পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি

পরীক্ষাব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন৪৩
সিলেবাস
পরীক্ষা - ২ টপিক: ইংরেজি (সম্পূর্ণ সিলেবাস) [মার্কস-৫০]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি

ব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪৩ প্রশ্ন

.
From the following, choose the correct spelling.
  1. Parimeter
  2. Perimeter
  3. Perimetre
  4. Peremeter
ব্যাখ্যা
• The correct spelling is - খ) Perimeter

• Perimeter (noun)
- English Meaning: The boundary of a closed plane figure; the outer edge of an area of land or the border around it.
- Bangla Meaning:  পরিসীমা; পরিধি।

• Ex. Sentence:
A river runs along one side of the field's perimeter.
- Bangla Meaning: একটি নদী মাঠের পরিসীমার এক পাশ ধরে প্রবাহিত হয়েছে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
.
From the following, choose the correct spelling.
  1. Camouflege
  2. Camuflege
  3. Camoflage
  4. Camouflage
ব্যাখ্যা
• The correct spelling is - ঘ) Camouflage 

• Camouflage (Noun, verb, adjective)
- English meaning: concealment by means of disguise; hide or disguise the presence of (a person, animal, or object) by means of camouflage.
- Bangla meaning: ছদ্মবেশ; ছদ্মবেশের দ্বারা গোপন করা; রণ সম্ভার লুকিয়ে রাখার কৌশল।

• Ex. Sentence:
The army tanks were painted green and brown for camouflage.
- Bangla meaning: ছদ্মবেশের জন্য সেনাবাহিনীর ট্যাঙ্কগুলিকে সবুজ এবং বাদামী রঙ করা হয়েছিল।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
.
From the following, choose the correct spelling.
  1. Borgeoisi
  2. Bourgeosie
  3. Bourgeoisie
  4. Bourgeoisi
ব্যাখ্যা
• The correct spelling is - গ) Bourgeoisie

• Bourgeoisie (Noun)
- English Meaning: The middle class; the social group between the rich and the poor.
- Bangla Meaning: ব্যবসাকার্যে নিয়োজিত ব্যক্তি বা মধ্যবিত্ত শ্রেণির লোক।

• Ex. Sentence: The peasant revolution was rejected by the bourgeoisie but supported by the proletariat.
- Bangla Meaning: কৃষক বিপ্লবটি বুর্জোয়া শ্রেণী প্রত্যাখ্যান করেছিল, তবে শ্রমজীবি শ্রেণি এটি সমর্থন করেছিল।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
.
From the following, choose the correct spelling.
  1. Vicissitude
  2. Vicisitude
  3. Viccissitude
  4. Vicissetude
ব্যাখ্যা
• The correct spelling is - ক) Vicissitude

• Vicissitude (noun)
- English Meaning: The quality or state of being changeable; a change of circumstances or fortune, typically one that is unwelcome or unpleasant.
- Bangla Meaning: অবস্থা বা ভাগ্যের পরিবর্তন; অস্থিরতা।

• Ex. Sentence:
Her husband's sharp vicissitudes of fortune.
- Bangla Meaning: তার স্বামীর ভাগ্যের তীব্র উত্থান-পতন।

Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.
.
(Qs. 5-8): Fill in the blanks with the most appropriate word from the given options to make the sentence meaningfully complete.

By writing the slanderous article, the journalist tried to ____ the politician.
  1. begrudge
  2. besmirch
  3. behoove
  4. befall
ব্যাখ্যা
• Complete sentence: By writing the slanderous article, the journalist tried to besmirch the politician.
- Bangla meaning: মানহানিকর প্রবন্ধটি লিখে, সাংবাদিক রাজনীতিবিদের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেছিল।

• Options:
ক) Begrudge - কারো প্রতি অসন্তুষ্ট/বিদ্বেষপরায়ণ ইত্যাদি হওয়া।
খ) Besmirch - নোংরা করা; কলুষিত করা; সুনাম ক্ষুণ্ন করা; মলিন করা।
গ) Behoove - উপযুক্ত হত্তয়া; উচিত হত্তয়া; মানানসই হত্তয়া; কর্তব্য হত্তয়া; শোভন হত্তয়া।
ঘ) Befall - সংঘটিত হওয়া; ঘটা।

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- Besmirch.
- বাক্যে বলা হয়েছে যে, সাংবাদিকটি মানহানিকর আর্টিকেল লিখে রাজনীতিবিদের সম্মান/সুনাম নষ্ট করার চেষ্টা করেছিলেন।
- সুতরাং, শূন্যস্থানে "Besmirch" শব্দটি বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হবে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
.
After the fire, the building was in a completely ____ state.
  1. dilapidated
  2. pristine
  3. ornate
  4. stingy
ব্যাখ্যা
• Complete sentence: After the fire, the building was in a completely dilapidated state.
- Bangla meaning: অগ্নিকাণ্ডের পর ভবনটি সম্পূর্ণ জরাজীর্ণ অবস্থায় ছিল।

• Options:
ক) dilapidated - (দালানকোঠা, আসবাব ইত্যাদি সম্পর্কিত) ধ্বংসপ্রাপ্ত; মেরামতহীন; ক্ষয়িত; ধ্বংসস্তূপে পরিণত।
খ) pristine - আদিম; একদম আগের মত।
গ) ornate - অলংকৃত বিশেষভাবে ভূষিত।
ঘ) stingy - কৃপণ; বদমেজাজী।

