পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ - ২০২৫

পরীক্ষাপ্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ - ২০২৫তারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 15 mins৮৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮৫
সিলেবাস
পরীক্ষা - ২ ফুল মডেল টেস্ট [প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগের মানবণ্টন অনুসারে ৯০ মার্কের ফুল মডেল টেস্ট] [Live MCQ - তে প্রতি মাসের ৭ ও ২২ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ - ২০২৫

প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ - ২০২৫ · তারিখ অনির্ধারিত · ৮৫ প্রশ্ন

.
কোনটি চলিত রীতির শব্দ?
  1. নইলে
  2. তথাপি
  3. কদাচ
  4. অদ্য
ব্যাখ্যা

• চলিত রীতির শব্দ - নইলে। 
- এর সাধুরূপ - নচেৎ।

অব্যয়পদের রূপের পার্থক্য:
সাধু-চলিত:
অদ্য-আজ,
→ অদ্যাপি-আজও,
কদাচ-কখনো,
তথাপি-তবুও,
→ নতুবা-নইলে ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।

.
'বেগম’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাতা সম্পাদিকা ছিলেন কে?
  1. নূরজাহান বেগম
  2. শামসুন্নাহার বেগম
  3. বেগম রোকেয়া
  4. সুফিয়া কামাল
ব্যাখ্যা

‘বেগম’ পত্রিকা:
- বেগম বাংলাদেশে নারীদের প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা।
- ১৯৪৭ সালের ২০ জুলাই কলকাতা থেকে এটি প্রকাশিত হয়।
- সাহিত্যক্ষেত্রে মেয়েদের এগিয়ে আনার লক্ষ্যে সাহিত্যচর্চার পৃথক ক্ষেত্র হিসেবে বেগমের আত্মপ্রকাশ ঘটে।
- বেগম পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিন এবং প্রতিষ্ঠাতা সম্পাদিকা ছিলেন সুফিয়া কামাল।
- পরে পত্রিকাটি সম্পাদনা করেছেন নূরজাহান বেগম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক্ষীণজীবী
  2. শ্রদ্ধাঞ্জলী
  3. শ্বশ্রূষা
  4. ব্যতিত
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - ক্ষীণজীবী

ক্ষীণজীবী (বিশেষণ):
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = ক্ষীণ+জীব্‌+ইন।
অর্থ: 
- দীর্ঘজীবীনয় এমন, অল্পজীবী।

অন্যদিকে,
শ্রদ্ধাঞ্জলী - শ্রদ্ধাঞ্জলি, 
শ্বশ্রূষা - শুশ্রূষা,
ব্যতিত - ব্যতীত।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

.
রামায়ণের প্রথম বাংলা অনুবাদ করেন কে?
  1. কবীন্দ্র পরমেশ্বর
  2. কাশীরাম দাস
  3. কৃত্তিবাস ওঝা
  4. চন্দ্রাবতী
ব্যাখ্যা

• রামায়ণের প্রথম বাংলা অনুবাদ করেন - কৃত্তিবাস ওঝা
- রামায়ণ সংস্কৃত ভাষার কাব্য।
- সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেন বাল্মীকি
- গিয়াসউদ্দিন আজম শাহের নির্দেশে কৃত্তিবাস বাংলায় ''রামায়ণ'' অনুবাদ করেন।

কৃত্তিবাস ওঝা:
- সংস্কৃত রামায়ণের প্রথম অনুবাদক কবি।
- তিনিই রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক। তাঁর রচিত রামায়ণের অন্যনাম 'শ্রীরাম পাঞ্চালী'। 
- বাল্মীকির সংস্কৃত রামায়ণ অনুসরণে কৃত্তিবাস পয়ার ছন্দে বাংলা রামায়ণ রচনা করেন।
- কৃত্তিবাসী রামায়ণ ১৮০২-৩ সালে শ্রীরামপুর মিশন প্রেস থেকে সর্বপ্রথম পাঁচ খণ্ডে মুদ্রিত হয়।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
কোনটি বাংলা সনেটের আদি গ্রন্থ?
  1. ব্রজাঙ্গনা কাব্য
  2. চতুর্দশপদী কবিতাবলী
  3. তিলোত্তমাসম্ভব কাব্য
  4. বীরাঙ্গনা কাব্য
ব্যাখ্যা

‘চতুর্দশপদী কবিতাবলী':
- এটি মাইকেল মধুসূদন দত্ত রচিত ১০২টি সনেটের সংকলন।
- মধুসূদনের আগে বাংলা সনেট বা সনেটগ্রন্থ রচিত হয়নি।
- সে বিচারে বাংলা সনেটের আদি গ্রন্থ এটি।
- গ্রন্থটি ১৮৬৬ সালের ১লা অগস্ট গ্রন্থাকারে প্রকাশিত হয় ।
- কবিতাগুলি প্রবাসে রচিত।
- সনেটগুলির কয়েকটি পেত্রার্কের আদর্শে এবং বেশির ভাগ শেক্সপিয়রীয় আদর্শে রচিত।

মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য:
- তিলোত্তমাসম্ভব কাব্য,
- মেঘনাদবধ কাব্য, 
- ব্রজাঙ্গনা কাব্য,
- বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য),
- চতুর্দশপদী কবিতাবলী।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 
২) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৩) বাংলাপিডিয়া।

.
কোন গুচ্ছটি তালব্য ব্যঞ্জন?
  1. চ, ছ, জ
  2. ঢ, ড়, ঢ়
  3. ট, ঠ, ড
  4. ত, থ, দ
ব্যাখ্যা

তালব্য ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে।
 যেমন:
- চাচা, ছাগল, জাল, ঝড়, শসা প্রর্ভতি শব্দের চ, ছ, জ, ঝ, শ তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

অন্যদিকে:
মূর্ধন্য ব্যঞ্জন:
- দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম মূর্ধা। যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে মূর্ধন্য ব্যঞ্জন বলে।
- ট, ঠ, ড, ঢ, ড়, ঢ় মূর্ধন্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

দন্ত্য ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে দন্ত্য ব্যঞ্জন বলে।
- তাল, থালা, দাদা, ধান প্রভৃতি শব্দের ত, থ, দ, ধ দন্ত্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

.
'শ্রীরামপুর মিশন' কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৮০২ সালে
  2. ১৮১৫ সালে
  3. ১৮০০ সালে
  4. ১৮১০ সালে
ব্যাখ্যা

শ্রীরামপুর মিশন:
- শ্রীরামপুর মিশন (১৮০০-১৮৪৫) ভারতের প্রথম নিজস্ব প্রচারক সংঘ।
- ১৮০০ সালের ১০ জানুয়ারী উইলিয়াম কেরি ও ভ্রাতৃবৃন্দ এ মিশন প্রতিষ্ঠা করেন।
- মিশন হুগলি জেলার দুটি স্থান থেকে বাংলায় যীশুর বাণী প্রচার শুরু করে।
- উইলিয়াম কেরি ‘ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি’র প্রতিনিধি হিসেবে ১৭৯৩ সালে বাংলায় আসেন খ্রিস্টধর্ম প্রচার করতে।

উইলিয়াম কেরি:
- উইলিয়াম কেরি ছিলেন একজন ইংরেজ মিশনারি।
- বাংলা গদ্যের বিকাশে এই বিদেশের অবদান সর্বাধিক।
- তিনি ইতিহাসমালা ও কথোপকথন নামে দুটি মৌলিক গ্রন্থ রচনা করেন।
- ইতিহাসমালা বাংলা ভাষার প্রথম গল্পসংগ্রহ।
- ১৮১০ সালে তিনি দরিদ্র কৃষকদের জন্য কলকাতায় বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা করেন।

উইলিয়াম কেরি রচিত গ্রন্থ,
- কথোপকথন,
- ইতিহাসমালা।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।

.
"প্রেষণ" - শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. প্রৈ + এষণ
  2. প্রো + এষণ
  3. প্রৌ + এষণ
  4. প্র + এষণ
ব্যাখ্যা

নিপাতনে সিদ্ধ সন্ধি:
- সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
 
যেমন:
- সার + অঙ্গ = সারঙ্গ,
- গো + অক্ষ = গবাক্ষ,
- প্র + এষণ = প্রেষণ,
- কুল + অটা = কুলটা,
- পর + পর = পরস্পর ইত্যাদি।
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
'ঊর্ধ্বচারী' - শব্দের অর্থ কী?
  1. উদাস দৃষ্টি
  2. স্বর্গ
  3. পাগলামি
  4. উচ্চাকাঙ্ক্ষী
ব্যাখ্যা

• 'ঊর্ধ্বচারী' শব্দের অর্থ - উচ্চাকাঙ্ক্ষী

উল্লেখ্য,
"ঊর্ধ্বচারী"
- এটি বিশেষ্য পদ। 
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

অন্যদিকে,
ঊর্ধ্বলোক - স্বর্গ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১০.
'রাষ্ট্রপতি' - এর সঠিক উচ্চারণ কোনটি?
  1. রাশ্‌ট্রপতি
  2. রাশ্‌ট্রোপোতি
  3. রাষট্রপতি
  4. রাশ্‌ট্রোপতি
ব্যাখ্যা

• 'রাষ্ট্রপতি' এর সঠিক উচ্চারণ - রাশ্‌ট্রোপোতি
- এটি সংস্কৃত শব্দ।
-এটি বিশেষ্য পদ।

অর্থ:
- রাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১১.
"হাসিমুখ" - শব্দটি কোন সমাস?
  1. তৎপুরুষ
  2. কর্মধারয়
  3. বহুব্রীহি
  4. দ্বন্দ্ব
ব্যাখ্যা

মধ্যপদলোপী কর্মধারয়:
- যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।

যথা:
- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন,
- সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা,
- স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ,
- চালে আশ্রিত কুমড়া = চালকুমড়া,
- হাসি মাখা মুখ = হাসিমুখ,
- গণ নিয়ন্ত্রিত তন্ত্র = গণতন্ত্র ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১২.
কোন বাক্যটি সাধারণ অতীত কালের উদাহরণ?
  1. বাবা আমাদের পড়াশুনা দেখছিলেন।
  2. শিকারি পাখিটিকে গুলি করল।
  3. সেবার তাকে সুস্থই দেখেছিলাম।
  4. আমরা তখন বই পড়ছিলাম। 
ব্যাখ্যা

সাধারণ অতীত কাল:
- বর্তমান কালের পূর্বে যে ক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে, তার সংঘটন সাধারণ অতীত কাল।
যেমন:
- শিকারি পাখিটিকে গুলি করল

অন্যদিকে,
ঘটমান অতীত কাল:
- অতীত কালে যে কাজ চলছিল এবং যে সময়ের কথা বলা হয়েছে, তখনও কাজটি সমাপ্ত হয়নি, ক্রিয়া সংঘটনের এরূপ ভাব বুঝালে ক্রিয়ার ঘটমান অতীত কাল হয়।
যেমন:
- কাল সান্ধায় বৃষ্টি পড়ছিল। 
- আমরা তখন বই পড়ছিলাম। 
- বাবা আমাদের পড়াশুনা দেখছিলেন।

পুরাঘটিত অতীত কাল:
- যে ক্রিয়া অতীতের বহু পূর্বেই সংগঠিত হয়ে গিয়েছে এবং যার পরে আরও কিছু ঘটনা ঘটে গেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলা হয়।
যেমন:
- সেবার তাকে সুস্থই দেখেছিলাম।
- কাজটি কি তুমি করেছিলে? 

