Lately he has invented something new. (Translate into Bangla)
ক
ক) দেরিতে হলেও সে নতুন কিছু একটা আবিষ্কার করেছে।
খ
খ) মারা যাওয়ার পূর্বে সে নতুন কিছু একটা আবিষ্কার করেছে।
গ
গ) সম্প্রতি সে নতুন কিছু একটা আবিষ্কার করেছে।
ঘ
ঘ) সে নতুন কিছু একটা আবিষ্কার করেতে দেরি করেছে।
ব্যাখ্যা
Lately = সম্প্রতি তাই সঠিক উত্তর (গ)।
২.
“Morning shows the day” refers to -
ক
ক) Morning is the best time of the day.
খ
খ) The child is father of the man.
গ
গ) It is unwise to delay.
ঘ
ঘ) Well-begun is half-done.
ব্যাখ্যা
প্রবাদটির দ্বারা বুঝানো হয়, প্রাপ্ত বয়স্ক হলে মানুষের স্বভাব-বৈশিষ্ট্য কী রকম হবে, তা শৈশব থেকেই আঁচ করা যায়। The child is father of the man- এ প্রবাদটি দিয়ে বুঝানো হয় শৈশবে মানুষের যে বৈশিষ্ট্য তৈরি হয়, বড় হয়ে তাই থাকে। সম্পূর্ণ সমার্থক না হলেও মোটামুটি কাছাকাছি ধারণা প্রকাশ পাচ্ছে।
N.B. : শব্দার্থ এবং বাগধারা সব সময় সম্পূর্ণ সমার্থক হিসেবে পরীক্ষায় নাও আসতে পারে। অপশনগুলোর মধ্যে যেটা সবচেয়ে কাছাকাছি অর্থ প্রদান করবে সেটাই উত্তর করতে হবে।
৩.
তাদের বাবা মারা যাওয়ার পরে তারা একেবারে অসহায় হয়ে পড়ল। (Translate into English)
ক
ক) After their father died, they became utterly helpless.
খ
খ) They became utterly helpless after their father died.
গ
গ) After their father had died, they became utterly helpless.
ঘ
ঘ) They had become utterly helpless after their father died.
ব্যাখ্যা
এখানে, “তারা একেবারে অসহায় হয়ে পড়ল” (they became utterly helpless) হচ্ছে মূল Clause. মূল Clause - Past Indefinite Tense হলে After এর পরের অংশ Past Perfect হয়। তাই সঠিক উত্তর (গ)।
৪.
He is very tired and cannot move. (Make it Simple)
ক
ক) He is so tired in moving.
খ
খ) He is too tired for moving.
গ
গ) He is too tired to move.
ঘ
ঘ) He is very tired to move.
ব্যাখ্যা
too ..... to = এতই যে না Compound Sentence এ Very ........ and .... not থাকলে Simple Sentence এ too ..... to ব্যবহার করতে হয়। He is too tired to move. = সে এতই ক্লান্ত যে নড়াচড়া করতে পারবে না।
৫.
The man stole my money and so he should be punished. (Make it Complex)
ক
ক) The man stole my money as he should be punished.
খ
খ) While the man stole my money, he should be punished.
গ
গ) If the man stole my money, he should be punished.
ঘ
ঘ) As the man stole my money, he should be punished.
ব্যাখ্যা
প্রদত্ত বাক্যটিতে প্রথম Clause দ্বারা ২য় Clause এর কারণ বুঝাচ্ছে। তাই Complex Sentence করার সময় যে Clause দ্বারা কারণ বুঝাচ্ছে, সেটার পূর্বে As/ Since/ Because বসাতে হবে। তাই সঠিক উত্তর (ঘ)। ক- তে কারণের আগে ‘As’ না বসে, ফলাফলের আগে বসেছে, তাই এটা ভুল।
৬.
People pollute water by throwing waste into it. (Make it Compound)
ক
ক) People pollute water and throw waste into it.
খ
খ) People pollute water as they throw waste into it.
গ
গ) People throw waste into it and pollute water.
ঘ
ঘ) People throw waste into water and pollute it.
ব্যাখ্যা
Compound Sentence এ কাজের ধারাবাহিকতা অনুযায়ী Clause গুলো বসাতে হয়। এখানে মানুষ আবর্জনা পানিতে ফেলে আগে, আর এর ফলে পানি দূষিত হয় পরে। তাই প্রথমে আমাদের বসাতে হবে, People throw waste into water (আর এক্ষেত্রে water বসাতে হবে it এর পরিবর্তে, কারণ Pronoun সব সময় Noun এর পরে বসে) এবং পরে বসাতে হবে and pollute it.
৭.
Let them carry out my order. (Make it Assertive)
ক
ক) You should carry out my order by them.
খ
খ) They will carry out my order.
গ
গ) They should carry out my order.
ঘ
ঘ) They let you carry out my order.
ব্যাখ্যা
Imperative Sentence এ Let এর পরে যে Objective Form এর Word থাকে Assertive Sentence এ সেটা Subject হয়ে বসে (Them--> They)। তারপর should বসে। বাকী অংশ যেভাবে আছে সেভাবেই থাকবে। তাই সঠিক উত্তর (গ)।
৮.
I said to him, “Would you please open the window?” (Make it Indirect)
ক
ক) I politely requested him to open the window.
খ
খ) He asked me if I would please open the window.
গ
গ) He asked me if I whether open the window.
ঘ
ঘ) He inquired of me that I would open the window.
ব্যাখ্যা
Would you please ....? এ ধরনের বাক্য গঠনগতভাবে Interrogative হলেও অর্থগতভাবে Imperative হয়ে থাকে। আর এটা দিয়ে বিনম্র অনুরোধ বোঝানো হয়ে থাকে। (আর মনে রাখতে হবে, Narration Change এর ক্ষেত্রে অর্থের উপর Focus করতে হয় বেশি।) তাই Indirect Narration করার সময় এখানে Reporting Verb ‘said’ = ‘requested’ বসবে। পাশাপাশি বিনম্রভাবে বুঝানোর জন্য politely ব্যবহৃত হবে। আর Imperative Sentence এর ক্ষেত্রে সাধারণত to+Verb বসে। তাই সঠিক উত্তর (ক)।
৯.
Jamil said to me, “If you come now, I can solve your problem”. (Make it Indirect)
ক
ক) Jamil told me if you came now, he could solve your problem.
খ
খ) Jamil told me if you went then, he could solve your problem.
গ
গ) Jamil told me that I came now, he could solve my problem.
ঘ
ঘ) Jamil told me if I went then, he could solve my problem.
ব্যাখ্যা
Reported Speech – Assertive Sentence হলে এবং Reporting Verb এর Object থাকেলে সাধারণত said = told হয়। বক্তা ও শ্রোতা অনুযায়ী Reported Speech এর Subject ও Object পরিবর্তিত হবে। (you = I, I = he) Reporting Verb (said) – Past Tense এ হলে Reported Speech এ – 1. Tense পরিবর্তিত হয়ে সব ধরনের Present Tense অনুরূপ Past Tense এ পরিণত হয়। Modal Auxiliary গুলো Past Form এ ব্যবহৃত হয়। 2. নিকটবর্তী নির্দেশনাসূচক শব্দ দূরবর্তী নির্দেশনাসূচক শব্দে পরিণত হয়। (come = go, now = then)
১০.
Beast : tiger :: tree : _____.
ক
ক) jackfruit
খ
খ) coconut
গ
গ) mango
ঘ
ঘ) banyan
ব্যাখ্যা
আমাদের জাতীয় পশু (beast) হচ্ছে বাঘ। একইভাবে জাতীয় গাছ হচ্ছে আমগাছ।
১১.
Escape : confront :: ______ : ______.
ক
ক) doubt : distrust
খ
খ) destroy : ruin
গ
গ) vital : fundamental
ঘ
ঘ) shabby : splendid
ব্যাখ্যা
escape = পলায়ন করা, আর Confront অর্থ মোকাবেলা করা। অতএব, শব্দ দুটি বিপরীতার্থক। একইভাবে বিপরীতার্থক হচ্ছে, shabby (জীর্ণ) আর Splendid (জমকালো)। এছাড়া বাকীগুলো সমার্থক।
১২.
We must return to our Creator. (Make it negative)
ক
ক) We could not but returning to our Creator.
খ
খ) We had not to return to our Creator.
গ
গ) We could not help returning to our Creator.
ঘ
ঘ) We could not help return to our Creator.
ব্যাখ্যা
must থাকলে negative করতে হলে must এর পরিবর্তে ব্যবহৃত হয় : i) cannot but + verb এর base form ii) cannot help + verb+ing অতএব, সঠিক উত্তর (গ)।
১৩.
Dulal is not more aware of the situation than Nazrul. (Make it Affirmative)
ক
ক) Dulal is as aware of the situation as Nazrul.
খ
খ) Dulal is as unaware of the situation as Nazrul.
গ
গ) Nazrul is as aware of the situation as Dulal.
ঘ
ঘ) Dulal is less aware of the situation as Nazrul.
ব্যাখ্যা
Comparative Degree কে Positive Degree তে রূপান্তর করে Affirmative করতে হয়। এ ক্ষেত্রে ৪টি কাজ করতে হবে: ১. Object – Subject হবে, Subject টা Object হবে। (Dulal--> Nazrul, Nazrul --> Dulal) ২. not বাদ যাবে। ৩. degree change হবে। (more aware --> aware) ৪. Indicator Change হবে। ( than –-> as .... as/ so .... as)
১৪.
You can attain success if you only follow the instructions. What type of clause is the underlined one?
ক
ক) Noun Clause
খ
খ) Adverb Clause of Manner
গ
গ) Adverb Clause of Condition
ঘ
ঘ) Adverb Clause of Concession
ব্যাখ্যা
if অর্থ ‘যদি’ প্রকাশ করলে If যুক্ত Clause টা Adverb Clause of Condition (শর্ত) হয়ে থাকে। তবে If অর্থ ‘কি না’ হলে সেটা সাধারণত Object হিসেবে Noun Clause হয়ে থাকে। যেমন- I don’t know if he will come.
১৫.
Which one is not an adverbial clause?
ক
ক) When the thief saw the police, he ran away.
খ
খ) Where there is a will, there is a way.
গ
গ) I don’t understand why he committed this crime.
ঘ
ঘ) Though he is a coward, at this stage, he came to face the giant.
ব্যাখ্যা
ক, খ, ঘ এর Underlined Clause দিয়ে যথাক্রমে Verb সংগঠিত হওয়ার সময়, স্থান এবং বিপরীতধর্মী Condition বুঝাচ্ছে। অতএব, তিনটিই Adverbial clause হয়েছে। গ- তে Underlined Clause টা understand -verb এর Object হয়েছে, তাই এটা Noun Clause হয়েছে।
১৬.
All our efforts turned out to be a wild goose chase. Here, “a wild goose chase” means –
ক
ক) a hard task
খ
খ) valuable something
গ
গ) fruitless initiative
ঘ
ঘ) very easy task
ব্যাখ্যা
a wild goose chase অর্থ হচ্ছে পণ্ডশ্রম = fruitless initiative = বিফল উদ্যোগ।