পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes৩৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৭
সিলেবাস
পরীক্ষা - ১১ প্রথম ধাপের চূড়ান্ত প্রস্তুতি (রংপুর, সিলেট ও বরিশাল) টপিক: ফুল মডেল টেস্ট - ৬ [প্রাথমিক শিক্ষক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষা] [মোট নম্বর - ৮০]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩৭ প্রশ্ন

.
উৎসমূল অনুসারে 'কালবৈশাখি' কোন শব্দ?
  1. দেশি
  2. সংস্কৃত
  3. হিন্দি
  4. ফারসি
সঠিক উত্তর:
সংস্কৃত
উত্তর
সঠিক উত্তর:
সংস্কৃত
ব্যাখ্যা
- 'কালবৈশাখি'- সংস্কৃত শব্দ।

• 'কালবৈশাখি'
- বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার ওপর দিয়ে চৈত্র- বৈশাখ মাসে উত্তর পশ্চিম দিক হতে প্রবাহিত প্রবল ঝড়বৃষ্টি।
- ইংরেজিতে একে nor'wester বলা হয়।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
‘দিগন্ত' কোন নিয়মে ব্যঞ্জনসন্ধি?
  1. স্বর + ব্যঞ্জন
  2. ব্যঞ্জন + স্বর
  3. স্বর + স্বর
  4. ব্যঞ্জন + ব্যঞ্জন
সঠিক উত্তর:
ব্যঞ্জন + স্বর
উত্তর
সঠিক উত্তর:
ব্যঞ্জন + স্বর
ব্যাখ্যা
• ব্যঞ্জন+স্বর
- ক/চ/ট/ত/প+স্বর = গ/জ/ড(ড়)/দ/ব।

যেমন –
- দিক্+অন্ত = দিগন্ত,
- সৎ+উপায় = সদুপায়। 

- স্বরধ্বনিগুলো ঘোষবৎ হয়।
- এখানে ঘোষবৎ স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী অঘোষ ধ্বনি (ক, চ, ট, ত, প) পরিবর্তিত হয়ে ঘোষধ্বনিতে (গ, জ, ড, দ, ব) পরিণত হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি ৯ম - ১০ম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
'পুত্র' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. আত্মজ
  2. নন্দন
  3. সুত
  4. কান্ত
সঠিক উত্তর:
কান্ত
উত্তর
সঠিক উত্তর:
কান্ত
ব্যাখ্যা
• 'কান্ত' পুত্র এর সমার্থক শব্দ নয়। 
- কান্ত (বিশেষ্য) এর সমার্থক শব্দ স্বামী; পতি। 

অন্যদিকে: 
- পুত্র এর সমার্থক শব্দ হচ্ছে - আত্মজ, দুলাল, নন্দন, তনয়, ছেলে, পোলা, সুত, বেটা ইত্যাদি।

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি ৯ম - ১০ম শ্রেণি (২০২১)। 
.
তোমাকে বাড়ি যেতে হবে। - উক্ত বাক্যে 'তোমাকে' কোন কারক?
  1. অপাদান কারক
  2. কর্তা কারক
  3. করণ কারক
  4. কর্ম কারক
সঠিক উত্তর:
কর্তা কারক
উত্তর
সঠিক উত্তর:
কর্তা কারক
ব্যাখ্যা
• কর্তা কারক: 
- ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয়, তাকে কর্তাকারক বলে।
- বাক্যের কর্তা বা উদ্দেশ্যই কর্তা কারক।
- কর্তা কারকে সাধারণত বিভক্তি যুক্ত হয় না।

যেমন -
- আমরা নদীর ঘাট থেকে রিকশা নিয়েছিলাম।
- অনেকগুলো বন্য হাতি বাগান নষ্ট করে দিল।
- তোমাকে বাড়ি যেতে হবে।

- কর্তা কারকে কখনো কখনো -এ বিভক্তি যুক্ত হয়।
যেমন
- পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম-দশম শ্রেণি ( ২০২১ সংস্করণ) ও ভাষা শিক্ষা - হায়াৎ মামুদ।
.
'অপমৃত্যু' শব্দের 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. বিকৃত
  2. স্থানান্তর
  3. বিপরীত
  4. নিকৃষ্ট
সঠিক উত্তর:
বিকৃত
উত্তর
সঠিক উত্তর:
বিকৃত
ব্যাখ্যা
• তৎসম উপসর্গ:
- যেসব উপসর্গ সরাসরি সংস্কৃত ভাষা থেকে এসে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেসব উপসর্গকে বলা হয় তৎসম বা সংস্কৃত উপসর্গ।
- তৎসম উপসর্গ ২০টি।

