পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়36 minutes৪৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪৭
সিলেবাস
পরীক্ষা - ২৬ বিষয় - বাংলাদেশ বিষয়াবলি টপিক - বাংলাদেশের জাতীয় বিষয়াবলি [বাংলাদেশের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কিত] i) ভাষা আন্দোলন, ii) যুক্তফ্রন্ট গঠন ও নির্বাচন, iii) ৫৬ - এর শাসনতন্ত্র আন্দোলন iv) পাকিস্তানে সামরিক শাসন ও শাসন বিরোধী আন্দোলন v) ৬২-এর শিক্ষা আন্দোলন এবং বিষয় - গাণিতিক যুক্তি টপিক - বীজগণিত i) বীজগাণিতিক সূত্রাবলি ও এর প্রয়োগ, বহুপদী উৎপাদক ও এর বিশ্লেষণ; ii) সরল ও দ্বিপদী সমীকরণ এবং সরল সহসমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪৭ প্রশ্ন

.
প্রথম 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ'- এর আহ্বায়ক মনোনীত হন কে?
  1. গোলাম মাহবুব
  2. আবুল কাসেম
  3. নূরুল হক ভূঁইয়া 
  4. জিয়াউল হক
ব্যাখ্যা

রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন: 
- ১৯৩৭ সাল থেকে ভাষা বিতর্ক শুরু হয়।
- তমদ্দুন মজলিসের উদ্যোগে- ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়। এর আহ্বায়ক মনোনীত হন নূরুল হক ভূঁইয়া।
- পরবর্তীকালে এ উদ্দেশ্যে আরও কয়েকটি কমিটি গঠিত হয়।
- কিন্তু প্রাথমিক পর্যায়ে তমদ্দুন মজলিসের গঠিত প্রথম সংগ্রাম পরিষদটি গুলুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- ১৯৪৮ খ্রিস্টাব্দের ১ ফেব্রুয়ারি সংগ্রাম পরিষদের সাথে আলোচনার পর শিক্ষামন্ত্রী ফজলুর রহমান আশ্বাস দেন যে, মানি অর্ডার, ফরম, ডাকটিকিট ও মুদ্রায় ইংরেজি-উর্দুর পাশাপাশি বাংলায় লেখা হবে।
- পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ১৮ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেয়া বক্তৃতায় সুকৌশলে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দিলে ছাত্রদের মধ্যে হতে 'না' 'না' ধ্বনি সম্বলিত প্রতিবাদ ওঠে।

উৎস: ইতিহাস ২য় পত্র, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
যুক্তফ্রন্টের ২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন- 
  1. শেরে বাংলা এ কে ফজলুল হক
  2. আবুল মনসুর আহমেদ
  3. মওলানা আতাহার আলী
  4. হাজী দানেশ
ব্যাখ্যা

যুক্তফ্রন্ট গঠন: 
- ১৯৫৪ সালের নির্বাচনে পূর্ব বাংলার রাজনৈতিক দলগুলোর মধ্যে মুসলিম লীগ ছিল সবচেয়ে পুরাতন ও বড় রাজনৈতিক দল।
- ১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে 'যুক্তফ্রন্ট' গঠনের সিদ্ধান্ত হয়।
- চারটি বিরোধী রাজনৈতিক দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়।
- দলগুলো ছিল-মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ,
- শেরে বাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বাধীন কৃষক-শ্রমিক পার্টি,
- মওলানা আতাহার আলীর নেতৃত্বাধীন নেজাম-ই-ইসলামী এবং হাজী দানেশের বামপন্থী গণতন্ত্রী দল।
- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।
- ২১ ফেব্রুয়ারিকে স্মরণীয় করে রাখার জন্য যুক্তফ্রন্টের ইশতেহার করা হয় ২১ দফা।
- ২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমেদ।
- যুক্তফ্রন্ট তাদের ঐতিহাসিক ২১ দফা দাবিতে গণমানুষের অধিকারের কথা তুলে ধরে। 

উল্লেখ্য,
[বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইতে সংশোধন আকারে বলা হয়েছে যুক্তফ্রন্ট প্রধানত ৫ টি দলের সমন্বয়ে গঠিত। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধঃ দলিলপত্র ১ম ও ২য় খন্ডে চারটি বিরোধী দলের সমন্বয়ে গঠিত বলা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধঃ দলিলপত্র অধিক গ্রহনযোগ্য হওয়ায় ৪ টি উত্তর নেওয়া হয়েছে।]

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
কোন চুক্তি অনুযায়ী পূর্ব বাংলার নাম পরিবর্তন করে 'পূর্ব পাকিস্তান' রাখে?
  1. লাহোর চুক্তি
  2. মারী চুক্তি
  3. মাউন্টব্যাটেন চুক্তি
  4. দ্বি জাতি চুক্তি
ব্যাখ্যা

মারী চুক্তি: 
- মারী চুক্তি অনুযায়ী ১৯৫৫ সালের ৩০ সেপ্টেম্বর পশ্চিম পাকিস্তানের সকল প্রদেশকে এক ইউনিটে পরিণত করে দ্বিতীয় গণপরিষদে একটি বিল পাশ হয়।
- মারী চুক্তির মাধ্যমে 'পূর্ব বাংলার' নাম পরিবর্তন করে 'পূর্ব পাকিস্তান' রাখা হয়।
- মারী চুক্তিতে পূর্ব বাংলার পক্ষ থেকে সোহরাওয়ার্দী, ফজলুল হক প্রমুখ স্বাক্ষরদান করা সত্ত্বেও, চুক্তির সংখ্যা সাম্য নীতির বিরুদ্ধে বাঙালিদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়।
-  এ চুক্তির মাধ্যমে পাকিস্তানে একটি সংবিধান রচনার দ্বার উন্মুক্ত হয়।

• ১৯৫৫ সালের মারী চুক্তি-প্যারিটি ফর্মুলা: 
- ১৯৫৫ সালের ৭ জুলাই মারীতে পাকিস্তানের দ্বিতীয় গণ-পরিষদের প্রথম অধিবেশন বসে। 
- নিম্নে মারী চুক্তির প্রধান সিদ্ধান্তগুলো বর্ণনা করা হলো-
১. পাকিস্তানের দুটি প্রদেশ থাকবে; যথা: পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান।
২. পশ্চিম পাকিস্তানের সকল প্রদেশকে এক ইউনিটে পরিণত করে একটি প্রদেশ গঠন করা হবে।
৩. উভয় প্রদেশকে পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রদান করা হবে।
৪. উভয় প্রদেশের সকল বিষয়ে সংখ্যা সাম্যনীতি কার্যকর করা হবে।
৫. যুক্তনির্বাচন ব্যবস্থা চালু করা হবে।
৬. পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে বাংলা ও উর্দু।

উৎস: পৌরনীতি, ২য় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
পাকিস্তানে প্রথম সারাদেশে সামরিক শাসন জারি করেন- 
  1. জেনারেল আইয়ুব খান
  2. ফিরোজ খান নুন
  3. জেনারেল ইস্কান্দার মীর্জা
  4. মোহাম্মদ আলী জিন্নাহ
ব্যাখ্যা

পাকিস্তান শাসনতন্ত্র: 
- পাকিস্তানে ১৯৪৭ হতে ১৯৫৬ সাল পর্যন্ত দীর্ঘ নয় বছর কোন সংবিধান ছিলো না।
-  ১৯৫৬ সালের ২৩ মার্চ পাকিস্তানের দ্বিতীয় গণপরিষদ একটি সংবিধান প্রণয়ন করে।
- এই সংবিধান  মাত্র আড়াই বছর টিকে ছিলো।
-  রাজনৈতিক অস্থিরতার সুযোগে ১৯৫৮ সালের ৭ অক্টোবর পাকিস্তানের তদানীন্তন প্রেসিডেন্ট ইস্কান্দার মীর্জা সারাদেশে সামরিক শাসন জারি করেন।
- তিনি ১৯৫৬ সালের সংবিধান কেবল স্থগিতই করেননি, তা বাতিল করে দেন।
- এবং বরখাস্ত করেন ফিরোজ খান নুনের সরকারসহ সকল প্রাদেশিক সরকারকে।

