পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ২০ নভেম্বর, ২০২০সময়35 minutes৭৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -যমুনা- ২৪.০২.২০১২ (গ্রেড-১৩)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ২০ নভেম্বর, ২০২০ · ৭৯ প্রশ্ন

.
'মসনদের মোহ' নাটকটির রচয়িতা কে?
  1. ক) আকবর উদ্দীন
  2. খ) ইব্রাহীম খাঁ
  3. গ) দ্বিজেন্দ্রলাল রায়
  4. ঘ) শাহাদাৎ হোসেন
সঠিক উত্তর:
ঘ) শাহাদাৎ হোসেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শাহাদাৎ হোসেন
ব্যাখ্যা

শাহাদাৎ হোসেন (১৮৯৩-১৯৫৩) সাংবাদিক, সাহিত্যিক। পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার পন্ডিতপোল গ্রামে তাঁর জন্ম।
তিনি কবিতা রচনার মধ্য দিয়ে সাহিত্যজীবনে প্রবেশ করেন। তবে সাহিত্যের অন্য মাধ্যমেও তাঁর সহজ বিচরণ ছিল।
তাঁর উল্লেখযোগ্য রচনা:
কাব্যঃ মৃদঙ্গ (১৯২৮), কল্পলেখা (১৯২৯), রূপচ্ছন্দা (১৯৫০);
উপন্যাস ও নাটকঃ সরফরাজ খাঁ (১৯১৯), হিরণলেখা (১৯২০), পারের পথ (১৯২০), স্বামীর ভুল (১৯২১), সোনার কাঁকন (১৯২৩), যুগের আলো (১৯২৪), রিক্তা (১৯২৭), পথের দেখা (১৯২৯), কাঁটাফুল (১৯৩০), আনারকলি (১৯৪৫), মসনদের মোহ (১৯৪৬);
গল্পঃ রূপায়ণ (১৯৩৩) এবং শিশুসাহিত্য ছেলেদের গল্প (১৯২৪), মোহন ভোগ (১৯২৪) ইত্যাদি।
এসব রচনায় তিনি মুসলমানদের ঐতিহ্য ও গৌরবময় কাহিনী তুলে ধরেন।
পঞ্চাশের দশকে রূপচ্ছন্দা ও মসনদের মোহ ঢাকা বিশ্ববিদ্যালয়-এ বাংলা বিষয়ের পাঠ্যভুক্ত ছিল।
বসিরহাট বাণী সঙ্ঘ তাঁকে ‘কবিকুল শিরোমণি’ ও ‘পূর্ণেন্দু’ উপাধিতে ভূষিত করে।
১৯৫৩ সালের ৩০ ডিসেম্বর কলকাতায় তাঁর মৃত্যু হয়।
উৎসঃ বাংলাপিডিয়া।

.
'ছায়া হরিণ' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) সৈয়দ আলী আহসান
  2. খ) শামসুর রাহমান
  3. গ) আহসান হাবীব
  4. ঘ) ফররুখ আহমদ
সঠিক উত্তর:
গ) আহসান হাবীব
উত্তর
সঠিক উত্তর:
গ) আহসান হাবীব
ব্যাখ্যা

আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ- রাত্রিশেষ, ছায়াহরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাবো, দুই হাতে দুই আদিম পাথর, প্রেমের কবিতা, বিদীর্ণ দর্পণে মুখ ইত্যাদি।
উৎসঃ ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও Live MCQ Lecture.

.
'সীমানা ছাড়িয়ে' উপন্যাসটির রচয়িতা কে?
  1. ক) জহির রায়হান
  2. খ) সৈয়দ শামসুল হক
  3. গ) আনিস চৌধুরী
  4. ঘ) দাউদ হায়দার
সঠিক উত্তর:
খ) সৈয়দ শামসুল হক
উত্তর
সঠিক উত্তর:
খ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা

সৈয়দ শামসুল হক রচিত গল্পঃ তাস, শীত বিকেল, আনন্দের মৃত্যু, জলেশ্বরীর গল্পগুলো ইত্যাদি।
তার উপন্যাসঃ সীমানা ছাড়িয়ে, অনুপম দিন, এক মহিলার ছবি, নীল দংশন, খেলারাম খেলে যা, বৃষ্টি ও বিদ্রোহীগণ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) দধিচি
  2. খ) দধিচী
  3. গ) দধীচি
  4. ঘ) দধীচী
সঠিক উত্তর:
গ) দধীচি
উত্তর
সঠিক উত্তর:
গ) দধীচি
ব্যাখ্যা

ঈই - কার যোগে গঠিত শব্দঃ শারীরিক, মরীচিকা।
ইঈ - কার যোগে গঠিত শব্দঃ গৃহিনী, মালিনী, বাঘিনী।
বিশেষ ব্যক্তিত্বের নামের বানানঃ পাণিনি, কৃত্তিবাস, দধীচি, বাল্মীকি।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) ভাগীরথী
  2. খ) ভাগিরথী
  3. গ) ভাগীরথি
  4. ঘ) ভাগিরথি
সঠিক উত্তর:
ক) ভাগীরথী
উত্তর
সঠিক উত্তর:
ক) ভাগীরথী
ব্যাখ্যা
ভাগীরথী (বিশেষ্য) (হিন্দু পুরাণমতে ভগীরথ কর্তৃক আনীত বলে গঙ্গার একটি নাম ভাগীরথী) গঙ্গা; জাহ্নবী; গঙ্গানদীর শাখা নদীবিশেষ।
.
গুণহীনে ত্যাগ কর’ -বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্মে ৭মী
  2. খ) অধিকরণে ৭মী
  3. গ) সম্প্রদানে ৭মী
  4. ঘ) অপাদানে ৭মী
সঠিক উত্তর:
ক) কর্মে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
ক) কর্মে ৭মী
ব্যাখ্যা

যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে৷
ক্রিয়ার সঙ্গে 'কী' বা 'কাকে' যোগ করে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়৷
উল্লেখিত বাক্যটিতে 'কী' বা 'কাকে' প্রশ্ন করলে পাওয়া যায় 'গুণহীনে'৷
অর্থাৎ বাক্যে 'গুণহীনে' একটি কর্মকারক।
আর শব্দের শেষে ''এ, (য়), য়, তে, এতে'' থাকলে তা সপ্তমী বিভক্তি হয়।
অতএব, বাক্যটিতে ''গুণহীনে'' কর্মকারকে সপ্তমী বিভক্তি।
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্মে ২য়া
  2. খ) অপাদানে ৭মী
  3. গ) করণে ৭মী
  4. ঘ) অপাদানে ৫মী
সঠিক উত্তর:
খ) অপাদানে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
খ) অপাদানে ৭মী
ব্যাখ্যা

প্রশ্নের অংশটি (রাঘবে) অপাদানে সপ্তমী বিভক্তি।

রাঘব অর্থ পরের বা সরকারি সম্পদাদি অন্যায়ভাবে ভোগকারী প্রভাবশালী লোক, মস্ত বড় ধনী ব্যক্তি।
যেহেতু প্রশ্নোক্ত বাক্যে রাঘবকে দেখে ভীত হওয়ার কথা বলা হয়েছে, তাই তা অপাদান কারক।
আর 'রাঘবে' শব্দের সাথে 'এ' বিভক্তি যুক্ত আছে, তাই এটি অপাদানে সপ্তমী বিভক্তি।

যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমনঃ
বাবাকে বড্ড ভয় পাই,
ট্রেন স্টেশন ছেড়েছে,
গাছ হতে ফলটি পড়ল।
উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।

.
বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কি?
  1. ক) দ্বন্দ্ব
  2. খ) তৎপুরুষ
  3. গ) কর্মধারয়
  4. ঘ) বহুব্রীহি
সঠিক উত্তর:
গ) কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
গ) কর্মধারয়
ব্যাখ্যা

যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান্য পায় তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন-
নীল যে পদ্ম = নীলপদ্ম,
নীল যে আকাশ = নীলাকাশ,
রক্ত যে কমল = রক্তকমল,
শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট,
কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা,
যিনি জজ তিনিই সাহেব = জজসাহেব ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

.
পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে-
  1. ক) বহুব্রীহি সমাস
  2. খ) দ্বন্দ্ব সমাস
  3. গ) কর্মধারয় সমাস
  4. ঘ) তৎপুরুষ সমাস
সঠিক উত্তর:
ঘ) তৎপুরুষ সমাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তৎপুরুষ সমাস
ব্যাখ্যা

পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।
যেমন-
বিপদকে আপন্ন = বিপদাপন্ন।
দেশের সেবা = দেশসেবা,
চায়ের বাগান = চাবাগান,
রাজার পুত্র= রাজপুত্র,
খেয়ার ঘাট = খেয়াঘাট।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১০.
'তিমির' এর বিপরীতার্থক শব্দ-
  1. ক) আলো
  2. খ) অন্ধকার
  3. গ) কালো
  4. ঘ) তিরস্কার
সঠিক উত্তর:
ক) আলো
উত্তর
সঠিক উত্তর:
ক) আলো
ব্যাখ্যা

'তিমির' এর সমার্থক শব্দ হলো আঁধার, তমসা, অন্ধকার, তমঃ, তমিস্র, আঁধিয়ার ইত্যাদি।
'তিমির' এর বিপরীতার্থক শব্দ হলো আলো বা আলোক।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১১.
'পৃথিবী' এর সমার্থক শব্দ নয়-
  1. ক) বসুন্ধরা
  2. খ) ধরণী
  3. গ) যামিনী
  4. ঘ) অবনী
সঠিক উত্তর:
গ) যামিনী
উত্তর
সঠিক উত্তর:
গ) যামিনী
ব্যাখ্যা

