পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৭ মে, ২০২১সময়30 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
পায়রা বন্দর কর্তৃপক্ষঃ বিভিন্ন পদের নিয়োগ -২০১৯ (২৫-০৫-২০১৯)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৭ মে, ২০২১ · ৫০ প্রশ্ন

.
‘যার কোন মূল্য নেই’ তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?
  1. ক) ডাকাবুকা
  2. খ) ঢাকের বাঁয়া
  3. গ) তুলসী বনের বাঘ
  4. ঘ) রাবণের চিতা
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ঢাকের বাঁয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) ঢাকের বাঁয়া
ব্যাখ্যা

ডাকাবুকা (বিশেষ্য) - সাহসী; অতুলনীয় সাহসযুক্ত
তুলসী বনের বাঘ (বিশেষ্য) - সাধু হিসেবে পরিচিত প্রকৃত দুর্জন।
ঢাকের বাঁয়া (বিশেষ্য) - অপ্রয়োজনীয় কিছু; সঙ্গে আছে কিন্তু বিশেষ কিছু কাজে লাগে না।
রাবণের চিতা (noun) - (figurative) an endless pain of mind caused by loss, misfortune, etc; চীর অশান্তি
উৎসঃ বাংলা একাডেমী অভিধান

.
‘পরিচ্ছেদ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. ক) পরিঃ + ছেদ
  2. খ) পরি + চ্ছেদ
  3. গ) পরি + ছেদ
  4. ঘ) পরি + শেদ
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) পরি + ছেদ
উত্তর
সঠিক উত্তর:
গ) পরি + ছেদ
ব্যাখ্যা
কথা + ছলে = কথাচ্ছলে, পরি + ছেদ = পরিচ্ছেদ।
এখানে পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী ছ এর জায়গায় চ্ছ হচ্ছে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
.
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
  1. ক) শর্মিষ্ঠা
  2. খ) বসন্তকুমারী
  3. গ) কৃষ্ণকুমারী
  4. ঘ) কীর্তিবিলাস
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) কৃষ্ণকুমারী
উত্তর
সঠিক উত্তর:
গ) কৃষ্ণকুমারী
ব্যাখ্যা

- বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক - "কীর্তিবিলাস"।

- বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি 'কৃষ্ণকুমারী' রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত।
- এই নাটকের কাহিনী উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে সংগ্রহীত।
- এই নাটকের উল্লেখযোগ্য চরিত্রঃ কৃষ্ণকুমারী, মদনিকা, ভীম-সিংহ, জগৎসিংহ, ধনদাস প্রমুখ।
'বসন্তকুমারী' নাটকের রচয়িতা মীর মশাররফ হোসেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
খাঁটি বাংলায় কোন সন্ধি নেই?
  1. ক) স্বরসন্ধি
  2. খ) ব্যঞ্জন সন্ধি
  3. গ) বিসর্গ সন্ধি
  4. ঘ) ক ও খ উভয়ই
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) বিসর্গ সন্ধি
উত্তর
সঠিক উত্তর:
গ) বিসর্গ সন্ধি
ব্যাখ্যা

খাঁটি বাংলা সন্ধি ২ প্রকার।
যথা- স্বরসন্ধি ও ব্যঞ্জনসন্ধি।
তৎসম শব্দের সন্ধি তিন প্রকার।
যথা- স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গ সন্ধি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ ভার্সন)।

.
বাগধারার অর্থ নির্ণয় করুন: ‘একচোখা’
  1. ক) নির্লজ্জ
  2. খ) বেহায়া
  3. গ) পক্ষপাতদুষ্ট
  4. ঘ) ভণ্ডসাধু
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) পক্ষপাতদুষ্ট
উত্তর
সঠিক উত্তর:
গ) পক্ষপাতদুষ্ট
ব্যাখ্যা

কানকাটা (বিশেষণ) - নির্লজ্জ; বেহায়া।
বকধার্মিক (বিশেষণ) - ভণ্ড; বকের মতো ধার্মিকতার ভান করে এমন।
একচোখা, একচোখো (বিশেষণ) - একদিকে দৃষ্টি এমন; পক্ষপাত দোষে দুষ্ট।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান

.
‘নরসুন্দর’ শব্দের অর্থ কি?
  1. ক) নাপিত
  2. খ) সুন্দর পুরুষ
  3. গ) শিক্ষিত
  4. ঘ) বোকা
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) নাপিত
উত্তর
সঠিক উত্তর:
ক) নাপিত
ব্যাখ্যা
নরসুন্দর (বিশেষ্য) নাপিত; চুল দাড়ি প্রভৃতি কেটে মানুষকে সুন্দর বা রূপবান করে যে।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
.
এক কথায় প্রকাশ করুন: যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না -
  1. ক) দুস্তর
  2. খ) দুর্গম
  3. গ) দুর্জয়
  4. ঘ) দুর্লভ
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) দুস্তর
উত্তর
সঠিক উত্তর:
ক) দুস্তর
ব্যাখ্যা

