পরীক্ষা আর্কাইভ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

পরীক্ষাঅন্যান্য জব সল্যুশন রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৪১
সিলেবাস
পূর্বে অনুষ্ঠিত ৫টি জব সল্যুশন প্রশ্নের উপর রিভিশন পরীক্ষা। সিলেবাস: ১. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; পদের নাম: চেইনম্যান; পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৬.১০.২০২১। ২. বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ; পদের নাম: সিনিয়র অফিসার; পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২২.১০.২০২১। ৩. পরিবশ অধিদপ্তর; পদের নাম - অফিস সহায়ক; পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৮.০৪.২০২৩। ৪. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; পদের নাম - উচ্চমান সহকারী; পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২২.১০.২০২১। ৫. স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED); পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মূদ্রাক্ষরিক; পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১২. ০৫. ২০২৩। এই ৫টি জব সল্যুশনের পরীক্ষার প্রশ্ন মডিফাই করে রিভিশন পরীক্ষার প্রশ্ন প্রণীত হবে। তাই এই ৫টি পরীক্ষার প্রশ্ন ও ব্যাখ্যা আর্কাইভ থেকে ভালো করে পড়ে নিন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

অন্যান্য জব সল্যুশন রিভিশন · তারিখ অনির্ধারিত · ৪১ প্রশ্ন

.
‘অপকর্ম’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়?
  1. ক) অভাব
  2. খ) বিকৃত
  3. গ) বিপরীত
  4. ঘ) নিকৃষ্ট
ব্যাখ্যা
• ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি 'বিপরীত' অর্থে ব্যবহৃত হয়।  

উপসর্গ
যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলােকে উপসর্গ বলে।
- নতুন শব্দ তৈরি করা এবং শব্দের অর্থের পরিবর্তন করা উপসর্গের কাজ। 

বিভিন্ন অর্থে 'অপ' উপসর্গের ব্যবহার -
- বিপরীত অর্থে = অপমান, অপকার, অপচয়, অপবাদ
- নিকৃষ্ট অর্থে = অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ।
- স্থানান্তর অর্থে = অপসারণ, অপহরণ। 
- বিকৃত অর্থে = অপমৃত্যু। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)
.
নিচের কোনটি বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ?
  1. ক) কথোপকথন
  2. খ) ইতিহাসমালা
  3. গ) রাজা প্রতাপাদিত্য চরিত্র
  4. ঘ) কৃপার শাস্ত্রের অর্থভেদ
ব্যাখ্যা
• বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ- কৃপার শাস্ত্রের অর্থভেদ।
- 'কৃপার শাস্ত্রের অর্থভেদ' গ্রন্থটি রচনা করেন - মনোএল দা আসসাম্পসাঁউ।
- মনোএল দা আসসুম্পসাঁউ একজন পর্তুগিজ। মনোএল দা আসসুম্পসাঁউ এর আগে কেউ বাংলা ভাষার ব্যাকরণ লেখেনি।
- ১৭৪৩ সালে মনোএল দা আসসুম্পসাঁউ দুটি বাংলা গ্রন্থ রচনা ও মুদ্রণ করেন।
- তাঁর রচিত গ্রন্থ দুটি হলো: কৃপা শাস্ত্রের অর্থভেদ।
- ভোকাবুলিরও এম ইদিওমা বেনগল্লা ই পোর্তুগিজ।
- এর মধ্যে ভোকাবুলিরও এম ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ গ্রন্থে একটি অধ্যায়ে মনোএল দা আসসুম্পসাঁউ বাংলা ভাষার ব্যাকরণ সংযোজন করেন।
- তাই তিনি বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
.
'নেমেসিস' নাটকের রচয়িতা-
  1. ক) নুরুল মোমেন
  2. খ) সেলিম আল দীন
  3. গ) মুনীর চৌধুরী
  4. ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
ব্যাখ্যা
• নুরুল মোমেন: 
-  নুরুল মোমেন এর জন্ম ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় ১৯০৬ সালে।
- নুরুল মোমেনের প্রথম নাটক রূপান্তর ১৯৪২ সালে ঢাকা বেতার-এ প্রচারিত হয়।
- তাঁর 'নেমেসিস' নাটক শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয় ১৯৪৫ সালে।
- 'নেমেসিস' নাটকটি পঞ্চাশ-দশকের মন্বন্তরের পটভূমিতে রচিত। 
- ১৯৪৮ সালে তাঁর 'বহুরূপা' নামে একটি রম্যরচনা প্রকাশিত হয়। 