 যেমন:
- প্র,পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দুর, বি, অধি, সু, উদ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ।

• 'অপ' উপসর্গের ব্যব্যহার:
- বিপরীত অর্থে = অপমান, অপবাদ, অপকার।
- স্থানান্তর অর্থে = অপহরণ, অপনোদন, অপসারণ।
- বিকৃত অর্থে = অপমৃত্যু। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
Find out the correct spelling.
  1. Degradation
  2. Digredation
  3. Digradation
  4. Degredetion
সঠিক উত্তর:
Degradation
উত্তর
সঠিক উত্তর:
Degradation
ব্যাখ্যা
♦ Degradation
English meaning: the process in which the beauty or quality of something is destroyed or spoiled.
Bangla meaning: পদ বা মর্যাদাহানি করা; পদভ্রষ্ট/মর্যাদা লাঘব করা; অধিকারভ্রষ্ট করা।

Source: Cambridge & Accessible Dictionary.
.
Fill in the blank with the appropriate preposition: Her mind was beset ______ worries about the upcoming exam, making it hard to concentrate on her studies.
  1. on
  2. to
  3. with
  4. of
সঠিক উত্তর:
with
উত্তর
সঠিক উত্তর:
with
ব্যাখ্যা
♦ Beset with:
Meaning: বেষ্টিত। 
Example: She found herself beset with conflicting emotions, torn between following her passion and pursuing a stable career.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Beset এর সাথে 'বেষ্টিত থাকা' অর্থ বুঝাতে with বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে with বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে with বসবে।

Complete sentence: Her mind was beset with worries about the upcoming exam, making it hard to concentrate on her studies.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
.
No sooner had I gone out than Ruma ____________.
  1. come
  2. came
  3. had come
  4. comes
সঠিক উত্তর:
came
উত্তর
সঠিক উত্তর:
came
ব্যাখ্যা
♦ No sooner --than, Scarcely--when, Hardly--when দ্বারা দুটি clause যুক্ত থাকলে : 
- যদি প্রথম clause টি past perfect tense হয় তবে দ্বিতীয় clause টি past indefinite tense হয়।

Example:
No sooner had I gone out than she came.
Hardly had I gone out when he came.

• তাই নিয়ম অনুযায়ী সঠিক বাক্যটি হবে- No sooner had I gone out than Ruma came.

Source:  Advanced Learner’s by Chowdhury & Hossain
.
Change the voice: I am to make a presentation.
  1. A presentation has to be made by me.
  2. A presentation had to be made by me.
  3. A presentation is to be made by me.
  4. A presentation was to be made by me.
সঠিক উত্তর:
A presentation is to be made by me.
উত্তর
সঠিক উত্তর:
A presentation is to be made by me.
ব্যাখ্যা
♦ Active voice থেকে passive voice করার নিয়ম:

• Active voice এর object টি passive voice এর subject হয়।
• Tense অনুযায়ী auxiliary verb বসে।
• তারপর মূল verb এর past participle হয়।
• Active voice এর subject টি passive voice এর object হয়।
• তার পূর্বে preposition (by, with, at, to, in) বসে।

Active voice: I am to make a presentation. 
Passive voice: A presentation is to be made by me. 
১০.
Swimming in the evening is relaxing after a long day at work. Here 'Swimming' is a -
  1. Adverb
  2. Adjective
  3. Present participle
  4. Gerund
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা
♦ Swimming in the evening is relaxing after a long day at work. Here 'Swimming' is a - Gerund.

• Gerund: 
- Verb এর সাথে ing যোগ হয়ে noun এর কাজ করে অর্থাৎ verb ও noun এর কাজ করে, তাকে Gerund বলে।
- Gerund: Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in '-ing' that is made from a verb and used like a noun.
- Gerunds don't describe action, they act as nouns.
- তাই, প্রদত্ত বাক্যে 'Swimming' একটি gerund.
১১.
Rahi is as good as Santham. (Make it Comparative)
  1. Santham is not worst than Rahi.
  2. Santham is not good than Rahi.
  3. Rahi is less better than Santham.
  4. Rahi is not less good than Santham.
সঠিক উত্তর:
Rahi is not less good than Santham.
উত্তর
সঠিক উত্তর:
Rahi is not less good than Santham.
ব্যাখ্যা
♦ Positive to Comparative:

• Structure: as + adjective/as যুক্ত positive sentence কে দুইভাবে comparative করা যায়: 
- Subject ঠিক থাকে এবং not less+ positive degree বসে।
- যেমন: 
Positive: Rahi is as good as Santham.
Comparative: Rahi is not less good than Santham.

