পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ রাষ্ট্রবিজ্ঞান [৩৪১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ রাষ্ট্রবিজ্ঞান [৩৪১]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
Exam - 9 Topics: D. Administrative Concepts: Hierarchy, Division of Work, Co-ordination, Span of Control, Unity of Command, Line and Staff, Centralization and Decentralization, Departmentalization. E.Bureaucracy: Meaning and Characteristics, Political and Administrative Role, Administrative Accountability: Legislative, Executive and Judiciary Source: Class - 7 and Relavant Books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ রাষ্ট্রবিজ্ঞান [৩৪১]

৪৯তম বিসিএস ⎯ রাষ্ট্রবিজ্ঞান [৩৪১] · তারিখ অনির্ধারিত · ৫০ প্রশ্ন

.
 Benefit of hierarchy in decision-making is— (সিদ্ধান্ত গ্রহণে পদসোপানের সুবিধা হলো—)
  1. Speed and clarity in communication (দ্রুত এবং পরিষ্কার যোগাযোগ)
  2. Equal participation of all in every decision (প্রতিটি সিদ্ধান্তে সকলের সমান অংশগ্রহণ)
  3. Lack of authority (কর্তৃত্বের অভাব)
  4. Random power distribution (এলোমেলো ক্ষমতা বণ্টন)
ব্যাখ্যা

- পদসোপান  ব্যবস্থায় সিদ্ধান্ত উপরের স্তর থেকে নিচের স্তরে ধাপে ধাপে প্রবাহিত হয়। এতে বোঝা যায় কে আদেশ দিচ্ছে এবং কে তা বাস্তবায়ন করবে। এই ধাপে ধাপে কাঠামো যোগাযোগকে দ্রুত এবং পরিষ্কার করে, যা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে কার্যকর করে।
- সব স্তরে সমান অংশগ্রহণ থাকলে সিদ্ধান্ত গ্রহণ ধীর এবং জটিল হবে, পদসোপানে কর্তৃত্ব থাকে, পদসোপানে ক্ষমতা এলোমেলোভাবে বিতরণ হয় না; বরং সুসংগঠিত থাকে।
- পদসোপান হলো এমন একটি ব্যবস্থা যেখানে কর্তৃত্ব এবং দায়িত্ব ধাপে ধাপে সাজানো থাকে। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায়, উপরের স্তর থেকে নির্দেশ নিচের স্তরে আসে। এই কাঠামোর ফলে: কে সিদ্ধান্ত দিচ্ছে এবং কে তা কার্যকর করবে, তা স্পষ্ট থাকে;বার্তা বা নির্দেশ সুসংগঠিতভাবে পৌঁছায়;সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া দ্রুত এবং বিভ্রান্তি ছাড়া হয়। পদসোপানের মূল সুবিধা হলো যোগাযোগের দ্রুততা ও স্বচ্ছতা, যা কার্যকর সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করে।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- প্রফেসর এস এম মোঃ নূর নবী   

.
Hierarchy is most closely associated with—(পদসোপানের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠভাবে কোন চিন্তাধারা সম্পর্কিত?)
  1. Karl Marx’s theory of class struggle (কার্ল মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্ব)
  2. Max Weber’s theory of bureaucracy (ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র তত্ত্ব)
  3. Rousseau’s theory of general will (রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্ব)
  4. John Locke’s theory of natural rights (জন লকের প্রাকৃতিক অধিকার তত্ত্ব)
ব্যাখ্যা

- পদসোপান হলো ধাপে ধাপে কর্তৃত্ব ও দায়িত্বের বিন্যাস। ম্যাক্স ওয়েবার এই নীতিকে তার আমলাতন্ত্র তত্ত্বে বিশেষভাবে উল্লেখ করেছেন। ওয়েবারের মতে, একটি কার্যকর প্রশাসন বা সংগঠন নিশ্চিত করতে কর্তৃত্বের সুস্পষ্ট স্তর, দায়িত্ব বণ্টন এবং চেইন অব কমান্ড অপরিহার্য।  এই কাঠামোর মাধ্যমে প্রশাসন বা সংগঠন শৃঙ্খলাবদ্ধ ও দক্ষভাবে পরিচালিত হয়।
- জন লকের প্রাকৃতিক অধিকার তত্ত্ব অনুসারে, প্রত্যেক মানুষ জীবন, স্বাধীনতা ও সম্পত্তির প্রাকৃতিক অধিকার নিয়ে জন্মগ্রহণ করে, যা কোনো সরকার বা ব্যক্তি অবৈধভাবে কেড়ে নিতে পারে না। এই অধিকারগুলো সার্বজনীন, মৌলিক ও অবিচ্ছেদ্য, অর্থাৎ এগুলো মানবসৃষ্ট আইন দ্বারা বাতিল করা যায় না। এই তত্ত্বটি পরবর্তীকালে আমেরিকান বিপ্লব এবং আধুনিক উদারনৈতিক চিন্তাধারার উপর গভীর প্রভাব ফেলে।
- কার্ল মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্ব অনুযায়ী, সকল ইতিহাসই হলো শ্রেণীগত সংঘাতের ইতিহাস, যেখানে একটি শোষিত শ্রেণী একটি শোষক শ্রেণীকে ক্ষমতাচ্যুত করার জন্য লড়াই করে। পুঁজিবাদী সমাজে, এই সংগ্রাম মূলত বুর্জোয়া (পুঁজিবাদী মালিক শ্রেণী) এবং সর্বহারা (শ্রমিক শ্রেণী) দের মধ্যে ঘটে, যেখানে বুর্জোয়ারা মুনাফা অর্জনের জন্য উৎপাদনের উপায়গুলি নিয়ন্ত্রণ করে এবং শ্রমিক শ্রেণী তাদের শ্রমশক্তি বিক্রি করতে বাধ্য হয়। এই সংঘাতের চূড়ান্ত পরিণতিতে শ্রমিক শ্রেণীর বিপ্লব এবং একটি শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা হওয়ার কথা, যেখানে উৎপাদনের উপায়ের মালিকানা সকলের হাতে থাকবে।
- রুশোর সাধারণ ইচ্ছার তত্ত্ব হলো একটি রাজনৈতিক ও দার্শনিক ধারণা যেখানে সমগ্র জনগণের সম্মিলিত ইচ্ছা বোঝানো হয়, যা সমাজের সাধারণ কল্যাণ এবং সম্মিলিত স্বার্থের দিকে নিবদ্ধ থাকে। রুশো তার 'সামাজিক চুক্তি' গ্রন্থে এই তত্ত্বটি উপস্থাপন করেন, যেখানে বলা হয় এই সাধারণ ইচ্ছা ব্যক্তিগত ও গোষ্ঠীগত বিশেষ ইচ্ছার চেয়ে ভিন্ন, এবং এটিই সমাজের চূড়ান্ত উৎস।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- মোঃ মাহাবুবুর রহমান     

.
A common problem in hierarchy is—(পদসোপানে একটি সাধারণ সমস্যা হলো—)
  1. Maintaining discipline (শৃঙ্খলা বজায় রাখা)
  2. Fast communication (দ্রুত যোগাযোগ)
  3. Workstress on subordinates (অধীনস্ত কর্মীদের উপর কাজের চাপ )
  4. Clear responsibilities (দায়িত্বের স্পষ্টতা)
ব্যাখ্যা

- পদসোপান ব্যবস্থায় উপরের স্তর থেকে নির্দেশ এবং দায়িত্ব ধাপে ধাপে নীচের স্তরে পৌঁছায়। এই কাঠামোর কারণে নীচের স্তরের কর্মীদের উপর দায়িত্ব ও আদেশের চাপ তৈরি হয়, কারণ তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে উপরের স্তরের নির্দেশ পালন করতে হয় এবং একই সঙ্গে তাদের কাজের জন্য জবাবদিহি করতে হয়। কর্মীদের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সীমিত হয়, নীচের স্তরের কর্মীদের উপর  চাপ বেশি থাকে।
-  শৃঙ্খলা বজায় রাখা পদসোপান ব্যবস্থার সুবিধা, সমস্যা নয়; দায়িত্বের স্পষ্টতা পদসোপান ব্যবস্থার একটি সুবিধা দ্রুত যোগাযোগ পদসোপান ব্যবস্থার সীমাবদ্ধতার বিপরীত; পদসোপান ব্যবস্থায় সাধারণত যোগাযোগ ধীর হয়।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- – মোহাম্মদ আবদুস সালাম    

.
Hierarchy refers to—(পদসোপান বলতে কী বোঝায়—)
  1. Complete equality among all members (সকল সদস্যের মধ্যে সম্পূর্ণ সমতা)
  2. A graded system of authority and rank (ধাপে ধাপে সাজানো কর্তৃত্ব ও মর্যাদার স্তর)
  3. Absence of authority (কর্তৃত্বের অভাব)
  4. Random decision-making (এলোমেলোভাবে সিদ্ধান্ত গ্রহণ) 
ব্যাখ্যা

- পদসোপান হলো এমন একটি ব্যবস্থা যেখানে কর্তৃত্ব এবং দায়িত্ব ধাপে ধাপে সাজানো থাকে। এটি নিশ্চিত করে: কে কার অধীনে কাজ করবে,কর্তৃত্ব এবং দায়িত্বের স্তর স্পষ্টভাবে নির্ধারিত থাকে,প্রশাসন বা সংগঠন শৃঙ্খলাবদ্ধভাবে পরিচালিত হয়।
- পদসোপানে সমতা নেই, এটি ধাপে ধাপে ক্ষমতা বণ্টন করে;পদসোপানে কর্তৃত্ব থাকে, তাই কর্তৃত্বের অভাব সঠিক নয়, পদসোপানে সিদ্ধান্ত এলোমেলোভাবে নেওয়া হয় না; এটি সুসংগঠিত।
- পদসোপান বলতে পদের গুরুত্ব, মর্যাদা ও কর্তৃত্ব অনুসারে পর্যায়ক্রমে শ্রেণিবিন্যাস করাকে বোঝায়, যেখানে একটি নিম্নতর পদ সবসময় একটি উচ্চতর পদের অধীনে নিয়ন্ত্রিত হয় এবং প্রতিটি কর্মচারী তার কার্যাবলীর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করে। এই নীতি অনুযায়ী একটি প্রতিষ্ঠানের বিভিন্ন পদকে এমনভাবে সাজানো হয় যাতে একটি স্পষ্ট কর্তৃত্বের সম্পর্ক বজায় থাকে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ নিম্নতর কর্তারা পালন করেন। 
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- অধ্যাপক ড. শওকত আরা হোসাইন

