পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৪৬
সিলেবাস
Conjunction, Interjection, Preposition, Determiner. সোর্সঃ (সব বই পড়া লাগবে না, সুবিধামতো বেছে নিন।) প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, Oxford Advanced Learner's Dictionary, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL. [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪৬ প্রশ্ন

.
Which word is the determiner in the sentence ''These people have done this''?
  1. ক) have
  2. খ) people
  3. গ) these
  4. ঘ) this
সঠিক উত্তর:
গ) these
উত্তর
সঠিক উত্তর:
গ) these
ব্যাখ্যা

যেসব শব্দ দ্বারা কোন বিশেষ ব্যক্তি, বস্তু, স্থানকে নির্দেশ করা হয় তাদেরকে determiner বলে। নিম্নলিখিত Wordগুলো Determiner-এর অন্তর্ভূক্ত: 

  • Articles: a, an, the
  • Demonstratives: this, that, these, those
  • Possessives: my, your, our, his, her, their
  • Numerals: One, two, three, four, five
  • Quantifiers: all, any, both, some, no, every, either, neither, few, little, many, much ইত্যাদি।

প্রদত্ত বাক্যে these শব্দটি দ্বারা people-কে নির্দেশ করা হয়েছে।

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain

.
No one should deter a child _____ learning.
  1. ক) in
  2. খ) about
  3. গ) to
  4. ঘ) from
সঠিক উত্তর:
ঘ) from
উত্তর
সঠিক উত্তর:
ঘ) from
ব্যাখ্যা

বাক্যের অর্থ: শিশুকে শিখতে নিরুৎসাহিত করা কারোরই উচিত নয়।
Deter from (নিরুৎসাহিত করা)

.
Choose the appropriate preposition in the blanks of the following sentence:
I consented ____ Mr Rahim ___ the issue.
  1. ক) for, about
  2. খ) about, with
  3. গ) with, with
  4. ঘ) with, about
সঠিক উত্তর:
ঘ) with, about
উত্তর
সঠিক উত্তর:
ঘ) with, about
ব্যাখ্যা

বাক্যের অর্থ: আমি এই বিষয়ে রহিম সাহেবের সাথে একমত হলাম।
Consent শব্দটি একমত হওয়া বুঝাতে ব্যবহার করা হয়। যার সাথে একমত হওয়া যায়, তার আগে with বসে। যে বিষয়ে একমত হওয়া যায় তার আগে about বসে।
Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain

.
Fill in the blank: The company changed its name to get ____ the law.
  1. ক) around
  2. খ) off
  3. গ) out
  4. ঘ) on
সঠিক উত্তর:
ক) around
উত্তর
সঠিক উত্তর:
ক) around
ব্যাখ্যা

বাক্যের অর্থ: আইনকে পাশ কাটানোর জন্য কোম্পানিটি নাম পরিবর্তন করল।
Get around একটি phrasal verb।
Get around (phrasal verb)
Meaning: Evade a regulation or restriction without contravening it.
Source: lexico.com

.
My whole life had come ____ at the seams. (Fill in the gap)
  1. ক) up
  2. খ) apart
  3. গ) of
  4. ঘ) over
সঠিক উত্তর:
খ) apart
উত্তর
সঠিক উত্তর:
খ) apart
ব্যাখ্যা

বাক্যের অর্থ : আমার গোটা জীবনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল।
Come apart একটি phrasal verb
Meaning: to separate into several pieces
Source: Cambridge Dictionary

.
It appeared ____ me to be all wrong.
  1. ক) in
  2. খ) for
  3. গ) to
  4. ঘ) with
সঠিক উত্তর:
গ) to
উত্তর
সঠিক উত্তর:
গ) to
ব্যাখ্যা

appear to
Bengali Meaning: প্রতীয়মান হওয়া
Meaning: To become evident
বাক্যের অর্থ: আমার কাছে পুরোটাই ভুল বলে মনে হল।
Appropriate Preposition-এর নিয়ম অনুযায়ী, প্রতীয়মান হওয়া অর্থে appear-এর পরে to বসে।
Source: merriam-webster.com

