পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
পরীক্ষা – ৭ বিন্যাস ও সমাবেশ [Live Class – 10 & 11]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
3 × nP4 = nP5 হলে n এর মান কত?
  1. ক) 3
  2. খ) 5
  3. গ) 6
  4. ঘ) 7
সঠিক উত্তর:
ঘ) 7
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 7
ব্যাখ্যা
প্রশ্ন: 3 × nP4 = nP5 হলে n এর মান কত?

সমাধান: 
3 × nP4 = nP5
⇒ 3 × n!/(n - 4)! = n!/(n - 5)!
⇒ 3 × n!/(n - 4) × (n - 5)! = n!/(n - 5)!
⇒ 3/(n - 4)  = 1
⇒ n - 4 = 3
∴ n = 7
.
তুহিনের 5 জন বন্ধু আছে। সে এক বা একাধিক বন্ধুকে কত উপায়ে প্রীতিভোজে নিমন্ত্রণ করতে পারে?
  1. ক) 16
  2. খ) 31
  3. গ) 32
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) 31
উত্তর
সঠিক উত্তর:
খ) 31
ব্যাখ্যা
প্রশ্ন: তুহিনের 5 জন বন্ধু আছে। সে এক বা একাধিক বন্ধুকে কত উপায়ে প্রীতিভোজে নিমন্ত্রণ করতে পারে?

সমাধান: 
1 জনকে নিমন্ত্রণ করতে চাইলে তিনি 5C1 উপায়ে করতে পারেন। 
2 জনকে নিমন্ত্রণ করতে চাইলে তিনি 5C2 উপায়ে করতে পারেন। 
3 জনকে নিমন্ত্রণ করতে চাইলে তিনি 5C3 উপায়ে করতে পারেন। 
4 জনকে নিমন্ত্রণ করতে চাইলে তিনি 5C4 উপায়ে করতে পারেন। 
5 জনকে নিমন্ত্রণ করতে চাইলে তিনি 5C5 উপায়ে করতে পারেন। 
 
∴ মোট উপায় সংখ্যা = 5C1 + 5C2+  5C3 + 5C4 + 5C5
= 5 + 10 + 10 + 5 + 1 
= 31
.
যদি 5Pr = 60 এবং 5Cr = 10 হয় তাহলে r এর মান কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
সঠিক উত্তর:
খ) 3
উত্তর
সঠিক উত্তর:
খ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 5Pr = 60 এবং 5Cr = 10 হয় তাহলে r এর মান কত?

সমাধান:
আমরা জানি,
nPr = n!/(n - r)!
এবং
nCr = n!/(n - r)!r!
nCr = {n!/(n - r)!} × (1/r!)
nCr = nPr × (1/r!)
5Cr = 5Pr × (1/r!)
5Pr = 5Cr × r!
⇒ 60 = 10 × r!
⇒ r! = 6
⇒ r! = 3!
∴ r = 3
.
'COPPER' শব্দটির বিন্যাস সংখ্যা 'DEGREE' শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ?
  1. ক) 3 গুণ
  2. খ) 4 গুণ
  3. গ) 5 গুণ
  4. ঘ) 2 গুণ
সঠিক উত্তর:
ক) 3 গুণ
উত্তর
সঠিক উত্তর:
ক) 3 গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: 'COPPER' শব্দটির বিন্যাস সংখ্যা 'DEGREE' শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ?

সমাধান:
COPPER শব্দে 6টি বর্ণ আছে।
যার মধ্যে 1টি C, 2টি P, 1টি O, 1টি E এবং 1টি R আছে।

 শব্দটির বিন্যাস সংখ্যা = 6!/2!
= 720/2
= 360 উপায়ে৷


DEGREE শব্দটিতে মোট বর্ণ আছে 6টি যার মধ্যে, E আছে 3 টি।
∴ DEGREE শব্দটির বিন্যাস সংখ্যা = 6!/3! = 720/6 = 120

∴ 'COPPER' শব্দটির বিন্যাস সংখ্যা 'DEGREE' শব্দটির বিন্যাস সংখ্যার 360/120 = 3 গুণ।
.
7 জনের একটি গোল টেবিল বৈঠকে সদস্যগণ কতভাবে বসতে পারে?
  1. ক) 60
  2. খ) 120
  3. গ) 720
  4. ঘ) 5040
সঠিক উত্তর:
গ) 720
উত্তর
সঠিক উত্তর:
গ) 720
ব্যাখ্যা
প্রশ্ন: 7 জনের একটি গোল টেবিল বৈঠকে সদস্যগণ কতভাবে বসতে পারে?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক ব্যক্তিকে নিয়ে বৈঠক করা যায় = (n - 1)!