দুস্তর (বিশেষণ) - দুর্লঙ্ঘ্য; পার হওয়া কঠিন এমন
দুর্গম (বিশেষণ) - যাওয়া কষ্টসাধ্য বা কষ্টকর এমন; দুরধিগম্য।
দুর্জ্ঞেয় - জানা অত্যন্ত কষ্টকর এমন।
দুর্জয়, দুর্জ্জয় (বিশেষণ) - জয় বা দমন করা কঠিন এমন; অজেয়; অদম্য।
দুর্লভ (বিশেষণ) - দুষ্প্রাপ্য; পাওয়া কঠিন এমন; দুর্মূল্য; মহামূল্য।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান

.
নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ?
  1. ক) কুলটা
  2. খ) ঢাকী
  3. গ) শুক
  4. ঘ) পয়লা
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ঢাকী
উত্তর
সঠিক উত্তর:
খ) ঢাকী
ব্যাখ্যা

বাংলা ভাষায় বহু বিশেষ্য পদ রয়েছে যাদের কোনটিতে পুরুষ ও কোনটিতে স্ত্রী বোঝায়।
যে শব্দে পুরুষ বোঝায় তাকে পুরুষবাচক শব্দ বলে আর যে শব্দে স্ত্রী বোঝায় তাকে স্ত্রীবাচক শব্দ বলে।
কতগুলো শব্দে কেবল পুরুষ বোঝায় সেগুলোকে নিত্য পুরুষবাচক শব্দ বলে।
কবিরাজ শব্দের মতো আরো এরকম নিত্য পুরুষবাচক শব্দ হলোঃ ঢাকী, কৃতদার, অকৃতদার ইত্যাদি।
অপরদিকে
পুরুষবাচক শব্দের শেষে ঈ থাকলে স্ত্রীবাচক শব্দে নী হয় এবং আগের ঈ ই হয়।
যেমনঃ ভিখারী - ভিখারিনী, অভিসারী - অভিসারিনী।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ (নবম - দশম শ্রেণী) (২০১৯ ভার্সন)।

.
‘অভ্র’ শব্দের অর্থ কি?
  1. ক) কন্যা
  2. খ) স্রোত
  3. গ) মেঘ
  4. ঘ) জলধি
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) মেঘ
উত্তর
সঠিক উত্তর:
গ) মেঘ
ব্যাখ্যা
অভ্র (বিশেষ্য)
১ খনিজ ধাতুবিশেষ; mica।
২ মেঘ (আকাশে ভাসে শরতের শুভ্র অভ্ররাশি)।
৩ আকাশ।
১০.
‘সংশয়’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) নির্ভয়
  2. খ) প্রত্যয়
  3. গ) বিশ্বাস
  4. ঘ) দ্বিধা
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) প্রত্যয়
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রত্যয়
ব্যাখ্যা

সংশয় শব্দের যথাযথ বিপরীত শব্দ হলো প্রত্যয়।
ভয় শব্দের যথাযথ বিপরীত শব্দ হলো নির্ভয়।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান

১১.
দুটি ট্রেন ৬০ কিমি/ঘণ্টা এবং ৯০ কিমি/ঘণ্টা বেগে একই স্থান হতে একে অপরের বিপরীত দিকে চলছে। এদের দৈর্ঘ্য যথাক্রমে ১.১০ কিলোমিটার এবং ০.৯ কিলোমিটার হলে ধীরগতির ট্রেনটির দ্রুত গতির ট্রেনকে অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে?
  1. ক) ৩৬
  2. খ) ৪৫
  3. গ) ৪৮
  4. ঘ) ৪৯
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ৪৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৮
ব্যাখ্যা

ট্রেন দুটির দৈর্ঘ্যের সমষ্টি = ১১০০ + ৯০০ = ২০০০ মিটার
এদের গতিবেগে অনুযায়ী একত্রে এক ঘণ্টায় অতিক্রান্ত দূরত্বের সমষ্টি = (৬০ + ৯০) × ১০০০ = ১৫০০০০ মিটার
এখন ১৫০০০০ মিটার যায় ৩৬০০ সেকেন্ডে
∴ ২০০০ মিটার যায় = (৩৬০০ × ২০০০) / ১৫০০০০ = ৪৮ সেকেন্ডে  

১২.
ছয়টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির যোগফল 36। শেষ তিনটির যোগফল কত?
  1. ক) 40
  2. খ) 42
  3. গ) 43
  4. ঘ) 45
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) 45
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 45
ব্যাখ্যা

