পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes৪৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪৮
সিলেবাস
৩৯তম বিশেষ বিসিএস (জেনারেল পার্ট) ও ৪০তম বিসিএসের প্রশ্নের উপর রিভিশন পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৪৮ প্রশ্ন

.
'গৌড়ীয় ব্যকরণ' কার রচনা?
  1. ক) গোলকনাথ শর্মা
  2. খ) রামরাম বসু
  3. গ) রাজা রামমোহন রায়
  4. ঘ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ব্যাখ্যা
গৌড়ীয় ব্যাকরণ বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ।
এর রচয়িতা রাজা রামমোহন রায় এবং তা প্রকাশিত হয় ১৮৩৩ খ্রিস্টাব্দে। এটি তাঁর সর্বশেষ গ্রন্থ।
এর আগে তিনি ইংরেজিতে Bengali Grammar in the English Language নামের একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করেন।
উৎসঃ বাংলাপিডিয়া ও লাল নীল দীপাবলি।
.
জহির রায়হানের পরিচালিত চলচ্চিত্র নয়?
  1. ক) কাঁচের দেয়াল
  2. খ) দেয়াল
  3. গ) জীবন থেকে নেওয়া
  4. ঘ) আনোয়ারা
ব্যাখ্যা

১৯৬১ সালে জহির রায়হানের পরিচালিত প্রথম চলচ্চিত্র কখনও আসেনি মুক্তি পায়।
তারপর একের পর এক তাঁর নির্মিত চলচ্চিত্র মুক্তি পেতে থাকে।
এসব চলচ্চিত্র হলো:
- কাজল, কাঁচের দেয়াল,
- বেহুলা,
- জীবন থেকে নেয়া,
- আনোয়ারা,
- সঙ্গম এবং
- বাহানা।
জীবন থেকে নেয়া ছবিতে প্রতীকী কাহিনীর মধ্য দিয়ে পাকিস্তানের স্বৈরাচারী শাসনকে চিত্রিত করা হয় এবং জনগণকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে উদ্বুদ্ধ করা হয়।
অন্যদিকে,
দেয়াল - নামে তিনি কোনো চলচ্চিত্র নির্মাণ করেন নি।

Source: Banglapedia

.
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ নয় কোনটি?
  1. ক) মতিচূর
  2. খ) সুলতানার স্বপ্ন
  3. গ) পদ্মগোখরা
  4. ঘ) অবরোধবাসিনী
ব্যাখ্যা
বাংলার নারী জাগরণের অগ্রদূত - বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
- রোকেয়ার তার নারীবাদী চিন্তার প্রকাশ ঘটিয়েছেন মতিচূর প্রবন্ধসংগ্রহের প্রথম ও দ্বিতীয় খণ্ডে।
তার সৃজনশীল রচনার মধ্যে অন্যতম - সুলতানার স্বপ্ন (১৯০৫), পদ্মরাগ (১৯২৪), অবরোধবাসিনী (১৯৩১) ইত্যাদি।
'পদ্মগোখরা' কাজী নজরুল ইসলামের গল্প।

উৎসঃ বাংলাপিডিয়া।
.
কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?
  1. ক) অজানা
  2. খ) হাতাহাতি
  3. গ) দোতলা
  4. ঘ) আশীবিষ
ব্যাখ্যা
ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়।
এ সমাসে পূর্বপদে 'আ' এবং পরপদে 'ই' যুক্ত হয়।
যেমন:
- হাতে হাতে যে যুদ্ধ= হাতাহাতি,
- কানে কানে যে কথা= কানাকানি।

