পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৩৭
সিলেবাস
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সম্পূর্ণ [৭৫ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৩৭ প্রশ্ন

.
HDTV এর পূর্ণরূপ কোনটি?
  1. ক) High-Definition Television
  2. খ) High Definition Telecasting
  3. গ) Highly Developed Television
  4. ঘ) Higher DPI Television
ব্যাখ্যা

HDTV
Stands for "High Definition Television."
HDTV is a high-quality video standard developed to replace older video formats often referred to as SDTV (standard-definition television).

.
কম্পিউটারে একটি ASCII ক্যারেক্টারের জন্য কতটুকু মেমোরি প্রয়োজন?
  1. ক) ৮ কিলোবাইট
  2. খ) ১ বাইট
  3. গ) ১ বিট
  4. ঘ) ১৬ কিলোবাইট
ব্যাখ্যা
অ্যাস্কি বা ASCII এর পূর্ণরূপ হল American Standard Code for Information Interchange। কম্পিউটার ও বিভিন্ন ধরনের টেলিযোগাযোগের যন্ত্র সহ অন্যান যেসব যন্ত্রে বর্ণভিত্তিক (Text Based) ইন্টারফেস দরকার হয় তাতে ব্যবহারের জন্য ইংরেজি ভাষার উপর ভিত্তি করে তৈরি করা একধরনের character encoding এই অ্যাস্কি। ইংরেজি ছাড়াও অন্যান ভাষার সুবিধা দিতে পারে যেসব আধুনিক character encoding তাদেরও অনেকে ঐতিহাসিক দিক থেকে অ্যাস্কির সাথে কোনভাবে সম্পর্কিত। সর্বশেষ প্রকাশিত সংষ্করণ অনুযায়ী অ্যাস্কি কোডের ধারণক্ষমতা ১২৮ টি বর্ণ, তার মধ্যে ৯৫টি ছাপারযোগ্য বর্ণ এবং ৩৩টি নিয়ন্ত্রণ সংকেত (control characters) হিসেবে ব্যবহৃত হয়।
.
যে স্মৃতিতে তথ্য শুধু পাঠ করা যায় কিন্তু নতুন তথ্য সংযোজন করা যায় না তাকে কি বলে?
  1. ক) RAM
  2. খ) ROM
  3. গ) CD
  4. ঘ) DVD
ব্যাখ্যা

ROM এ তথ্য স্থায়ীভাবে সংরক্ষিত হয়। এতে কোন তথ্য যুক্ত করা যায় না। RAM এ তথ্য মুছে ফেলে নতুন তথ্য সংযোজন করা যায়।
সূত্রঃ উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (মাহবুবুর রহমান)

.
ছোট থেকে বড় ক্রমানুযায়ী সাজানো কে কি বলে?
  1. ক) ডিসেন্ডিং
  2. খ) অ্যাসেন্ডিং
  3. গ) ইন্টারপ্রিট
  4. ঘ) ডিজাইন
ব্যাখ্যা

ছোট থেকে বড় বা A TO Z ক্রমানুসারে সাজানোকে অ্যাসেন্ডিং এবং Z to A ক্রমানুসারে সাজানোকে ডিসেন্ডিং বলে।
সুত্রঃ নবম দশম (ভোকেশনাল) কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (NCTB board বই)

.
নিচের কোনটি কম্পিউটারের নিচু স্তরের ভাষা?
  1. ক) FORTRAN
  2. খ) Assembly Language
  3. গ) COBOL
  4. ঘ) ক ও গ উভয়ই
ব্যাখ্যা
মেশিন ল্যাংগুয়েজ ও এসেম্বলি ল্যাংগুয়েজ হচ্ছে Low level Language যা যথাক্রমে প্রথম ও দ্বিতীয় প্রজন্মের ভাষা। তৃতীয় প্রজন্ম থেকে হাই লেভেল ল্যাংগুয়েজ ব্যবহার হয়ে আসছে। যেমন- Python, Java, C, C++, ALGOL, Fortran ইত্যাদি।
.
প্রোগ্রামিং ভাষা -
  1. ক) Ruby
  2. খ) CSS
  3. গ) jQuery
  4. ঘ) ক ও গ উভয়ই
ব্যাখ্যা

CSS - Cascading Style Sheets
jQuery - Is a Javascript Library.
Ruby - Programming Language

