পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৬ অক্টোবর, ২০২০সময়25 minutes৪৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
জব সল্যুশন রিভিশন পরীক্ষাঃ বিগত ২টি পরীক্ষার প্রশ্নের উপর [পরীক্ষার আগে আর্কাইভ বাটনে ২টি প্রশ্নই নির্ভুল উত্তর, ব্যাখ্যা এবং ব্যাখ্যার রেফারেন্সসহ পাবেন। মূল প্রশ্ন হুবহু না দিয়ে কিছুটা মডিফাই করে দেয়া হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৬ অক্টোবর, ২০২০ · ৫০ প্রশ্ন

.
নিচের কোনটি নিত্যবৃত্ত অতীত?
  1. ক) আসতে
  2. খ) আসছিলে
  3. গ) আসিয়াছিলে
  4. ঘ) আসবে
সঠিক উত্তর:
ক) আসতে
উত্তর
সঠিক উত্তর:
ক) আসতে
ব্যাখ্যা

যে ক্রিয়া অতীতে প্রায়ই ঘটত (অভ্যস্ততা) এমন বোঝায়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলা হয়।
ক) কামনা প্রকাশে : আজ যদি সুমন আসত, কেমন মজা হত।
খ) অসম্ভব কল্পনায় : সাতাশ হত যদি একশ’ সাতাশ।
গ) সম্ভাবনা প্রকাশে : তুমি যদি যেতে, তবে ভালই হত।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত কোন ভাষা থেকে?
  1. ক) সংস্কৃত
  2. খ) পালি
  3. গ) প্রাকৃত
  4. ঘ) অপভ্রংশ
সঠিক উত্তর:
গ) প্রাকৃত
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রাকৃত
ব্যাখ্যা

ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড়ীয় প্রাকৃত এবং ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে মাগধী প্রাকৃত থেকেই বাংলা ভাষার উৎপত্তি।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
কোকিল এর সমার্থক নয়-
  1. ক) কলকন্ঠ
  2. খ) পিক
  3. গ) বসন্তদূত
  4. ঘ) বিহংগ
সঠিক উত্তর:
ঘ) বিহংগ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিহংগ
ব্যাখ্যা

কোকিল শব্দের সমার্থক হলো পিক, কলকন্ঠ, বসন্তদূত ইত্যাদি।
সূত্রঃ প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, একাদশ-দ্বাদশ শ্রেণী, ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন।

.
ব্যাকরণের কোন অংশে ধাতু সম্পর্কে আলোচনা করা হয়?
  1. ক) ধ্বনিতত্ত্ব
  2. খ) অর্থতত্ত্ব
  3. গ) বাক্যতত্ত্ব
  4. ঘ) রূপতত্ত্ব
সঠিক উত্তর:
ঘ) রূপতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রূপতত্ত্ব
ব্যাখ্যা

শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব (Morphology): সমাস, প্রকৃতি-প্রত্যয় (প্রকৃতি-প্রত্যয় শব্দ নিয়ে কাজ করে। মনে রাখা দরকার, প্রকৃতি মাত্রই প্রাতিপদিক বা ক্রিয়াপদ, অর্থাৎ স্বাধীন শব্দ। ), কারক, বিভক্তি, উপসর্গ, বচন, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, পদাশ্রিত নির্দেশক, ধাতু, শব্দের শ্রেণীবিভাগ।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।

.
“পাদ্রি” শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ক) ফারসি
  2. খ) আরবি
  3. গ) বার্মিজ
  4. ঘ) পর্তুগিজ
সঠিক উত্তর:
ঘ) পর্তুগিজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পর্তুগিজ
ব্যাখ্যা

পর্তুগিজ শব্দঃ আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি। পাঞ্জাবি শব্দ হলো চাহিদা ও শিখ ৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী

.
কবি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ্য কোনটি?
  1. ক) রাখাল ছেলে
  2. খ) সূর্য প্রণাম
  3. গ) উদাত্ত পৃথিবী
  4. ঘ) সুলতানার স্বপ্ন
সঠিক উত্তর:
গ) উদাত্ত পৃথিবী
উত্তর
সঠিক উত্তর:
গ) উদাত্ত পৃথিবী
ব্যাখ্যা

স্বাধীনতা যুদ্ধচলাকালীন সুফিয়া কামালের ডায়েরি - একাত্তরের ডায়রী। তার রচিত গল্পগ্রন্থ - কেয়ার কাঁটা। কবিতা গ্রন্থঃ সাঁঝের মায়া, মন ও জীবন, উদাত্ত পৃথিবী, অভিযাত্রিক, মোর যাদুদের সমাধি পরে, মায়া কাজল ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

.
তিমির হননের কবি কে?
  1. ক) জসীমউদ্দীন
  2. খ) জীবনানন্দ দাশ
  3. গ) শামসুর রহমান
  4. ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
খ) জীবনানন্দ দাশ
উত্তর
সঠিক উত্তর:
খ) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা

বাংলা ভাষার ‘শুদ্ধতম কবি’ বলে আখ্যায়িত করা হয় জীবনানন্দ দাশকে।
এছাড়া, রূপসী বাংলার কবি’, ‘নির্জনতার কবি’, ‘তিমির হননের কবি’, ‘ধূসরতার কবি’ প্রভৃতি নামেও পরিচিত তিনি।
[সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার]

