পরীক্ষা আর্কাইভ

Investment Corporation of Bangladesh (ICB) CM (AP)

পরীক্ষাUnlistedতারিখ২ মার্চ, ২০১৯সময়20 minutes২৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩০
সিলেবাস
Investment Corporation of Bangladesh (ICB) Post Name: CM (AP) Exam Date: 02.03.2019
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Investment Corporation of Bangladesh (ICB) CM (AP)

Unlisted · ২ মার্চ, ২০১৯ · ৩০ প্রশ্ন

.
A person in a family who lived a long time ago is called:
  1. ক) Ancestor
  2. খ) Follower
  3. গ) Past Member
  4. ঘ) Successor
ব্যাখ্যা
Ancestor
- a person in your family who lived a long time ago.
- পূর্বপুরুষ; পিতৃপুরুষ।

Source: Oxford Dictionary and Accessible Dictionary.
.
We had to face a lot of ________ due to their _____ act.
  1. ক) Problems, desirable
  2. খ) Consequences, immeasurable
  3. গ) Worries, kind
  4. ঘ) Humiliation, disgraceful
ব্যাখ্যা
Humiliation - অবমাননা
disgraceful - অপযশস্কর, কলঙ্ককর, মন্দকাজ।

সম্পূর্ণ বাক্যের অর্থ - তাদের মন্দ কাজের জন্য আমাদের অনেক অপমানিত হতে হয়েছে।

----------------------
অন্যান্য অপশনের শব্দগুলোর অর্থ -
Problems - সমস্যা
desirable - কাম্য; কাঙ্ক্ষিত।

Consequences - ফলাফল; পরিণতি।
immeasurable - অমেয়; অপ্রমেয়; অপরিমেয়।

Worries (plural form of worry) - দুশ্চিন্তা
kind - সদয়; অপরের প্রতি সহানুভূতিশীল।

Context অনুসারে শূন্যস্থানে কেবল ঘ) অপশনের শব্দদ্বয় মানানসই।
.
What is the meaning of the word 'Tranquil'?
  1. ক) Awesome
  2. খ) Stupidly
  3. গ) Placid
  4. ঘ) Foolishness
ব্যাখ্যা

• Tranquil (adjective) - শান্ত; চুপচাপ।
• Placid (adjective) - শান্ত; প্রসন্ন; সৌম্য।
--------------------
• Awesome (adjective) - ভীষণ; দারুণ।
• Stupidly (noun) - নির্বুদ্ধিতা; বোকামি।
• Foolishness (noun) - বোকামি; মূঢ়তা।

Source: Accessible Dictionary

.
Find the correctly spelt word:
  1. ক) Atomosphere
  2. খ) Atmosphere
  3. গ) Atmosphare
  4. ঘ) Atomosphare
ব্যাখ্যা
The correct spelling is - Atmosphere
Meaning - বায়ুমণ্ডল; আবহমণ্ডল।

Source: Accessible Dictionary
.
Which one of the following words is an odd to the others?
  1. ক) Joey
  2. খ) Filly
  3. গ) Vixen
  4. ঘ) Calf
ব্যাখ্যা
ক) Joey - a young kangaroo.
খ) Filly - a young female horse, especially one that is less than 4 years old.
গ) Vixen - a female fox.
ঘ) Calf - a young cow, or the young of various other large mammals such as elephants and whales.

অর্থাৎ, Vixen ছাড়া বাকি সবগুলো young (শাবক/কমবয়সী) অর্থ প্রকাশ করছে।

 Source: Oxford Dictionary and Cambridge Dictionary
.
She was hardly-hit by recent recession. Which word (s) make this sentence incorrect?
  1. ক) was
  2. খ) hardly-hit
  3. গ) recent
  4. ঘ) recession
ব্যাখ্যা
Hardly-hit এর পরিবর্তে hard-hit হবে।

Hard-hit: profoundly stricken: affected in an especially negative way
Ex: one of the industries particularly hard-hit during the downturn.

