পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৩৯
সিলেবাস
মানসিক দক্ষতা (সম্পূর্ণ সিলেবাস)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৯ প্রশ্ন

.
সত্য বলতে যদি মিথ্যা বুঝায়, তবে বাস্তব বলতে কি বুঝায়?
  1. ক) বস্তুগত
  2. খ) মূর্ত
  3. গ) বিমূর্ত
  4. ঘ) সাকার
ব্যাখ্যা
এখানে সত্যের বিপরীত হলো মিথ্যা আর বাস্তবের বিপরীত হলো কল্পনা।
.
গ্যাসঃবিদ্যুৎঃঃপানিঃ?
  1. ক) জীবন
  2. খ) সেচ
  3. গ) বৃষ্টি
  4. ঘ) অক্সিজেন
ব্যাখ্যা
বিদ্যুৎ তৈরিতে গ্যাস ব্যবহার করা হয় আর সেচকাজে পানি ব্যবহার করা হয়।
.
বাংলা ব্যঞ্জনবর্ণমালায় ‘ত’ কততম ব্যঞ্জন বর্ণ?
  1. ক) ১৪
  2. খ) ১৫
  3. গ) ১৬
  4. ঘ) ১৭
ব্যাখ্যা

ত -
ষোল সংখ্যক ব্যঞ্জনবর্ণ এবং ত-বর্গের প্রথম বর্ণ।
এটি দন্ত্য (dental), অঘোষ(unvoiced), অল্পপ্রাণ (unaspirated), স্পৃষ্ট (plosive) ধ্বনি।

সুত্রঃ বাংলা একাডেমি অভিধান।

.
মহিম মহিমাকে নির্দেশ করে মারিয়াকে বললো যে, 'তার মা হলো তোমার বাবার একমাত্র কন্যা'। মহিমার সাথে মহিমের সম্পর্ক কি?
  1. ক) মা
  2. খ) ছেলে
  3. গ) নির্ণয় করা সম্ভব নয়
  4. ঘ) ক ও খ উভয়ই
ব্যাখ্যা
প্রশ্নে প্রদত্ত যুক্তি অনুসারে, মারিয়া হল মহিমার মা। তবে, মহিম এবং মহিমার সম্পর্ক নির্ধারণ করা সম্ভব নয়।
.
‘পড়াশুনার’ সঙ্গে ‘জ্ঞানের’ যেরকম সম্পর্ক, কাজের সঙ্গে ____ একই রকম সম্পর্ক।
  1. ক) অর্থের
  2. খ) চাকরির
  3. গ) অভিজ্ঞতার
  4. ঘ) অধ্যবসায়ের
ব্যাখ্যা
পড়াশুনা করার মাধ্যমে একজন ব্যাক্তির জ্ঞান সমৃদ্ধ হয়। তেমনি, অর্থ এবং চাকরির প্রয়োজন ছাড়াও মানুষ অনেক কাজ করে। যেকোনো কাজ করলে সেটা ব্যাক্তির অভিজ্ঞতা বাড়ায়।
.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
  1. ক) দিবারাত্র পরিশ্রমে তাহার শারীরিক স্বাস্থ্য ভঙ্গ হইয়াছে
  2. খ) এ বিষয়ে তাহারা সচেষ্ট নহে
  3. গ) বিদ্বান হতে হলে নিয়মিত অধ্যয়ন করতে হয়
  4. ঘ) আমি সন্তুষ্ট হইলাম
ব্যাখ্যা
অশুদ্ধ বাক্যটির শুদ্ধরূপ - দিবারাত্র পরিশ্রমে তাহার স্বাস্থ্য ভঙ্গ হইয়াছে।
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর
.
BARBIT বর্ণগুলো নতুন করে সাজালে করা হলে কিসের নাম পাওয়া যেতে পারে?
  1. ক) সাগর
  2. খ) প্রাণী
  3. গ) শহর
  4. ঘ) দেশ
ব্যাখ্যা
এখানে RABBIT শব্দটি তৈরি করা সম্ভব, যার অর্থ খরগোশ।
.
একটি পুকুরের ১ম দিনে যত অংশ কুচুরিপানা দ্বারা পূর্ণ হয় ২য় দিনে দ্বিগুণ পরিমাণ পূর্ণ হয়। এভাবে ৩০ দিনে সম্পূর্ণ পুকুরটি কুচুরিপানায় ভরে গেল তাহলে পুকুরটির প্রথম অর্ধেক ভরতে কতদিন লাগবে?
  1. ক) ১৫ দিন
  2. খ) ১৬ দিন
  3. গ) ২৮ দিন
  4. ঘ) ২৯ দিন
ব্যাখ্যা
যেহেতু ৩০ দিনে পুকুরটি সম্পূর্ণ ভরে যায় এবং প্রতিদিন দ্বিগুণ হারে বৃদ্ধি পায় সেহেতু পুকুরটি অর্ধেক ভর্তির সময় লাগবে ২৯ দিন।
.
নিচের কোনটি শুদ্ধ বাক্য?
  1. ক) গণিত খুব কঠিন
  2. খ) গণিত খুব জটিল
  3. গ) বানান ভুল দোষণীয়
  4. ঘ) বিধি লঙ্ঘন হয়েছে
ব্যাখ্যা

