পরীক্ষা আর্কাইভ

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

পরীক্ষাসহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
[ATEO - নিয়োগ প্রস্তুতি: পরীক্ষা - ১২] বাংলা পরীক্ষা - ৩ (ব্যাকরণ) পরীক্ষার টপিক: ১. শব্দ প্রকরণ, ২. সন্ধি, ৩. কারক ও বিভক্তি, ৪. শব্দার্থ, ৫. সমার্থক শব্দ। উৎস: অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড. হায়াৎ মামুদ)-এর বই। (ব্যাকরণ - এর ক্ষেত্রে গাইড থেকে পড়াশুনা করলে, বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিলে উত্তম হবে।)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO) · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
'মুখপাত্র' শব্দের অর্থ কী?
  1. ভূমিকা
  2. উপযুক্ত
  3. প্রতিনিধি
  4. আদালতের আদেশ
সঠিক উত্তর:
প্রতিনিধি
উত্তর
সঠিক উত্তর:
প্রতিনিধি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'মুখপাত্র' শব্দের অর্থ:
- কারো পক্ষে কথা বলার অধিকারপ্রাপ্ত ব্যক্তি,
- প্রতিনিধি। 

অন্যদিকে,
'মুখপত্র' শব্দের অর্থ - ভূমিকা, 
 'সমন' শব্দের অর্থ- আদালতের আদেশ, 
'যোগ্য' শব্দের অর্থ- উপযুক্ত।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
'পাখি' এর সমার্থক শব্দ -
  1. কুরঙ্গ
  2. বিহগ
  3. গজ
  4. শকল
সঠিক উত্তর:
বিহগ
উত্তর
সঠিক উত্তর:
বিহগ
ব্যাখ্যা
• 'পাখি' এর সমার্থক শব্দ: বিহগ।

অন্যদিকে,
• 'হরিণ' এর সমার্থক শব্দ: কুরঙ্গ।
• 'হাতি' এর সমার্থক শব্দ: গজ। 
• 'আঁশ' এর সমার্থক শব্দ: শকল। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘তিনি চোখে দেখেন না’ -এখানে 'চোখে' কোন কারকে কোন বিভক্তি?
  1. অপাদানে ৭মী
  2. করণে ৭মী
  3. কর্মে ৭মী
  4. অধিকরণে ৭মী
সঠিক উত্তর:
করণে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
করণে ৭মী
ব্যাখ্যা
• করণ কারক: 
- যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে।
- বাক্যের ক্রিয়াপদকে ‘কার দ্বারা' বা 'কী উপায়ে' জিজ্ঞাসা করলে যে উত্তর পাওয়া যায় তা-ই করণ কারক।

যেমন,
- 'নীলু ফুল দিয়ে ঘর সাজায়।' - নীলু কী দিয়ে ঘর সাজায়? ফুল দিয়ে। সুতরাং ‘ফুল’ করণ কারক।
- 'কাঠুরে কুড়াল দ্বারা গাছ কাটে।' – কাঠুরে কী দ্বারা গাছ কাটে? কুড়াল দ্বারা। কুড়াল’ করণ কারক।

আবার,
‘তিনি চোখে দেখেন না’- বাক্যটিকে কার দ্বারা বা কীসের সাহায্যে দেখেন জিজ্ঞেস করলে উত্তর পাওয়া যায় 'চোখে’। এবং 'চোখে' শব্দটিতে '৭মী' বিভক্তি যুক্ত হয়েছে। 
তাই,
‘চোখে’ করণ কারকে ৭মী বিভক্তি। 

- করণ কারকে সাধারণত দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি তৃতীয়া বিভক্তির (অনুসর্গের) ব্যবহার হয়।তবে অন্য বিভক্তিগুলােরও প্রয়ােগ রয়েছে।

