Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট:
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট।
[Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
- বিপন্নতা- বিপদ্গ্রস্ত শব্দজোড়া বিপরীতার্থক নয়। - বিপন্নতা এর বিপরীতার্থক শব্দ হচ্ছে নিরাপত্তা।
অন্যদিকে, মূল শব্দ - বিপরীতার্থক শব্দ ফাঁপা - নিরেট। প্রসাদ - রোষ। বিকাশ - বিনাশ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২.
'বাদশা হারুন' চরিত্রটি কোন উপন্যাসের?
ক
ক) ক্রীতদাসের হাসি
খ
খ) জাহান্নাম হইতে বিদায়
গ
গ) দুই সৈনিক
ঘ
ঘ) নেকড়ে অরণ্য
ব্যাখ্যা
- 'ক্রীতদাসের হাসি' উপন্যাসটি রচনা করেন শওকত ওসমান। - উপন্যাসটির গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্র হলো: বাদশা হারুন, বেগম জুবাইদা, তাতারী।
• ক্রীতদাসেরে হাসি: - এটি শওকত ওসমানের প্রতীকাশ্রয়ী উপন্যাস। - উপন্যাসটিতে প্রতীকাশ্রয়ে তৎকালীন পাকিস্তানীদের বিরূপ শাসন ও সামরিক শাসক আইয়ুব খানের সমালোচনা করা হয়েছিল। - উপন্যাসটির গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্র হলো: বাদশা হারুন, বেগম জুবাইদা, তাতারী, মেহেরজান।
• তাঁর রচিত অন্যান্য উপন্যাস: - জননী, - জাহান্নাম হইতে বিদায়, - দুই সৈনিক, - সমাগম, - চৌরসন্ধি, - রাজা উপাখ্যান, - নেকড়ে অরণ্য, - পতঙ্গ পিঞ্জর, - রাজসাক্ষী, - জলাংগী, - পুরাতন খঞ্জর।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
৩.
'খোল নলচে বদলানো' বাগধারার অর্থ কী?
ক
ক) অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা
খ
খ) ছটফট করা
গ
গ) আমূল পরিবর্তন
ঘ
ঘ) অপদার্থ লোক
ব্যাখ্যা
• 'খোল নলচে বদলানো' বাগধারার অর্থ হচ্ছে আমূল পরিবর্তন। - বাক্য গঠন: গাড়িটার খোল নলচে বদলানো দরকার।
অন্যান্য অপশনের বাগধারা ও অর্থ: • কায়েতের ঘরের ঢেঁকি = অপদার্থ লোক। - বাক্য গঠন: ঐ হতভাগা কায়েতের ঘরের ঢেঁকিকে নিয়ে আমার সুবিধার চেয়ে অসুবিধেই বেশি হবে।
• খাবি খাওয়া = ছটফট করা। - বাক্য গঠন: খাবি খেয়ে লাভ নেই, যা কিছু কর ভেবে চিন্তে কর।
• গরিবের ঘোড়া রোগ = অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা। - বাক্য গঠন: কোনোমতে পাশ করেছ, এখন পড়তে চাও ইংরেজি স্কুলে, গরীবের ঘোড়া রোগ হয়েছে আর কি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪.
কোনটি ব্যঞ্জনবিকৃতি এর উদাহরণ নয়?
ক
ক) কবাট > কপাট
খ
খ) শাক > শাগ
গ
গ) নকশা > নশকা
ঘ
ঘ) ধোবা > ধোপা
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে 'নকশা > নশকা' হচ্ছে ধ্বনি বিপর্যয় এর উদাহরণ। - অন্যান্য অপশন ব্যঞ্জনবিকৃতি এর উদাহরণ।
• ব্যঞ্জনবিকৃতি শব্দের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে যদি নতুন কোন রূপ ধারণ করলে তাকে ব্যঞ্জনবিকৃতি বলে। - ধোবা > ধোপা - শাক > শাগ - কবাট > কপাট - ধাইমা > দাইমা ইত্যাদি।
অন্যদিকে, • ধ্বনি বিপর্যয়: উচ্চারণের সময় আগের ধ্বনি পরে গেলে ও পরের ধ্বনি আগে চলে আসলে ধ্বনি বিপর্যয় ঘটে। - তলোয়ার > তরোয়াল - নকশা > নশকা - রিক্সা > রিস্কা - লাফ > ফাল - তুলতুলা > লুতলুতা - এক্সিডেন্ট > এস্কিডেন্ট ইত্যাদি।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াত মাহমুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,সৌমিত্র শেখর।
৫.
'মিশরীয়' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কি?
ক
ক) মিশর + ঈয়
খ
খ) মিশরী + ঈয়
গ
গ) মিশর + ইয়
ঘ
ঘ) মিশরী + ইয়
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের 'মিশরীয়' শব্দের প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে মিশর + ঈয়।
• ঈয় প্রত্যয় যোগে গঠিত শব্দ হচ্ছে- মিশর + ঈয় - মিশরীয়। রাষ্ট্র + ঈয় - রাষ্ট্রীয়। উল্লেখিত দুটো শব্দই তদ্ধিত প্রত্যয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম (সংস্করণ ২০২১)।
৬.
'সুড়ঙ্গ' কোন জাতীয় রচনা?
ক
ক) উপন্যাস
খ
খ) নাটক
গ
গ) প্রবন্ধ
ঘ
ঘ) কাব্য
ব্যাখ্যা
- 'সুড়ঙ্গ' হচ্ছে সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক।
• সুড়ঙ্গ (নাটক): - সৈয়দ ওয়ালীউল্লাহ এই নাটকে মানুষের চেতনার লোভ, লালসা, ঘৃণা ও ঈর্ষাকে নাট্যকার রূপকাশ্রয়ে তুলে ধরতে গিয়ে এবসার্ড নাট্যধারাকে অনুসরণ করেছেন। - নাটকে ষোড়শী রাবেয়া নিজের বিয়ে ঠিক হওয়ার পর আহার ত্যাগ করে। - রাবেয়ার এমন মনোবৃত্তি বিয়ের জন্যে নয়। - রাবেয়ার ঘরের আলমারির নিচে থাকা গুপ্তধনের সংবাদে তাঁর চাচাতো ভাই কলিমসহ তিনজন যুবক রাতদিন সুড়ঙ্গ কাটতে ব্যস্ত। এভাবে কাহিনি বিস্তার করে নাটকটিতে। - মাটির সুড়ঙ্গ নাকি মনের সুড়ঙ্গ - রূপকটি এখানেই।
• সৈয়দ ওয়ালীউল্লাহ: - ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে তাঁর জন্ম। - পিতা সৈয়দ আহমদউল্লাহ ছিলেন সরকারি কর্মকর্তা। - ফরাসি নাগরিক এ্যান মেরির সঙ্গে ওয়ালীউল্লাহ পরিণয়সূত্রে আবদ্ধ হন। - মিসেস মেরি ওয়ালীউল্লাহ'র প্রথম উপন্যাস 'লালসালু' ফরাসি ভাষায় অনুবাদ করেন। - পরবর্তীতে এটি Tree Without Roots নামে ইংরেজিতেও অনূদিত হয়।
• তাঁর রচিত উপন্যাস: - লালসালু। - চাঁদের অমাবস্যা। - কাঁদো নদী কাঁদো।
• তাঁর রচিত গল্পগ্রন্থ: - নয়নচারা। - দুই তীর ও অন্যান্য গল্প।
• তাঁর রচিত নাটক: - বহিপীর। - তরঙ্গভঙ্গ। - সুড়ঙ্গ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৭.