Sn = Sp + n2 = 36 + 32 = 45

১৩.
একটি সংখ্যাকে ১০২ দিয়ে ভাগ করলে ভাগশেষ ২৩ থাকে। যদি ওই সংখ্যা কে ১৭ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৫
  4. ঘ) ৬
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) ৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি = ১০২ × ১ + ২৩ = ১২৫


এখন, ১৭)১২৫(৭
              ১১৯
            -------
                   ৬
∴ ভাগশেষ ৬

১৪.
কয়েকটি চকলেট আরিফ, রায়হান ও তমালের মধ্যে ৫ : ৪ : ৭ অনুপাতে ভাগ করে দেওয়া হলো। যদি তমাল ৩৫ টি চকলেট পায় তবে আরিফ কয়টি চকলেট পাবেন?
  1. ক) ১০
  2. খ) ২০
  3. গ) ২৫
  4. ঘ) ৩০
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ২৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫
ব্যাখ্যা

মনে করি, আরিফ, রায়হান ও তমাল যথাক্রমে ৫ক, ৪ক এবং ৭ক টি চকলেট পায়।
প্রশ্নমতে, ৭ক = ৩৫
বা, ক = ৫
সুতরাং, আরিফ পাবে = ৫ × ৫ = ২৫ টি চকলেট 

১৫.
a + b = 9m এবং ab = 18m2 হলে, a - b = ?
  1. ক) 3m
  2. খ) - 3m
  3. গ) 6m
  4. ঘ) - 6m
  5. ঙ) ক ও খ উভয়ই সম্ভব
সঠিক উত্তর:
ঙ) ক ও খ উভয়ই সম্ভব
উত্তর
সঠিক উত্তর:
ঙ) ক ও খ উভয়ই সম্ভব
ব্যাখ্যা

(a - b)2
= (a + b)2 - 4ab
= (9m)2 - 4×18m2
= 81m2 - 72m2
= 9m2
∴ (a - b) = ±3m

১৬.
যদি ৪ জন লোক প্রতি ঘন্টা ২০ টি বালিশ তৈরি করতে পারে, তবে ৮ জন লোক ৪০ টি বালিশ তৈরি করতে কত ঘন্টা সময় নিবে?
  1. ক) ১ ঘন্টা
  2. খ) ২ ঘন্টা
  3. গ) ৫ ঘন্টা
  4. ঘ) ৮ ঘন্টা
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ১ ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
ক) ১ ঘন্টা
ব্যাখ্যা

৪ জন লোক ২০ টি বালিশ তৈরী করে ১ ঘণ্টায়
∴ ৮ জন লোক ৪০ টি বালিশ তৈরী করবে = (১ × ৪ × ৮)/(২০ × ৮) ঘণ্টায়
                                                     = ১ ঘণ্টায়

১৭.
যদি xy < 0, xz > 0 এবং z < 0 হয়, তবে নিচের কোনটি অবশ্যই সত্য হবে?
  1. ক) y < 0
  2. খ) yz > 0
  3. গ) y > 0
  4. ঘ) x > 0
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) y > 0
উত্তর
সঠিক উত্তর:
গ) y > 0
ব্যাখ্যা

এখানে ধরি, z = -2 < 0 (যেকোনো ঋণাত্মক মান হতে পারে)
তাহলে x = -2 ধরা যায়, যেহেতু xz > 0 (এটাও যেকোনো ঋণাত্মক মান হতে পারে)
তাহলে ধরি, y = 1, যেহেতু xy < 0 (যেহেতু x ঋনাত্মক, সেহেতু y অবশ্যই ধণাত্মক) 
সুতরাং y > 0 এবং x < 0

১৮.
কোন সংখ্যার দুই-তৃতীয়াংশ ঐ সংখ্যার 50 কম হলে সংখ্যাটি কত?
  1. ক) 450
  2. খ) 250
  3. গ) 150
  4. ঘ) 30
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) 150
উত্তর
সঠিক উত্তর:
গ) 150
ব্যাখ্যা

মনে করি, সংখ্যাটি 'ক'
শর্তমতে, 2ক/3 = ক - 50
বা, ক - 2ক/3 = 50
বা, (3ক - 2ক)/3 = 50
∴ ক = 150

১৯.
পিতা, মাতা ও কন্যার বয়সের গড় ৩০ বছর। মাতা ও কন্যার গড় বয়স ২৫ বছর হলে পিতার বয়স কত বছর?
  1. ক) ২০
  2. খ) ৪০
  3. গ) ৪৫
  4. ঘ) ৫০
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ৪০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪০
ব্যাখ্যা

পিতা, মাতা ও কন্যার বয়সের সমষ্টি = ৩০ × ৩ = ৯০ বছর
মাতা ও কন্যার বয়সের সমষ্টি = ২৫ × ২ = ৫০ বছর
∴ পিতার বয়স = ৯০ - ৫০ = ৪০ বছর 

