পরীক্ষা আর্কাইভ

NTRCA ফুল মডেল টেস্ট

পরীক্ষাNTRCA ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৬৮
সিলেবাস
ফুল মডেল টেস্ট [Live MCQ - তে প্রতি মাসের ১০, ২০ ও ৩০ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

NTRCA ফুল মডেল টেস্ট

NTRCA ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৬৮ প্রশ্ন

.
‘বিহঙ্গ’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. বিহঙ্গি
  2. বিহঙ্গিন
  3. বিহঙ্গী
  4. বিহগিনী
ব্যাখ্যা
• বিহঙ্গ (বিশেষ্য পদ)।
অর্থ:
- পাখি,
- বিহগ।

• ‘বিহঙ্গ’ শব্দের স্ত্রীবাচক শব্দ - বিহঙ্গী / বিহঙ্গিনি।

• কতগুলো পুংলিঙ্গ শব্দের শেষে ‘ইনি’ প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয়।
যেমন:
গোয়ালা - গোয়ালিনি;
বিহঙ্গ - বিহঙ্গিনি;
সন্ন্যাস - সন্ন্যাসিনি;
রজক - রজকিনি;
কাঙাল - কাঙালিনি;
সাপ - সাপিনি;
বাঘ - বাঘিনি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২-সংস্করণ) এবং বাংলা একাডেমি আধুনিক, বাংলা অভিধান।
.
ধ্বন্যাত্মক দ্বিরুক্ত শব্দের উদাহরণ কোনটি?
  1. ঝিলমিল
  2. টসটস
  3. ঠেকাঠেকি
  4. সুরে সুরে
ব্যাখ্যা
• ধ্বন্যাত্মক দ্বিত্ব:
কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলে। 
যেমন- ঠন একটি ধ্বন্যাত্মক শব্দ। কোনো ধাতব পদার্থের সঙ্গে অন্য পদার্থের সংঘর্ষে এই ধরনের ধ্বনি তৈরি হয়। ঠন শব্দটি পরপর দুই বার বা কখনো ততোধিক বার ব্যবহৃত হলে ধ্বন্যাত্মক দ্বিত্ব সৃষ্টি হয়। 
যেমন- সাঁ করে তির ছুটে যায়, সাঁ সাঁ করে তিরগুলো ছুটে যাচ্ছে, সাঁ সাঁ সাঁ করে অসংখ্য তির চারদিকে ছুটে গেল।

অনেক সময়ে কল্পিত ধ্বনির ভিত্তিতেও ধ্বন্যাত্মক দ্বিত্ব তৈরি হয়।
যেমন:
- ফোরা টনটন করে,
- গা ছমছম করে।

কয়েকটি ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ:
কুট কুট, কোঁত কোঁত, কুটুস-কুটুস, খক খক, টুং টুং, ঠুক ঠুক, ধুপ ধুপ, দুম দুম, ঢং ঢং, চকচক, টসটস, থকথকে, ভটভট, হিস হিস।

• কিছু ক্ষেত্রে ধ্বন্যাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে। 
যেমন- খপাখপ, গবাগব, ঝটাঝট, ফটাফট, দমাদম, পটাপট।

অন্যদিকে,
• ঝিলমিল ও ঠেকাঠেকি অনুকার দ্বিত্বের উদাহরণ।
• ‘সুরে সুরে’ পুনরাবৃত্ত দ্বিরুক্ত শব্দের উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
বাংলা ভাষার সর্বজনস্বীকৃত ভাষারূপ কোনটি?
  1. আঞ্চলিক ভাষা
  2. উপভাষা
  3. চলিত ভাষা
  4. সাধু ভাষা
ব্যাখ্যা
• চলিত / প্রমিত ভাষারীতির বৈশিষ্ট্য:
- বাংলা ভাষার সর্বজনস্বীকৃত ভাষারূপ হচ্ছে -চলিতরীতি/ চলনরীতি।
- চলিত রীতি পরিবর্তনশীল অর্থাৎ সময়ের প্রবাহের কারনে চলিত রীতি পরিবর্তিত রূপ লাভ করে।
- এই রীতি তদ্ভব শব্দবহুল। এছাড়াও এতে দেশি ও বিদেশি শব্দের প্রাধান্য রয়েছে।
- চলিতরীতির লৈখিক ও মৌখিক দুটি রূপই বিদ্যমান।
- এই রীতি সহজবোধ্য, সংক্ষিপ্ত। বকৃতা, সংলাপ ও আলাপ-আলোচনার জন্য উপযোগী।
- চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে।

অপরদিকে,
• সাধু ভাষারীতির বৈশিষ্ট্য:
- সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়। অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না।
- সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে।
- এ ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
- সাধু ভাষারীতি শুধু লেখায় ব্যবহার হয়। তাই কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদির উপযোগী নয়।
- সাধু ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়।

• আঞ্চলিক বা উপভাষা:
- প্রমিত ভাষার (Standard Language) পাশাপাশি প্রচলিত অঞ্চল বিশেষে জনগোষ্ঠী কর্তৃক ব্যবহৃত কিছু আঞ্চলিক ভাষা রয়েছে।
- পৃথিবীর সর্বত্রই প্রমিত ভাষার পাশাপাশি এক বা একাধিক আঞ্চলিক ভাষা বা উপভাষা (Dialect) ব্যবহূত হয়ে থাকে।
- প্রমিত ভাষার সঙ্গে উপভাষার ব্যবধান ধ্বনি, রূপমূল, উচ্চারণ ও ব্যাকরণগত কাঠামোর মধ্যে নিহিত থাকে।
- প্রমিত ভাষা দেশের সর্বস্তরে ব্যবহূত হয়; লিখিত পদ্ধতির ক্ষেত্রেও তা অনুসৃত হয়, কিন্তু উপভাষার ব্যবহার কেবল বিশেষ অঞ্চলের জনসাধারণের মধ্যেই সীমিত থাকে।

• আঞ্চলিক ভাষা অঞ্চলভেদে ও কালক্রমে পরিবর্তনশীল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলাপিডিয়া, অষ্টম শ্রেণির ব্যাকরণ বই।
.
‘সমান উদর যার’ ব্যাসবাক্যটি কোন সমাস নির্দেশ করে?
  1. বহুব্রীহি সমাস
  2. অব্যয়ীভাব সমাস
  3. কর্মধারয় সমাস
  4. তৎপুরুষ সমাস
ব্যাখ্যা
• বহুব্রীহি সমাস:
যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনােটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বােঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে = বউভাত।
- লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি ইত্যাদি।

• বহুব্রীহি সমাসে ‘সমান” শব্দের স্থানে 'স' এবং 'সহ' হয়।
যেমন:
- সমান কর্মী যে = সহকর্মী।
- সমান বর্ণ যার = সবর্ণ।
- সমান উদর যার = সহোদর ইত্যাদি।

• বহুব্রীহি সমাসে সমস্তপদে 'অক্ষি' শব্দের স্থলে 'অক্ষ' এবং 'নাভি' শব্দ বলে 'নাভ হয়।
যেমন:
- কমলের ন্যায় অক্ষি যার = কমলাক্ষ।
- পদ্ম নাভিতে যার = পদ্মনাভ। 

• বহুব্রীহি সমাসে পরপদে 'জায়া' শব্দ স্থানে 'জানি' হয় এবং পূর্বপদের কিছু পরিবর্তন হয়।
যেমন:
- যুবতী জায়া যার = যুবজানি ('যুবতী' স্থলে 'যুব' ও 'জায়া' স্থলে 'জানি' হয়েছে)।

• বহুব্রীহি সমাসে পরপদের ‘চূড়া' শব্দ সমস্তপদে ‘চূড়' ও 'কর্ম' শব্দ সমস্তপদে 'কর্মা' হয়।
যেমন:
- চন্দ্ৰ চূড়ায় যার = চন্দ্রচূড়।
- বিচিত্র কর্ম যার = বিচিত্রকর্মা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘Linguistics’ এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. বাগর্থবিজ্ঞান
  2. ভাষাবিদ্যা
  3. অভিধানতত্ত্ব
  4. ধ্বনিবিজ্ঞান
ব্যাখ্যা
• ‘Linguistics’ এর শুদ্ধ পারিভাষিক শব্দ - ভাষাবিদ্যা।

অন্যদিকে,
• ‘Semantic' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - বাগর্থবিজ্ঞান।
• ‘Lexicology’ এর পারিভাষিক শব্দ - অভিধানতত্ত্ব।
• 'Phonetics' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ধ্বনিবিজ্ঞান।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রথম খণ্ড) এবং প্রশাসনিক পরিভাষা; অভিগম্য অভিধান।
.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 'গুরু' বলে আখ্যায়িত করেছেন কাকে?
  1. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  2. অমিয় চক্রবর্তী
  3. জীবনানন্দ দাশ
  4. বুদ্ধদেব বসু
ব্যাখ্যা
ঈশ্বরচন্দ্র গুপ্ত:
• ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯) ছিলেন একজন কবি, সাংবাদিক। 'ভ্রমণকারী বন্ধু' ছিল তাঁর ছদ্মনাম।
• ঈশ্বরচন্দ্র গুপ্ত বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধির (মধ্যযুগ ও আধুনিক যুগের মিলনকারী) কবি হিসেবে পরিচিত। কারণ তিনি সমকালের সামাজিক ও ঐতিহাসিক বিষয় নিয়ে কবিতা রচনা করলেও তাঁর ভাষা, ছন্দ ও অলঙ্কার ছিলো মধ্যযুগীয়। ব্যঙ্গ-বিদ্রূপই ছিল তাঁর রচনার বিশেষত্ব।
• ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রথম বাংলা দৈনিক পত্রিকা ‘সংবাদ প্রভাকর’ সম্পাদনা করেন। তিনি ১৮৩১ সালে সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) পত্রিকা প্রতিষ্ঠা করেন। এবং ১৮৩৯ সাল থেকে এটি দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে।
• তাঁর অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হলো কবিয়ালদের লুপ্তপ্রায় জীবনী উদ্ধার করে প্রকাশ করা।
• ঈশ্বরচন্দ্র সংবাদ প্রভাকর ছাড়াও সংবাদ রত্নাবলী, পাষন্ডপীড়ন ও সংবাদ সাধুরঞ্জন পত্রিকাও সম্পাদনা করেন।
• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম ঈশ্বরচন্দ্র গুপ্তের 'কবিতা সংগ্রহ' দীর্ঘ ভূমিকাসহ প্রকাশ করেন। তিনি ঈশ্বরচন্দ্র গুপ্তকে 'খাঁটি বাঙালি কবি' হিসেবে আখ্যায়িত করেন। বঙ্কিমচন্দ্র তাকে 'গুরু' বলেও আখ্যায়িত করে। 