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- dilapidated.
- কারণ অগ্নিকাণ্ডের পর ভবনটি ক্ষয়িত বা জরাজীর্ণ হয়ে যায়।
- সুতরাং, শূন্যস্থানে "dilapidated" শব্দটি বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হবে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
.
The architect earned praise for his ______ designs and his ______ use of space.
  1. basic, limited
  2. messy, awkward
  3. coarse, profligate
  4. elegant, efficient
ব্যাখ্যা
• Complete sentence: The architect earned praise for his elegant designs and his efficient use of space.
- Bangla meaning: স্থপতি তার পরিশীলিত নকশা এবং স্থানের দক্ষ ব্যবহারের জন্য প্রশংসা অর্জন করেছিলেন।

• Options:
ক) basic (মৌলিক, প্রাথমিক), limited (পরিমাণে অল্প, সংকীর্ণ).
খ) messy (নোংরা; মলিন; ময়লা), awkward ((স্থান ও বস্তু সম্বন্ধে) ব্যবহারোপযোগী করে নির্মিত নয় এমন; বেমানান; আনাড়ি).
গ) coarse (মোটা; অমসৃণ), profligate (লম্পট, দুশ্চরিত্র লোক).
ঘ) elegant (সুন্দর ও পরিশীলিত), efficient (দক্ষ).

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দদ্বয় হবে- elegant, efficient.
- কারণ সুন্দর ও পরিশীলিত এবং স্থানের দক্ষ ব্যবহারের জন্য প্রশংসা পেয়েছিলেন।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
.
They sell overpriced souvenirs to ___ tourists.
  1. suspicious
  2. gullible
  3. fallible
  4. cynical
ব্যাখ্যা
• Complete sentence: They sell overpriced souvenirs to gullible tourists.
- Bangla meaning: তারা সরল পর্যটকদের কাছে অতিরিক্ত দামে স্যুভেনির বিক্রি করে।

• Options:
ক) suspicious - সন্দেহপ্রবণ; সন্দেহজনক।
- সন্দেহপ্রবণ পর্যটকরা অতিরিক্ত দাম দেবে না, বরং তারা সতর্ক থাকবে।

খ) gullible - সরল; বিশ্বাসপ্রবণ; সহজে ঠকানো যায় এমন।
- সরল বা সহজে প্রতারিত হওয়ার মতো পর্যটকদের কাছেই অতিরিক্ত দামে স্যুভেনির বিক্রি করা যাবে।

গ) fallible - ভ্রমপ্রবণ; ভুল করার প্রবণতাযুক্ত।
- এটি সাধারণ মানুষের স্বভাব বোঝায়, কিন্তু প্রতারণার শিকার হওয়ার সাথে সরাসরি সম্পর্কিত নয়।

ঘ) cynical - বিদ্রূপকারী; ঘৃণাপূর্ণ; রুঢ়প্রকৃতি।
- রুঢ়প্রকৃতি পর্যটকরা (যারা সবাইকে স্বার্থপর মনে করে) অতিরিক্ত দামের ফাঁদে পড়বে না।

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- gullible.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
.
(Qs. 9-12): In each of the following questions, choose the word that is most nearly similar in meaning to the given word.
'Lament'
  1. Rejoice
  2. Ignore
  3. Regret
  4. Console
ব্যাখ্যা
• The word which is similar in meaning to the word 'Lament' is - গ) Regret

• Lament (Noun, verb)
- English meaning: To express sorrow, mourning, or regret for often demonstratively.
- Bangla meaning: শোক করা; বিলাপ করা।

• Given options:
ক) Rejoice - আনন্দ করা; হরষিত করা বা হওয়া।
খ) Ignore - উপেক্ষা করা; অগ্রাহ্য করা; অবহেলা করা।
গ) Regret - দুঃখ করা বা দুঃখিত হওয়া; অনুশোচনা বা আক্ষেপ করা; অনুতপ্ত হওয়া।
ঘ) Console - সান্তনা দেওয়া।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, "Lament" শব্দটির similar অর্থ প্রকাশ করছে Regret শব্দটি।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১০.
Ameliorate (similar)
  1. Hesitate
  2. Enhance
  3. Deteriorate
  4. Impair
ব্যাখ্যা
• The word which is similar in meaning to the word 'Ameliorate' is - খ) Enhance

• Ameliorate (verb)
- English Meaning: To make better or more tolerable.
- Bangla Meaning: (আনুষ্ঠানিক) অপেক্ষাকৃত উন্নত বা ভালো হওয়া; অপেক্ষাকৃত উন্নত বা ভালো করা।

• Given options:
ক) Hesitate - দ্বিধা; ইতস্ততঃ করা।
খ) Enhance - উন্নত করা; বর্ধিত করা; বাড়ানো।
গ) Deteriorate - অবনতি হওয়া; ক্রমশ খারাপ হওয়া।
ঘ) Impair - দুর্বল করা; ক্ষতিসাধন করা।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, "Ameliorate" শব্দটির similar অর্থ প্রকাশ করছে 'Enhance' শব্দটি।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১১.
Prolific (similar)
  1. Predominant
  2. Expedite
  3. Sterile
  4. Fecund
ব্যাখ্যা
• The word which is similar in meaning to the word 'Prolific' is - ঘ) Fecund

• Prolific (Adjective)
- English Meaning: Producing a great number or amount of something.
- Bangla Meaning: (আনুষ্ঠানিক) প্রচুর পরিমাণে উৎপাদনশীল; অতিপ্রজ।

