পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ৮ অক্টোবর, ২০২২সময়50 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক নিয়োগ পরীক্ষা-২০১১ (শিউলী) (গ্রেড-১৩) পরীক্ষার তারিখ: ০৯.১২.২০১১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ৮ অক্টোবর, ২০২২ · ৮০ প্রশ্ন

.
ওরে নবীন, ওরে আমার কাঁচা ওরে সবুজ, ওরে অবুঝ, আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা। - পক্তিটি কোন কবির রচনা?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) গোলাম মোস্তফা
  4. ঘ) সুফিয়া কামাল
সঠিক উত্তর:
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
আলোচ্য পক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'বলাকা' কাব্যগ্রন্থের 'ওরে নবীন, ওরে আমার কাঁচা' কবিতার অন্তর্গত।  
- বলাকা কাব্যগ্রন্থের প্রকাশকাল ১৯১৬ খ্রিষ্টাব্দ।
- এটি রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ।
কবিতাটি নিম্নরূপ- 

ওরে নবীন, ওরে আমার কাঁচা
- রবীন্দ্রনাথ ঠাকুর---বলাকা

ওরে  নবীন, ওরে আমার কাঁচা,
     ওরে সবুজ, ওরে অবুঝ,
     আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।
রক্ত আলোর মদে মাতাল ভোরে
আজকে যে যা বলে বলুক তোরে,
সকল তর্ক হেলায় তুচ্ছ ক'রে
     পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা।
     আয় দুরন্ত, আয় রে আমার কাঁচা। (সংক্ষিপ্ত) 

উৎস: বলাকা, রবীন্দ্রনাথ ঠাকুর।
.
কাজী নজরুল ইসলাম রচিত 'রাজবন্দীর জবানবন্দী' একটি—
  1. ক) নাটক
  2. খ) প্রবন্ধগ্রন্থ
  3. গ) গল্প
  4. ঘ) উপন্যাস
সঠিক উত্তর:
খ) প্রবন্ধগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রবন্ধগ্রন্থ
ব্যাখ্যা
'রাজবন্দীর জবানবন্দী' কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ। 

- কাজী নজরুল ইসলাম ধূমকেতু পত্রিকার ২৬ সেপ্টেম্বর, ১৯২২ সংখ্যায় নজরুলের কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশিত হলে, এই পত্রিকার উক্ত সংখ্যাটি নিষিদ্ধ ঘোষিত হয়।
- একই বছরের ২৩ নভেম্বর তার যুগবাণী প্রবন্ধগ্রন্থ বাজেয়াপ্ত করা হয় এবং একই দিনে তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে কুমিল্লা থেকে কলকাতায় নিয়ে আসা হয়। 
- তাকে আটক করে তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি লিখিতভাবে আদলতে উপস্থাপন করেন মাত্র চার পৃষ্ঠার বক্তব্য।
- যা 'রাজবন্দীর জবানবন্দী' নামে পরবর্তিতে প্রকাশিত হয়। 
- নজরুল আদালতে লিখিত 'রাজবন্দীর জবানবন্দী' দিয়ে এবং প্রায় চল্লিশ দিন একটানা অনশন করে ইংরেজ সরকারের জেল-জুলুমের প্রতিবাদ জানিয়ে ইতিহাস সৃষ্টি করেন।

'রাজবন্দীর জবানবন্দী' মূলত একটি প্রবন্ধ। 
কিন্তু অপশনে 'প্রবন্ধ' না থাকায় 'প্রবন্ধগ্রন্থ' সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে বিবেচিত হয়েছে। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'ওরা কদম আলী' নাটকটির রচয়িতা কে?
  1. ক) মুনীর চৌধুরী
  2. খ) আবদুল্লাহ আল মামুন
  3. গ) শওকত ওসমান
  4. ঘ) মামুনুর রশীদ
সঠিক উত্তর:
ঘ) মামুনুর রশীদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মামুনুর রশীদ
ব্যাখ্যা
১৯৭৮ সালে 'ওরা কদম আলী' নাটকের মধ্য দিয়ে মামুনুর রশীদের আবির্ভাব ঘটে নাট্যকার হিসেবে। 
- বঞ্চিত, শোষিত  মানুষের শ্রেণি সংগ্রাম এর রূপকার হিসেবে বঞ্চিত, শোষিত মানুষের সংগ্রাম 'ওরা কদম আলী' নাটক সমকালীন বাংলা নাট্য-সাহিত্যের ধারায় যুক্ত করেছে নতুন মাত্রা। 
- গরীব ও মেহনতি মানুষের ব্যক্তিক প্রতিবাদ সামষ্টিক রূপ কিভাবে পরীগ্রহণ করে কদম আলী নামের এক বোবা চরিত্রের মধ্য দিয়ে এ নাটকে তা দেখানো হয়েছে। 

তাঁর উল্লেখযোগ্য নাট্যকর্ম:
- ওরা কদম আলী (১৯৭৮)
- ওরা আছে বলেই(১৯৮০)
- ইবলিশ(১৯৮২)
- এখানে নোঙর(১৯৮৬)
- গিনিপিগ(১৯৮৫)
- পাথর(১৯৯৩)
- লেবেদেফ(১৯৯৭) ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) ক্ষীণজিবি
  2. খ) ক্ষিনজীবী
  3. গ) ক্ষীণজীবী
  4. ঘ) ক্ষীণজিবি
সঠিক উত্তর:
গ) ক্ষীণজীবী
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্ষীণজীবী
ব্যাখ্যা
শুদ্ধ বানান - ক্ষীণজীবী 

ক্ষীণজীবী
(বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয়  = ক্ষীণ+√জীব্‌+ইন
অর্থ: দীর্ঘজীবীনয় এমন, অল্পজীবী। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) শশিভূমন
  2. খ) শশিভূষণ
  3. গ) শশিভূষণ
  4. ঘ) শশিভুসণ
অনির্ধারিত
ব্যাখ্যা
লাইভ পরীক্ষার প্রশ্নে একই উত্তর একাধিক অপশনে থাকায়, তা বাতিল করা হয়েছে। 
 
শুদ্ধ বানান - শশিভূষণ

শশিভূষণ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = শশিন্‌+ভূষণ
অর্থ:  
- চন্দ্র যার অলংকার বা শিরোভূষণ
- শিব 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
অল্প শোকে কাতর— বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্তৃ কারকে ২য়া
  2. খ) করণ কারকে ৭মী
  3. গ) অপাদান কারকে ৭মী
  4. ঘ) অধিকরণ কারকে ৭মী
সঠিক উত্তর:
খ) করণ কারকে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
খ) করণ কারকে ৭মী
ব্যাখ্যা
করণ কারক
- যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে।
- ‘করণ' শব্দের অর্থ উপায় বা সহায়।
- বাক্যের ক্রিয়াপদকে ‘কার দ্বারা' বা 'কী উপায়ে' জিজ্ঞাসা করলে যে উত্তর পাওয়া যায় তা-ই করণ কারক।
- করণ কারকে সাধারণত দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি তৃতীয়া বিভক্তির (অনুসর্গের) ব্যবহার হয়।
- আবার, এ, য়, তে বা সপ্তমী বিভক্তির প্রয়োগ ঘটে। 

অল্প শোকে কাতর— বাক্যে করণ কারকে ৭মী বিভক্তির প্রয়োগ ঘটেছে। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
আষাঢ়ে বৃষ্টি নামে — বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্তায় ৭মী
  2. খ) কর্মে ৭মী
  3. গ) অপাদানে ৭মী
  4. ঘ) অধিকরণে ৭মী
সঠিক উত্তর:
ঘ) অধিকরণে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অধিকরণে ৭মী
ব্যাখ্যা
অধিকরণ কারক: 
যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে।
এই কারকে সাধারণত ‘এ’, ‘য়’, ‘সে’, ‘-তে’ ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়। যেমন –
বাবা বাড়িতে আছেন।
বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে।
রাজীব বাংলা ব্যাকরণে ভালাে।

একইভাবে,
আষাঢ়ে বৃষ্টি নামে' এই বাক্যে ‘আষাঢ়ে’ পদটি অধিকরণ কারকে ৭মী বিভক্তি

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
'অনুতাপ' কোন সমাস ?
  1. ক) অব্যয়ীভাব
  2. খ) কর্মধারয়
  3. গ) তৎপুরুষ
  4. ঘ) বহুব্রীহি
সঠিক উত্তর:
ক) অব্যয়ীভাব
উত্তর
সঠিক উত্তর:
ক) অব্যয়ীভাব
ব্যাখ্যা
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে।
- অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়।
যেমন:
জানু পর্যন্ত (পর্যন্ত শব্দের অব্যয় আ) লম্বিত = আজানুলম্বিত (বাহু),
মরণ পর্যন্ত = আমারণ।

সামীপ্য, বিপ্‌সা, পর্যন্ত, অভাব, অনতিক্রম্যতা, সাদৃশ্য, যোগ্যতা প্রভৃতি নানা অর্থে অব্যয়ীভাব সমাস হয়। 
পশ্চাৎ (অনু):
- পশ্চাৎ গমন = অনুগমন।
- পশ্চাৎ ধাবন = অনুধাবন।
- তাপের পশ্চাৎ = অনুতাপ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
'আশীবিষ' কোন সমাস ?
  1. ক) কর্মধারয়
  2. খ) অব্যয়ীভাব
  3. গ) তৎপুরুষ
  4. ঘ) বহুব্রীহি
সঠিক উত্তর:
ঘ) বহুব্রীহি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বহুব্রীহি
ব্যাখ্যা
• যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনােটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বােঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন –
বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে = বউভাত,
লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি ইত্যাদি।

• পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য হলে বা কখনো কখনো ক্রিয়াবিশেষ্য হলে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হয়।
যেমন :
- গোঁফে খেজুর যার = গোঁফখেজুরে।
- কথা সর্বস্ব যার = কথাসর্বস্ব
- আশীতে বিষ যার = আশীবিষ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম - দশম শ্রেণী (২০১৯ এবং ২০২২ সংস্করণ)
১০.
'উদ্যোগ' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. ক) উদ + যোগ
  2. খ) উৎ + যোগ
  3. গ) উদ্যো + গ
  4. ঘ) উত + যোগ
সঠিক উত্তর:
খ) উৎ + যোগ
উত্তর
সঠিক উত্তর:
খ) উৎ + যোগ
ব্যাখ্যা
'উদ্যোগ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো- উৎ + যোগ  
- এটি একটি ব্যঞ্জনসন্ধির উদাহরণ। 
- এতে ত্‌+য = দ্‌+য সূত্রটি প্রয়োগ ঘটেছে। 
অনুরূপভাবে, উৎ + দম= উদ্যম । 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
কোনটি 'অন্ধকার' শব্দের সমার্থক শব্দ?
  1. ক) পাবক
  2. খ) ধারাপাত
  3. গ) তমসা
  4. ঘ) মনোজ
সঠিক উত্তর:
গ) তমসা
উত্তর
সঠিক উত্তর:
গ) তমসা
ব্যাখ্যা
'অন্ধকার' শব্দের সমার্থক শব্দ = 'তমসা'
অন্যান্য সমার্থক শব্দ = আঁধার, আধারি, তিমির, তমিস্র, শর্বর, তমঃ, তমিস্রা, আঁধিয়ার, তিমির ইত্যাদি। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
'অর্বাচীন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) নিরপরাধ
  2. খ) প্রাচীন
  3. গ) অনুজ
  4. ঘ) অনভ্যাস
সঠিক উত্তর:
খ) প্রাচীন
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রাচীন
ব্যাখ্যা
'অর্বাচীন' শব্দের বিপরীতার্থক শব্দ = প্রাচীন 

অন্যদিকে, 
অপরাধ - নিরপরাধ 
অগ্রজ - অনুজ 
অনভ্যাস - অনভ্যাস

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ কি?
  1. ক) সচেতন করা
  2. খ) চুরি করা
  3. গ) চক্ষু দান করা
  4. ঘ) এর কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) চুরি করা
উত্তর
সঠিক উত্তর:
খ) চুরি করা
ব্যাখ্যা
'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ = চুরি করা
উদাহরণ- আমার পেনসিল টা আবার কে চক্ষুদান করল? 

আবার, 
চোখের চামড়া/পর্দা = চক্ষুলজ্জা 
চোখের বালি = চক্ষুশূল 
চক্ষু চড়ক গাছ = বিস্ময়ে চোখ বড় হয়ে যাওয়া 
চোখ কপালে তুলা = বিস্মিত হওয়া 
চোখ নাচা = শুভাশুভের লক্ষণ  

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
'আপনাকে পণ্ডিত মনে করে যে। এক কথায় কী হবে?
  1. ক) অতিপণ্ডিত
  2. খ) পণ্ডিত নেতা
  3. গ) মহাপণ্ডিত
  4. ঘ) পণ্ডিতম্মন্য
সঠিক উত্তর:
ঘ) পণ্ডিতম্মন্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পণ্ডিতম্মন্য
ব্যাখ্যা
'আপনাকে যে পণ্ডিত মনে করে' = পণ্ডিতম্মন্য

অপে জন্মে যার = অপব্জ
অতি কর্মনিপুন ব্যক্তি = ধুরন্ধর
যে পুরুষ বিয়ে করেছে = কৃতদার 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১৫.
'এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট' এক কথায় হবে—
  1. ক) একাগ্রচিত্ত
  2. খ) অন্যমনা
  3. গ) একমনা
  4. ঘ) মনোযোগী
সঠিক উত্তর:
ক) একাগ্রচিত্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) একাগ্রচিত্ত
ব্যাখ্যা
• এক বিষয়ে নিবিষ্ট চিত্ত = একাগ্রচিত্ত/অনন্যমনা 
- অন্য দিকে মন যার = অন্যমনা
- এক দিকে মন যার = একমনা
- মনোযোগ দিয়েছে এমন = মনোযোগী/অভিনিবিষ্ট

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
কোনটি Material Noun?
  1. ক) Book
  2. খ) River
  3. গ) Ring
  4. ঘ) Paper
সঠিক উত্তর:
ঘ) Paper
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Paper
ব্যাখ্যা
Paper হচ্ছে Material noun।

পদার্থ বাচক  বা উপাদান জাতীয় যেকোন কিছুর নামকেই Material noun বলে।
Paper দ্বারা উপাদান নির্দেশ করে তাই এটি Material noun.
Book, River, Ring এগুল দ্বারা কোন কিছুর সাধারন নামকে বোঝানো হয়েছে। 
নির্দিষ্ট কোনকিছুর নামকে নির্দেশ না করে কোনকিছুর সাধারণ নামকে নির্দেশ করলে তাদেরকে Common Noun বলে। 

১৭.
কোনটি Collective Noun?
  1. ক) Bashar
  2. খ) Youth
  3. গ) Class
  4. ঘ) Island
সঠিক উত্তর:
গ) Class
উত্তর
সঠিক উত্তর:
গ) Class
ব্যাখ্যা
মূলত, Collective Noun বলতে নির্দিষ্ট কোনকিছুর দল বা সমষ্টিকে বোঝায়।
Class দ্বারা সমষ্টি নির্দেশ করে, তাই এটি Collective Noun.

অন্যদিকে,
- Bashar দ্বারা ব্যক্তির  নির্দিষ্ট নাম বুঝিয়েছে তাই Proper Noun.
- Island দ্বারা দ্বীপপুঞ্জের সাধারন নাম বোঝানোয় Commo Noun.
- Youth দ্বারা বাহ্যিক অস্তিত্ব নেই এমন কিছু বোঝানো হয়েছে তাই Abstract Noun. 
১৮.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Collaboration
  2. খ) Colaboration
  3. গ) Collaboretion
  4. ঘ) Colaboretion
সঠিক উত্তর:
ক) Collaboration
উত্তর
সঠিক উত্তর:
ক) Collaboration
ব্যাখ্যা
এখানে সঠিক বানান হলো Collaboration.
Collaborate (verb intransitive)
(১) Collaborate (on something) (with somebody) সহযোগীরূপে কাজ করা; (বিশেষত সাহিত্য বা শিল্পকর্মে)।
(২) Collaborate with (দখলদার শত্রুবাহিনীর সঙ্গে) রাষ্ট্রদ্রোহমূলক সহযোগিতা করা।
Collaborator (noun) সহযোগী; রাষ্ট্রদ্রোহমূলক কাজে শত্রুবাহিনীর সহযোগী।
Collaboration (noun) [uncountable noun] সহযোগিতা।
Collaborationist (noun) যে ব্যক্তি রাষ্ট্রদ্রোহমূলক কাজে শত্রুবাহিনীর সহযোগিতা করে।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
১৯.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Ocasion
  2. খ) Occasion
  3. গ) Ocation
  4. ঘ) Occassion
সঠিক উত্তর:
খ) Occasion
উত্তর
সঠিক উত্তর:
খ) Occasion
ব্যাখ্যা
The correct spelling word is Occasion.
Occasion (Noun)
Meaning: a particular event, or the time at which it takes place.
Example Sentence: on one occasion I stayed up until two in the morning"
Synonym: instance, time, moment, juncture, event, happening

Source: Oxford Dictionary
২০.
'Do you know him'? বাক্যটির Passive form হবে-
  1. ক) Is he known by you?
  2. খ) Is he known to you?
  3. গ) Does he known by you?
  4. ঘ) Is he known with you?
সঠিক উত্তর:
খ) Is he known to you?
উত্তর
সঠিক উত্তর:
খ) Is he known to you?
ব্যাখ্যা
Auxiliary verb যুক্ত Interrogative sentence  কে passive করতে গেলে দুই ধাপে করতে হয়।
 প্রথমেই  বাক্যেটিকে Assertive এ রূপান্তরিত করে নিতে হয়। এরপর passive voice এর 
 Assertive  sentence টি কে Interrogative sentence  এ পরিনত করতে হয়। 
যেমন- Do you know him? এর Assertive  হচ্ছে You know him. 
 
Assertive  sentence এর active voice কে passive করার নিয়ম - 
Active voiceএর object  Passive voice এর  Subject হবে  + Tense অনুযায়ী Auxilary Verb  বসবে + মূল  verb এর  past participle form + Active voice এর  subject টি passive এ object হিসাবে বসে এবং  তার পূর্বে  preposition by বসে 
 
কিন্তু know এর সাথে by বসে না। Know+to  হয়। 
 
সুতরাং নিয়মানুযায়ী Do you know him?  বাক্যটির passive হচ্ছে  Is he known to you?
 
