisted on my going there.
Source: Cambridge
৩৫.
Debut means -
  1. ক) Conclusion
  2. খ) Gracious response
  3. গ) Contradiction
  4. ঘ) First appearance
সঠিক উত্তর:
ঘ) First appearance
উত্তর
সঠিক উত্তর:
ঘ) First appearance
ব্যাখ্যা
Debut - A person's first appearance or performance in a particular capacity or role.
Source: Oxford
৩৬.
You should not run ___ debt. Which one of the following is the correct preposition?
  1. ক) on
  2. খ) into
  3. গ) in
  4. ঘ) with
সঠিক উত্তর:
খ) into
উত্তর
সঠিক উত্তর:
খ) into
ব্যাখ্যা
Run into - reach a level or amount.
''The company had debts running into millions of dollars.''
You should not run into debt.
Source: Oxford
৩৭.
Choose the correct sentence.
  1. ক) He gave me some advice.
  2. খ) Anwar requested for my help.
  3. গ) I am very better today.
  4. ঘ) The goods are of inferior qualities.
সঠিক উত্তর:
ক) He gave me some advice.
উত্তর
সঠিক উত্তর:
ক) He gave me some advice.
ব্যাখ্যা
Advice একটি uncountable noun, তাই এর পূর্বে determiner হিসেবে some এর ব্যবহার ঠিক আছে।
Verb এর পরে preposition হয় না, তাই অপশন খ এর শুদ্ধ রূপ হবে - Anwar requested me for help.
Better এর পূর্বে very’র ব্যবহার অশুদ্ধ। তাই অপশন গ এর শুদ্ধ রূপ হবে - I am better today. অথবা I am feeling much better today.
৩৮.
Which spelling is wrong?
  1. ক) Reuter
  2. খ) Parlament
  3. গ) Colonel
  4. ঘ) Lieutenant
সঠিক উত্তর:
খ) Parlament
উত্তর
সঠিক উত্তর:
খ) Parlament
ব্যাখ্যা

- রয়টার্সের প্রতিষ্ঠাতা Baron Paul Julius von এর প্রতিষ্ঠাতার biographical name হচ্ছে Reuter. তাই শব্দটির বানানকে সঠিক ধরা যায়।
- Colonel = a commissioned officer in the army, air force, or marine corps ranking above a lieutenant colonel and below a brigadier general.
- Lieutenant =  an official empowered to act for a higher official.

শুধু Parlament শব্দটি ভুল বানানে লিখা। এর সঠিক রূপ = Parliament.
Parliament = a formal conference for the discussion of public affairs.

Source: Merriam-Webster Dictionary.

৩৯.
As the sun — I decided to go out.
  1. ক) shines
  2. খ) has shone
  3. গ) shine
  4. ঘ) was shining
সঠিক উত্তর:
ঘ) was shining
উত্তর
সঠিক উত্তর:
ঘ) was shining
ব্যাখ্যা
যখন main clause টি past tense এ হয়, তখন subordinate clause-ও past tense হয়। তাই শূন্যস্থানে হবে was shining.
৪০.
Prima facie means
  1. ক) at first view
  2. খ) main cause
  3. গ) prime figure
  4. ঘ) prime accused
সঠিক উত্তর:
ক) at first view
উত্তর
সঠিক উত্তর:
ক) at first view
ব্যাখ্যা
Prima facie - based on the first impression; accepted as correct until proved otherwise.
৪১.
৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট খরচ কত টাকা?
  1. ক) ১০৫০ টাকা
  2. খ) ১০৯২ টাকা
  3. গ) ১০৪২ টাকা
  4. ঘ) ১০৬৪ টাকা
সঠিক উত্তর:
খ) ১০৯২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০৯২ টাকা
ব্যাখ্যা

৩ কেজি মিষ্টির মূল্য ৩ × ৩৫০ = ১০৫০ টাকা
১০০ টাকায় ভ্যাট ৪ টাকা
∴ ১০৫০ টাকায় ভ্যাট ১০৫০ × (৪/১০০) = ৪২ টাকা

সুতরাং, মোট খরচ = ১০৫০ + ৪২ = ১০৯২ টাকা

৪২.
কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে?
  1. ক) ৬ : ৫ : ৪
  2. খ) ৬ : ৪ : ৩
  3. গ) ১২ : ১৮ : ৪
  4. ঘ) ১৭ : ১৫ : ৮
সঠিক উত্তর:
ঘ) ১৭ : ১৫ : ৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৭ : ১৫ : ৮
ব্যাখ্যা

এখানে,
১৫ + ৮ = ২৮৯ = ১৭
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের অতিভুজ = ভূমি + লম্ব২ 
এখানে, ১৫ + ৮ = ১৭
∴ ১৭ সেমি, ১৫ সেমি, ৮ সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে সমকোণী

৪৩.
কোন সংখ্যা ৬০% থেকে ৬০ বিয়োগ করলে ৬০ হবে। সংখ্যাটি কত?
  1. ক) ১০০
  2. খ) ২০০
  3. গ) ৩০০
  4. ঘ) ৪০০
সঠিক উত্তর:
খ) ২০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০
ব্যাখ্যা

মনে করি, সংখ্যাটি ক।
শর্তমতে, ক এর ৬০% - ৬০ = ৬০
বা, ক এর ৬০/১০০ = ১২০
বা, ৬০ক = ১২০০০
বা, ক = ২০০

৪৪.
(2x + 1) এর বর্গ কত?
  1. ক) 2x2 + 2x + 1
  2. খ) 2x2 + 4x + 1
  3. গ) 2x2 + 4x - 1
  4. ঘ) 4x2 + 4x + 1
সঠিক উত্তর:
ঘ) 4x2 + 4x + 1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4x2 + 4x + 1
ব্যাখ্যা

(2x + 1)= (2x)2 + 2.2x.1 + (1)2 = 4x2 + 4x + 1

৪৫.
a : b = 2 : 3 এবং b : c = 6 : 7 হয় তবে a : c কত?
  1. ক) 2 : 6
  2. খ) 3 : 7
  3. গ) 2 : 7
  4. ঘ) 4 : 7
সঠিক উত্তর:
ঘ) 4 : 7
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4 : 7
ব্যাখ্যা

দেওয়া আছে, a : b = 2 : 3 = 12 : 18
আবার, b : c = 6 : 7 = 18 : 21
সুতরাং, a : c = 12 : 21 = 4 : 7