নিচের কোনটি 'মেঘ'- এর প্রতিশব্দ?
ক
ক) বহ্নি
খ
খ) বলাহক
গ
গ) তুরঙ্গম
ঘ
ঘ) অভ্যাগত
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে বলাহক 'হচ্ছে মেঘ' এর প্রতিশব্দ।
• 'আগুন' শব্দের প্রতিশব্দ: অগ্নি, অনল, বহ্নি, পাবক, হুতাশন।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৮.
বাজে, গর, খয়ের কোন ধরনের উপসর্গ?
ক
ক) খাঁটি বাংলা
খ
খ) সংস্কৃত বা তৎসম
গ
গ) ফারসি
ঘ
ঘ) আরবি
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নে বাজে, গর, খয়ের আরবি উপসর্গ।
• উপসর্গ: - ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশের নাম উপসর্গ। - বাংলা ভাষায় তিন প্রকার উপসর্গ আছে। যেমন: • খাঁটি বাংলা উপসর্গ (২১টি)। • তৎসম উপসর্গ (২০টি)। • বিদেশি উপসর্গ।
- বিদেশি উপসর্গে আরবি, ফারসি, হিন্দি ও ইংরেজি বহুকাল হতে প্রচলিত হয়ে আসছে।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
১০.
'বিভাগসার' স্মৃতিগ্রন্থটির রচয়িতা কে?
ক
ক) গোবিন্দদাস
খ
খ) চন্ডীদাস
গ
গ) বিদ্যাপতি
ঘ
ঘ) জয়দেব
ব্যাখ্যা
• 'বিভাগসার' স্মৃতিগ্রন্থটি রচনা করেন- বিদ্যাপতি।
• বিদ্যাপতি: - তিনি বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার ছিলেন। - মিথিলার সীতামারী মহকুমার বিসফি গ্রামে এক বিদগ্ধ শৈব ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম। - তাঁদের পারিবারিক উপাধি ছিল ঠক্কর বা ঠাকুর। তাঁর পিতার নাম গণপতি ঠাকুর। - তিনি 'মৈথিল কোকিল' ও 'অভিনব জয়দেব' নামে খ্যাত। - তাঁর অন্যান্য উপাধি ছিল- নব কবিশেখর, কবিরঞ্জন, কবিকণ্ঠহার, পণ্ডিত ঠাকুর, সদুপাধ্যায় ও রাজপণ্ডিত। - তিনি অপভ্রংশ ভাষায় 'কীর্তিলতা' নামে ঐতিহাসিক কাব্য লিখেছিলেন।
• তাঁর রচিত গ্রন্থ: - পুরুষপরীক্ষা। - লিখনাবলী (অলঙ্কার শাস্ত্রবিষয়ক গ্রন্থ)। - কীর্তিলতা। - ভূ-পরিক্রমা। - দানবাক্যাবলী (স্মৃতিগ্রন্থ)। - দুর্গাভক্তিতরঙ্গিণী। - শৈবসর্বস্বসার। - বিভাগসার (স্মৃতিগ্রন্থ)। - গঙ্গাবাক্যাবলী। - কীর্তিপতাকা ইত্যাদি।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম ও বাংলাপিডিয়া।
১১.
'Bio-data' এর বাংলা পরিভাষা কোনটি?
ক
ক) জীবনী
খ
খ) জীববিদ্যা
গ
গ) চলচ্চিত্র
ঘ
ঘ) জীবন-বৃত্তান্ত
ব্যাখ্যা
• Bio-data এর বাংলা পরিভাষা হচ্ছে জীবন-বৃত্তান্ত।
• অন্য অপশনগুলো: Biology = জীববিদ্যা। Bioscope = চলচ্চিত্র। Biography = জীবনী বা জীবনচরিত।
উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
১২.
চর্যাপদের প্রথম ও ঊনত্রিশতম পদের রচয়িতা -
ক
ক) সরহপা
খ
খ) ধর্মপা
গ
গ) শবরপা
ঘ
ঘ) লুইপা
ব্যাখ্যা
- 'লুইপা' হচ্ছে চর্যাপদের প্রথম ও ঊনত্রিশতম পদের রচিয়তা।
• লুইপা: - চর্যাপদে লুইপাকে আদিচার্য বলে বিবেচনা করা হয়। - তিনি চর্যাপদের প্রথম ও ঊনত্রিশতম পদের রচয়িতা। - এছাড়াও সংস্কৃত ভাষায় তিনি চারটি গ্রন্থ রচনা করেছিলেন। - তাঁর একটি গ্রন্থের নাম অভিসময়বিভঙ্গ’।
• শবরপা: - তিনি ছিলেন বাঙালি এবং ব্যাধ। - তিনি ছিলেন বহু গ্রন্থের প্রণেতা। - ড.সুকুমার সেনের মতে, লুইপার গুরু শবরপার জীবৎকাল আট শতকের প্রথমার্ধ।
• ধর্মপা: - তিনি কাহ্নপার শিষ্য ছিলেন। - তাঁর জন্ম বিক্রমপুরের ব্রাহ্মণবংশে। তাঁর পদের ভাষা বাংলা। - তিনি ভিক্ষু ও সিদ্ধা ছিলেন।
• সরহপা: - তিনি অপভ্রংশ ভাষায় দোহাকোষ রচনা করেছিলেন। - তাঁর পদাবলীর ভাষা বঙ্গ-কামরূপী। - তিনিও ছিলেন ভিক্ষু ও সিদ্ধা।
সোর্স: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম ও বাংলাপিডিয়া।
- আকাল একটি কাব্য সংকলন যা পঞ্চাশের মন্বন্তর প্রেরণায় সম্পাদিত হয়। - সংকলনটি সম্পাদনা করেন সুকান্ত ভট্টাচার্য। - ১৯৪৪ সালে 'আকাল' নামক একটি সংকলনগ্রন্থ তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়। - বিভিন্ন পত্রিকা থেকে সংকলন ও সম্পাদনা করে এই কবিতাগুচ্ছের ভুমিকা লিখেছিলেন সুকান্ত ভট্টাচার্য।
• সুকান্ত ভট্টাচার্য: - তিনি মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি। - তাঁর পৈতৃক নিবাস ছিল ফরিদপুর জেলার কোটালিপাড়ায়। - তাঁর পিতা নিবারণচন্দ্র ভট্টাচার্য কলকাতায় পুস্তক ব্যবসা করতেন। - দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তেতাল্লিশের মন্বন্তর, ফ্যাসিবাদী আগ্রাসন ও সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে তিনি কলম ধরেন। - ১৯৪৪ সালে তিনি কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। - সুকান্ত ভট্টাচার্য মাত্র ২০ বছর ৯ মাসে যক্ষা রোগে মারা যান।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ: - ছাড়পত্র (কাব্যটি কবির মৃত্যুর তিনমাস পর রচিত হয়)। - পূর্বাভাস। - মিঠেকড়া। - অভিযান। - ঘুম নেই। - হরতাল। - গীতিগুচ্ছ প্রভৃতি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৫.
'যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়'- বাক্যটির সরল বাক্যরূপ কোনটি?