• Given options:
ক) Predominant - প্রাধান্যপূর্ণ; কর্তৃত্বকর।
খ) Expedite - প্রক্রিয়া বা অগ্রগতি ত্বরান্বিত করা; দ্রুত কার্যকর করা।
গ) Sterile - বন্ধ্যা; নিষ্ফলা; অনুর্বর।
ঘ) Fecund - উর্বর; ফলশালী; উৎপাদনশীল।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, "Prolific" শব্দটির similar অর্থ প্রকাশ করছে 'Fecund' শব্দটি।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১২.
Lugubrious (similar)
  1. Somber
  2. Pervasive
  3. Buoyant
  4. Condemn
ব্যাখ্যা
• The word which is similar in meaning to the word 'Lugubrious' is - ক) Somber

• Lugubrious (adjective)
- English meaning: Looking or sounding sad and dismal; exaggeratedly or affectedly mournful.
- Bangla meaning: বিষণ্ণ; নিরানন্দ; শোকার্ত; বিষাদগ্রস্ত।

• Given options:
ক) Somber - অন্ধকারাচ্ছন্ন; নিরানন্দ; মলিন ত্ত বিষণ্ণ।
খ) Pervasive - পরিব্যাপক; অনুপ্রেবশ প্রবণ, ব্যপ্তিশীল।
গ) Buoyant - প্রফুল্ল; প্রাণবন্ত; প্রফুল্লিত।
ঘ) Condemn - নিন্দা বা দোষী সাব্যস্ত করা।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, "Lugubrious" শব্দটির similar অর্থ প্রকাশ করছে 'Somber' শব্দটি।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১৩.
(Qs. 13-16): In each of the following questions, choose the word that is most nearly opposite in meaning to the given word.
'Recalcitrant'
  1. Intractable
  2. Compliant
  3. Rebellious
  4. Swindler
ব্যাখ্যা
• The word which is opposite in meaning to the word 'Recalcitrant' is - খ) Compliant

• Recalcitrant (adjective)
- English Meaning: Unwilling to do what you are asked or ordered to do, even if it is reasonable.
- Bangla Meaning: অবাধ্য; অবশ্য; শৃঙ্খলাভঙ্গকারী।

• Given options:
ক) Intractable - সহজে নিয়ন্ত্রণ বা বশ করা যায় না এমন।
খ) Compliant - অনুগত; অনুবর্তী; অন্যের ইচ্ছাপূরণে সম্মত।
গ) Rebellious - অবাধ্য; বিদ্রোহী।
ঘ) Swindler - ঠক; প্রতারক; জোচ্চোর।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, "Recalcitrant" শব্দটির opposite অর্থ প্রকাশ করছে 'Compliant' শব্দটি।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১৪.
Satiate (opposite)
  1. Replete
  2. Pacify
  3. Clarify
  4. Stimulate
ব্যাখ্যা
• The word which is opposite in meaning to the word 'Satiate' is - ঘ) Stimulate

• Satiate (verb)
- English Meaning:  To satisfy (a need, a desire, etc.) fully or to excess.
- Bangla Meaning: (আনুষ্ঠানিক) সম্পূর্ণরূপে তৃপ্ত করা; পরিতৃপ্ত করা।

• Given options:
ক) Replete - পরিপূর্ণ; ভরপুর।
খ) Pacify - শান্ত করা; প্রশমিত করা।
গ) Clarify - প্রাঞ্জল করা; পরিষ্কার করা বা হওয়া।
ঘ) Stimulate - উত্তেজিত করা, উৎসাহ দেওয়া।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, "Satiate" শব্দটির opposite অর্থ প্রকাশ করছে 'Stimulate' শব্দটি।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১৫.
Malaise (opposite)
  1. Ailment
  2. Virtuous
  3. Wellness
  4. Drowsy
ব্যাখ্যা
• The word which is opposite in meaning to the word 'Malaise' is - গ) Wellness

• Malaise (noun)
- English Meaning: A general feeling of discomfort, illness; a vague sense of mental or moral ill-being.
- Bangla Meaning: অস্বস্তি; অসুস্থতাবোধ; অস্বাচ্ছন্দ্য বোধ।

• Given options:
ক) Ailment - অসুস্থতা।
খ) Virtuous - ধার্মিক;ন্যায়পর।
গ) Wellness - সুস্থতা।
ঘ) Drowsy - তন্দ্রালু; নিদ্রালু।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, "Malaise" শব্দটির opposite অর্থ প্রকাশ করছে 'Wellness' শব্দটি।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১৬.
Gargantuan (opposite)
  1. Tiny
  2. Colossal
  3. Prodigious
  4. Limpid
ব্যাখ্যা
• The word which is opposite in meaning to the word 'Gargantuan' is - ক) Tiny

• Gargantuan (adjective)
- English Meaning: Enormous; tremendous in size, volume, or degree.
- Bangla Meaning: প্রকাণ্ড; বিশাল; অতিকায়।

• Given options:
ক) Tiny -
অতি ক্ষুদ্র; পুঁচকে।
খ) Colossal - প্রকান্ড, বিশাল।
গ) Prodigious - বিস্ময়কর; আশ্চর্যজনক; প্রকাণ্ড; অতি বৃহৎ; দৈত্যাকার।
ঘ) Limpid - স্বচছ; নির্মল।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, "Gargantuan" শব্দটির opposite অর্থ প্রকাশ করছে 'Tiny' শব্দটি।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১৭.
(Qs. 17-20): In each of the following questions, the first and the last part of the sentence are numbered 1 and 6. The remaining parts, labelled P, Q, R and S, are not in their proper order. You have to rearrange these parts in order to make a meaningful sentence.

