পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ২৫ মার্চ, ২০২৩সময়20 minutes
মোট প্রশ্ন৪০
সিলেবাস
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা - ২০০৮ (যমুনা) (গ্রেড-১৩) পরীক্ষার তারিখ: ৩১.১০.২০০৮
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ২৫ মার্চ, ২০২৩ · ৪০ প্রশ্ন

.
'খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হল দোঁহে, কি ছিল বিধাতার মনে। ' -কবিতাংশটুকুর রচয়িতা কে?
  1. ক) সত্যেন্দ্রনাথ
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) সুকুমার রায়
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
আলোচ্য পঙক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'সোনার তরী' কাব্যগ্রন্থের অন্তর্গত। 

দুই পাখি 
- রবীন্দ্রনাথ ঠাকুর
খাঁচার পাখি ছিল     সোনার খাঁচাটিতে
               বনের পাখি ছিল বনে।
একদা কী করিয়া     মিলন হল দোঁহে,
        কী ছিল বিধাতার মনে।
বনের পাখি বলে,  খাঁচার পাখি ভাই,
       বনেতে যাই দোঁহে মিলে।
খাঁচার পাখি বলে-- বনের পাখি, আয়
        খাঁচায় থাকি নিরিবিলে।'

রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থটি ১৮৯৪ সালে প্রকাশিত হয়। এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতা কুষ্টিয়ার শিলাইদহে বসে লেখা হয়েছে।
এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলো হলো :
- সোনার তরী,
- বিম্ববতী,
- বর্ষাযাপন,
- সুপ্তোত্থিতা,
- হিং টিং ছট,
- বসুন্ধরা,
- নিরুদ্দেশ যাত্রা।

উৎস: সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুর।
.
‘রক্তাক্ত প্রান্তর' নাটকটির রচয়িতা কে?
  1. ক) মুনীর চৌধুরী
  2. খ) আকবর হোসেন
  3. গ) দ্বিজেন্দ্রলাল রায়
  4. ঘ) মীর মশাররফ হোসেন
সঠিক উত্তর:
ক) মুনীর চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
ক) মুনীর চৌধুরী
ব্যাখ্যা
মুনীর চৌধুরী রচিত 'রক্তাক্ত প্রান্তর' রচিত হয়েছে মহাকবি কায়কোবাদের 'মহাশ্মশান' গ্রন্থের কাহিনি থেকে। 
- 'রক্তাক্ত প্রান্তর' মুনীর চৌধুরীর প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক। 
- পানিপথের তৃতীয় যুদ্ধের (১৭৬১) ঘটনা অবলম্বনে তিন অঙ্ক বিশিষ্ট নাটকটি রচিত।  
- 'রক্তাক্ত প্রান্তর' ঐতিহাসিক নাটক নয়, এটি  ইতিহাস-আশ্রিত নাটক।
- চরিত্র: ইব্রাহিম কার্দি, জোহরা, হিরন বালা ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) সমীচীন
  2. খ) সমীচিন
  3. গ) সমিচীন
  4. ঘ) সমিচিন
সঠিক উত্তর:
ক) সমীচীন
উত্তর
সঠিক উত্তর:
ক) সমীচীন
ব্যাখ্যা
•  শুদ্ধ বানান - সমীচীন (বিশেষণ)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = সম্যচ্+ঈন
অর্থ: সংগত, উপযুক্ত, উত্তম, যথার্থ, সত্য, উচিত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোন শব্দটি 'দক্ষ'-এর সমার্থক নয়?
  1. ক) নিপুণ
  2. খ) পটু
  3. গ) পারদর্শী
  4. ঘ) দর্প
সঠিক উত্তর:
ঘ) দর্প
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দর্প
ব্যাখ্যা
‘দক্ষ’ শব্দের সমার্থক শব্দ: নিপুণ, পটু, পারদর্শী, কর্মঠ, সুনিপুণ, কর্মণ্য, কামিল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Greivance
  2. খ) Grievance
  3. গ) Griveance
  4. ঘ) Grieveance
সঠিক উত্তর:
খ) Grievance
উত্তর
সঠিক উত্তর:
খ) Grievance
ব্যাখ্যা
- উল্লেখিত অপশনগুলোতে Grievance বানানটি সঠিক।

• Grievance (noun):
English Meaning: A cause of distress (such as an unsatisfactory working condition) felt to afford reason for complaint or resistance.
Bangla Meaning: দুঃখদুর্দশার কারণ; দুঃখদুর্দশা।

Source: 
1. Accessible Dictionary.
2. Merriam-webster Dictionary.
.
কোনটি present perfect tense-এর উদাহরণ?
  1. ক) I have had the news
  2. খ) I have the news
  3. গ) I shall have the news
  4. ঘ) I had the news
সঠিক উত্তর:
ক) I have had the news
উত্তর
সঠিক উত্তর:
ক) I have had the news
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে I have had the news.