.
Division of Work refers to—(পদবণ্টন দ্বারা বোঝানো হয়—)
  1. Random allocation of tasks among workers (কর্মীদের মধ্যে এলোমেলোভাবে কাজ ভাগ করা)
  2. Assigning specific tasks to individuals to increase efficiency (দক্ষতা বৃদ্ধির জন্য নির্দিষ্ট কাজ ব্যক্তিদের মধ্যে ভাগ করে দেওয়া)
  3. Complete equality of responsibility for all workers (সব কর্মীর উপর সমান দায়িত্ব অর্পণ করা)
  4. Avoiding specialization in the workplacea (কর্মক্ষেত্রে বিশেষায়ন এড়িয়ে যাওয়া)
ব্যাখ্যা

- পদবণ্টন হলো হেনরি ফেয়োলের প্রশাসনিক নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ যা কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে প্রতিটি ব্যক্তিকে নির্দিষ্ট একটি কাজের দায়িত্ব দেয়।
- এর মাধ্যমে প্রতিটি কর্মী একটি নির্দিষ্ট কাজে দক্ষ হয়ে ওঠে।
- ফলে দক্ষতা, উৎপাদনশীলতা এবং গুণগত মান বৃদ্ধি পায়। 
- এর ফলে কর্মীরা ধীরে ধীরে সেই কাজে বিশেষজ্ঞ হয়ে ওঠে।
- পদবণ্টন মানে কাজের বিশেষায়নের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি। 
সূত্রঃ বাংলাদেশে লোকপ্রশাসন-এমাজউদ্দীন আহমেদ 

.
The principle of “Division of Work” was introduced by—(পদবণ্টন বা কাজ ভাগ করা নীতি প্রবর্তন করেন—)
  1. Max Weber (ম্যাক্স ওয়েবার)
  2. Frederick Taylor (ফ্রেডেরিক টেইলর)
  3. Elton Mayo (এলটন মায়ো)
  4. Henri Fayol (হেনরি ফেয়োল)
ব্যাখ্যা

- হেনরি ফেয়োল (Henri Fayol) আধুনিক প্রশাসন ও ব্যবস্থাপনা তত্ত্বের জনক হিসেবে পরিচিত। তিনি ১৪টি প্রশাসনিক নীতি  প্রবর্তন করেছিলেন, এর মধ্যে অন্যতম হলো পদবণ্টন বা কাজ ভাগ করা নীতি।
- পদবণ্টন বা কাজ ভাগ করা নীতি  হলো কাজকে ছোট ছোট অংশে ভাগ করা,প্রতিটি কর্মীকে নির্দিষ্ট একটি কাজের দায়িত্ব দেওয়া,যাতে কর্মী সেই কাজে দক্ষ হয়ে ওঠে ,এর মাধ্যমে প্রতিষ্ঠান বা সংগঠনের দক্ষতা, উৎপাদনশীলতা এবং মান বৃদ্ধি পায়।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- প্রফেসর এস এম মোঃ নূর নবী   

.
According to Fayol, Division of Work leads to—(ফেয়োলের মতে, পদবণ্টন ফলাফল পরিচালনা করে—)
  1. Inefficiency in organization (সংগঠনে অদক্ষতা সৃষ্টি)
  2. Lack of responsibility (দায়িত্বের অভাব)
  3. Increase in productivity (উৎপাদনশীলতা বৃদ্ধি)
  4. Confusion in authority (কর্তৃত্ব নিয়ে বিভ্রান্তি)
ব্যাখ্যা

- হেনরি ফেয়োল (Henri Fayol) তার Principles of Management এ বলেছেন—Division of Work (পদবণ্টন) মানে কাজকে ছোট ছোট অংশে ভাগ করা।
- প্রতিটি কর্মীকে নির্দিষ্ট কাজে নিয়োজিত করলে সে ধীরে ধীরে সেই কাজে বিশেষজ্ঞ (specialist) হয়ে ওঠে।
- একই কাজ বারবার করার ফলে কর্মীর দক্ষতা (efficiency) ও গতি (speed) বৃদ্ধি পায়।
- এর ফলে সংগঠনের উৎপাদনশীলতা (productivity) ও মান (quality) উভয়ই বেড়ে যায়।
- পদবণ্টন (Division of Work) এর প্রধান ফল হলো উৎপাদনশীলতার বৃদ্ধি।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- প্রফেসর এস এম মোঃ নূর নবী   

.
Co-ordination mainly refers to—(সমন্বয় বলতে মূলত বোঝায়—)
  1. Centralization of all powers in one authority (সমস্ত ক্ষমতা একটি কর্তৃপক্ষের হাতে কেন্দ্রীভূত করা)
  2. Harmonizing activities of different departments to achieve common objectives (বিভিন্ন বিভাগের কার্যক্রমকে অভিন্ন লক্ষ্যে পৌঁছানোর জন্য সমন্বয় সাধন করা)
  3. Competition among ministries (মন্ত্রণালয়গুলোর মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করা)
  4. Avoiding inter-departmental communication (বিভাগগুলোর মধ্যে যোগাযোগ এড়িয়ে যাওয়া)
ব্যাখ্যা

- প্রশাসনে Co-ordination (সমন্বয়) হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বিভিন্ন দপ্তর, মন্ত্রণালয় ও সংস্থার কাজকে একত্রিত করে অভিন্ন নীতির দিকে পরিচালিত করা হয়।
- সরকারি নীতি বাস্তবায়নে বহু প্রতিষ্ঠান জড়িত থাকে, তাই তাদের কাজের সংঘাত এড়িয়ে সমন্বয় (harmonization) করা অপরিহার্য।
- সমন্বয় ছাড়া প্রশাসনিক কার্যক্রমে বিশৃঙ্খলা তৈরি হয় এবং নীতির লক্ষ্য পূরণ সম্ভব হয় না।
 - সমন্বয় প্রশাসনের প্রাণকেন্দ্র (essence of administration)।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- মোঃ মাহাবুবুর রহমান 

.
Formal Co-ordination is maintained through—(আনুষ্ঠানিক সমন্বয় বজায় রাখা হয়—)
  1. Personal friendship (ব্যক্তিগত বন্ধুত্বের মাধ্যমে)
  2. Informal talks (অ-আনুষ্ঠানিক আলোচনা মাধ্যমে)
  3. Random instructions (এলোমেলো নির্দেশনার মাধ্যমে)
  4. Rules, regulations, and authority (নিয়ম, বিধি এবং কর্তৃত্বের মাধ্যমে)
ব্যাখ্যা

- আনুষ্ঠানিক সমন্বয় হলো প্রশাসন বা সংস্থার মধ্যে এমন সমন্বয় যা প্রতিষ্ঠিত নিয়ম, আইন, নীতি ও কর্তৃত্বের মাধ্যমে পরিচালিত হয়। আনুষ্ঠানিক সমন্বয়ের উদ্দেশ্য হচ্ছে  বিভিন্ন কর্মী ও বিভাগের কার্যক্রমকে একসাথে মিলিয়ে পরিকল্পিতভাবে পরিচালনা করা। উদাহরণ: অফিস আদেশ, মিটিং মিনিট, নিয়মনীতি, বা আইন অনুযায়ী কাজের সমন্বয়।বৈশিষ্ট্য: এটি স্থায়ী, দাপ্তরিক ও প্রতিষ্ঠিত।
- আনুভূমিক সমন্বয় হচ্ছে বিভিন্ন বিভাগের, ইউনিট বা অফিসের মধ্যে সমন্বয়। আনুভূমিক সমন্বয়ের লক্ষ্য একই স্তরের বিভিন্ন বিভাগের কাজকে সমন্বিত করা।উদাহরণ: অর্থ দপ্তর ও পরিকল্পনা দপ্তরের মধ্যে কাজের সমন্বয়।
- উল্লম্ব সমন্বয় হচ্ছে উর্ধ্বতন ও অধস্তন স্তরের মধ্যে সমন্বয়।উল্লম্ব সমন্বয়ের লক্ষ্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নীতি ও সিদ্ধান্তকে কার্যকরভাবে অধস্তন স্তরে পৌঁছে দেওয়া। উদাহরণ: মন্ত্রী ও সচিবের মধ্যে নির্দেশনা এবং কার্য বাস্তবায়ন।
- অনানুষ্ঠানিক সমন্বয় হচ্ছে ব্যক্তিগত যোগাযোগ, বন্ধুত্ব বা অনানুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে সমন্বয় যা অনানুষ্ঠানিক, নমনীয়, প্রায়ই দ্রুত সিদ্ধান্তে সাহায্য করে। উদাহরণ: মিটিং, চ্যাট বা ব্যক্তিগত আলোচনা।
- প্রযুক্তিগত সমন্বয় হচ্ছে যন্ত্রপাতি, প্রযুক্তি বা পদ্ধতির মাধ্যমে কাজের সমন্বয়। উদাহরণ: কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন অফিসের ডেটা একত্রিত করা।
- কার্যকরী সমন্বয় হচ্ছে নির্দিষ্ট কার্যক্রম বা প্রকল্পের বাস্তবায়নে বিভিন্ন কর্মী ও বিভাগকে সমন্বিত করা। কার্যকরী সমন্বয়ের লক্ষ্য পরিকল্পিত কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- – মোহাম্মদ আবদুস সালাম    

