পরীক্ষা আর্কাইভ

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

পরীক্ষাসহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes২১ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২২
সিলেবাস
[ATEO - নিয়োগ প্রস্তুতি: পরীক্ষা - ৩১] বাংলা পরীক্ষা - ৭ (ব্যাকরণ) পরীক্ষার টপিক: ১. বাক্য সঙ্কোচন ও এক কথায় প্রকাশ, ২. প্রয়োগ-অপপ্রয়োগ, ৩. বাচ্য, ৪. বিপরীতার্থক শব্দ, ৫. যতিচিহ্ন, ৬. অনুবাদ। উৎস: অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড. হায়াৎ মামুদ)-এর বই। (ব্যাকরণ - এর ক্ষেত্রে গাইড থেকে পড়াশুনা করলে, বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিলে উত্তম হবে।)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO) · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
কোনটি ভাববাচ্যের উদাহরণ?
  1. কলাটা খাওয়া হয়েছে।
  2. বইটি পড়া হয়েছে।
  3. আমাকে বই পড়তে হয়েছে।
  4. কলাটা খাওয়া হোক।
সঠিক উত্তর:
কলাটা খাওয়া হোক।
উত্তর
সঠিক উত্তর:
কলাটা খাওয়া হোক।
ব্যাখ্যা
ভাববাচ্য:
- যে বাক্যের ক্রিয়া-বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাকে ভাববাচ্য বলে।
যেমন:
কলাটা খাওয়া হোক।
→ আমার যাওয়া হল না।
→ কোথা থেকে আসা হলো।
→ এবার বাঁশিটি বাজানো হোক।

অন্যদিকে,
কর্মবাচ্য:
- যে বাক্যের ক্রিয়া কর্মকে অনুসরণ করে, তাকে কর্মবাচ্য বলে।
যেমন:
→ আমাকে আবৃত্তি করতে হয়েছে।
আমাকে বই পড়তে হয়েছে।
কলাটা খাওয়া হয়েছে।
বইটি পড়া হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ)।
.
কোনটি অপপ্রয়োগ?
  1. আরক্ত
  2. স্বাগত
  3. সুস্বাস্থ্য
  4. সমূল
সঠিক উত্তর:
সুস্বাস্থ্য
উত্তর
সঠিক উত্তর:
সুস্বাস্থ্য
ব্যাখ্যা
• 'সুস্বাস্থ্য' - শব্দটি অপপ্রয়োগ। এটি সমার্থ শব্দের বাহুল্যজনিত কারণে অপপ্রয়োগ।
- এর শুদ্ধ প্রয়োগ হচ্ছে - স্বাস্থ্য।

অন্যদিকে,
- সমূল,
- স্বাগত,
- আরক্ত।
→ উপরিউক্ত শব্দগুলো প্রয়োগ শুদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'The moustache is look like caterpillar' এর সঠিক অনুবাদ কোনটি?
  1. তেলা মাথায় তেল দেয়া।
  2. আপ ভালা তো জগৎ ভালা।
  3. গোঁফ তো ও নয় যেন শুঁয়োপোকা।
  4. চাচা আপন প্রাণ বাচা।
সঠিক উত্তর:
গোঁফ তো ও নয় যেন শুঁয়োপোকা।
উত্তর
সঠিক উত্তর:
গোঁফ তো ও নয় যেন শুঁয়োপোকা।
ব্যাখ্যা
• 'The moustache is look like caterpiller' এর সঠিক অনুবাদ - গোঁফ তো ও নয় যেন শুঁয়োপোকা

অন্যদিকে,
- 'Every man is for himself' এর সঠিক অনুবাদ - চাচা আপন প্রাণ বাচা।
- 'To pure all things are pure' এর সঠিক অনুবাদ - আপ ভালা তো জগৎ ভালা।
- 'Carry coal to Newcastle' এর সঠিক অনুবাদ - তেলা মাথায় তেল দেয়া।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'বিপন্ন' শব্দের বিপরীতার্থক শব্দ কী?
  1. সফলতা
  2. ভালো
  3. অন্তর্হিত
  4. নিরাপদ
সঠিক উত্তর:
নিরাপদ
উত্তর
সঠিক উত্তর:
নিরাপদ
ব্যাখ্যা
• 'বিপন্ন' শব্দের বিপরীতার্থক শব্দ - নিরাপদ