উৎস: পৌরনীতি, ২য় পত্র, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
বাষট্টির শিক্ষা আন্দোলনে শহীদ হয়েছিলেন-
  1. বাবুল
  2. রফিক উদ্দিন আহমেদ
  3. খালেক আহমেদ
  4. সার্জেন্ট জহুরুল হক
ব্যাখ্যা

• ৬২ শিক্ষা আন্দোলনের শহীদ;
- ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনের মূল কারন  শিক্ষা কমিশন রিপোর্ট।
- এই কমিশন গঠিত হয়েছিল ৩০ ডিসেম্বর ১৯৫৮ সালে।
- আইয়ুব খানের সামরিক শাসন জারির পর।
- কমিশনের প্রধান ছিলেন তৎকালীন শিক্ষাসচিব ড. এস এম শরিফ।
- এবং সে কারণে রিপোর্টটি শরিফ কমিশন রিপোর্ট নামেই পরিচিতি পেয়েছে।
- ১৯৬২ সালে ১৭ সেপ্টেম্বর প্রদেশব্যাপী হরতাল আহ্বান করা হয়। 
- ১৪৪ ধারা জারি করা হয় ঐদিন পুলিশের সংঘর্ষ বাধে।
- মোস্তফা ও বাবুল নামে দুজন ঘটনাস্থলে নিহত হয়।
- পরদিন গুলিবিদ্ধ ওয়াজিউল্লাহ হাসপাতালে মৃত্যুবরণ করে।
- ছাত্র আন্দোলনের মুখে সরকার শেষ পর্যন্ত শরিফ কমিশন রিপোর্টের বাস্তবায়ন স্থগিত ঘোষণা করে।

অন্যদিকে,
- রফিক উদ্দিন আহমেদ  ভাষা আন্দোলনে শহিদ হন।
- সার্জেন্ট জহুরুল হক  ১৯৬৯ সালের  তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীর বাঙালি সদস্য সার্জেন্ট জহুরুল হক আগরতলা ষড়যন্ত্র মামলায় ঢাকা সেনানিবাসে আটক অবস্থায় পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক নিহত হন।

উৎস: ইতিহাস, এসএসএল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং প্রথম আলো।

.
১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদে মুসলিম আসনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে?
  1. ৩০৯টি
  2. ২২৩টি
  3. ২২৫টি
  4. ২৪০টি
ব্যাখ্যা

• যুক্তফ্রন্ট নির্বাচন:
- ১৯৫৪ সালের ৮ই মার্চের নির্বাচন ছিল পূর্ব বাংলায় প্রথম অবাধ ও সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে সাধারণ নির্বাচন।
- নির্বাচনে শতকরা ৩৭.১৯ ভাগ ভোটার ভোট দেয়।
- মোট ৩০৯টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে।
- ক্ষমতাসীন মুসলিম লীগ পায় মাত্র ৯টি আসন।

• যুক্তফ্রন্টের মন্ত্রিসভা গঠন:
- শেরেবাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বে যুক্তফ্রন্ট ১৪ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা গঠন করে।
- মুখ্যমন্ত্রী ছাড়াও তিনি অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র বিভাগের দায়িত্ব নেন।
- অন্যান্য সদস্যের মধ্যে আবু হোসেন সরকার বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকার;
- সৈয়দ আজিজুল হক শিক্ষা,
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি, সমবায় ও পল্লি উন্নয়ন বিভাগের দায়িত্ব লাভ করেন।
 
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

.
পাকিস্তানের দ্বিতীয় গণপরিষদে 'পাকিস্তান সংবিধান বিল' পেশ করেন কে? 
  1. মোহাম্মদ আলী বগুড়া 
  2.  আই আই চুন্দ্রীগড়
  3. খাজা নাজিমুদ্দিন 
  4. এ. কে. ফজলুল হক
ব্যাখ্যা

১৯৫৬ সালের সংবিধান: 
- স্বাধীনতা লাভের দীর্ঘ নয় বছর পর পাকিস্তান সংবিধান প্রণয়নে সক্ষম হয়।
- মারী চুক্তির আলোকে ১৯৫৫ সালের ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় গণপরিষদের করাচী অধিবেশনে পশ্চিম পাকিস্তানের সকল প্রদেশ ও দেশীয় রাজ্যসমূহকে ঐক্যবদ্ধ করে 'এক ইউনিট' কার্যকর করা হয়।
- ১৯৫৬ সালের ৯ জানুয়ারি পাকিস্তানের আইন সচিব আই আই চুন্দ্রীগড় পাকিস্তানের দ্বিতীয় গণপরিষদে 'পাকিস্তান সংবিধান বিল' পেশ করেন।
- ব্যাপক আলোচনা সাপেক্ষে বিলটি ২৯ ফেব্রুয়ারী গণপরিষদে গৃহীত হয়।
- ২৩ মার্চ পাকিস্তান দিবস (লাহোর প্রস্তাব উত্থাপনের দিন) থেকে তা কার্যকর হয়।
- এই সংবিধানে ৬টি তপসিল, ১৩টি অনুচ্ছেদ এবং ২৩৪টি ধারা ছিলো।

উৎস: পৌরনীতি, ২য় পত্র, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
আইয়ূব খানের জারিকৃত মৌলিক গণতন্ত্র বলতে কী বুঝায়?
  1. সর্বদলীয় অংশগ্রহন 
  2. সীমিত গণতান্ত্রিক ব্যবস্থা 
  3. সামরিক শাসনের কাঠামো
  4. যুক্তরাষ্টীয় শাসন ব্যবস্থা
ব্যাখ্যা

মৌলিক গণতন্ত্র:
- মৌলিক গণতন্ত্র একধরনের পরোক্ষ ও সীমিত গণতান্ত্রিক ব্যবস্থা।
- এই ব্যবস্থার অধীনে জাতীয় নেতৃত্ব নির্বাচনে সার্বজনীন ভোটাধিকারকে অগ্রাহ্য করা হয়।
- আইয়ূব খান প্রবর্তিত ব্যবস্থায় জনগণ স্থানীয় প্রতিনিধিদের নির্বাচন করতো।
- পরবর্তীতে স্থানীয় প্রতিনিধিরা প্রেসিডেন্ট ও আইন পরিষদের সদস্য নির্বাচন করতেন।
- মৌলিক গণতন্ত্র হচ্ছে এমন এক সীমিত গণতান্ত্রিক ব্যবস্থা যাতে কেবলমাত্র কিছু লোকের অধিকারে সরকার নির্বাচনের অধিকার ছিলো।

উল্লেখ্য,
- আইয়ূব খান ১৯৫৯ সালের ২৭ অক্টোবর তিনি 'মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ' জারি করেন।
- এই অধ্যাদেশ বলে তিনি যে স্থানীয় সরকারের পরিকল্পনা করেন তার নামকরণ করা হয় 'Basic Democracy' বা 'মৌলিক গণতন্ত্র'।
- মৌলিক গণতন্ত্র অধ্যাদেশে ৪ স্তরবিশিষ্ট স্থানীয় স্বায়ত্তশাসন গড়ে তোলার কথা বলা হয়।
- প্রথম স্তরে ছিল গ্রামে 'ইউনিয়ন কাউন্সিল, পৌর এলাকায় 'ইউনিয়ন কমিটি', এবং ছোট শহরে 'টাউন কমিটি।'
- দ্বিতীয় স্তরে ছিল থানায় থানা কাউন্সিল, পৌর এলাকায় 'মিউনিসিপ্যাল কমিটি', সামরিক এলাকায় 'ক্যান্টনমেন্ট বোর্ড'।
- তৃতীয় স্তরে ছিল 'জেলা কাউন্সিল' এবং চতুর্থ স্তরে ছিল 'বিভাগীয় কাউন্সিল'। 

