পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৫৫
সিলেবাস
৪৬তম বিসিএস প্রস্তুতি: বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা - ৪ [রাউন্ড – ২] পরীক্ষার টপিক: •৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। •২৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। •১৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। •১০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। Live MCQ অ্যাপের আর্কাইভের "বিসিএস জব সল্যুশন" বাটন থেকে উল্লিখিত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলোর ব্যাখ্যা এবং রেফারেন্সসহ সমাধান ভালো করে পড়ে পরীক্ষা দিন। উল্লিখিত পরীক্ষাগুলোর প্রশ্ন ও ব্যাখ্যা মডিফাই করে রিভিশন পরীক্ষাটির প্রশ্ন প্রণয়ন করা হবে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৫৫ প্রশ্ন

.
'অতিরিক্তের অতিরিক্ত' অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
  1. কারো পৌষ মাস, কারো সর্বনাশ
  2. চাল না চুলো, ঢেঁকী না কুলো
  3. বোঝার উপর, শাকের আঁটি
  4. সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
ব্যাখ্যা
• 'অতিরিক্তের অতিরিক্ত' অর্থে ব্যবহৃত প্রবচন - বোঝার উপর, শাকের আঁটি

 অন্যদিকে,
• 'কারও সুদিন, কারও খারাপ দিন' অর্থে ব্যবহৃত প্রবচন - কারো পৌষ মাস, কারো সর্বনাশ
• 'অত্যন্ত গরীব' অর্থে ব্যবহৃত প্রবচন - চাল না চুলো, ঢেঁকী না কুলো।
• 'উভয়কূল রক্ষা' অর্থে ব্যবহৃত প্রবচন - সাপও মরে, লাঠিও না ভাঙ্গে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
.
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'শেষের কবিতা' উপন্যাস প্রথম কোন পত্রিকায় ছাপা হয়?
  1. তত্ত্ববোধিনী
  2. প্রবাসী
  3. ভারতী
  4. সাধনা
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস 'শেষের কবিতা' প্রথম 'প্রবাসী' পত্রিকায় ছাপা হয়।

শেষের কবিতা:
- 'শেষের কবিতা' (১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।
- 'প্রবাসী' পত্রিকায় ছাপা হয় ১৯২৮ সালে।
- ভাষার অসামান্য ঔজ্জ্বল্য, দৃপ্তশক্তি ও কবিত্বের দীপ্তি এই গ্রন্থটিকে এমন স্বাতন্ত্র্য দিয়েছে, যার জন্য এই গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্ময়কর সৃষ্টির অন্যতম।
- রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধে আধুনিক সাহিত্যিকেরা যখন বিদ্রোহী হয়ে উঠেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর সেই মনোভাব লক্ষ করেছিলেন কৌতুকের সঙ্গে।
- নিজেকে নিয়ে এই উপন্যাসে রসিকতাও আধুনিকদের আকাঙ্ক্ষিত কিন্তু তখনও পর্যন্ত অনর্জিত এক বাক্‌রীতির সৃষ্টিতে 'শেষের কবিতা' বাংলা সাহিত্যের ইতিহাসে এক স্মরণীয় গ্রন্থ।
- অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল প্রমুখ এই উপন্যাসের চরিত্র।
- উপন্যাসের কতিপয় বাক্য আজ প্রবাদের মর্যাদা পেয়েছে। যেমন: ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী
- সুকুমার সেন বলেছেন: 'বৈষ্ণব সাধনার পরকীয়াতত্ত্ব রবীন্দ্রনাথের কবিমানসে যেভাবে রূপান্তর লাভ করিয়াছিল শেষের কবিতায় তাহার পরিচয় পাই।'
- 'কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও'- এই কবিতা দিয়ে উপন্যাসটি শেষ হয়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালেই তাঁর কবি প্রতিভার উন্মেষ ঘটে।
- মাত্র পনের বছর বয়সে তাঁর 'বনফুল' কাব্য প্রকাশিত হয় এবং এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম 'গীতাঞ্জলি' কাব্যের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২শে শ্রাবণ, ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর রচিত উপন্যাস:
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- শেষের কবিতা,
- যোগাযোগ,
- নৌকাডুবি,
- বউ ঠাকুরানীর হাট,
- দুই বোন,
- মালঞ্চ,
- চতুরঙ্গ,
- গোরা,
- রাজর্ষি,
- চার অধ্যায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
.
'হস্তান্তর' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. হস্ত + অন্তর
  2. হস্তা + অন্তর
  3. হস্তি + অন্তর
  4. হস্তান + তর
ব্যাখ্যা
• 'হস্তান্তর' শব্দটির সন্ধি বিচ্ছেদ - হস্ত + অন্তর

• অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন
- অ + অ = আ; নর + অধম = নরাধম, হস্ত + অন্তর = হস্তান্তর।
এরূপ - হিমাচল, প্রাণাধিক, হিতাহিত ইত্যাদি।

- অ + আ = আ; হিম + আলয় = হিমালয়।
এরূপ - দেবালয়, রত্নাকর, সিংহাসন ইত্যাদি।

- আ + অ = আ; যথা + অর্থ = যথার্থ।
এরূপ - আশাতীত, কথামৃত, মহার্ঘ ইত্যাদি।

- আ + আ = আ; বিদ্যা+ আলয় = বিদ্যালয়।
এরূপ- কারাগার, মহাশয়, সদানন্দ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
সৈয়দ শামসুল হক কোথায় জন্মগ্রহণ করেন?
  1. কুড়িগ্রাম
  2. রংপুর
  3. কুষ্টিয়া
  4. রাজশাহী
ব্যাখ্যা
সৈয়দ শামসুল হক: 
- তিনি ১৯৩৫ সালের ২৭শে ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত লেখক হিসেবে সমধিক পরিচিত।
- মানুষের জটিল জীবনপ্রবাহ এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণ তাঁর সাহিত্যকর্মের মূল প্রবণতা।
- তিনি বাংলা একাডেমি পুরস্কার, আদমজি সাহিত্য পুরস্কার, একুশে পদক ইত্যাদি লাভ করেন।
- তিনি ২০১৬ সালের ২৭শে সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- তাস,
- শীত বিকেল,
- আনন্দের মৃত্যু,
- প্রাচীন বংশের নিঃস্ব সন্তান,
- জলেশ্বরীর গল্পগুলো।

তাঁর রচিত কবিতাগ্রন্থ:
- একদা এক রাজ্যে,
- বৈশাখে রচিত পঙ্‌ক্তিমালা,
- পরানের গহীন ভিতর,
- বেজান শহরের জন্য কোরাস,
- কাননে কাননে তোমারই সন্ধানে,
- আমি জন্মগ্রহণ করিনি ইত্যাদি।

তাঁর রচিত উপন্যাস:
- এক মহিলার ছবি,
- অনুপম দিন,
- সীমানা ছাড়িয়ে,
- খেলারাম খেলে যা,
- নীল দংশন,
- স্তব্ধতার অনুবাদ,
- বৃষ্টি ও বিদ্রোহীগণ,
- ত্রাহি,
- তুমি সেই তরবারী,
- অন্য এক আলিখান,
- এক মুঠো জন্মভূমি,
- আলোর জন্য,
- রাজার সুন্দরী।

তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- হৃৎকলমের টানে।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
প্রাচী + য = প্রাচ্য; কোন প্রত্যয়?
  1. কৃৎ প্রত্যয়
  2. বাংলা কৃৎ প্রত্যয়
  3. সংস্কৃত কৃৎ প্রত্যয়
  4. তদ্ধিত প্রত্যয়
ব্যাখ্যা
• প্রাচী + য = প্রাচ্য; তদ্ধিত প্রত্যয়
- 'প্রাচ্য' শব্দটি 'য' সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে গঠিত।