.
Your account is debited ____ BDT 1017.19 as purchase transaction on 27-Jan-20.
  1. ক) to
  2. খ) with
  3. গ) by
  4. ঘ) for
সঠিক উত্তর:
খ) with
উত্তর
সঠিক উত্তর:
খ) with
ব্যাখ্যা

debit-এর পরে টাকার পরিমাণ উল্লেখ থাকলে with বসে।

.
He has a great deal of money. Find out the quantifier here.
  1. ক) He
  2. খ) has
  3. গ) money
  4. ঘ) a great deal of
সঠিক উত্তর:
ঘ) a great deal of
উত্তর
সঠিক উত্তর:
ঘ) a great deal of
ব্যাখ্যা

বাক্যের অর্থ: তার অনেক টাকা আছে।
সংখ্যা বা পরিমাণ বোঝাতে যে determinerগুলো ব্যবহৃত হয়, সেগুলোই quantifier বলে পরিচিত।
এরকম শব্দগুলো হল: all, both, some, any, no, a lot of , a few ইত্যাদি।
এই বাক্যে a great deal of শব্দটি সংখ্যা বুঝাতে ব্যবহার করা হচ্ছে, তাই, এটি quantifier।
Source: A Passage to the English Language by S M Zakir Hussain

.
She has two cars. Which one is a determiner there?
  1. ক) she
  2. খ) has
  3. গ) two
  4. ঘ) cars
সঠিক উত্তর:
গ) two
উত্তর
সঠিক উত্তর:
গ) two
ব্যাখ্যা

যেসব শব্দ দ্বারা কোন বিশেষ ব্যক্তি, বস্তু, স্থানকে নির্দেশ করা হয় তাদেরকে determiner বলে। প্রদত্ত বাক্যে two শব্দটি দ্বারা cars-কে নির্দেশ করা হয়েছে।
Source: A Passage to the English Language by S M Zakir Hussain

১০.
Which one is the correct sentence?
  1. ক) I have little of faith in him.
  2. খ) I have a little of faith in him
  3. গ) I have little faith in him.
  4. ঘ) I have a few faith in him.
সঠিক উত্তর:
গ) I have little faith in him.
উত্তর
সঠিক উত্তর:
গ) I have little faith in him.
ব্যাখ্যা

বাক্যের অর্থ: তার প্রতি আমার বিশ্বাস নেই।
পরিমাণ বুঝাতে little ব্যবহৃত হয়। আর সংখ্যা বুঝাতে few ব্যবহৃত হয়। সুতরাং, faith-কে যেহেতু গণনা করা যায় না, তাই, এটির পরিমাণ বুঝাতে এর সাথে little ব্যবহৃত হয়। a little এর অর্থ খুব কম পরিমাণ এবং a few অর্থ খুব কম সংখ্যা। কিন্তু শুধু little বা few প্রায় না থাকা অর্থে ব্যবহৃত হয়।
এখানে সঠিক উত্তর হল I have little faith in him।

১১.
She went blind at the age of ten. The underlined part is-
  1. ক) Prepositional phrase
  2. খ) Adjective Phrase
  3. গ) Noun Phrase
  4. ঘ) Interjectional Phrase
সঠিক উত্তর:
ক) Prepositional phrase
উত্তর
সঠিক উত্তর:
ক) Prepositional phrase
ব্যাখ্যা

বাক্যের অর্থ: সে দশ বছর বয়সে অন্ধ হয়ে গিয়েছিল।
আন্ডারলাইনকৃত অংশটি একটি prepositional phrase। যদি ‘at the age of ten’ পুরো অংশটি আন্ডারলাইন করা থাকত তাহলে আমরা এটিকে adverbial phrase বলতাম কারণ এটি সে কখন অন্ধ হয়ে গিয়েছিল তার উত্তর দেয়। কিন্তু at the age of অংশটি ten-এর সাথে বাক্যের বাকি অংশকে যুক্ত করছে।