.
ফ্লোচার্ট প্রোগ্রামে একই ধরনের কাজ বারবার করার প্রয়োজন হলে কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) লুপ
  2. খ) জাম
  3. গ) কানেক্টর
  4. ঘ) প্রক্রিয়াকরণ
ব্যাখ্যা
সাধারণত ফ্লোচার্টের একই কাজ বারবার করার জন্য লুপ ব্যবহার করা হয়ে থাকে।
.
বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক অংককে কি বলে?
  1. ক) বিট
  2. খ) বাইট
  3. গ) নিবল
  4. ঘ) পাল
ব্যাখ্যা

বাইনারি সংখ্যা পদ্ধতি ০ এবং ১ এই দুটি মৌলিক অঙ্ককে বিট বলে। Binary Digit শব্দটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট (Bit)।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাহবুবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

.
ডাটা প্রসেসর পূর্বে কোথায় অস্থায়ীভাবে সংরক্ষিত হয়?
  1. ক) কন্ট্রোল ইউনিটে
  2. খ) কিবোর্ডে
  3. গ) মনিটরে
  4. ঘ) রেজিস্টারে
ব্যাখ্যা
রেজিস্টার হচ্ছে CPU এর একটি অংশ। এসব রেজিস্টারে দ্রুত লিখন ও পঠন সম্ভব। গাণিতিক যুক্তি অংশে তথ্য প্রক্রিয়াকরণে এসব রেজিস্টার সাহায্য করে। কোনাে একটি কাজ সম্পাদনের সময় এ সমস্ত রেজিস্টার সাময়িকভাবে ডাটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। বিভিন্ন কাজে বিভিন্ন রেজিস্টার ব্যবহৃত হয়। অপারেশনের ফল এখানে সাময়িকভাবে সঞ্চিত থাকে।
রেফারেন্সঃ নবম দশম শ্রেণীর কম্পিউটার (ভোকেশনাল)
১০.
OR গেইট এর কাজ কি?
  1. ক) যোগ করা
  2. খ) বিয়োগ করা
  3. গ) গুণ করা
  4. ঘ) ভাগ করা
ব্যাখ্যা

OR গেইট যোগ পদ্ধতিতে কাজ সম্পাদন করে থাকে এবং AND গুণন পদ্ধতিতে কাজ সম্পাদন করে থাকে।
সূত্রঃ উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (মাহবুবুর রহমান)

১১.
কোনটি ব্রাউজার নয়?
  1. ক) অপেরা
  2. খ) ক্রোম
  3. গ) ফায়ারফক্স
  4. ঘ) ইউটিউব
ব্যাখ্যা

ইউটিউব ভিডিও শেয়ারিং মাধ্যম এবং বাকিগুলো ব্রাউজার

১২.
কোনটি অনুবাদক প্রোগ্রাম নয়?
  1. ক) কম্পাইলার
  2. খ) ইন্টারপ্রেটার
  3. গ) এসেম্বলার
  4. ঘ) ওরাকল
ব্যাখ্যা

উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করতে যে সফটওয়্যারের প্রয়োজন হয় তাকে বলে অনুবাদক সফটওয়্যার।
অনুবাদক সফটওয়্যার তিন প্রকার।
যথা- কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার।
এসেম্বলার ও কম্পাইলার উভয়েই গৌণ মেমোরিতে থাকে৷ প্রয়োজনের সময় তাদেরকে র‍্যামে আনা হয়৷
কম্পাইলার পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে
ইন্টারপ্রেটার এক লাইন করে পড়ে এবং অনুবাদ করে।
অ্যাসেম্বলার অ্যাসেম্বলি ভাষায় রচিত প্রোগ্রামকে মেশিন ভাষার বস্তু প্রোগ্রামে অনুবাদ করতে ব্যবহৃত হয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান

১৩.
যেকোনো নাম কোন ধরনের ডেটা টাইপ?
  1. ক) লজিক্যাল
  2. খ) নাম্বার
  3. গ) টেক্সট
  4. ঘ) কারেন্সি
ব্যাখ্যা
ফিল্ড হচ্ছে ডেটাবেজের ভিত্তি ও ক্ষুদ্রতম ডেটা ইউনিট। কয়েকটি অক্ষর নিয়ে গঠিত হয় এক একটি ফিল্ড৷ নাম, পদবি, চাকুরিতে যোগদানের তারিখ, বেতন ভাতা ইত্যাদি হচ্ছে এক একটি ফিল্ডের উদাহরণ৷ প্রতিটি ফিল্ডের একটি নির্দিষ্ট ডেটা টাইপ থাকে। যেমনঃ নাম হলো টেক্সট ফিল্ড, বেতন হলো সংখ্যা ফিল্ড ইত্যাদি৷
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি৷
১৪.
কোনটির ডাটা ট্রান্সফারের রেট বেশি?
  1. ক) সিডি
  2. খ) ডিভিডি
  3. গ) ব্লু-রে ডিস্ক
  4. ঘ) ফ্লপি ডিস্ক
ব্যাখ্যা

সিডি রম এর ডাটা ট্রান্সফারের স্পিড 150 এবিএস ,ডিভিডির 1385 কেবিএস, ব্লু-রে ডিস্ক 4.74 এমবি।
সূত্রঃ নবম দশম (ভোকেশনাল) কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (NCTB board বই)

১৫.
কোনটি কম্পিউটারের জন্য ক্ষতিকর?
  1. ক) IDM
  2. খ) ম্যালওয়ার
  3. গ) AVG
  4. ঘ) Norton
ব্যাখ্যা

ম্যালওয়ার হল কম্পিউটারের জন্য ক্ষতিকর ভাইরাস। ম্যালওয়ার হল এমন একটা সফটওয়্যার ব্যবহারকারীর অজান্তে কম্পিউটারের ঢুকে তার কম্পিউটার সিস্টেমকে ক্ষতিসাধন করে থাকে । এজন্য এন্টিভাইরাস ব্যবহার করা হয়।
সূত্রঃ নবম দশম (ভোকেশনাল) কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (NCTB বোর্ড বই)

১৬.
কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম নয়?
  1. ক) ইমো
  2. খ) ইনস্টাগ্রাম
  3. গ) স্ন্যাপচ্যাট
  4. ঘ) ইয়াহু
ব্যাখ্যা

ইয়াহু একটি Search Engine।
সূত্রঃ উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (মাহবুবুর রহমান)

১৭.
আইবিএম কত সালে পার্সোনাল কম্পিউটার তৈরি করে?
  1. ক) 1979
  2. খ) 1980
  3. গ) 1981
  4. ঘ) 1983
ব্যাখ্যা
The first IBM PC, formally known as the IBM Model 5150, was based on a 4.77 MHz Intel 8088 microprocessor and used Microsoft´s MS-DOS operating system.
১৮.
সর্বপ্রথম বাণিজ্যিক কম্পিউটার কোনটি?
  1. ক) Mark-1
  2. খ) ইউনিভ্যাক
  3. গ) এনিয়াক
  4. ঘ) এবিসি
ব্যাখ্যা
- প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার- এডস্যাক (EDSAC),
- প্রথম বৈদ্যুতিক কম্পিউটার মার্ক- ১ (Mark-1),
- প্রথম পূর্ণাঙ্গ বৈদ্যুতিক কম্পিউটার এনিয়াক-১ (ENIAC-1) এবং
- বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার ও ডিজিটাল কম্পিউটার - ইউনিভ্যাক-১ (UNIVAC-1)।
১৯.
ইন্টিগ্রেটেড সার্কিট ইলেকট্রনিক্স বর্তনী হলো একটি-
  1. ক) অতি সাধারণ বর্তনী
  2. খ) অতি সস্তা দামের বর্তনী
  3. গ) অতি সহজ বর্তনী
  4. ঘ) অতি ছোট টুকরা সিলিকনের টুকরার উপর তৈরি অতি ক্ষুদ্র বর্তনী
ব্যাখ্যা
ইন্টিগ্রেটেড সার্কিট হলো সে বর্তনী যাতে বর্তনীর উপাংশগুলো একটি ক্ষুদ্র অর্ধপরিবাহক চিপে বিশেষ প্রক্রিয়ায় গঠন করা হয় যারা স্বয়ংক্রিয়ভাবে ঐ চিপের অংশ। সাধারণভাবে মাইক্রো সার্কিট হলো ইলেকট্রনিক যন্ত্রাংশের ক্ষুদ্রতম সমাবেশ। আইসি হলো এক ধরনের মাইক্রো সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিটের ক্ষুদ্র অর্ধপরিবাহক চিপে সাধারণত থাকে- রোধক, ধারক, ডায়োড, ট্রানজিস্টর ইত্যাদি।
২০.
সরাসরি ফরম্যাট করা যায় না?
  1. ক) হার্ডডিস্ক
  2. খ) সিডি
  3. গ) রিমিক্স
  4. ঘ) ফ্লপি ডিস্ক
২১.
‘পরম’ নামে সুপার কম্পিউটার তৈরি করে কোন দেশ?
  1. ক) পাকিস্তান
  2. খ) নেপাল
  3. গ) ভারত
  4. ঘ) চীন
ব্যাখ্যা
PARAM is a series of supercomputers designed and assembled by the Centre for Development of Advanced Computing (C-DAC) in Pune, India.
২২.
কোনটি এন্টিভাইরাস নয়?
  1. ক) McAfee
  2. খ) AVG
  3. গ) Avast
  4. ঘ) ফায়ারওয়াল
ব্যাখ্যা