Source: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী, পৃষ্ঠা নংঃ ৬৮
.
পাহাড়ের চূড়ায় কোনটির প্রাচুর্য থাকে?
  1. ক) হাইড্রোজেন
  2. খ) অক্সিজেন
  3. গ) ওজোন
  4. ঘ) নাইট্রোজেন
ব্যাখ্যা
বায়ুমন্ডলে-
- নাইট্রোজেন - ৭৮.০২%,
- অক্সিজেন - ২০.৭১%,
- আর্গন - ০.৮০%,
- কার্বন-ডাই-অক্সাইড - ০.০৩% থাকে।
পাহাড়ের চূড়ার বাতাসে সামান্য হেরফের থাকলেও নাইট্রোজেনের প্রাধান্য থাকে।
.
বাংলাদেশের ২০১৯-‌২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কত বরাদ্দ আছে?
  1. ক) ২,০২,৭২১ কোটি টাকা
  2. খ) ২,৭৩,৫৩৬ কোটি টাকা
  3. গ) ২,৫০,২১৬ কোটি টাকা
  4. ঘ) ২,৭১, ৩৫৩ কোটি টাকা
অনির্ধারিত
ব্যাখ্যা
বাংলাদেশের ২০১৯-২০ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর পরিমাণ ছিলো - ২,০২,৭২১ কোটি টাকা।
তবে প্রশ্নটি এখন আর গুরুত্বপূর্ণ নয়।

- বর্তমান বাজেটে ২০২১-২২ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর পরিমাণ - ২,২৫,৩২৪ কোটি টাকা।
- ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ৬,০৩,৬৮১ কোটি টাকা।
- অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থ বিভাগ জাতীয় বাজেট বা বার্ষিক আর্থিক বিবরণী তৈরি করে থাকে।
- বাজেটে একটি নির্দিষ্ট অর্থবছরে সরকারের আয়-ব্যয়ের হিসাবের বিবরণ থাকে।
.
অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুযায়ী বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের (ফসল, বন , প্রাণিসম্পদ, মৎস্যসহ) অবদান কত শতাংশ?
  1. ক) ১৪.৭৯ শতাংশ
  2. খ) ১৬.৬৭ শতাংশ
  3. গ) ১৩.৬০ শতাংশ
  4. ঘ) ১৮.৬৩ শতাংশ
অনির্ধারিত
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুযায়ী,
জিডিপিতে কৃষি খাতের অবদান- ১৩.৬০%
জিডিপিতে শিল্প খাতের অবদান- ৩৫.১৪%
জিডিপিতে সেবা খাতের অবদান- ৫১.২৬%

কিন্তু প্রশ্নটির তথ্য এখন আর প্রয়োজনীয় নয়। নিম্নের তথ্যগুলো মনে রাখলেই হবে।
অর্থনৈতিক সমীক্ষা - ২০২০ অনুযায়ী,
- জিডিপিতে কৃষিখাতের অবদান ১৩.৩৫ শতাংশ,
- শিল্পখাতের অবদান ৩৫.৩৬ শতাংশ এবং
- সেবা খাতের অবদান ৫১.৩০ শতাংশ।

উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা-২০২০।

.
বাংলাদেশের ২০১৯-২০ অর্থবছরে বাজেটে জিডিপির অনুমিত প্রবৃদ্ধির হার কত?
  1. ক) ৭.৮০ শতাংশ
  2. খ) ৮.২০ শতাংশ
  3. গ) ৮.২৮ শতাংশ
  4. ঘ) ৮.৬৫ শতাংশ
অনির্ধারিত
ব্যাখ্যা
২০১৯-২০ অর্থবছরের অনুমিত জিডিপি’র প্রবৃদ্ধির হার/অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৮.২%।

প্রশ্নটির তথ্য বর্তমানে অপ্রয়োজনীয়। নিম্নের তথ্য মনে রাখলেই হবে।
.
নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্যের বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
  1. ক) অনুচ্ছেদ ২৩
  2. খ) অনুচ্ছেদ ২৪
  3. গ) অনু্চ্ছেদ ২১
  4. ঘ) অনুচ্ছেদ ২২
ব্যাখ্যা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগে "রাষ্ট্র পরিচালনার মূলনীতি" অংশে নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্যের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