‘গণিত খুব কঠিন’-বাক্যটি ভুল। এর শুদ্ধরূপ-‘গণিত খুব জটিল’ ।
অন্যদিকে-
‘বানান ভুল দোষণীয়’ বাক্যটি ভুল। সঠিক রূপ - বানান ভুল দূষণীয়।
‘বিধি লঙ্ঘন হয়েছে’ বাক্যটি ভুল। সঠিক রূপ - বিধি লঙ্ঘিত হয়েছে।

১০.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Buerau
  2. খ) Buraue
  3. গ) Buraeu
  4. ঘ) Bureau
ব্যাখ্যা

Bureau (noun) (plural bureaux, bureaus):
(১) (British/Britain) দেরাজযুক্ত লেখার টেবিল; বুওরো।
(২) সরকারি বা পৌর দফতর/অফিস; ব্যুরো; দফতর: information Bureau; Tourist Bureau.
(৩) [America(n)] (সাধারণত আয়নাসহ) দেরাজওয়ালা আলমারি (কাপড়চোপড় রাখার জন্য)।

১১.
Choose the correct Spelling -
  1. ক) Velnerable
  2. খ) Vulnarable
  3. গ) Vulnerable
  4. ঘ) Valnerable
ব্যাখ্যা

Vulnerable:
Able to be easily physically, emotionally, or mentally hurt, influenced, or attacked.

Source: Cambridge.

১২.
Choose the incorrect Spelling -
  1. ক) Passion
  2. খ) Fashion
  3. গ) Ration
  4. ঘ) Tution
ব্যাখ্যা
Tuition: teaching or instruction, especially of individual pupils or small groups..
১৩.
একজন ব্যক্তি এমনভাবে একটা অন্যায় বা দুর্নীতি করলেন যে কেউই তাকে ধরতে পারল না। ব্যক্তিটি -
  1. ক) চালাক
  2. খ) ভাল মানুষ
  3. গ) জ্ঞানী
  4. ঘ) ক ও গ উভয়ই
ব্যাখ্যা
একজন চালাক মানুষ ভাল কিংবা খারাপ যে কোনোটাই হতে পারে। তবে, একজন জ্ঞানী মানুষ তাঁর সৎ বিচার বিবেচনা এবং আদর্শের দিকে খেয়াল রেখে বুদ্ধিমত্তার প্রয়োগ করেন।
১৪.
53, 53, 40, 40, 27, 27, … পরের সংখ্যাটি -
  1. ক) 12
  2. খ) 14
  3. গ) 27
  4. ঘ) 53
ব্যাখ্যা
একই সংখ্যা দুইবার রিপিট হচ্ছে। এবং, প্রতিবার 13 করে কমেছে।
১৫.
যদি ENTRY = 12345 এবং STEADY = 931785হয় তাহলে NEATNESS=কত?
  1. ক) 25196577
  2. খ) 21732199
  3. গ) 21362199
  4. ঘ) 21823698
ব্যাখ্যা