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৩.
"ফাল্গুন > ফাগুন" - কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. অন্তর্হতি
  2. ব্যঞ্জনচ্যুতি
  3. ব্যঞ্জন বিকৃতি
  4. ধ্বনি বিপর্যয়
ব্যাখ্যা

অন্তর্হতি:
- পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলে অন্তর্হতি। 

যেমন:
- ফাল্গুন > ফাগুন,
- ফলাহার > ফলা,
- আলাহিদা > আলাদা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ -সংস্করণ)।

১৪.
"বিপিন" শব্দের সমার্থক শব্দ কী?
  1. পদ্ম
  2. বন
  3. বৃক্ষ
  4. সূর্য
ব্যাখ্যা

'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

অন্যদিকে,
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

'সূর্য' এর সমার্থক শব্দ:
- অর্ক, আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, মার্তণ্ড, রবি, সবিতা, আফতাব, অরুণ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৫.
কোনটি বাংলা উপসর্গ?
  1. অব
  2. আড়
  3. অপ
  4. অনু
ব্যাখ্যা

বাংলা উপসর্গ:
- বাংলা উপসর্গ মোট একুশটি।
- যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
 
অন্যদিকে,
- তৎসম উপসর্গ বিশটি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১৬.
"বাঁশি" - কোন প্রকারের শব্দ?
  1. রূঢ়ি
  2. মৌলিক
  3. যোগরূঢ়
  4. যৌগিক
ব্যাখ্যা

রূঢ়ি শব্দ:
- যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে।

যেমন:
- হস্তী: হস্ত + ইন, অর্থ -হস্ত আছে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়।
- গবেষণা (গো+এষণা) অর্থ - গরু খোঁজা। বর্তমান অর্থ ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা।
- বাঁশি: বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু নয়, শব্দটি সুরের বিশেষ বাদ্যযন্ত্র, বিশেষ অর্থে প্রযুক্ত হয়।
- প্রবীণ: শব্দটির অর্থ হওয়া উচিত ছিল প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি। কিন্তু শব্দটি ‘অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি' অর্থে ব্যবহৃত হয়।
- সন্দেশ: শব্দ ও প্রত্যয়গত অর্থে ‘সংবাদ’। কিন্তু রূঢ়ি অর্থে ‘মিষ্টান্ন বিশেষ’।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১৭.
কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস?
  1. বাঁধন-হারা
  2. শিউলিমালা
  3. ব্যথার দান
  4. পদ্মগোখরা
ব্যাখ্যা

‘বাঁধন-হারা' উপন্যাস: 
- কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস - বাঁধন-হারা। এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস।
- এটি ১৯২১ সালে 'মোস্‌লেম ভারত' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- পরে ‘বাধন-হারা' নামেই গ্রন্থাকারে প্রকাশিত হয়। 
- এই উপন্যাসের চরিত্র গুলো হচ্ছে: নুরু, রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ।

অন্যদিকে,
- 'পদ্মগোখরা' কাজী নজরুল ইসলাম রচিত একটি গল্প।
- 'ব্যথার দান' এবং শিউলিমালা কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ।
- 'ঝিলিমিলি' কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাটকের নাম। 

কাজী নজরুল ইসলাম:
-  তিনি বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- নজরুল ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’ এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
- ভারত সরকারের অনুমতিক্রমে ১৯৭২ সালের ২৪ মে কবিকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে আনা হয়।
- ১৯৭৬ সালের জানুয়ারি মাসে নজরুলকে বাংলাদেশ সরকার বাংলাদেশের নাগরিকত্ব প্রদান এবং ২১ ফেব্রুয়ারি ‘একুশে পদকে’ ভূষিত করে।
- ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩) ঢাকার পিজি হাসপাতালে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।

১৮.
"স্মিত" বলতে কী বোঝায়?
  1. ঈষৎ কম্পিত
  2. ঈষৎ উষ্ণ
  3. ঈষৎ হাস্য
  4. ঈষৎ রক্তবর্ণ
ব্যাখ্যা

• 'ঈষৎ হাস্য' এর এক কথায় প্রকাশ - স্মিত

অন্যদিকে,
ঈষৎ কম্পিত - আধুত।
ঈষৎ উষ্ণ - কবোষ্ণ।
ঈষৎ রক্তবর্ণ - আরক্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৯.
'সেমিকোলন' এর অপর নাম কী?
  1. অর্ধচ্ছেদ
  2. পাদচ্ছেদ
  3. পূর্ণচ্ছেদ
  4. দৃষ্টান্তচ্ছেদ
ব্যাখ্যা

• 'সেমিকোলন' এর অপর নাম - অর্ধচ্ছেদ

সেমিকোলন (;):
- স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে অথবা একই ধরনের বৰ্গকে পাশাপাশি সাজাতে সেমিকোলন ব্যবহৃত হয়।
 যেমন:
- সোহাগ ক্রিকেট পছন্দ করে; আমি ফুটবল পছন্দ করি।
- কোনো বইয়ের সমালোচনা করা সহজ; কিন্তু বই লেখা অত সহজ নয়।
- তিনি পড়েছেন বিজ্ঞান; পেশা ব্যাংকার; আর নেশা সাহিত্যচর্চা।

অন্যদিকে,
'কমা' এর বাংলা অর্থ- পাদচ্ছেদ।
'দাড়ি' এর অপর নাম - পূর্ণচ্ছেদ।
'কোলন' এর অপর নাম - দৃষ্টান্তচ্ছেদ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২০.
কোনটি অপাদান কারক?
  1. জমি থেকে ফসল পাই।
  2. রাজীব বাংলা ব্যাকরণে ভালো।
  3. কাননে কুসুমকলি সকলি ফুটিল
  4. ত্যাগে তিনি নিহঙ্কার।
ব্যাখ্যা

অপাদান কারক:
- যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, তাকে অপাদান কারক বলে। এই কারকে সাধারণত ‘হতে’, ‘থেকে’ ইত্যাদি অনুসর্গ শব্দেরে পরে বসে।

যেমন: 
- জমি থেকে ফসল পাই।
- কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল।
- কুকর্মে বিরত হও।

অন্যদিকে,
অধিকরণ কারক:
- যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে। এই কারকে সাধারণত এ, য়, য়ে, তে ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়।

যেমন:
- রাজীব বাংলা ব্যাকরণে ভালো।
- কাননে কুসুমকলি সকলি ফুটিল। 
- ত্যাগে তিনি নিহঙ্কার।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২১.
'সব্যসাচী' কোন উপন্যাসের চরিত্র?
  1. বড়দিদি
  2. পথের দাবী
  3. চরিত্রহীন
  4. গৃহদাহ
ব্যাখ্যা

'পথের দাবী' উপন্যাস:
- পথের দাবী (১৯২৬) একটি রাজনৈতিক উপন্যাস। কাহিনীর পটভূমি ব্রহ্মদেশ। 
- এক গুপ্ত দলের নায়ক সব্যসাচী উপন্যাসের প্রধান চরিত্র। 
- কারো কারো মতে সব্যসাচী চরিত্রে বিপ্লবী রসবিহারীবসুর ছায়াপাত ঘটেছে।  
- উপন্যাসটি বিপ্লববাদীদের প্রতি সমর্থনের অভিযোগে ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে।
- ভারতীয় রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে এই গ্রন্থ বিশেষ গুরুত্বপূর্ণ। 
- বঙ্গবাণী পত্রিকার ১৩২৯-এর ফাল্গুন সংখ্যা থেকে 'পথের দাবি' ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়: 
- ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন। 
- শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
- তাঁঁর প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'।
- তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন। 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়। এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।

- তাঁর সাহিত্যকর্ম: 
উপন্যাস:
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- বিরাজবৌ,
- পণ্ডিতমশাই,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয় ইত্যাদি। 

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) শরৎ রচনাবলী।

২২.
I have got ______ friends, so I am not lonely.
  1. few
  2. little
  3. a few
  4. a little
ব্যাখ্যা

• Little, A little, Few, A few এর ব্যবহার:
- এগুলো হচ্ছে Quantifier Determiners. যার দ্বারা কিছু পরিমাণ, সংখ্যাকে বুঝায়।
- Little এবং A little বসে Uncountable Noun এর ক্ষেত্রে,
- Few এবং A few বসে Countable Noun এর ক্ষেত্রে।   
- Little ও Few, Negative Quantifier Determiners ব্যবহার করা হয়। এর অর্থ নগন্য/  অল্প সংখ্যক বা নেই বললেই চলে।

• অল্প কয়েকটি অর্থে countable noun এর আগে A few বসে এবং অল্প একটু বা সামান্য অর্থে uncountable noun এর আগে A little বসে।
- A few বা A little উভয়ের অর্থই হচ্ছে Some (অল্প কয়েকটি বা অল্প পরিমাণ)।

• প্রদত্ত sentence টিতে friends হচ্ছে Countable noun. তাহলে এখানে Few/ A few এর ব্যবহার হবে এবং এরপর 'so I am not lonely' আছে। যার অর্থ: তাহলে আমি একা নই।
- আর আমরা জানি, Few অর্থ হলো অল্প সংখ্যক বা নেই বললেই চলে, আর A few এর অর্থ হলো অল্প কয়েকটি বা অল্প পরিমাণ।
- তাই এখানে Few না হয়ে A few হয়েছে।

• Complete Sentence: I have got a few friends, so I am not lonely.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

২৩.
The plural of "Echo" is -
  1. Echos
  2. Echoes
  3. Echoistic
  4. ক + খ
ব্যাখ্যা

• The plural of "Echo" is - Echos & Echoes.

• Echo:
- English meaning: To send back and repeat a sound; to be full of a sound.
- Bangla meaning: প্রতিধ্বনি; অনুরণন।

• Echo এর সঠিক plural হলো: Echos & Echoes.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

২৪.
What is the opposite gender of "Mare"?
  1. Mermaid
  2. Stallion
  3. Ram
  4. Dog
ব্যাখ্যা

• The opposite gender of "Mare" is - Stallion.

• Mare (Feminine gender):

- English meaning: A female horse.
- Bangla meaning: ঘোটকী।

• Stallion (Masculine gender):
- English meaning: An adult male horse.
- Bangla meaning: পূর্ণবয়স্ক ঘোড়া (পুরুষ)।

• Other options:
- Mermaid: (মৎস্যনারী) এর Masculine gender হচ্ছে - Merman (মৎস্যনর)। 
- Ram: (ভেড়া) এর feminine gender হচ্ছে - Ewe (ভেড়ী)।
- Dog: (কুকুর) এর feminine gender হচ্ছে - Bitch (স্ত্রীজাতীয় কুকুর)।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

২৫.
A large crowd was waiting for the celebrity.
Here, the underlined word is a/ an -
  1. Proper Noun
  2. Common Noun
  3. Abstract Noun
  4. Collective Noun
ব্যাখ্যা

• A large crowd was waiting for the celebrity. Here, the underlined word is a/ an - Collective Noun.

• Collective noun:
- যে Noun একজাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদি অবিভক্ত সমষ্টিকে বুঝায় তাকে Collective Noun বলে।
- এখানে "crowd" দ্বারা জনতা বা জনসাধারণকে বুঝানো হয়েছে।
- তাই "crowd" হচ্ছে Collective Noun.

• Other options, 
• যে Noun কোনো নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তু প্রকাশ করে Proper Noun বলে।
- Proper Noun এর প্রথম অক্ষর সব সময় Capital Letter হয়। Example: Karim, Dhaka, etc.

• যে Noun কোন এ শ্রেণীর ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে Common Noun বলে।
- Example: Boy, City, etc.

• যে Noun কোন অবস্তুগত অনুভূতি, ধারণা, গুণ বা অবস্থাকে প্রকাশ করে তাকে Abstract Noun বলে।
- Example: Honesty, Justice, etc.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

২৬.
Choose the correct sentence.
  1. Between you and I, she is the best student in our class.
  2. Between you and me, she is the best student in our class.
  3. Between I and you, she is the best student in our class.
  4. Between me and you, she is the best student in our class.
অনির্ধারিত
ব্যাখ্যা

অপশনের কোন বাক্যই পুরোপুরি সঠিক নয়।
খ) অপশনের প্রথম অংশ Between you and me সঠিক থাকলেও এর সাথে বাক্যের পরের অংশ সামঞ্জস্যপূর্ণ নয়।
তাই প্রশ্নটি বাতিল করা হয়েছে।
-----------------

• Explanation:
- Preposition এর পরে সবসময় Pronoun এর object form বসে।
- প্রদত্ত sentence টিতে Between হলো Preposition.
- প্রদত্ত অপশনে object form হলো- you and me.
- আর একাধিক object form বসলে, অর্থাৎ First person, Second person, Third person- এর Pronoun বা Noun যদি একই বাক্যে ব্যবহার করতে হয় তাহলে প্রথমে 2nd person, পরে 3rd person এবং অবশেষে 1st person বসে।
- অর্থাৎ, সংক্ষেপে (231- order).

