পরীক্ষা আর্কাইভ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

পরীক্ষাসাম্প্রতিক সমাচার পরীক্ষাতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
বিগত এক সপ্তাহের (১৭ ফেব্রুয়ারি - ২৩ ফেব্রুয়ারি) Live MCQ Daily NewsPicker ও ২৪ ফেব্রুয়ারি Live MCQ Weekly Bulletin এর উপর লাইভ পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

সাম্প্রতিক সমাচার পরীক্ষা · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
জুলাই সনদে স্বাক্ষরকারী সর্বশেষ রাজনৈতিক দল কোনটি?
  1. জাতীয় নাগরিক পার্টি
  2. গণঅধিকার পরিষদ
  3. বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি
  4. জনতার দল
ব্যাখ্যা

জুলাই জাতীয় সনদ:
- ১৭ অক্টোবর, ২০২৫ তারিখে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে।
- জুলাই জাতীয় সনদকে চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে জনগণের ত্যাগ ও রক্তদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রণীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে গণ্য হচ্ছে।
- ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের দীর্ঘ আলোচনা শেষে ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়। এগুলো নিয়ে তৈরি করা হয়েছে জুলাই জাতীয় সনদ।
- ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৪৮টি সংবিধান-সম্পর্কিত। অন্য প্রস্তাবগুলো সরকারি আদেশ, অধ্যাদেশ জারি বা আইন বিধি করে বাস্তবায়ন সম্ভব। বিভিন্ন সংস্কার কমিশনের কিছু প্রস্তাব ইতিমধ্যে বাস্তবায়ন করেছে অন্তর্বর্তী সরকার।
- কিন্তু সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলো অধ্যাদেশ বা কোনো আদেশের মাধ্যমে বাস্তবায়নের সুযোগ নেই। জুলাই জাতীয় সনদে থাকা সংবিধান-সম্পর্কিত ৪৮টি সংস্কার প্রস্তাব নিয়েই হয়েছে গণভোট। এসব প্রস্তাবের মধ্যে ১৯টি মৌলিক সংস্কার প্রস্তাব হিসেবে চিহ্নিত করেছিল জাতীয় ঐকমত্য কমিশন।

উল্লেখ্য,
- জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী সর্বশেষ রাজনৈতিক দল হলো জাতীয় নাগরিক পার্টি। ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে দলটি আনুষ্ঠানিকভাবে এই সনদে স্বাক্ষর করে। 

উৎস: প্রথম আলো।

.
সংবিধান অনুযায়ী, নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের কত দিনের মধ্যে রাষ্ট্রপতিকে প্রথম অধিবেশন আহ্বান করতে হয়?
  1. ১৫ দিন
  2. ৩০ দিন
  3. ৬০ দিন 
  4. ৯০ দিন
ব্যাখ্যা

প্রথম অধিবেশন:
- বাংলাদেশ সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়।
- এটি সংবিধানের অনুচ্ছেদ ৭২(২)-এ উল্লেখিত।
- রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী এটি করেন।

উল্লেখ্য,
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয় ১২ ফেব্রুয়ারি। নির্বাচনের এক দিন পরেই বিজয়ী প্রার্থীদের গেজেট প্রকাশ করা হয়। সে হিসাবে ১৪ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। নতুন সংসদ সদস্যরা শপথ নেন ১৭ ফেব্রুয়ারি। 
- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে ১২ মার্চ অথবা এর দু-এক দিন আগে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে এবং শোকপ্রস্তাব উপস্থাপন করা হবে। 

উৎস: i) বাংলাদেশ সংবিধান। 
ii) প্রথম আলো।

.
'এরিয়া ৫১' কোন দেশের গোপন সামরিক ঘাঁটি?
  1. যুক্তরাষ্ট্র 
  2. রাশিয়া 
  3. চীন
  4. ইরান
ব্যাখ্যা

এরিয়া ফিফটি ওয়ান:
- এরিয়া ফিফটি ওয়ান যুক্তরাষ্ট্রের গোপন সামরিক ঘাঁটি।
- এটি যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে অবস্থিত। 
- প্রায় ৩০ লাখ একর জায়গা নিয়ে গড়ে ওঠা এই এলাকা মূলত যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্সের (বিমানবাহিনী) ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়।
- এলাকাটির বাইরে সব সময় সতর্কতাসূচক সাইনবোর্ড, সিসি ক্যামেরা ও সশস্ত্র পাহারাদার মজুত থাকে। এরিয়া ৫১-এর ওপর দিয়ে উড়োজাহাজ চালানোও নিষিদ্ধ। 