৪৬.
2x2 - x - 15 এর উৎপাদক হচ্ছে?
  1. ক) (x + 6)(x - 5)
  2. খ) (x - 5)(x - 6)
  3. গ) (x - 3)(2x + 5 )
  4. ঘ) (2x - 5)(x + 3)
সঠিক উত্তর:
গ) (x - 3)(2x + 5 )
উত্তর
সঠিক উত্তর:
গ) (x - 3)(2x + 5 )
ব্যাখ্যা

2x2 - x - 15
= 2x2 - 6x + 5x - 15
= 2x(x - 3) + 5(x - 3)
= (x - 3)(2x + 5)

৪৭.
একটি বইয়ের মূল্য ২৪ টাকা। এ মূল্য প্রকৃত মূল্যের ৮০%। বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দিয়ে থাকেন?
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ৫
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
ক) ৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬
ব্যাখ্যা

প্রশ্নানুসারে, ৮০% = ২৪ টাকা
∴ ১% = ২৪/৮০ টাকা
সুতরাং বইয়ের প্রকৃত মূল্য অর্থাৎ, ১০০% = ২৪ × ১০০/৮০ টাকা = ৩০ টাকা।
অতএব সরকার প্রতি বইয়ে ভর্তুকি দেয় (৩০ - ২৪) টাকা = ৬ টাকা।

৪৮.
শাহিন ২৪০ টাকায় কতকগুলো কলম কিনলো । সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে ১ টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনল?
  1. ক) ১৫
  2. খ) ১৬
  3. গ) ১৭
  4. ঘ) ১৮
সঠিক উত্তর:
ক) ১৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৫
ব্যাখ্যা

ধরি,
সে কলম কিনেছিলো x টি
প্রতিটি কলমের দাম= 240/x টাকা
আবার,
১ টি কলম বেশি পেলে কলমের দাম = 240/(x + 1) টাকা

প্রশ্নমতে,
240/x - 240/(x+1) = 1
⇒ (240x + 240 - 240x)/x(x+1) = 1
⇒ x² + x = 240
⇒ x² + 16x - 15x - 240 = 0
⇒ x(x + 16) - 15(x + 16) = 0
⇒ (x - 15)(x + 16) = 0
হয়, x - 15 = 0 অথবা, x + 16 = 0
∴ x = 15 অথবা ∴ x = -16 (যা অগ্রহণযোগ্য)
∴ সে 15টি কলম কিনেছিলো।

৪৯.
1, 2, 3, 6, 9, 18, (…..) …54 What is the missing number in the series?
  1. ক) 18
  2. খ) 27
  3. গ) 36
  4. ঘ) 81
সঠিক উত্তর:
খ) 27
উত্তর
সঠিক উত্তর:
খ) 27
ব্যাখ্যা

প্রদত্ত সিরিজে দুইটি ধারা আছে।
প্রথম ধারাটিঃ 1, 3, 9, 27
দ্বিতীয় ধারাটিঃ 2, 6, 18, 54
সুতরাং, missing number টি হচ্ছে - 27

৫০.
15a3b2c3 ও 12a4bc4 এর গসাগু হবে -
  1. ক) 60a4b2c4
  2. খ) 27a4b2c4
  3. গ) 15a3b2c3
  4. ঘ) 3a3bc3
সঠিক উত্তর:
ঘ) 3a3bc3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 3a3bc3
ব্যাখ্যা

15a3b2c3 ও 12a4bc4 এর মধ্যে 3, a3, b এবং c3 উভয় রাশির মধ্যে বিদ্যমান আছে।
∴ গসাগু = 3a3bc3

৫১.
একটি আয়তাকার ঘনবস্তুর কয়টি তল থাকে?
  1. ক) ৪
  2. খ) ৬
  3. গ) ৮
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
খ) ৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬
ব্যাখ্যা
একটি আয়তাকার ঘনবস্তুর ৬ টি তল। যেমনঃ ইটের ৬ টি তল।
৫২.
সাইকেলের চাকার পাশাপাশি দুইটি শলার মধ্য ১৫° কোণ হলে চাকাতে কয়টি শলা রয়েছে?
  1. ক) ২০
  2. খ) ২৪
  3. গ) ২৮
  4. ঘ) ৩২
সঠিক উত্তর:
খ) ২৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪
ব্যাখ্যা
আমরা জানি, একটি চাকা = ৩৬০°
∴ যেকোনো ২ টি শলার মধ্যে কোণ ১৫° হলে মোট শলা আছে = ৩৬০°/১৫° = ২৪ টি।
৫৩.
দুইটি বৃত্ত একটি বিন্দুতে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে?
  1. ক) তাদের ব্যাসের যোগফলের সমান
  2. খ) তাদের ব্যাসার্ধের যোগফলের সমান
  3. গ) বৃহত্তর বৃত্তের যোগফলের সমান
  4. ঘ) উপরের সবগুলোই সঠিক
সঠিক উত্তর:
খ) তাদের ব্যাসার্ধের যোগফলের সমান
উত্তর
সঠিক উত্তর:
খ) তাদের ব্যাসার্ধের যোগফলের সমান
ব্যাখ্যা
যেহেতু বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করে,
একটি বৃত্তের ব্যাসার্ধ + অপর বৃত্তের ব্যাসার্ধ = কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
৫৪.
xyz = 240 হলে কোনটি y এর মান হতে পারে না?
  1. ক) 0
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 5
সঠিক উত্তর:
ক) 0
উত্তর
সঠিক উত্তর:
ক) 0
ব্যাখ্যা
y এর মান শূন্য হলে xyz এর মান 0 হয়ে যাবে; যা প্রশ্নোক্ত সমীকরণের সাথে সাংঘর্ষিক। তাই y এর মান 0 হতে পারে না।
৫৫.
১ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
  1. ক) ৯
  2. খ) ১০
  3. গ) ১১
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
খ) ১০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০
ব্যাখ্যা
১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২,৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯ = ১০টি
৫৬.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৮০ বছর। পিতার বয়স পুত্রের ৩ গুণ হলে পুত্রের বয়স কত?
  1. ক) ১৫ বছর
  2. খ) ২০ বছর
  3. গ) ২৫ বছর
  4. ঘ) ৩০ বছর
সঠিক উত্তর:
খ) ২০ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০ বছর
ব্যাখ্যা