• অথবা, 
Object- Subject হয়ে বসে  + not + comparative degree বসে।
Positive: Rahi is as good as Santham.
Comparative: Santham is not better than Rahi.
১২.
__________ Titanic, a symbol of human ambition, met a tragic fate on its maiden voyage across the Atlantic.
  1. A
  2. An
  3. The
  4. Zero article
সঠিক উত্তর:
The
উত্তর
সঠিক উত্তর:
The
ব্যাখ্যা
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An - এগুলো Indefinite Article. (এগুলো নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হলো Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Definite Article 'the' এর ব্যবহার: 
- নদী, সাগর, উপসাগর, পর্বতশ্রেণী, দীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে the বসে।
- যেমন: The Andamans, The Himalayas, The Titanic.

তাই, Complete Sentence - The Titanic, a symbol of human ambition, met a tragic fate on its maiden voyage across the Atlantic.
১৩.
Proma said to me, 'You do not do your duty.' (Make it indirect)
  1. Proma told me that I do not do my duty.
  2. Proma told me I did not do my duty.
  3. Proma told me that I did not do my duty.
  4. Proma said me that I did not done my duty.
সঠিক উত্তর:
Proma told me that I did not do my duty.
উত্তর
সঠিক উত্তর:
Proma told me that I did not do my duty.
ব্যাখ্যা
♦ Narration এর ক্ষেত্রে,

• Direct speech থেকে Indirect speech এ রূপান্তরের বেলায়:
- Reporting verb এর subject বসে।
- Reporting verb say/said, tell/told (যদি থাকে) বসে।
- Inverted comma উঠে that বসে।
- Reported speech এর subject number/person অনুযায়ী পরিবর্তন করতে হব

• Said to me থাকলে indirect speech এ told হবে এবং reporting verb এর tense কে অনুসরণ করে indirect speech এ পরিবর্তন আসবে।
- এখানে তাই সঠিক indirect speech হবে - Proma told me that I did not do my duty.
১৪.
Choose the antonym of 'Belittle'.
  1. Glorify
  2. Cease
  3. dull
  4. Pugnacious
সঠিক উত্তর:
Glorify
উত্তর
সঠিক উত্তর:
Glorify
ব্যাখ্যা
♦ Belittle
English meaning: to make a person or an action seem as if he, she or it is not important.
Bangla meaning: খর্ব করা; মূল্যমান কমানো; মর্যাদাহানি করা

Options,
- Glorify: ভক্তি ও প্রশাসাবাদ নিবেদন করা; উপাসনা করা; (বীরকে) সম্মান ও যশ-গৌরব দান করা।
- Cease: ক্ষান্ত হওয়া বা বিরত হওয়া, থামা।
- Dull: নিষ্প্রভ; অনুজ্জ্বল
- Pugnacious: যুদ্ধংদেহী; লড়াইপ্রিয়; কলহপ্রিয়; কলহপ্রবণ; ঝগড়াটে।

অপশন বিবেচনা করে দেখা যায়, the antonym of 'Belittle' - Glorify.

Source: Cambridge & Accessible Dictionary.
১৫.
Identify the appropriate preposition: In winter people bask ______ the sun.
  1. within
  2. upon
  3. over
  4. in
সঠিক উত্তর:
in
উত্তর
সঠিক উত্তর:
in
ব্যাখ্যা
♦ Bask in:
Meaning: রৌদ্র পোহানো।
Complete sentence: In winter people bask in the sun.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- 'রৌদ্র পোহানো' অর্থে Bask এর সাথে in বসে।
- তাই শূন্যস্থানে in বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
১৬.
একটি গাড়ির সামনের চাকার পরিধি ৩ মিটার, পিছনের চাকার পরিধি ৭ মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে ১০৫ বার বেশি ঘুরবে?
  1. ১৫ মিটার
  2. ২০ মিটার
  3. ২১ মিটার
  4. ২৫ মিটার
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির সামনের চাকার পরিধি ৩ মিটার, পিছনের চাকার পরিধি ৭ মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে ১০৫ বার বেশি ঘুরবে?