২১.
His behaviour surprised me'. বাক্যটির Passive form হবে-
  1. ক) I was surprised with his behaviour
  2. খ) I had been surprised at his behaviour
  3. গ) I had been surprised with his behaviour.
  4. ঘ) I was surprised at his behaviour
সঠিক উত্তর:
ঘ) I was surprised at his behaviour
উত্তর
সঠিক উত্তর:
ঘ) I was surprised at his behaviour
ব্যাখ্যা
His behaviour surprised me .বাক্যটির passive from হবে- I was surprised at his behaviour.
প্রশ্নে উল্লেখিত বাক্যটি past indefinite tense এ আছে। 
past indefinite tense জাতীয় বাক্যের এর passive from হবে -
object এর subjective form + be verb + vpp + subject এর objective form.
তাই এর সঠিক passive হবে i was surprised at his behaviour.
২২.
Anis said, "Good night, Father". Indirect speech হবে-
  1. ক) Anis said good night for his father.
  2. খ) Anis bade his father good-bye.
  3. গ) Anis gave good night to his father.
  4. ঘ) Anis addressed his father and told good-bye.
সঠিক উত্তর:
খ) Anis bade his father good-bye.
উত্তর
সঠিক উত্তর:
খ) Anis bade his father good-bye.
ব্যাখ্যা
Direct speech এ Good Night থাকলে Indirect করার নিয়ম - 
Reporting Verb এর Subject + Bade + Good Night/Good bye বসে। 
বিদায় সম্ভাষন শব্দের জন্য Bade এবংসাক্ষাৎকালীন সম্ভাষন Good night/ Good Morning এর জন্য wish ব্যবহৃত হয়।
২৩.
Aref said, "I must write a letter." বাক্যটির indirect speech হবে-
  1. ক) Aref said that he has to write a letter.
  2. খ) Aref said that he had to write a letter.
  3. গ) Aref told that he would have to write a letter.
  4. ঘ) Aref told that he will have to write a letter.
সঠিক উত্তর:
খ) Aref said that he had to write a letter.
উত্তর
সঠিক উত্তর:
খ) Aref said that he had to write a letter.
ব্যাখ্যা
Direct speech এ reporting verb টি past হলে এবং reported speech এ ‘must’ থাকলে তা Indirect speech এ ‘must’ পরিবর্তিত হয়ে ‘had to’ হয় এবং ‘said’ verb এর পর ‘that’ বসে।
তাই সঠিক উত্তর অপশন (খ)।
২৪.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) There is no place in the bench.
  2. খ) I got two bread.
  3. গ) It is a nice poem.
  4. ঘ) I went to my house.
সঠিক উত্তর:
গ) It is a nice poem.
উত্তর
সঠিক উত্তর:
গ) It is a nice poem.
ব্যাখ্যা
It is a nice poem বাক্যটি সবদিক বিবেচনায় সঠিক। 
প্রশ্নে উল্লেখিত অন্য বাক্য গুলো অশুদ্ধ কারন- সাধারনত There is no room in the bench হয়। 
I got two bread এর পরিবর্তে I got two loaves of bread হয়। 
I went to my house হয় না বরং I went into my house সঠিক বাক্য।
২৫.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) Quote this from memory.
  2. খ) Put your sign here.
  3. গ) I got boarding and lodging.
  4. ঘ) My brother is sick.
সঠিক উত্তর:
ক) Quote this from memory.
উত্তর
সঠিক উত্তর:
ক) Quote this from memory.
ব্যাখ্যা
Quote this from memory বাক্যটি সবদিক বিবেচনায় সঠিক।
 
I got boarding and lodging বাক্যের boarding and lodging Phrase এ , boarding  দ্বারা  খাবার এবং বাসস্থান উভয়কেই বোঝায়, আলাদা ভাবে  lodging বা 'বাসস্থান' শব্দটি ব্যবহার করার প্রয়োজন নেই। সুতরাং,শব্দার্থগতভাবে, এই ব্যবহার সঠিক নয়।
 
Put your sign হয় না Signature হয়।
 
British Grammar অনুযায়ী sick এর পরিবর্তে ill ব্যবহার শ্রেয়।
২৬.
He is not _____ home today. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে
  1. ক) at
  2. খ) in
  3. গ) on
  4. ঘ) with
সঠিক উত্তর:
ক) at
উত্তর
সঠিক উত্তর:
ক) at
ব্যাখ্যা
যেকোন ছোট স্থান এর পূর্বে at, preposition হিসাবে বসে। 
যেহেতু Home দ্বারা ছোট জায়গা নির্দেশ করেছে তাই at preposition হিসাবে বসেছে।
২৭.
I cannot put faith — him. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে
  1. ক) in
  2. খ) at
  3. গ) on
  4. ঘ) upon
সঠিক উত্তর:
ক) in
উত্তর
সঠিক উত্তর:
ক) in
ব্যাখ্যা
কোন ব্যাক্তি বা বস্তুর উপরে বিশ্বাস রাখা/ না রাখা বা স্থাপন করা/ না করার অর্থে বাক্যে Faith থাকলে এরপর Preposition 'In' বসে।
অতএব, Complete Sentence : I cannot put faith in him.
২৮.
কোনটি 'Calm' শব্দের সমার্থক শব্দ?
  1. ক) Quiet
  2. খ) Angry
  3. গ) Agitated
  4. ঘ) Inflamed
সঠিক উত্তর:
ক) Quiet
উত্তর
সঠিক উত্তর:
ক) Quiet
ব্যাখ্যা
Calm শব্দটির  বাংলা অর্থ হচ্ছে স্থির; শান্ত ।
Angry এর বাংলা  রুষ্ট, রাগান্বিত।
Agitated -আলোড়িত; বিক্ষুব্ধ; উত্তেজিত।
Inflamed - তৃপ্ত/প্রকুপিত/উত্তেজিত/ক্রুদ্ধ
Quiet - শান্ত; নীরব।

সুতরাং অর্থগত দিক দিয়ে Calm শব্দটির সমার্থক শব্দ হচ্ছে Quiet।
২৯.
কোনটি 'Abolish' শব্দের সমার্থক শব্দ ?
  1. ক) Perform
  2. খ) Generate
  3. গ) Cancel
  4. ঘ) Create
সঠিক উত্তর:
গ) Cancel
উত্তর
সঠিক উত্তর:
গ) Cancel
ব্যাখ্যা
Abolish এর বাংলা অর্থ লোপ করা; উচ্ছেদ করা,বাতিল করা।
Generate - ঘটানো; উৎপাদন করা
Create - সৃষ্টি করা। 
Perform - কোনো কর্ম সম্পাদন করা; কাজে পরিণত করা; নির্দেশিত বা প্রতিশ্রুত হয়ে কোনো কাজ করা
Cancel - বাতিল করা। 

সুতরাং অর্থগত দিক দিয়ে Abolish এর  সমার্থক শব্দ হচ্ছে Cancel.
৩০.
'All at once' এর অর্থ—
  1. ক) Quickly
  2. খ) Slowly
  3. গ) Suddenly
  4. ঘ) Gradually
সঠিক উত্তর:
গ) Suddenly
উত্তর
সঠিক উত্তর:
গ) Suddenly
ব্যাখ্যা
All at once একটি Phrase. যার - 
English Meaning: suddenly and unexpectedly.
 Bangla Meaning: অপ্রত্যাশিতভাবে এবং হঠাৎ করে।

প্রশ্নে উল্লেখিত শব্দ সমুহের মধ্যে -
Quickly এর বাংলা অর্থ দ্রুতগতিতে।
Slowly - ধীরে ধীরে
Suddenly - হঠাৎ, অকস্মাৎ ইত্যাদি।
Gradually - ক্রমশ; ক্রমাগত।

সুতরাং সঠিক উত্তর হবে Suddenly.
 