Then choose the best sequence.
1. A healthy diet is
(P) essential for boosting immunity
(Q) in the face of rising infections
(R) which provides all necessary nutrients
(S) and maintains energy levels
6. throughout the day.
  1. SRPQ
  2. PRSQ
  3. SRQP
  4. PQRS
ব্যাখ্যা
1. A healthy diet is
(P) essential for boosting immunity
(Q) in the face of rising infections
(R) which provides all necessary nutrients
(S) and maintains energy levels
6. throughout the day.

• The required sequence is - PRSQ

• Correct Sentence Formation: A healthy diet is essential for boosting immunity, which provides all necessary nutrients and maintains energy levels in the face of rising infections throughout the day.

- Bangla Meaning: স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অপরিহার্য , যা প্রয়োজনীয় সব পুষ্টি সরবরাহ করে এবং সারা দিনে সংক্রমণ বৃদ্ধির মুখে শরীরের শক্তি বজায় রাখতে সাহায্য করে।

• সুতরাং, sentence -টির অর্থ অনুযায়ী সঠিক arrangement টি হলো- খ) PRSQ
১৮.
Choose the best sequence.
1. Digital platforms offer
(P) to grow rapidly
(Q) for small businesses
(R) better opportunities
(S) in a competitive market
6. by reducing entry barriers.
  1. QPSR
  2. PRQS
  3. QRSP
  4. RQPS
ব্যাখ্যা
1. Digital platforms offer
(P) to grow rapidly 
(Q) for small businesses
(R) better opportunities
(S) in a competitive market
6. by reducing entry barriers.

• The required sequence is - RQPS.

• Correct Sentence Formation: Digital platforms offer better opportunities for small businesses to grow rapidly in a competitive market by reducing entry barriers.
- Bangla Meaning: ডিজিটাল প্ল্যাটফর্মগুলো প্রতিযোগিতামূলক বাজারে প্রবেশের বাধা কমিয়ে ছোট ব্যবসাগুলোর জন্য দ্রুত বিকাশের আরও ভালো সুযোগ তৈরি করে।

• সুতরাং, sentence -টির অর্থ অনুযায়ী সঠিক arrangement টি হলো- ঘ) RQPS.
১৯.
Choose the best sequence.
1. The art of storytelling
(P) that transcend time and space
(Q) as it connects people through shared experiences
(R) has been a fundamental part of human culture
(S) and allows us to explore emotions, ideas, and histories
6. making it a timeless tradition.
  1. RQSP
  2. SRQP
  3. QPSR
  4. RPSQ
ব্যাখ্যা
1. The art of storytelling
(P) that transcend time and space
(Q) as it connects people through shared experiences
(R) has been a fundamental part of human culture
(S) and allows us to explore emotions, ideas, and histories
6. making it a timeless tradition.

• The required sequence is - RQSP

• Correct Sentence Formation: The art of storytelling has been a fundamental part of human culture as it connects people through shared experiences and allows us to explore emotions, ideas, and histories that transcend time and space, making it a timeless tradition.

- Bangla Meaning: গল্প বলার শিল্প মানব সংস্কৃতির একটি মৌলিক অংশ হয়ে দাঁড়িয়েছে, যেহেতু এটি শেয়ার করা অভিজ্ঞতার মাধ্যমে মানুষকে সংযুক্ত করে এবং আমাদেরকে সময় ও স্থান অতিক্রমকারী আবেগ, ধারণা ও ইতিহাস অন্বেষণ করতে সাহায্য করে, যা এটিকে একটি কালজয়ী ঐতিহ্যে পরিণত করে।

• সুতরাং, sentence -টির অর্থ অনুযায়ী সঠিক arrangement টি হলো- ক) RQSP
২০.
Choose the best sequence.
1. Water scarcity is
(P) due to population pressure
(Q) in urban areas
(R) a growing concern
(S) and poor water management
6. demanding urgent policy action.
  1. PRQS
  2. QPSR
  3. RQPS
  4. PSRQ
ব্যাখ্যা
1. Water scarcity is
(P) due to population pressure
(Q) in urban areas
(R) a growing concern
(S) and poor water management
6. demanding urgent policy action.

• The required sequence is - RQPS.

• Correct Sentence Formation: Water scarcity is a growing concern in urban areas due to population pressure and poor water management, demanding urgent policy action.
- Bangla Meaning: জনসংখ্যার চাপ এবং দুর্বল জল ব্যবস্থাপনার কারণে শহরাঞ্চলে জলের ঘাটতি ক্রমবর্ধমান উদ্বেগের বিষয়, যা জরুরি নীতিগত পদক্ষেপের দাবি রাখে।

• সুতরাং, sentence -টির অর্থ অনুযায়ী সঠিক arrangement টি হলো- গ) RQPS.
২১.
What does the word 'Hypothetical' mean?
  1. To occupy oneself diligently or with close attention
  2. Involving or being based on a suggested idea or theory
  3. Expressing oneself clearly
  4. Being confused and puzzled
ব্যাখ্যা
• The word 'Hypothetical' means - খ) Involving or being based on a suggested idea or theory

• Hypothetical (adjective)
- English Meaning: Involving or being based on a suggested idea or theory; based on or serving as a hypothesis.
- Bangla Meaning: প্রকল্পিত; কাল্পনিক।

• Ex. Sentences:
- Let us take a hypothetical case.
- She described a hypothetical case to clarify her point.

Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.
২২.
What does the word 'Abstemious' mean?
  1. Self-denying
  2. Pursuing indulgence
  3. Having a huge appetite
  4. Showing urgent desire or interest
ব্যাখ্যা
• The word 'Abstemious' means - ক) Self-denying

• Abstemious (adjective)
- English Meaning: Self-denying; indulging only very moderately in something, especially food and drink.
- Bangla Meaning: মিতাচারী; সংযমী; বিশেষত পানাহারে সংযত।

Synonyms: Self-disciplined (নিয়তাত্মা), Self-denying (আত্মত্যাগী), Restrained (নিয়ন্ত্রিত), Sober (সংযত), Continent (সংযমী)।

Antonyms: Self-indulgent (আত্মপ্রশ্রয়ী), Intemperate (অসংযত), Greedy, (লোভী) Hungry (ক্ষুধার্ত), Edacious (পেটুক)।

• Example Sentences:
- A close family member confirmed that she lived a fairly simple and abstemious life.
- She is known as an abstemious eater and drinker.

Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.
২৩.
What is the meaning of the word 'Capricious'?
  1. Exceedingly conceited and arrogant
  2. Calm and not showing emotion
  3. Not capable of changing or being changed
  4. Likely to change frequently or unexpectedly
ব্যাখ্যা
• The meaning of the word 'Capricious' is - ঘ) Likely to change frequently or unexpectedly

• Capricious (adjective)
- English Meaning: Likely to change, or reacting to a sudden desire or new idea.
- Bangla Meaning: খেয়ালি; চপল; লোলচিত্ত; অস্থিরমতি।

Synonyms: Fickle (দৃঢ়ভাবে অনুগত নয় এমন), Inconstant (অস্থিরচিত্ত), Variable (পরিবর্তনশীল).
Antonyms: Stable (সহজে পরিবর্তনীয় নয়), Consistent (সঙ্গতিপূর্ণ), Certain (নিশ্চিত).

• Example Sentences:
- He was a cruel and capricious tyrant.
- We have had very capricious weather lately.

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
২৪.
People with an affinity ____ nature often enjoy hiking and camping.
  1. to
  2. for
  3. on
  4. of
ব্যাখ্যা
• Complete sentence: People with an affinity for nature often enjoy hiking and camping.
- Bangla meaning: প্রকৃতির প্রতি ভালোবাসা থাকা মানুষরা প্রায়শই হাইকিং এবং ক্যাম্পিং উপভোগ করেন।

• Affinity
- English meaning: A liking or sympathy for someone or something, especially because of shared characteristics.
- Bangla meaning: অনুরাগ, আসক্তি, তীব্র আকর্ষণ।

• অনুরাগ, আসক্তি, তীব্র আকর্ষণ অর্থে 'affinity' এরপর 'for' বা 'with' - Preposition বসে।

• More examples:
- Many writers have an affinity for solitude and reflection.
- The child showed an affinity for painting from an early age.

Source:
1. Cambridge Dictionary.
2. Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২৫.
By the time you get back, Rajib _____.
  1. has left
  2. will left
  3. will be leaving
  4. will have left
ব্যাখ্যা
• Complete Sentence: By the time you get back, Rajib will have left.
- Bangla meaning: তুমি যখন ফিরে আসবে, তখন রাজীব চলে যাবে।

• Explantion:
- বাক্যে By the time দ্বারা ভবিষ্যৎ কালের কোন কিছু ঘটবে বোঝালে verb -এর future indefinite/perfect/perfect continuous tense হয়।
- অর্থাৎ, By the time দ্বারা যদি দুইটি clause যুক্ত থাকে তখন By the time -এর পরের clause টি present indefinite হয় এবং অন্য clause টি future indefinite/perfect/perfect continuous tense হয়।
- Future perfect tense -এর সঠিক structure হলো- Sub + will have + verb এর past participle form + ext.

- প্রশ্নে উল্লিখিত বাক্যে By the time এর পরের অংশটুকু যেহেতু present indefinite tense -এ আছে, তাই নিয়মানুযায়ী অন্য অংশে future indefinite/perfect/perfect continuous tense হবে।

- তাই নিয়মানুযায়ী, শূন্যস্থানে will have left হবে।
২৬.
I will get a typist ___ my paper.
  1. typing
  2. to type
  3. type
  4. be typed
ব্যাখ্যা
• Complete sentence: I will get a typist to type my paper.

• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।

• Causative Verb হিসাবে 'Get' -এর ব্যবহার:
- Subject + get + ব্যক্তিবাচক object (Action doer) + infinitive (to + verb এর base form) এই structure টি ব্যবহৃত হয়।
- যেমন: I will get a typist to type my paper.

- Subject + get + বস্তুবাচক object (Action receiver) + verb এর past participle এই structure টি ব্যবহৃত হয়।
- যেমন: Let's get our car washed nicely.

- তাই নিয়মানুযায়ী, শূন্যস্থানে to type হবে।
২৭.
"The Metamorphosis" was written by-
  1. Jean-Paul Sartre
  2. Franz Kafka
  3. Leo Tolstoy
  4. Christopher Marlowe
ব্যাখ্যা
• "The Metamorphosis" was written by Franz Kafka.

• The Metamorphosis (মূল জার্মান: Die Verwandlung):
- "The Metamorphosis" হলো Franz Kafka-র লেখা একটি বিখ্যাত উপন্যাসিকা (novella)।
- তিনি জার্মান ভাষায় লিখতেন এবং তাঁর সাহিত্যধারা German literature-এর অংশ হিসেবে বিবেচিত হয়।
- এটি Franz Kafka লিখিত একটি symbolic story, তিনি একজন German-language writer.
- এটি প্রথম প্রকাশিত হয় ১৯১৫ সালে।
- এটি আধুনিক ইউরোপীয় সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত।
- কেন্দ্রীয় চরিত্র: Gregor Samsa.
- The opening sentence of The Metamorphosis has become one of the most famous in Western literature: “As Gregor Samsa awoke one morning from uneasy dreams, he found himself transformed in his bed into a gigantic insect.”