সমাধান:
এখানে, ৩ ও ৭ এর ল.সা.গু = ৩ × ৭ = ২১

∴ ২১ মিটার পথ চলতে সামনের চাকা ঘুরে = ২১/৩ = ৭ বার
∴ ২১ মিটার পথ চলতে পিছনের চাকা ঘুরে = ২১/৭ = ৩ বার

সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা (৭ - ৩) বা ৪ বার বেশি ঘুরলে পথ অতিক্রম করে = ২১ মিটার
∴ সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা ১ বার বেশি ঘুরলে পথ অতিক্রম করে = ২১/৪ মিটার
∴ সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা ১০৫ বার বেশি ঘুরলে পথ অতিক্রম করে = (২১ × ১০৫)/৪ মিটার
= ৫৫১.২৫ মিটার

[অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]
১৭.
তিনটি ক্রমিক ধনাত্মক বিজোড় সংখ্যার যোগফল ১৫ হলে তাদের গুণফল কত হবে?
  1. ১০৫
  2. ১৯৫
  3. ২২৫
  4. ৩১৫
সঠিক উত্তর:
১০৫
উত্তর
সঠিক উত্তর:
১০৫
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক ধনাত্মক বিজোড় সংখ্যার যোগফল ১৫ হলে তাদের গুণফল কত হবে?

সমাধান:
ধরি, সংখ্যা তিনটি যথাক্রমে = ক, ক + ২ এবং ক + ৪

শর্তমতে,
ক + (ক + ২) + (ক + ৪) = ১৫
⇒ ৩ক + ৬ = ১৫
⇒ ৩ক = ১৫ - ৬
⇒ ক = ৯/৩ = ৩

∴ সংখ্যা তিনটি যথাক্রমে = ৩, ৩ + ২ = ৫ এবং ৩ + ৪ = ৭
∴ সংখ্যা তিনটির গুণফল = ৩ × ৫ × ৭ = ১০৫
১৮.
একটি যৌথ কারবারে ক ও খ এর মূলধনের অনুপাত ১৫ : ১৭। খ সক্রিয় অংশীদার বলে লাভের ১/২০ অংশ পায়। বাকী অর্থ মূলধনের সমানুপাতে বিভক্ত হয়। কারবারে ৬০৮০ টাকা লাভ হলে খ কত টাকা পাবে?
  1. ৩৩৭২.৫০ টাকা
  2. ৩১৮০ টাকা
  3. ৩০৪০.৬০ টাকা
  4. ৩২৬৮ টাকা
সঠিক উত্তর:
৩৩৭২.৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩৩৭২.৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি যৌথ কারবারে ক ও খ এর মূলধনের অনুপাত ১৫ : ১৭। খ সক্রিয় অংশীদার বলে লাভের ১/২০ অংশ পায়। বাকী অর্থ মূলধনের সমানুপাতে বিভক্ত হয়। কারবারে ৬০৮০ টাকা লাভ হলে খ কত টাকা পাবে?

সমাধান:
অংশীদার হিসেবে খ এর প্রাপ্য = ৬০৮০ × (১/২০) = ৩০৪ টাকা
লভ্যাংশ বাকি থাকে = ৬০৮০ - ৩০৪ = ৫৭৭৬ টাকা
অনুপাতের যোগফল = ১৫ + ১৭ = ৩২
∴ খ এর লভ্যাংশ = ৫৭৭৬ × (১৭/৩২) = ৩০৬৮.৫০ টাকা

∴ খ মোট পায় = ৩০৬৮.৫০ + ৩০৪ = ৩৩৭২.৫০ টাকা
১৯.
দুটি সম্পূরক কোণের অনুপাত 2 : 3 হলে, বড় কোণটির মান কত?
  1. 81°
  2. 72°
  3. 108°
  4. 118°
সঠিক উত্তর:
108°
উত্তর
সঠিক উত্তর:
108°
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সম্পূরক কোণের অনুপাত 2 : 3 হলে, বড় কোণটির মান কত?

সমাধান:
ধরি,
ছোট কোণটি = 2a
বড় কোণটি = 3a
আমরা জানি, দুটি কোণের সমষ্টি 180° হলে সম্পূরক কোণ হয়।

∴ 2a + 3a = 180°
⇒ 5a = 180°
⇒ a = 180°/5 = 36°

বড় কোণটি = 3 × 36 = 108°
২০.
এক ব্যক্তির বেতন প্রথমে ২০% বেড়ে পরে ১০% কমে গেল। মোটের ওপর বেতন শতকরা কত পরিবর্তন হলো?
  1. ১% হ্রাস
  2. ৮% বৃদ্ধি
  3. ১০% হ্রাস
  4. ১২% বৃদ্ধি
সঠিক উত্তর:
৮% বৃদ্ধি
উত্তর
সঠিক উত্তর:
৮% বৃদ্ধি
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তির বেতন প্রথমে ২০% বেড়ে পরে ১০% কমে গেল। মোটের ওপর বেতন শতকরা কত পরিবর্তন হলো?