৩১.
x2 + y2 = 18 এবং xy= 6 হলে (x - y)2 এর মান কত?
  1. ক) 4
  2. খ) 6
  3. গ) 8
  4. ঘ) 12
সঠিক উত্তর:
খ) 6
উত্তর
সঠিক উত্তর:
খ) 6
ব্যাখ্যা
দেয়া আছে,
x2 + y2 = 18 
xy= 6 
আমরা জানি
(x - y)2 = x2 + y2 - 2xy
            = 18 - 2 × 6
            = 18 - 12
            = 6
৩২.
a + 1/a = 4 হলে a2 + 1/a2 এর মান কত?
  1. ক) 14
  2. খ) 12
  3. গ) 16
  4. ঘ) 18
সঠিক উত্তর:
ক) 14
উত্তর
সঠিক উত্তর:
ক) 14
ব্যাখ্যা
দেয়া আছে 
a + 1/a = 4

a2 + 1/a2 = (a + 1/a)2 - 2.a.1/a
               = 42 - 2
               = 16 - 2
               = 14
৩৩.
ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি ১৪ দিনে শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?
  1. ক) ২৫ দিন
  2. খ) ২৮ দিন
  3. গ) ৩২ দিন
  4. ঘ) ৩৫ দিন
সঠিক উত্তর:
ঘ) ৩৫ দিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৫ দিন
ব্যাখ্যা
ক ও খ ১০ দিনে করতে পারে কাজটির ১ অংশ 
ক ও খ ১ দিনে করতে পারে কাজটির ১/১০ অংশ 

খ ১৪ দিনে করতে পারে কাজটির ১ অংশ 
খ ১ দিনে করতে পারে কাজটির ১/১৪ অংশ 

ক ১ দিনে করতে পারে কাজটির = (১/১০) - (১/১৪) অংশ 
                                                  = (৭ - ৫)/৭০
                                                   = ২/৭০ = ১/৩৫ অংশ 

ক ১/৩৫ অংশ  কাজ করতে পারে ১ দিনে 
ক  ১ বা সম্পূর্ণ কাজ করতে পারে (১ × ৩৫)/১ = ৩৫ দিনে
৩৪.
একটি ক্যাম্পে ৭২ জন স্কাউটের ৬ দিনের খাদ্য মজুদ আছে। ১৮ জন স্কাউট চলে গেলে, ঐ খাদ্যে বাকি স্কাউটদের আরো কত দিন চলবে?
  1. ক) ৩ দিন
  2. খ) ২ দিন
  3. গ) ৪ দিন
  4. ঘ) ৬ দিন
সঠিক উত্তর:
খ) ২ দিন
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ দিন
ব্যাখ্যা
অবশিষ্ট স্কাউটের সংখ্যা = (৭২ - ১৮) জন = ৫৪ জন 

৭২ জনের খাদ্য মজুদ আছে ৬ দিনের 
১ জনের খাদ্য মজুদ আছে ৬ ×৭২ দিনের 
৫৪ জনের খাদ্য মজুদ আছে (৬ × ৭২)/৫৪ দিনের 
                                             = ৮ দিনের

১৮ জন স্কাউট চলে গেলে আরো চলবে = (৮ - ৬) দিনে = ২দিন
৩৫.
কোনো এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা ৩০° সেলসিয়াস।৩ দিনের গড় তাপমাত্রা ২৮° সে ও শেষ ৩ দিনের গড় তাপমাত্রা ২৯° সেলসিয়াস হলে চতুর্থ দিনের তাপমাত্রা কত?
  1. ক) ৩৩° সে.
  2. খ) ৩৬° সে.
  3. গ) ৩৯° সে.
  4. ঘ) ৪৩° সে.
সঠিক উত্তর:
গ) ৩৯° সে.
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৯° সে.
ব্যাখ্যা
৭ দিনের গড় তাপমাত্রা = ৩০° সেলসিয়াস
৭ দিনের মোট তাপমাত্রা = (৩০° × ৭) সেলসিয়াস 
                                        = ২১০° সেলসিয়াস 

প্রথম ৩ দিনের গড় তাপমাত্রা ২৮° সেলসিয়াস 
প্রথম ৩ দিনের মোট তাপমাত্রা = (২৮° × ৩) সেলসিয়াস 
                                               = ৮৪° সেলসিয়াস 
শেষ ৩ দিনের গড় তাপমাত্রা = ২৯° সেলসিয়াস 
প্রথম ৩ দিনের মোট তাপমাত্রা = (২৯° × ৩) সেলসিয়াস 
                                                = ৮৭° সেলসিয়াস 
৬ দিনের মোট তাপমাত্রা = ৮৪° + ৮৭° = ১৭১° সেলসিয়াস 

চতুর্থ দিনের তাপমাত্রা = (২১০° - ১৭১°) = ৩৯° সেলসিয়াস
৩৬.
৩ বৎসর আগে ক ও খ এর বয়সের গড় ছিল ১৬ বছর। গ তাদের সাথে যোগ দেয়ায় বর্তমান তাদের বয়সের গড় ২০ বৎসর হয়। গ এর বয়স কত?
  1. ক) ২০ বৎসর
  2. খ) ২২ বৎসর
  3. গ) ২৪ বৎসর
  4. ঘ) ২৬ বৎসর
সঠিক উত্তর:
খ) ২২ বৎসর
উত্তর
সঠিক উত্তর:
খ) ২২ বৎসর
ব্যাখ্যা
৩ বৎসর আগে ক ও খ এর বয়সের গড় = ১৬ বছর
৩ বৎসর আগে ক ও খ এর বয়সের সমষ্টি = ১৬ × ২ = ৩২ বছর
ক ও খ এর বর্তমান বয়সের সমষ্টি = ৩২ + ৬ বছর = ৩৮ বছর 

ক, খ ও গ এর গড় বয়স = ২০ বছর 
ক, খ ও গ এর মোট বয়স = (২০ × ৩) বছর = ৬০ বছর 

গ এর বর্তমান বয়স = (৬০ - ৩৮) বছর 
                              = ২২ বছর
৩৭.
ক : খ = ৫ : ৬ এবং খ : গ = ৩ : ১০ হলে ক : গ = কত?
  1. ক) ৫ : ২০
  2. খ) ৬ : ১২
  3. গ) ১০ : ২০
  4. ঘ) ৫ : ১২
সঠিক উত্তর:
ক) ৫ : ২০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫ : ২০
ব্যাখ্যা
ক : খ = ৫ : ৬  = ৫ : ৬
খ : গ = ৩ : ১০ = ৬ : ২০ [২ দ্বারা গুণ করে]

ক : গ = ৫ : ২০
৩৮.
৬৩ লিটার পরিমান মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ২, ঐ মিশ্রণে এসিড ও পানির পরিমাণ কত?
  1. ক) ৪৯ লি. ১৪ লি
  2. খ) ৩৯ লি. ২৪ লি
  3. গ) ২৪ লি. ৩৯ লি
  4. ঘ) ২৯ লি. ৩৪ লি
সঠিক উত্তর:
ক) ৪৯ লি. ১৪ লি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৯ লি. ১৪ লি
ব্যাখ্যা
দেওয়া আছে,
এসিড : পানি = ৭ : ২
অনুপাতের রাশিদ্বয়ের যোগফল = ৭ + ২ = ৯

এসিডের পরিমাণ = (৬৩ × ৭/৯ ) = ৪৯ লিটার
পানির পরিমাণ = ( ৬৩ × ২/৯ ) = ১৪ লিটার
৩৯.
একটি খাসি ১,৫০০ টাকায় ক্রয় করে ১,৮০০ টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত?
  1. ক) ১৬%
  2. খ) ১৮%
  3. গ) ২০%
  4. ঘ) ২৫%
সঠিক উত্তর:
গ) ২০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০%
ব্যাখ্যা
ক্রয়মূল্য = ১৫০০ টাকা 
বিক্রয়মূল্য = ১৮০০ টাকা 

লাভ = (১৮০০ - ১৫০০) টাকা = ৩০০ টাকা 

১৫০০ টাকায় লাভ হয় ৩০০ টাকা 
১ টাকায় লাভ হয় ৩০০/১৫০০ টাকা 
১০০ টাকায় লাভ হয় (৩০০ × ১০০)/১৫০০ টাকা 
                               = ২০ টাকা
৪০.
একটি জিনিস ৫০ টাকায় কিনে ৬০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ১৫%
  2. খ) ২০%
  3. গ) ২২%
  4. ঘ) ২৫%
সঠিক উত্তর:
খ) ২০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০%
ব্যাখ্যা
ক্রয়মূল্য = ৫০ টাকা 
বিক্রয়মূল্য = ৬০ টাকা 

লাভ = (৬০ - ৫০) টাকা = ১০ টাকা 

৫০ টাকায় লাভ হয় ১০ টাকা 
১ টাকায় লাভ হয় ১০/৫০ টাকা 
১০০ টাকায় লাভ হয় (১০ × ১০০)/৫০ টাকা 
                               = ২০ টাকা
৪১.
১, ৩, ৫, ৭, ধারাটির অষ্টম পদ কত?
  1. ক) ১৩
  2. খ) ১৫
  3. গ) ১৭
  4. ঘ) ২০
সঠিক উত্তর:
খ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫
ব্যাখ্যা
ধারাটির প্রথম পদ a = ১
সাধারন অন্তর d = (৩ - ১) = ২
আমরা জানি
n তম পদ = a + (n - ১)d
অষ্টম পদ = a + (৭ - ১)d
                = ১ + ৭ × ২
                =১ + ১৪
                = ১৫
৪২.
১, ৩, ৪, ৭, ১১, ..... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
  1. ক) ৮
  2. খ) ১৪
  3. গ) ১৮
  4. ঘ) ২৫
সঠিক উত্তর:
গ) ১৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮
ব্যাখ্যা
এই ধারাটির পরপর দুটি পদের যোগফল পরবর্তী পদের সমান। এটি একটি ফিবোনাক্কি ধারা।
১ + ৩ = ৪
৩ + ৪ = ৭ 
৪ + ৭ = ১১ 
৭ + ১১ = ১৮ 
৪৩.
কোনো পরীক্ষায় ৫২% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৪২% পরীক্ষার্থী গণিতে ফেল করল। যদি উভয় বিষয়ে ১৭% ফেল করে থাকে, তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে?
  1. ক) ২৩ জন
  2. খ) ২৪ জন
  3. গ) ২৫ জন
  4. ঘ) ২৬ জন
সঠিক উত্তর:
ক) ২৩ জন
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৩ জন
ব্যাখ্যা
শুধু ইংরেজিতে ফেল করে = (৫২ - ১৭)% = ৩৫%
শুধু গণিতে ফেল করে = (৪২ - ১৭)% = ২৫%
এক বা উভয় বিষয়ে ফেল করে = (৩৫ + ২৫ + ১৭)% = ৭৭%
তাহলে উভয় বিষয়ে পাশ করে = (১০০ - ৭৭)% = ২৩%
৪৪.
একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৬৫ হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে-
  1. ক) ১১৫° 
  2. খ) ১২০° 
  3. গ) ১৩০° 
  4. ঘ) ১৩৫° 
সঠিক উত্তর:
গ) ১৩০° 
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩০° 
ব্যাখ্যা
- বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
- বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।