ধরি, পুত্রের বয়স ক বছর, তাহলে পিতার বয়স ৩ক বছর
প্রশ্নমতে, ক + ৩ক = ৮০
বাঁ, ৪ক = ৮০
বাঁ, ক  = ২০
অর্থাৎ, পুত্রের বয়স ২০ বছর

৫৭.
১ নটিক্যাল মাইল = কত কিলোমিটার?
  1. ক) ০.৬২১ কিলোমিটার
  2. খ) ১.২২৫ কিলোমিটার
  3. গ) ১.৮৫২ কিলোমিটার
  4. ঘ) ২.২৫৪ কিলোমিটার
সঠিক উত্তর:
গ) ১.৮৫২ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ১.৮৫২ কিলোমিটার
ব্যাখ্যা
১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার
৫৮.
X এর ১০% যদি Y এর ২০% এর সমান হয় তবে X : Y = কত?
  1. ক) ১ : ২
  2. খ) ২ : ১
  3. গ) ৫ : ১
  4. ঘ) ১০ : ১
সঠিক উত্তর:
খ) ২ : ১
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ : ১
ব্যাখ্যা

X এর ১০% = Y এর ২০%
বা, X/Y = ২০% / ১০%
বা, X : Y = ২ : ১

৫৯.
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
  1. ক) ২২ : ৭
  2. খ) ২৪ : ৭
  3. গ) ২১ : ৭
  4. ঘ) ৭ : ২১
সঠিক উত্তর:
ক) ২২ : ৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ২২ : ৭
ব্যাখ্যা

পরিধি/ব্যাস = ২πr/২r = π = ২২/৭
বাঁ, পরিধি : ব্যাস = ২২ : ৭

৬০.
ক একটি কাজ ১৫ দিনে করতে পারে। যদি খ, ক এর দ্বিগুণ কাজ করে তবে ক এবং খ একত্রে ঐ কাজ শেষ করতে কতদিন লাগবে?
  1. ক) ২ দিন
  2. খ) ৩ দিন
  3. গ) ৫ দিন
  4. ঘ) ৬ দিন
সঠিক উত্তর:
গ) ৫ দিন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ দিন
ব্যাখ্যা

ক ১ দিনে করে ১/১৫ অংশ কাজ
খ ১ দিনে করে ২/১৫ অংশ কাজ
তাহলে, ক ও খ একত্রে ১ দিনে করতে পারে (১/১৫ + ২/১৫) = ৩/১৫ = ১/৫
∴  ক ও খ একত্রে সম্পূর্ণ কাজটি করবে ৫ দিনে

৬১.
ইমেইল ঠিকানার ক্ষেত্রে BCC-এর পূর্ণরূপ কোনটি?
  1. ক) Blank Carbon Copy
  2. খ) Block Carbon Copy
  3. গ) Blind Carbon Copy
  4. ঘ) Bold Carbon Copy
সঠিক উত্তর:
গ) Blind Carbon Copy
উত্তর
সঠিক উত্তর:
গ) Blind Carbon Copy
ব্যাখ্যা
Cc = Carbon Copy; Bcc = Blind Carbon Copy
৬২.
নিচের কোনটি কম্পিউটারের হার্ডওয়্যার নয়?
  1. ক) মাউস
  2. খ) মনিটর
  3. গ) পাওয়ার পয়েন্ট
  4. ঘ) সিপিইউ
সঠিক উত্তর:
গ) পাওয়ার পয়েন্ট
উত্তর
সঠিক উত্তর:
গ) পাওয়ার পয়েন্ট
ব্যাখ্যা
কম্পিউটারের দুইটি অংশ। হার্ডওয়্যার এবং সফটওয়্যার।
মাউস, কিবোর্ড, মনিট্‌ সিপিইউ এসব হচ্ছে হার্ডওয়্যার
এবং, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড, উইন্ডোজ এসব হচ্ছে সফটওয়্যার।
৬৩.
WIFI এর পূর্ণরূপ কোনটি?
  1. ক) Wireless Internet
  2. খ) Wireless Field
  3. গ) Wireless Fiber
  4. ঘ) Wireless Fidelity
সঠিক উত্তর:
ঘ) Wireless Fidelity
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Wireless Fidelity
ব্যাখ্যা
WiFi - Wireless Fidelity
WiFi এর প্রাথমিক স্ট্যান্ডার্ড ছিলো IEEE 802.11B, এরপরের দ্রুততর সংস্করণের নাম ছিলো IEEE 802.11G
৬৪.
GPS এর পূর্ণরূপ কোনটি?
  1. ক) Great Positioning System
  2. খ) Global Pointing System
  3. গ) Global Positioning System
  4. ঘ) Global Publication System
সঠিক উত্তর:
গ) Global Positioning System
উত্তর
সঠিক উত্তর:
গ) Global Positioning System
ব্যাখ্যা
GPS এর পূর্ণরূপ Global Positioning System
৬৫.
রঙিন মনিটরের পিক্সেলে কয় ধরনের রং থাকে?
  1. ক) ৩
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
ক) ৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩
ব্যাখ্যা

রঙিন টেলিভিশন
রঙিন অনুষ্ঠান সম্প্রচারের জন্য রঙিন টেলিভিশনে যে সকল মৌলিক যন্ত্রপাতি ব্যবহৃত হয়, সাদাকালো অনুষ্ঠান সম্প্রচারের জন্যও একই যন্ত্রপাতি ব্যবহৃত হয়। তবে রং সম্পর্কিত তথ্য প্রেরণ ও গ্রহণের জন্য রঙিন টেলিভিশনে বাড়তি কিছু যন্ত্রপাতি ব্যবহৃত হয়। রঙিন টেলিভিশনের ক্যামেরায় রঙিন ছবি উৎপাদনের জন্য লাল, নীল ও সবুজ এ তিনটি রং-এর পৃথক পৃথক ইলেকট্রন টিউব থাকে।

রঙিন টেলিভিশনের গ্রাহক যন্ত্রেও তিনটি রং যেমন লাল, নীল ও সবুজের জন্য তিনটি ইলেকট্রনগান ব্যবহার করা হয়। এর পর্দাও তৈরী হয় তিন রকম ফসফর দানা দিয়ে। ইলেকট্রন গান থেকে যখন ফসফরাসের উপর ইলেকট্রন বীম পতিত হয় তখন একটা বিশেষ রং শুধু একটি বিশেষ রং-এর দানাকে আলোকিত করে। ফলে পর্দায় একই সাথে ফুটে ওঠে লাল, নীল ও সবুজ রঙের বিন্দু, যার বিভিন্ন রকম মিশ্রণে টেলিভিশন পর্দায় ফুটে ওঠে রঙিন ছবি।