১০.
Why is Co-ordination necessary in administration? (প্রশাসনে সমন্বয় কেন প্রয়োজন?)
  1. To create conflict among departments (বিভাগগুলোর মধ্যে দ্বন্দ্য সৃষ্টি করা)
  2. To avoid responsibility (দায়িত্ব এড়ানো)
  3. To ensure unity of action  (কার্যক্রমে একতা নিশ্চিত করা)
  4. To reduce efficiency (দক্ষতা কমানো)
ব্যাখ্যা

- প্রশাসনে Co-ordination (সমন্বয়) অপরিহার্য কারণ সরকারি নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বিভিন্ন দপ্তর ও সংস্থা একত্রে কাজ করে।
- সমন্বয় ছাড়া, বিভাগগুলোর মধ্যে দ্বন্দ্য, বিভ্রান্তি ও অদক্ষতা সৃষ্টি হতে পারে।সমন্বয় নিশ্চিত করলে সমস্ত কর্মী ও বিভাগ একযোগে অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য কাজ করে।
- এটি প্রশাসনের দক্ষতা, কার্যকারিতা এবং নীতি বাস্তবায়নে সাফল্য নিশ্চিত করে।
- সমন্বয় মূলত কার্যক্রমে একতা (unity of action) নিশ্চিত করার জন্য প্রয়োজন।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- অধ্যাপক ড. শওকত আরা হোসাইন 

১১.
Which of the following is a major problem in achieving Co-ordination? (সমন্বয় অর্জনে নিম্নলিখিত কোনটি একটি প্রধান সমস্যা?)
  1. Conflicting objectives (লক্ষ্যের বিরোধ)
  2. Clear communication(স্পষ্ট যোগাযোগ)
  3. Proper planning (সঠিক পরিকল্পনা)
  4. Unity of command (আদেশের ঐক্য)
ব্যাখ্যা

- সমন্বয় (Co-ordination) প্রতিষ্ঠানে কার্যক্রমকে একত্রিত করে অভিন্ন লক্ষ্য অর্জনের প্রক্রিয়া।
- প্রধান সমস্যা বিভিন্ন বিভাগ বা ইউনিটের লক্ষ্য একে অপরের সাথে বিরোধপূর্ণ হলে সমন্বয় করা কঠিন হয়ে যায়।এই ধরণের লক্ষ্যের বিরোধ (Conflicting objectives) সমন্বয়ের প্রধান বাধা।
-  সমন্বয় কার্যকর করতে লক্ষ্যের মিলন নিশ্চিত করা অপরিহার্য।
- উদাহরণ: অর্থ দপ্তরের লক্ষ্য হতে পারে ব্যয় কমানো, কিন্তু পরিকল্পনা দপ্তরের লক্ষ্য হতে পারে বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন।
- Unity of command (আদেশের ঐক্য) হলো এমন নীতি যেখানে প্রতিটি কর্মী বা কর্মকর্তা শুধুমাত্র একজন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশ গ্রহণ করে। অর্থাৎ, এক কর্মীর একাধিক বস থাকে না।
সূত্রঃ বাংলাদেশে লোকপ্রশাসন-এমাজউদ্দীন আহমেদ 

১২.
Span of control refers to—(নিয়ন্ত্রণ পরিধি বলতে বোঝায়—)
  1. The total number of employees in an organization (কোনো প্রতিষ্ঠানে মোট কর্মচারীর সংখ্যা)
  2. The number of subordinates a manager can effectively supervise (একজন ব্যবস্থাপক কার্যকরভাবে যতজন অধস্তনকে তত্ত্বাবধান করতে পারেন)
  3. The length of organizational hierarchy (প্রশাসনিক পদসোপানের দৈর্ঘ্য)
  4. The process of delegation (দায়িত্ব অর্পণের প্রক্রিয়া)
ব্যাখ্যা

- নিয়ন্ত্রণ পরিধি দ্বারা বোঝানো হয় একজন কর্মকর্তা/ম্যানেজার সরাসরি কতজন অধস্তনকে দক্ষভাবে নিয়ন্ত্রণ ও তদারকি করতে সক্ষম হন।
- নিয়ন্ত্রণ পরিধি (Span of Control) হলো একটি প্রশাসনিক ধারণা, যার মাধ্যমে বোঝানো হয় একজন কর্মকর্তা বা ম্যানেজার সরাসরি কতজন কর্মীকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করতে পারেন।
- যদি নিয়ন্ত্রণ পরিধি বেশি হয় তবে তাকে বিস্তৃত span of control বলা হয়, আর যদি কম হয় তবে তাকে সংকীর্ণ span of control বলা হয়।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- প্রফেসর এস এম মোঃ নূর নবী   

১৩.
Who introduced the concept of “span of control” in management? (ব্যবস্থাপনায় "নিয়ন্ত্রণ পরিধি" ধারণাটি কে প্রবর্তন করেছিলেন?)
  1. Max Weber 
  2. Henri Fayol
  3. Lyndall Urwick
  4. Woodrow Wilson
ব্যাখ্যা

- "Span of Control" ধারণাটি প্রথম ব্যবস্থাপনায় উপস্থাপন করেন লিন্ডাল উরউইক। তিনি 1930-এর দশকে বলেন যে একজন ব্যবস্থাপক কার্যকরভাবে সীমিত সংখ্যক কর্মীকে তদারকি করতে পারেন। 
- তিনি বলেন, একজন ব্যবস্থাপক বা প্রশাসক কার্যকরভাবে সীমিত সংখ্যক অধস্তনকে তত্ত্বাবধান করতে পারেন। এই সীমিত সংখ্যক অধস্তনই হলো নিয়ন্ত্রণ পরিধি।
- যদি নিয়ন্ত্রণ পরিধি বেশি হয় তবে প্রশাসন তুলনামূলকভাবে ফ্ল্যাট (flat structure) হয়, আর যদি কম হয় তবে তা হয় দীর্ঘ বা টল (tall structure)। এই ধারণাটি প্রশাসন ও ব্যবস্থাপনার কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- মোঃ মাহাবুবুর রহমান 

১৪.
Which of the following is a key element affecting span of control? (নিম্নলিখিত কোনটি নিয়ন্ত্রণ পরিধিকে প্রভাবিত করার একটি মূল উপাদান?)
  1. Nature of work (কাজের প্রকৃতি)
  2. Age of manager (ব্যবস্থাপকের বয়স)
  3. Salary of subordinates (অধস্তনদের বেতন)
  4. Office location (অফিসের অবস্থান)
ব্যাখ্যা

- নিয়ন্ত্রণ পরিধি মূলত নির্ভর করে কাজের প্রকৃতির ওপর। যদি কাজ সহজ, রুটিনধর্মী এবং পুনরাবৃত্তিমূলক হয়, তাহলে একজন ব্যবস্থাপক অনেক বেশি সংখ্যক অধস্তনকে কার্যকরভাবে তত্ত্বাবধান করতে পারেন (wide span of control)।
- কিন্তু যদি কাজটি জটিল, বিশেষজ্ঞ জ্ঞাননির্ভর বা ঝুঁকিপূর্ণ হয়, তখন প্রত্যেককে ঘনিষ্ঠভাবে তত্ত্বাবধান করতে হয়, ফলে নিয়ন্ত্রণ পরিধি হয় সংকীর্ণ (narrow span of control)।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- মোঃ মাহাবুবুর রহমান 

১৫.
Unity of Command ensures— (আদেশের ঐক্য নিশ্চিত করে—)
  1. Confusion among employees (কর্মীদের মধ্যে বিভ্রান্তি)
  2. Dual authority (দ্বৈত কর্তৃত্ব)
  3. Complex structure (জটিল কাঠামো)
  4. Administrative unity (প্রশাসনিক ঐক্য)
ব্যাখ্যা

- Unity of Command বা আদেশের ঐক্য একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক নীতি যার মানে হলো প্রত্যেক কর্মী কেবল একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে আদেশ গ্রহণ করবে।
- যদি একজন কর্মী একাধিক কর্মকর্তার কাছ থেকে আদেশ নেন, তবেকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়,দ্বন্দ্ব ও দ্বৈত কর্তৃত্বের পরিস্থিতি তৈরি হয়,প্রশাসনিক কার্যক্রম অপ্রभावশালী ও অগোছালো হয়ে পড়ে।
- Unity of Command বা আদেশের ঐক্য নিশ্চিত করে প্রশাসনিক ঐক্য (Administrative Unity),সুষ্ঠু সমন্বয়,কাজের কার্যকারিতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ।
- এটি কর্মীদের জন্য সুস্পষ্ট নির্দেশনা এবং প্রশাসনের জন্য কার্যকর সমন্বয় নিশ্চিত করে।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- – মোহাম্মদ আবদুস সালাম    

১৬.
Which of the following is NOT related to Unity of Command? (নিম্নলিখিত কোনটি আদেশের ঐক্যের সঙ্গে সম্পর্কিত নয়?)
  1. Clear authority (স্পষ্ট কর্তৃত্ব)
  2. Single superior (একক ঊর্ধ্বতন)
  3. Multiple commands  (একাধিক আদেশ)
  4. Smooth coordination (সুষ্ঠু সমন্বয়)
ব্যাখ্যা