১২.
13. People of various professions gather there. Which one is a determiner here?
  1. ক) various
  2. খ) of
  3. গ) people
  4. ঘ) there
সঠিক উত্তর:
ক) various
উত্তর
সঠিক উত্তর:
ক) various
ব্যাখ্যা
বাক্যের অর্থ: বিভিন্ন পেশার লোকজন সেখানে জড়ো হয়েছিল।
various (=many different) এখানে determiner হিসেবে ব্যবহৃত হয়েছে।
১৩.
Which one is correct?
  1. ক) Other boy staying in the yard.
  2. খ) Another boys staying in the yard.
  3. গ) Another boys stayed in the yard.
  4. ঘ) Other boys stayed in the yard.
সঠিক উত্তর:
ঘ) Other boys stayed in the yard.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Other boys stayed in the yard.
ব্যাখ্যা

Other ব্যবহৃত হয় plural count noun-এর সাথে। অবশ্য কখনো কখনো non-count noun-এর সাথেও এটি ব্যবহৃত হতে পারে।

১৪.
___ Rahman told me this.
  1. ক) Any
  2. খ) Some
  3. গ) Few
  4. ঘ) Many
সঠিক উত্তর:
খ) Some
উত্তর
সঠিক উত্তর:
খ) Some
ব্যাখ্যা

বাক্যের অর্থ: কোন এক রহমান সাহেব একথা বলেছিলেন।
কোনো এক (অনির্দিষ্ট অর্থে) অর্থে a/an -এর বদলে Some ব্যবহার করা যায়।

১৫.
The responsibility is vested __ him.
  1. ক) in
  2. খ) of
  3. গ) for
  4. ঘ) out
সঠিক উত্তর:
ক) in
উত্তর
সঠিক উত্তর:
ক) in
ব্যাখ্যা

তার উপর দায়িত্ব ন্যস্ত হয়।
দায়িত্ব ন্যস্ত হওয়া অর্থে vested-এর পরে in বসে।

১৬.
The cadet apologised ____ his senior.
  1. ক) of
  2. খ) to
  3. গ) in
  4. ঘ) at
সঠিক উত্তর:
খ) to
উত্তর
সঠিক উত্তর:
খ) to
ব্যাখ্যা
ব্যাখ্যা:
Apologise অর্থ দুঃখপ্রকাশ করা। যদি কার কাছে দুঃখ প্রকাশ করা হচ্ছে সেটা লেখা থাকে তাহলে apologise এবং সেই ব্যক্তির মাঝে to বসে।
১৭.
Ayesha is quite zealous ____ learning.
  1. ক) with
  2. খ) for
  3. গ) from
  4. ঘ) to
সঠিক উত্তর:
খ) for
উত্তর
সঠিক উত্তর:
খ) for
ব্যাখ্যা

বাক্যের অর্থ: আয়েশা শিখতে খুবই আগ্রহী।
কীসের জন্য আগ্রহী সেটা বোঝাতে object এবং zealous-এর মাঝখানে for বসে।

১৮.
The writing is void ____ substance.
  1. ক) of
  2. খ) by
  3. গ) with
  4. ঘ) to
সঠিক উত্তর:
ক) of
উত্তর
সঠিক উত্তর:
ক) of
ব্যাখ্যা

Void of (শূন্য)
Void এর পরে of বসে এবং of-এর পরে যে বিষয়য়টির শূন্যতা প্রকাশ করা হয়, সেটি বসে।

১৯.
The team consists ____ eleven players.
  1. ক) in
  2. খ) of
  3. গ) For
  4. ঘ) At
সঠিক উত্তর:
খ) of
উত্তর
সঠিক উত্তর:
খ) of
ব্যাখ্যা

বাক্যের অর্থ: দলটি এগার জন খেলোয়াড় নিয়ে গঠিত।
গঠিত হওয়া অর্থে consist of হয়।
নিহিত থাকা অর্থে consist in হয়। যেমন: Happiness consists in simplicity.