২০.
১, ৩, ৬, ১০, ১৫, ২১ ধারাটির দশম পদ কোনটি?
  1. ক) ৩৬
  2. খ) ৪০
  3. গ) ৪৫
  4. ঘ) ৫৫
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) ৫৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫৫
ব্যাখ্যা
ধারাটিতে, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এভাবে বাড়ছে।
সুতরাং ধারাটি হবে - ১, ৩, ৬, ১০, ১৫, ২১, ২৮, ৩৬, ৪৫, ৫৫
২১.
এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র কোনটি?
  1. ক) থাইল্যান্ড
  2. খ) চীন
  3. গ) শ্রীলংকা
  4. ঘ) মালয়েশিয়া
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঙ) কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

- কম্বোডিয়ার সংবিধানের ৪৩নং অনুচ্ছেদ অনুসারে তাদের রাষ্ট্রধর্ম - Buddhism। এতে বলা হয়েছে - "Buddhism shall be the religion of the State."

- ভুটানের সংবিধানের Article-3 তে উল্লেখ করা আছে - Buddhism is the spiritual heritage of Bhutan and mandates that the king be the “protector of all religions.” ২০০৮ সালে প্রণীত সংবিধানে সরাসরি রাষ্ট্রধর্ম হিসাবে বৌদ্ধ ধর্মকে বলা হয় নি। এছাড়াও ৭নং অনুচ্ছেদে নাগরিকদের চিন্তা, বিবেক ও ধর্মীয় স্বাধীনতা রয়েছে।

- ১৯৪৮ সালে প্রণীত সংবিধান অনুসারে, শ্রীলঙ্কা একটি ধর্মনিরপক্ষ রাষ্ট্র। অন্যদিকে, ১৯৭২ সালে প্রণীত সংবিধানের (Chapter II) ৬নং অনুচ্ছেদে বর্ণিত রয়েছে যে, শ্রীলঙ্কা ধর্মনিরপেক্ষ ও বৈষম্যহীন রাষ্ট্র হবে। অন্যদিকে, (Chapter II) ৯নং অনুচ্ছেদে বলা হয় - "The Republic of Sri Lanka shall give to Buddhism the high place in hierarchy and accordingly it shall be the duty of the Head of State and Head of Government to protect and foster the Buddha Sasana." পরস্পরবিরোধী অনুচ্ছেদ থাকায় অনেকে শ্রীলঙ্কার রাষ্ট্রধর্মকে "Buddhist secularism" বা "Buddhist liberalism," বলে থাকেন।

- থাইল্যান্ডের সংবিধানের ৬৭নং অনুচ্ছেদ অনুসারে - The State should support and protect Buddhism and other religions. (সরাসরি রাষ্ট্রধর্ম সম্পর্কে বলা হয় নি)।

- মিয়ানমারে ২০০৮ সালে প্রণীত সংবিধানের ৩৬১ নং অনুচ্ছেদ অনুসারে, "The Union recognizes special position of Buddhism as the faith professed by the great majority of the citizens of the Union. আবার, ৩৬২নং অনুচ্ছেদে ইসলাম, ক্রিস্টিয়ানিটি, হিন্দু ও প্রকৃতি পূজারী - ধর্মসমূহকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং ৩৬৩নং অনুচ্ছেদে স্বীকৃত ধর্মসমূহকে রক্ষার জন্য সর্বোচ্চ সহায়তা প্রদানের কথাও বলা হয়েছে।

- আবার, দ্যা গার্ডিয়ান পত্রিকার তথ্যমতে, কম্বোডিয়া এবং ভুটানের রাষ্ট্রধর্ম - বুদ্ধিজম। 

Worldpopulationreview অনুসারে দেশের জনসংখ্যার অনুপাত হিসেবে,
সবচেয়ে বেশি বৌদ্ধ ধর্মের অনুসারি আছে কম্বোডিয়ায়, মোট জনসংখ্যার প্রায় ৯৭%।
এরপরের আনুপাতিক হারের ক্রমঃ
• থাইল্যান্ড
• মিয়ানমার
• ভুটান
• শ্রীলংকা
• লাওস
• মঙ্গোলিয়া

- অপশনগুলোর মধ্যে শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের সংবিধানে বৌদ্ধ ধর্ম সম্পর্কে একই রকম সম্মানের কথা বলা আছে। তাই এই দুটির কোনটিকেই উত্তর হিসাবে নেওয়া হচ্ছে না।
- অপশনে কম্বোডিয়া বা ভুটান থাকলে সেটিই উত্তর হতো। এই দুটির কোনটিই অপশনে না থাকায় "কোনটিই নয়"কে সঠিক ধরা হয়েছে।

তথ্যসূত্রঃ দেশগুলোর অফিসিয়াল সাইট, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সাময়িকী ও আন্তর্জাতিক কয়েকটি পত্রিকার কলাম।