.
‘হ্ম’ যুক্ত বর্ণটি ভাঙলে কোন দুটি বর্ণ পাওয়া যায়?
  1. ক) ষ+ণ
  2. খ) ক+ষ
  3. গ) হ+ম
  4. ঘ) জ+ঞ
সঠিক উত্তর:
গ) হ+ম
উত্তর
সঠিক উত্তর:
গ) হ+ম
ব্যাখ্যা

ষ্ণ = ষ+ণ
ক্ষ = ক+ষ
হ্ম = হ+ম
জ্ঞ = জ+ঞ
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
'শেষের কবিতা' উপন্যাসের চরিত্র নয়-
  1. ক) ঋতু
  2. খ) লাবণ্য
  3. গ) কেতকী রায়
  4. ঘ) শোভনলাল
সঠিক উত্তর:
ক) ঋতু
উত্তর
সঠিক উত্তর:
ক) ঋতু
ব্যাখ্যা

‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস। এ উপন্যাসের চরিত্র গুলো হলো- অমিত, লাবণ্য, কেতকী রায় এবং শোভনলাল ইত্যাদি।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১০.
'চাকু' কোন ভাষার শব্দ?
  1. ক) জাপানি
  2. খ) চীনা
  3. গ) আরবী
  4. ঘ) তুর্কী
সঠিক উত্তর:
ঘ) তুর্কী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তুর্কী
ব্যাখ্যা

রিক্সা, হারিকিরি জাপানি শব্দ।
লুঙ্গি, ফুঙ্গি বার্মিজ (মায়ানমার) শব্দ।
চা, চিনি চিনা শব্দ।
চাকু তুর্কি শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী

১১.
ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ১৮০০ সালে
  2. খ) ১৮০১ সালে
  3. গ) ১৮০৫ সালে
  4. ঘ) ১৮১৫ সালে
সঠিক উত্তর:
ক) ১৮০০ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৮০০ সালে
ব্যাখ্যা

১৮০০ সালে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় ১৮০১ সালে এবং এর দায়িত্ব দেয়া হয় উইলিয়াম কেরিকে।
উৎসঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠ্যবই - এইচএসসি প্রোগ্রাম।

১২.
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
  1. ক) চিলকোঠার সেপাই
  2. খ) উপমহাদেশ
  3. গ) মৃত্যুক্ষুধা
  4. ঘ) ওল্কার
সঠিক উত্তর:
খ) উপমহাদেশ
উত্তর
সঠিক উত্তর:
খ) উপমহাদেশ
ব্যাখ্যা

আল মাহমুদ প্রত্যক্ষ মুক্তিযুদ্ধের অভিজ্ঞতায় রচনা করে গেছেন কালজয়ী দুটি উপন্যাস ‘কাবিলের বোন’ ও ‘উপমহাদেশ’।
নিষিদ্ধ লোবান ও নীল দংশন সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা এবং অন্যান্য নির্ভরযোগ্য রেফারেন্স।

১৩.
Synonym of ''famous'' is-
  1. ক) distinguished
  2. খ) immature
  3. গ) obscure
  4. ঘ) illiterate
সঠিক উত্তর:
ক) distinguished
উত্তর
সঠিক উত্তর:
ক) distinguished
ব্যাখ্যা

obscure (adjective)
(১) অন্ধকারময়; গুপ্ত; অস্পষ্ট: an obscure source.
(২) সুপরিচিত নয় এমন অখ্যাত: an obscure poet.
distinguished বিশিষ্ট; স্বতন্ত্র; সম্মানিত: He is a distinguished scholar.
immature (adjective)
অপক্ব; অপরিপক্ব; অপরিণত: an immature boy; immature minds of young children.

১৪.
The word ''Disdain'' is a/an-
  1. ক) noun
  2. খ) adjective
  3. গ) adverb
  4. ঘ) preposition
সঠিক উত্তর:
ক) noun
উত্তর
সঠিক উত্তর:
ক) noun
ব্যাখ্যা

disdain
(verb transitive)
(১) ঘৃণা করা; অবজ্ঞা করা; তাচ্ছিল্য করা; অসম্মানজনক মনে করা।
(noun) ঘৃণা; তাচ্ছিল্য: He treated me with disdain.
disdainful (adjective) ঘৃণাপূর্ণ; তাচ্ছিল্যপূর্ণ: The man gave the beggar a disdainful look.
disdainfully (adverb)

১৫.
I spent _______ with the patient.
  1. ক) many time
  2. খ) few time
  3. গ) a lot of time
  4. ঘ) some times
সঠিক উত্তর:
গ) a lot of time
উত্তর
সঠিক উত্তর:
গ) a lot of time
ব্যাখ্যা

প্রশ্নে time uncountable noun, তাই এর পূর্বে determiner হিসেবে a lot of/ a little/ some বসবে।