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যকার স্নায়ুযুদ্ধের সময় ‘এরিয়া ৫১’ নির্মাণ করা হয়।
- ১৯৫৫ সালে এটি প্রতিষ্ঠা করা হলেও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) ২০১৩ সালের আগস্ট মাসে প্রথমবারের মতো এর অস্তিত্বের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেয়। এর চার মাস পর, ২০১৩ সালের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা প্রথম জনসমক্ষে এরিয়া ৫১-এর কথা প্রকাশ করেন।

উৎস: প্রথম আলো।

.
বর্তমান সরকারের মন্ত্রীসভায় কতজন নারী সদস্য রয়েছে?
  1. ২ জন
  2. ৩ জন
  3. ৪ জন
  4. ৬ জন
ব্যাখ্যা

বর্তমান সরকারের মন্ত্রীসভা:
- বর্তমান সরকারের মন্ত্রীসভায় ৩ জন নারী সদস্য রয়েছে।

• বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ জনের নতুন মন্ত্রিসভা গঠিত হয়। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী আর ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছে।
- তাদের মধ্যে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
- ফরিদপুর-২ আসনের এমপি শামা ওবায়েদ পেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব। 
- নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের এমপি ফারজানা শারমিন পুতুলকে মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। 

উৎস: প্রথম আলো। 

.
সম্প্রতি কোন দুই দেশ বিরল খনিজ নিয়ে সমঝোতা স্বাক্ষর করেছে? [ফেব্রুয়ারি, ২০২৬] 
  1. চীন ও যুক্তরাষ্ট্র
  2. চীন ও রাশিয়া
  3. ব্রাজিল ও রাশিয়া
  4. ভারত ও ব্রাজিল
ব্যাখ্যা

বিরল খনিজ নিয়ে সমঝোতা স্বাক্ষর:
- সম্প্রতি বিরল খনিজ নিয়ে সমঝোতা স্বাক্ষর করেছে ভারত ও ব্রাজিল। 

• ২২ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ব্রাজ়িলের প্রেসিডেন্ট লুইজ় ইনাসিও লুলা দা সিলভার বৈঠকের পরে এই সমঝোতা স্মারক চূড়ান্ত হয়। এই চুক্তিকে দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
- সমঝোতা স্মারক সই হওয়ার পর যৌথ সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেন, গুরুত্বপূর্ণ ও বিরল খনিজ নিয়ে হওয়া এই চুক্তি স্থিতিশীল সরবরাহব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে বড় পদক্ষেপ। প্রতিরক্ষা ক্ষেত্রেও সহযোগিতা শক্তিশালী হচ্ছে। এতে বোঝা যাচ্ছে, ভারত ও ব্রাজিলের পারস্পরিক বিশ্বাস ও কৌশলগত সমন্বয় বাড়ছে। দুই দেশের এই অংশীদারি আরও শক্তিশালী করব।

উল্লেখ্য,
- আধুনিক প্রযুক্তির জন্য বিরল খনিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈদ্যুতিক গাড়ি, সৌর প্যানেল, স্মার্টফোন, জেট ইঞ্জিন ও ক্ষেপণাস্ত্র তৈরিতে এই উপাদান ব্যবহার করা হয়। ব্রাজিলের কাছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গুরুত্বপূর্ণ খনিজের ভান্ডার আছে। ফলে এ ক্ষেত্রে ব্রাজিল ভারতের জন্য গুরুত্বপূর্ণ বিকল্প উৎস হতে পারে।
- বিশেষজ্ঞদের মতে, এই চুক্তির মাধ্যমে ভারত ক্রিটিক্যাল মিনারেলের ক্ষেত্রে চীনের ওপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে। বর্তমানে এই খাতে চীনের প্রায় একচেটিয়া আধিপত্য আছে। তাই ভারত নিজস্ব উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন আন্তর্জাতিক অংশীদার খুঁজছে।

উৎস: প্রথম আলো।

.
বাংলাদেশ কবে এলডিসি উত্তরণ করবে?
  1. ২৪ নভেম্বর, ২০২৬
  2. ২৬ নভেম্বর, ২০২৬
  3. ২৪ ডিসেম্বর, ২০২৬
  4. ২৬ ডিসেম্বর, ২০২৬
ব্যাখ্যা