• Note:
- কিন্তু দোষ/অপরাধ স্বীকার করার ক্ষেত্রে (123- order) ব্যবহার করতে হয়।

• More examples:
- They prepared dinner for you and me.
- The teacher praised you and him for your work.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

২৭.
The discovery of _____ moon was a major achievement in astronomy.
  1. a
  2. an
  3. the
  4. No article
ব্যাখ্যা

• প্রকৃতিতে যা একটিমাত্র আছে তার পূর্বে The বসে।
- অর্থাৎ, একক বস্তু যেমন- চাঁদ, সূর্য, আকাশ, পৃথিবী (moon, earth, world, universe), পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ইত্যাদি নামের পূর্বে The বসে।

• Correct Answer: The discovery of the moon was a major achievement in astronomy.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

২৮.
I don't know why she left early.
Here, the word "why" is a/ an -
  1. Adverb
  2. Noun
  3. Adjective
  4. Conjunction
ব্যাখ্যা

• I don't know why she left early. Here, the word "why" is a/ an - Adverb.

• এখানে ‘why’ শব্দটি left early -এ কাজটি কেন করেছিলে এই কারণ জানতে ব্যবহৃত হয়েছে।
- অর্থাৎ, ‘why’ এখানে verb এর (left) কারণ জিজ্ঞেস করছে, তাই এটি Adverb হিসেবে ব্যবহৃত হয়েছে।

• Why (Adverb):
- English meaning: Used in questions to ask the reason for or purpose of something.
- Bangla Meaning: কী কারণে; কেন; কীসের দরুন; কী উদ্দেশ্যে।

• Example sentence: 
- Why were you late?
- Tell me why you did it.

Source: Oxford Dictionary.

২৯.
Mango is one of the sweetest fruits in the world. (Make it comparative)
  1. Mango is more sweet than any other fruits in the world.
  2. Mango is sweeter than all other fruits in the world.
  3. Mango is sweeter than most other fruits in the world.
  4. Mango is sweeter than any other fruits in the world.
ব্যাখ্যা

• One of the যুক্ত Superlative Degree কে Comparative Degree তে রূপান্তরের নিয়ম:
- প্রদত্ত Sentence এর sub এবং verb বসে।
- One of the উঠে যায়।
- Superlative Degree এর Comparative form বসে।
- than most other বসে।
- প্রদত্ত sentence এর বাকী অংশ বসে।

• Superlative Degree: Mango is one of the sweetest fruits in the world.
• Comparative Degree: Mango is sweeter than most other fruits in the world.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

৩০.
Blessed be your tongue.
Here, the underlined line is a/ an -
  1. Adjective
  2. Noun
  3. Verb
  4. Adverb
ব্যাখ্যা

• Blessed be your tongue. Here, the underlined line is a/ an - Adjective.

- এখানে “Blessed” শব্দটি কোনো কাজ (action) বোঝাচ্ছে না। “your tongue” দ্বারা এর গুণ/ অবস্থা বোঝাচ্ছে।
- “your tongue” একটি noun phrase. “Blessed” সেই noun phrase এর গুণ/গুণাবলী প্রকাশ করছে। অর্থাৎ, “তোমার জিহ্বা ধন্য/ বরকতপূর্ণ হোক” এখানে “Blessed” “your tongue” কে modify করছে।
- আর আমরা জানি Adjective সব সময় Noun বা Pronoun এর আগে বসে Noun বা Pronoun এর দোষ, গুণ এর ধারণা দেয় এবং Noun বা Pronoun কে modify করে।
- মাঝে মাঝে জোরপূর্বক বাক্যে Adjective প্রথমে বসে। তখন subject টি verb এরপরে বসে।
- Verb টি Subject অনুসারে ব্যবহার করা হয়।
- তাই এটি Adjective হিসেবে ব্যবহার হয়েছে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain

৩১.
He fantasized _______ winning the letter.
  1. for
  2. in
  3. with
  4. about
ব্যাখ্যা

• (21 BCS Prilli)

• Fantasize (about something):
- English meaning: To think about something very pleasant that is unlikely to happen.
- Bangla meaning: উদ্ভট কল্পনা করা বা ধারণা হওয়া।

• কোন কিছুর উদ্ভট কল্পনা বা ধারণা হওয়া অর্থে Fantasize এরপর about বসে।

• Correct answer: He fantasized about winning the letter.
- Bangla meaning: সে লটারি জিতার উদ্ভট কল্পনা করলো।

৩২.
He speaks ___ French ___ English fluently. 
  1. not only, too
  2. both, and
  3. either, nor
  4. neither, or
ব্যাখ্যা

• Complete sentence: He speaks both French and English fluently. 

• "Both... and"
- both.... and হলো Co-relative conjunction.
- এগুলো ব্যবহার করা হয় যখন দুটি সমজাতীয় (noun, adjective, adverb, verb) গুণ বা বৈশিষ্ট্য একসঙ্গে উল্লেখ করা হয়।
- এই structure টি দুটি বিষয় বা গুণের সমান গুরুত্ব প্রকাশ করে।

- যেমন: She speaks both French and English fluently.
- আবার দুইটির বেশি সমজাতীয় structure এর ক্ষেত্রে "Both... and" structure টি avoid করতে হবে।

• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) not only এর সাথে "but also" ব্যবহৃত হয়, "too" নয়।
গ) either এর সাথে or ব্যবহৃত হয়, "nor" নয়।
ঘ) neither এর সাথে nor ব্যবহৃত হয়, "or" নয়।

Source: Barron's TOEFL.

৩৩.
"The game is not worth the candle." 
Translate into Bangla.
  1. মানুষ চায় এক, হয় আর এক।
  2. মৌনতা সম্মতির লক্ষণ।
  3. খাজনার চেয়ে বাজনা বেশি।
  4. ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
ব্যাখ্যা

• প্রদত্ত প্রশ্নে "The game is not worth the candle." প্রবাদটির বাংলা অর্থ হচ্ছে - খাজনার চেয়ে বাজনা বেশি।

• Other options,
• Man proposes God disposes.
- মানুষ চায় এক, হয় আর এক।

• Silence implies consent.
- মৌনতা সম্মতির লক্ষণ।

• Look before you leap.
- ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।

Source: Accessible Dictionary by Bangla Academy.

৩৪.
"Reading maketh a full man; conference a ready man; and writing an exact man" was written by - 
  1. Alexander Pope
  2. John Donne
  3. Francis Bacon
  4. Virginia Woolf
ব্যাখ্যা

• "Reading maketh a full man; conference a ready man; and writing an exact man" was written by - Francis Bacon.
- এটি তার essay 'Of Studies' থেকে নেয়া।
- এটি তার বিখ্যাত প্রবন্ধ "Essays, Civil and Moral" সংগ্রহের অংশ।
- যেখানে তিনি পড়াশোনা, লেখা এবং চিন্তার গভীরতার গুরুত্ব ব্যাখ্যা করেছেন।

• Francis Bacon:
- তার পুরো নাম Francis Bacon, Viscount Saint Alban.
- তিনি Sir Francis Bacon নামে পরিচিত।
- তিনি একজন lawyer, statesman, philosopher এবং master of the English tongue.
- He is remembered in literary terms for the sharp worldly wisdom of a few dozen essays.
- He is called a natural philosopher.

• তার বিখ্যাত কিছু quotes:
- "Reading maketh a full man; conference a ready man, and writing an exact man."
- "It is impossible to love and to be wise."
- "Wonder is the seed of knowledge."
- "A false friend is more dangerous than an open enemy."
- "Beauty itself is but the sensible image of the Infinite."
- "Silence is the sleep that nourishes wisdom."

• উপাধি:
- Father of the English Essay.
- Father of Modern Prose.
- Father of Empiricism.
- First essayist in English Literature.

• Some notable works:
- Advancement of Learning,
- Commentarius Solutus,
- De Sapientia Veterum,
- Instauratio Magna,
- Novum Organum,
- The New Atlantis.

Source: An ABC of English Literature by Dr. M Mofizar Rahman, Britannica.

৩৫.
"An exaggerated statement or an extreme overstatement" means -
  1.  Irony
  2. Metaphor
  3. Hyperbole
  4. Simile
ব্যাখ্যা

• "An exaggerated statement or an extreme overstatement" means - Hyperbole.

• Hyperbole: 
- An exaggerated statement or an extreme overstatement.
- অতিশয়োক্তি; অত্যুক্তি; অতিরঞ্জন।
- কমেডিতে ইচ্ছাকৃতভাবে অতিরঞ্জিত ভাব প্রকাশের জন্য Hyperbole ব্যবহৃত হয়। 
- Love poetry তে প্রিয়জনের প্রতি তীব্র প্রশংসা জানাতে Hyperbole ব্যবহৃত হয়। 
- Hyperbole হাসির উদ্রেক অথবা কঠিন সমালোচনা প্রকাশ করতে পারে।

• Example: 
- "Ten thousand saw I at a glance," (Wordsworth: Daffodils). 

• উল্লিখিত বাকি অপশনগুলো,
- Irony - An expression or statement where the real meaning is concealed or contradicted.
- Metaphor - Compressed form of simile.
- Simile - An expression comparing one thing with another, always including the words "as" or "like".

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.

৩৬.
The coach made the players _______ hard before the match.
  1. to practice
  2. practiced
  3. practicing
  4. practice
ব্যাখ্যা

• Causative Verb:
- Subject যখন নিযে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তখন এই অর্থে Causative Verb ব্যবহার করা হয়ে থাকে।
- Have, Get, Help, Let, Make ইত্যাদি প্রচলিত Causative Verb.
- Make, Have, Get ইত্যাদি যোগে verb কে Causative Verb এ পরিনত করা হয়।

• Causative Verb হিসেবে Make এর ব্যবহার:
- Make এরপর ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন এরপর verb এর Base form বস।
- কেউকে কোন কিছু করতে বাধ্য করা অথবা Have, Get এর চেয়ে বেশি জোর প্রদান করতে Make ব্যবহার করা হয়ে থাকে।

• Correct Answer: The coach made the players practice hard before the match.

• More Example:
- She makes her kids brush their teeth before bed.
- My boss makes me stay late at work sometimes.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

৩৭.
She will have completed the assignment _____ Monday. 
  1. since
  2. before
  3. for
  4. in
ব্যাখ্যা

• ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের পূর্বে in বসে এবং নির্দিষ্ট সময়ের জন্য by অথবা before বসে।

• অতীতের নির্দিষ্ট সময়ের পূর্বে since অথবা from এবং ব্যাপক সময়ের পূর্বে for বসে।

• প্রদত্ত Sentence টি Future Tense এ আছে এবং Monday উল্লেখ করার কারণে সময়টি নির্দিষ্ট বুঝিয়েছে।
- তাই এখানে in ব্যবহার না হয়ে before ব্যবহার হয়েছে।

• Correct answer:
She will have completed the assignment before Monday.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৩৮.
The company is going to launch a new product. (Make it passive)
  1. A new product is going to be launched by the company.
  2. A new product are going to be launched by the company.
  3. A new product was going to be launched by the company.
  4. A new product is being to be launched by the company.
ব্যাখ্যা

• be going to দিয়ে Active Voice থাকলে তা Passive Voice এ রূপান্তরের নিয়ম:
- Active voice এর Object টি Passive voice এর Subject হিসেবে বসে।
- Tense অনুযায়ী Auxiliary Verb বসে।
- going to এর কোন পরিবর্তন হয় না।
- going to এরপর be বসে।
- মূল verb এর Past participle form বসে।
- by বসে।
- Active voice এর subject টি Passive voice এ Object হিসেবে বসে।

• Active Voice: The company is going to launch a new product.
• Passive Voice: A new product is going to be launched by the company.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৩৯.
By practising speaking, you can improve your fluency. (make it complex)
  1. If you will practising speaking, you can improve your fluency.
  2. By practising speaking, your fluency can be improved.
  3. If you have practised speaking, you can improve your fluency.
  4. If you practise speaking, you can improve your fluency.
ব্যাখ্যা

• By/ In case of/ In the event of + gerund যুক্ত Simple Sentence কে Complex Sentence করার নিয়ম:
- By/ In case of/ In the event of এর পরবর্তী gerund (যেমন: studying, reading, working, etc.) বাদ যাবে এবং If দিয়ে Complex Sentence এর শুরু করতে হবে।
- ২য় clause এর subject বসবে।
- Verb + ১ম Clause এর বাকী অংশ বসে।
- ২য় Clause- টি অপরিবর্তিত থাকবে।

• Simple Sentence: By practising speaking, you can improve your fluency.
• Complex Sentence: If you practise speaking, you can improve your fluency.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৪০.
He had better ______ (study) for the exam.
  1. studies
  2. studying
  3. study
  4. to study
ব্যাখ্যা

• Complete sentence: He had better study for the exam.