উৎস: পৌরনীতি, ২য় পত্র, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
আইয়ুব খান কাকে চেয়ারম্যান করে একটি শিক্ষা কমিশন গঠন করেন?
  1. এস. এম.শরীফ
  2. এ.বি.আর. শরীফ
  3. ইস্কান্দার মির্জা
  4. জিয়া উদ্দিন 
ব্যাখ্যা

শরীফ কমিশন বিরোধী আন্দোলন: 
- বাষট্টির ছাত্র আন্দোলন নতুন মাত্রা লাভ করে সমসাময়িক শরীফ কমিশনের শিক্ষা সংক্রান্ত রিপোর্টকে কেন্দ্র করে।
- আইয়ুব খান ক্ষমতায় এসে ১৯৫৮ সালে আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এস.এম. শরীফকে চেয়ারম্যান করে একটি কমিশন গঠন করেন।
- এবং পাকিস্তানের পরবর্তী শিক্ষানীতি সম্পর্কে একটি পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব প্রদান করেন। 
- ১৯৫৯ সালের আগস্ট মাসে কমিশনের রিপোর্ট সরকারের নিকট হস্তান্তর করা হয় এবং ১৯৬২ সালে তা প্রকাশিত হয়।
- কমিশনের রিপোর্টে পাকিস্তানে ষষ্ঠ থেকে ডিগ্রি পর্যন্ত ইংরেজিকে বাধ্যতামূলক, উর্দুকে সার্বজনীন ভাষায় রূপান্তর, উর্দু ও বাংলা ভাষার সম্পর্ককে আরো ঘনিষ্ঠতর করার প্রয়োজনীয়তার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
- কমিশন পাকিস্তানের একটি অভিন্ন বর্ণমালার জন্য সুপারিশ করে এবং অবৈতনিক শিক্ষার ধারণাকে অবান্তর বলে ঘোষণা করে।

উৎস: ইতিহাস, এসইচএল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০.
১৯৫২ সালের ৩১ জানুয়ারি কার সভাপতিত্বে 'সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়? 
  1. শেরে বাংলা এ. কে ফজলুল হক
  2. আবুল কাশেম
  3. আবদুল হামিদ খান ভাসানী
  4. কাজী গোলাম মাহবুব
ব্যাখ্যা

একুশে ফেব্রুয়ারির চূড়ান্ত আন্দোলন: 
- খাজা নাজিমুদ্দিন পূর্ব বাংলার প্রধান মন্ত্রীর পদ ছেড়ে পাকিস্তানের কেন্দ্রীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
- কেন্দ্রীয় প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দিন ১৯৫২ সালের ২৬ জানুয়ারি ঢাকা সফরে আসেন।
- ২৭ জানুয়ারি পল্টন ময়দানের জনসভায় তিনিও জিন্নাহর মতো ঘোষণা করেন, 'উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।'
- ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ৩০ জানুয়ারি সভা ও ছাত্র ধর্মঘট আহ্বান করে।
- সংগ্রাম পরিষদের আহ্বানে ৪ ফেব্রুয়ারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট আহ্বান করা হয়।
- ৩১ জানুয়ারি আওয়ামী মুসলিম লীগ সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সভায় 'সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়।
- কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে ৪০ সদস্য বিশিষ্ট সংগ্রাম পরিষদ গঠিত হয়।
- এই সভায় ২১ ফেব্রুয়ারি পূর্ববাংলা ব্যবস্থাপক পরিষদের বাজেট অধিবেশনের দিন দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হয়।

উৎস: ইতিহাস ২য় পত্র, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১১.
যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় প্রথম কত সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করে?
  1. ১৪ সদস্য বিশিষ্ট
  2. ৪ সদস্য বিশিষ্ট
  3. ৬ সদস্য বিশিষ্ট
  4. ৮ সদস্য বিশিষ্ট
ব্যাখ্যা

যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন: 
- যুক্তফ্রন্ট ১৯৫৪ সালের নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে।
- প্রথমে শেরে বাংলা এ কে ফজলুল হক ৪ সদস্য বিশিষ্ট মন্ত্রীসভা গঠন করেন।
- যুক্তফ্রন্টের অন্যতম নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কেন্দ্রীয় রাজনীতিতে ব্যস্ত থাকায় শেরে বাংলা এ কে ফজলুল হক ৪ সদস্য বিশিষ্ট মন্ত্রীসভার মুখ্যমন্ত্রী হন।
- তিনি নিজে মুখ্যমন্ত্রির দায়িত্ব ছাড়াও অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র বিভাগের দায়িত্ব নেন।
- মে মাসে ১৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা হয়।
- মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের মধ্যে আবু হোসেন সরকার বিচার,
- স্বাস্থ্য ও স্থানীয় সরকার, সৈয়দ আজিজুল হক শিক্ষা,
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন বিভাগের দায়িত্ব লাভ করেন।
- শেরে বাংলা এবং যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য শেখ মুজিবুর রহমান স্বায়ত্তশাসন আদায়ের ব্যাপারে চেষ্টা চালাতে থাকেন।
- নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই মন্ত্রিসভা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা, ২১ ফেব্রুয়ারিকে শহিদ দিবস ও সরকারি ছুটি ঘোষণা।
- এবং বর্ধমান হাউজকে বাংলা একাডেমি করার প্রস্তাবসমূহ অনুমোদন করেন। 

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২.
তমদ্দুন মজলিশের প্রতিষ্ঠাতা আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের অধ্যাপক ছিলেন?
  1. রাষ্ট্রবিজ্ঞান
  2. পদার্থবিজ্ঞান
  3. সমাজকল্যান 
  4. লোক প্রশাসন
ব্যাখ্যা

• ভাষা আন্দোলনের পটভূমি:
- ১৯৪৭ সালের ১৪ই আগস্ট ভারত উপমহাদেশ বিভক্ত হয়ে পাকিস্তান সৃষ্টি হয়।
- তৎকালীন পূর্ববঙ্গ পাকিস্তানের একটি অংশে পরিণত হয়।
- পাকিস্তানের দুই অংশের মধ্যে ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি কোনো কিছুরই মিল ছিল না।
- পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) দুইটি ভূখণ্ডকে এক করা হয় শুধু ধর্মের ভিত্তিতে।
- উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে মতামত দেন।
- তখনই ড. মুহম্মদ শহীদুল্লাহসহ বাংলার বুদ্ধিজীবী, লেখকগণ এর প্রতিবাদ করেন।
- পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিশ গঠিত হয়।
- এটিই ছিল ভাষা আন্দোলনের প্রথম সংগঠন।
- এবং একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
- ১৯৪৭ সালের ১৫ই সেপ্টেম্বর ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু' প্রকাশিত হয়।
- পুস্তিকাটিতে রাষ্ট্রভাষা বাংলা দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করা হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

১৩.
১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিলো - 
  1. মোমবাতি
  2. নৌকা
  3. দাঁড়িপাল্লা
  4. হাতপাখা
ব্যাখ্যা

যুক্তফ্রন্ট:
- ১৯৫৩ সালে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল।
- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিলো 'নৌকা'।
- ২১ ফেব্রুয়ারিকে স্মরণীয় করে রাখার জন্য যুক্তফ্রন্টের ইশতেহার করা হয় ২১ দফা।
- ২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ।
- যুক্তফ্রন্ট তাদের ঐতিহাসিক ২১ দফা দাবিতে গণমানুষের অধিকারের কথা তুলে ধরে।