সমাধান:
ধরি, বেতন = ১০০ টাকা
২০% বৃদ্ধিতে, বর্তমান বেতন = ১২০ টাকা
১০% কমে, বর্তমান বেতন = ১২০ - {১২০ × (১০/১০০)} টাকা
= ১২০ - ১২
= ১০৮ টাকা

∴ বেতন বাড়লো = (১০৮ - ১০০) = ৮ টাকা বা ৮%
২১.
৫ + ৯ + ১৩ + ১৭ +........................... ধারাটিতে কততম পদ ১৬১?
  1. ৩৭
  2. ৩৮
  3. ৪০
  4. ৪১
সঠিক উত্তর:
৪০
উত্তর
সঠিক উত্তর:
৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ + ৯ + ১৩ + ১৭ +........................... ধারাটিতে কততম পদ ১৬১?

সমাধান:
দেওয়া আছে,
প্রথম পদ, a = ৫
সাধারণ অনুপাত, d = ৯ - ৫ = ৪
n তম পদ = ১৬১

আমরা জানি,
n তম পদ = a + (n - ১)d
⇒ ১৬১ = ৫ + (n - ১)৪
⇒ ১৬১ = ৫ + ৪n - ৪
⇒ ৪n = ১৬০
⇒ n = ১৬০/৪
∴ n  = ৪০
২২.
b/a = 1/3 এবং a + 2b = 10 হয় তাহলে a + b = ?
  1. 6
  2. 7
  3. 8
  4. 9
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: b/a = 1/3 এবং a + 2b = 10 হয় তাহলে a + b = ?

সমাধান:
দেওয়া আছে,
b/a = 1/3
⇒ a = 3b . . . . . . (1)

আবার,
a + 2b = 10 
⇒ 3b + 2b = 10
⇒ 5b = 10 
∴ b = 2

(1) নং হতে পাই,
a = 3 × 2 = 6
∴ a + b = 2 + 6 = 8
২৩.
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৫ বর্গগজ। ত্রিভুজ শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ১০ গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত?
  1. ২০ গজ
  2. ১৪ গজ
  3. ১৫ গজ
  4. ১৭ গজ
সঠিক উত্তর:
১৭ গজ
উত্তর
সঠিক উত্তর:
১৭ গজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৫ বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ১০ গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
= (১/২) × ভূমি × ১০
= ৫ × ভূমি 

প্রশ্নমতে,
৫ × ভূমি = ৮৫
∴ ভূমি = ৮৫/৫ = ১৭ গজ
২৪.
বার্ষিক সুদের হার ৪% থেকে (১৫/৪)% এ কমে যাওয়ায় এক ব্যক্তির আয় ৬০ টাকা কমে গেল। তার মূলধন কত?
  1. ২২৪০০ টাকা
  2. ২৪০০০ টাকা
  3. ২৬০০০ টাকা
  4. ২৮৪০০ টাকা
সঠিক উত্তর:
২৪০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৪০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক সুদের হার ৪% থেকে (১৫/৪)% এ কমে যাওয়ায় এক ব্যক্তির আয় ৬০ টাকা কমে গেল। তার মূলধন কত? 

সমাধান:
সুদের হার কমে = {৪ - (১৫/৪)}%
= {(১৬ - ১৫)/৪}%
= (১/৪)%

১/৪ টাকা আয় কমে = ১০০ টাকায়
১ টাকা আয় কমে = (১০০ × ৪) টাকায়
৬০ টাকা আয় কমে = ১০০ × ৪ × ৬০ টাকায়
= ২৪০০০ টাকা

∴ নির্ণেয় মূলধন = ২৪০০০ টাকা
২৫.
একটি ছাত্রাবাসে ১৬ জন ছাত্রের ২৫ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২০ দিনে খাদ্য শেষ হয়ে গেল। নতুন ছাত্রের সংখ্যা কত?
  1. ৩ জন
  2. ৪ জন
  3. ৫ জন
  4. ৬ জন
সঠিক উত্তর:
৪ জন
উত্তর
সঠিক উত্তর:
৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাত্রাবাসে ১৬ জন ছাত্রের ২৫ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২০ দিনে খাদ্য শেষ হয়ে গেল। নতুন ছাত্রের সংখ্যা কত?

সমাধান:
২৫ দিনের খাদ্য আছে = ১৬ জনের
∴ ১ দিনের খাদ্য আছে = ১৬ × ২৫ জনের
= ৪০০ জনের

∴ ২০ দিনের খাদ্য আছে = ৪০০ ÷ ২০ জনের
= ২০ জনের

অতএব, নতুন ছাত্রের সংখ্যা = ২০ - ১৬ জন
= ৪ জন
২৬.
a2 + 6a + 8 - y2 + 2y এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?
  1. (a - y)(a - y + 4)
  2. (a + y - 1)(a + y - 4)
  3. (a + y)(a + y + 4)
  4. (a + y + 2)(a - y + 4)
সঠিক উত্তর:
(a + y + 2)(a - y + 4)
উত্তর
সঠিক উত্তর:
(a + y + 2)(a - y + 4)
ব্যাখ্যা
প্রশ্ন: a2 + 6a + 8 - y2 + 2y এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?