ক
ক) বিদ্বান যিনি সর্বত্র তিনি আদরণীয়
খ
খ) তিনি বিদ্বান তাই সর্বত্র আদরণীয়
গ
গ) বিদ্বান সর্বত্র আদরণীয়
ঘ
ঘ) বিদ্বান সকলক্ষেত্রে সর্বত্র আদরণীয়
ব্যাখ্যা
- 'যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়'- বাক্যটির সরল বাক্যরূপ হচ্ছে বিদ্বান সর্বত্র আদরণীয়।
• জটিল বাক্য থেকে সরল বাক্য: - জটিল বাক্যকে সরল বাক্যে রূপান্তরের সময়ে সাপেক্ষ সর্বনাম ও সাপেক্ষ যোজককে বাদ দিতে হয়। যেমন: জটিল বাক্য: যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। সরল বাক্য: বিদ্বান সর্বত্র আদরণীয়।
জটিল বাক্য: যখন সে সুসংবাদটা পেল, তখন সে আনন্দিত হলো । সরল বাক্য: সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো।
জটিল বাক্য: যারা পরিশ্রম করে, তারা জীবনে সফল হয়। সরল বাক্য: পরিশ্রমীরা জীবনে সফল হয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( সংস্করণ- ২০২১)।
১৬.
'প্রবাসের দিনগুলি' গ্রন্থটির রচয়িতা কে?
ক
ক) সুফিয়া কামাল
খ
খ) জাহানারা ইমাম
গ
গ) সৈয়দ মুজতবা আলী
ঘ
ঘ) নীলিমা ইব্রাহিম
ব্যাখ্যা
- 'প্রবাসের দিনগুলি' গ্রন্থটির রচয়িতা হলেন জাহানারা ইমাম।
• জাহানারা ইমাম: - অবিভক্ত বাংলার মুর্শিদাবাদ জেলার সুন্দরপুর গ্রামের এক রক্ষণশীল পরিবারে ১৯২৯ সালের ৩ মে জাহানারা ইমাম জন্মগ্রহণ করেন। - তিনি শহীদ জননী হিসেবে খ্যাত। - মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ঘাতক-দালাল নির্মূল কমিটির আহবায়করূপে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। - বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি শিহরণমূলক ও মর্মস্পর্শী ঘটনাবৃত্তান্ত হলো একাত্তরের দিনগুলি। - ১৯৮১-র দিকে জাহানারা ইমাম মুখের ক্যান্সারে আক্রান্ত হন। - ১৯৯৪ সালের ২৬ জুন আমেরিকার মিশিগান স্টেটের ডেট্রয়েটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর জীবনাবসান ঘটে। - পরবর্তীতে সেখান থেকে ঢাকায় এনে তাঁকে সমাহিত করা হয়।
• তাঁর রচিত কয়েকটি গ্রন্থ: - সাতটি তারার ঝিকিমিকি। - অন্যজীবন - বুকের ভিতর আগুন। - নাটকের অবসান। - নিঃসঙ্গ পাইন। - ক্যানসারের সঙ্গে বসবাস। - প্রবাসের দিনগুলি।
• একাত্তরের দিনগুলি: - বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণমূলক তাঁর অসাধারণ ডায়েরি গ্রন্থ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৭.
'ধনপতি' চরিত্রটি পাওয়া যায় কোন গ্রন্থে?
ক
ক) অন্নদামঙ্গল
খ
খ) চন্ডীমঙ্গল
গ
গ) মনসামঙ্গল
ঘ
ঘ) ধর্মমঙ্গল
ব্যাখ্যা
- 'ধনপতি' চণ্ডীমঙ্গল কাব্যের চরিত্র।
- 'চণ্ডীমঙ্গল’ চণ্ডী নামক লৌকিক-পৌরাণিক দেবীর পূজা প্রচারের কাহিনি অবলম্বনে লিখিত কাব্য। - চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি মানিক দত্ত। - চন্ডীমঙ্গল ধারার প্রধান কবির নাম মুকুন্দরাম চক্রবতী। - চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্রগুলাে হলো: কালকেতু, ফুল্লরা, ধনপতি, ভাঁড়ুদত্ত, মুরারি শীল প্রমুখ।
অন্যদিকে, মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র: মনসা, চাঁদ সওদাগর, বেহুলা, লখিন্দর, সনকা। অন্নদামঙ্গল কাব্যের প্রধান চরিত্র: মানসিংহ, ভবানন্দ, বিদ্যাসুন্দর, মালিনী, ঈশ্বরী পাটনী ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮.
মেঘনাদবধ কাব্য কয়টি সর্গে কাহিনীবিস্তার করেছে?
ক
ক) সাতটি
খ
খ) আটটি
গ
গ) নয়টি
ঘ
ঘ) দশটি
ব্যাখ্যা
- মাইকেল মধুসূদন দত্ত রচিত 'মেঘনাদবধ কাব্য' প্রকাশিত হয় ১৮৬১ সালে। - মেঘনাদবধ কাব্য নয়টি সর্গে কাহিনীবিস্তার করেছে।
• মেঘনাদবধ কাব্য: - মাইকেল মধুসূদন দত্ত রচিত অমর মহাকাব্যের নাম মেঘনাদবধ কাব্য। - সংস্কৃত মহাকাব্য রামায়ণ থেকে গৃহীত হয়েছে মেঘনাদবধ কাব্যের কাহিনী। - মেঘনাদবধ কাব্য নয়টি সর্গে কাহিনীবিস্তার করেছে। - এই মহাকাব্যে মোট তিনদিন ও দুই রাতের ঘটনা বর্ণিত হয়েছে। - কাব্যের বিভিন্ন সর্গে বীরত্ব, অভিমান, আক্ষেপ ইত্যাদি প্রকাশিত। - কাব্যের ট্রাজেডি সৃজণ হয়েছে নায়ক রাবণ চরিত্রকে অবলম্বন করে। - কাব্যের কয়েকটি প্রধান চরিত্র: রাবণ, মেঘনাদ, লক্ষ্মণ, রাম, প্রমীলা, বিভীষণ, সীতা ও সরমা ইত্যাদি।
• মাইকেল মধুসূদন দত্ত: - তিনি বাংলা সাহিত্যের মহাকবি, নাট্যকার, বাংলাভাষার সনেট প্রবর্তক, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। - ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে তাঁর জন্ম। - তাঁর পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতার প্রতিষ্ঠিত উকিল এবং তাঁর মাতা জাহ্নবী দেবী। - ইংরেজিতে 'মাইকেল' (michael) শব্দটি হিব্রু 'মিখাইল' (mikha'el) শব্দ থেকে এসেছে। - Timothy Penpoem ছদ্মনামে তাঁর প্রথম কাব্যগ্রন্থ The Captive Ladie এবং দ্বিতীয় গ্রন্থ Visions of the Past প্রকাশিত হয়। - তিনি ১৮৪৩ সালের ৯ ফেব্রুয়ারি মাত্র ১৯ বছর বয়সে খ্রিষ্টধর্ম গ্রহণ করেন। - ১৮৪৮ সালের ৩১ শে জুলাই মধুসূদন দত্ত রেবেকা মেকটাভিসকে বিয়ে করেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৯.
জহির রায়হান কতসালে জন্মগ্রহণ করেন?