Some, a lot of, lots of, no এই Determiners গুলো countable এবং uncountable উভয়ই ধরনের noun এর পূর্বে বসতে পারে।
অপরদিকে, An amount of, little, a little, the little, much শুধু uncountable noun এর পূর্বে বসে।
মনে রাখুনঃ An amount of Little Fish (little, a little, the little, & much)- ছোট মাছের পরিমাণ (uncountable noun);
কিছু না প্রচুর (some, no, a lot of, lots of)- countable এবং uncountable উভয় noun.
এছাড়া বাকি determiner (few, many, each, either ইত্যাদি) গুলো countable noun এর পূর্বে বসে।
বিশেষ নোটঃ এই ব্যাখ্যাটির কি ওয়ার্ড countable এবং uncountable noun তো বুঝেনই। আর এই ব্যাখ্যাও তো বুঝেছেন! সুতরাং আপনার Determiner অধ্যায় পড়া শেষ! দেখেন এই অধ্যায়ের বিগত সালের সকল চাকরির পরীক্ষার প্রশ্নের উত্তর আপনি সহজেই পারতেছেন!

১৬.
Identify the faulty sentence-
  1. ক) It is ten thirty
  2. খ) It is half past ten
  3. গ) It is quarter to past ten
  4. ঘ) It is ten O'clock
সঠিক উত্তর:
গ) It is quarter to past ten
উত্তর
সঠিক উত্তর:
গ) It is quarter to past ten
ব্যাখ্যা

Quarter to ten- পৌনে এগারটা।
Quarter past ten- সোয়া এগারটা।
এই ক্ষেত্রে পাশাপাশি to এবং past এর ব্যবহার ভুল।
তাই উত্তর (গ)।

১৭.
Fill in the blank with the correct choice: Have you ____ the tickets?
  1. ক) pay
  2. খ) paid
  3. গ) paid for
  4. ঘ) paid on
সঠিক উত্তর:
গ) paid for
উত্তর
সঠিক উত্তর:
গ) paid for
ব্যাখ্যা

Pay for (ক) কোনো কিছুর বিনিময়ে দাম শোধ করা:
(খ) কষ্ট বা ক্ষতি স্বীকার করা: You have to pay for your negligence.
Pay somebody; pay for something; pay somebody for something; pay somebody something; pay something (to somebody) (for something) কোনো দ্রব্য বা বস্তু অথবা সেবার বিপরীতে কাউকে টাকা দেওয়া: I pay him 1000 taka per month.
You do not have to pay the bills.
Have you paid for the tickets? Service charges have been paid.

১৮.
Another word for prejudice is ______.
  1. ক) fear
  2. খ) disease
  3. গ) loneliness
  4. ঘ) preconception
সঠিক উত্তর:
ঘ) preconception
উত্তর
সঠিক উত্তর:
ঘ) preconception
ব্যাখ্যা

Prejudice (noun) পর্যাপ্ত জ্ঞান বা অভিজ্ঞতা অর্জনের আগেই মতামত বা পছন্দ বা অপছন্দ; সংস্কার; পূর্বসংস্কার; দূরাগ্রহ।
preconception (noun) [Uncountable noun, Countable noun] পূর্বকল্পনা; অগ্রকল্পনা; অগ্রোপলব্ধি।

১৯.
She was born in 1978. Here '1978' is ______.
  1. ক) object
  2. খ) noun
  3. গ) adverbial
  4. ঘ) complement
সঠিক উত্তর:
গ) adverbial
উত্তর
সঠিক উত্তর:
গ) adverbial
ব্যাখ্যা

Adverbials of time:

We use adverbials of time to describe:

when something happens:
I saw Mary yesterday.
She was born in 1978.
I will see you later.
There was a storm during the night.

how long:
We waited all day.
They have lived here since 2004.
We will be on holiday from 1 July until 3 August.

how often (frequency):
They usually watched television in the evening.
We sometimes went to work by car.
Source: British Council.

২০.
“Plain Tales from the Hills” was written by ______.
  1. ক) kipling
  2. খ) Forster
  3. গ) Conrad
  4. ঘ) Hardy
সঠিক উত্তর:
ক) kipling
উত্তর
সঠিক উত্তর:
ক) kipling
ব্যাখ্যা

Rudyard Kipling (1865 - 1936):
Born in India. According to George Orwell he was the prophet of British Imperialism.
1st British to win the Nobel prize in 1907.
He mainly is a short story writer.
Major Works: Plain Tales from the Hills (1888), Kim (1901), The Tomb of His Ancestors, The Man who was, The Mark of the Beast, The Jungle Book (Short Story).
Source: LiveMCQ Lecture.

২১.
'Renaissance' means the-
  1. ক) revival of human rights
  2. খ) revival of life
  3. গ) revival of medieval spirit
  4. ঘ) revival of learning & wisdom
সঠিক উত্তর:
ঘ) revival of learning & wisdom
উত্তর
সঠিক উত্তর:
ঘ) revival of learning & wisdom
ব্যাখ্যা

The Renaissance was a fervent period of European cultural, artistic, political and economic “rebirth” following the Middle Ages. Generally described as taking place from the 14th century to the 17th century, the Renaissance promoted the rediscovery of classical philosophy, literature and art.
Source: history.com
Renaissance is a French word meaning “rebirth.” It refers to a period in European civilization that was marked by a revival of Classical learning and wisdom.
Source: Encyclopaedia Britannica
A new growth of activity or interest in something, especially art, literature, or music.
Source: Cambridge Dictionary
A revival of or renewed interest in something.
Source: Oxford Dictionary

