পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
পার্ট-১) বাংলাদেশের সংবিধান। পার্ট-২) নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসনঃ 1) Impact of Values Education and Good Governance in national development; 2) How the element of Good Governance and Values Education can be established in society in a given social context; 3) The benefits of Values Education and Good Governance and the cost society pays adversely in their absence. [পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই, বাংলাদেশের সংবিধান। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC পৌরনীতি বোর্ড বই।]"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্যে ন্যূনতম বয়স কত?
  1. ক) ১৮ বছর
  2. খ) ২৫ বছর
  3. গ) ৩০ বছর
  4. ঘ) ৩৫ বছর
সঠিক উত্তর:
খ) ২৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৫ বছর
ব্যাখ্যা
সংবিধানের ৬৬(১) নং অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স ২৫ বছর।
অন্যদিকে, ৪৮(৪) নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স ৩৫ বছর।
(সূত্র: বাংলাদেশ সংবিধান)
.
সংবিধানের সপ্তম তফসিলের বিষয়বস্তু কী?
  1. ক) বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ
  2. খ) বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতার ঘোষণা
  3. গ) মুজিবনগর সরকার জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র
  4. ঘ) রাষ্ট্রপতি নির্বাচন
সঠিক উত্তর:
গ) মুজিবনগর সরকার জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র
উত্তর
সঠিক উত্তর:
গ) মুজিবনগর সরকার জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র
ব্যাখ্যা
২০১১ সালে ১৫তম সংশোধনী দ্বারা সংবিধানে নতুন করে ৩টি তফসিল (৫ম, ৬ষ্ঠ ও ৭ম তফসিল) যুক্ত করা হয়।
এর মধ্যে,
৫ম তফসিল - ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু প্রদত্ত ঐতিহাসিক ভাষণ।
৬ষ্ঠ তফসিল - ১৯৭১ সালের ২৬শে মার্চ বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতার ঘোষণা
৭ম তফসিল - ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র।
দ্বিতীয় তফসিল – রাষ্ট্রপতি নির্বাচন (বিলুপ্ত)।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
.
সংবিধান অনুসারে নির্বাচন কমিশনারবৃন্দ কত বছরের জন্যে নিয়োগপ্রাপ্ত হন?
  1. ক) ২ বছর
  2. খ) ৩ বছর
  3. গ) ৪ বছর
  4. ঘ) ৫ বছর
সঠিক উত্তর:
ঘ) ৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫ বছর
ব্যাখ্যা
সংবিধানের ১১৮(৩) নং দফা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের পদের মেয়াদকাল দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী ৫ বছর।
প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চার জন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
.
রাজনৈতিক সামাজিকীকরণে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
  1. ক) সিভিল সোসাইটি
  2. খ) নির্বাচন কমিশন
  3. গ) সামাজিক সংঘ
  4. ঘ) রাজনৈতিক দল
সঠিক উত্তর:
ঘ) রাজনৈতিক দল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাজনৈতিক দল
ব্যাখ্যা
রাজনৈতিক দল জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধনকারী হিসেবে কাজ করে। জনগণকে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণে উদ্ধুদ্ধ করে তোলার মাধ্যমে রাজনৈতিক দল রাজনৈতিক সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র – প্রফেসর মো. মোজাম্মেল হক)
.
বিকেন্দ্রীকরণ হলো-
  1. ক) ক্ষমতা কুক্ষিগত করা
  2. খ) ক্ষমতা স্থানীয় পর্যায়ে ছেড়ে দেওয়া
  3. গ) ক্ষমতা কেন্দ্রীভূত করা
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
খ) ক্ষমতা স্থানীয় পর্যায়ে ছেড়ে দেওয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্ষমতা স্থানীয় পর্যায়ে ছেড়ে দেওয়া
ব্যাখ্যা
প্রশাসন ব্যবস্থায় বিকেন্দ্রীকরণ হলো ক্ষমতা কেন্দ্রে বা এক জায়গায় কুক্ষিগত না করে স্থানীয় পর্যায়ে ছেড়ে দেওয়া।
এর ফলে প্রশাসন ব্যবস্থায় গতিশীলতা বৃদ্ধি পায় এবং দৌরাত্ম্য হ্রাস পায়। সুশাসন প্রতিষ্ঠায় বিকেন্দ্রীকরণ ইতিবাচক ভূমিকা পালন করে।
(সূত্র: উচ্চ মাধ্যমিক পৌরনীতি)
.