Antivirus software গুলো হল Avira, Bitdefender, Avast, Norton ইত্যাদি।
ফায়ারওয়াল হলো কম্পিউটার নেটওয়ার্কের একটি সুরক্ষা ব্যবস্থা যা নেটওয়ার্ককে অনাদিষ্ট প্রবেশ বা হ্যাকিং থেকে রক্ষা করে। ফায়ারওয়াল হিসেবে বিভিন্ন ধরনের সফটওয়্যার (যেমনঃ উইন্ডোজ ফায়ারওয়াল), রাউটার, কম্পিউটার, প্রক্সি সার্ভার ইত্যাদি ব্যবহার করা হয়।
সূত্রঃ কম্পিউটারহোপ ওয়েবসাইট

২৩.
কোনটি অক্টাল সংখ্যার উদাহরণ?
  1. ক) 392
  2. খ) 287
  3. গ) 178
  4. ঘ) 167
ব্যাখ্যা
যে সংখ্যা পদ্ধতিতে আটটি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এ পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক গুলো হলো- ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ৮। যেমন- ৭১৪, ৭৬৫, ৫৬৭
২৪.
(31)10 = (?)2
  1. ক) 11111
  2. খ) 10101
  3. গ) 1110
  4. ঘ) 101111
ব্যাখ্যা

ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরঃ
পূর্ণ সংখ্যার ক্ষেত্রে-
ধাপ-১ঃ সংখ্যাটিকে টার্গেট সংখ্যা পদ্ধতির বেজ (২) দিয়ে ভাগ করতে হবে।
ধাপ-২ঃ ধাপ-১ ভাগফলকে নিচে এবং ভাগশেষকে ডানে লিখতে হবে।
ধাপ-৩ঃ ধাপ-১ এর ভাগফলকে পুনরায় টার্গেট সংখ্যা পদ্ধতির বেজ (২) দিয়ে ভাগ করতে হবে।
ধাপ-৪ঃ ধাপ-৩ এর ভাগফলকে নিচে ও ভাগশেষকে ডানে লিখতে হবে।
এই প্রক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ না ভাগফল শুন্য (0) হয়। অতঃপর ভাগশেষগুলোকে নিচ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখলে ডেসিমেল পূর্ণসংখ্যাটির সমতুল্য বাইনারি মান পাওয়া যাবে।

যেমন ৩১ এর ক্ষেত্রে,
৩১ / ২ = ১৫ ভাগশেষ - ১
১৫ / ২ = ৭ ভাগশেষ - ১
৭ / ২ = ৩ ভাগশেষ - ১
৩ / ২ = ১ ভাগশেষ - ১
১ / ২ = ০ ভাগশেষ - ১

অর্থাৎ, দশমিক সংখ্যা ৩১-এর বাইনারি রূপ = (১১১১১)

