পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

পরীক্ষাব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
Exam - 19 Topic: GK - 3: Constitution of Bangladesh; National Achievements of Bangladesh; Important Literature, Music, films and Others.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
When was the Constitution of Bangladesh adopted by the Constituent Assembly?
  1. 4 November, 1972
  2. 4 January, 1973
  3. 16 October, 1972
  4. 16 December, 1973
ব্যাখ্যা
• সংবিধান:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়।
- সংবিধান কার্যকর হয় - ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি।
- তফসিল আছে ৭টি।
- মূলনীতি আছে ৪টি।
- প্রস্তাবনা আছে ১টি।

উৎস: বাংলাদেশের সংবিধান ও বাংলাপিডিয়া।
.
What was the number of members of the constitution-drafting committee?
  1. 27 members
  2. 28 members
  3. 31 members
  4. 34 members
ব্যাখ্যা
খসড়া সংবিধান প্রণয়ন কমিটি:
- সংবিধানের খসড়া প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে  আহবায়ক করে ৩৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
- ৩৪ জন সদস্যের মধ্যে ২৪ জন আইনজীবী, ৪ জন প্রফেসর, ৩ জন সমাজকর্মী ও ১ জন করে ডাক্তার, সাংবাদিক, কৃষিবিদ ছিলেন।

এছাড়াও,
- এই কমিটিতে একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন ন্যাপ (মোজাফফর) থেকে ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদে নির্বাচিত সদস্য সুরঞ্জিন সেনগুপ্ত। 
- কমিটিতে ৭ জন গণপরিষদ মহিলা সদস্য থেকে ১ (রাজিয়া বানু) অন্তর্ভুক্ত করা হয়।
- সুরঞ্জিত সেনগুপ্ত ছাড়া বাকি সবাই ছিল আওয়ামী লীগের।

সূত্র:- বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
.
In which year did the Bangladesh women's cricket team get ODI status?
  1. In 2010
  2. In 2011
  3. In 2012
  4. In 2013
ব্যাখ্যা
• বাংলাদেশ নারী ক্রিকেট দল:
- ২০০৭ সালে থাইল্যান্ডের বিপক্ষে দলটি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে।
- বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস পায় ২০১১ সালে। 
- ২০২১ সালে ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ফরম্যাট টেস্ট স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশ নারী দল।

উৎস: যুগান্তর ও শেয়ার বিজ পত্রিকা রিপোর্ট।
.
Which was the first novel of Humayun Ahmed?
  1. Nondito Noroke
  2. Alaukik Istimar
  3. Nokkhotrer Raat
  4. Shyamol Chhaya
ব্যাখ্যা
হুমায়ুন আহমেদ:
- কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক।
- ছাত্রজীবনে লেখা 'নন্দিত নরকে' শিরােনামের নাতিদীর্ঘ উপন্যাসের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের আবির্ভাব।
 - তার প্রথম প্রকাশিত উপন্যাস - নন্দিত নরকে (১৯৭২)।
- নন্দিত নরকে বাংলাদেশের পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।
- তাঁর দ্বিতীয় উপন্যাস শঙ্খনীল কারাগার (১৯৭৩)।

উৎস: বাংলাপিডিয়া।[link]
.
Who was the Director of the film 'Let there be Light'?
  1. Zahir Raihan
  2. Amjad Hossain
  3. Ataur Rahman Khan 
  4. Humayun Ahmed
ব্যাখ্যা
জহির রায়হান 'Let There Be Light' ছবিটি পরিচালনা করেন।

জহির রায়হান:
- জহির রায়হান (১৯৩৫-১৯৭১) ছিলেন কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক।
- জহির রায়হানের জন্ম ১৯৩৫ সালে ফেনী জেলার মজুপুর গ্রামে।  
- তাঁর প্রকৃত নাম ছিল জহিরুল্লাহ।
- পরবর্তী সময়ে তিনি জহির রায়হান নামে পরিচিত হন।
- তিনি ১৯৫২ সালে তিনি ভাষা আন্দোলনে যোগ দেন।