রঙিন টেলিভিশন সম্পর্কিত আলোচনা থেকে আমরা শিখলাম যে, রঙিন টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য মূলত: লাল, নীল ও সবুজ এ তিনটি রং ব্যবহৃত হয়।

সুত্রঃ সবাই কাছাকাছি, বিজ্ঞান, এসএসসি।

৬৬.
সম্প্রতি যুক্ত হওয়া বাংলাদেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল সিমি উই-৬ কনসোর্টিয়ামের ল্যান্ডিং স্টেশন কোথায় হবে?
  1. ক) বান্দরবান
  2. খ) কুয়াকাটা
  3. গ) সিলেট
  4. ঘ) কক্সবাজার
সঠিক উত্তর:
ঘ) কক্সবাজার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কক্সবাজার
ব্যাখ্যা

দেশে বর্তমানে ২ টি সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন রয়েছে। প্রথমটি ঝিলিংঝা, কক্সবাজার ও দ্বিতীয়টি কুয়াকাটা, পটুয়াখালী।
এবং ২০২১ সাল নাগাদ নতুন সাবমেরিনে যুক্ত হতে পারে বাংলাদেশ। নিজেদের তৃতীয় সাবমেরিন ক্যাবলের জন্য নতুন সি-মি-উই ৬ কনসোর্টিয়ামে যুক্ত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশে এর ল্যান্ডিং স্টেশন হবে কক্সবাজারে।উৎসঃ দৈনিক ইত্তেফাক এবং যুগান্তর

৬৭.
PDF বলতে বুঝায়-
  1. ক) Public Document File
  2. খ) Portable Distribution File
  3. গ) Portable Document File
  4. ঘ) Public Distribution Folder
অনির্ধারিত
ব্যাখ্যা
পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট (Portable Document Format) যা সংক্ষেপে পিডিএফ (PDF) নামে পরিচিত।
একটি মুক্ত ফাইল ফরম্যাট যা অ্যাডোবি সিস্‌টেম ১৯৯৩ সালে সৃষ্টি করে। এটি দ্বি-মাত্রিক ডকুমেন্ট উপস্থাপনে ব্যবহৃত হয়।
প্রশ্নে সঠিক উত্তর না থাকায় তা বাতিল করা হলো।
৬৮.
নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার?
  1. ক) Maya
  2. খ) AVG
  3. গ) Outlook
  4. ঘ) Google
সঠিক উত্তর:
খ) AVG
উত্তর
সঠিক উত্তর:
খ) AVG
ব্যাখ্যা

অ্যান্টিভাইরাস বলতে সাধারণভাবে কম্পিউটারের ভাইরাস রোধ করার জন্য ব্যবহৃত একধরনের প্রোগ্রামকে বুঝায়, যা কম্পিউটারের সংরক্ষণ এলাকা বা হার্ডডিস্ক বা যে কোন রিমুভেবল ডিস্ক হতে ভাইরাস সনাক্তকরণ, প্রতিরোধ ও প্রতিকার করতে পারে।
- কয়েকটি অ্যান্টিভাইরাস প্রোগ্রামের নাম দেয়া হল: রিভ অ্যান্টিভাইরাস, কাসপারস্কি, ম্যাকফি, নরটন, পিসিসিলিন, এভিজি, অ্যাভাস্ট।
- Outlook হচ্ছে মাইক্রোসফটের ইমেইল সেবা।
- Google একটি সার্চ ইঞ্জিন।

৬৯.
1KB = কত বাইট?
  1. ক) ১০০০ বাইট
  2. খ) ১০২৪ বাইট
  3. গ) ১০৫৬ বাইট
  4. ঘ) ১০৬৪ বাইট
সঠিক উত্তর:
খ) ১০২৪ বাইট
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০২৪ বাইট
ব্যাখ্যা

কম্পিউটার মেমােরিতে ডেটা সংরক্ষণের পরিমাণকে মেমােরির ধারণক্ষমতা বলা হয়। মেমােরির ধারণ ক্ষমতার একক হলাে বাইট।
আট বিট নিয়ে গঠিত শব্দকে বলা হয় বাইট। বাইনারি গণনা পদ্ধতির ০ এবং ১ এই দুইটি মৌলিক অঙ্ককে বলা হয় বিট। বর্ণ, অঙ্ক ও বিশেষ চিহ্ন নির্দিষ্ট করার জন্য বাইট ব্যবহার করা হয়।

কম্পিউটার মেমােরির ধারণক্ষমতা নির্ণয়ের এককগুলাে হলাে- কিলােবাইট, মেগাবাইট, গিগাবাইট ও টেরাবাইট। নিচে এদের মধ্যে সম্পর্ক দেখানাে হলাে।

৮ বিট = ১ বাইট = ১ অক্ষর
১০ বা ১০২৪ বাইট = ১ কিলােবাইট
২০ বা ১০২৪ কিলােবাইট = ১ মেগাবাইট
৩০ বা ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট
৪০ বা ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট
উৎসঃ নবম দশম শ্রেণির কম্পিউটার (ভোকেশনাল)

৭০.
TCP/IP হল একটি -
  1. ক) অপারেটিং সিস্টেম
  2. খ) টোপোলজি
  3. গ) প্রোটোকল
  4. ঘ) সফটওয়্যার
সঠিক উত্তর:
গ) প্রোটোকল
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রোটোকল
ব্যাখ্যা

ARPANET দিয়ে ইন্টারনেট কার্যক্রম শুরু হয় ১৯৬৯ সালে। ১৯৮২ সালে বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগের উপযোগী টিসিপি / আইপি (TCP/IP: Transmission Control Protocol / Internet Protocol) প্রটোকল উদ্ভাবনের সাথে ইন্টারনেট শব্দটি চালু হয়৷
- ১৯৮৩ সালে অরপানেটে টিসিপি/আইপি প্রটোকল ব্যবহার শুরু হয়। বর্তমানেও এটিই ইন্টারনেট প্রটোকল নামে পরিচিত।উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান

৭১.
Biman Bangladesh Airlines started its journey on?
  1. ক) 4th January, 1971
  2. খ) 16th December, 1971
  3. গ) 4th January,1972
  4. ঘ) 16th December, 1972
সঠিক উত্তর:
গ) 4th January,1972
উত্তর
সঠিক উত্তর:
গ) 4th January,1972
ব্যাখ্যা
Immediately after the independence, Biman Bangladesh Airlines started its journey on 4th January 1972 with a DC-3 aircraft. After procuring two F-27s, Biman finally took-off on 7th March 1972 with domestic flights to Chittagong and Sylhet from its base at Dhaka.
Source: Fleet Information | Biman Bangladesh Airlines
৭২.
How many Dream liners does Bangladesh Biman have in its fleet?
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 6
  4. ঘ) 8
সঠিক উত্তর:
গ) 6
উত্তর
সঠিক উত্তর:
গ) 6
ব্যাখ্যা
Currently Bangladesh Biman has 6 dreamliners.
On 16 May 2019, 5th Boeing 737-800 arrives to join Biman fleet.
6th Boeing 737-800 arrives to join Biman fleet in June 30, 2019.
Fourth new 787-8 aircraft delivered by Boeing on September 2019.
At present the number of total aircraft in the fleet of Biman Bangladesh Airlines is 20 including the new aircraft "DASH-8" arrived on February 24, 2021.
Currently Biman is operating 07 domestic and 16 international destinations.
Source: http://www.biman.org.bd/
৭৩.
সর্বজনীন দাতা বলা হয় কোন রক্তের গ্রুপকে?
  1. ক) A+ve
  2. খ) B+ve
  3. গ) AB+ve
  4. ঘ) O+ve
সঠিক উত্তর:
ঘ) O+ve
উত্তর
সঠিক উত্তর:
ঘ) O+ve
ব্যাখ্যা

'ও' গ্রুপের রক্তে কোন অ্যান্টিজেন থাকে না যার কারণে যেকোন গ্রুপের রক্তকেই ‘ও’ গ্রুপের রক্ত দেওয়া যায়। এজন্যে ‘ও’ গ্রুপকে সার্বজনীন দাতা গ্রুপ বলে।
এবি গ্রুপের রক্তের সিরামে কোন অ্যান্টিবডি না থাকায় সকল গ্রুপের রক্তই এবি গ্রুপ নিতে পারে বিধায় এবি গ্রুপকে বলা হয় সার্বজনীন গ্রহীতা গ্রুপ।
সূত্রঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি

৭৪.
গ্রিন হাউজ গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত চুক্তি কোনটি?
  1. ক) কার্টাগেনা প্রটোকল
  2. খ) বাসেল কনভেনশন
  3. গ) কিয়োটো প্রটোকল
  4. ঘ) মন্ট্রিল প্রটোকল
সঠিক উত্তর:
গ) কিয়োটো প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
গ) কিয়োটো প্রটোকল
ব্যাখ্যা

- বৈশ্বিক উষ্ণায়নের জন্যে দায়ী গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর উদ্দেশ্যে ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে ‘কিয়োটো প্রটোকল’ গৃহিত হয়।
- এটির অংশীদার ১৯২টি দেশ ও সংস্থা। ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি এটি কার্যকর হয়।
- ২০১২ সালে এর মেয়াদ শেষ হলে দোহা এমেন্ডমেন্টের মাধ্যমে এর মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বৃদ্ধি করা হলেও এখনো কার্যকর হয়নি।
(সূত্রঃ UNFCCC ওয়েবসাইট)

৭৫.
বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি?
  1. ক) ১ টি
  2. খ) ২ টি
  3. গ) ৩ টি
  4. ঘ) ৪ টি
সঠিক উত্তর:
গ) ৩ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩ টি
ব্যাখ্যা

বাংলাদেশে স্বাধীনতার পরপর ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি প্রথম বিমান চালু হয়। দ্রুত যাতায়াতের জন্য বিমানই একমাত্র মাধ্যম। বর্তমানে বাংলাদেশে ৮টি অভ্যন্তরীণ রুটসহ ২৫টি আন্তর্জাতিক রুটে বিমান চলাচল করে।
- বর্তমানে ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। যথা- শাহজালাল, শাহ আমানত ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।
- এছাড়া অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে ৭টি। এগুলো হলো- কক্সবাজার, শাহমাখদুম, যশোর, বরিশাল, সৈয়দপুর, ঈশ্বরদী ও কুমিল্লা বিমানবন্দর।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণির ভূগোল ২য় পত্র (উন্মুক্ত) বই

৭৬.
বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদ নন?
  1. ক) সালাম
  2. খ) বরকত
  3. গ) আসাদ
  4. ঘ) জব্বার
সঠিক উত্তর:
গ) আসাদ
উত্তর
সঠিক উত্তর:
গ) আসাদ
ব্যাখ্যা

- রফিক উদ্দিন, আব্দুল জব্বার, আবুল বরকত প্রমুখ ভাষা আন্দোলনের শহীদ।
- আবদুস সালাম (১৯২৫-১৯৫২) একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা-আন্দোলনের শহীদদের মধ্যে একজন। ভাষা শহীদদের মধ্যে তিনিই সর্বশেষ মারা যান।
- আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান (আসাদ) ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ।
উৎসঃ বাংলাপিডিয়া ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম-দশম শ্রেণি

৭৭.
২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?
  1. ক) অভিজিৎ ব্যানার্জি
  2. খ) পিটার হ্যান্ডকে
  3. গ) গ্রেটা থুনবার্গ
  4. ঘ) ডব্লিউএফপি
সঠিক উত্তর:
ঘ) ডব্লিউএফপি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডব্লিউএফপি
ব্যাখ্যা

- ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে বিশ্ব খাদ্য কর্মসূচি।
ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে সংঘাত কবলিত এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি নোবেল শান্তি পুরস্কার ২০২০ লাভ করে। এটি বিশ্বের সবচেয়ে বড় মানবিক সহায়তা সংস্থা।
উৎসঃ বিবিসি নিউজ ও লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।

৭৮.
মুজিব শতবর্ষের লোগোর ডিজাইনার?
  1. ক) সব্যসাচী হাজরা
  2. খ) মুস্তফা মনোয়ার
  3. গ) হামিদুর রহমান
  4. ঘ) হাশেম খান
সঠিক উত্তর:
ক) সব্যসাচী হাজরা
উত্তর
সঠিক উত্তর:
ক) সব্যসাচী হাজরা
ব্যাখ্যা
মুজিব শতবর্ষের লোগোটির ডিজাইনার- সব্যসাচী হাজরা।
উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার।
৭৯.
অনুর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ -২০২০ এ বাংলাদেশ দলের অধিনায়কের নাম?
  1. ক) শরিফুল
  2. খ) ইমন
  3. গ) আকবর
  4. ঘ) তামিম
সঠিক উত্তর:
গ) আকবর
উত্তর
সঠিক উত্তর:
গ) আকবর
ব্যাখ্যা

