পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন৯১
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৯১ প্রশ্ন

.
“কাআ তরুবর পঞ্চ বি ডাল।
চঞ্চল চীএ পইঠো কাল।।”
- কোন কবির লেখা?
  1. ভূসুকুপা
  2. লুইপা
  3. শবরপা
  4. ঢেণ্টনপা
ব্যাখ্যা

উপরিউক্ত কবিতাংশটি লুইপা রচিত চর্যাপদের প্রথম কবিতার অন্তর্গত।
লুইপাকে চর্যাপদের আদি কবি বলে বিবেচনা করা হয়।
যদিও ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ ও রাহুল সংস্কৃত্যায়ন তাঁকে প্রথম বলে স্বীকার করেন না। কারো কারো মতে উড়িষ্যায় তাঁর জন্ম।

- সংকৃত ভাষায় তিনি চারটি গ্রন্থ রচনা করেন। একটি গ্রন্থের নাম ‘অভিসময়বিঙ্গ।’

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম।

.
‘মানসিংহ’ কোন কাব্যের চরিত্র?
  1. অন্নদামঙ্গল কাব্য
  2. মনসামঙ্গল কাব্য
  3. রামায়ণ
  4. চণ্ডীমঙ্গল কাব্য
ব্যাখ্যা

মধ্যযুগের শেষ কবি, ভারতচন্দ্র কতৃক রচিত মঙ্গলকাব্য ধারার অন্যতম কাব্য অন্নদামঙ্গল কাব্যের চরিত্র মানসিংহ।
এই কাব্যের প্রধান চরিত্রগুলো হলো,
- মানসিংহ,
- ভবানন্দ,
- বিদ্যা,
- সুন্দর,
- মালিনী ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।

.
কাব্যের নাম ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কে দিয়েছিলেন?
  1. দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়
  2. বসন্তরঞ্জন রায়
  3. ভারতচন্দ্র রায়গুণাকর
  4. রাখালদাস বন্দোপাধ্যায়
ব্যাখ্যা

শ্রীকৃষ্ণকীর্তন বাংলায় রচিত মধ্যযুগের প্রথম কাব্য।
- ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে উদ্ধার করেন।
- শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কারের সময় গ্রন্থের প্রথম পৃষ্ঠায় এর কোনো নাম পাওয়া যায়নি।
- সম্পাদক বসন্তরঞ্জন রায় এর নাম দেন শ্রীকৃষ্ণকীর্তন। একে শ্রীকৃষ্ণসন্দর্ভও বলা হয়।
- ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণকীর্তন বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় প্রকাশিত হয়।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
‘রাজা প্রতাপাদিত্যচরিত্র’ কার লেখা?
  1. উইলিয়াম কেরি
  2. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  3. হরপ্রসাদ রায়
  4. রামরাম বসু
ব্যাখ্যা

ফোর্ট উইলিয়াম কলেজের অন্যতম পণ্ডিত ছিলেন রামরাম বসু। তিনি হুগলি জেলায় ১৭৫৭ সালে জন্মগ্রহণ করেন।
১৭৯৩- ১৭৯৬ সাল পর্যন্ত উইলিয়াম কেরিকে বাংলা ভাষা শেখান। সেজন্য তাঁকে কেরি সাহেবের মুন্‌সি বলা হয়।
- রামরাম বসু, রাজা প্রতাপাদিত্যচরিত্র (১৮০১) ও লিপিমালা (১৮০২) গ্রন্থের রচয়িতা।
- রাজা প্রতাপাদিত্যচরিত্র বাংলা ভাষায় প্রথম মুদ্রিত গ্রন্থ।


উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর ও লাল নীল দীপাবলি।

.
‘ব্রাক্ষ্মণ সেবধি’ কীসের নাম?
  1. উপন্যাস
  2. প্রবন্ধ
  3. কাব্যগ্রন্থ
  4. পত্রিকা
ব্যাখ্যা

সতীদাহ প্রথা নিষিদ্ধের অন্যতম নায়ক রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন ১৭৭২ সালে, হুগলির রাধানগর নামক স্থানে।
ব্রাক্ষ্মণ সেবধি(১৮২১) রামমোহন রায় সম্পাদিত পত্রিকা। পত্রিকাটি দুই ভাষায়(ইংরেজী+ বাংলা) প্রকাশিত হতো।
বাংলায় সম্বাদ কৌমুদি(১৮২১), পারসি ভাষায় মিরাৎ-উল-আখবার(১৮১৫) পত্রিকা সম্পাদনা করেন।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।

.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য’ ছদ্মনামে রচিত গ্রন্থ কোনটি?
  1. অতি অল্প হইল
  2. বেতাল পঞ্চবিংশতি
  3. চরিতাবলী
  4. ব্যাকরণ কৌমুদি
ব্যাখ্যা

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ‘কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য’ ছদ্মনামে কয়েকটি গ্রন্থ রচনা করেন।
সেগুলো হলো -
- অতি অল্প হইল,
- আবার অতি অল্প হইল,
- ব্রজবিলাস।

‘কস্যচিৎ তত্ত্বণ্বেষিণ’ ছদ্মনামে রচিত, - বিধবা বিবাহ ও যশোহর হিন্দুধর্ম রক্ষণী সভা।
কস্যচিৎ উপযুক্ত ভাইপো - সহচরষ্য’ ছদ্মনামে রচিত- রত্নপরীক্ষা।

উৎসঃ বাংলা ভাষার ইতিহাস- মাহবুবুল আলম।

.
“মানবীর তরে কাঁদি, যাচি না দেবতা’- লাইনটির রচয়িতা কে?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়
  3. অমিয় চক্রবর্তী
  4. অক্ষয়কুমার বড়াল
ব্যাখ্যা

কবিতাংশটি কবি অক্ষয়কুমার বড়াল রচিত ‘এষা’ কাব্যের অন্তর্গত।
এছাড়াও তিনি রচনা করেন -
- প্রদীপ (১২৯৩)
- কনকাঞ্জলি (১২৯৩)
- ভুল (১২৯৪)
- শঙ্খ (১৩১৭)
- এষা (১৩১৯) ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ইতিহাস- ড. মাহবুবুল আলম।

.
অনুবর্ণ কীসের বিকল্প রূপ?
  1. কারবর্ণ
  2. স্বরবর্ণ
  3. ব্যঞ্জনবর্ণ
  4. যুক্তবর্ণ
ব্যাখ্যা

ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ
- অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেফ, ও বর্ণসংক্ষেপ।

স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার/কারবর্ণ বলে।
একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্তবর্ণ দুই ধরনের।
-স্বচ্ছ,
-অস্বচ্ছ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

.
কোনটি তদ্ভব শব্দ?
  1. চুলা
  2. ডাব
  3. চাবি
  4. কুমির
ব্যাখ্যা

প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষার একেবারেই স্বতন্ত্র, সেগুলোকে তদ্ভব শব্দ বলে।
যেমন,
- হাত, পা, পাখি, কুমির ইত্যাদি।
- চুলা, ডাব দেশি শব্দ।
- চাবি পর্তুগিজ শব্দ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

১০.
কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ?
  1. পদ্মআঁখি
  2. চন্দ্রমুখ
  3. মনমাঝি
  4. কাজলকালো
ব্যাখ্যা

উপমান কর্মধারয় সমাস:
যার সঙ্গে তুলনা করা হয়, তা উপমান।
কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়। এগুলােকে উপমান কর্মধারয় বলে।
যেমন -
কাজলের মতাে কালাে = কাজলকালাে
শশের মতাে ব্যস্ত = শশব্যস্ত
এই সমাসে পরপদ সাধারণত বিশেষণ হয়। 

উপমিত কর্মধারয় সমাস:
যাকে তুলনা করা হয়, তা উপমেয়।
কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হয়। এগুলােকে উপমিত কর্মধারয় সমাস বলে।
যেমন -
পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ,
আঁখি পদ্মের ন্যায় = পদ্মআঁখি,
মুখ চন্দ্রের ন্যায় = চন্দ্রমুখ
এই সমাসে উভয় পদই বিশেষ্য হয়।

উৎসঃ নবম-দশম শ্রেণি, বাংলা ব্যাকরণ (২০২১ সংস্করণ)

১১.
কোনটি বাংলা প্রমিত বানানরীতি অনুযায়ী অশুদ্ধ?
  1. কর্ণেল
  2. কল্যাণ
  3. জগৎ
  4. গৌণ
ব্যাখ্যা