• তাঁর প্রকাশিত গ্রন্থগুলো হলো:
- রামপ্রসাদ সেন কৃত কালীকীর্তন;
- কবিবর ভারতচন্দ্র রায় ও তাঁর জীবনবৃত্তান্ত;
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত কাব্যসংগ্রহ;
- কালীপ্রসন্ন বিদ্যারত্ন সম্পাদিত সংগ্রহ;
- মণিকৃষ্ণ গুপ্ত সম্পাদিত সংগ্রহ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ঈশ্বরচন্দ্র গুপ্তের 'কবিতা সংগ্রহ' এবং বাংলাপিডিয়া।
.
‘সদুপায়’ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. সদ্ + উপায়
  2. সত্‌ + উপায়
  3. সদু + উপায়
  4. সৎ + উপায়
ব্যাখ্যা
• ব্যঞ্জনসন্ধি:
স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।

সাধারণত ব্যঞ্জনসন্ধি  তিন নিয়মে হয়: 
১. স্বর + ব্যঞ্জন;
২. ব্যঞ্জন + স্বর;
৩. ব্যঞ্জন + ব্যঞ্জন।

• স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি:
স্বরধ্বনির পর ‘ছ’ থাকলে তা দ্বিত্ব হয়, অর্থাৎ ‘ছ’-র বদলে ‘চ্ছ’ হয়।
যেমন:
- পরি + ছদ = পরিচ্ছদ।
- বি + ছেদ = বিচ্ছেদ।
- বি + ছিন্ন = বিচ্ছিন্ন।

• ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি:
- ক/চ/ট/ত/প+স্বর = গ/জ/ড(ড়)/দ/ব। 
যেমন:
- দিক্‌ + অন্ত = দিগন্ত;
- সৎ + উপায় = সদুপায়।

[স্বরধ্বনিগুলাে ঘােষবৎ হয়। এখানে ঘােষবৎ স্বরধ্বনির (ক, চ, ট, ত, প) প্রভাবে পূর্ববর্তী অঘােষ ধ্বনি পরিবর্তিত হয়ে ঘােষধ্বনিতে (গ, জ, ড, দ, ব) পরিণত হয়।]

• ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি:
স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে। যেমন:
• চলৎ + চিত্র = চলচ্চিত্র;  
• বিপদ্ + জনক = বিপজ্জনক;
• বাক্ + দান = বাগ্দান;
• তৎ + মধ্যে = তন্মধ্যে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. নিষ্কর
  2. নিষ্কলঙ্ক
  3. নিষ্প্রভ
  4. বাচষ্পতি
ব্যাখ্যা
• অশুদ্ধ: বাচষ্পতি।

• বাচস্পতি (বিশেষ্য পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- কথাবার্তায় পটু ব্যক্তি,
- বৃহস্পিত।

------------------
• বানানের নিয়ম:
• বিসর্গযুক্ত অ-ধ্বনির সঙ্গে সন্ধি হলে বর্ণে সাধারণত 'স' যুক্ত হয় (পুরঃ + কার = পুরস্কার) এবং বিসর্গযুক্ত ই-ধ্বনির সঙ্গে সন্ধি হলে সাধারণত 'ষ' যুক্ত হয় (বহিঃ + কার = বহিষ্কার)।

• তবে স্ক / স্ক সংক্রান্ত সমস্যার সহজ সমাধানকল্পে বলা যায় : অ-যুক্ত বা মুক্ত বর্ণের পরে সাধারণত 'স' হবে। যেমন: নমস্কার, পুরস্কার, বনস্পতি, তিরস্কার, বাচস্পতি ইত্যাদি।

• অন্যদিকে ই-যুক্ত বর্ণের পর সাধারণত 'ষ' হবে। যেমন: আবিষ্কার, নিষ্কলঙ্ক, পরিষ্কার, নিষ্ফল, নিষ্প্রভ, নিষ্পাপ, নিষ্পন্ন, নিষ্কর, জ্যোতিষ্ক ইত্যাদি। (স্প / স্ত / স্থ থাকলে 'ষ' হয় না। যেমন: নিস্পন্দ / নিস্তব্ধ / দুস্থ ইত্যাদি)।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘জয়নবের চৌতিশা’ মর্সিয়া সাহিত্য গ্রন্থের রচয়িতা কে?
  1. মুহম্মদ কবীর
  2. শেখ ফয়জুল্লাহ
  3. মুহম্মদ খান
  4. নওয়াজিস খান
ব্যাখ্যা
• মর্সিয়া সাহিত্য:
- কারবালা ও ইসলামি বিয়োগান্তক কাহিনি নিয়ে মূলত মুসলমাদের রচিত সাহিত্যই মর্সিয়া সাহিত্য।
- শেখ ফয়জুল্লাহ ‘মর্সিয়া-সাহিত্যে'র আদিকবি। তাঁর গ্রন্থের নাম ‘জয়নবের চৌতিশা’। 
- ‘মুক্তল হোসেন’ হচ্ছে মুহম্মদ খান রচিত পারসি থেকে অনূদিত (১৬৪৫) বাংলা মর্সিয়া সাহিত্যগ্রন্থ।

• মর্সিয়া সাহিত্যের একজন হিন্দু কবি হচ্ছেন রাধারমণ গোপ। তাঁর রচিতগ্রন্থ:
- ইমামগণের কেচ্ছা,
- আফৎনামা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
সমাস সাধিত অপপ্রয়োগ ঘটেছে নিচের কোন শব্দে?
  1. নিরভিমানী
  2. নিরহঙ্কার
  3. অর্ধরাত্র
  4. নির্দোষ
ব্যাখ্যা
• সমাস সাধিত অপপ্রয়োগ ঘটেছে ‘নিরভিমানী’ শব্দে।
- শুদ্ধ প্রয়োগ: নিরভিমান।

• কিছু সমাস ঘটিত অশুদ্ধ শব্দের সম্পর্কে সতর্কতা:
সংস্কৃত ইন্‌- প্রত্যয়ান্ত শব্দের প্রথমবার একবচনের রূপ হিসেবে বাংলায় ধনী, গুণী, মানী, পাপী ইত্যাদি হয়। কিন্তু নিঃ উপসর্গযোগে সমাসবদ্ধ হলে শব্দের শেষে ঈ- কার হয় না। সেখানে ধন, গুণ, মান, পাপ ইত্যাদি শব্দের সমান হয়।
যেমন- নেই ধন যার = নির্ধন; নেই গুণ যার = নির্গুণ; নেই পাপ যার = নিষ্পাপ। নির্ধনী, নির্গুণী, নিষ্পাপী ইত্যাদি অশুদ্ধ।

• কিছু সমাস সাধিত অশুদ্ধ শব্দের শুদ্ধ প্রয়োগ:
অশুদ্ধ শব্দ - শুদ্ধ শব্দ:
- নিরপরাধী - নিরপরাধ;
- অহর্নিশি - অহর্নিশ;
- নিরহঙ্কারী - নিরহঙ্কার;
- নির্দোষী - নির্দোষ;
- পিতাহারা - পিতৃহারা;
- অর্ধরাত্রি - অর্ধরাত্র;
- নিরভিমানী - নিরভিমান;
- দিবারাত্রি - দিবারাত্র;
- নীরোগী - নীরোগ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
‘নীরস’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সারস
  2. স্বীয়রব
  3. স্বরস
  4. সরস
ব্যাখ্যা
• ‘নীরস’ শব্দের বিপরীতার্থক শব্দ - সরস।

অন্যদিকে,
• স্বরস ও স্বীয়রস বানানদ্বয় অশুদ্ধ।
• সারস শব্দের অর্থ: বকজাতীয় একপ্রকার পক্ষী।

আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ: 
• 'তিক্ত' - মধুর।
• 'অবিরল' - বিরল।
• 'কুটিল' - সরল।
• 'জীবিত' - মৃত।
• 'হর্ষ' - বিষাদ।

উৎস: উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২- সংস্করণ) এবং ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
Pick the word that is synonymous with “compatriot” -
  1. Citizen
  2. Immigrant
  3. Champion
  4. Foreigner
ব্যাখ্যা
• Compatriot is synonymous with citizen.

- Compatriot (noun)
- English meaning: a person born, residing, or holding citizenship in the same country as another.
- Bangla meaning: স্বদেশী; স্বদেশবাসী।

- Compatriot - এর synonym হলো - countryman; 
- কাছাকাছি  synonym হলো - companion, colleague ইত্যাদি।

• Other options:
• Citizen (Noun)
- English meaning: A person who is a member of a state or country, and has legal rights there.
- Bangla meaning: নাগরিক; নগরবাসী।

• Immigrant (Noun)
- English meaning: a person who has come to a different country in order to live there permanently.  
- Bangla meaning: বহিরাগত; অভিবাসী।

• Champion (Noun, verb) 
- English meaning: someone or something, especially a person or animal, that has beaten all other competitors in a competition.
- Bangla meaning: প্রতিযোগিতায় বিজয়ী ব্যক্তি, দল ইত্যাদি।

• Foreigner (Noun)
- English meaning: a person who comes from another country.
- Bangla meaning: বিদেশি; ভিনদেশি; পরদেশি।

• সুতরাং, অপশন অনুযায়ী compatriot - এর synonym হলো - citizen.