• Franz Kafka (1883-1924):
- Franz Kafka ছিলেন একজন প্রভাবশালী জার্মান ভাষার লেখক, যার রচনা অস্তিত্ববাদী (Existentialist) এবং আধুনিকতাবাদী (Modernist) সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করেছে।
- তার লেখায় মানবজীবনের বিচ্ছিন্নতা, অস্বস্তি, অযৌক্তিকতা, এবং আমলাতান্ত্রিক জটিলতা ফুটে ওঠে।
- Franz Kafka একজন ব্যতিক্রমী ও রহস্যময় লেখক, যার রচনা আজও সমানভাবে প্রাসঙ্গিক।

• Notable works:
- The Trial (novel),
- The Castle,
- Amerika (novel),
- In the Penal Colony,
- The Metamorphosis (novella),
- Meditation,
- The Judgment,
- Description of a Struggle,
- Letter to Father, etc.

Source: Britannica.
২৮.
Which of the underlined parts is incorrect?
The police (A) are (B) responsible for (C) the force (D) of the law.
  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা
উত্তর: C.

- "Force of the law" এখানে ভুল ব্যবহার হয়েছে। সঠিক বাক্য হবে:
- "The police are responsible for the enforcement of the law."
- "Enforcement" মানে "প্রয়োগ/বাস্তবায়ন" (যেমন: আইন কার্যকর করা)।
- "Force" সাধারণত "শক্তি/বল" বোঝালেও, আইন প্রয়োগ বোঝাতে "enforcement" ব্যবহৃত হয়।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
২৯.
Identify the incorrect part:
The teacher (A) along with (B) her students (C) are going (D) on a field trip.
  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা
 The incorrect part:  (C) are going.

- "The teacher along with her students are going" এখানে ভুল হয়েছে।

- "along with" দিয়ে যুক্ত subject-এর ক্ষেত্রে verb প্রথম subject-অনুসারে বসে। এখানে প্রথম subject "the teacher" (singular), তাই verb হবে "is" (singular)।
- সঠিক বাক্য হবে: "The teacher along with her students is going on a field trip."

অন্য অংশগুলো:
A - (along with) - সঠিক ("সাথে" বোঝাতে),
B - (her students) - সঠিক ("তার ছাত্রছাত্রীরা"),
D - (on a field trip) - সঠিক ("শিক্ষাসফরে")।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৩০.
"Cry over spilled milk" means:
  1. To regret something that cannot be changed
  2. To clean up a mess
  3. To be emotional
  4. To waste food
ব্যাখ্যা
সঠিক উত্তর: (ক) To regret something that cannot be changed.
- Cry over spilled milk ইংরেজি বাগধারাটির অর্থ হলো -To regret something that cannot be changed বা "যা হারিয়েছে বা নষ্ট হয়ে গেছে, তার জন্য অনুতাপ বা দুঃখ করা"। 

অন্যান্য অপশনগুলো:
খ) To clean up a mess: এটি ভুল, কারণ বাগধারাটির সাথে পরিষ্কার করার কোনো সম্পর্ক নেই।
গ) To be emotional: এটি আংশিক সত্য, কিন্তু নির্দিষ্টভাবে অতীত নিয়ে আফসোস বোঝায় না।
ঘ) To waste food: দুধ নষ্ট করা প্রতীকী, কিন্তু বাগধারাটির মূল লক্ষ্য অনুতাপ বোঝানো।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৩১.
Which part is incorrect?
I (A) look forward (B) to meet (C) you at the conference (D) next month.
  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা
The incorrect part is - (B) to meet

- Look forward to"-এর পরে সর্বদা Gerund (verb + ing) বসে, অর্থাৎ "meeting" হবে।

সঠিক বাক্য হবে:
- I look forward to meeting you at the conference next month.
- আমি পরের মাসে কনফারেন্সে তোমার সাথে দেখা করার জন্য উৎসুক।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৩২.
"Spill the beans" means:
  1. To drop food
  2. To reveal secret information
  3. To clean up a mess
  4. To cook something
ব্যাখ্যা
সঠিক উত্তর খ) To reveal secret information.

- "Spill the beans" একটি ইংরেজি বাগধারা (Idiom) যার অর্থ - To reveal secret information বা, "গোপন তথ্য ফাঁস করে দেওয়া"। 

অন্যান্য অপশনগুলো :
ক) To drop food - এটি আক্ষরিক অর্থ (শাব্দিক অনুবাদ), কিন্তু বাগধারাটির আসল অর্থ এটি নয়।
গ) To clean up a mess - বাগধারাটির সাথে পরিষ্কার করার কোনো সম্পর্ক নেই।
ঘ) To cook something - এটি সম্পূর্ণ ভুল, কারণ বাগধারাটির রান্নার সাথে কোনো সম্পর্ক নেই।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৩৩.
"Barking up the wrong tree" means:
  1. To accuse the wrong person
  2. To train a dog
  3. To climb a tree
  4. To make loud noises
ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) To accuse the wrong person.