কর্নেল ফরাসি ভাষার শব্দ।
বানানরীতি অনুযায়ী বিদেশি/ অতৎসম শব্দে সবসময়ই দন্ত্য-ন হয়।
তাই 'কর্ণেল' বানানটি অশুদ্ধ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

১২.
Select the correct comparative form of the sentence: “My pen is as costly as yours”
  1. My pen is costlier than yours
  2. Your pen is costlier than mine
  3. My pen is not less costly than yours
  4. None of the above
ব্যাখ্যা

ধরনের sentence কে দুইভাবে comparative degree করা যায়। Subject অপরিবর্তিত রেখে less দিয়ে comparative degree করা যায়।
অথবা প্রদত্ত বাক্যের শেষের noun/pronounটিকে subject বানিয়ে গতানুগতিকভাবে more যোগ করে অথবা শব্দের শেষে –er যোগ করে comparative degree করা যায়।
Degree change করার সময় affirmative sentenceগুলো negative হয়ে যায়।

১৩.
Which one is the correct sentence?
  1. He takes pride in his wealth.
  2. He takes pride on his wealth.
  3. He takes pride for his wealth.
  4. He takes pride of his wealth.
ব্যাখ্যা
Take pride এর পরে preposition ‘in’ হয়।
১৪.
Which one is a common gender?
  1. Duck
  2. Bee
  3. Beggar
  4. Seamstress
ব্যাখ্যা
Beggar is a common gender.
But ‘duck’, ‘bee’ and ‘seamstress’ refer to feminine gender
১৫.
In which sentence ‘Neither’ is used as a pronoun?
  1. Neither report is true.
  2. Neither of the boys is reliable.
  3. He neither knows nor cares.
  4. I know not, neither can I guess.
ব্যাখ্যা

Neither’ is used as a pronoun in the following sentence:
- ‘Neither of the boys is reliable’

In the other three sentences,
‘neither’ is used as adjective, adverb and conjunction respectively.

১৬.
Which one is the correct sentence?
  1. Jamal has less books than Kamal.
  2. Jamal has few books than Kamal.
  3. Jamal has fewer books than Kamal.
  4. Jamal has a small number of books than Kamal.
ব্যাখ্যা
সংখ্যায় তুলনামূলকভাবে কম বুঝালে fewer ব্যবহৃত হয়, আর পরিমাণে তুলনামূলকভাবে কম বুঝালে less ব্যবহৃত হয়।
১৭.
Which of the following plural nouns is correct?
  1. Father-in-laws
  2. Passer-byes
  3. Step-brothers
  4. Commander in chiefs
ব্যাখ্যা

Step-brothers শব্দটি সঠিক plural form, বাকিগুলো ভুল।
সঠিকটা নিম্নরূপ:
Father-in-law ---- Fathers-in-law
Passer-by ---- Passers-by
Commander in chief ---- Commanders in chief

১৮.
Choose the pair that does not fit:
  1. Summit : Bottom
  2. Harmony : Discord
  3. Pertinent : Irrelevant
  4. Affirmative : Positive
ব্যাখ্যা
Affirmative এবং Positive সমার্থক শব্দ।
বাকি তিনটি pair of words এ বিপরীতধর্মী সম্পর্ক বিদ্যমান।
১৯.
‘Explaining in an easy manner, I made him understand the sum’. Which one is the finite verb in this sentence?
  1. Explaining
  2. made
  3. understand
  4. Both খ & গ
ব্যাখ্যা

A finite verb is a verb that has a subject and shows tense.
Finite verbs are not gerunds, infinitives or participles, which are classified as non-finite verb.
In the given sentence, ‘made’ has a subject ‘I’ (make verb টি subject এর number ও personএর অনুসারী ) and shows past indefinite tense. So, it’s the finite verb.
আলোচ্য বাক্যে ‘understand’ Bare infinitive হিসেবে ব্যবহৃত হয়েছে ।

Source: Cambridge Dictionary

২০.
‘What class do you read in?’ The word ‘what’ in this sentence is a/an-
  1. Noun
  2. Pronoun
  3. Adjective
  4. Adverb
ব্যাখ্যা
আলোচ্য বাক্যে ‘What’ শব্দটি ‘class’ noun টিকে modify করেছে, তাই এটি adjective হিসেবে গণ্য হবে।

Source: Bangla Academy Dictionary
২১.
I forgot him and went outside. The simple form of the sentence is-
  1. Going outside, I forgot him.
  2. As I forgot him, I went outside.
  3. Forgetting him, I went outside.
  4. Being forgotten him, I went outside.
ব্যাখ্যা
এ ধরনের sentence কে simple করার সময়, যে কাজটি আগে করা হয়েছে সেই verb টিকে non-finite (ing যুক্ত ) করতে হয়।
এখানে ‘forgot’ non-finite হয়ে forgetting হয়েছে।
২২.
The antonym of ‘Humid’ is-
  1. Moist
  2. Wet
  3. Dreadful
  4. Parched
ব্যাখ্যা
Humid অর্থ আর্দ্র
সুতরাং এর antonym হলো Parched (শুষ্ক)
২৩.
The word ‘Teetotaler’ means-
  1. A person who tells stories nicely.
  2. A person who drinks tea excessively.
  3. A person who abstains from alcoholic drinks.
  4. A person who sells drug.
ব্যাখ্যা

Teetotaller (noun):
Meaning:
1. A person who never drinks alcohol.
2. A person who abstains from alcoholic drinks.

বাংলা অর্থ - আসবপান সংপূর্ণরুপে পরিহারকারী

Ex. sentence: He was for most of his life a non-smoker and teetotaller.

২৪.
Which of the following words is not formed by adding a prefix?
  1. Illusion
  2. Illegal
  3. Illogical
  4. Illegitimate
ব্যাখ্যা

The word ‘illusion’ is not formed by adding a prefix.
But the other words show the use of prefix
Illegal = Il+ legal
Illogical = Il+ logical
Illegitimate = Il + legitimate

২৫.
The poem is worth _______. (Fill in the gap)
  1. to publish
  2. publish
  3. publishing
  4. published
ব্যাখ্যা
কোন কিছু কোন কাজের জন্য যোগ্য বুঝাতে worth এর পরে verb+ing হয়।
২৬.
The old woman has two servants attending _____ her. (Fill in the gap with appropriate preposition)
  1. at
  2. upon
  3. to
  4. for
ব্যাখ্যা
‘attend’ এর পরে ‘সেবা করা’ বুঝাতে preposition হয় ‘upon’ বা ‘on’
২৭.
William Shakespeare was a-
  1. Poet and dramatist.
  2. Dramatist and novelist.
  3. Poet and short story writer.
  4. All of the above.
ব্যাখ্যা

William Shakespeare was a great dramatist who wrote 37/38 plays.
- He is also a great poet who wrote 154 sonnets and some other longer poems.
- He didn’t write novels or short stories.

Source: An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman

২৮.
When did the ‘Renaissance period’ end?
  1. 1560
  2. 1660
  3. 1500
  4. 1603
ব্যাখ্যা

The Renaissance Age (1500 – 1660)
Literary Features:
- Originated in Italy (Florence City).
- Renaissance spirit was the main force that characterized the literature of this age.
- Major Features à l) Aestheticism. ll) Humanism. lll) Nationalism. lV) Spirit of Adventure.

