পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১০
সিলেবাস
সমার্থক ও বিপরীতার্থক শব্দ। সোর্সঃ যেকোনো গাইড বই, যেকোনো একাডেমিক ব্যক্তির বই এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১০ প্রশ্ন

.
'কপাল' এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) কিরণ
  2. খ) গাল
  3. গ) বিধিলিপি
  4. ঘ) উদক
সঠিক উত্তর:
গ) বিধিলিপি
উত্তর
সঠিক উত্তর:
গ) বিধিলিপি
ব্যাখ্যা

কপাল এর সমার্থক শব্দ বিধিলিপি, দৈব, ভাগ্য, ললাট, অলীক, অদৃষ্ট, নিয়তি, ভাল।
কিরণ এর সমার্থক শব্দ আলো।
কপোল শব্দের সমার্থক শব্দ গাল।
উদক এর সমার্থক শব্দ পানি।

উৎস : বাংলা একাডেমি অভিধান, বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি

.
হস্তী এর সমার্থক শব্দ নয়?
  1. ক) করী
  2. খ) বারণ
  3. গ) গজ
  4. ঘ) হেম
সঠিক উত্তর:
ঘ) হেম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হেম
ব্যাখ্যা

- হেম হল সোনা এর সমার্থক শব্দ।
- সোনা এর কয়েকটি সমার্থক শব্দ হলো: কনক, স্বর্ণ, কাঞ্চন ইত্যাদি ।
- হস্তী এর সমার্থক শব্দ হলো: করী, বারণ, গজ, হাতি, মাতঙ্গ, দ্বীপ ইত্যাদি।

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি, বাংলা ভাষা শিক্ষা (হায়াৎ মামুদ)

.
পয়োধি শব্দের অর্থ কি?
  1. ক) তটিনী
  2. খ) কল্লোলিনী
  3. গ) বারীন্দ্র
  4. ঘ) ভূধর
সঠিক উত্তর:
গ) বারীন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
গ) বারীন্দ্র
ব্যাখ্যা

পয়োধি শব্দের অর্থ বারীন্দ্র বা সমুদ্র ।

- সমুদ্রের সমার্থক শব্দগুলো হলো : সাগর, রত্না কর, বারিধি, পয়োধি, পারাবার ইত্যাদি
- নদী এর সমার্থক শব্দ তটিনী, কল্লোলিনী ।
- পর্বত এর সমার্থক শব্দ ভূধর ।

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি; ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

.
পদ্ম এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) শতদল
  2. খ) সরোজ
  3. গ) উৎপল
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা

পদ্ম এর সমার্থক শব্দ গুলো হলো:
- শতদল,
- সরোজ,
- উৎপল,
- অরবিন্দ,
- কোকনদ,
- রাজীব,
- তামরস,
- পঙ্কজ,
- কুবলয়,
- নলিনী ইত্যাদি।

উৎস : ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি

.
'পৃথিবী' এর প্রতিশব্দ -
  1. ক) মেদিনী
  2. খ) মহীধর
  3. গ) পাতক
  4. ঘ) অদ্রি
সঠিক উত্তর:
ক) মেদিনী
উত্তর
সঠিক উত্তর:
ক) মেদিনী
ব্যাখ্যা

পৃথিবী এর সমার্থক শব্দ হল মেদিনী।
পৃথিবী এর অন্যান্য সমার্থক শব্দগুলো হলো: ধরা, ধরণি, ধরিত্রী, ব্রহ্মাণ্ড, বসুমতি, ভুবন, দুনিয়া, অবনী, মর্তলোক ইত্যাদি।

অন্যগুলোর সমার্থক শব্দ নিম্নরূপ :
শকুন্ত -  পাখি
পাতক - পাপ
পর্বত - মহীধর, অদ্রি  

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি, ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ

.
তীর শব্দের সমার্থক শব্দ কি?
  1. ক) বিপিন
  2. খ) পুলিন
  3. গ) সৌদামিনী
  4. ঘ) হরিণ
সঠিক উত্তর:
খ) পুলিন
উত্তর
সঠিক উত্তর:
খ) পুলিন
ব্যাখ্যা

তীর শব্দের সমার্থক শব্দ পুলিন। 

তীর শব্দের আরো কিছু সমার্থক শব্দ: 
- তট,
- সৈকত,
- কূল,
- কিনার,
- আশ্রয়,
- অবধি,
- ধার,
- পাড়,
- শর

 

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ

.
রাজা শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) কিষাণ
  2. খ) প্রজানাথ
  3. গ) মহীপাল
  4. ঘ) ভূপাল
সঠিক উত্তর:
ক) কিষাণ
উত্তর
সঠিক উত্তর:
ক) কিষাণ
ব্যাখ্যা

রাজা শব্দের সমার্থক শব্দগুলো হলো:
- প্রজানাথ ,
- মহীপাল,
- ভূপাল 
- অধিরাজ,
- নরপতি,
- নরেশ,
- নরেন্দ্র,
- বাদশা,
- মহীন্দ্র ইত্যাদি।

কিষাণ শব্দের অর্থ কৃষ; চাষি।

উৎস :বাংলা ভাষা শিক্ষা (হায়াৎ মামুদ) ও বাংলা একাডেমি অভিধান।

.
'পামর' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) নরাধম
  2. খ) মূর্খ
  3. গ) নির্দয়
  4. ঘ) পূণ্যবান
সঠিক উত্তর:
ঘ) পূণ্যবান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পূণ্যবান
ব্যাখ্যা

- পামর শব্দের বিপরীত শব্দ হলো পূণ্যবান।
- পামর এর সমার্থক শব্দ : পাপিষ্ঠ,নরাধম, মূর্খ,হীন, নীচ।
- মহাত্মা শব্দের বিপরীত শব্দ দুরাত্মা।
- দয়ালু এর বিপরীত শব্দ নির্দয়।

উৎস: বাংলা একাডেমি অভিধান। 

.
নিচের কোনটি সঠিক বিপরীত শব্দযুগল নয়?
  1. ক) শ্রী- বিশ্রী
  2. খ) গুণ-গান
  3. গ) টক-মিষ্টি 
  4. ঘ) উন্মুখ-বিমুখ
সঠিক উত্তর:
খ) গুণ-গান
উত্তর
সঠিক উত্তর:
খ) গুণ-গান
ব্যাখ্যা

- গুণ-গান বিপরীত শব্দ নয়।
-গুণ এর বিপরীত শব্দ দোষ ।
-গুণ এর সমার্থক শব্দ:দক্ষতা, নৈপুণ্য, স্বভাব, সুফল, যোগ্যতা।
- বিপরীত শব্দযুগল :
- টক-মিষ্টি 
- উন্মুখ-বিমুখ 
- শ্রী- বিশ্রী

উৎস :বাংলা ভাষা শিক্ষা (হায়াৎ মামুদ)

১০.
কোন বিপরীত শব্দযুগল সঠিক নয়?
  1. ক) তুহিন-উষ্ণতা
  2. খ) প্রাচ্য - প্রতীচ্য
  3. গ) মৌন- তিক্ত
  4. ঘ) সুরভী- পুতি
সঠিক উত্তর:
গ) মৌন- তিক্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) মৌন- তিক্ত
ব্যাখ্যা

- মৌন- তিক্ত শব্দযুগল সঠিক নয়।
- মৌন শব্দের বিপরীত শব্দ মুখর।
- তিক্ত শব্দের বিপরীত শব্দ মধুর।
 
সঠিক বিপরীত শব্দযুগল হলো : 
- তুহিন - উষ্ণতা
- প্রাচ্য - প্রতীচ্য
- সুরভী - পুতি

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা সৌমিত্র শেখর; বাংলা ভাষা শিক্ষা (হায়াৎ মামুদ)