অন্যদিকে,
- 'বিদ্যমান' শব্দের বিপরীতার্থক শব্দ - অন্তর্হিত।
- 'বদ' শব্দের বিপরীতার্থক শব্দ - ভালো।
- 'বিফলতা' শব্দের বিপরীতার্থক শব্দ - সফলতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'শীর্ণ' শব্দের বিপরীতার্থক শব্দ কী?
  1. অপটু
  2. স্নিগ্ধতা
  3. অলস
  4. নিষ্ফল
অনির্ধারিত
ব্যাখ্যা
[অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।]

• 'শীর্ণ' শব্দের বিপরীতার্থক শব্দ - স্থূল।

অন্যদিকে,
- 'পরিশ্রমী' শব্দের বিপরীতার্থক শব্দ - অলস।
- 'ফল' শব্দের বিপরীতার্থক শব্দ - নিষ্ফল।
- 'পটু' শব্দের বিপরীতার্থক শব্দ - অপটু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'Arthur could not tame a woman's tongue' এর সঠিক বঙ্গানুবাদ কোনটি?
  1. অবলার মুখই বল।
  2. কারণ বিনা কার্য হয় না।
  3. অতীতের কথা তুলে দুঃখ করে লাভ নেই।
  4. পরিশ্রমই সৌভাগ্যের মূল বা প্রসূতি।
সঠিক উত্তর:
অবলার মুখই বল।
উত্তর
সঠিক উত্তর:
অবলার মুখই বল।
ব্যাখ্যা
• 'Arthur could not tame a woman's tongue' এর সঠিক বঙ্গানুবাদ - অবলার মুখই বল।

অন্যদিকে,
- 'Diligence is the mother of good luck' এর সঠিক বঙ্গানুবাদ - পরিশ্রমই সৌভাগ্যের মূল বা প্রসূতি।
- 'No smoke without fire' এর সঠিক বঙ্গানুবাদ - কারণ বিনা কার্য হয় না।
- 'It is no use crying over spilt milk' এর সঠিক বঙ্গানুবাদ - অতীতের কথা তুলে দুঃখ করে লাভ নেই।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি অপপ্রয়োগ?
  1. স্বতন্ত্রতা
  2. সৌহার্দ্য
  3. চাপল্য
  4. স্বাতন্ত্র্যতা
সঠিক উত্তর:
স্বাতন্ত্র্যতা
উত্তর
সঠিক উত্তর:
স্বাতন্ত্র্যতা
ব্যাখ্যা
• 'স্বাতন্ত্র্যতা'- 'অপপ্রয়োগ'।
- এটি প্রত্যয়জনিত অপপ্রয়োগের এর উদাহরণ।
- এর শুদ্ধ প্রয়োগ - স্বাতন্ত্র্য / স্বতন্ত্রতা।

অন্যদিকে:
- চাপল্য,   
- সৌহার্দ্য,
- স্বতন্ত্রতা।
→ উপরিউক্ত শব্দগুলো প্রয়োগ শুদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কোনটি কর্তাবাচ্যের উদাহরণ?
  1. তোমাকে বাজারে যেতে হয়েছে।
  2. দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে।
  3. তোমাকে বাজারে যেতে হবে।
  4. আমার যাওয়া হল না।
সঠিক উত্তর:
দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে।
উত্তর
সঠিক উত্তর:
দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে।
ব্যাখ্যা
কর্তাবাচ্য:
- যে বাক্যের ক্রিয়া কর্তাকে অনুসরণ করে, তাকে কর্তাবাচ্য বলে।
- এক্ষেত্রে ক্রিয়ার রূপটি কর্তার পক্ষ অনুযায়ী হয়।

যেমন:
- দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে।
- আমরা কঠোর পরিশ্রম করি।
- একটু বাইরে বেড়িয়ে আসি।

