১.
'বাস্তবিকই আজ আমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন।' - বাক্যে 'বাস্তবিকই' কী রূপে ব্যবহার হয়েছে?
সঠিক উত্তর: ক
বাক্যের বিশেষণ
উত্তর
সঠিক উত্তর: ক
বাক্যের বিশেষণ
ব্যাখ্যা
বাক্যের বিশেষণ:
- যে বিশেষণ পদ একটি সম্পূর্ণ বাক্যকে বিশেষিত করতে পারে, তখন তাকে বাক্যের বিশেষণ বলে।
যেমন:
- দুর্ভাগ্যক্রমে দেশ আবার নানা সমস্যাজালে আবদ্ধ হয়ে পড়েছে।
- বাস্তবিকই আজ আমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন।
অন্যদিকে,
অব্যয়ের বিশেষণ:
- যে ভাব বিশেষণ অব্যয় পদ অথবা অব্যয় পদের অর্থকে বিশেষিত করে, তাকে অব্যয়ের বিশেষণ বলে।
যেমন:
- ধিক্ তারে, শত ধিক্ নির্লজ্জ যে জন।
ক্রিয়া বিশেষণ:
- যে পদ ক্রিয়া সংঘটনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে, তাকে ক্রিয়া বিশেষণ বলে।
যেমন:
ক্রিয়া সংঘটনের ভাব: ধীরে ধীরে বায়ু বয়।
ক্রিয়া সংঘটনের কাল: পরে একবার এসো।
বিশেষণীয় বিশেষণ:
- যে পদ নাম বিশেষণ বা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে, তাকে বিশেষণীয় বিশেষণ বলে।
যথা:
ক. নাম বিশেষণের বিশেষণ: এ ব্যাপারে সে অতিশয় দুঃখিত। সামান্য একটু দুধ দাও।
খ. ক্রিয়া-বিশেষণের বিশেষণ: রকেট অতি দ্রুত চলে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।