২২.
বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ রয়েছে?
  1. ক) ১১ টি
  2. খ) ১২ টি
  3. গ) ১৫ টি
  4. ঘ) ২০ টি
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ১১ টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১১ টি
ব্যাখ্যা

- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি,
- তফসিল আছে ৭টি,
- মূলনীতি আছে ৪টি,
- প্রস্তাবনা আছে ১টি।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।

২৩.
‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
  1. ক) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
  2. খ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে
  3. গ) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে
  4. ঘ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
উত্তর
সঠিক উত্তর:
ক) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
ব্যাখ্যা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত স্বাধীনতা যুদ্ধের স্মারক ভাস্কর্য ‘সাবাস বাংলাদেশ’।
ভাস্কর্যটির ভাস্কর - নিতুন কুণ্ডু।
উৎসঃ বাংলাপিডিয়া

২৪.
টেকসই উন্নয়ন লক্ষ্য এর মেয়াদ শেষ হবে কত সালে?
  1. ক) 2030
  2. খ) 2025
  3. গ) 2020
  4. ঘ) 2015
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) 2030
উত্তর
সঠিক উত্তর:
ক) 2030
ব্যাখ্যা

- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সময়সীমা অতিবাহিত হওয়ার পর জাতিসংঘ ‘টেকসই উন্নয়ন অভিষ্ট’ গ্রহণ করেছে।
- এই অভিষ্টে মোট ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
- ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে ‘টেকসই উন্নয়ন অভিষ্ট’ গৃহিত হয়।
- এগুলো অর্জনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০১৫ থেকে ২০৩০ সালের মধ্যে।
লক্ষ্যমাত্রাসমূহ হলো:
- দারিদ্র্য নির্মূল
- ক্ষুধামুক্তি
- সুস্বাস্থ্য
- মানসম্মত শিক্ষা
- লিঙ্গ সমতা
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- বৈষম্য হ্রাস
- টেকসই শহর ও জনগণ
- পরিমিত ভোগ ও উৎপাদন
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- সামুদ্রিক বাস্তুসংস্থান
- স্থলভাগের জীবন
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।
(সূত্রঃ SDG ওয়েবসাইট)

২৫.
‘হিলি’ স্থলবন্দরটি কোন জেলায় অবস্থিত?
  1. ক) নোয়াখালী
  2. খ) যশোর
  3. গ) দিনাজপুর
  4. ঘ) সাতক্ষীরা
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) দিনাজপুর
উত্তর
সঠিক উত্তর:
গ) দিনাজপুর
ব্যাখ্যা
- সোনা মসজিদ স্থলবন্দর : চাপাই নবাবগঞ্জ
- ভোমরা স্থলবন্দর : সাতক্ষীরা
- দর্শনা স্থলবন্দর : চুয়াডাঙ্গা
- বিরল ও হিলি স্থলবন্দর : দিনাজপুর।
(সূত্র: স্থলবন্দর কর্তৃপক্ষ)
২৬.
যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন কি হতে পারে?
  1. ক) চন্দ্রগ্রহণ
  2. খ) সূর্যগ্রহণ
  3. গ) অমাবস্যা
  4. ঘ) পূর্ণিমা
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) সূর্যগ্রহণ
উত্তর
সঠিক উত্তর:
খ) সূর্যগ্রহণ
ব্যাখ্যা

অমাবস্যার তিথিতে পৃথিবী, চন্দ্র ও সূর্য প্রায় একই সরলরেখায় অবস্থান করে।

- এ সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে অবস্থান করে। ফলে চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে।

- এ ঘটনাকে সূর্যগ্রহণ বলে।
সূত্রঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

২৭.
কোনটি বাংলাদেশের সর্ব দক্ষিনে অবস্থিত?
  1. ক) মহেশখালী
  2. খ) হাতিয়া
  3. গ) চরফ্যাশন
  4. ঘ) ছেড়া দ্বীপ
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) ছেড়া দ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ছেড়া দ্বীপ
ব্যাখ্যা

সর্ব পূর্বের স্থান – আখাইনঠং (বান্দরবান)
সর্ব পশ্চিমের স্থান – মনাকষা (চাপাই নবাবগঞ্জ)
সর্ব উত্তরের স্থান – জায়গীরজোত (পঞ্চগড়)
সর্ব দক্ষিণের স্থান – ছেড়া দ্বীপ (কক্সবাজার)।
(সূত্রঃ জাতীয় তথ্য বাতায়ন)