'পৃথিবী' এর সমার্থক শব্দ- বসুন্ধরা, ক্ষিতি, অখিল, ভুবন, অবনী, ধরা, ধরণী, ভূ, মেদিনী ইত্যাদি।
‘রাত্রি’ এর সমার্থক শব্দ- নিশি, রাত, যামিনী, নিশা, শর্বরী, ক্ষণদা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

১২.
কোন বাগধারা দ্বারা 'সুসময়ের বন্ধু' বোঝানো হয়?
  1. ক) সাত সতেরো
  2. খ) সুখের পায়রা
  3. গ) ষোল আনা
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) সুখের পায়রা
উত্তর
সঠিক উত্তর:
খ) সুখের পায়রা
ব্যাখ্যা

শরতের শিশির - অর্থ সুসময়ের বন্ধু বা ক্ষণস্থায়ী;
এছাড়াও দুধের মাছি/ সুখের পায়রা/ লক্ষ্মীর বরযাত্রী/ বসন্তের কোকিল সবগুলো বাগধারার অর্থও সুসময়ের বন্ধু।

১৩.
'গবেষণা' এর সন্ধি বিচ্ছেদ-
  1. ক) গ + এষণা
  2. খ) গো + ষণা
  3. গ) গ + ষণা
  4. ঘ) গো + এষণা
সঠিক উত্তর:
ঘ) গো + এষণা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গো + এষণা
ব্যাখ্যা

এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব ও আব হয়।
যেমন-
নে + অন = নয়ন,
নৈ + অক = নায়ক,
পো + অন = পবন,
গো + এষণা = গবেষণা,
নৌ + ইক = নাবিক,
পো + ইত্র = পবিত্র,
গো + আদি = গবাদি ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

১৪.
প্রত্যয় কত প্রকার?
  1. ক) ২ প্রকার
  2. খ) ৩ প্রকার
  3. গ) ৪ প্রকার
  4. ঘ) ৫ প্রকার
সঠিক উত্তর:
ক) ২ প্রকার
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ প্রকার
ব্যাখ্যা

প্রত্যয়ঃ
মূলশব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয়ে নতুন নামপদ গঠন করে, তাকে প্রত্যয় বলে।
অর্থাৎ, প্রাতিপদিক ও ধাতুর সঙ্গে যেই শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাদেরকেই প্রত্যয় বলে।

প্রত্যয় ২ প্রকার-
কৃৎ প্রত্যয়ঃ ক্রিয়া প্রকৃতির সঙ্গে যেই প্রত্যয় যুক্ত হয়, তাকে কৃৎ প্রত্যয় বলে।
যেমন,
পড় + উয়া = পড়ুয়া
নাচ + উনে = নাচুনে
জিত + আ = জিতা
এখানে, ‘√পড়’-এর সঙ্গে ‍যুক্ত হওয়া ‘উয়া’, ‘√নাচ’-এর সঙ্গে যুক্ত হওয়া ‘উনে’ এবং ‘√জিত’-এর সঙ্গে যুক্ত হওয়া ‘আ’ কৃৎ প্রত্যয়।

তদ্ধিত প্রত্যয়ঃ নাম প্রকৃতির সঙ্গে যেই প্রত্যয় যুক্ত হয়, তাকে তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন,
লাজ + উক = লাজুক
বড় + আই = বড়াই
ঘর + আমি = ঘরামি
এখানে, ‘লাজ’-এর সঙ্গে যুক্ত হওয়া ‘উক’, ‘বড়’-এর সঙ্গে যুক্ত হওয়া ‘আই’, ‘ঘর’-এর সঙ্গে যুক্ত হওয়া ‘আমি’ তদ্ধিত প্রত্যয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৫.
'যার অনেক বুদ্ধি আছে' তাকে এক কথায় কি বলে?
  1. ক) গভীর জলের মাছ
  2. খ) বুদ্ধির ঢেঁকি
  3. গ) বিড়াল তপস্বী
  4. ঘ) ভূষণ্ডির কাক
সঠিক উত্তর:
ক) গভীর জলের মাছ
উত্তর
সঠিক উত্তর:
ক) গভীর জলের মাছ
ব্যাখ্যা

গভীর জলের মাছ- চালাক লোক; যার অনেক বুদ্ধি আছে।
বুদ্ধির ঢেঁকি- নিরেট মূর্খ, নির্বোধ।
বক ধার্মিক/বিড়াল তপস্বী- ভন্ড সাধু।
কাক ভেজা - সম্পূর্ণ ভেজা।
ভূষণ্ডির কাক/কাক ভূষণ্ডি - বিচক্ষণ ব্যক্তি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৬.
Which one is the correct past tense form of 'Ring'?
  1. ক) Rung
  2. খ) Rang
  3. গ) Ringed
  4. ঘ) Runged
সঠিক উত্তর:
খ) Rang
উত্তর
সঠিক উত্তর:
খ) Rang
ব্যাখ্যা

Ring [রিং] (verb transitive), (verb intransitive)
(past tense) rang [রিং], past participle rung [রাং]
শব্দটির অর্থঃ
(১) ঘণ্টা বাজানো; ফোন বাজা।
(২) ধ্বনিত হওয়া।
(৩) ring (for somebody/something) সতর্কীকরণের উদ্দেশ্যে ঘণ্টা বাজানো।
(৪) আওয়াজ বের করা।
ring a bell (কথ্য) আবছা আবছা মনে পড়ানো।
ring the bell (কথ্য) কোনো কিছুতে সফল হওয়া।
(৫) ring (with something) প্রতিধ্বনিত করা/হওয়া।
(৬) স্মৃতিতে দীর্ঘস্থায়ী হওয়া: His last words still ring in my mind.
(৭) ring (with) ধ্বনি-প্রতিধ্বনিপূর্ণ।
(৮) ring somebody (up) ফোন করা।
(৯) (পরপর বেজে চলা ঘণ্টাধ্বনির ক্ষেত্রে) ঘণ্টা বাজিয়ে (সময়) ঘোষণা করা।
(১০) ঘণ্টা বাজিয়ে সংকেত ধ্বনি করা।
ring the curtain up/down (মঞ্চে) যবনিকা তোলা অথবা পতন-সংকেত ধ্বনি।
(১১) প্রচণ্ড ধ্বনি করা।
ring the changes (on) (গির্জার ঘণ্টার ক্ষেত্রে) বিভিন্ন নিয়মে ঘণ্টা বাজানো; (লাক্ষণিক) যথাসম্ভব স্বতন্ত্রভাবে করা অথবা রাখা।
(১২) ঘণ্টা বাজিয়ে শুভ সূচনা অথবা সমাপ্তি ঘোষণা করা।
ring out the old (year) and ring in the New পুরনো বর্ষকে বিদায় জানানো।
Source: Bangla Academy Dictionary.

১৭.
Which one is conjunction?
  1. ক) or
  2. খ) very
  3. গ) out
  4. ঘ) for
সঠিক উত্তর:
ক) or
উত্তর
সঠিক উত্তর:
ক) or
ব্যাখ্যা

Or (conjunction)
(১) (বিকল্প উপস্থাপন করে) অথবা; কিংবা; বা: Is it red or pink?
either... or,
whether... or: I don’t care whether it pays or not.
or else নয়তো; অন্যথায়: Hurry up or else you’ll miss the train.
(২) (কোনো বিকল্পগুচ্ছের প্রথমটি ছাড়া অন্য সবকটিকে উপস্থাপন করে): I’d like it to be blue, (or) green or white.
(৩) (ব্যাখ্যাসূচক বা সমার্থক শব্দ উপস্থাপন করে): a Bangladeshi taka or one hundred paisa.
An ekka or two-wheeled vehicle pulled by a horse.
(৪) or so (প্রায়ই about-এর সমার্থক) পরিমাণ বিষয়ে অস্পষ্টতা বা অনিশ্চয়তা বুঝিয়ে: There were fifty or so.
somebody/something/somewhere or so (কথ্য) (কে/কী/কোথায় তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে) কেউ না কেউ/কিছু না কিছু/কোথাও না কোথাও: I was told by somebody or so.
কেউ একজন/কেউ না কেউ বলেছে।
or somebody/something/somewhere অথবা অন্য কেউ/অন্য কিছু/অন্য কোথাও : I put it on the table or somewhere, টেবিলে না কোথায় (= খুব সম্ভব টেবিলে) যেন রেখেছি।

১৮.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Jewelery
  2. খ) Jewellry
  3. গ) Jwellry
  4. ঘ) Jewellery
সঠিক উত্তর:
ঘ) Jewellery
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Jewellery
ব্যাখ্যা

Jewel (noun)
(১) রত্ন; মূল্যবান পাথর, যেমন হীরা, চুনি, রত্নপাথর বসানো অলংকার।
(২) কৃত্রিম রত্ন, যেমন ঘড়ির জুয়েল: This watch has 1 7 jewels.
(৩) (লাক্ষণিক) গুণধন; রত্নের মতো মূল্যবান ব্যক্তি: His youngest son is a jewel.

