পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন২৬
সিলেবাস
"Award Mania: Season - 14” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- ৪৭তম বিসিএস প্রস্তুতি - সাবজেক্ট ফাইনাল ও রিভিশন বিষয়ের নাম: সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ২৬ প্রশ্ন

.
'এশিয়া কাপ ক্রিকেট-২০২৫' কোন দেশে অনুষ্ঠিত হবে?
  1. ভারত 
  2. শ্রীলঙ্কা
  3. পাকিস্তান 
  4. সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

এশিয়া কাপ ক্রিকেট ২০২৫:
- এশিয়া কাপের ১৭তম আসর।
- আয়োজক দেশ: সংযুক্ত আরব আমিরাত।
- ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয় পাকিস্তানে এবং ৯টি অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায়।
- অনুষ্ঠিত হয়: ৯ – ২৮ সেপ্টেম্বর, ২০২৫।
- অংশগ্রহণকারী দল: ৮টি।
- গ্রুপ এ: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান।
- গ্রুপ বি: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।

.
পেট্রোবাংলার তথ্যানুযায়ী, বর্তমানে দেশে কয়টি গ্যাসক্ষেত্র রয়েছে? [আগস্ট, ২০২৫]
  1. ২৭টি
  2. ২৮টি
  3. ২৯টি
  4. ৩০টি
সঠিক উত্তর:
২৯টি
উত্তর
সঠিক উত্তর:
২৯টি
ব্যাখ্যা

গ্যাসক্ষেত্র:
- পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ২৯টি গ্যাসক্ষেত্র রয়েছে।
- এর মধ্যে উৎপাদনে আছে ২০টি।
- উত্তোলন শুরু হয়নি ৪টি। সেগুলো হলো: ভোলার ইলিশা ও ভোলা নর্থ, সিলেটের জকিগঞ্জ এবং কুতুবদিয়া।
- উত্তোলনযোগ্য গ্যাস শেষ ৫টি। খনিগুলো হলো: নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সিলেটের ছাতক, গাজীপুরের কামতা, ফেনী ও সাংগু (চট্টগ্রাম)।

উল্লেখ্য,
- ২০২৪ সালের ১ জুলাইয়ের হিসাবে, ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে অবশিষ্ট মজুত আছে প্রায় ২ টিসিএফ। হবিগঞ্জের বিবিয়ানায় আছে ১ দশমিক ৬৬ টিসিএফ। সিলেটের মৌলভীবাজারে আছে প্রায় ২০ বিসিএফ (বিলিয়ন বা শতকোটি ঘনফুট) গ্যাস। ৭০০ বিসিএফের কম মজুত আছে জালালাবাদে। সিলেটের বাখরাবাদ, কৈলাসটিলা, রশিদপুরসহ বাকি গ্যাসগুলোতেও মোটামুটি পরিমাণে গ্যাসের মজুত আছে।
- বর্তমানে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে দিনে ১৮০ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়।

এছাড়া,
- দেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবিষ্কৃত হয়েছিল ১৯৬২ সালে। সর্বশেষ বড় গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গিয়েছিল ১৯৯৮ সালে, সেটি সিলেটের বিবিয়ানা। বিবিয়ানা থেকেই এখন সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হচ্ছে। এরপর আর কোনো বড় গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া যায়নি। সর্বশেষ ২০২১ সালে সিলেটের জকিগঞ্জে একটি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। যদিও সেখানে মজুত মাত্র ৫২ বিসিএফ।

উৎস: প্রথম আলো।

.
দক্ষিণ এশিয়ার ১ম দেশ হিসেবে কোন দেশ 'UN Water Convention'-এ যুক্ত হয়েছে?
  1. বাংলাদেশ 
  2. ভারত 
  3. পাকিস্তান 
  4. শ্রীলংকা 
সঠিক উত্তর:
বাংলাদেশ 
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ 
ব্যাখ্যা

UN Water Convention:
- UN Water Convention-এর পূর্ণনাম: Convention on the Protection and Use of Transboundary Watercourses and International Lakes.
- গৃহীত হয়: ১৯৯২ সালে।
- কার্যকর হয়: ২০০০ সালে।

⇒ এর মূল উদ্দেশ্য হলো:
- সীমান্তবর্তী নদী ও হ্রদের যৌথ ব্যবস্থাপনা,
-পানির ন্যায্য ও টেকসই ব্যবহার নিশ্চিত করা,
- জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট পানি সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি।

উল্লেখ্য,
- প্রথম দক্ষিণ এশীয় দেশ হিসেবে জাতিসংঘ পানি কনভেনশনে যুক্ত হয়েছে বাংলাদেশ।
- বাংলাদেশ ২০ জুন আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের ‘প্রোটেকশন অ্যান্ড ইউজ অফ ট্রান্সবাউন্ডারি ওয়াটারকোর্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল লেকস ইউএন ওয়াটার কনভেনশন’-এ যোগ দিয়েছে।
- এর মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বে ৫৬তম দেশ হিসেবে এ চুক্তিতে যুক্ত হলো।

উৎস: The Global Liveability Index-2025.