একই চাপের উপর দণ্ডায়মান
পরিধিস্থ কোণের পরিমাণ = ৬৫°
কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে = (৬৫° × ২) = ১৩০°
৪৫.
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪০° বহুভুজটির বাহুর সংখ্যা কত?
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ৯
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
গ) ৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯
ব্যাখ্যা
দেয়া আছে,
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪০°
সুষম বহুভুজের বহিস্থঃকোণ = ১৮০° - ১৪০°
                                            = ৪০°
আমরা জানি,
সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°

বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/৪০°
                                           = ৯
৪৬.
কোনটি পদার্থ নয়?
  1. ক) আলো
  2. খ) নাইট্রোজেন
  3. গ) অক্সিজেন
  4. ঘ) পানি
সঠিক উত্তর:
ক) আলো
উত্তর
সঠিক উত্তর:
ক) আলো
ব্যাখ্যা
- আলো কোন পদার্থ নয়, ইহা হলো এক প্রকার শক্তি। 
অপরদিকে,
- নাইট্রোজেন, অক্সিজেন হলো মৌলিক পদার্থ। 
- পানি হলো যৌগিক পদার্থ। 
৪৭.
কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি?
  1. ক) কালো
  2. খ) সাদা
  3. গ) বেগুনি
  4. ঘ) লাল
সঠিক উত্তর:
ক) কালো
উত্তর
সঠিক উত্তর:
ক) কালো
ব্যাখ্যা
- কালো রংয়ের তাপ শোষণ ক্ষমতা বেশি। 
- তাই গ্রীষ্মকালে কালো রংয়ের জামা পরিধান করলে এতে গরম বেশি অনুভূত হয়। 
- গরমের সময় কালো রং ব্যবহার করার ফলে অনেক সময় ঘামাচি বা  র‌্যাশ দেখা দেয়।
-  তাই গ্রীষ্মকালে কালো রং ব্যবহার না করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
 
অপরদিকে,
- সাদা রঙের তাপ শোষণ ক্ষমতা কম। সেজন্য গ্রীষ্মকালে সাদা রঙের জামা অধিক আরামদায়ক; কারণ সাদা রঙের জামার তাপ শোষণ ক্ষমতা কম।
 
উৎস: বিডিনিউজ 


৪৮.
ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?
  1. ক) অ্যালুমিনিয়াম
  2. খ) তামা
  3. গ) সীসা
  4. ঘ) দস্তা
সঠিক উত্তর:
ক) অ্যালুমিনিয়াম
উত্তর
সঠিক উত্তর:
ক) অ্যালুমিনিয়াম
ব্যাখ্যা
- ধাতু দেখতে চকচকে। একে আঘাত করলে টুনটুন শব্দ হয়। ধাতু তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী।
- ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পরিমাণে আছে অ্যালুমিনিয়াম ধাতু (৮.১%)। লোহার পরিমাণ ৫%, ক্যালসিয়াম ৩.৬%।
 
- ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাই ভূত্বক।
- ভূত্বকের পুরুত্ব খুবই কম।
- ভূত্বকের প্রধান উপাদান বা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় অক্সিজেন।
- ভূত্বকে অক্সিজেনের পরিমাণ- ৪২.৭%,
- সিলিকনের পরিমাণ- ২৭.৭%,
- অ্যালুমিনিয়ামের পরিমাণ- ৮.১%,
- লোহা বা আয়রনের পরিমাণ- ৫.১%,
- ক্যালসিয়ামের পরিমাণ- ৩.৭%
- সোডিয়ামের পরিমাণ- ২.৮%,
- পটাসিয়ামের পরিমাণ- ২.৬% এবং
- ম্যাগনেসিয়ামের পরিমাণ- ২.১%।

উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, ব্রিটানিকা। 
৪৯.
কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো-
  1. ক) চুনাপাথর
  2. খ) বালি
  3. গ) জিপসাম
  4. ঘ) সাজি মাটি
সঠিক উত্তর:
খ) বালি
উত্তর
সঠিক উত্তর:
খ) বালি
ব্যাখ্যা
কোয়ার্টজ বা সিলিকা বা বালি (SiO₂) হলো কাচ তৈরীর প্রধান উপাদান।
জিপসাম ব্যবহৃত হয় প্লাস্টার পব প্যারিস এবং সিমেন্ট তৈরীতে।

উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫০.
সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়—
  1. ক) নীল আলোতে
  2. খ) সবুজ আলোতে
  3. গ) লাল আলোতে
  4. ঘ) বেগুনি আলোতে
সঠিক উত্তর:
গ) লাল আলোতে
উত্তর
সঠিক উত্তর:
গ) লাল আলোতে
ব্যাখ্যা
- সালােকসংশ্লেষণ একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া।
- সার্বিকভাবে লাল,নীল,কমলা এবং বেগুনী আলােতে সালােকসংশ্লেষণ ভালাে হয় । সবুজ কিংবা হলুদ আলােতে ভালাে হয় না।
- লাল এবং নীলে সালােকসংশ্লেষণের হার সর্বোচ্চ।
- লাল আলাের চেয়ে নীল আলােতে শক্তি বেশি থাকে। তবে, কয়েকটি রাসায়নিক ফ্যাক্টরের কারণে সালােকসংশ্লেষণের হার লাল আলােতে বেশি হয়।

উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বাের্ড বই এবং বিশ্ববিদ্যালয়ের ডকুমেন্ট 
৫১.
জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে কোন দিনটিতে স্বীকৃতি দেয়?
  1. ক) ৭ মার্চ
  2. খ) ৮ মার্চ
  3. গ) ৯ মার্চ
  4. ঘ) ১০ মার্চ
সঠিক উত্তর:
খ) ৮ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮ মার্চ
ব্যাখ্যা
- আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় - ৮ মার্চ।
- এ বছর এই দিবসের প্রতিপাদ্য ছিল - টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২
৫২.
সিস্টোলিক চাপ বলতে বুঝায়-
  1. ক) হৃৎপিণ্ডের সংকোচন চাপ
  2. খ) হৃৎপিণ্ডের প্রসারণ চাপ
  3. গ) হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ চাপ
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) হৃৎপিণ্ডের সংকোচন চাপ
উত্তর
সঠিক উত্তর:
ক) হৃৎপিণ্ডের সংকোচন চাপ
ব্যাখ্যা
- হৃদপিন্ডের প্রকোষ্ঠ প্রসারণকে ডায়াস্টল এবং সংকোচনকে সিস্টোল বলে।
- সিস্টোলিক চাপ বলতে হৃদপিন্ডের সংকোচন চাপকে বুঝায় এবং
হৃদপিন্ডের প্রসারণ চাপকে ডায়াস্টোলিক চাপ বলে।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫৩.
কোনটি বায়ুবাহিত রোগ?
  1. ক) ডায়রিয়া
  2. খ) কলেরা
  3. গ) হাম
  4. ঘ) জন্ডিস
সঠিক উত্তর:
গ) হাম
উত্তর
সঠিক উত্তর:
গ) হাম
ব্যাখ্যা
- যক্ষ্মা, হাম, ইনফ্লুয়েঞ্জা, হুপিং কাশি, ডিপথেরিয়া ইত্যাদি হলো বায়ুবাহিত রোগ।
- পানিবাহিত রোগের মধ্যে ডায়রিয়া, আমাশয়, পোলিও, হিপাটাইটিস এ ও ই, টাইপয়েড, প্যারাটাইপয়েড ইত্যাদি অন্যতম।
- জন্ডিস কোন রোগ নয়, এটি রোগের লক্ষণমাত্র। রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে জন্ডিস দেখা দেয়।

সূত্র: উচ্চ মাধ্যমিক উদ্ভিদবিজ্ঞান বই, একদশ-দ্বাদশ শ্রেণি
৫৪.
নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের
  1. ক) ফুসফুস
  2. খ) যকৃত
  3. গ) কিডনি
  4. ঘ) প্লীহা
সঠিক উত্তর:
ক) ফুসফুস
উত্তর
সঠিক উত্তর:
ক) ফুসফুস
ব্যাখ্যা
- নিউমােনিয়া ফুসফুসের একটি রােগ যা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট।
- এ রােগে ফুসফুস আক্রান্ত হয় এবং ফুসফুসের থলিতে অস্বস্তিকর যন্ত্রনা হয়।

উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫৫.
'রবিশস্য বলতে কি বুঝায়?
  1. ক) বর্ষাকালীন শস্য
  2. খ) যে কোনো সময়ের শস্য
  3. গ) গ্রীষ্মকালীন শস্য
  4. ঘ) শীতকালীন শস্য
সঠিক উত্তর:
ঘ) শীতকালীন শস্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শীতকালীন শস্য
ব্যাখ্যা
- বাংলাদেশে আশ্বিন থেকে ফাল্গুন বা অক্টোবর থেকে মার্চ সময়ে উৎপন্ন ফসলকে রবিশস্য বা শীতকালীন শস্য ধরা হয়।

রবি মৌসুমে উৎপন্ন ফসলের মধ্যে রয়েছে:
- বোরো ধান
- গম
- মসুর ডাল
- যব
- সরিষা
- পেঁয়াজ
- মটরশুঁটি প্রভৃতি।

(তথ্যসূত্রঃ কৃষিশিক্ষা : সপ্তম শ্রেণী)
৫৬.
নিচের কোন উক্তিটি সঠিক?
  1. ক) বায়ু একটি মৌলিক পদার্থ
  2. খ) বায়ু একটি যৌগিক পদার্থ
  3. গ) বায়ু একটি মিশ্র পদার্থ
  4. ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) বায়ু একটি মিশ্র পদার্থ
উত্তর
সঠিক উত্তর:
গ) বায়ু একটি মিশ্র পদার্থ
ব্যাখ্যা
বায়ু এক ধরণের মিশ্র পদার্থ যেখানে নাইট্রোজেন, অক্সিজেন, জলীয়বাষ্পসহ অন্যান্য পদার্থ থাকে। বায়ু এমন একটি মিশ্র পদার্থ যেখানে মৌলিক ও যৌগিক উভয় ধরণের পদার্থ রয়েছে।
 
যে সকল পদার্থ একটি মাত্র উপাদান দিয়ে তৈরি, তাদেরকে মৌলিক পদার্থ বলে।
যেমন- লোহা, তামা, সোনা, রূপা হাইড্রোজেন, অক্সিজেন ইত্যাদি।

যে সব পদার্থ একের অধিক ভিন্নধর্মী উপাদান দিয়ে তৈরি, তাদেরকে যৌগিক পদার্থ বলা হয়।
যেমন- পানি, লবণ, চিনি, ইস্পাত ইত্যাদি।


সূত্রঃ বিজ্ঞান সপ্তম শ্রেণি। 
৫৭.
সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?
  1. ক) ফ্যাদোমিটার
  2. খ) সাবমেরিন
  3. গ) জাইরো কম্পাস
  4. ঘ) অ্যানিওমিটার
সঠিক উত্তর:
ক) ফ্যাদোমিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ফ্যাদোমিটার
ব্যাখ্যা
ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়। 

- সাগর বা মহাসাগরের চলাচলকারি জাহাজের নিরাপত্তার জন্য সাগর বা মহাসাগরের গভীরতা জানা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস গভীর সমুদ্রের তলদেশে প্রতিফলিত শব্দের সাহায্যে সমুদ্রের গভীরতা  নির্ণয় করা হয় এই কাজের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে ফ্যাদোমিটার বা ইকোগ্রাফ বলে। 

- সমুদ্রের তলদেশ থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসার জন্য এ ধরনের একটি ইউনিট এর শব্দ উৎপাদনের জন্য একটি শব্দ প্রতিশব্দ উৎপাদক রয়েছে এ যন্ত্রে একটি অংশে স্বয়ক্রিয় ভাবে ক্ষণিক শব্দের সম্পূর্ণ ভ্রমণ কাল লিপিবদ্ধ করা হয় পানিতে শব্দের বেগ এবং একে দ্বারা চিহ্নিত করা হয় এসময় জাহাজটি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হলে পরবর্তী সমীকরণ থেকে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়।

- এই যন্ত্রের কার্যকারিতা মূলত শব্দের প্রতিধ্বনির ওপর নির্ভর করে ।

- ধ্বনির উৎপত্তি থেকে ফিরে আসা প্রতিধ্বনি সময়ের পার্থক্য থেকে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়।

সূত্র- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ওয়েবসাইট [লিঙ্ক]
৫৮.
উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্ৰ -
  1. ক) ওডোমিটার
  2. খ) ক্রোনোমিটার
  3. গ) ক্রেসকোগ্রাফ
  4. ঘ) ট্যাকোমিটার
সঠিক উত্তর:
ঘ) ট্যাকোমিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ট্যাকোমিটার
ব্যাখ্যা
- উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র টেকোমিটার।
- সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্র ফ্যাদোমিটার।
- উচ্চতা নির্ণায়ক যন্ত্র অলটিমিটার।
- শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্র অডিওমিটার।
- মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র ওডোমিটার।
- দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্র ল্যাকটোমিটার।

উৎস: ব্রিটানিকা
৫৯.
কম্পিউটার একটি—
  1. ক) হিসাবকারী যন্ত্র
  2. খ) সমস্যা সমাধানের যন্ত্র
  3. গ) সিদ্ধান্ত গ্রহণের যন্ত্র
  4. ঘ) হিসাব পরীক্ষার যন্ত্র
সঠিক উত্তর:
ক) হিসাবকারী যন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
ক) হিসাবকারী যন্ত্র
ব্যাখ্যা
- Computer শব্দটি গ্রীক শব্দ থেকে উৎপত্তি। Compute শব্দ থেকে Computer শব্দের উৎপত্তি। যার আভিধানিক অর্থ হলো গণনাকারী যন্ত্র।
- সুতরাং অভিধানিক দিক থেকে কম্পিউটারকে আমরা গণনাকারী যন্ত্র হিসাবে অভিহিত করতে পারি।
-  কম্পিউটার হলো বিভিন্ন গাণিতিক ও যুক্তিমূলক সমস্যা সমাধানের জন্য তৈরি একটি ইলেকট্রনিক যন্ত্র।
- কম্পিউটারের সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ প্রভৃতি গাণিতিক কাজ অতি দ্রুত ও নির্ভূলভাবে করা যায়।

উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৬০.
যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে তখন
  1. ক) চন্দ্রগ্রহণ
  2. খ) সূর্যগ্রহণ
  3. গ) অমাবস্যা
  4. ঘ) কোনোটিই
সঠিক উত্তর:
খ) সূর্যগ্রহণ
উত্তর
সঠিক উত্তর:
খ) সূর্যগ্রহণ
ব্যাখ্যা
সূর্যগ্রহণ
- চাঁদ যখন পৃথিবীর কক্ষপথে ঘোরে, তখন তার প্রদক্ষিণ পথে কখনও কখনও চাঁদ এসে পড়ে সূর্য এবং পৃথিবীর মাঝখানে। তখন তারা থেকে আলোর বিচ্ছুরণ বাধাগ্রস্ত হয় এবং সূর্যের গ্রহণ ঘটে।
- অন্যভাবে বললে বলা যায়, চাঁদ এই সময় পৃথিবীকে তার ছায়ায় ঢেকে ফেলে।

উৎস: বিবিসি
৬১.
সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্কমণ্ডলীকে বলা হয়-
  1. ক) সৌরজগৎ
  2. খ) পৃথিবী
  3. গ) বুধ
  4. ঘ) নক্ষত্র
সঠিক উত্তর:
ক) সৌরজগৎ
উত্তর
সঠিক উত্তর:
ক) সৌরজগৎ
ব্যাখ্যা
- সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্কমণ্ডলীকে বলা হয় সৌরজগৎ। 
- সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে আবর্তনশীল গ্রহের সংখ্যা আটটি।
যথা: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।

উৎস: অষ্টম শ্রেণির বিজ্ঞান। 
৬২.
সৌরজগতের বৃহত্তম গ্রহ -
  1. ক) পৃথিবী
  2. খ) শনি
  3. গ) বৃহস্পতি
  4. ঘ) বুধ
সঠিক উত্তর:
গ) বৃহস্পতি
উত্তর
সঠিক উত্তর:
গ) বৃহস্পতি
ব্যাখ্যা
- বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ। একে গ্রহরাজ বলে। 
- বৃহস্পতির বায়ুমণ্ডল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। এ গ্রহে জীবের অস্তিত্ব নেই।
- সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ বুধ।
- শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ এবং ইউরেনাস সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ।

উৎসঃ‌ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি
৬৩.
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
  1. ক) কামরুল হাসান
  2. খ) জয়নুল আবেদীন
  3. গ) হামিদুর রহমান
  4. ঘ) হাসেম খান
সঠিক উত্তর:
ক) কামরুল হাসান
উত্তর
সঠিক উত্তর:
ক) কামরুল হাসান
ব্যাখ্যা
- বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনের বর্তমান রূপটির রূপকার শিল্পী কামরুল হাসান।
- বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান রূপটি রয়েছে তা গৃহীত হয় ১৯৭২ সালের ১২ জানুয়ারি।
- ১৯৭২ সালের ১৭ জানুয়ারি বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান রূপটি সরকারিভাবে গৃহীত হয়। 
- ‘জাতীয় পতাকা’ গাঢ় সবুজ রঙের হবে এবং ১০:৬ দৈর্ঘ্য ও প্রস্থের আয়তক্ষেত্রাকার সবুজ রঙের মাঝখানে একটি লাল বৃত্ত থাকিবে।
- মানচিত্র খচিত বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইন হিসেবে বিবেচ্য করা হয় শিব নারায়ণ দাসকে। 