Source: ABC of English Literature, Dr. Mofizer Rahman

২৯.
Which literary device do you find in the expression:
“We were the first, that ever burst,
Into that silent sea”?
  1. Assonance
  2. Alliteration
  3. Onomatopoeia
  4. Personification
ব্যাখ্যা

The line taken from S.T. Coleridge’s poem ‘The Rime of the Ancient Mariner’ is a nice example of alliteration.
Alliteration refers to repetition of a consonant in two or more words:
“We were the first, that ever burst
Into that silent sea”

Source: An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman

৩০.
‘Antonio’ and ‘Bassanio’ are characters from the play-
  1. A Midsummer Night’s Dream
  2. As You Like It
  3. The Merchant of Venice
  4. Othello
ব্যাখ্যা

The Merchant of Venice is a nice comedy by William Shakespeare.
The major characters in this play are-
- Antonio
- Bassanio
- Portia
- Shylock

Source: Britannica.com

৩১.
'The Last Ride Together’ is a-
  1. Lyric
  2. Dramatic monologue
  3. Epic
  4. Ode
ব্যাখ্যা

Dramatic monologue is a poem written in the form of a speech of an individual character.
Though Robert Browning did not invent this form, he made it specially his own.
His famous dramatic monologues are –
- My Last Duchess
- The Last Ride Together
- Andrea Del Sarto
- Fra Lippo Lippi

Source: Britannica.com

৩২.
Which one is a characteristic of the Neo-classical period?
  1. High imagination
  2. Sophistication in thought and style
  3. Subjectivity
  4. Spontaneity
ব্যাখ্যা

Sophistication in thought and style is a characteristic of the Neo-classical period.
On the contrary, the chief characteristics of the Romantic period are-
- High imagination
- Subjectivity
- Spontaneity
- Supernaturalism
- Revolutionary zeal

Source: Britannica and An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman

৩৩.
“I think we are in rats’ alley
Where the dead men lost their bones”.
This is taken from the poem of –
  1. T.S. Eliot
  2. W.H. Auden
  3. W.B. Yeats
  4. Dylan Thomas
ব্যাখ্যা

“I think we are in rats’ alley
Where the dead men lost their bones”
This is taken from the poem ‘The Waste Land’ by T.S. Eliot.

৩৪.
করোনায় আক্রান্ত রোগীদের সমান সংখ্যায় ভাগ করে সাতটি রুমে রাখা হল, তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পুনরায় সমান সংখ্যায় ভাগ করে নয়টি ICU কক্ষে রাখা হল। তাদের সম্ভাব্য সংখ্যা কত?
  1. ২১
  2. ৪২
  3. ৬৩
  4. ৮৪
ব্যাখ্যা
করোনায় আক্রান্ত রোগীদের সমান সংখ্যায় ভাগ করে সাতটি রুমে রাখা হল।
তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পুনরায় সমান সংখ্যায় ভাগ করে নয়টি ICU কক্ষে রাখা হল।
তাদের সংখ্যা = ৭ ও ৯ এর লসাগু = ৬৩
৩৫.
x = √7 + 2√2 হলে, x3 + 1/x3 এর মান কত?
  1. 68√2
  2. 78√2
  3. 98√2
  4. 116√2
ব্যাখ্যা
x
= √7 + 2√2

= √7 + √4√2
= √7 + √(4 × 2)
= √7 + √8

∴ 1/x
= (√8 - √7)/{(√7 + √8)(√8 - √7)}
= (√8 - √7)/{(√8)2 - (√7)2}
= (√8 - √7)/(8 - 7)
= (√8 - √7)/1
= √8 - √7

∴ x + 1/x
= √7 + √8 + √8 - √7
= √8 + √8
= 2√8

এখন, x3 + 1/x3
= (x + 1/x)3 - 3.x.1/x(x + 1/x)
= (2√8)3 - 3 × 2√8
= 8 × 8√8 - 6√8
= 64√8 - 6√8
= 58√8
= 58 × 2√2
= 116√2
৩৬.
15x - x2 - 56 > 0 হলে, নিচের কোনটি সঠিক?
  1. 7 < x < 8
  2. x < 8 অথবা x > 7
  3. x > 8 অথবা x < 7
  4. x > 8 এবং x < 7
ব্যাখ্যা
15x - x2 - 56 > 0
⇒ - x2 + 15x - 56 > 0
⇒ - (x2 - 15x + 56) > 0
⇒ x2 - 15x + 56 < 0
⇒ x2 - 8x - 7x + 56 < 0
⇒ x(x - 8) - 7(x - 8) < 0
⇒ (x - 8)(x - 7) < 0
(x - 8)(x - 7) < 0 সত্য হবে যদি x - 8 < 0 ⇒ x < 8 এবং x - 7 > 0 ⇒ x > 7 অর্থাৎ 7 < x < 8 হয়।
৩৭.
8x + 81 - x = 9 হলে, x = ?
  1. 0, 1
  2. 0, - 1
  3. 1, 2
  4. - 1, - 2
ব্যাখ্যা
8x + 81 - x = 9
⇒ 8x + 8/8x = 9
⇒ a + 8/a = 9 [ 8x = a ধরে ]
⇒ a2 - 9a + 8 = 0
⇒ a2 - 8a - a + 8 = 0
⇒ a(a - 8) - 1(a - 8) = 0
⇒ (a - 1)(a - 8) = 0
⇒ a - 1 = 0 
⇒ a = 1
⇒ 8x = 1
⇒ 8x = 80
⇒ x = 0
অথবা a - 8 = 0
⇒ a = 8
⇒ 8x = 8
⇒ 8x = 81
⇒ x = 1
অতএব, x = 0, 1
৩৮.
12log1215 + log1212 = কত?
  1. 27
  2. 23
  3. 120
  4. 180
ব্যাখ্যা
12log1215 + log1212
= 12log12(15 × 12)
= 12log12180 [ alogab = b ]
= 180
৩৯.
m/(m - x) + n/(n - x) = (m + n)/(m + n - x) হলে, m2 + n2 - 4x2 = কত?
  1. {m + n}
  2. - 2mn
  3. 2mn
  4. {(m + n)/2}
ব্যাখ্যা
m/(m - x) + n/(n - x) = (m + n)/(m + n - x)
⇒  m/(m - x) + n/(n - x) = m/(m + n - x) + n/(m + n - x)
⇒  m/(m - x) - m/(m + n - x) = n/(m + n - x) - n/(n - x)
⇒ {m(m + n - x) - m((m - x)}/(m - x)(m + n - x) = {n((n - x) - n(m + n - x)}/(m + n - x)(n - x)
⇒  (m2 + mn - mx - m2 + mx)/(m - x)(m + n - x) = (n2 - nx - mn - n2 + nx)/(m + n - x)(n - x)
⇒  mn/(m - x) = -mn/(n - x)
⇒  1/(m - x) = -1/(n - x)
⇒  m - x = - n + x
⇒ 2x = m + n
⇒ m + n = 2x
⇒ (m + n)2 = (2x)2
⇒ (m + n)2 = 4x2
⇒ m2 + 2mn + n2 = 4x2
⇒ m2 + n2 - 4x2 = - 2mn
৪০.
1/12 + 1/24 + 1/48 + 1/96 + --- --- --- ধারাটির অসীম পদের সমষ্টি কত?
  1. 1/24
  2. 1/12
  3. 2/9
  4. 1/6
ব্যাখ্যা
1/12 + 1/24 + 1/48 + 1/96 + --- --- --- 
মনে করি,
১ম পদ, a = 1/12
সাধারণ অনুপাত, r
= 1/24 ÷ 1/12
= 1/48 ÷ 1/24
= 1/2 < 1

ধারাটির অসীমতক সমষ্টি
= a/(1 - r)
= 1/12 ÷ (1 - 1/2)
= 1/12 ÷ 1/2
= 1/6
৪১.
67° কোণের পূরক কোণ কত?
  1. 23°
  2. 123°
  3. 113°
  4. 33°
ব্যাখ্যা
67° কোণের পূরক কোণ
= 90° - 67°
= 23°
৪২.

∠DCE = কত?
  1. 80°
  2. 100°
  3. 120°
  4. 60°
ব্যাখ্যা
∠BCD = 180° - 80° = 100°
∠DCE = 180° - 100° = 80°
৪৩.
A = { x ∈ N : 1 < x < 13 } এবং B = { x ∈ N : x জোড় সংখ্যা এবং x < 13 } হলে, A ∩ B = কত?
  1. A
  2. A\B
  3. B
  4. B\A
ব্যাখ্যা
A = { x ∈ N : 1 < x < 13 }
= {2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12}
B = { x ∈ N : x জোড় সংখ্যা এবং x < 13 }
= {2, 4, 6, 8, 10, 12}
A ∩ B
= {2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12} ∩ {2, 4, 6, 8, 10, 12}
= {2, 4, 6, 8, 10 12}
= B
৪৪.
n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তুকে যতবার ইচ্ছা ততবার নিয়ে বিন্যাস সংখ্যা কত?
  1. nPr
  2. nCr
  3. nr
  4. (n - 1)nPr
ব্যাখ্যা
n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তুকে যতবার ইচ্ছা ততবার নিয়ে বিন্যাস সংখ্যা = nr
৪৫.
আলমের বাংলা পরীক্ষায় ফেল করার সম্ভাবনা 1/5, বাংলা ও ইংরেজি দুইটিতেই পাসের সম্ভাবনা 3/4 এবং দুইটির যেকোনো একটিতে পাসের সম্ভাবনা 7/8 হলে, তার কেবল ইংরেজিতে পাসের সম্ভাবনা কত?
  1. 3/40
  2. 33/40
  3. 7/40
  4. 11/40
ব্যাখ্যা
P(B)
= 1 - P(BC)
= 1 - 1/5
= 4/5