ক
ক) ১৯৩২
খ
খ) ১৯৩৪
গ
গ) ১৯৩৫
ঘ
ঘ) ১৯৩৭
ব্যাখ্যা
- ১৯৩৫ সালে জহির রায়হান ফেনী জেলার মজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
• জহির রায়হান: - ১৯৩৫ সালে তিনি ফেনী জেলার মজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। - জহির রায়হান একাধারে চলচ্চিত্র নির্মাতা, লেখক ছিলেন। - তাঁর প্রকৃত নাম মোহাম্মদ জহিরুল্লাহ। - হাজার বছর ধরে উপন্যাসের জন্য তিনি আদমজী পুরস্কার লাভ করেন। - ১৯৭২ সালে তাঁকে বাংলা একাডেমী পুরস্কার প্রদান করা হয়। - বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার প্রামাণ্যচিত্র Stop Genocide তৈরি করেন জহির রায়হান।
• তাঁর পরিচালিত ছবি: - কখনো আসেনি ( প্রথম পরিচালিত ছবি)। - সোনার কাজল। - কাঁচের দেয়াল। - বেহুলা। - জীবন থেকে নেয়া। - আনোয়ারা। - সঙ্গম। - বাহানা।
• তাঁর রচিত উপন্যাস: - শেষ বিকেলের মেয়ে। - হাজার বছর ধরে। - আরেক ফাল্গুন। - বরফ গলা নদী। - আর কত দিন। - কয়েকটি মৃত্যু।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২০.
'ফোকলোরচর্চা' প্রবন্ধগ্রন্থের লেখক কে?
ক
ক) শামসুজ্জামান খান
খ
খ) সৈয়দ মুজতবা আলী
গ
গ) শামসুর রাহমান
ঘ
ঘ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
- শামসুজ্জামান খান রচিত প্রবন্ধগ্রন্থ হচ্ছে 'ফোকলোরচর্চা'।
• শামসুজ্জামান খান: - মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার চারিগ্রামে তিনি জন্মগ্রহণ করেন। - তাঁর বাবার নাম আব্দুর রহমান খান এবং মায়ের নাম শামসুন্নাহার খানম। - তিনি জাতীয় যাদুঘর ও বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন।
• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ: - নানা প্রসঙ্গ। - মাটি থেকে মহীরূহ। - ফোকলোরচর্চা। - বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ ও প্রাসঙ্গিক কথকতা।
• তাঁর রচিত রম্য-রচনা: - ঢাকাই রঙ্গরসিকতা। - গ্রামবাংলার রঙ্গ গল্প। তিনি 'দুনিয়া মাতানো বিশ্বকাপ' নামে একটি শিশু সাহিত্য রচনা করেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১.
কোন সাহিত্যিকের নেতৃত্বে একাত্তরের ঘাতক-দালাল নিমূর্ল কমিটি গঠিত হয়?
ক
ক) নীলিমা ইব্রাহিম
খ
খ) জাহানারা ইমাম
গ
গ) কাজী মোতাহের হোসেন
ঘ
ঘ) সুফিয়া কামাল
ব্যাখ্যা
- জাহানারা ইমাম এর নেতৃত্বে 'একাত্তরের ঘাতক-দালাল নিমূর্ল কমিটি' গঠিত হয়। - ১৯৯২ সালের ১৯ জানুয়ারি এই কমিটি গঠন করা হয়।
• তাঁর রচিত কয়েকটি গ্রন্থ: - সাতটি তারার ঝিকিমিকি। - অন্যজীবন - বুকের ভিতর আগুন। - নাটকের অবসান। - নিঃসঙ্গ পাইন। - ক্যানসারের সঙ্গে বসবাস। - প্রবাসের দিনগুলি।
• একাত্তরের দিনগুলি: - বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণমূলক তাঁর অসাধারণ ডায়েরি গ্রন্থ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া
২২.
'মরু-ভাস্কর' গ্রন্থের রচয়িতা কে?
ক
ক) কাজী নজরুল ইসলাম
খ
খ) কাজী মোতাহার হোসেন
গ
গ) কাজী আবদুল ওদুদ
ঘ
ঘ) হুমায়ূন আজাদ
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে'মরু-ভাস্কর' কাজী নজরুল ইসলাম রচিত হযরত মোহাম্মদ (স.) জীবনী কাব্য।
• মরু-ভাস্কর: - এটি হযরত মোহাম্মদ (স.) জীবনী কাব্য। - ১৩৩৭ বঙ্গাব্দ থেকে কাব্যটি রচিত হয়। - ১৩৫৭ বঙ্গাব্দে(১৯৫০) গ্রন্থাকারে ছাপা হয়। - এ কাব্যের চারটি সর্গ। - মোহাম্মদ (স.) জন্ম, শৈশব, কৈশোর, বিয়ে ইত্যাদি বর্ণিত হয়েছে।
• কাজী নজরুল ইসলাম: - তিনি ২৪ মে ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। - তিনি বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। - তাঁর পিতা কাজী ফকির আহমদ ছিলেন মসজিদের ইমাম ও মাযারের খাদেম। - নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। - ভারত সরকারের অনুমতিক্রমে ১৯৭২ সালের ২৪ মে কবিকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে আনা হয়। - ১৯৭৬ সালের জানুয়ারি মাসে নজরুলকে বাংলাদেশ সরকার বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে এবং ২১ ফেব্রুয়ারি ‘একুশে পদকে’ ভূষিত করে। - ২৯ আগস্ট ১৯৭৬ সালে ঢাকার পিজি হাসপাতালে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। - ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের উত্তর পার্শ্বে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে।
• তাঁর রচিত উপন্যাস: - বাঁধনহারা (প্রথম প্রকাশিত উপন্যাস ও বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস)। - মৃত্যুক্ষুধা। - কুহেলিকা।
• তাঁর রচিত বিখ্যাত গল্পগ্রন্থ: - ব্যাথার দান। - রিক্তের বেদন। - শিউলিমালা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৩.
'ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার অফ মডার্ন ইন্ডিয়া' গ্রন্থটি রচনা করেন-
ক
ক) শহীদুল্লা কায়সার
খ
খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ
গ) হরপ্রসাদ শাস্ত্রী
ঘ
ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
- সুনীতিকুমার চট্টোপাধ্যায় 'ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার অফ মডার্ন ইন্ডিয়া' গ্রন্থটি রচনা করেন।
• সুনীতিকুমার চট্টোপাধ্যায়: - তিনি বাংলা ভাষার শ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী। - পশ্চিমবঙ্গের হাওরায় ১৮৯০ সালে তিনি জন্মগ্রহণ করেন। - রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভাষাচার্য উপাধি দেন।
• তাঁর রচিত বিখ্যাত গ্রন্থ: - Original and Development of Bengali language.(এটি ১৯২৬ সালে প্রকাশিত হয়)। - বেঙ্গলি ফোনেটিক রিডার্স। - বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা। - সরল ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ। - ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার অফ মডার্ন ইন্ডিয়া।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৪.
What is the antonym of 'Contumacious'?
ক
ক) Rebellious
খ
খ) Obedient
গ
গ) Balky
ঘ
ঘ) Unruly
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত Contumacious এর antonym হচ্ছে Obedient.
• Contumacious (adjective): English Meaning: Refusing to obey or respect the law in a way that shows contempt. Bangla Meaning: অবাধ্য; একগুঁয়ে; বেপরোয়া।
Other Forms: contumacy (Noun). অবাধ্যতা। contumaciously (Adverb)।
Example Sentence: 1. These contumacious students were a burden for the school authority. 2. The judge threatened to charge the contumacious witness with contempt of court.