.
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণে শীর্ষ দেশ কোনটি?
  1. সৌদি আরব 
  2. যুক্তরাষ্ট্র 
  3. যুক্তরাজ্য 
  4. সংযুক্ত আরব আমিরাত 
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র 
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র 
ব্যাখ্যা

২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স প্রাপ্তি:
- ২০২৪-২৫ অর্থবছরে দেশে সব মিলিয়ে প্রায় ৩০.৩৩ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে।
- এই আয় ২০২৩-২৪ অর্থবছরের ২৩.৯১ বিলিয়ন ডলারের চেয়ে ৬.৪২ বিলিয়ন ডলার বা ২৬.৮ শতাংশ বেশি।
- ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে।

⇒  রেমিট্যান্স প্রেরণে শীর্ষ দেশ:
১. যুক্তরাষ্ট্র, 
২. সৌদি আরব, 
৩. সংযুক্ত আরব আমিরাত, 
৪. যুক্তরাজ্য, 
৫. মালয়েশিয়া। 

উৎস: i) প্রথম আলো।
ii) বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

.
আন্তর্জাতিক বুকার পুরস্কার- ২০২৫ বিজয়ী বই কোনটি?
  1. দ্য হাউস অব দ্য স্পিরিটস
  2. দ্য নেমেসিস
  3. হার্ট ল্যাম্প
  4. দ্য হ্যান্ডমেইড টেল
সঠিক উত্তর:
হার্ট ল্যাম্প
উত্তর
সঠিক উত্তর:
হার্ট ল্যাম্প
ব্যাখ্যা

বুকার পুরস্কার:
- বুকার পুরস্কার (Booker Prize) একটি সাহিত্য পুরস্কার। 
- এটি যুক্তরাজ্য থেকে প্রদান করা হয়।
- পুরস্কারটির পূর্বনাম ছিল: Booker–McConnell Prize ও Man Booker Prize।
- শুরুতে পুরস্কারটি শুধু ব্রিটিশ লেখকদের প্রদান করা হত।
- পরবর্তীতে তা কমনওয়েলথ দেশ সমূহের ইংরেজি ভাষার লেখক এবং ২০১৪ সাল থেকে বিশ্বব্যাপী ইংরেজি ভাষার লেখকদের প্রদান করা হয়ে আসছে।
- ১৯৬৯ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।
- বুকারজয়ের শর্ত হলো, উপন্যাসটি ইংরেজিতে লেখা হতে হবে এবং যুক্তরাজ্যে বা আয়ারল্যান্ডে প্রকাশিত হতে হবে।

⇒ ২০২৫ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন ভারতীয় লেখক, আইনজীবী ও অধিকারকর্মী বানু মুশতাক।
- ছোটগল্পের সংকলন ‘হার্ট ল্যাম্প/ Heart Lamp’–এর জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে। 
- ৭৭ বছর বয়সী এই লেখকের ছোটগল্পের সংকলন কান্নাড়া ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন দীপা ভাস্তি।
- এ ভাষার লেখকদের মধ্যে তিনি প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ পুরস্কারটি পেলেন।
-  ‘হার্ট ল্যাম্প’-এ ১২টি গল্প সংকলিত হয়েছে, যেগুলো ১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে প্রকাশিত হয়। গল্পগুলোতে দক্ষিণ ভারতের মুসলিম সমাজের দৈনন্দিন জীবনের চিত্র ফুটে উঠেছে। গল্পগুলোতে বিশেষ করে নারী ও কিশোরীদের অভিজ্ঞতা গুরুত্ব দেওয়া হয়েছে।

উৎস: The Booker Prizes ওয়েবসাইট।

.
'এমারেল্ড ট্রায়াঙ্গল' নিম্নের কোন দেশগুলোর সীমান্তে অবস্থিত?
  1. ভারত–নেপাল–ভুটান
  2. আফগানিস্তান–পাকিস্তান–ইরান
  3. চীন–লাওস–ভিয়েতনাম
  4. কম্বোডিয়া–লাওস–থাইল্যান্ড
সঠিক উত্তর:
কম্বোডিয়া–লাওস–থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
কম্বোডিয়া–লাওস–থাইল্যান্ড
ব্যাখ্যা

এমারেল্ড ট্রায়াঙ্গল:
- 'এমারেল্ড ট্রায়াঙ্গেল' কম্বোডিয়া, থাইল্যান্ড ও লাওস-এই তিন দেশের সীমান্তবর্তী অঞ্চল।

⇒ এমারেল্ড ট্রায়াঙ্গলে মিলিত হয়েছে থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের সীমানা। 
- কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে সীমান্ত দ্বন্দ্ব শত বছরের বেশি পুরোনো। সীমান্তে বিরোধপূর্ণ অঞ্চলটি ‘এমারেল্ড ট্রায়াঙ্গল’ নামে পরিচিত।
- এই অঞ্চলে ১১ শতকের মোয়ান থম নামের একটি মন্দির নিয়ে ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে কম্বোডিয়া-থাইল্যান্ড শত্রুতা বাড়ে।
- এরপর বছরের পর বছর ধরে সীমান্ত সংঘাতে দুই দেশে হতাহতের ঘটনা ঘটেছে।

উৎস: i) The Economic Times.
ii) প্রথম আলো।

.
বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান - [আগস্ট, ২০২৫]
  1. ১ম 
  2. ২য়  
  3. ৩য় 
  4. ৪র্থ 
সঠিক উত্তর:
২য়  
উত্তর
সঠিক উত্তর:
২য়  
ব্যাখ্যা

তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান:
- পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে শীর্ষ দেশ চীন।
- পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ২য়।
- বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া তৈরি পোশাকের ৬৯ শতাংশেরই গন্তব্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো।
- বাংলাদেশের তৈরি পোশাকের শীর্ষ গন্তব্যগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, পোল্যান্ড, ইতালি, কানাডা ও জাপান। প্রতিটি বাজারে ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারের বেশি তৈরি পোশাক রপ্তানি হয়।
- একক দেশ হিসেবে বাংলাদেশের বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
⇒ প্রতিবেদন অনুযায়ী, পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ:
১. চীন,
২. বাংলাদেশ,
৩. ভিয়েতনাম।

উৎস: i) WTO ওয়েবসাইট।
ii) The Daily Star.