• বাক্যটি Present Perfect Tense এর অর্থ প্রকাশ করছে।
- কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বুঝালে Present Perfect Tense হয়।
Structure: Subject + has/have + V3 + extension.
.
'Poor' শব্দটির Noun-
  1. ক) Poority
  2. খ) Poorify
  3. গ) Poverty
  4. ঘ) Poorness
সঠিক উত্তর:
গ) Poverty
উত্তর
সঠিক উত্তর:
গ) Poverty
ব্যাখ্যা
Poor এর noun form হিসেবে Poorness ও Poverty দুটিই সঠিক।
Double answer থাকায় উত্তর বাতিল করা হয়েছে।

• Poor (adjective)
- দরিদ্র; গরিব; নির্ধন; বিত্তহীন; নিঃস্ব; দুর্গত।

Poverty (noun) [Uncountable noun]
- দারিদ্র্য; দরিদ্রতা; দীনতা; দৈন্য; দরিদ্রদশা

Poorness (noun) [Uncountable noun]
- কোনো কাঙ্ক্ষিত গুণ বা উপাদানের অভাব (লক্ষণীয় যে 'poverty' সাধারণত ‘দারিদ্র্য’ বোঝায়); দীনতা; দৈন্য; হীনতা; অপকৃষ্টতা।

----------------------
Poorly (predicatively adjective) (কথ্য) অসুস্থ: I am rather poorly this evening. 
Poorly (adverb) দীনহীনভাবে; অপ্রতুলভাবে; অসফলভাবে; পারিপাট্যহীনভাবে:

Source: Accessible Dictionary by Bangla Academy
.
He is absorbed — thought, বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. ক) in
  2. খ) to
  3. গ) at
  4. ঘ) for
সঠিক উত্তর:
ক) in
উত্তর
সঠিক উত্তর:
ক) in
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - in.
absorbed in something - very interested in something and not paying attention to anything else.
অর্থাৎ কোন কিছুতে নিমগ্ন বা  নিবিষ্ট থাকা বোঝাতে absorbed এরপর in ব্যবহৃত হয়।
তাই, সঠিক উত্তর হবে in.
Example: He is absorbed in thought.
.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) Sharif absented from the college
  2. খ) Selina prides on her beauty
  3. গ) She is out of her danger
  4. ঘ) Sharif absented himself from the college
সঠিক উত্তর:
ঘ) Sharif absented himself from the college
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Sharif absented himself from the college
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে Sharif absented himself from the college.
• Enjoy, avail, absent ইত্যাদির পরে Object না থাকলে Object হিসেবে Reflexive Pronoun বসে।
Example:
- We enjoyed ourselves very much in the picnic.
- I should avail myself of the opportunity. 
- The student absented himself from college. 
তবে Object থাকলে Reflexive Pronoun বসে না। 
Example: We enjoyed the match.
১০.
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেমি হলে এর অতিভুজ-এর মান কত?
  1. ক) ৬ সেমি
  2. খ) ৫ সেমি
  3. গ) ৮ সেমি
  4. ঘ) ৭ সেমি
সঠিক উত্তর:
খ) ৫ সেমি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেমি হলে এর অতিভুজ-এর মান কত?

সমাধান:
আমরা জানি,
(অতিভুজ)2 = (ভূমি)2 + (লম্ব)2
বা, অতিভুজ = √(৩² + ৪²)
= √(৯ + ১৬)
= √২৫
∴ অতিভুজ = ৫ সে.মি.
১১.
x - 1/x = 2 হলে, x4 + 1/x4 = কত?
  1. ক) 30
  2. খ) 31
  3. গ) 32
  4. ঘ) 34
সঠিক উত্তর:
ঘ) 34
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 34
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1/x = 2 হলে, x4 + 1/x4 = কত?

সমাধান:
x4 + 1/x4
= (x2)2 + (1/x2)2
= (x2 + 1/x2)2 - 2 . x2 . 1/x2
= {(x - 1/x)2 + 2 . x . 1/x}2 - 2
= (22 + 2)2 - 2
= (6)2 - 2
= 36 - 2
= 34
১২.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কি কি?
  1. ক) ৭ ও ১১
  2. খ) ১২ ও ১৮
  3. গ) ১০ ও ১৬
  4. ঘ) ১০ ও ২৪
সঠিক উত্তর:
গ) ১০ ও ১৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ ও ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কি কি?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি ৫x ও ৮x

প্রশ্নমতে,
(৫x + ২) : (৮x + ২) = ২ : ৩
বা, (৫x + ২)/(৮x + ২) = ২/৩
বা, ১৬x + ৪ = ১৫x + ৬
বা, ১৬x - ১৫x = ৬ - ৪
∴ x = ২