Jewel(verb transitive) রত্নে খচিত করা: She bought a jeweled ornament.

jeweller (noun) অলংকার তৈরিকারী; রত্নবিক্রেতা; স্বর্ণকার, মণিকার।

jewellery (noun) রত্নপাথর; রত্নখচিত অলংকারাদির সমগ্র।

১৯.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Posesion
  2. খ) Posession
  3. গ) Possession
  4. ঘ) Possesion
সঠিক উত্তর:
গ) Possession
উত্তর
সঠিক উত্তর:
গ) Possession
ব্যাখ্যা

Possession (noun)
(১) [Uncountable noun] স্বামিত্ব; স্বত্ব; অধিকার; দখল; আয়ত্ত: come into possession of an estate; get possession of, অধিকার নেওয়া: Is she in full possession of her senses? মানসিকভাবে পূর্ণ সুস্থ কিনা।
(২) (প্রায়ই plural) অধিকৃত বস্তু; বিষয়সম্পত্তি; বিত্তবৈভব; সহায়সম্পদ: lose all one’s possessions; a man of great possessions.

২০.
'Fortune favours the brave' এর পরিবর্তিত voice form হচ্ছে-
  1. ক) The brave is favoured by fortune
  2. খ) The brave are favoured by fortune
  3. গ) The brave has favoured by fortune
  4. ঘ) The brave shall be favoured by fortune
সঠিক উত্তর:
খ) The brave are favoured by fortune
উত্তর
সঠিক উত্তর:
খ) The brave are favoured by fortune
ব্যাখ্যা

প্রশ্নোক্ত বাক্যটি Present Indefinite Tense.
তাই Passive voice এ auxiliary verb হিসেবে am/is/are বসবে।
যেহেতু The brave (সাহসীরা) Plural noun, তাই এটি auxiliary verb হিসেবে are কে সাথে নিবে।
অর্থাৎ প্রশ্নোক্ত বাক্যটির সঠিক Passive voice form হচ্ছে-
(খ) The brave are favoured by fortune.

২১.
Let me do the sum এর পরিবর্তিত voice form হচ্ছে-
  1. ক) Let the sum be done by me
  2. খ) Let the sum done by me
  3. গ) Let the sum being done by me
  4. ঘ) Let the sum is to be done by me
সঠিক উত্তর:
ক) Let the sum be done by me
উত্তর
সঠিক উত্তর:
ক) Let the sum be done by me
ব্যাখ্যা

Let যুক্ত imperative বাক্যের passive গঠন-
Let + object + be + v3 (past participle) + by + let পরবর্তী ব্যক্তিবাচক object.
তাই প্রশ্নোক্ত বাক্যটির সঠিক Passive voice form হচ্ছে-
Let the sum be done by me.

২২.
The poorman said, ''Let me have some food.'' বাক্যের Indirect speech হচ্ছে-
  1. ক) The poorman begged that I might had some food.
  2. খ) The poorman begged that I might have some food.
  3. গ) The poorman begged that he might had some food.
  4. ঘ) The poorman begged that he might have some food.
সঠিক উত্তর:
ঘ) The poorman begged that he might have some food.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The poorman begged that he might have some food.
ব্যাখ্যা

Indirect Speech এ The poorman এর Pronoun “he” বসবে।
আর might এর পরে মূল verb হিসেবে have বসবে।
সুতরাং প্রশ্নোক্ত বাক্যটির সঠিক Indirect speech হচ্ছে-
The poorman begged that he might have some food.

২৩.
He said, ''How charming the sight is!'' বাক্যের Indirect form হচ্ছে-
  1. ক) He exclaimed that the sight is very charming.
  2. খ) He exclaimed that the sight is charming.
  3. গ) He exclaimed that the sight was very charming.
  4. ঘ) He exclaimed that the sight was charming.
সঠিক উত্তর:
গ) He exclaimed that the sight was very charming.
উত্তর
সঠিক উত্তর:
গ) He exclaimed that the sight was very charming.
ব্যাখ্যা

প্রথমত, Direct speech এ reporting verb (said) past tense এ থাকায়, Indirect speech এ reported speech এর verb ও past tense এ থাকবে।
অর্থাৎ তা was হবে।
দ্বিতীয়ত, exclamatory sentence এ how থাকলে assertive sentence এ very বসে।
তাই, প্রশ্নোক্ত বাক্যটির সঠিক Indirect speech হচ্ছে-
He exclaimed that the sight was very charming.

২৪.
If you help me, I _________ grateful. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. ক) will remain
  2. খ) shall remain
  3. গ) would remain
  4. ঘ) am remaining
সঠিক উত্তর:
ক) will remain
উত্তর
সঠিক উত্তর:
ক) will remain
ব্যাখ্যা

If you help me, I will remain grateful.
বাক্যটির অর্থঃ তুমি আমাকে সাহায্য করলে, আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো।

1st conditional এ first clause টি present indefinite tense হলে অপর clause টি future indefinite tense হবে।
1st person “I” এর পরে জোর দেয়া অর্থে shall এর পরিবর্তে will বসে।
তাই, বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হিসেবে will remain বসবে।

২৫.
Do not brood so much _______ your misfortune. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. ক) on
  2. খ) of
  3. গ) to
  4. ঘ) upon
সঠিক উত্তর:
ক) on
উত্তর
সঠিক উত্তর:
ক) on
ব্যাখ্যা

Brood (on/over) কোনো কিছু সম্পর্কে শান্ত ও গভীরভাবে দীর্ঘক্ষণ চিন্তা করা।
She sat there brooding over her misfortunes.

২৬.
'Fall into line' idiom- টির অর্থ হচ্ছে-
  1. ক) Disagree
  2. খ) Honest
  3. গ) Brave
  4. ঘ) Agree
সঠিক উত্তর:
ঘ) Agree
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Agree
ব্যাখ্যা
Fall into line (with somebody/something) একমত হওয়া; গ্রহণ করা (কোনো কর্মপদ্ধতি ইত্যাদি)।
২৭.
'Ins and outs' idiom-টির অর্থ হচ্ছে-
  1. ক) Briefly
  2. খ) Summary
  3. গ) In details
  4. ঘ) None
সঠিক উত্তর:
গ) In details
উত্তর
সঠিক উত্তর:
গ) In details
ব্যাখ্যা
'Ins and outs' এর অর্থ- খুঁটিনাটি সব কিছু বা বিস্তারিত।
২৮.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. ক) He dares go there.
  2. খ) I came in when he was writing.
  3. গ) The police were informed of the matter.
  4. ঘ) Matin is good than his brother
সঠিক উত্তর:
গ) The police were informed of the matter.
উত্তর
সঠিক উত্তর:
গ) The police were informed of the matter.
ব্যাখ্যা

Police (noun) (সমষ্টিগত 'noun' সবসময় 'singular' রূপ, 'plural verb' সহ ব্যবহৃত হয়) (the) police আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সরকারি বাহিনী; পুলিশ।
Inform someone of something এর অর্থ হলো কাউকে কোনো বিষয়ে জানানো।
Source: Bangla Academy Dictionary.

The word 'police' is uncountable - it has no plural form, but has a plural sense and takes a plural verb. And here the sentence is written in passive form in past tense.
Source: Cliffs Toefl.

There are a few collective nouns (in both British and American English) that are always used with a plural verb, the most common of which are police and people:
Correct sentence: She's happy with the way the police have handled the case.
Incorrect sentence: She's happy with the way the police has handled the case.
Correct sentence: It's been my experience that people are generally forgiving.
Incorrect sentence: It's been my experience that people is generally forgiving.
Source: Oxford Dictionary.

তাই সঠিক বাক্যটি হবে- The police were informed of the matter.


অপশন - ক) তে দুইটি verb এর মাঝে 'to' preposition অনুপস্থিত; অপশন খ) তে when এর পরিবর্তে while এবং অপশন - ঘ) তে 'good' এর পরিবর্তে better বসালে correct হতো।
২৯.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. ক) I forbade him to go.
  2. খ) The moon shines by night.
  3. গ) Did they wrote the book?
  4. ঘ) He stopped to write letter to me.
সঠিক উত্তর:
ক) I forbade him to go.
উত্তর
সঠিক উত্তর:
ক) I forbade him to go.
ব্যাখ্যা

Forbid এর পরে from এবং to দুইটাই বসতে পারে। তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে, যেতে নিষেধ করা অর্থে forbid to go ব্যবহৃত হয়েছে।

Forbid + to infinitive
You can’t forbid me to go.
Her mother forbids her to go.
I forbid you to go.
He's obviously really embarrassed about it because he forbade me to tell anyone.

Forbid + from + verb+ing
He is forbidden from leaving the country.

Source: Oxford Dictionary, Cambridge Dictionary and Merriam-webster Dictionary.