Source: Live MCQ Lecture.
২৫.
Francis Bacon is best known as -
ক
ক) Poet
খ
খ) Dramatist
গ
গ) Essayist
ঘ
ঘ) Stoey-teller
ব্যাখ্যা
♦ Francis Bacon is best known as - Essayist.
• Francis Bacon: - তাঁর পুরো নাম Francis Bacon, Viscount Saint Alban. - তাকে Sir Francis Bacon ও বলা হয়। - তিনি একজন Essayist. - তিনি একজন lawyer, statesman, philosopher এবং master of the English tongue. - He is remembered in literary terms for the sharp worldly wisdom of a few dozen essays.
• Some notable work: - Advancement of Learning - Commentarius Solutus - De Sapientia Veterum - Instauratio Magna - Novum Organum - The New Atlantis
Source: Britannica.com
২৬.
Choose the appropriate preposition for the given sentence: He is blind ___ his own faults.
ক
ক) of
খ
খ) at
গ
গ) in
ঘ
ঘ) to
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে to.
• Blind to অর্থ হচ্ছে দোষের প্রতি অন্ধ। Example: He is blind to his own faults.
• অন্যদিকে, • Blind (in/ of) English Meaning: Unable to see. Bangla Meaning: অন্ধ; দৃষ্টিশক্তিহীন। Example: The man is blind of/in one eye.
• সাধারণত চোখে না দেখার ক্ষেত্রে Blind এর সাথে preposition হিসেবে in/of দুটোর ব্যবহারই শুদ্ধ। - তবে, In এর ব্যবহার অধিক প্রচলিত। - কারণ, Blind in" is the standard prepositional usage when referring to the specific eye or part of the body affected by blindness or lack of vision.
• তবে, in poetic or older English অনুযায়ী, blind of এর ব্যবহারকেও শুদ্ধ হিসেবে ধরা হয়, যদিও it is not common or standard in modern usage. • সেক্ষেত্রে, অপশনে in/of দুটোই থাকলে অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে in এবং in না থাকলে of কে উত্তর হিসেবে নেয়া যাবে।
Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
২৭.
Which of the following writers doesn't belong to the Victorian period?
ক
ক) Alfred Tennyson
খ
খ) Dylan Marlais Thomas
গ
গ) Charles Dickens
ঘ
ঘ) Charles Robert Darwin
ব্যাখ্যা
♦উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Dylan Marlais Thomas doesn't belong to the Victorian period. - তিনি Modern period এর সুপরিচিত লেখক।
• Dylan Marlais Thomas: - তিনি একজন British author. - তিনি একজন poet এবং prose writer. - His work is known for its comic exuberance, rhapsodic lilt, and pathos.
• Notable work: - A Child’s Christmas in Wales - Deaths and Entrances - Fern Hill - Under Milk Wood
• অন্যদিকে, Alfred Tennyson, Charles Dickens এবং Charles Robert Darwin belongs to Victorian period.
Source: Britannica.
২৮.
A keeper or custodian of a museum or other collection is called a -
ক
ক) Gourmet
খ
খ) Curator
গ
গ) Parasite
ঘ
ঘ) Stoic
ব্যাখ্যা
Curator: English Meaning:A keeper or custodian of a museum or other collection. Bangla Meaning: শব্দের অর্থ হচ্ছে জাদুঘর-রক্ষক; জাদুঘর-পরিচালক।
Others Options & Meaning: Parasite: English Meaning: An organism which lives in or on another organism (its host) and benefits by deriving nutrients at the others expense. Bangla Meaning: পরজীবী; পরভুক প্রাণী বা জীবাণু; পরজীবী গাছ, লতাপাতা; পরগাছা।
Stoic: English Meaning: A person who can endure pain or hardship without showing their feelings or complaining. Bangla Meaning: যার আত্মনিয়ন্ত্রণের উল্লেখযোগ্য ক্ষমতা আছে। সুখেদুঃখে নির্বিকার ব্যক্তি।
Gourmet: English Meaning: A connoisseur of good food or a person with a discerning palate. Bangla Meaning: পান ও ভোজনরসিক ব্যক্তি।
Source: Accessible Dictionary.
২৯.
If I had studied harder at college, I ______ to a better university.
ক
ক) could go
খ
খ) could have gone
গ
গ) may go
ঘ
ঘ) could have being gone
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে could have gone.
• 3rd Conditional এর নিয়মানুযায়ী, - If + Past Perfect (had +V3) + Perfect Modal (Sub + would have/could have/might have + V3). Example of Sentences: If I had studied harder at college, I could have gone to a better university. If we had never met, my life would have been a lot less complicated. If hadn't taken the job, I might have regretted it.
Source: Cambridge Dictionary.
৩০.
Fill in the blank: Neither Kamrul nor his friends — going to the beach today.
ক
ক) are
খ
খ) is
গ
গ) was
ঘ
ঘ) has
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে are.
• Neither … nor এবং Either …. or যুক্ত বাক্যের ক্ষেত্রে - - Nor/Or এর পরের Subject 'singular' হলে Verb 'Singular' হয়। - Nor/Or এর পরের Subject ‘plural’ হলে Verb ‘Plural’ হয়। অথবা, Nor/Or এর পরে 'Subject' Singular/ Plural অনুযায়ী Verb বসাতে হয়।
Example: - Neither Kamrul nor his friends are going to the beach today. - প্রশ্নে Nor এর পর 'his friends' বসেছে যা Plural Form. তাই Verb হিসেবে এখানে are বসবে।
• এছাড়াও, - John or George is bringing the car. - Either kamal or his friends are going to the market today.
Source: Cliffs Toffel.
৩১.
Plural form of 'Hypothesis' is -
ক
ক) Hypotheses
খ
খ) Hypothesis
গ
গ) Hypothese
ঘ
ঘ) Hypothises
ব্যাখ্যা
• 'Hypothesis' এর Plural form হচ্ছে Hypotheses.
• কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে- Singular - Plural Corpus - Corporal/Corpuses. Crisis - Crises. Erratum - Errata. Vertex - Vertices. Radius - Radii. Ovum - Ova. Phenomenon - Phenomena.
Source: Applied English Grammar and composition, P.C. DAS
৩২.
Choose the option where the prefix not has been used.
ক
ক) Portable
খ
খ) Befool
গ
গ) Disallow
ঘ
ঘ) Bicycle
ব্যাখ্যা
• Portable (Port+able) শব্দে able হচ্ছে Suffix. - Port অর্থ হচ্ছে বহন করা। - Suffix 'able' যোগে Portable যার অর্থ হচ্ছে বহনযোগ্য। - প্রদত্ত প্রশ্নের বাকি অপশনগুলো prefix যোগে গঠিত।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৩৩.
Who is known as 'Father of English Tragedy'?
ক
ক) Christopher Marlowe
খ
খ) Thomas Kyd
গ
গ) Shakespeare
ঘ
ঘ) John Lyly
ব্যাখ্যা
♦ Christopher Marlowe is known as 'Father of English Tragedy'.
• Christopher Marlowe: - তিনি একজন Elizabethan poet. - তিনি একজন University Wit ছিলেন। - Shakespeare এর আগে তিনিই ছিলেন English drama এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক। - He is noted especially for his establishment of dramatic blank verse.