করণ কারকে বিভক্তির ব্যবহার -
- করণ কারকে ‘দ্বারা বিভক্তি (অনুসর্গ) - তােমাদের দ্বারা দেশের ক্ষতি হবে।
- করণ কারকে ‘দিয়া বিভক্তি (অনুসর্গ) - তােমার লােক দিয়ে কাজটা করাবে।
- করণ কারকে শূন্য (০) বা অ-বিভক্তি – রফিক তাস খেলে।
- করণ কারকে এ-বিভক্তি – গ্যাসে গাড়ি চলে।
- করণ কারকে য়-বিভক্তি – টাকায় টাকা হয়।
- করণ কারকে তে-বিভক্তি – তার কথা যেন মধুতে মাখা
- আবার, এ, য়, তে সপ্তমী বিভক্তির উদাহরণ। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'তস্কর' শব্দের অর্থ কী?
  1. শক্তিশালী
  2. সৈন্য
  3. অপহরণকারী
  4. বুদ্ধিমান
সঠিক উত্তর:
অপহরণকারী
উত্তর
সঠিক উত্তর:
অপহরণকারী
ব্যাখ্যা
• তস্কর: 
- সংস্কৃত শব্দ।
অর্থ: অপহরণকারী, অপহরক, চোর। 

অর্থাৎ, তস্কর বলতে অসাধু বা কপট ব্যক্তিকে বুঝাচ্ছে।

অন্যদিকে, 
• লস্কর শব্দের অর্থ- সৈন্য।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
'পুনর্মিলন' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. পূর্ণ+মিলন
  2. পুনঃ+মিলন
  3. পুন+মিলন
  4. পুনরায়+মিলন
সঠিক উত্তর:
পুনঃ+মিলন
উত্তর
সঠিক উত্তর:
পুনঃ+মিলন
ব্যাখ্যা
• 'পুনর্মিলন' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ - পুনঃ+মিলন। 
- এটি বিসর্গ সন্ধির উদাহরণ। 
- এখানে বিসর্গ র’ হয়ে যায়।  

• বিসর্গসন্ধি:
বিসর্গসন্ধিতে বিসর্গের কয়েক ধরনের পরিবর্তন লক্ষ করা যায়:
- বিসর্গ বিদ্যমান থাকে: মনঃ + কষ্ট = মনঃকষ্ট, অধঃ + পতন = অধঃপতন, বয়ঃ + সন্ধি = বয়ঃসন্ধি।
- বিসর্গ 'ও' হয়ে যায়: মনঃ + যােগ = মনােযােগ, তিরঃ + ধান = তিরােধান, তপঃ + বন = তপোবন।
- বিসর্গ 'র্‌’ হয়ে যায়: নিঃ + আকার = নিরাকার, পুনঃ + মিলন = পুনর্মিলন, আশীঃ + বাদ = আশীর্বাদ।
- বিসর্গ শ্‌ / ষ্‌ / স্‌ হয়: নিঃ + চয় = নিশ্চয়, দুঃ + কর = দুষ্কর, পুরঃ + কার = পুরস্কার।
- কিছু কিছু সন্ধিতে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়: নিঃ + রব = নীরব, নিঃ + রস = নীরস, নিঃ + রােগ = নীরােগ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
'তিলে তৈল হয়।' - বাক্যে 'তিলে' কোন কারকে কোন বিভক্তি?
  1. অপাদান কারকে ৫মী বিভক্তি
  2. করণ কারকে ৫মী বিভক্তি
  3. অপাদান কারকে ৭মী বিভক্তি
  4. কর্ম কারকে ৬ষ্ঠী বিভক্তি
সঠিক উত্তর:
অপাদান কারকে ৭মী বিভক্তি
উত্তর
সঠিক উত্তর:
অপাদান কারকে ৭মী বিভক্তি
ব্যাখ্যা
• 'তিলে তৈল হয়' - অপাদানে সপ্তমী। 
কিন্তু,
'তিলে তৈল আছে'-- অধিকরণে সপ্তমী।

------------- 
• অপাদান কারক:

- যা থেকে কোনাে কিছু উৎপত্তি, বিচ্যুত, জাত, গৃহীত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয়, তাকে বলা হয় অপাদান কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলাে অপাদান কারক।

অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়ােগ:
- এ বনে বাঘের ভয় = অপাদান কারকে ৭মী বিভক্তি।
- মেঘ থেকে বৃষ্টি হয় = অপাদান কারকে ৫মী বিভক্তি।
- তিলে তৈল হয় = অপাদান কারকে ৭মী বিভক্তি।
- তিথির চেয়ে বিথী বড় = অপাদান কারকে ষষ্ঠী বিভক্তি।
- পরাজয়ে ডরে না বীর = অপাদান কারকে ৭মী বিভক্তি।
- বিপদে মাের রক্ষা কর = অপাদান কারকে ৭মী বিভক্তি।
- লােভে পাপ পাপে মৃত্যু = অপাদান কারকে ৭মী বিভক্তি।
- ছাদ থেকে পানি পড়ে = অপাদান কারকে৫মী বিভক্তি।

• প্রশ্নে প্রদত্ত ‘তিলে তৈল হয়।’ - বাক্যকে 'কি হতে' বা 'কি থেকে' উৎপত্তি? দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ‘তিলে থেকে’। সুতরাং ‘তিলে’ অপাদান কারকে ৭মীবিভক্তি হবে।

উৎস: বাংলা ২য় পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'বনৌষধি' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? 
  1. বন + ঔষধি
  2. বনঃ + ওষধি
  3. বন + ওষধি
  4. বনঃ + ঔষধি
সঠিক উত্তর:
বন + ওষধি
উত্তর
সঠিক উত্তর:
বন + ওষধি
ব্যাখ্যা
• 'বনৌষধি' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ: 'বন + ওষধি'।

• সন্ধির নিয়ম: 
অ-কার কিংবা আ-কারের পর ও-কার কিংবা ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয় ; ঔ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
যেমন-
বন + ওষধি = বনৌষধি;
মহা + ওষধি = মহৌষধি ইত্যাদি। 

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. চপলা
  2. সৌদামিনী
  3. ক্ষণপ্রভা
  4. উদক
সঠিক উত্তর:
উদক
উত্তর
সঠিক উত্তর:
উদক
ব্যাখ্যা
• 'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দগুলো হলো:
- বিজলি, তড়িৎ, ক্ষণপ্রভা, সৌদামিনী, চপলা, চঞ্চলা, চিকুর, দামিনী, শম্পা, অচিরপ্রভা।

অন্যদিকে,
'উদক'- 'পানি' শব্দের সমার্থক শব্দ।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
কোন বাক্যটিতে কর্মকারকে শূন্য বিভক্তি হয়েছে?
  1. শিক্ষককে জানাও।
  2. গুরুজনে কর নতি।
  3. বাঁশি বাজে।
  4. তাঁকে বল।
সঠিক উত্তর:
বাঁশি বাজে।
উত্তর
সঠিক উত্তর:
বাঁশি বাজে।
ব্যাখ্যা
কর্ম কারক:
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে কর্ম কারক বলে।
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।
- বাক্যের মুখ্য কর্ম ও গৌণ কর্ম- উভয় ধরনের কর্মই কর্ম কারক হিসেবে গণ্য হয়।

যেমন:
- অসহায়কে সাহায্য করো। ( কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি)।
- শিক্ষককে জানাও। ( কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি)।
- বাঁশি বাজে। ( কর্মকারকে প্রথমা বা শূন্য বিভক্তি)।
- তাঁকে বল। ( কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি)।