সুতরাং সংখ্যা দুইটি (৫ × ২) = ১০ এবং (৮ × ২) = ১৬।
১৩.
৮ জন পুরুষ বা ১৮ জন বালক একটি কাজ ৩৬ দিনে করতে পারে। ১৬ জন পুরুষ ও ১৮ জন বালক একত্রে সেই কাজের দ্বিগুণ একটি কাজ কত দিনে করতে পারবে?
  1. ক) ২৪ দিনে
  2. খ) ২৮ দিনে
  3. গ) ৩২ দিনে
  4. ঘ) ৪০ দিনে
সঠিক উত্তর:
ক) ২৪ দিনে
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৪ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ জন পুরুষ বা ১৮ জন বালক একটি কাজ ৩৬ দিনে করতে পারে। ১৬ জন পুরুষ ও ১৮ জন বালক একত্রে সেই কাজের দ্বিগুণ একটি কাজ কত দিনে করতে পারবে?

সমাধান:
৮ জন পুরুষের কাজ = ১৮ জন বালকের কাজ 
১ জন পুরুষের কাজ = ১৮/৮ জন বালকের কাজ 
১৬ জন পুরুষের কাজ = ১৮ × ১৬/৮ জন বালকের কাজ 
= ৩৬ জন বালকের কাজ 

 ১৬ জন পুরুষ ও ১৮ জন বালক = (৩৬ + ১৮) জন বালক 
= ৫৪ জন বালক 

 ১৮ জন বালক কাজটি করতে পারে ৩৬ দিনে 
 ১ জন বালক কাজটি করতে পারে ৩৬ × ১৮ দিনে 
৫৪ জন বালক কাজটি করতে পারে (৩৬ × ১৮)/৫৪ দিনে 
= ১২ দিনে 

কাজটির দ্বিগুণ কাজ করতে পারবে = (১২ × ২) দিনে 
= ২৪ দিনে  
১৪.
নিম্নের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
  1. ক) ৩/৫
  2. খ) ৭/১০
  3. গ) ৭/১২
  4. ঘ) ৮/১৫
সঠিক উত্তর:
ঘ) ৮/১৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?

সমাধান:
৩/৫ = ০.৬০
৭/১০ = ০.৭০
৭/১২ = ০.৫৮
৮/১৫ = ০.৫৩

উপরিক্ত ভগ্নাংশগুলো হতে দেখা যায় যে, ৮/১৫ ভগ্নাংশটি ক্ষুদ্রতম।
১৫.
শতকরা বার্ষিক কত হার সুদে ৭০০ টাকার ৫ বছরের সুদ ১০৫ টাকা হবে?
  1. ক) ২%
  2. খ) ৩%
  3. গ) ৫%
  4. ঘ) ৭%
সঠিক উত্তর:
খ) ৩%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত হার সুদে ৭০০ টাকার ৫ বছরের সুদ ১০৫ টাকা হবে?

সমাধান:
এখানে, 
আসল, P = ৭০০ টাকা
সময়, n = ৫ বছর
মুনাফা, I = ১০৫ টাকা

আমরা জানি,
I = Pnr
বা, ১০৫ = ৭০০ × ৫ × r
বা, r = (১০৫ × ১০০)/(৭০০×৫)
∴ r = ৩%
১৬.
একজন পূর্ণবয়স্ক লোকের প্রতিদিন পানি গ্রহণ করা প্রয়োজন প্রায়-
  1. ক) ১.৫ লিটার
  2. খ) ২.৫ লিটার
  3. গ) ৫ লিটার
  4. ঘ) ৪ লিটার
সঠিক উত্তর:
খ) ২.৫ লিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ২.৫ লিটার
ব্যাখ্যা
• প্রাপ্তবয়স্ক ও কর্মক্ষম নারী - পুরুষের প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি পান করা প্রয়োজন।
• তবে দিনে কতটুকু পানি পান করতে হবে, তা নির্ভর করে মূলত আবহাওয়া ও শারীরিক শ্রমের ওপর।
• শীতকালের চেয়ে গরমকালে শরীরে পানির চাহিদা বেড়ে যায় আবহাওয়ার কারণেই। 
•  যারা স্বাভাবিকের তুলনায় বেশি ঘামেন, তাঁদের জন্য একটু বেশি পানি পান করা জরুরি।
• তবে একজন পূর্ণবয়স্ক লোকের প্রতিদিন পানি গ্রহণ করা প্রয়োজন প্রায় -২.৫ লিটার।