• তাঁর বিখ্যাত নাটক:
- যদি এমন হতো,
- নেমেসিস
- নয়া খান্দান, 
- আলোছায়া ,
- আইনের অন্তরালে , 
- শতকরা আশি , 
- রূপলেখা , 
- যেমন ইচ্ছা তেমন। 

• 'নেমেসিস' নাটক: 
- 'নেমেসিস' নুরুল মোমেন রচিত শ্রেষ্ঠ নাটক।
- ১৯৩৯ - ৪৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নুরুল মোমেন ১৯৪৪ সালে নাটকটি লেখেন এবং ‘শনিবারের চিঠি’ পত্রিকায় তা প্রকাশিত হয়।
- গ্রন্থাকারে প্রকাশ পায় ১৯৪৮ সালে।
- নাটকটি স্কুল মাস্টার সুরজিত নন্দী নামের এক চরিত্র বিশিষ্ট নাটক।
- এ নাটকে সমকালীন দুর্ভিক্ষ, মজুতদারদের পিশাচবৃত্তি ও নিরন্নদের হাহাকারের বাস্তব চিত্র ফুটে উঠেছে।
- 'নেমেসিস' নাটকের কেন্দ্রীয় চরিত্রের নাম সুরজিত নন্দী।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'অভ্র-আবীর' কাব্যের রচয়িতা কে?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) দ্বিজেন্দ্রলাল রায়
  4. ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
সত্যেন্দ্রনাথ দত্ত:
-  বাংলা সাহিত্য 'ছন্দের জাদুকর' বা 'ছন্দের হিসেবে খ্যাত ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত'।
- তিনি কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। 
- তাঁর অপর কৃতিত্ব বিদেশি কবিতার সফল অনুবাদ।
- আরবি, ফারসি, চীনা, জাপানি, ইংরেজি ও ফরাসি ভাষার বহু কবিতা অনুবাদ করে তিনি  বাংলা সাহিত্যএর বৈচিত্র্য ও সমৃদ্ধি সাধন করেন। 

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
সবিতা,
সন্ধিক্ষণ,
বেণু ও বীণা,
কুহু ও কেকা,
তুলির লিখন,
হোমশিখা,
অভ্র-আবীর,
হসন্তিকা,
বেলা শেষের গান,
বিদায় আরতি।

অনুবাদকাব্য:
তীর্থ সলীল,
তীর্থ রেণু,
ফুলের ফসল,
মণি মঞ্জুষা ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘দোকান’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) পর্তুগিজ
  4. ঘ) ফরাসি
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
‘দোকান’ শব্দটি 'ফারসি' ভাষা থেকে এসেছে।
 
আরো কিছু ফারসি শব্দ হলো- 
- খোদা, 
- নামাজ, 
- রোজা, 
- চশমা, 
- তোশক, 
- দোকান, 
- কারখানা, 
- আমদানি, 
- জানোয়ার। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি(২০১৯সংস্করণ)।
.
বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কে রচনা করেন?
  1. ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  2. খ) দীনেশচন্দ্র সেন
  3. গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
  4. ঘ) সুকুমার সেন
ব্যাখ্যা
'বঙ্গভাষা ও সাহিত্য' বাংলা সাহিত্যের প্রথম ইতিহাসগ্রন্থ।
- গ্রন্থটির রচয়িতা দীনেশচন্দ্র সেন।

- বঙ্গভাষা ও বঙ্গলিপির উৎপত্তি, সংস্কৃত-প্রাকৃত ও বাংলার সম্পর্ক, প্রাচীন বাংলা সাহিত্য, মধ্যযুগের ধর্মগোষ্ঠী ও তাদের সঙ্গে সাহিত্যের যোগ ইত্যাদি বিষয়ে মনোজ্ঞ বিবিরণ লিপিবদ্ধ আছে এই গ্রন্থে।
- ইংরেজপূর্ব বাংলা সাহিত্যে এমন বিশারদ এবং অনুরাগপূর্ণ ইতিহাস ইতোপূর্বে রচিত হয় নি।
- এটি বাংলাসাহিত্যের প্রথম ইতিহাসগ্রন্থ যেখানে সাহিত্য ও সমাজের গূঢ় সম্পর্কের ইঙ্গিত দেয়া হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
সন্ধি বিচ্ছেদ করুন: নবান্ন-
  1. ক) নব + অন্ন
  2. খ) নবীন + অন্ন
  3. গ) নবঃ + অন্ন
  4. ঘ) নবা + অন্ন
ব্যাখ্যা
- উপরোক্ত নবান্ন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো: নব + অন্ন = নবান্ন।
- নবান্ন হলো স্বরসন্ধির উদাহরণ।