এলডিসি (স্বল্পোন্নত দেশ):
- মাথাপিছু কম জাতীয় আয়, অনুন্নত মানবসম্পদসহ আর্থসামাজিক উন্নয়নে নিম্ন সূচকের দেশগুলোই এলডিসির অন্তর্ভুক্ত।
- সিডিপি তিনটি সূচক যথা মাথাপিছু জাতীয় আয়, মানবসম্পদ সূচক এবং অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা সূচকের ভিত্তিতে তিন বছর পরপর স্বল্পোন্নত দেশগুলোর আর্থসামাজিক পরিস্থিতি মূল্যায়নের মাধ্যমে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের বিষয় পর্যালোচনা করে।
- বাংলাদেশ ১৯৭৫ সালে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে LDC তালিকা থেকে বের হয়ে যাবে।

উল্লেখ্য,
- সম্প্রতি (ফেব্রুয়ারি, ২০২৬) নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। এতে দেশি-বিদেশি বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে এলডিসি উত্তরণ-প্রস্তুতির সময়কাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানানো হয়। 

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

.
জেসি লুইস জ্যাকসন কোন দেশের প্রখ্যাত নাগরিক অধিকার আন্দোলনের নেতা ছিলেন?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. দক্ষিণ আফ্রিকা
  4. ফ্রান্স
ব্যাখ্যা

জেসি লুইস জ্যাকসন:
- মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলেনর প্রভাবশালী নেতা জেসি লুইস জ্যাকসন। 

• জেসি লুইস জ্যাকসন-এর নৈতিক দৃষ্টিভঙ্গি ও তেজস্বী বক্তব্য ডেমোক্রেটিক পার্টি এবং মার্কিন রাজনীতিকে নতুন রূপ দিয়েছিল।
- তিনি মার্টিন লুথার কিং জুনিয়রের সহযোগী ছিলেন এবং 'পিইউএসএইচ' (PUSH) ও 'রেইনবো কোয়ালিশন' (Rainbow Coalition) প্রতিষ্ঠা করেন।
- ১৯৮৪ এবং ১৯৮৮ সালে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থী হিসেবে তিনি কৃষ্ণাঙ্গ রাজনৈতিক ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

উল্লেখ্য, 
- ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে নাগরিক অধিকার আন্দোলনের নেতা জেসি জ্যাকসন মারা গেছেন।

উৎস: প্রথম আলো।

.
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় -
  1. ২১ ফেব্রুয়ারি
  2. ২৬ মার্চ
  3. ১৫ আগস্ট
  4. ১৬ ডিসেম্বর
ব্যাখ্যা

২১ ফেব্রুয়ারি:
- ২১ ফেব্রুয়ারি 'অমর একুশে', ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

- ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজ শাসকগোষ্ঠীর জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে রাজপথে নেমে আসে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আন্দোলনরত ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত, রফিকসহ নাম না–জানা আরও অনেকে শহীদ হন। তাঁদের সেই আত্মত্যাগই আজ বিশ্বজুড়ে ভাষাপ্রেম ও অধিকার আদায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য,
- একুশে ফেব্রুয়ারি সাধারণ ছুটি। এদিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতে রাখা হয়।

উৎস: প্রথম আলো।

.
বর্তমান সরকারের মন্ত্রীসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন -
  1. মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  2. আমীর খসরু মাহমুদ চৌধুরী
  3. সালাহউদ্দিন আহমদ
  4. খলিলুর রহমান
ব্যাখ্যা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়:
- বর্তমান সরকারের মন্ত্রীসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন সালাহউদ্দিন আহমদ।

অন্যদিকে,
- মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
- আমীর খসরু মাহমুদ চৌধুরী অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়।
- খলিলুর রহমান (টেকনোক্র্যাট) পররাষ্ট্র মন্ত্রণালয়।

উৎস: স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট।

১০.
'চিফা-গেট' কেলেঙ্কারি কোন দেশের সাথে সম্পর্কিত?
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন
  3. পেরু
  4. ফ্রান্স
ব্যাখ্যা