∴ 7 জনকে নিয়ে বৈঠক করা যায় = (7 - 1)!
= 6!
= 720
.
20 টি বিন্দু ‍দিয়ে কতগুলো চতুর্ভূজ গঠন করা যায়?
  1. ক) 4845
  2. খ) 4950
  3. গ) 4548
  4. ঘ) 4200
সঠিক উত্তর:
ক) 4845
উত্তর
সঠিক উত্তর:
ক) 4845
ব্যাখ্যা
প্রশ্ন: 20 টি বিন্দু ‍দিয়ে কতগুলো চতুর্ভূজ গঠন করা যায়?

সমাধান:
চারটি বিন্দু দিয়ে গঠিত হয় চতুর্ভূজ।

∴ 20 টি বিন্দু ‍দিয়ে চতুর্ভূজ গঠন করা যায় = 20C4
= 4845
.
4টি পোস্ট বাক্সে 6টি চিঠি কতভাবে ফেলা যায়?
  1. ক) 18
  2. খ) 24
  3. গ) 46 
  4. ঘ) 64 
সঠিক উত্তর:
গ) 46 
উত্তর
সঠিক উত্তর:
গ) 46 
ব্যাখ্যা
প্রশ্ন: 4টি পোস্ট বাক্সে 6টি চিঠি কতভাবে ফেলা যায়?

সমাধান:
পোস্ট বাক্সের সংখ্যা n = 4টি 
চিঠির সংখ্যা r = 6টি

চিঠি ফেলা যায় = (পোস্ট বক্স)চিঠি
= n
= 46 
.
৭ জন পুরুষ ও ৬ জন মহিলার একটি দল হতে ৫ সদস্যের একটি কমিটি কতভাবে নির্বাচিত করা যায় যাতে সবসময় কমিটিতে অন্তত ৩ জন মহিলা থাকবে?
  1. ক) ৩৫১
  2. খ) ৫৩১
  3. গ) ৪৫১
  4. ঘ) ৫৪১
সঠিক উত্তর:
খ) ৫৩১
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫৩১
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ জন পুরুষ ও ৬ জন মহিলার একটি দল হতে ৫ সদস্যের একটি কমিটি কতভাবে নির্বাচিত করা যায় যাতে সবসময় কমিটিতে অন্তত ৩ জন মহিলা থাকবে?

সমাধান:
যেহেতু ৫ সদস্যের একটি কমিটিতে সবসময় অন্তত ৩ জন মহিলা থাকবে, সেহেতু নিম্নোক্তভাবে কমিটি গঠন করা সম্ভব।

   মহিলা (6)   -  পুরুষ (7)
1)   3             -      2
2)   4             -      1
3)   5             -      0

∴ কমিটি গঠন করা যাবে = (6C3 × 7C2) + (6C4 × 7C1) + (6C5 × 7C0)
= (20 × 21) + (15 × 7) + (6 × 1)
= 531
.
6C4 + 6C3 + 7C3 = কত?
  1. ক) 60
  2. খ) 65
  3. গ) 70
  4. ঘ) 75
সঠিক উত্তর:
গ) 70
উত্তর
সঠিক উত্তর:
গ) 70
ব্যাখ্যা
প্রশ্ন: 6C4 + 6C3 + 7C3 = কত?

সমাধান:
6C4 + 6C3 + 7C3
= 7C4 + 7C3  [nCr + nCr - 1 = n + 1Cr
= 8C4
= 70
১০.
৩ জন বাংলাদেশী এবং ৩ জন ভারতীয় কূটনীতিবিদ তিস্তা পানি চুক্তি নিয়ে গোলটেবিল বৈঠকে মিলিত হলে তারা কত উপায়ে বসতে পারেন যেন দুই দেশের কূটনীতিবিদ পাশাপাশি না বসেন?
  1. ক) 8
  2. খ) 12
  3. গ) 18
  4. ঘ) 36
সঠিক উত্তর:
খ) 12
উত্তর
সঠিক উত্তর:
খ) 12
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ জন বাংলাদেশী এবং ৩ জন ভারতীয় কূটনীতিবিদ তিস্তা পানি চুক্তি নিয়ে গোলটেবিল বৈঠকে মিলিত হলে তারা কত উপায়ে বসতে পারেন যেন দুই দেশের কূটনীতিবিদ পাশাপাশি না বসেন?

সমাধান: 
একজন বাংলাদেশীকে স্থির রেখে বাকী দুজনকে বিন্যাস করা যায় = 2!
তিনজন ভারতীয়কে বিন্যাস করা যায় = 3!