Source:
1. English-Bangla Dictionary.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১৩.
Which one is in singular form?
  1. Formula
  2. Formulae
  3. Formulas
  4. Memoranda
ব্যাখ্যা
• Singular form টি হলো - Formula.

- Formula is a latin word. 

- English meaning: A standard or accepted way of doing or making something.
- Bangla meaning: সংকেত বা সংখ্যার সাহায্যে ব্যক্ত নিয়ম, তথ্য ইত্যাদির বিবৃতি বা সূত্র।

• Formula -এর plural form হলো - Formulae/Formulas.

• অন্য অপশনে,
- Memoranda হলো plural noun - এর singular form হলো - Memorandum.

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Cambridge Dictionary, Merriam-Webster Dictionary.
১৪.
The idiom “Nine day’s wonder” means - 
  1. Thing of a beautiful surprise.
  2. A time in the past .
  3. Thing of a long lasting surprise.
  4. Thing of a short-lived sensation.
ব্যাখ্যা
• The idiom “Nine day’s wonder” means: Thing of a short-lived sensation.

- English meaning: Something or someone that creates a short-lived sensation; to be a cause of great excitement or interest for a short time but then quickly forgotten.
- Bangla meaning: অল্পস্থায়ী বিস্ময়ের বস্তু; অল্প সময়ের জন্য উত্তেজনা বা আগ্রহের কারণ হওয়া।

Ex. Sentence: The viral video was a nine days' wonder; people forgot about it as quickly as it appeared.
- Bangla meaning: ভাইরাল ভিডিওটি ছিল একটি অল্পস্থায়ী বিস্ময়; মানুষ এটিকে যেভাবে দেখেছিল, সেভাবেই দ্রুত ভুলে গিয়েছিল।

Source:
1. English-Bangla Dictionary.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১৫.
She has a great fondness ______ old books and often visits second-hand bookstores.
  1. for
  2. of
  3. in
  4. over
ব্যাখ্যা
• The correct answer is: for.

- Complete sentence: She has a great fondness for old books and often visits second-hand bookstores.
- Bangla meaning: তার পুরানো বইয়ের প্রতি ভালোবাসা আছে এবং তিনি প্রায়ই পুরাতন বইয়ের দোকানে যান।

- প্রশ্নটি appropriate preposition থেকে করা হয়েছে।
• Fondness for - পছন্দ, অনুরাগ, কোনো কিছুর প্রতি ভালোলাগা।
- Fondness for is used when referring to a liking or affection for something, such as a hobby, food, or activity.

- Ex sentence: She has a fondness for classical music.
- Bangla meaning: তার ক্লাসিক্যাল সঙ্গীতের প্রতি অনেক ভালোবাসা আছে। 

Note: Fondness - এর সাথে preposition হিসেবে of - এর ব্যবহারও আছে, তবে এটি common ব্যবহার নয়।
- Appropriate preposition হিসেবে অধিক গ্রহণযোগ্য ব্যবহার হলো fondness for.
- তাই, অপশনে for এবং of দুটিই থাকলে উত্তর হিসেবে for নিতে হবে।
- আর অপশনে  for না থাকলে of নেওয়া যাবে।

- সুতরাং, অপশন অনুযায়ী সঠিক উত্তর হিসেবে for নিতে হবে।

Source:
1. English-Bangla Dictionary.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১৬.
The word “Taciturn” means -
  1. Vocal
  2. Loquacious
  3. Quiet
  4. Talking too much
ব্যাখ্যা
The correct answer is: Quiet

• Taciturn (Adjective)
- English meaning: Tending not to speak much.
- Bangla meaning: অল্পভাষী; মৌনস্বভাব; বাকবিমুখ; মিতবাক।

- অন্যদিকে,
• Quiet (Adjctive, Adverb, Noun, Verb)
- English meaning: Mostly or entirely without sound; making very little noise.
- Bangla meaning: শান্ত; নীরব; ভদ্র; নম্র; গোপন।

• Other options:
Vocal (Adjective, Noun)
- English meaning: Expressed or communicated by voice; relating to or produced by the voice, either in singing or speaking.
- Bangla meaning: কণ্ঠসম্বন্ধীয়; কণ্ঠের দ্বারা বা জন্য; কণ্ঠা।

• Loquacious (Adjective)
- English meaning: Having the habit of talking a lot; fond of talking or conversation.
- Bangla meaning: বাচাল; কথাপ্রিয়।

• Talking too much:
বেশি কথা বলা। 

- সুতরাং, অপশন অনুযায়ী Taciturn -এর meaning হলো - Quiet.

Source:
1. English-Bangla Dictionary.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১৭.
Choose the correct spelling - 
  1. Medeterranean
  2. Mediterranean
  3. Medeterranian
  4. Mediterranien
ব্যাখ্যা
• The correct spelling is: Mediterranean.

Mediterranean (Noun; adjective)
- English meaning: Of, relating to, or characteristic of the peoples, lands, or cultures bordering the Mediterranean Sea.
- Bangla meaning: ভূমধ্যসাগরীয়।
Ex. Sentence: The Mediterranean diet is famously healthy.
- Bangla meaning: ভূমধ্যসাগরীয় খাদ্য বিখ্যাতভাবে স্বাস্থ্যকর।

- প্রশ্নের অন্যান্য অপশনের spelling গুলো ভুল।
- মনে রাখার কৌশল - Medi-terra-nean

Source:
1. English-Bangla Dictionary.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১৮.
I enjoy hiking in the mountains during the summer. 
  1. Adjective phrase
  2. Adverbial phrase
  3. Noun phrase
  4. Prepositional phrase
ব্যাখ্যা
• The correct answer is: Noun phrase.

- I enjoy hiking in the mountains during the summer.
- প্রদত্ত sentence টি-তে ‘hiking in the mountains’ phrase টি noun phrase.
- কারণ  এই phrase টি enjoy- verb এর object হিসেবে বসে noun এর কাজ করেছে।

Explanation:
- Noun phrase: বাক্যে noun phrase - noun এর কাজ করে; 
- অধিকাংশ সময়ই, noun phrase মূলত noun বা pronoun এর কাজ করে; এছাড়া, অর্থ ও বাক্যের অবস্থান অনুযায়ী noun phrase বিভিন্ন ভূমিকা পালন করে।

• Function of noun phrase:
1. Verb এর subject হিসেবে।
2. Object of a verb হিসেবে।
3. Object of a preposition হিসেবে।
4. Subject complement হিসেবে।
5. Object complement হিসেবে।

- Example:
 1. The tall man entered the room. (Verb এর subject হিসেবে)
 2. She sat on the bench. (Object of a preposition হিসেবে)

 Source: A passage to the English language by S M Zakir Hussain.
১৯.
The term “Habeas corpus” refers to -
  1. Friend of the court.
  2. Freedom of jurisprudence.
  3. Withdrawal of embassy.
  4. Fundamental rights of prisoners.
ব্যাখ্যা
The term “Habeas corpus” refers to fundamental rights of prisoners.

• Habeas corpus: It is a Latin phrase that means "you shall have the body before the court."

- English meaning: a legal action demanding that a prisoner be brought before a judge to make sure that he or she is not being held illegally.
- Bangla meaning: কারাবন্দীর মৌলিক অধিকার।

• Ex. Sentence: The lawyer filed a writ of habeas corpus to challenge the legality of his client's detention.
- Bangla meaning: আইনজীবী তার ক্লায়েন্টের আটক করার বৈধতা চ্যালেঞ্জ করে হেবিয়াস করপাসের একটি রিট দাখিল করেছিলেন।    

Note: Amicus curiae is a Latin phrase which means - Friend of the court.

Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary.
২০.
It seems very unlikely to me. Which part of speech is the underlined word?
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Pronoun
ব্যাখ্যা
• It seems very unlikely to me. The underlined word is an adjective.

Unlikely (adjective)
- English meaning: Something is not probable or not likely to happen.
- Bangla meaning: অসম্ভাবনীয়; অসম্ভাবিত; অঘটনীয়।

- Here unlikely describes the pronoun "it".
- Note: Likely and unlikely are adjectives.
- We use them to say that something will probably happen or not happen in the future.
- We can use them before a noun, or with the verbs be, seem and appear.

Ex. Sentence: It seems unlikely that inflation will fall below 3% this year.
- Bangla meaning: এটা অসম্ভব মনে হচ্ছে যে এই বছর মুদ্রাস্ফীতি ৩% এর নিচে নেমে আসবে।

Source:
1. English-Bangla Dictionary.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
২১.
In spite of being rich, he is humble. (Make it Compound)
  1. Though he is rich, he is humble.
  2. He is rich and humble.
  3. He is rich but he is humble.
  4. He is rich as much as humble.
ব্যাখ্যা
• The correct compound form is: He is rich but he is humble.

• Explanation:
- Compound sentence: যে sentence -এ দুইটি principal clause থাকে এবং clause গুলো co-ordinate conjunction দ্বারা যুক্ত থাকে, তাকে Compound sentence বলে।
- উল্লেখ্য, তখন principal clause গুলোকে co-ordinate clause ও বলা হয়।

- প্রদত্ত sentence টি একটি simple sentence. 
- Simple sentence: যে sentence -এ কেবল একটি subject এবং একটি finite verb থাকে।

• Simple to Compound:
- "In spite of" phrase যুক্ত simple sentence - কে Compound sentence -এ পরিণত করতে হলে -
- প্রথমে subject এবং verb বসাতে হবে।
- Compound sentence - এ দুইটি co-ordinate clause - "but" দ্বারা যুক্ত করতে হবে।
- In spite of যুক্ত phrase টি কে co-ordinate clause -এ রূপান্তর করতে হবে এবং দ্বিতীয়  co-ordinate clause -এর পূর্বর but বসাতে হবে।
- উল্লেখ্য, In spite of - phrase টি তুলে দিতে হবে।


- simple: In spite of being rich, he is humble.
- Compound: He is rich but he is humble.