• 'য' প্রত্যয় যুক্ত হলে প্রাতিপদিকের অন্তে স্থিত অ, আ, ই, ঈ ইত্যাদি লোপ পায়।
যেমন -
- সম্‌ + য = সাম্য
- কবি + য = কাব্য
- মধুর + য = মাধুর্য
- প্রাচী + য = প্রাচ্য
- প্রচুর + য = প্রাচুর্য

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'হৃদিবৃন্দাবনে বাস, যদি কর কমলাপতি।
ওহে ভক্তপ্রিয়! আমার ভক্তি হবে রাধাসতী।।' - উদ্ধৃতাংশটির রচয়িতা কে?
  1. দাশরথি রায়
  2. ফকির গরীবুল্লাহ
  3. মুকুন্দদাস
  4. রামনিধি গুপ্ত
ব্যাখ্যা
• 'হৃদিবৃন্দাবনে বাস, যদি কর কমলাপতি।
ওহে ভক্তপ্রিয়! আমার ভক্তি হবে রাধাসতী।।' - উদ্ধৃতাংশটির রচয়িতা - দাশরথি রায়

দাশরথি রায়:
- কবিগানের যুগে পাঁচালী গান নামে এক ধরনের গান প্রচলিত ছিল। 
- পাঁচালী গানের রচয়িতাদের মধ্যে শক্তিশালী ও বিখ্যাত কবি ছিলেন দাশরথি রায়।
- তিনি খ্যাত ছিলেন দাশুরায় নামে।
- তিনি নিজেই পাঁচালীর দল বেঁধে গান গাইতেন।
- তার একটি বিখ্যাত রচনা -

হৃদিবৃন্দাবনে বাস, যদি কর কমলাপতি।
ওহে ভক্তপ্রিয়! আমার ভক্তি হবে রাধাসতী।।
মুক্তি-কামনা আমারি, হবে, বৃন্দে গোপনারী,
দেহ হবে নন্দের পুরী, স্নেহ হবে মা যশোমতী।।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
.
কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ নয় কোনটি?
  1. চক্রবাক
  2. প্রলয় শিখা
  3. বিষের বাঁশি
  4. ভাঙ্গার গান
ব্যাখ্যা
• কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ নয় - চক্রবাক

কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ:
১৯২২ থেকে ১৯৩১ সাল পর্যন্ত কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ নিষিদ্ধ হয়।
গ্রন্থগুলো হচ্ছে -
- যুগবাণী,
- বিষের বাঁশি,
- ভাঙ্গার গান,
- প্রলয় শিখা
- চন্দ্রবিন্দু।

• কাজী নজরুল ইসলামের প্রথম যে বইটি নিষিদ্ধ হয় তার নাম ‘যুগবাণী’।
- ১৯২২ সালে ফৌজদারি বিধির ৯৯এ ধারানুসারে বইটি বাজেয়াপ্ত করা হয়।
- তৎকালীন গোয়েন্দা প্রতিবেদনে ‘যুগবাণী’কে একটি ভয়ংকর বই হিসেবে চিহ্নিত করে বলা হয়, লেখক বইটির মাধ্যমে উগ্র জাতীয়তাবাদ প্রচার করছেন।
- ‘ক্রীতদাস মানসিকতার’ ভারতীয় জনগণকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে শাসনভার দখলের মন্ত্রণা জোগাচ্ছেন।
- ‘নবযুগ’ পত্রিকায় লেখা কাজী নজরুল ইসলামের কয়েকটি নিবন্ধনের সংকলন ‘যুগবাণী’।

• বিষের বাঁশি গ্রন্থটি কাব্যগ্রন্থ হিসাবে প্রথম বাজেয়াপ্ত হয়।
- এটি ১৯২৪ সালের আগস্টে প্রকাশিত হয় এবং ২৪ অক্টোবরে নিষিদ্ধ হয়ে যায়।

উৎস: নিষিদ্ধ নজরুল, শিশির কর; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত ‘১৯৭১’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
  1. ছায়া
  2. মায়া
  3. নাজমা
  4. সালমা
ব্যাখ্যা
• তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত ‘১৯৭১’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র - নাজমা

• '১৯৭১' উপন্যাস:
- আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে জীবনের শেষবেলায় কলম ধরেন বাংলা ভাষার অন্যতম কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
- আবেগ ও বাস্তবতার শব্দ মিশেলে তিনি উপস্থাপন করেন ‘১৯৭১’ উপন্যাস।
- তারাশঙ্কর তাঁর ‘১৯৭১’ উপন্যাসে তুলে ধরেছেন একাত্তরের গ্রামীণ জীবনের চিত্র।
- উপন্যাসের কেন্দ্রীয় নাজমা নামের একটি কালো মেয়ে এই উপন্যাসে হয়ে উঠেছে একাত্তরে হাজার নারীর প্রতীক।
- সেই সঙ্গে সহচরিত্র - রহিম, মি. সেন ও ছায়ার মাধ্যমে সময়ের মুখ খুলে দিয়েছে এ কথাশিল্পী। যার পরতে পরতে রয়েছে হৃদয়ছোঁয়া মা-মাটি-মানুষের ভালোবাসা।

• '১৯৭১' উপন্যাসের দুটি অংশ। যথা:
- সুতপার তপস্যা,
- একটি কালো মেয়ের কথা।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পূর্বে যখন ‘সুতপার তপস্যা’ এবং ‘একটি কালো মেয়ের কথা’ বই দুটি প্রকাশের আলোচনা হচ্ছিল তখন তিনি গুরুতর অসুস্থ অবস্থার মধ্যেই বলেন, ‘দুটো বই এক হয়ে বেরোবে, তার নাম হবে - ১৯৭১’।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়:
- তিনি ১৮৯৮ সালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক জমিদারবংশে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন কথাসাহিত্যিক, রাজনীতিবিদ।
- তাঁর রচিত প্রথম গল্প ‘রসকলি’ সেকালের বিখ্যাত পত্রিকা কল্লোল-এ প্রকাশিত হয়।
- তাঁর রচিত ত্রয়ী উপন্যাস - ধাত্রীদেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম। 
- আদিবাসী সাঁওতাল বিদ্রোহ নিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস 'অরণ্যবহ্নি' (১৯৬৬)।
- বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে রচিত তাঁর উপন্যাসের নাম 'একটি কালো মেয়ের কথা' (১৯৭১)।
- তিনি 'পদ্মশ্রী' ও 'পদ্মভূষণ' উপাধি লাভ করেন।
- ১৯৭১ সালের ১৪ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। 

তাঁর রচিত উপন্যাস: 
- চৈতালি ঘূর্ণি, 
- ধাত্রীদেবতা, 
- কালিন্দী, 
- কবি, 
- হাঁসুলী বাঁকের উপকথা, 
- গণদেবতা, 
- আরগ্য নিকেতন, 
- পঞ্চপুণ্ডলী, 
- রাধা ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া; ডেইলি স্টার পত্রিকা রিপোর্ট।
.
প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে, যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে কী বলে?
  1. উপমান
  2. উপমিত
  3. উপমেয়
  4. রূপক
ব্যাখ্যা
• প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে, যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে উপমান বলে।

উপমান কর্মধারয়:
- উপমান অর্থ তুলনীয় বস্তু।
- প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান
- উপমান ও উপমেয়ের একটি সাধারণ ধর্ম থাকবে।

যেমন - ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ = ভ্রমরকৃষ্ণকেশ।
এখানে ভ্রমর উপমান এবং কেশ উপমেয়। কৃষ্ণত্ব হলো সাধারণ ধর্ম।

- সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয়, তাকে উপমান কর্মধারয় সমাস বলে।
যথা - তুষারের ন্যায় শুভ্র = তুষারশুভ্র, অরুণের ন্যায় রাঙা = অরুণরাঙা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১০.
সর্বপ্রথম কে হিন্দু বিধবা বিবাহ প্রস্তাব সমর্থন এবং বহুবিবাহের বিরুদ্ধে নিজমত দৃঢ়তার সাথে প্রকাশ করেন?
  1. অশোক মুখোপাধ্যায়
  2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. রামচন্দ্র বিদ্যাবাগীশ
  4. হরিচরণ দে
ব্যাখ্যা
• সর্বপ্রথম রামচন্দ্র বিদ্যাবাগীশ হিন্দু বিধবা বিবাহ প্রস্তাব সমর্থন এবং বহুবিবাহের বিরুদ্ধে নিজমত দৃঢ়তার সাথে প্রকাশ করেন।

 • রামচন্দ্র বিদ্যাবাগীশ:
- তিনি ১৭৮৬ সালে জন্মগ্রহণ করেন।
- তাঁর আদি নিবাস নদীয়ার পালপাড়ায়। 
- তিনি ছিলেন একজন আভিধানিক এবং পণ্ডিত। 
- ১৮১৮ খ্রিষ্টাব্দে তিনি বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন।
- ১৮৩০ খ্রিষ্টাব্দে তিনি রামমোহনের বিপক্ষে যোগ দিলেও পরবর্তীকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগে হিন্দু বিধবা বিবাহ প্রস্তাব সমর্থন এবং বহুবিবাহের বিরুদ্ধে নিজমত নীতিদর্শন বক্তৃতামালায় দৃঢ়তার সাথে প্রকাশ করেন
- তিনি ব্রাহ্মসমাজের সাথে যুক্ত ছিলেন।
- ১৮২৯ খ্রিষ্টাব্দে রামমোহন রায় বিলেত গেলে দীর্ঘ ১০ বছর তার অসাধারণ পাণ্ডিত্য এবং বিষ্ণু চক্রবর্তীর সঙ্গীতের জন্যই ব্রাহ্মসমাজের অস্তিত্ব বজায় ছিল।
- তিনি ২ মার্চ, ১৮৪৫ সালে মৃত্যুবরণ করেন।

উৎস: শিক্ষক বাতায়ন (বাংলাদেশের সরকারি ওয়েবসাইট)।
১১.
'গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়?
  1. ১৮৫২ সালে
  2. ১৮৬২ সালে
  3. ১৮৫৩ সালে
  4. ১৮৬৩ সালে
ব্যাখ্যা
গ্রামবার্তা প্রকাশিকা:
- বাংলার মফস্বল থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র মাসিক ‘গ্রামবার্তা প্রকাশিকা’।
- ১৮৬৩ সালের এপ্রিল মাসে তৎকালীন নদীয়া বর্তমানে কুষ্টিয়া জেলার কুমারখালি থেকে কুমারখালি বাংলা পাঠশালা'র প্রধান শিক্ষক হরিনাথ মজুমদারের (কাঙাল হরিনাথ) সম্পাদনায় পত্রিকাটি প্রকাশিত হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
নিচের কোন বাক্যটির মাধ্যমে আনন্দ প্রকাশ পেয়েছে?
  1. আহা, গাছ থেকে পড়ে পা ভেঙেছে!
  2. বড্ড শুকিয়ে গেছিস রে।
  3. বেশ বেশ, খুব ভালো হয়েছে!
  4. সে আজ যাবে!
ব্যাখ্যা
• 'বেশ বেশ, খুব ভালো হয়েছে!' বাক্যটির মাধ্যমে আনন্দ প্রকাশ পেয়েছে।

• স্বরভঙ্গি তথা বাগ্‌ভঙ্গির সাহায্যে ক্রোধ, আদর, আনন্দ, দুঃখ, বিরক্তি, বিস্ময়, লজ্জা, ঘৃণা প্রভৃতি বিভিন্ন প্রকার অনুভূতি প্রকাশ করা যায়। যথা:
১. সাধারণ বিবৃতিতে: সে আজ যাবে।
২. জিজ্ঞাসায়: সে আজ যাবে?
৩. বিস্ময় প্রকাশ: সে আজ যাবে!
৪. ক্রোধ প্রকাশে: আমি তোমাকে দেখে নেব।
৫. আদর বোঝাতে: বড্ড শুকিয়ে গেছিস রে।
৬. আনন্দ প্রকাশে: বেশ বেশ, খুব ভালো হয়েছে!
৭. দুঃখ প্রকাশে: আহা, গাছ থেকে পড়ে পা ভেঙেছে!
৮. বিরক্তি প্রকাশে: আঃ, ভালো লাগছে না, এখন এখান থেকে যাও তো।
৯. ভীতি প্রদর্শনে: যাবি কি না বল?
১০. লজ্জা প্রকাশে: ছিঃ ছিঃ, তার সঙ্গে পারলে না।
১১. ধিক্কার দিতে: ছিঃ, তোমার এই কাজ।
১২. ঘৃণা প্রকাশে: তুমি এত নীচ!
১৩. অনুরোধ প্রকাশে: কাজটি করে দাও না ভাই।
১৪. প্রার্থনা: ঈশ্বর তোমার মঙ্গল করুন।

- ছেদ ও বিরতিসূচক চিহ্নগুলো বাগ্‌ভঙ্গির লিখিত আকার প্রকাশে সাহায্য করে।
- দাঁড়ি, কমা, প্রশ্নবোধক ও বিস্ময়সূচক চিহ্ন বাক্যের ভাব ও অর্থবোধের জন্য উপকারক।
১৩.
বিয়োগান্তক নাটক রচনার প্রথম প্রচেষ্টা 'কীর্তিবিলাস' এর লেখক কে?
  1. তারাচরণ শিকদার
  2. যোগেন্দ্রচন্দ্র গুপ্ত
  3. রামনারায়ণ তর্করত্ন
  4. হরচন্দ্র ঘোষ
ব্যাখ্যা
• বিয়োগান্তক নাটক রচনার প্রথম প্রচেষ্টা 'কীর্তিবিলাস' এর লেখক - যোগেন্দ্রচন্দ্র গুপ্ত

কীর্তিবিলাস:
- 'কীর্তিবিলাস' বিয়োগান্তক নাটক রচনার প্রথম প্রচেষ্টা।
- এর রচয়িতা - যোগেন্দ্রচন্দ্র গুপ্ত
- এটি ১৮৫২ সালে প্রকাশিত হয়।
- সপত্নীপুত্রের প্রতি বিমাতার অত্যাচারকাহিনি অবলম্বনে 'কীর্তিবিলাস' নাটকটি রচিত।
- বিভিন্ন চরিত্রের মৃত্যুর মাধ্যমে ট্র্যাজেডির রূপায়ণ এর বৈশিষ্ট্য।
- পাশ্চাত্য আদর্শে নাটকের অংক পাঁচটি; কিন্তু সংস্কৃত আদর্শে এতে 'নান্দী' ও 'সূত্রধার' রয়েছে।
- কীর্তিবিলাসের ভাষা সংস্কৃতের প্রভাবে আড়ষ্ট ও কৃত্রিম।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
১৪.
Paper is made _____ wood.
  1. of
  2. from
  3. by
  4. with
ব্যাখ্যা

• কোনোকিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা গেলে made of বসে।
- The table is made of wood. 
- The ring is made of gold.
- এখানে table বা ring তৈরি করার পরও এগুলোর উপাদান wood/gold অপরিবর্তিত অবস্থায় রয়েছে। 

• আর কোনোকিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা না গেলে বা উপাদান পরিবর্তিত হলে made from বসে। 
- The paper is made from wood.
- Glass is made from sand.
- এখানে paper বা Glass তৈরি করার পর এগুলোর উপাদান wood/sand আর দেখা যাচ্ছে না বা উপাদান পরিবর্তন হয়েছে।

So, Complete Sentence - Paper is made from wood. 