- Unity of Command (আদেশের ঐক্য) হলো একটি প্রশাসনিক নীতি, যার মাধ্যমে একজন কর্মী শুধুমাত্র একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে আদেশ গ্রহণ করে।
- Clear authority (স্পষ্ট কর্তৃত্ব) এবং Single superior (একক ঊর্ধ্বতন) এই নীতির মূল অংশ, যা কর্মীদের বিভ্রান্তি এড়াতে সাহায্য করে।
- Smooth coordination (সুষ্ঠু সমন্বয়) নিশ্চিত হয় একক আদেশের মাধ্যমে।কিন্তু যদি একজন কর্মী Multiple commands (একাধিক আদেশ) পান, তাহলে এটি আদেশের ঐক্যের বিপরীত এবং বিভ্রান্তি, দ্বন্দ্ব ও অকার্যকর প্রশাসন তৈরি করে।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- অধ্যাপক ড. শওকত আরা হোসাইন 

১৭.
Violation of Unity of Command may result in— (আদেশের ঐক্যের ব্যত্যয় ঘটলে কী হতে পারে?)
  1. Confusion among employees (কর্মীদের মধ্যে বিভ্রান্তি)
  2. Increased efficiency (বেশি দক্ষতা)
  3. Quick decision-making (দ্রুত সিদ্ধান্ত)
  4. Reduced administrative cost (কম প্রশাসনিক খরচ)
ব্যাখ্যা

- যখন Unity of Command (আদেশের ঐক্য) নীতিটি লঙ্ঘিত হয়, একজন কর্মী একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে আদেশ পেতে পারেন।
- ফলে কর্মীরা প্রাধান্য ও নির্দেশনাকে নিয়ে বিভ্রান্ত হয় ,আদেশগুলোর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়প্রশাসনিক কাজ অকার্যকর ও অগোছালো হয়ে যায়।
- আদেশের ঐক্যের ব্যত্যয় কর্মীদের বিভ্রান্তি এবং প্রশাসনিক অসামঞ্জস্য ঘটায়।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- প্রফেসর এস এম মোঃ নূর নবী   

১৮.
Unity of Command refers to— (আদেশের ঐক্য বলতে বোঝায়—)
  1. An employee will receive orders from multiple superiors (একজন কর্মী একাধিক কর্মকর্তার কাছ থেকে নির্দেশ গ্রহণ করবে)
  2. An employee will receive orders from only one superior (একজন কর্মী শুধুমাত্র একজন কর্মকর্তার কাছ থেকে নির্দেশ গ্রহণ করবে)
  3. All officials will give the same order (সব কর্মকর্তা একই আদেশ দেবেন)
  4. Employees will work according to their own discretion (কর্মচারীরা নিজের ইচ্ছায় কাজ করবে)
ব্যাখ্যা

- Unity of Command (আদেশের ঐক্য) একটি মূল প্রশাসনিক নীতি, যার অর্থ হলো প্রতিটি কর্মী কেবল একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে আদেশ গ্রহণ করবে।
- এটি নিশ্চিত করে যে কর্মীরা ভ্রান্ত না হয় এবং একাধিক কর্তৃপক্ষের নির্দেশের দ্বন্দ্ব এড়িয়ে চলে।একই সঙ্গে এটি প্রশাসনিক কার্যক্রমে সুষ্ঠু সমন্বয় ও কার্যকারিতা নিশ্চিত করে।
- যদি একজন কর্মী একাধিক কর্মকর্তার কাছ থেকে আদেশ নেন, তবে বিভ্রান্তি, দ্বন্দ্ব এবং অকার্যকর প্রশাসন তৈরি হয়।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- প্রফেসর এস এম মোঃ নূর নবী   

১৯.
Line agency refers to— (লাইন সংস্থা বলতে বোঝায়—)
  1. Agency that provides advice and support (পরামর্শ ও সহায়তা প্রদানকারী সংস্থা)
  2. Agency without responsibility (দায়িত্ববিহীন সংস্থা)
  3. Agency that only plans policies (কেবল নীতি প্রণয়নকারী সংস্থা)
  4. Agency with direct authority over subordinates (অধস্তনদের উপর সরাসরি কর্তৃত্বসম্পন্ন সংস্থা)
ব্যাখ্যা

- Line agency (লাইন সংস্থা) হলো সেই সংস্থা যা সরকারের নীতি এবং কার্যক্রম সরাসরি বাস্তবায়ন করে। 
- এই সংস্থার কর্মকর্তারা অধস্তনদের উপর সরাসরি কর্তৃত্ব রাখেন এবং তাদের কাজের জন্য দায়িত্বশীল হন।
 - লাইন সংস্থায় লাইন কর্মকর্তারা নীতি বাস্তবায়নের দায়িত্বে থাকেন,অধস্তন কর্মীদের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ তাদের হাতে, পদসোপান ও প্রশাসনিক হায়ারার্কি সরল, সরাসরি কর্তৃত্ব থাকায় সিদ্ধান্ত দ্রুত নেওয়া সম্ভব।
- লাইন সংস্থা মূলত কার্যকর প্রশাসনের মেরুদণ্ড হিসেবে কাজ করে।
- উদাহরণ:পুলিশ বিভাগ,সেনাবাহিনী,জেলা প্রশাসক অফিস ।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- অধ্যাপক ড. শওকত আরা হোসাইন 

২০.
Line agencies are responsible for— (লাইন সংস্থা কোন কাজের জন্য দায়ী?)
  1. Planning and advising only (শুধুমাত্র নীতি প্রণয়ন ও পরামর্শ)
  2. Direct execution of policies and programs (নীতিমালা ও কার্যক্রমের সরাসরি বাস্তবায়ন)
  3. Supervising staff only (শুধুমাত্র স্টাফ তত্ত্বাবধান)
  4. Auditing accounts (হিসাব পরীক্ষা)
ব্যাখ্যা

- Line agencies (লাইন সংস্থা) হলো প্রশাসনের সেই অংশ যা সরকারের নীতি ও কর্মসূচি সরাসরি বাস্তবায়ন করে। 
- তারা নীতি প্রণয়ন বা পরামর্শ প্রদানের চেয়ে বেশি কার্যকরভাবে কাজ সম্পাদনের দায়িত্বে থাকে।
- লাইন সংস্থা হলো প্রশাসনের কার্যকর বাস্তবায়নের মূল স্তম্ভ।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- – মোহাম্মদ আবদুস সালাম    

২১.
Staff agency primarily— (স্টাফ সংস্থা মূলত—)
  1. Executes policies directly (নীতিমালা সরাসরি বাস্তবায়ন করে)
  2. Provides advice and expertise (পরামর্শ ও বিশেষজ্ঞ জ্ঞান প্রদান করে)
  3. Supervises line officers only (শুধুমাত্র লাইন কর্মকর্তাদের তত্ত্বাবধান করে)
  4. Controls finances only (শুধুমাত্র অর্থ তত্ত্বাবধান করে)
ব্যাখ্যা

- Staff agency (স্টাফ সংস্থা) হলো প্রশাসনের সেই অংশ যা লাইন সংস্থাকে পরামর্শ, সহায়তা এবং বিশেষজ্ঞ জ্ঞান প্রদান করে, কিন্তু সরাসরি নীতি বাস্তবায়ন বা অধস্তন কর্মীদের উপর আদেশ দেওয়ার ক্ষমতা রাখে না।
- স্টাফ সংস্থা লাইন কর্মকর্তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করে, নির্দিষ্ট ক্ষেত্রে (যেমন আইন, হিসাব, পরিকল্পনা) বিশেষজ্ঞতা প্রদান, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ ও নীতি বাস্তবায়নকে আরও কার্যকর করে।
- স্টাফ সংস্থা লাইন সংস্থার সহায়ক ও পরামর্শদাতা, কিন্তু নির্দেশদাতা নয়।
- উদাহরণ:আইন পরামর্শক ,বাজেট ও পরিকল্পনা অফিস ,হিসাব নিরীক্ষক ।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- প্রফেসর এস এম মোঃ নূর নবী   

২২.
Staff agency does NOT have— (স্টাফ সংস্থার কোনটি থাকে না?)
  1. Advisory function (পরামর্শমূলক কাজ)
  2. Specialist knowledge (বিশেষজ্ঞ জ্ঞান)
  3. Direct authority over subordinates (অধস্তনদের উপর সরাসরি কর্তৃত্ব)
  4. Supportive role (সহায়ক ভূমিকা)
ব্যাখ্যা

- Staff agency (স্টাফ সংস্থা) হলো প্রশাসনের সেই অংশ যা লাইন সংস্থাকে পরামর্শ, সহায়তা এবং বিশেষজ্ঞ জ্ঞান প্রদান করে।
- তারা লাইন কর্মকর্তাদের কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, বিশেষ ক্ষেত্রে (যেমন আইন, হিসাব, পরিকল্পনা) দক্ষতা প্রদান করে, প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর করার জন্য সহায়তা প্রদান করে।
- স্টাফ কর্মকর্তারা লাইন কর্মকর্তাদের অধস্তনদের উপর সরাসরি আদেশ বা নিয়ন্ত্রণ করতে পারে না।
- স্টাফ সংস্থা সহায়ক ও পরামর্শদাতা, কিন্তু নির্দেশদাতা বা কর্তৃত্বসম্পন্ন নয়।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- প্রফেসর এস এম মোঃ নূর নবী   

২৩.
Which of the following is a key difference between line and staff agency? (লাইন ও স্টাফ সংস্থার মধ্যে প্রধান পার্থক্য কোনটি?)
  1. Both have direct authority over subordinates (উভয়ের অধস্তনদের উপর সরাসরি কর্তৃত্ব থাকে)
  2. Both only plan policies (উভয়ই কেবল নীতি প্রণয়ন করে)
  3. Line agency provides advice, staff executes policies (লাইন সংস্থা পরামর্শ দেয়, স্টাফ নীতি বাস্তবায়ন করে)
  4. Line agency executes policies, staff provides advice  (লাইন সংস্থা নীতি বাস্তবায়ন করে, স্টাফ পরামর্শ প্রদান করে)
ব্যাখ্যা