২০.
You can arrange the furniture however you want. Which one is the conjunction here?
  1. ক) with
  2. খ) me
  3. গ) however
  4. ঘ) love
সঠিক উত্তর:
গ) however
উত্তর
সঠিক উত্তর:
গ) however
ব্যাখ্যা

ব্যাখ্যা:
বাক্যের অর্থ: তোমার যেভাবে ইচ্ছা সেভাবে তুমি আসবাবপত্র সাজাতে পারো।
Conjunction দুই বা ততোধিক word, phrase, বা clause-কে সংযুক্ত করে।এখানে however শব্দটি এখানে দুটি clause-কে সংযুক্ত করছে।
Source: Macmillan Dictionary

২১.
Which 'but' is used as conjunction here?
  1. ক) You are but a child.
  2. খ) I told you, no buts.
  3. গ) He did it but I did not.
  4. ঘ) All but him came to me.
সঠিক উত্তর:
গ) He did it but I did not.
উত্তর
সঠিক উত্তর:
গ) He did it but I did not.
ব্যাখ্যা

১ম অপশনে but শব্দটি একটি adverb কারণ এটি only বা শুধুমাত্র অর্থে ব্যবহৃত হয়েছে।
২য় অপশনে but শব্দটি noun হিসেবে ব্যবহৃত হয়েছে কারণ এটি object। এই বাক্যটির অর্থ হল: আমি তোমাকে বলেছিলাম, কোন ‘কিন্তু’ চলবে না।
৩য় অপশনে but (কিন্তু) একটি conjunction কারণ এটি দুটি clause-কে যুক্ত করতে ব্যবহৃত হয়েছে।
৪র্থ অপশনে but (যখন) শব্দটি একটি preposition কারণ এটি pronoun, himকে all-এর সাথে যুক্ত করেছে।

২২.
Do not move unless I tell you to. Which word is conjunction here?
  1. ক) unless
  2. খ) do
  3. গ) to
  4. ঘ) move
সঠিক উত্তর:
ক) unless
উত্তর
সঠিক উত্তর:
ক) unless
ব্যাখ্যা

বাক্যের অর্থ: আমি না বলা পর্যন্ত তুমি নোড়ো না।
Subordinating conjunction একটি Dependent Clause এবং একটি Independent Clause-কে যুক্ত করে। unless, before, until ইত্যাদি শব্দগুলো Subordinating conjunction।

২৩.
Good gracious! Such a little baby walks. The underlined part is-
  1. ক) Prepositional phrase
  2. খ) Conjunction phrase
  3. গ) Interjection phrase
  4. ঘ) Adjective Phrase
সঠিক উত্তর:
গ) Interjection phrase
উত্তর
সঠিক উত্তর:
গ) Interjection phrase
ব্যাখ্যা
Interjection ব্যবহৃত হয় দু:খ, আনন্দ, তিরস্কার, ঘৃণা, বিরক্তি, মনোযোগ আকর্ষণ, অনুমোদন, সন্দেহ ইত্যাদি অনুভূতি প্রকাশের জন্য। কোন phrase interjection এর মত ব্যবহৃত হলে তাকে বলে interjection phrase। Good gracious এখানে interjection phrase।
২৪.
Look! There he comes. Which word is used as an interjection here?
  1. ক) there
  2. খ) he
  3. গ) comes
  4. ঘ) look
সঠিক উত্তর:
ঘ) look
উত্তর
সঠিক উত্তর:
ঘ) look
ব্যাখ্যা

interjection ছাড়া অন্যান্য parts of speech ও কখনও কখনও বিশেষভাবে ব্যবহৃত হলে interjection এর কাজ করে। এখানে verb ‘look’ interjection-এর কাজ করছে।

২৫.
Mrs. Rahman _______ her five sons has done this
  1. ক) together
  2. খ) together with
  3. গ) as well
  4. ঘ) as
সঠিক উত্তর:
খ) together with
উত্তর
সঠিক উত্তর:
খ) together with
ব্যাখ্যা

গ্যাপটিকে আমরা দুইভাবে পূরণ করতে পারি- Mrs. Rahman together with her five sons has done this অথবা Mrs. Rahman as well as her five sons has done this.
As well as বা together with দ্বারা যখন দুটি verb যুক্ত হয় তখন প্রথম subject -এর number ও person অনুযায়ী verb বসে।
Source: A Passage to the English Language

