পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২৪০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] বিষয়: সাধারণ জ্ঞান টপিক: আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জোট ও প্রতিষ্ঠান (আঞ্চলিক, স্বেচ্ছাসেবী, মানবাধিকার, পরিবেশ ও নিরাপত্তা সংক্রান্ত) [যেমন: ASEAN, NATO, Commonwealth, NAM, OIC, BIMSTEC, BRICS, CIRDAP, G-7, SAARC, Green Peace, Red Cross, Rotary International, Oxfam, Amnesty, Transperency International, Human Rights Watch প্রভৃতি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
নিচের কোনটি ASEAN এর মূলমন্ত্র (Motto) হিসেবে বিবেচিত?
  1. One Identity, United We Stand, One Community
  2. One Vision, One Identity, One Community
  3. Cooperation for Peace, One Community
  4. One Vision, One Identity, our Country
ব্যাখ্যা

আসিয়ান (ASEAN):
• দক্ষিণ-পূর্ব এশীয় জাতিসমূহের সংগঠন বা Association of Southeast Asian Nations সংক্ষেপে ASEAN নামে পরিচিত।
• ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই আঞ্চলিক সহযোগিতা সংস্থার প্রধান কার্যালয় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত।
• মূলমন্ত্র/Motto - “One Vision, One Identity, One Community”.
•  আসিয়ান দিবস পালিত হয় - ৮ ই আগস্ট।
• বর্তমান সদস্য দেশ ১০টি, দেশগুলো হল:
- মালয়েশিয়া,
- থাইল্যান্ড,
- ফিলিপাইন,
- সিঙ্গাপুর,
- ইন্দোনেশিয়া,
- ব্রুনাই,
- ভিয়েতনাম,
- লাওস,
- মিয়ানমার,
- কম্বোডিয়া।

সূত্র: আসিয়ান অফিসিয়াল ওয়েবসাইট।

.
ন্যাটো জোটের রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. স্টকহোম, সুইডেন
  2. ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
  3. ব্রাসেলস, বেলজিয়াম
  4. কোনটি নয়
ব্যাখ্যা

• NATO এর পূর্ণরূপ - North Atlantic Treaty Organization.
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২টি।
- বর্তমান সদস্য ৩২টি। (২ ফেব্রুয়ারি ২০২৫)
- সর্বশেষ সদস্য দেশ - সুইডেন।
- এর সদর দপ্তর ব্রাসেলস।
- বর্তমান মহাপরিচালক- মার্ক রুট।
- ন্যাটো জোটের রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র ব্রাসেলস, বেলজিয়াম।

সূত্র: ন্যাটো ওয়েবসাইট।[লিংক]

.
বর্তমানে কমনওয়েলথ (Commonwealth)-এর প্রধান কে? (ফেব্রুয়ারি ২০২৫)
  1. রাজা দ্বিতীয় চার্লস
  2. রাজা চার্লস আর্থারিও প্রিন্স
  3. রাজা তৃতীয় চার্লস
  4. রাজা ফিলিপ প্রিয়ারিও জর্জ
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

কমনওয়েলথ (Commonwealth):
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট। এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য ৫৬টি।
- বর্তমান প্রধান: রাজা তৃতীয় চার্লস।
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয় ।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।

উৎস: Commonwealth ওয়েবসাইট।

.
নিচের কোন রাজনৈতিক ব্যক্তিত্ব Non-Aligned Movement (Nam) প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত?
  1. ড. আহমদ সুকর্ণ
  2. মার্শাল জোসিপ টিটো
  3. ড. কোয়ামে নক্রুমাহ
  4. উপরোক্ত সবগুলো
ব্যাখ্যা

Non-Aligned Movement (Nam):
• প্রথম সম্মেলন: ১৯৬১ সালে, বেলগ্রেড।
• বর্তমান সদস্য দেশ: ১২১টি,
• শীর্ষ সম্মেলন: প্রতি ৪ বছর পরপর অনুষ্ঠিত হয়।
• সদর দপ্তর: নেই।

⇒ ন্যামের প্রতিষ্ঠাতা ছিলেন পাঁচ বিশ্ব রাজনৈতিক ব্যক্তিত্ব:
১. ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট ড. আহমদ সুকর্ণ।
২. ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু।
৩. যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসিপ টিটো।
৪. মিসরের দ্বিতীয় প্রেসিডেন্ট জামাল আবদুল নাসের।
৫. ঘানার প্রেসিডেন্ট ড. কোয়ামে নক্রুমাহ।