স্বরসন্ধি 
• স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনের স্বরসন্ধি বলে।
• অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন- অ+অ = আ, নব + অন্ন = নবান্ন। এরূপ- হিমাচল, হিতাহিত, প্রাণাধিক ইত্যাদি। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
The antonym of 'Inimical' is -
  1. ক) Hostile
  2. খ) Appeasing
  3. গ) Equivocal
  4. ঘ) Antagonistic
ব্যাখ্যা
♦ The antonym of 'inimical' is - Appeasing.

• Inimical: [adjective]
- English meaning: harmful or limiting
- Bangla meaning: বৈরী, প্রতিকূল, অনুকূল, অহিতকর, অপরকারী, ক্ষতিকর।
- Example: Excessive managerial control is inimical to creative expression.

- Synonym: Antagonistic (শত্রুভাবাপন্ন, বিরোধী, বিপরীত), Combative (দ্বন্দ্বমূলক), Hostile (শত্রুতামূলক), Inimical (বিদ্বেষমুলক), Unfriendly (বন্ধুভাবাপন্ন নয় এমন)। 
- Antonym: Appeasing (তুষ্টিকর, তুষ্টিজনক), Peacemaking (শান্তিস্থাপন), Reconciliatory (সম্পর্ক পুনরুদ্ধার), Pacifying (প্রশমিত করা), Mollifying (দমন করা), Friendly ( বন্ধুত্বপূর্ণ)। 

Source: Cambridge & Accessible Dictionary, Live MCQ Lecture.
.
Three days later, the hikers were found safe and sound.
The underlined word is a/an-
  1. ক) Adjective phrase
  2. খ) Noun phrase
  3. গ) Idiom
  4. ঘ) Proverb
ব্যাখ্যা
Safe and sound (idiom):   
• English Meaning: not hurt or damaged / completely safe and without injury or damage.
• Bangla Meaning: নিরাপদ।   

Ex. Sentence: Three days later, the hikers were found safe and sound.
Bangla Meaning: তিন দিন পর পরিব্রাজকদেরকে (যারা শরীর বা মনের আনন্দের জন্য দীর্ঘ পথ হাঁটেন) নিরাপদে পাওয়া গেলো।

Source: Live MCQ lecture.
১০.
Choose the antonym of 'Vituperate'.
  1. ক) Attack
  2. খ) Scold
  3. গ) Hail
  4. ঘ) Slam
ব্যাখ্যা
Vituperate (verb): 
• English Meaning: to abuse or censure severely or abusively. 
• Bengali Meaning: গালিগালাজ/কটূকাটব্য করা। 

• Synonyms: Attack, Scold, Slam, Savage, Criticize, Insult, Abuse. 
• Antonyms: Commend, Praise, Compliment, Hail

• Example sentence: Every week the minister would ascend the pulpit and vituperate the parishioners for a litany of vices.

Source: Merriam Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
১১.
Those who survive pass on their traits to their ________.
  1. ক) offspring
  2. খ) offsprings
  3. গ) offspring's
  4. ঘ) offspringes
ব্যাখ্যা
Offspring (noun): 
- সন্তান; সন্তানসন্ততি; জীবজন্তুর বাচ্চাকাচ্চা
- এর plural form অপরিবর্তিত থাকে। 

এ ধরনের আরো কিছু noun যাদের plural form একই- Furniture (আসবাবপত্র), Information (তথ্য), Poetry (কাব্য), Scenery (দৃশ্যসজ্জা)। 

Source: Applied English Grammar & Composition by P. C. Das. 
১২.
Snow : Blizzard
  1. ক) Rain : River
  2. খ) Wind : Sleet
  3. গ) Ice : Floe
  4. ঘ) Water : Flood
ব্যাখ্যা
Snow -  তুষার; বরফ। 
Blizzard- ভয়ংকর ও প্রবল তুষারঝড়।
• সম্পর্ক: অতিরিক্ত বরফ থেকে তুষারঝড় হয়। 

Water - পানি। 
Flood - বন্যা। 
• সম্পর্ক: অতিরিক্ত পানি প্রবাহ থেকে বন্যার সৃষ্টি হয়। 

অন্যান্য অপশন: 
Rain- বৃষ্টি; River- নদী। 
Wind- বাতাস, Sleet- বৃষ্টিসহ তুষারপাত। 
Ice- বরফ, Floe- ভাসমান বরফের আস্তরণ।