P(B ∩ E) = 3/4
P(B ∪ E) = 7/8 

∴ P(B ∪ E) = P(B) + P(E) - P(B ∩ E)
⇒ 7/8 = 4/5 + P(E) - 3/4
⇒ P(E) = 33/40

এখন, P(E ∩ BC)
= P(E) - P(B ∩ E)
= 33/40 - 3/4
= 3/40
৪৬.
কোন আসল ৫ বছরে মুনাফাসহ ১৮২০০ টাকা হয়। মুনাফা আসলের ৫/৮ অংশ হলে মুনাফার হার কত?
  1. ১২%
  2. ১২.৫%
  3. ২৫%
  4. ১৫%
ব্যাখ্যা
আসল ৮ টাকা হলে, মুনাফা ৫ টাকা
মুনাফা আসল = ৮ + ৫ = ১৩ টাকা 
মুনাফা = ১৮২০০ এর ৫/১৩ = ৭০০০ টাকা
আসল = ১৮২০০ এর ৮/১৩ = ১১২০০ টাকা

∴ মুনাফার হার
= (৭০০০ × ১০০)/(১১২০০ × ৫)
= ১২.৫%
৪৭.
গোলকের ব্যাসার্ধ 3 মিটার হলে, আয়তন কত?
  1. 42π
  2. 27π
  3. 36π
ব্যাখ্যা
গোলকের ব্যাসার্ধ 3 মিটার হলে, আয়তন
= 4/3 × πr3
= 4/3 × π × 33
= 36π
৪৮.
নিম্নলিখিত কোন ভ্যাক্সিনটি ''লাইভ ভ্যাক্সিন'' (Live Vaccine)?
  1. হাম (Measles)
  2. হুপিং কপ
  3. ডিফথেরিয়া
  4. রেবিস (Rabies)
ব্যাখ্যা
Live-attenuated vaccines:
কোন রোগের 'লাইভ ভ্যাকসিন' বলতে, যে জীবাণুটি উক্ত রোগের কারণ, সেই জীবাণুরটিরই একটি দুর্বল (বা ক্ষুদ্র) ফর্ম ব্যবহার করে।
এই ভ্যাকসিনগুলি প্রাকৃতিক সংক্রমণের মতো এতটাই অনুরূপ যে তারা উল্টো প্রতিরোধে সহায়তা করে এবং একটি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী প্রতিরোধ ক্ষমতা তৈরি করে।
লাইভ ভ্যাকসিনের মাত্র 1 বা 2 ডোজ একটি জীবাণু এবং এটির সৃষ্ট রোগের বিরুদ্ধে আজীবন সুরক্ষা দিতে পারে।

লাইভ ভ্যাকসিনগুলি এই রোগগুলোর বিরুদ্ধে সুরক্ষার জন্য ব্যবহৃত হয়:
- হাম, গলা, রুবেলা (এমএমআর সম্মিলিত ভ্যাকসিন)
- রোটাভাইরাস
- ক্ষুদ্রপৃষ্ঠের বহিরাগত লিঙ্ক: আপনি ভ্যাকসিনস.gov রেখে একটি অ-ফেডারেল ওয়েবসাইটে প্রবেশ করছেন। সম্পূর্ণ অস্বীকৃতি দেখুন।
- জল বসন্ত
- হলুদ জ্বর

Source: U.S. Department of Health & Human Services
৪৯.
পর-পরাগায়নের সুবিধা কোনটি?
  1. প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয়
  2. পরাগরেণুর অপচয় কম হয়
  3. বীজের অঙ্কুরোদগমের হার বৃদ্ধি পায়
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
পর-পরাগায়ন : একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে পর-পরাগায়ন বলে।
শিমুল, পেঁপে ইত্যাদি গাছের ফুলে পর-পরাগায়ন হতে দেখা যায়।
পর-পরাগায়নের ফলে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়,
বীজের অঙ্কুরোদগমের হার বৃদ্ধি পায়,
বীজ অধিক জীবনীশক্তিসম্পন্ন হয় এবং নতুন প্রজাতির সৃষ্টি হয়।

দুটি ভিন্ন গুণসম্পন্ন গাছের মধ্যে পরাগায়ন ঘটে, তাই এর ফলে যে বীজ উৎপন্ন হয় তা নতুন গুণসম্পন্ন হয়।
এ বীজ থেকে যে গাছ জন্মায় তাও নতুন গুণসম্পন্ন হয়।
এ কারণে এ সব গাছের নতুন ভ্যারাইটির সৃষ্টি হয়।
তবে এটি বাহক নির্ভর প্রক্রিয়া হওয়ায় পরাগায়নের নিশ্চয়তা থাকে না, এতে প্রচুর পরাগরেণুর অপচয় ঘটে।

সূত্রঃ জীববিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০.
'বেকরেল' নিচের কোনটির একক?
  1. এক্সরে
  2. দীপন ক্ষমতা
  3. তেজস্ক্রিয়তা
  4. লেন্সের ক্ষমতা
ব্যাখ্যা
তেজস্ক্রিয়তা পরিমাপ করার জন্য যে একক ধরা হয় তাকে বলা হয় বেকেরেল।
- তেজস্ক্রিয়তা হলো যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা ৮২ এর বেশি, তাদের নিউক্লিয়াস দ্রুত গতির নিউটন দ্বারা আঘাত করলে নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে উচ্চ ভেদন সম্পূর্ণ বিকিরণ নির্গত হওয়ার ঘটনা।
- ফরাসি বিজ্ঞানী অঁতোয়ান অঁরি বেকেরেল ১৮৯৬ সালে এক্সরে নিয়ে গবেষণা করার সময় এমন একটি স্বতঃস্ফূর্ত প্রাকৃতিক ঘটনা আবিষ্কার করে ফেলেন যা সারা বিশ্বের বিজ্ঞান জগতে দারুণ আলোড়ন সৃষ্টি করে।
- তিনি দেখতে পান যে, ইউরেনিয়াম ধাতুর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে অবিরত বিশেষ ভেদন শক্তি সম্পন্ন রশ্মি বা বিকিরণ নির্গত হয়।
- তার নামানুসারে এই রশ্মির নাম দেওয়া হয় বেকারেল রশ্মি।
- ভারী মৌলিক পদার্থের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে অবিরত আলফা, বিটা ও গামা রশ্মি নির্গমনের প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা (Radioactivity) বলে।

উৎস: Britannica.com
৫১.
নিচের কোনটিতে স্থির তড়িৎ এর ব্যবহার হয়?
  1. স্প্রের সাহায্যে কোন বস্তু রং করতে
  2. ক্যামেরায়
  3. ফটোকপি মেশিনে
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
কল কারখানা থেকে নির্গত কালো ধোয়ার কারণে বায়ুদূষণ মুক্ত করা, ছোট বা অসম আকৃতির বস্তুকে স্প্রের সাহায্যে রং করা, উচ্চ বিভব সৃষ্টি করা ইত্যাদির জন্য আমরা স্থির তড়িৎ ব্যবহার করে থাকি।
ফটোকপি মেশিনে স্থির তড়িৎ ব্যবহার করা হয়।

এমনকি বর্তমানে যে সব মুভি ক্যামেরা এবং স্থির ক্যামেরা ব্যবহার করা হয় সেগুলোও পরিচালনার জন্য স্থির তড়িৎ ব্যবহার করা হয়।