• Had better:
- Had better অর্থ তবুও/ বরং ভালো।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
- Had better- unreal past ইহা present/ future tense এর অর্থ প্রকাশ করে।
- Had better এর পর infinitive to বসে না।
- সর্বদা verb এর base form বসে।

• Example sentences:
- You had better study hard if you want to pass the exam.
- They had better check the tickets before leaving.

Source: A Passage to the English Language. S. M. Zakir Hossain

৪১.
If he had more time, he ________ the world.
  1. would have travel
  2. would travel
  3. travel
  4. would travelled
ব্যাখ্যা

• If Clause টি Past Tense এ থাকলে Principle Clause এ subject এরপর Would বসে।
- Would এরপর verb এর base form বসে।
- এটি ব্যবহৃত হয় বর্তমান বা ভবিষ্যতের কাল্পনিক / অসম্ভব / অবাস্তব অবস্থার জন্য।
- যাকে Second Conditional Sentence বলা হয়।
 
Structure: If + Subject + Past Simple + Subject + would + base verb.

• Correct answer: If he had more time, he would travel the world.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৪২.
Everybody has finished the work, _______?
  1. has they
  2. have they
  3. haven’t them
  4. haven’t they
ব্যাখ্যা

• Tag question করার নিয়ম:
- Tag question ব্যবহার করা হয় উক্তিটি সত্য না মিথ্যা তা নিশ্চিত করার জন্য।
- Statement positive হলে tag question টি negative এবং negative হলে positive হবে।
- Subject ও tense অনুসারে auxiliary verb দ্বারা tag question হয়।

• Statement টি affirmative হলে, এবং তার subject হিসেবে everyone, everybody, somebody (কেউ, কোন একজন), someone- এদের যে কোন একটি ব্যবহার করা হলে tag এ not ব্যবহার হবে।
- Tag question এর subject হিসেবে They বসবে।

• Complete Sentence: Everybody has finished the work, haven’t they?

Source: A Passage to the English Language S. M. Zakir Hussain.

৪৩.
The antonym of the word "Tenuous" is -
  1. Fragile
  2. Solid
  3. Gruesome
  4. Huge
ব্যাখ্যা

• Tenuous (Adjective):
- English Meaning: Weak, unimportant, or in doubt/ thin, weak, and easily broken
- Bangla Meaning: ক্ষীণ; সরু।

• উল্লিখিত অপশনগুলো,
ক) Fragile - ভঙ্গুর; ঠুনকো।

খ) Solid - তরল বা বায়বীয় আকারে নয় এমন কঠিন।

গ) Gruesome - বিভীষিকাময়; বিতৃষ্ণাকর; ভয়াবহ।

ঘ) Huge - বিশাল; বিপুল। 

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The antonym of the word "Tenuous" is - Solid.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৪৪.
Choose the correct spelling.
  1. Dysentry
  2. Diesentry
  3. Dysantery
  4. Dysentery
ব্যাখ্যা

• The correct spelling is 'Dysentery' (Noun).

Dysentery:
- English meaning: An infection of the bowels that causes severe diarrhoea with loss of blood.
- Bangla meaning: আমাশয়।

Example sentence: He was suffering from dysentery after drinking contaminated water.
- Bangla meaning: অপরিষ্কার পানি খাওয়ার পর সে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিল।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৪৫.
The word "Amenable" means - 
  1. Resistant to control
  2. Extremely angry
  3. Impossible to change
  4. Willing to agree or accept
ব্যাখ্যা

• The word "Amenable" means - Willing to agree or accept.

• Amenable:
- English Meaning: Willing to accept or be influenced by a suggestion.
- Bangla Meaning: (ব্যক্তি) সংবেদনশীল, চালিত বা নিয়ন্ত্রিত হতে আগ্রহী এমন, বাধ্য, অনুগত।

• Example sentence:
- The child is amenable to discipline.
- She was amenable to the new proposal.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৪৬.
The synonym of the word "Serene" is -
  1. Severe
  2. Dark
  3. Calm
  4. Serious
ব্যাখ্যা

• Serene (Adjective & Noun):
- English Meaning: Calm, peaceful, and untroubled; tranquil; an expanse of clear sky or calm sea.
- Bangla Meaning: স্বচ্ছ ও শান্ত; স্থির; শান্তিপূর্ণ; প্রশান্ত; নির্মেঘ; নির্মল।

• উল্লিখিত অপশনগুলো,

ক) Severe - কড়া; কঠোর।

খ) Dark - অন্ধকার, মেঘাছন্ন, রহস্যময়; গাঢ় কালো।

গ) Calm - শান্ত; নির্বাত; স্থির; শান্ত; নিস্তরঙ্গ।

ঘ) Serious - গম্ভীর; রাশভারী; আন্তরিক।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায়, The synonym of the word "Serene" is - Calm.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৪৭.
আধুনিক বিশ্বে ‘হেরমিট কিংডম (Hermit Kingdom)’ হিসেবে পরিচিত কোন দেশ?
  1. যুক্তরাজ্য
  2. উত্তর কোরিয়া
  3. কিউবা
  4. জাপান
ব্যাখ্যা

কোরিয়া: হারমিট রাজ্য থেকে উপনিবেশ পর্যন্ত
-  কোরীয় উপদ্বীপ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ায় বিভক্ত হওয়ার আগে , এটি "হারমিট কিংডম" নামে পরিচিত ছিল।
- বর্তমানে আধুনিক বিশ্বে ‘হেরমিট কিংডম (Hermit Kingdom)’ বা বিচ্ছিন্ন রাজ্য হিসেবে পরিচিত।

- ১৩০০ শতকের শেষ থেকে ১৯০০ শতকের গোড়ার দিকে শাসন করা চোসন রাজবংশের অতীত যুগে কোরিয়াকে "সন্ন্যাসী রাজ্য" হিসেবে বর্ণনা করা হত।
- সেই সময়ে, কোরিয়ার শাসকরা ইচ্ছাকৃতভাবে বিচ্ছিন্ন ছিল, বিদেশী এবং কোরিয়ানদের মধ্যে অননুমোদিত যোগাযোগ মূলত নিষিদ্ধ ছিল। আজও, উত্তর কোরিয়া স্ব-বিচ্ছিন্নতার এই প্রাচীন ঐতিহ্য অব্যাহত রেখেছে।

- যদিও সমস্ত কমিউনিস্ট শাসনব্যবস্থা তাদের প্রজাদের সাথে বহির্বিশ্বের মিথস্ক্রিয়া সম্পর্কে উল্লেখযোগ্যভাবে উদাসীন ছিল, উত্তর কোরিয়া এই ধরনের বিষয়ে ব্যতিক্রমীভাবে উদ্যোগী ছিল।
- প্রকৃতপক্ষে, পিয়ংইয়ংয়ের সরকার তার জনগণের কাছে বহির্বিশ্ব সম্পর্কে তথ্যের জন্য শুধুমাত্র একটি উৎস নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে: রাষ্ট্র-নিয়ন্ত্রিত মিডিয়া।

উৎস: আল-জাজিরা।

৪৮.
বাংলাদেশের প্রথম নারী শিক্ষা সচিব কে?
  1. নীলুফার আহমেদ
  2. রোকেয়া কবির
  3. রেহানা পারভীন
  4. নাজমা আক্তার
ব্যাখ্যা

- দেশের প্রথম নারী শিক্ষা সচিব হলেন রেহানা পারভীন।
- স্বাধীনতার পর এই প্রথম শিক্ষা মন্ত্রণালয় / মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে কোনো নারী সচিবের দায়িত্ব পাওয়া যায়।
- এ তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
- রেহানা পারভীন বিসিএস ১৩তম ব্যাচের কর্মকর্তা।
- ১৯৭২–২০১৬ পর্যন্ত একীভূত শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন ৩২ জন সচিব।
- শিক্ষা মন্ত্রণালয় বিভক্ত হওয়ার পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে দায়িত্ব পালন করেছেন ৬ জন সচিব।
- সব মিলিয়ে এ পর্যন্ত মোট ৩৮ জন শিক্ষা সচিব দায়িত্ব পালন করেছেন।

উৎস: প্রথম আলো।

৪৯.
SDG এর ৪নং অভীষ্টে কী বর্ণিত আছে?
  1. দারিদ্র্য বিলোপ
  2. ক্ষুধা মুক্তি
  3. অসমতার হ্রাস
  4. গুণগত শিক্ষা
ব্যাখ্যা

⇒ SDG এর ৪নং অভীষ্টে কী বর্ণিত আছে - গুণগত শিক্ষা।

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):

⇒ ২০১৫ সনের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে টেকসই উন্নয়ন অভীষ্ট "২০৩০ এজেন্ডা" গৃহীত হয়। সারা বিশ্বের মানুষের শান্তি, সমৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে "২০৩০ এজেন্ডা" এমন একটি কর্ম-পরিকল্পনা যা বিশ্ব শান্তি জোরদার করবে এবং ক্ষুধা ও দারিদ্র্যসহ সকল প্রকার বৈষম্যের অবসান ঘটাবে।
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।
- বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি, ২০১৬ সাল।
- মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল।

এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
 ১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. গুণগত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০.অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

৫০.
নীলনদকে কেন্দ্র করে প্রধানত কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে?
  1. ইথিওপিয়া ও মিশর
  2. মিশর ও সুদান
  3. ইথিওপিয়া ও সুদান
  4. মিশর ও জর্ডান
ব্যাখ্যা

- নীলনদের পানি বণ্টন নিয়ে মিশর ও ইথিওপিয়ার মধ্যে দীর্ঘদিন  বিরোধ চলমান।

⇒ মিশর ও ইথিওপিয়ার মধ্যে উত্তেজনার প্রধান কারণ হলো আদ্দিস আবাবার নির্মিত ‘গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম’।
- গত (৯ সেপ্টেম্বর ২০২৫) ইথিওপিয়া আনুষ্ঠানিকভাবে এই বিশাল বাঁধটির উদ্বোধন করলে নীলনদের ভাটির দেশ মিসর তীব্র ক্ষোভ প্রকাশ করে।
- ইথিওপিয়া মনে করে নীলনদের একটি উপনদীর ওপর নির্মিত ৫ বিলিয়ন ডলারের এই বাঁধটি তাদের অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
- মিশর শুরু থেকেই এই বাঁধের বিরোধিতা করে আসছে এবং দাবি করছে যে, এটি আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করার পাশাপাশি মিসরে খরা ও বন্যার ঝুঁকি তৈরি করতে পারে। ইথিওপিয়া অবশ্য মিসরের এই দাবি শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছে।

উল্লেখ্য,
-  মিসর ও ইথিওপিয়ার মধ্যে দীর্ঘদিনের চলমান বিরোধ মেটাতে আবারও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