অন্যদিকে,
- তোমাকে বাজারে যেতে হবে। এবং আমার যাওয়া হল না। - ভাববাচ্যের উদাহরণ।
- তোমাকে বাজারে যেতে হয়েছে। - কর্মবাচ্যের উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ)।
.
'Indolence is the mother poverty' এর সঠিক অনুবাদ কোনটি?
  1. নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা।
  2. নাচতে না জানলে উঠোন বাঁকা।
  3. ন্যাংটার নেই বাটপারের ভয়।
  4. আলস্যই দারিদ্র্যের মূল।
সঠিক উত্তর:
আলস্যই দারিদ্র্যের মূল।
উত্তর
সঠিক উত্তর:
আলস্যই দারিদ্র্যের মূল।
ব্যাখ্যা
• 'Indolence is the mother proverty' এর সঠিক অনুবাদ - আলস্যই দারিদ্র্যের মূল।

অন্যদিকে,
- 'A beggar may sing before a pickpocket' এর সঠিক অনুবাদ - ন্যাংটার নেই বাটপারের ভয়।
- 'A bad workman quarrels with his tools' এর সঠিক অনুবাদ - নাচতে না জানলে উঠোন বাঁকা।
- 'Cut off one's nose to spite one's face' এর সঠিক অনুবাদ - নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
'করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ -
  1. অনুচিকীর্ষা
  2. রিরংসা
  3. চিকীর্ষা
  4. প্রতিচিকীর্ষা
সঠিক উত্তর:
চিকীর্ষা
উত্তর
সঠিক উত্তর:
চিকীর্ষা
ব্যাখ্যা
• 'করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - চিকীর্ষা

অন্যদিকে,
- 'রমণের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - রিরংসা।
- 'প্রতিকার করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - প্রতিচিকীর্ষা।
- 'অনুকরণ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - অনুচিকীর্ষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
'প্রত্যয়' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. বিনীত
  2. সংশয়
  3. বিরত
  4. গম্ভীর
সঠিক উত্তর:
সংশয়
উত্তর
সঠিক উত্তর:
সংশয়
ব্যাখ্যা
• 'প্রত্যয়' শব্দের বিপরীত শব্দ - সংশয়

অন্যদিকে,
- 'চপল' শব্দের বিপরীত শব্দ - গম্ভীর 
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত।
- 'উদ্যত' শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে - বিরত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
কোন শব্দে সন্ধিজনিত অপপ্রয়োগ ঘটেছে?
  1. বিপদুদ্ধার
  2. অনটন
  3. অদ্যবধি
  4. পৃথগন্ন
সঠিক উত্তর:
অদ্যবধি
উত্তর
সঠিক উত্তর:
অদ্যবধি
ব্যাখ্যা
• 'অদ্যবধি' শব্দটি সন্ধিজনিত অপপ্রয়োগ।
- এর শুদ্ধ প্রয়োগ - অদ্যাবধি।
- এবং এর সন্ধিবিচ্ছেদ - অদ্য + অবধি।

অন্যদিকে,
- পৃথগন্ন,
- অনটন,
- বিপদুদ্ধার।
→ উপরিউক্ত শব্দগুলো প্রয়োগ শুদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।
১৩.
"মাছ ধরা যাক।" এটি কোন বাচ্য?
  1. কর্মকর্তৃবাচ্য
  2. ভাববাচ্য
  3. কর্তৃবাচ্য 
  4. কর্মবাচ্য
সঠিক উত্তর:
ভাববাচ্য
উত্তর
সঠিক উত্তর:
ভাববাচ্য
ব্যাখ্যা
বাচ্য:
- বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বলা হয় 'বাচ্য'।
- বাচ্য প্রধানত তিন প্রকার। যথা:
(১) কর্তৃবাচ্য,
(২) কর্মবাচ্য ও
(৩) ভাববাচ্য।

ভাববাচ্য:
যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে। কখনো কখনো ভাববাচ্যে কর্তা উহ্য থাকে, কর্ম দ্বারাই ভাববাচ্য গঠিত হয়।
যেমন -
- এ পথে চলা যায় না।
- এবার ট্রেনে ওঠা যাক।
- কোথা থেকে আসা হচ্ছে?
- মাছ ধরা যাক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৪.
'তপ্ত' শব্দের বিপরীতার্থক শব্দ কী?
  1. মৃদু
  2. শীতল
  3. উষ্ণতা
  4. হাল্কা
সঠিক উত্তর:
শীতল
উত্তর
সঠিক উত্তর:
শীতল
ব্যাখ্যা
• 'তপ্ত' শব্দের বিপরীতার্থক শব্দ - শীতল