২২.
Fill in blank: If I _________ money, I would have given you.
  1. ক) did
  2. খ) had
  3. গ) would
  4. ঘ) had had
সঠিক উত্তর:
ঘ) had had
উত্তর
সঠিক উত্তর:
ঘ) had had
ব্যাখ্যা
3rd Conditionals এর নিয়ম অনুসারে, If + past perfect এবং পরের অংশ Sub + would have + verb এর past participle form হয়। তাই ঠিক উত্তর (ঘ)।
বাক্যের দ্বিতীয় অংশে would have + verb এর past participle form থাকায়, বাক্যটিতে 3rd conditional এর নিয়ম প্রযোজ্য হবে। অর্থাৎ if clause এ past perfect হবে। তাই সঠিক উত্তর had had.
উল্লেখ্য, have এর past এবং past participle form ‘had’
২৩.
Which is not the synonym of 'Apex'?
  1. ক) top
  2. খ) peak
  3. গ) base
  4. ঘ) pinnacle
সঠিক উত্তর:
গ) base
উত্তর
সঠিক উত্তর:
গ) base
ব্যাখ্যা

Apex (noun) (plural 'apexes' বা 'apices') উচ্চতম বিন্দু; শীর্ষবিন্দু।
Base (noun): যেকোনো বস্তুর নিম্নাংশ; ভিত্তি; পীট; অধোভাগ; তল; মূল।

২৪.
Choose the right preposition: 'She refrained _______ comment’.
  1. ক) from
  2. খ) of
  3. গ) by
  4. ঘ) at
সঠিক উত্তর:
ক) from
উত্তর
সঠিক উত্তর:
ক) from
ব্যাখ্যা
Refrain from doing অর্থ বিরত থাকা। অর্থাৎ refrain- এর পর preposition from বসে এবং তারপর gerund (verb + ing) বসে।
২৫.
বাংলাদেশের সর্ব পূর্বের উপজেলার নাম কি?
  1. ক) শিবগঞ্জ
  2. খ) থানচি
  3. গ) টেকনাফ
  4. ঘ) তেঁতুলিয়া
সঠিক উত্তর:
খ) থানচি
উত্তর
সঠিক উত্তর:
খ) থানচি
ব্যাখ্যা

বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলা শিবগঞ্জ, সর্ব পূর্বের উপজেলা থানচি, সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফ এবং সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া।
উৎসঃ বাংলাদেশ সরকারের ওয়েবসাইট।

২৬.
সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল-
  1. ক) ২৭ নভেম্বর, ১৯৮৫ সালে
  2. খ) ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে
  3. গ) ২৭ নভেম্বর, ১৯৮৬ সালে
  4. ঘ) ৮ ডিসেম্বর, ১৯৮৬ সালে
সঠিক উত্তর:
খ) ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে
ব্যাখ্যা

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সংক্ষেপে সার্ক) দক্ষিণ এশিয়ার একটি সরকারি সংস্থা। এর সদস্য দেশগুলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং আফগানিস্তান। গণচীন ও জাপানকে সার্কের পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। সার্ক ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। সার্কের প্রতিষ্টাতা সদস্য সমূহ হল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং ২০০৭ সালে আফগানিস্তান সার্ককের সদস্য পদ লাভ করে। নেপালের কাঠমান্ডুতে সার্কের সদর দফতর অবস্থিত।
Verified From: Saarc Website.

২৭.
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সাব সেক্টরে ভাগ করা হয়েছিল?
  1. ক) ৪
  2. খ) ৭
  3. গ) ১১
  4. ঘ) ৬৪
সঠিক উত্তর:
ঘ) ৬৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬৪
ব্যাখ্যা

১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয়। এ সরকার প্রথমে ১০ এপ্রিল সমগ্র দেশকে ৪ টি সেক্টরে ভাগ করে। ১১ এপ্রিল তা পুর্নগঠন করে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।
এছাড়া তিনটি বিগ্রেড ফোর্স গঠন এবং ১১টি সেক্টরকে ৬৪টি সাব সেক্টরে বিভক্ত করা হয়। ১০ নং সেক্টরে কোন নিয়মিত কমান্ডার ছিলো না। এটি ছিলো নৌ সেক্টর।
(সূত্রঃ বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী)

২৮.
ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের কত তম প্রেসিডেন্ট?
  1. ক) ৪৫
  2. খ) ৩৬
  3. গ) ৪৪
  4. ঘ) ৫৪
সঠিক উত্তর:
ক) ৪৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৫
ব্যাখ্যা
বারাক ওবামা যুক্তরাষ্ট্রের ৪৪ তম প্রেসিডেন্ট ছিলেন এবং বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট।
২৯.
বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্চেদে অনগ্রসর জনগোষ্ঠীর জন্যে বিশেষ বিধান গ্রহণের উল্লেখ করা হয়েছে?
  1. ক) ২৯(২)
  2. খ) ২৮(২)
  3. গ) ৩১
  4. ঘ) ৩৯(২)
অনির্ধারিত
ব্যাখ্যা