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম শিরোপা আসে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হাত দিয়ে।
- অধিনায়ক আকবর আলীর নেতৃত্বে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা অর্জন করে বাংলাদেশের জুনিয়র টাইগাররা।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।

৮০.
পানি বরফে পরিণত হলে কি ঘটবে?
  1. ক) ঘনত্ব বেড়ে যাবে
  2. খ) ভর কমে যাবে
  3. গ) আয়তন বেড়ে যাবে
  4. ঘ) আয়তনের পরিবর্তন ঘটবে না
সঠিক উত্তর:
গ) আয়তন বেড়ে যাবে
উত্তর
সঠিক উত্তর:
গ) আয়তন বেড়ে যাবে
ব্যাখ্যা

একই পরিমাণ পানি যখন বরফে পরিণত হয় তখন বরফের আয়তন বেড়ে যায়। সমপরিমাণ ওজনের বরফ পানির চেয়ে বেশি জায়গা দখল করে বলেই বরফ পানিতে ভাসে। বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি।
Source: britannica.com

৮১.
ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কী নামে পরিচিত?
  1. ক) আমেরিকান পিস সেন্টার
  2. খ) গ্রাউন্ড জিরো
  3. গ) জিরো পয়েন্ট
  4. ঘ) ওয়ার্ল্ড সিমেট্রি
সঠিক উত্তর:
খ) গ্রাউন্ড জিরো
উত্তর
সঠিক উত্তর:
খ) গ্রাউন্ড জিরো
ব্যাখ্যা

- গ্রাউন্ড জিরো এখন মার্কিনিদের শোক জানানোর সবচেয়ে মুখর স্থান।
- এক সময় এখানেই মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুটি ভবন।
- ২০০১ সালের সেপ্টেম্বরের ১১ তারিখে সন্ত্রাসী হামলার শিকার হয়ে দুটি ভবন ধসে পড়ে।
- যাত্রীবাহী বিমানের আঘাতে যেখানে টুইন টাওয়ার ভেঙে পড়েছিল সেটাই এখন ‘গ্রাউন্ড জিরো’। সেখানে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ।
উৎসঃ ব্রিটানিকা এবং বাংলাদেশ প্রতিদিন

৮২.
বাংলাদেশ আইএলও এর সদস্য পদ লাভ করে?
  1. ক) ২৩ মার্চ, ১৯৭২
  2. খ) ১৭ জুন, ১৯৭২
  3. গ) ২২ জুন, ১৯৭২
  4. ঘ) ২৩ আগস্ট, ১৯৭২
সঠিক উত্তর:
গ) ২২ জুন, ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
গ) ২২ জুন, ১৯৭২
ব্যাখ্যা
- বাংলাদেশ ILO এর সদস্য হয় ২২ জুন, ১৯৭২।
- বাংলাদেশ IMF এর সদস্য হয় ১৭ আগস্ট, ১৯৭২।
উৎসঃ সংস্থাগুলোর ওয়েবসাইট
৮৩.
যে জায়গায় বিমান রাখা হয় তাকে বলে?
  1. ক) Runway
  2. খ) Arsenal
  3. গ) Aerodrome
  4. ঘ) Hangar
সঠিক উত্তর:
ঘ) Hangar
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Hangar
ব্যাখ্যা

• Runway - বিমান উড্ডয়নের জন্য বিশেষভাবে তৈরি রাস্তা
• Arsenal - অস্ত্র বাঁ গোলাবারুদ সম্ভার
• Aerodrome বাঁ airdrome - ছোট বিমানবন্দর, বিমান ঘাঁটি
• Hangar - যেখানে বিমান রাখা হয়, বিমানের গ্যারাজ
Source: Oxford & Merriam-webster Dictionary

৮৪.
কোন বিখ্যাত গায়ক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের জন্য গান গেয়েছিলেন?
  1. ক) Elvis Presley
  2. খ) George Harrison
  3. গ) Michel Jackson
  4. ঘ) Michel George
সঠিক উত্তর:
খ) George Harrison
উত্তর
সঠিক উত্তর:
খ) George Harrison
ব্যাখ্যা

১৯৭১ সালের ১ আগস্ট বাংলাদেশের শরণার্থীদের সাহায্য করার উদ্দেশ্যে জর্জ হ্যারিসনের তত্ত্বাবধানে নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছিল 'দ্যা কনসার্ট ফর বাংলাদেশ'। জর্জ হ্যারিসনকে অনুষ্ঠানটি করার জন্য উদ্বুদ্ধ করেন সেতার বাদক পণ্ডিত রবি শঙ্কর।
উৎসঃ বাংলাপিডিয়া

৮৫.
বাংলাদেশের মুদ্রানীতি পরিচালনার দায়িত্ব কার?
  1. ক) বাংলাদেশ ব্যাংক
  2. খ) বাণিজ্যিক ব্যাংকসমূহ
  3. গ) অর্থ মন্ত্রণালয়
  4. ঘ) আইন মন্ত্রণালয়
সঠিক উত্তর:
ক) বাংলাদেশ ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
ক) বাংলাদেশ ব্যাংক
ব্যাখ্যা
মুদ্রানীতি হলো মুদ্রার গতিবিধির প্রক্ষেপণ। এটি অভ্যন্তরীণ ঋণ ও মুদ্রা সরবরাহের সাথে সম্পর্ক যুক্ত।
বাংলাদেশে মুদ্রানীতি ঘোষণা এবং পরিচালনা করে বাংলাদেশ ব্যাংক।
- বর্তমানে বছরে ১টি মুদ্রানীতি ঘোষণা করা হয়।
তবে ২০০৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ছয় মাস অন্তর বছরে দুইবার করে মুদ্রানীতি ঘোষণা করা হয়।
(সূত্রঃ বাংলাদেশ ব্যাংক এবং বাংলাপিডিয়া)
৮৬.
কোন দুটি দেশের মধ্যে Ashes trophy খেলা হয়?
  1. ক) ভারত ও ইংল্যান্ড
  2. খ) ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা
  3. গ) দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া
  4. ঘ) অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড
সঠিক উত্তর:
ঘ) অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড
ব্যাখ্যা
- ক্রিকেটের সবচেয়ে পুরনো দ্বৈরথ এশেজ খেলা হয় অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে।
- ২০১৯ সালে হওয়া সর্বশেষ এশেজ ট্রফি জয়ী দয়ী হলো অস্ট্রেলিয়া।
উৎসঃ বিবিসি
৮৭.
পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
  1. ক) ৫.৪৫ কি.মি.
  2. খ) ৬.১৫ কি.মি.
  3. গ) ৭.২৫ কি.মি.
  4. ঘ) ৮.৩৫ কি.মি.
সঠিক উত্তর:
খ) ৬.১৫ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬.১৫ কি.মি.
ব্যাখ্যা

- পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার। প্রস্থ ৭২ ফুট এবং লেন সংখ্যা ৪টি। ভায়াডাক্টের দৈর্ঘ্য ৩.১৮ কি.মি.। দুপাশের সংযোগ সড়কের দৈর্ঘ্য ১৪ কি.মি.।
- মুন্সিগঞ্জের মাওয়া এবং শরীয়তপুরের জাজিরা পয়েন্টে এটি নির্মিত হচ্ছে। দৈর্ঘ্যে এটি দেশের বৃহত্তম সেতু।
উৎসঃ দৈনিক পত্রিকা রিপোর্ট

৮৮.
শান্তিতে অবদানের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদক পেয়েছিলেন?
  1. ক) ফ্রিডম পদক
  2. খ) ম্যাগসেসে পদক
  3. গ) জুলিও কুরী পদক
  4. ঘ) জওহরলাল নেহেরু পদক
সঠিক উত্তর:
গ) জুলিও কুরী পদক
উত্তর
সঠিক উত্তর:
গ) জুলিও কুরী পদক
ব্যাখ্যা

- শান্তিতে অবদানের স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'বিশ্ব শান্তি পরিষদ' জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করে।
- ১৯৭২ সালের ১০ অক্টোবর চিলির সান্টিয়াগো শহরে অনুষ্ঠিত বিশ্ব শান্তি পরিষদের সভায় বঙ্গবন্ধুকে ১৯৫০ সালে প্রবর্তিত জুলিও কুরি শান্তি পদকের জন্যে মনোনীত করা হয়।
- ১৯৭৩ সালের ২৩শে মে ঢাকায় বিশ্ব শান্তি পরিষদ আয়োজিত একটি অনুষ্ঠানে এর তৎকালীন মহাসচিব রমেশ চন্দ্র বঙ্গবন্ধুর হাতে জুলিও কুরি শান্তি পদক তুলে দেন।
(সূত্রঃ কারাগারের রোজনামচা ও আওয়ামীলীগ ওয়েবসাইট।)

৮৯.
SPARSO কি?
  1. ক) একটি কৃষি গবেষণা কেন্দ্র
  2. খ) সরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র
  3. গ) সরকারি কলেরা গবেষণা কেন্দ্র
  4. ঘ) একটি আন্তর্জাতিক পরমাণু গবেষণা কেন্দ্র
সঠিক উত্তর:
খ) সরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
খ) সরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র
ব্যাখ্যা

- SPARRSO (স্পারসো) এর পূর্ণরূপ- Space Research and Remote Sensing Organization (মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র) ।
- এটি বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। স্পারসো প্রতিষ্ঠিত হয় ১৯৮০ সালে এবং এটি ঢাকা শহরের আগারগাঁও এ অবস্থিত।
উৎসঃ স্পারসোর ওয়েবসাইট

৯০.
পরমশূন্য তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড এর সমান?
  1. ক) ২৭৩.১৫° সেন্টিগ্রেড
  2. খ) ২৩৭.১৫° সেন্ট্রিগ্রেড
  3. গ) – ২৭৩.১৫° সেন্টিগ্রেড
  4. ঘ) ০° সেন্টিগ্রেড
সঠিক উত্তর:
গ) – ২৭৩.১৫° সেন্টিগ্রেড
উত্তর
সঠিক উত্তর:
গ) – ২৭৩.১৫° সেন্টিগ্রেড
ব্যাখ্যা

স্থির চাপে গাণিতিকিভাবে যে তাপমাত্রায় যেকোনো গ্যাসের আয়তন শূন্য হয়, সেই তাপমাত্রাকে (-273.15°C বা 0K) পরম শূন্য তাপমাত্রা বলা হয়।
সূত্রঃ পদার্থবিজ্ঞান (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।

৯১.
নিচের কোনটি ভিডিও ফাইল এক্সটেনশন?
  1. ক) .jpg
  2. খ) .exe
  3. গ) .mpg
  4. ঘ) .bmp
সঠিক উত্তর:
গ) .mpg
উত্তর
সঠিক উত্তর:
গ) .mpg
ব্যাখ্যা

- .jpg, .jpeg, .bmp এগুলো image file।
- .exe হল windows platform এর executable file format।
- .mpg, .mpeg হচ্ছে ভিডিও ফাইল ফরমেটের এক্সটেনশন।

৯২.
বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে?
  1. ক) জনাব তাজউদ্দীন আহমদ
  2. খ) সৈয়দ নজরুল ইসলাম
  3. গ) এএইচএম কামারুজ্জামান
  4. ঘ) জেনারেল এমএজি ওসমানী
সঠিক উত্তর:
খ) সৈয়দ নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
খ) সৈয়দ নজরুল ইসলাম
ব্যাখ্যা

- ১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী/মুজিবনগর সরকার গঠিত হয়। ১৭ এপ্রিল এই সরকার শপথ গ্রহণ করে।
মুজিবনগর সরকারের মন্ত্রীসভা:
- রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত (অস্থায়ী) রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম। অর্থাৎ, তিনি বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি।
- প্রধানমন্ত্রী : তাজউদ্দিন আহমদ
- স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী : এএইচএম কামারুজ্জামান (পুরো নাম - আবুল হাসানাত মুহাম্মদ কামারুজ্জান)
- অর্থ ও বাণিজ্যমন্ত্রী : ক্যাপ্টেন এম. মনসুর আলী
- পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী : খন্দকার মুশতাক আহমেদ।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)

৯৩.
একটি বৃত্তের যেকোন দুটি বিন্দুর সংযোজক রেখাকে বলে?
  1. ক) ব্যাস
  2. খ) চাপ
  3. গ) জ্যা
  4. ঘ) ব্যাসার্ধ
সঠিক উত্তর:
গ) জ্যা
উত্তর
সঠিক উত্তর:
গ) জ্যা
ব্যাখ্যা