'চিফা-গেট' কেলেঙ্কারি:
- 'চিফা-গেট' কেলেঙ্কারি পেরুর সাথে সম্পর্কিত।

• এটি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া একটি রাজনৈতিক কেলেঙ্কারি। পেরুর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হোসে জেরি চীনা ব্যবসায়ী ঝিহুয়া ইয়াং-এর সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে অভিযোগ ওঠে। এসব বৈঠক অফিসিয়াল রেকর্ডে ছিল না এবং একটি ক্ষেত্রে তিনি হুডি পরে রেস্তোরাঁয় গিয়েছিলেন।
- এর ফলে পেরুর কংগ্রেস অভিশংসন করে তাকে মাত্র ৪ মাসের মধ্যে অপসারিত করে। 

উল্লেখ্য,
- পেরুতে এ কেলেঙ্কারিকে ‘চিফা-গেট’ কেলেঙ্কারি নামে আখ্যা দেওয়া হয়েছে। ‘চিফা’ শব্দটি পেরুভিয়ান-চীনা খাবারের প্রচলিত নাম।

উৎস: CNN.

১১.
নোবেলজয়ী অধ্যাপক ওমর ইয়াগির সম্প্রতি উদ্ভাবিত যন্ত্রটি কীভাবে পানি সংগ্রহ করে?
  1. শুষ্ক বাতাস থেকে আর্দ্রতা শোষণ করে
  2. সমুদ্রের পানি বিশুদ্ধ করে
  3. বৃষ্টির পানি সংরক্ষণ করে
  4. ভূগর্ভস্থ পানি তোলে
ব্যাখ্যা

নোবেলজয়ী অধ্যাপক ওমর ইয়াগির পানি সংগ্রহের যন্ত্র উদ্ভাবন:
- রসায়নে নোবেলজয়ী অধ্যাপক ওমর ইয়াগি শুষ্ক বাতাস থেকে বিশুদ্ধ পানি সংগ্রহের একটি যন্ত্র উদ্ভাবন করেছেন। 
- ঘূর্ণিঝড় বা খরায় কেন্দ্রীয় পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়লে এটি বিকল্প সমাধান দিতে পারে।

• ‘রেটিকুলার কেমিস্ট্রি’ নামে এক বিশেষ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই যন্ত্র। এটি বাতাসের আর্দ্রতা শোষণ করে পানি তৈরি করতে সক্ষম—এমনকি মরুভূমির পরিবেশেও।
- ইয়াগি প্রতিষ্ঠিত কোম্পানি অ্যাটোকো জানিয়েছে, ২০ ফুট শিপিং কনটেইনারের সমান আকারের একটি ইউনিট প্রতিদিন সর্বোচ্চ ১ হাজার লিটার বিশুদ্ধ পানি উৎপাদন করতে পারে। এটি কম মাত্রার তাপশক্তিতে চলে এবং বিদ্যুৎবিহীন অবস্থাতেও কাজ করতে পারে।
- নোবেলজয়ী ইয়াগির মতে, খরাপ্রবণ ক্যারিবীয় অঞ্চলের জন্য এটি বিশেষভাবে কার্যকর হতে পারে। বিশেষ করে গ্রেনাডার ক্যারিয়াকু ও পেতিত মার্তিনিক—যা ২০২৪ সালের ঘূর্ণিঝড় বেরিলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সেখানে এই প্রযুক্তি জীবনরক্ষাকারী হতে পারে।
- পানি আমদানির উচ্চ ব্যয়, কার্বন নিঃসরণ ও ঘূর্ণিঝড়ে অবকাঠামো ক্ষতির ঝুঁকি কমাতে এই পদ্ধতি কার্যকর হতে পারে। এটি সমুদ্রের পানি বিশুদ্ধকরণ পদ্ধতির তুলনায় বেশি পরিবেশবান্ধব। কারণ এতে লবণাক্ত বর্জ্য সমুদ্রে ফেলতে হয় না।

উল্লেখ্য,
- জাতিসংঘের সাম্প্রতিক তথ্যমতে, বিশ্বের প্রায় ৭৫ শতাংশ মানুষ নিরাপদ খাবার পানির অভাবে রয়েছে।

উৎস: দ্য ডেইলি স্টার বাংলা।

১২.
তারেক রহমান বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী?
  1. ১০ম
  2. ১১তম
  3. ১২তম
  4. ১৩তম
ব্যাখ্যা

প্রধানমন্ত্রী তারেক রহমান:
- তারেক রহমান বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী।
- ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হয়ে সরকারপ্রধান হিসেবে শপথ গ্রহণ করেন।
- বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার পর ছেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হয়েছেন।