- Line Agency (লাইন সংস্থা):সরাসরি নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করে।অধস্তনদের উপর সরাসরি কর্তৃত্ব রাখে।ফলাফলের জন্য দায়বদ্ধ।
- উদাহরণ: পুলিশ বিভাগ, সেনাবাহিনী, জেলা প্রশাসক অফিস।
- Staff Agency (স্টাফ সংস্থা):লাইন সংস্থাকে পরামর্শ, বিশেষজ্ঞ জ্ঞান ও সহায়তা প্রদান করে।অধস্তনদের উপর কোনো সরাসরি কর্তৃত্ব নেই।মূল কাজ হলো লাইন সংস্থার কার্যক্রমকে আরও কার্যকর করা।
- উদাহরণ: হিসাব নিরীক্ষক, আইন পরামর্শক, পরিকল্পনা অফিস।
- Line = Execution , Staff = Advice।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- প্রফেসর এস এম মোঃ নূর নবী   

২৪.
Centralization in public administration refers to—(লোকপ্রশাসনে কেন্দ্রীয়করণ বলতে বোঝায়—)
  1. Distribution of power among all levels of government(সরকারের সব স্তরের মধ্যে ক্ষমতার বণ্টন)
  2. Concentration of decision-making at the top level (সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শীর্ষ পর্যায়ে কেন্দ্রীভূত হওয়া)
  3. Delegation of authority to local units(স্থানীয় সংস্থাগুলোর কাছে ক্ষমতা হস্তান্তর)
  4. Complete absence of authority(সম্পূর্ণ কর্তৃত্বহীনতা)
ব্যাখ্যা

- কেন্দ্রীয়করণ (Centralization) হলো প্রশাসনের এমন একটি ব্যবস্থা যেখানে নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা মূলত শীর্ষ পর্যায় বা কেন্দ্রীয় কর্তৃপক্ষের হাতে কেন্দ্রীভূত থাকে। এতে স্থানীয় প্রশাসন বা নিম্ন পর্যায়ের কর্মকর্তাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সীমিত হয়ে যায়।
- কেন্দ্রীয়করণে সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা শীর্ষ পর্যায়ে থাকে,নীতি ও কার্যক্রমে একরূপতা বজায় থাকে,স্থানীয় সমস্যার ক্ষেত্রে নমনীয়তার অভাব দেখা দেয়,শীর্ষ কর্মকর্তাদের উপর অতিরিক্ত চাপ পড়ে।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- প্রফেসর এস এম মোঃ নূর নবী   

২৫.
Which of the following is a disadvantage of centralization? (নিম্নের কোনটি কেন্দ্রীয়করণের একটি অসুবিধা?)
  1. Over-burdening of top executives (শীর্ষ কর্মকর্তাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়া)
  2. Uniform policy implementation (নীতিমালার একরূপ বাস্তবায়ন)
  3. Better coordination (উন্নত সমন্বয়)
  4. Strong control over subordinates (অধীনস্তদের উপর দৃঢ় নিয়ন্ত্রণ)
ব্যাখ্যা

- কেন্দ্রীয়করণের ক্ষেত্রে সব ধরনের সিদ্ধান্ত ও নীতি প্রণয়ন শীর্ষ পর্যায়ের হাতে কেন্দ্রীভূত থাকে। ফলে প্রতিটি ছোট-বড় সিদ্ধান্ত শীর্ষ কর্মকর্তাদের মাধ্যমে গ্রহণ করতে হয়। এতে তারা অতিরিক্ত দায়িত্ব ও চাপের মধ্যে পড়ে, যা প্রশাসনিক কার্যকারিতা হ্রাস করে।
- নীতিমালার একরূপ বাস্তবায়ন হলো কেন্দ্রীয়করণের একটি সুবিধা, অসুবিধা নয়।
- উন্নত সমন্বয় কেন্দ্রীয়করণের মাধ্যমে সহজে অর্জিত হয়।
- অধীনস্তদের উপর দৃঢ় নিয়ন্ত্রণও একটি সুবিধা হিসেবে গণ্য হয়।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- মোঃ মাহাবুবুর রহমান 

২৬.
Which of the following is a key feature of centralization? (নিম্নের কোনটি কেন্দ্রীয়করণের একটি মূল বৈশিষ্ট্য?)
  1. Local autonomy (স্থানীয় স্বায়ত্ত্বশাসন)
  2. Speedy decision-making (দ্রুত সিদ্ধান্ত গ্রহণ)
  3. Uniformity of policies (নীতিমালার একরূপতা)
  4. Wide participation in decision (সিদ্ধান্তে ব্যাপক অংশগ্রহণ)
ব্যাখ্যা

- কেন্দ্রীয়করণে সিদ্ধান্ত গ্রহণ ও নীতি প্রণয়ন মূলত শীর্ষ পর্যায়ে সীমাবদ্ধ থাকে। ফলে পুরো প্রশাসনে একই ধরণের নীতি, নিয়ম ও বিধান সমানভাবে কার্যকর হয়। এর ফলে নীতি বাস্তবায়নে একরূপতা নিশ্চিত হয়।
- স্থানীয় স্বশাসন কেন্দ্রীয়করণের বিপরীত ধারণা, এটি বিকেন্দ্রীকরণের বৈশিষ্ট্য।
- কেন্দ্রীয়করণে সিদ্ধান্ত নিতে সময় বেশি লাগে, তাই সবসময় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয় না।
- সিদ্ধান্তে ব্যাপক অংশগ্রহণও বিকেন্দ্রীকরণের একটি বৈশিষ্ট্য, কেন্দ্রীয়করণের নয়।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- প্রফেসর এস এম মোঃ নূর নবী   

২৭.
Decentralization in public administration refers to—(লোক প্রশাসনে বিকেন্দ্রীকরণ বলতে বোঝায়—)
  1. Concentration of power at the top (শীর্ষ পর্যায়ে ক্ষমতার কেন্দ্রীভবন)
  2. Transfer of authority from higher to lower levels (উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ে ক্ষমতা হস্তান্তর)
  3. Complete absence of authority (সম্পূর্ণ কর্তৃত্বহীনতা)
  4. Only advisory role of local bodies (শুধু স্থানীয় সংস্থাগুলোর পরামর্শমূলক ভূমিকা)
ব্যাখ্যা

- বিকেন্দ্রীকরণ (Decentralization) হলো এমন একটি প্রশাসনিক প্রক্রিয়া যেখানে উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষ তাদের কিছু সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর করার ক্ষমতা স্থানীয় বা নিম্ন পর্যায়ের প্রশাসন ও সংস্থাগুলোর কাছে হস্তান্তর করে। এর ফলে স্থানীয় চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া যায় এবং জনগণের অংশগ্রহণও নিশ্চিত হয়।
- বিকেন্দ্রীকরণে স্থানীয় পর্যায়ে স্বায়ত্ত্বশাসন প্রতিষ্ঠা করে,সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ বাড়ে,শীর্ষ পর্যায়ের চাপ কমায়,তবে অনেক সময় স্থানীয় সংস্থার দক্ষতার অভাবে সিদ্ধান্তের মান ক্ষতিগ্রস্ত হতে পারে।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- অধ্যাপক ড. শওকত আরা হোসাইন 

২৮.
Which of the following is an advantage of decentralization? (নিম্নের কোনটি বিকেন্দ্রীকরণের একটি সুবিধা?)
  1. Participation of local people in governance (শাসনকার্যে স্থানীয় জনগণের অংশগ্রহণ)
  2. Delay in decision-making (সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব)
  3. Overload at central level (কেন্দ্রীয় পর্যায়ে অতিরিক্ত চাপ)
  4. Uniform policy everywhere (সর্বত্র নীতিমালার একরূপতা)
ব্যাখ্যা

- বিকেন্দ্রীকরণে (Decentralization) সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা স্থানীয় পর্যায়ে ন্যস্ত করা হয়। এর ফলে স্থানীয় জনগণ প্রশাসন ও শাসনকার্যে সরাসরি অংশগ্রহণের সুযোগ পায়। 
- এটি গণতন্ত্রকে শক্তিশালী করে এবং সিদ্ধান্তকে জনগণের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ করে।
- সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব বিকেন্দ্রীকরণের সুবিধা নয়, বরং অনেক সময় এটি একটি সীমাবদ্ধতা হতে পারে।
- বিকেন্দ্রীকরণ আসলে কেন্দ্রীয় পর্যায়ের চাপ কমায়, বাড়ায় না।
- নীতিমালার একরূপতা কেন্দ্রীয়করণের বৈশিষ্ট্য, বিকেন্দ্রীকরণের নয়।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- – মোহাম্মদ আবদুস সালাম    

২৯.
Which of the following is a key feature of decentralization? (নিম্নের কোনটি বিকেন্দ্রীকরণের একটি মূল বৈশিষ্ট্য?)
  1. Uniformity of policies (নীতিমালার একরূপতা)
  2. Centralized control (কেন্দ্রীয় নিয়ন্ত্রণ)
  3. Over-burdening of top executives (শীর্ষ কর্মকর্তাদের উপর অতিরিক্ত চাপ)
  4. Local autonomy  (স্থানীয় স্বায়ত্ত্বশাসন)
ব্যাখ্যা

- বিকেন্দ্রীকরণে (Decentralization) সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উচ্চ পর্যায় থেকে নিম্ন বা স্থানীয় পর্যায়ে হস্তান্তর করা হয়। এর ফলে স্থানীয় সংস্থাগুলো স্বাধীনভাবে নীতি প্রণয়ন ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে পারে। এই স্বাধীনতা বা স্থানীয় স্বায়ত্ত্বশাসন  বিকেন্দ্রীকরণের একটি মূল বৈশিষ্ট্য।
- নীতিমালার একরূপতা হলো কেন্দ্রীয়করণের বৈশিষ্ট্য।
- শীর্ষ কর্মকর্তাদের উপর অতিরিক্ত চাপ কেন্দ্রীয়করণের অসুবিধা।
- কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বিকেন্দ্রীকরণের বিপরীত।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- প্রফেসর এস এম মোঃ নূর নবী   