অন্যান্য চলচ্চিত্র:
- Stop Genocide
- জীবন থেকে নেওয়া
- কখনও আসেনি
- কাজল
- কাঁচের দেয়াল
- বেহুলা
- আনোয়ারা
- সঙ্গম
- বাহানা প্রভৃতি।

উৎস: বাংলাপিডিয়া।
.
Which article of the Constitution of Bangladesh establishes the fundamental right to education for all?
  1. 21
  2. 18
  3. 17
  4. 13
ব্যাখ্যা
সংবিধান:
- বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় ভাগে ১৭ নং অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার ‍মূলনীতি হিসেবে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাকে সন্নিবেশিত করা হয়েছে।

অন্যদিকে,
- ১৩নং অনুচ্ছেদ : মালিকানার নীতি,
- ১৮নং অনুচ্ছেদ : জনস্বাস্থ্য ও নৈতিকতা।
- ২১নং অনুচ্ছেদ : নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য

উৎস: বাংলাদেশ সংবিধান।
.
Which Muslim country in the Middle East first recognized Bangladesh?
  1. Iraq
  2. Iran
  3. Saudi Arabia
  4. Kuwait
ব্যাখ্যা
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশ:
- ইরাক প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৮ জুলাই, ১৯৭২ সালে।
- এটি মধ্যপ্রাচ্যের স্বীকৃতি দানকারী প্রথম দেশ ছিল।
- লেবানন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ২৮ মার্চ, ১৯৭৩।
- ইরান বাংলাদেশকে স্বীকৃতি দেয় ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪।
- সৌদি আরব ১৯৭৫ সালের ১৬ আগস্ট বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।

উৎসঃ বঙ্গভবনের শতবর্ষ (বঙ্গভবন) ও বাংলাদেশের তারিখ (বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান) এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
.
Which article of the Constitution allows the declaration of a state of emergency?
  1. Article 140
  2. Article 141 A
  3. Article 142
  4. Article 143 A
ব্যাখ্যা
সংবিধান:
- বাংলাদেশ সংবিধানের ১৪১ক(১) নং অনুচ্ছেদ অনুযায়ী যুদ্ধ বা অভ্যন্তরীণ যেকোন গোলযোগের কারণে রাষ্ট্রের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকলে মহামান্য রাষ্ট্রপতি অনধিক ১২০ দিনের জন্যে দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। তবে এরূপ ঘোষণার পূর্বে প্রধানমন্ত্রীর প্রতি-স্বাক্ষর প্রয়োজন হয়।

অন্যদিকে,
- ১৪০ নং অনুচ্ছেদ : সরকারি কর্ম কমিশনের দায়িত্ব।
- ১৪২ নং অনুচ্ছেদ : সংবিধান সংশোধন।
- ১৪৩ক নং অনুচ্ছেদ: বাংলাদেশের যে কোন ভূমির অন্তঃস্থ সকল খনিজ ও অন্যান্য মূল্যসম্পন্ন সামগ্রী।

সূত্র: বাংলাদেশ সংবিধান।
.
When Bangabandhu Sheikh Mujibur Rahman Tunnel was inaugurated?
  1. October 29, 2023
  2. October 28, 2023
  3. October 27, 2023
  4. October 26, 2023
ব্যাখ্যা
• বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করা হয়- ২৮ অক্টোবর, ২০২৩।
- উদ্বোধনের পরদিনই টানেলের ভেতরে যান চলাচল সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
- এটি নির্মিত হচ্ছে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে।
- টানেল নির্মাণে ব্যয় ১০ হাজার ৬৮৯ কোটি টাকা। 