উৎস: প্রথমআলো। 
১৭.
শরীরের কোনো অংশ পোড়া গেলে তৎক্ষণাৎ প্রাথমিক ব্যবস্থা কি নেয়া উচিত?
  1. ক) লবণ পানি দেয়া
  2. খ) ডিম ভেঙ্গে শুধু সাদা অংশ দিয়ে প্রলেপ দেয়া
  3. গ) বরফ বা পরিষ্কার পানি দেয়া
  4. ঘ) নারিকেল তেল দেয়া
সঠিক উত্তর:
খ) ডিম ভেঙ্গে শুধু সাদা অংশ দিয়ে প্রলেপ দেয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) ডিম ভেঙ্গে শুধু সাদা অংশ দিয়ে প্রলেপ দেয়া
ব্যাখ্যা
• প্রাথমিক অবস্থায় আক্রান্ত স্থানে স্বাভাবিক তাপমাত্রার পানি ছাড়া অন্য কিছুই ব্যবহার করা যায় না।
 • ঠান্ডা পানি, বরফ, কুসুম গরম পানি—কোনোটাই পুড়ে যাওয়া স্থানের জন্য উপযোগী নয়।
•  খুব ঠান্ডা পানি দিলে আক্রান্ত স্থানের কোষগুচ্ছ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বাড়ে।
• তবে আক্রান্ত স্থানে  ডিম ভেঙ্গে শুধু সাদা অংশ দিয়ে প্রলেপ দিলে  কোষগুচ্ছ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বাড়ে না। 

উৎস: প্রথমআলো। 
১৮.
ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর কোথায়?
  1. ক) লন্ডন
  2. খ) কোপেনহেগেন
  3. গ) ব্রাসেলস
  4. ঘ) রোম
সঠিক উত্তর:
গ) ব্রাসেলস
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্রাসেলস
ব্যাখ্যা
- রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়।
- ইইউর প্রতিষ্ঠাতাকালীন সদস্য দেশ ছিলো ৬টি।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত মোট দেশের সংখ্যা ২৭ টি।
- সদর দপ্তর- ব্রাসেলস, বেলজিয়াম।
- ২০২০ সালের ৩১ জানুয়ারি ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ব্রিটেন ইইউ ত্যাগ করে।
- ফলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা ২৮টি থেকে কমে বর্তমানে ২৭টি।
- এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন থেকে পদত্যাগ করে।

উৎস:- ইইউ ওয়েবসাইট।
১৯.
বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিল-
  1. ক) ইংরেজরা
  2. খ) পর্তুগিজরা
  3. গ) ওলন্দাজরা
  4. ঘ) ফরাসিরা
সঠিক উত্তর:
খ) পর্তুগিজরা
উত্তর
সঠিক উত্তর:
খ) পর্তুগিজরা
ব্যাখ্যা
• বাংলায় বণিকেরা:
• বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে পর্তুগিজরা প্রথম এসেছিল।
• উর্বর বাংলায় বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের বণিকেরা বাণিজ্য করতে আসে। বাণিজ্য করতে এলেও তারা বাংলার সম্পদের মোহে এক সময় শাসন ক্ষমতাও দখল করে। এদের মধ্যে পর্তুগীজ ও ওলন্দাজরা অন্যতম।

উৎস: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, নবম দশম শ্রেণি।
২০.
আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কোন সালে?
  1. ক) ১৭৭৪
  2. খ) ১৭৭৫
  3. গ) ১৭৭৬
  4. ঘ) ১৭৭৭
সঠিক উত্তর:
গ) ১৭৭৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭৭৬
ব্যাখ্যা
• মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র একটি ঐতিহাসিক দলিল যা ৪ জুলাই ১৭৭৬ পেনসিলভানিয়া প্রাদেশিক আইনসভায় অনুষ্ঠিত ২য় কন্টিনেন্টাল কংগ্রেসের সভায় গৃহীত হয়।

• এর মাধ্যমে যুক্তরাজ্যের সাথে যুদ্ধরত তেরটি মার্কিন উপনিবেশ নিজেদের ব্রিটিশ শাসনের বাইরে স্বাধীন ও সার্বভৌম হিসেবে ঘোষণা করে এবং যুক্তরাষ্ট্র নামে নতুন রাষ্ট্র গঠন করে।
• পাঁচ সদস্যের একটি কমিটি কংগ্রেসে ভোটাভুটির জন্য আগেই আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার একটি খসড়া প্রস্তুত করে রেখেছিলেন।

উৎস:  ব্রিটানিকা।
২১.
‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
  2. খ) আবুল মনসুর আহমদ
  3. গ) আতাউর রহমান
  4. ঘ) মোঃ আব্দুল হাই
সঠিক উত্তর:
খ) আবুল মনসুর আহমদ
উত্তর
সঠিক উত্তর:
খ) আবুল মনসুর আহমদ
ব্যাখ্যা
'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' (১৯৬৮) গ্রন্থটির রচয়িতা আবুল মনসুর আহমদ।
- এটি একটি রাজনীতি বিষয়ক গ্রন্থ।
আবুল মনসুর আহমদ রচিত রাজনীতি বিষয়ক আরেকটি গ্রন্থ হলো: ‘শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু’ (১৯৭৩)।
-------------- 
আবুল মনসুর আহমদ (১৮৯৮-১৯৭৯): সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ, সাহিত্যিক।
- আবুল মনসুর আহমদ বিভিন্ন সময়ে বিভিন্ন দলীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও বিদ্রুপাত্মক রচনার লেখক হিসেবেই তিনি সমধিক পরিচিত।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- আয়না  ও
- ফুড কনফারেন্স।