৩০.
'Unstable' শব্দের Synonym হচ্ছে-
  1. ক) Constant
  2. খ) Reliable
  3. গ) Steady
  4. ঘ) Changeable
সঠিক উত্তর:
ঘ) Changeable
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Changeable
ব্যাখ্যা

Unstable (adjective)
(১) অনবস্থিত; স্থিতিহীন; নড়বড়ে; নড়নড়ে; অপ্রতিষ্ঠ; অস্থিত; অনস্থির; স্থিরতাশূন্য।
(২) মানসিক ভারসাম্যহীন।

Changeable (adjective) যে বা যা পরিবর্তিত হতে পারে; যে বা যা প্রায়ই পরিবর্তিত হয়।

Constant (adjective)
(১) স্থির; অপরিবর্তনীয়; বারবার ঘটছে এমন: He has a constant pain in the chest.
(২) বিশ্বস্ত; নির্ভরযোগ্য; a constant friend.
(৩) (গণিত, পদার্থবিদ্যা) অপরিবর্তনীয় সংখ্যা বা পরিমাণ; ধ্রুবক।

Reliable (adjective) নির্ভরযোগ্য; বিশ্বাসযোগ্য।

Steady (adjective)
(১) দৃঢ়ভাবে স্থাপিত বা প্রতিষ্ঠিত; সুষম: Make the wallpaper steady; on a steady foundation.
(২) আন্দোলন, গতি ও গন্তব্যে নিয়মিত; The satellite is moving in a steady speed. steady development of the programme.
(৩) ব্যবহার যা আচরণে নিয়মিত: a steady young man.
(৪) অটল; অনড়: a steady love.
(৫) (বিস্ময়ে); Keep her steady! (নৌযাত্রায়) জলযানকে অপরিবর্তিত গতিপথে রাখা।

৩১.
ক ও খ এর বেতনের অনুপাত ৭ : ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত?
  1. ক) ৯০০ টাকা
  2. খ) ১০০০ টাকা
  3. গ) ১১০০ টাকা
  4. ঘ) ১৬০০ টাকা
সঠিক উত্তর:
খ) ১০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০০০ টাকা
ব্যাখ্যা

ধরি, ক এর বেতন ৭x টাকা এবং খ এর বেতন ৫x টাকা।
প্রশ্নমতে, ৭x - ৫x = ৪০০
সুতরাং, x = ২০০ টাকা।
∴ খ এর বেতন ৫ × ২০০ = ১০০০ টাকা।

৩২.
সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে বলে-
  1. ক) মধ্য রাশি
  2. খ) প্রান্ত রাশি
  3. গ) মিশ্র রাশি
  4. ঘ) ক্রমিক রাশি
সঠিক উত্তর:
ক) মধ্য রাশি
উত্তর
সঠিক উত্তর:
ক) মধ্য রাশি
ব্যাখ্যা

যে কোন চারটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হলে, রাশি চারটি একটি সমানুপাত তৈরি করে। সমানুপাতের প্রত্যেক রাশিকে সমানুপাতি বলে।
সমানুপাতের ১ম ও ২য় রাশি সমজাতীয় এবং ৩য় ও ৪র্থ রাশি সমজাতীয় হবে।
অর্থাৎ ৪ টি রাশি সমজাতীয় হওয়ার প্রয়োজন নেই। প্রত্যেক অনুপাতের রাশি দুইটি সমজাতীয় হলেই সমানুপাত তৈরি হয়।

সমানুপাতের ১ম ও ৪র্থ রাশিকে প্রান্তীয় রাশি এবং ২য় ও ৩য় রাশিকে মধ্য রাশি বলে।

১ম রাশি : ২য় রাশি = ৩য় রাশি : ৪র্থ রাশি
বা, ১ম রাশি X ৪র্থ রাশি = ২য় রাশি X ৩য় রাশি।
সমানুপাতে ‘=’ চিহ্নের পরিবর্তে ‘::’ চিহ্নেও ব্যবহার করা হয়।
উৎসঃ গণিত, সপ্তম শ্রেণি।

৩৩.
চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমাল যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল?
  1. ক) ৩০%
  2. খ) ২৫%
  3. গ) ২২%
  4. ঘ) ২০%
সঠিক উত্তর:
ঘ) ২০%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০%
ব্যাখ্যা

২৫% বৃদ্ধিতে দাম = ১০০+২৫ = ১২৫টাকা।
১২৫ টাকায় চিনি খাওয়া কমে = ১২৫-১০০ = ২৫ টাকা
১০০ ’’ ’’ ’’ ’’ = (২৫×১০০)/১২৫ = ২০ টাকা
অর্থাৎ, শতকরা ২০% কমিয়েছিল

৩৪.
কোনো বই ৪০ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?
  1. ক) ৫০ টাকা
  2. খ) ৪৪ টাকা
  3. গ) ৭০ টাকা
  4. ঘ) ৬৫ টাকা
সঠিক উত্তর:
গ) ৭০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭০ টাকা
ব্যাখ্যা

২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা।
৪০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ৪০ = ১৪০ টাকা।
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে বিক্রয় করতে হবে = ১৪০ টাকায়।
বিক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয় করতে হবে = ১৪০/৮০ টাকায়।
বিক্রয়মূল্য ৪০ টাকা হলে বিক্রয় করতে হবে = (১৪০ X ৪০)/৮০ টাকায়।
= ৭০ টাকায়।

৩৫.
দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?
  1. ক) ২৪ দিন
  2. খ) ২৬ দিন
  3. গ) ২২ দিন
  4. ঘ) ২০ দিন
সঠিক উত্তর:
ক) ২৪ দিন
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৪ দিন
ব্যাখ্যা

২ জন ১ দিনে করে ১/৮ অংশ
প্রথম ব্যক্তি ১ দিনে করে ১/১২ অংশ
সুতরাং, ২য় ব্যক্তি ১ দিনে করে (১/৮ - ১/১২) অংশ
= ১/২৪ অংশ
সুতরাং, সম্পূর্ণ কাজটি করতে ২য় ব্যক্তির ২৪ দিন লাগবে।

৩৬.
এক ব্যক্তি চাল বিক্রয় করে দেখল যে, ২৫ কেজি চালের বিক্রয় মূল্য ২০ কেজি চালের ক্রয়মূল্যের সমান। তার শতকরা কত ক্ষতি হল?
  1. ক) ১৫%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
সঠিক উত্তর:
খ) ২০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০%
ব্যাখ্যা

ধরি,
২০ কেজি চালের ক্রয়মূল্য = ১০০ টাকা।
∴ ১ কেজি চালের ক্রয়মূল্য = ১০০/২০ টাকা।
= ৫ টাকা।
আবার,
২৫ কেজি চালের বিক্রয়মূল্য = ১০০ টাকা।
∴ ১ কেজি চালের বিক্রয়মূল্য = ১০০/২৫ টাকা।
= ৪ টাকা।
∴ ১ কেজি চালে ক্ষতি = ৫-৪ = ১ টাকা।
এখন,
৫ টাকায় ক্ষতি হয় = ১ টাকা
∴ ১০০ টাকায় ক্ষতি হয় = ১০০/৫ টাকা।
= ২০ টাকা।

৩৭.
২ থেকে শুরু করে পর পর পাঁচটি জোড় সংখ্যার গড় কত হবে?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ৭
সঠিক উত্তর:
গ) ৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬
ব্যাখ্যা

জোড় সংখ্যাগুলো ২, ৪, ৬, ৮, ১০
গড় = (২+৪+৬+৮+১০)/৫
= ৩০/৫
= ৬

৩৮.
কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে শিক্ষকের বয়স কত?
  1. ক) ৩২ বছর
  2. খ) ৪২ বছর
  3. গ) ৬২ বছর
  4. ঘ) ৫২ বছর
সঠিক উত্তর:
ঘ) ৫২ বছর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫২ বছর
ব্যাখ্যা

ছাত্রদের বয়সের সমষ্টি = ২০ ✕ ১০ = ২০০
শিক্ষকসহ ছাত্রদের বয়সের সমষ্টি = ২১ ✕ ১২ = ২৫২
∴ শিক্ষকের বয়স = ২৫২-২০০ = ৫২ বছর।

৩৯.
ত্রিভুজের যে কোনো বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি-
  1. ক) দুই সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর
  2. খ) দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর
  3. গ) দুই সমকোণের সমান
  4. ঘ) দুই সমকোণের অর্ধেক
সঠিক উত্তর:
খ) দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর
উত্তর
সঠিক উত্তর:
খ) দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর
ব্যাখ্যা

ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
তাই ত্রিভুজের যে কোনো বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর হবে।

৪০.
স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ-
  1. ক) এক সমকোণের অর্ধেক
  2. খ) সরল কোণ
  3. গ) এক সমকোণ
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) এক সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
গ) এক সমকোণ
ব্যাখ্যা

বৃত্তের যে কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শগামী ব্যাসার্ধের উপর লম্ব।
সুতরাং, উৎপন্ন কোণটি এক সমকোণ হবে।

৪১.
১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪ _ _ _ _ _ _ _ ধারাটির পরবর্তী সংখ্যা কত?
  1. ক) ৯০
  2. খ) ৬৮
  3. গ) ৫৫
  4. ঘ) ৪০
সঠিক উত্তর:
গ) ৫৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৫
ব্যাখ্যা

ধারাটিতে, পরপর দুটি পদের সমষ্টি তাদের পরবর্তী পদ নির্দেশ করে।
১ + ১ = ২
২ + ১ = ৩
৩ + ২ = ৫
৫ + ৩ = ৮
৮ + ৫ = ১৩
১৩ + ৮ = ২১
২১ + ১৩ = ৩৪
৩৪ + ২১ = ৫৫
সুতরাং কাঙ্ক্ষিত পদটি = ৫৫।

৪২.
(০.০০৪) = কত?
  1. ক) ০.০১৬
  2. খ) ০.০০০০১৬
  3. গ) ০.০০০১৬
  4. ঘ) ০.০০১৬
সঠিক উত্তর:
খ) ০.০০০০১৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.০০০০১৬
ব্যাখ্যা
০.০০৪ X ০.০০৪ = ০.০০০০১৬
৪৩.
4x2 − 13x − 12 এর উৎপাদক কত?
  1. ক) (x−4)(4x+3)
  2. খ) (2x−4)(2x−3)
  3. গ) (2x−4)(2x+3)
  4. ঘ) (x+4)(4x−3)
সঠিক উত্তর:
ক) (x−4)(4x+3)
উত্তর
সঠিক উত্তর:
ক) (x−4)(4x+3)
ব্যাখ্যা

4x2 - 13x - 12
= 4x2 - 16x + 3x - 12
= 4x(x - 4) + 3(x - 4)
= (x - 4)(4x + 3)