সমাধান:
a2 + 6a + 8 - y2 + 2y
=a2 + 2 ⋅ a ⋅ 3 + (3)2 - y2 + 2 ⋅ y ⋅ 1 - (1)2
= (a + 3)2 - (y - 1)2
= {(a + 3) + (y - 1)}{(a + 3) - (y - 1)}
= (a + 3 + y - 1)(a + 3 - y + 1)
= (a + y + 2)(a - y + 4)
২৭.
একটি ট্রেন ১৮ সেকেন্ডে ১৬২ মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করে এবং ১৫ সেকেন্ডে ১২০ মিটার লম্বা অপর একটি স্টেশন অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ৭০ মিটার
  2. ৮০ মিটার
  3. ৯০ মিটার
  4. ১০০ মিটার
সঠিক উত্তর:
৯০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৯০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ১৮ সেকেন্ডে ১৬২ মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করে এবং ১৫ সেকেন্ডে ১২০ মিটার লম্বা অপর একটি স্টেশন অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি, 
ট্রেনটির দৈর্ঘ্য =ক মিটার

প্রশ্নমতে,
(ক + ১৬২)/১৮ = (ক + ১২০)/১৫
⇒ ১৮ক + ২১৬০ = ১৫ক + ২৪৩০
⇒ ১৮ক - ১৫ক = ২৪৩০ - ২১৬০
⇒ ৩ক = ২৭০
∴ ক = ৯০

অতএব, ট্রেনটির দৈর্ঘ্য ৯০ মিটার।
২৮.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ৩/৪
  2. ৭/৯
  3. ৫/৮
  4. ৮/১১
সঠিক উত্তর:
৭/৯
উত্তর
সঠিক উত্তর:
৭/৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

সমাধান:
৩/৪ = ০.৭৫
৭/৯ = ০.৭৮
৫/৮ = ০.৬৩
৮/১১ = ০.৭৩

এখানে, ০.৭৮ > ০.৭৫ > ০.৭৩ > ০.৬৩
অর্থাৎ, ৭/৯ > ৩/৪ > ৮/১১ > ৫/৮
২৯.
একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ৪০ মিটার। একটি বেড়া দিয়ে পুরো মাঠকে ঘিরলে তার মোট দৈর্ঘ্য হয় ১৪০ মিটার। ঐ আয়তাকার মাঠের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ২০ মিটার
  2. ২৫ মিটার
  3. ৩৫ মিটার
  4. ৫০ মিটার
সঠিক উত্তর:
৫০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৫০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ৪০ মিটার। একটি বেড়া দিয়ে পুরো মাঠকে ঘিরলে তার মোট দৈর্ঘ্য হয় ১৪০ মিটার। ঐ আয়তাকার মাঠের কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:

ধরি, কর্ণ = A
আমরা জানি,
পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
⇒ ১৪০ = ২(প্রস্থ + ৪০)
⇒ প্রস্থ + ৪০ = ৭০
⇒ প্রস্থ = ৭০ - ৪০ = ৩০

পীথাগোরাসের অপপাদ্য অনুযায়ী,
A = ৩০ + ৪০
⇒ A = √(৯০০ + ১৬০০)
∴ A =  √(২৫০০)
= ৫০  মিটার
অর্থাৎ, কর্ণ = ৫০ মিটার
৩০.
একটি স্কুলের 120 জন ছাত্রের মধ্যে 75 জন বাংলা ভাষায় এবং 60 জন ইংরেজি ভাষায় কথা বলতে পারে। কতজন উভয় ভাষায় কথা বলতে পারে?
  1. 12 জন
  2. 15 জন
  3. 18 জন
  4. 21 জন
সঠিক উত্তর:
15 জন
উত্তর
সঠিক উত্তর:
15 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের 120 জন ছাত্রের মধ্যে 75 জন বাংলা ভাষায় এবং 60 জন ইংরেজি ভাষায় কথা বলতে পারে। কতজন উভয় ভাষায় কথা বলতে পারে?