সংবিধানের ২৮ (২) নং অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারীপুরুষের সমান অধিকার লাভের কথা বলা হয়েছে।
২৭ নং অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সকলের সমতার কথা বলা হয়েছে। ২৮(৪) নং অনুচ্ছেদে অনগ্রসর জনগোষ্ঠীর জন্যে বিশেষ বিধান গ্রহণের উল্লেখ করা হয়েছে। ৩১ নং অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভের কথা বলা হয়েছে।
সূত্রঃ বাংলাদেশ সংবিধান।

৩০.
মানবসম্পদ সূচক-২০২০ অনুসারে, নিচের দিক থেকে বাংলাদেশের অবস্থান
  1. ক) ৫২তম
  2. খ) ৫৫ তম
  3. গ) ৪৩ তম
  4. ঘ) ৩৯ তম
সঠিক উত্তর:
ক) ৫২তম
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫২তম
ব্যাখ্যা

মানবসম্পদ সূচক-২০২০ প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে ১৭৪টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সূচকে সবচেয়ে ভালো অবস্থানে বা প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর এবং খারাপের দিক থেকে প্রথম স্থানে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। বুধবার প্রতিবেদনটি প্রকাশ করেছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের নতুন এ মানবসম্পদ সূচক অনুযায়ী, ৪৬ পয়েন্ট নিয়ে নিচের দিক থেকে বাংলাদেশের অবস্থান ৫২তম। অন্যদিকে ভালো অবস্থানের দিক থেকে বাংলাদশের অবস্থান ১২৩ তম।
‘The Human Capital Index 2020 Update : Human Capital in the Time of COVID-19’ শিরোনামে প্রতিবেদনটি চলতি বছরের মার্চ পর্যন্ত বা দেশে করোনা সংক্রমণের আগের তথ্যের ভিত্তিতে তৈরি।
Source: World Bank [Click Here To Download Full Report]

৩১.
হাকালুকি হাওড় কোন জেলায় অবস্থিত?
  1. ক) সিলেট
  2. খ) ময়মনসিংহ
  3. গ) হবিগঞ্জ
  4. ঘ) সুনামগঞ্জ
সঠিক উত্তর:
ক) সিলেট
উত্তর
সঠিক উত্তর:
ক) সিলেট
ব্যাখ্যা

দেশের উত্তর-পূর্বাঞ্চলের ৭টি জেলা নিয়ে বাংলাদেশের হাওর বেসিন বা হাওরাঞ্চল গঠিত। এতে মোট ৩৭৩টি হাওর রয়েছে যার মোট আয়তন ৮,৫৮,৪৬০ হেক্টর। এর মধ্যে সবচেয়ে বেশি হাওর রয়েছে সিলেটে ১০৫টি।
কিশোরগঞ্জে হাওরের সংখ্যা ৯৭টি এবং সুনামগঞ্জে ৯৫টি। সবচেয়ে বড় হাওর হলো সিলেট ও মৌলভীবাজার জেলা জুড়ে বিস্তৃত হাকালুকি হাওর।
সূত্রঃ বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর ওয়েবসাইট।

৩২.
বাংলাদেশে 'জাতীয় আয়কর দিবস' কোন তারিখে পালন করা হয়?
  1. ক) ১২ জুলাই
  2. খ) ১৫ সেপ্টেম্বর
  3. গ) ২৫ অক্টোবর
  4. ঘ) ৩০ নভেম্বর
সঠিক উত্তর:
ঘ) ৩০ নভেম্বর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩০ নভেম্বর
ব্যাখ্যা

বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস পালিত হয়। তবে ২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ১৫ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবস হিসেবে পালিত হতো। ২০১৬ সাল থেকে ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস হিসেবে পালিত হচ্ছে। ২০১৯ সালে জাতীয় আয়কর দিবসের প্রতিপাদ্য ছিলো 'সবাই মিলে দেবো কর, দেশ হবে স্বনির্ভর'।
সূত্রঃ এনবিআর ওয়েবসাইট এবং ডেইলি স্টার।

৩৩.
'Statue of Peace' কোথায় অবস্থিত?
  1. ক) সিউল
  2. খ) নিউইয়র্ক
  3. গ) লন্ডন
  4. ঘ) প্যারিস
সঠিক উত্তর:
ক) সিউল
উত্তর
সঠিক উত্তর:
ক) সিউল
ব্যাখ্যা

“স্ট্যাচু অব পিস” ভাস্কর্যটি সিউলে জাপানি দূতাবাসের সামনে অবস্থিত। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সৈন্যদের দ্বারা কোরীয় নারীদের নির্যাতিত হওয়ার জন্য জাপানকে ক্ষমা চাইতে বাধ্য করা এবং ঐ দুঃসহ স্মৃতিকে স্মরণে রাখতে স্থাপন করা হয়েছিল।
আর জাপানের নাগাসাকির ‘Peace park’ এ “পিস স্ট্যাচু” অবস্থিত।
উৎসঃ জাপান এবং দক্ষিণ কোরিয়ার নির্ভরযোগ্য বিভিন্ন ওয়েবসাইট।

৩৪.
মঙ্গোলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষর নাম কি?
  1. ক) ডুমা
  2. খ) সোরা
  3. গ) ডায়েট
  4. ঘ) থুরাল
সঠিক উত্তর:
ঘ) থুরাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) থুরাল
ব্যাখ্যা