E = 1
N = 2
T = 3
R = 4
Y = 5
এবং
S = 9
T = 3
E = 1
A = 7
D = 8
Y = 5

NEATNESS = 21732199

১৬.
৪, ৮, ১৩, ১৯, ২৬, ....... ধারাটির ৭ম পদ কত?
  1. ক) ৩৯
  2. খ) ৪০
  3. গ) ৪৩
  4. ঘ) ৩৮
ব্যাখ্যা

৪ + ৪ = ৮
৮+ ৫ = ১৩
১৩ + ৬ = ১৯
১৯ + ৭ = ২৬
২৬ + ৮ = ৩৪
৩৪ + ৯ = ৪৩
অর্থাৎ প্রতিটি পদের ব্যবধান পূর্ববর্তী ব্যবধান থেকে ১ করে বৃদ্ধি পেয়েছে।
∴ ৭ম পদ = ৪৩

১৭.
২৫৬, ৬৪, ? , ৪, ১
  1. ক) ৩২
  2. খ) ১৬
  3. গ) ১২৮
  4. ঘ) ৩৬
ব্যাখ্যা
২৫৬/৪=৬৪,
৬৪/৪= ১৬,
১৬/৪= ৪,
৪/৪= ১
১৮.
০.৫ × ০.০৫ × ০.০০৫ = কত?
  1. ক) ০.১২৫
  2. খ) ০.০০১২৫
  3. গ) ০.০০১২৫০
  4. ঘ) ০.০০০১২৫
ব্যাখ্যা
যে সংখ্যাগুলো গুণ করতে হবে সেসব সংখায় দশমিকের পর মোট যত ঘর আছে গুনফলেও দশমিকের পর ঠিক তত ঘর থাকবে।
১৯.
B বয়সে A এর দ্বিগুণ, F বয়সে B এর দ্বিগুণ। C বয়সে A এর অর্ধেক কিন্তু D এর দ্বিগুণ। কার বয়স দ্বিতীয় সর্বোচ্চ?
  1. ক) B
  2. খ) F
  3. গ) C
  4. ঘ) D
ব্যাখ্যা

ধরি,
A = x,
সুতরাং, B = 2x, F = 4x এবং C = x/2,
আবার,
C = 2D,
∴ 2D = x/2,
বা, D = x/4,
সুতরাং, F > B > A > C > D