• Note: দুটি clause -এ একই subject ব্যবহার করা উত্তম।

Source: Live MCQ Lecture, Advanced Learner’s Grammar and Composition by Chowdhury and Hossain.

২২.
There is _______ bread on the table.
  1. few
  2. many
  3. a little
  4. fewer
ব্যাখ্যা
• The correct answer is: a little.

- প্রশ্নটি Determiner থেকে করা হয়েছে। শূন্যস্থানে একটি Determiner বসবে ।
- Uncountable noun - এর পূর্বে little, a little, the little, very little, much, less ইত্যাদি Determiner বসে।
- আর few, a few, the few, many, fewer, several এসব Determiner বসে Countable noun - এর সাথে।

• a little (খুবই অল্প পরিমাণ) - Uncountable noun - কে determine করে।
- এখানে bread একটি Uncountable noun, তাই নিয়ম অনুযায়ী এর পূর্বে a little বসবে।
• Complete sentence: There is a little bread on the table.

- Ex Sentence:
1. There is a little water in my glass.
2. There is a little in the cup.

Dterminer: 
- Determiner - এর প্রধান কাজ হলো Noun -কে determine করা।
- অর্থাৎ, এটি শুধু noun - এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে।

• বিভিন্ন প্রকারের Determiner আছে, যেমন-
- Articles - A, An, The.
- Demonstrative - This, these, that, those.
- Possessive - My, your, his, her etc.
- Interrogative - What, which, whoose etc.
- Quantifier - Some, any, many, much, more, less, few, fewer, little, a lot of, several, no, two, three etc.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
২৩.
Find the antonym of the word “Antediluvian” -
  1. Ancient
  2. Modern
  3. Medieval
  4. Vintage
ব্যাখ্যা
• The antonym of the word “Antediluvian” is - modern.

Antediluvian: (noun; adjective)
- English meaning: very old-fashioned; extremely primitive or outmoded.
- Bangla meaning: মহাপ্লাবনপূর্ব কালের উপযোগী বা মহাপ্লাবনপূর্ব-কাল সম্পর্কিত; সেকেলে; অপ্রচলিত।

• অন্য অপশনগুলোতে,
Ancient: (noun; adjective)
- English meaning: Of or from a long time ago, having lasted for a very long time.
- Bangla meaning: সুদূর অতীতের অন্তর্গত প্রাচীন; অত্যন্ত পুরনো।

Modern (noun; adjective)
- English meaning: Of, relating to, or characteristic of the present or the immediate past : contemporary.
- Bangla meaning: বর্তমান বা সাম্প্রতিক কাল সম্বন্ধী; আধুনিক; নতুন ও হালনাগাদ।

Medieval (noun; adjective)
- English meaning: of, relating to, or characteristic of the Middle Ages; related to the Middle Ages.
- Bangla meaning: মধ্যযুগীয় (খ্রি: ১১০০-১৫০০ অব্দ; উপমহাদেশে ১২০০ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দে)।

Vintage (noun; adjective)
- English meaning: produced in the past, and typical of the period in which it was made.
- Bangla meaning: উচ্চ গুণগতমানের খ্যাতিসম্পন্ন এবং বিগত কোনো সময়কার।

- সুতরাং, অপশন অনুযায়ী antediluvian -এর  antonym হলো modern.
- অন্যান্য অপশনে এর বিপরীত অর্থ প্রকাশ করে।

Source:
1. English-Bangla Dictionary.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
২৪.
He wished that I might win the competition. (Make direct speech)
  1. He said to me, "May you win the competition."
  2. He wished me, "I might win the competition."
  3. He said to me, "I May win the competition."
  4. He prayed to me, "You may win the competition."
ব্যাখ্যা
• The correct answer is: He said to me, "May you win the competition."

- এটি একটি optative sentence.

• Optative sentence - এর direct speech কে Indirect speech - এ পরিণত করার নিয়ম -
- প্রথমে Reporting verb -এর Subject বসে,
- তারপর Reporting verb - said -এর পরিবর্তে Wished/prayed বসে (ইচ্ছা বুঝালে wish আর প্রার্থনা বুঝালে pray বসে)।
- Inverted comma উঠে গিয়ে conjunction হিসেবে that বসে।
- তারপর reporting verb -এর subject + may/might বসে।
- Reporting verb -এর মূল verb থেকে শেষ পর্যন্ত বসে।

- প্রশ্নে প্রদত্ত sentence টি Indirect speech - এ আছে; এটিকে direct speech -এ নিতে হবে।
- ঠিক যেভাবে direct speech থেকে Indirect speech - এ নেয়া হয়েছে, একইভাবে Indirect speech -থেকে direct speech -এ নিতে হবে।

• যেমন:
- Direct speech: He said to me, "May you win the competition."
- Indirect speech: He wished that I might win the competition. 

- সুতরাং, নিয়মানুযায়ী -
- He wished that I might win the competition. বাক্যের direct speech হচ্ছে - He said to me, "May you win the competition."

Source: Source: A passage to the English Language by S M Zakir Hussain.
২৫.
North Bengal is cooler than the Southern part in Winter. (Make it positive)
  1. North Bengal is as cool as the Southern part in Winter.
  2. The Southern part is as cool as North Bengal in Winter.
  3. North Bengal is not so cool as the Southern part in Winter.
  4. The Southern part is not so cool as North Bengal in Winter.
ব্যাখ্যা
• The positive form is: The southern part is not so cool as North Bengal in Winter.

-
প্রদত্ত sentence টি Comparative Degree তে আছে।

Comparative Degree to Positive Degree:
- Than যুক্ত Comparative Degree -কে Positive Degree করতে হলে- 
- প্রথমে than -এর পরের অংশ বসে।
- তারপর verb বসে।
- তারপর not বসে, (মূল sentence টি Affirmative হলে not বসে - আর মূল sentence টি negative হলে not উঠে যায়)।
- তারপর so/as বসে।
- তারপর comparative degree -এর positive form বসে।
- তারপর as বসে।
- তারপর প্রথম subject বসে।
 
• Note: Affirmative sentence -এর Positive Degree - তে as.......as এবং negative sentence -এ so.......as বসে।

- Comparative sentence: North Bengal is cooler than the Southern part in Winter.
- Positive sentence: The Southern part is not so cool as North Bengal in Winter.

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner’s Grammar and Composition by Chowdhury and Hossain
২৬.
The act of deliberately destroying or damaging property is - 
  1. Dubious
  2. Holocaust
  3. Vandalism
  4. Rebellious
ব্যাখ্যা
The correct answer is: vandalism.

Vandalism (noun)
- English meaning: The act of deliberately destroying or damaging property; the crime of intentionally damaging property belonging to other people.
- Bangla meaning: ধ্বংসোন্মাদনা; নির্বিচার ধ্বংসাত্মকতা; ইচ্ছাকৃত শিল্পকর্ম, রাষ্ট্রীয় বা ব্যক্তিগত সম্পত্তি, প্রাকৃতিক সৌন্দর্য ইত্যাদি বিনষ্ট করা।

• Other options:
- Option A: Dubious (adjective)
- Bangla meaning: (সন্দেহপূর্ণ; সন্দিগ্ধ);
- English meaning: Feeling doubt or not feeling certain.

- Option B: Holocaust (noun)
- Bangla meaning: অগ্নিকাণ্ড ইত্যাদির ফলে ব্যাপক ধ্বংস, ক্ষতিসাধন, বিশেষত প্রাণহানি; ধ্বংসযজ্ঞ।
- English meaning: A very large amount of destruction, especially by fire or heat, or the killing of very large numbers of people.

- Option D: Rebellious (adjective)
- Bangla meaning: বিদ্রোহে লিপ্ত; বিদ্রোহীসুলভ; অসংযত; দুর্দমনীয়।
- English meaning: Unwilling to obey rules or follow generally accepted standards of behaviour, dress, etc. 

Source:
1. English-Bangla Dictionary.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
২৭.
Fill in the gap: She _______ when she heard the sad news.
  1. broke down
  2. cut down
  3. broke away
  4. broke out
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে broke down.

- Complete sentence: She broke down when she heard the sad news.
- Bangla meaning: সে দুঃখজনক খবরটি শুনে ভেঙে পড়েছিল।

 Break down: 
- English meaning: To become very upset; to cause to fall or collapse by breaking or shattering.
- Bangla meaning: (হতাশা, দুঃখ ইত্যাদির সংবাদ শুনে) ভেঙে পড়া; ধ্বংস হত্তয়া; বিকল হওয়া।

• Other options: 
- cut down
- English meaning: To do or use less of something.
- Bangla meaning: কমানো।

- break away
- English meaning: To detach oneself especially from a group; to pull away with a burst of speed.
- Bangla meaning: ভেঙে বের হয়ে আসা।

- break out
- English meaning: To develop or emerge with suddenness or force; to escape from a place or a situation
- Bangla meaning: প্রাদুর্ভাব ঘটা; হঠাৎ শুরু হওয়া।

- সুতরাং, প্রশ্ন অনুযায়ী broke down বসালে সঠিক অর্থ প্রদান করে।

Source: Advanced Learner's by Chowdhury and Hossain, Merriam-Webster Dictionary.
২৮.
The journey will be completed before dawn _______.
  1. break
  2. will break
  3. broke
  4. breaks
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে: breaks.