রাশিয়ার আইনসভার দুটি শাখা রয়েছে: ১৬৬ আসন বিশিষ্ট ‘ফেডারেশন কাউন্সিল’ এবং ৪৫০ সদস্যের আসন বিশিষ্ট ‘স্টেট ডুমা’। ‘ফেডারেশন কাউন্সিল’ রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ এবং স্টেট ডুমা রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ। ইসরায়েল আইনসভা নেসেট নামে পরিচিত; আফগানিস্তানের আইনসভা লয়াজিরগা এবং মঙ্গোলিয়ার আইনসভার নাম থুরাল।
সূত্রঃ সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট এবং worldatlas.

৩৫.
রাষ্ট্রের উপাদান নয় কোনটি?
  1. ক) জনসমষ্টি
  2. খ) নির্দিষ্ট ভুখন্ড
  3. গ) গণমাধ্যম
  4. ঘ) সার্বভৌমত্ব
সঠিক উত্তর:
গ) গণমাধ্যম
উত্তর
সঠিক উত্তর:
গ) গণমাধ্যম
ব্যাখ্যা

রাষ্ট্রের উপাদানঃ
রাষ্ট্রের সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের ৪টি উপাদান পাওয়া যায়। যথা-
(ক) জনসমষ্টি (খ) নির্দিষ্ট ভূখণ্ড (গ) সরকার (ঘ) সার্বভৌমত্ব।

ক. স্থায়ী জনসমষ্টিঃ জনসমষ্টি রাষ্ট্রের প্রথম ও প্রধান উপাদান। জনসমষ্টি ছাড়া রাষ্ট্রের কথা ভাবা যায় না। আবার তেমনি জনসমষ্টির জন্যই রাষ্ট্র নামক রাজনৈতিক প্রতিষ্ঠানটির সৃষ্টি হয়েছে। মানুষ তার নিজস্ব প্রয়োজনেই রাষ্ট্র গঠন করেছে। জনমানবহীন রাষ্ট্র কল্পনা করা যায় না। কোন ভূখণ্ডে নাগরিকগণ স্থায়ীভাবে বসবাস করলে সেই জনসমষ্টিকে নিয়ে রাষ্ট্র গঠিত হতে পারে।

খ. নির্দিষ্ট ভূখণ্ডঃ রাষ্ট্রের দ্বিতীয় উপাদান নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড বলতে শুধু স্থলভাগকে বোঝায় না। নির্দিষ্ট ভূখণ্ড বলতে নির্দিষ্ট কোন ভৌগোলিক সীমানার স্থলভাগ, নদ-নদী, আন্তর্জাতিক স্বীকৃত সাগর ও মহাসাগরের সীমানা এর উপরিভাগের বায়ুমণ্ডলকে বোঝায়।
ভূখণ্ড ছাড়া রাষ্ট্র কল্পনা করা যায় না। যাযাবর জাতি শুধুমাত্র নিদিষ্ট ভূখণ্ডের অভাবে রাষ্ট্র গঠন করতে সমর্থ হয়নি।

গ. সরকারঃ সরকার জনগণের মুখপাত্র। সরকার রাষ্ট্র পরিচালনা করে। রাষ্ট্র গঠনের জন্য একটি সুসংগঠিত সরকার প্রয়োজন যার মাধ্যমে জনগণ এবং রাষ্ট্রের ইচ্ছা-অনিচ্ছা প্রকাশিত ও কার্যকর হবে। নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করা বৃহৎ জনগোষ্ঠীর একটি ক্ষুদ্র অংশ নিয়ে সরকার গঠিত হবে। সরকার গঠিত হয় আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগকে নিয়ে। তবে সরকারের রূপ বা প্রকৃতি সকল রাষ্ট্রে একরূপ নয়, ফলে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের সরকার দেখা যায়। যেমন : সংসদীয় সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার ইত্যাদি।

ঘ. সার্বভৌমত্ব : রাষ্ট্র গঠনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব বলতে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। শুধু স্থায়ী জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড এবং সরকার থাকলে রাষ্ট্র হয় না। এ তিনটি নির্দিষ্ট উপাদানের ভিত্তিতে ২৬ মার্চ, ১৯৭১ এর আগে আমরা বাংলাদেশ রাষ্ট গঠন করতে পারিনি। যখন পূর্ববাংলার জনণের পক্ষে ঐতিহাসিকভাবে গণসমর্থনে প্রাপ্ত পরম রাজনৈতিক কর্তৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা তথা সার্বভৌমত্ব ঘোষণা করেন তখন এই চতুর্থ উপাদানের সংযোগে বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
সার্বভৌম ক্ষমতা না থাকার জন্য কোন রাষ্ট্রের অন্তর্গত প্রদেশ রাষ্ট্র নয়। আন্তর্জাতিক সংঘ বা প্রতিষ্ঠানগুলো রাষ্ট্র নয়। এমনকি জাতিসংঘও রাষ্ট্র নয়।
সার্বভৌম ক্ষমতার দুটি দিক রয়েছে-
১। সার্বভৌম ক্ষমতা রাষ্ট্র অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা করে।
২। সার্বভৌম ক্ষমতা দেশকে বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত রাখতে পারে।
উৎসঃ এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৬.
মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে-
  1. ক) ২৫ মার্চ ১৯৭১
  2. খ) ১০ এপ্রিল ১৯৭১
  3. গ) ১৭ এপ্রিল ১৯৭১
  4. ঘ) ৬ জুন ১৯৭১
সঠিক উত্তর:
গ) ১৭ এপ্রিল ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭ এপ্রিল ১৯৭১
ব্যাখ্যা