∴ মোট বিন্যাস সংখ্যা = 2! × 3!
= 2 × 3 × 2
= 12
১১.
6 টি উপন্যাসের মধ্যে দুটি বিশেষ উপন্যাস একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?
  1. ক) 45
  2. খ) 120
  3. গ) 240
  4. ঘ) 360
সঠিক উত্তর:
গ) 240
উত্তর
সঠিক উত্তর:
গ) 240
ব্যাখ্যা
প্রশ্ন: 6 টি উপন্যাসের মধ্যে দুটি বিশেষ উপন্যাস একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?

সমাধান:
2 টি বিশেষ উপন্যাস একত্রে রেখে অর্থাৎ দুটি উপন্যাসকে একটি মনে করলে মোট উপন্যাস সংখ্যা হয় 5 টি।

5 টি উপন্যাসকে নিজেদের মধ্যে সাজানোর উপায় = 5! = 120
2 টি বিশেষ উপন্যাসকে নিজেদের মধ্যে সাজানোর উপায় = 2! = 2

∴ মোট বিন্যাস সংখ্যা = 120 × 2 = 240
১২.
চাকুরির নিয়োগ পরীক্ষায় 2টি খালি পদের জন্য 11 জন প্রার্থী আছেন। খালি পদের সংখ্যা বেশি নয় এরুপ যে কোনো সংখ্যক প্রার্থীকে নির্বাচিত করা যেতে পারে। কত প্রকারে প্রার্থী নির্বাচন করা যায়?
  1. ক) 66
  2. খ) 605
  3. গ) 44
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) 66
উত্তর
সঠিক উত্তর:
ক) 66
ব্যাখ্যা
প্রশ্ন: চাকুরির নিয়োগ পরীক্ষায় 2টি খালি পদের জন্য 11 জন প্রার্থী আছেন। খালি পদের সংখ্যা বেশি নয় এরুপ যে কোনো সংখ্যক প্রার্থীকে নির্বাচিত করা যেতে পারে। কত প্রকারে প্রার্থী নির্বাচন করা যায়?

সমাধান:
2টি খালি পদের জন্য প্রার্থী সংখ্যা 11 জন
1 জনকে নির্বাচনের উপায় = 11C1 = 11
2 জনকে নির্বাচনের উপায় = 11C2 = 55

∴ নির্বাচনের মোট উপায় = 11 + 55
= 66
১৩.
যদি 8Pr = 336 হয় তবে r = কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 5
  4. ঘ) 7
সঠিক উত্তর:
খ) 3
উত্তর
সঠিক উত্তর:
খ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 8Pr = 336 হয় তবে r = কত?

সমাধান:
8Pr = 336
বা, 8!/(8 - r)! = 6 × 7 × 8
বা, (8 - r)! × 6 × 7 × 8 = 8!
বা, (8 - r)! × 6 × 7 × 8 = 8 × 7 × 6 × 5!
বা, (8 - r)! = 8 × 7 × 6 × 5!/6 × 7 × 8
বা, (8 - r)! = 5!
বা, 8 - r = 5
বা, r = 8 - 5
∴ r = 3
১৪.
একটি থলেতে 2টি সাদা বল, 3টি সবুজ বল এবং 4টি লাল বল আছে। থলেটি থেকে 3টি বল কত উপায়ে নেয়া যাবে, যদি অন্তত একটি সবুজ বল থাকে?
  1. ক) 128
  2. খ) 63
  3. গ) 64
  4. ঘ) 256
সঠিক উত্তর:
গ) 64
উত্তর
সঠিক উত্তর:
গ) 64
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলেতে 2টি সাদা বল, 3টি সবুজ বল এবং 4টি লাল বল আছে। থলেটি থেকে 3টি বল কত উপায়ে নেয়া যাবে, যদি অন্তত একটি সবুজ বল থাকে?

সমাধান:
সাদা বল = 2টি
সবুজ বল = 3টি 
লাল বল =  4টি 

3টি সবুজ বল থেকে 1টি এবং 6 টি ভিন্ন বল থেকে 2টি  নিয়ে উপায় = 3C1 × 6C2
3টি সবুজ বল থেকে 2টি এবং 6 টি ভিন্ন বল থেকে 1টি  নিয়ে উপায় = 3C2 × 6C1
3টি সবুজ বল থেকে 3টি  = 3C3

মোট উপায়  = (3C1 × 6C2) + (3C2 × 6C1) + (3C3
= (45 + 18 + 1)
= 64