- Complete sentence: The journey will be complete before dawn breaks.
- Bangla meaning: সকাল হবার আগেই যাত্রা সম্পন্ন হবে।

Explantion:
- ভবিষ্যৎকালের দুটি কাজ before দ্বারা যুক্ত হলে before - এর পূর্বে future perfect/future indefinite tense এবং before - এর পর present indefinite tense বসে।
- প্রদত্ত বাক্যে before দ্বারা ভবিষ্যৎকালের দুটি কাজ যুক্ত করা হয়েছে।
- প্রথম অংশে "The journey will be completed" দ্বারা ভবিষ্যতে যাত্রা সম্পন্ন হবে বোঝানো হয়েছে।
- দ্বিতীয় অংশে before dawn breaks - সকাল হবার/সূর্যোদয়ের আগেই বোঝানো হয়েছে।
- তাই নিয়মানুযায়ী, প্রথম অংশে যেহেতু future indefinite tense হয়েছে; অতএব দ্বিতীয় অংশে present indefinite tense হবে।
- এখানে dawn একটি singular number নির্দেশ করছে, তাই verb হিসেবে breaks বসবে।
- অর্থাৎ, verb - এর সাথে "s" যুক্ত হবে।

Dawn/day break (phrase)
- English meaning: When dawn or day breaks, the sun starts to appear in the sky early in the morning.
- Bangla meaning: প্রভাত; উষা; সূর্যোদয়।

- Ex. sentence:
- Dawn broke over the city.
- Even before day broke, the operation had begun.

Source: Advanced Learner's by Chowdhury and Hossain.
২৯.
The early bird catches the worm. - এর সঠিক অনুবাদ কোনটি -
  1. উঠন্তি মূল পত্তনেই চেনা যায়।
  2. যে আগে যায়, সে আগে পায়।
  3. সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়।
  4. বিপদ দেখেই আঁচ করা যায়।
ব্যাখ্যা
• The early bird catches the worm. - এর সঠিক অনুবাদ হলো - যে আগে যায়, সে আগে পায়।

- English meaning: The person who takes the opportunity to do something before other people will have an advantage over them.
- Bangla meaning: যে আগে যায়, সে আগে পায়;
- যে সকালসকাল ওঠে, সাফল্য তার ভাগ্যেই জোটে;
- যে লোক আগে কাজ শুরু করে সে অন্যদের থেকে এগিয়ে থাকে।

Other options:

• Morning shows the day. অথবা The child is father of the man. 
- Bangla Translation: উঠন্তি মূল পত্তনেই চেনা যায়।

• A stitch in time saves nine.
- Bangla Translation: সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়।

• Danger can be detected by seeing.
- Bangla Translation: বিপদ দেখেই আঁচ করা যায়।

Source: Oxford Learners Dictionary, Cambridge Dictionary.
৩০.
Select the same meaning of “Upheaval” -
  1. Disaster
  2. Denounce
  3. Disorder
  4. Stability
ব্যাখ্যা
The correct answer is Disorder.

Upheaval (Noun)
- English meaning: Extreme agitation or disorder; a great change, especially causing or involving much difficulty, activity, or trouble.
- Bangla meaning: আকস্মিক বিরাট পরিবর্তন; অভ্যুৎপাত; অভ্যুত্থান; বিশৃঙ্খলা।

• প্রশ্নে উল্লিখিত অপশনগুলোতে,
ক. Disaster (Noun)
- English meaning: A sudden calamitous event bringing great damage, loss, or destruction; (An event that results in) great harm, damage, or death, or serious difficulty.
- Bangla meaning: আকস্মিক দুর্ঘটনা; বিপর্যয় (বন্যা, ভূমিকম্প, যুদ্ধে পরাজয় অথবা বিরাট আর্থিক লোকসান ইত্যাদি); বিরাট দুর্ভাগ্য বা কষ্ট, বিশেষ করে প্রাকৃতিক।

খ. Denounce (Verb)
- English meaning: to criticize something or someone strongly and publicly.
- Bangla meaning: (কাউকে) জনসম্মুখে অভিযুক্ত করা; ফাঁসিয়ে দেওয়া; (প্রকাশ্যে) নিন্দাবাদ করা।

গ. Disorder (Noun, Verb)
- English meaning: A state of untidiness or lack of organization; breach of the peace or public order.
- Bangla meaning: বিশৃঙ্খলা; গোলমাল; রাজনৈতিক গণ্ডগোলের ফলে অরাজকতা; দাঙ্গা।

ঘ. Stability (Noun)
- English meaning: A situation in which something is not likely to move or change.
- Bangla meaning: স্থায়িত্ব; স্থিতিশীলতা।

- সুতরাং, অপশন অনুযায়ী Upheaval -এর same meaning হলো - Disorder.

Source:
1. English-Bangla Dictionary.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
৩১.
Which one is the noun form?
  1. Belittle
  2. Littlement
  3. Belittlement
  4. Littlest
ব্যাখ্যা
• The correct answer is: Belittlement.

• Belittle (Verb)
- English meaning: To make an action or a person seem unimportant.
- Bangla meaning: ছোটো করা; খর্ব করা; মূল্যমান কমানো; মর্যাদাহানি করা।

• Belittlement (noun)
- English meaning: The act of making a person or a thing seem little or unimportant.
- Bangla meaning: হেয়, অবজ্ঞা, তুচ্ছতাচ্ছিল্ল ইত্যাদি।

• Littlest (adjective)
- English meaning: Being the least in amount, number, or size possible.

• অন্যদিকে, 
- Littlement - একটি ভুল শব্দ।

- সুতরাং, সঠিক উত্তর হলো - Belittlement.

Source:
1. English-Bangla Dictionary.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
৩২.
Choose the correct translation: রাতের নিস্তব্ধতায় সে একটি তীব্র চিৎকার শুনতে পেল।
  1. He heard a shrill cry in the still of night.
  2. He heard a harsh cry in the middle of night.
  3. He listened a shout at the dark of night.
  4. He was stunned by a harsh cry in a calm night.
ব্যাখ্যা
• The correct translation: He heard a shrill cry in the still of night.

- He heard - সে শুনতে পেল;
- A shrill cry - একটি তীব্র চিৎকার;
- In the still of night - রাতের নিস্তব্ধতায়।
- অর্থাৎ, He heard a shrill cry in the still of night. - এটিই হলো সঠিক Translation.

•অন্য অপশনগুলোতে,
- He heard a harsh cry in the middle of night. - সে মধ্যরাত্রিতে একটি কটূ চিৎকার শুনেছিল।
- A harsh cry - এর অর্থ হলো - কটূ; কঠোর বা কঠিন কান্না।
- He listened a shout at the dark of night. - সে রাতের অন্ধকারে একটি চিৎকার শুনেছিল।
- He was stunned by a harsh cry in a calm night. - সে একটি শান্ত রাতে কটূ চিৎকারে অবাক হয়ে গিয়েছিল।

- অর্থাৎ, অন্যান্য অপশনগুলো দ্বারা সঠিক অর্থ প্রকাশ করে না।
- Option A দ্বারাই শুধু সঠিক অর্থ প্রকাশ করে।

Source: Live MCQ সংকলন.
৩৩.
Samiha _____ her wrist when she was exercising.
  1. is twisting
  2. will twist
  3. was twisting
  4. twisted
ব্যাখ্যা
• The correct answer is: twisted.

- Complete sentence: Samiha twisted her wrist when she was exercising.
- Bangla meaning: সামিহা যখন ব্যায়াম করছিল তখন সে তার কব্জি মচকিয়ে ফেলেছিল।

• Explanation: 
- অতীতকালের দুটি clause যখন as/while/when দ্বারা যুক্ত থাকে তখন তাদের একটিতে past continous এবং অপরটিতে past indefinite tense হয়। 
- অর্থাৎ, একটি কাজ চলাকালে অন্য একটি কাজ সংঘটিত হয়।

• Structure: 
- past continous + When + past indefinite.
- past indefinite + When + past continous.
- When + past indefinite, past continuous.
- When + past continuous, past indefinite.

- প্রশ্নে প্রদত্ত বাক্যে when - এর পরের অংশে past continous আছে, তাই প্রথম অংশটি past indefinite হবে।

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner’s Grammar and Composition by Chowdhury and Hossain.
৩৪.
He said to me, "What are you planning for the weekend?" - Indirect
  1. He told me what I was planning for the weekend.
  2. He asked me what I am planning for the weekend.
  3. He asked me what I was planning for the weekend.
  4. He asked me what I had planned for the weekend.
ব্যাখ্যা
• The correct indirect form is: He asked me what I was planning for the weekend.

- প্রদত্ত sentence টি direct speech - এ interrogative sentence আছে.

• Interrogative sentence - এর speech পরিবর্তন করার ক্ষেত্রে -

- প্রথমে Reporting verb - এর subject বসে এবং Reporting verb “said” - এর পরিবর্তে asked বসবে।
- তারপর Reported speech টি যদি auxiliary verb দ্বারা শুরু হয় তাহলে Inverted comma তুলে দিয়ে linker হিসেবে if/whether বসবে।

- তবে, Reported speech টি যদি Wh word দ্বারা শুরু হয় তাহলে তা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ, সেই Wh - question word টিই conjunction হিসেবে বসবে।

- তারপর Reported speech - এর subject বসবে।
- Direct speech টি- present continuous tense -এ থাকলে Indirect speech - এ, তা past continuous tense -এ পরিণত হবে।
- তারপর বাকি অংশ বসবে।

Note: Interrogative sentence টি Indirect speech - এ সবসময় assertive sentence - এ পরিণত হবে।

Structure: Sub + ask/asked + object (যদি থাকে) + linker word + Reported speech - এর subject + verb + বাকি অংশ।

• যেমন:
Direct speech: He said to me, "What are you planning for the weekend?"
Indirect speech: He asked me what I was planning for the weekend.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
৩৫.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৪৮, ৬০ এবং ১৩২ নিঃশেষে বিভাজ্য?
  1. ১২
  2. ১৫
  3. ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৪৮, ৬০ এবং ১৩২ নিঃশেষে বিভাজ্য?