৩০.
The main difference between centralization and decentralization is—(কেন্দ্রীয়করণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে প্রধান পার্থক্য হলো—)
  1. Centralization delegates authority, decentralization concentrates it (কেন্দ্রীয়করণ ক্ষমতা হস্তান্তর করে, বিকেন্দ্রীকরণ ক্ষমতা কেন্দ্রীভূত করে)
  2. Centralization concentrates authority, decentralization delegates it  (কেন্দ্রীয়করণ ক্ষমতা কেন্দ্রীভূত করে, বিকেন্দ্রীকরণ ক্ষমতা হস্তান্তর করে)
  3. Both concentrate authority (উভয়ই ক্ষমতা কেন্দ্রীভূত করে)
  4. Both delegate authority (উভয়ই ক্ষমতা হস্তান্তর করে)
ব্যাখ্যা

- কেন্দ্রীয়করণ (Centralization) হলো প্রশাসনের এমন প্রক্রিয়া যেখানে সিদ্ধান্ত গ্রহণ, নীতি নির্ধারণ এবং ক্ষমতা শীর্ষ পর্যায়ে কেন্দ্রীভূত থাকে। এর ফলে নিম্ন পর্যায়ের কর্মকর্তাদের স্বাধীনতা কম থাকে।
- বিকেন্দ্রীকরণ (Decentralization) হলো সেই প্রক্রিয়া যেখানে শীর্ষ কর্তৃপক্ষ কিছু ক্ষমতা নিম্ন বা স্থানীয় স্তরে হস্তান্তর করে। এর ফলে স্থানীয় সংস্থা বা কর্মকর্তারা স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নিতে পারে, স্থানীয় চাহিদা অনুযায়ী নীতি প্রণয়ন ও কার্যক্রম পরিচালনা করতে পারে।
- মূল পার্থক্য: কেন্দ্রীয়করণ: ক্ষমতা কেন্দ্রীভূত (Power concentrated at the top), বিকেন্দ্রীকরণ: ক্ষমতা হস্তান্তর (Power delegated to lower levels)
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- মোঃ মাহাবুবুর রহমান 

৩১.
Departmentalization  refers to— ( বিভাগীয়করণ বলতে বোঝায়—)
  1. Division of work into specialized units (কাজকে বিশেষায়িত ইউনিটে ভাগ করা)
  2. Centralization of authority (কর্তৃত্বের কেন্দ্রীভবন)
  3. Delegation of all power to subordinates (সমস্ত ক্ষমতা অধীনস্তদের কাছে হস্তান্তর করা)
  4. Elimination of hierarchy (পদসোপান বা স্তরভিত্তিক কাঠামো দূর করা)
ব্যাখ্যা

- বিভাগীয়করণ (Departmentalization) হলো প্রশাসনিক কাজকে বিভিন্ন বিশেষায়িত বিভাগ বা ইউনিটে ভাগ করা, যাতে প্রতিটি ইউনিট নির্দিষ্ট কাজের জন্য দক্ষতা অর্জন করতে পারে। 
- উদাহরণ: শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, অর্থ বিভাগ ইত্যাদি।
- বিভাগীয়করণের মাধ্যমে কাজের দক্ষতা বৃদ্ধি পায়,দায়িত্ব ও কর্তৃত্ব পরিষ্কার হয়,প্রশাসনিক কাজ সহজে পরিচালনা করা যায়।
- কর্তৃত্বের কেন্দ্রীভবন কেন্দ্রীয়করণের বৈশিষ্ট্য।
- সমস্ত ক্ষমতা অধীনস্তদের হস্তান্তর সম্পূর্ণ বিকেন্দ্রীকরণের ধারণা।
- পদসোপান দূর করা প্রশাসনে সম্ভব নয় এবং departmentalization-এর সাথে সম্পর্কিত নয়।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- অধ্যাপক ড. শওকত আরা হোসাইন 

৩২.
Which of the following is a basis of departmentalization? (বিভাগীয়করণের প্রধান ভিত্তি কোনটি ?)
  1. Size of office (অফিসের আকার অনুযায়ী)
  2. Centralization (কেন্দ্রীয়করণ)
  3. Level of education (শিক্ষার স্তর অনুযায়ী)
  4. Function (কার্য বা কাজ অনুযায়ী)
ব্যাখ্যা

- বিভাগীয়করণ (Departmentalization) মূলত কাজ বা কার্য অনুযায়ী প্রশাসনিক ইউনিট ভাগ করার প্রক্রিয়া। উদাহরণস্বরূপ: শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবহণ ইত্যাদি বিভাগ। এটি প্রশাসনের কার্যকারিতা ও দক্ষতা বৃদ্ধি করে।
- অফিসের আকার ভিত্তিতে বিভাগ করা সাধারণত প্রযোজ্য নয়।
- কেন্দ্রীয়করণ প্রশাসনিক ক্ষমতার অবস্থান বোঝায়, departmentalization-এর ভিত্তি নয়।
- শিক্ষার স্তর কোনো সাধারণ ভিত্তি নয়।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- অধ্যাপক ড. শওকত আরা হোসাইন 

৩৩.
Departmentalization helps in— (বিভাগীয়করণ কী কাজে সহায়ক—)
  1. Reducing specialization (বিশেষায়ন হ্রাস করা)
  2. Organizing work efficiently (কাজকে কার্যকরভাবে সংগঠিত করা)
  3. Removing hierarchy (পদসোপান দূর করা)
  4. Eliminating rules (নিয়মাবলী দূর করা)
ব্যাখ্যা

- বিভাগীয়করণ (Departmentalization) প্রশাসনিক কাজকে বিভিন্ন বিভাগ বা ইউনিটে ভাগ করার প্রক্রিয়া। এটি কাজকে সুশৃঙ্খলভাবে এবং দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সাহায্য করে। প্রতিটি বিভাগ নির্দিষ্ট কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত থাকে, ফলে প্রশাসন সুসংগঠিত হয়।
- বিশেষায়ন হ্রাস হয় না, বরং বৃদ্ধি পায়।
- পদসোপান রক্ষিত থাকে, কারণ প্রতিটি বিভাগের একটি স্পষ্ট কর্তৃত্ব স্তর থাকে।
- নিয়মাবলী রক্ষা করা হয়; departmentalization এগুলো দূর করে না।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- প্রফেসর এস এম মোঃ নূর নবী   

৩৪.
Which of the following is a disadvantage of departmentalization? (বিভাগীয়করণের অসুবিধা কোনটি?)
  1. Clear lines of authority (কর্তৃত্বের স্পষ্টতা)
  2. Specialization (বিশেষায়ন)
  3. Duplication of work  (কাজের পুনরাবৃত্তি)
  4. Coordination within unit (একক বিভাগের মধ্যে সমন্বয়)
ব্যাখ্যা

- বিভাগীয়করণ (Departmentalization) কাজকে বিভিন্ন বিভাগে ভাগ করার ফলে অনেক সময় একই ধরনের কাজ একাধিক বিভাগের মধ্যে পুনরাবৃত্তি হতে পারে। এটি সময় ও সম্পদের অপচয় ঘটাতে পারে এবং প্রশাসনিক দক্ষতা কমাতে পারে।
- কর্তৃত্বের স্পষ্টতা একটি সুবিধা।
- বিশেষায়ন কাজের দক্ষতা বৃদ্ধি করে, অসুবিধা নয়।
- একক বিভাগের মধ্যে সমন্বয় সুবিধা, অসুবিধা নয়।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- প্রফেসর এস এম মোঃ নূর নবী   

৩৫.
Bureaucracy  refers to—(আমলাতন্ত্র বলতে বোঝায়—)
  1. Informal group of leaders (অপ্রাতিষ্ঠানিক নেতা সমিতি)
  2. Political party organization (রাজনৈতিক দলের সংগঠন)
  3. A structured and hierarchical organization of officials (কর্মকর্তাদের একটি সুসংগঠিত ও পদক্রমিক প্রতিষ্ঠান)
  4. Random decision-making (এলোমেলো বা স্বেচ্ছামূলক সিদ্ধান্ত গ্রহণ)
ব্যাখ্যা

- আমলাতন্ত্র (Bureaucracy) হলো প্রশাসনের একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা যেখানে কর্মকর্তা-কর্মচারীরা নির্দিষ্ট নিয়ম, পদসোপান ও দায়িত্ব অনুযায়ী কাজ করে। এটি প্রশাসনিক কার্যক্রমকে সুশৃঙ্খল, কার্যকর ও পূর্বানুমানযোগ্য করে তোলে।
- আমলাতন্ত্রে প্রতিটি কর্মকর্তার দায়িত্ব ও কর্তৃত্ব স্পষ্ট,কাজ নিয়মমাফিক সম্পন্ন হয়, প্রতিটি কর্মকর্তা নির্দিষ্ট কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত, ব্যক্তিগত পছন্দ বা প্রভাবের উপর নির্ভর করে না।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- প্রফেসর এস এম মোঃ নূর নবী   

৩৬.
Who is considered the father of modern bureaucracy? (আধুনিক আমলাতন্ত্রের জনক হিসেবে কাকে ধরা হয়?)
  1. Karl Marx (কার্ল মার্কস)
  2. Max Weber (ম্যাক্স ওয়েবার)
  3. Woodrow Wilson (উড্রো উইলসন)
  4. Frederick Taylor (ফ্রেডরিক টেইলর)
ব্যাখ্যা