অন্যদিকে,
- 'তুহিন' শব্দের বিপরীতার্থক শব্দ - উষ্ণতা।
- 'ঢোসা' শব্দের বিপরীতার্থক শব্দ - হাল্কা।
- 'তীব্র' শব্দের বিপরীতার্থক শব্দ - মৃদু।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫.
'Every shoe fits not every foot' এর সঠিক অনুবাদ -
  1. মরা হাতি লাখ টাকা দাম।
  2. অনভ্যাসের ফোঁটা কপাল চড়চড় করে।
  3. মায়ের হাতে গড়া শিশুই জগতের ভাগ্য নির্ধারক।
  4. অধিকন্তু  ন দোষায়।
সঠিক উত্তর:
অনভ্যাসের ফোঁটা কপাল চড়চড় করে।
উত্তর
সঠিক উত্তর:
অনভ্যাসের ফোঁটা কপাল চড়চড় করে।
ব্যাখ্যা
• 'Every shoe fits not every foot' এর সঠিক অনুবাদ - অনভ্যাসের ফোঁটা কপাল চড়চড় করে।

অন্যদিকে,
- 'The more, the merrier' এর সঠিক অনুবাদ - অধিকন্তু  ন দোষায়।
- 'The hand that rocks the cradle rules the world' এর সঠিক অনুবাদ - মায়ের হাতে গড়া শিশুই জগতের ভাগ্য নির্ধারক।
- 'The very ruins of greatness are great' এর সঠিক অনুবাদ - মরা হাতি লাখ টাকা দাম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
'The pot calls the kettle black' এর সঠিক অনুবাদ -
  1. মিষ্টি কথায় চিড়ে ভেজে না।
  2. মানিকের খানিক ভালো।
  3. এক ঢিলে দুই পাখি মারা।
  4. চালুনি বলে ছুঁচ, তোর তলা কেন ছেঁদা।
সঠিক উত্তর:
চালুনি বলে ছুঁচ, তোর তলা কেন ছেঁদা।
উত্তর
সঠিক উত্তর:
চালুনি বলে ছুঁচ, তোর তলা কেন ছেঁদা।
ব্যাখ্যা
• 'The pot calls the kettle black' এর সঠিক অনুবাদ - চালুনি বলে ছুঁচ, তোর তলা কেন ছেঁদা

অন্যদিকে:
- 'Kill two birds with one stone' এর সঠিক অনুবাদ - এক ঢিলে দুই পাখি মারা।
- 'Brevity is the soul of wi't এর সঠিক অনুবাদ - মানিকের খানিক ভালো।
- 'Fair words butter no parsnips' এর সঠিক অনুবাদ - মিষ্টি কথায় চিড়ে ভেজে না।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
কোন শব্দটির প্রয়োগ শুদ্ধ?
  1. নিরপরাধী
  2. আষাঢ়ন্ত
  3. সৌন্দর্যতা
  4. বিবদমান
সঠিক উত্তর:
বিবদমান
উত্তর
সঠিক উত্তর:
বিবদমান
ব্যাখ্যা
• 'বিবদমান' - শব্দটির প্রয়োগ শুদ্ধ।
- 'বিবদমান' শব্দের অর্থ - কলহরত, বিরুদ্ধমত পোষণকারী।

অন্যদিকে,
• 'আষাঢ়ন্ত' সন্ধি বিষয়ক অপপ্রয়োগ।
এর শুদ্ধরূপ: আষাঢ়ান্ত।

• 'নিরপরাধী', সমাস-ঘটিত অপপ্রয়োগ।
এর শুদ্ধরূপ: নিরপরাধ।

• 'সৌন্দর্যতা' প্রত্যয়জনিত অপপ্রয়োগ।
এর শুদ্ধরূপ: সৌন্দর্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৮.
"আনন্দময়ী পুস্তুক পাঠ করেছে।" এটি কোন বাচ্য?
  1. কর্মবাচ্য
  2. কর্মকর্তৃবাচ্য
  3. ভাববাচ্য
  4. কর্তৃবাচ্য
সঠিক উত্তর:
কর্তৃবাচ্য
উত্তর
সঠিক উত্তর:
কর্তৃবাচ্য
ব্যাখ্যা
কর্তৃবাচ্য:
যে বাক্যে কর্তার অর্থ-প্রাধান্য রক্ষিত হয় এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হয়, তাকে কর্তৃবাচ্যের বাক্য বলে।
যেমন -
- ছাত্ররা অঙ্ক করছে।
- আনন্দময়ী পুস্তুক পাঠ করেছে।