২৮.
Food and Agricultural Organization (FAO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) রোম
  3. গ) জেনেভা
  4. ঘ) লন্ডন
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) রোম
উত্তর
সঠিক উত্তর:
খ) রোম
ব্যাখ্যা
খাদ্য ও কৃষি সংস্থা (FAO)
- FAO এর পূর্ণরূপ Food and Agricultural Organization বা খাদ্য ও কৃষি সংস্থা।
- জাতিসংঘের অন্যতম মূলসংস্থা ECOSOC - এর তত্ত্বাবধানে ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে কানাডার কুইবেকে এক সম্মেলনের মাধ্যমে এটি প্রতিষ্ঠা লাভ করে।
- ১৪ ডিসেম্বর, ১৯৪৬ সালে জাতিসংঘের বিশেষ মর্যাদা লাভ করে।
- নবগঠিত জাতিসংঘের বিশেষ তত্ত্বাবধানে এই সংস্থা গঠনের মূল লক্ষ্য হচ্ছে -
বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ক্ষুধা নির্মুল করা এবং সবাইকে পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করা।
- বর্তমানে সংস্থাটি ১৩০টি দেশে কার্যক্রম পরিচালনা করছে।
- সদস্য সংখ্যা - ১৯৪টি
- সদরদপ্তর - রোম, ইতালি।
উৎসঃ FAO ওয়েবসাইট।
২৯.
দক্ষিণ আফ্রিকার রাজধানীর নাম কী?
  1. ক) জোহানেসবার্গ
  2. খ) লস এঞ্জেলস
  3. গ) কেপ টাউন
  4. ঘ) ওয়েলিংটন
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) কেপ টাউন
উত্তর
সঠিক উত্তর:
গ) কেপ টাউন
ব্যাখ্যা

দক্ষিণ আফ্রিকার রাজধানী তিনটি।
- এর মধ্যে প্রশাসনিক রাজধানী হলো - প্রিটোরিয়া।
- বিচার বিভাগীয় রাজধানী - ব্লুমফনটেন।
- লেজিসলেটিভ বা আইনসভা সম্বন্ধীয় রাজধানী - কেপটাউন।
বর্ণবাদী শাসন ব্যবস্থার সময় দেশটির রাজধানী ছিলো প্রিটোরিয়া।
(সূত্রঃ দক্ষিণ আফ্রিকার সরকারি ওয়েবসাইট ও এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)

৩০.
ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি?
  1. ক) রুপিয়া
  2. খ) রুপি
  3. গ) রিয়াল
  4. ঘ) ডং
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) রুপিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) রুপিয়া
ব্যাখ্যা
ভিয়েতনামের মুদ্রার নাম- ডং,
ব্রাজিলের মুদ্রার নাম - রিয়াল
থাইল্যান্ডের মুদ্রার নাম- বাথ,
ভারতের মুদ্রার নাম - রুপি
ইন্দোনেশিয়ার মুদ্রার নাম- রুপিয়া
উৎসঃ ব্রিটানিকা
৩১.
কম্পিউটারে কয়টি ফাংশন কী থাকে?
  1. ক) ১০ টি
  2. খ) ৯ টি
  3. গ) ৮ টি
  4. ঘ) ১২ টি
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) ১২ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২ টি
ব্যাখ্যা
কম্পিউটারে F1 - F12 পর্যন্ত ১২ টি ফাংশন কী থাকে। এই ফাংশন কী গুলো বিভিন্ন কাজের শর্টকাট হিসেবে কাজ করে।
৩২.
এমএস ফটোশপ কোন ধরনের সফটওয়্যার?
  1. ক) অপারেটিং সিস্টেম
  2. খ) এপ্লিকেশন সফটওয়্যার
  3. গ) সিস্টেম সফটওয়্যার
  4. ঘ) ব্রাউজার
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঙ) কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা
এম এস ফটোশপ বলতে কোনো সফটওয়্যার নেই।
মাইক্রোসফটের ওয়েবসাইটে ফটোশপ সফটওয়্যার হিসেবে এডোব ফটোশপের উল্লেখ আছে।
উৎসঃ মাইক্রোসফট
৩৩.
এম এস ওয়ার্ডে কোন টেক্সট কে আনডু করতে হলে কি বোর্ডের নিচের কোন কী ব্যবহৃত হয়?
  1. ক) ctrl + y
  2. খ) ctrl + z
  3. গ) alt + y
  4. ঘ) shift + z
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ctrl + z
উত্তর
সঠিক উত্তর:
খ) ctrl + z
ব্যাখ্যা

কোন ফাইল কপি করতে Ctrl + C,
পেস্ট করতে Ctrl + V,
কোন ফাইল কর্তনে Ctrl + X,
কোনো ফাইল Undo করতে Ctrl + Z,
Undo-কৃত ফাইলকে Redo করতে Ctrl + Y ব্যবহৃত হয়,
কোনো কিছু খুজে বের করতে Ctrl + F।

৩৪.
ওয়ার্কশীটে ফর্মুলা লেখার জন্য ফর্মুলা বারে কোন চিহ্ন টাইপ করতে হয়?
  1. ক) =
  2. খ) <
  3. গ) >
  4. ঘ) +
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) =
উত্তর
সঠিক উত্তর:
ক) =
ব্যাখ্যা

