পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes১৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৭
সিলেবাস
বাংলাদেশ বিষয়াবলীঃ বাংলাদেশের সংবিধান ও সরকার ব্যবস্থা, কৃষিজ, খনিজ ও বনজ সম্পদ, শিল্প, বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি ও ঐতিহ্য, স্থাপত্য ও পুরাকীর্তি। সোর্সঃ যেকোনো গাইড বই, বোর্ড বই, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, পরিসংখ্যান গ্রন্থ, SSC & HSC বোর্ড বই, সরকারের বিভিন্ন সংস্থা ও মন্ত্রণালয়ের সাইটের সাধারণ তথ্যাবলী।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উত্থাপনকারী কে?
  1. ক) শাহ আজিজুর রহমান
  2. খ) ব্যারিস্টার মওদুদ আহমদ
  3. গ) শেখ মুজিবুর রহমান
  4. ঘ) মনোরঞ্জন ধর
সঠিক উত্তর:
ঘ) মনোরঞ্জন ধর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মনোরঞ্জন ধর
ব্যাখ্যা

প্রথম সংশোধনী
শিরোনাম - সংবিধান [প্রথম সংশোধন] আইন, ১৯৭৩।
উত্থাপনকারী - আইনমন্ত্রী মনোরঞ্জন ধর।
সংসদে পাশের তারিখ - ১৫ জুলাই, ১৯৭৩।
বিষয়বস্তু - যুদ্ধাপরাধীসহ অন্যান্য গণবিরোধীদের বিচার নিশ্চিত করা।
প্রথম চারটি সংশোধনীর উত্থাপনকারী আইনমন্ত্রী মনোরঞ্জন ধর।
উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

.
আহসান মঞ্জিলকে ‘আহসান মঞ্জিল জাদুঘরে’ রূপান্তর করা হয় কত সালে?
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৮৭
  3. গ) ১৯৯৭
  4. ঘ) ১৯৯২
সঠিক উত্তর:
ঘ) ১৯৯২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৯২
ব্যাখ্যা

আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকার কুমারটুলিতে অবস্থিত। নবাব আব্দুল গণি তার নিজ পুত্র আহসানউল্লাহর নামানুসারে এটিকে নামকরণ করেন ‘আহসান মঞ্জিল’।
১৯০৬ সালে আহসান মঞ্জিলে এক সভায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। ১৯৯২ সালে আহসান মঞ্জিলকে ‘আহসান মঞ্জিল জাদুঘরে’ রূপান্তর করা হয়।
উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

.
অর্থনৈতিক ব্যবস্থা কয় ধরনের?
  1. ক) ৩ ধরনের
  2. খ) ৪ ধরনের
  3. গ) ৫ ধরনের
  4. ঘ) ২ ধরনের
সঠিক উত্তর:
খ) ৪ ধরনের
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ ধরনের
ব্যাখ্যা

অর্থনৈতিক ব্যবস্থা ৪ ধরনের।
যথা - ক. ধনতান্ত্রিক বা পুঁজিবাদী খ. সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক গ. মিশ্র ঘ. ইসলামি
ধনতান্ত্রিক বা পুঁজিবাদী : সম্পদের ব্যক্তি মালিকানা, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, অবাধ প্রতিযোগিতা এবং ভোক্তার স্বাধীনতা।
সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক : সম্পদের রাষ্ট্রীয় মালিকানা, ব্যক্তিগত উদ্যোগের অনুপস্থিতি এবং কেন্দ্রীয় পরিকল্পনা।
মিশ্র : সম্পদের রাষ্ট্রীয় ও ব্যক্তিমালিকানা।
ইসলামি : ইসলামি শরীয়া মোতাবেক পরিচালিত অর্থব্যবস্থা।
বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। ১৯৯১ সালে বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয়।
উৎস : অর্থনীতি-রণজিত কুমার নাথ (একাদশ-দ্বাদশ শ্রেণি)।

.
এক অর্থবছরে একটি দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের পরিমাণ -
  1. ক) মোট জাতীয় উৎপাদন
  2. খ) মোট দেশজ উৎপাদন
  3. গ) নীট জাতীয় উৎপাদন
  4. ঘ) নীট দেশজ উৎপাদন
সঠিক উত্তর:
খ) মোট দেশজ উৎপাদন
উত্তর
সঠিক উত্তর:
খ) মোট দেশজ উৎপাদন
ব্যাখ্যা