আরো কয়েকটি কর্মকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ- 
১। বাবা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। [ কর্মকারকে শূণ্য বিভক্তি ] 
২। আমি চিনি গাে চিনি তােমারে [ কর্মকারকে ২য়া বিভক্তি ] 
৩। ঈদের চাঁদ উঠেছে। [ কর্মকারকে শূণ্য বিভক্তি ] 
৪। কোন কাননে ফুটল ফুল। [ কর্মকারকে শূণ্য বিভক্তি ] 
৫। গুরুজনে কর নতি। [ কর্মকারকে ৭মী বিভক্তি ] 
৬। বিপদে যেন করিতে পারি জয়। [ কর্মকারকে শূণ্য বিভক্তি ] 
৭। ডাক্তারকে ডাক। [ কর্মকারকে ২য়া বিভক্তি ]  
৮। গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। [ কর্মকারকে শূণ্য বিভক্তি ]  

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০১৯ ও ২০২২)।
১০.
'শুচিস্মিতা' শব্দের অর্থ কী?
  1. যে নারীর হাসি রহস্যময়
  2. যে নারীর হাসি পবিত্র
  3. যে নারীর হাসি সুন্দর
  4. যে নারীর হিংসা নেই
সঠিক উত্তর:
যে নারীর হাসি পবিত্র
উত্তর
সঠিক উত্তর:
যে নারীর হাসি পবিত্র
ব্যাখ্যা
• যে নারীর হাসি পবিত্র - শুচিস্মিতা।

অন্যদিকে,
যে নারীর হাসি সুন্দর - সুহাসিনী,  
যে নারীর হিংসা নেই - অনসূয়া।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১১.
'কিরাত' শব্দের অর্থ -
  1. প্রাচীন জাতিবিশেষ
  2. কাঠ চেরাইয়ের যন্ত্র
  3. বন্যপ্রাণী
  4. ধারালো
সঠিক উত্তর:
প্রাচীন জাতিবিশেষ
উত্তর
সঠিক উত্তর:
প্রাচীন জাতিবিশেষ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'কিরাত' শব্দের অর্থ: 'প্রাচীন জাতিবিশেষ'।

----------------
• আরো কিছু শব্দার্থ: 
- ‘অঙ্গনা’ শব্দের অর্থ - অঙ্গসৌষ্ঠববিশিষ্ট নারী, সুন্দর নারী।
- ‘বনিতা’ শব্দের অর্থ - স্ত্রী, পত্নী, নারী, প্রেয়সী।
- ‘ললনা’ শব্দের অর্থ - নারী, কান্তা, পত্নী।
- 'আফতাব' শব্দের অর্থ - সূর্য।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১২.
কোন কারকে মূলত ক্রিয়ার স্থান, সময় ইত্যাদি বোঝায়?
  1. কর্তাকারক
  2. অপাদান কারক
  3. করণ কারক
  4. অধিকরণ কারক
সঠিক উত্তর:
অধিকরণ কারক
উত্তর
সঠিক উত্তর:
অধিকরণ কারক
ব্যাখ্যা
• অধিকরণ কারক:
- ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। 
- অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ ‘এ’, 'য়', ‘তে’ ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যথা -
→ আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। 
→ কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে।

অধিকরণ কারক তিন প্রকার।
যথা:
১. আধারাধিকরণ,
২. কালাধিকরণ এবং 
৩. ভাবাধিকরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৩.
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ -
  1. জীমূত
  2. সমীর
  3. পঙ্কজ
  4. নীরদ
সঠিক উত্তর:
পঙ্কজ
উত্তর
সঠিক উত্তর:
পঙ্কজ
ব্যাখ্যা
• 'পদ্ম' শব্দের সমার্থক শব্দ: 
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

অন্যদিকে, 
'মেঘ' শব্দের সমার্থক শব্দ: 
- জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।

'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

• ‘মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- নীরদ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪.
‘সূর্যোদয়’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ -
  1. সূর্য + দয়
  2. সূর্যো + দয়
  3. সূর্য + উদয়
  4. সৌর + উদয়
সঠিক উত্তর:
সূর্য + উদয়
উত্তর
সঠিক উত্তর:
সূর্য + উদয়
ব্যাখ্যা
• 'সূর্যোদয়' শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ হচ্ছে — সূর্য + উদয়।
- 'সূর্যোদয়' শব্দটি স্বরসন্ধি এর উদাহরণ।