ওয়ার্কশীটে ফর্মুলা লেখার জন্য ফর্মুলা বারে (=) চিহ্ন টাইপ করতে হয়।
যেমনঃ =sum(C9,C12) and =sum (C9:C12) দুইটাই sum এর সঠিক ফর্মুলা।
=sum(C9,C12) -- এটা শুধু C9 এবং C12 সেল দুটির যোগ করবে।
=sum(C9:C12) -- এভাবে লিখলে C9 থেকে C12 পর্যন্ত সকল সেলকে যোগ করবে।

৩৫.
হেডার কী?
  1. ক) পৃষ্ঠার মাঝের অংশ
  2. খ) পৃষ্ঠার উপরের অংশের টাইটেল
  3. গ) পৃষ্ঠার নিচের অংশের টাইটেল
  4. ঘ) ক ও গ উভয়ই
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) পৃষ্ঠার উপরের অংশের টাইটেল
উত্তর
সঠিক উত্তর:
খ) পৃষ্ঠার উপরের অংশের টাইটেল
ব্যাখ্যা
কম্পিউটারের পৃষ্ঠার উপরের অংশের মার্জিনকে হেডার বলে যেখানে পৃষ্ঠা সংখ্যা, শিরোনাম, তারিখ ব্যবহার করা যায়।
৩৬.
বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
  1. ক) চট্টগ্রাম
  2. খ) কক্সবাজার
  3. গ) ফরিদপুর
  4. ঘ) রাজশাহী
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ফরিদপুর
উত্তর
সঠিক উত্তর:
গ) ফরিদপুর
ব্যাখ্যা

- বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর জেলায় অবস্থিত।
- শুরুতে এটির কার্যক্রম ঢাকাস্থ গ্রীনরোড থেকে পরিচালিত হতো।
- ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হাইড্রলিক রিসার্চ ল্যাবরেটরিকে একীভূত করে ১৯৭৮ সালে বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট যারা শুরু করে।
(সূত্রঃ বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট)

৩৭.
বাংলাদেশে সমুদ্র বন্দর রয়েছে —— টি?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৪
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩
ব্যাখ্যা
চট্টগ্রাম সমুদ্র বন্দর দেশের প্রধান সমুদ্রবন্দর যা ১৮৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।
১৯৫০ সালে মংলা বন্দর প্রতিষ্ঠিত হয়।
তৃতীয় সমুদ্র বন্দর হলো পায়রা সমুদ্র বন্দর যা ২০১৬ সালে কার্যক্রম শুরু করে।
(সূত্র: নৌপরিবহণ মন্ত্রণালয় এবং পত্রিকা রিপোর্ট)
৩৮.
পায়রা সমুদ্র বন্দর কোন সাল হতে এর কার্যক্রম শুরু করে?
  1. ক) ২০১৩
  2. খ) ২০১৫
  3. গ) ২০১৬
  4. ঘ) ২০১৮
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ২০১৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০১৬
ব্যাখ্যা
২০১৬ সালের অগাস্টে দেশের তৃতীয় সমুদ্রবন্দর হিসেবে পায়রায় পণ্য খালাস কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উৎসঃ বিবিসি বাংলা।
৩৯.
বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাসক্ষেত্র কোনটি?
  1. ক) জফোর্ড পয়েন্ট
  2. খ) সাঙ্গু ভ্যালী
  3. গ) হিরণ পয়েন্ট
  4. ঘ) কুতুবদিয়া
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) সাঙ্গু ভ্যালী
উত্তর
সঠিক উত্তর:
খ) সাঙ্গু ভ্যালী
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাসক্ষেত্র সাঙ্গু গ্যাসক্ষেত্র। বাংলাদেশের সমুদ্রবক্ষে একমাত্র উৎপাদনশীল গ্যাসক্ষেত্র সাঙ্গু গ্যাসক্ষেত্রটি আনুষ্ঠানিকভাবে নিঃশেষ ও পরিত্যক্ত হয় ২০১৩ সালের ১ অক্টোবর।
উৎসঃ দৈনিক পত্রিকা রিপোর্ট
৪০.
পায়রা সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত?
  1. ক) পটুয়াখালী
  2. খ) সাতক্ষীরা
  3. গ) পিরোজপুর
  4. ঘ) ভোলা
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) পটুয়াখালী
উত্তর
সঠিক উত্তর:
ক) পটুয়াখালী
ব্যাখ্যা

পায়রা সমুদ্র বন্দর বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর।
এটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত।
Source: patuakhali.gov.bd

৪১.
Question 41 to 45: Choose the word that is closest in meaning with the word underlined.
41) Privilege
  1. ক) Advantage
  2. খ) Novelty
  3. গ) Depressing
  4. ঘ) Power
  5. ঙ) None
সঠিক উত্তর:
ক) Advantage
উত্তর
সঠিক উত্তর:
ক) Advantage
ব্যাখ্যা