সমাধান:
দেওয়া আছে,
n(B ∪ E) = 120
n(B) = 75
n(E) = 60

∴ n(B ∩ E) = n(B) + n(E) - n(B ∪ E)
= 75 + 60 - 120
= 135 - 120
= 15
অর্থাৎ, 15 জন উভয় ভাষায় কথা বলতে পারে।
৩১.
a + b + c = 0 হলে, (1/3)(a3 + b3 + c3) এর মান কত?
  1. abc
  2. 1/abc
  3. 3abc
  4. abc/3
সঠিক উত্তর:
abc
উত্তর
সঠিক উত্তর:
abc
ব্যাখ্যা
প্রশ্ন: a + b + c = 0 হলে, (1/3)(a3 + b3 + c3) এর মান কত?

সমাধান:
(1/3)(a3 + b3 + c3)
= (1/3)(a3 + b3 + c3 - 3abc + 3abc)
= (1/3){(a3 + b3 + c3 - 3abc) + (1/3)3abc
= (1/3){(a + b + c)(a2 + b2 + c2 - ab - bc - ca)} + abc
= (1/3){(0)(a2 + b2 + c2 - ab - bc - ca)} + abc
= 0 + abc
= abc
৩২.
কোন সংখ্যার ৪০ শতাংশ ও ১০ শতাংশের পার্থক্য ৩.৩?
  1. ১২
  2. ১৫
  3. ১১
সঠিক উত্তর:
১১
উত্তর
সঠিক উত্তর:
১১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৪০ শতাংশ ও ১০ শতাংশের পার্থক্য ৩.৩?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৪০% - ক এর ১০% = ৩.৩
⇒ ক × (৪০/১০০) - ক × (১০/১০০) = ৩.৩
⇒ (৪০ক - ১০ক)/১০০ = ৩.৩
⇒ ৩০ক = ৩.৩ × ১০০
⇒ ক = ৩৩০/৩০
∴ ক = ১১
৩৩.
পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি?
  1. নীল নদ
  2. আমাজন
  3. মিসিসিপি
  4. কঙ্গো
সঠিক উত্তর:
আমাজন
উত্তর
সঠিক উত্তর:
আমাজন
ব্যাখ্যা
আমাজন নদী:
- পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজন নদী।
- আমাজন নদীর দৈর্ঘ্য ৬৪০০ কি.মি। -
- এটি দক্ষিন আমেরিকার সবচেয়ে বড় নদী।
- আমাজন নদী ৯টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
- নদীটি দক্ষিণ আমেরিকার উত্তর তাংশে অবস্থিত, পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। - এই নদীটি - পেরুর আন্দিজ পর্বতমালায় উৎপন্ন হয় এবং আটলান্টিক মহাসাগরে যুক্ত হয়েছে।
- আমাজনের মূল স্রোতের প্রায় দুই-তৃতীয়াংশ ব্রাজিলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে।

অন্যদিকে,
- পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ।

তথ্যসূত্র - Britannica.com & Worldatlas.com
৩৪.
নিচের কোন জেলায় রাজবংশী আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে?
  1. কক্সবাজার
  2. বান্দরবান
  3. দিনাজপুর
  4. রাঙ্গামাটি
সঠিক উত্তর:
দিনাজপুর
উত্তর
সঠিক উত্তর:
দিনাজপুর
ব্যাখ্যা
রাজবংশী:

- রাজবংশী বাংলাদেশে বসবাসরত একটি আদিবাসী জনগোষ্ঠী।
- হিমালয় অঞ্চল বা ব্রহ্মপুত্র উপত্যকা থেকে আগত রাজবংশীরা খর্বকায়, চ্যাপ্টা নাক, উঁচু চোয়ালবিশিষ্ট এক মিশ্র জনগোষ্ঠীর মানুষ।
- এরা বৈষ্ণব ধর্মাবলম্বী। বর্তমানে এদের কেউ কেউ মুসলমান, কেউবা খ্রিস্টান।
- বাংলাদেশে এদের বসবাস প্রধানত রংপুর, দিনাজপুর ও রাজশাহী এবং অতি অল্পসংখ্যায় বগুড়া ও ময়মনসিংহ জেলায়।
- রাজবংশীরা মূলত কৃষিজীবী, তবে মাছধরা এবং মাছ বিক্রয় এদের অন্যতম পেশা। মেয়েরা কুটির শিল্পের কাজে দক্ষ।
- পিতাই পরিবারের প্রধান।
- রাজবংশীদের কোন লেখ্য ভাষা বা বর্ণমালা নেই।
- এদের ভাষা স্থানিক তথা আঞ্চলিক ভাষার এক মিশ্ররূপ।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৩৫.
নিচের কোনটি কম্পিউটারের এন্টিভাইরাস নয়?
  1. এভিজি
  2. অ্যাভাস্ট
  3. নরটন
  4. ট্রোজান হর্স
সঠিক উত্তর:
ট্রোজান হর্স
উত্তর
সঠিক উত্তর:
ট্রোজান হর্স
ব্যাখ্যা
• 'ট্রোজান হর্স' একটি কম্পিউটারে ভাইরাস।