Notable work: - Doctor Faustus - Edward II - Hero and Leander - Tamburlaine the Great - The Jew of Malta
• উল্লেখ্য যে, Father of English Revenge Tragedy is Thomas Kyd.
Source: britannica.com
৩৪.
He is the best of all men. (Do Comparative)
ক
ক) He is better than all other men.
খ
খ) He is best than all other men.
গ
গ) He is better than any other men.
ঘ
ঘ) He is good than most other men.
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের Comparative form হচ্ছে He is better than all other men.
• Superlative থেকে comparative form করার নিয়ম হচ্ছে- Subject + verb + Superlative এর comparative form + of all থাকলে এর পরিবর্তে than all other + প্রদত্ত sentence বাকী অংশ।
Superlative: He is the best of all men. Comparative: He is better than all other men.
৩৫.
Which of the following is not written by a romantic poet?
ক
ক) Tintern Abbey
খ
খ) My last Duchess
গ
গ) Ode to a Skylark
ঘ
ঘ) The Rime of the Ancient Mariner
ব্যাখ্যা
♦ উল্লেখিত প্রশ্নে, My last Duchess is not written by a romantic poet. - এটি Robert browning লিখিত একটি কবিতা।
• 'My Last Duchess' is written by - Robert Browning - It is one of Browning’s most successful dramatic monologues. - The poem’s narrator is the duke of Ferrara, who comments dispassionately on the portrait of his late wife hanging on the wall, remarking on the duchess’s innocence and character.
• অন্যদিকে, • Tintern Abbey - William Wordsworth is the author of the poem 'Tintern Abbey'. • Ode to a Skylark - P. B. Shelley রচিত কয়েকটি বিখ্যাত কবিতা • The Rime of the Ancient Mariner - is a famous poem by Samuel Taylor Coleridge.
Source: Britannica.
৩৬.
He is brave since his boyhood. Here the underlined word is -
ক
ক) Common noun
খ
খ) Proper noun
গ
গ) Abstract noun
ঘ
ঘ) Material noun
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নে boyhood হচ্ছে Abstract noun.
• Abstract Noun: - যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুনকে নির্দেশ করে, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবন দ্বারা বোঝা যায় না কিন্তু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।
Example: He is brave since his boyhood. বাক্যে boyhood দ্বারা তার গুণ প্রকাশ করেছে যা Abstract noun.
Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
৩৭.
A person who scientifically studies animals is called -
ক
ক) Zoologist
খ
খ) Entomologist
গ
গ) Geologist
ঘ
ঘ) Botanist
ব্যাখ্যা
• A person who scientifically studies animals is called - Zoologist.
Zoologist: English Meaning: A person who scientifically studies animals. Bangla Meaning: প্রাণিবিজ্ঞান; প্রাণিবিদ্যা।
Others Option & Meaning: Geologist: English Meaning: a person who studies geology. Bangla Meaning: ভূতত্ত্ববিদ; ভূতাত্ত্বিক।
Botanist: English Meaning: A scientist who studies plants. Bangla Meaning: উদ্ভিদতত্ত্ববিদ।
Entomologist: English Meaning: One who studies insect life. Bangla Meaning: পতঙ্গবিশারদ।
Which of the following is not a comedy by WIlliam Shakespeare?
ক
ক) Twelfth Night
খ
খ) Julius Caesar
গ
গ) The Tempest
ঘ
ঘ) The Merchant of Venice
ব্যাখ্যা
• Shakespeare: - William Shakespeare was an English dramatist. - He was born on 23 April, 1564 AD and died on 23 April, 1616 AD. - Birth place: Stratford Avon. - '1590-1616' is called the Shakespearean period. - Shakespeare's wife name- Anne Hathaway.
• William Shakespeare is widely known as The Bard of Avon , National Poet of England এবং The Great Dramatist of All Time. - Dr. Samuel Johnson Shakespeare কে Poet of Human Nature হিসাবেও আখ্যায়িত করেছেন। - Shakespeare তাঁর সাহিত্যি জীবনে মোট ১৫৪ টি Sonnet এবং ৩৭টি Drama লিখেছেন। - তাঁর সাহিত্য কর্মগুলোর মধ্যে অধিক পরিচিত এবং পঠিত হচ্ছে তাঁর Drama গুলো - Drama গুলো Tragedy and Comedy এই দুইভাগে বিভক্ত।
• Shakespeare এর বিখ্যাত কিছু Tragedy হচ্ছে- - Hamlet - Othello - King Lear - Macbeth - Julius Caesar
• Shakespeare এর বিখ্যাত কিছু Comedy - - As You Like It - The Tempest - Twelfth Night - A Midsummer Night’s dream - The Merchant of Venice
Source: Britannica.
৩৯.
The iconic character "Mowgli" is found in which literary work?
ক
ক) Adventures in the Jungle
খ
খ) The Jungle King
গ
গ) Burmese Days
ঘ
ঘ) The Jungle Book
ব্যাখ্যা
Mowgli: - This is a fictional character and is widely popular across the globe. - He is an Indian boy raised by wolves who is the central figure in Rudyard Kipling’s collection of children’s stories included in The Jungle Book (1894) and its sequel (1895).
• The Jungle Book: - এটি Joseph Rudyard Kipling রচিত একটি collection of stories. - The stories tell mostly of Mowgli. - He is an Indian boy who is raised by wolves. - He learns self-sufficiency and wisdom from the jungle animals.
• Joseph Rudyard Kipling: - তিনি একাধারে English short-story writer, poet এবং novelist. - He is chiefly remembered for his celebration of British imperialism, his tales and poems of British soldiers in India, and his tales for children. - He received the Nobel Prize for Literature in 1907.
• Notable Works: - Kim - The Jungle Book - Puck of Pook's Hill, - Captain Courageous, - Limits & Renewals - Plain Tales from the Hills, - Seven Seas - The White Man's Burden
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Encyclopedia of Britannica.
৪০.
He talked very loudly. The underlined phrase is -
ক
ক) A noun phrase
খ
খ) An adjective phrase
গ
গ) An prepositional phrase
ঘ
ঘ) An adverbial phrase
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে very loudly হচ্ছে Adverbial phrase.
• কোনো শব্দ সমষ্টি বা Phrase যখন Adverb-এর মতো কাজ করে তখন তাকে Adverbial phrase বলে। - Adverbial phrase কোনো verb কে, adjective কে বা adverb কে modify করে। - প্রদত্ত বাক্যে underlined phrase টিতে loudly কে 'very' modify করেছে।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৪১.
Find the correctly spelt word.
ক
ক) Beneficil
খ
খ) Beneficial
গ
গ) Benificial
ঘ
ঘ) Benifical
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক বানান হচ্ছে Beneficial.
• Beneficial (adjective): English Meaning: producing good results or helpful effects. Bangla Meaning: লাভজনক; মঙ্গলজনক; হিতকর।
Others Form: Beneficially হচ্ছে adverb. beneficialness হচ্ছে noun.
Example Sentences He hopes the new drug will prove beneficial to many people. Regular exercise has many beneficial health effects. They have a relationship that is beneficial to both of them. Some insects are harmful but others are beneficial.
Though she was sick, she worked very hard. (Make it Simple)
ক
ক) In spite of her been sick, she worked very hard.
খ
খ) In spite of his being sick, she worked very hard.