১৫.
An autobiography is -
  1. A fictional story written by an author about someone else's life.
  2. A biography written by someone other than the subject, based on research and interviews.
  3. A self-written account of one's own life experiences and events.
  4. A collection of short stories compiled by multiple authors.
ব্যাখ্যা

Autobiography (Noun): 
English Meaning - A book about a person's life, written by that person/ The biography of oneself narrated by oneself. 
Bangla Meaning - আত্মজীবনী, আত্মচরি; লেখকের নিজের জীবনী নিয়ে লেখা বইকে বলা হয় An autobiography বা আত্মজীবনী।

Example: The Unfinished Memoirs (Bengali: অসমাপ্ত আত্মজীবনী) is the autobiography by Sheikh Mujibur Rahman, founding father of Bangladesh.

তাই, সঠিক উত্তরটি হচ্ছে - A self-written account of one's own life experiences and events. 

১৬.
Identify the imperative sentence.
  1. Follow me.
  2. She completed her homework.
  3. It has been raining since morning.
  4. I shall go to college.
ব্যাখ্যা
Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য): 
- যে Sentence দ্বারা কোন আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকেই Imperative sentence বা অনুজ্ঞাসূচক বাক্য বলে।
- এই ধরনের বাক্যে Subject (you)  গোপন থাকে।

• Subject উহ্য রেখে Verb দিয়ে শুরু হওয়া বাক্য imperative sentence হয়ে থাকে।
- তাছাড়া Imperative Sentence বাক্যে আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ বুঝায়।
- তাই 'Follow me.' হচ্ছে Imperative Sentence.

অপরদিকে,
- She completed her homework. - Assertive sentence.
- It has been raining since morning. - Assertive sentence.
- I shall go to college. - Assertive sentence.
১৭.
Their loyalty to each other remained steadfast through thick and thin.
The underlined part means -
  1. The existing state of affairs.
  2. The largest part of something.
  3. The final activity of a person's career.
  4. Under all circumstances.
ব্যাখ্যা
Through thick and thin (idiom):
English Meaning: under all circumstances, no matter how difficult.
Bangla Meaning: যত কঠিন পরিস্থিতিই হোক না কেন / যেকোন পরিস্থিতেই হোক

Ex. Sentence:
- They stuck together through thick and thin
- তারা সকল বাধা বিপত্তি সামলে একত্রে ছিলো।
১৮.
During the peak season, hotel rates can go _________ 500 dollars per night.
  1. so high as
  2. as high as
  3. as high for
  4. so high so
ব্যাখ্যা

Go as low/high as:
Meaning - (মূল্য) নির্দিষ্ট দাম পর্যন্ত যাওয়া। 

Example - Prices for bicycles can run as high as TK. 2,000.
Meaning - বাইসাইকেলের দাম নির্দিষ্ট ২০০০ টাকা পর্যন্ত যেতে পারে।

So, Complete Sentence - During the peak season, hotel rates can go as high as $500 per night. 

১৯.
You had better _____ taking the medicine which has harmful side effects.
  1. stop
  2. stopped
  3. to stop
  4. stopping
ব্যাখ্যা

• Had better (modal verb): 
- Had better এর পরে verb এর base form বসে। 
- Had better is a strong expression.

Example Sentence:
1. You had better finish your homework before dinner if you want to go out with your friends later.
2. He had better apologize to his friend for being rude earlier.

Complete Sentence - You had better stop taking the medicine which has harmful side effects. 

২০.
Choose the correct sentence.
  1. The puzzle was not difficult enough to challenged the experienced solver.
  2. The puzzle was not difficult enough to be challenged the experienced solver.
  3. The puzzle was not difficult enough to challenge the experienced solver.
  4. The puzzle was not difficult enough challenging the experienced solver.
ব্যাখ্যা

• Enough (যথেষ্ট) এর ব্যবহার: 
- Adverb/adjective এর পর 'enough' বসলে to-infinitive (to + verb এর base form) ব্যবহৃত হয়। 
Structure - adverb/adjective + enough + (to+verb+....) 
Example - He didn't run fast enough to win the race.

• আবার, adjective/adverb/verb + enough + for + pronoun (me/him/her, etc) + (to+verb) এরূপেও ব্যবহৃত হয়। 
Example - What he says is not clear enough for me to hear him clearly.

• প্রদত্ত sentence এ 'difficult' (adjective) এর পর 'enough' শব্দটি এসেছে।
- তাই to-infinitive (to + verb এর base form) ব্যবহৃত হয়।

Correct Sentence - The puzzle was not difficult enough to challenge the experienced solver.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

২১.
"Made weak by time and fate, but strong in will to strive to seek, to find, and not to yield."
This Line is taken from the poem -
  1. Ode on a Grecian Urn
  2. The Rime of the Ancient Mariner
  3. Ulysses
  4. Locksley Hall
ব্যাখ্যা

• Ulysses: 
- কবিতাটির রচয়িতা Alfred Tennyson. 
- হোমারের কাব্য Iliad থেকে অনুপ্রাণিত ।
- Poem in Blank Verse. 
- এটি মূলত: একটি Dramatic Monologue.

Famous quotes of this poem: 
“Made weak by time and fate, but strong in will to strive to seek, to find, and not to yield” 
"I will never rest from travels
I will drink life to the lees." 

• Alfred Tennyson:
- তাকে  Victorian Period এর Chief representative হিসাবে ধরা হয়।
- তিনি তাঁর melodious language এর জন্য অনেক প্রসিদ্ধ এবং তাঁকে Lyric Poet বলা হয়ে থাকে।

• তাঁর বিখ্যাত কিছু কবিতা সমূহ:
- The Lotos Eaters
- Oenone
- Morte D' Arthur
- Locksley Hall
- The Memoriam
- Tithonus, etc.

• উল্লেখ্য যে, Ulyssess নামে ইংরেজি সাহিত্যে আরো একটি সাহিত্যকর্ম রয়েছে এবং সেটি হচ্ছে James Joyce এর লেখা একটি Novel.

Source: An ABC of English Literature by Mofizar Rahman and Britannica.

২২.
T. S. Eliot is from -
  1. Elizabethan age
  2. Modern period
  3. Victorian period
  4. Romantic period
ব্যাখ্যা

T. S. Eliot (1888-1965):
- তার পুরো নাম Thomas Stearns Eliot. 
- তিনি Modern period এর একজন বিখ্যাত কবি। 
- তিনি ১৯৪৮ সালে ‘The Waste Land’ কবিতার জন্য নোবেল পুরস্কার লাভ করেন। 

• তার বিখ্যাত সাহিত্যকর্ম হচ্ছে:
» The Waste Land (Poem),
» The Love Song of J. Alfred Prufrock (Poem),
» Ash Wednesday (Poem),
» Four Quartets,
» Murder in the Cathedral,
» The Hollow Men (Poem), 
» The Family Reunion etc.

Source: Encyclopedia Britannica. 

২৩.
Who will help you? (Make it passive)
  1. By whom you be helped?
  2. By whom you will be helped?
  3. By whom will you be helped?
  4. Whom will you help?
ব্যাখ্যা

• Who যুক্ত Interrogative Sentence এর Active Voice কে Passive Voice এ পরিণত করার নিয়ম:
- Who এর পরিবর্তে প্রথমে By whom বসে।
- এরপর Tense ও Person অনুযায়ী modal auxiliary Verb বসাতে হয়। 
- Object টি Subject হয়। 
- Tense অনুযায়ী subject এরপর be/being/been বসাতে হয়। 
- মূল Verb এর Past Participle বসে।

• Structure: By whom + tense অনুযায়ী auxiliary verb + obj + be + verb এর পর past particle + extension.

Example:
Active Voice: Who will help you?
Passive Voice: By whom will you be helped?

২৪.
I ________ to the party if you had invited me
  1. would go
  2. had gone
  3. would be gone
  4. would have gone
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - I would have gone to the party if you had invited me.