৪৪.
a + 1/a = 4 হলে a3 + 1/a3 = কত?
  1. ক) 76
  2. খ) 70
  3. গ) 52
  4. ঘ) 47
সঠিক উত্তর:
গ) 52
উত্তর
সঠিক উত্তর:
গ) 52
ব্যাখ্যা

a3 + 1/a3
= (a + 1/a)3 - 3.a.1/a (a + 1/a)
= 43 - 3 X 4
= 64 - 12
= 52

৪৫.
ইনসুলিন কি?
  1. ক) এক ধরনের এনজাইম
  2. খ) এক ধরনের হরমোন
  3. গ) এক ধরনের কৃত্রিম অঙ্গ
  4. ঘ) এক ধরনের অস্ত্র
সঠিক উত্তর:
খ) এক ধরনের হরমোন
উত্তর
সঠিক উত্তর:
খ) এক ধরনের হরমোন
ব্যাখ্যা

ডায়াবেটিস এক ধরনের বিপাকজনিত রোগ। প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নামক এক ধরনের হরমোন নির্গত হয়, যা রক্তে গ্লুকোজের পরিমাণকে কমায়। কারো ডায়াবেটিস হলে প্যানক্রিয়াস যথেষ্ট ইনসুলিন নির্গত করতে পারে না, কিংবা শরীর ইনসুলিনকে ব্যবহার করতে পারে না। যে কারণে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়৷
উৎসঃ নবম-দশম শ্রেণির বিজ্ঞান বই৷

৪৬.
দুধে কোন ধরনের এসিড থাকে?
  1. ক) সাইট্রিক এসিড
  2. খ) অকজ্যালিক এসিড
  3. গ) ল্যাকটিক এসিড
  4. ঘ) কোনো এসিড থাকে না
সঠিক উত্তর:
গ) ল্যাকটিক এসিড
উত্তর
সঠিক উত্তর:
গ) ল্যাকটিক এসিড
ব্যাখ্যা

আমরা প্রতিদিন যেসব খাবার গ্রহণ করে থাকি তার মধ্যে বিভিন্ন ধরণের এসিড থাকে।
যেমন-
দুধে থাকে ল্যাকটিক এসিড,
সফট ড্রিংকসে থাকে কার্বনিক এসিড,
কমলালেবু বা লেবুতে থাকে সাইট্রিক এসিড,
তেতুলে থাকে টারটারিক এসিড,
ভিনেগারে থাকে ইথানয়িক এসিড,
চায়ে থাকে ট্যানিক এসিড।
উৎসঃ রসায়ন, নবম-দশম শ্রেণি।

৪৭.
উদ্ভিদ কোষ হতে বাষ্পাকারে পানি বের হয়ে যাবার প্রক্রিয়াকে বলে-
  1. ক) ব্যাপন
  2. খ) বাষ্পীভবন
  3. গ) শ্বসন
  4. ঘ) প্রস্বেদন
সঠিক উত্তর:
ঘ) প্রস্বেদন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রস্বেদন
ব্যাখ্যা

উদ্ভিদদেহ থেকে যে প্রক্রিয়ায় পানি বাষ্পাকারে বের হয় তাকে প্রস্বেদন বলা হয়।
প্রস্বেদনের প্রধান অঙ্গ উদ্ভিদের পাতা। এছাড়া কান্ড এবং শাখা-প্রশাখা থেকেও প্রস্বেদন হয়ে থাকে।
পানি শোষণের চেয়ে প্রস্বেদনে পানি হারানোর হার বেশি হলে উদ্ভিদ দেহে পানি ও খনিজের ঘাটতি দেখা দেয়।
প্রস্বেদন কিছু ক্ষতিসাধন করলেও এই প্রক্রিয়া উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয়।
বৈশিষ্ট্যের বৈপরীত্যের জন্য বিজ্ঞানী কার্টিস প্রস্বদনকে ‘প্রয়োজনীয় ক্ষতি বা Necessary Evil’ নামে অভিহিত করেছেন।
সূত্রঃ জীববিজ্ঞান ৯ম-১০ম শ্রেণি।

৪৮.
শরীর হতে বর্জ্য পদার্থ বের করে দেয়-
  1. ক) ফুসফুস
  2. খ) কিডনী
  3. গ) হৃৎপিণ্ড
  4. ঘ) যকৃত
সঠিক উত্তর:
খ) কিডনী
উত্তর
সঠিক উত্তর:
খ) কিডনী
ব্যাখ্যা

আমাদের দেহের বিপাকক্রিয়ায় তৈরি সব বর্জ্য পদার্থ এবং অতিরিক্ত পানি শরীর থেকে কিডনি বা বৃক্কের মাধ্যমেই বের হয়ে যায়।

একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন প্রায় এক হাজার ৫০০ মিলিলিটার মূত্র ত্যাগ করে।
মূত্রে ইউরিয়া, ইউরিক এসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি নাইট্রোজেন ঘটিত পদার্থ থাকে। এগুলো মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।
এসব অপ্রয়োজনীয় ও ক্ষতিকর বর্জ্য পদার্থ মূত্রের মাধ্যমে অপসারণে বৃক্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বৃক্ক মানবদেহের সোডিয়াম, পটাসিয়াম, ক্লোরাইড ইত্যাদির পরিমাণ নিয়ন্ত্রণ করে।
তা ছাড়া মানবদেহের রক্তচাপ নিয়ন্ত্রণ, পানি, অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৪৯.
ক্রমশ ব্যারোমিটারে পারদের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয়?
  1. ক) ভাল আবহাওয়ার
  2. খ) আসন্ন ঝড়ের
  3. গ) বৃষ্টির সম্ভাবনা
  4. ঘ) তাৎপর্যহীন
সঠিক উত্তর:
ক) ভাল আবহাওয়ার
উত্তর
সঠিক উত্তর:
ক) ভাল আবহাওয়ার
ব্যাখ্যা

ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে বোঝা যাবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। কারণ জলীয় বাষ্প বায়ুর চেয়ে হালকা। এক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
হঠাৎ যদি পারদস্তম্ভেরউচ্চতা খুব কমে যায় তবে বুঝতে হবে চারদিকে বায়ুমণ্ডলের চাপ সহসা কমে গেছে এবং ঐ স্থানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। পার্শ্ববর্তী উচ্চচাপের স্থান থেকে প্রবল বেগে বায়ু ঐ নিম্নচাপের অঞ্চলে ছুটে আসবে। সুতরাং ঝড়ের সম্ভাবনা আছে।
ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়লে বুঝতে হবে বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প অপসারিত হচ্ছে এবং শুষ্ক বাতাস সেই স্থান অধিকার করছে। সুতরাং আবহাওয়া শুষ্ক ও পরিস্কার থাকবে; যা ভালো আবহাওয়ার ইঙ্গিত।

সংক্ষেপেঃ
ব্যারোমিটারে পারদের উচ্চতাঃ
ধীরে ধীরে বৃদ্ধি পেলে - ভালো আবহাওয়ার ইঙ্গিত।
কমলে - বৃষ্টিপাতের সম্ভাবনা।
হঠাৎ কমে গেলে - ঝড়ের পূর্বাভাস।
উৎসঃ পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৫০.
কোন মাটিতে সমান পরিমাণে বালি, পলি ও কাদা থাকে?
  1. ক) বেলে মাটি
  2. খ) পলিমাটি
  3. গ) দো-আঁশ মাটি
  4. ঘ) এঁটেল মাটি
সঠিক উত্তর:
গ) দো-আঁশ মাটি
উত্তর
সঠিক উত্তর:
গ) দো-আঁশ মাটি
ব্যাখ্যা

কৃষি কাজের জন্যে সবচেয়ে উপযোগী মাটি হলো দোআঁশ মাটি।
৫০ ভাগ বালিকণা এবং ৫০ ভাগ পলি ও কর্দমকণা সমৃদ্ধ দোআঁশ মাটি কৃষি কাজের জন্যে সবচেয়ে উপযোগী।
বাংলাদেশের অধিকাংশ মাটিই দোআঁশ মাটি যার কারণে এদেশের ভূমি সর্বত্রই উর্বর।
সূত্রঃ কৃষি শিক্ষা, ষষ্ঠ শ্রেণী।

৫১.
বরেন্দ্রভূমি বলা হয়-
  1. ক) ময়নামতি ও লালমাই পাহাড়কে
  2. খ) শালবন বিহারকে
  3. গ) মধুপুর ও ভাওয়ালের গড়কে
  4. ঘ) রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাঞ্চলকে
সঠিক উত্তর:
ঘ) রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাঞ্চলকে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাঞ্চলকে
ব্যাখ্যা

নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর ও দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে বরেন্দ্রভূমি অবস্থিত।
এর আয়তন প্রায় ৯,৩২০ বর্গকিলোমিটার।
এই ভূমিরূপ প্রায় ২৫ হাজার বছর পূর্বে প্লাইস্টোসিনকালে গঠিত হয়েছিলো।
প্লবান সমভূমি থেকে বরেন্দ্রভূমি ৬ থেকে ১২ মিটার অধিক উচ্চতায় অবস্থিত।
বরেন্দ্রভূমির মাটি ধূসর ও লাল বর্ণের।
সূত্র: পৃষ্ঠা-৬০, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।

৫২.
মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
  1. ক) যমুনা
  2. খ) করতোয়া
  3. গ) পশুর
  4. ঘ) মহানন্দা
সঠিক উত্তর:
খ) করতোয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) করতোয়া
ব্যাখ্যা

মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন নগরী। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল।
প্রাচীন নগরী পুন্ড্রবর্ধনের রাজধানী মহাস্থানগড় বগুড়ায় অবস্থিত করতোয়া নদীর তীরে অবস্থিত ছিল।
উৎসঃ বাংলাপিডিয়া।

৫৩.
আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?
  1. ক) প্যারিস
  2. খ) মস্কো
  3. গ) মিউনিখ
  4. ঘ) লন্ডন
সঠিক উত্তর:
ক) প্যারিস
উত্তর
সঠিক উত্তর:
ক) প্যারিস
ব্যাখ্যা

ফরাসি বিপ্লবের একশ বছরের মাথায় ১৮৮৯ সালের ৩১ মার্চ পৃথিবীর অন্যতম আকর্ষণীয় স্থাপত্য আইফেল টাওয়ার উদ্বোধন করা হয়।
এর নির্মাণ কাজ শুরু হয়েছিলো ২৮ জানুয়ারি ১৮৮৭ সালে।
এর স্থপতি গুস্তাভ আইফেল।
এর অবস্থান প্যারিস শহরে।
সম্পূর্ণ মেটাল দিয়ে তৈরি আইফেল টাওয়ারের উচ্চতা ৯৮৪ ফুট।
সূত্রঃ হিস্টোরি ডটকম।

৫৪.
পৃথিবীকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে-
  1. ক) অক্ষরেখা
  2. খ) নিরক্ষ রেখা
  3. গ) পূর্ব দ্রাঘিমা রেখা
  4. ঘ) উত্তর গোলার্ধে
সঠিক উত্তর:
খ) নিরক্ষ রেখা
উত্তর
সঠিক উত্তর:
খ) নিরক্ষ রেখা
ব্যাখ্যা

দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয়েছে, তাকে নিরক্ষরেখা বলে। পৃথিবী গোলাকৃতির হওয়ায় এ রেখাও বৃত্তাকার।
নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণে সমান দুই ভাবে ভাগ করেছে।
এ রেখার উত্তরে পৃথিবীর অর্ধাংশকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণের অর্ধাংশকে দক্ষিণ গোলার্ধ বলা হয়।
এই রেখাটির মান ০ ডিগ্রি। এখানে দিন রাত সর্বত্র সমান।
নিরক্ষরেখার সাহায্যে উত্তর ও দক্ষিণ গোলার্ধের কোনো স্থানের কৌণিক দূরত্ব স্থির করা হয়।
উৎসঃ ভূগোল, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৫.
জলভাগের পরিমাণ বেশি-
  1. ক) পূর্ব গোলার্ধে
  2. খ) পশ্চিম গোলার্ধে
  3. গ) দক্ষিণ গোলার্ধে
  4. ঘ) উত্তর গোলার্ধে
সঠিক উত্তর:
গ) দক্ষিণ গোলার্ধে
উত্তর
সঠিক উত্তর:
গ) দক্ষিণ গোলার্ধে
ব্যাখ্যা

পৃথিবীপৃষ্ঠের মোট আয়তন ৫১ কোটি বর্গকিলোমিটার তম্মধ্যে এর পানি সঞ্চিত অংশসমূহকে বারিমন্ডল বলে।
এই বারিমন্ডলের আয়তন প্রায় ৩৬ কোটি ২৫ লক্ষ বর্গকিলোমিটার যা ভূ-পৃষ্ঠের শতকরা ৭১ ভাগ জুড়ে বিস্তৃত রয়েছে।
উত্তর এবং দক্ষিণ গোলার্ধে আবার বারিমন্ডলের ভিন্নতা রয়েছে।
যেমন উত্তর গোলার্ধে পানি রাশির পরিমাণ ৬০.৭ শতাংশ এবং দক্ষিণ গোলার্ধে পানি রাশির পরিমাণ ৮০.৯ শতাংশ।
বারিমন্ডলের তলদেশের বৈচিত্র্যপূর্ণ গঠন এবং প্রাকৃতিক সম্পদের জন্য বারিমন্ডলের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।
উৎসঃ ভূগোল, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৬.
দ্বিতীয় বৃহত্তম মহাসাগর-
  1. ক) ভারত মহাসাগর
  2. খ) দক্ষিণ মহাসাগর
  3. গ) আরব সাগর
  4. ঘ) আটলান্টিক মহাসাগর
সঠিক উত্তর:
ঘ) আটলান্টিক মহাসাগর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আটলান্টিক মহাসাগর
ব্যাখ্যা

উন্মুক্ত বিস্তীর্ণ জলরাশি বা পানিরাশিকে মহাসাগর বলে। পৃথিবীতে মোট পাঁচটি মহাসাগর রয়েছে।
যথা: প্রশান্তমহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর।

মহাসাগরসমূহের মধ্যে আয়তন এবং গভীরতার দিক থেকে প্রশান্তমহাসাগর সবচেয়ে বড়। এর আয়তন ১৬ কোটি ৬০ লক্ষ বর্গকিলোমিটার এবং গড় গভীরতা, ৪,২৭০ মিটার।

আয়তনের দিক থেকে আটলান্টিক মহাসাগরের স্থান দ্বিতীয়। এর আয়তন ৮ কোটি ২৪ লক্ষ বর্গকিলোমিটার এবং গভীরতার দিক থেকে আটলান্টিক মহাসাগরের স্থান তৃতীয়। এর গড় গভীরতা ৩,৯৩২ মিটার।

ভারত মহাসাগর আয়তন ৭ কোটি ৩৬ লক্ষ বর্গকিলোমিটার। গভীরতার দিক থেকে ভারত মহাসাগরের স্থান দ্বিতীয়। ভারত মহাসাগরের গড় গভীরতা ৩,৯৬২ মিটার।

পৃথিবীর উত্তর মেরুর চারদিকে উত্তর মহাসাগর রয়েছে এর আয়তন ১ কোটি ৫০ লক্ষ বর্গকিলোমিটার এবং গভীরতা ৮২৪ মিটার।

দক্ষিণ মেরুতে দক্ষিণ মহাসাগরের আয়তন ১ কোটি ৪৭ লক্ষ বর্গকিলোমিটার এবং এর গড় গভীরতা ১৪৯ মিটার।
উৎসঃ ভূগোল, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৭.
ধ্রুবতারা দেখা যায়-
  1. ক) উত্তর গোলার্ধে
  2. খ) দক্ষিণ গোলার্ধে
  3. গ) পূর্ব গোলার্ধে
  4. ঘ) পশ্চিম গোলার্ধে
সঠিক উত্তর:
ক) উত্তর গোলার্ধে
উত্তর
সঠিক উত্তর:
ক) উত্তর গোলার্ধে
ব্যাখ্যা

ধ্রুবতারাঃ এটি সব সময়ই পৃথিবীর উত্তর গোলার্ধ থেকে সারা বছর উত্তর আকাশে দেখা যায়।
নামের সাথে মিল আছে; এটি সবসময়ই স্থির থাকে উত্তর আকাশে; যা দেখে একসময় নাবিকেরা উত্তর দিক নিরূপণ করতেন।
এর দিকে তাকিয়ে থাকা মানে আপনার ডানে পূর্ব, বাঁয়ে পশ্চিম আর পেছনে দক্ষিণ।

৫৮.
অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস-
  1. ক) জুলাই
  2. খ) নভেম্বর
  3. গ) জানুয়ারি
  4. ঘ) মার্চ
সঠিক উত্তর:
গ) জানুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
গ) জানুয়ারি
ব্যাখ্যা

অস্ট্রেলিয়া মহাদেশ এর সবচেয়ে বড় দেশ অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া একটি ল্যাটিন শব্দ– যার অর্থ দক্ষিণাঞ্চল।
ওশেনিয়া বা অস্ট্রেলিয়া এশিয়া মহাদেশের দক্ষিনে অবস্থিত দক্ষিন গোলার্ধের একটি দেশ।
অস্ট্রেলিয়ার উষ্ণতম মাস জানুয়ারি এবং শীতলতম মাস জুলাই।
অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় হ্রদ গ্রেট ভিক্টোরিয়া।
উৎসঃ ব্রিটানিকা।

৫৯.
দক্ষিণ এশিয়ার একটি দেশ-
  1. ক) থাইল্যান্ড
  2. খ) মায়ানমার
  3. গ) ইরান
  4. ঘ) মালয়েশিয়া
সঠিক উত্তর:
গ) ইরান
উত্তর
সঠিক উত্তর:
গ) ইরান
ব্যাখ্যা

সার্কভুক্ত ৮ টি দেশ ছাড়াও ইরান দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত একটি দেশ।
জাতিসংঘের তথ্যমতে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত দেশগুলো- আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা।
[সূত্র: United Nations Statistics Division - Standard Country and Area Codes Classifications]

৬০.
লালবাগের কেল্লা স্থাপন করেন কে?
  1. ক) ইসলাম খান
  2. খ) শাহ সুজা
  3. গ) টিপু সুলতান
  4. ঘ) শায়েস্তা খান
সঠিক উত্তর:
ঘ) শায়েস্তা খান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শায়েস্তা খান
ব্যাখ্যা