• সন্ধি:
- পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- বাংলা ভাষায় উপসর্গ, প্রত্যয় ও সমাস প্রক্রিয়ায় শব্দগঠনের ক্ষেত্রে সন্ধির সূত্র কাজে লাগে ।

• স্বরসন্ধি:
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।
যেমন-
শুভ+ইচ্ছা = শুভেচ্ছা।
সূর্য+উদয় = সূর্যোদয়।
মহা+ঋষি = মহর্ষি।
শীত+ঋত = শীতার্ত।
জন+এক = জনৈক।
বন+ওষধি = বনৌষধি।
প্রতি+এক = প্ৰত্যেক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৫.
'সম্মার্জনী' অর্থ কী?
  1. সম্মান প্রদর্শন করা
  2. সম্মান সূচক উপহার
  3. যার সাহায্যে ময়লা পরিষ্কার করা হয়
  4. শ্রমের মূল্য
সঠিক উত্তর:
যার সাহায্যে ময়লা পরিষ্কার করা হয়
উত্তর
সঠিক উত্তর:
যার সাহায্যে ময়লা পরিষ্কার করা হয়
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'সম্মার্জনী' অর্থ:
- যার সাহায্যে ময়লা পরিষ্কার করা হয়,
- ঝাঁটা,
- বুরুশ।

আরো কয়েকটি শব্দার্থ:
'রম্ভা' অর্থ কলা।
'বায়স' অর্থ কাক।
'মার্জার' অর্থ বিড়াল।
'লেফাফা' অর্থ মোড়ক।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৬.
কোন শব্দটি 'ই + ই = ঈ' নিয়মে সাধিত সন্ধি?
  1. গিরীশ
  2. অতীত
  3. অধীশ্বর
  4. শচীন্দ্র
সঠিক উত্তর:
অতীত
উত্তর
সঠিক উত্তর:
অতীত
ব্যাখ্যা
স্বরসন্ধির নিয়ম:
প্রথম পদের শেষের হ্রস্ব-ই বা দীর্ঘ-ঈ ধ্বনির সঙ্গে দ্বিতীয় পদের প্রথম হ্রস্ব-ই বা দীর্ঘ-ঈ ধ্বনির যোগে দীর্ঘ-ঈ হয়।
বানানে তা দীর্ঘ-ঈ-কার হয়ে আগের বর্ণে যুক্ত হয়।

• সূত্র: ই + ই = ঈ:
- অতি + ইত = অতীত,
- অভি + ইষ্ট= অভীষ্ট,
- প্রতি + ইতি = প্রতীতি,
- অতি + ইন্দ্র = অতীন্দ্র।

• সূত্র: ই + ঈ = ঈ:
- গিরি + ঈশ = গিরীশ,
- অধি+ ঈশ্বর = অধীশ্বর,
- ক্ষিতি + ঈশ = ক্ষিতীশ,
- অভি + ঈপ্সা = অভীপ্সা।

• সূত্র: ঈ + ই = ঈ:
- শচী + ইন্দ্র = শচীন্দ্র,
- যোগী + ইন্দ্র = যোগীন্দ্র,
- সুধী + ইন্দ্র = সুধীন্দ্র,
- ফণী + ইন্দ্র = ফণীন্দ্র।

• সূত্র: ঈ + ঈ = ঈ:
- সতী + ঈশ = সতীশ,
- শ্রী + ঈশ = শ্রীশ,
- মহী + ঈশ্বর = মহীশ্বর,
- ফণী + ঈশ্বর = ফণীশ্বর ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ২য় পত্র ,এস এসসি প্রোগাম,উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৭.
'নারী' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. কামিনী
  2. ভামিনী
  3. আওরত
  4. মেদিনী
সঠিক উত্তর:
মেদিনী
উত্তর
সঠিক উত্তর:
মেদিনী
ব্যাখ্যা
• নারী শব্দের সমার্থক শব্দ:
- ভামিনী, আওরত, বনিতা, কান্তা, রমণী, ললনা, পত্নী, বামা, অঙ্গনা, মহিলা, কামিনী ইত্যাদি।