সমাধান:
৪৮, ৬০ এবং ১৩২ এর গ.সা.গু'ই হবে নির্ণেয় সংখ্যা।
৪৮, ৬০ এবং ১৩২ এর গ.সা.গু = ১২

∴ বৃহত্তম সংখ্যাটি = ১২
৩৬.
বার্ষিক শতকরা ৮ টাকা মুনাফায় কোন আসলের ৩ বছরের সরল মুনাফা, বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৪০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফার অর্ধেকের সমান। সরল মুনাফায় বিনিয়োগকৃত আসলের পরিমাণ কত?
  1. ২০০০ টাকা
  2. ১৬৫০ টাকা
  3. ১৭৫০ টাকা
  4. ১৫৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ৮ টাকা মুনাফায় কোন আসলের ৩ বছরের সরল মুনাফা, বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৪০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফার অর্ধেকের সমান। সরল মুনাফায় বিনিয়োগকৃত আসলের পরিমাণ কত?

সমাধান:
বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৪০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন = ৪০০০(১ + ১০/১০) টাকা
= ৪০০০ × ১.১ × ১.১ টাকা
= ৪৮৪০ টাকা

∴ চক্রবৃদ্ধি মুনাফা = ৪৮৪০ - ৪০০০ টাকা = ৮৪০ টাকা

ধরি,
সরল মুনাফায় বিনিয়োগকৃত আসলের পরিমাণ P টাকা
মুনাফা, I = ৮৪০/২ টাকা = ৪২০ টাকা
সময় n = ৩ বছর
হার, r = ৮% = ৮/১০০

∴ P = I/(nr)
= (৪২০ × ১০০)/(৩ × ৮)
= ১৭৫০ টাকা
৩৭.
একজন বিক্রেতা একটি পণ্য ৩৫০ টাকায় বিক্রয় করে ২৫% লাভ করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?
  1. ২৬০ টাকা
  2. ২৭৮ টাকা
  3. ২৮৫ টাকা
  4. ২৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা একটি পণ্য ৩৫০ টাকায় বিক্রয় করে ২৫% লাভ করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?

সমাধান:
২৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ২৫) টাকা = ১২৫ টাকা

বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১২৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৩৫০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৩৫০)/১২৫ টাকা
= ২৮০ টাকা
৩৮.
৬ : ৫, ৮ : ৭, ৯ : ৮ অনুপাত গুলোর মিশ্র অনুপাত কত?
  1. ৫৪ : ৩৫
  2. ৩৫ : ৫৪
  3. ৪ : ৩
  4. ৫ : ৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ : ৫, ৮ : ৭, ৯ : ৮ অনুপাত গুলোর মিশ্র অনুপাত কত? 

সমাধান:
দেওয়া আছে,
অনুপাতগুলো = ৬ : ৫, ৮ : ৭ এবং ৯ : ৮  

অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর গুণফল = (৬ × ৮ × ৯)  = ৪৩২
অনুপাত তিনটির উত্তর রাশিগুলোর গুণফল = (৮ × ৫ × ৭) = ২৮০

∴ নির্ণেয় মিশ্র অনুপাত = ৪৩২ : ২৮০
= ৫৪ : ৩৫
৩৯.
log2(log381) এর মান কত?
  1. - 2
  2. 3
  3. - 4
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: log2(log381) এর মান কত?

সমাধান:
log2(log381)
= log2(log334)
= log2(4log33)
= log24
= log222
= 2log22
= 2 × 1 
= 2
৪০.
কোনো বৃত্তের যে কোনো একটি চাপের কেন্দ্রস্থ কোণ 30° হলে ঐ বৃত্তচাপের বৃত্তস্থ কোণের পূরক কোণের মান কত?
  1. 15°
  2. 45°
  3. 60°
  4. 75°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের যে কোনো একটি চাপের কেন্দ্রস্থ কোণ 30° হলে ঐ বৃত্তচাপের বৃত্তস্থ কোণের পূরক কোণের মান কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।

∴ বৃত্তস্থ কোণ = 30°/2 = 15°

আবার,
দুইটি কোণের পরিমাপের যোগফল এক সমকোণ হলে কোণ দুইটি একটি অপরটির পূরক কোণ।
অর্থাৎ, দুটি পূরক কোণের সমষ্টি = 90°

∴ 15 ডিগ্রি কোণের পূরক কোণ = 90° - 15° = 75°
৪১.
(4n - 1)/(2n - 1) এর মান কত?
  1. 4n + 1
  2. 2n - 1
  3. 2n + 1
  4. 1/(2n + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: (4n - 1)/(2n - 1) এর মান কত?

সমাধান:
(4n - 1)/(2n - 1)
= {(2n)2 - 1}/(2n - 1)
= {(2n - 1)(2n + 1)}/(2n - 1)
= 2n + 1
৪২.
যদি x - (1/x) = √11 হয়, তাহলে x + (1/x) এর মান কত?
  1. √7
  2. √12
  3. √13
  4. √15
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x - (1/x) = √11 হয়, তাহলে x + (1/x) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x - (1/x) = √11

আমরা জানি,
{x + (1/x)}2 = {x - (1/x)}2 + 4.x.(1/x)
= (√11)2 + 4
= 11 + 4
= 15

∴ x + (1/x) = √15
৪৩.
যদি (a/b)x - 3 = (b/a)x - 5 হয়, তবে x এর মান কত?
  1. 3
  2. 4
  3. 5
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (a/b)x - 3 = (b/a)x - 5 হয়, তবে x এর মান কত?

সমাধান:
(a/b)x - 3 = (b/a)x - 5
⇒ x - 3 = 5 - x
⇒ x + x = 3 + 5
⇒ 2x = 8
∴ x = 4
৪৪.
যদি ax = b, by = c এবং cz = a হয়, তবে xyz এর মান কত হবে?
  1. 1
  2. 2
  3. - 2
  4. - 1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ax = b, by = c এবং cz = a হয়, তবে xyz এর মান কত হবে?

সমাধান:
cz = a
⇒ (by)z = a
⇒ (ax)yz = a
⇒ axyz = a
∴ xyz = 1
৪৫.
কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়?
  1. ৩, ৪ এবং ৫ সে.মি.
  2. ২, ৫ এবং ৬ সে.মি.
  3. ২, ৩ এবং ৫ সে.মি.
  4. ৫, ৬ এবং ৮ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম।

এখানে,
প্রত্যেকটি ত্রিভুজের ক্ষুদ্রতম দুইটি বাহুর যোগফলকে তৃতীয় (বৃহত্তম) বাহুর সাথে তুলনা করে পাই,
৩ + ৪ = ৭ > ৫ ; ত্রিভুজ আঁকা সম্ভব
২ + ৫ = ৭ > ৬ ; ত্রিভুজ আঁকা সম্ভব
২ + ৩ = ৫ = ৫ ; ত্রিভুজ আঁকা সম্ভব নয়
৫ + ৬ = ১১ > ৮ ; ত্রিভুজ আঁকা সম্ভব
৪৬.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 ফুট ও প্রস্থ 40 ফুট। এর ভিতরের চতুর্দিকে 2 ফুট চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
  1. 384 বর্গফুট
  2. 344 বর্গফুট
  3. 394 বর্গফুট
  4. 364 বর্গফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 ফুট ও প্রস্থ 40 ফুট। এর ভিতরের চতুর্দিকে 2 ফুট চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? 

সমাধান:
রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = 50 × 40 = 2000 বর্গফুট 
রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য = 50 - (2 × 2) = 46 ফুট 
রাস্তা বাদে বাগানের প্রস্থ = 40 - (2 × 2) = 36 ফুট 

∴ রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল = (46  × 36) বর্গফুট 
= 1656 বর্গফুট 

∴ রাস্তার ক্ষেত্রফল = (2000 - 1656) বর্গফুট 
= 344 বর্গফুট 
৪৭.
x + (2/x) = 3 হলে, x3 + (8/x3) এর মান কত?
  1. 1
  2. 8
  3. 9
  4. 16
ব্যাখ্যা
প্রশ্ন: x + (2/x) = 3 হলে, x3 + (8/x3) এর মান কত?

সমাধান:
x3 + (8/x3)
= x3 + (2/x)3
= {x + (2/x)}3 - 3.x.(2/x).{x + (2/x)}
= 33 - 3 × 2 × 3
= 27 - 18
= 9
৪৮.
চতুর্ভুজের চারটি কোণ যথাক্রমে x°, (2x)°, (3x)°, (2x)° হলে, বৃহত্তম কোণের মান কত?
  1. 45°
  2. 90°
  3. 155°
  4. 135°
ব্যাখ্যা
প্রশ্ন: চতুর্ভুজের চারটি কোণ যথাক্রমে x°, (2x)°, (3x)°, (2x)° হলে, বৃহত্তম কোণের মান কত?

সমাধান: 
আমরা জানি,
চতুর্ভুজের চার কোণের সমষ্টি দুই সমকোণ বা 360°।

ধরি,
চতুর্ভুজের ১ম কোণ x°
চতুর্ভুজের ২য় কোণ 2x°
চতুর্ভুজের ৩য় কোণ 3x°
চতুর্ভুজের ৪র্থ কোণ 2x°

শর্তমতে,
x° + 2x° + 3x° + 2x° = 360°
⇒ 8x° = 360°
⇒ x° = 360°/8
∴ x = 45°

∴ বৃহত্তম কোণের মান 3 × 45° = 135°
৪৯.
10x2 + 7x - 12 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?
  1. (2x + 3)(5x - 4)
  2. (2x - 3)(5x - 4)
  3. (2x + 3)(5x + 4)
  4. (x + 15)(x - 8)
ব্যাখ্যা
প্রশ্ন: 10x2 + 7x - 12 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?

সমাধান: 
10x2 + 7x - 12
= 10x2 + 15x - 8x - 12
= 5x(2x + 3) - 4(2x + 3)
= (2x + 3)(5x - 4)
৫০.
49x2 - 70x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
  1. 9
  2. 14
  3. 16
  4. 25
ব্যাখ্যা
প্রশ্ন: 49x2 - 70x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?