Source: Merriam-Webster Dictionary
.
Find the synonym of the word 'cadaver'.
  1. ক) Ascend
  2. খ) Develop
  3. গ) Corpse
  4. ঘ) Drop
ব্যাখ্যা
Cadaver (noun) - মড়া; শব; লাশ।

ক) Ascend - আরোহণ করা; উপরে ওঠা; চড়া
খ) Develop - বড় হওয়া (বা করা); পূর্ণতর; পক্বতর হওয়া (বা করা)
গ) Corpse - মৃতদেহ; শব (বিশেষত মানুষের)।
ঘ) Drop - বিন্দু; ফোঁটা।

সুতরাং, বুঝা যাচ্ছে cadaver এর synonym হচ্ছে - Corpse.

Source: Accessible Dictionary
.
No spelling error occurs in:
  1. ক) ascientain
  2. খ) ascertane
  3. গ) ascertaain
  4. ঘ) ancient
ব্যাখ্যা
সঠিক বানানটি - Ancient
যার অর্থ - সুদূর অতীতের অন্তর্গত প্রাচীন.

অন্য অপশনগুলোর সঠিক বানান হতে পারে Ascertain.
যার অর্থ - নিশ্চিত করা; নির্ধারণ করা; নিরূপণ করা; স্থির করা।

Source: Accessible Dictionary
.
Meaning of the idiom 'have one's duck in a row' is:
  1. ক) well organized
  2. খ) being close
  3. গ) full count
  4. ঘ) do everything
ব্যাখ্যা
Get your ducks in a row [mainly US]
Meaning: to get everything properly organized and under control.
Example Sentence: The government needs to get its ducks in a row.

Source: Collins Dictionary
১০.
A way of making a group of people all think about something at the same time to solve a problem is known as:
  1. ক) co-operation
  2. খ) instruction
  3. গ) collaborating
  4. ঘ) brainstorming
ব্যাখ্যা
• Co-operation - the act of working together with someone or doing what they ask you.
• Instruction - something that someone tells you to do:
• Collaborating - to work together or with someone else for a special purpose.
Brainstorming - an activity or business method in which a group of people meet to suggest a lot of new ideas for possible development.

So, the correct answer is - Brainstorming.

Source: Cambridge Dictionary
১১.
সুদের হার দশমিক ৭৫ শতাংশ হ্রাস পাওয়াতে একজন আমানতকারীর আমানতের উপর ৪ বছরের প্রাপ্ত আয় ৭৫০ টাকা কমে যায়। তার আমানতের মোট পরিমাণ কত?
  1. ক) ২৫,০০০ টাকা
  2. খ) ১৮,৭৫০ টাকা
  3. গ) ৩০,০০০ টাকা
  4. ঘ) ১,০০,০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সুদের হার দশমিক ৭৫ শতাংশ হ্রাস পাওয়াতে একজন আমানতকারীর আমানতের উপর ৪ বছরের প্রাপ্ত আয় ৭৫০ টাকা কমে যায়। তার আমানতের মোট পরিমাণ কত?

সমাধান:
৪ বছরে কমে = ৭৫০ টাকা
১ বছরে কমে =  ৭৫০/৪ = ১৮৭.৫ টাকা

০.৭৫ টাকা হ্রাস পেলে আমানত = ১০০ টাকা
১ টাকা হ্রাস পেলে আমানত  = ১০০/০.৭৫ টাকা
∴ ১৮৭.৫ টাকা হ্রাস পেলে আমানত  = (১০০ × ১৮৭.৫)/০.৭৫ টাকা
= ২৫,০০০ টাকা
১২.
একটি টাকার থলেতে ১ টাকা, ৫০ পয়সা ও ২৫ পয়সা মূল্যমানের ৩৪২ টি মুদ্রা রয়েছে। মুদ্রাগুলোর মূল্যমানের অনুপাত ১১ : ৯ : ৫ হলে ৫০ পয়সা মূল্যমানের মুদ্রার সংখ্যা কয়টি?
  1. ক) ৯৯ টি
  2. খ) ১৮০ টি
  3. গ) ১৫০ টি
  4. ঘ) ১৬২ টি
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: একটি টাকার থলেতে ১ টাকা, ৫০ পয়সা ও ২৫ পয়সা মূল্যমানের ৩৪২ টি মুদ্রা রয়েছে। মুদ্রাগুলোর মূল্যমানের অনুপাত ১১ : ৯ : ৫ হলে ৫০ পয়সা মূল্যমানের মুদ্রার সংখ্যা কয়টি?