.
জিডিপির ভিত্তিতে এশিয়া মহাদেশের সবচেয়ে দরিদ্র দেশ কোনটি? [আগস্ট, ২০২৫]
  1. নেপাল 
  2. আফগানিস্তান 
  3. মায়ানমার 
  4. তাজিকিস্তান 
সঠিক উত্তর:
আফগানিস্তান 
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান 
ব্যাখ্যা

জিডিপির ভিত্তিতে এশিয়া মহাদেশের সবচেয়ে দরিদ্র দেশ:
- এশিয়া এক বৈচিত্র্যময় মহাদেশ। যেখানে একদিকে রয়েছে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো বৈশ্বিক অর্থনৈতিক পরাশক্তি। যাদের উন্নত শিল্পখাত ও উচ্চ জীবনমান রয়েছে। অন্যদিকে কিছু দেশ এখনো দারিদ্র্য, সংঘাত ও কাঠামোগত সংকটে জর্জরিত।
- জিডিপির ভিত্তিতে এশিয়া মহাদেশের সবচেয়ে দরিদ্র দেশ আফগানিস্তান। 

⇒ জিডিপি পিপিপির ভিত্তিতে (ক্রয়ক্ষমতা সমতার ভিত্তিতে মোট দেশজ উৎপাদন) এশিয়ার দরিদ্র দেশের তালিকা নিম্নরূপ:
১. আফগানিস্তান, 
২. নেপাল, 
৩. মিয়ানমার, 
৪. তিমুর-লেস্তে, 
৫. তাজিকিস্তান, 
৬. কিরগিজস্তান, 
৭. পাকিস্তান, 
৮. বাংলাদেশ, 
৯. ফিলিস্তিন, 
১০. ভারত। 

উৎস: World Population Review.

.
ইউক্রেনের দনবাস অঞ্চলটি কোন শিল্পের জন্য বিখ্যাত?
  1. তেলের খনি 
  2. খনিজ বালি
  3. কয়লা খনি
  4. স্বর্ণের খনি
সঠিক উত্তর:
কয়লা খনি
উত্তর
সঠিক উত্তর:
কয়লা খনি
ব্যাখ্যা

ইউক্রেনের দনবাস অঞ্চল:
- দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল নিয়ে দনবাস গঠিত হয়েছে।
- ইউক্রেনের দনবাস অঞ্চল মূলত কয়লা শিল্প ও ইস্পাত/ভারী শিল্প-এর জন্য বিখ্যাত।

⇒ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসের লুহানস্ক ও দোনেৎস্ক এলাকা ইউক্রেনের শিল্পাঞ্চল হিসেবে খ্যাত। এই অঞ্চলে ইউক্রেনের রুশভাষী জনগোষ্ঠীর একটি বড় অংশ বসবাস করে। ইউক্রেনের কয়লাভিত্তিক অর্থনীতির কেন্দ্র ছিল এই দনবাস এলাকা।
- খনিজসমৃদ্ধ এই অঞ্চলে আছে ইউরোপের চতুর্থ বৃহত্তম কয়লাক্ষেত্র। এখানে উত্তোলনযোগ্য কয়লার মজুত আছে এক হাজার কোটি টনের বেশি। এ ছাড়া দনবাসে থাকা ১১৫টি কয়লাখনি থেকে বছরে প্রায় ৭ কোটি টন কয়লা উৎপাদিত হয়। দোনেৎস্ক অঞ্চলে আছে আটটি বড় বিদ্যুৎকেন্দ্র।
- অন্যদিকে লুহানস্ক হচ্ছে ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ পরিবহনকেন্দ্র। পাশাপাশি এলাকাটি ধাতুবিদ্যা, যন্ত্রপাতি ও কৃষিশিল্পের জন্যও সুপরিচিত। এখানে রাসায়নিক, ওষুধ কারখানা ও বেশ কয়েকটি কয়লাখনি আছে। সব মিলিয়ে ইউক্রেনের শিল্প উৎপাদনের প্রায় ২০ শতাংশের কেন্দ্র হচ্ছে এই দনবাস এলাকা। 

উৎস: i) Britannica.
ii) প্রথম আলো।

১০.
দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল শোধনাগার কোনটি?
  1. পদ্মা রিফাইনারি লিমিটেড 
  2. মেঘনা রিফাইনারি লিমিটেড 
  3. মডার্ণ রিফাইনারি লিমিটেড 
  4. ইস্টার্ণ রিফাইনারি লিমিটেড 
সঠিক উত্তর:
ইস্টার্ণ রিফাইনারি লিমিটেড 
উত্তর
সঠিক উত্তর:
ইস্টার্ণ রিফাইনারি লিমিটেড 
ব্যাখ্যা