২০.
শফিক রাস্তায় বের হয়ে দেখল সূর্য তার সামনের দিকে অস্ত যাচ্ছে। এরপর সে ডানদিকে ঘূরে ৫ মি যাওয়ার পর বামদিকে দুবার বাক নিল।এখন সে কোনদিকে মুখ করে আছে?
  1. ক) উত্তর
  2. খ) দক্ষিণ
  3. গ) পূর্ব
  4. ঘ) পশ্চিম
ব্যাখ্যা
সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, তারমানে সে যাত্রার শুরুতে পশ্চিম দিকে মুখ করে ছিল।
২১.
ঘড়িতে যখন আড়াইটা বাজে তখন ঘন্টার কাটা ও মিনিটের কাটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে?
  1. ক) ৭৫°
  2. খ) ৯৫°
  3. গ) ১০৫°
  4. ঘ) ১১০°
ব্যাখ্যা
∠ = [ ১১×মিনিট – ৬০× ঘন্টা ]/ ২
=[(১১×৩০) – (৬০× ২)] / ২
= (৩৩০ – ১২০)/২
= ২১০/২
=১০৫°
২২.
A,B এর চেয়ে লম্বা; C, E এর চেয়ে খাটো, A, D এর চেয়ে খাটো, B, E এর চেয়ে লম্বা। কে সবচেয়ে লম্বা?
  1. ক) D
  2. খ) E
  3. গ) B
  4. ঘ) A
ব্যাখ্যা
এখানে, A>B,
E>C,
A<D,
B>E
ক্রমানুসারে সাজালে পাওয়া যায় ঃ D>A>B>E>C
২৩.
একটি সাংকেতিক ভাষায় ' DANGER' কে 'EDOJFU' লিখা হলে ‘SAFE’ কে কিভাবে লিখা হবে?
  1. ক) EFAS
  2. খ) TDGH
  3. গ) TDGE
  4. ঘ) VDIF
ব্যাখ্যা
D+1 → E
A+3 → D
N+1 → O
G+3 → J
E+1 → F
R+3 → U
1,3,1,3,1,3 এই ক্রমে অক্ষরগুলো পরিবর্তন হয়েছে।
২৪.
মরূভূমি অঞ্চলের মানুষের জন্য অসম্ভব হচ্ছে -
  1. ক) যাযাবর হওয়া
  2. খ) ধর্মপ্রাণ হওয়া
  3. গ) স্বাস্থ্যবান হওয়া
  4. ঘ) মৎস্যজীবী হওয়া
ব্যাখ্যা
মরূভূমিতে পানি নেই তাই মৎস্যজীবী হওয়া সম্ভব নয়।
২৫.
Heart : Pump :: ?
  1. ক) Head:Ache
  2. খ) Stomach:Digest
  3. গ) Lungs:Collapse
  4. ঘ) Eyes:Blink
ব্যাখ্যা
Heart এর কাজ রক্ত Pump করা তেমনি Stomach এর কাজ খাদ্য Digest করা।
২৬.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Contigous
  2. খ) Contiguous
  3. গ) Conteguous
  4. ঘ) Contegous
ব্যাখ্যা
Contiguous অর্থ সংলগ্ন,পাশাপাশি বা সন্নিহিত।
২৭.
দুইজন ছেলে একে অপরের বিপরীত দিকে ৩ মি. হেটে ডানদিকে ঘুরে আরো ২ মি গেল।তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত?
  1. ক) ৩ মি
  2. খ) ৪ মি
  3. গ) ৫ মি
  4. ঘ) ৬ মি
ব্যাখ্যা
সমকোণী ত্রিভুজ হিসেবে বিবেচনা করে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে প্রাপ্ত অতিভূজ হবে তাদের মধ্যে সরাসরি দুরত্ব।সরাসরি দূরুত্ব = √(৩+৪) = √২৫ = ৫।
২৮.
নিচের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) 33
  2. খ) 25
  3. গ) 18
  4. ঘ) 27
ব্যাখ্যা
১ম ত্রিভুজে,(5×6)/10=3; 3×7=21,
২য় ত্রিভুজে, (5×8)/10=4; 4×7=28,
৩য় ত্রিভুজে,(6×10)/10=6; 6×3=18
২৯.
কোন হাতলটি তুলতে বেশি কষ্ট হবে?
  1. ক) A
  2. খ) B
  3. গ) একইরকম কষ্ট হবে
  4. ঘ) নির্ণয় করা সম্ভব নয়
ব্যাখ্যা
লিভারের মতো কাজ করবে। ভর থেকে হাতলের দূরত্ব যত বেশি হবে উপরে তোলা তত সহজ হবে।
৩০.
A এবং B এর মধ্যে কোনটি তুলতে বেশি কষ্ট হবে?
  1. ক) A
  2. খ) B
  3. গ) দুটোতেই সমান কষ্ট হবে
  4. ঘ) নির্ণয় করা সম্ভব নয়
ব্যাখ্যা
প্রশ্নে A ও B এর ভর সংক্রান্ত কোন তথ্য নেই। তাই, সঠিক উত্তরঃ ঘ) নির্ণয় করা সম্ভব নয়।