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
১৩.
He is poor but honest.
The above sentence is a-
  1. ক) Simple Sentence
  2. খ) Complex Sentence
  3. গ) Compound Sentence
  4. ঘ) Negative Sentence
ব্যাখ্যা
Compound Sentence:
- যে বাক্যে একাধিক principal clause, coordinating conjunction দ্বারা যুক্ত থাকে তাকে বলে Compound Sentence. 
- Coordinating conjunction সমূহ হলো: and, or, but, both ...... and, not only ...... but also, no less than, no fewer than, neither ...... nor, either ..... or, yet, still, while, whereas ইত্যাদি। 

He is poor. (সে গরিব।)
He is honest. (সে সৎ।) 
- এই বাক্য দুটি স্বাধীন বাক্য। 
- এদেরকে 'but' coordinating conjunction দ্বারা যুক্ত করে He is poor but honest বাক্যটি গঠন করা হয়েছে। 

তাই এই বাক্যটি একটি Compound Sentence. 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১৪.
Mr. Nazrul is ___ M.P.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) no article
ব্যাখ্যা
- Cosonant দিয়ে শুরু হলেও উচ্চারণ যদি হয় Vowel- এর মত, তাহলে a না হয়ে an হয়। 
যেমন: an hour, an heir, an honest man, an M.A. an M.P. an L.L.B. etc. 

Source: Applied English Grammar & Composition by P. C. Das.
১৫.
Juthy will discuss the issue with Mizan ______ the phone.
  1. ক) in
  2. খ) on
  3. গ) by
  4. ঘ) upon
ব্যাখ্যা
• বাক্যে শুধুমাত্র 'phone' থাকলে এর পূর্বে 'by' বসে। 
• কিন্তু বাক্যে 'the phone' থাকলে এর পূর্বে 'over/on' বসে। 
যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যটিতে phone এর পুর্বে 'the' বসেছে, তাই সঠিক উত্তর হবে - on. 

Example: 
• Over the phone- You can arrange a mortgage online, over the phone, or through a meeting.
• By phone- The company can be reached by phone on this number.
• On the phone- She has spent hours on the phone in recent weeks, talking to negotiators in a labour dispute.

Source: Cambridge Dictionary.
১৬.
Dog days means -
  1. ক) a period of being carefree
  2. খ) a period of having youthful filings
  3. গ) a period of stagnation or inactivity.
  4. ঘ) a poor chance.
ব্যাখ্যা
• Dog days
- English Meaning: the hottest period of the year / a period of stagnation or inactivity.
- Bangla Meaning: বছরের সবচেয়ে গরম দিন / খারাপ সময় / অচলাবস্থা

- Ex. Sentence: The dog days of summer are a difficult period for those who have to work out in the open.

Source: Live MCQ Lecture.
১৭.
Pick the correct question tag. He works hard, ______
  1. ক) does he?
  2. খ) doesn't he?
  3. গ) do he?
  4. ঘ) don't he?
ব্যাখ্যা
• Tag question করার নিয়ম - 
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য। 
- Statement positive হলে tag question টা negative হবে। আবার statement negative হলে tag question positive হবে।
- প্রশ্নে যেহেতু বাক্যটি affirmative এ আছে, তাই  Tag question Negative হবে এবং বাক্যটি Present indefinite tense হওয়ায় এবং verb singular এবং subject টি 3rd person singular হওয়ায় Tag question এর ক্ষেত্রে doesn't হয়।
১৮.
Which of the following is demonstrative pronoun?
  1. ক) Who
  2. খ) Yourself
  3. গ) That
  4. ঘ) She
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নে That হচ্ছে demonstrative pronoun.

Demonstrative Pronoun:
- ব্যক্তি বা বস্তুকে যদি এটি, ওটি, এগুলি, ওগুলি ইত্যাদি শব্দ দ্বারা নির্দেশ করা হয় তাহলে এই শব্দগুলোকে বলে demonstrative pronoun.
যেমন: this, that, these, those.
১৯.
৫০ এবং ৭০ এর মধ্যে ক্ষুদ্রতম এবং বৃহত্তর মৌলিক সংখ্যার গড় কত?
  1. ক) ৫৮.৫
  2. খ) ৫৯
  3. গ) ৬০
  4. ঘ) ৬২.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ এবং ৭০ এর মধ্যে ক্ষুদ্রতম এবং বৃহত্তর মৌলিক সংখ্যার গড় কত?