সমাধান: 
ধরি,
১ টাকা, ৫০ পয়সা ও ২৫ পয়সা মূল্যমানের মুদ্রাগুলোর মোট মূল্যমান যথাক্রমে ১১ক, ৯ক, ও ৫ক

প্রশ্নমতে,
(১১ক/১) + (৯ক/০.৫) + (৫ক/০.২৫) = ৩৪২
⇒ {(১১ক + ১৮ক + ২০ক)/১} = ৩৪২
⇒ ৪৯ক = ৩৪২
⇒ ক= ৩৪২/৪৯
∴ ৫০ পয়সা মূল্যমানের মুদ্রার সংখ্যা = (৯ক/০.৫)
= ১৮ক
= ১৮ × ৩৪২/৪৯
= ১২৫.৬৩ ≅ ১২৬ টি

[অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো]
১৩.
পুলক আবিরের চেয়ে দ্বিগুণ দক্ষ এবং একই কাজ আবিরের চেয়ে ৬০ দিন কম সময়ে সম্পন্ন করতে পারে। তারা উভয়ে একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারবে?
  1. ক) ৯০ দিন
  2. খ) ৬০ দিন
  3. গ) ৪০ দিন
  4. ঘ) ৩০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: পুলক আবিরের চেয়ে দ্বিগুণ দক্ষ এবং একই কাজ আবিরের চেয়ে ৬০ দিন কম সময়ে সম্পন্ন করতে পারে। তারা উভয়ে একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারবে?

সমাধান:
যেহেতু, পুলক আবিরের চেয়ে দ্বিগুণ দক্ষ।
আবিরের প্রয়োজন ১২০ দিন
∴ পুলকের প্রয়োজন ৬০ দিন

∴ একত্রে করলে সময় লাগবে = (১২০ × ৬০)/(১২০ + ৬০) দিন
= ৪০ দিন
১৪.
a, b, c, d চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা?
  1. ক) abcd
  2. খ) ab + cd
  3. গ) abcd + 1
  4. ঘ) abcd - 1
ব্যাখ্যা
প্রশ্ন: a, b, c, d চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা?

সমাধান:
আমরা জানি,
যে কোনাে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যােগ করলে যােগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 
a, b, c, d চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা।
a, b, c, d এর গুণফল = abcd 

abcd গুণফলের সাথে 1 যােগ করলে যােগফল  = abcd + 1
abcd + 1 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 
১৫.
a = √3 + √2 হলে a3 + 1/a3 = ?
  1. ক) 18√3
  2. খ) 5√3
  3. গ) 6√3
  4. ঘ) 12√3
ব্যাখ্যা
প্রশ্ন: a = √3 + √2 হলে a3 + 1/a3 = ?

সমাধান:
a = √3 + √2
এখন,
1/a = 1/(√3 + √2)
= (√3 - √2)/(√3 + √2) (√3 - √2)
= (√3 - √2)/(3 - 2)
= √3 - √2

∴ a + 1/a = √3 + √2 + √3 - √2 = 2√3
a3 + 1/a3 = (a + 1/a)3 - 3 . a . 1/a . (a + 1/a)
= (a + 1/a)3 - 3 × 2√3
= (2√3)3 - 6√3
= 24√3 - 6√3
= 18√3
১৬.
একটি গাড়ির চাকার ব্যাস ১.৬৭ মিটার। ২১ কিলোমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
  1. ক) ১,০০০ বার
  2. খ) ৩,০০০ বার
  3. গ) ২৫,০০০ বার
  4. ঘ) ৪,০০০ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকার ব্যাস ১.৬৭ মিটার। ২১ কিলোমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?