গ
গ) In spite of been sick, she worked very hard.
ঘ
ঘ) In spite of her being sick, she worked very hard.
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে In spite of her being sick, she worked very hard.
• Though/Although যুক্ত complex sentence কে simple form করার নিয়ম: - Though/although এর স্থানে In spite of ব্যবহার হবে - subject এর possessive form - am/is/are/was/were এর স্থানে being - অথবা has/have/had এর স্থানে having - অথবা verb+ ing ব্যবহার হবে - বাকি অংশ + ২য় clause অপরিবর্তিত থাকবে।
• Example: Complex: Though she was sick, she worked very hard. Simple: In spite of her being sick, she worked very hard.
৪৩.
The synonym of 'Froward' is -
ক
ক) Reputable
খ
খ) Orderly
গ
গ) Polite
ঘ
ঘ) Disobedient
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের Froward এর synonym হচ্ছে Disobedient.
Froward (Adjective): English Meaning: Habitually disposed to disobedience and opposition. Bangla Meaning: বিকৃতরুচি; উচ্ছৃঙ্খল বিকৃতবুদ্ধি; অবাধ্য; একগুঁয়ে।
Other Forms: Forwardly (adverb) উচ্ছৃঙ্খলভাবে ইত্যাদি। Forwardness (noun) উচ্ছৃঙ্খলতা; বুদ্ধিবিকার। Example Sentence: 1. I'm not interested to your froward ideas. 2. Their froward pranks are not appropriate in the workplace.
Source: Live MCQ Lecture.
৪৪.
যদি দুটি সংখ্যার সমষ্টি এবং তাদের গুণফল যথাক্রমে ২০ এবং ৯৬ হয় তবে সংখ্যা দুটির ব্যস্তানুপাতের যোগফল কত?
ক
ক) ১/৬
খ
খ) ৩/৬
গ
গ) ৫/২৪
ঘ
ঘ) ৩/৪
ব্যাখ্যা
প্রশ্ন: যদি দুটি সংখ্যার সমষ্টি এবং তাদের গুণফল যথাক্রমে ২০ এবং ৯৬ হয় তবে সংখ্যা দুটির ব্যস্তানুপাতের যোগফল কত?
সমাধান: ধরি, সংখ্যা দুটি x ও y প্রশ্নমতে, x + y = 20 .................... (1) xy = 96
আমরা জানি, (x - y)2 = (x + y)2 - 4xy = (20)2 - 4 . 96 = 400 - 384 = 16 বা, x - y = √16 ∴ x - y = 4 ..................... (2)
(1) + (2) হতে পাই, 2x = 24 ∴ x = 12
x এর মান (1) নং বসিয়ে পাই, 12 + y = 20 ∴ y = 8
12 ও 8 এর ব্যাস্তানুপাত = 1/12 ও 1/8 ব্যাস্তানুপাতের যোগফল = 1/12 + 1/8 = (2 + 3)/24 = 5/24
একজন ছাত্র একটি সংখ্যাকে প্রথমে ২০% হ্রাস করলো এবং হ্রাসকৃত সংখ্যা থেকে ২০% বৃদ্ধি করলো। যদি দুটি নতুন সংখ্যার পার্থক্য ৮ হয় তবে প্রকৃত সংখ্যাটি কত?
ক
ক) 40
খ
খ) 75
গ
গ) 50
ঘ
ঘ) 100
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ছাত্র একটি সংখ্যাকে প্রথমে ২০% হ্রাস করলো এবং হ্রাসকৃত সংখ্যা থেকে ২০% বৃদ্ধি করলো। যদি দুটি নতুন সংখ্যার পার্থক্য ৮ হয় তবে প্রকৃত সংখ্যাটি কত?
সমাধান: ধরি, সংখ্যাটি x 20% হ্রাসে সংখ্যাটি = x - x এর 20% = x - (20x/100) = x - (x/5) = 4x/5
[গাণিতিকভাবে অঙ্কটি সমাধান করা সম্ভব হলেও অঙ্কটি লজিক্যালি ভুল। কারণ কর্ণের দৈর্ঘ্য 4 সে.মি. হলে পরিসীমা কখনো 16 সে.মি. হতে পারে না। তাই প্রশ্নটি বাতিল করা হলো।]
৫৬.
x পূর্ণ সংখ্যা এবং হলে x এর ক্ষুদ্রতম ও বৃহত্তম মান কত হবে?
ক
ক) 1, - 13
খ
খ) 1, 13
গ
গ) 4, 7
ঘ
ঘ) - 1, 13
ব্যাখ্যা
প্রশ্ন: x পূর্ণ সংখ্যা এবং হলে x এর ক্ষুদ্রতম ও বৃহত্তম মান কত হবে?
∴ x এর ক্ষুদ্রতম মান = - 1 ∴ x এর বৃহত্তম মান = 13
৫৭.
নিচের কোনটি কলয়েড?
ক
ক) চিনির শরবত
খ
খ) ভিনেগার
গ
গ) দুধ
ঘ
ঘ) অ্যালকোহল
ব্যাখ্যা
কলয়েড: - যে ধরনের মিশ্রণে অতি ক্ষুদ্র কোনো বস্তুকণা অপর বস্তুকণার মাঝে সাসপেন্ডেড বা ভাসমান অবস্থায় থাকে এবং রেখে দিলে কখনই কোনো তলানি পড়ে না তাকে বলা হয় কলয়েড। - কলয়েডে বিদ্যমান উপাদানগুলো একটি আরেকটিতে দ্রবীভূত হয় না, কিন্তু ছড়িয়ে থাকে। - কলয়েডে যেটি প্রধান উপদান বা পরিমাণে বেশি থাকে, তাকে বলে অবিচ্ছিন্ন ফেজ বা দশা। - আর যেটি কম পরিমাণে থাকে বা ছড়িয়ে থাকে, তাকে বলে ডিসপারসড ফেজ বা দশা।
যেমন: দুধ হচ্ছে একটি কলয়েড, যা পানি ও চর্বি দিয়ে তৈরি। চর্বির ক্ষুদ্র কণাগুলো পানিতে ছড়িয়ে ছিটিয়ে থাকে, যা খালি চোখে দেখা যায় না, কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ঠিকই দেখা যায়। - দুধের মতো কুয়াশা হচ্ছে আরেকটি কলয়েড, যেখানে পানির ছোট ছোট কণাগুলো বাতাসে ছড়িয়ে থাকে। -আবার অ্যারোসলও কিন্তু এক ধরনের কলয়েড, যেখানে তরল কীটনাশকের কণাগুলো বাতাসে ভেসে থাকে। - সাধারণত কলয়েডে বিদ্যমান ভাসমান কণাগুলোর আকার ১-১০০০ ন্যানোমিটার হয়ে থাকে। - আর যদি কণাগুলোর আকার ১ মাইক্রোমিটার বা তার বেশি হয়, তখন এটি আর কলয়েড না হয়ে সাসপেনসনে পরিণত হয়।
উৎস: বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণি।
৫৮.
বর্ণহীন প্লাস্টিডের কাজ কী?
