পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন: টপিকসমূহ: 1) Definition of Values Education and Good Governance; 2) Relation between Values Education and Good Governance; 3) General Perception of Values Education and Good Governance; 4) Importance of Values Education and Good Governance in the life of an individual as a citizen as well as in the making of society and national ideals; উৎস: অষ্টম, মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শ্রেণির পৌরনীতি বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], জাতিসংঘসহ সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
'Governance : Sound Development Management' শীর্ষক রিপাের্ট প্রকাশ করে কোন সংস্থা?
  1. ক) World Bank
  2. খ) IMF
  3. গ) UNDP
  4. ঘ) ADB
ব্যাখ্যা
• ১৯৯৫ সালে Asian Development Bank (ADB) 'Governance : Sound Development Management' শীর্ষক রিপাের্টে ‘সুশাসন সম্পর্কে আলােচনা করে।
• ১৯৯৭ সালে UNDP  'Governance for Sustainable Human Development' এই নামে তাদের একটি পলিসিতে সুশাসনের সংজ্ঞা প্রদান ও এর বৈশিষ্ট্য উল্লেখ করে।
• বিশ্বব্যাংক (১৯৯৪) ''Governance : The World Bank Experience'' বা ‘শাসন: বিশ্বব্যাংকের অভিজ্ঞতা’ শীর্ষক এক রিপোর্টে সুশাসনকে সরকারি খাতের ব্যবস্থাপনা, জবাবদিহিতা, উন্নয়নের জন্য আইনী কাঠামো, স্বচ্ছতা ও তথ্য এ চারটি কার্যক্রম দ্বারা ব্যাখ্যা করা হয়।  
• ১৯৯২ সালে বিশ্বব্যাংক ‘Governance and Development' শীর্ষক রিপাের্টে সুশাসনের সংজ্ঞা নির্ধারণ করে।

তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
.
কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত?
  1. নৈতিক মূল্যবোধ
  2. গণতান্ত্রিক মূল্যবোধ
  3. ইতিবাচক মূল্যবোধ
  4. সামাজিক মূল্যবোধ
ব্যাখ্যা
গণতান্ত্রিক মূল্যবোধ:
- একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেসব চিন্তাভাবনা, লক্ষ্য উদ্দেশ্য ও সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার-ব্যবহার ও দৈনন্দিন কর্মকান্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলে।
- একটি গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকদের অন্যের মতামত ও মনোভাবকে শ্রদ্ধা জানাতে হয়। 
- গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রের নাগরিককে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ, গোষ্ঠিস্বার্থ ও দলীয় স্বার্থকে বিসর্জন দিতে হয়।
- গণতান্ত্রিক রাষ্ট্রের মানুষকে পারস্পরিক সখে-দঃখে একে অপরের পাশে দাঁড়াতে হয়। গণতান্ত্রিক মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (একাদশ-দ্বাদশ শ্রেণি), মো: মোজাম্মেল হয়।
.
সততা ও ন্যায়পরায়ণতা কোন ধরনের মূল্যবোধ?
  1. ক) রাজনৈতিক মূল্যবোধ
  2. খ) নৈতিক মূল্যবোধ
  3. গ) সামাজিক মূল্যবোধ
  4. ঘ) আধ্যাত্নিক মূল্যবোধ
ব্যাখ্যা
• সামাজিক মূল্যবোধ (Social Value) বলতে সমাজে প্রচলিত রীতিনীতি, ধ্যানধারণা, বিশ্বাস, লক্ষ্য, উদ্দেশ্য, সংস্থা ইত্যাদির সমষ্টিকে বোঝায়, যা পরোক্ষভাবে মানুষের আচার-আচরণ ও কার্যাবলি নিয়ন্ত্রণ করে।

• সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য

 বড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শন,ছোটদের প্রতি স্নেহ ভালোবাসা, সততা ও ন্যায়পরায়ণতা ইত্যাদিই সামাজিক মূল্যবোধগুলোর বৈশিষ্ট্য।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
সরকারি অফিস-আদালতে ও কর্মকর্তা-কর্মচারি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ডিজিটাল রূপ --
  1. ক) G2C (Government to Citizens)
  2. খ) G2B (Government to Business)
  3. গ) G2E (Government to employees)
  4. ঘ) G2G (Government to Government)  
ব্যাখ্যা
• ই-গভর্নেন্স অর্থ হলো তথ্যপ্রযুক্তিনির্ভর শাসন। অর্থাৎ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সরকারি সেবা সমাজের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে আধুনিকতম পদ্ধতিকে ই-গভর্নেন্স বা তথ্যপ্রযুক্তি নির্ভর শাসন বলে।
• ই-গর্ভনেন্স হলো (e-governance) সুশাসন প্রতিষ্ঠার জন্য আধুনিকতম একটি উদ্যোগ।

• ই-গভর্নেন্স  সাধারণত ৪ প্রকার ।যথা: 
G2C (Government to Citizens)
G2B (Government to Business)
G2E (Government to employees)
G2G (Government to Government)
 
• সরকার থেকে সরকার G2G (Government to Government)
ই-গভর্নেন্স সরকার থেকে সরকার G2G (Government to Government)হলো এক সরকারি সংস্থা, বিভাগ, কর্ত পক্ষের সাথে অন্যান্য সরকারি সংস্থা, বিভাগ এবং কর্তপক্ষের মধ্যে অনলাইনভিত্তিক মিথস্ক্রিয়া।

• সুতরাং সরকারি অফিস-আদালতে ও কর্মকর্তা-কর্মচারি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ডিজিটাল রূপ হলো -- সরকার থেকে সরকার G2G (Government to Government)।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।