অনুচ্ছেদ - ২১: নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য
(১) সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিকদায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য৷ 
(২) সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য৷
১০.
১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র ছিল-
  1. ক) পর্তুগাল
  2. খ) পোল্যান্ড
  3. গ) ফ্রান্স
  4. ঘ) হাঙ্গেরি
ব্যাখ্যা
The Charter was signed on 26 June 1945 by the representatives of the 50 countries. Poland, which was not represented at the Conference, signed it later and became one of the original 51 Member States.
Source: un.org
১১.
আইন ও সালিশ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৮৬ সালে
  3. গ) ১৯৯৮ সালে
  4. ঘ) ২০০৪ সালে
ব্যাখ্যা
আইন ও সালিশ কেন্দ্র (আসক) বাংলাদেশের একটি মানবাধিকার এবং আইন সহায়তাকারী বেসরকারি সংস্থা। এটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়।
১২.
অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুযায়ী বাংলাদেশের মোট রপ্তানি আয় কত?
  1. ক) $ ২৮,৯০৩ বিলিয়ন মার্কিন ডলার
  2. খ) $ ২৯,৯০৩ বিলিয়ন মার্কিন ডলার
  3. গ) $ ৩০,৯০৩ বিলিয়ন মার্কিন ডলার
  4. ঘ) $ ৩১,৯০৩ বিলিয়ন মার্কিন ডলার
অনির্ধারিত
ব্যাখ্যা
এই প্রশ্নের তথ্যগুলো এখন আর প্রয়োজনীয় নয়। নিচের তথ্যগুলো মনে রাখলেই হবে।

২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের পরিমাণ ৩৩.৬৭৪ বিলিয়ন মার্কিন ডলার।
এর মধ্যে তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ২৭.৯৫ বিলিয়ন ডলার যা মোট রপ্তানির প্রায় ৮৩ ভাগ।
(সূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট)
১৩.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুসারে বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান কত?
  1. ক) ৩০.৬৬%
  2. খ) ৩২.১৬%
  3. গ) ৩৫.১৪%
  4. ঘ) ৩৭.০৩%
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নটির তথ্য এখন আর প্রয়োজনীয় নয়। নিম্নের তথ্যগুলো মনে রাখলেই হবে।
অর্থনৈতিক সমীক্ষা - ২০২০ অনুযায়ী,
- জিডিপিতে কৃষিখাতের অবদান ১৩.৩৫ শতাংশ,
- শিল্পখাতের অবদান ৩৫.৩৬ শতাংশ এবং
- সেবা খাতের অবদান ৫১.৩০ শতাংশ।

উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা-২০২০।
১৪.
আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিবকে কবে অভিযুক্ত করা হয়?
  1. ক) ১৯৬৭ সালের ১৬ জানুয়ারি
  2. খ) ১৯৬৭ সালের ২৪ জানুয়ারি
  3. গ) ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি
  4. ঘ) ১৯৬৮ সালের ২৫ জানুয়ারি
ব্যাখ্যা
১৯৬৮ সালের ৬ জানুয়ারি এক প্রেসনোটে ঘোষণা করে যে, সরকার ১৯৬৭ সালের ডিসেম্বর মাসে পাকিস্তানের জাতীয় স্বার্থের পরিপন্থী এক চক্রান্ত উদ্ঘাটন করেছে।
এ ঘোষণায় ২ জন সিএসপি অফিসারসহ ৮ জনের গ্রেফতারের খবর প্রকাশ পায়। এতে অভিযোগ করা হয় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা ভারতীয় সহায়তায় এক সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে কেন্দ্র থেকে বিচ্ছিন্ন করার প্রয়াসে লিপ্ত ছিল।
স্বরাষ্ট্র দফতর ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি অপর এক ঘোষণায় শেখ মুজিবুর রহমানকেও এ ষড়যন্ত্রে অভিযুক্ত করে।
তখন এই মামলার নাম হয়- ‘রাষ্ট্রদ্রোহ বনাম শেখ মুজিব ও অন্যান্য’। বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামী সংখ্যা ছিল ৩৫ জন।