এন্টিভাইরাস:

- কম্পিউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হল এন্টিভাইরাস।
- কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফ্টওয়্যার ব্যবহার করতে হয়।
- এই প্রোগ্রামগুলো প্রথমে আক্রান্ত কম্পিউটারে ভাইরাসের চিহ্নের সাথে পরিচিত ভাইরাসের চিহ্নগুলোর মিলকরণ করে। অতঃপর এটি সংক্রমিত অবস্থান থেকে আসল প্রোগ্রামকে ঠিক করে।
- সাধারণত একটি ভাল মানের এন্টিভাইরাস কয়েকশ ভাইরাস নির্মূল করতে পারে।
- বর্তমান সময়ের এন্টিভাইরাসগুলো ভাইরাস আক্রমণ করার পূর্বেই তা ধ্বংস করে কিংবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়। ফলে এগুলো ভাইরাস প্রতিকারে অনেক বেশি কার্যকর।
- এন্টিভাইরাস সফ্টওয়্যার সবসময় হালনাগাদ বা আপডেট করে নিতে হয়।
- ভাইরাসের হাত হতে রক্ষা পাওয়ার জন্য আজকাল বিনামুল্যে ইন্টারনেট থেকে কিছু কিছু এন্টিভাইরাস সফ্টওয়্যার ডাউনলোড এবং ইন্সটল কারা যায়। নিচে এ ধরনের কিছু প্রোগ্রাম এর নাম দেয়া হলোঃ
• এভিজি এন্টিভাইরাস সফ্টওয়্যার।
• এভিরা এন্টিভাইরাস সফ্টওয়্যার।
• অ্যাভাস্ট এন্টিভাইরাস সফ্টওয়্যার।
• নরটন এন্টিভাইরাস সফ্টওয়্যার।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৬.
নিচের কোন দেশটির মুদ্রা রিয়াল?
  1. ইরাক
  2. ইরান
  3. সংযুক্ত আরব আমিরাত
  4. সিরিয়া
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
রিয়াল যেসব দেশের মুদ্রা:
- সৌদি আরব
- ওমান
- ইয়েমেন
- কাতার
- ইরান

দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক
- কুয়েত
- জর্ডান
- বাহরাইন
- আলজেরিয়া 
- তিউনেশিয়া

দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত
- মরক্কো

পাউন্ড যেসব দেশের মুদ্রা:
- মিশর
- সিরিয়া
- লেবানন 

তথ্যসূত্র - Britannica.com
৩৭.
মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?
  1. খালেদ মোশাররফ
  2. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  3. আতাউল গণি ওসমানি
  4. এ.কে খন্দকার
সঠিক উত্তর:
আতাউল গণি ওসমানি
উত্তর
সঠিক উত্তর:
আতাউল গণি ওসমানি
ব্যাখ্যা
জেনারেল আতাউল গণি ওসমানি:

- জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানি বাংলাদেশ সশস্ত্রবাহিনী এবং মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি।
- ১৯১৮ সালের ১ নভেম্বর সুনামগঞ্জে তাঁর জন্ম।
- তিনি ১৯৩৪ সালে সিলেট সরকারি হাইস্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ১৯৩৮ সালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।
- তিনি ১৯৩৯ সালের জুলাই মাসে দেরাদুনে ব্রিটিশ ভারতীয় সামরিক একাডেমী থেকে সামরিক কোর্স সম্পন্ন করে রাজকীয় বাহিনীতে কমিশন্ড অফিসার হিসেবে যোগ দেন (অক্টোবর ১৯৪০)।
- ১৯৪১ সালের ফেব্রুয়ারি মাসে তিনি ক্যাপ্টেন পদে উন্নীত হন।
- ১৯৪৭ সালে সেনাবাহিনীর সিনিয়র অফিসার কোর্স সম্পন্ন করার পর ওসমানী লেফটেন্যান্ট কর্নেল পদে নিয়োগের জন্য মনোনীত হন।
- ভারত বিভাগের পর ১৯৪৭ সালের ৭ অক্টোবর তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন এবং পরদিনই লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হন।
- আতাউল গণি ওসমানী ১৯৭০ সালে আওয়ামী লীগে যোগদান করেন। সত্তরের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে অস্থায়ী বাংলাদেশ সরকার গঠিত হলে ওসমানী বাংলাদেশ সশস্ত্রবাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত হন।
- ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।