১. কর্তৃবাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয়।
২. কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বা শূন্য বিভক্তি এবং কর্মে দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য বিভক্তি হয়।
যথা -
- শিক্ষক ছাত্রদের পড়ান।
- রোগী পথ্য সেবন করে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৯.
কোনটি কর্মবাচ্যের উদাহরণ?
  1. আমাকে আবৃত্তি করতে হয়েছে।
  2. কোথা থেকে আসা হলো।
  3. আমাকে আবৃত্তি করতে হবে।
  4. কোনোটি নয়
সঠিক উত্তর:
আমাকে আবৃত্তি করতে হয়েছে।
উত্তর
সঠিক উত্তর:
আমাকে আবৃত্তি করতে হয়েছে।
ব্যাখ্যা
কর্মবাচ্য:
- যে বাক্যের ক্রিয়া কর্মকে অনুসরণ করে, তাকে কর্মবাচ্য বলে।

যেমন:
→ আমাকে আবৃত্তি করতে হয়েছে।
→ আসামিকে জরিমানা করা হয়েছে।
→ আমাদের কঠোর পরিশ্রম করতে হয়।

অন্যদিকে,
ভাববাচ্য:
- যে বাক্যের ক্রিয়া-বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাকে ভাববাচ্য বলে।

যেমন:
→ আমাকে আবৃত্তি করতে হবে।
→ আমার যাওয়া হল না।
→ কোথা থেকে আসা হলো।
→ এবার বাঁশিটি বাজানো হোক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ)।
২০.
'যা অপনয়ন করা যায় না' এর এক কথায় প্রকাশ -
  1. অনুচ্চার্য
  2. অনপনেয়
  3. দূরপনেয়
  4. অনুভূয়মান
সঠিক উত্তর:
অনপনেয়
উত্তর
সঠিক উত্তর:
অনপনেয়
ব্যাখ্যা
• 'যা অপনয়ন করা যায় না' এর এক কথায় প্রকাশ - অনপনেয়

অন্যদিকে,
- 'যা অপনয়ন করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ - দূরপনেয়।
-  'যা অনুভব করা হচ্ছে' এর এক কথায় প্রকাশ - অনুভূয়মান।
- 'যা উচ্চারণ করা যায় না' এর এক কথায় প্রকাশ - অনুচ্চার্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১.
'সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা।’ -এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. অভিনন্দন
  2. সাম্য
  3. সংবর্ধনা
  4. প্রত্যুদগমন
সঠিক উত্তর:
প্রত্যুদগমন
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যুদগমন
ব্যাখ্যা
• 'সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা’ এক কথায় বলে - প্রত্যুদগমন

কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- 'সংসদের সদস্য' এর এক কথায় প্রকাশ = সাংসদ ।
- 'সমতার ভাব' এর এক কথায় প্রকাশ = সাম্য।
- 'স্ত্রীর সঙ্গে বর্তমান' এর এক কথায় প্রকাশ = সস্ত্রীক।
- 'সর্বজনের হিতকর' এর কথায় প্রকাশ = সর্বজনীন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২২.
নিচের কোনটি অপপ্রয়োগ?
  1. অর্ধরাত্রি
  2. নির্দোষ
  3. অহর্নিশ
  4. নীরোগ
সঠিক উত্তর:
অর্ধরাত্রি
উত্তর
সঠিক উত্তর:
অর্ধরাত্রি
ব্যাখ্যা
• 'অর্ধরাত্রি' - শব্দটি অপপ্রয়োগ।
- এটি সমাস ঘটিত অপপ্রয়োগ।
- এর শুদ্ধ প্রয়োগ হচ্ছে - অর্ধরাত্র

অন্যদিকে,
- নীরোগ,
- অহর্নিশ,
- নীরোগ।
→ উপরিউক্ত শব্দগুলো প্রয়োগ শুদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।