২৬.
Indeed! I can scarcely believe it. The underlined word is-
  1. ক) Adjective
  2. খ) Interjection
  3. গ) Verb
  4. ঘ) Conjunction
সঠিক উত্তর:
খ) Interjection
উত্তর
সঠিক উত্তর:
খ) Interjection
ব্যাখ্যা
Indeed (interjection)
Meaning: used as an expression of surprise, incredulity, irony etc.
২৭.
Ouch! You are hurting me! The word, ‘ouch’ is a/an-
  1. ক) Interjection
  2. খ) Conjunction
  3. গ) Pronoun
  4. ঘ) Adjective
সঠিক উত্তর:
ক) Interjection
উত্তর
সঠিক উত্তর:
ক) Interjection
ব্যাখ্যা
Interjection ব্যবহৃত হয় দু:খ, আনন্দ, তিরস্কার, ঘৃণা, বিরক্তি, মনোযোগ আকর্ষণ, অনুমোদন, সন্দেহ ইত্যাদি অনুভূতি প্রকাশের জন্য। এখানে ouch শব্দটি একটি Interjection।
২৮.
Use the machine only take care that you do not break it.
  1. ক) Preposition
  2. খ) Conjunction
  3. গ) Interjection
  4. ঘ) Adverb
সঠিক উত্তর:
খ) Conjunction
উত্তর
সঠিক উত্তর:
খ) Conjunction
ব্যাখ্যা
বাক্যের অর্থ: যন্ত্রটি ব্যবহার কর শুধু খেয়াল রেখো যেন এটা ভেঙে না ফেলো।
Conjunction দুই বা ততোধিক word, phrase, বা clause-কে সংযুক্ত করে।এখানে only শব্দটি একটি adversative conjunction। এখানে only শব্দটি দ্বারা শর্ত প্রকাশ পাচ্ছে।
২৯.
If only I could kill him! Which word is acting as an ‘interjection’?
  1. ক) If
  2. খ) Only
  3. গ) There
  4. ঘ) No
সঠিক উত্তর:
ক) If
উত্তর
সঠিক উত্তর:
ক) If
ব্যাখ্যা

interjection ছাড়া অন্যান্য parts of speech ও কখনও কখনও বিশেষভাবে ব্যবহৃত হলে interjection এর কাজ করে। এখানে conjunction interjection-এর কাজ করছে।