তথ্যসূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
৬৪.
বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
  1. ক) দিনাজপুর
  2. খ) লালমনিরহাট
  3. গ) পঞ্চগড়
  4. ঘ) ঠাকুরগাঁও
সঠিক উত্তর:
গ) পঞ্চগড়
উত্তর
সঠিক উত্তর:
গ) পঞ্চগড়
ব্যাখ্যা

- বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী স্থান বাংলাবান্ধা।
- বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলার তেঁতুলিয়া।
- বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়।
- বাংলাদেশের সর্ব পূর্বের স্থান আখাইনঠং।
- বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা থানচি।
- দেশের সর্ব পূর্বের জেলা বান্দরবান।
- বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান মনাকষা।
- বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলা শিবগঞ্জ।
- বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান ছেড়াদ্বীপ।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফ।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার।


উৎসঃ সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েবসাইট।

৬৫.
পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
  1. ক) চাঁদপুর
  2. খ) সিরাজগঞ্জ
  3. গ) ভোলা
  4. ঘ) গোয়ালন্দ
সঠিক উত্তর:
ঘ) গোয়ালন্দ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গোয়ালন্দ
ব্যাখ্যা
- পদ্মা ও যমুনার মিলনস্থল : গোয়ালন্দ (রাজবাড়ী)
- পদ্মা ও মেঘনার মিলনস্থল : চাঁদপুর
- সুরমা ও কুশিয়ারার মিলনস্থল : আজরিমিগঞ্জ (হবিগঞ্জ)
- ব্রহ্মপুত্র ও তিস্তার মিলনস্থল : চিলমারি (কুড়িগ্রাম)
- পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনার মিলনস্থল : ভৈরববাজার (কিশোরগঞ্জ)।

(সূত্র: বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন)
৬৬.
প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত?
  1. ক) ময়নামতি
  2. খ) মহাস্থানগড়
  3. গ) বিক্রমপুর
  4. ঘ) পাহাড়পুর
সঠিক উত্তর:
খ) মহাস্থানগড়
উত্তর
সঠিক উত্তর:
খ) মহাস্থানগড়
ব্যাখ্যা
- প্রাচীন পুণ্ড্রনগর বর্তমান বগুড়া জেলার মহাস্থানগড়ে করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত।
- পুণ্ড্রনগর প্রাচীন বাংলার প্রাচীনতম ও সবচেয়ে সমৃদ্ধ নগরকেন্দ্র হিসেবে বিবেচিত। খ্রিস্টপূর্ব চতুর্থ অব্দে পুণ্ড্রনগরের পত্তন ঘটে।
- গুপ্ত, মৌর্য ও পাল আমলে নগরটি পুণ্ড্রবর্ধন ভুক্তির (বিভাগ/প্রদেশ) রাজধানী ছিলো।
- এখানে প্রাচীন বাংলার সবচেয়ে পুরনো শিলালিপি পাওয়া গেছে।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
৬৭.
পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী-
  1. ক) আমাজন
  2. খ) সেন্ট লরেন্স
  3. গ) মিসিসিপি
  4. ঘ) নীল
সঠিক উত্তর:
ক) আমাজন
উত্তর
সঠিক উত্তর:
ক) আমাজন
ব্যাখ্যা
নীল নদ হলো বিশ্বের দীর্ঘতম নদী, যাকে আফ্রিকান নদীর জনক বলা হয়। 
এটির দৈর্ঘ্য প্রায় ৪,১৩২ মাইল (৬,৬৫০ কিলোমিটার) । 
নীলনদ অববাহিকায় অবস্থিত দেশসমূহ হলো - তানজানিয়া, বুরুন্ডি, রুয়ান্ডা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, কেনিয়া, উগান্ডা, দক্ষিণ সুদান, ইথিওপিয়া, সুদান এবং মিশর।

অপরদিকে, আমাজন হলো বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী। প্রতি সেকেন্ডে প্রায় ২,০৯,১০৩ ঘনমিটার পানি প্রবাহিত হয় বলে একে বিশ্বের বৃহত্তম (largest) নদী বলা হয়।

বিশ্বের শীর্ষ দীর্ঘতম নদীসমূহের তালিকা নিম্নরূপ  :
১) নীল নদী - ৬,৬৫০ কিমি
২) আমাজন নদী - ৬,৪০০ কিমি
৩) ইয়াংজি নদী -৬,৩০০ কিমি
৪) মিসিসিপি/মিসৌরি নদী - ৬,২৭৫কিমি
৫) ইয়েনিসে-আঙ্গারা-সেলেঙ্গা নদী - ৫,৫৩৯কিমি
৬) ইয়েলো নদী ৫,৪৬৪কিমি
৭) ওব-ইরটিশ নদী - ৫,৪১০ কিমি
৮) রিও ডি লা প্লাটা-পারানা-রিও গ্র্যান্ডে নদী - ৪,৮৮০কিমি
৯) কঙ্গো-চাম্বেশি নদী ব্যবস্থা - 4,700 কিমি
১০) আমুর নদী - ৪,৪৪৪ কিমি

তথ্যসূত্র: ব্রিটানিকা, ওয়ার্ল্ড এটলাস।
৬৮.
কয়লা উৎপাদনে বিশ্বে প্রথম-
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ভারত
  3. গ) অস্ত্রেলিয়া
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
ঘ) চীন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চীন
ব্যাখ্যা
- কয়লা উৎপাদনে বিশ্বে প্রথম চীন। 
- দ্বিতীয় অবস্থানে আছে ইন্দোনেশিয়া, তৃতীয় অবস্থানে আছে ভারত।
 
উৎস : স্ট্যাটিস্টা ওয়েবসাইট 
৬৯.
কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি-
  1. ক) তানভীর কবির
  2. খ) অস্কার বাদল
  3. গ) হামিদুর রহমান
  4. ঘ) হামিদুজ্জামান
সঠিক উত্তর:
গ) হামিদুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
গ) হামিদুর রহমান
ব্যাখ্যা
- বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের নকশাকার/স্থপতি হলেন হামিদুর রহমান।
- ১৯৫৬ সালের একুশে ফেব্রুয়ারিতে ঢাকা মেডিকেল কলেজের পাশে হামিদুর রহমানের নকশায় কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
- ১৯৬৩ সালের একুশে ফেব্রুয়ারিতে শহীদ আবুল বরকতের মা হাসিনা বেগম এই শহীদ মিনার উদ্বোধন করেন।

তথ্যসূত্র : বাংলাপিডিয়া।
৭০.
লালবাগ দুর্গের পূর্বনাম কি ছিল?
  1. ক) জাহাঙ্গীর দুর্গ
  2. খ) আওরঙ্গবাদ দুর্গ
  3. গ) পরিবিবির দুর্গ
  4. ঘ) আজম দুর্গ
সঠিক উত্তর:
খ) আওরঙ্গবাদ দুর্গ
উত্তর
সঠিক উত্তর:
খ) আওরঙ্গবাদ দুর্গ
ব্যাখ্যা
- লালবাগ কেল্লা পুরাতন ঢাকার লালবাগে অবস্থিত।
- সতের শতকে ১৬৭৮ সালে সুবাদার আজম শাহ এটির নির্মাণ কাজ শুরু করেন। মাঝে এর কাজ বন্ধ হয়ে গেলে ১৬৮০ সালে শায়েস্তা খান পুনরায় এর কাজ শুরু করে এটি নির্মাণ করেন।
- লালবাগ কেল্লার অভ্যন্তরে শায়েস্তা খানের কন্যা পরীবিবির মাজার অবস্থিত।
- ১৯১০ সালে লালবাগ কেল্লা প্রত্নতত্ত্ব নির্দশন হিসেবে অন্তর্ভুক্ত হয়।
- এর আদি নাম কেল্লা আওরঙ্গবাদ। লালবাগে অবস্থিত হওয়ায় পরে এর নামকরণ করা হয় লালবাগ কেল্লা।

(তথ্যসূত্রঃ প্রত্নতত্ত্ব অধিদপ্তর ওয়েবসাইট)
৭১.
সোনারগাও-এর পূর্ব নাম ছিল—
  1. ক) সুবর্ণগ্রাম
  2. খ) সুধারাম
  3. গ) চন্দ্রদীপ
  4. ঘ) গৌড়
সঠিক উত্তর:
ক) সুবর্ণগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
ক) সুবর্ণগ্রাম
ব্যাখ্যা
- প্রাচীনকালে ‘সুবর্ণগ্রাম’ নামে পরিচিত ছিল- সোনারগাঁও।
- ময়নামতি - রোহিতগিরি।
- চট্রগ্রাম - ইসলামাবাদ/পোর্টোগ্রান্ডে/শাতিলগঞ্জ।
- সিলেট - জালালাবাদ/শ্রীহট্ট।