সমাধান: 
৫০ এবং ৭০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলো হলো ৫৩, ৫৯, ৬১, ৬৭ 

তাহলে ক্ষুদ্রতম এবং বৃহত্তর মৌলিক সংখ্যার গড় = (৫৩ + ৬৭)/২ = ৬০
২০.
কোন সংখ্যার ৪৫% এর মান ১৩৫?
  1. ক) ৩৫০
  2. খ) ৩০০
  3. গ) ৪০০
  4. ঘ) ৪৫০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৪৫% এর মান ১৩৫?

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি P

প্রশ্নমতে,
P এর ৪৫% = ১৩৫
P = (১৩৫ × ১০০)/৪৫
= ৩০০
২১.
যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু কোনো কোণই একসমকোণ নয় -
  1. ক) ট্রাপিজিয়াম
  2. খ) বর্গ
  3. গ) আয়তক্ষেত্র
  4. ঘ) সামান্তরিক
ব্যাখ্যা
বর্গক্ষেত্র: যে চতুর্ভুজের প্রতিটি বাহু সমান এবং সব কোণ একসমকোণ তাকে বর্গক্ষেত্র বলে।

আয়তক্ষেত্র: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং প্রতিটি কোণ একসমকোণ তাকে আয়তক্ষেত্র বলে।

সামান্তরিক: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু কোনো কোণই একসমকোণ নয় তাকে সামান্তরিক বলে।

রম্বস: যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল কিন্তু কোনো কোণই একসমকোণ নয় তাকে রম্বস বলে।
২২.
3x2 - 11x + 10 এর উৎপাদক কোনটি?
  1. ক) (x - 3) (2x - 3)
  2. খ) (x - 2) (3x - 5)
  3. গ) (x - 1) (2x - 5)
  4. ঘ) (x - 3) (2x - 5)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x2 - 11x + 10 এর উৎপাদক কোনটি?

সমাধান:
3x2 - 11x + 10
= 3x2 - 6x - 5x + 10
= 3x(x - 2) - 5(x - 2)
= (x - 2) (3x - 5)
২৩.
একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল ৫ কাঠা। মাঠের এক বাহুর দৈর্ঘ্য কত ফুট?
  1. ক) ৫০
  2. খ) ৫৮
  3. গ) ৬০
  4. ঘ) ৭০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল ৫ কাঠা। মাঠের এক বাহুর দৈর্ঘ্য কত ফুট?

সমাধান: 
আমরা জানি,
১ কাঠা = ৭২০ বর্গফুট

∴ ৫ কাঠা = (৭২০ × ৫) বর্গফুট
= ৩৬০০ বর্গফুট

ধরি, 
এক বাহুর দৈর্ঘ্য = ক ফুট 

তাহলে, 
= ৩৬০০
ক = ৬০ ফুট
২৪.
বার্ষিক ১৫% মুনাফায় ১০,০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে?
  1. ক) ১২৫০০ টাকা
  2. খ) ১৩২২৫ টাকা
  3. গ) ১৩০০০ টাকা
  4. ঘ) ১৪২৬৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১৫% মুনাফায় ১০,০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে?

সমাধান:
আমরা জানি, 
চক্রবৃদ্ধি মূলধন = {P(1 + r)n
এখানে,
P = আসল
r = চক্রবৃদ্ধি মুনাফার হার
n = বছর

প্রশ্নানুসারে,
P = ১০০০০ টাকা
r = ১৫% = ০.১৫
n = ২ বছর

∴চক্রবৃদ্ধি মুলধন = {১০০০০ (১ + .১৫)
= {১০০০০ (১.১৫)
= {১০০০০ × (১১৫/১০০)
= {১০০০০ × (১১৫)/১০০০০} 
= (১১৫)
= ১৩২২৫ টাকা
২৫.
৮০ লিটার মিশ্রণে কেরোসিন ও পানির অনুপাত ৫ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পানি মেশালে অনুপাত ৩ : ৫ হবে?
  1. ক) ৫৩.৩৩ লিটার
  2. খ) ৫০.২৫ লিটার
  3. গ) ৪৮.৫০ লিটার
  4. ঘ) ৬০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০ লিটার মিশ্রণে কেরোসিন ও পানির অনুপাত ৫ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পানি মেশালে অনুপাত ৩ : ৫ হবে?