২৫.
বুলিয়ান আলজেবরা কয়টি স্তরের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে?
  1. ক) এক স্তর
  2. খ) দুই স্তর
  3. গ) তিন স্তর
  4. ঘ) সাত স্তর
ব্যাখ্যা
বুলিয়ান আলজেবরা মূলত লজিকের সত্য এবং মিথ্যা এই দুই স্তরের উপর ভিত্তি করে তৈরি হয়েছে।
বুলিয়ান আলজেবরার এই দ্বিস্তরীয় বৈশিষ্ট্যের জন্য পরবর্তিকালে যখন কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতির প্রবর্তন হলো তখন বুলিয়ান আলজেবরার সত্য এবং মিথ্যাকে বাইনারি ১ এবং ০ দিয়ে পরিবর্তন করা হয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
২৬.
রিপিটার এর কাজ কি?
  1. ক) অনুবাদ করা
  2. খ) একই কাজ বারবার করা
  3. গ) নেটওয়ার্ক সিগন্যাল কে শক্তিশালী করে অধিক দূরত্ব প্রেরণ করা
  4. ঘ) নেটওয়ার্কে ট্রাফিক বৃদ্ধি করা
ব্যাখ্যা
রিপিটার দুর্বল ও অপেক্ষাকৃত বেশি দূরত্বে সিগন্যাল প্রেরণ করার জন্য ব্যবহৃত হয়। এটা সিগন্যালকে শক্তিশালী করে অধিক দুরত্বে প্রেরণ করে থাকে।
২৭.
টেলিগ্রাফ এ ব্যবহৃত হয় -
  1. ক) ন্যারো ব্যান্ড
  2. খ) ব্রডব্যান্ড
  3. গ) ভয়েস ব্যান্ড
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
ন্যারো ব্যান্ড: এ ব্যান্ডে ডাটা চলাচলের গতি সাধারণত ৪৫ থেকে ৩০০ বিপিএস হয়ে থাকে। ধীরগতি ডাটা স্থানান্তরে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়। সাধারণত টেলিগ্রাফির ক্ষেত্রে এই ব্যান্ডটির ব্যবহার বেশি লক্ষ করা যায়। টেলিগ্রাফির ক্ষেত্রে ন্যারো ব্যান্ড সাধারণত ৩০০ থেকে ৩৪০০ হার্টজ ফ্রিকুয়েন্সি প্রদান করে থাকে। টেলিগ্রাফিতে তারের ব্যবহার বেশি হওয়ায় ডাটা স্থানান্তর গতি কম, তাই এ ক্ষেত্রে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়।
২৮.
কোনটি সাধারণত Organizations এর gTLD হিসেবে ব্যবহৃত হয়?
  1. ক) .net
  2. খ) .org
  3. গ) .com
  4. ঘ) .edu
ব্যাখ্যা
Generic top-level domains (gTLDs) are one of the categories of top-level domains (TLDs)। Organization এর জন্য সাধারণত .org ডোমেইন ব্যবহৃত হয়।
২৯.
বাংলাদেশকে প্রথম VOLTE প্রযুক্তি চালু করতে?
  1. ক) রবি
  2. খ) গ্রামীণফোন
  3. গ) বাংলালিংক
  4. ঘ) টেলিটক
ব্যাখ্যা

১৩ ফেব্রুয়ারী ২০২০ সালে রবি প্রথম 4G প্রযুক্তি ভিত্তিক সেবা Voice Over LTE বা VOLTE চালু করে। এর মাধ্যমে কল কানেক্ট হতে আগের চেয়ে কম সময় লাগবে এবং ভয়েস কোয়ালিটি উন্নত হবে। গ্রামীণফোন VOLTE চালু করে ২০ জুন ২০২০ সালে। সুত্রঃ রবি ও গ্রামীণফোনের অফিসিয়াল ওয়েবসাইট।