উৎসঃ বাংলাপিডিয়া।

আগরতলা ষড়যন্ত্র মামলাঃ
১৯৬৮ সালের জানুয়ারিতে শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে আইয়ুব খানের সরকার রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করে।
সরকারি নথিতে এই মামলার নাম ছিলো ‘রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য’।
- ১৯৬৮ সালের ৬ জানুয়ারি এক প্রেসনোটে ঘোষণা করে যে, সরকার ১৯৬৭ সালের ডিসেম্বর মাসে পাকিস্তানের জাতীয় স্বার্থের পরিপন্থী এক চক্রান্ত উদ্ঘাটন করেছে।
এ ঘোষণায় ২ জন সিএসপি অফিসারসহ ৮ জনের গ্রেফতারের খবর প্রকাশ পায়। এতে অভিযোগ করা হয় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা ভারতীয় সহায়তায় এক সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে কেন্দ্র থেকে বিচ্ছিন্ন করার প্রয়াসে লিপ্ত ছিল।
- স্বরাষ্ট্র দফতর ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি অপর এক ঘোষণায় শেখ মুজিবুর রহমানকেও এ ষড়যন্ত্রে অভিযুক্ত করে।
- এ মামলায় বঙ্গবন্ধুসহ অভিযুক্ত ছিলেন ৩৫ জন।
- ঢাকা সেনানিবাসে বিশেষ ট্রাইব্যুনালে এই মামলার বিচার কার্য শুরু হয় ১৯৬৮ সালের ১৯শে জুন।
- গণআন্দোলনের মুখে আইয়ুব সরকার ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য হয় এবং শেখ মুজিবসহ সকল বন্দিকে নিঃশর্ত মুক্তি দেয়া হয়।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলাপিডিয়া।
১৫.
ভাস্কো ডা গামা কালিকট বন্দরে এসেছিলেন-
  1. ক) ১৪৮৬
  2. খ) ১৪৮৮
  3. গ) ১৪৯২
  4. ঘ) ১৪৯৮
ব্যাখ্যা
পর্তুগিজ, জাতি ইউরোপীয়দের মধ্যে পর্তুগিজরাই প্রথম বাংলায় আগমন করে। পনেরো শতকের শুরু থেকেই তারা বাণিজ্যের জন্য দুঃসাহসিক সমুদ্রযাত্রা শুরু করে। ১৪৯৮ খ্রিস্টাব্দের আগস্ট মাসে ভাস্কো ডা গামার কালিকটে পৌঁছার কয়েক দশক পরে বাংলায় পর্তুগিজদের আগমন ঘটে। পনেরো শতকের শেষ দিক হতেই এশিয়া থেকে মসলা আহরণের উদ্দেশ্যে ভেনিস ও আরব বণিকদের এড়িয়ে বিকল্প পথ অনুসরণের ফলেই এদেশে পর্তুগিজদের অনুপ্রবেশ ঘটে।
উৎসঃ বাংলাপিডিয়া।
১৬.
বাংলাদেশে সাধারনত কয় প্রকার পাট চাষ করা হয়?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা
বাংলাদেশে সাধারনত দুই প্রকার পাট চাষ করা হয় - দেশি এবং তোষা পাট।
রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, যশোর, ঢাকা, কুষ্টিয়া, জামালপুর, টাঙ্গাইল, পাবনা প্রভৃতি জেলায় পাট চাষ ভাল হয়।
সূত্রঃ নবম-দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বোর্ড বই।
১৭.
কে, রে- বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?
  1. ক) তৃতীয়া বিভক্তি
  2. খ) প্রথমা বিভক্তি
  3. গ) দ্বিতীয়া বিভক্তি
  4. ঘ) শূন্য বিভক্তি
ব্যাখ্যা

প্রথমা বিভক্তিঃ শূণ্য।
দ্বিতীয়া বিভক্তিঃ কে, রে।
তৃতীয়া বিভক্তিঃ দ্বারা, দিয়া (দিয়ে), কর্তৃক।
চতুর্থী বিভক্তিঃ কে, রে।
পঞ্চমী বিভক্তিঃ হতে, হইতে, থেকে, চেয়ে।
ষষ্ঠী বিভক্তিঃ র, এর।
সপ্তমী বিভক্তিঃ এ (য়), তে, এতে।

১৮.
সংস্কৃত কৃৎ -প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
  1. ক) কারক
  2. খ) লিখিত
  3. গ) বেদনা
  4. ঘ) খেলনা
ব্যাখ্যা
বাংলা কৃৎ -প্রত্যয় সাধিত শব্দ খেলনা (√খেল+অনা = খেলনা)।
সংস্কৃত কৃৎপ্রত্যয় সাধিত শব্দ কারক (√কৃ+অক)।
সূত্র: উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, পৃঃ ২৯১-২৯২
১৯.
'চন্দ্র' কোন শ্রেণীর শব্দ?
  1. ক) যৌগিক
  2. খ) তৎসম
  3. গ) দেশী
  4. ঘ) অর্ধ-তৎসম
ব্যাখ্যা