আমাদের দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির প্রধান কারণ কোনটি?
  1. ক) আমলাতান্ত্রিক হস্তক্ষেপ
  2. খ) মূল্যবোধের অভাব
  3. গ) অর্থনৈতিক অনগ্রসরতা
  4. ঘ) অবনমিত রাজনৈতিক সংস্কৃতি
সঠিক উত্তর:
ঘ) অবনমিত রাজনৈতিক সংস্কৃতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অবনমিত রাজনৈতিক সংস্কৃতি
ব্যাখ্যা
আমাদের দেশে রাজনৈতিক অস্থিরতার প্রধান কারণ হলো অবনমিত রাজনৈতিক সংস্কৃতি।
রাজনৈতিক সংস্কৃতি হলো সেসব মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধ যা মানুষের রাজনৈতিক আচরণ ও মূল্যবোধকে নিয়ন্ত্রণ করে।
আমাদের দেশে রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান সমূহের মধ্যে রাজনৈতিক সংস্কৃতি অবনমিতার কারণে দেশে রাজনৈতিক অস্থিরতা চলমান।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি : প্রথমপত্র-মো. মোজাম্মেল হক)
.
দুর্নীতি একটি-
  1. ক) গুণ
  2. খ) প্রথা
  3. গ) আদর্শ
  4. ঘ) ব্যাধি
সঠিক উত্তর:
ঘ) ব্যাধি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্যাধি
ব্যাখ্যা
গৃহিত নীতি ও পদ্ধতির লঙ্ঘনই হলো দুর্নীতি। এটি একটি সামাজিক ব্যাধি যা আমাদের দেশে সুশাসনের প্রধান অন্তরায়। এর বিস্তৃতি সর্বত্র। দুর্নীতি বিস্তৃতির অন্যতম প্রধান কারণ মূল্যবোধের অবক্ষয়।
.
নিচের কোনটি রাষ্ট্রের ঐচ্ছিক কাজ?
  1. ক) আইন প্রণয়ন করা
  2. খ) রাজস্ব আদায় করা
  3. গ) নিরাপত্তা বিধান করা
  4. ঘ) যোগাযোগ অবকাঠামো নির্মাণ করা
সঠিক উত্তর:
ঘ) যোগাযোগ অবকাঠামো নির্মাণ করা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যোগাযোগ অবকাঠামো নির্মাণ করা
ব্যাখ্যা
রাষ্ট্রের অস্তিত্ব, স্বাধীনতা ও জনগণের অধিকার সংরক্ষণের জন্যে রাষ্ট্র যেসব কার্যাবলি সম্পন্ন করে থাকে সেগুলো হলো রাষ্ট্রের অপরিহার্য বা আবশ্যিক কার্যাবলি।
এগুলোর মধ্যে রয়েছে আইন প্রণয়ন করা, দেশ রক্ষা করা বা নিরাপত্তা বিধান করা, রাজস্ব আদায় করা প্রভৃতি।
অন্যদিকে, রাষ্ট্রের যাবতীয় জনকল্যাণমূলক কাজ হলো ঐচ্ছিক কাজ। যেমনঃ নিরক্ষরতা দূরীকরণ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ অবকাঠামো নির্মাণ ইত্যাদি।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী)
.
নিচের কোনটি সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত?