তাঁর রচিত উপন্যাসের মধ্যে রয়েছে:
- সত্যমিথ্যা 
- জীবন ক্ষুধা ও
- আবে-হায়াৎ।

আত্মচরিত:
- আত্মকথা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২২.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) কৃষিজিবি
  2. খ) কৃষিজীবী
  3. গ) কৃষিজীবি
  4. ঘ) কৃষিজিবী
সঠিক উত্তর:
খ) কৃষিজীবী
উত্তর
সঠিক উত্তর:
খ) কৃষিজীবী
ব্যাখ্যা
কৃষিজীবী (বিশেষণ)
অর্থ: চাষি; কৃষক; কৃষিকর্ম দ্বারা জীবিকা নির্বাহকারী।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
২৩.
কোন শব্দটি 'চক্ষু'-এর সমার্থক নয়?
  1. ক) নেত্র
  2. খ) নিবিড়
  3. গ) আঁখি
  4. ঘ) লোচন
সঠিক উত্তর:
খ) নিবিড়
উত্তর
সঠিক উত্তর:
খ) নিবিড়
ব্যাখ্যা
• ‘গভীর’ এর সমর্থক শব্দ: অগাধ, অতল, গহন, প্রগাঢ়, ‍নিবিড়

অন্যদিকে,
‘চোখ’ এর সমার্থক শব্দ- চক্ষু, অক্ষি, নয়ন, লোচন, আঁখি, নেত্র

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৪.
'জিজ্ঞাসিবে জনে জনে' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) অপাদানে সপ্তমী
  2. খ) কর্মে সপ্তমী
  3. গ) করণে পঞ্চমী
  4. ঘ) কর্তায় সপ্তমী
সঠিক উত্তর:
খ) কর্মে সপ্তমী
উত্তর
সঠিক উত্তর:
খ) কর্মে সপ্তমী
ব্যাখ্যা
জিজ্ঞাসিবে জনে জনে; এখানে 'জনে জনে' কর্মকারকে ৭মী । 

কর্ম কারক
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে কর্ম কারক বলে ।
বাক্যের মুখ্য কর্ম ও গৌণ কর্ম – উভয় ধরনের কর্মই কর্ম কারক হিসেবে গণ্য হয়।

যেমন-
- সে রোজ সকালে এক প্লেট ভাত খায় ।
- শিক্ষককে জানাও।
- অসহায়কে সাহায্য করো ।

কর্মকারকের বিভিন্ন বিভক্তির ব্যবহার।
ক) প্রথমা বা শূন্য অ বিভক্তি : ডাক্তার ডাক।
- আমাকে এক খানা বই দাও। (দ্বিকর্মক ক্রিয়ার মূখ্য কর্ম)। 
- রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরাহা খুঁজে পেলাম না।(গ্রন্থ অর্থে বিশিষ্ট প্রয়ােগ)।
খ) দ্বিতীয়া বা কে বিভক্তি : তাকে বল।
রে বিভক্তি : ‘আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মাের প্রার্থনা।
গ) ষষ্ঠী বা র বিভক্তি : তােমার দেখা পেলাম না।
ঘ) সপ্তমীর এ বিভক্তি: জিজ্ঞাসিবে জনে জনে। (বীপ্সায়)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি।
২৫.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Ocasion
  2. খ) Ocassion
  3. গ) Occasion
  4. ঘ) Occassion
সঠিক উত্তর:
গ) Occasion
উত্তর
সঠিক উত্তর:
গ) Occasion
ব্যাখ্যা
- উল্লেখিত অপশনগুলোতে Occasion বানানটি সঠিক।
Occasion (Noun)
English Meaning: a particular event, or the time at which it takes place.
Bangla Meaning: কোনো নির্দিষ্ট ঘটনার সময়; (কোনোকিছুর) উপযুক্ত সময়।
Example Sentence: on one occasion I stayed up until two in the morning"
Synonym: instance, time, moment, juncture, event, happening

Source: Oxford Dictionary
২৬.
'Canon' শব্দটির বহুবচন-
  1. ক) Canones
  2. খ) Canons
  3. গ) Canon
  4. ঘ) Cannons
সঠিক উত্তর:
খ) Canons
উত্তর
সঠিক উত্তর:
খ) Canons
ব্যাখ্যা
Canon - গির্জা কর্তৃক বিজ্ঞাপিত বিধি বা বিধান।
'Canon' এর বহুবচন Canons.