ইস্টার্ন রিফাইনারি লিমিটেড:
- বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার হলো ইস্টার্ণ রিফাইনারি লিমিটেড।
- এটি চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত।
- বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর অঙ্গ প্রতিষ্ঠান।
- এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি।
- কোম্পানি আইন ১৯১৩ (সংশোধিত, ১৯৯৪) অনুযায়ী এ প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়।
- একদল পাকিস্তানি শিল্প-উদ্যোক্তা ১৯৬৩ সালে এ প্রকল্পটির উদ্যোগ নেয় এবং  চট্টগ্রামের কর্ণফুলি নদীর তীরে এ পরিশোধনাগারটি প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬৮ সাল থেকে পরিশোধন কেন্দ্রটিতে উৎপাদন কার্যক্রম শুরু হয়।
- ইস্টার্ন রিফাইনারি লিমিটেড তাদের নিজস্ব পরিশোধন ইউনিটের মাধ্যমে অপরিশোধিত তেল শোধিত করে থাকে। 
- এর বার্ষিক পরিশোধন ক্ষমতা ১৫ লক্ষ টন।

উৎস: বাংলাপিডিয়া।

১১.
মিঠা পানির মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? 
  1. চট্টগ্রাম 
  2. চাঁদপুর 
  3. কুমিল্লা 
  4. ময়মনসিংহ 
সঠিক উত্তর:
ময়মনসিংহ 
উত্তর
সঠিক উত্তর:
ময়মনসিংহ 
ব্যাখ্যা

মৎস্য উৎপাদন:
- মোট মৎস্য উৎপাদনের পরিমাণ: ৫০,১৮,৪৮৩ মে.টন।
- মিঠা পানিতে মৎস্য উৎপাদনের পরিমাণ: ৪৩,৮৯,৮৬০ মে.টন।
- লোনা মৎস্য উৎপাদনের পরিমাণ: ৪,২৮,৬২৩ মে.টন।

⇒ মিঠা পানির মাছ উৎপাদনে শীর্ষ জেলা:
১. ময়মনসিংহ - ৩,৪৫,০০১ মেট্রিক টন।
২. কুমিল্লা - ৩,১৫,৪৫৭ মেট্রিক টন।
৩. যশোর - ২,৪৮,০৮৯ মেট্রিক টন।

⇒ মিঠা পানির মাছ উৎপাদনে শীর্ষ বিভাগ:
১. চট্টগ্রাম - ৮,৮০,৭৯৭ মেট্রিক টন।
২. খুলনা - ৮,২২,৩৬১ মেট্রিক টন।
৩. রাজশাহী - ৫,৭৬,৮৩০ মেট্রিক টন।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

১২.
২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপে কয়টি দেশ অংশগ্রহণ করবে?
  1. ৪২টি 
  2. ৪৪টি 
  3. ৪৬টি 
  4. ৪৮টি
সঠিক উত্তর:
৪৮টি
উত্তর
সঠিক উত্তর:
৪৮টি
ব্যাখ্যা

ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

উৎস: FIFA ওয়েবসাইট।

১৩.
সম্প্রতি আর্মেনিয়া-আজারবাইজান স্বাক্ষরিত শান্তিচুক্তির মধ্যস্থতাকারী দেশ কোনটি? [আগস্ট, ২০২৫]
  1. ইরান
  2. ইরাক 
  3. যুক্তরাষ্ট্র
  4. তুরস্ক
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

২০২৫ সালের আগস্টে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে স্বাক্ষরিত শান্তিচুক্তির প্রধান মধ্যস্থতাকারী দেশ ছিল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে এই চুক্তি সম্পন্ন হয়।

আর্মেনিয়া-আজারবাইজান শান্তিচুক্তি:
- দক্ষিণ ককেশাস অঞ্চলের রাষ্ট্র আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ৮ আগস্ট, ২০২৫ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হোয়াইট হাউসে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে।
- অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ান।
- এর মধ্য দিয়ে কয়েক দশকের সংঘাতের অবসান এবং দীর্ঘস্থায়ী মিত্রতা তৈরি হবে বলে প্রত্যাশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
- শান্তিচুক্তির পাশাপাশি উভয় দেশের সাথে করিডোর ও বাণিজ্য ইস্যুতে পৃথক চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের।

উল্লেখ্য,
- বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চলে নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান কয়েক দশক ধরে বিবাদে লিপ্ত।
- অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ডের ভেতরে অবস্থিত হলেও ১৯৯৪ সালের এক যুদ্ধের পর থেকে আর্মেনিয়ার সমর্থনে জাতিগত আর্মেনীয় বাহিনী ওই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে।
- আর্মেনিয়া নাগোর্নো কারাবাখের দখল নেয়ার পর কয়েক দফায় রক্তক্ষয়ী সংঘাত হয় দুই দেশের মধ্যে।
- ২০২৩ সালে পুনরায় অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয় আজারবাইজান।

উৎস: Reuters.