  1. ক) জনসংখ্যা স্ফীতি
  2. খ) বাল্যবিবাহ
  3. গ) কুসংস্কার
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
জনসংখ্যা স্ফীতি, নিরক্ষরতা, কুসংস্কার, দারিদ্র্য, যৌতুক প্রথা, বাল্যবিবাহ প্রভৃতি আমাদের দেশে প্রচলিত কতগুলো সামাজিক সমস্যা।
এসব সামাজিক সমস্যার ফলে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : সপ্তম শ্রেণী)
১০.
কোনটি একটি সামাজিক কুপ্রথা?
  1. ক) দারিদ্র্য
  2. খ) যৌতুক
  3. গ) নিরক্ষরতা
  4. ঘ) অপুষ্টি
সঠিক উত্তর:
খ) যৌতুক
উত্তর
সঠিক উত্তর:
খ) যৌতুক
ব্যাখ্যা
বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা বা অনাচার হলো যৌতুক প্রথা।
বিয়ের সময় বর বা কনে পক্ষ কর্তৃক বিপরীত পক্ষের নিকট অর্থ বা সম্পদ দাবী ও গ্রহণ করা যৌতুক নামে পরিচিত।
বাংলাদেশের সর্বত্রই এই প্রথা বিদ্যমান রয়েছে। বাংলাদেশর আইনে যৌতুক দেওয়া ও নেওয়া দুটোই নিষিদ্ধ।
এই প্রথার পেছনে মূল কারণ হলো দারিদ্র্য। এছাড়া অশিক্ষা, অর্থলিপ্সা, আইনের যথার্থ প্রয়োগ না হওয়া প্রভৃতি যৌতুক প্রথার জন্যে দায়ী। যৌতুক প্রথা নারী নির্যাতনের অন্যতম কারণ হিসেবে বিবেচিত।
(সূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : সপ্তম শ্রেণী)
১১.
নিচের কোনটি সরকারি ক্রয়ে স্বচ্ছতা বৃদ্ধি করেছে?
  1. ক) E-TP
  2. খ) E-GP
  3. গ) E-Banking
  4. ঘ) E-GG
সঠিক উত্তর:
খ) E-GP
উত্তর
সঠিক উত্তর:
খ) E-GP
ব্যাখ্যা
E-GP হলো Electronic Government Procurement.
সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অবাধ প্রতিযোগিতা নিশ্চিতকরার লক্ষ্যে বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন সেন্ট্রাল প্রকিউমেন্ট ইউনিট E-GP চালু করে। এর মাধ্যমে সরকারের যাবতীয় ক্রয় কর্মকাণ্ড অনলাইনে পরিচালিত হয়।
(সূত্রঃ eprocure.gov.bd)
১২.
Ethics শব্দটির উদ্ভব কোন ভাষা থেকে?
  1. ক) স্পেনিশ
  2. খ) গ্রিক
  3. গ) ল্যাটিন
  4. ঘ) পর্তুগিজ
সঠিক উত্তর:
খ) গ্রিক
উত্তর
সঠিক উত্তর:
খ) গ্রিক
ব্যাখ্যা
ইংরেজি Ethics শব্দটির উদ্ভব গ্রিক শব্দ Ethos থেকে।
Ethos শব্দটির অর্থ হলো ঐচ্ছিক আচরণ। অর্থাৎ Ethics বা নীতিবিদ্যা হলো মানুষের ঐচ্ছিক আচরণের রীতিনীতি সম্পর্কিত বিজ্ঞান।
(সূত্রঃ দর্শন : স্নাতক শ্রেণী)
১৩.
কোন দেশে দ্বি-দলীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে?
  1. ক) পাকিস্তান
  2. খ) চীন
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
উল্লিখিত অপশন সমূহের মধ্যে যুক্তরাষ্ট্রে দ্বি-দলীয় ব্যবস্থা বিদ্যমান। দেশটিতে ডেমোক্র্যাটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি নামে দুটো রাজনৈতিক দলের প্রাধান্য বিদ্যমান।
অন্যদিকে, চীনে একদলীয় ব্যবস্থা এবং ভারত, পাকিস্তান, বাংলাদেশ প্রভৃতি দেশে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র : প্রফেসর মো. মোজাম্মেল হক)