১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয় এবং ১৭ এপ্রিল এ সরকার শপথ গ্রহণ করে। এ সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী)

৩৭.
পারমাণাবিক বোমা তৈরি হয় কি ধাতু দিয়ে?
  1. ক) রেডিয়াম
  2. খ) প্লুটোনিয়াম
  3. গ) সোডিয়াম
  4. ঘ) ক্যালসিয়মি
সঠিক উত্তর:
খ) প্লুটোনিয়াম
উত্তর
সঠিক উত্তর:
খ) প্লুটোনিয়াম
ব্যাখ্যা
পারমাণাবিক বোমা তৈরি হয় ইউরেনিয়াম-235 বা প্লুটোনিয়াম-239 ধাতু দিয়ে। বোমা বিস্ফোরণের সময় ইউরেনিয়াম ভেঙ্গে বেরিয়াম এবং ক্রিপ্টনে পরিণত হয়।
Verified From: Britannica Encyclopaedia.
৩৮.
টাচস্ক্রিন প্রযুক্তির আবিষ্কারক কে?
  1. ক) বিল গেটট্
  2. খ) চার্লস ব্যাবেজ
  3. গ) স্টিভ জবস
  4. ঘ) স্যামুয়েল হার্স্ট
সঠিক উত্তর:
ঘ) স্যামুয়েল হার্স্ট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্যামুয়েল হার্স্ট
ব্যাখ্যা
টাচস্ক্রিন প্রযুক্তির আবিষ্কারক স্যামুয়েল হার্স্ট। আর টাচস্ক্রিন মোবাইল ফোনের আবিষ্কারক স্টিভ জবস্‌। অ্যান্ডি রুবিন অ্যান্ড্রয়েড প্রতিষ্ঠা করেন।
৩৯.
ক্যালসিয়ামের প্রধান উৎস কোনটি?
  1. ক) দই
  2. খ) ছোট মাছ
  3. গ) দুধ
  4. ঘ) সবকটি
সঠিক উত্তর:
ঘ) সবকটি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবকটি
ব্যাখ্যা
দুধ, দই, ছানা, পনির, ছোট মাছ (মলা-ঢেলা), নানা রকম ডাল, সবুজ শাকসবজি, লাল শাক, কচু শাক ইত্যাদি ক্যালসিয়ামের প্রধান উৎস।
কলিজা, সবুজ শাকসবজি, মাংস, ডিমের কুসুম, কচু শাক ইত্যাদিতে লৌহ থাকে।
দুধ, মাছ, মাংস, ডাল থেকে ফসফরাস পাওয়া যায়। খাবার লবণ, চিপস, নোনতা খাবার, পনির, বাদাম আচার ইত্যাদিতে সোডিয়াম থাকে।
মাছ, মাংস, বাদাম, ডাল, কলা, আলু, আপেল ইত্যাদিতে তে পটাশিয়াম থাকে।
আয়োডিনের উৎস হল সামুদ্রিক উদ্ভিদ ও মাছ, মাংস এবং শেওলা। উৎসঃ নবম দশম শ্রেণির জীববিজ্ঞান (পৃষ্ঠা নং - ৯৪)।
৪০.
দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ৯০ ডিগ্রি হলে সময়ের পার্থক্য কত?
  1. ক) ৪ মিনিট
  2. খ) ৪ ঘন্টা
  3. গ) ৫ ঘন্টা
  4. ঘ) ৬ ঘন্টা
সঠিক উত্তর:
ঘ) ৬ ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬ ঘন্টা
ব্যাখ্যা

পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে। সেজন্যেই বাংলাদেশ মূল মধ্যরেখা থেকে ৯০ ডিগ্রি পূর্বে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০×৪=৩৬০ মিনিট বা ৬ ঘন্টা।
(সূত্রঃ মাধ্যমিক ভূগোল)

৪১.
একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ৩ মিটার এবং পিছনের চাকার পরিধি ৪ মিটার। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা অপেক্ষা ১০ বার বেশি ঘুরবে?
  1. ক) ১২০ মিটার
  2. খ) ৮০ মিটার
  3. গ) ৬০ মিটার
  4. ঘ) ৪০ মিটার
সঠিক উত্তর:
ক) ১২০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২০ মিটার
ব্যাখ্যা

৩ এবং ৪ এর লসাগু = ১২
তাহলে, ১ বার বেশি ঘুরবে = ১২ মিটার গেলে
∴ ১০ বার বেশি ঘুরবে = ১২ ✕ ১০ = ১২০ মিটার