৩০.
fiverr.com কি?
  1. ক) সার্চ ইঞ্জিন
  2. খ) ব্রাউজার
  3. গ) ফ্রিল্যান্স মার্কেটপ্লেস
  4. ঘ) ক্যাপিটাল মার্কেট
ব্যাখ্যা
ফ্রিল্যান্স মার্কেটপ্লেস হচ্ছে, Upwork, Freelancer.com, Fiverr and Guru.com ইত্যাদি।
বিঃদ্রঃ ২০১৫ সালে Elance and oDesk দুটি প্ল্যাটফর্ম একত্রিত হয়ে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস Upwork.com গঠিত হয়।
৩১.
গ্লোবাল ভিলেজ ধারণার প্রবর্তক কে?
  1. ক) মার্শাল ম্যাকলুহান
  2. খ) স্টিভ জবস
  3. গ) বিল গেটস
  4. ঘ) উইলিয়াম জোন্স
ব্যাখ্যা
কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক মার্শাল ম্যাকলুহান (Marshall McLuhan) সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম কথাটি ব্যবহার করেন। মার্শাল ম্যাকলুহান ১৯১১ সালের ২১ জুলাই জন্মগ্রহণ করেন এবং ১৯৮০ সালের ৩১ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি সর্বপ্রথম ১৯৬২ সালে তাঁর রচিত ‘The Gutenberg Galaxy: The Making of Typographic’ গ্রন্থে বিশ্বগ্রামের ধারণা দেন।
৩২.
কম্পিউটারের ক্ষতিকারক প্রোগ্রামের নামকরণ VIRUS করেন কে?
  1. ক) মার্ক হেনরি
  2. খ) মিশেল নিয়ন
  3. গ) ফ্রেড কোহেন
  4. ঘ) হেনরি রবার্টস
ব্যাখ্যা
VIRUS বা Vital Information Resources Under Siege ভাইরাস হল এক ধরনের সফটওয়্যার যা তথ্য-উপাত্তকে আক্রমণ করে এবং যার সংখ্যা বৃদ্ধির ক্ষমতা রয়েছে। ১৯৮০ সালে নিউ হ্যাভেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফ্রেড কোহেন সর্বপ্রথম এরূপ সফটওয়্যারের নামকরণ VIRUS করেন। স্টোন, ভিয়েনা, সিআইএইচ, ফোল্ডার প্রভৃতি কম্পিউটার ভাইরাসের উদাহরণ।
সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণী
৩৩.
কাকে মোবাইল ফোনের জনক বলা হয়?
  1. ক) Martin Cooper
  2. খ) Xing li
  3. গ) Daniel bruce
  4. ঘ) Alfred Hockham
ব্যাখ্যা
মোবাইল অর্থ ভ্রাম্যমান বা 'স্থানান্তরযোগ্য'। মোটোরোলা কোম্পানিতে কর্মরত ডঃ মার্টিন কুপার এবং জন ফ্রান্সিস মিচেলকে প্রথম মোবাইল ফোনের উদ্ভাবকের মর্যাদা দেয়া হয়ে থাকে। তাঁরা ১৯৭৩ সালের এপ্রিলে প্রথম সফলভাবে একটি প্রায় ১ কেজি ওজনের হাতে ধরা ফোনের মাধ্যমে কল করতে সক্ষম হন। মোবাইল ফোনের প্রথম বাণিজ্যিক সংস্করণ বাজারে আসে ১৯৮৩ সালে, ফোনটির নাম ছিল মোটোরোলা ডায়না টিএসি ৮০০০এক্স।
Source: CNN
৩৪.
কোনটি HTML ক্লোজিং ট্যাগ?
  1. ক) < table>
  2. খ) <table>/
  3. গ) ;<\table>
  4. ঘ) </table>
ব্যাখ্যা
 <table> ওপেনিং ট্যাগ আর </table> HTML ক্লোজিং ট্যাগ।
৩৫.
HTML কোড H<sup>2</sup>O এর ফলাফল কি?
  1. ক) H2O
  2. খ) H2O
  3. গ) H2O
  4. ঘ) HO
ব্যাখ্যা

<sup> Superscript - এই ট্যাগের ভেতরে থাকলে টেক্সট উপরে চলে যাবে।
<sub> Subscript - এই ট্যাগের ভেতরে থাকলে টেক্সট নিচে চলে যাবে।
সূত্রঃ উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (মুজিবুর রহমান)

৩৬.
BTCL কবে প্রতিষ্ঠা হয়?
  1. ক) ২০০৪
  2. খ) ১৯৭৬
  3. গ) ১৯৯১
  4. ঘ) ২০০৮
ব্যাখ্যা
2008: Bangladesh Telegraph & Telephone Board (BTTB) was converted into Bangladesh Telecommunications Company Limited (BTCL) on 01 July with 100 shares owned by Government and with 9 directors, headed by secretary of Ministry of Post and Telecommunications (01 July 2008)
৩৭.
ব্লুটুথ এর উদ্ভাবক কোন কোম্পানি?
  1. ক) স্যামসাং
  2. খ) এরিকসন
  3. গ) নোকিয়া
  4. ঘ) সনি
ব্যাখ্যা

১RS-232 ডেটা ক্যাবলের বিকল্প হিসেবে সুইডিশ কোম্পানির টেলিকম জায়ান্ট এরিকসন কোম্পানি ১৯৯৪ সালে ব্লুটুথ উদ্ভাবন করে। ডেনমার্কের রাজা Harald Bluetooth-এর নাম অনুসারে ব্লুটুথের নামকরণ করা হয়।