আবার, Cannon - কামান।
এর plural form হিসেবে Cannon এবং Cannons দুইটাই শুদ্ধ।

Source: Meriam Webster Dictionary and Colins Dictionary.
২৭.
You are not amenable — reason. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. ক) from
  2. খ) of
  3. গ) into
  4. ঘ) to
সঠিক উত্তর:
ঘ) to
উত্তর
সঠিক উত্তর:
ঘ) to
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে to.
Amenable (adjective)
Amenable (to) (১) (ব্যক্তি) সংবেদনশীল; চালিত বা নিয়ন্ত্রিত হতে আগ্রহী এমন; বাধ্য; অনুগত: amenable to reason, যুক্তি মেনে চলে এমন।
(২) (আইন সম্বন্ধীয়) (ব্যক্তি) দায়ী; কতিপয় অবশ্যকরণীয় কাজ সম্পাদনে ব্যর্থ হলে শাস্তি পেতে হবে এমন অবস্থানগত: We are all amenable to the law.
(৩) (মামলা, পরিস্থিতি) পরীক্ষাযোগ্য বা নিষ্পত্তিযোগ্য: The case is not amenable to ordinary rules.
২৮.
The disgusted man grumbled______ his fate. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে?
  1. ক) at
  2. খ) on
  3. গ) to
  4. ঘ) against
সঠিক উত্তর:
ক) at
উত্তর
সঠিক উত্তর:
ক) at
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে at.

• Grumble (verb intransitive), (verb transitive)
(১) grumble (at/about/over something) বিড়বিড়িয়ে ক্ষোভ বা অসন্তোষ প্রকাশ করা: She’s always grumbling.
(২) grumble (out) অসন্তোষভরে বলা: grumble (out) a reply.
(৩) মৃদু গর্জনধ্বনি করা: thunder grumbling in the distance.
Grumble (noun) [countable noun] ক্ষুব্ধ অসন্তুষ্ট বিড়বিড়ানি: She is full of grumbles.
Grumbler (noun) যে ব্যক্তি সর্বদা ক্ষোভে অসন্তোষে বিড়বিড় করে।
২৯.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) Panna is only present
  2. খ) The man was born in 1968
  3. গ) I feel myself hungry
  4. ঘ) The sheeps are quite healthy
সঠিক উত্তর:
খ) The man was born in 1968
উত্তর
সঠিক উত্তর:
খ) The man was born in 1968
ব্যাখ্যা
- উল্লেখিত অপশনগুলোতে The man was born in 1968 বাক্যটি সঠিক।

• The man was born in 1968.
বাক্যটিতে 1968 সাল দ্বারা অতীতকে নির্দেশ করে তাই 'was' auxiliary verb হিসেবে বসেছে।

অন্য অপশনগুলোর সঠিকরূপ -

ক) Panna is only present.
Only - noun এর পূর্বে বসবে।
 সঠিক বাক্য - Only Panna is present.

গ) I feel myself hungry.
অপশনে feel এর পরে myself থাকায় এটি ভুল।
সঠিক বাক্য - I feel hungry.

ঘ) The sheeps are quite healthy.
Sheep এর singular ও plural form একই।
এখানে sheeps ব্যবহার করায় এটি ভুল।
সঠিক বাক্য - The sheep are quite healthy.
৩০.
কোন ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি-
  1. ক) ১৮০°
  2. খ) ২৯০°
  3. গ) ৩৬০°
  4. ঘ) ৫৪০°
সঠিক উত্তর:
গ) ৩৬০°
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির যোগফল -

সমাধান:
 
আমরা জানি,
যে কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
চিত্র হতে, x + y + z = 180° = এক সরলকোণ

প্রাপ্ত বহি:স্থ কোণগুলো যথাক্রমে (180° - x), (180° - y), (180° - z)
∴ বহি:স্থ কোণ তিনটির যোগফল = (180° - x) + (180° - y) + (180° - z)
= 540° - (x + y +z)
= 540° - 180°
= 360°
৩১.
a + 1/a = 4 হলে a3 +1/a3 = কত?
  1. ক) 47
  2. খ) 52
  3. গ) 70
  4. ঘ) 76
সঠিক উত্তর:
খ) 52
উত্তর
সঠিক উত্তর:
খ) 52
ব্যাখ্যা
প্রশ্ন: a + 1/a = 4 হলে a3 +1/a3 = কত?

সমাধান:
দেওয়া আছে,
a + 1/a = 4

প্রদত্ত রাশি = a3 + 1/a3
= (a + 1/a)3 - 3 . a . 1/a (a + 1/a)
= (4)3 - 3 . 4
= 64 - 12
= 52
৩২.
১১টি সংখ্যার গড় ৩০; প্রথম ৫টি সংখ্যার গড় ২৫ ও শেষে ৫টি সংখ্যার গড় ২৮। ষষ্ঠ সংখ্যাটি কত?
  1. ক) ৫৫
  2. খ) ৫৮
  3. গ) ৬৫
  4. ঘ) ৬৭
সঠিক উত্তর:
গ) ৬৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১১টি সংখ্যার গড় ৩০; প্রথম ৫টি সংখ্যার গড় ২৫ ও শেষে ৫টি সংখ্যার গড় ২৮। ষষ্ঠ সংখ্যাটি কত?