তৎসম শব্দঃ যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলা ভাষায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে তৎসম শব্দ বলা হয়।
'তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ - তৎ (তার) + সম (সমান) = তার সমান অর্থ্যাৎ, সংস্কৃতের সমান।
উদাহরণঃ চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

২০.
‘হাঁসুলী বাঁকের উপকথা’ একটি-
  1. ক) উপন্যাস
  2. খ) গল্প
  3. গ) নাটক
  4. ঘ) উপকথা
ব্যাখ্যা
হাঁসুলী বাঁকের উপকথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত একটি আঞ্চলিক উপন্যাস
- বাশবাদি গ্রামে কাহার জাতির লোকেরা বাস করত। কাহারদের পুরানো বিশ্বাস ও কুসংস্কারের পরিবর্তন নিয়ে উপন্যাসটি রচিত হয়েছে।

 তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসঃ
- চৈতালী ঘূর্ণি,
- অরণ্যবহ্নি (সাঁওতাল বিদ্রোহ নিয়ে রচিত তাঁর বিখ্যাত উপন্যাস),
- ধাত্রীদেবতা,
- কালিন্দী,
- গণদেবতা,
- পঞ্চগ্রাম,
- কবি,
- হাঁসুলি বাঁকের উপকথা,
- একটি কালো মেয়ের কথা; উপন্যাসটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে  রচিত।

উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
২১.
'গীতিমাল্য' কার রচনা?
  1. ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  4. ঘ) রোকেয়া সাখাওয়াত হোসেন
ব্যাখ্যা
- জীবনস্মৃতি' রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক গ্রন্থ।
- সেঁজুতি, পলাতকা, গীতালি, গীতিমাল্য, গীতাঞ্জলি, চৈতালি, ক্ষণিকা, বলাকা ইত্যাদি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ।
২২.
‘লক্ষ্মীর বরযাত্রী’ বাগধারার অর্থ-
  1. ক) সুসময়ের বন্ধু
  2. খ) সুসময়ের সঞ্চয়
  3. গ) শরতের শোভা
  4. ঘ) শরতের শিউলি ফুল
ব্যাখ্যা
শরতের শিশির/ দুধের মাছি/ সুখের পায়রা/ লক্ষ্মীর বরযাত্রী/ বসন্তের কোকিল সবগুলো বাগধারার অর্থ সুসময়ের বন্ধু।
২৩.
চর্যাপদের কবি নন-
  1. ক) রমনীপাদ
  2. খ) কাহ্নপাদ
  3. গ) লুইপাদ
  4. ঘ) শান্তিপাদ
ব্যাখ্যা
- চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম পদ সংকলন তথা সাহিত্য নিদর্শন।
- ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যার একটি খণ্ডিত পুঁথি উদ্ধার করেন।  -চর্যাপদের প্রধান কবিগণ হলেন লুইপাদ, কাহ্নপাদ, ভুসুকুপাদ, শবরপাদ, শান্তিপাদ প্রমুখ।
- লুইপা বৌদ্ধধর্মের একজন মহাসিদ্ধ, কবি ও বৌদ্ধ ধর্মগ্রন্থের রচয়িতা। চর্যাপদের প্রথম এবং ঊনত্রিশতম পদ লুইপার রচনা।
২৪.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান OIC ২য় শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন-
  1. ক) ২২-২৪ ফেব্রুয়ারি, ১৯৭৩
  2. খ) ২০-২২ ফেব্রুয়ারি, ১৯৭৩
  3. গ) ২০-২২ ফেব্রুয়ারি, ১৯৭৪
  4. ঘ) ২২-২৪ ফেব্রুয়ারি, ১৯৭৪
ব্যাখ্যা
১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসির দ্বিতীয় শীর্ষ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন।
২৫.
অমর্ত্য সেনের 'দ্যা আইডিয়া অব জাস্টিস' গ্রন্থের বাংলা অনুবাদ গ্রন্থ-
  1. ক) বিচারের ধারণা
  2. খ) সুশাসনের ধারণা
  3. গ) নীতি ও ন্যায্যতা
  4. ঘ) নৈতিকতা এবং সুশাসন
ব্যাখ্যা
‘বাঙালি পাঠকরা বইটি পড়বেন, পরীক্ষানিরীক্ষা করবেন, এই আশা নিয়ে বইটি প্রকাশ করতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান বলে মনে করছি। সে আশা ধোপে টিকবে কি না, তা নিয়েও আমার আগ্রহের ও উৎকণ্ঠার অভাব নেই।’ সদ্য প্রকাশিত নীতি ও ন্যায্যতা-র (আনন্দ) সম্পর্কে লিখেছেন অধ্যাপক অমর্ত্য সেন। এটি তাঁর দি আইডিয়া অব জাস্টিস গ্রন্থের বাংলা অনুবাদ।