• বাংলাদেশের ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। এর পর একে একে শেখ মুজিবুর রহমান, মুহাম্মদ মনসুর আলী, শাহ আজিজুর রহমান, আতাউর রহমান খান, মিজানুর রহমান চৌধুরী, ব্যারিস্টার মওদুদ আহমেদ, কাজী জাফর আহমেদ, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, এর মধ্যে বেগম খালেদা জিয়া দু’বার এবং শেখ হাসিনা ৫ বার প্রধানমন্ত্রী হন।

• ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে বিজয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। 
- ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

উৎস: বাংলাদেশ টেলিভিশন ওয়েবসাইট।

১৩.
জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (CJNG) কোন দেশের অপরাধী সংগঠন?
  1. কলম্বিয়া
  2. মেক্সিকো
  3. যুক্তরাষ্ট্র
  4. ব্রাজিল
ব্যাখ্যা

জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (CJNG):
- জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (CJNG) মেক্সিকোর অপরাধী সংগঠন।

• জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (CJNG) হলো মেক্সিকোর একটি অত্যন্ত শক্তিশালী ও নৃশংস ড্রাগ কার্টেল (মাদক চোরাচালানী সংগঠন)।
- এটি মেক্সিকোর অপরাধ জগতে সবচেয়ে বিপজ্জনক ও দ্রুত বর্ধনশীল গ্রুপগুলোর একটি হিসেবে পরিচিত।
- প্রধান নেতা ছিলেন নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস যিনি এল মেনচো (El Mencho) নামে বিখ্যাত।

উল্লেখ্য,
- সম্প্রতি (ফেব্রুয়ারি, ২০২৬) মেক্সিকোর ভয়ঙ্কর জালিস্কো নিউ জেনারেশন (সিজেএনজি) মাদক চক্রের হোতা, ‘এল মেনচো’ নামে পরিচিত নেমিসিও অসিগুয়েরা স্যাভাতেস রবিবার সামরিক অভিযানে নিহত হয়। তারপর কয়েক ঘণ্টার মধ্যে তার সমর্থক বলে সন্দেহ করা বন্দুকধারীরা বেশ কয়েকটি রাজ্যের মহাসড়কগুলো অবরোধ করে, যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়।

উৎস: BBC.

১৪.
দেশে সরিষা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? [ফেব্রুয়ারি, ২০২৬]
  1. রাজশাহী
  2. নওগাঁ 
  3. সিরাজগঞ্জ
  4. টাঙ্গাইল
ব্যাখ্যা

সরিষা উৎপাদনে শীর্ষ জেলা:
- দেশে সরিষা উৎপাদনে শীর্ষ জেলা সিরাজগঞ্জ। 

• সিরাজগঞ্জ জেলার পাশ দিয়ে বয়ে গেছে বাংলাদেশের বৃহত্তম বিল চলনবিল। এ বিলের পানিমিশ্রিত পলিমাটিই জেলাটিকে সারা দেশ থেকে আলাদা করেছে। মাটির এ উর্বরতা সিরাজগঞ্জকে সরিষা আবাদের সবচেয়ে উপযোগী স্থানে পরিণত করেছে বলে মনে করছেন কৃষিবিদেরা।
- সিরাজগঞ্জ জেলায় ৯০ হাজার ৫৫০ হেক্টর জমিতে শর্ষের চাষ হয়েছে ২০২৫-২৬ অর্থবছরে। তাতে জেলার কৃষি কর্মকর্তারা আশা করছেন, চলতি অর্থবছরে ১ লাখ ৪৬ হাজার টন শর্ষে উৎপাদন হবে এই জেলায়।
- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত ২০২৪–২৫ অর্থবছরে এ জেলায় ১ লাখ ২৮ হাজার টন শর্ষে উৎপাদিত হয়েছিল। গত অর্থবছরে সারা দেশে মোট শর্ষে উৎপাদনের পরিমাণ ছিল ১৫ লাখ টন।

উল্লেখ্য,
- সরিষা উৎপাদনে ২য় শীর্ষ জেলা টাঙ্গাইল। এই জেলায় ২০২৪–২৫ অর্থবছরে শর্ষের উৎপাদন ছিল ১ লাখ ১৮ হাজার টন। 
- তৃতীয় স্থান: রাজশাহী। এই জেলার উৎপাদন ছিল প্রায় ৯৭ হাজার টন।
-  চতুর্থ স্থান: মানিকগঞ্জ। উৎপাদন ৯২ হাজার টন।
- চতুর্থ স্থান: নওগাঁ। নওগাঁর উৎপাদন ছিল ৮৮ হাজার টন।