৪২.
একটি বড় বাক্সের মধ্যে ৫টি বাক্স আছে ও তার প্রত্যেকটির ভেতর ৫টি করে ছোট বাক্স আছে। মোট বাক্সের সংখ্যা কত?
  1. ক) ৩১ টি
  2. খ) ২৩ টি
  3. গ) ২১ টি
  4. ঘ) ১৮ টি
সঠিক উত্তর:
ক) ৩১ টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩১ টি
ব্যাখ্যা

বড় বাক্স = ১ টি।
মাঝারি বাক্স = ৫ টি।
এবং ছোট বাক্স = ৫ X ৫ = ২৫ টি।
সুতরাং মোট বাক্স আছে = ১+৫+২৫ = ৩১ টি।

৪৩.
সুদের হার ৯% হলে ১০০০ টাকা জমা দিয়ে ৬ বছর পরে সুদে-আসলে কত টাকা পাওয়া যাবে?
  1. ক) ১২৫০ টাকা
  2. খ) ৩৯০ টাকা
  3. গ) ১৩৯০ টাকা
  4. ঘ) ১৫৪০ টাকা
সঠিক উত্তর:
ঘ) ১৫৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫৪০ টাকা
ব্যাখ্যা

সুদ-আসল = সুদ + আসল = ১০০০×৬×(৯/১০০) +১০০০ = ১৫৪০ টাকা।

৪৪.
কোনো পরীক্ষায় পরীক্ষার্থী ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাশ করলো। উভয় বিষয়ে পাশ করলো ৫০%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলে?
  1. ক) ২০%
  2. খ) ১৫%
  3. গ) ১০%
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

গণিতে পাশ = ৮০%
শুধু গণিতে পাশ = (৮০-৫০)% = ৩০%
বাংলায় পাশ = ৭০%
শুধু বাংলায় পাশ = (৭০-৫০)% = ২০%
এক এবং উভয় বিষয়ে পাশ = (৩০+২০+৫০)% = ১০০%
∴ উভয় বিষয়ে ফেল = (১০০-১০০)% = ০%

৪৫.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
  1. ক) ১০১% বৃদ্ধি
  2. খ) ১০১% হ্রাস
  3. গ) ১% বৃদ্ধি
  4. ঘ) ১% হ্রাস
সঠিক উত্তর:
ঘ) ১% হ্রাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১% হ্রাস
ব্যাখ্যা

ধরি, দৈর্ঘ্য ১০০ ও প্রস্থ ১০০
তাহলে, ক্ষেত্রফল = ১০০০০
দৈর্ঘ্য ১০% বৃদ্ধি হলে নতুন দৈর্ঘ্য = ১১০
ও প্রস্থ ১০% হ্রাস হলে নতুন প্রস্থ = ৯০
নতুন ক্ষেত্রফল = ৯৯০০
ক্ষেত্রফল হ্রাস = ১০০০০ – ৯৯০০ = ১০০
শতকরা ক্ষেত্রফল হ্রাস = (১০০ x ১০০)/১০০০০ = ১%

৪৬.
শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে? ২১২ ১৭৯ ১৪৬ ১১৩ ৮০ _____
  1. ক) ১৩
  2. খ) ৪৩
  3. গ) ৩৩
  4. ঘ) ৪৭
সঠিক উত্তর:
ঘ) ৪৭
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৭
ব্যাখ্যা

212 - 179 = 33
179 - 146 = 33
146 - 113 = 33
113 - 80 = 33
ধারাটির অন্তর = 33
তাই শূন্যস্থানের সংখ্যাটি হবে = 80 - 33 = 47

৪৭.
রোমান D প্রতীকের অর্থ কোনটি?
  1. ক) ১০০০
  2. খ) ৫০০
  3. গ) ১০০
  4. ঘ) ৫০
সঠিক উত্তর:
খ) ৫০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫০০
ব্যাখ্যা

রোমান প্রতীকঃ
L = 50
C = 100
D = 500
M = 1000

৪৮.
ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর দৈর্ঘ্যকে কি বলা হয়?
  1. ক) মধ্যমা
  2. খ) কর্ণ
  3. গ) উচ্চতা
  4. ঘ) অতিভুজ
সঠিক উত্তর:
ক) মধ্যমা
উত্তর
সঠিক উত্তর:
ক) মধ্যমা
ব্যাখ্যা
ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এর ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে উচ্চতা বলে এবং ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর দৈর্ঘ্যকে বলা হয় মধ্যমা।
৪৯.
একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ১ হেক্টর। ক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ১০০
  2. খ) ২০০
  3. গ) ৩০০
  4. ঘ) ৪০০
সঠিক উত্তর:
ক) ১০০
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০০
ব্যাখ্যা

আমরা জানি,
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার
যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x মিটার হয়
তবে, x< = ১০০০০
∴ x = ১০০ মিটার

৫০.
৮৫° কোণের সম্পূরক কোণ কত ডিগ্রী?
  1. ক) ০°
  2. খ) ৯৫°
  3. গ) ১৮০°
  4. ঘ) ২৭০°
সঠিক উত্তর:
খ) ৯৫°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯৫°
ব্যাখ্যা

সম্পূরক কোনদ্বয়ের সমষ্টি = ১৮০°
৯০° কোণের সম্পূরক কোণ = ১৮০°-৮৫° = ৯৫°