"Barking up the wrong tree"
- English Meaning: To accuse the wrong person; to promote or follow a mistaken course (as in doing research).
- Bangla Meaning: ভুল ব্যক্তিকে দোষ দেওয়া, ভুল সন্দেহ করা বা ভুল দিকে অভিযোগ করা।

Example: His attorney suggested that the investigators might be barking up the wrong tree.
- Bangla meaning: তার আইনজীবী পরামর্শ দিয়েছিলেন যে তদন্তকারীরা হয়তো ভুল ব্যক্তিকে দোষ দিয়েছেন।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৩৪.
Make the direct speech into indirect speech.
They said, "We will visit the museum tomorrow."
  1. They said that they would visit the museum the next day.
  2. They said that they will visit the museum tomorrow.
  3. They said that they are visiting the museum tomorrow.
  4. They said that they would visit the museum yesterday.
ব্যাখ্যা
সঠিক উত্তর:ক) They said that they would visit the museum the next day.

Assertive sentence -এর Direct Speech কে Indirect Speech-এ রূপান্তর করার সময়:
- প্রথমে subject বসে,
- এর পরে reporting verb বসে,
- Inverted comma উঠে গিয়ে that বসে,

তারপর নিম্নলিখিত পরিবর্তনগুলি করা হয়:
- Person পরিবর্তন: "We" কে "they".
- Tense পরিবর্তন: Future Tense ("will visit") কে  "would visit", 
- সময় নির্দেশক শব্দ পরিবর্তন: "tomorrow" কে "the next day".

Direct Speech: They said, "We will visit the museum tomorrow."
Indirect Speech: They said that they would visit the museum the next day.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৩৫.
"Don't put all your eggs in one basket" means:
  1. Don’t risk everything on one plan
  2. Don’t carry too much
  3. Don’t buy eggs
  4. Don’t trust anyone
ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) Don’t risk everything on one plan.

- "Don't put all your eggs in one basket" একটি  ইংরেজি বাগধারা (Idiom) যার অর্থ Don’t risk everything on one plan, বা 
"সমস্ত ঝুঁকি এক জায়গায় নেওয়া উচিত নয়" বা "সব কিছু একই পরিকল্পনা/উপায়ের উপর নির্ভর করা ঠিক নয়"।

অন্যান্য অপশনগুলো :
খ) Don’t carry too much 
- এটি শুধু 'অতিরিক্ত বহন করা' বোঝায়, বাগধারাটির অর্থ নয়।
গ) Don’t buy eggs 
- আক্ষরিক অনুবাদ, কিন্তু Idiom-এর সাথে সম্পর্ক নেই। 
ঘ) Don’t trust anyone 
- এটি সম্পূর্ণ ভিন্ন বার্তা দেয়।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৩৬.
One who tests eyesight and sells spectacles-
  1. Paediatrician
  2. Optician
  3. Neurologist
  4. Psychiatrist
ব্যাখ্যা
সঠিক উত্তর:খ) Optician,

Optician
- English Meaning: One who tests eyesight and sells spectacles.
- Bangla Meaning: এমন একজন পেশাদার যিনি: চোখের পরীক্ষা করেন (বেসিক ভিশন টেস্ট), চশমা/লেন্সের প্রেসক্রিপশন বানান, চশমা ফ্রেম নির্বাচন ও বিক্রি করেন।

অন্যান্য অপশনগুলো:
ক) Paediatrician: a doctor who has special training in medical care for children.-  (শিশু বিশেষজ্ঞ - শিশুদের চিকিৎসক),
গ) Neurologist: a doctor who studies and treats diseases of the nerves. - (স্নায়ুবিশেষজ্ঞ - মস্তিষ্ক ও স্নায়ুরোগের ডাক্তার),
ঘ) Psychiatrist: a doctor who is also trained in psychiatry. - (মানসিক রোগ বিশেষজ্ঞ)।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৩৭.
Choose the suitable pair of words whose relation is similar to the given pair:
Petal : Flower ::
  1. Wheel: Balloon
  2. Strand : Hair
  3. Tree: Book
  4. Branch : Home
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Strand : Hair,

- Petal : Flower সম্পর্কটি হলো "অংশ : সমগ্র" (Part to Whole)। অর্থাৎ, পাপড়ি (Petal) ফুলের (Flower) একটি অংশ। উভয় এই প্রকৃতির অংশ। 
- একই সম্পর্ক দেখানো হয়েছে: Strand : Hair, একটি Strand (লোম/চুলের গুচ্ছ) হলো Hair-এর (চুল) অংশ।

অন্যান্য অপশনগুলো:
ক) Wheel : Baloon - চাকা এবং বেলুন সম্পর্ক-যুক্ত নয় , 
গ) Tree : Book- গাছ এবং বই একই সম্পর্কযুক্ত  নয়,
ঘ) Branch : Home- ডাল গাছের অংশ, Home বা বাসার অংশ নয়, সম্পর্ক যুক্ত নয়। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৩৮.
Choose the suitable pair of words whose relation is similar to the given pair:
Admire : Worship ::
  1. Respect : Ignore
  2. like : Hate
  3. Fear : Terror
  4. Like : Love
ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) Like : Love,
Admire : Worship সম্পর্কটি হলো "সাধারণ ভালোবাসা : চরম/অত্যধিক ভালোবাসা বা আরাধনা"। 
একই সম্পর্ক দেখানো হয়েছে: Like : Love,
Like (পছন্দ করা) হলো একটি সাধারণ অনুভূতি, আর Love (ভালোবাসা) হলো।

অন্যান্য অপশনগুলো :
ক) Respect : Ignore
- সম্পর্ক বিপরীতমুখী – Respect সম্মান, Ignore উপেক্ষা,
খ) like : Hate 
- সম্পর্ক বিপরীতমুখী (পছন্দ করা): (ঘৃণা করা) ,
গ) Fear : Terror 
- Terror হলো Fear-একই অর্থযুক্ত। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৩৯.
The correct passive form of the given sentence
I know how things work around here.
  1. How things work around here is known.
  2. How things work around here is known by me.
  3. How things work around here is known to me.
  4. How things work around here is known with me.
ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) How things work around here is known to me.