- ম্যাক্স ওয়েবার (Max Weber) আধুনিক প্রশাসনে আমলাতন্ত্রের তত্ত্ব প্রতিষ্ঠা করেছেন। তিনি একটি সুশৃঙ্খল, নিয়মভিত্তিক, পদসোপানমুখী এবং দক্ষ প্রশাসনিক ব্যবস্থা হিসেবে আমলাতন্ত্রের ধারণা উপস্থাপন করেন। 
- ওয়েবারের মতে, আমলাতন্ত্র হলো আধুনিক রাষ্ট্র ও বড় প্রতিষ্ঠান পরিচালনার সবচেয়ে কার্যকর উপায়।
 - ওয়েবার আমলাতন্ত্রে দেখিয়েছেন পদের ভিত্তিতে ক্ষমতা ও দায়িত্ব পালন,নিয়ম ও নীতিমালা অনুসরণ,বিশেষায়িত কাজের দায়িত্ব পালন,ব্যক্তিগত প্রভাব বা পক্ষপাতের অভাব। 
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- মোঃ মাহাবুবুর রহমান 

৩৭.
Bureaucracy ensures— (আমলাতন্ত্র নিশ্চিত করে—)
  1. Arbitrary decision-making (স্বেচ্ছামূলক সিদ্ধান্ত গ্রহণ)
  2. Efficiency and predictability (কার্যকারিতা ও পূর্বানুমানযোগ্যতা)
  3. Political interference (রাজনৈতিক হস্তক্ষেপ)
  4. Random promotions (এলোমেলো পদোন্নতি)
ব্যাখ্যা

- আমলাতন্ত্র (Bureaucracy) হলো প্রশাসনের একটি সুশৃঙ্খল ও নিয়মভিত্তিক ব্যবস্থা। এটি প্রশাসনিক কার্যক্রমকে কার্যকর, দক্ষ এবং পূর্বানুমানযোগ্য করে তোলে। 
- নিয়ম, নীতি এবং পদসোপান অনুসরণের কারণে সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা এবং ধারাবাহিকতা থাকে।
- স্বেচ্ছামূলক সিদ্ধান্ত গ্রহণ আমলাতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
- রাজনৈতিক হস্তক্ষেপ আমলাতন্ত্রের বৈশিষ্ট্য নয়; বরং এটি আমলাতন্ত্রের নিরপেক্ষতাকে হ্রাস করে।
- এলোমেলো পদোন্নতি আমলাতন্ত্রের নিয়ম ও প্রক্রিয়ার বিপরীত।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- – মোহাম্মদ আবদুস সালাম    

৩৮.
Which of the following is a key characteristic of bureaucracy? (নিম্নের কোনটি আমলাতন্ত্রের একটি মূল বৈশিষ্ট্য?)
  1. Personal favoritism (ব্যক্তিগত পক্ষপাত)
  2. Absence of rules (নিয়মের অভাব)
  3. Hierarchical structure (পদসোপান ভিত্তিক কাঠামো)
  4. Informal authority (অপ্রাতিষ্ঠানিক কর্তৃত্ব)
ব্যাখ্যা

- আমলাতন্ত্র (Bureaucracy) হলো প্রশাসনের একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা যেখানে পদসোপান (Hierarchy) অনুযায়ী কর্তৃত্ব ও দায়িত্ব নির্ধারিত থাকে। প্রতিটি স্তরের কর্মকর্তার উপর স্পষ্ট কর্তৃত্ব থাকে এবং তারা তাদের অধীনস্তদের মাধ্যমে কাজ সম্পন্ন করে।
- ব্যক্তিগত পক্ষপাত আমলাতন্ত্রের বৈশিষ্ট্য নয়; বরং এটি অযোগ্যতা।
- নিয়মের অভাব আমলাতন্ত্রের বিপরীত।
- অপ্রাতিষ্ঠানিক কর্তৃত্ব নেই; সব কর্তৃত্ব প্রাতিষ্ঠানিক ও নিয়মভিত্তিক।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- অধ্যাপক ড. শওকত আরা হোসাইন 

৩৯.
Bureaucracy operates based on—(আমলাতন্ত্র কী অনুযায়ী কাজ করে—)
  1. Personal whims (ব্যক্তিগত ইচ্ছা)
  2. Rules and regulations (নিয়ম ও নীতিমালা)
  3. Random decisions (এলোমেলো সিদ্ধান্ত)
  4.  Family connections (পারিবারিক সম্পর্ক)
ব্যাখ্যা

- আমলাতন্ত্র (Bureaucracy) হলো প্রশাসনের একটি সুশৃঙ্খল ও নিয়মভিত্তিক ব্যবস্থা। এখানে সমস্ত প্রশাসনিক কাজ নিয়ম ও নীতিমালা অনুযায়ী সম্পন্ন হয়, যা প্রশাসনের ধারাবাহিকতা, স্বচ্ছতা এবং পূর্বানুমানযোগ্যতা নিশ্চিত করে।
- ব্যক্তিগত ইচ্ছা প্রশাসনে প্রযোজ্য নয়; এটি স্বচ্ছতা ও দক্ষতা হ্রাস করে।
-  এলোমেলো সিদ্ধান্ত আমলাতন্ত্রের বৈশিষ্ট্য নয়।
-  পারিবারিক সম্পর্কের উপর ভিত্তি প্রশাসনের যোগ্যতা ও দক্ষতার সাথে সম্পর্কিত নয়।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- প্রফেসর এস এম মোঃ নূর নবী   

৪০.
Which of the following is a key difference between political and administrative roles? (রাজনৈতিক ও প্রশাসনিক ভূমিকার মূল পার্থক্য কী?)
  1. Political role involves policy-making, administrative role involves implementation (রাজনৈতিক ভূমিকা নীতি প্রণয়নে, প্রশাসনিক ভূমিকা তা বাস্তবায়নে)
  2. Political role is long-term, administrative is short-term (রাজনৈতিক ভূমিকা দীর্ঘমেয়াদী, প্রশাসনিক স্বল্পমেয়াদী)
  3. Administrative role controls politicians (প্রশাসনিক ভূমিকা রাজনীতিবিদ নিয়ন্ত্রণ করে)
  4. Political role is apolitical (রাজনৈতিক ভূমিকা অরাজনৈতিক)
ব্যাখ্যা

- রাজনৈতিক ভূমিকা হলো নীতি প্রণয়ন, লক্ষ্য নির্ধারণ ও অগ্রাধিকার স্থাপন। অন্যদিকে প্রশাসনিক ভূমিকা হলো নির্ধারিত নীতি ও লক্ষ্য বাস্তবায়ন এবং দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা।
- সময়কাল ভিত্তিক পার্থক্য মূল বিষয় নয়।
- প্রশাসন রাজনীতিবিদকে নিয়ন্ত্রণ করে না; তারা নীতি বাস্তবায়নে কাজ করে।
- রাজনৈতিক ভূমিকা স্বভাবতই রাজনৈতিক, তাই এটি অরাজনৈতিক হতে পারে না।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- প্রফেসর এস এম মোঃ নূর নবী   

৪১.
Administrative role in public administration involves—(লোক প্রশাসনে প্রশাসনিক ভূমিকা কী?)
  1.  Implementing policies and laws (নীতিমালা ও আইন বাস্তবায়ন করা)
  2. Making laws (আইন তৈরি করা)
  3. Setting government priorities (সরকারের অগ্রাধিকার নির্ধারণ)
  4. Election campaigning (নির্বাচনী প্রচারণা)
ব্যাখ্যা

- লোক প্রশাসনে প্রশাসনিক ভূমিকা হলো নীতিমালা ও আইন বাস্তবায়ন করা, সরকারি কার্যক্রম পরিচালনা করা এবং প্রশাসনিক কার্যক্রমকে সুশৃঙ্খল রাখা। প্রশাসকরা নীতিমালা তৈরি করে না, বরং রাজনীতিবিদ কর্তৃক নির্ধারিত নীতি ও লক্ষ্য বাস্তবায়ন করেন।
- আইন তৈরি করা রাজনৈতিক ভূমিকা।
- অগ্রাধিকার নির্ধারণও রাজনৈতিক ভূমিকা।
- নির্বাচনী প্রচারণা প্রশাসনিক কাজ নয়।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- প্রফেসর এস এম মোঃ নূর নবী   

৪২.
Which of the following best describes the political role in public administration? (লোক প্রশাসনে রাজনৈতিক ভূমিকা কীভাবে বর্ণনা করা যায়?)
  1. Implementing laws and policies (আইন ও নীতি বাস্তবায়ন করা)
  2. Formulating policies and setting priorities (নীতি প্রণয়ন এবং অগ্রাধিকার নির্ধারণ)
  3. Maintaining administrative records (প্রশাসনিক নথি সংরক্ষণ করা)
  4. Supervising day-to-day operations (দৈনন্দিন কার্যক্রম তত্ত্বাবধান করা)
ব্যাখ্যা

- লোক প্রশাসনে রাজনৈতিক ভূমিকা হলো নীতি প্রণয়ন, পরিকল্পনা করা এবং সরকারের অগ্রাধিকার নির্ধারণ করা। এটি রাজনৈতিক নেতৃত্বের কাজ এবং প্রশাসকদের কাজ নয়।
- আইন ও নীতি বাস্তবায়ন প্রশাসনিক ভূমিকা।
- প্রশাসনিক নথি সংরক্ষণ প্রশাসনিক দায়িত্ব।
- দৈনন্দিন কার্যক্রম তত্ত্বাবধান প্রশাসনিক কাজ।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- প্রফেসর এস এম মোঃ নূর নবী   

