পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়23 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
গাণিতিক যুক্তি: টপিকসমূহ: পাটিগণিত: [বাস্তব সংখ্যা, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু, শতকরা] সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে ১২, ১৮, ২৪ এবং ৩৬ দ্বারা বিভাজ্য হবে? 
  1. ক) ৭৪
  2. খ) ৭২
  3. গ) ৭০
  4. ঘ) ৬৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে ১২, ১৮, ২৪ এবং ৩৬ দ্বারা বিভাজ্য হবে? 

সমাধান: 
লঘিষ্ঠ সংখ্যাটি হবে ১২, ১৮, ২৪ এবং ৩৬ ল.সা.গু থেকে ২ কম 
এখানে 
১২ = ২ × ২ ×৩
১৮ = ২ × ৩ × ৩
২৪ = ২ × ২ × ২ × ৩
৩৬ = ২ × ২ × ৩ × ৩
 ১২, ১৮, ২৪ এবং ৩৬ ল.সা.গু = ২ × ২ × ২  × ৩ × ৩ = ৭২

নির্ণেয় সংখ্যাটি = ৭২ - ২ = ৭০ 
.
কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়?
  1. ক) ২/৩
  2. খ) ৪/৫
  3. গ) ১/৮
  4. ঘ) ১৩/২০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়? 

সমাধান : 
২/৩ = ০.৬৭
৪/৫ =০.৮০
১/৮ =০.১২৫
১৩/২০ =০.৬৫ 
.
a ও b দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? 
  1. ক) a2
  2. খ) b2
  3. গ) a2 + 1
  4. ঘ) b2 + 2
ব্যাখ্যা
প্রশ্ন: a ও b দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? 

সমাধান: 
মনে করি, a ও b দুইটি ক্রমিক জোড় সংখ্যা হল 2 ও 4।
অপশন ক = a2 = 22 = 4 [যা জোড় সংখ্যা]
অপশন খ  = b2 = 42 = 16 [যা জোড় সংখ্যা]
অপশন গ  = a2 + 1 = 22 + 1= 5 [যা বিজোড় সংখ্যা]
অপশন ঘ  = b2 + 2 = 42 + 2= 18 [যা জোড় সংখ্যা]
.
দুটি সংখ্যার গ.সা.গু  ১২ এবং ল.সা.গু ৩৩৬, একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যাটি কত? 
  1. ক) ৭২
  2. খ) ৭৮
  3. গ) ৮০
  4. ঘ) ৮৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু  ১২ এবং ল.সা.গু ৩৩৬, একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যাটি কত? 

সমাধান: 
আমরা জানি
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু. × গ.সা.গু.
৪৮ × অপর সংখ্যা = ১২ × ৩৩৬
অপর সংখ্যা = (১২ × ৩৩৬)/৪৮
                    = ৮৪
.
জামাল সাহেব তাঁর বাবার সম্পত্তির ৭/১৮ অংশের মালিক । তিনি তাঁর সম্পত্তির ৫/৬ অংশ তিন সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন । প্রত্যেক সন্তানের সম্পত্তির কত?  
  1. ক) ৩৭/৩২৮ অংশ 
  2. খ) ৩৫/৩২৪ অংশ 
  3. গ) ৩৫/১০৮ অংশ 
  4. ঘ) ১৭/১০৮ অংশ 
ব্যাখ্যা
প্রশ্ন: জামাল সাহেব তাঁর বাবার সম্পত্তির ৭/১৮ অংশের মালিক । তিনি তাঁর সম্পত্তির ৫/৬ অংশ তিন সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন । প্রত্যেক সন্তানের সম্পত্তির কত?  