উৎস: ইত্তেফাক, বিবিসি।

৫১.
বাংলাদেশে নবান্ন উৎসব কোন মাসে উদযাপিত হয়?
  1. অগ্রহায়ণ
  2. পৌষ
  3. ফাল্গুন
  4. চৈত্র
ব্যাখ্যা

নবান্ন উৎসব:
- আমাদের চিরায়ত উৎসবগুলোর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো 'নবান্ন' উৎসব।
- এই উৎসব সাধারণত অগ্রহায়ণ মাসে উদ্যাপিত হয়। 
- এটি বাঙালির অতি প্রিয় উৎসব। নতুন ধান ঘরে তোলা উপলক্ষ্যে নবান্ন উৎসব উদ্যাপিত হয়ে থাকে।
- এ উৎসবে নতুন ধানের চাল দিয়ে সুস্বাদু পিঠা, পায়েস তৈরি ও বিতরণ করা হয়।
- নবান্ন উৎসব উপলক্ষ্যে কৃষকের ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে যায়।
- বর্তমানে শহুরে জীবনেও আয়োজন করা হয় নবান্নের পিঠা উৎসব।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বোর্ড বই।

৫২.
জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল কত সালে গৃহীত হয়?
  1. ২০০৩ সাল
  2. ২০০২ সাল
  3. ২০০০ সাল
  4. ২০০৫ সাল
ব্যাখ্যা

জৈব নিরাপত্তা সংক্রান্ত কার্টাজেনা প্রোটোকল:
- এটি একটি আন্তর্জাতিক চুক্তি, যা জৈবিক বৈচিত্র্য রক্ষা এবং মানব স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে তৈরি।
- লক্ষ্য: আধুনিক জৈবপ্রযুক্তি থেকে উদ্ভূত জীবন্ত পরিবর্তিত জীব (LMOs)–এর নিরাপদ পরিচালনা, পরিবহন ও ব্যবহার নিশ্চিত করা, যাতে এগুলো জৈবিক বৈচিত্র্যের উপর ক্ষতিকর প্রভাব না ফেলে।
- গৃহীত: ২৯ জানুয়ারি ২০০০।
- কার্যকর: ১১ সেপ্টেম্বর ২০০৩।
- প্রোটকলটি অনুমোদনকারী দেশে- ১৭৩টি।
- সর্বশেষ অনুমোদন: সিয়েরা লিওন (১৫ জুন ২০২০)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৫৩.
শিশু কীসের মাধ্যমে নেতৃত্বের গুণাবলি অর্জন করতে পারে?
  1. পরিবার
  2. প্রতিবেশী
  3. শিক্ষা প্রতিষ্ঠান
  4. খেলা ও পড়ার সাথি
ব্যাখ্যা

শিশুর সামাজিকীকরণের কতিপয় মাধ্যম ও এর গুরুত্ব বর্ণনা:-

• খেলা ও পড়ার সাথি: 
⇒ শিশুর সামাজিকীকরণে খেলা ও পড়ার সাথির ভূমিকা কম নয়।
- শিশু খেলা ও পড়ার সাথির সাথে মেলামেশা করে নেতৃত্বের গুণাবলি অর্জন করতে পারে।
- ভালো-মন্দ গুণাবলির সমালোচনা শুনে সমাজের কাঙ্ক্ষিত আচরণ শিখতে পারে।
- তবে মন্দ খেলা ও পড়ার সাথি অনেক সময় শিশুকে বিপথগামী করতে পারে।
- তাই খেলা ও পড়ার সাথি নির্বাচনে আমরা সচেতন হব।

এছাড়াও,
• শিক্ষা প্রতিষ্ঠান: 
⇒ শিশু শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞানার্জনের পাশাপাশি কতগুলো সামাজিক আদর্শও শিখে থাকে। এসব আদর্শ হচ্ছে-শৃঙ্খলাবোধ, দায়িত্ববোধ, নিয়মানুবর্তিতা, শ্রদ্ধাবোধ, সহযোগিতা, সহমর্মিতা, পারস্পরিক ভালোবাসা ইত্যাদি। শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে শিশু বৃহত্তর সমাজের

• প্রতিবেশী: 
⇒ আমাদের বাড়ির আশপাশে যারা বসবাস করেন তারা হলো আমাদের প্রতিবেশী। পাশাপাশি বাড়িগুলোর সমবয়সী শিশুদের নিয়ে একটি প্রতিবেশী দল গড়ে উঠতে পারে, যার মাধ্যমে আমরা পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, সমতা, ঐক্য প্রভৃতি বিষয়ে শিক্ষার্জন করতে পারি।

• পরিবার: 
⇒ শিশুর সামাজিকীকরণ শুরু হয় পরিবার থেকে। শিশুর চারিত্রিক গুণাবলি পারিবারিক পরিবেশে বিকশিত হয়। সহযোগিতা, সহিষ্ণুতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ, ভালোবাসা প্রভৃতি সামাজিক গুণাবলি।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বোর্ড বই।

৫৪.
নোবেল জয়ী মারিয়া কোরিনা মাচাদো একজন-
  1. রাজনীতিবিদ 
  2. অর্থনীতিবিদ
  3. মানবাধিকার কর্মী
  4. রসায়নবিদ
ব্যাখ্যা

- ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো।

- ৫৮ বছর বয়সী মাচাদো শুধু একজন রাজনীতিক নন, তিনি একজন শিল্প প্রকৌশলীও।
- মারিয়া কোরিনা মাচাদো ১৯৬৭ সালের ৭ অক্টোবর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে জন্মগ্রহণ করেন। 
- তাঁর বাবা ছিলেন ভেনেজুয়েলার ইস্পাতশিল্পের একজন প্রভাবশালী ব্যবসায়ী।

- মারিয়া কারাকাসের আন্দ্রেস বেলো ক্যাথলিক বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রকৌশলে স্নাতক ডিগ্রি এবং একই শহরের ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডিজ অব অ্যাডমিনিস্ট্রেশন (আইইএসএ) থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

- ২০১০ সালে বিরোধীদলীয় জোট থেকে তিনি ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।
- ২০১২ সালে ‘ভেন্তে ভেনেজুয়েলা’ নামের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন মারিয়া।
- ২০১৪ সালে তিনি নিকোলা মাদুরোর সরকারের বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্ব দেন এবং রাজনৈতিক নিপীড়নের শিকার হন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট এবং প্রথম আলো।

৫৫.
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৬৫ সনে
  2. ১৯৬৯ সনে
  3. ১৯৭২ সনে
  4. ১৯৮২ সনে
ব্যাখ্যা

- জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) সর্বপ্রথম ১৯৬৯ সনে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে ২ বৎসর মেয়াদি ইন্টারমিডিয়েট ইন এডুকেশন (আই এড) কোর্স পরিচালিত হয়। 
- ময়মনসিংহ ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, ফেনী, রংপুর ও যশোরে অনুরূপ আরো পাঁচটি জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) স্থাপিত হয়।
- মহান স্বাধীনতার পর ১৯৭২ সালে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি)গুলো রূপান্তরিত হয়ে কলেজ অব এডুকেশন নামে যাত্রা  শুরু করে ।
- উক্ত কলেজগুলোতে ৩ বছর মেয়াদি ব্যাচেলর অব আর্টস ইন এডুকেশন (বিএ ইন এডুকেশন) কোর্স চালু হয় ।
- ১৯৭৮ সালে ঢাকাস্থ কলেজ অব এডুকেশনটি সরকারী কবি নজরুল কলেজ হিসেবে রূপান্তরিত হয়। 
- অন্য চারটি কলেজ অব এডুকেশন (চট্টগ্রাম, ফেণি, রংপুর ও যশোর) টিচার্স ট্রেনিং কলেজে উন্নীত হয়।
- এছাড়া ১৯৭৮ সালে ময়মনসিংহস্থ কলেজ অব এডুকেশনটি "মৌলিক শিক্ষা একাডেমি" (Academy for Fundamental Education) নামে প্রতিষ্ঠিত হয়। 
- ১৯৮৫ সালে এর নামকরণ করা হয় ‘‘জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)" ।
- ২০০৪ সালের ১ অক্টোবর থেকে একাডেমী স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম  পরিচালনা করে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

৫৬.
’ফোর্বস’ কোন দেশভিত্তিক সাময়িকী?
  1. রাশিয়া
  2. ফ্রান্স
  3. যুক্তরাজ্য
  4. যুক্তরাষ্ট্র 
ব্যাখ্যা

’ফোর্বস’ যুক্তরাষ্ট্র ভিত্তিক সাময়িকী।
এছাড়াও, যুক্তরাষ্ট্র ভিত্তিক আরো কিছু সংবাদপত্র: এসোসিয়েট প্রেস (এপি), ভয়েস অব আমেরিকা (VOA), ক্যাবল নিউজ, নেটওয়ার্ক (CNN)।

• বিভিন্ন দেশের সংবাদ সংস্থা:
- যুক্তরাজ্য: রয়টার্স, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)।
- ফ্রান্স: এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি)।
- ভারত: প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (PTI), ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া (ইউএনআই)।
- বাংলাদেশ: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), মিডিয়া সিন্ডিকেট, ইস্টার্ন নিউজ এজেন্সি (এনা), ইন্টার সার্ভিস পাবলিক রিলেসন (আইএসপিআর), ইউনাইটেড নিউজ অব, বাংলাদেশ (ইউএনবি), আবাস, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)।
- চীন: সিনহুয়া।
- রাশিয়া: ইতার-তাস (ITAR-TASS), রাশিয়া টুডে (Rossiya Segodnya), ইন্টারফ্যাক্স।
- ইন্দোনেশিয়া: আনতারা।
- ইরান: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা), ইরান নিউজ এজেন্সি (আইএনএ)।
- ইরাক: নিউজ এজেন্সি (ইনা)।
- সিরিয়া: সানা।

উৎস: সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।

৫৭.
ইখতিয়ারউদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা জয় করেন কত সালে?
  1.  ১২০১ খ্রিস্টাব্দে
  2.  ১২০৪ খ্রিস্টাব্দে
  3.  ১২০৯ খ্রিস্টাব্দে
  4.  ১২০৮ খ্রিস্টাব্দে
ব্যাখ্যা

• বাংলার ইতিহাস: স্বাধীন সুলতানি আমল (১৩৩৮-১৫৩৮ খ্রি.):
- ইখতিয়ারউদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজির মাধ্যমে ১২০৪ খ্রিস্টাব্দে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়।
- এরপর থেকে রাজা গণেশের স্বল্পকালীন শাসনামল ব্যতীত ১৭৬৫ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা মুসলিম শাসনাধীনে ছিল।
- বখতিয়ারের বাংলা বিজয়ের পর থেকে ১৩৩৮ খ্রিস্টাব্দ পর্যন্ত যেসব খলজি মালিক, তুর্কি শাসক ও বলবনী শাসকগণ বাংলা শাসন করেছেন তাদের অনেকেই পুরোপুরি স্বাধীন ছিলেন না, বরং তাঁরা দিল্লির সুলতানদের দ্বারা নিয়োগপ্রাপ্ত হতেন।
 - দিল্লি থেকে বাংলা দূরবর্তী স্থানে হওয়ায় তাঁদের অনেকেই সুযোগ পেলেই স্বাধীনতার জন্য দিল্লির সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করেন। - এজন্য বাংলাকে বুলঘাকপুর বা বিদ্রোহের নগরীও বলা হত।
- ফখরুদ্দিন মুবারক শাহ ১৩৩৮ খ্রিস্টাব্দে সোনারগাঁও-এ স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন।
- তখন থেকে ১৫৩৮ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় দু'শ বছর ধরে বাংলাদেশ অবিচ্ছিন্নভাবে স্বাধীনতা ভোগ করেছিল।
- বাংলার এই স্বাধীন সুলতানি যুগে ফখরুদ্দিন মুবারক শাহ, ইলিয়াস শাহী বংশ, রাজা গণেশের বংশ, হাবশি সুলতান এবং পরবর্তীতে হোসেন শাহী বংশের শাসকগণ বাংলা শাসন করেছেন।
- তাই দু'শ বছরের এ স্বাধীন যুগটিকে বাংলার গৌরবময় যুগ বলা হয়।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৮.
UNHCR-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. লন্ডন
  2. বার্ন
  3. জুরিখ
  4. জেনেভা
ব্যাখ্যা