৩০.
He has starved for three days, consequently ,he has become weak. The word, ‘consequently’ is a/an-
  1. ক) Conjunction
  2. খ) Interjection
  3. গ) Adverb
  4. ঘ) Preposition
সঠিক উত্তর:
ক) Conjunction
উত্তর
সঠিক উত্তর:
ক) Conjunction
ব্যাখ্যা
বাক্যের অর্থ: সে তিন দিন ধরে না খেয়ে আছে, এর ফলে সে দুর্বল হয়ে পড়েছে।
As a result শব্দটি এখানে ফলাফল বুঝাতে ব্যবহৃত হয়েছে। এধরণের Conjunction-কে Illative Conjunction বলে।
৩১.
You can enter the room provided you are a student. Which one is a conjunction here?
  1. ক) the
  2. খ) provided
  3. গ) a
  4. ঘ) you
সঠিক উত্তর:
খ) provided
উত্তর
সঠিক উত্তর:
খ) provided
ব্যাখ্যা
বাক্যের অর্থ: তুমি এই ঘরে ঢুকতে পার যদি তুমি একজন ছাত্র/ছাত্রী হয়ে থাক।
conjunction দুটি Clause -কে যুক্ত করে।Subordinating conjunction, provided এখানে শর্ত প্রকাশ করেছে। তাই, ২য় অপশনটি সঠিক উত্তর।
৩২.
What a game! The word ‘what’ is acting as a/an-
  1. ক) Pronoun
  2. খ) Adjective
  3. গ) Conjunction
  4. ঘ) Interjection
সঠিক উত্তর:
ঘ) Interjection
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Interjection
ব্যাখ্যা
interjection ছাড়া অন্যান্য parts of speech ও কখনও কখনও বিশেষভাবে ব্যবহৃত হলে interjection এর কাজ করে। এখানে pronoun interjection-এর কাজ করছে।
৩৩.
______! Go on playing!
  1. ক) Bravo
  2. খ) Alas
  3. গ) For shame
  4. ঘ) Humph
সঠিক উত্তর:
ক) Bravo
উত্তর
সঠিক উত্তর:
ক) Bravo
ব্যাখ্যা
বাক্যের অর্থ: সাবাস! খেলতে থাক!
Interjection ব্যবহৃত হয় দু:খ, আনন্দ, তিরস্কার, ঘৃণা, বিরক্তি, মনোযোগ আকর্ষণ, অনুমোদন, সন্দেহ ইত্যাদি অনুভূতি প্রকাশের জন্য। এখানে bravo শব্দটি একটি Interjection যার অর্থ সাবাস
৩৪.
You will pass the exam ____ you study regularly.
  1. ক) unless
  2. খ) but
  3. গ) if
  4. ঘ) lest
সঠিক উত্তর:
গ) if
উত্তর
সঠিক উত্তর:
গ) if
ব্যাখ্যা
বাক্যের অর্থ: তুমি পরীক্ষায় পাস করবে যদি তুমি নিয়মিত পড়াশোনা কর।
If(যদি) এই conjuntionটি শর্ত প্রকাশ করতে ব্যবহার করায় হয়। এখানে unless (যদি না), (but)কিন্তু, (lest) পাছে ব্যবহার করলে অর্থ সম্পূর্ণ বদলে যেত।
৩৫.
____ you sow so will you reap.
  1. ক) As
  2. খ) Not
  3. গ) For
  4. ঘ) And
সঠিক উত্তর:
ক) As
উত্তর
সঠিক উত্তর:
ক) As
ব্যাখ্যা
As… so conjunctionটি manner প্রকাশ করতে ব্যবহৃত হয়।
বাক্যের অর্থ: তুমি যেমন বুনবে তেমন কাটবে।
৩৬.
_____ weak he is, he can walk fast.
  1. ক) So much
  2. খ) As much as
  3. গ) However
  4. ঘ) As long as
সঠিক উত্তর:
গ) However
উত্তর
সঠিক উত্তর:
গ) However
ব্যাখ্যা
বাক্যের অর্থ: সে যতই দুর্বল হোক না কেন, সে জোরে হাঁটতে পারে।
Contrast বুঝাতে however conjunctionটি ব্যবহৃত হয়।
৩৭.
She talks _____ she were a queen.
  1. ক) as if
  2. খ) whether
  3. গ) so
  4. ঘ) as much as
সঠিক উত্তর:
ক) as if
উত্তর
সঠিক উত্তর:
ক) as if
ব্যাখ্যা
বাক্যের অর্থ: সে এমনভাবে কথা বলল যেন সে রাণী।
এই conjunctionটির অর্থ যেন। এর পরবর্তী clause-এর tense সবসময় past indefinite হয়।
৩৮.
In which of the following sentences, is the word ‘only’ used as a conjunction?
  1. ক) You can take everything, only, leave this for me.
  2. খ) They only played played
  3. গ) My only ambition is to succeed.
  4. ঘ) You are the only one I trust.
সঠিক উত্তর:
ক) You can take everything, only, leave this for me.
উত্তর
সঠিক উত্তর:
ক) You can take everything, only, leave this for me.
ব্যাখ্যা

১ম অপশনে only একটি conjunction কারণ এটি দুটি clause-কে যুক্ত করতে ব্যবহৃত হয়েছে। এখানে only শব্দটা কেবলমাত্র অর্থে ব্যবহৃত হয়েছে।
Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain

৩৯.
In which of the following sentences, is the word ‘as’ used as a conjunction?
  1. ক) You have done as I said
  2. খ) It came as a shock.
  3. গ) As I moved I saw the cat.
  4. ঘ) I gave you the same pen as you wanted.
সঠিক উত্তর:
ক) You have done as I said
উত্তর
সঠিক উত্তর:
ক) You have done as I said
ব্যাখ্যা

১ম অপশনে as (যেমনটা, যে রকম) একটি conjunction কারণ এটি দুটি clause-কে যুক্ত করতে ব্যবহৃত হয়েছে।
২য় অপশনে as (হিসেবে) শব্দটি preposition হিসেবে ব্যবহৃত হয়েছে কারণ এটি object, ‘shock’-কে বাক্যের বাকি অংশের সাথে যুক্ত করতে ব্যবহৃত হয়েছে।
৩য় অপশনে as (যখন) শব্দটি একটি adverb কারণ এটি সময় প্রকাশ করতে ব্যবহৃত হয়েছে।
৪র্থ অপশনে as (যা) শব্দটি এই বাক্যে pen-এর পরিবর্তে বসেছে। তাই, এটি pronoun।
Source: Cambridge Dictionary and oxfordlanguagedictionaries.com