সমাধান:
মনেকরি
জামাল সাহেবের বাবার সম্পত্তি = ১ অংশ 

জামাল সাহেবের  সম্পত্তি = ১ এর ৭/১৮
                                       = ৭/১৮ অংশ 
তিন সন্তানকে দিলেন = (৭/১৮ এর ৫/৬) অংশ 
                                  = ৩৫/১০৮

প্রত্যেক সন্তানের সম্পত্তির পরিমাণ = (৩৫/১০৮) ÷ ৩ অংশ 
                                                      = ৩৫/৩২৪  অংশ
.
- ২ থেকে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে? 
  1. ক) - ২
  2. খ) ২
  3. গ) ৪
  4. ঘ) ১
ব্যাখ্যা
প্রশ্ন: - ২ থেকে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে? 

সমাধান: 
ধরি
সংখ্যাটি ক 
প্রশ্নমতে,
- ২ - ক = ০
- ২ = ক 
ক = - ২
.
১/৪, ৩/১৬, ৯/২০ এর ল.সা.গু কত?
  1. ক) ১/২০
  2. খ) ৯/৪
  3. গ) ১/৮০
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ১/৪, ৩/১৬, ৯/২০ এর ল.সা.গু কত? 

সমাধান: 
ভগ্নাংশগুলোর লব ১, ৩, ৯ এর ল.সা.গু. = ৯
ভগ্নাংশগুলোর হর ৪, ১৬, ২০ এর গ.সা.গু. = ৪ 

নির্ণেয় ল.সা.গু = ৯/৪
.
৫৪ কোন সংখ্যার ৬০% ? 
  1. ক) ৮৫
  2. খ) ৯০
  3. গ) ৯৫
  4. ঘ) ১২০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫৪ কোন সংখ্যার ৬০% ? 

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক 

প্রশ্নমতে,
ক এর ৬০% = ৫৪
৬০ক/১০০ = ৫৪ 
৩ক/৫ = ৫৪ 
৩ক = ৫৪ × ৫
ক = (৫৪ × ৫)/৩
ক = ৯০
.
একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত ৩ : ২। লব থেকে ৬ বাদ দিলে যে ভগ্নাংশ পাওয়া যায়, সেটি মূল ভগ্নাংশের ২/৩ গুণ হয়। ভগ্নাংশটির হর কত? 
  1. ক) ২৭
  2. খ) ১৮
  3. গ) ২৪
  4. ঘ) ১২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত ৩ : ২। লব থেকে ৬ বাদ দিলে যে ভগ্নাংশ পাওয়া যায়, সেটি মূল ভগ্নাংশের ২/৩ গুণ হয়।  ভগ্নাংশটির হর কত? 

সমাধান: 
মনেকরি,
ভগ্নাংশটির লব= ২ক 
ভগ্নাংশটির হর= ৩ক 

প্রশ্নমতে 
(২ক - ৬)/৩ক = (২ক/৩ক) × (২/৩)
বা, (২ক - ৬)/৩ক = ৪/৯
বা, ১৮ক - ৫৪ = ১২ক 
বা, ১৮ক - ১২ক = ৫৪
বা, ৬ক = ৫৪
    ক = ৯

ভগ্নাংশটির হর = ৩ × ৯ = ২৭
১০.
৯৬ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে?
  1. ক) ৯টি
  2. খ) ১০টি
  3. গ) ১১টি
  4. ঘ) ১২টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৯৬ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে?

সমাধান: 
নিয়ম-১ঃ
৯৬ = ২ × ২ × ২ × ২ × ২ × ৩  = ২ × ৩
৯৬ সংখ্যাটির ভাজক = (৫ + ১) × (১ + ১) = ১২টি 

নিয়ম-২ঃ
৯৬ = ১ × ৯৬
      = ২ × ৪৮
      = ৩ × ৩২
      = ৪ × ২৪
      = ৬ × ১৬
      = ৮ × ১২

৯৬ সংখ্যাটির ভাজক = ১, ২, ৩, ৪, ৬, ৮, ১২, ১৬, ২৪, ৩২, ৪৮, ৯৬
                                 = ১২ টি।
১১.
কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮৫% গণিতে এবং ৭০% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো?
  1. ক) ৮%
  2. খ) ৬%
  3. গ) ৫%
  4. ঘ) ১০%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮৫% গণিতে এবং ৭০% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো?