সমাধান:
 49x2 - 70x
= (7x)2 - 2.7x.5 + 52 - 52
= (7x - 5)2 - 25

∴   49x2 - 70x এর সাথে 25 যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে।
৫১.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সে.মি. হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.।
  1. 36 বর্গ সে.মি.
  2. 48 বর্গ সে.মি.
  3. 56 বর্গ সে.মি.
  4. 72 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সে.মি. হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.।

সমাধান: 
ধরি,
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য a সে.মি.

পিথাগোরাসের উপপাদ্য হতে পাই,
a2 + a2 = 122
বা, 2a= 144
বা, a2 = 72

এখন,
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × a × a 
= (1/2)a2
= (1/2) × 72
= 36 বর্গ সে.মি.
৫২.
১২০ মি. দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৯৪ কি.মি. । ঐ ট্রেনটি ১৮ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
  1. ১৫০ মিটার
  2. ২৫০ মিটার
  3. ৩৫০ মিটার
  4. ৪৫০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ মি. দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৯৪ কি.মি. । ঐ ট্রেনটি ১৮ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?

সমাধান:
১ ঘণ্টা বা ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে ৯৪ কি.মি. বা ৯৪০০০ মিটার
∴ ১৮ সেকেন্ডে অতিক্রম করে (৯৪০০০ × ১৮)/৩৬০০ = ৪৭০ মিটার

প্রশ্নমতে,
ট্রেন + সেতুর দৈর্ঘ্য = ৪৭০
বা, ১২০ + সেতুর দৈর্ঘ্য = ৪৭০
∴ সেতুর দৈর্ঘ্য = ৪৭০ - ১২০ = ৩৫০ মিটার।
৫৩.
দুইটি রাশির ল.সা.গু, তাদের গ.সা.গু এর ১২গুণ। ল.সা.গু ও গ.সা.গু এর সমষ্টি ৪০৩। যদি একটি সংখ্যা ৯৩ হয়, তবে অপর সংখ্যাটি কত?
  1. ১৩২
  2. ১২৮
  3. ১২৬
  4. ১২৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি রাশির ল.সা.গু, তাদের গ.সা.গু এর ১২গুণ। ল.সা.গু ও গ.সা.গু এর সমষ্টি ৪০৩। যদি একটি সংখ্যা ৯৩ হয়, তবে অপর সংখ্যাটি কত? 

সমাধান:
ধরি 
গ.সা.গু = ক 
ল.সা.গু = ১২ক 

প্রশ্নমতে,
১২ক + ক = ৪০৩
বা, ১৩ক = ৪০৩
বা, ক = ৪০৩/১৩
∴ ক = ৩১ 

গ.সা.গু = ৩১ 
ল.সা.গু = ১২ × ৩১ = ৩৭২

আমরা জানি,
অপর সংখ্যাটি = (৩১ × ৩৭২)/৯৩ = ১২৪
৫৪.
x + 2y = 4 এবং x/y = 2 হলে, x - y এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: x + 2y = 4 এবং x/y = 2 হলে, x - y এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + 2y = 4 ------------ (1)

x/y = 2
⇒  x = 2y ------------ (2)

(1) নং হতে,
x + 2y = 4
⇒ x + x = 4
⇒ 2x = 4
∴ x = 2

y = 2/2 = 1

x - y = 2 - 1 
= 1
৫৫.
বিশ্বব্যাংকের কোন প্রতিষ্ঠান বেসরকারি খাতে উন্নয়ন এবং বিনিয়োগ বাড়ানোর জন্য কাজ করে?
  1. IDA
  2. IBRD
  3. IFC
  4. MIGA
ব্যাখ্যা
বিশ্ব ব্যাংক:
- বিশ্ব ব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যা উন্নয়নশীল দেশগুলিকে ঋণ ও অনুদান প্রদান করে।
- এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- বর্তমানে ১৮৯টি সদস্য রাষ্ট্র রয়েছে।
- বিশ্ব ব্যাংক গ্রুপের বর্তমান (১৪তম) প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।

বিশ্ব ব্যাংক গ্রুপ পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত -
১. আইবিআরডি (IBRD):
- আইবিআরডি মধ্যম আয়ের দেশ ও উন্নয়নশীল দেশগুলিকে ঋণ প্রদান করে। এই ঋণগুলো সাধারণত বড় প্রকল্প যেমন অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে দেওয়া হয়।
২. আইডিএ (IDA):
- আইডিএ পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশগুলোকে অতি সস্তা ঋণ এবং অনুদান প্রদান করে। এটি মূলত নিম্ন আয়ের দেশগুলোর জন্য কাজ করে, যাতে তারা তাদের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারে।
- এটিকে সফট লোন উইন্ডো বলা হয়।
৩. আইএফসি(IFC):
- আইএফসি বেসরকারি খাতের উন্নয়ন এবং বিনিয়োগ বাড়ানোর জন্য কাজ করে। এটি বেসরকারি খাতে বিনিয়োগ করে এবং ছোট ও মাঝারি উদ্যোগের জন্য ঋণ প্রদান করে।
৪. আইসিএসআইডি (ICSID):
- আইসিএসআইডি বিনিয়োগকারীদের এবং সরকারের মধ্যে বিরোধ সমাধানের জন্য একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম প্রদান করে। এটি আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তি এবং সমস্যাগুলোর সমাধান করে।
৫. মিগা (MIGA):
- মিগা বৈদেশিক বিনিয়োগকারীদের জন্য রিস্ক গ্যারান্টি প্রদান করে, যাতে তারা উন্নয়নশীল দেশে বিনিয়োগ করতে সাহসী হন। এটি বিনিয়োগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৫৬.
'সুন্দরবন দিবস' পালিত হয় কবে?
  1. ১৪ জানুয়ারি
  2. ১৪ ফেব্রুয়ারি
  3. ১২ ফেব্রুয়ারি
  4. ১৫ মার্চ
ব্যাখ্যা
সুন্দরবন দিবস:
- ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস।
- ২০০১ সালে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়।

উল্লেখ্য,
- সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় শ্বাসমূলীয় (ম্যানগ্রোভ) বন।
- সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনাসহ উপকূলীয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুই দশক ধরে দিনটি পালিত হয়ে আসছে।
- ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়।

উৎস: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, প্রথম আলো, জাতীয় তথ্য বাতায়ন।
৫৭.
সাংবিধানিক ভাবে বাংলাদেশের সম্পদের মালিকানা কয় ধরনের হয়?
ব্যাখ্যা
- বাংলাদেশ সংবিধানের ১৩ অনুচ্ছেদ: মালিকানার নীতি।
- বাংলাদেশের সম্পদের মালিকানা তিন ধরনের। যথা:

(ক) রাষ্ট্রীয় মালিকানা, অর্থাৎ অর্থনৈতিক জীবনের প্রধান প্রধান ক্ষেত্র লইয়া সুষ্ঠু ও গতিশীল রাষ্ট্রায়ত্ত সরকারী খাত সৃষ্টির মাধ্যমে জনগণের পক্ষে রাষ্ট্রের মালিকানা;
(খ) সমবায়ী মালিকানা, অর্থাৎ আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে সমবায়সমূহের সদস্যদের পক্ষে সমবায়সমূহের মালিকানা; এবং
(গ) ব্যক্তিগত মালিকানা, অর্থাৎ আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে ব্যক্তির মালিকানা৷ত

উৎস: বাংলাদেশ সংবিধান। 
৫৮.
রক্তে রক্তরসের পরিমান কত?
  1. ৪৫%
  2. ৫৫%
  3. ৬৫%
  4. ৩৫%
ব্যাখ্যা
রক্তের উপাদান:
- মানব দেহের রক্ত প্রধানত রক্তরস ও রক্ত কণিকা নিয়ে গঠিত।
- স্থিতি অবস্থায় কিছুক্ষণ রাখলে রক্ত দুই স্তরে বিভক্ত হয়ে পড়ে।
- উপরের হালকা হলুদ বর্ণের প্রায় ৫৫% যে অংশ থাকে তাকে রক্তরস বা প্লাজমা বলে।
- নিচের গাঢ়তর বাঁকি ৪৫% অংশকে রক্ত কণিকা বলে।
- রক্ত কণিকাগুলো রক্ত রসে ভাসমান অবস্থায় থাকে এবং লোহিত রক্ত কণিকার উপস্থিতিতে রক্ত লাল দেখায়।

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৯.
পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
  1. গোপাল
  2. মহিপাল
  3. দেবপাল
  4. ধর্মপাল
ব্যাখ্যা
পাল বংশ:
- পাল বংশের প্রতিষ্ঠাতা পুরুষ ছিলেন- গোপাল। 
- পাল রাজারা বাংলা ও বিহার অঞ্চলে অষ্টম শতকের মাঝামাঝি থেকে প্রায় চারশ বছর শাসন করেছেন।
- পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল।
- ধর্মপাল বাংলার পাল বংশের দ্বিতীয় এবং সর্বশ্রেষ্ঠ রাজা।
- গোপাল রাজ্য প্রতিষ্ঠার সূচনা করলেও পাল সাম্রাজ্যকে সুসংহত করেন গোপালের পুত্র ধর্মপাল।
- ধর্মপাল বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন।
- বিক্রমশীল বৌদ্ধ বিহার নির্মাণের কৃতিত্ব তাঁর।
- নয় শতক থেকে বারো শতক পর্যন্ত সমগ্র ভারতে এটি ছিল বৌদ্ধদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র।
- এছাড়া পাহাড়পুরের সোমপুর বিহারও ধর্মপালের আরেক কীর্তি।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।
৬০.
তুলার উন্নত জাত কোনটি?
  1. ম্যানিলা
  2. কার্ডিনাল
  3. ডেলফোজ
  4. পেট্রোনিস
ব্যাখ্যা
বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের ফসল:
- গম: সোনালিকা, বলাকা, দোয়েল, অগ্রণী, আনন্দ, কাঞ্চন, শতাব্দী ও আকবর।
- ধান: ইরাটম, ব্রি হাইব্রিড - ১, চান্দিনা, হীরা, মালা, বিপ্লব, দুলাভোগ, মোহিনী, সুফলা, আশা, প্রগতি। 
- তামাক: সুমাত্রা ও ম্যানিলা।
- ভুট্টা: বর্ণালী, শুভ্রা ও উত্তরণ।
- আম: মহানন্দা, ল্যাংড়া, গোপালভোগ, হাড়িভাঙ্গা, ক্ষীরসাপাতি ও মােহনভােগ।
- টমেটো: বাহার, মানিক, রতন, অপূর্ব, মিন্টো, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী।
- মরিচ: যমুনা।
- বেগুন: শুকতারা, নয়নতারা, তারাপুরী, ইসলামপুরী, কাজলা, বিজয়, মুক্তকেশী, ঝুমকো।
- আলু: হিরা, আইলসা, পেট্রোনিস, মুল্টা, ডায়ামন্ট, কার্ডিনাল, মন্ডিয়াল, কুফরী সিন্দুরী, চমক, ধীরা, গ্রানোলা, ক্লিওপেট্রা ও চিনেলা।
- তুলা: সিবি-১০, রূপালী, ডেলফোজ।