৪০.
He did not do well _____ he got the job.
  1. ক) As
  2. খ) Nevertheless
  3. গ) As well as
  4. ঘ) Neither
সঠিক উত্তর:
খ) Nevertheless
উত্তর
সঠিক উত্তর:
খ) Nevertheless
ব্যাখ্যা
বাক্যের অর্থ: সে ভাল করে নি তথাপি সে চাকরিটা পেয়ে গেল।
Nevertheless শব্দটির অর্থ তথাপি।
৪১.
I did not want to do any harm to you _____, I wanted to help you.
  1. ক) On the contrary
  2. খ) As well as
  3. গ) Provided
  4. ঘ) Unless
সঠিক উত্তর:
ক) On the contrary
উত্তর
সঠিক উত্তর:
ক) On the contrary
ব্যাখ্যা
বাক্যের অর্থ: আমি তোমার কোন ক্ষতি করতে চাই নি, বরঞ্চ, আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম।
৪২.
We shall give you the job _____ you have at least five years’ experience.
  1. ক) Unless
  2. খ) provided
  3. গ) therefore
  4. ঘ) or
সঠিক উত্তর:
খ) provided
উত্তর
সঠিক উত্তর:
খ) provided
ব্যাখ্যা
বাক্যের অর্থ: তোমাকে কাজটি দেওয়া হবে যদি কীনা তোমার কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকে।
৪৩.
He is not ____ a good man as we thought.
  1. ক) Too
  2. খ) Provided
  3. গ) Hardly
  4. ঘ) Such
সঠিক উত্তর:
ঘ) Such
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Such
ব্যাখ্যা
বাক্যের অর্থ: তাকে আমরা যেমন ভালো ভেবেছিলাম তেমনটা তিনি নন।যেমন...তেমন অর্থে such…as conjunction ব্যবহৃত হয়।
৪৪.
I could not do it _____ I went to Khulna for three days.
  1. ক) after
  2. খ) because
  3. গ) however
  4. ঘ) lest
সঠিক উত্তর:
খ) because
উত্তর
সঠিক উত্তর:
খ) because
ব্যাখ্যা

বাক্যের অর্থঃ আমি এটা করতে পারি নি কারণ আমি তিন দিনের জন্য খুলনা গিয়েছিলাম।
কারন বর্ণনা হয়েছে এজন্য because বসেছে।

৪৫.
He behaves as ___ he owned the car.
  1. ক) though
  2. খ) unless
  3. গ) after
  4. ঘ) well
সঠিক উত্তর:
ক) though
উত্তর
সঠিক উত্তর:
ক) though
ব্যাখ্যা
বাক্যের অর্থ: সে এমন ভাব করছিল যেন সে এই গাড়ির মালিক।
যেন অর্থে as if/as though ব্যবহৃত হয়।
৪৬.
His book is missing. The underlined word is a/an-
  1. ক) Preposition
  2. খ) Determiner
  3. গ) Adverb
  4. ঘ) Noun
সঠিক উত্তর:
খ) Determiner
উত্তর
সঠিক উত্তর:
খ) Determiner
ব্যাখ্যা

যেসব শব্দ দ্বারা কোন বিশেষ ব্যক্তি, বস্তু, স্থানকে নির্দেশ করা হয় তাদেরকে determiner বলে। নিম্নলিখিত Wordগুলো Determiner-এর অন্তর্ভূক্ত: 

  • Articles: a, an, the
  • Demonstratives: this, that, these, those
  • Possessives: my, your, our, his, her, their
  • Numerals: One, two, three, four, five
  • Quantifiers: all, any, both, some, no, every, either, neither, few, little, many, much ইত্যাদি।

প্রদত্ত বাক্যে his শব্দটি দ্বারা people-কে নির্দেশ করা হয়েছে।

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain