উত্তর
ব্যাখ্যা
Management শব্দটি ইতালীয়/ল্যাটিন শব্দ Maneggiare থেকে এসেছে, যার অর্থ হলো “to train up the horses” যার মানে হলো অশ্বকে প্রশিক্ষিত করে তোলা বা পরিচালনার উপযোগী করে তোলা।
৪৯তম বিসিএস ⎯ ব্যবস্থাপনা [৭৩১] · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন
Management শব্দটি ইতালীয়/ল্যাটিন শব্দ Maneggiare থেকে এসেছে, যার অর্থ হলো “to train up the horses” যার মানে হলো অশ্বকে প্রশিক্ষিত করে তোলা বা পরিচালনার উপযোগী করে তোলা।
খ্রিষ্টপূর্ব প্রায় 400 সালে সক্রেটিস প্রথম বলেন যে Management Principles are Universal, অর্থাৎ—
"The same set of management skills is required regardless of the field of operation."
(যেকোনো ক্ষেত্রেই কাজ পরিচালনার মূলনীতি এক, শুধু প্রয়োগের পরিবেশ ভিন্ন।)
প্রেক্ষাপট:
প্রাচীন গ্রিক সমাজে সক্রেটিস দেখেছিলেন যে সেনাবাহিনী, কৃষি, বা ব্যবসা—সবখানেই নেতার মূল কাজ একই রকম:
পরিকল্পনা করা (Planning)
সমন্বয় করা (Coordinating)
সিদ্ধান্ত নেওয়া (Decision-making)
তদারকি করা (Supervising)
অর্থাৎ, ম্যানেজমেন্ট কোনো নির্দিষ্ট পেশা বা শিল্পের জন্য নয়—সব ক্ষেত্রেই এর প্রয়োগ আছে। এই ধারণাই আজকের Universality of Management কনসেপ্টের ভিত্তি।
Source: Robbins, S.P., & Coulter, M. Management, Pearson Education.
বিখ্যাত চৈনিক দার্শনিক Sun Tzu-এর The Art of War মূলত একটি সামরিক কৌশল বিষয়ক গ্রন্থ, তবে এর নীতি ও ধারণাগুলো আধুনিক ম্যানেজমেন্ট, বিজনেস স্ট্র্যাটেজি, এবং লিডারশিপ-এ অত্যন্ত প্রযোজ্য। কারণ বইটির মূল ফোকাস হলো পরিকল্পনা, নেতৃত্ব, রিসোর্স ব্যবস্থাপনা, প্রতিযোগিতা মোকাবিলা, এবং পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া — যা ব্যবসা পরিচালনার জন্যও অপরিহার্য।
Henri Fayol (১৮৪১–১৯২৫) ছিলেন একজন ফরাসি মাইনিং ইঞ্জিনিয়ার , যিনি প্রথম ব্যবস্থাপনাকে (management) একটি স্বতন্ত্র জ্ঞানের শাখা হিসেবে উপস্থাপন করেন।
হেনরি ফেয়ল ১৯১৬ সালে তাঁর Administration Industrielle et Générale বইতে এই স্বতন্ত্র কার্যক্ষেত্র ব্যাখ্যা করেন। তিনি ব্যবস্থাপনাকে শুধুমাত্র কারিগরি বা উৎপাদন প্রক্রিয়ার অংশ নয়, বরং একটি আলাদা শাস্ত্র হিসেবে দেখান। এই বইয়ে তিনি ব্যবস্থাপনার ৫ টি কার্যাবলী ও ১৪টি নীতি উপস্থাপন করেন।
Max Weber first discussed the concept of bureaucratic management in his book The Theory of Social and Economic Organization (1947).
Max Weber’s Bureaucratic Management Theory is an administrative system in which organizations operate through a clear hierarchy, formal rules, division of labor, and merit-based appointments.
Efficiency in management means accomplishing tasks and achieving goals with the least amount of wasted resources, such as time, money, and effort. It's about optimizing processes to maximize output while minimizing input. Essentially, it's doing things right, with a focus on cost control and resource optimization
অর্থাৎ Efficiency মানে কম সম্পদ ব্যবহার করে বেশি ফলাফল অর্জন।
Effectiveness in management is the ability of professionals in a business organization to achieve organizational targets by following the established process. Effective team members in business management focus on completing their tasks according to the company's standard or adequately.
Source: https://ca.indeed.com/
Technical skills are necessary to accomplish or understand the spe-cific kind of work done in an organization. Technical skills are especially important for first-line managers. These managers spend much of their time training their subordinates and answering questions about work-related problems.
Source: Fundamental of Management, Griffin
ম্যানেজমেন্টের প্রাচীনতম প্রয়োগ মিশরীয় সভ্যতায় পাওয়া যায়, বিশেষ করে পিরামিড নির্মাণে। এখানে বৃহৎ কর্মী বাহিনী, পরিকল্পনা, তদারকি এবং কাজের বিভাজন—সবকিছুর মধ্যে আধুনিক ম্যানেজমেন্টের প্রাথমিক রূপ দেখা যায়।
উৎস: উচ্চ মাধ্যমিক ব্যবসায়ী নীতি ও প্রয়োগ প্রথম পত্র, লেখক: মোহাম্মদ খালেকুজ্জামান
ম্যানেজমেন্টের বিভিন্ন সম্পদ বলতে কী বুঝাবে এর উপর ভিত্তি করে Terry And Franklin এদেরকে 6‘M’ বলে অভিহিত করেন। 6 ‘M’ হলো — Man, Money, Material, Machinery, Method, Market।
এখানে Motivation অন্তর্ভুক্ত নয়। Motivation মূলত ম্যানেজমেন্টের লিডারশিপ ও হিউম্যান রিসোর্স ফাংশনের অংশ, তবে ৬ ‘M’ তালিকার অন্তর্ভুক্ত নয়।
Source: উচ্চ মাধ্যমিক ব্যবসায়ী নীতি ও প্রয়োগ প্রথম পত্র, লেখক: মোহাম্মদ খালেকুজ্জামান
কন্টিনজেন্সি অ্যাপ্রোচ (Contingency Approach) : এই তত্ত্ব বলে, ব্যবস্থাপনায় কোনো একক “Best Way” নেই। কার্যকর পদ্ধতি নির্ভর করে পরিস্থিতি (Contingency), পরিবেশ, এবং শর্তের উপর। অন্যভাবে বললে: "It depends" — পরিস্থিতি যেমন, সমাধান তেমন।
The theory was developed in the 1960s by Austrian psychologist, Professor Fred Fiedler.
হেনরি ফেয়ল এর মতে "ব্যবস্থাপনা হল পূর্বানুমান ও পরিকল্পনা করা, সংগঠিত করা, আদেশ ও নির্দেশ দেয়া, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ করা।”
Henri Fayol (১৮৪১–১৯২৫) তার বিখ্যাত গ্রন্থ Administration Industrielle et Générale (১৯১৬)-এ ব্যবস্থাপনার কার্যাবলি ব্যাখ্যা করতে গিয়ে এই সংজ্ঞাটি দেন।
তিনি ব্যবস্থাপনাকে একটি প্রক্রিয়া (process) হিসেবে দেখেছেন, যা একাধিক ধাপ বা কাজের মাধ্যমে সম্পন্ন হয়।
এই উক্তিতে Fayol মূলত ব্যবস্থাপনার ৫টি ধাপ বলেছেন—
1. Forecast and Plan — পূর্বানুমান ও পরিকল্পনা করা।
2. Organise — সম্পদ ও কর্মীদের সাজানো।
3. Command — নির্দেশনা প্রদান।
4. Coordinate — বিভিন্ন কার্যক্রমের সমন্বয়।
5. Control — কাজের মান ও ফলাফল যাচাই ও সংশোধন।
Source: উচ্চ মাধ্যমিক ব্যবসায়ী নীতি ও প্রয়োগ প্রথম পত্র, লেখক: মোহাম্মদ খালেকুজ্জামান
Peter Ferdinand Drucker (১৯০৯–২০০৫) রচিত এই বইকে আধুনিক ম্যানেজমেন্টের প্রথম পূর্ণাঙ্গ গাইড হিসেবে ধরা হয়। এতে প্রথমবারের মতো Management by Objectives (MBO) ধারণাটি স্পষ্টভাবে উপস্থাপন করা হয়।
Peter Drucker এই বইতে বলেছিলেন:
"The purpose of business is to create and keep a customer."
(ব্যবসার উদ্দেশ্য হলো গ্রাহক তৈরি করা এবং তাকে ধরে রাখা।)
Source: Examveda
1. Administration
দীর্ঘমেয়াদি দিকনির্দেশনা ও লক্ষ্য স্থির করে।
প্রতিষ্ঠানের নীতি, কৌশল ও বড় সিদ্ধান্ত নেয়।
সাধারণত শীর্ষ পর্যায়ের কর্তৃপক্ষ (Top-level executives) করে থাকে।
উদাহরণ: সরকারের শিক্ষা নীতি তৈরি, কোম্পানির বার্ষিক কৌশল পরিকল্পনা।
2. Management
প্রশাসনের নির্ধারিত নীতি বাস্তবে কার্যকর করে।
দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে লক্ষ্য অর্জন করে।
মধ্য ও নিম্ন পর্যায়ের কর্মকর্তারা এর দায়িত্বে থাকে।
উদাহরণ: শিক্ষা নীতি অনুযায়ী স্কুলে শিক্ষক নিয়োগ ও পাঠদান ব্যবস্থা করা।
Lillian Moller Gilbreth (১৮৭৮–১৯৭২)- আধুনিক ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের অন্যতম প্রতিষ্ঠাতা এবং first lady of management নামে খ্যাত। তিনি ছিলেন একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, মনোবিজ্ঞানী, এবং ম্যানেজমেন্ট কনসালট্যান্ট।
প্রকাশিত বইঃ The Psychology of Management (1914) এখানে তিনি কর্মক্ষেত্রে মনোবিজ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা করেন।
Lillian Gilbreth পেশাগত জীবন ও ব্যক্তিগত জীবনকে ভারসাম্য রেখে ১২টি সন্তান লালন-পালন করেন, যা তাকে শুধু একজন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ নয়, বরং জীবনের বাস্তব ম্যানেজার হিসেবেও উদাহরণ স্থাপন করেছে।
Source: Examveda
The code of Hammurabi ছিল ব্যাবিলনীয় সভ্যতার রাজা হামুরাবির প্রণীত একটি প্রাচীন আইন, যা প্রায় খ্রিস্টপূর্ব ১৭৫৪ সালে রচিত হয়। এতে ব্যবসা, চুক্তি, সম্পত্তি, শ্রম এবং শাস্তি সম্পর্কিত আইন নির্ধারিত ছিল। এটি মানব ইতিহাসের প্রাচীনতম লিখিত আইনগুলির মধ্যে অন্যতম এবং প্রশাসনিক ব্যবস্থাপনার প্রাথমিক ধারণাগুলোর একটি উদাহরণ।
শিল্প বিপ্লব প্রথম শুরু হয় ১৮শ শতাব্দীর শেষ দিকে ব্রিটেনে। এটি কৃষিভিত্তিক অর্থনীতি থেকে যন্ত্রভিত্তিক শিল্প অর্থনীতিতে পরিবর্তনের সূচনা করে। এর ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি, নগরায়ন এবং আধুনিক ম্যানেজমেন্ট পদ্ধতির বিকাশ ঘটে।
Henri Fayol ছিলেন ফরাসি মাইনিং ইঞ্জিনিয়ার ও ম্যানেজমেন্ট তাত্ত্বিক, যিনি Administrative Management Theory বা প্রশাসনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক হিসেবে পরিচিত। তিনি ম্যানেজমেন্টের ১৪টি নীতি এবং ৫টি প্রধান কার্যাবলী (Planning, Organizing, Commanding, Coordinating, Controlling) প্রস্তাব করেন।
Source: Griffin, R.W. Fundamentals of Management
Frederick W. Taylor বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক, যা সময়-গতি অধ্যয়ন এবং দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেয়।
Scientific Management বা Taylorism-এর মূল উদ্দেশ্য ছিল—
1. দক্ষতা বৃদ্ধি (Increase efficiency)
2. সময় ও শ্রম সাশ্রয় (Reduce time & effort)
3. মানসম্মত উৎপাদন (Standardized output)
Henri Fayol ও অন্যান্য আধুনিক তত্ত্ববিদদের মতে ব্যবস্থাপনার প্রধান কার্যাবলি হলো—
1. Planning (পরিকল্পনা করা)
2. Organizing (সংগঠন করা)
3. Staffing (জনবল নিয়োগ ও উন্নয়ন)
4. Directing/Leading (নেতৃত্ব ও দিকনির্দেশনা)
5. Coordinating (সমন্বয় করা)
6. Controlling (নিয়ন্ত্রণ করা)
