পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা - ৪৪ --------------- রিভিশন পরীক্ষা - ৬ টপিক: পরীক্ষা - ৩৮ থেকে ৪৩ পর্যন্ত ৬টি পরীক্ষার সকল টপিক
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
'Man is mortal' বাক্যটির Indirect speech কোনটি?
  1. He said that mortal is man .
  2. Man is mortal that he said.
  3. The mortal is a man.
  4. He said that man is mortal.
ব্যাখ্যা
Reporting Verb-টি Past Tense -এ থাকা সত্ত্বেও Direct Speech-এ চিরন্তন সত্য বা নিত্য অভ্যাস /সত্য প্রকাশ করলে সেক্ষেত্রে Direct Speech এর Verb এর Tense পরিবর্তিত হয় না। 
যেমন: 
Direct Speech - Man is mortal. 
Indirect Speech - He said that man is mortal. 

Direct Speech 
Direct speech হল বক্তার দ্বারা বলা হুবহু বক্তব্য যা quotation mark বা উদ্ধৃতি চিহ্নের মধ্যে থাকে।
Direct speech is the exact speech said by the speaker which is put within quotation marks.

Example:
He said to his friend, “I like sweets very much.”
Direct speech এর মধ্যে দুটি অংশ থাকে:
Reporting Speech and Reported Speech
একটি comma (,) এবং দুটি inverted comma (““) এই অংশ দুটিকে একে অপর থেকে পৃথক করে।
Reporting Speech:
Reporting speech হল inverted comma-র বাইরের অংশ অর্থাৎ comma-র আগের অংশ। এখানে দুটি পক্ষ জড়িত থাকে, বক্তা এবং সে যাকে বলছে।
উপরের উদাহরণে, He said to his friend, হল reporting speech.
Reporting speech is the part which is outside the inverted commas, i.e., the part before the comma. It involves two parties the reporter and to whom s/he is reporting.

Reported Speech:
Reported Speech হল inverted comma-র মধ্যেকার অংশ।
Reported Speech is the part which is within the inverted commas.
উপরের উদাহরণে, “I like sweets very much.”-হল reported speech।
.
একটি ট্রেন ১/৫ সেকেন্ডে চলে ১৭ ফুট। একই দ্রুততায় ট্রেনটি ৪ সেকেন্ডে কত ফুট চলবে?
  1. ৬৮ ফুট
  2. ১৬৮ ফুট
  3. ২৬০ ফুট
  4. ৩৪০ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ১/৫ সেকেন্ডে চলে ১৭ ফুট। একই দ্রুততায় ট্রেনটি ৪ সেকেন্ডে কত ফুট চলবে?

সমাধান:
ট্রেনটি ১/৫ সেকেন্ডে চলে = ১৭ ফুট
ট্রেনটি ১ সেকেন্ডে চলে = (১৭ × ৫)/১ ফুট
ট্রেনটি ৪ সেকেন্ডে চলে = (১৭ × ৫ × ৪) ফুট
= ৩৪০ ফুট
.
১০টি সংখ্যার সমষ্টি ৩৫২। এদের প্রথম ৪টির সংখ্যার সমষ্টি ১২৪ এবং শেষের ৫টির সংখ্যার গড় ৩৭। পঞ্চম সংখ্যাটি কত?
  1. ৩৯
  2. ৪১
  3. ৪৩
  4. ৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১০টি সংখ্যার সমষ্টি ৩৫২। এদের প্রথম ৪টির সংখ্যার সমষ্টি ১২৪ এবং শেষের ৫টির সংখ্যার গড় ৩৭। পঞ্চম সংখ্যাটি কত?

সমাধান:
প্রথম ৪টি সংখ্যার সমষ্টি = ১২৪
শেষ ৫টি সংখ্যার সমষ্টি = ৫ × ৩৭ = ১৮৫

∴ প্রথম ৪টি ও শেষ ৫টি মোট ৯টি সংখ্যার সমষ্টি = ১২৪ + ১৮৫ = ৩০৯

∴ পঞ্চম সংখ্যাটি = ৩৫২ - ৩০৯ = ৪৩
.
১ থেকে ২০ পযর্ন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত?
  1. ৯.৫
  2. ১০
  3. ১১
  4. ১২.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ২০ পযর্ন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত?