৪৩.
Politicians influence public administration by— (রাজনীতিবিদরা লোক প্রশাসনে কীভাবে প্রভাব ফেলে?)
  1. Issuing daily administrative orders (দৈনন্দিন প্রশাসনিক আদেশ দেওয়া)
  2. Formulating policy and setting objectives (নীতি প্রণয়ন ও লক্ষ্য নির্ধারণ)
  3. Supervising clerical work (ক্লার্কের কাজ তত্ত্বাবধান)
  4. Maintaining official records (সরকারী নথি সংরক্ষণ করা)
ব্যাখ্যা

- রাজনীতিবিদরা লোক প্রশাসনে নীতি প্রণয়ন, লক্ষ্য নির্ধারণ এবং সরকারের অগ্রাধিকার স্থাপনের মাধ্যমে প্রভাব ফেলে। তারা দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনা করে না; এটি প্রশাসকদের দায়িত্ব।
- দৈনন্দিন প্রশাসনিক আদেশ প্রশাসকদের কাজ।
- ক্লার্কদের তত্ত্বাবধান প্রশাসনিক কাজ।
- সরকারি নথি সংরক্ষণ প্রশাসনিক দায়িত্ব।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- মোঃ মাহাবুবুর রহমান 

৪৪.
Executive accountability refers to— (নির্বাহী জবাবদিহিতা বলতে বোঝায়—)
  1. Administration supervises judiciary (প্রশাসন বিচার ব্যবস্থাকে তত্ত্বাবধান করে)
  2. Administration is accountable to the executive for implementation of policies (নীতিমালা বাস্তবায়নে প্রশাসন কার্যকরী শাখার কাছে দায়বদ্ধ থাকে)
  3. Legislature controls judiciary (সংসদ বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে)
  4. Judiciary implements policies (বিচারালয় নীতি বাস্তবায়ন করে)
ব্যাখ্যা

- নির্বাহী জবাবদিহিতা বোঝায় প্রশাসন সরকারের বা কার্যকরী শাখার কাছে নীতি ও প্রোগ্রাম বাস্তবায়নের জন্য দায়বদ্ধ থাকা। প্রশাসকরা নীতি প্রণয়নে অংশ নেয় না, বরং সরকারের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে।
- প্রশাসন বিচার ব্যবস্থাকে তত্ত্বাবধান করে না; এটি ভুল।
-  সংসদ বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে না।
- বিচারালয় নীতি বাস্তবায়ন করে না; তারা তত্ত্বাবধান ও পর্যালোচনা করে।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- প্রফেসর এস এম মোঃ নূর নবী   

৪৫.
Legislative accountability of administration means— (প্রশাসনের আইনসভাগত জবাবদিহিতা বলতে কী বোঝায়?)
  1. Administration controls the legislature (প্রশাসন সংসদকে নিয়ন্ত্রণ করে)
  2. Judiciary supervises legislature (বিচারালয় সংসদের তত্ত্বাবধান করে)
  3. Administration makes laws independently (প্রশাসন স্বাধীনভাবে আইন প্রণয়ণ করে)
  4.  Legislature monitors and controls administrative actions (সংসদ প্রশাসনিক কার্যক্রম তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে)
ব্যাখ্যা

- আইনসভাগত জবাবদিহিতা বোঝায় প্রশাসন সংসদের সামনে দায়বদ্ধ থাকা, যাতে তারা নীতি বাস্তবায়ন, সরকারি খরচ ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে পারে।
- প্রশাসন সংসদকে নিয়ন্ত্রণ করে না; বরং সংসদ প্রশাসনকে তত্ত্বাবধান করে।
- বিচারালয় সংসদকে তত্ত্বাবধান করে না।
- প্রশাসন স্বাধীনভাবে আইন প্রণয়ণ করে না; এটি রাজনৈতিক বা সংসদীয় কাজ।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- প্রফেসর এস এম মোঃ নূর নবী   

৪৬.
Accountability to judiciary ensures—(বিচারালয়ের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করে—)
  1. Random promotions (এলোমেলো পদোন্নতি)
  2. Lawful and fair administration (আইনগত ও সুষ্ঠু প্রশাসন)
  3.  Increased political control (রাজনৈতিক নিয়ন্ত্রণ বৃদ্ধি)
  4. Executive supremacy (নির্বাহী প্রাধান্য)
ব্যাখ্যা

- বিচারালয়ের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করে যে প্রশাসন আইন মেনে চলে এবং সুষ্ঠুভাবে কাজ করে। আদালত প্রশাসনের কার্যক্রম পর্যালোচনা করতে পারে এবং যে কোনো আইন-উলঙ্ঘন বা দুর্নীতি থাকলে সংশোধন নির্দেশ দিতে পারে।
- এলোমেলো পদোন্নতি বিচারিক জবাবদিহিতার উদ্দেশ্য নয়।
- রাজনৈতিক নিয়ন্ত্রণ বৃদ্ধি বিচারিক জবাবদিহিতার লক্ষ্য নয়।
- নির্বাহী বিভাগের প্রাধান্য নিশ্চিত করা আদালতের কাজ নয়।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- প্রফেসর এস এম মোঃ নূর নবী   

৪৭.
Administrative accountability is important because— (প্রশাসনিক জবাবদিহিতা গুরুত্বপূর্ণ কারণ—)
  1. It ensures transparency, efficiency, and rule of law (স্বচ্ছতা, দক্ষতা এবং আইনের শাসন নিশ্চিত করে)
  2.  It allows arbitrary decision-making (স্বেচ্ছামূলক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয়)
  3. It eliminates hierarchy (পদসোপান দূর করে)
  4. It removes political influence completely (রাজনৈতিক প্রভাব সম্পূর্ণভাবে দূর করে)
ব্যাখ্যা

- প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করে যে প্রশাসন স্বচ্ছ, দক্ষ এবং আইন মেনে কাজ করে। এটি জনসাধারণের আস্থা বৃদ্ধি করে এবং প্রশাসনিক দুর্নীতি ও অপব্যবহার কমায়।
- জবাবদিহিতা স্বেচ্ছামূলক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয় না; বরং তা নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা নিশ্চিত করে।
- পদসোপান দূর করা জবাবদিহিতার লক্ষ্য নয়।
- রাজনৈতিক প্রভাব সম্পূর্ণভাবে দূর করা সম্ভব নয়; তবে জবাবদিহিতা স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি করে।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- প্রফেসর এস এম মোঃ নূর নবী   

৪৮.
Which of the following is an example of executive accountability? (নিম্নের কোনটি কার্যকরী জবাবদিহিতার উদাহরণ?)
  1. Parliament approving budget (সংসদ বাজেট অনুমোদন করা)
  2. Government evaluating departmental performance (সরকার প্রশাসনিক বিভাগের কার্যকারিতা মূল্যায়ন করা)
  3. Courts reviewing administrative action (আদালত প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করা)
  4. Public opinion polls (জনমত জরিপ)
ব্যাখ্যা

- কার্যকরী জবাবদিহিতা বোঝায় প্রশাসন সরকারের বা কার্যকরী শাখার কাছে দায়বদ্ধ থাকে। সরকারের পক্ষ থেকে প্রশাসনিক বিভাগের কার্যকারিতা মূল্যায়ন করা হলো এর স্পষ্ট উদাহরণ।
- বাজেট অনুমোদন সংসদের মাধ্যমে হয়, এটি legislative accountability।
- আদালতের পর্যালোচনা judicial accountability।
- জনমত জরিপ প্রশাসনিক জবাবদিহিতার সরাসরি উদাহরণ নয়।

৪৯.
Judicial review ensures administrative accountability by— (বিচারিক পর্যালোচনা প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করে—)
  1. Allowing arbitrary decisions (স্বেচ্ছামূলক সিদ্ধান্ত নেওয়া)
  2. Supervising daily office work (দৈনন্দিন কাজ তত্ত্বাবধান করা)
  3. Checking legality of administrative actions (প্রশাসনের কার্যক্রমের আইনগততা যাচাই করা)
  4. Making policies (নীতি তৈরি করা)
ব্যাখ্যা

- বিচারিক পর্যালোচনা (Judicial Review) প্রশাসনের কার্যক্রম আইন অনুযায়ী হচ্ছে কি না তা যাচাই করে, এবং প্রশাসন আইনভঙ্গ করলে সংশোধনের নির্দেশ দেয়। এটি প্রশাসনের স্বচ্ছতা এবং আইনগত দায়বদ্ধতা নিশ্চিত করে।
- এলোমেলো সিদ্ধান্ত নেওয়া জবাবদিহিতার অংশ নয়।
- দৈনন্দিন অফিস কার্যক্রম তত্ত্বাবধান প্রশাসনের নিজস্ব দায়িত্ব।
- নীতি তৈরি রাজনৈতিক বা প্রশাসনিক প্রক্রিয়ার বিষয়; বিচারালয় তা করে না।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- মোঃ মাহাবুবুর রহমান 

৫০.
Which of the following is a form of legislative control over administration? (নিম্নের কোনটি প্রশাসনের উপর সংসদের নিয়ন্ত্রণের একটি রূপ?)
  1. Judicial review (বিচারিক পর্যালোচনা)
  2. Daily administration of offices (অফিসের দৈনন্দিন প্রশাসন)
  3. Executive orders (কার্যকরী আদেশ)
  4. Questioning ministers and demanding reports (মন্ত্রীর জবাবদিহিতা ও রিপোর্ট দাবি করা)
ব্যাখ্যা

- সংসদ প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ রাখে মন্ত্রীর জবাবদিহিতা এবং রিপোর্ট দাবি করার মাধ্যমে। এটি আইনসভাগত জবাবদিহিতার একটি প্রধান রূপ।
- বিচারালয়ের পর্যালোচনা judicial accountability।
- দৈনন্দিন প্রশাসনিক কাজ প্রশাসনের দায়িত্ব।
- কার্যকরী আদেশ executive accountability-এর অংশ।
সূত্রঃ লোকপ্রশাসন পরিচিতি- প্রফেসর এস এম মোঃ নূর নবী