সূত্রঃ আনন্দবাজার পত্রিকার আর্কাইভ।
২৬.
'V-20' গ্রুপ প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ১৯৭৮ সালে
  2. খ) ১৯৯৮ সালে
  3. গ) ২০০৫ সালে
  4. ঘ) ২০১৫ সালে
ব্যাখ্যা
- ‘V-20’ এর পূর্ণরূপ Vulnerable Twenty ।
- এটি মূলত জলবায়ু পরিবর্তনজনিত গ্রুপ যা ফিলিপাইনের সভাপতিত্বে ৮ অক্টোবর, ২০১৫ পেরুর লিমাতে প্রতিষ্ঠিত হয়।
- বিশ্বের শীর্ষ ২০ টি দেশ যারা সর্বাধিক জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির সম্মুখীন তারাই এই গ্রুপটি প্রতিষ্ঠা করে।
২৭.
জাতিসংঘ সমুদ্র আইন কত সালে কার্যকর হয়েছিল?
  1. ক) ১৯৭৯ সালে
  2. খ) ১৯৮২ সালে
  3. গ) ১৯৮৩ সালে
  4. ঘ) ১৯৯৪ সালে
ব্যাখ্যা
- জাতিসংঘের উদ্যোগে ১৯৮২ সালের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক সমুদ্র আইন সংক্রান্ত চুক্তি UNCLOS বা United Nations convention on the law of the sea স্বাক্ষরিত হয়।
- ১৯৯৪ সালে ১৬ই নভেম্বর চুক্তিটি কার্যকর হয়।
২৮.
জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি৫ (P5) অন্তর্ভূক্ত দেশ নয়-
  1. ক) চীন
  2. খ) কানাডা
  3. গ) ফ্রান্স
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি - চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এই পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রকে পি৫ (P5) বলা হয়।
২৯.
ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি?
  1. ক) নিকেল ৬০
  2. খ) কোবাল্ট ৬০
  3. গ) কপার ৬০
  4. ঘ) জিংক ৬০
ব্যাখ্যা
- ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলাে আইসােটোপ।
- যেসব পরমাণুর প্রােটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাকে আইসােটোপ বলে।
- ক্যান্সার চিকিৎসায় সাধারণত কোবাল্ট-৬০ আইসােটোপ ব্যবহার করা হয়।
৩০.
2311Na মৌলের নিউট্রন সংখ্যা কত?
  1. ক) 23
  2. খ) 11
  3. গ) 12
  4. ঘ) 24
ব্যাখ্যা
কোন পরমাণুতে ভরসংখ্যা = প্রোটন + নিউট্রন সংখ্যা, যা A দিয়ে প্রকাশ করা হয়।
যেহেতু, ভরসংখ্যা হলো, প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফল, কাজেই ভরসংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে পরমাণুর নিউট্রন সংখ্যা পাওয়া যাবে।

এখানে, Na- এর ভরসংখ্যা ২৩ এবং প্রোটন সংখ্যা ১১। সুতরাং, নিউট্রন সংখ্যা= ২৩-১১=১২।

উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই।
৩১.
নীচের কোনটি Octal number নয়?
  1. ক) 18
  2. খ) 77
  3. গ) 15
  4. ঘ) 101
ব্যাখ্যা
Octal number system এ আটটি অংক ব্যবহৃত হয়। যথা- ০,১,২,৩,৪,৫,৬ এবং ৭। তাই ১৮ Octal number নয়।
৩২.
নীচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে না?
  1. ক) Modem
  2. খ) Microphone
  3. গ) Touch Screen
  4. ঘ) Digital Camera
ব্যাখ্যা
একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করেঃ টাচস্ক্রিন, মডেম, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি।
৩৩.
নিম্নের কোনটি পাললিক শিলা?
  1. ক) মার্বেল
  2. খ) কয়লা
  3. গ) গ্রানাইট
  4. ঘ) নিস
ব্যাখ্যা
বেলেপাথর, কয়লা, শেল, চুনাপাথর, কাদাপাথর, কেওলিন ইত্যাদি পাললিক শিলার উদাহরণ।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণী।
৩৪.
A supporter of extreme doctrines or practice is known as __
  1. ক) a militant
  2. খ) an anarchist
  3. গ) a terrorist
  4. ঘ) an extremist
ব্যাখ্যা

an anarchist- নৈরাজ্যবাদী, যিনি মনে করেন আইন কানুন, নিয়ম-নীতি, সরকারের প্রয়োজন নেই।
an extremist - চরমপন্থী।
a terrorist- সন্ত্রাসী।

৩৫.
Hatred of women is called _____ .
  1. ক) philanthropy
  2. খ) misogyny
  3. গ) benevolence
  4. ঘ) misanthropy
ব্যাখ্যা

Misanthropy- মানব বিদ্বেষ।
Philanthropy - বিশ্বপ্রেম বা মানবপ্রীতি
Misogyny- নারী বিদ্বেষ।
Benevolence- বদান্যতা, দানশীলতা।

৩৬.
'A christmas carol' by Charles Dickens published in-
  1. ক) 1841
  2. খ) 1842
  3. গ) 1843
  4. ঘ) 1844
ব্যাখ্যা
A Christmas Carol, short novel by Charles Dickens, originally published in 1843. The story, suddenly conceived and written in a few weeks, is one of the outstanding Christmas stories of modern literature.

Source: Encyclopaedia Britannica
৩৭.
An unmarried or single woman is known as-
  1. ক) widow
  2. খ) widower
  3. গ) spinster
  4. ঘ) bachelor
ব্যাখ্যা
- A man whose wife has died অর্থাৎ যে ব্যক্তির স্ত্রী মারা গেছে তাকে বলা হয় widower বা বিপত্নীক। এছাড়া widow অর্থ বিধবা।
- spinster অর্থ অবিবাহিতা মহিলা
- bachelor অর্থ অবিবাহিত পুরুষ।
৩৮.
'I have known him for a long time, yet I have never understood him.' This is a -
  1. ক) compound sentence
  2. খ) complex sentence
  3. গ) simple sentence
  4. ঘ) interrogative sentence
ব্যাখ্যা
প্রদত্ত বাক্যটি compound sentence এর উদাহরণ।
compound sentence এ সাধারণত দুইটি principal clause and, or, but, else, yet, otherwise, therefore ইত্যাদি conjunction দ্বারা যুক্ত থাকে।
৩৯.
The 'Ulysses' published in-
  1. ক) 1919
  2. খ) 1920
  3. গ) 1921
  4. ঘ) 1922
ব্যাখ্যা
Ulysses, a novel by Irish writer James Joyce, was first published in book form in 1922.
The novel is constructed as a modern parallel to Homer’s Odyssey.