সূত্রঃ পদার্থবিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২.
খাদ্যের যেসব জৈব অথবা অজৈব উপাদান জীবের জীবনীশক্তির যোগান দেয়, তাদের একসঙ্গে কী বলে?
  1. পুষ্টি
  2. পরিপোষক
  3. মুখ্য উপাদান
  4. ভিটামিন
ব্যাখ্যা
পুষ্টি হলো পরিবেশ থেকে প্রয়ােজনীয় খাদ্যবস্তু আহরণ করে খাদ্যবস্তুকে পরিপাক ও শোষণ করা এবং আত্তীকরণ দ্বারা দেহের শক্তির চাহিদা পুরণ, রোগ প্রতিরোধ, বৃদ্ধি ও ক্ষয়পূরণ করা। পুষ্টির ইংরেজি প্রতিশব্দ Nutrition.
অপরদিকে খাদ্যের যেসব জৈব অথবা অজৈব উপাদান জীবের জীবনীশক্তির যোগান দেয়, তাদের একসঙ্গে পরিপোষক বা নিউট্রিয়েন্টস বলে৷
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৫৩.
নিচের কোনটি ভাইরাসের গঠন উপাদান?
  1. লিপিড
  2. প্রোটিন
  3. ফ্লাজেলা
  4. পলিস্যাকারাইড
ব্যাখ্যা
ভাইরাসের গঠনঃ
বিভিন্ন প্রকার ভাইরাসের গঠন বিভিন্ন প্রকার হয়ে থাকে। সাধারণ ভাবে ভাইরাসের গঠন নিম্নরূপ-
প্রতিটি ভাইরাস প্রধানত দুটি অংশে বিভক্ত। যথা-প্রোটিন আবরণ তথা ক্যাপসিড ও নিউক্লিক এসিড।
ক্যাপসিড (Capsid):
অপেক্ষাকৃত জটিল ভাইরাসে নিউক্লিক এসিডের বাইরে একে ঘিরে অবস্থিত প্রোটিন আবরণটি হলো ক্যাপসিড। এ প্রোটিন আবরণটি অসংখ্য প্রোটিন অণু দ্বারা গঠিত। ক্যাপসিড আবরণের এক একটি প্রোটিন অণুকে ক্যাপসোমিয়ার (capsomere) বলে। এ ক্যাপসোমিয়ার অণুসমূহ নির্দিষ্ট ভাইরাস নির্দিষ্ট ধরণের। কোনো কোনো প্রাণি ভাইরাসের ক্যাপসিডের বাহিরে একটি লিপোপ্রোটিনের স্তর থাকে এবং এর একককে পেপলোমার (pelpomer) বলে। এ ধরনের ভাইরাসকে লিপোভাইরাস (lipovirus) বলে।
নিউক্লিক এসিড (Nucleic Acid):
প্রতিটি ভাইরাস দেহের কেন্দ্রে অবস্থান করে নিউক্লিক এসিড। নিউক্লিক এসিড ভাইরাসের বংশগতি নির্ধারক পদার্থ। নিউক্লিক এসিড দু'ধরনের তথা- DNA (ডি অক্সি-রাইবো নিউক্লিক এসিড) ও RNA (রাইবো নিউক্লিক এসিড)।

উৎসঃ নবম-দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বই (উন্মুক্ত)।
৫৪.
বাংলাদেশে মা ও শিশুর কল্যাণ ও উন্নয়নে কাজ করে -
  1. UNFPA
  2. UNESCO
  3. UNICEF
  4. UNHCR
ব্যাখ্যা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের ত্রাণ সাহায্য প্রদানের লক্ষ্যে ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয় ইউনিসেফ।
- ১৯৫০ সালের পর থেকে এটি বিশ্বের স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের শিশুদের কল্যাণ ও উন্নয়নে কাজ করে আসছে।
- ইউনিসেফের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- ১৯৬৫ সালে ইউনিসেফ শান্তির জন্য নোবেল পুরস্কার পায়।
- ১৯৫১ সালে ঢাকায় ইউনিসেফের অফিস প্রতিষ্ঠিত হলেও ১৯৭৭সাল থেকে ইউনিসেফ নিয়মিতভাবে এ দেশের মা ও শিশুর উন্নয়নে কাজ করছে।

উৎসঃ ইউনিসেফের ওয়েবসাইট।
৫৫.
উত্তম জারক পদার্থ হচ্ছে -
  1. O3
  2. H2
  3. H2O
  4. Na
ব্যাখ্যা
- জারণ হলো এক প্রকারের বিক্রিয়া যাতে কোনো রাসায়নিক সত্তা (অণু, পরমাণু, মূলক বা আয়ন) ইলেকট্রন প্রদান করে।
- জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে যে সত্তা তাকে বিজারক ও যার দ্বারা জারণ সংঘটিত হয় তাকে জারক বলে।
- যে পদার্থটির জারণ ঘটে, তা জারিত হয়েছে বলা হয়।
জারক মনে রাখার উপায়:- সকল পারঅক্সাইড,অক্সি এসিড, ক্যাটায়ন, ইক্ লবণ, অক্সিজেন, ওজোন গ্যাস, হ্যালোজেন ও রাজঅম্ল জারক।
FeSO4 বাদে অক্সিজেনেরর প্রাচুর্য আছে এমন সকল যৌগ জারক।
বিজারক মনে রাখার উপায়:- সকল আস্ লবণ, ধাতু, C ও CO ও হাইড্রোজেন বিজারক।
তাছাড়া H2O2, SO2 , O3 তিনটি পদার্থে জারক, বিজারক দুইটা ধর্মই আছে।
O3 হচ্ছে উত্তম জারক পদার্থ। 

উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর রসায়ন (২য় পত্র) বোর্ড বই ও মাধ্যমিক রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৫৬.
pH স্কেলে সবচেয়ে শক্তিশালী এসিডের pH এর মান -
  1. 0
  2. 1
  3. 7
  4. 14
ব্যাখ্যা
- pH এর মান ০ থেকে ১৪ পর্যন্ত বিবেচনা করা হয়।
- নিরপেক্ষ কোনো দ্রবণের pH এর মান ৭।
- এসিড দ্রবণে pH এর মান ৭ এর চেয়ে কম হয় এবং ক্ষারের দ্রবণে pH এর মান ৭ এর চেয়ে বেশি হয়।
- pH স্কেলে সবচেয়ে শক্তিশালী এসিডের pH এর মান ০ এবং সবচেয়ে শক্তিশালী ক্ষারের pH এর মান ১৪।

[সূত্রঃ রসায়নবিজ্ঞান নবম-দশম শ্রেণি]
৫৭.
পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী ব্ল্যাকহোল ইউনিকর্ন কত আলোকবর্ষ দূরে অবস্থিত?
  1. ১৫০০
  2. ১৬০০
  3. ১৭০০
  4. ১৮০০
ব্যাখ্যা
জ্যোতির্বিজ্ঞানীরা সম্প্রতি পৃথিবীর নিকটতম যে ব্ল্যাকহোল খুঁজে পেয়েছেন, তার নাম ইউনিকর্ণ।
এটি পৃথিবী থেকে মাত্র 1,500 আলোকবর্ষ দূরে অবস্থিত।
এটি সূর্যের চেয়ে তিনগুণ বেশি বিশাল।

উৎস: www.space.com
৫৮.
নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়?
  1. AVIRA
  2. Symantec
  3. ZoneAlarm
  4. CIH
ব্যাখ্যা
কতিপয় অ্যান্টিভাইরাস সফটওয়্যারঃ
Symantec,
• McAfee,
• AVG Anti-Virus,
AVIRA,
• AVAST Anti-Virus,
• TREND micro,
• ESET NOD32,
• Kaspersky Anti-Virus,
• Microsoft Security Essential,
ZoneAlarm Anti-Virus,
• Cobra Anti-Virus,
• Bitdefender,
• Norton Anti-Virus,
• Panda Anti-Virus,
• PC Tools Anti-Virus etc.