তবে, A ও B সমান হলেঃ
ডানপাশের চিত্রে বেশি সংখ্যাক পুলি থাকলেও শুধুমাত্র একটি দড়ি ভরটি বহন করছে।
তবে, বামের চিত্রে দুইটা পুলি দুইটা দড়ির সাহায্যে ভরের সঙ্গে সংযুক্ত।
ভার তুলতে কি পরিমাণ বল লাগবে সেটা নির্ভর করে ভরটাকে কত সংখ্যাক দড়ি টেনে ধরে রেখেছে তার উপর। যত বেশি সংখ্যক দড়ি টেনে ধরে রাখবে তত সহজে ভর উত্তোলন করা যাবে। তাই, সঠিক উত্তর B; কারণ B কে তুলতে বেশি কষ্ট করতে হবে।

৩১.
X, Y এর থেকে দ্বিগুণ ভারী এবং এদের মধ্যবর্তী দুরত্ব ২১ সেমি। তাহলে A ব্লকটিকে কোথায় স্থাপন করলে এটি ভারসাম্য অবস্থায় থাকবে?
  1. ক) Y থেকে ৭ সেমি দূরে
  2. খ) X থেকে ৭ সেমি দূরে
  3. গ) X থেকে ১৪ সেমি দূরে
  4. ঘ) Y থেকে ১০ সেমি দূরে
ব্যাখ্যা

x = 2a
y = a
ধরি, A ব্লকটিকে x থেকে b দুরত্বে স্থাপন করলে এটি ভারসাম্য অবস্থায় থাকবে
তাহলে,
2ab = a(21-b)
2ab = 21a – ab
3ab = 21a
b = 21/3 = 7

৩২.
৫ কেজি ভরের একটি বস্তু বলপ্রয়োগ করে শ্রেনীতে যুক্ত স্প্রিংকে ৭ সেমিঃ সংকুচিত করে। একই পরিমাণ বল সমান্তরালে যুক্ত স্প্রিং এর উপর প্রয়োগ করলে তাকে কতটুকু সংকুচিত করবে?
  1. ক) ১৪ সেমিঃ
  2. খ) ৭ সেমিঃ
  3. গ) ১.৭৫ সেমিঃ
  4. ঘ) ৭.৫ সেমিঃ
ব্যাখ্যা

হুকের সুত্র অনুসারে,
F = Kx

যেখানে,
F = প্রযুক্ত বল
x = সংকোচন বা প্রসারণ
এবং, K = স্প্রিং ধ্রুবক।

চিত্রের প্রতিটি স্প্রিং যেহেতু একরকম তাই তাদের স্প্রিং ধ্রুবকও একই হবে।
ধরে নেই,
তাদের প্রত্যেকটির স্প্রিং ধ্রুবক = Ko

সিরিজে বা শ্রেণিতে যুক্ত অংশে,
Ks = Ko/2 [Ks = পুরো সংযোজনের স্প্রিং ধ্রুবক।]

সমান্তরালে যুক্ত অংশে,
Kp = 2Ko

যেহেতু দুইক্ষেত্রেই মোট প্রযুক্ত বল সমান তাই,
Fs = Fp
⇒ Ks . xs = Kp . xp
⇒ (Ko/2) . xs = 2K. xp
⇒ xs = 4 . xp