সমাধান: 
চাকার ব্যাস = ১.৬৭ মিটার; ব্যাসার্ধ r = (১.৬৭/২) = ০.৮৩৫ মিটার 
একটি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দুরত্ব অতিক্রম করে।
পরিধি = ২πr = ২ × π × ০.৮৩৫ মিটার = ৫.২৪৬৭২ মি.
২১ কিলােমিটার= ২১০০০ মি.
তাহলে চাকাটি ঘুরবে = (২১০০০/৫.২৪৬৭২) বার = ৪০০২.৫০ বার।

কাছাকাছি উত্তর হিসেবে = ৪০০০ বার কে ধরা হয়েছে। 
১৭.
একটি পণ্য বিক্রয় করে পাইকারী বিক্রেতা ২০% এবং খুচরা বিক্রেতা ২০% লাভ করে। যদি দ্রব্যটির খুচরা বিক্রয়মূল্য ৫৭৬ টাকা হয়, তবে পাইকারী বিক্রেতার ক্রয়মূল্য কত?
  1. ক) ২৫০ টাকা
  2. খ) ৩০০ টাকা
  3. গ) ৪০০ টাকা
  4. ঘ) ৪৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্য বিক্রয় করে পাইকারী বিক্রেতা ২০% এবং খুচরা বিক্রেতা ২০% লাভ করে। যদি দ্রব্যটির খুচরা বিক্রয়মূল্য ৫৭৬ টাকা হয়, তবে পাইকারী বিক্রেতার ক্রয়মূল্য কত?

সমাধান:
খুচরা বিক্রেতার ক্ষেত্রে,
২০% লাভে দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে
বিক্রয়মূল্য (১০০ + ২০) টাকা = ১২০ টাকা

বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১২০ টাকা
∴ বিক্রয়মূল্য ৫৭৬ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৫৭৬)/১২০ টাকা
= ৪৮০ টাকা

খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = পাইকারী বিক্রেতার বিক্রয়মূল্য

পাইকারি বিক্রেতার ক্ষেত্রে,
২০% লাভে দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে
বিক্রয়মূল্য (১০০ + ২০) টাকা = ১২০ টাকা

বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১২০ টাকা
∴ বিক্রয়মূল্য ৪৮০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৪৮০)/১২০ টাকা
= ৪০০ টাকা
১৮.
১০ টি সংখ্যার যোগফল ৪৬২, প্রথম ৪টির গড় ৫২ ও শেষ ৫টির গড় ৩৮ হলে ৫ম সংখ্যাটি কত?
  1. ক) ৬২
  2. খ) ৭২
  3. গ) ৬৪
  4. ঘ) ৫৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ টি সংখ্যার যোগফল ৪৬২, প্রথম ৪টির গড় ৫২ ও শেষ ৫টির গড় ৩৮ হলে ৫ম সংখ্যাটি কত?

সমাধান:
প্রথম ৪টি সংখ্যার গড় ৫২
প্রথম ৪টির সংখ্যার সমষ্টি = (৫২ × ৪) = ২০৮

আবার,
শেষ ৫টি সংখ্যার গড় ৩৮
শেষ ৫টি সংখ্যার সমষ্টি = (৩৮ × ৫) = ১৯০

∴ ৫ম সংখ্যাটি = {৪৬২ - (২০৮ + ১৯০)}
= ৬৪
১৯.
28√x + 1426 = three-fourths of 2984, find x.
  1. ক) 659
  2. খ) 694
  3. গ) 841
  4. ঘ) 859
ব্যাখ্যা
প্রশ্ন: 28√x + 1426 = three-fourths of 2984, find x.

সমাধান:
28√x +1426 = (3/4) × 2984
⇒ 28√x +1426 = 2238
⇒ 28√x = 2238 - 1426
⇒ 28√x = 812
⇒ √x = 812/28
⇒ √x = 29
⇒ x = (29)2
∴ x = 841
২০.
4x + 1 = 32 হলে x = ?
  1. ক) 2/3
  2. খ) 3/5
  3. গ) 1/8
  4. ঘ) 3/2
ব্যাখ্যা
প্রশ্ন: 4x + 1 = 32 হলে x = ?