Privilege - a special right, advantage, or immunity granted or available only to a particular person or group.
Similar:
advantage
right
benefit
prerogative
Source: Oxford Dictionary

৪২.
Enormous
  1. ক) Strong
  2. খ) Huge
  3. গ) Tall
  4. ঘ) Tight
  5. ঙ) None
সঠিক উত্তর:
খ) Huge
উত্তর
সঠিক উত্তর:
খ) Huge
ব্যাখ্যা

Enormous - very large in size, quantity, or extent.
Similar:
huge
vast
extensive
Source: Oxford Dictionary

৪৩.
Acute
  1. ক) Afraid
  2. খ) Severe
  3. গ) Temporary
  4. ঘ) Residential
  5. ঙ) None
সঠিক উত্তর:
খ) Severe
উত্তর
সঠিক উত্তর:
খ) Severe
ব্যাখ্যা

Acute - (of an unpleasant or unwelcome situation or phenomenon) present or experienced to a severe or intense degree.
Similar:
severe
critical
Source: Oxford Dictionary

৪৪.
Anomaly
  1. ক) Cruel
  2. খ) Familiar
  3. গ) Irregularity
  4. ঘ) Literacy
  5. ঙ) None
সঠিক উত্তর:
গ) Irregularity
উত্তর
সঠিক উত্তর:
গ) Irregularity
ব্যাখ্যা

Anomaly - something that deviates from what is standard, normal, or expected.
Similar: oddity
peculiarity
abnormality
irregularity
inconsistency
incongruity
Source: Oxford Dictionary

৪৫.
Fortune
  1. ক) Attractive
  2. খ) Luck
  3. গ) Prominent
  4. ঘ) Deceive
  5. ঙ) None
সঠিক উত্তর:
খ) Luck
উত্তর
সঠিক উত্তর:
খ) Luck
ব্যাখ্যা
Fortune - chance or luck as an arbitrary force affecting human affairs.
Source: Oxford Dictionary
৪৬.
Question 46 to 50: In each of the following sentences, there is one word missing. Identity missing word. If none, choose (e).
46) The minister insisted his secretary's resignation.
  1. ক) On
  2. খ) With
  3. গ) In
  4. ঘ) By
  5. ঙ) None
সঠিক উত্তর:
ক) On
উত্তর
সঠিক উত্তর:
ক) On
ব্যাখ্যা

Insist on something - to demand that something should happen
We insist on the highest standards of cleanliness in the hotel.
The minister insisted on his secretary's resignation.
Source: Oxford Dictionary

৪৭.
This situation calls a high degree of courage.
  1. ক) For
  2. খ) In
  3. গ) Forth
  4. ঘ) Back
  5. ঙ) None
সঠিক উত্তর:
ক) For
উত্তর
সঠিক উত্তর:
ক) For
ব্যাখ্যা

CALL FOR + NOUN

call for action
The European Parliament have called for action on age discrimination.
This situation calls for a high degree of courage.

Source: Cambridge & Longman Dictionary

৪৮.
All the athletes I knew, Rajib is by far the best.
  1. ক) From
  2. খ) Among
  3. গ) Than
  4. ঘ) Between
  5. ঙ) None
সঠিক উত্তর:
খ) Among
উত্তর
সঠিক উত্তর:
খ) Among
ব্যাখ্যা

Among - in the middle of or surrounded by other things; in or through the middle of a group of people or things.
- The girl quickly disappeared among the crowd.
- I could hear voices coming from somewhere among the bushes.
- She felt lonely among all these strange people.
- Among all the athletes I knew, Rajib is by far the best.
Source: Cambridge & Longman Dictionary

৪৯.
Unfortunately, tank irrigation not received the attention it deserved.
  1. ক) Has
  2. খ) Have
  3. গ) Did
  4. ঘ) Does
  5. ঙ) None
সঠিক উত্তর:
ক) Has
উত্তর
সঠিক উত্তর:
ক) Has
ব্যাখ্যা
প্রশ্নোক্ত বাক্যে received না হয়ে receive থাকলে not এর পূর্বে did ব্যবহৃত হতো। কিন্তু received থাকায় এর পূর্বে has ব্যবহৃত হবে।
বাক্যটি হবে - Unfortunately, tank irrigation has not received the attention it deserved.
৫০.
My situation was like out of the frying pan the fire.
  1. ক) In
  2. খ) Into
  3. গ) On
  4. ঘ) Of
  5. ঙ) No word is missing
সঠিক উত্তর:
খ) Into
উত্তর
সঠিক উত্তর:
খ) Into
ব্যাখ্যা

Out of the frying pan into the fire - from a bad situation to one that is worse.
He may find himself jumping out of the frying pan into the fire.
My situation was like out of the frying pan into the fire.
Source: Oxford Dictionary