উৎস: NAM ওয়েবসাইট।

.
নিচের কোন শহরে CIRDAP এর সদর দপ্তর অবস্থিত?
  1. ভিয়েনটিয়ানে
  2. ম্যানিলা
  3. তেহরান
  4. ঢাকা
ব্যাখ্যা
• CIRDAP:
• পূর্ণরূপ: Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
• প্রতিষ্ঠাতা সংস্থা: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)।
• এটি একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।

• প্রতিষ্ঠাকাল: ৬ জুলাই, ১৯৭৯ সালে।
• সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ। 
• সদস্য সংখ্যা: ১৫টি।
• সদস্য দেশসমূহ:
- দক্ষিণ এশিয়া: আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা।
- দক্ষিণ-পূর্ব এশিয়া: ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, থাইল্যান্ড, ভিয়েতনাম।
- অন্যান্য: ইরান, ফিজি।

উৎস: CIRDAP ওয়েবসাইট
.
'রোটারি ইন্টারন্যাশনাল' কোন দেশভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে পরিচিত?
  1. জার্মানি
  2. ফ্রান্স
  3. যুক্তরাষ্ট্র
  4. কানাডা
ব্যাখ্যা
এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা। 

• Rotary International:
- রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, শিল্পপতি ও পেশাজীবীদের একটি সংগঠন।
- এটি ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক বন্ধন সৃষ্টি এবং সহযোগিতার মাধ্যমে মানবকল্যাণ সাধনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।
- এটি প্রতিষ্ঠিত হয়  ১৯০৫ সালের ২৩ ফেব্রুয়ারি।
- প্রতিষ্ঠা করেন - পল হ্যারিস।
- প্রতিষ্ঠার স্থান - শিকাগো, যুক্তরাষ্ট্র।
- সদর দপ্তর - ইভানস্টন, ইলিনয়, যুক্তরাষ্ট্র।

উৎস: রোটারি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।
.
'Oxfam International' এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. হেসে, জার্মানি
  2. স্ট্রাসবার্গ, ফ্রান্স
  3. নাইরোবি, কেনিয়া
  4. কোনটি নয়
ব্যাখ্যা
• Oxfam International:
- অক্সফাম ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা।
- অক্সফাম ইন্টারন্যাশনাল ১৯৯৫ সালে একটি স্বাধীন বেসরকারী সংস্থার দ্বারা গঠিত হয়েছিল।
- সদর দপ্তর - কেনিয়ার নাইরোবিতে অবস্থিত।
- এটি বিশ্বব্যাপী দরিদ্র বা দুর্যোগ-পীড়িত সম্প্রদায়ের জন্য ত্রাণ ও উন্নয়ন সহায়তা প্রদান করে।
- অক্সফাম ইন্টারন্যাশনাল বর্তমানে বিশ্বের প্রায় ৭৯টি দেশে কাজ করছে।
- অক্সফাম ইন্টারন্যাশনাল কনফেডারেশনের ২১টি সদস্য সংস্থা রয়েছে।

উৎস: অক্সফাম ইন্টারন্যাশনাল এর ওয়েবসাইট।[লিংক]
.
'হিউম্যান রাইটস ওয়াচ' কী নামে শুরু হয়েছিল?
  1. Helsi Watch
  2. Helsinki Watch
  3. Human Watch
  4. sinki Watch
ব্যাখ্যা
Human Rights Watch:
 - Human Rights Watch যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
- এটি বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের পর্যবেক্ষণ, পরামর্শ ইত্যাদি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে থাকে।
- Human Rights Watch - মানবাধিকার রক্ষায় ভিক্টিমের পক্ষে আইনী সহায়তাও প্রধান করে থাকে।
- এটি ১৯৭৮ সালে “Helsinki Watch,” নামে শুরু হয়েছিল এবং ১৯৮৮ সালে হিউম্যান রাইটস ওয়াচ নাম প্রবর্তন করা হয়।
- ১৯৯৭ সালে সংস্থাটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: Human Rights Watch ওয়েবসাইট।
.
নিচের কোন সূচকটি Transparency International প্রকাশ করে?
  1. বৈশ্বিক শান্তি সূচক
  2. দূর্নীতি ধারণা সূচক
  3. বৈশ্বিক মানব অধিকার সূচক
  4. দূর্নীতি প্রতিরোধ সূচক
ব্যাখ্যা
Transparency International:
- Transparency International (TI) জার্মান ভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৩ সালে।
- প্রতিষ্ঠাতা: পিটার ইজেন।
- সদর দপ্তর: বার্লিন, জার্মানি।
- এটি প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে।