১৪.
বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত কোনটি? [আগস্ট, ২০২৫]
  1. চামড়া ও চামড়াজাত পণ্য
  2. পাট ও পাটজাত পণ্য
  3. কৃষিজাত পণ্য
  4. চিংড়ি
সঠিক উত্তর:
চামড়া ও চামড়াজাত পণ্য
উত্তর
সঠিক উত্তর:
চামড়া ও চামড়াজাত পণ্য
ব্যাখ্যা

দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত:
- তৈরি পোশাকের পর দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্য। 
- রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে ৩৪ কোটি মার্কিন ডলার।

উল্লেখ্য,
- বাংলাদেশের চামড়াজাত পণ্যের বড় বাজার যুক্তরাষ্ট্র।
- বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে ৩৪ কোটি ডলারের চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ৯ কোটি ডলারের চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে। তার বাইরে ভারতে ৭ কোটি ১৯ লাখ, জাপানে ৫ কোটি ৬৩ লাখ ও বেলজিয়ামে ২ কোটি ৮২ লাখ ডলারের চামড়াজাত পণ্য রপ্তানি হয়।
- চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার বিস্তারের জন্য ২০১৭ সালে ট্যানারি শিল্পের স্থানান্তর করা হয় সাভারের হেমায়েতপুরে।

উৎস: প্রথম আলো। 

১৫.
জুলাই ঘোষণাপত্রে কয়টি দফা রয়েছে?
  1. ২২টি
  2. ২৪টি 
  3. ২৮টি 
  4. ৩৮টি 
সঠিক উত্তর:
২৮টি 
উত্তর
সঠিক উত্তর:
২৮টি 
ব্যাখ্যা

জুলাই ঘোষণাপত্র:
-  ‘জুলাই ঘোষণাপত্র’ হলো ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের একটি দলিল যার মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে।
- অন্যদিকে জুলাই জাতীয় সনদ হলো রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐকমত্যের একটি রাজনৈতিক দলিল।
- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ৫ আগস্ট, ২০২৫ তারিখে র ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ শীর্ষক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন।

⇒ জুলাই ঘোষণাপত্রে ২৮টি ধারা অন্তর্ভুক্ত রয়েছে। 
- ২৮ দফা এ ঘোষণাপত্রে বলা হয়েছে, “বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে, ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে।

উৎস: প্রথম আলো।

১৬.
Global Peace Index-2025 অনুসারে শান্তিপূর্ণ দেশের তালিকায় সর্বনিম্ন দেশ -
  1. ইয়েমেন
  2. রাশিয়া 
  3. ইউক্রেন
  4. কঙ্গো প্রজাতন্ত্র
সঠিক উত্তর:
রাশিয়া 
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া 
ব্যাখ্যা

Global Peace Index-2025:
- প্রকাশক: অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক সংস্থা Institute for Economics & Peace.
- প্রকাশের সময়কাল: জুন, ২০২৫।
- প্রধান তিনটি বিষয় হলো- সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা, চলমান অভ্যন্তরীণ-আন্তর্জাতিক সংঘাত ও সামরিকীকরণ।
- ইনডেক্স অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড, সর্বনিম্ন অবস্থানে আছে রাশিয়া এবং বাংলাদেশের অবস্থান ১২৩তম।

⇒ Global Peace Index-2025 অনুযায়ী শীর্ষ দেশ:
১. আইসল্যান্ড,
২. আয়ারল্যান্ড,
৩. নিউজিল্যান্ড,
৪. অস্ট্রিয়া,
৫. সুইজারল্যান্ড।

⇒ শান্তি সূচকে সর্বনিম্ন দেশ:
১৬৩. রাশিয়া,
১৬২. ইউক্রেন,
১৬১. সুদান,
১৬০. কঙ্গো প্রজাতন্ত্র, 
১৫৯. ইয়েমেন।

উৎস: Global Peace Index 2025.

১৭.
আলোচিত 'হালাল কূটনীতি' কোন দুটি দেশের সাথে সংশ্লিষ্ট?
  1. বাংলাদেশ - মালয়েশিয়া 
  2. মালয়েশিয়া - ইন্দোনেশিয়া 
  3. বাংলাদেশ - পাকিস্তান 
  4. চীন- পাকিস্তান
সঠিক উত্তর:
বাংলাদেশ - মালয়েশিয়া 
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ - মালয়েশিয়া 
ব্যাখ্যা

আলোচিত 'হালাল কূটনীতি' যে দুইটি দেশের সাথে সংশ্লিষ্ট- বাংলাদেশ-মালয়েশিয়া।

হালাল কূটনীতি:
- ১২ আগস্ট, ২০২৫ বাংলাদেশ ও মালয়েশিয়া হালাল ইকোসিস্টেমের ক্ষেত্রে সহযোগিতার একটি নোট বিনিময় করে, যাকে কর্মকর্তারা 'হালাল কূটনীতি' হিসাবে উল্লেখ করেছেন।
- দ্রুত সম্প্রসারণশীল বৈশ্বিক হালাল পণ্যের বাজার ধরার লক্ষ্যে হালাল শিল্পপার্ক নির্মাণে মালয়েশিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ।
বর্তমানে বিশ্বব্যাপী হালাল পণ্যের বাজার ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং ২০৩০ সালের মধ্যে এটি ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে।
- এই বাজারে মালয়েশিয়া এখনই অন্যতম বড় অংশীদার।
- দেশটি ১৪টি হালাল শিল্প পার্ক পরিচালনা করছে এবং নিজস্ব মানদণ্ড অনুযায়ী পণ্য উৎপাদন ও রপতানিতে শক্ত অবস্থান তৈরি করেছে।
- এই খাতে ব্যবসা করা অন্যান্য দেশের মধ্যে রয়েছে- মধ্য প্রাচ্যের দেশগুলো, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।

উল্লেখ্য,
- বর্তমানে বাংলাদেশে হালাল সার্টিফিকেশনের অনুমোদিত একমাত্র সংস্থা হলো ইসলামিক ফাউন্ডেশন।
- এ পর্যন্ত মাত্র ১২৪টি প্রতিষ্ঠান হালাল সার্টিফিকেট পেয়েছে, যা বৈশ্বিক বাজারের তুলনায় খুবই কম।

উৎস: i) প্রথম আলো।
ii) The Business Standard.