সমাধান: 
গণিতে পাশ করেছে = = ৮৫%
শুধু গণিতে পাশ করেছে = (৮৫ - ৬০)% = ২৫%
বাংলায় পাশ করেছে = ৭০%
শুধু বাংলায় পাশ করেছে = (৭০ - ৬০)% = ১০%
এক এবং উভয় বিষয়ে পাশ করেছে = (২৫ + ১০ + ৬০)% = ৯৫%

∴ উভয় বিষয়ে ফেল করেছে = (১০০ - ৯৫)% = ৫%
১২.
৯ দিয়ে বিভাজ্য ৩ অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক ৩ এবং তৃতীয় অঙ্ক ৮ হলে, মধ্যম অঙ্কটি কত?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৯ দিয়ে বিভাজ্য ৩ অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক ৩ এবং তৃতীয় অঙ্ক ৮ হলে, মধ্যম অঙ্কটি কত? 

সমাধান: 
কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল ৩ দ্বারা বিভাজ্য হলে, ঐ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে।  
কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল ৯ দ্বারা বিভাজ্য হলে, ঐ সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে।  
৯ দ্বারা বিভাজ্য সংখ্যাটি অবশ্যই ৩ দ্বারা বিভাজ্য হবে।  

এখন,
৩ + ৫ + ৮ = ১৬, যা ৩ দ্বারা বিভাজ্য নয়
৩ + ৬ + ৮ = ১৭, যা ৩ দ্বারা বিভাজ্য নয় 
৩ + ৭ + ৮ = ১৮, যা ৩ দ্বারা বিভাজ্য 
৩ + ৮ + ৮ = ১৯, যা ৩ দ্বারা বিভাজ্য নয়
১৩.
৬টি ১০ টাকায় কিনে ১০টি ১৮ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়?
  1. ক) ৮% লাভ
  2. খ) ৬% ক্ষতি
  3. গ) ১০% ক্ষতি
  4. ঘ) ১০% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: ৬টি ১০ টাকায় কিনে ১০টি ১৮ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়?

সমাধান: 
৬টি পণ্যের ক্রয়মূল্য ১০ টাকা
∴ ১ টি পণ্যের ক্রয়মূল্য ১০/৬ টাকা
                                 = ৫/৩ টাকা
আবার,
১০টি পণ্যের বিক্রয় মূল্য ১৮ টাকা
∴ ১ টি পণ্যের বিক্রয়মূল্য ১৮/১০ টাকা
                                      = ৯/৫

∴ লাভ = (৯/৫) - (৫/৩)
            = (২৭ - ২৫)/১৫
             = ২/১৫

৫/৩ টাকায় লাভ হয় ২/১৫ টাকা
∴ ১ টাকায় লাভ হয় (২ × ৩)/(১৫ × ৫) টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (২ × ৩ × ১০০)/(১৫ × ৫) টাকা
                              = ৮ টাকা
১৪.
কোনো সংখ্যার ৪০% থেকে ৪০ বিয়োগ করলে বিয়োগফল ৪০ হলে, সংখ্যাটি কত? 
  1. ক) ২০০
  2. খ) ১০০
  3. গ) ১৮০
  4. ঘ) ১৬০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার ৪০% থেকে ৪০ বিয়োগ করলে বিয়োগফল ৪০ হলে, সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি
সংখ্যাটি ক 
প্রশ্নমতে,
ক  এর ৪০/১০০ - ৪০ = ৪০
বা, ৪০ক /১০০ = ৮০
বা, ২ক/৫ = ৮০
বা,২ক = ৮০ × ৫
বা, ক = (৮০ × ৫)/২
∴ ক  = ২০০
১৫.
নিচের কোনটি অমূলদ সংখ্যা নয়?
  1. ক) √10
  2. খ) √16
  3. গ) √5
  4. ঘ) √7
ব্যাখ্যা
অমূলদ সংখ্যা (Irrational Number):
যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন √2,√3,√5, √10
১৬.
একটি বাঁশের ২/৫ অংশ লাল, ১/৪ অংশ কালো ও ১/৩ অংশ সবুজ কাগজে আবৃত। অবশিষ্ট অংশ ৫ মিটার হলে বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত?  
  1. ক) ২৮০ মিটার
  2. খ) ৩৬০ মিটার
  3. গ) ৩২০ মিটার
  4. ঘ) ৩০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাঁশের ২/৫ অংশ লাল, ১/৪ অংশ কালো ও ১/৩ অংশ সবুজ কাগজে আবৃত। অবশিষ্ট অংশ ৫ মিটার হলে বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত?  