উৎস: যুগান্তর পত্রিকা রিপোর্ট।
১০.
Which one is the first novel written by Kazi Nazrul Islam?
  1. Badhon Hara
  2. Mrittukhudha
  3. Kuhelika
  4. None of these
ব্যাখ্যা
• ‘বাঁধন-হারা' উপন্যাস: 
• কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস ‘বাঁধন-হারা' (১৯২৭)।
- এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস।
- এতে ১৮টি পত্র রয়েছে।
- কাজী নজরুল ইসলাম করাচীতে অবস্থানকালে ‘বাধন-হারা' উপন্যাস রচনা শুরু করেন।
- এটি মুসলিম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- উপন্যাসের নায়ক নুরুল হুদা।
- অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে - রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর , বাংলাপিডিয়া, মৃত্যুক্ষুধা উপন্যাস ও বাংলাপিডিয়া।
১১.
Bangladesh became a member of the United Nations -
  1. 1975
  2. 1974
  3. 1973
  4. 1972
ব্যাখ্যা
জাতিসংঘ ও বাংলাদেশ:
- বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ৮ আগস্ট জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করে।
- ১০ আগস্ট, ১৯৭২ সালে চীন বাংলাদেশের সদস্যপদের বিরুদ্ধে ভেটো প্রদান করে।
- বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সাল।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য। 
- বাংলাদেশকে প্রথম জাতিসংঘ সংস্থায় সদস্যরূপে স্বাগত জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন৷

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১২.
Who is the father of Bengali prose?
  1. Ishwar Chandra Vidyasagar
  2. Bankim Chandra Chatterjee
  3. William Carey
  4. Sukumar Sen
ব্যাখ্যা
• গদ্যের জনক:
- বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 
- তিনি বাংলা গদ্যে সুললিত শব্দবিন্যাস, পদবিভাগ, ও যতিসন্নিবেশে সুবোধ্য ও শিল্প গুণান্বিত করে তোলেন।
- বাংলা গদ্যের অন্তর্নিহিত ধ্বনিঝংকার ও সুরবিন্যাস তিনিই প্রথম উপলব্ধি করেন এবং বাংলা গদ্যকে শ্বাসপর্ব ও অর্থপর্ব অনুসারে ভাগ করেসেখানে যতিচিহ্ন স্থাপন করেন।  
- বাংলা গদ্যকে সাহিত্য গুণসম্পন্ন ও সর্বভাব প্রকাশক্ষম করেছিলেন বলেই বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক।
- রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগরকে বাংলা গদ্যের 'প্রথম শিল্পী' বলে অভিহিত করেছেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
‘Friday’ is an important character created by -
  1. Alaxander Pope
  2. Daniel Defoe
  3. Jonathon Swift
  4. Charles Dickens
ব্যাখ্যা
• ‘Friday’ is an important character created by - Daniel Defoe.
- এই চরিত্রটি  Daniel Defoe এর Robinson Crusoe এর অন্যতম চরিত্র।
- এই novel টি ১৭১৯ সালে প্রথম লন্ডনে প্রকাশিত হয়। 
- Robinson Crusoe হচ্ছে Defoe's first long work of fiction.

উৎস: Britannica.Com
১৪.
What is the position of Bangladesh in the Economic Freedom Index in 2023?
  1. 121
  2. 122
  3. 123
  4. 124
ব্যাখ্যা
অর্থনৈতিক স্বাধীনতা সূচক ২০২৩:
- যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৩ প্রকাশ করেছে। ।
- ২০২৩ সালের সূচকে ৫৪.৪ পয়েন্ট স্কোর পেয়ে ১৭৬টি দেশের মধ্যে ১২৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশ, যা গত বছর ছিল ১৩৭তম।

- প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের সূচকে ৫৪.৪ পয়েন্ট স্কোর পেয়েছে বাংলাদেশ, যা আগের বছরের স্কোর থেকে ১.৭ শতাংশ বেশি।
- বাংলাদেশের সামগ্রিক স্কোর আঞ্চলিক ও বিশ্ব গড়ের চেয়ে কম।
- শীর্ষদেশ - সিঙ্গাপুর।
- সর্বনিম্ন দেশ - উত্তর কোরিয়া।