অপরদিকে, কতিপয় ভাইরাস হলোঃ
• AIDS,
• Bye Bye,
• Bad boy,
• Cindrella,
CIH
৫৯.
ডেটা আদান-প্রদানের জন্য হার্ডডিস্ককে মাদারবার্ডের সাথে যুক্ত করতে কোন ধরনের ইন্টারফেস ব্যবহৃত হয়?
  1. স্ক্যাজি (SCSI)
  2. সাস (SAS)
  3. সাটা (SATA)
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
হার্ডডিস্ক থেকে ডেটা আদান-প্রদানের জন্য হার্ডডিস্ককে মাদারবার্ডের সাথে যুক্ত করতে হয়। এজন্য আইডিই (IDE- Integrated Device Electronics) ইন্টারফেস এবং প্রয়ােজনে দ্রুত গতির স্কাজি (SCSI-Small Computer System Interface) ইন্টারফেস ব্যবহৃত হয়।
বর্তমানে সাটা (SATA-Serial Advanced Technology Attachment) এবং সাস (SAS-Serial Attached SCSI) ইন্টারফেসও ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে।

উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)
৬০.
নিচের কোন ডাটাবেজ ল্যাংগুয়েজ তথ্য খোজা ও তথ্য গণনায় ব্যবহৃত হয়?
  1. Query Language
  2. Data Manipulation Language
  3. Data Definition Language
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
ডেটাবেজ মানে হচ্ছে তথ্যভান্ডার। কম্পিউটার আবিষ্কারের আগ পর্যন্ত ফাইলের স্তুপে জমা থাকতো তথ্য, এখন তথ্য সংরক্ষণ করা হয় ডেটাবেজে।
কয়েকটি ডাটাবেজ ল্যাংগুয়েজঃ
- Data Definition Language - এটি এক ধরণের ডাটাবেজ ল্যাংগুয়েজ যেটি ডেটার প্রকার ও উহাদের মাঝে সম্পর্ক নির্ণয় করে।
- Data Manipulation Language - ইহা এক ধরণের ডাটাবেজ ল্যাংগুয়েজ যার সাহায্যে ডেটা হালনাগাদ হয়।
- Query Language - ইহা এমন এক ধরণের ল্যাংগুয়েজ যেটি তথ্য খোঁজা, তথ্য গণনায় ব্যবহৃত হয়।
QUEL, QBE, SQL ইত্যাদি ডাটাবেজ ল্যাংগুয়েজ।

উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
৬১.
16(8) = ?(2)
  1. ১১১০
  2. ১০১০
  3. ১০১১
  4. ১০০১
ব্যাখ্যা
অক্টাল থেকে বাইনারিঃ
অক্টাল সংখ্যার অঙ্কগুলাে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7 এবং এই প্রত্যেকটি সংখ্যাকে তিন বিট বাইনারি সংখ্যা হিসেবে প্রকাশ করা যায়।
Octal → Binary
0 → 000
1 → 001
2 → 010
3 → 011
4 → 100
5 → 101
6 → 110
7 → 111
এই রূপান্তরটি ব্যবহার করে যে কোনাে অক্টাল সংখ্যাকে তার জন্য প্রযােজ্য তিনটি বাইনারি সংখ্যা দিয়ে প্রকাশ করলেই পুরাে অক্টাল সংখ্যার বাইনারি রূপ বের হয়ে যাবে। যেমন:
(16)8 = (001 110)2 = (1110)2
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি(২০২১ সংস্করণ)
৬২.
নিচের কোনটিতে এম্বেডেড সিস্টেম ব্যবহৃত হয়?
  1. ATM
  2. থার্মোস্ট্যাট
  3. সেল ফোন
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
এম্বেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়।
- এম্বেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- তবে, আধুনিক এম্বেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রলার এর ব্যবহার হয়।
- সেল ফোন, এসি, প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেমস্‌, ATM প্রভৃতিতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়।
৬৩.
নিচের শব্দগুলোর মধ্যে তিনটি সমগোত্রীয়। কোনটি আলাদা?
  1. Crystal
  2. Transparent
  3. Opaque
  4. Pellucid
ব্যাখ্যা
Transparent এর সমার্থক শব্দ হচ্ছে Crystal, Pellucid
অর্থাৎ Crystal, Pellucid, Transparent এর প্রত্যেকটির অর্থ স্বচ্ছ 
 Opaque অর্থ অস্বচ্ছ
৬৪.
DA, HE, FC, S?, JG, OL সিরিজের প্রশ্নবোধক স্থানে কী বসবে?
  1. P
  2. Q
  3. R
  4. S
ব্যাখ্যা
বর্ণ গুলো উলটোদিক থেকে গণনা করে নিম্ন রূপে সাজাতে পারিঃ
DA = DCBA
HE = HGFE
FC = FEDC
S? = SRQP
JG = JIHG
OL = ONML
৬৫.
Milk is a __ food for the children.
  1. adequate
  2. some
  3. whole
  4. wholesome
ব্যাখ্যা
wholesome অর্থ উপকারী, স্বাস্থ্যকর
Adequate অর্থ পর্যাপ্ত
some অর্থ কিছু
Whole অর্থ সম্পূর্ণ
৬৬.
Dawn is to Day as Birth is to ......... এই বক্তব্যের শূন্যস্থানে কোন বিকল্পটি বসবে?
  1. Death
  2. Life
  3. End
  4. None of these
ব্যাখ্যা
Dawn is to Day as Birth is to Life
Dawn(ভোর) হচ্ছে Day(দিন) এর শুরু
Birth(জন্ম) হচ্ছে Life(জীবন) এর শুরু
৬৭.
একটি প্রতিষ্ঠানের ৪০% কর্মচারী সিনিয়র অফিসার, অবশিষ্টদের ৫০% অফিসার এবং অবশিষ্ট ৩০০ জন অফিস সহকারী। প্রতিষ্ঠানটিতে কতজন কর্মচারী আছে?
  1. ১০০০ জন
  2. ৪০০ জন
  3. ২০০ জন
  4. ১৮০ জন
ব্যাখ্যা
মনে করি, প্রতিষ্ঠানটিতে মোট কর্মচারী আছে y জন।

সিনিয়র অফিসার
= y এর ৪০%
= ৪০y/১০০ জন

অবশিষ্ট কর্মচারীর সংখ্যা
= y - ৪০y/১০০
= ৬০y/১০০ জন

অবশিষ্ট কর্মচারীর মধ্যে, 
অফিসারের সংখ্যা
= ৬০y/১০০ এর ৫০%
= ৩০y/১০০ জন

প্রশ্নানুসারে,
y - ৪০y/১০০ - ৩০y/১০০ = ৩০০
বা, (১০০y - ৪০y - ৩০y)/১০০ = ৩০০
বা, ৩০y/১০০ = ৩০০ 
বা,, ৩y/১০ = ৩০০
বা, y = ৩০০ × ১০/৩
∴ y = ১০০০
----------------------------
বিকল্প পদ্ধতিঃ
y - y এর ৪০% - (y - y এর ৪০%) এর ৫০% = ৩০০
বা, y - ৪০y/১০০ - ৩০y/১০০ = 300
বা, ৬০y/১০০ - ৩০y/১০০ = ৩০০
বা, ৩০y/১০০ = ৩০০
বা, y = ১০০০
৬৮.
ক, খ এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ-এর মা। চ ঘ এর কন্যা। সম্পর্কে চ ক-এর কি হয়?
  1. খালা
  2. দাদি
  3. ফুফু
  4. নানি
ব্যাখ্যা
ঘ হল খ, গ ও চ এর মা। ক খ এর পুত্র। তাহলে চ ক এর ফুফু হবে।
৬৯.
যদি ROSE কে 1234, CHAIR কে 56781 এবং PREACH কে 914756 লেখা হয়, তাহলে SEARCH কে কত লেখা হয়?
  1. 347156
  2. 347256
  3. 337156
  4. 347176
ব্যাখ্যা
R ⇒  1
O ⇒  2
S ⇒  3
E ⇒  4

C ⇒  5
H ⇒  6
A ⇒  7
I  ⇒ 8
R  ⇒ 1

P  ⇒ 9
R  ⇒ 1
E ⇒  4
A ⇒  7
C ⇒  5
H ⇒  6

SEARCH  ⇒ 347156
৭০.
প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 532
  2. 425
  3. 325
  4. 452
ব্যাখ্যা
১ম চিত্রে, ৬/২ = ৩; ৪/৪ = ১; ৯/৩ = ৩; ফলাফল = ৩১৩ যা মাঝখানে আছে
২য় চিত্রে, ১০/২ = ৫; ১২/৪ = ৩; ৬/৩ = ২; ফলাফল = ৫৩২ যা মাঝখানে আছে
৩য় চিত্রে, ৮/২ = ৪; ৮/৪ = ২; ১৫/৩ = ৫; ফলাফল = ৪২৫ যা মাঝখানে আছে
৭১.
মি জামাল উত্তর দিকে ২০ কিমি হাটার পর বাঁ দিকে মোড় নিয়ে আরো ৪০ কিমি গেলো। আবার বাঁ দিকে ঘুরে ২০ কিমি হাটলো। সর্বশেষ বাঁ দিকে পুনরায় ঘুরার পর ২০ কিমি হাটলে সে তার যাত্রা শুরুর স্থান থেকে কতটুকু দূরত্বে অবস্থান করছে?
  1. ২০ কিমি
  2. ২৫ কিমি
  3. ৩০কিমি
  4. ৩৫ কিমি
ব্যাখ্যা
অতিক্রান্ত দূরত্ব = ৪০ - ২০ = ২০ কিমি