লালবাগ কেল্লা পুরাতন ঢাকার লালবাগে অবস্থিত।
সতের শতকে ১৬৭৮ সালে সুবাদার আজম শাহ এটির নির্মাণ কাজ শুরু করেন।
মাঝে এর কাজ বন্ধ হয়ে গেলে ১৬৮০ সালে শায়েস্তা খান পুনরায় এর কাজ শুরু করে এটি নির্মাণ করেন।
এর অভ্যন্তরে শায়েস্তা খানের কন্যা পরীবিবির মাজার অবস্থিত।
১৯১০ সালে লালবাগ কেল্লা কে প্রত্নতত্ত্ব নির্দশন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এর আদি নাম কেল্লা আওরঙ্গবাদ।
লালবাগে অবস্থিত হওয়ায় পরে এর নামকরণ করা হয় লালবাগ কেল্লা।
সূত্রঃ প্রত্নতত্ত্ব অধিদপ্তর ওয়েবসাইট।

৬১.
নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?
  1. ক) ইবনে বতুতা
  2. খ) ফা-হিয়েন
  3. গ) মার্কো পোলো
  4. ঘ) হিউয়েন সাং
সঠিক উত্তর:
ক) ইবনে বতুতা
উত্তর
সঠিক উত্তর:
ক) ইবনে বতুতা
ব্যাখ্যা

বাংলার যে শহরে ইবনে বতুতা প্রথম পৌঁছেন (৯ জুলাই ১৩৪৬) তার নাম তিনি উল্লেখ করেছেন সাদকাঁও (চাটগাঁও)।
তিনি সুনুরকাঁও (সোনারগাঁ) শহরে পৌঁছেন (১৪ আগস্ট ১৩৪৬)।
সোনারগাঁ থেকে একটি চীনা জাহাজে করে তিনি জাভার উদ্দেশে রওনা হন।
Source: Banglapedia

৬২.
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন-
  1. ক) লক্ষণ সেন
  2. খ) ইলিয়াস শাহ
  3. গ) আকবর
  4. ঘ) বিজয় সেন
সঠিক উত্তর:
গ) আকবর
উত্তর
সঠিক উত্তর:
গ) আকবর
ব্যাখ্যা

পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। এ দিনটি বাংলাদেশে নববর্ষ হিসেবে পালিত হয়। এটি বাঙালির একটি সর্বজনীন লোকউৎসব।
এক সময় নববর্ষ পালিত হতো আর্তব উৎসব বা ঋতুধর্মী উৎসব হিসেবে। তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির, কারণ কৃষিকাজ ছিল ঋতুনির্ভর।
এই কৃষিকাজের সুবিধার্থেই মুগল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা কার্যকর হয় তাঁর সিংহাসন-আরোহণের সময় থেকে (৫ নভেম্বর ১৫৫৬)।
হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়।
নতুন সনটি প্রথমে ‘ফসলি সন’ নামে পরিচিত ছিল, পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয়।
উৎসঃ বাংলাপিডিয়া।

৬৩.
দক্ষিণ তালপট্টি দ্বীপ বাংলাদেশের কোন নদীর মোহনায় অবস্থিত?
  1. ক) বলেশ্বর
  2. খ) হাড়িয়াভাঙ্গা
  3. গ) ভৈরব
  4. ঘ) রূপসা
সঠিক উত্তর:
খ) হাড়িয়াভাঙ্গা
উত্তর
সঠিক উত্তর:
খ) হাড়িয়াভাঙ্গা
ব্যাখ্যা

বাংলাদেশের সাতক্ষীরা জেলা এবং পশ্চিমবঙ্গের ২৪ পরগণা জেলার বশীরহাট থানার মধ্যকার হাড়িয়াভাঙ্গা নদী দ্বারা চিহ্নিত সীমান্ত রেখা বরাবর দক্ষিণে হাড়িয়াভাঙ্গা মোহনায় অগভীর সমুদ্রে এ ক্ষুদ্র দ্বীপটি গড়ে উঠেছে।
উৎসঃ বাংলাপিডিয়া।

৬৪.
মহাস্থানগড় একসময় বাংলাদেশের রাজধানী ছিল। তখন তার নাম ছিল-
  1. ক) পুণ্ড্র নগর
  2. খ) রামাবতী
  3. গ) কর্ণ সুবর্ণ
  4. ঘ) মহাস্থান
সঠিক উত্তর:
ক) পুণ্ড্র নগর
উত্তর
সঠিক উত্তর:
ক) পুণ্ড্র নগর
ব্যাখ্যা

মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি।
প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল।
এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল।
(বাংলাপিডিয়ার আলোকে)

৬৫.
তিন লিটার পানির ওজন-
  1. ক) ২.৫ কি. গ্রা.
  2. খ) ৪ কি. গ্রা.
  3. গ) ২.৭৫ কি. গ্রা.
  4. ঘ) ৩ কি. গ্রা.
সঠিক উত্তর:
ঘ) ৩ কি. গ্রা.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩ কি. গ্রা.
ব্যাখ্যা

এক লিটার পানির ওজন = ১০০০ গ্রাম বা ১ কেজি।
∴ তিন লিটার পানির ওজন = ৩ কেজি।

৬৬.
কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে থাকে-
  1. ক) ৩ টি অংশ
  2. খ) ৪টি অংশ
  3. গ) ৫টি অংশ
  4. ঘ) ৬টি অংশ
সঠিক উত্তর:
গ) ৫টি অংশ
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫টি অংশ
ব্যাখ্যা
কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে থাকে ৫টি অংশ। যথা:
১. ইনপুট হার্ডওয়্যার (Input Hardware) ,
২. প্রসেসিং হার্ডওয়্যার (Processing Hardware),
৩. স্টোরেজ হার্ডওয়‍্যার (Storage Hardware),
৪. আউটপুট হার্ডওয়্যার (Output Hardware),
৫. কমিউনিকেশন হার্ডওয়্যার (Communication Hardware) ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ পোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৭.
বাংলাদেশের সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কতটি?
  1. ক) ২৯টি
  2. খ) ২২টি
  3. গ) ১৯টি
  4. ঘ) ১৩টি
অনির্ধারিত
ব্যাখ্যা

বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার সংখ্যা ২৬ টি।
বাংলাদেশ গেজেটে ১৩ নভেম্বর ২০১৮ তারিখে প্রকাশিত এস.আর.ও. নম্বর-৩৩৫-আইন/২০১৮ অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকোনমিক) ক্যাডারকে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের সাথে একীভূত করা হয়েছে।
Source: bpsc.gov.bd

৬৮.
সপ্তম শতাব্দীতে নির্মিত পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল?
  1. ক) শ্রী বিহার
  2. খ) সোমপুর বিহার
  3. গ) ধর্মপাল বিহার
  4. ঘ) জগদ্দল বিহার
সঠিক উত্তর:
খ) সোমপুর বিহার
উত্তর
সঠিক উত্তর:
খ) সোমপুর বিহার
ব্যাখ্যা

পাহাড়পুর বা পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত।
পাল রাজা ধর্মপাল ৭৮১-৮২১ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছেন। পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ধর্মপাল বৌদ্ধধর্মের প্রসারে নওগাঁ জেলার পাহারপুরে সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন।
এখন পর্যন্ত সোমপুর বিহার ভারতবর্ষের সবচেয়ে বড় বৌদ্ধবিহার হিসেবে স্বীকৃত।
এটিকে ইউনেস্কো বিশ্ব ঐহিত্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
সূত্রঃ নওগাঁ জেলার সরকারি ওয়েবসাইট এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী।

৬৯.
ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে-
  1. ক) বসফরাস প্রণালী
  2. খ) বেরিং প্রণালী
  3. গ) মেসিনা প্রণালী
  4. ঘ) ডোবার প্রণালী
সঠিক উত্তর:
ঘ) ডোবার প্রণালী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডোবার প্রণালী
ব্যাখ্যা

ইংলিশ চ্যানেল ও উত্তর সাগরকে সংযুক্ত করে- ডোবার প্রণালী।
উত্তর সাগর ও বেরিং সাগরকে সংযুক্ত করে - বেরিং প্রণালী।
তিরেনীয় সাগর ও আয়নীয় সাগরকে সংযুক্ত করে - মেসিনা প্রণালী।
কৃষ্ণ সাগর ও মারমারা উপসাগরকে যুক্ত করে- বসফরাস প্রণালী।
উৎসঃ ব্রিটানিকা ও অন্যান্য নির্ভরযোগ্য রেফারেন্স।

৭০.
বদরের যুদ্ধ সংঘটিত হয়-
  1. ক) ৬২০ সালে
  2. খ) ৬২২ সালে
  3. গ) ৬২৪ সালে
  4. ঘ) ৬২৬ সালে
সঠিক উত্তর:
গ) ৬২৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬২৪ সালে
ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ হলো মুসলমান ও অবিশ্বাসীদের মধ্যে সংঘটিত প্রথম যুদ্ধ বা সামরিক সংঘর্ষ।
৬২৪ সালে মদিনার অদূরে বদর নামক স্থানে মক্কার কুরাইশ বাহিনীর সাথে মুসলমানদের বদর যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে মুসলিম বাহিনী জয় লাভ করে।
৬২৫ সালে উহুদের যুদ্ধ, ৬২৭ খ্রিস্টাব্দে খন্দকের যুদ্ধ এবং ৬৩১ সালে তাবুকের যুদ্ধ সংঘটিত হয়।
সূত্রঃ উচ্চ মাধ্যমিক ইসলামের ইতিহাস ১মপত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭১.
বুকার পুরস্কার হচ্ছে-
  1. ক) সাহিত্য পুরস্কার
  2. খ) শান্তি পুরস্কার
  3. গ) জনসংখ্যা পুরস্কার
  4. ঘ) এর কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) সাহিত্য পুরস্কার
উত্তর
সঠিক উত্তর:
ক) সাহিত্য পুরস্কার
ব্যাখ্যা