সমাধান:
প্রথম ৫টি সংখ্যার সমষ্টি = ২৫ × ৫ = ১২৫
শেষ ৫ সংখ্যার সমষ্টি = ২৮ × ৫ = ১৪০
১১ টি সংখ্যার সমষ্টি = ৩০ × ১১ = ৩৩০

∴ ষষ্ঠ সংখ্যাটি = ৩৩০ - (১২৫ + ১৪০)
= ৩৩০ - ২৬৫
= ৬৫
৩৩.
স্রোতের অনুকূলে একটি নৌকা ৪ ঘণ্টায় ৪০ কি.মি. পথ যায়। যদি স্থির জলে ঐ নৌকার গতিবেগ ঘণ্টায় ৮ কি.মি. হয়, তাহলে নদীর স্রোতের গতিবেগ কত ছিল?
  1. ক) ৪ কিমি
  2. খ) ৩ কিমি
  3. গ) ২ কিমি
  4. ঘ) ১ কিমি
সঠিক উত্তর:
গ) ২ কিমি
উত্তর
সঠিক উত্তর:
গ) ২ কিমি
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতের অনুকূলে একটি নৌকা ৪ ঘণ্টায় ৪০ কি.মি. পথ যায়। যদি স্থির জলে ঐ নৌকার গতিবেগ ঘণ্টায় ৮ কি.মি. হয়, তাহলে নদীর স্রোতের গতিবেগ কত ছিল?

সমাধান:
স্রোতের অনুকূলে ৪ ঘন্টায় নৌকার যায় ৪০ কি.মি.
স্রোতের অনুকূলে ১ ঘন্টায় নৌকার যায় ৪০/৪ = ১০ কি.মি.

স্রোতের বেগ + নৌকার বেগ = ১০ কি.মি.
                       নৌকার বেগ = ৮ কি.মি.
∴ স্রোতের বেগ                    = ২ কি.মি.
৩৪.
(৩ × .০৩ × .০০৪)/(৪ × .০৫ × .০০৬) এর মান কত?
  1. ক) ৩/১০
  2. খ) ১১/২০
  3. গ) ১৭/৩০
  4. ঘ) ৭/১০
সঠিক উত্তর:
ক) ৩/১০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩/১০
ব্যাখ্যা
প্রশ্ন: (৩ × .০৩ × .০০৪)/(৪ × .০৫ × .০০৬) এর মান কত?

সমাধান:
(৩ × .০৩ × .০০৪)/(৪ × .০৫ × .০০৬)
= ০.০০০৩৬/০.০০১২
= ০.৩
= ৩/১০
৩৫.
সুদের হার ১৫% থেকে কমে ১৩% হওয়ায় এক ব্যক্তির ৬ বছরের সুদ ৮৪ টাকা কমে গেল। তার মূলধন কত?
  1. ক) ৭০০ টাকা
  2. খ) ৮০০ টাকা
  3. গ) ৯০০ টাকা
  4. ঘ) ১০০০ টাকা
সঠিক উত্তর:
ক) ৭০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সুদের হার ১৫% থেকে কমে ১৩% হওয়ায় এক ব্যক্তির ৬ বছরের সুদ ৮৪ টাকা কমে গেল। তার মূলধন কত?

সমাধান:
সুদের হার (১৫ - ১৩)% = ২% কমলে
১০০ টাকায় ৬ বছরে আয় কমে ২ × ৬ = ১২ টাকা

১২ টাকা আয় কমলে আসল ১০০ টাকা
∴ ৮৪ টাকা আয় কমলে আসল = (১০০ × ৮৪)/১২ টাকা
= ৭০০ টাকা
৩৬.
কোন ভিটামিনের অভাবে মুখে ও জিহ্বায় ঘা হয়?
  1. ভিটামিন 'বি-২'
  2. ভিটামিন 'ডি'
  3. ভিটামিন 'সি'
  4. ভিটামিন 'ই'
সঠিক উত্তর:
ভিটামিন 'বি-২'
উত্তর
সঠিক উত্তর:
ভিটামিন 'বি-২'
ব্যাখ্যা
• ভিটামিন বি-১ বা থায়ামিনের অভাবে বেরিবেরি রোগ হয়। এর অভাবে স্নায়ুর দুর্বলতা, মানসিক অবসাদ, ক্লান্তি, খাওয়ার অরুচি, ওজনহীনতা ইত্যাদি সমস্যা দেখা দেয়৷
• ভিটামিন বি-২ বা রাইবোফ্ল্যাভিন এর অভাবে ঠোঁটের দুপাশে ফাটল দেখা যায়, মুখে ও জিভে ঘা হয়।
• ভিটামিন বি-৩ বা নিয়াসিনের অভাবে পেলেগ্রা হয়।
• ভিটামিন বি-১২ বা সায়ানোকোবালামিনের অভাবে রক্তশূন্যতা ও স্নায়ুতন্ত্রের অবক্ষয় দেখা যায়।