মোট জাতীয় উৎপাদন/Gross National Product : কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে কোনো দেশের জনগণ মোট যে পরিমাণ চুড়ান্ত দ্রব্য বা সেবা উৎপাদন করে তার অর্থমূল্যকে মোট জাতীয় উৎপাদন বলে। জাতীয় উৎপাদনের মধ্যে দেশের অভ্যন্তরে বসবাসকারী ও কর্মরত বিদেশি ব্যক্তি ও সংস্থার উৎপাদন/আয় অন্তর্ভুক্ত হবে না। তবে বিদেশে বসবাসকারী ও কর্মরত দেশি নাগরিক, সংস্থা ও প্রতিষ্ঠানের উৎপাদন/আয় অন্তর্ভুক্ত হবে।

মোট দেশজ উৎপাদন/Gross Domestic Product : কোনো দেশের অভ্যন্তরে বসবাসরত জনগোষ্ঠী অর্থাৎ দেশী ও বিদেশী নাগরিকগণ যে পরিমাণ দ্রব্য ও সেবা উৎপাদন করে তার বাজার মূল্যকে মোট দেশজ উৎপাদন বলে। GDP-তে বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের দ্বারা উৎপাদিত দ্রব্য ও সেবা হিসাব করা হয় না।
উৎস : অর্থনীতিঃ একাদশ-দ্বাদশ শ্রেণি।

.
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কোথায় অবস্থিত?
  1. ক) কক্সবাজার
  2. খ) নেত্রকোনা
  3. গ) গাজীপুর
  4. ঘ) গোপালগঞ্জ
সঠিক উত্তর:
গ) গাজীপুর
উত্তর
সঠিক উত্তর:
গ) গাজীপুর
ব্যাখ্যা

সাফারি শব্দটির উৎপত্তি আফ্রিকার সোয়াহিলি শব্দ সাফারি থেকে যার অর্থ ভ্রমণ।
সরকারিভাবে দুটি সাফারি পার্ক গড়ে তোলা হয়েছে। প্রথমটি কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলায় ডুলাহাজরা সাফারি পার্ক এবং দ্বিতীয়টি গাজীপুরের শ্রীপুর উপজেলার বঙ্গবন্ধু সাফারি পার্ক।
ডুলাহাজরা সাফারি পার্কের বর্তমান নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ও বন্য প্রাণী প্রজনন কেন্দ্র’। ডুলাহাজরা অর্থ - ‘হাজার পালকি’।
গাজীপুরে অবস্থিত সাফারি পার্কের নাম - বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক।

উৎসঃ সংশ্লিষ্ট জেলাগুলোর ওয়েবসাইট।

.
বাংলাদেশের কোথায় ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে ?
  1. ক) লালমাই পাহাড়ে
  2. খ) কুলাউড়া পাহাড়ে
  3. গ) চন্দ্রনাথ পাহাড়ে
  4. ঘ) গারো পাহাড়ে
সঠিক উত্তর:
খ) কুলাউড়া পাহাড়ে
উত্তর
সঠিক উত্তর:
খ) কুলাউড়া পাহাড়ে
ব্যাখ্যা

- বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া পাহাড়ে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে।
- কক্সবাজারে তেজস্ক্রিয় বালু পাওয়া যায় যাকে ‘কালো সোনা’ বলা হয়।
- বাংলাদেশের একমাত্র গন্ধক খনি অবস্থিত চট্টগ্রামের কুতুবদিয়ায়।

উৎস: বাংলাপিডিয়া

 
.
বাংলাদেশের বিচার ব্যবস্থায় কয় ধরনের মামলা রয়েছে ?
  1. ক) ৩ ধরনের
  2. খ) ৪ ধরনের
  3. গ) ২ ধরনের
  4. ঘ) ৬ ধরনের
সঠিক উত্তর:
গ) ২ ধরনের
উত্তর
সঠিক উত্তর:
গ) ২ ধরনের
ব্যাখ্যা