সমাধান:
৮০ লিটারে কেরোসিন ও পানির অনুপাত ৫ : ৩
৮০ লিটারে কেরোসিন = ৮০ × ৫/৮
= ৫০ লিটার
৮০ লিটারে পানি = ৮০ ×৩/৮
= ৩০ লিটার

ধরি, ঐ মিশ্রণে ক লিটার পানি মেশাতে হবে
তাহলে,
৫০/(ক + ৩০) = ৩/৫
⇒ ৩ক + ৯০ = ২৫০
⇒ ৩ক = ১৬০
⇒ ক = ১৬০/৩
⇒ ক = ৫৩.৩৩

অতএব, ৫৩.৩৩ লিটার পানি মেশালে অনুপাত ৩ : ৫ হবে।
২৬.
১০ জন লোক একটি কাজ ৬ দিনে শেষ করার পরিকল্পনা করে। কিন্তু কিছু লোক অতিরিক্ত যুক্ত হওয়ায় তারা কাজটি ৪ দিনেই শেষ করে ফেলে। অতিরিক্ত লোক কতজন ছিল?
  1. ক) ৬ জন
  2. খ) ৪ জন
  3. গ) ৭ জন
  4. ঘ) ৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ জন লোক একটি কাজ ৬ দিনে শেষ করার পরিকল্পনা করে। কিন্তু কিছু লোক অতিরিক্ত যুক্ত হওয়ায় তারা কাজটি ৪ দিনেই শেষ করে ফেলে। অতিরিক্ত লোক কতজন ছিল?

সমাধান:
৬ দিনে শেষ করতে পারে ১০ জন
১ দিনে শেষ করতে পারে (১০ × ৬) জন
৪ দিনে শেষ করতে পারে ৬০/৪ বা, ১৫ জন

অতিরিক্ত লোক = ১৫ - ১০ জন
= ৫ জন
২৭.
০.০৫ × ০.০২৫ × ০.১ এর মান কত?
  1. ক) ০.০০১২৫
  2. খ) ০.০১২৫
  3. গ) ০.০০১২৫০
  4. ঘ) ০.০০০১২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০৫ × ০.০২৫ × ০.১ এর মান কত?

সমাধান: 
০.০৫ × ০.০২৫ × ০.১ = ০.০০০১২৫
২৮.
x2 - 2x + 1 = 0 হলে, x3 + 1/x3 এর মান কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 14
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 2x + 1 = 0 হলে, x3 + 1/x3 এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে, 
x2 - 2x + 1 = 0
x2 + 1 = 2x
x + 1/x = 2

প্রদত্ত রাশি: x3 + 1/x3
= (x)3 + (1/x)3
= (x + 1/x)3 - 3.x.1/x.(x + 1/x)
= (2)3 - 3×2
= 8 - 6
= 2
২৯.
পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা এবং তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত কত?
  1. ক) ১/১০০
  2. খ) ১০
  3. গ) ১/১০
  4. ঘ) ১০০
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা এবং তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত কত?

সমাধান:
পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০
তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০

অনুপাত = ১০০০০/১০০ = ১০০
৩০.
কোন কোণের সম্পূরক কোণের অর্ধেক ৫৫°?
  1. ক) ৬০°
  2. খ) ৭০°
  3. গ) ৮০°
  4. ঘ) ৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: কোন কোণের সম্পূরক কোণের অর্ধেক ৫৫°?

সমাধান: 
ধরি,
কোণটি X

প্রশ্নমতে,
X + (2 × 55°) = 180°
X = 180° - 110°
= 70°
৩১.
2x+1 = 2√2 হলে, x এর মান কত?
  1. ক) 1/2
  2. খ) 1/4
  3. গ) 1
  4. ঘ) -2
ব্যাখ্যা
প্রশ্ন: 2x+1 = 2√2 হলে, x এর মান কত?

সমধান: 
2x+1 = 2√2
2x+1 = 2121/2
2x+1 = 2(1+1/2)
x+1 = 1+1/2
x = 1/2
৩২.
দুইটি সংখ্যার গ.সা.গু এবং ল.সা.গু যথাক্রমে ১২ এবং ৭২। একটি সংখ্যা ৩৬ হলে অপর সংখ্যাটি কত?
  1. ক) ৬
  2. খ) ১৬
  3. গ) ২৪
  4. ঘ) ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু এবং ল.সা.গু যথাক্রমে ১২ এবং ৭২। একটি সংখ্যা ৩৬ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি,
সংখ্যাটি = ক

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = গ.সা.গু × ল.সা.গু
৩৬ × ক = ১২ × ৭২
ক = ২৪
৩৩.
(256)2 - (255)2 এর মান কত?
  1. ক) 255
  2. খ) 256
  3. গ) 771
  4. ঘ) 511
ব্যাখ্যা
প্রশ্ন: 2562 - 2552 এর মান কত?