উৎস: প্রথম আলো।

১৫.
'চির উন্নত বিজয় নিশান' কোন জেলায় অবস্থিত?
  1. গাজীপুর 
  2. ঢাকা 
  3. রাজশাহী
  4. যশোর
ব্যাখ্যা

চির উন্নত বিজয় নিশান:
- 'চির উন্নত বিজয় নিশান' গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত।
- এটি বর্তমানে দেশের সর্বোচ্চ পতাকা-স্তম্ভ (ফ্ল্যাগ পোল)।
- উচ্চতা: ১২০ ফুট। 
- এতে উত্তোলিত জাতীয় পতাকার দৈর্ঘ্য ২৮ ফুট এবং প্রস্থ ১৬.৮ ফুট। ‘চির উন্নত বিজয় নিশান’ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মহান মুক্তিযুদ্ধের চিরন্তন প্রতীক হিসেবে জাতির গৌরবগাথাকে বহন করছে।

উল্লেখ্য,
- ২১ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে কালিয়াকৈরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে নবনির্মিত এ পতাকা-স্তম্ভের উদ্বোধন করা হয়।
- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এ পতাকা-স্তম্ভের উদ্বোধন করেন। 

উৎস: বাংলাদেশ সংবাদ সংস্থা।

১৬.
সম্প্রতি কোন দেশ হরমুজ প্রণালিতে ‘স্মার্ট কন্ট্রোল অব দ্য স্ট্রেইট অব হরমুজ’ নৌ-মহড়া করেছে? [ফেব্রুয়ারি, ২০২৬]
  1. ইরান
  2. ইয়েমেন
  3. কাতার
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

স্মার্ট কন্ট্রোল অব দ্য স্ট্রেইট অব হরমুজ:
- সম্প্রতি (ফেব্রুয়ারি, ২০২৬) পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে ‘স্মার্ট কন্ট্রোল অব দ্য স্ট্রেইট অব হরমুজ’ নামে একটি নৌ-মহড়া শুরু করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী। 

-  মহড়াটি আইআরজিসির প্রধান কর্মকর্তা মহানীয়ার জেনারেল মোহাম্মদ পাকপৌর এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
- এই মহড়া ‘স্ট্রেটেজিক কন্ট্রোল অফ দ্য হরমুজ স্ট্রেইট’ নামে পরিচিত এবং এতে আইআরজিসি নৌবাহিনীর জাহাজ ও টিমগুলো অংশগ্রহণ করছে প্রস্তুতি যাচাই, নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা এবং সম্ভাব্য সামরিক হুমকি মোকাবিলার অনুশীলন চালানোর জন্য।
- আইআরজিসি জানিয়েছে, এই মহড়ার লক্ষ্য নৌ-অপারেশনাল ইউনিটগুলোর প্রস্তুতি মূল্যায়ন করা।

উল্লেখ্য,
- হরমুজ প্রণালী (পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করে) বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথে অন্যতম।

উৎস: i) AFP.
ii) Times of Israel.

১৭.
বাংলাদেশের বর্তমান মন্ত্রীসভা মোট কত সদস্য বিশিষ্ট?
  1. ২৪ সদস্য 
  2. ২৫ সদস্য 
  3. ৪৯ সদস্য 
  4. ৫০ সদস্য 
ব্যাখ্যা

বাংলাদেশের মন্ত্রীসভা:
- বাংলাদেশের বর্তমান মন্ত্রীসভা মোট ৫০ সদস্য বিশিষ্ট।

• ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠিত হয়েছে।
- বিএনপির নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী রয়েছেন ২৪ জন।
- মন্ত্রীসভা বলতে প্রধানমন্ত্রী নিজে+ পূর্ণমন্ত্রী+ প্রতিমন্ত্রী। সব মিলিয়ে ৫০ সদস্যের মন্ত্রিসভা।
- নতুন মন্ত্রিসভায় নারী সদস্য রয়েছেন তিনজন। এর মধ্যে পূর্ণমন্ত্রী আফরোজা খানম (মানিকগঞ্জ-৩)। আর প্রতিমন্ত্রী দুজন হলেন শামা ওবায়েদ (ফরিদপুর-২) ও ফারজানা শারমীন (নাটোর-১)। 