[Source: Encyclopaedia Britannica]
৪০.
যদি ৯×৭ = ২৮৩৬ এবং ৪×৩ = ১২১৬ হয় তবে, ৬×৮ = ?
  1. ক) ২৪১৮
  2. খ) ২২৭৮
  3. গ) ৩২২৪
  4. ঘ) ৪২৩৮
ব্যাখ্যা

প্রদত্ত সমীকরণগুলিতে অনুসরণ করা প্যাটার্নঃ
9 × 7 = 7 × 9 → (7×4)(9×4) = 2836
4 × 3 = 3 × 4 → (3×4)(4×4) = 1216
একইভাবে, 6 × 8 = 8 × 6 → (8×4)(6×4) = 3224

৪১.
নীচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. ক) 0.4
  2. খ) √3
  3. গ) 5.639
  4. ঘ) √(27/48)
ব্যাখ্যা
√2, √3, √5 ইত্যাদি অমূলদ সংখ্যা।
৪২.
০.০৪×০.০২×০.০৮ = ?
  1. ক) ৬.৪০০০০
  2. খ) ০.৬৪০০০
  3. গ) ০.০০০৬৪
  4. ঘ) ০.০০০০৬৪
ব্যাখ্যা
৪, ২ ও ৮ গুণ করলে হয় ৬৪ আর ২+২+২ = ৬ ঘর আগে দশমিক বসালে ০.০০০০৬৪ হয়।
৪৩.
6x²-7x-4 = 0 সমীকরণে মূলদ্বয়ে প্রকৃতি কোনটি?
  1. ক) বাস্তব
  2. খ) অসমান
  3. গ) ক ও খ উভয়ই
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

6x²-7x-4 = 0 সমীকরণটির নিশ্চায়ক b2-4ac এর সাহায্যে বের করা যায়।
নিশ্চায়ক = (-7)2 - 4x6x(-4) = 49+96 = 145>0
যেহেতু নিশ্চায়ক ধনাত্বক পূর্ণ সংখ্যা। তাই মূলদ্বয় বাস্তব ও অসমান।

৪৪.
চিত্রে ∠PQR = 55°, ∠LRN = 90° এবং PQ || MR, PQ = PR হলে, ∠NRP এর মান নীচের কোনটি?
  1. ক) 90°
  2. খ) 55°
  3. গ) 45°
  4. ঘ) 35°
ব্যাখ্যা

প্রদত্ত চিত্রে PQ = PR সুতরাং PQR সমদ্বিবাহু ত্রিভুজ।
∠PQR = ∠PRQ = 55°
∠LRN = 90° হলে ∠NRQ = 90°
সুতরাং ∠NRP = ∠NRQ - ∠PRQ = 90° - 55° = 35°

৪৫.
একটি দ্রব্য ২৭০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হলো । দ্রব্যটির ক্রয়মূল্য-
  1. ক) ৩১০ টাকা
  2. খ) ২৬২ টাকা
  3. গ) ৩০০ টাকা
  4. ঘ) ২৯৮ টাকা
ব্যাখ্যা

10% ক্ষতিতে বিক্রয়মূল্য 100-10 = 90 টাকা
90 টাকায় বিক্রয় করা হলে, ক্রয়মূলয় ছিল 100 টাকা
1 টাকায় বিক্রয় করা হলে, ক্রয়মূলয় ছিল 100/90 টাকা
270 টাকায় বিক্রয় করা হলে, ক্রয়মূলয় ছিল (100 X 270)/90 টাকা = 300 টাকা

৪৬.
ঘড়িতে ৮ টা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে?
  1. ক) ৯০°
  2. খ) ৯৫°
  3. গ) ১০৫°
  4. ঘ) ১২০°
ব্যাখ্যা

মধ্যবর্তী কোণ = ৩৬০° - {(৬০ x H - ১১ x M)/২}°
= ৩৬০° - {(৬০ x ৮ - ১১ x ০)/২}°
= ৩৬০°-২৪০°
= ১২০°

৪৭.
ভারসাম্য রক্ষা করতে নির্দেশিত স্থানে কত কেজি ওজন রাখতে হবে?
  1. ক) ১২০
  2. খ) ১৪০
  3. গ) ১৬০
  4. ঘ) ৮০
ব্যাখ্যা

৭ × ১০০ = ৫ × ক
⇒ ৭০০ = ৫ক
∴ ক = ১৪০

৪৮.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) অধগতি
  2. খ) অধঃগতি
  3. গ) অধোগতি
  4. ঘ) অধোঃগতি
ব্যাখ্যা
অধোগতি, অধোগমন (বিশেষ্য): নিম্নগতি; নিচের দিকে যাওয়া।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।