উৎস:হেরিটেজ ফাউন্ডেশন ওয়েবসাইট।[লিঙ্ক]
১৫.
The parliamentary system of Bangladesh was re-established through which amendment of the Constitution?
  1. Ninth
  2. Eighth
  3. Twelfth
  4. Eleventh
ব্যাখ্যা
দ্বাদশ সংশোধনী:
- সংসদে উত্থাপন: ২ জুলাই, ১৯৯১,
- উত্থাপনকারী: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী মির্জা গোলাম হাফিজ, 
- সংসদে গৃহীত: ৬ আগস্ট, ১৯৯১, 
- রাষ্ট্রপতির সম্মতি লাভ: ১৮ সেপ্টেম্বর, ১৯৯১,   

• সংবিধানের দ্বাদশ সংশোধন আইনের সংশোধন মাধ্যমে ১৭ বছর পর বাংলাদেশে সংসদীয় সরকার পদ্ধতির পুনঃপ্রবর্তন ঘটে;
যেখানে-
১. রাষ্ট্রপতি রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হন; 
২. প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রধান নির্বাহী বা সরকার প্রধান হন; 
৩. প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ হয়;
৪. উপ-রাষ্ট্রপতির পদ বিলোপ করা হয়, জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান করা হয়।

উৎস: বাংলাদেশের সংবিধান।
১৬.
What is the position of Bangladesh in Rice production in the world?
  1. 4th
  2. 3rd
  3. 2nd
  4. 1st
ব্যাখ্যা
ধান উৎপাদন:
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর হিসাব মতে, ধান উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ চীন।
- চীন বিশ্বের মোট উৎপাদনের প্রায় ৩০% ধান উৎপাদন করে, যার পরিমাণ ১৪.৮৫ কোটি টন।
- ধান উৎপাদনে ২য় স্থানে রয়েছে ভারত।
- ধান উৎপাদনে ৩য় স্থানে রয়েছে বাংলাদেশ।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট। [লিংক]
১৭.
When was CTBT signed by Bangladesh?
  1. In 1997
  2. In 1996
  3. In 1995
  4. In 1994
ব্যাখ্যা
CTBT:
-  বাংলাদেশ বিশ্বের ১২৯ তম দেশ হিসেবে সিটিবিটি চুক্তি স্বাক্ষর করেন ২৪ অক্টোবর ১৯৯৬ সালে ও অনুমোদন করে ২০০০ সালের ৮ মার্চ।
- ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর CTBT (Comprehensive Nuclear-Test-Ban Treaty) বা সমন্বিত পারমাণবিক অস্ত্র পরিক্ষা রোধ চুক্তি গৃহিত হয়।
- একই বছরের ২৪ সেপ্টেম্বর চুক্তিটি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয়।
- সর্বশেষ অনুমোদনকারী দেশ: কমোরোস (১৯ ফেব্রুয়ারি, ২০২১), ১৭০তম।

তথ্যসূত্র - CTBTO এর অফিসিয়াল ওয়েবসাইট।[Link]
১৮.
Which is Rabindranath Tagore's last poetry book?
  1. Shesher Kabita
  2. Sancita
  3. Shesh lekha
  4. Houlihan
ব্যাখ্যা
শেষলেখা
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ কাব্যগ্রন্থের নাম 'শেষলেখা'।
- 'শেষলেখা' (১৯৪১) রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ।
- এই গ্রন্থের নামকরণ রবীন্দ্রনাথ ঠাকুর করে যেতে পারেননি।
- এই কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতায় জীবনের শেষ কয়েক দিনের রচনা ।
- এই কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথের ভাববাদী দর্শনের মধ্যেও চরমভাবে ইহজগৎ প্রীতি প্রকাশিত।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯.
Bangladesh enters electrified metro rail on -
  1. December 25, 2022
  2. December 26, 2022
  3. December 27, 2022
  4. December 28, 2022
ব্যাখ্যা
• মেট্রোরেল:
- বাংলাদেশের গণপরিবহনে বৈদ্যুতিক মেট্রোরেল যুক্ত হয় ২৮ ডিসেম্বর, ২০২২ সালে।
- বাংলাদেশ সরকারের মালিকাধীন Dhaka Mass Transit Company Limited.
- মেট্রোরেলের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় ২৬ জুন, ২০১৬ সালে।
- মেট্রোরেলের প্রথম যাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- সাধারণ যাত্রীদের জন্যে মেট্রোরেল উন্মুক্ত করা হয় ২৯ ডিসেম্বর ২০২২।
- মেট্রোরেলের কোচগুলোর নির্মাতা জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম।