সমাধান: 
2562 - 2552 = (256 - 255) × (256 + 255)
= 1 × 511
= 511
৩৪.
নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
  1. ক) ১/৮
  2. খ) ২/১৫
  3. গ) ৫/৪৫
  4. ঘ) ১/৩
ব্যাখ্যা
সমাধান: 
১/৮ = ০.১২৫
২/১৫ = ০.১৩৩
৫/৪৫ = ১/৯ = ০.১১১
১/৩ = ০.৩৩
৩৫.
‘কারাগারের রােজনামচা' গ্রন্থটির প্রকাশনা প্রতিষ্ঠান -
  1. ক) বাংলাদেশ আওয়ামী লীগ
  2. খ) ইউনিভার্সিটি প্রেস
  3. গ) বাংলা একাডেমি
  4. ঘ) প্রথমা প্রকাশন
ব্যাখ্যা
• কারাগারের রােজনামচা:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দিনলিপি গ্রন্থ হলো কারাগারের রোজনামচা।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ হলো কারাগারের রোজনামচা।
- এটি ১৭ মার্চ, ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকীতে বাংলা একাডেমি প্রকাশ করে।

- এই গ্রন্থটি মূলত একটি ডায়রি যা বঙ্গবন্ধু ১৯৬৬-১৯৬৮ সময়ে কারাগারে বন্দিবস্থায় লিখেছিলেন।
- এর ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- নামকরণ করেন শেখ রেহেনা।
- প্রচ্ছদ ও নকশা করেন তারিক সুজাত।
- তবে প্রচ্ছদে ব্যবহৃত বঙ্গবন্ধুর প্রতিকৃতি অঙ্কন করেন শিল্পী রাসেল কান্তি দাশ।

উৎস: কারাগারের রোচনামচা।
৩৬.
আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্রের বাংলাদেশ সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) আগারগাঁও, ঢাকা
  2. খ) মহাখালীতে, ঢাকা
  3. গ) মিরপুর, ঢাকা
  4. ঘ) কেরানীগঞ্জ, ঢাকা
ব্যাখ্যা
• ICDDR,B:
- ICDDR,B এর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো -  ওরস্যালাইন।
- আইসিডিডিআর.বি (ICDDR,B/আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ) ঢাকা শহরের মহাখালীতে অবস্থিত চিকিৎসাবিষয়ক গবেষণা এবং সেবা প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান।
- আনুষ্ঠানিকভাবে এটির আন্তর্জাতিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭৯ সালে।
- ICDDR,B এর পূর্ণরূপ হচ্ছে (International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh).
-  ICDDR,B এর সদর দপ্তর ঢাকার মহাখালীতে অবস্থিত।

উৎস:  আইসিডিডিআরবি এর ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া।
৩৭.
মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে -
  1. ক) ১০ এপ্রিল, ১৯৭১ সালে
  2. খ) ১৩ এপ্রিল, ১৯৭১ সালে
  3. গ) ১৭ এপ্রিল, ১৯৭১ সালে
  4. ঘ) ২১ এপ্রিল, ১৯৭১ সালে
ব্যাখ্যা
• মুজিবনগর সরকার:
- মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার।
- ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়।
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর।

- মুজিবনগর সরকারের কর্মকান্ড বাংলাদেশ ভূখন্ডের বাইরে থেকে পরিচালিত হয়েছিল বলে এ সরকার প্রবাসী মুজিবনগর সরকার হিসেবেও খ্যাত।
- সরকার গঠন ১৯৭১ সালের ১০ এপ্রিল আওয়ামী লীগের হাইকমান্ড তথা প্রধান নেতৃবৃন্দকে নিয়ে একটি সরকার গঠিত হয়।
- ১৭ এপ্রিল মেহেরপুরের মুক্তাঞ্চল বৈদ্যনাথতলায় সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
- শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আবদুল মান্নান এম.এন.এ এবং স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী এম.এন.এ।
- নবগঠিত সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে এখানে গার্ড অব অনার প্রদান করা হয়। 

সূত্র: বাংলাপিডিয়া।
৩৮.
নিচের কোন দেশটি ASEAN জোটভুক্ত নয়?
  1. ক) লাওস
  2. খ) শ্রীলংকা
  3. গ) ভিয়েতনাম
  4. ঘ) কম্বোডিয়া
ব্যাখ্যা
ASEAN জোটভুক্ত নয় - শ্রীলংকা।