UNHCR
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার (UNHCR) জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১৯৫০ সালে প্রতিষ্ঠিত।
-বর্তমান সংবিধানের আওতাধীন শরণার্থীদের আন্তর্জাতিক সুরক্ষা প্রদান এবং শরণার্থীদের সমস্যার স্থায়ী সমাধান খোঁজার দায়িত্ব পালন করে"।
- ১৯৫৪ সালে নোবেল শান্তি পুরষ্কার পায় UNHCR, অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ১৯৫৫ সালে।
- UNHCR হল প্রথম জাতিসংঘ সংস্থা যারা এই পুরষ্কার পেয়েছে।
- UNHCR-এর বর্তমান প্রধান বারহাম সালিহ (Barham Salih)।
- তিনি ফিলিপ্পো গ্রান্ডির স্থলাভিষিক্ত হয়েছেন এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে এই দায়িত্ব পালন করছেন।
- UNHCR বর্তমান সদস্যদেশ-১৩৬টি।
- সংস্থাটির সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।

উৎস: UNHCR ওয়েবসাইট।

৫৯.
বিশ্ব মেধা সম্পদ দিবস কত তারিখ পালিত হয়?
  1. ২১ এপ্রিল
  2. ২৩ এপ্রিল
  3. ২৬ এপ্রিল
  4. ২৯ এপ্রিল
ব্যাখ্যা

এপ্রিল মাসের দিবস- 
- আন্তর্জাতিক ক্রীড়া দিবস ও জাতীয় ক্রীড়া দিবস=৬ এপ্রিল।
- জাতীয় আইনগত সহায়তা দিবস=২৮ এপ্রিল।
- জাতীয় চলচ্চিত্র দিবস=৩ এপ্রিল।
- জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস=২৮ এপ্রিল।
- বাংলা নববর্ষ =১ বৈশাখ (১৪ এপ্রিল)।
- বিশ্ব মেধা সম্পদ দিবস=২৬ এপ্রিল।
- বিশ্ব স্বাস্থ্য দিবস=৭ এপ্রিল।
- মুজিবনগর দিবস=১৭ এপ্রিল।
- রবীন্দ্র জয়ন্তী=২৫ বৈশাখ (২৫ এপ্রিল)।

উৎস: বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন /পালনের পরিপত্র ২০২৫।

৬০.
বর্তমানে বাংলাদেশে EPI কর্মসূচির আওতায় মোট কয়টি টিকা প্রদান করা হয়?
  1. ১০টি
  2. ১২টি
  3. ১১টি
  4. ১৩টি
ব্যাখ্যা

⇒ বর্তমানে বাংলাদেশে EPI-তে মোট টিকার সংখ্যা ১২টি।

⇒ রোগসমূহ হলো:
- যক্ষ্মা
- ডিফথেরিয়া
- হুপিং কাশি
- ধনুষ্টংকার
- পোলিওমাইলাইটিস
- হাম
- হেপাটাইটিস–বি জনিত রোগ
- হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ–বি জনিত রোগ
- রুবেলা
- নিউমোনিয়া
- জরায়ুমুখ ক্যান্সার
- টাইফয়েড

উৎস - WHO website & প্রথম আলো ও যুগান্তর।

৬১.
বাংলাদেশের সবচেয়ে বড় হাওড় কোথায় অবস্থিত?
  1. সুনামগঞ্জ
  2. কিশোরগঞ্জ
  3. হবিগঞ্জ
  4. ময়মনসিংহ
অনির্ধারিত
ব্যাখ্যা

- বাংলাদেশের সবচেয়ে বড় হাওড় হাকালুকি হাওড়, এটি মৌলভীবাজার ও সিলেট জেলা জুড়ে অবস্থিত।
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

হাকালুকি হাওড়:
- হাকালুকি হাওড় মৌলভীবাজার ও সিলেট জেলায় অবস্থিত।
- হাকালুকি হাওরের আয়তন ১৮১.১৫ বর্গ কিমি।
- হাওরটি ৫টি উপজেলা ও ১১টি ইউনিয়ননিয়ে বিস্তৃত।
- হাওরের ৪০% বড়লেখা, ৩০% কুলাউড়া, ১৫% ফেঞ্চুগঞ্জ, ১০%গোলাপগঞ্জ  এবং ৫% বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত।
- হাকালুকি হাওরের বিশাল জলরাশির মূল প্রবাহ হলো জুরী এবং পানাই নদী।
- হাকালুকি হাওরে প্রায় ২৩৮টি বিল রয়েছে।
- হাকালুকি হাওরে ১৫০ প্রজাতির মিঠা পানির মাছ, ১২০প্রজাতির জলজ উদ্ভিদ,২০ প্রজাতির সরীসৃপ বিলুপ্ত প্রায়। 
- এখানে প্রতি বছরশীতকালে প্রায় ২০০ বিরল প্রজাতির অতিথি পাখির সমাগম ঘটে।

তথ্যসূত্র - সিলেট জেলার অফিসিয়াল ওয়েবসাইট।

৬২.
গ্রিনল্যান্ড কোন দেশের স্বায়ত্তশাসিত অঞ্চল?
  1. নরওয়ে
  2. কানাডা
  3. সুইডেন
  4. ডেনমার্ক 
ব্যাখ্যা

গ্রিনল্যান্ড:
- গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ যা ডেনমার্ক রাজ্যের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।
- এটি উত্তর আমেরিকার উত্তর-পূর্বে আর্কটিক অঞ্চলে অবস্থিত।
- রাজধানী: নুউক।
- গ্রিনল্যান্ডের অধিবাসীরা এস্কিমো হিসেবে পরিচিত।
- ২৫০০ খ্রিস্টপূর্ব ইনুইট জনগোষ্টি সর্ব প্রথম এ দ্বীপে বসতি স্থাপন শুরু করে।
- ১৭২১ সালে ডেনমার্ক আনুষ্টানিক ভাবে গ্রিনল্যান্ডকে একটি উপনিবেশ হিসেবে ঘোষণা করে।
- ২০০৯ সালে গ্রিনল্যান্ড স্বায়ত্তশাসনের অধিকার লাভ করে।
- - গ্রিনল্যান্ডে প্রধান ভাষা হল কালালিসুট (পশ্চিম গ্রিনল্যান্ডিক), যা সরকারী ভাষা।

উৎস:  Britannica. Prothom Alo.

৬৩.
জাতিসংঘ মহাসাগর সম্মেলন ২০২৫ কোথায় অনুষ্ঠিত হয়?
  1. প্যারিস, ফ্রান্স
  2. সান জোসে, কোস্টারিকা
  3. মাদ্রিদ, স্পেন
  4. নিস, ফ্রান্স
ব্যাখ্যা

• ২০২৫ জাতিসংঘ মহাসাগর সম্মেলন:
- ফ্রান্স এবং কোস্টারিকা যৌথভাবে আয়োজিত ৯-১৩ জুন ২০২৫ তারিখে ফ্রান্সের নিসে অনুষ্ঠিত হয়।
- সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো "সমুদ্র সংরক্ষণ ও টেকসই ব্যবহারের জন্য সকল পক্ষকে পদক্ষেপ গ্রহণ এবং একত্রিত করা"। 
- টেকসই উন্নয়ন লক্ষ্য ১৪ বাস্তবায়নে সহায়তার জন্য উচ্চ-স্তরের জন্যে জাতিসংঘ এ সম্মেলনের আয়োজন করে।

উৎস: জাতিসংঘ ওয়েব সাইট।

৬৪.
২০২৫-২৬ অর্থবছরে বিশ্বব্যাংক বাংলাদেশের কত শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস প্রদান করে?
  1. ৩.৬%
  2. ২.৬%
  3. ৪.৬%
  4. ৫.৬%
ব্যাখ্যা

- চলতি অর্থবছরে (২০২৫-২০২৬) জিডিপি প্রবৃদ্ধি ৪.৬%, পূর্বাভাস বিশ্বব্যাংক।
-  ২০২৬-২৭ অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে ৬ দশমিক ১ শতাংশ হতে পারে।
- বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস জানুয়ারি সংস্করণে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
- বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হবে ভুটানে। দেশটিতে ৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। 

এছাড়াও,
⇒ এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিক, অর্থাৎ গত জুলাই থেকে সেপ্টেম্বর মাসে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির সাময়িক হিসাব দিয়েছে।
- বিবিএসের হিসাব অনুসারে, চলতি অর্থবছরে প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ৪ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এই প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৫৮ শতাংশ।

উৎস: প্রথম আলো।

৬৫.
বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন কবে পাশ করা হয়?
  1. ১৯৮৯
  2. ১৯৯০ 
  3. ১৯৯২
  4. ১৯৯৩
ব্যাখ্যা

• বাধ্যতামুলক প্রাথমিক শিক্ষা:
- দেশের সকল শিশুকে একটি ন্যূনতম স্তর পর্যন্ত শিক্ষিত করে তোলাই সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্য।
- এই লক্ষ্য অর্জনের প্রধান উপায় হচ্ছে বাধ্যতামুলক প্রাথমিক শিক্ষা।
- এ অবস্থায় আইনের মাধ্যমে সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তি এবং নির্দিষ্ট সময়কাল পর্যন্ত শিক্ষা গ্রহণ বাধ্যতামূলক করা হয়।
- এ ধরনের শিক্ষা ব্যবস্থাকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বলা হয়।
- ১৯৯০ সালে বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন সংসদে পাশ করা হয়
- এবং ১৯৯২ সালে প্রতি জেলায় একটি করে থানায় পরীক্ষামূলক ভাবে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয়।
- ১৯৯৩ সালে সারাদেশে তা সম্প্রসারণ করা হয়।

উৎস: বাংলাদেশ স্টাডিজ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬৬.
কোন দেশের সুরক্ষায় ‘Coalition of the Willing’ জোট গঠন করা হয়?
  1. ভেনেজুয়েলা
  2. ফিলিস্তিন
  3. ইউক্রেন
  4. ইয়েমেন
ব্যাখ্যা

• Coalition of the willing:
- “Coalition of the willing” হলো একটি অস্থায়ী আন্তর্জাতিক জোট, যার সাধারণ লক্ষ্য হলো ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করা।
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ঘোষণা করেছেন যে “Coalition of the willing”ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে একটি শান্তি পরিকল্পনা তৈরি করবে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তার সমর্থনের জন্য এটি উপস্থাপন করবে।
- হোয়াইট হাউসে ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে প্রকাশ্য বিবাদের কয়েকদিন পর কিয়েভের প্রতি ওয়াশিংটনের সমর্থন ভেঙে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।

- ফরাসি প্রেসিডেন্ট এমমানুয়েল ম্যাক্রোঁ ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বৃহস্পতিবার) ঘোষণা করেন যে ২৬টি দেশ যুদ্ধ শেষ হওয়ার পর ইউক্রেনে সেনা পাঠানো বা অন্যান্য সামরিক সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে, যাতে দেশে নিরাপত্তা নিশ্চিত করা যায়
- ম্যাক্রোঁর এই ঘোষণা আসে “Coalition of the Willing” শীর্ষক প্যারিসে অনুষ্ঠিত বৈঠকের পর।

উৎস: আল জাজিরা।

৬৭.
কোনো ভাগ অঙ্কের ভাজক হলো ভাগফলের দশগুণ এবং ভাগশেষের পাঁচগুণ। যদি ভাগশেষ ৪৬ হয়, তবে ভাজ্য কত? 
  1. ৪৫৮০
  2. ৫৩৩৬
  3. ৩৮২৫
  4. ৫২৫৬
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো ভাগ অঙ্কের ভাজক হলো ভাগফলের দশগুণ এবং ভাগশেষের পাঁচগুণ। যদি ভাগশেষ ৪৬ হয়, তবে ভাজ্য কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
ভাগশেষ = ৪৬
ভাজক = ভাগফলের ১০ গুণ
ভাজক = ভাগশেষের ৫ গুণ

∴ ভাজক = ভাগশেষের ৫ গুণ
= ৪৬ × ৫
= ২৩০

আবার, 
ভাজক = ভাগফলের ১০ গুণ
⇒ ২৩০ = ভাগফল × ১০
∴ ভাগফল = ২৩০/১০
= ২৩

আমরা জানি, 
ভাজ্য = (ভাজক × ভাগফল) + ভাগশেষ
= (২৩০ × ২৩) + ৪৬
= ৫২৯০ + ৪৬
= ৫৩৩৬

∴ ভাজ্য = ৫৩৩৬

৬৮.
একটি দ্রব্যের লিখিত মূল্য এর ক্রয়মূল্য অপেক্ষা ৪০% বেশি নির্ধারণ করা হয়েছে। উক্ত লিখিত মূল্যের ওপর শতকরা কত ছাড় দিলে মোটের ওপর ১২% লাভ হবে?
  1. ২৫%
  2. ১২%
  3. ২২%
  4. ২০%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দ্রব্যের লিখিত মূল্য এর ক্রয়মূল্য অপেক্ষা ৪০% বেশি নির্ধারণ করা হয়েছে। উক্ত লিখিত মূল্যের ওপর শতকরা কত ছাড় দিলে মোটের ওপর ১২% লাভ হবে?