• বাক্যটি একটি Third Conditional জাতীয় বাক্য।
Third conditional এর নিয়মানুযায়ী, 
- principal clause এ would have/could have/might have + verb এর past participle থাকলে if clause টি past perfect হয়।
- যেহেতু, প্রশ্নে উল্লিখিত বাক্যে main clause এ subject (i) + would have + verb এর past participle আছে তাই If clause টিতে, subject + past perfect (had +invited) হয়েছে।

• একটি Conditional sentence  এ দুটি অংশ থাকে।
- 1. Condition বা শর্ত  
- 2. Consequence বা ফলাফল। 

• There are four types of Conditionals:
1. The Zero Conditionals
2. The First Conditionals
3. The Second Conditionals and
4. The Third Conditionals

এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
• Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth)
• 1st Conditional = If + Present + Future
• 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb)
• 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3)
২৫.
Synonym of 'Jovial' -
  1. Cheerful
  2. Glum
  3. Moody
  4. Sad
ব্যাখ্যা
Jovial (adjective): 
• English Meaning- Indicative of or marked by high spirits or good humor.
• Bengali Meaning- হাসিখুশি; আমুদে; আনন্দপূর্ণ। 

• Synonyms: Jolly (প্রফুল্ল), Merry (উল্লসিত), Festive (উৎসবমুখর), Cheerful (আনন্দদায়ক)। 
• Antonyms: Sad (অসুখী), Unhappy (অসুখী), Glum (মনমরা), Moody (অস্থির মেজাজের)। 

• Other Forms: Jovially (adverb)- হাশিখুশিভাবে, Joviality (noun)- আনন্দপূর্ণ আচরণ।
• Example Sentences: 
1. The audience was in a jovial mood.
2. He's a very jovial man.
২৬.
Which of the following is a collective noun?
  1. Poet
  2. Water
  3. Gang
  4. River
ব্যাখ্যা

• Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- Ex: Crowd, mob, team, flock, herd, army, fleet, jury, family, national parliament committee, etc.

Gang শব্দের অর্থ দল, যেটা দিয়ে সমষ্টি বুঝায়,
- তাই এটা Collective Noun.

Other options, 
Poet - Common Noun.
Water - Material noun. 
River - Common Noun.

Source: High School English Grammar and Composition BY Wren and Martin.

২৭.
Something that has cost a lot of money but has no useful purpose -
  1. Dead Elephant
  2. White Elephant
  3. Red Elephant
  4. Black Elephant
ব্যাখ্যা

• White elephant (noun):
English Meaning: Something that is expensive, or that costs a lot of money to keep in good condition, but that has no useful purpose and is no longer wanted.
Bangla Meaning: অনেক দামী অথচ কাজে আসে না এমন জিনিসকে বুঝায়।

Example Sentence:
1. The massive sculpture in the park was initially admired but soon became a white elephant as it obstructed the view and required constant repairs.
2. The abandoned factory became a white elephant, serving as a reminder of the town's industrial decline.

Source: Cambridge Dictionary.

২৮.
নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার? 
  1. স্টোন
  2. বুট সেক্টর
  3. এভিরা
  4. ভিবিএস
ব্যাখ্যা
এন্টিভাইরাস সফটওয়্যার: 
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়। 
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়। 
- উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো- এভিজি এন্টিভাইরাস সফটওয়্যার, অ্যাভাস্ট এন্টিভাইরাস সফটওয়্যার, নরটন এন্টিভাইরাস সফটওয়্যার, এভিরা এন্টিভাইরাস সফটওয়্যার, পান্ডা এন্টিভাইরাস সফটওয়্যার ইত্যাদি। 

কম্পিউটার ভাইরাস: 
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন। 
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।
- উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস হলো- ভিবিএস/হেল্পার, ওয়ার্ম, ভিবিএস/আকুই, ট্রোজান হর্স, এক্স ৯৭এম/হপার.আর, মাইক্রো ভাইরাস, বুট সেক্টর ভাইরাস, জেরুজালেম, স্টোন ভাইরাস, ঢাকা ভাইরাস, ভিয়েনা, সিআইএইচ ইত্যাদি। 

উৎস: 
১. মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি। 
২. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, britannica.
২৯.
ব্লুটুথের মাধ্যমে কোন ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরি করা হয়? 
  1. PAN
  2. WAN
  3. LAN
  4. MAN
ব্যাখ্যা
ব্লুটুথ (Bluetooth): 
- ব্লুটুথ Radio technology ব্যবহার করে। ১৯৮৯ সালে ‘Bluetooth’ প্রবর্তন করা হয়। 
- ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) প্রটোকল যা স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়। 
- এর দূরত্ব সাধারণত ১০ থেকে ১০০ মিটার হয়ে থাকে। 
- RS-232 ডেটা ক্যাবলের বিকল্প হিসেবে সুইডিশ এর এরিকসন কোম্পানি ১৯৯৪ সালে ব্লুটুথ উদ্ভাবন করে। 
- ডেনমার্কের রাজা Harald Bluetooth-এর নাম অনুসারে ব্লুটুথের নামকরণ করা হয়। 
- ব্লুটুথ নেটওয়ার্ককে পিকোনেটও বলা হয়। 
- এর মধ্যে একটি মাস্টার ডিভাইস এবং বাকিগুলাে স্লেভ ডিভাইস হিসেবে কাজ করে। 
- কতকগুলাে পিকোনেট মিলে আবার একটি স্ক্যান্টারনেট গঠিত হতে পারে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৩০.
নীল তিমি কোন শ্রেণির প্রাণী? 
  1. সরীসৃপ
  2. পক্ষীকুল
  3. স্তন্যপায়ী
  4. মৎস্যকুল
ব্যাখ্যা
Chordata পর্বের Mammalia শ্রেণির স্তন্যপায়ী প্রাণী: 
- নীল তিমি
- বাদুড়, 
- ডলফিন, 
- মানুষ, 
- বানর ইত্যাদি। 

Chordata পর্বের Reptalia শ্রেণির সরীসৃপ প্রাণী: 
- ঘড়িয়াল, 
- কুমির, 
- কচ্ছপ, 
- সাপ, 
- টিকটিকি ইত্যাদি। 

উৎস: উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩১.
3x + 8.3x + 18.3x = 1 হলে, x এর মান কত?
  1. - 3
  2. 1
  3. 1/3
  4. - 9
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + 8.3x + 18.3x = 1 হলে, x এর মান কত?

 সমাধান:
3x + 8.3x + 18.3x = 1
বা, 27.3x = 1
বা, 33.3x = 1
বা, 3x + 3 = 3
বা, x + 3 = 0
∴ x = - 3
৩২.
টাকায় ৬টি করে আম ক্রয় করে টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ২০%
  2. ২৫%
  3. ৫০%
  4. ৬০%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৬টি করে আম ক্রয় করে টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান: 
৬টি আমের ক্রয়মূল্য ১ টাকা
১টি আমের ক্রয়মূল্য ১/৬ টাকা

আবার,
৪টি আমের বিক্রয়মূল্য ১ টাকা
১টি আমের বিক্রয়মূল্য ১/৪ টাকা

∴ লাভ = (১/৪) - (১/৬)
= (৩ - ২)/১২
= ১/১২ টাকা

এখন
১/৬ টাকায় লাভ হয় ১/১২ টাকা
১ টাকায় লাভ হয় (১ × ৬)/১২ টাকা
১০০ টাকায় লাভ হয় (১×৬×১০০)/১২ টাকা
= ৫০ টাকা

∴ নির্ণেয় লাভ ৫০%
৩৩.
২৮ ফুট ব্যাসের বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোনো এক দিকের দৈর্ঘ্য কত হবে?
  1. ২√১৭৭ ফুট
  2. ২√১৩৪ ফুট
  3. ২√১৪৫ ফুট
  4. ২√১৫৪ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ২৮ ফুট ব্যাসের বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোনো এক দিকের দৈর্ঘ্য কত হবে?