দেয়া আছে,
xs (সিরিজে বা শ্রেণিতে যুক্ত অবস্থায় সংকোচন) = ৭ সেমি

তাহলে উপরের সমীকরণ অনুসারে,
xp (সমান্তরালে যুক্ত অবস্থায় সংকোচন) = ১.৭৫ সেমি

৩৩.
চিত্রের বারটির ভারসাম্য বজায় না রেখে ডান পাশে হেলিয়ে রাখতে প্রশ্নবোধক এর স্থলে কোন ভরটি ব্যবহার করতে হবে?
  1. ক) ৮
  2. খ) ১০
  3. গ) ৭
  4. ঘ) ১৫
ব্যাখ্যা
১০ দিলে ভারসাম্য বজায় রাখবে। তাই, ডানে হেলিয়ে রাখতে হলে ১০ এর উপরে অর্থাৎ ১৫ লাগবে।
৩৪.
ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৮-তম অক্ষরের বামদিকে ১০ম অক্ষর কোনটি?
  1. ক) H
  2. খ) S
  3. গ) F
  4. ঘ) J
ব্যাখ্যা
ইংরেজি বর্ণমালার আঠারোতম অক্ষর R, এর বামদিকের ১০ম অক্ষর হবে H।
৩৫.
একজন লোক দক্ষিণ দিকে ২০ মিটার হাঁটল। তারপর ডানদিকে ঘুরে ৩০ মিটার হাঁটল। অতঃপর বামদিকে ঘুরে ২০ মিটার হাঁটল। আবার বামদিকে ঘুরে ৩০ মিটার হাঁটল। শুরুর অবস্থান থেকে তিনি কত দূরে অবস্থিত?
  1. ক) ১০ মিটার
  2. খ) ২০ মিটার
  3. গ) ৩০ মিটার
  4. ঘ) ৪০ মিটার
ব্যাখ্যা

সুতরাং উপরের চিত্র থেকে দেখা যাচ্ছে, শুরুর অবস্থান A থেকে তার অতিক্রান্ত সরল রৈখিক দূরত্ব AE = ২০ মি. + ২০ মি. = ৪০ মি.
৩৬.
এক ব্যক্তি প্রথমে উত্তর দিকে ৪ মাইল, তারপর পূর্ব দিকে ১২ মাইল এবং শেষে আবার উত্তর দিকে ১২ মাইল গেল। প্রাথমিক অবস্থান থেকে সে সোজা কত কত দূরে গেল?
  1. ক) ১৮
  2. খ) ২০
  3. গ) ২৪
  4. ঘ) ২২
ব্যাখ্যা

AD² = AE² + ED²
AD² = (12)² + (12+4)²
AD² = 144 + 256 = 400
AD = 20
৩৭.
ছেলেদের একটি সারিতে জনির অবস্থান যে কোন দিক থেকে ৮ম হলে ঐ সারিতে কত জন ছেলে আছে?
  1. ক) ১৩
  2. খ) ১৫
  3. গ) ১৭
  4. ঘ) ১৬
ব্যাখ্যা
জনির অবস্থান যে কোন দিক থেকে ৮ম হলে, তার উভয় পাশে ৭ জন করে ছেলে আছে। সুতরাং ঐ সারিতে ছেলে সংখ্যা (৭×২ +১) = ১৫ জন।
৩৮.
আসিফ একটি নির্দিষ্ট স্থান থেকে ৯ কি.মি. দক্ষিণে গেল। এরপর ৩ কি.মি. পূর্বে গেল। এর পর সেখান থেকে উত্তর দিকে ৬ কি.মি. হেঁটে যাত্রা শেষ করলো। যাত্রা স্থান থেকে সর্বশেষ স্থানের দূরত্ব কত?
  1. ক) ৩√২ কি.মি.
  2. খ) ৩√৫ কি.মি.
  3. গ) ৭ কি.মি.
  4. ঘ) ৩ কি.মি.
ব্যাখ্যা


যাত্রাস্থান থেকে সর্বশেষ স্থানের দূরত্ব AD
AD = √(AE² + ED²)
= √(3² +3²)
= √18
= 3√2

৩৯.
নিচের ফিবোনাচ্চি সিরিজের শূন্যস্থানে কোনটি হবে?
১, ___, ২, ৩, ৫, ৮, ১৩, ২১
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৪
ব্যাখ্যা

১+১ =২
১+২ = ৩
২+৩ = ৫
৩+৫ = ৮
৫+৮ = ১৩
৮+১৩ = ২১