উৎস: i) প্রথম আলো।
ii) মন্ত্রীপরিষদ বিভাগ।

১৮.
এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬-এর আয়োজক দেশ কোনটি?
  1. অস্ট্রেলিয়া
  2. চীন
  3. জাপান
  4. দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা

এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬:
- এটি নারীদের প্রধান মহাদেশীয় টুর্নামেন্টের ২১তম আসর। 
- আয়োজক দেশ: অস্ট্রেলিয়া। 
- তারিখ: ১ - ২১ মার্চ, ২০২৬।
- দল: ১২টি (৩টি গ্রুপে বিভক্ত)। 

উৎস: AFC Women's Asian Cup 2026.

১৯.
সম্প্রতি বাংলাদেশের বিপন্ন ভাষার ডকুমেন্টেশনের কাজ করছে কোন প্রতিষ্ঠান?
  1. বাংলা একাডেমি
  2. আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট
  3. ঢাকা বিশ্ববিদ্যালয়
  4. রাজশাহী বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা

বিপন্ন ভাষার ডকুমেন্টেশন:
- আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বর্তমানে বাংলাদেশের ৭টি বিপন্ন ভাষার ডকুমেন্টেশনের কাজ করছে।
- এগুলো হলো:
(১) রেংমিটচ্যা ভাষা: বান্দরবান জেলার আলিকদমে ব্যবহৃত;
(২) খুমি ভাষা: বান্দরবান জেলায় ব্যবহৃত;
(৩) পাত্র ভাষা: সিলেট ও মৌলভীবাজার জেলার কিছু অঞ্চলে ব্যবহৃত;
(৪) কন্দ ভাষা: সিলেট ও মৌলভীবাজার জেলার কিছু অঞ্চলে ব্যবহৃত;
(৫) মুণ্ডা ভাষা: খুলনা ও বাগেরহাট জেলার কিছু অঞ্চলে ব্যবহৃত;
(৬) খাড়িয়া ভাষা: মৌলভীবাজার জেলার কিছু অঞ্চলে ব্যবহৃত; এবং
(৭) কোডা ভাষা: দিনাজপুর জেলার বিরল উপজেলা এবং রাজশাহী জেলার তানোর ও বাগমারা অঞ্চলে ব্যবহৃত। 

উল্লেখ্য,
- আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট একটি ভাষা গবেষণা কেন্দ্র।
- এটি মাতৃভাষা সংরক্ষণ, বহুভাষিক শিক্ষা প্রসার এবং বৈশ্বিক ভাষাগত বৈচিত্র্য রক্ষায় নিবেদিত।
- ২০১০ সালের ২১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনায় অনুপ্রাণিত হয়ে কাজ করে, যা ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি ঘোষণার মূল ভিত্তি হিসেবে কাজ করে।
- মূলত এ ইনস্টিটিউট তৈরির মূল উদ্দেশ্য– বিশ্বের সব মাতৃভাষা সংরক্ষণ ও গবেষণা, ভাষাগত বৈচিত্র্য ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় নীতিমালা প্রণয়ন, বহুভাষিক শিক্ষার মাধ্যমে সামাজিক সমন্বয় বৃদ্ধি, বিপন্ন ভাষার ডকুমেন্টেশন ও ডিজিটাল সংরক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ভাষাসংক্রান্ত জ্ঞান বিনিময়।

উৎস: i) বাংলা ট্রিবিউন।
ii) সমকাল।

২০.
AI Impact Summit 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. ঢাকা, বাংলাদেশ
  2. নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
  3. নয়াদিল্লি, ভারত
  4. লন্ডন, যুক্তরাজ্য
ব্যাখ্যা

AI Impact Summit 2026:
- India AI Impact Summit 2026 হলো গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বে অনুষ্ঠিত প্রথম বৈশ্বিক এআই সম্মেলন।
- এটি ভারতের নয়াদিল্লির ভারত মণ্ডপম-এ অনুষ্ঠিত হয়েছে।
- সময়কাল: ১৬ - ২০ ফেব্রুয়ারি, ২০২৬।
- সামিটের মূল থিম: মানুষ (People), পৃথিবী (Planet), এবং প্রগতি (Progress)। 

উৎস: India AI Impact Summit 2026.