সমাধান:
4x + 1 = 32
⇒ (22)x + 1 = 32
⇒ 22x + 2 = 25
⇒ 2x + 2 = 5
⇒ 2x = 5 - 2
⇒ 2x = 3
∴ x = 3/2
২১.
A compiler can check:
  1. ক) Logical error
  2. খ) Syntax error
  3. গ) Both logical and Syntax error
  4. ঘ) Non logical and Syntax error
ব্যাখ্যা
• A compiler can check Syntax error.
• কম্পাইলার (Compiler): কম্পাইলার হল এমন একটি অনুবাদক যা সোর্স প্রোগ্রাম একসাথে সম্পূর্ণরূপে মেশিনের ভাষায় অনুবাদ করে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে এবং একটি এক্সিকিউশন ফাইল (.exe) তৈরি করে।
- এখানকার এক্সিকিউশন ফাইল অত্যন্ত দ্রুততার সাথে এক্সিকিউট হয়ে থাকে।
- ফলে প্রোগ্রামিং প্রক্রিয়া অত্যন্ত দ্রুততর হয় এবং প্রোগ্রামারকে নিজ হাতে কোন অনুবাদকের কাজ করতে হয় না।
- ভিন্ন ভিন্ন উচ্চতর ভাষার প্রোগ্রামের জন্য ভিন্ন ভিন্ন কম্পাইলার ব্যবহৃত হয়।
- কারণ কোন নির্দিষ্ট কম্পাইলার একটি মাত্র উচ্চতর ভাষার প্রোগ্রামকে কম্পাইল করতে পারে। যেমন- যে কম্পাইলার  COBOL প্রোগ্রামকে কম্পাইল করতে পারে
সেই কম্পাইলার বেসিক প্রোগ্রাম কম্পাইল করতে পারে না।
- কম্পাইলার অনুবাদ করা ছাড়াও উৎস প্রোগ্রামের গুণাগুণও বিচার করতে পারে।
- কম্পাইলারের প্রধান কাজ:
১. উৎস প্রোগ্রামকে অনুবাদ করে অবজেক্ট প্রোগ্রাম তৈরি করা।
২. প্রোগ্রামের সঙ্গে প্রয়োজনীয় রুটিন যোগ করা । রুটিন হলো প্রোথামের ছোট অংশ যাতে কোনো নির্দিষ্ট কাজ করার
জন্য নির্দেশ দেয়া থাকে।
৩. প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা জানানো ।
৪.  প্রোগ্রামের যেকোনো ভুল-ত্রুটি সংশোধন করা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২২.
The process to discover plain text or key is known as:
  1. ক) Cryptanalysis
  2. খ) Crypoto design
  3. গ) Crypto process
  4. ঘ) Crypto graphic
ব্যাখ্যা
• The process to discover plain text or key is known as Cryptanalysis.
• কম্পিউটারে যে শাখায় ডেটার এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করার  বিষয় নিয়ে গবেষণা ও কাজ করা হয়, তাকে ক্রিপ্টোগ্রাফি (Cryptography) বলা হয়।
- প্রকৃত বা মূল ডেটাকে প্লেইন (Plane Text) টেক্সট বলা হয়।
- এনক্রিপ্ট করার পর যে ডেটা পাওয়া যায়, তাকে বলা হয় সাইফার টেক্সট (Cipher Text)


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
২৩.
Function which is used in stepwise refinement of program is classified
  1. ক) Procedure
  2. খ) Library Format
  3. গ) Routine Format
  4. ঘ) Subroutine Format
ব্যাখ্যা
• Function which is used in stepwise refinement of program is classified as Procedure.
প্রোগ্রামে যখন কতগুলো স্টেটমেন্ট কোনো নামে একটি ব্লকের মধ্যে অবস্থান করে কোনো নির্দিষ্ট কাজ সম্পাদন করে, তাকে ফাংশন বলা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৪.
Techniques of using fixed words for machine code function is classified as:
  1. ক) Compiler
  2. খ) Translator
  3. গ) Mechanics
  4. ঘ) Mnemonics
ব্যাখ্যা
• Techniques of using fixed words for machine code function is classified as Mnemonics.
- মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এ, Mnemonics ফাংশন হিসেবে ব্যবহৃত হয়।
- যেমন- COM1 হল Mnemonics অ্যাসাইন করা পিসি এর serial port #1 এর জন্য।