সমাধান:
বৃত্তের ব্যাস ২৮ ফুট 
বৃত্তের ব্যাসার্ধ ২৮/২ ফুট
=১৪ ফুট

বৃত্তের ক্ষেত্রফল = πr²
 = ২২/৭ × ১৪
= (২২/৭) × ১৪ × ১৪ বর্গফুট
= ৬১৬ বর্গফুট

প্রশ্নমতে,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৬১৬ বর্গফুট

বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = √(৬১৬) ফুট
= ২√১৫৪ ফুট
৩৪.
১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ণ পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা-
  1. ১/১০
  2. ৯/১০০
  3. ১১/১০০
  4. ১০/১০১
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ণ পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা-
 
সমাধান:
১ থেকে ১০০ পর্যন্ত মোট নমুনাবিন্দু = ১০০
পূর্ণ বর্গসংখ্যার অনুকূলে নমুনাবিন্দু - {১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬, ৪৯, ৬৪, ৮১, ১০০}
মোট ১০টি

∴ এক্ষেত্রে সম্ভাবনা = ১০/১০০
= ১/১০
৩৫.
৬ জন পুরুষ ও ৫ জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে?
  1. ১৮
  2. ৩৬
  3. ৪২
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ জন পুরুষ ও ৫ জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে?

সমাধান:
৬ জন পুরুষ ও ৫ জন মহিলা থেকে ১ জন পুরুষ এবং ২ জন মহিলা নিয়ে কমিটি গঠনের উপায়,
= C × C
= ৬ × ১০
= ৬০ টি উপায়ে 
৩৬.
৪৮০০ টাকা করে দুটি ঘড়ি বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?
  1. ১০০ টাকা
  2. ২০০ টাকা
  3. ৬০০ টাকা
  4. ৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৮০০ টাকা করে দুটি ঘড়ি বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?

সমাধান:
২০% লাভে,
১২০ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ ৪৮০০ টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য (৪৮০০ × ১০০)/১২০
= ৪০০০টাকা

২০% ক্ষতিতে,
৮০ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ ৪৮০০ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য (৪৮০০ × ১০০)/৮০
= ৬০০০ টাকা

মোট ক্রয়মূল্য ৪০০০ + ৬০০০ = ১০০০০টাকা
বিক্রয়মূল্য ৪৮০০ + ৪৮০০ = ৯৬০০ টাকা

∴ লোকসান = ১০০০০ - ৯৬০০ টাকা
= ৪০০ টাকা
৩৭.
৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৫৫ মিনিট, ৬টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?
  1. ১৫ মিনিট
  2. ২৫ মিনিট
  3. ১৮ মিনিট
  4. ৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৫৫ মিনিট, ৬টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?

সমাধান: 
৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৫৫ মিনিটি।
তাহলে, বর্তমান সময় ৫টা ৪৫মিনিট।

অতএব, ৬ টা বাজতে বাকি আছে ১৫ মিনিট।
৩৮.
একজন ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ২০% বাড়ালো। অতঃপর বর্ধিত মূল্য থেকে ১০% কমালো। সর্বশেষ মূল্য প্রথম মূল্যের তুলনায়-
  1. ১২%বেশি
  2. ৮% কম
  3. ৮% বেশি
  4. ১২% কম
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ২০% বাড়ালো। অতঃপর বর্ধিত মূল্য থেকে ১০% কমালো। সর্বশেষ মূল্য প্রথম মূল্যের তুলনায়-

সমাধান:
 একটি পণ্যের মূল্য ২০% বৃদ্ধি করায় নতুন মূল্য হয় = ১০০ + ২০ টাকা
= ১২০ টাকা।

অতঃপর বর্ধিত মূল্য থেকে ১০% কমালে = (১২০ - ১২০ × ১০/১০০) টাকা
= (১২০ - ১২ ) টাকা
= ১০৮ টাকা।

সর্বশেষ মূল্য প্রথম মূল্যের তুলনায় বেশি = (১০৮ - ১০০) টাকা
= ৮ টাকা
৩৯.
1 + 4 + 9 + 16 + ......................+ 289 = ?
  1. 1758
  2. 1875
  3. 1785
  4. 1578
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 4 + 9 + 16 + ......................+ 289 = ?


সমাধান: 
12 + 22 + 32 + 42 + ......+ n2 = n(n + 1)(2n + 1)/6

1 + 4 + 9 + 16 + ......................+ 289  
⇒ 12 + 22 + 32 + 42 + ......+ 172
= 17(17 + 1)(2 × 17 + 1)/6
= 1785
৪০.
'কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, __________ , রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে।'
  1. ময়মনসিংহ
  2. সিলেট
  3. বরিশাল
  4. রাজশাহী
ব্যাখ্যা
প্রশ্ন: 'কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, ________________ , রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে।'

সমাধান: 
- ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) সমবেত জনসমুদ্রে জাতির উদ্দেশে ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু। তাঁর এই ভাষণ জাতিকে অনুপ্রাণিত করে স্বাধীনতার জন্য সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে।
- ২০১৭ সালে ইউনেস্কো এই ঐতিহাসিক ভাষণকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।

'' আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন। আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে।...'' 

অতএব, শূন্যস্থানে রাজশাহী বসবে। 
৪১.
সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘণ্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে ৬ ঘণ্টা লাগে। দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটি ১১/১৫ অংশ ভর্তি করতে কত সময় লাগবে?
  1. ১ ঘণ্টা
  2. ১/২ ঘণ্টা
  3. ৪ ঘণ্টা
  4. ২ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘণ্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে ৬ ঘণ্টা লাগে। দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটি ১১/১৫ অংশ ভর্তি করতে কত সময় লাগবে?

সমাধান:
প্রথম পাইপ দিয়ে ১ ঘণ্টায় ভর্তি হয় ১/৫ অংশ
দ্বিতীয় পাইপ দিয়ে ১ ঘণ্টায় ভর্তি হয় ১/৬ অংশ
 
দুটি পাইপ একত্রে ১ ঘণ্টায় ভর্তি করে (১/৫) + (১/৬) অংশ 
= (৬ + ৫)/৩০ অংশ
= ১১/৩০ অংশ

১১/৩০ অংশ ভর্তি হয় ১ ঘণ্টায়
১ অংশ ভর্তি হয় ৩০/১১ ঘণ্টায়
১১/১৫ অংশ ভর্তি হয় (৩০ × ১১ )/(১১ × ১৫)
= ২ ঘণ্টায়
৪২.
জাতিসংঘের মহাসচিব দ্যাগ হ্যামারশোল্ড কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন?
  1. শান্তি
  2. অর্থনীতি
  3. চিকিৎসা
  4. সাহিত্য
ব্যাখ্যা
জাতিসংঘ ও নোবেল পুরস্কার:
- জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ মোট ১২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- জাতিসংঘের ২ জন মহাসচিব কফি আনান ও দ্যাগ হ্যামারশোল্ড নোবেল পুরস্কার পেয়েছেন।
- জাতিসংঘ মহাসচিব থাকাকালীন কঙ্গো সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও জাতিসংঘকে একটি কার্যকরী বৈশ্বিক লাভ করে।
- ১৯৬১ সালে দ্যাগ হ্যামারশোল্ড (মরণোত্তর) নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও উন্নত শান্তিপূর্ণ বিশ্ব নিশ্চিৎকরণে অবদান রাখার জন্য জাতিসংঘ ও কফি আনান ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
৪৩.
উচ্চ ফলনশীল বাঁধাকপির জাত কোনটি?
  1. কৈলাসনগর
  2. মরিনী
  3. তাহেরপুরী
  4. প্রভাতী
ব্যাখ্যা
উচ্চ ফলনশীল কলার জাত:
- সিঙ্গাপুরী, কাবুলী, মেহের সাগর, অমৃত সাগর, সবরি, অনুপম, মালভোগ, মর্তমান, চাঁপা, অগ্নিশ্বর, কবরী।

উচ্চ ফলনশীল আলুর জাত:
- হীরা, আইলসা, ডায়মন্ড, কার্ডিনাল, চমক, মরিনী, সুন্দরী, কুফরী, মুলটা ইত্যাদি।