উৎস: কৃষি তথ্য সার্ভিস।
৬১.
CPU এর অংশ নয় কোনটি?
  1. ALU
  2. Control Unit
  3. Motherboard
  4. Memory
ব্যাখ্যা
Motherboard সিপিইউ এর অংশ নয়।

CPU: 

- CPU এর পূর্বরূপ Central Processing Unit. 
- কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয় CPU কে। 
- কম্পিউটারের প্রদত্ত সব কমান্ড প্রক্রিয়াকরণ হয় CPU তে। 
- CPU ই সব কিছুর নিয়ন্ত্রক। 
- CPU এর তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত। 
যথা- 
  1. ALU (Arithmetic Logic Unit), 
  2. Control Unit, 
  3. Memory/Register. 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।
৬২.
দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল না কোন দেশ?
  1. জার্মান
  2. জাপান
  3. ইতালি
  4. ফ্রান্স
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- ১ সেপ্টেম্বর, ১৯৩৯ সালে জার্মান কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল- জার্মান, জাপান ও ইতালি।
- মিত্রশক্তিতে ছিল- ফ্রন্স, পোল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন, বৃটেন, যুক্তরাষ্ট্র, চীন, নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।
- যুক্তরাষ্ট্র ‍দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ গ্রহণ করে- ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে।
- জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্থন করে- ৭ মে, ১৯৪৫ সালে।
- জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্থনের মাধ্যমে ‍দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়- ২ সেপ্টেম্বর, ১৯৪৫ সালে।
- প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়- দ্বিতীয় বিশ্বযুদ্ধে।

উৎস: Britannica & History.com
৬৩.
বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি কেমন?
  1. নাতিশীতোষ্ণ
  2. সমভাবাপন্ন
  3. চরমভাবাপন্ন
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
আবহাওয়া:
- কোনো স্থানের প্রতিদিনের গড় তাপমাত্রা, চাপ, আর্দ্রতাকে ঐ স্থানের আবহাওয়া বলে।
- বাংলাদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ।

জলবায়ু:
- কোনো স্থানের ৩০ থেকে ৪০ বছরের গড় আবহওয়াকে জলবায়ু বলা হয়।
- বাংলাদেশের জলবায়ু সমভাবাপন্ন।

উৎস: উচ্চমাধ্যমিক ভূগোল (১ম পত্র) বই।
৬৪.
'৩৬ ডেইজ অব জুলাই : স্যালুটিং দ্য ব্রেভহার্টস' কী?
  1. জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কবিতা
  2. জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রদর্শনী
  3. জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বই
  4. জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গান
ব্যাখ্যা
৩৬ ডেইজ অব জুলাই: স্যালুটিং দ্য ব্রেভহার্টস:
- দেশের শীর্ষ ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার সাহস, দৃঢ়তা ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজধানী ফার্মগেটে প্রদর্শনী আয়োজন করেছে।
- প্রদর্শনীতে ২৪ সালের গণঅভ্যুত্থান সম্পর্কিত আলোকচিত্র, স্লোগান, গ্রাফিতি ও সংবাদ প্রতিবেদন উপস্থাপন করা হয়।
- "৩৬ ডেইজ অব জুলাই: স্যালুটিং দ্য ব্রেভহার্টস" প্রদর্শনী শুরু হয়েছে ১-৭ ডিসেম্বর পর্যন্ত, ডেইলি স্টার সেন্টারে।
- এটি ছাত্র-জনতার সাহসিকতা ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত।
- আলোচনায় মিলান কুন্ডেরার "বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতির লড়াই" উদ্ধৃত করা হয়।
- অংশগ্রহণকারীরা স্মৃতি সংরক্ষণের গুরুত্ব ও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রামের আহ্বান জানান।

উৎস: ডেইলি স্টার বাংলা নিউজ ও প্রথম আলো নিউজ।
৬৫.
ঘূর্ণিঝড় ‘ফেনজল’ নামকরণ করেছে কোন দেশ?
  1. সৌদি আরব
  2. ওমান
  3. কাতার
  4. শ্রীলংকা
ব্যাখ্যা
ঘূর্ণিঝড় 'ফেনজল':
- ঘূর্ণিঝড় ‘ফেনজল’ নামকরণ করেছে 'সৌদি আরব'।
- বর্ষা–পরবর্তী মৌসুমে বঙ্গোপসাগরে তৈরি হওয়া দ্বিতীয় ঘূর্ণিঝড় হচ্ছে ‘ফেনজল’।
- দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে 'ফেনজল'।
- ৩০ নভেম্বর, ২০২৪ সন্ধ্যার মধ্যে ভারতের তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘ফেনজল’।
- চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত ছিল ঐসময়।
- উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছিল।

উৎস: আনন্দবাজার পত্রিকা, প্রথম আলো।
৬৬.
টিউলিপ বিপ্লব কোন দেশে সংঘটিত হয়?
  1. চেকোস্লোভাকিয়া
  2. জর্জিয়া
  3. কিরগিজস্থান
  4. ইউক্রেন
ব্যাখ্যা
কতিপয় ঐতিহাসিক বিপ্লব:
- ভেলভেট বিপ্লব ( ১৯৮৯) - চেকোস্লোভাকিয়া।
- রোজ বিপ্লব (২০০৩) - জর্জিয়া।
- অরেঞ্জ বিপ্লব (২০০৪) - ইউক্রেন।
- টিউলিপ বিপ্লব (২০০৫) - কিরগিজস্থান।
- ইসলামিক বিপ্লব (১৯৭৯) ইরান।
- ফরাসি বিপ্লব (১৭৮৯) - ফ্রান্স।
- রুশ বিপ্লব (১৯১৭) - রাশিয়া।
- সাংস্কৃতিক বিপ্লব (১৯৬৬- ১৯৭৬) - চীন।
- নীল বিপ্লব (২০১১) - মিসর।
- জেসমিন বিপ্লব (২০১১) - তিউনিসিয়া।
- ইউরোমেইডেন বিপ্লব (২০১৩) - ইউক্রেন।

উৎস: ব্রিটানিকা।
৬৭.
দেশের প্রথম কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয় কোথায়?
  1. জয়পুরহাট
  2. রংপুর
  3. দিনাজপুর
  4. নেত্রকোনা
ব্যাখ্যা
কয়লা ক্ষেত্র:
- বাংলাদেশে আবিস্কৃত মোট কয়লা ক্ষেত্র ৫টি।
- ১৯৬২ সালে জয়পুরহাট জেলার জামালগঞ্জে দেশের সর্বপ্রথম কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়।
- গভীরতা বেশি হওয়ায় জামালগঞ্জ খনি থেকে এখনো কয়লা উত্তোলন শুরু হয়নি।
- দেশে একমাত্র দিনাজপুর জেলার বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলিত হচ্ছে।

দেশের কয়লা খনিসমূহ হলো:
• বড়পুকুরিয়া: দিনাজপুর, আবিষ্কারক ও আবিষ্কারের সন: জিএসবি, ১৯৮৫।
• দীঘিপাড়া: দিনাজপুর, আবিষ্কারক ও আবিষ্কারের সন: জিএসবি, ১৯৯৫।
• ফুলবাড়ী: দিনাজপুর, আবিষ্কারক ও আবিষ্কারের সন: জিএসবি, ১৯৮৯।
• খালাসপীর: রংপুর, আবিষ্কারক ও আবিষ্কারের সন: বি.এইচ.পি মিনারেলস, ১৯৯৭।
• জামালগঞ্জ: জয়পুরহাট, আবিষ্কারক ও আবিষ্কারের সন:  জিএসবি, ১৯৬২।

উৎস: খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট। 
৬৮.
আফ্রিকান ইউনিয়নের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. কায়রো
  2. জিবুতি
  3. আদ্দিস আবাবা
  4. হাভানা
ব্যাখ্যা
African Union:
- পূর্বনাম ছিল- Organization of African Unity।
- AU -এর সদর দফতর ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অবস্থিত।
- OAU- ২৫ মে, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- OAU -এর প্রধান অঙ্গ ছিল রাষ্ট্র ও সরকার প্রধানদের বার্ষিক সমাবেশ।
- আফ্রিকান ইউনিয়ন নামকরণ করা হয় - ২০০২ সালে ।
- আফ্রিকান ইউনিয়ন -এর বর্তমান সদস্য দেশ - ৫৫টি। 
- আফ্রিকান ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ- দক্ষিণ সুদান।

উৎস: AU -এর ওয়েবসাইট।