• এই দফাগুলো সংক্ষেপে বর্ণিত হলো:
১. বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা।
২. বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদ করা এবং ভূমিহীন কৃষকদের মধ্যে উদ্বৃত্ত জমি বিতরণ।
৩. পাটের ব্যবসায় জাতীয়করণ করা।
৪. সমবায় কৃষি ব্যবস্থা প্রবর্তন করা।
৫. পূর্ব পাকিস্তানে লবণ শিল্প প্রতিষ্ঠা করা।
৬. কারিগর মুহাজিরদের কাজের ব্যবস্থা করা।
৭. বন্যা ও দুর্ভিক্ষ রোধের জন্য খাল খনন ও সেচের ব্যবস্থা করা।
৮. শিল্প ও খাদ্যে দেশকে স্বাবলম্বী করা।
৯. অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রবর্তন করা।
১০. শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা।
১১. ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত করা।
১২. শাসন ব্যয় হ্রাস করা ও মন্ত্রীদের বেতন এক হাজার টাকার বেশি না করা।
১৩. দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
১৪. জন নিরাপত্তা আইন ও অর্ডিন্যান্স প্রভৃতি বাতিল করা।
১৫. বিচার ও শাসন বিভাগ পৃথকীকরণ করা।
১৬. মুখ্যমন্ত্রীর বাসভবন 'বর্ধমান হাউস'কে বাংলা ভাষা গবেষণাগারে পরিণত করা।
১৭. বাংলা ভাষা করার দাবিতে নিহত শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ মিনার নির্মাণ করা।
১৮. একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ঘোষণা করে সরকারি ছুটির দিন ঘোষণা।
১৯. লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান।
২০. আইন পরিষদের মেয়াদ কোনোভাবেই বৃদ্ধি না করা।
২১. আইন পরিষদের আসন শূন্য হলে তিন মাসের মধ্যে উপনির্বাচন দিয়ে তা পূরণ করা।

উৎস: ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৪.
আইয়ুব সরকার বিরোধী রাজনীতিবিদদের হয়রানির জন্য কতটি নির্বতনমূলক আইন জারি করেছিলেন?
  1. ৫টি
  2. ২টি
  3. ৪টি
  4. ৩টি
ব্যাখ্যা

আইয়ুবি শাসনামলে রাজনৈতিক হয়রানি: 
- আইয়ূব খান একনায়কতান্ত্রিক সামরিক জান্তার মতোই রাষ্ট্র পরিচালনা করেছিলেন।
- তার শাসনামলের প্রথম চার বছর রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ছিলো।
- পরবর্তীতে রাজনীতিবিদরা সীমিত পরিসরে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করলেও পদে পদে হয়রানির শিকার হয়েছেন।
- পোডো (PODO, Public Office Disqualification Order) এবং এবডোর (EBDO, Executive Bodies Disqualification Order) মাধ্যমে দেশের বিরোধী রাজনীতিবিদদের জব্দ  করেন।
- এবং হয়রানি করার জন্য দু'টি নির্বতনমূলক আইন আইয়ুব সরকার জারি করেছিলেন।
- এ দুটি আইনের প্রধান শিকার হয়েছেন পূর্ব পাকিস্তানের রাজনীতিবিদরা।
- স্বনামধন্য রাজনীতিবিদদের নিষিদ্ধ করা ছাড়াও আইয়ূব খান বিভিন্ন সময়ে তার বিরোধিতা করার জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, মিয়া দৌলতানা, আতাউর রহমান খান, শেখ মুজিবুর রহমান প্রমুখ গণতান্ত্রিক নেতাদের বিনা বিচারে দীর্ঘদিন আটক রেখেছেন।

উৎস: পৌরনীতি, ২য় পত্র, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৫.
ভাষা আন্দোলনে শহিদ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কে?
  1. রফিক উদ্দিন আহমদ
  2. আবুল বোরহান
  3. আব্দুস সালাম
  4. আবুল বরকত
ব্যাখ্যা

ভাষা আন্দোলন: 
- ১৯৫২ সালের ২৭ জানুয়ারি খাজা নাজিমুদ্দীন করাচি থেকে ঢাকায় আসেন।
- তিনি পল্টন ময়দানে এক জনসভায় বলেন যে, প্রদেশের সরকারি কাজকর্মে কোন ভাষা ব্যবহূত হবে তা প্রদেশের জনগণই ঠিক করবে।
- কিন্তু পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে কেবল উর্দু।
- ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় আবুল হাশিমের (১৯০৫-৭৪) সভাপতিত্বে কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভা হয়।
- ২১ ফেব্রুয়ারি সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজের একাংশে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্রদের সভা হয়।
- ছাত্ররা পাঁচ-সাতজন করে ছোট ছোট দলে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ শ্লোগান দিয়ে রাস্তায় বেরিয়ে আসে।
- পুলেশের গুলিতে  রফিক উদ্দিন আহমদ,  আবদুল জববার,  আবুল বরকত নিহত হয়।
- আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে এমএ শ্রেণীর ছাত্র ছিলেন।


উল্লেখ্য, 
- ভাষা আন্দোলন-এ আত্মদানের স্বীকৃতিস্বরূপ রফিক উদ্দিন আহমদকে ২০০০ সালের ফেব্রুয়ারি মাসে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়।
- আবদুস সালাম তৎকালীন ডিরেক্টরেট অব ইন্ডাস্ট্রিজ বিভাগের 'পিয়ন' হিসেবেকর্মরত ছিলেন।

উৎস: বাংলাপিডিয়া।

১৬.
যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল করে পূর্ব বাংলায় কেন্দ্রের শাসন জারি করেন কে?
  1. জেনারেল ইস্কান্দার মির্জা
  2. জেনারেল গোলাম মুহাম্মদ
  3. খাজা নাজিমুদ্দিন
  4. মোহাম্মদ আলী জিন্নাহ
ব্যাখ্যা

যুক্তফ্রন্ট মন্ত্রীসভার অবসান: 
- ১৯৫৪ সালের ৩০ এপ্রিল ফজলুল হক আমন্ত্রিত হয়ে কলকাতায় বক্তৃতা দেয়ার সময় শিক্ষা ও সংস্কৃতির দিক থেকে দুই বাংলা যে অভিন্ন তা বর্ণনা করেন।
- তাঁর এই বক্তৃতার সূত্র ধরে মুসলিম লীগের কেন্দ্রীয় নেতারা সুযোগ পেয়ে যান। 
- মে মাসে কেন্দ্রীয় কারাগারের সামনে কারা কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং আদমজী জুট মিলে বাঙালি ও বিহারী শ্রমিকদের মধ্যে ব্যাপক গোলযোগ হয়।
- ১৯৫৪ সালের ৩০ মে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল করে পাকিস্তানের গভর্ণর জেনারেল গোলাম মুহাম্মদ পূর্ব বাংলায় কেন্দ্রের শাসন জারী করেন।
- ঐদিনই বঙ্গবন্ধুকে পাকিস্তানের করাচি থেকে ঢাকা ফেরার পর বিমানবন্দরেই গ্রেফতার করা হয়।
- ২৩ ডিসেম্বর তিনি মুক্তি লাভ করেন। পূর্ব বাংলায় কেন্দ্রের শাসন জারি ছিল ১৯৫৫ সালের ২ জুন পর্যন্ত।
- মুসলিম লীগ ও কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রে মাত্র চার বছরে সাত মন্ত্রিসভার পতন ঘটে।
- কেন্দ্রীয় সরকার তিনবার গভর্নরের শাসন জারি করে। 
- ১৯৫৬ সাল পর্যন্ত পূর্ব বাংলায় কেন্দ্রের শাসন বলবৎ ছিল।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৭.
১৯৫৬ সালের পাকিস্তানের শাসনতন্ত্রটি ছিল- 
  1. চতুর্থ শাসনতন্ত্র
  2. তৃতীয় শাসনতন্ত্র
  3. প্রথম শাসনতন্ত্র
  4. দ্বিতীয় শাসনতন্ত্র
ব্যাখ্যা

• শাসনতন্ত্র ১৯৫৬:
- ১৯৫৬ সালের শাসনতন্ত্র ছিল পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র।
- এটিকে বিলম্বিত শাসনতন্ত্র বলা চলে। 

• ১৯৫৬ সালের শাসন ব্যবস্থার কয়েকটি বৈশিষ্ট্য:
- যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা: ১৯৫৬ সালের শাসনতন্ত্রে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার বিধান রাখা হয়।
- পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান নিয়ে পাকিস্তানে যুক্তরাষ্ট্র গঠন করা হবে।
- এতে কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকাগুলোর মধ্যে ক্ষমতা বণ্টনের বিধান রাখা হয়।
- এ ক্ষেত্রে ১৯৩৫ সালের ভারত শাসন আইনকে অনসরণ করা হয়।