Marketing হলো একটি ব্যবসায়িক কার্যক্রম যা গ্রাহকের চাহিদা পূরণ ও বাজারে পণ্য/সেবা প্রচারের জন্য পরিচালিত হয়। এটি ব্যবস্থাপনার একটি প্রায়োগিক এরিয়া, কিন্তু মৌলিক management function নয়।
Hawthorne Experiments (1924–1932), Elton Mayo ও তাঁর সহকর্মীদের দ্বারা পরিচালিত এক গবেষণায় দেখায় যে কর্মীদের উৎপাদনশীলতা শুধু শারীরিক পরিবেশের ওপর নয়, বরং সহকর্মীদের সম্পর্ক, দলের মনোবল এবং ম্যানেজারের আচরণের মতো সামাজিক ও মনস্তাত্ত্বিক বিষয়ের ওপরও নির্ভর করে। এই গবেষণা Behavioral School of Management-এর ভিত্তি তৈরি করে।
Source: Griffin, R.W., Fundamentals of Management
১১০০ খ্রিস্টাব্দে ইমাম গাজ্জালী (র) ”নাসিহাত আলমুলক” নামক গ্রন্থ প্রণয়ন করেন। এখানে শাসক শ্রেণী প্রয়োজনীয় গুণাবলী সম্পর্কে আলোকপাত করা হয়েছে।
তথ্যসূত্র: উচ্চ মাধ্যমিক ব্যবসায়ী নীতি ও প্রয়োগ প্রথম পত্র, লেখক: মোহাম্মদ খালেকুজ্জামান
শিল্প হিসেবে ম্যানেজমেন্ট বাস্তব পরিস্থিতিতে ব্যক্তিগত দক্ষতা, অভিজ্ঞতা, বিচারবুদ্ধি এবং সৃজনশীলতার ওপর নির্ভরশীল। একই নীতি ভিন্নভাবে প্রয়োগ করতে হয় মানুষের প্রকৃতি ও পরিবেশ অনুযায়ী।
পরিকল্পনা হলো ম্যানেজমেন্টের প্রথম ধাপ, যেখানে লক্ষ্য নির্ধারণ ও করণীয় ঠিক করা হয়।
Source: Griffin, Fundamentals of Management
বিজ্ঞান হিসেবে ম্যানেজমেন্ট এমন কিছু সার্বজনীন নীতি, তত্ত্ব ও পদ্ধতির ওপর ভিত্তি করে, যা পর্যবেক্ষণ ও গবেষণার মাধ্যমে গঠিত এবং বিভিন্ন পরিস্থিতিতে প্রয়োগ করা যায়।
Source: Griffin, Fundamentals of Management.
মধ্যযুগের শেষের দিকে ব্যবস্থাপনা চিন্তাধারার উন্নয়নে প্রদানকারীদের মধ্যে থমাস মুরের নাম উল্লেখযোগ্য। ১৫০০ খ্রিস্টাব্দে তিনি “ইউটোপিয়া” নামক গ্রন্থ রচনা করেন। তিনি মনে করতেন ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে অপচয় রোধ করে উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব। এতে বিশেষায়ণ এবং মানব শক্তির সর্বোচ্চ ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয় .
Source: উচ্চ মাধ্যমিক ব্যবসায়ী নীতি ও প্রয়োগ প্রথম পত্র, লেখক: মোহাম্মদ খালেকুজ্জামান
The main objective of management is to a chieve organizational goals effectively and efficiently অর্থাৎ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হলো দক্ষতা ও কার্যকারিতা বজায় রেখে লক্ষ্য অর্জন।
Source: Management by Robbins & Coulter
Middle management is probably the largest group of managers in most organizations. Common middle-management titles include plant manager, operations manager, and division head. Middle managers are primarily responsible for implementing the policies and plans developed by top managers and for supervising and coordinating the activities.
Source: Griffins Fundamental of Management
কর্মীদের কার্যক্ষমতার পূর্ণ ব্যবহারের লক্ষ্যে তাদের অনুপ্রাণিত উৎসাহিত ও প্ররোচিত করার প্রক্রিয়ায় হলো প্রেষণা। মোটিভেশন বা প্রেষণা কর্মীদের আগ্রহ ও উৎপাদনশীলতা বৃদ্ধি করে।
সোর্স: Management by Robins & Coulter
১৭৭৬ সালে এডাম স্মিথের ওয়েলথ অফ নেশন নামক গ্রন্থ প্রকাশিত হয়। এতে তিনি উৎপাদন বৃদ্ধির জন্য শ্রমবিভাগ এর উপর গুরুত্ব আরোপ করেন। এ গ্রন্থে ব্যবস্থাপনার বহুবিধ সমস্যা ও ধারণা তুলে ধরা হয়।
Source: উচ্চ মাধ্যমিক ব্যবসায়ী নীতি ও প্রয়োগ প্রথম পত্র, লেখক: মোহাম্মদ খালেকুজ্জামান