অন্যদিকে,
- বৈশ্বিক শান্তি সূচক প্রকাশ করে অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক সংস্থা Institute for Economics and Peace (IEP)।
- দূর্নীতি প্রতিরোধ সূচক, বৈশ্বিক মানব অধিকার সূচক নামে কোন সূচক নেই।

উৎস: Transparency International ওয়েবসাইট।
১০.
কোনটি CIRDAP এর পূর্ণরূপ হিসেবে গ্রহনযোগ্য?
  1. Centre on Integratd Rural Development for Asia and the Pacific
  2. Centre on Integrated Rural Development for Asia and the Pacific
  3. Centre on Integrted Rural Developmant for Asia and the Pacific
  4. Centre on Integrated Rurel Development for Asie and the Pacific
ব্যাখ্যা
CIRDAP:
- CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
- CIRDAP এর সদস্য সংখ্যা ১৫টি।
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।

উৎস: CIRDAP ওয়েবসাইট।
১১.
ইসলামী সহযোগিতা সংস্থা (OIC) এর অফিসিয়াল ভাষা -
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
ব্যাখ্যা
ইসলামী সহযোগিতা সংস্থা:
- OIC এর পূর্ণরূপ– Organization of Isalmic Co-operation (ইসলামী সহযোগীতা সংস্থা।
- এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- ইসলামী সহযোগী সংস্থার বর্তমান সদস্য দেশ- ৫৭টি।
- ইসলামী সহযোগী সংস্থা অফিসিয়াল ভাষা ৩টি - আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ।
- বাংলাদেশ ইসলামী সহযোগী সংস্থা এর সদস্য লাভ করে- ১৯৭৪ সালে।

উৎস: OIC -এর ওয়েবসাইট।
১২.
'রেডক্রস' সংস্থা কতবার নোবেল পুরস্কার পেয়েছে?
  1. ২ বার
  2. ৩ বার
  3. ৪ বার
  4. ৫ বার
ব্যাখ্যা
• International Committee of the Red Cross:
- প্রতিষ্ঠা হয় ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩ সাল।
- প্রতিষ্ঠার স্থান - জেনেভা, সুইজারল্যান্ড।
- এর সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।

- প্রতিষ্ঠাতা - জিন হেনরি ডুনান্ট, সুইজারল্যান্ড।
- রেডক্রস মুসলিম বিশ্বে “রেড ক্রিসেন্ট” নামে পরিচিত।
- রেডক্রসের প্রতীক ৩টি। যথা - রেড ক্রস, রেড ক্রিসেন্ট ও রেড ক্রিস্টাল।
- রেডক্রস এ পর্যন্ত তিনবার নোবেল পুরস্কার লাভ করে, ১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে ।

উৎস: রেড ক্রস ও নোবেল প্রাইজ ওয়েবসাইট।
১৩.
জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?
  1. ঘানা
  2. নাইজেরিয়া
  3. মিশর
  4. যুগোস্লাভিয়া
ব্যাখ্যা
NAM:
- NAM এর পূর্ণরূপ- Non-Aligned Movement.
- আনুষ্ঠানিকভাবে গঠিত হয়- ১৯৬১ সালে।
- NAM গঠনের সিদ্ধান্ত হয়-১৯৫৫ সালের সম্মেলনে অর্থাৎ বান্দুং সম্মেলনের মাধ্যমে।
- বতর্মান সদস্য- ১২১ টি।
- জোট নিরপেক্ষ আন্দোলনের (NAM) এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় - বেলগ্রেড, যুগোস্লাভিয়া।
- দ্বিতীয় সম্মেলন ১৯৬৪ সালে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়।

উৎস: ন্যাম ওয়েবসাইট।
১৪.
ন্যাটো (NATO) কত সালে প্রতিষ্ঠা লাভ করে?
  1. ১৯৪৫ সালে
  2. ১৯৪৭ সালে
  3. ১৯৪৯ সালে
  4. ১৯৫১ সালে
ব্যাখ্যা

• NATO:
- পূর্ণরূপ -The North Atlantic Treaty Organization.
- এটি একটি সামরিক ও রাজনৈতিক জোট।
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- বর্তমান সদস্য ৩২টি। (২ ফেব্রুয়ারি ২০২৫)
- সর্বশেষ সদস্য দেশ - সুইডেন।
- এর সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাপরিচালক- মার্ক রুট।

উৎস: NATO ওয়েবসাইট।