বাংলাদেশের বিচার ব্যবস্থায় দুই ধরনের মামলা রয়েছে। একটি হলো দেওয়ানি মামলা অপরটি হলো ফৌজদারি মামলা।
- কোন বিষয়ে অধিকারের দাবি বা সম্পত্তি দাবি বা কোন ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবির জন্য যে মামলা করা হয় তাকে দেওয়ানি মামলা বলে।
- অপরদিকে কোন ব্যক্তিকে যখন মারামারি, চুরি, ডাকাতি, খুন, প্রতারণা, ধর্ষণ, অপহরণ, ইভ-টিজিং, জালিয়াতি, মিথ্যা সাক্ষ্যদান প্রভৃতি অপরাধে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় তাকে ফৌজদারি মামলা বলে।
উৎস: পৌরনীতি ও সুশাসন-একাদশ দ্বাদশ শ্রেণি

.
বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় কততম সংশোধনীর মাধ্যমে ?
  1. ক) ৮
  2. খ) ১১
  3. গ) ১২
  4. ঘ) ১৪
সঠিক উত্তর:
গ) ১২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২
ব্যাখ্যা

দ্বাদশ সংশোধনী
শিরোনাম - সংবিধান [দ্বাদশ সংশোধন] আইন, ১৯৯১।
উত্থাপনকারী - প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
সংসদে পাশের তারিখ - ৬ আগস্ট, ১৯৯১।
বিষয়বস্তু - রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থার প্রবর্তন।
উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রী পদগুলো বাতিল ঘোষণা।
দ্বাদশ সংশোধনীকে চতুর্থ সংশোধনীর বিপরীত সংশোধনী বলা হয়।
উৎস: পৌরনীতি ও সুশাসন-একাদশ দ্বাদশ শ্রেণি

.
‘শিখা অনির্বাণ’ ও ‘শিখা চিরন্তন’ অবস্থিত যথাক্রমে -
  1. ক) ঢাকা সেনানিবাস ও চট্টগ্রাম সেনানিবাস
  2. খ) সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা সেনানিবাস
  3. গ) ঢাকা সেনানিবাস ও সাভার স্মৃতিসৌধ
  4. ঘ) ঢাকা সেনানিবাস ও সোহরাওয়ার্দী উদ্যান
সঠিক উত্তর:
ঘ) ঢাকা সেনানিবাস ও সোহরাওয়ার্দী উদ্যান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঢাকা সেনানিবাস ও সোহরাওয়ার্দী উদ্যান
ব্যাখ্যা

মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও ভাস্কর্যের অবস্থান
শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধ - ঢাকার মিরপুর;
শিখা অনির্বাণ - ঢাকা সেনানিবাস।
শিখা চিরন্তন - সোহরাওয়ার্দী উদ্যান;
জাগ্রত চৌরাঙ্গী - জয়দেবপুর।
শাবাশ বাংলাদেশ - রাজশাহী বিশ্ববিদ্যালয়;
বিজয়-৭১ - ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়।
রক্তসোপান - রাজেন্দ্র সেনানিবাস, গাজীপুর;
স্বোপার্জিত স্বাধীনতা - ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি.

১০.
অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছেন -
  1. ক) মার্শাল
  2. খ) অ্যাডাম স্মিথ
  3. গ) ডেভিড রিকর্ডো
  4. ঘ) এল রবিন্স
সঠিক উত্তর:
খ) অ্যাডাম স্মিথ
উত্তর
সঠিক উত্তর:
খ) অ্যাডাম স্মিথ
ব্যাখ্যা

আধুনিক অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথ অর্থনীতিকে ‘সম্পদের বিজ্ঞান’ বলেছেন। অ্যাডাম স্মিথের বিখ্যাত গ্রন্থ ÔWealth of Nation’| তিনি ক্লাসিকাল অর্থনীতির প্রবক্তা।
অধ্যাপক মার্শাল অর্থনীতিকে ‘কল্যাণের বিজ্ঞান’ বলে অভিহিত করেছেন। তাঁর বিখ্যাত গ্রন্থ ÔPrinciple of EconomicsÕ। তিনি নিও-ক্লাসিকাল অর্থনীতির প্রবক্তা।
অর্থনীতির আধুনিক মতবাদের প্রবক্তা লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লায়নেল রবিন্স।
উৎস: অর্থনীতি- একাদশ দ্বাদশ শ্রেণী