১৮.
কত তারিখে ‘পাঠাও পে’ সেবা চালু হয়েছে?
  1. ৬ জুলাই, ২০২৫
  2. ৭ জুলাই, ২০২৫
  3. ৮ জুলাই, ২০২৫
  4. ৯ জুলাই, ২০২৫
সঠিক উত্তর:
৮ জুলাই, ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
৮ জুলাই, ২০২৫
ব্যাখ্যা

পাঠাও (Pathao):
- বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম ‘পাঠাও’।
- এটি একটি টেক স্টার্ট-আপ, যা রাইড-শেয়ারিং, ফুড ডেলিভারি, এবং পেমেন্ট সলিউশনের মতো পরিষেবার মাধ্যমে এশিয়ার দ্রুত বর্ধনশীল স্টার্ট-আপগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছে।
- এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ।
- এটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- ২০১৬ সালের মাঝামাঝি সময়ে পাঠাও তাদের রাইড শেয়ারিং সেবা চালু করে।

উল্লেখ্য,
- ৮ জুলাই, ২০২৫ তারিখে ‘পাঠাও’ এবার নিয়ে এসেছে ‘পাঠাও পে’ সেবা। এই নতুন ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে খুব সহজেই টাকা ট্রানজেক্ট, অ্যাকসেস এবং ম্যানেজ করা যাবে।
- ‘পাঠাও’ এবার নিয়ে এসেছে ‘পাঠাও পে’ সেবা।
- এই নতুন ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে খুব সহজেই টাকা ট্রানজেক্ট, অ্যাকসেস এবং ম্যানেজ করতে পারবেন।

উৎস: Pathao ওয়েবসাইট।

১৯.
২০২৫ সালে কোন দেশ 'অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগ' পরিচালনা করেছে? 
  1. ইসরায়েল 
  2. যুক্তরাষ্ট্র 
  3. পাকিস্তান 
  4. ইয়েমেন
সঠিক উত্তর:
ইসরায়েল 
উত্তর
সঠিক উত্তর:
ইসরায়েল 
ব্যাখ্যা

অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগ:
- ২০২৫ সালে ইয়েমেনে 'অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগ' অভিযান পরিচালনা করেছে ইসরায়েল। 

⇒ ৭ জুলাই, ২০২৫ তারিখে ইয়েমেনের হুদায়দাহ, রাস ইসা ও সাইফ বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
- দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানান, ইয়েমেনের হুথি গোষ্ঠীকে লক্ষ্য করে ‘অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগ’ নামে একটি সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
- এরই অংশ হিসেবে চালানো হয় ওই হামলা।
- প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় হামাসের সঙ্গে সংঘর্ষ শুরুর পর থেকেই গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেয় হুথিরা। এরপর লোহিত সাগরের বাণিজ্যিক জলপথে চলাচলকারী বিভিন্ন জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে তারা।

উল্লেখ্য,
- ৮ জুলাই, ২০২৫ তারিখে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এবার পাল্টা আঘাত হেনেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। ইসরায়েলের রাজধানী তেলআবিবের প্রধান বিমানবন্দরসহ একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে তারা।

উৎস: i) CNN.
ii) BBC.

২০.
IMF এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কত হবে?
  1. ৩ শতাংশ
  2. ৪ শতাংশ
  3. ৫ শতাংশ
  4. ৬ শতাংশ
সঠিক উত্তর:
৩ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৩ শতাংশ
ব্যাখ্যা

বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হার:
- আইএমএফের নতুন পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালের বৈশ্বিক প্রবৃদ্ধি হবে ৩ শতাংশ।

⇒ ২৯ জুলাই ২০২৫ তারিখে প্রকাশিত আইএমএফের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হার ৩ শতাংশ হবে, যা গত এপ্রিলের পূর্বাভাসে ২ দশমিক ৮ শতাংশ বলা হয়েছিল। অর্থাৎ প্রবৃদ্ধি আগের চেয়ে শূন্য দশমিক ২ শতাংশীয় পয়েন্ট বাড়তে পারে। এ ছাড়া ২০২৬ সালের জন্য ৩ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আইএমএফ জানিয়েছে, প্রবৃদ্ধির হার এখনো করোনাপূর্ব গড় প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশের নিচে রয়ে গেছে। 
- এদিকে বৈশ্বিক মূল্যস্ফীতি ২০২৪ সালে কমে ৪ দশমিক ২ শতাংশে নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ।