৭২.
একটি চেইন 1, 2, 3, 4 নম্বর চাকা অতিক্রম করছে। নিচের চিত্রের 1 ও 2 নম্বর চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কোন চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে?
  1. 3
  2. 4
  3. 3 ও 4
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
চিত্রের 1 ও 2 নম্বর চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে 4 নং চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।
৭৩.
আয়নায় নিচের কোন শব্দের কোনো পরিবর্তন হবে না?
  1. bod
  2. dob
  3. TOT
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
TOT, bod, dob এদের কোনো পরিবর্তন হবে না।
৭৪.
'ইলামতি' উন্নত জাতের-
  1. কলা
  2. ধান
  3. বেগুন
  4. আম
ব্যাখ্যা

- নাবি জাতের অর্থাৎ মৌসুমের শেষ দিকের সুগন্ধি ও সুস্বাদু এক বিশেষ জাতের আমের সন্ধান মিলেছে চাঁপাইনবাবগঞ্জে।
- চাঁপাইনবাবগঞ্জের কল্যাণপুর হর্টিকালচার সেন্টার কৃষক নেত্রী ইলামিত্রের নাম অনুসারে এই আমের নামকরণ করে 'ইলামতি'।
- ২০১৩ সালে কৃষিবিদরা আর একটি নাবি জাতের আম উদ্ভাবন করেন যার নাম 'গৌড়মতি'।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।

৭৫.
বর্তমানে স্বীকৃতিপ্রাপ্ত বীরাঙ্গনার সংখ্যা-
  1. ৪১৭ জন
  2. ৪৩৮ জন
  3. ৪৫৩ জন
  4. ৪৭৬ জন
ব্যাখ্যা

- ১৯৭১ সালের পাক-হানাদার বাহিনীর হাতে নির্যাতিত আরো ২১জন বীরাঙ্গনাকে নারী মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়া হয়।
- ২৪ আগস্ট ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ স্বীকৃতি প্রদান করে গ্যাজেট প্রকাশ করে।
- এ পর্যন্ত নারী মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া মোট বীরাঙ্গণার সংখ্যা দাঁড়ায় ৪৩৮ জন।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।

৭৬.
পাট থেকে সবুজ চা উদ্ভাবন করেন-
  1. মোবারক আহমদ খান
  2. বজলুর রহমান
  3. ইসমাইল হোসেন খান
  4. মাকসুদুল আলম
ব্যাখ্যা

- পাট থেকে পলিথিন উদ্ভাবন করেন মোবারক আহমদ খান।
- পাট থেকে সবুজ চা উদ্ভাবন করেন ইসমাইল হোসেন খান।
- পাট ও ছত্রাকের জীবন রহস্য উদ্ভাবন করেন মাকসুদুল আলম।

৭৭.
বাংলাদেশ মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে-
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. চতুর্থ
  4. তৃতীয়
ব্যাখ্যা

• বাংলাদেশ যে ১৩ খাতে শীর্ষ তালিকায়:
- মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে তৃতীয়।
- বাংলাদেশ ধান উৎপাদনে বিশ্বে চতুর্থ।
- আম উৎপাদনে বিশ্বে সপ্তম।
- পাট উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়।
- প্রবাসী আয় অর্জনে বিশ্বে অষ্টম ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সপ্তম।
- বাংলাদেশ ইলিশ উৎপাদনে বিশ্বে প্রথম।
- কাঁঠাল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়।
- তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে তৃতীয়।
- আউটসোর্সিং এ বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ।
- সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয়।
- ছাগলের দুধ উৎপাদনে বিশ্বে দ্বিতীয়।
- আলু উৎপাদনে বিশ্বে সপ্তম।
- পেয়ারা উৎপাদনে বিশ্বে অষ্টম।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।

৭৮.
'এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসিনি' এর রচয়িতা-
  1. আবদুল গাফ্ফার চৌধুরী
  2. শামসুর রাহমান
  3. মাহবুব-উল-আলম চৌধুরী
  4. জহির রায়হান
ব্যাখ্যা

ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা 'এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি' এর রচয়িতা হলেন মাহবুব-উল-আলম চৌধুরী।

উৎসঃ বাংলাপিডিয়া।

৭৯.
মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন-
  1. সৈয়দ নজরুল ইসলাম
  2. এম. মনসুর আলী
  3. এ.এইচ.এম. কামরুজ্জামান
  4. তাজউদ্দীন আহমদ
ব্যাখ্যা

• ১৯৭১ সালের ১৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে মুজিবনগর সরকারের মন্ত্রিসভা শপথ গ্রহণ করে।
• এই সরকারের কাঠামো ছিল নিম্নরূপঃ
- রাষ্ট্রপতিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান;
- উপরাষ্ট্রপতিঃ সৈয়দ নজরুল ইসলাম;
- প্রধানমন্ত্রীঃ তাজউদ্দীন আহমদ;
- অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রীঃ এম মনসুর আলী;
- স্বরাষ্ট্র, কৃষি, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীঃ এ.এইচ.এম. কামরুজ্জামান;
- পররাষ্ট্র ও আইনমন্ত্রীঃ খন্দকার মোশতাক আহমেদ;
- প্রধান সেনাপতিঃ কর্নেল অবসরপ্রাপ্ত এম. এ. জি ওসমানী;
- চিফ অব স্টাফঃ কর্নেল (অব.) আব্দুর রব;
- ডেপুটি চিফ অব স্টাফ ও বিমান বাহিনীর প্রধানঃ গ্রুপ ক্যাপ্টেন এ. কে. খন্দকার।

উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

৮০.
'হামহাম' জলপ্রপাত অবস্থিত-
  1. বান্দরবানে
  2. খাগড়াছড়িতে
  3. কক্সবাজারে
  4. মৌলভীবাজারে
ব্যাখ্যা

- হামহাম ও মাধবকুণ্ড জলপ্রপাত মৌলভীবাজারে অবস্থিত।
- শৈলপ্রপাত জলপ্রপাত বান্দরবানে অবস্থিত।
- আলুটিলা পর্যটন কেন্দ্র খাগড়াছড়িতে অবস্থিত।
- রিছাং ঝর্না খাগড়াছড়িতে অবস্থিত।
- হিমছড়ি কক্সবাজারে অবস্থিত।

উৎসঃ সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েবসাইট।

৮১.
দেশের একমাত্র গভীর সমুদ্রবন্দর নির্মিত হতে যাচ্ছে-
  1. বাগেরহাট
  2. মাতারবাড়ী
  3. ভাসানচর
  4. পটুয়াখালী
ব্যাখ্যা

- দেশের একমাত্র গভীর সমুদ্রবন্দর নির্মিত হতে যাচ্ছে মহেশখালীর মাতারবাড়িতে।
- ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে এই সমুদ্র বন্দরটির নির্মাণ কাজ শেষ হবে।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।

৮২.
ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন-
  1. আবু সাঈদ চৌধুরী
  2. ফয়েজ আহমেদ
  3. মোয়াজ্জেম হোসেন
  4. মাহমুদ হাসান
ব্যাখ্যা

- বায়ান্নর ভাষা আন্দোলন চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন।
- তাঁর মেয়াদকাল ছিল ২২ অক্টোবর, ১৯৪৮ থেকে ০৮ নভেম্বর, ১৯৫৩ সাল পর্যন্ত।
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী।

উৎসঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট।

৮৩.
লোহার পরিমাণে জাহাজভাঙা শিল্পে বিশ্বে প্রথম-
  1. বাংলাদেশ
  2. ভারত
  3. পাকিস্তান
  4. চীন
ব্যাখ্যা

- ২০২০ সালে লোহার পরিমাণে জাহাজভাঙা শিল্পে বিশ্বের প্রথম দেশ বাংলাদেশ।
- চট্টগ্রামের সীতাকুন্ডে প্রথম জাহাজভাঙা শিল্পে কার্যক্রম শুরু হয় ১৯৬৪ সালে।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।

৮৪.
বর্তমানে চালু থাকা কমিউনিটি ক্লিনিক সংখ্যা-
  1. ১৩৮৮১টি
  2. ১৩৭৫১টি
  3. ১৪৭৮১টি
  4. ১৫৬৩১টি
ব্যাখ্যা