অন্যদিকে,
- 'মেদিনী' এর সমার্থক শব্দ পৃথিবী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮.
কোন শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয়?
  1. দেশি শব্দকে
  2. তদ্ভব শব্দকে
  3. তৎসম শব্দকে
  4. কোলভাষার শব্দকে
সঠিক উত্তর:
তদ্ভব শব্দকে
উত্তর
সঠিক উত্তর:
তদ্ভব শব্দকে
ব্যাখ্যা
• তদ্ভব শব্দ:
- যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ।
- তদ্ভব একটি পারিভাষিক শব্দ।
- এর অর্থ, 'তৎ' (তার) থেকে 'ভব' (উৎপন্ন)।
যেমন -
→ সংস্কৃত - হস্ত, প্রাকৃত - হত্থ, তদ্ভব - হাত।
→ সংস্কৃত - চর্মকার, প্রাকৃত - চম্মআর, তদ্ভব - চামার ইত্যাদি।
- এই তদ্ভব শব্দগুলােকে খাঁটি বাংলা শব্দও বলা হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৯.
'খবর' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. বৃত্তান্ত
  2. ফরমান
  3. সন্দেশ
  4. তালাশ
সঠিক উত্তর:
তালাশ
উত্তর
সঠিক উত্তর:
তালাশ
ব্যাখ্যা
• 'খবর' শব্দের সমার্থক:
- সংবাদ, বার্তা, ফরমান, সন্দেশ, তথ্য, সমাচার, বৃত্তান্ত, খোঁজখবর, বিবরণ।

অন্যদিকে,
• 'অনুসন্ধান' শব্দের সমার্থক: তালাশ।


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।
২০.
গঠন বিবেচনায় বাংলা শব্দকে দুই ভাগে ভাগ করা যায়। যথা -
  1. রূঢ়ি ও যোগরূঢ়
  2. যৌগিক ও সাধিত
  3. মৌলিক ও সাধিত
  4. মৌলিক ও যৌগিক
সঠিক উত্তর:
মৌলিক ও সাধিত
উত্তর
সঠিক উত্তর:
মৌলিক ও সাধিত
ব্যাখ্যা
• গঠন বিবেচনায় বাংলা শব্দকে দুই ভাগে ভাগ করা যায়।
যথা:
১. মৌলিক শব্দ ও
২. সাধিত শব্দ।

• মৌলিক শব্দ:
যেসব শব্দ বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনো অংশ থাকে না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
যেমন - গাছ, পাখি, ফুল, হাত, গোলাপ ইত্যাদি।

• সাধিত শব্দ:
- যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে, সেগুলােকে সাধিত শব্দ বলে।
- উপসর্গ বা প্রত্যয় যােগ করে অথবা সমাস প্রক্রিয়ায় সাধিত শব্দ তৈরি হয়।
যেমন - পরিচালক, গরমিল, সম্পাদকীয়, সংসদ সদস্য, নীলাকাশ, ডুবুরি, চলন্ত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২১.
"ফুলে ফুলে ঘর ভরেছে।" - এখানে 'ফুলে ফুলে' কোন কারকের উদাহরণ?
  1. কর্তাকারক
  2. করণ কারক
  3. কর্মকারক
  4. অধিকরণ কারক
সঠিক উত্তর:
করণ কারক
উত্তর
সঠিক উত্তর:
করণ কারক
ব্যাখ্যা
‘ফুলে ফুলে ঘর ভরেছে’ - করণ কারকে ৭মী বিভক্তির উদাহরণ। 

----------------- 
• করণ কারক:

- 'করণ' শব্দটির অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়।
- ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়।
- বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা-ই করণ কারক। 

যেমন,
-ফুলে ফুলে ঘর ভরেছে।
-ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়।

• সপ্তমী বিভক্তির ব্যবহার:

'এ' বিভক্তি: 
→ তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে। 
→ শিকারি বিড়াল গোঁফে চেনা যায়।

'তে' বিভক্তি: 
→ 'এত শঠতা, এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা।' - নজরুল। 
→ লোকটা জাতিতে বৈষ্ণব।

'য়' বিভক্তি: 
→ চেষ্টায় সব হয়। 
→ এ সুতায় কাপড় হয় না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২২.
'সূর্য' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অদিতি
  2. অর্ণব
  3. আফতাব
  4. শশাঙ্ক
সঠিক উত্তর:
আফতাব
উত্তর
সঠিক উত্তর:
আফতাব
ব্যাখ্যা
•  সূর্য শব্দের সমার্থক শব্দ - 'আফতাব'।

• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- অর্ক, তপন, আদিত্য, আফতাব, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, বালার্ক, রবি, সবিতা ইত্যাদি।

অন্যদিকে,
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ - 'অদিতি'। 
‘অর্ণব’ শব্দের সমার্থক শব্দ - 'সমুদ্র'।
‘চন্দ্র’  শব্দের সমার্থক শব্দ - 'শশাঙ্ক'।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৩.
বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোকে কী বলে?
  1. দেশি শব্দ
  2. তদ্ভব শব্দ
  3. অর্ধ-তৎসম শব্দ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
অর্ধ-তৎসম শব্দ
উত্তর
সঠিক উত্তর:
অর্ধ-তৎসম শব্দ
ব্যাখ্যা
• অর্ধ-তৎসম শব্দ:
- বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। এগুলোকে অর্ধ-তৎসম শব্দ বলে।
- তৎসম মানে সংস্কৃত আর অর্ধ-তৎসম মানে আধা সংস্কৃত।
যেমন - 
জ্যোছনা, ছেরাদ্দ, গিন্নী, কুচ্ছিত, বোষ্টম শব্দগুলো অর্ধ-তৎসম শব্দ; যা এসেছে যথাক্রমে সংস্কৃত শব্দ জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, কুৎসিত, বৈষ্ণব থেকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৪.
‘গবেষণা’ শব্দটি অর্থগত দিক দিয়ে কোন শ্রেণির শব্দ?
  1. মৌলিক
  2. যোগরূঢ়
  3. রূঢ়ি
  4. যৌগিক
সঠিক উত্তর:
রূঢ়ি
উত্তর
সঠিক উত্তর:
রূঢ়ি
ব্যাখ্যা
• রূঢ়ি শব্দ: 
যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ করে, তাকে রূঢ়ি শব্দ বলে।
যেমন -
- হস্তী = হস্ত + ইন অর্থ - হস্ত আছে যার কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়।
- গবেষণা ( গো + এষণা) অর্থ গরু খোঁজা। বর্তমান অর্থ ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা।  

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ -সংস্করণ)।
২৫.
কোন সন্ধিগুলো কোনো নিয়ম অনুসারে হয় না?
  1. বিসর্গসন্ধি
  2. নিপাতনে সিদ্ধ
  3. ব্যঞ্জনসন্ধি
  4. স্বরসন্ধি
সঠিক উত্তর:
নিপাতনে সিদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
নিপাতনে সিদ্ধ
ব্যাখ্যা
• নিপাতনে সিদ্ধ সন্ধি:
- কতগুলো সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

- ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মানুসারেই যখন কোনো কর্ম ব্যাখ্যা করা যায় না।
- অথচ তা সংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রমকে বৈধতা দেয়ার নাম নিপাতনে সিদ্ধ।

• কয়েকটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ-
- আশ্চর্য = আ + চর্য,
- ষোড়শ = ষট্‌ + দশ,
- পতঞ্জলি = পতৎ + অঞ্জলি,
- একাদশ = এক + দশ,
- বৃহস্পতি = বৃহৎ + পতি,
- গোষ্পদ = গো + পদ ,
- বনস্পতি = বন্‌ + পতি,
- পরস্পর = পর্‌ + পর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।