১১.
বাংলাদেশের পারিবারিক আদালতের (এখতিয়ারভুক্ত নয়) আওতায় পড়ে না -
  1. ক) বিবাহ বিচ্ছেদ
  2. খ) নারী ও শিশু পাচার
  3. গ) দেন মোহর
  4. ঘ) দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার
সঠিক উত্তর:
খ) নারী ও শিশু পাচার
উত্তর
সঠিক উত্তর:
খ) নারী ও শিশু পাচার
ব্যাখ্যা



[লিংক]

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

১২.
বাংলাদেশ ব্যাংকের প্রধানের পদবি কোনটি ?
  1. ক) মহাপরিচালক
  2. খ) রেক্টর
  3. গ) গভর্নর
  4. ঘ) পরিচালক
সঠিক উত্তর:
গ) গভর্নর
উত্তর
সঠিক উত্তর:
গ) গভর্নর
ব্যাখ্যা

• বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। এটি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
• এর প্রধান হচ্ছেন গভর্নর।
• বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের মেয়াদকাল ৪ বছর।

বাংলাদেশ ব্যংকের গভর্নরবৃন্দ:
- প্রথম : এ.এন. হামিদুল্লাহ
- দ্বিতীয় : এ.কে.এন. আহমেদ
- তৃতীয় : এম. নুরুল ইসলাম
- চতুর্থ : সেগুফতা বখত চৌধুরী
- পঞ্চম : খোরশেদ আলম
- ষষ্ঠ : লুৎফর রহমান সরকার
- সপ্তম : মোহাম্মদ ফরাসউদ্দিন
- অষ্টম : ড. ফখরুদ্দিন আহমেদ
- নবম : ড. সালেহউদ্দিন আহমেদ
- দশম : ড. আতিউর রহমান
- বর্তমান ও ১১তম : ড. ফজলে কবীর।

(তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক)

১৩.
বাংলাদেশে প্রথম কত সালে গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়?
  1. ক) ১৯৪৩
  2. খ) ১৯৫৭
  3. গ) ১৯৫৫
  4. ঘ) ১৯৫৯
সঠিক উত্তর:
গ) ১৯৫৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৫৫
ব্যাখ্যা

১৯৫৫ সালে সিলেটের হরিপুরে বাংলাদেশের প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়।
বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন করা হয় ১৯৫৭ সালে।
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন যা আমাদের দেশের গ্যাসে ৯৫-৯৯ ভাগ থাকে।
সমুদ্র এলাকায় বাংলাদেশের প্রথম গ্যাসক্ষেত্র সাঙ্গু।
১৯৯৭ সালে মাগুরছড়া ও ২০০৫ সালে টেংরাটিলা গ্যাসক্ষেত্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
উৎস: বাংলাপিডিয়া

১৪.
বাংলাদেশের কোন শহরটিকে প্রথম ‘সাইবার সিটি’ বলা হয় ?
  1. ক) ঢাকা
  2. খ) রাজশাহী
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) সিলেট
সঠিক উত্তর:
ঘ) সিলেট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সিলেট
ব্যাখ্যা

দেশের প্রথম ডিজিটাল জেলা - যশোর।
প্রথম সাইবার সিটি - সিলেট।
উৎসঃ প্রথম আলো রিপোর্ট।

১৫.
বাংলাদেশে বাণিজ্যিকভাবে চায়ের চাষ শুরু হয় -
  1. ক) ১৮৪০
  2. খ) ১৮৫৭
  3. গ) ১৮৬৩
  4. ঘ) ১৮৪২
অনির্ধারিত
ব্যাখ্যা

বাংলাদেশে প্রথম চা চাষ আরম্ভ হয় চট্টগ্রামে ১৮৪০ সালে। বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয় ১৮৫৪ সালে সিলেটের মালনিছড়ায়।

চা শিল্পের ইতিহাস:

১৮০০ শতাব্দীর প্রথম ভাগে ভারতবর্ষের আসাম ও তৎসংলগ্ন এলাকায় চা চাষ শুরু হয়। তারই ধারাবহিকতায় বাংলাদেশের চট্টগ্রাম জেলার কর্ণফুলী নদীর তীরে চা আবাদের জন্য ১৮২৮ খ্রিষ্টাব্দে জমি বরাদ্দ হয়। কিন্তু বিভিন্ন কারণে সেখানে চা চাষ বিলম্বিত হয়।

- ১৮৪০ খ্রিস্টাব্দে চট্টগ্রাম শহরের বর্তমান চট্টগ্রাম ক্লাব সংলগ্ন এলাকায় একটি চা বাগান প্রতিষ্ঠিত হয়েছিল যা কুন্ডদের বাগান নামে পরিচিত। এই বাগানটিও প্রতিষ্ঠার পরপরই বিলুপ্ত হয়ে যায়।
- অতঃপর ১৮৫৪ খ্রিস্টাব্দে মতান্তররে ১৮৪৭ খ্রিস্টাব্দে সিলেট শহরের এয়ারপোর্ট রোডের কাছে মালনীছড়া চা বাগান প্রতিষ্ঠিত হয়। মূলতঃ মালনীছড়াই বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান।

দেশ স্বাধীনের পূর্ব পর্যন্ত বাংলাদেশে শুধুমাত্র দুইটি জেলায় চা আবাদ করা হতো, একটি সিলেট জেলায় যা ‘সুরমা ভ্যালী’ নামে পরিচিত ছিল, আর অপরটি চট্টগ্রাম জেলায় যা ‘হালদা ভ্যালী’ নামে পরিচিত ছিল।
বর্তমানে বৃহত্তর সিলেটের সুরমা ভ্যালীকে ছয়টি ভ্যালীতে ভাগ করা হয়েছে যথাক্রমে: লস্করপুর ভ্যালী, বালিশিরা ভ্যালী, মনু-দলই ভ্যালী, লংলা ভ্যালী এবং নর্থ সিলেট ভ্যালী এবং হালদা ভ্যালীকে চট্টগ্রাম ভ্যালী করা হয়েছে৷

উৎস: বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।

অপশনে ১৮৫৪ সাল থাকলে উত্তর অবশ্যই ১৮৫৪ হবে এবং যদি না থাকে তবে ১৮৪৭ উত্তর হবে।
এই প্রশ্নে ১৮৪৭ বা ১৮৫৪ কোনটিই না থাকায় উত্তর বাতিল করা হয়েছে।

 
১৬.
জাতীয় জাদুঘরের পূর্বনাম কী ?
  1. ক) বাংলাদেশ জাদুঘর
  2. খ) পূর্ব পাকিস্তান জাদুঘর
  3. গ) ঢাকা জাদুঘর
  4. ঘ) জাতীয় সংগ্রহশালা
সঠিক উত্তর:
গ) ঢাকা জাদুঘর
উত্তর
সঠিক উত্তর:
গ) ঢাকা জাদুঘর
ব্যাখ্যা

বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর।
১৯১৩ সালে ঢাকা জাদুঘর উদ্বোধন করা হয়। এর স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।
১৯৮৩ সালের ১৭ নভেম্বর ঢাকা জাদুঘরকে ‘জাতীয় জাদুঘর’এর মর্যাদা দেওয়া হয়।
- বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে অবস্থিত।
- শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা ময়মনসিংহে অবস্থিত।

উৎস: বাংলাদেশ জাতীয় জাদুঘর ওয়েবসাইট।

১৭.
বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের?
  1. ক) ভুটান
  2. খ) মোনাকো
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
খ) মোনাকো
উত্তর
সঠিক উত্তর:
খ) মোনাকো
ব্যাখ্যা

সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের সংবিধানও পৃথিবীর সবচেয়ে বড়।
অন্যদিকে,
বর্তমানে শব্দ সংখ্যার হিসাবে বিশ্বের সবচেয়ে ছোট লিখিত সংবিধান - মোনাকোর।
তবে অপশনে 'মোনাকো' না থাকলে 'যুক্তরাষ্ট্র' উত্তর হবে।

Source: World Atlas