• ASEAN:
- ASEAN (Association of Southeast Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট স্নায়ুযুদ্ধের সময় ‘ব্যাংকক ডিক্লারেশনের’ মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।

- দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- সর্বশেষ সদস্য দেশ- কম্বোডিয়া (৩০ এপ্রিল, ১৯৯৯)।
- বাংলাদেশ আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য।
- প্রথম আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় - বালি, ইন্দোনেশিয়া (২৩-২৪ ফেব্রুয়ারি, ১৯৭৬ সালে)।

• আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF):
- প্রতিষ্ঠিত হয়-১৯৯৪ সালে।
- সদস্য সংখ্যা- ২৭ টি।

তথ্যসূত্র:-  ASEAN ওয়েবসাইট।
৩৯.
‘ইউরাল পর্বত‘ কোন দেশে অবস্থিত?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) রাশিয়া
  3. গ) কানাডা
  4. ঘ) তুরস্ক
ব্যাখ্যা
• এশিয়া ও ইউরোপের মাঝে ইউরাল পর্বত অবস্থিত।
- রাশিয়ায় অবস্থিত ইউরাল পর্বত এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে।
- ইউরাল পর্বত দ্বারা রাশিয়া ইউরোপীয় ও এশীয় অংশে বিভক্ত।
- ইউরাল পর্বতের দৈর্ঘ্য প্রায় আড়াইহাজার কিলোমিটার

• অন্যদিকে,
- কারাকোরাম পর্বত অবস্থিত দক্ষিণ এশিয়ায়।
- পিরেনিজ পর্বত অবস্থিত স্পেন-ফ্রান্স সীমান্তে. 
- এটলাস পর্বতমালা মরক্কো ,আলজেরিয়া , এবংতিউনিসিয়ায় অবস্থিত। 

তথ্যসূত্র: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড অ্যাটলাস।
৪০.
'লিঙ্গ সমতা' বিষয়টি SDG এর কত নং লক্ষ্যমাত্রার অন্তর্ভুক্ত?
  1. ক) ৩ নং লক্ষ্যমাত্রা
  2. খ) ৫ নং লক্ষ্যমাত্রা
  3. গ) ৯ নং লক্ষ্যমাত্রা
  4. ঘ) ১৩ নং লক্ষ্যমাত্রা
ব্যাখ্যা
• সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নির্ধারণ করা হয়।

- এসডিজির লক্ষ্যমাত্রাসমূহ ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যস্থির করা হয়।
• এসডিজির ১৭টি লক্ষ্য হলো:
১. দারিদ্র্য নির্মূল
২. ক্ষুধামুক্তি
৩. সুস্বাস্থ্য
৪. মানসম্মত শিক্ষা
৫. লিঙ্গ সমতা
৬. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
১০. বৈষম্য হ্রাস
১১. টেকসই শহর ও জনগণ
১২. পরিমিত ভোগ ও উৎপাদন
১৩. জলবায়ু বিষয়ে পদক্ষেপ
১৪. সামুদ্রিক বাস্তুসংস্থান
১৫. স্থলভাগের জীবন
১৬. শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
১৭. অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

সূত্র: UN ওয়েবসাইট।
৪১.
অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি পদকধারী ফেলপসের পদকের সংখ্যা কত?
  1. ক) ২৩
  2. খ) ২৮টি
  3. গ) ২৭
  4. ঘ) ৩১
ব্যাখ্যা
মাইকেল ফেলপস:
- জন্ম - ১৯৮৫ সাল।
- প্রথম অলিম্পিক - সিডনি (২০০০ সালে)।
- যুক্তরাষ্ট্রের নাগরিক।
- মাইকেল ফেলপস সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলিম্পিয়ান।
- ফেলপসের মোট ২৮টি পদক রয়েছে: তার ২৩ টি স্বর্ণপদক রয়েছে।
- তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের তুলনায় দ্বিগুণেরও বেশি পদক জয় করেন তিনি, এবং অন্য সাঁতারুরাও যুক্তরাষ্ট্রের স্পিটজ, ম্যাট বিওন্ডি আটটি করে স্বর্ণ জিতেন এবং জেনি থম্পসন (মার্কিন যুক্তরাষ্ট্র, আটটি স্বর্ণ) ছাড়া বিশ্বব্যাপী অন্য কোনো সাঁতারু মোট ছয়টির বেশি স্বর্ণপদক জিততে পারেননি।

তথ্যসূত্র: অলিম্পিক ওয়েবসাইট।