- বৃত্তের পরিধির যে কোন দুই বিন্দুর সংযোজক সরল রেখাকে জ্যা বলে।
- বৃত্তের কোন জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তবে তাকে ব্যাস বলে এবং বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
- বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যে বক্ররেখা আঁকা হয় তাকে বৃত্তচাপ বলে।
- পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্যকে বলে বৃত্তের পরিধি।

৯৪.
বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে বড় কারখানা কোথায়?
  1. ক) চট্টগ্রাম
  2. খ) পাকশি
  3. গ) আখাউড়া
  4. ঘ) সৈয়দপুর
সঠিক উত্তর:
ঘ) সৈয়দপুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সৈয়দপুর
ব্যাখ্যা

দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা - সৈয়দপুর।
এখানে আরও একটি রেলওয়ে কারখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ওই কারখানাটিতে তৈরি হবে সম্পূর্ণ রেলওয়ে ক্যারেজ বা কোচ। এই কারখানাটি বর্তমান কারখানার উত্তর পাশে দার্জিলিং গেটসংলগ্ন এলাকায় গড়ে তোলা হবে ওই কোচ নির্মাণ কারখানা।
উৎসঃ দৈনিক প্রথম আলো 

৯৫.
জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?
  1. ক) উ থান্ট
  2. খ) আন্তোনিও গুতেরেস
  3. গ) বান কি মুন
  4. ঘ) কফি আনান
সঠিক উত্তর:
খ) আন্তোনিও গুতেরেস
উত্তর
সঠিক উত্তর:
খ) আন্তোনিও গুতেরেস
ব্যাখ্যা

- জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি পর্তুগালের নাগরিক।
- ১ জানুয়ারি ২০১৭ তিনি ৯ম মহাসচিব হিসেবে ৮ম মহাসচিব বান কি মুন এর স্থলাভিষিক্ত হন।
- জাতিসংঘের প্রথম মহাসচিব নরওয়ের ট্রাইগভে লাই।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)

৯৬.
নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের -
  1. ক) যকৃত
  2. খ) কিডনি
  3. গ) ফুসফুস
  4. ঘ) প্লীহা
সঠিক উত্তর:
গ) ফুসফুস
উত্তর
সঠিক উত্তর:
গ) ফুসফুস
ব্যাখ্যা
নিউমোনিয়া ফুসফুসের একটি রোগ যা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট। এ রোগে ফুসফুস আক্রান্ত হয় এবং ফুসফুসের থলিতে অস্বস্তিকর যন্ত্রনা হয়।
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৯৭.
নিচের কোনটি চৌম্বক পদার্থ নয়?
  1. ক) কাঁচা লোহা
  2. খ) ইস্পাত
  3. গ) এলুমিনিয়াম
  4. ঘ) কোবাল্ট
সঠিক উত্তর:
গ) এলুমিনিয়াম
উত্তর
সঠিক উত্তর:
গ) এলুমিনিয়াম
ব্যাখ্যা

- চৌম্বক পদার্থঃ যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় তাদেরকে চৌম্বক পদার্থ বলে। বেশিরভাগ চৌম্বক পদার্থে লোহা থাকে তাই চৌম্বক পদার্থকে ফেরো চৌম্বক পদার্থ বা ফেরোম্যাগনেটিক পদার্থ বলা হয়। ফেরো শব্দটির অর্থ লোহা। উদাহরণঃ লোহা, ইস্পাত, নিকেল, কোবাল্ট।


- অচৌম্বক পদার্থঃ যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে না এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় না তাদেরকে অচৌম্বক পদার্থ বলে। উদাহরণঃ সোনা, রূপা, তামা, পিতল, অ্যালুমিনিয়াম, দস্তা, টিন, কাঠ, কাগজ, প্লাস্টিক, রাবার।

উৎসঃ পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি

৯৮.
ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোনটি?
  1. ক) ক্লোরো ফ্লোরো কার্বন
  2. খ) কার্বন মনো অক্সাইড
  3. গ) কার্বন ডাই অক্সাইড
  4. ঘ) মিথেন
সঠিক উত্তর:
ক) ক্লোরো ফ্লোরো কার্বন
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্লোরো ফ্লোরো কার্বন
ব্যাখ্যা

সিএফসি হলো ক্লোরোফ্লোরো কার্বনের সংক্ষিপ্ত রুপ। এটি বায়ুমণ্ডলের ওজোনস্তরে পৌঁছে ওজোনের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেনে পরিণত করে। এর ফলে ওজোনস্তর হালকা বা ফুটো হয়ে যায়। এই ফাটল দিয়ে মহাজাগতিক বিভিন্ন রশ্মি পৃথিবীতে এসে জীবজগতের ক্ষতিসাধন করে।
উৎসঃ ১১-১২শ শ্রেণির রসায়ন

৯৯.
In a certain code CIRCLE is written as RICELC. How SQUARE is written in that code?
  1. ক) QSUERA
  2. খ) QUSERA
  3. গ) UQSERA
  4. ঘ) UQSAER
সঠিক উত্তর:
গ) UQSERA
উত্তর
সঠিক উত্তর:
গ) UQSERA
ব্যাখ্যা
CIRCLE শব্দের প্রথম ও তৃতীয় স্থানের বর্ণ C, R এবং চতুর্থ ও ষষ্ঠ স্থানের বর্ণ C, E এরা পরস্পর স্থান বিনিময় করলে পাওয়া যায় RICELC
তাহলে SQUARE এর প্রথম ও তৃতীয় স্থানের বর্ণ S, U এবং চতুর্থ ও ষষ্ঠ স্থানের বর্ণ A, E এরা পরস্পর স্থান বিনিময় করলে পাওয়া যায় - UQSERA
১০০.
তাপের একক কি?
  1. ক) ক্যালরি
  2. খ) ফারেনহাইট
  3. গ) কেলভিন
  4. ঘ) সেলসিয়াস
সঠিক উত্তর:
ক) ক্যালরি
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্যালরি
ব্যাখ্যা
ক্যালরি হচ্ছে তাপের একক।
কেলভিন, ফারেনহাইট, সেলসিয়াস হচ্ছে তাপমাত্রার একক।
উৎসঃ ব্রিটানিকা এবং মাধ্যমিক পদার্থবিজ্ঞান