উচ্চ ফলনশীল গমের জাত:
- কাঞ্চন, আকবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ, গৌরব।

উচ্চ ফলনশীল পেঁয়াজের জাত:
- সুখ সাগর, ঝিটকা, কৈলাসনগর, তাহেরপুরী, ভাতি।

উচ্চ ফলনশীল বাঁধাকপির জাত:
- গ্রীন এক্সপ্রেস, ড্রামহেড, গোল্ডেন ক্রস, প্রভাতী, অগ্রদূত।

উচ্চ ফলনশীল ধানের জাত:
- বিপ্লব, হিরা, মালা, ইরাটম, ময়না, চান্দিনা, হরিধান, নারিফা, সুফলা, প্রগতি ইত্যাদি।

উচ্চ ফলনশীল আমের জাত:
- মহানন্দা, ল্যাংড়া, ফজলি, হাড়িভাঙ্গা, আম্রপালি, গোপালভোগ, সূর্যপুরী, হিমসাগর, মোহনভোগ প্রভৃতি।

তথ্যসূত্র - জাতীয় কৃষি বাতায়ন।
৪৪.
বর্তমানে খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত?
  1. ৬৭২ জন
  2. ৬৭৩ জন
  3. ৬৭৪ জন
  4. ৬৭৫ জন
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের খেতাব:
- মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে। এগুলো হলো:
- সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ : ৭জন।
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম : ৬৮ জন।
- তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম : ১৭৫ জন।
- চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক : ৪২৬জন।

- গত ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামীর মুক্তিযুদ্ধে অবদানের জন্যে প্রদত্ত খেতাব বাতিল করে।
- স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বর্তমানে ৬৭২ জনের খেতাব বহাল রয়েছে। এর মধ্য:
- বীরশ্রেষ্ঠ : ৭জন।
- বীর উত্তম: ৬৭ জন।
- বীরবিক্রম: ১৭৪ জন।
- বীরপ্রতীক : ৪২৪ জন।

তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
৪৫.
হামাস কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৮৭ সালে
  2. ১৯৮৮ সালে
  3. ১৯৮৯ সালে
  4. ১৯৯০ সালে
ব্যাখ্যা
হামাস:
- হামাসের পূর্ণরূপ হরকাত আল-মুকাওয়ামাহ আল-ইসলামিয়াহ।
- হামাস ফিলিস্তিন এর গেরিলা সংগঠন।
- হামাস ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- শেখ আহমাদ ইয়াসিন সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
- সংগঠনটি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং ইসরায়েলের মধ্যে ১৯৯৩ সালের শান্তি চুক্তির বিরোধিতা করেছিল। 
- ২০০৬ সালে হামাস ফিলিস্তিন আইন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করে এবং ফাতাহ-এর বিরুদ্ধে আশ্চর্যজনক বিজয় লাভ করে।

তথ্যসূত্র - Britannica.com
৪৬.
আনুষ্ঠানিকভাবে ছয় দফা উত্থাপন করা হয় কবে?
  1. ২১ মার্চ, ১৯৬৬ সালে
  2. ২২ মার্চ, ১৯৬৬ সালে
  3. ২৩ মার্চ, ১৯৬৬ সালে
  4. ২৪ মার্চ, ১৯৬৬ সালে
ব্যাখ্যা
মুক্তির সনদ:
- বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে খ্যাত 'ছয় দফা' উত্থাপন করা হয় লাহোরে।
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তানের লাহোরে বিরোধী দলের এক কনভেনশন অনুষ্ঠিত হয়।
- ওই কনভেনশনে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি উত্থাপন করেন।
- ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে ছয় দফা উত্থাপন করা হয়।

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং বাংলাপিডিয়া।
৪৭.
ইসলামিক সহযোগিতা সংস্থার অফিসিয়াল ভাষা নয় কোনটি?
  1. আরবি
  2. ইংরেজি
  3. ফ্রেঞ্চ
  4. রুশ
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, এইচ. ই. হিসেইন ইব্রাহিম তাহা (১২ তম)।
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
৪৮.
জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভের আসন সংখ্যা কত?
  1. ৪৭৯ আসন
  2. ৪৮০ আসন
  3. ৪৮১ আসন
  4. ৪৮২ আসন
ব্যাখ্যা
জাপানের পার্লামেন্ট:
- জাপানের পার্লামেন্টের নাম- ডায়েট।
- জাপানের পার্লামেন্ট 'ডায়েট' দুই কক্ষ বিশিষ্ট।
- উচ্চকক্ষ হাউস অফ কাউন্সিলর (House of Councillors).
- হাউস অফ কাউন্সিলর ২৪৭ আসন।
- নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ( House of Representatives).
- হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ৪৮০ আসন।

তথ্যসূত্র - Britannica.com
৪৯.
কোন দেশের অধিবাসীদের ওলন্দাজ বলা হয়?
  1. হল্যান্ড
  2. ইংল্যান্ড
  3. পর্তুগাল
  4. ডেনমার্ক
ব্যাখ্যা
বাংলায় ইউরোপীয়দের আগমন:

- পর্তুগীজরা ভারতীয় উপমহাদেশের কালিকট বন্দরে প্রথম আসে।
- পর্তুগীজদের মধ্যে যে দুঃসাহসী নাবিক প্রথম সমুদ্রপথে ভারতের পশ্চিম-উপকূলের কালিকট বন্দরে এসে উপস্থিত হন, তিনি ভাস্কো-ডা-গামা। ১৪৯৮ খ্রিস্টাব্দের ২৭ মে।
- তার এ উপমহাদেশে আগমন ব্যবসায়-বাণিজ্য এবং যোগাযোগ ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করে।
- স্বল্প সময়ের মধ্যে পর্তুগীজরা কালিকট, চৌল, বোম্বাই, সালসেটি, বেসিন, কোচিন, গোয়া, দমন, দিউ প্রভৃতি অঞ্চলে কুঠি স্থাপন এবং ১৫৩৮ খ্রিস্টাব্দে চট্টগ্রাম ও সাতগাঁওয়ে শুল্কঘাটি নির্মাণের অনুমতি লাভ করে।
- পর্তুগীজরা প্রথম আগত ইউরোপীয়ান বাণিজ্যিক দল।
- হল্যান্ডের অধিবাসীদের ওলন্দাজ বা ডাচ বলা হয়।
- তারা ‘ডাচ ইস্টইন্ডিয়া কোম্পানি' গঠন করে বাণিজ্যের উদ্দেশে ১৬০২ খ্রিস্টাব্দে উপমহাদেশে আসে।
- ১৭৫৯ খ্রিস্টাব্দে ওলন্দাজরা বিদরার যুদ্ধে ইংরেজদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। ফলে ১৮০৫ খ্রিস্টাব্দে শেষ পর্যন্ত সকল বাণিজ্যকেন্দ্র গুটিয়ে তারা এদেশ ত্যাগে বাধ্য হয়।
- ওলন্দাজদের মতোই দিনেমার বা ডেনমার্কের অধিবাসী একদল বণিক বাণিজ্য করার জন্য ‘ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে।
- এদেশে লাভজনক ব্যবসা করতে ব্যর্থ হয়ে ১৮৪৫ খ্রিস্টাব্দে বাণিজ্যিক সফলতা ছাড়াই দিনেমাররা এদেশ ত্যাগ করের

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০.
সংবিধানের কত নং অনুচ্ছেদে ‘সুপ্রীম কোর্টের আসনের’ কথা বলা হয়েছে?
  1. ৯৭ নং
  2. ৯৮ নং
  3. ৯৯ নং
  4. ১০০ নং
ব্যাখ্যা
সংবিধানের অনুচ্ছেদ:

- অনুচ্ছেদ ৯৪ - সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা।
- অনুচ্ছেদ ৯৫ - বিচারক-নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৬ - বিচারকদের পদের মেয়াদ।
- অনুচ্ছেদ ৯৭ - অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৮ - সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারকগণ।
- অনুচ্ছেদ ৯৯ - অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা।
- অনুচ্ছেদ ১০০ - সুপ্রীম কোর্টের আসন।
- অনুচ্ছেদ ১০১ - হাইকোর্ট বিভাগের এখতিয়ার।
- অনুচ্ছেদ ১০২ - কতিপয় আদেশ ও নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৫১.
'ফ্রিটাউন' কোন দেশের রাজধানী?
  1. সুদান
  2. সিয়েরা লিওন
  3. কঙ্গো
  4. আইভরি কোস্ট
ব্যাখ্যা
সিয়েরা লিওন:

- সম্প্রতি সিয়েরা লিওনের একটি রাস্তার নাম 'বাংলাদেশ' করা হয়েছে।
- সিয়েরা লিওন ২০০২ সালে বাংলা ভাষাকে সেখানকার সম্মানসূচক সরকারি ভাষার মর্যাদা দেয়।
- বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকাকে চিরস্মারণীয় রাখতে বাংলা ভাষাকে সিয়েরা লিয়ন এই সম্মান জানায়।
- সিয়েরা লিয়ন পশ্চিম আফ্রিকার একটি দেশ।
- সিয়েরা লিওনের সাংবিধানিক নাম - সিয়েরা লিওন প্রজাতন্ত্র।
- দেশটির রাজধানী - ফ্রিটাউন।
- দেশটিতে প্রায় ১৬টি জাতিগোষ্ঠী বসবাস করে, যাদের প্রত্যেকের রয়েছে আলাদা ভাষা ও রীতিনীতি।
- ইংরেজি ভাষা সিয়েরা লিওনের সরকারি ভাষা। তাছাড়া এখানে আরও প্রায় ২০টি ভাষা প্রচলিত।

তথ্যসূত্র - Britannica.com
৫২.
১৯৭৩ সালে প্রথম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসনে জয় লাভ করে?
  1. ৩০৬টি
  2. ৩০৭টি
  3. ৩০৮টি
  4. ৩০৯টি
ব্যাখ্যা
প্রথম জাতীয় নির্বাচন:
- ১৯৭৩ সালের ৭ই মার্চ সংসদ নির্বাচন স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন।
- এ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পূর্বে মুক্তিযুদ্ধকালীন গঠিত মুজিবনগর সরকার কর্তৃক রাষ্ট্র পরিচালিত হয়েছে।
- ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে প্রত্যাবর্তন করেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ-বিধ্বস্ত দেশ গঠনের কার্যক্রম গ্রহণ করেন।
- নয় মাসের প্রচেষ্টায় ১৯৭২ সালের ডিসেম্বরে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। 
- ৩১৫টি আসনের মধ্যে ৩০০টি সাধারন আসন ও ১৫টি সংরক্ষিত মহিলা আসন।
- ১৪টি রাজনৈতিক দল অংশ গ্রহণ করে।
- ৩১৫টি আসনের মধ্যে আওয়ামী লীগ ৩০৮টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২টি, বাংলাদেশ জাতীয় লীগ ১টি এবং স্বতন্ত্র সদস্যরা ৬টি আসনে জয়লাভ করেন।
- বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭৩ সালের ১৬ই মার্চ নতুন মন্ত্রিসভা গঠিত হয় 

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ শ্রেণি ও বাংলাপিডিয়া।
৫৩.
পাকিস্তান কেন্দ্রীয় সরকার বাংলা ভাষায় আরবি হরফ চালুর চেষ্টা করে কত সালে?
  1. ১৯৪৭ সাল
  2. ১৯৪৮ সাল
  3. ১৯৪৯ সাল
  4. ১৯৫০ সাল
ব্যাখ্যা
ভাষা আন্দোলন:
- ১৯৪৭ সাল থেকেই কেন্দ্রীয় সরকার বাংলা ভাষায় আরবি হরফ চালুর চেষ্টা করে।
- এরপর আরবিতে বাংলা শিক্ষা দেয়া শুরু হয়।
- চালু হয় এ ধরনের অনেকগুলো শিক্ষাকেন্দ্র।
- সেখানে বয়স্ক ছাত্রদের বিনামূল্যে আরবি হরফের বই দেওয়া হতে থাকে।
- পূর্ববাংলার জনগণ কিছুদিনের মধ্যেই পাকিস্তানিদের অসাধু উদ্দেশ্য বুঝতে পারে। পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্ববাংলার নিজস্ব সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টায় লিপ্ত হয়। ফলে সরকারের অসৎ উদ্দেশ্যের বিরুদ্ধে প্রবল জনমত সৃষ্টি হতে থাকে।
- প্রথমে এগিয়ে আসে পূর্বপাকিস্তান মুসলিম লীগের 'ভাষা কমিটি'।
- এই কমিটির বক্তব্য ছিল, পূর্ববাংলার মানুষকে অশিক্ষিত বানানোর জন্যই শাসকদের এই ষড়যন্ত্র।
- প্রবল নিন্দা জানায় 'পাকিস্তান তমদ্দুন মজলিশ'। প্রতিবাদে ফেটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

তথ্যসূত্র - ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
৯০° পূর্ব দ্রাঘিমা ও কর্কটক্রান্তি রেখার ছেদ বিন্দুটি বাংলাদেশের কোন জেলায় পড়েছে?
  1. ঢাকা
  2. মুন্সীগঞ্জ
  3. ফরিদপুর
  4. মাগুরা
ব্যাখ্যা
কর্কটক্রান্তি রেখা: 
- বাংলাদেশ ট্রপিক অব ক্যানসার বা কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত। 
- সাড়ে ২৩° উত্তর অক্ষরেখা কর্কটক্রান্তি রেখা নামে পরিচিত। 
- এটি বাংলাদেশের পূর্ব-পশ্চিম বরাবর প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। 
- কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে এমন জেলাগুলো হচ্ছে - চুয়াডাঙা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ি, ফরিদপুর, ঢাকা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙামাটি।
- কর্কটক্রান্তি রেখা এবং ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার ছেদ বিন্দু পড়েছে বাংলাদেশের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়।
- এছাড়াও বাংলাদেশের উপর দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে। 

তথ্যসূত্র - ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
৫৫.
প্রাচীন শিলালিপিতে বঙ্গের কয়টি অঞ্চলের নাম পাওয়া যায়?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
ব্যাখ্যা
বঙ্গ:
- বঙ্গ একটি প্রাচীন জনপদ।
- ঐতরেয় আরণ্যক গ্রন্থে একটি উপজাতির নাম হিসেবে বঙ্গের প্রথম উল্লেখ পাওয়া যায়।
- ভাগীরথী ও পদ্মার স্রোত মধ্যবর্তী এলাকায় যে ত্রিভুজাকৃতি ব-দ্বীপ সৃষ্টি হয়েছে তাকেই বঙ্গদের অঞ্চল বলা হয়।
- প্রাচীন শিলালিপিতে বঙ্গের দুটি অঞ্চলের নাম পাওয়া যায়।
- একটি বিক্রমপুর বঙ্গ অন্যটি নাব্য বঙ্গ।
- ঢাকা-ফরিদপুর-বরিশাল এলাকা নাব্য বঙ্গের অন্তর্ভুক্ত ছিল।
- বাংলায় মুসলমান শাসনামলের প্রাথমিক পর্যায়ে 'বঙ্গ' বলে বাংলার দক্ষিণ ও দক্ষিণপূর্ব অংশকেই বুঝানো হতো। 
- মধ্যযুগের বিখ্যাত মুঘল ঐতিহাসিক আবুল ফজল রচিত আইন-ই-আকবরী গ্রন্থে পাওয়া যায় যে, বঙ্গদেশের উত্তরকালীন নাম বঙ্গাল । 

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।