• প্রজাতান্ত্রিক গণতন্ত্র:
- ১৯৫৬ সালের শাসনতন্ত্র মতে পাকিস্তান ছিল একটি প্রজাতান্ত্রিক গণতান্ত্রিক রাষ্ট্র।
- এ শাসনতন্ত্রে দেশে গণতান্ত্রিক প্রতিনিধিত্ব শাসন চালু করার বিধান রাখা হয়।
- রাষ্ট্র প্রধান জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের দ্বারা নির্বাচিত হতেন।


উৎস: ইতিহাস, এএসএসএল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৮.
বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি-
  1. কামরুল ইসলাম
  2. হামিদুর রহমান
  3. মঈনুল ইসলাম
  4. শামীম শিকদার
ব্যাখ্যা

স্থাপত্য নকশা: 
- যুক্তফ্রন্ট সরকার কর্তৃক ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তানের সর্বত্র স্বতঃস্ফূর্তভাবে একুশে ফেব্রুয়ারি পালিত হয়।
- বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান মহান ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ মিনারের স্থপতি।
- ১৯৫৭ সালে তিনি ও নভেরা আহমেদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সংশোধিত আকারে শহীদ মিনারের নির্মাণ কাজ কাজ শুরু হয়।
- এ নকশায় ঢাকা মেডিক্যাল কলেজ হোস্টেলের সম্মুখভাগের বিস্তৃত এলাকা এর অন্তর্ভূক্ত ছিল।
- ১৯৬৩ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের অন্যতম শহীদ ব্যক্তিত্ব আবুল বরকতের মাতা হাসিনা বেগম কর্তৃক নতুন শহীদ মিনারের উদ্বোধন করা হয়।

উৎস: ঢাকা জেলা অফিস ওয়েবসাইট।

১৯.
১৯৬২ সালের আইয়ুব বিরোধী আন্দোলন কী নামে খ্যাত? 
  1. ভাষা আন্দোলন 
  2. জাতীয় ঐক্য ফ্রন্ট আন্দোলন
  3. শিক্ষা আন্দোলন 
  4. স্বদেশী আন্দোলন
ব্যাখ্যা

শিক্ষা প্রেক্ষাপট:
- ১৯৬২ সালের আইয়ুব বিরোধী আন্দোলন শিক্ষা আন্দোলন নামে খ্যাত।
- পূর্ব পাকিস্তান তথা পূর্ববাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের গৃহীত শিক্ষানীতি এ অঞ্চলের ছাত্র সমাজকে সরকার বিরোধী-আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল।
- ১৯৪৭-৪৮ সালে পূর্ব ও পশ্চিম পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল যথাক্রমে একটি ও দু'টি।
- ১৯৬১-৬২ সালে দু' অঞ্চলের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়ায় যথাক্রমে ৪টি ও ৬টি।
- অথচ  ১৯৪৭-৪৮ সালে পূর্ববাংলায় বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংখ্যা ছিল ১৬২০ জন এবং পশ্চিম পাকিস্তানে মাত্র ৬৫৪ জন। 
- কিন্তু ১৯৬২-৬৩ সালে ছাত্রসংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৭১৪০ জন ও ৯৪৬৪ জন।
- পূর্ববাংলায় ছাত্রসংখ্যা বৃদ্ধি পেলেও পশ্চিম পাকিস্তানে ছাত্রসংখ্যা বৃদ্ধির হার ছিল তুলনামূলকভাবে অনেক বেশি।

উৎস: ইতিহাস, এসইচএল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২০.
১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকার  ক্ষমতায় ছিল কত দিন? 
  1. ৫৬ দিন
  2. ৬৫ দিন
  3. ৫০ দিন
  4. ৪৫ দিন
ব্যাখ্যা

যুক্তফ্রন্ট সরকার
- ১৯৫৪ সালের ৩রা এপ্রিল যুক্তফ্রন্টভুক্ত কৃষক শ্রমিক পার্টির নেতা এ.কে. ফজলুল হক মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
- যুক্তফ্রন্ট সরকার মাত্র ৫৬ দিন ক্ষমতায় ছিল।
- পাকিস্তান সরকার পূর্ববাংলার যুক্তফ্রন্ট সরকারকে মনেপ্রাণে গ্রহণ করতে পারেনি।
- তারা ষড়যন্ত্রের পথ বেছে নেয়। আদমজী পাটকল ও কর্ণফুলি কাগজের কলে বাঙালি-অবাঙালি দাঙ্গাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ ১৯৫৪ সালের ৩০ মে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে।
- উল্লেখ্য, পাকিস্তান সরকারের ইন্ধনে ঐ দাঙ্গা হয়েছিল। শেরে বাংলা এ.কে. ফজলুল হককে গৃহবন্দি করা হয়। বহু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এর মাধ্যমে পূর্ববাংলার প্রতি পাকিস্তান শাসকগোষ্ঠীর চরম বৈরী মনোভাব প্রকাশ পায়।
- পূর্ববাংলায় পাকিস্তানের অরাজক শাসন পর্ব শুরু হয়।
- কেন্দ্র এবং প্রদেশে ঘন ঘন সরকার পরিবর্তন হতে থাকে। দেশ সামরিক শাসনের বেড়াজালে আবদ্ধ হয়।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি বোর্ড বই।

২১.
শরীফ কমিশন বাংলা বর্ণমালার পরিবর্তে কোন হরফ চালু করার সুপারিশ করেন?
  1. আরবি হরফ
  2. রোমান হরফ
  3. হিন্দি হরফ
  4. ইংরেজী হরফ
ব্যাখ্যা

• শিক্ষা আন্দোলন: 
- ১৯৫৯ সালের ৫ জানুয়ারি গঠিত হয়েছিল পাকিস্তানের শিক্ষা বিভাগের সচিব এস এম শরীফের নেতৃত্বাধীন শিক্ষা কমিশন।
- পাকিস্তান রাষ্ট্রের ভাবাদর্শে শিক্ষাকে গড়ে তোলার আকাঙ্ক্ষায় শরীফ শিক্ষা কমিশন প্রতিবেদন জমা দেয়।
- মাত্র আট মাসে প্রস্তুত সেই প্রতিবেদন প্রত্যাঘাতের ভয়ে প্রকাশিত হয় ১৯৬২ সালে।
- প্রকাশিত হওয়ার পরপরই পূর্ববঙ্গ আবার ফুঁসে ওঠে। ভেঙে ফেলে আইয়ুব শাহির রাজনীতি নিষিদ্ধ থাকা সময়ের কঠিন-কঠোর মার্শাল ল।
- প্রতিবেদনের সুপারিশে শরীফ কমিশন প্রথমত বলেছিল, উর্দু হবে পাকিস্তানের শিক্ষার ভাষা, ইংরেজি হবে ষষ্ঠ শ্রেণি থেকে বাধ্যতামূলক।
- আর বাংলা বর্ণমালার বদলে চালু হবে রোমান হরফ।
- দ্বিতীয়ত, শিক্ষাকে পণ্য ঘোষণা দিয়ে রাষ্ট্র শিক্ষার দায়িত্ব নেবে না বলে কমিশন সুপারিশ করে। অর্থাৎ যাঁর টাকা আছে, শিক্ষার অধিকার তাঁরই, এটাই ছিল এই সুপারিশের মূলকথা।

উৎস: প্রথম আলো পত্রিকা।[লিঙ্ক]

২২.
ভাষা আন্দোলন বাঙালিদের কোন রাজনৈতিক চেতনার ভিত্তি তৈরি করে?
  1. সাম্যবাদী রাজনীতি
  2. ধর্মভিত্তিক রাজনীতি
  3. বাঙালি জাতীয়তাবাদ
  4. সমাজতান্ত্রিক চেতনা
ব্যাখ্যা

- ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদ রাজনৈতিক চেতনার ভিত্তি তৈরি করে।

• ভাষা আন্দোলন:

- বাংলা ভাষাকে কেন্দ্র করে ১৯৪৮ সালের প্রথমদিকে ভাষা আন্দোলনের সূত্রপাত হয়।
- মূলত সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে এর সূচনা হলেও রাজনৈতিক আন্দোলনে রূপ নেয়।
- দুই পর্বে বিভক্ত এই আন্দোলন ।
- ১৯৪৮ সালে অনেকটা শিক্ষিত, বুদ্ধিজীবী শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ।
- এবং শুধু বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠার সংগ্রাম হলেও ১৯৫২ সালের আন্দোলন ব্যাপকতা লাভ করে।
- বাঙালি জাতির পরবর্তীকালে সংগঠিত প্রতিটি আন্দোলনে প্রেরণা আসে ভাষা আন্দোলন থেকে।
- বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে,।
- প্রতিষ্ঠিত হয় বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

উৎস: ইতিহাস, এএসএসএল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৩.
১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহারের মধ্যে ছিল-
  1. বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার প্রতিশ্রুতি
  2. প্রাদেশিক স্বায়ত্তশাসন
  3. দ্রব্যমূল্য হ্রাস কর্মসূচি
  4. বর্ণিত সবগুলো
ব্যাখ্যা

যুক্তফ্রন্টের কর্মসূচি:
- যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহারের মধ্যে পূর্ববাংলার সাধারণ কৃষক-শ্রমিক সকলের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল।
- যুক্তফ্রন্টের ইশতেহার জনগণকে গভীরভাবে প্রভাবিত করেছিল।
• যুক্তফ্রন্টের ইশতেহার: 
- বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার প্রতিশ্রুতি,
- প্রাদেশিক স্বায়ত্তশাসন, দ্রব্যমূল্য হ্রাস কর্মসূচি ।

অন্যদিকে,
- মুসলিম লীগ স্বায়ত্তশাসন, বাংলা ভাষা বিরোধী ভাবমূর্তি গড়ে তোলে।
- মুসলিম লীগ কেবল এই প্রচার চালায় 'ইসলাম বিপন্ন'।
- মুসলিম লীগের মুখপত্র দৈনিক আজাদ যথার্থই এ দলের পরাজয়ের জন্য বাংলাভাষা প্রশ্নকে সঠিকভাবে মোকাবেলা না করা, প্রাদেশিক স্বায়ত্তশাসনের প্রতি অবহেলা,
- পূর্ববাংলার অর্থনৈতিক দুর্গতি, সাধারণ জনগণ থেকে মুসলিম লীগ নেতৃবৃন্দের বিচ্ছিন্নতাকে দায়ী করে।
- নির্বাচনে যুক্তফ্রন্ট মুসলিম লীগ নেতাদের বিভিন্ন দুর্নীতি, দোষ-ত্রুটি জনগণের সামনে উপস্থাপন করে।

উৎস: পৌরনীতি, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৪.
যদি x + y = 12 এবং xy = 35 হয়, তবে, x2 + y2 = কত?
  1. 58
  2. 45
  3. 64
  4. 74
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x + y = 12 এবং xy = 35 হয়, তবে, x2 + y2 = কত?

সমাধান:
দেওয়া আছে,
x + y = 12 এবং xy = 35

আমরা জানি, 
x2 + y2 = (x + y)2 - 2xy
⇒ x2 + y2 = (12)2 - 2(35)
⇒x2 + y2 = 144 - 70
∴ x2 + y2 = 74

২৫.
x2 + 5x + 1 = 0 সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?
  1.  বাস্তব ও সমান
  2. বাস্তব, অসমান ও মূলদ
  3. বাস্তব মূল নাই
  4. বাস্তব, অসমান ও অমূলদ
ব্যাখ্যা

প্রশ্ন: x2 + 5x + 1 = 0 সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?

সমাধান:
দেওয়া আছে, 
x2 + 5x + 1 = 0
সমীকরণটিকে ax2 + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই:
a = 1, b = 5, c = 1
নিশ্চায়ক (Discriminant) নির্ণয়:
D = b2 − 4ac
= 52 − 4×1×1
= 25 − 4
= 21

যেহেতু D = 21 ধনাত্মক (D > 0), তাই মূল দুইটি বাস্তব এবং অসমান হবে।
আবার, 21 কোনো পূর্ণবর্গ নয়, তাই মূলদ্বয় অমূলদ।

∴ মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ।

• নিশ্চায়কের অবস্থাভেদে দ্বিঘাত সমীকরণে মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি (a, b, c মূলদ সংখ্যা):
b2 - 4ac > 0 এবং পূর্ণবর্গ হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ হবে।
b2 - 4ac > 0 কিন্তু পূর্ণবর্গ না হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ হবে।
b2 - 4ac = 0 হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান হবে।
b2 - 4ac < 0 অর্থাৎ ঋণাত্মক হলে সমীকরণটির বাস্তব মূল নাই।

২৬.
a ≤ b এবং b ≤ a হলে নিচের কোনটি সত্য?
  1. a < b 
  2. a > b
  3. a = b
  4. a ≠ b
ব্যাখ্যা

প্রশ্ন: a ≤ b এবং b ≤ a হলে নিচের কোনটি সত্য?

সমাধান:
a ≤ b
⇒ a < b অথবা a = b

আবার, b ≤ a
⇒ b < a অথবা b = a

যেহেতু a < b হলে b < a হতে পারে না (একই সাথে একটি সংখ্যা অন্য সংখ্যার বড় এবং ছোট হতে পারে না), তাই উভয় শর্ত পরিপূর্ণ করতে হলে অবশ্যই
∴ a = b

২৭.
যদি x4 - 51x2 + 1 = 0 হয়, তবে x - 1/x এর মান কত?
  1. ± 5
  2. ± 6
  3. ± 7
  4. ± 9
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x4 - 51x2 + 1 = 0 হয়, তবে x - 1/x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x4 - 51x2 + 1 = 0
⇒ x4 + 1 = 51x
⇒ x2 + 1/x2 = 51
⇒ (x - 1/x)2 + 2 . x . (1/x) = 51
⇒ (x - 1/x)2 + 2 = 51
⇒ (x - 1/x)2 = 49
⇒ x - 1/x = ±√49 
∴ x - 1/x = ±7

২৮.
একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ২টি বেঞ্চ ফাঁকা থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৬ জন ছাত্র দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্রসংখ্যা কত?
  1. ৪৮ জন
  2. ৫৪ জন
  3. ৬০ জন
  4. ৭২ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ২টি বেঞ্চ ফাঁকা থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৬ জন ছাত্র দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্রসংখ্যা কত?

সমাধান:
ধরি, বেঞ্চ সংখ্যা = ক টি।

প্রতি বেঞ্চে ৪ জন করে বসলে ২টি বেঞ্চ ফাঁকা থাকে।
∴ ছাত্রসংখ্যা = (ক - ২) × ৪

প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৬ জন দাঁড়িয়ে থাকে।
∴ ছাত্রসংখ্যা = ৩ক + ৬

প্রশ্নমতে,
(ক - ২) × ৪ = ৩ক + ৬
⇒ ৪ক - ৮ = ৩ক + ৬
⇒ ৪ক - ৩ক = ৬ + ৮
⇒ ক = ১৪

∴ বেঞ্চ সংখ্যা = ১৪টি।
∴ ছাত্রসংখ্যা = (১৪ - ২) × ৪ = ১২ × ৪ = ৪৮ জন

২৯.
3x + 4y = 18 এবং 5x - 2y = 4 সমীকরণের সমাধান কোনটি?
  1. (2, 3)
  2. (3, 5)
  3. (5, 6)
  4. (1, 4)
ব্যাখ্যা

প্রশ্ন: 3x + 4y = 18 এবং 5x - 2y = 4 সমীকরণের সমাধান কোনটি?