সমাধান:
রং দ্বারা বাঁশটির আবৃত অংশ = (২/৫) + (১/৪) + (১/৩) অংশ
= (২৪ + ১৫ + ২০)/৬০ অংশ
= ৫৯/৬০ অংশ।

অবশিষ্ট অংশ = {১ - (৫৯/৬০)} মিটার 
                      = (৬০ - ৫৯)/৬০ মিটার 
                      = ১/৬০ মিটার 
প্রশ্নমতে,
 ১/৬০ অংশ = ৫ মিটার
বা, ১ বা (সম্পূর্ণ) অংশ  = ৫ × ৬০ = ৩০০ মিটার।
১৭.
একটি বই ১৫% কমিশনের বিক্রয় করা হয়। বইটির প্রকৃত বিক্রয়মূল্য ১৪০ টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে?
  1. ক) ১০২ টাকা
  2. খ) ১১৯ টাকা
  3. গ) ১২০ টাকা
  4. ঘ) ১৩২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ১৫% কমিশনের বিক্রয় করা হয়। বইটির প্রকৃত বিক্রয়মূল্য ১৪০ টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে? 

সমাধান: 
১৫% কমিশনে

প্রকৃত বিক্রয় মূল্য ১০০ টাকা হলে ক্রয় করা যাবে ৮৫ টাকা 
প্রকৃত বিক্রয় মূল্য ১ টাকা হলে ক্রয় করা যাবে ৮৫/১০০ টাকা 
প্রকৃত বিক্রয় মূল্য ১৪০ টাকা হলে ক্রয় করা যাবে (৮৫ × ১৪০)/১০০ টাকা 
                                                                                = ১১৯ টাকা
১৮.
একটি ঝুড়িতে ১৫৯ টি আম, ২২৭ টি জাম এবং ৪০১টি লিচু আছে। সর্বাধিক কত জন বালকের মধ্যে ফলগুলো সমান ভাবে ভাগ করে দিলে ৩টি আম, ৬ টি জাম ও ১১ টি লিচু অবশিষ্ট থাকবে?
  1. ক) ১৩
  2. খ) ১৪
  3. গ) ১৫
  4. ঘ) ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঝুড়িতে ১৫৯ টি আম, ২২৭ টি জাম এবং ৪০১টি লিচু আছে সর্বাধিক কত জন বালকের মধ্যে ফলগুলো সমান ভাবে ভাগ করে দিলে ৩টি আম, ৬ টি জাম ও ১১ টি লিচু অবশিষ্ট থাকবে?

সমাধান: 
এখানে,
১৫৯ - ৩ = ১৫৬
২২৭ - ৬ = ২২১
৪০১ - ১১ = ৩৯০
নির্ণেয় বালকের সংখ্যা হবে ১৫৬, ২২১ ও ৩৯০ এর গ.সা.গু 

অতএব ১৫৬, ২২১ ও ৩৯০ এর গ.সা.গু =১৩ 
নির্ণেয় বালকের সংখ্যা ১৩