তথ্যসূত্র :  বাংলাপিডিয়া।
৭২.
ঢাকার চকের মসজিদের নির্মাতা-
  1. ক) মীর জুমলা
  2. খ) শায়েস্তা খান
  3. গ) ইসলাম খান
  4. ঘ) মুরশীদ কুলি খান
সঠিক উত্তর:
খ) শায়েস্তা খান
উত্তর
সঠিক উত্তর:
খ) শায়েস্তা খান
ব্যাখ্যা
- মীরজুমলার মৃত্যুর পর শায়েস্তা খান বাংলার সুবাদার নিযুক্ত হন। তাঁর সুবাদারী শাসনকাল দুপর্বে বিভক্ত ছিল। প্রথম দফায় ১৬৬৪ থেকে ১৬৭৮ খ্রি: পর্যন্ত এবং শেষে ১৬৭৯ থেকে ১৬৮৮ খ্রি: পর্যন্ত তিনি বাংলার সুবাদার ছিলেন।
শায়েস্তা খানের কীর্তি-
- চট্টগ্রাম জয় করে এর নাম রাখেন ইসলামাবাদ।
- সন্দ্বীপ ও চট্টগ্রাম অধিকার করে আরাকানি জলদস্যুদের সম্পূর্ণরূপে উৎখাত করেন।
- তিনি বাংলা থেকে ইংরেজদের বিতাড়িত করেন।
- তাঁর আমলে নির্মিত স্থাপত্য কর্মের মধ্যে ছােট কাটারা, লালবাগ কেল্লা, বিবি পরির সমাধিসৌধ, হােসেনী দালান, সফি খানের মসজিদ, বুড়িগঙ্গার মসজিদ, চক মসজিদ প্রভৃতি উল্লেখযােগ্য।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।
৭৩.
অষ্টম শতাব্দীতে নির্মিত শালবন বিহার কোথায়?
  1. ক) পাহাড়পুরে
  2. খ) ময়নামতিতে
  3. গ) নাটোরে
  4. ঘ) রাঙ্গামাটিতে
সঠিক উত্তর:
খ) ময়নামতিতে
উত্তর
সঠিক উত্তর:
খ) ময়নামতিতে
ব্যাখ্যা
- ময়নামতির প্রাচীন নাম ছিলাে রােহিতগিরি যা দেব রাজাদের রাজধানী ছিলাে।
- প্রত্নতাত্ত্বিকগণ এই স্থানটি বর্তমানে কুমিল্লার ময়নামতির বলে ধারণা করেন।
- বাংলাদেশে অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন কুমিল্লার শালবন বিহার যা দেব সাম্রাজ্যের কীর্তি। এটি দেববংশের চতুর্থ রাজা ভবদেব খ্রিস্টীয় আট শতকে নির্মাণ করেন। সুতরাং, এর আসল নাম ''ভবদেব মহাবিহার''।
- বিহারে মােট ১১৫টি ভিক্ষুকক্ষ ও মধ্যভাগে প্রধান মন্দির সহ অনেকগুলাে মন্দির রয়েছে।

উৎসঃ শালবন বিহারের নাম-ফলক ও বড় কামতা ইউনিয়ন ওয়েবসাইট
৭৪.
এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
  1. ক) ইয়াংসিকিয়াং
  2. খ) হোয়াংহো
  3. গ) সিন্ধু
  4. ঘ) গঙ্গা
সঠিক উত্তর:
ক) ইয়াংসিকিয়াং
উত্তর
সঠিক উত্তর:
ক) ইয়াংসিকিয়াং
ব্যাখ্যা
- ইয়াংসিকিয়াং চীন তথা এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী।
- নদীটির দৈর্ঘ্য ৩৯১৫ মাইল (৬৩০০ কিলোমিটার)।
- তিব্বতের মালভূমির উৎস থেকে পূর্ব চীন সাগরে এর মুখ পর্যন্ত নদীটি ১০ টি প্রদেশ বা অঞ্চলের মধ্যে প্রবাহিত হয়েছে।

উৎসঃ ব্রিটানিকা এবং ওয়ার্ল্ড এটলাস।
৭৫.
ভানুসিংহ কার ছদ্মনাম-
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) সত্যেন্দ্রনাথ দত্ত
  3. গ) টেকচাদ ঠাকুর
  4. ঘ) প্রমথ চৌধুরী
সঠিক উত্তর:
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর তার বিভিন্ন রচনার ক্ষেত্রে অনেকগুলো ছদ্মনাম ব্যবহার করেছেন।
উল্লেখযোগ্য কয়েকটি হলো -
- ভানুসিংহ ঠাকুর,
- অকপটচন্দ্র ভাস্কর,
- আন্নাকালী পাকড়াশী,
- দিকশূণ্য ভট্টাচার্য,
- নবীন কিশোর শর্মন,
- ষষ্ঠীচরণ দেবশর্মা,
- বানীবিনোদ বিদ্যাবিনোদ,
- শ্রীমতি কনিষ্ঠা,
- শ্রীমতি মধ্যমা

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
৭৬.
ফণিমনসা কাব্যের রচয়িতা কে?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) আহসান হাবিব
  3. গ) হাসান হাফিজুর রহমান
  4. ঘ) সিকান্দার আবু জাফর
সঠিক উত্তর:
ক) কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
ক) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
• বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
• ১৯৭২ সালে তাঁকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়।
• তাঁর বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থঃ
- অগ্নিবীণা,
- মরুভাস্কর,
- সঞ্চিতা,
- চিত্তনামা,
- দোলনচাঁপা,
- সন্ধ্যা,
- চক্রবাক,
- চন্দ্রবিন্দু,
- ছায়ানট,
- বিষের বাঁশি,
- সর্বহারা,
- পুবের হাওয়া,
- সাম্যবাদী,
- ঝিঙ্গে-ফুল,
- ফনিমনসা,
- প্রলয়-শিখা,
- নতুন চাঁদ (শেষ কাব্য) ইত্যাদি।

উৎসঃ বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭৭.
রক্তে কোলেস্টেরল-এর পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়?
  1. ক) বেলে মাছ
  2. খ) খাসির মাংস
  3. গ) পালংশাক
  4. ঘ) মুরগীর মাংস
সঠিক উত্তর:
খ) খাসির মাংস
উত্তর
সঠিক উত্তর:
খ) খাসির মাংস
ব্যাখ্যা
-  'রেড মিট' বলতে গরু বা খাসির মাংসকে বুঝায়। 
- রক্তে কোলেস্টেরল-এর পরিমাণ বেড়ে গেলে গরু বা খাসির মাংস খাওয়া উচিত নয়। 
- কারণ রেড মিটে রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম, যা রক্তচাপ বাড়িয়ে দেয়। 
- আর উচ্চ রক্তচাপ থেকে হৃদরোগ, স্ট্রোক ও কিডনি জটিলতা দেখা দিতে পারে। 
- রেড মিটে যে কোলেস্টেরল থাকে সেটি বেশি বেড়ে গেলে হার্টের শিরায় জমে রক্ত জমাট বাঁধিয়ে দেয়।
 
উৎস : বিবিসি 
৭৮.
হালদা ভ্যালী কোথায় অবস্থিত?
  1. ক) রাঙ্গামাটি
  2. খ) বান্দরবান
  3. গ) খাগড়াছড়ি
  4. ঘ) সন্দ্বীপ
সঠিক উত্তর:
গ) খাগড়াছড়ি
উত্তর
সঠিক উত্তর:
গ) খাগড়াছড়ি
ব্যাখ্যা
- হালদা ভেলী : খাগড়াছড়ি
- বাংলাদেশের ভেলী বা উপত্যকাসমূহ:
- বালিশিরা ভেলী : মৌলভীবাজার
- ভেঙ্গী ভেলী : কাপ্তাই (রাঙামাটি)
- সাজেক ভেলী : রাঙামাটি

(সূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও দৈনিক পত্রিকা)
৭৯.
কোনটি এনামুল হকের রচনা?
  1. ক) ভাষার ইতিবৃত্ত
  2. খ) আধুনিক ভাষাতত্ত্ব
  3. গ) মনীষা মঞ্জুষা
  4. ঘ) বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান
সঠিক উত্তর:
গ) মনীষা মঞ্জুষা
উত্তর
সঠিক উত্তর:
গ) মনীষা মঞ্জুষা
ব্যাখ্যা
মুহম্মদ এনামুল হক রচিত গ্রন্থ:
- 'মনীষা মঞ্জুষা',
- ঝর্ণাধারা (১৯২৮, কবিতা সংকলন),
- বঙ্গে সূফী প্রভাব (১৯৩৫),
- ব্যাকরণ মঞ্জুরি (১৯৫২)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
৮০.
প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক -
  1. ক) কম হয়
  2. খ) ঠিক থাকে
  3. গ) বেশি হয়
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) বেশি হয়
উত্তর
সঠিক উত্তর:
গ) বেশি হয়
ব্যাখ্যা
- প্রেসার কুকারে পানির স্ফুটনাংক স্বাভাবিকের চেয়ে বেশি থাকে।
- স্থির আয়তনে প্রেসার কুকারে উচ্চ চাপের সৃষ্টি হয়। এতে পানির স্ফুটনাংক বেড়ে যায়।
- প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ, কুকারের ভেতরের পানি ফুটন্ত অবস্থায় বাষ্পে পরিণত হয়েই বাইরে আসতে পারে না।
- ফলে উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়। এতে বাড়তি তাপ সৃষ্টি হয়ে রান্না হয় তাড়াতাড়ি।

উৎসঃ পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।