উৎস: i) IMF ওয়েবসাইট। 
ii) প্রথম আলো।

২১.
সম্প্রতি কোন উপজেলাকে সরকার 'ডিগ্রেডেড এয়ারশেড' ঘোষণা করেছে? [আগস্ট, ২০২৫]
  1. সাভার
  2. আড়াইহাজার 
  3. রূপগঞ্জ
  4. ঈশ্বরদী
সঠিক উত্তর:
সাভার
উত্তর
সঠিক উত্তর:
সাভার
ব্যাখ্যা

ডিগ্রেডেড এয়ারশেড:
- বায়ুদূষণের মাত্রা নিয়মিতভাবে জাতীয় মান অতিক্রম করলে কোনো এলাকাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়।
- এই ঘোষণার পর এলাকাটিতে বিশেষ পরিবেশ আইন ও বিধি প্রযোজ্য হয়।
- শিল্পকারখানা ও প্রকল্পে পরিবেশবান্ধব প্রযুক্তি বাধ্যতামূলক করা হয়।

⇒ পরিবেশ অধিদপ্তর সম্প্রতি (আগস্ট, ২০২৫) এক পরিপত্রে ঢাকা জেলার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করেছে।
- বাংলাদেশে এ ধরনের উদ্যোগ এই প্রথম নেওয়া হলো।
- পরিপত্রে উল্লেখ করা হয়েছে, বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর বিধি ৫-এর ক্ষমতাবলে সমগ্র সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে।
- বিধি ৫ অনুযায়ী, কোনো এলাকার বায়ুমান নির্দিষ্ট মানমাত্রা অতিক্রম করে মারাত্মক দূষিত এলাকায় পরিণত হলে এলাকাটিকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা যাবে।
- জারি হওয়া পরিপত্রে বলা হয়েছে, পরিবেশ অধিদপ্তরের সার্বক্ষণিক বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্রগুলোর তথ্য-উপাত্তের বিশ্লেষণ অনুযায়ী, সাভারের বায়ুর বার্ষিক মানমাত্রা জাতীয় বার্ষিক নির্ধারিত মানমাত্রার প্রায় তিন গুণ অতিক্রম করেছে। জনগোষ্ঠীর স্বাস্থ্যের ওপর এই মাত্রাতিরিক্ত দূষিত বায়ুর ক্ষতিকর প্রভাব বিবেচনায় ঢাকা জেলার সাভার উপজেলা মারাত্মক বায়ুদূষণযুক্ত এলাকায় পরিণত হয়েছে। 

উৎস: প্রথম আলো।

২২.
দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব কে? 
  1. রেহানা পারভীন
  2. হাবিবা চৌধুরী 
  3. সাবিনা খাতুন
  4. সালমা আক্তার 
সঠিক উত্তর:
রেহানা পারভীন
উত্তর
সঠিক উত্তর:
রেহানা পারভীন
ব্যাখ্যা

প্রথম নারী শিক্ষা সচিব:
- বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব রেহানা পারভীন।

⇒ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব হয়েছেন রেহানা পারভীন।
- তিনি এর আগে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
- ১৮ আগস্ট, ২০২৫ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে রেহানা পারভীন আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম নারী শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পেলেন।

উল্লেখ্য,
- শিক্ষা মন্ত্রণালয়কে ২০১৬ সালের নভেম্বরে দুটি বিভাগে ভাগ করা হয়।
- একটি হলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং অন্যটি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
- ১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে অবিভক্ত শিক্ষা মন্ত্রণালয়ে মোট ৩৩ জন সিনিয়র সচিব ও সচিব দায়িত্ব পালন করেছেন।
- বিভাগ বিভক্ত হওয়ার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এখন পর্যন্ত সাতজন সিনিয়র সচিব ও সচিব দায়িত্ব পালন করলেও তাদের কেউ নারী ছিলেন না।

উৎস: প্রথম আলো।

২৩.
জাতীয় বহুমাত্রিক দারিদ্র সূচক-২০২৫ অনুসারে, কোন বিভাগে সবচেয়ে কম দারিদ্র্য রয়েছে? 
  1. খুলনা 
  2. ঢাকা 
  3. রাজশাহী 
  4. চট্টগ্রাম 
সঠিক উত্তর:
খুলনা 
উত্তর
সঠিক উত্তর:
খুলনা 
ব্যাখ্যা

জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক:
- ৩১ জুলাই ২০২৫ তারিখে পরিকল্পনা কমিশনে সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) পক্ষ থেকে ‘বাংলাদেশের জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয়।
- দেশে প্রথমবারের মতো বহুমাত্রিক দারিদ্র্য সূচক (এমপিআই) প্রকাশ করেছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)। 
- এ সূচকে ব্যক্তির আয়-রোজগারের ভিত্তিতে দারিদ্র্য নিরূপণ করা হয় না, বরং বিভিন্ন সেবার প্রাপ্যতার ভিত্তিতে দারিদ্র্য নির্ধারণ করা হয়।
- মোট ১১টি সূচকের সমন্বয়ে এই দারিদ্র্য হিসাব করা হয়। সেগুলো হলো, বিদ্যুতের প্রাপ্যতা, স্যানিটেশন, পানির প্রাপ্যতা, আবাসনের মান, রান্নার জ্বালানির প্রাপ্যতা, সম্পদের প্রাপ্যতা, ইন্টারনেট সংযোগ, বিদ্যালয়ে শিশুদের উপস্থিতির হার, শিশুদের শিক্ষাকালের ব্যাপ্তি, পুষ্টি এবং প্রজনন স্বাস্থ্যসেবা।
- ২০১৬ সালের খানা আয়-ব্যয় জরিপ (হেইস) এবং ২০১৯ সালের বহু সূচকবিশিষ্ট গুচ্ছ জরিপের (মিকস) ওপর ভিত্তি করে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। 