বুকার পুরস্কার (Booker Prize) - একটি সাহিত্য পুরস্কার। এটি যুক্তরাজ্য থেকে প্রদান করা হয়। পুরস্কারটির পূর্বনাম ছিল - Booker–McConnell Prize ও Man Booker Prize।
১৯৬৮ সাল থেকে পুরস্কারটি শুধু ব্রিটিশ লেখকদের প্রদান করা হত। পরবর্তীতে তা কমনওয়েলথ দেশ সমূহের ইংরেজি ভাষার লেখক এবং ২০১৪ সাল থেকে বিশ্বব্যাপী ইংরেজি ভাষার লেখকদের প্রদান করা হয়ে আসছে।(সূত্র: বুকার ‍পুরস্কার ওয়েবসাইট)

৭২.
অস্ট্রেলিয়ার রাজধানী-
  1. ক) সিডনী
  2. খ) ক্যানবেরা
  3. গ) মেলবোর্ন
  4. ঘ) পার্থ
সঠিক উত্তর:
খ) ক্যানবেরা
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্যানবেরা
ব্যাখ্যা

অস্ট্রেলিয়ার রাজধানী - ক্যানবেরা।
নিউ সাউথ ওয়েলস প্রদেশের রাজধানী - সিডনি।
ভিক্টোরিয়া প্রদেশের রাজধানী – মেলবোর্ন।
পশ্চিম অস্ট্রেলিয়া রাজ্যের রাজধানী – পার্থ।
সূত্রঃ অস্টেলিয়ার সরকারি ওয়েবসাইট।

৭৩.
কোন প্রতিষ্ঠান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে?
  1. ক) EU
  2. খ) UNICEF
  3. গ) UNHCR
  4. ঘ) UNESCO
সঠিক উত্তর:
ঘ) UNESCO
উত্তর
সঠিক উত্তর:
ঘ) UNESCO
ব্যাখ্যা

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর তার ৩০তম সাধারণ সভায় ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।
এতে ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
উৎসঃ ইউনেস্কো ওয়েসাইট।

৭৪.
সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাস করেন কে?
  1. ক) লর্ড ক্যানিং
  2. খ) লর্ড বেন্টিঙ্ক
  3. গ) লর্ড রিপন
  4. ঘ) লর্ড কার্জন
সঠিক উত্তর:
খ) লর্ড বেন্টিঙ্ক
উত্তর
সঠিক উত্তর:
খ) লর্ড বেন্টিঙ্ক
ব্যাখ্যা

সতীদাহ প্রথা হিন্দু সমাজের একটি প্রথা ছিলো যেখানে স্বামীর শবের সাথে বিধবা স্ত্রীকেও দাহ করা হতো।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংক ১৮২৯ সালে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রহিত করেন। তবে এ প্রথা পুরোপুরি বন্ধ হয় উনিশ শতকের শেষ দিকে।
সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে রাজা রামমোহন রায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
(সূত্রঃ বাংলাপিডিয়া)

৭৫.
মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
  1. ক) ব্রিটেন
  2. খ) পর্তুগাল
  3. গ) ফ্রান্স
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ক) ব্রিটেন
উত্তর
সঠিক উত্তর:
ক) ব্রিটেন
ব্যাখ্যা

অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ ও উনবিংশ শতাব্দীতে ব্রিটিশরা বর্তমান মালয়েশিয়া অঞ্চলে উপনিবেশ এবং আশ্রিত রাজ্য প্রতিষ্ঠা করে। একে বলা হতো ব্রিটিশ মালয়।
১৯৪২ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জাপান ধীরে ধীরে মালয়েশিয়া দখল করতে থাকে।
১৯৪৮ সালে মালয় উপদ্বীপে অবস্থিত ব্রিটিশ শাসিত অঞ্চলগুলোর সমন্বয়ে মালয় ফেডারেশন গঠিত হয় যা ১৯৫৭ সালে স্বাধীনতা লাভ করে।
সিঙ্গাপুরের ব্রিটিশ উপনিবেশ ও পূর্ব মালয়েশিয়ান রাজ্য ১৯৬৩ সালে ফেডারেশনে যুক্ত হয়, আর তখনই মালয়েশিয়া স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়।
উৎসঃ ব্রিটানিকা এবং বিভিন্ন পত্র-পত্রিকা।

৭৬.
ভারতে ক্যাবিনেট মিশন কখন এসেছিল?
  1. ক) ১৯৪০ সালে
  2. খ) ১৯৪২ সালে
  3. গ) ১৯৪৬ সালে
  4. ঘ) ১৯৪৭ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৪৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৪৬ সালে
ব্যাখ্যা

১৯৪৬ সালে ব্রিটিশ সরকার ভারত বর্ষের স্বাধীনতাকে এগিয়ে নিতে ক্যাবিনেট মিশন পরিকল্পনা পেশ করে। এ প্রস্তাব গৃহীত হলে ভারত বিভক্তি এড়ানো যেত। মুসলিম লীগ এ প্রস্তাব গ্রহণ করলেও কংগ্রেস তা প্রত্যাখ্যান করে।
এ প্রত্যাখ্যান ভারতবর্ষের সাম্প্রদায়িক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলে। পাঞ্জাব ও বাংলায় দেখা দেয় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা। যে দাঙ্গার পর মহাত্মা গান্ধী এতটাই বিচলিত হয়ে পড়েন যে, ভারত ভাগে মত দেন।
১৯৪৭ সালের ১৪ ও ১৫ আগস্ট ভারত ভাগ হয় সাম্প্রদায়িকতার ভিত্তিতে। পাকিস্তান প্রতিষ্ঠায় সাম্প্রদায়িকতাই ছিল প্রধান অস্ত্র।
ধর্মের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠা হলেও পাকিস্তানের প্রতিষ্ঠাতা জিন্নাহ স্বাধীনতা অর্জনের প্রাক্কালে ধর্মীয় স্লোগান থেকে নিজেদের সরিয়ে আনার চেষ্টা করেন।
উৎসঃ ইতিহাস, বাংলাদেশ প্রতিদিন।

৭৭.
জাতীয় সংসদে কোরাম হয় কত জনে?
  1. ক) ৯০
  2. খ) ৭৫
  3. গ) ৭০
  4. ঘ) ৬০
সঠিক উত্তর:
ঘ) ৬০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬০
ব্যাখ্যা

বাংলাদেশ জাতীয় সংসদের কোরাম হয় ৬০ জন সদস্যের উপস্থিতিতে। বাংলাদেশ সংবিধানের ৭৫ (২) নং অনুচ্ছেদে কোরামের কথা উল্লেখ আছে।
৬০ জন সদস্যের কম সদস্য সংসদে উপস্থিত হলে সংসদ অধিবেশন স্থগিত থাকবে। ৬০ সংসদ সদস্য হওয়ার আগ পর্যন্ত অধিবেশন বন্ধ থাকবে।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।

৭৮.
বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে?
  1. ক) ফকির মজনু শাহ
  2. খ) তিতুমীর
  3. গ) দুদু মিয়া
  4. ঘ) মীর কাশিম
সঠিক উত্তর:
খ) তিতুমীর
উত্তর
সঠিক উত্তর:
খ) তিতুমীর
ব্যাখ্যা

মীর নিসার আলী ওরফে তিতুমীরের নেতৃত্বে পরিচালিত তাহরিক-ই-মুহাম্মদীয়া বা ওয়াহাবি আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় ও সামাজিক সংস্কার।
পরবর্তিতে এটি কৃষক আন্দোলনে রূপ নেয়। যা শেষ পর্যন্ত সশস্ত্র সংগ্রামে পরিণত হয়।
১৮৩১ খ্রিস্টাব্দে নারিকেলবাড়িয়া গ্রামে তিতুমীর তাঁর প্রধান ঘাটি স্থাপন করেন এবং নির্মাণ করেন ইতিহাস খ্যাত বাঁশের কেল্লা।
১৮২৭ খ্রিস্টাব্দে ওয়াহাবি আন্দোলন শুরু এবং শেষ হয় ১৮৩১ খ্রিস্টাব্দে।
উৎসঃ নবম-দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা।

৭৯.
শীতকালে শরীরের চামড়া ফাটে কেন?
  1. ক) আর্দ্রতার অভাবে
  2. খ) রৌদ্রের অভাবে
  3. গ) ভিটামিনের অভাবে
  4. ঘ) স্নেহ জাতীয় পদার্থের অভাবে
সঠিক উত্তর:
ক) আর্দ্রতার অভাবে
উত্তর
সঠিক উত্তর:
ক) আর্দ্রতার অভাবে
ব্যাখ্যা

বায়ুতে সব সময় একই রকম আদ্রতা থাকে না। স্থান ও ঋতুভেদে বায়ুর আদ্রতা পরিবর্তন ঘটে।
আমাদের দেশে গ্রীষ্মকালে বায়ুর আর্দ্রতা বেশি থাকে। ফলে এ সময় শরীরের ঘাম সহজে শুকাতে চায়না এবং অস্বস্তি লাগে।
পক্ষান্তরে শীতকালে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বায়ু দ্রুত শরীরের অনাবৃত অংশে যেমন- ঠোঁট, গায়ের চামড়া প্রভৃতি হতে জলীয়বাষ্প শোষণ করে নেয়।
এজন্য শীতকালে ভিজা কাপড় দ্রুত শুকায় কিন্তু গায়ের চামড়া ফেটে যায়।
ঠোঁট ও গায়ের চামড়া ফাটা বন্ধ করতে পমেট বা গ্লিসারিন লাগিয়ে চামড়াকে ভিজা রাখা হয়।