সমাধান: 
ধরি,
ক্রয়মূল্য ১০০ টাকা। 
লিখিতমূল্য  = ১০০ + ১০০ এর ৪০%
= ১০০ + ১০০ × (৪০/১০০)
= ১০০ + ৪০ = ১৪০ টাকা

বিক্রয়মূল্য = ১০০ + ১০০ এর ১২%
= ১০০ + ১০০ × (১২/১০০)
= ১০০ + ১২ = ১১২ টাকা

∴ তাঁকে ছাড় দিতে হবে = (১৪০ - ১১২) = ২৮ টাকা

∴ লিখিত মূল্যের উপর ছাড়ের শতকরা হার = (২৮/১৪০) × ১০০ = ২০%

সুতরাং, লিখিত মূল্যের ওপর ২০% ছাড় দিলে মোটের ওপর ১২% লাভ হবে।

৬৯.
3x2 - 2x + 1 = 0 সমীকরণের মূলগুলো কিরূপ হবে?
  1. বাস্তব ও অসমান
  2. কাল্পনিক মূল
  3. বাস্তব ও সমান
  4. বাস্তব, অসমান ও মূলদ
ব্যাখ্যা

প্রশ্ন: 3x2 - 2x + 1 = 0 সমীকরণের মূলগুলো কিরূপ হবে? 

সমাধান:
দেওয়া আছে, 
3x2 - 2x + 1 = 0
এই সমীকরণটিকে ax2 + bx + c = 0 আদর্শ রূপের সাথে তুলনা করে পাই, 
এখানে, a = 3, b = - 2 এবং c = 1

আমরা জানি, 
নিশ্চায়ক, D = b2 - 4ac 
= (- 2) 2 - 4⋅3⋅1 
= 4 - 12
= - 8

যেহেতু নিশ্চায়ক D < 0 (ঋণাত্মক), তাই এই সমীকরণের কোনো বাস্তব মূল নেই (মূলগুলো হবে অবাস্তব বা কাল্পনিক)

উল্লেখ্য:
• b2 - 4ac > 0 এবং পূর্ণবর্গ হলে মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ।
• b2 - 4ac > 0 কিন্তু পূর্ণবর্গ নয় হলে মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ।
• b2 - 4ac = 0 হলে মূলদ্বয় বাস্তব ও সমান।
• b2 - 4ac < 0 হলে বাস্তব মূল নেই (কাল্পনিক মূল)।

৭০.
নিচের কোনটি সঠিক নয়?
  1. লোহা - চৌম্বক পদার্থ
  2. অ্যালুমিনিয়াম - অচৌম্বক পদার্থ
  3. নিকেল - চৌম্বক পদার্থ
  4. পারদ - চৌম্বক পদার্থ
ব্যাখ্যা

সঠিক উত্তর: ঘ) পারদ - চৌম্বক পদার্থ (কারণ পারদ একটি অচৌম্বক পদার্থ)

- পারদ একটি অচৌম্বক পদার্থ (বিশেষত ডায়াম্যাগনেটিক), তাই এটি চৌম্বক পদার্থ হিসেবে তালিকাভুক্ত করা যায় না। 

অন্যদিকে, 
- লোহা, নিকেল এবং কোবাল্ট হলো ফেরোচৌম্বক পদার্থ, যার অর্থ এগুলো চুম্বক দ্বারা দৃঢ়ভাবে আকৃষ্ট হয় এবং চুম্বক ক্ষেত্রে রাখলে নিজেরাও চুম্বকে পরিণত হতে পারে।

- অ্যালুমিনিয়াম একটি প্যারাচৌম্বক পদার্থ, যা চুম্বক দ্বারা খুব কম পরিমাণে আকৃষ্ট হয়, তাই এটিকে প্রায়শই অচৌম্বক পদার্থের শ্রেণীভুক্ত করা হয়।

উৎসঃ পদার্থ বিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি। 

৭১.
একটি সামান্তরিকের ভূমি ও উচ্চতার অনুপাত ৫ : ৪ এবং ক্ষেত্রফল ২০০০ বর্গ মিটার হলে, এর উচ্চতা কত?
  1. ৪৫ মিটার
  2. ৫৪ মিটার
  3. ৪০ মিটার
  4. ৬০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সামান্তরিকের ভূমি ও উচ্চতার অনুপাত ৫ : ৪ এবং ক্ষেত্রফল ২০০০ বর্গ মিটার হলে, এর উচ্চতা কত?

সমাধান: 
দেওয়া আছে,
সামান্তরিকের ভূমি : উচ্চতা = ৫ : ৪
ক্ষেত্রফল = ২০০০ বর্গ মিটার

ধরি, ভূমি = ৫x মিটার
উচ্চতা = ৪x মিটার

আমরা জানি,
ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
২০০০ = ৫x × ৪x
⇒ ২০x = ২০০০
⇒ x = ২০০০/২০
⇒ x = ১০০
⇒ x = √১০০ = ১০
∴ x = ১০ মিটার

∴ উচ্চতা = ৪x = ৪ × ১০ = ৪০ মিটার

সুতরাং, সামান্তরিকের উচ্চতা ৪০ মিটার

৭২.
তামা, দস্তা ও রুপার একটি মিশ্রণে তামা ও দস্তার অনুপাত ১ : ২ এবং দস্তা ও রুপার অনুপাত ৩ : ৫। ৯৫ গ্রাম ওজনের ওই মিশ্রণে কত গ্রাম তামা আছে?
  1. ২০ গ্রাম
  2. ১৫ গ্রাম
  3. ২৫ গ্রাম
  4. ১০ গ্রাম
ব্যাখ্যা

প্রশ্ন: তামা, দস্তা ও রুপার একটি মিশ্রণে তামা ও দস্তার অনুপাত ১ : ২ এবং দস্তা ও রুপার অনুপাত ৩ : ৫। ৯৫ গ্রাম ওজনের ওই মিশ্রণে কত গ্রাম তামা আছে?

সমাধান: 
দেওয়া আছে,
তামা : দস্তা = ১ : ২
দস্তা : রুপা = ৩ : ৫

তামা : দস্তা : রুপা = (১ × ৩) : (২ × ৩) : (৫ × ২)
সুতরাং, তামা : দস্তা : রুপা = ৩ : ৬ : ১০

∴ মিশ্রণের পরিমাণ মোট = ৩ + ৬ + ১০ = ১৯ অংশ
এবং মিশ্রণের মোট ওজন = ৯৫ গ্রাম

∴ তামার পরিমাণ = (৩/১৯) × ৯৫
= ৩ × ৫
= ১৫ গ্রাম

সুতরাং, মিশ্রণে ১৫ গ্রাম তামা আছে।

৭৩.
যদি (1/5)3y = 0.008 হয়, তবে (0.15)y এর মান কত?
  1. 0.0225
  2. 1.5
  3. 225
  4. 0.15
ব্যাখ্যা

প্রশ্ন: যদি (1/5)3y = 0.008 হয়, তবে (0.15)y এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
(1/5)3y = 0.008
⇒ (1/5)3y = 8/1000
⇒ (1/5)3y = 1/125
⇒ (1/5)3y = (1/5)3
⇒ 3y = 3
⇒ y = 3/3
∴ y = 1

প্রদত্ত রাশি, 
(0.15)y = (0.15)1 = 0.15

৭৪.
x + 2y = 7 এবং 2x - y = 4 সরল রেখাদ্বয়ের ছেদ বিন্দু কত?  
  1. (3, 2)
  2. (1, 4)
  3. (2, 5) 
  4. (4, 3)
ব্যাখ্যা

প্রশ্ন: x + 2y = 7 এবং 2x - y = 4 সরল রেখাদ্বয়ের ছেদ বিন্দু কত?  

সমাধান: 
দেওয়া আছে, 
x + 2y = 7 ..........(১)
2x - y = 4 ..........(২)

সমীকরণ (২)-কে 2 দ্বারা গুণ করে (১) নং এর সাথে যোগ করে পাই, 
x + 2y + 4x - 2y = 7 + 8
⇒ 5x = 15
⇒ x = 15/5
∴ x = 3

এখন, x এর মান (১) নং এ বসিয়ে পাই, 
x + 2y = 7
⇒ 3 + 2y = 7
⇒ 2y = 7 - 3
⇒ y = 4/2
∴ y = 2

সুতরাং, সরলরেখা দ্বয়ের ছেদ বিন্দু হলো (3, 2)। 

৭৫.
নিচের কোনটি সালফারের অভাবজনিত লক্ষণ নয়? 
  1. কান্ডের মধ্যপর্ব ছোট হয়ে গাছ খর্বাকৃতির হয়। 
  2. পাতা বেগুনি হয়ে যাওয়া। 
  3. মূল, কান্ড ও পাতার শীর্ষ থেকে টিস্যু মারা যাওয়া। 
  4. কচি পাতায় ক্লোরোসিস বেশি। 
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো খ) পাতা বেগুনি হয়ে যাওয়া। 

কারণ, 
পাতা বেগুনি হয়ে যাওয়া সালফারের অভাবের লক্ষণ নয়, বরং এটি ফসফরাসের (P) অভাবের একটি প্রধান লক্ষণ। ফসফরাসের অভাবে পাতায় অ্যান্থোসায়ানিন নামক বেগুনি রঞ্জক তৈরি হয়। 

অন্যদিকে,
সালফারের অভাবে: 

- কান্ডের মধ্যপর্ব ছোট হয়ে গাছ খর্বাকৃতির হয়। 
- মূল, কান্ড ও পাতার শীর্ষ থেকে টিস্যু মারা যাওয়া। 
- কচি পাতায় ক্লোরোসিস বেশি। 

পটাশিয়ামের অভাবে:
পাতার শীর্ষ এবং কিনারা হলুদ হয় এবং মৃত অঞ্চল সৃষ্টি হয়।

নাইট্রোজেনের অভাব:
ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। ক্লোরোফিলের অভাবে পাতার সবুজ রং হালকা হতে হতে একসময় হলুদ হয়ে যায়।
উল্লেখ্য,
- বয়োবৃদ্ধ পাতা বেশি হলুদ হলে তা নাইট্রোজেনের অভাব।

উৎস: জীববিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি।

৭৬.
6 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. 36 বর্গ সে.মি.
  2. 52 বর্গ সে.মি.
  3. 144 বর্গ সে.মি.
  4. 72 বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: 6 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
বৃত্তের ব্যাস = ব্যাসার্ধ × 2 = (6 × 2) = 12 সে.মি.

আমরা জানি,
বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ব্যাসের সমান।

ধরি,
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = x সে.মি.
∴ কর্ণের দৈর্ঘ্য = √2 × x সে.মি.