- বর্তমানে দেশে চালু কমিউনিটি ক্লিনিকের সংখ্যা ১৩,৮৮১টি।
- সারাদেশে সরকারের কমিউনিটি ক্লিনিক স্থাপনের পরিকল্পনা ১৪,৮৯০টি।
- এর মধ্যে স্থাপিত হয়েছে ১৪,৩৮৪টি।
(তথ্যসূত্র: বাজেট বক্তৃতা : ২০২১-২০২২ অর্থবছর : পৃষ্ঠা-৪৯)

৮৫.
'অকাস' (AUKUS) সামরিক জোটের সদস্য রাষ্ট্র-
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
ব্যাখ্যা

- অস্ট্রেলিয়া (A), যুক্তরাজ্য (UK) ও যুক্তরাষ্ট্র (US) এই তিনটি দেশের নামের আদ্যক্ষর দিয়ে গঠিত সামরিক জোট অকাস।
- ১৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে নতুন সামরিক জোটটি গঠিত হয়।
- এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে তাদের পরমাণু শক্তিচালিত সাবমেরিন প্রযুক্তি প্রদান করবে এবং এরই আওতায় অস্ট্রেলিয়ায় অ্যাডিলেড ডকইয়ার্ডে আটটি সাবমেরিন তৈরি করা হবে।
- এরপূর্বে ১৯৫৮ সালে কেবল যুক্তরাজ্যকে এই প্রযুক্তির প্রদান করেছিল যুক্তরাষ্ট্র।
- এছাড়াও এ চুক্তির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি সাইবার নিরাপত্তা ইত্যাদি বিষয়েও সহায়তা করা হবে।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।

৮৬.
আজারবাইজান-আর্মেনিয়া শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়-
  1. ৯ ডিসেম্বর ২০২০
  2. ৮ নভেম্বর ২০২০
  3. ৮ ডিসেম্বর ২০২০
  4. ৯ নভেম্বর ২০২০
ব্যাখ্যা

প্রতিবেশী দুই দেশ আজারবাইজান ও আর্মেনিয়া‌র মধ্যে দক্ষিণ ককেশাসের বিতর্কিত অঞ্চল নাগার্নো-কারাবাখ নিয়ে দ্বন্দ্ব অনেক পুরনো।
- বিবাদপূর্ণ নাগার্নো-কারাবাখের মালিকানা ঘিরে ২৭ সেপ্টেম্বর ২০২০ সালে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে আজারবাইজান ও আর্মেনিয়া।
- ৯ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
- এই অঞ্চলের প্রধান সম্পদ- দস্তা, কয়লা, স্বর্ণ, মার্বেল, চুনা পাথর ও প্রাকৃতিক ঝরণা।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।

৮৭.
'অগ্নি-৫' ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়-
  1. রাশিয়া
  2. চীন
  3. ভারত
  4. ফ্রান্স
ব্যাখ্যা

ভারত গত অক্টোবর, ২০২১ - এ 'অগ্নি-৫' নামে একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালায়।
- ক্ষেপনাস্ত্রটি ৫০০০ কি.মি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
- ক্ষেপণাস্ত্রটি সাবমেরিন-ভিত্তিক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সাথেই ভারতের পারমাণবিক প্রতিরোধের ভিত্তি।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার ও দৈনিক পত্রিকা রিপোর্ট।

৮৮.
'গ্রানাইট' কোন ধরনের শিলার উদাহরণ?
  1. পাললিক শিলা
  2. আগ্নেয় শিলা
  3. রূপান্তরিত শিলা
  4. স্তরীভূত শিলা
ব্যাখ্যা

- জন্মের প্রথমে পৃথিবী ছিলো একটি উত্তপ্ত গ্যাসপিণ্ড। এই গ্যাসপিণ্ড ক্রমান্বয়ে তাপ বিকিরণ করে তরল হয়। এর পর আবার তাপ বিকিরণ করে উপরিভাগ শীতল ও কঠিন আকার ধারণ করে। এভাবে গলিত অবস্থা থেকে ঘনীভূত বা কঠিন হয়ে যে শিলা গঠিত হয় তাকে বলে আগ্নেয় শিলা বলে।
- আগ্নেয় শিলা পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয় বলে তাকে প্রাথমিক শিলা ও অস্তরীভূত শিলা বলে।
- আগ্নেয় শিলায় কোন জীবাশ্ম নেই।
- গ্রানাইট, গ্যাব্রো, ডলোরাইট, ল্যাকোলিথ, ব্যাথোলিথ, ডাইক, সিল, ব্যাসল্ট, অ্যান্ডিসাইট ইত্যাদি আগ্নেয় শিলার উদাহরণ।
- পাললিক শিলার উদাহরণঃ চুনাপাথর, কয়লা, নুড়িপাথর, বেলেপাথর, পলিপাথর, কর্দমপাথর, চক, কোকিনা, লবণ, জিপসাম, ডায়াটম, ডোলোমাইট ইত্যাদি।
- আগ্নেয় শিলা ও পাললিক শিলা যখন প্রচণ্ড চাপ, উত্তাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে তখন তাকে রূপান্তরিত শিলা বলে।
- নিস, মার্বেল, স্লেট, গ্রাফাইট, কোয়ার্টাজাইট ইত্যাদি রূপান্তরিত শিলার উদাহরণ।
- চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল,
- বেলেপাথর রুপান্তরিত হয়ে কোয়ার্টাজাইট,
- কাদা ও শেল রূপান্তরিত হয়ে স্লেট,
- গ্রানাইট রূপান্তরিত হলে নিস।
- কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়।

উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

৮৯.
আফগানিস্তান কত সালে দক্ষিণ এশীয় দেশগুলোর জোট সার্কে যোগ দেয়?
  1. ২০০১
  2. ২০০৫
  3. ২০০৭
  4. ২০০৯
ব্যাখ্যা

সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক জোট।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের সদস্য ৮টি।
এগুলো হলো:
- ভারত,
- পাকিস্তান,
- বাংলাদেশ,
- শ্রীলংকা,
- নেপাল,
- ভুটান,
- মালদ্বীপ এবং
- আফগানিস্তান।
এর মধ্যে আফগানিস্তান সর্বশেষ সদস্য হিসেবে ২০০৭ সালে সার্কে যোগ দেয়।

(সূত্র: সার্ক ওয়েবসাইট।)

৯০.
‘সেন্দাই ফ্রেম ওয়ার্ক সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছিল-
  1. কোরিয়ায়
  2. কাতারে
  3. কানাডায়
  4. জাপানে
ব্যাখ্যা

২০১৫ সালের ১৪ থেকে ১৮ মার্চ জাপানের সেন্দাই শহরে অনুষ্ঠিত হয় জাতিসংঘের তৃতীয় দুর্যোগের ঝুঁকিহ্রাস বিষয়ক সম্মেলন।
এই সম্মেলনের শেষদিন দুর্যোগের ঝুঁকিহ্রাস সংক্রান্ত সেন্দাই ফ্রেমওয়ার্ক : ২০১৫-২০৩০ গৃহিত হয়।
এই ফ্রেমওয়ার্কে ২০৩০ সালের মধ্যে অর্জনের জন্যে সাতটি লক্ষ্য স্থির করা হয়।

(সূত্র: জাতিসংঘ দুর্যোগ ঝুঁকিহ্রাস কার্যালয়)

৯১.
বর্তমানে কোন দেশে প্রত্যক্ষ গণতন্ত্র বিদ্যমান রয়েছে?
  1. ফিনল্যান্ড
  2. সুইজারল্যান্ড
  3. যুক্তরাষ্ট্র
  4. আইসল্যান্ড
ব্যাখ্যা

- গণতন্ত্র আধুনিক যুগের সবচেয়ে জনপ্রিয় সরকার।
- গণতন্ত্রে রাষ্ট্রীয় ক্ষমতার উৎস জনগণ।
- গণতন্ত্র দুই প্রকার। যথা- একটি প্রত্যক্ষ গণতন্ত্র এবং অপরটি পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র।
- প্রত্যক্ষ গণতন্ত্রে নাগরিকগণ রাষ্ট্রীয় কার্যাবলীতে সরাসরি বা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে থাকে।
- প্রাচীন আমলে গ্রিসে এবং বর্তমানে সুইজারল্যান্ডে প্রত্যক্ষ গণতন্ত্র বিদ্যমান রয়েছে।