সমাধান:
এখানে,
3x + 4y = 18 .......(1)
5x - 2y = 4 .........(2)

(1) নং × 2 + (2) নং × 4 করে পাই,
6x + 8y + 20x - 8y = 36 + 16
⇒ 26x = 52
⇒ x = 2

এখন (1) নং সমীকরণে x = 2 বসালে,
3(2) + 4y = 18
⇒ 6 + 4y = 18
⇒ 4y = 12
⇒ y = 3

∴ নির্ণেয় সমাধান (x, y) = (2, 3)

৩০.
|3x - 6| < 9 হলে, নিচের কোনটি সঠিক?
  1. x ≤ -1
  2. 3 < x < 8
  3. - 1 < x < 5
  4. - 4 < x < 1
ব্যাখ্যা

প্রশ্ন: |3x - 6| < 9 হলে, নিচের কোনটি সঠিক?

সমাধান:
|3x - 6| < 9
⇒ - 9 < 3x - 6 < 9
⇒ - 9 + 6 < 3x < 9 + 6
⇒ - 3 < 3x < 15
∴ - 1 < x < 5

৩১.
দুই অংকবিশিষ্ট কোনো সংখ্যা তার অংকদ্বয়ের যোগফলের ছয়গুণ। সংখ্যাটির থেকে 9 বিয়োগ করলে অংকদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটির দ্বিগুণ কত?
  1. 90
  2. 72
  3. 108
  4. 126
ব্যাখ্যা

প্রশ্ন: দুই অংকবিশিষ্ট কোনো সংখ্যা তার অংকদ্বয়ের যোগফলের ছয়গুণ। সংখ্যাটির থেকে 9 বিয়োগ করলে অংকদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটির দ্বিগুণ কত?

সমাধান:
ধরি, দশকের অঙ্ক = x এবং এককের অঙ্ক = y
∴ সংখ্যাটি = 10x + y
এবং স্থান বিনিময় করলে নতুন সংখ্যাটি = 10y + x

1ম শর্তমতে,
⇒ 10x + y = 6(x + y)
⇒ 10x + y = 6x + 6y
⇒ 10x - 6x = 6y - y
⇒ 4x = 5y
⇒ x = 5y/4 ......(1)

2য় শর্তমতে, 9 বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে,
10x + y - 9 = 10y + x
⇒ 10x - x + y - 10y = 9
⇒ 9x - 9y = 9
⇒ x - y = 1 ......(2)

(2) নং সমীকরণে x এর মান বসিয়ে পাই,
(5y / 4) - y = 1
⇒ (5y - 4y)/4 = 1
⇒ y/4 = 1
⇒ y = 4

y = 4 নং মান (2) নং সমীকরণে বসালে,
x - 4 = 1
⇒ x = 5

∴ সংখ্যাটি = 10x + y = 10×5 + 4 = 54
∴ সংখ্যাটির দ্বিগুণ = 54 × 2 = 108

৩২.
4x2 + 25y2 রাশিটির সাথে কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
  1. 20xy
  2. 25xy
  3. 36xy
  4. 16xy
ব্যাখ্যা

প্রশ্ন: 4x2 + 25y2 রাশিটির সাথে কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?

সমাধান:
4x2 + 25y2
= (2x)2 + 2 . 2x . 5y + (5y)2 - 20xy
= (2x + 5y)2 - 20xy

∴ 4x2 + 25y2 রাশিটির সাথে 20xy যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে।

৩৩.
একটি লঞ্চে মোট যাত্রী সংখ্যা ৭০ জন। কেবিনের ভাড়া ডেকের ভাড়ার তিনগুণ। ডেকের ভাড়া মাথাপিছু ২৫ টাকা। মোট ভাড়া আদায় ২৫৫০ টাকা হলে, ডেকের যাত্রী সংখ্যা কত?
  1. ৪৫ জন
  2. ৫৪ জন
  3. ৬০ জন
  4. ৩৬ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি লঞ্চে মোট যাত্রী সংখ্যা ৭০ জন। কেবিনের ভাড়া ডেকের ভাড়ার তিনগুণ। ডেকের ভাড়া মাথাপিছু ২৫ টাকা। মোট ভাড়া আদায় ২৫৫০ টাকা হলে, ডেকের যাত্রী সংখ্যা কত?

সমাধান:
ধরি,
ডেকের যাত্রী সংখ্যা = ক জন
∴ কেবিনের যাত্রী সংখ্যা = ৭০ - ক জন

ডেকের ভাড়া মাথাপিছু = ২৫ টাকা
∴ কেবিনের ভাড়া = ২৫ × ৩ = ৭৫ টাকা

প্রশ্নমতে,
২৫ক + ৭৫(৭০ - ক) = ২৫৫০
⇒ ২৫ক + ৫২৫০ - ৭৫ক = ২৫৫০
⇒ -৫০ক + ৫২৫০ = ২৫৫০
⇒ -৫০ক = ২৫৫০ - ৫২৫০
⇒ -৫০ক = -২৭০০
⇒ ক = ৫৪

∴ ডেকের যাত্রী সংখ্যা = ৫৪ জন

৩৪.
x3 - 3x2 + ax - 6 বহুপদীর একটি উৎপাদক x - 2 হলে, a এর মান কত?
  1. 3
  2. - 2
  3. 5
  4. 8
ব্যাখ্যা

প্রশ্ন: x3 - 3x2 + ax - 6 বহুপদীর একটি উৎপাদক x - 2 হলে, a এর মান কত?

সমাধান:
ধরি, f(x) = x3 - 3x2 + ax - 6
যেহেতু (x - 2) রাশিটির একটি উৎপাদক, সেহেতু x = 2 হলে f(x) = 0 হবে।

এখন, f(2) নির্ণয় করি,
f(2) = 23 - 3(22) + a(2) - 6
⇒ f(2) = 8 - 12 + 2a - 6
⇒ f(2) = 2a - 10

শর্তমতে, f(2) = 0
⇒ 2a - 10 = 0
⇒ 2a = 10
⇒ a = 5

৩৫.
|x - 5| < 2 হলে, m এবং n এর কোন মানের জন্য m < 2x - 7 < n হবে?
  1. m = - 12, n = 5
  2. m = 7, n = - 11
  3. m = - 13,  n = 4
  4. m = - 1, n = 7
ব্যাখ্যা

প্রশ্ন: |x - 5| < 2 হলে, m এবং n এর কোন মানের জন্য m < 2x - 7 < n হবে?

সমাধান:
|x - 5| < 2
⇒ - 2 < x - 5 < 2
⇒ -2 + 5 < x < 2 + 5
⇒ 3 < x < 7
⇒ 6 < 2x < 14
⇒ 6 - 7 < 2x - 7 < 14 - 7
⇒ - 1 < 2x - 7 < 7

অতএব, m = - 1 এবং n = 7

৩৬.
a2 - b2 + 6bc - 9c2 এর উৎপাদক কত?
  1. (a + b - 3c)(a - b + 3c)
  2. (a + b + 3c)(a - b - 3c)
  3. (a - b + 3c)(a - b - 3c)
  4. (a + b - 3c)(a + b + 3c)
ব্যাখ্যা

প্রশ্ন: a2 - b2 + 6bc - 9c2 এর উৎপাদক কত?

সমাধান:
a2 - b2 + 6bc - 9c2
= a2 - {b2 - 2 . b . 3c + (3c)2}
= a2 - (b - 3c)2
= (a + b - 3c)(a - b + 3c)

৩৭.
  1. 18
  2. 36√6
  3. 42
  4. 46√5
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

৩৮.
  1. 4
  2. 2/3
  3. 12
  4. 16
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:


৩৯.
রহিমের মাসিক বেতন কামালের মাসিক বেতনের চেয়ে ৫০০০ টাকা বেশি। তাদের দুজনের বার্ষিক বেতনের যোগফল ৪,৮০,০০০ টাকা হলে কামালের মাসিক বেতন কত?
  1. ১৭৫০০ টাকা
  2. ১৮০০০ টাকা
  3. ২১০০০ টাকা
  4. ২২৫০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: রহিমের মাসিক বেতন কামালের মাসিক বেতনের চেয়ে ৫০০০ টাকা বেশি। তাদের দুজনের বার্ষিক বেতনের যোগফল ৪,৮০,০০০ টাকা হলে কামালের মাসিক বেতন কত?