উৎস: দৈনিক প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
২০.
Which Article of the Bangladesh Constitution mentions the 'Annual financial statement'?
  1. 87
  2. 91
  3. 103
  4. 117
ব্যাখ্যা
সংবিধান:
- সংবিধান হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সবোচ্চ আইন।
- বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৮৭ অনুযায়ী বার্ষিক আর্থিক বিবৃতির কথা বলা হয়েছে।

এছাড়াও গুরুত্বপূর্ণ আরো কয়েকটি অনুচ্ছেদ :
• অনুচ্ছেদ ৯১ - সম্পূরক ও অতিরিক্ত ক্ষমতার মঞ্জুরি।
• অনুচ্ছেদ ১০৩ - আপিল বিভাগের এখতিয়ার।
• অনুচ্ছেদ ১০৭ - প্রশাসনিক ট্রাইব্যুনালসমূহ।

উৎস: বাংলাদেশের সংবিধান।
২১.
Which international organization has recognized Dhaka city's 'Rickshaws and Rickshaw paintings' as cultural heritage?
  1. World Bank
  2. UNESCO
  3. IMF
  4. UNDP
ব্যাখ্যা
ইউনেস্কোর স্বীকৃতি ঢাকার রিকশাচিত্র:
- জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’।
- ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের আন্তসরকার কমিটির ১৮তম অধিবেশনে এ ঘোষণা দেওয়া হয়।
- এর মধ্য দিয়ে বাংলাদেশের বাউলগান (২০০৮), জামদানি বুননশিল্প (২০১৩), মঙ্গল শোভাযাত্রা (২০১৬) ও শীতলপাটি বুননশিল্পের (২০১৭) পর পঞ্চম বিমূর্ত ঐতিহ্য হিসেবে ইউনেসকোর ‘ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ তালিকায় স্থান পেল রিকশা ও রিকশাচিত্র।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
২২.
Who directed the film 'Chiranjeevi Mujib' based on Bangabandhu's 'The Unfinished Memoirs'?
  1. Nazrul Islam
  2. Subhash Dutta
  3. Morshedul Islam
  4. Khan Ataur Rahman
ব্যাখ্যা
চিরঞ্জীব মুজিব:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র চিরঞ্জীব মুজিব।
-  চিরঞ্জীব মুজিব পরিচালনা করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম।
- হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটি আগস্ট মাসে মুক্তি পায়।
- চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেন আহমেদ রুবেল।

অন্যদিকে -
- দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র 'মুজিব আমার পিতা'।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলা নিয়ে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র 'টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা'।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
২৩.
Which article of Bangladesh's Constitution guarantees the division of powers between the executive and the judiciary?
  1. 21
  2. 22
  3. 27
  4. 28
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধান:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি।
- তফসিল আছে ৭টি।
- মূলনীতি আছে ৪টি

• দ্বিতীয় ভাগ:- রাষ্ট্র পরিচালনার মূলনীতি।
- বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ২২ অনুযায়ী নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের পৃথকীকরণ করা হয়।
- অনুচ্ছেদে ২১ - নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য। 
- অনুচ্ছেদে ২৭ - আইনের দৃষ্টিতে সমতা।
- অনুচ্ছেদে ২৮ - ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য। 

উৎস: বাংলাদেশের সংবিধান।