প্রশ্নমতে,
√2 × x = 12
⇒ x = 12/√2

∴ বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল = (12/√2)2 বর্গ সেমি
= 144/2 বর্গ সে.মি.
= 72 বর্গ সে.মি.

অতএব, অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 72 বর্গ সে.মি.।

৭৭.
|x + 3| ≤ 7 হলে x-এর সীমানা কত?
  1. [- 7, 7]
  2. [- 10, 4]
  3. [-3, 7]
  4. [- 4, 10]
ব্যাখ্যা

প্রশ্ন: |x + 3| ≤ 7 হলে x-এর সীমানা কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
|x + 3| ≤ 7
⇒ - 7 ≤ x + 3 ≤ 7
⇒ - 7 - 3 ≤ x ≤ 7 - 3  ; [উভয় দিকে 3 বিয়োগ করে]
⇒ - 10 ≤ x ≤ 4
∴ x ∈ [- 10, 4]

৭৮.
এক ব্যক্তি ১২০০০ টাকা সরল সুদে ঋণ নিয়ে বার্ষিক ১০% হারে সুদসহ মোট টাকা এক বছরে ১০টি কিস্তিতে পরিশোধ করতে চান। তাহলে প্রতি কিস্তির পরিমাণ কত?
  1. ১২২০ টাকা
  2. ১৩৫০ টাকা
  3. ১৪০০ টাকা
  4. ১৩২০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি ১২০০০ টাকা সরল সুদে ঋণ নিয়ে বার্ষিক ১০% হারে সুদসহ মোট টাকা এক বছরে ১০টি কিস্তিতে পরিশোধ করতে চান। তাহলে প্রতি কিস্তির পরিমাণ কত?

সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = ১২০০০ টাকা
বার্ষিক সুদের হার, r = ১০%
সময়, n = ১ বছর
কিস্তির পরিমাণ = ১০টি

আমরা জানি, 
সুদ = Prn/১০০ 
= ১২০০০ × (১০/১০০) × ১
= ১২০০

∴ মোট পরিশোধযোগ্য টাকা = মূলধন + সুদ
= ১২০০০ + ১২০০
= ১৩২০০ টাকা

∴ প্রতি কিস্তির পরিমাণ = মোট পরিশোধযোগ্য টাকা/কিস্তির সংখ্যা
= ১৩২০০/১০
= ১৩২০ টাকা

সুতরাং, প্রতি কিস্তির পরিমাণ ১৩২০ টাকা।

৭৯.
অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহেন্স থেকে কোন দুটি হরমোন নির্গত হয়?
  1. ইনসুলিন ও অ্যাড্রেনালিন
  2. ইনসুলিন ও গ্লুকাগন
  3. থাইরক্সিন ও ক্যালসিটোনিন
  4. গ্রোথ হরমোন ও প্রোল্যাকটিন
ব্যাখ্যা

অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহেন্স (Islets of Langerhans) থেকে প্রধানত যে দুটি হরমোন নির্গত হয় তা হলো ইনসুলিন এবং গ্লুকাগন।

ইনসুলিন: অগ্ন্যাশয়ের বিটা (β) কোষ থেকে নিঃসৃত হয় এবং রক্তে গ্লুকোজ বা শর্করার পরিমাণ কমিয়ে দেয়।

গ্লুকাগন: আলফা (α) কোষ থেকে নিঃসৃত হয় এবং রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয়।
এই দুটি হরমোন একসাথে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে (গ্লুকোজ হোমিওস্ট্যাসিস)। 

অন্যদিকে,
ক) ইনসুলিন ও অ্যাড্রেনালিন: অ্যাড্রেনালিন হরমোন অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়, অগ্ন্যাশয় থেকে নয়।

গ) থাইরক্সিন ও ক্যালসিটোনিন: থাইরক্সিন এবং ক্যালসিটোনিন হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়।

ঘ) গ্রোথ হরমোন ও প্রোল্যাকটিন: গ্রোথ হরমোন এবং প্রোল্যাকটিন পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৮০.
একটি ভগ্নাংশের লব থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1/3​ হয় এবং ভগ্নাংশটির হর-এর সাথে 8 যোগ করলে এর মান 1/4 হয়।  ভগ্নাংশটি নির্ণয় করুন। 
  1. 5/12 
  2. 3/8
  3. 7/15
  4. 2/9
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ভগ্নাংশের লব থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1/3​ হয় এবং ভগ্নাংশটির হর-এর সাথে 8 যোগ করলে এর মান 1/4 হয়।  ভগ্নাংশটি নির্ণয় করুন।

সমাধান:
ধরি, ভগ্নাংশটি = a/b

এখন, ১ম শর্তমতে, 
(a - 1)/b = 1/3
⇒ b = 3a - 3 .......(১)

আবার,
a/(b + 8) = 1/4
⇒ b + 8 = 4a
⇒ b = 4a - 8

∴ 3a - 3 = 4a - 8
⇒ 4a - 3a = 8 - 3
∴ a = 5

a এর মান (১) নং এ বসিয়ে পাই,
b = (3 × 5) - 3
= 15 - 3
∴ b = 12

∴ ভগ্নাংশটি = 5/12 

৮১.
একটি সমান্তর ধারার ৭-তম পদ ২০ এবং ১৩-তম পদ ৩৮ হলে, ধারাটির সাধারণ অন্তর কত?
  1. ২ 
  2. ৫ 
  3. ৩ 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমান্তর ধারার ৭-তম পদ ২০ এবং ১৩-তম পদ ৩৮ হলে, ধারাটির সাধারণ অন্তর কত?

সমাধান:
আমরা জানি, 
সমান্তর ধারার n-তম পদ, an = a + (n - ১)d

দেওয়া আছে,
৭ম পদ, a = ২০
⇒ a + (৭ - ১)d = ২০
⇒ a + ৬d = ২০  ………(১)

এবং
১৩ম পদ, a১৩ = ৩৮
⇒ a + (১৩ - ১)d = ৩৮
⇒ a + ১২d = ৩৮  ………(২)

এখন সমীকরণ (২) থেকে সমীকরণ (১) বিয়োগ করে পাই,
(a + ১২d) - (a + ৬d) = ৩৮ - ২০
⇒ a + ১২d - a - ৬d = ১৮
⇒ ৬d = ১৮
⇒ d = ১৮/৬
∴ d = ৩

সুতরাং, সাধারণ অন্তর ৩। 

৮২.
যদি sec⁡θ - tan⁡θ = √3 - √2​ হয়, তবে sec⁡θ + tan⁡θ এর মান কত?
  1. 1
  2. (√3 + √2)
  3. √3/√2
  4. (√2 - √3)
ব্যাখ্যা

প্রশ্ন: যদি sec⁡θ - tan⁡θ = √3 - √2​ হয়, তবে sec⁡θ + tan⁡θ এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, 
sec⁡θ - tan⁡θ = √3 - √2

আমরা জানি,
sec⁡2θ - tan⁡2θ = 1
⇒ (sec⁡θ - tan⁡θ)(sec⁡θ + tan⁡θ) = 1
⇒ (√3 - √2)(sec⁡θ + tan⁡θ) = 1
⇒ sec⁡θ + tan⁡θ = 1/(√3 - √2)
⇒ sec⁡θ + tan⁡θ = (√3 + √2)/(√3 - √2)(√3 + √2)
⇒ sec⁡θ + tan⁡θ = (√3 + √2)/{(√3)2 - (√2)2}
⇒ sec⁡θ + tan⁡θ = (√3 + √2)/(3 - 2)
∴ sec⁡θ + tan⁡θ = (√3 + √2)

৮৩.
কোন দুইটি রঙের মিশ্রণে কমলা রঙ তৈরি হয়? 
  1. লাল এবং নীল
  2. সবুজ এবং নীল
  3. লাল এবং হলুদ
  4. সাদা এবং নীল
ব্যাখ্যা

রং সম্পর্কিত তথ্য: 
- লাল, নীল, সবুজ এ তিনটি মূল বর্ণ। 
- মূল তিনটি বর্ণ থেকে যেকোন দুটি মিশালে যে রং হয় তাকে বলা হয় গৌণ বর্ণ। 
যেমন- 
হলুদ ও লাল রং মিশালে কমলা রং হয়। 
• লাল ও নীল রং মিশালে বেগুনী, 
• হলুদ রং মিশালে সবুজ এবং 
- তাহলে বেগুনী, সবুজ, ও কমলা এ তিনটি গৌণ বর্ণ। 
- মূল ও গৌন বর্ণের নিজ নিজ প্রখরতা কমিয়ে হয় আকাশী, গোলাপী, সবুজ কলা পাতার রং, হালকা বেগুনী ও হাল্কা কমলা রং। 
- কিন্তু একটি মূল বর্ণ ও একটি গৌণ মিশালে সে বর্ণে দুটি বর্ণের সংমিশ্রণের আভা থাকবে। 
যেমন- 
•  লাল ও কমলা মিশালে লালচে কমলা, 
• লাল ও বেগুনী মিশালে লালচে-বেগুনী ও 
• নীল মিশালে নীল-বেগুনী রং হয়। 
- এগুলোকে বলা হয় প্রান্তিক রং। 
- যে রং দৃষ্টিতে প্রখর লাগে এবং গরম অনুভূতি দেয় তাকে বলা হয় উষ্ণ বর্ণ বা গরম রং। 
যেমন- গাঢ় হলুদ ইত্যাদি। 
- আবার যে রং দেখে ঠান্ডা বোধ হয় তাকে শীতল রং বলা হয়। 
যেমন - আকাশী, হালকা বেগুনী ইত্যাদি ঠান্ডা রং। 

উৎস: গার্হস্থ্য অর্থনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৪.
১৫ জন শ্রমিকের একটি কাজ করতে ২০ দিন সময় লাগে। কাজটি ১২ দিনে শেষ করতে হলে আরও কতজন অতিরিক্ত শ্রমিক নিয়োগ করতে হবে? 
  1. ২৫ জন
  2. ৮ জন
  3. ১০ জন
  4. ১৩ জন
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫ জন শ্রমিকের একটি কাজ করতে ২০ দিন সময় লাগে। কাজটি ১২ দিনে শেষ করতে হলে আরও কতজন অতিরিক্ত শ্রমিক নিয়োগ করতে হবে?

 সমাধান: 
২০ দিনে একটি কাজ শেষ করতে শ্রমিক লাগে = ১৫ জন 
∴ ১ দিনে একটি কাজ শেষ করতে শ্রমিক লাগে = (১৫ × ২০) = ৩০০ জন 
∴ ১২ দিনে একটি কাজ শেষ করতে শ্রমিক লাগে = ৩০০/১২ = ২৫ জন 

∴ অতিরিক্ত শ্রমিক লাগবে = (২৫ - ১৫) জন 
= ১০ জন

সুতরাং, আরও ১০ জন অতিরিক্ত শ্রমিক নিয়োগ করতে হবে।

৮৫.
একটি সমকোণী ত্রিভুজের ভূমি ১২ সে.মি. এবং অতিভুজ ১৩ সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত?
  1. ৭৮ বর্গ সে.মি.
  2. ৫২ বর্গ সে.মি.
  3. ৬৫ বর্গ সে.মি.
  4. ৩০ বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমি ১২ সে.মি. এবং অতিভুজ ১৩ সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
ভূমি = ১২ সে.মি.
অতিভুজ = ১৩ সে.মি.

পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে পাই, 
অতিভুজ = ভূমি + উচ্চতা
⇒ ১৩ = ১২ + উচ্চতা
⇒ ১৬৯ = ১৪৪ + উচ্চতা
⇒ উচ্চতা = ১৬৯ - ১৪৪
⇒ উচ্চতা = ২৫
∴ উচ্চতা = √২৫ = ৫ সে.মি.

আমরা জানি, 
এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
= (১/২) × ১২ × ৫
= ৬ × ৫
= ৩০ বর্গ সে.মি.

সুতরাং, ত্রিভুজটির ক্ষেত্রফল ৩০ বর্গ সে.মি.।