সমাধান:
ধরি, কামালের মাসিক বেতন = ক টাকা
রহিমের মাসিক বেতন = ক + ৫০০০ টাকা

প্রশ্নমতে,
১২(ক + ক + ৫০০০) = ৪৮০০০০
⇒ ১২ক + ১২ক + ৬০০০০ = ৪৮০০০০
⇒ ২৪ক + ৬০০০০ = ৪৮০০০০
⇒ ২৪ক = ৪৮০০০০ - ৬০০০০
⇒ ২৪ক = ৪২০০০০
⇒ ক = ৪২০০০০/২৪
⇒ ক = ১৭৫০০

∴ কামালের মাসিক বেতন = ১৭৫০০ টাকা

৪০.
3a3 + 2a2 - 21a - 20 রাশিটির উৎপাদক বিশ্লেষণ নিচের কোনটি?
  1. (a - 1)
  2. (a + 2)
  3. (a + 1)
  4. (a - 2)
ব্যাখ্যা

প্রশ্ন: 3a3 + 2a2 - 21a - 20 রাশিটির উৎপাদক বিশ্লেষণ নিচের কোনটি?

সমাধান:
ধরি, f(a) = 3a3 + 2a2 - 21a - 20

f(- 1) নির্ণয় করি,
f(- 1) = 3(-1)3 + 2(-1)2 - 21(-1) - 20
= - 3 + 2 + 21 - 20
= 0

∴ (a + 1) হলো f(a) এর একটি উৎপাদক।

৪১.
দুটি সংখ্যার সমষ্টি 70 এবং অন্তরফল 10 হলে বড় সংখ্যাটি কত?
  1. 36
  2. 40
  3. 45
  4. 35
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার সমষ্টি 70 এবং অন্তরফল 10 হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, বড় সংখ্যাটি = x এবং ছোট সংখ্যাটি = y

১ম শর্তমতে:
x + y = 70 ......(1)

২য় শর্তমতে:
x - y = 10 ......(2)

(1) + (2) করলে পাই,
x + y + x - y = 70 + 10
⇒ 2x = 80
⇒ x = 40

∴ বড় সংখ্যাটি = 40

৪২.
  1. x = 3 বা x = 1/2
  2. x = 3 বা x = 3
  3. x = 2 বা x = 1/3
  4. x = - 2 বা x = 1/2
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

৪৩.
ছেলের বয়স বাবার বয়সের 1/5 অংশ। মা বাবার চেয়ে 5 বছরের ছোট। তাদের তিনজনের বয়সের সমষ্টি অনুর্ধ্ব 83 বছর হলে, বাবার বয়স অসমতার মাধ্যমে প্রকাশ করুন।
  1. বাবার বয়স ≤ 40 বছর
  2. বাবার বয়স ≤ 45 বছর
  3. বাবার বয়স ≤ 50 বছর
  4. বাবার বয়স ≤ 55 বছর
ব্যাখ্যা

প্রশ্ন: ছেলের বয়স বাবার বয়সের 1/5 অংশ। মা বাবার চেয়ে 5 বছরের ছোট। তাদের তিনজনের বয়সের সমষ্টি অনুর্ধ্ব 83 বছর হলে, বাবার বয়স অসমতার মাধ্যমে প্রকাশ করুন।

সমাধান:
ধরি, বাবার বয়স = x বছর
ছেলের বয়স = x/5 বছর
মায়ের বয়স = (x - 5) বছর

প্রশ্নমতে,
x + x/5 + (x - 5) ≤ 83
⇒ 2x + x/5 ≤ 83 + 5
⇒ (10x + x)/5 ≤ 88
⇒ 11x/5 ≤ 88
⇒ 11x ≤ 88 × 5
⇒ 11x ≤ 440
⇒ x ≤ 440/11
⇒ x ≤ 40

অতএব, বাবার বয়স ≤ 40 বছর

৪৪.
যদি x + y = 6 এবং x2 + y2 = 20 হয়, তবে x3 + y3 এর মান কত?
  1. 65
  2. 72
  3. 124
  4. 96
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x + y = 6 এবং x2 + y2 = 20 হয়, তবে x3 + y3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, x + y = 6 এবং x2 + y2 = 20

আমরা জানি,
(x + y)2 = x2 + y2 + 2xy
বা, 62 = 20 + 2xy
বা, 36 = 20 + 2xy
বা, 2xy = 36 - 20
বা, 2xy = 16
∴ xy = 8

প্রদত্ত রাশি,
x3 + y3 = (x + y)3 - 3xy(x + y)
= 63 - 3(8) × 6
= 216 - 3(48)
= 216 - 144
= 72

৪৫.
কোনো প্রকৃত ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 3 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি কত?
  1. 1/4
  2. 2/5
  3. 4/7
  4. 3/5
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো প্রকৃত ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 3 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি কত?

সমাধান:
ধরি, ভগ্নাংশের লব = x
ভগ্নাংশের হর = y

১ম শর্তমতে,
(x + 7)/y = 2
⇒ x + 7 = 2y
⇒ x - 2y = - 7 .............(1)

২য় শর্তমতে,
x/(y - 3) = 1
⇒ x = y - 3
⇒ x - y = - 3 .............(2)

(1) - (2) নং হতে পাই,
x - 2y - x + y = - 7 + 3
⇒ - y = - 4
⇒ y = 4

y এর মান (2) নং এ বসিয়ে পাই,
x - 4 = - 3
⇒ x = -3 + 4
⇒ x = 1

∴ ভগ্নাংশটি = 1/4

৪৬.
x3 - 6x2 + 11x - 6 রাশিটির উৎপাদকে বিশ্লেষণ নিচের কোনটি?
  1. (x - 3)(x2 - 3x + 2)
  2. (x - 1)(x2 - 5x + 6)
  3. (x + 1)(x2 + 5x - 6)
  4. (x - 1)(x2 - 3x + 2)
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক)(x - 3)(x2 - 3x + 2) ও খ) (x - 1)(x2 - 5x + 6)
অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
--------------------------------
প্রশ্ন: x3 - 6x2 + 11x - 6 রাশিটির উৎপাদকে বিশ্লেষণ নিচের কোনটি?

সমাধান:
ধরি, f(x) = x3 - 6x2 + 11x - 6।
f(1) = 13 - 6.12 + 11.1 - 6
= 1 - 6 + 11 - 6
= 0

∴ (x - 1) হলো f(x) এর একটি উৎপাদক।

এখন,
x3 - 6x2 + 11x - 6
= x3 - x2 - 5x2 + 5x + 6x - 6
= x2(x - 1) - 5x(x - 1) + 6(x - 1)
= (x - 1)(x2 - 5x + 6)
= (x - 1)(x2 - 2x - 3x + 6)
= (x - 1) {x(x - 2) - 3(x - 2)}
= (x - 1)(x - 2)(x - 3)
= (x - 3)(x2 - 3x + 2)

৪৭.
x2 + 4x - 21 > 0 অসমতাটির সমাধান কোনটি?
  1. (3, - 7)
  2. (- ∞, - 7) ∪ (3, ∞)
  3. x < - 3 অথবা x > 7
  4. (- ∞, - 3) ∪ (7, ∞)
ব্যাখ্যা

প্রশ্ন: x2 + 4x - 21 > 0 অসমতাটির সমাধান কোনটি?

সমাধান: x2 + 4x - 21 > 0
⇒ x2 + 7x - 3x - 21 > 0
⇒ x(x + 7) - 3(x + 7) > 0
⇒ (x + 7)(x - 3) > 0

এই অসমতার সমাধান বিন্দু দুটি হলো x = - 7 এবং x = 3

(x + 7)(x - 3) > 0 এর গুণফল ধনাত্মক হয়, যখন উভয় উৎপাদকই ধনাত্মক (অর্থাৎ x > 3) অথবা উভয় উৎপাদকই ঋণাত্মক (অর্থাৎ x < - 7)।
অর্থাৎ, x < - 7 অথবা x > 3।

ব্যবধি আকারে লিখলে হয়: (- ∞, - 7) ∪ (3, ∞)