⇒ এমপিআই প্রতিবেদনে দেখা গেছে, দেশে ২৪.৫ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যে রয়েছে, যা সংখ্যায় প্রায় ৩ কোটি ৯৮ লাখ। 
- গ্রামীণ এলাকায় এই হার ২৬.৯৬ শতাংশ, আর শহরে ১৩.৪৮ শতাংশ। 
- সিলেট বিভাগে এই দারিদ্র্যের হার সর্বোচ্চ (৩৭.৭০ শতাংশ) এবং সবচেয়ে কম খুলনা বিভাগে।
- এই দারিদ্র্যের হার সবচেয়ে বেশি বান্দরবানে (৬৫.৩৬ শতাংশ) এবং সবচেয়ে কম ঝিনাইদহে (৮.৬৬ শতাংশ)। 

উৎস: প্রথম আলো।

২৪.
২০২৪-২৫ অর্থবছরের জিডিপি'র সাময়িক হিসাব অনুসারে, কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত?
  1. ১.১৯%
  2. ১.২৯%
  3. ১.৫৯%
  4. ১.৭৯%
সঠিক উত্তর:
১.৭৯%
উত্তর
সঠিক উত্তর:
১.৭৯%
ব্যাখ্যা

খাতভিত্তিক GDP প্রবৃদ্ধি:
- ইতঃপূর্বে ২০২৩-২৪ অর্থবছরের জিডিপি'র চূড়ান্ত হিসাব প্রাক্কলন ও প্রকাশ করা হয়েছিলো।
- ২০২৪-২৫ অর্থবছরের জিডিপি'র সাময়িক হিসাব প্রাক্কলন করা হয়েছে।
- সাময়িক হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩.৯৭% [উল্লেখ্য, চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার ছিল ৪.২২%]।
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।

⇒ সর্বশেষ (মে, ২০২৫) ২০২৪-২৫ অর্থবছরের জিডিপি'র সাময়িক হিসাব অনুসারে -
- কৃষি খাতে প্রবৃদ্ধির হার: ১.৭৯%।
- শিল্প খাতে প্রবৃদ্ধির হার: ৪.৩৪।
- সেবা খাতে প্রবৃদ্ধির হার: ৪.৫১%।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ওয়েবসাইট।

২৫.
'টাইগার লাইটনিং-২০২৫' কোন দুইটি দেশের যৌথ সামরিক মহড়া?
  1. বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র 
  2. বাংলাদেশ ও পাকিস্তান
  3. বাংলাদেশ ও রাশিয়া
  4. বাংলাদেশ ও চীন
সঠিক উত্তর:
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র 
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র 
ব্যাখ্যা

টাইগার লাইটনিং-২০২৫:
- বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের ছয় দিনব্যাপী যৌথ সামরিক মহড়ার নাম ‘টাইগার লাইটনিং-২০২৫’।
- এই মহড়া বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড ও যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের যৌথ তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে। এটি ২৫-৩০ জুলাই, ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।

⇒ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিধান, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা বিষয়ে পারস্পরিক সহযোগিতা বিদ্যমান রয়েছে।
- বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো বৈশ্বিক হুমকি মোকাবিলায় বদ্ধপরিকর এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে সমবেতভাবে কাজ করে আসছে।
- এরই ধারাবাহিকতায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়ন এবং প্রস্তুতি জোরদার করার লক্ষ্য নিয়ে ২০২৫ সালে টাইগার লাইটনিং অনুশীলন অনুষ্ঠিত হয়েছে।
- এই মহড়ায় যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের ৬৬ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের ১০০ সদস্য অংশ নিয়েছে।

উৎস: প্রথম আলো।

২৬.
সম্প্রতি উন্মোচিত ১০০ টাকার নতুন নোটে নিম্নের কোন ছবিটি রয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. সুন্দরবন 
  2. মেট্রোরেল 
  3. পদ্মা সেতু
  4. কর্ণফুলী টানেল
সঠিক উত্তর:
সুন্দরবন 
উত্তর
সঠিক উত্তর:
সুন্দরবন 
ব্যাখ্যা

১০০ টাকার নতুন নোট:
- ১২ আগস্ট, ২০২৫ তারিখে বাজারে ১০০ টাকার নতুন নোট প্রচলনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 
- গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরিত নতুন এই নোটের এক পাশে ষাট গম্বুজ মসজিদ এবং অপর পাশে সুন্দরবনের ছবি আছে।
- নোটের মূল রং নীল।

⇒ বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, মোট ১ হাজার ৫০০ কোটি টাকার নতুন এ নোট ছাপানো হবে।
- বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সুনির্দিষ্ট কোনো ব্যাংকের শাখায় নয়, যেসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে আগ্রহ জানিয়েছে, তাদেরকে স্বল্প পরিমাণে নতুন ১০০ টাকার নোট দেওয়া হয়েছে। 

উৎস: i) The Business Standard.
ii) Bangladesh Bank ওয়েবসাইট।