উৎস: বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৩৭.
নিচের কোনটি জি-৭ ভুক্ত দেশ নয়?
  1. ক) ফ্রান্স
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) কানাডা
  4. ঘ) নেদারল্যান্ড
সঠিক উত্তর:
ঘ) নেদারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নেদারল্যান্ড
ব্যাখ্যা
• Group of Seven(G - 7) এর সদস্য নয় নেদারল্যান্ড।
জি৭ (গ্রুপ অব সেভেন) হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি সংঘ।
• ইউরোপীয় ইউনিয়ন ও জি৭ এ প্রতিনিধিত্ব করে। এই সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ।

উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৩৮.
উত্তর গোলার্ধ সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে-
  1. ক) ২৩ সেপ্টেম্বর
  2. খ) ২১ জুন
  3. গ) ১ জানুয়ারি
  4. ঘ) ২১ ডিসেম্বর
সঠিক উত্তর:
খ) ২১ জুন
উত্তর
সঠিক উত্তর:
খ) ২১ জুন
ব্যাখ্যা
সূর্যের চর্তুদিকে পৃথিবীর পরিভ্রমণের সময় পৃথিবী ২১ শে জুন তারিখে পৃথিবীর কক্ষপথের এমন এক স্থানে এসে পৌঁছে, যখন উত্তর মেরু সূর্যের দিকে সর্বাপেক্ষা বেশি (২৩.৫০) ঝুঁকে থাকে অর্থাৎ কর্কটক্রান্তি রেখায় সূর্য লম্বভাবে কিরণ দেয়।
বিপরীতক্রমে এই সময়ে দক্ষিণ মেরু বা মকরক্রান্তিতে পৃথিবী সূর্য হতে সবচেয়ে বেশি দূরুত্বে থাকে।
যার দরুণ দেখা যায়, ২১ শে জুন উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত্রি সবচেয়ে ছোট হয়।
অপরদিকে, দক্ষিণ গোলার্ধে, এই দিনটি সবচেয়ে ছোট এবং রাত্রি সবচেয়ে বড় হয়। দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন হওয়ার কারন এই দিনে সূর্য ও দক্ষিণ গোলার্ধের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব থাকে।

উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণী।
৩৯.
কোন মোগল সম্রাট বাংলার নাম দেন 'জান্নাতাবাদ'?
  1. ক) বাবর
  2. খ) হুমায়ুন
  3. গ) আকবর
  4. ঘ) জাহাঙ্গীর
সঠিক উত্তর:
খ) হুমায়ুন
উত্তর
সঠিক উত্তর:
খ) হুমায়ুন
ব্যাখ্যা
 হুমায়ুন (১৫৩০-১৫৫৬)  মুগল সম্রাট  বাবরের জ্যেষ্ঠ পুত্র।
- ১৫৩০ খ্রিস্টাব্দে পিতার উত্তরাধিকারী হিসেবে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। 
-  সম্রাট হুমায়ুন বাংলার রাজধানীর নতুন নামকরণ করেন ‘জান্নাতাবাদ’ এবং হুমায়ূন এখানে ছয়মাস অবস্থান করেন।

উৎস: বাংলা পিডিয়া।
৪০.
ইরাক কুয়েত দখল করে নেয় কোন সালে?
  1. ক) ১৯৮৯
  2. খ) ১৯৯০
  3. গ) ১৯৯১
  4. ঘ) ১৯৯২
সঠিক উত্তর:
খ) ১৯৯০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৯০
ব্যাখ্যা
- ১৯৯০ সালের ২ আগস্ট ইরাক তার প্রতিবেশী দেশ কুয়েতের ওপর দুই দিনব্যাপী "কুয়েত আক্রমণ" অপারেশন পরিচালনা করে।
- এর ফলে দীর্ঘ সাত মাসব্যাপী দেশটি ইরাকের অধীনে ছিল।
- ইরাক কর্তৃক কুয়েত আক্রান্ত হলে ১৯৯১ সালের ১৭ জানুয়ারি মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী ইরাকের উপর বিমান হামলা শুরু করে যা ‘অপারেশন ডেজার্ট স্টর্ম’ নামে পরিচিত।
- ৫ মার্চ ১৯৯১ সালে জাতিসংঘের শর্ত মেনে ইরাক কুয়েত থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা করে।

উৎস:- History.com