• Complex/compound Sentence -এর voice পরিবর্তন করার নিয়ম:
- Complex/compound sentence -এর Active voice -কে passive করার সময় উভয় clause -এ যদি transitive verb থাকে তাহলে উভয়েরই voice পরিবর্তন করা হয়।
- তবে, transitive verb বিহীন অংশ থাকলে তা অপরবর্তিত থাকবে।
- প্রদত্ত বাক্যটির দ্বিতীয় অংশ 'how things work around here' transitive verb নেই।
- তাই, পুরো clause টি subject হিসেবে ব্যবহৃত হবে।

• প্রদত্ত Complex Sentence টির প্রথম অংশ (I know) present Indefinite tense -এ আছে,
- known -এর পর Passive Voice -এ by না বসে to বসে।
- সুতরাং, নিয়মানুযায়ী know পরিবর্তিত হয়ে is known হবে, 
- "I" (Subject) Passive-এ to me হয় (কারণ "know" verb-এর ক্ষেত্রে সাধারণত "to" ব্যবহৃত হয়)।

Active Voice: I know how things work around here.
Passive Voice: How things work around here is known to me.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৪০.
Choose the suitable pair of words whose relation is similar to the given pair:
Breeze : Gale ::
  1. Shower: Storm
  2. Skyscraper: Ocean
  3. Snake: Fire
  4. Desert: Flood
ব্যাখ্যা
সঠিক উত্তর:ক) Shower : Storm,

Breeze (মৃদু বাতাস) : Gale (প্রবল ঝড়) সম্পর্কটি হলো "হালকা প্রকৃতি : তীব্র প্রকৃতি"। অর্থাৎ, Gale হলো Breeze-এর চেয়ে আরও শক্তিশালী রূপ।

একই সম্পর্ক দেখানো হয়েছে:
Shower (বৃষ্টি) : Storm (ঝড়), 
হালকা বৃষ্টি (Shower) এবং তীব্র ঝড়বৃষ্টি (Storm) এর মধ্যে একই ধরনের তীব্রতার সম্পর্ক রয়েছে।

অন্যান্য অপশনগুলো:
খ) Skyscraper : Ocean: সুউচ্চ ভবন ও সমুদ্র আকারের পার্থক্য,
গ) Snake : Fire: সাপের সাথে আগুন এর কোন সম্পর্ক নেই,
ঘ) Desert : Flood: মরুভূমি ও বন্যা বিপরীত সম্পর্কযুক্ত। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৪১.
Choose the suitable pair of words whose relation is similar to the given pair:
Whisper : Mumble ::
  1. Gaze : Stare
  2. Write : Erase
  3. Walk : Swim
  4. Laugh : Cry
ব্যাখ্যা
এখানে, Whisper (ফিসফিস করে বলা) : Mumble (বিড়বিড় করা),
Relation: একই  সম্পর্কযুক্ত,

Options:
ক) Gaze ( তাকানো) : Stare (তাকিয়ে থাকা)- Glance হলো Stare-এরা একই সম্পর্কযুক্ত।
খ) Write (লেখা) : Erase (মুছে ফেলা)- লেখা আর মুছে ফেলা সম্পূর্ণ বিপরীত কাজ।
গ) Walk (হাঁটা) : Swim (সাঁতার কাঁটা ), সম্পর্কযুক্ত নয় ।
ঘ) Laugh (হাসা) : Cry (কাঁদা), বিপরীত সম্পর্কযুক্ত।
এখানেও তীব্রতার পার্থক্য নয়, বরং সম্পূর্ণ বিপরীত অবস্থা।

Analogical relation বিবেচনায় সঠিক উত্তর:
ক) Gaze : Stare.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৪২.
One (A) of the crucial problem (B) of (C) our country is population explosion(D).
Which of the underlined part is incorrect?
  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা
The incorrect underlined part is: (B) of the crucial problem

- The correct phrase should be "One of the crucial problems" (not "problem").

• "One of" সব সময় একটি plural noun এর পূর্বে বসে, কারন এটি দিয়ে অনেকগুলোর মধ্যে একটি বুঝায়। 
তাই সঠিক বাক্য, 
- One of the crucial problems of our country is population explosion.
- "Problem" (একটি সমস্যা):ভুল,
- "Problems" (অনেকগুলো সমস্যার মধ্যে একটি) : সঠিক।

Other Options:
A (One): Correct (একটি)।
C (of): Correct (এর)।
D (population explosion: Correct (জনসংখ্যা বিস্ফোরণ)।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৪৩.
A place for keeping dogs is known as
  1. Sty
  2. Stable
  3. Kennel
  4. Mint
ব্যাখ্যা
সঠিক উত্তর:গ) Kennel,
- একটি Kennel হলো কুকুর রাখার বিশেষ স্থান বা আশ্রয়স্থল। এটি পোষা কুকুর বা শিকারি কুকুরের থাকার জায়গা হিসেবে ব্যবহৃত হয়।

অন্যান্য অপশনগুলো:
ক) Sty - শূকর রাখার স্থান। 
খ) Stable - ঘোড়া বা গবাদি পশু রাখার স্থান।
ঘ) Mint - টাকা প্রস্তুত করার স্থান বা পুদিনা গাছ।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.