উৎস: ব্রিটানিকা।
২৫.
Which concept enables programmers to assign a different meaning or usage to a variable, function, or an object in different contexts?
  1. ক) Inheritance
  2. খ) Message passing
  3. গ) Polymorphism
  4. ঘ) Abstraction
ব্যাখ্যা
Polymorphism (পলিমরফিজম)
পলিমরফিজম অর্থ হচ্ছে বহুরূপ। একই ফাংশন বিভিন্নভাবে ব্যবহার করার উপায়কে পলিমরফিজম বলে। 
অর্থাৎ পলিমরফিজম হচ্ছে ভিন্ন ভিন্ন অবজেক্ট (object) কোনো নির্দিষ্ট একটি মেসেজ (Message) এর উত্তরে তাদের নিজেদের মতো করে সাড়া দিবে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রকৌশলী মুজিবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
২৬.
How many numbers will be printed?
i = 10 
While true:
print (i)
i = i - 1
if i < = 7:
break
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
i = 10 
While true:
print (i)
i = i - 1
if i < = 7:
break
===============
এখানে কন্ডিশন দেয়া আছে, i এর মান হবে 7 এর বেশি।
যেহেতু, i এর মান দেয়া আছে 10
তাই প্রোগ্রাম এর শর্ত অনুযায়ী output হবে 3টি সংখ্যা।
Output = 10, 9, 8

সুতরাং, 3টি নাম্বার প্রিন্ট হবে।
২৭.
DRY principle makes the code:
  1. ক) Reusable
  2. খ) Loop forever
  3. গ) Bad Repetitive
  4. ঘ) Complex
ব্যাখ্যা
• DRY principle makes the code Reusable.
- DRY principle এর পূর্ণরূপ- “Don't Repeat Yourself” ।
- এটি লজিক ডুপলিকেশন বাদ দেয়া হয় অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে।
- এর অর্থ ডেভলপমেন্ট এর প্রোসেস এর সময় ডুপ্লিকেট কোড বাদ দেয়া।
- এই প্রিন্সিপল যেকোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এ ব্যবহৃত করা যায়।

উৎস: ব্রিটানিকা।
২৮.
Which of the following words best means to add something at the end?
  1. ক) Concatenate
  2. খ) Append
  3. গ) Join
  4. ঘ) Add
ব্যাখ্যা
Append (verb transitive) append something (to)
English Meaning: To append means to add on, usually to the end of something.
Bangla Meaning:  (আনুষ্ঠানিক) লেখায় বা ছাপায় সংযুক্ত করা; (কোনো কিছু) পরিশেষে যোগ করা।

Source: Bangla Academy Dictionary and Oxford Learners Dictionary.
২৯.
Which of the following creates a new type?
  1. ক) Class
  2. খ) Object
  3. গ) Attribute
  4. ঘ) Method
ব্যাখ্যা
• Object creates a new type.
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভাষায় কোন বস্তু কিংবা ঘটনার প্রোগ্রামিং সংস্করণ হলো অব্জেক্ট।
- যেমন- একটি ব্যাংক একাউন্টকে একাউন্ট নাম্বার, একাউন্ট টাইপ এবং ব্যালেন্স দ্বারা নির্দিষ্ট করা যেতে পারে। এক্ষেত্রে ব্যাংক হলো একটা অবজেক্ট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩০.
Why would a hacker use a proxy server?
  1. ক) To create a stronger connection with the target.
  2. খ) To create a ghost server on the network.
  3. গ) To hide malicious activity on the network.
  4. ঘ) To obtain a remote access connection.
ব্যাখ্যা
• A hacker usually uses a proxy server to hide malicious activity on the network.
- হ্যাকার প্রক্সি সার্ভারে টার্গেট করা ওয়েবপেজের অনুলিপি তৈরি করে।
- সার্চ ইঞ্জিনের র‍্যাঙ্কিং আর্টিফিসিয়ালি বাড়ানোর জন্য অন্য সাইট থেকে কী-ওয়ার্ড স্টাফিং কপি করে মেইন ওয়েবপেজের মত তৈরি করে।

উৎস: computerhope.