ব্যাখ্যা
উৎসঃ ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ
Unlisted · ১৯ অক্টোবর, ২০২০ · ১০০ প্রশ্ন
কোনো ব্যাখ্যা যোগ করা হয়নি।
অলুক অর্থ হলো বিভক্তি লোপ পাবে না অর্থাৎ ব্যাসবাক্যে এবং সমস্ত পদে বিভক্তি বজায় থাকবে।
- যে দ্বন্দ্ব সমাসে কোনো সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না, তাকে অলুক দ্বন্দ্ব বলে।
যেমন: দুধে-ভাতে, জলে-স্থলে, দেশে-বিদেশে, হাতে-কলমে।
- যে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি লোপ হয় না, তাকে অলুক তৎপুরুষ সমাস বলে।
যেমন- ঘিয়ে ভাজা = ঘিয়েভাজা, কলে ছাঁটা = কলেছাঁটা, কলের গান = কলেগান, গরুর গাড়ি = গরুগাড়ি ইত্যাদি।
- যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না তাকে অলুক বহুব্রীহি বলে। অলুক বহুব্রীহি সমাসে সমস্ত পদটি বিশেষণ হয়।
যথা - গায়ে এসে পড়ে যে = গায়েপড়া, মাথায় পাগড়ি যার = মাথায়পাগড়ি, গলায় গামছা যার = গলায়গামছা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
একটি দেশের সীমান্তের অভ্যন্তরে যদি স্বাধীন এক বা একাধিক দেশ থাকে তবে যেই দেশের অভ্যন্তরে অন্য দেশ অবস্থিত সেই দেশটিকে ছিদ্রায়িত দেশ বলে। বিশ্বে ছিদ্রায়িত দেশ রয়েছে ২টি।
যথা -
১. ইতালি (অভ্যন্তরে অবস্থিত রাষ্ট্র - ভ্যাটিকান সিটি ও সান ম্যারিনো)
২. দক্ষিণ আফ্রিকা (লেসেথো)
উৎসঃ World Map
ঝিনুক বা শামুকের খোলসে থাকা ৯৮% ক্যালসিয়াম কার্বনেট (CaCO3)।
আগুনের তাপে এই ক্যালসিয়াম কার্বনেট ভেঙ্গে ক্যালসিয়াম অক্সাইড বা চুন (CaO) এবং কার্বন-ডাই- অক্সাইড তৈরি হয়।
সূত্রঃ রসায়ন বিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি।
মানুষের ধমনীর রক্তের pH প্রায় ৭.৪ । এর সামান্য হেরফের হলে (~ ০.৪) মারাত্বক বিপর্যয়, এমনকি মৃত্যুর কারণও হতে পারে।
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণী।
এছাড়াও, নবম দশম শ্রেণীর রসায়ন বই থেকে,