সমাধান:
১ থেকে ২০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো= ১, ৩, ৫, ৭, ৯, ১১, ১৩, ১৫, ১৭, ১৯

∴ ১ থেকে ২০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় = (১ + ৩ + ৫ + ৭ + ৯ + ১১ + ১৩ + ১৫ + ১৭ + ১৯)/ ১০
= ১০০/১০
= ১০
.
AFTA কোন অঞ্চলের মুক্ত বাণিজ্য চুক্তি?
  1. দক্ষিণ আমেরিকা
  2. দক্ষিণ-পূর্ব এশিয়া
  3. পশ্চিম আফ্রিকা
  4. মধ্য এশিয়া
ব্যাখ্যা
AFTA:
- AFTA পূর্ণরূপ ASEAN Free Trade Area.
- AFTA হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের সদস্য দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- ১৯৯২ সালের ২৮ জানুয়ারি চতুর্থ আসিয়ান সামিটে AFTA চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৯৩ সালের ১ জানুয়ারি ছয়টি দেশের সমন্বয়ে AFTA যাত্রা শুরু করে।
- AFTA এর বর্তমান সদস্য সংখ্যা ১০টি। এগুলো হলো,
- মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, ব্রুনাই এবং মায়ানমার।

তথ্যসূত্র - আসিয়ান অফিসিয়াল ওয়েবসাইট।
.
Who wrote the famous play “Murder in the Cathedral”?
  1. T. S Eliot
  2. Harlod Pinter
  3. Samuel Beckett
  4. John Milton Synge
ব্যাখ্যা
• “Murder in the Cathedral” is a famous play written by T. S Eliot.
- The play was performed at Canterbury Cathedral in 1935 and published the same year.
- দুইটি ভাগে বিভক্ত এটা মূলত: T.S Eliot রচিত একটি Poetic Drama.
- St. Thomas Becket কে Canterbury Cathedral বা গীর্জাতে রাজা হেনরি কর্তৃক অন্যায় ভাবে নিহত করার ঘটনাটি এখানে তুলে ধরা হয়েছে।
- এজন্য এই নাটকটিকে Miracle Play বা Saint’s Play ও বলা হয়ে থাকে।  

• T.S. Eliot:
- He was an American-English poet, playwright, literary critic, and editor.

• Best Works: (poems)
- The Waste Land (1922)
- Four Quartets (1943).
- The Sacred Wood (Collection of Essays).

• His well-known plays:
- Murder in the Cathedral;
- The Cocktail Party;
- The Trail of a Judge etc.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Britannica.
.
Who wrote the symbolic short story 'The Metamorphosis'?
  1. William Somerset Maugham
  2. Alice Munro
  3. Franza Kafka
  4. O' Henry
ব্যাখ্যা
• The Metamorphosis, a symbolic story by Austrian writer Franz Kafka.
- এটি ১৯১৫ সালে সর্বপ্রথম German language এ Die Verwandlung নামে প্রকাশিত হয়।
- ১৯১৫ সালে Die Verwandlung নামে জার্মান ভাষায় প্রকাশিত।
- গল্পটি Gregor Samsa নামক একজনের মানুষ থেকে পোকায় রূপান্তরের কাহিনী দিয়ে শুরু হয়।
- একদিন সকালে Gregor Samsa ঘুম থেকে উঠে দেখলেন যে সে একটি বিশাল তেলাপোকায় রূপান্তরিত হয়েছে।

• Character List:
- Gregor Samsa,
- Grete Samsa,
- The Father,
- The Mother,
- The Charwoman.

• Franz Kafka, a German-language writer of visionary fiction whose works express the anxieties and alienation felt by many in 20th-century Europe and North America.

• তাঁর উল্লেখ্য সাহিত্য কর্ম - 
- The Metamorphosis
- The Trial
- The Castle
- Amerika

Source: Britannica.