ক
ক) খাদ্য সঞ্চয় করা
খ
খ) খাদ্য পরিবহন করা
গ
গ) খাদ্য তৈরিতে সাহায্য করে
ঘ
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্লাস্টিড: - প্লাস্টিডগুলোকে বর্ণাধারও বলা হয়। - সাধারণত প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। - প্লাস্টিড উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য। - পাতা, ফুল বা ফলের যে বিচিত্র রঙ দেখা যায় তার সবই এই প্লাস্টিডের কারণে। - সবুজ প্লাস্টিড প্রধানত খাদ্য তৈরিতে সাহায্য করে। - অন্যান্য রঙের প্লাস্টিডগুলো উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে রঙিন করে আকর্ষণীয় করে তোলে। - বর্ণহীন প্লাস্টিড খাদ্য সঞ্চয় করে।
উৎস: বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণি।
৫৯.
অপরিশোধিত তেলকে ব্যবহার উপযোগী করার জন্য নিচের কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
ক
ক) পাতন
খ
খ) কেলাসন
গ
গ) আংশিক পাতন
ঘ
ঘ) বাষ্পীভবন
ব্যাখ্যা
পেট্রোলিয়ামের উপাদানসমূহ ও তাদের পৃথকীকরণ: - পেট্রোলিয়াম সাধারণত 5000 ফুট বা তার চেয়েও গভীরে শিলা স্তরের মধ্যে পাওয়া যায়। - পেট্রোলিয়ামের সাথে অনেক সময় প্রাকৃতিক গ্যাস থাকে যা পেট্রোলিয়ামের উপরিভাগে চাপ প্রয়োগ করে। - কূপ খনন করা হলে এই প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়ামকে ভূ-পৃষ্ঠের উপরিভাগে উঠে আসতে সাহায্য করে। - যে পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি পাওয়া যায় তাকে অপরিশোধিত তেল (Crude Oil) বা পেট্রোলিয়াম বলে। - অপরিশোধিত তেল অস্বচ্ছ কখনো কখনো সালফারের কিছু কিছু যৌগ থাকার কারণে দুর্গন্ধযুক্ত হয়। - পেট্রোলিয়াম মূলত বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ এবং সরাসরি ব্যবহার উপযোগী নয়। - অপরিশোধিত তেল আংশিক পাতন পদ্ধতিতে স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে পৃথক করা হয়।
উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
৬০.
কোন প্রযুক্তি 'On Demand' সার্ভিস মডেল অনুসরণ করে?
ক
ক) Big Data Analytics
খ
খ) Client Server System
গ
গ) Internet of things
ঘ
ঘ) Cloud Computing
ব্যাখ্যা
• Cloud Computing প্রযুক্তি 'On Demand' সার্ভিস মডেল অনুসরণ করে।
• ক্লাউড কম্পিউটিং: ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও বিভিন্ন অ্যাপ্লিকেশনকে কোন সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন একটি মডেল যাতে নিম্নোক্ত ৩টি বৈশিষ্ট্য থাকবে: ১. Resource Flexibility/Scalability (যত চাহিদা তত সার্ভিস): - ছোট বা বড় যাই হোক, ক্রেতার সব ধরনের চাহিদাই মেটানো হবে, ক্রেতা যত চাইবে সেবা দাতা ততই অধিক পরিমাণে সেবা দিতে পারবে। ২. On Demand (যখন চাহিদা তখন সার্ভিস): - ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে পারবে। - ক্রেতা তার ইচ্ছা অনুযায়ী যখন খুশি তার চাহিদা বাড়াতে বা কমাতে পারবে। ৩. Pay as you go (যখন ব্যবহার তখন মূল্যশোধ): - এটা একটি পেমেন্ট মডেল। - ক্রেতাকে আগে থেকে কোন সার্ভিস রিজার্ভ করতে হবে না। - ক্রেতা যা ব্যবহার করবে কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দিতে হবে।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬১.
নিচের কোন মাইক্রোপ্রসেসরটি 64-bit বিশিষ্ট?
ক
ক) Intel Core i5
খ
খ) 80186
গ
গ) 8088
ঘ
ঘ) 8080
ব্যাখ্যা
• Intel Core i5 মাইক্রোপ্রসেসরটি 64-bit বিশিষ্ট।
• মাইক্রোপ্রসেসর: - কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়। - মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI- Very Large Scale Integration) চিপ। - একটি একক ভিএলএসআই সিলিকন চিপের মধ্যে এক মিলিয়নেরও অধিক ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি একীভূত থাকে।
• ৪ বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর: ৪০০৪, ৪০৪০। • ৮ বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর: ৮০০৮, ৮০৮০। • ১৬ বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর: ৮০৮৬, ৮০৮৮,৮০১৮৬। • ৬৪ বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর: Intel Core i3, Core i5, Core i7, Intel Itanium.
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
৬২.
নিচের কোনটি Volatile Memory?
ক
ক) SSD
খ
খ) RAM
গ
গ) ROM
ঘ
ঘ) Flash memory
ব্যাখ্যা
• RAM হচ্ছে Volatile Memory.
• র্যাম (RAM): - RAM-এর পুরো অর্থ Random Access Memory. - র্যামে অত্যন্ত সহজে তথ্য সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে তথ্য মুছে ফেলা যায়। - তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র্যামে সম্পাদন করা যায় বলে র্যামকে লিখন/পঠন স্মৃতিও বলা হয়। - বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে র্যামে সংরক্ষিত সকল তথ্য মুছে যায়। তাই একে ভোলাটাইল স্মৃতি বা অস্থায়ী স্মৃতিও বলা হয়।
র্যাম (RAM) মেমরির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো: ১. র্যাম এক ধরনের ভোলাটাইল মেমরি। ২. তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র্যামে সম্পাদন করা যায়। ৩. র্যামের তথ্য বা প্রোগ্রামকে পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করে পুনরায় সংরক্ষণ করা যায়। ৪. কম্পিউটার চালু করার সাথে সাথেই কম্পিউটার পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা র্যাম স্মৃতিতে চলে আসে। ৫. বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে র্যামে সংরক্ষিত সকল তথ্য মুছে যায়।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৩.
a = 4.36, b = 2.48 এবং c = 1.88 হলে, a3 - b3 - c3 - 3abc এর মান কত?
ক
ক) 1
খ
খ) 0
গ
গ) 1.88
ঘ
ঘ) 4.36
ব্যাখ্যা
প্রশ্ন: a = 4.36, b = 2.48 এবং c = 1.88 হলে, a3 - b3 - c3 - 3abc এর মান কত?
উত্তর দিকে মুখ করে A, P, Q, R নামের চার জন বালক তিন সারিতে বসে আছে। A মাঝের সারিতে বসে আছে । P হল A এর ডানদিকে এবং একই সারিতে বসে আছে । Q, P এর ঠিক পিছনে শেষের সারিতে আর R, A এর ঠিক উত্তরে প্রথম সারিতে বসে আছে । R এর কোন দিকে Q অবস্থান করছে?
ক
ক) উত্তর- পশ্চিম
খ
খ) উত্তর - পূর্ব
গ
গ) দক্ষিণ - পশ্চিম
ঘ
ঘ) দক্ষিণ - পূর্ব
ব্যাখ্যা
প্রশ্ন: উত্তর দিকে মুখ করে A, P, Q, R নামের চার জন বালক তিন সারিতে বসে আছে। A মাঝের সারিতে বসে আছে । P হল A এর ডানদিকে এবং একই সারিতে বসে আছে । Q, P এর ঠিক পিছনে শেষের সারিতে আর R, A এর ঠিক উত্তরে প্রথম সারিতে বসে আছে । R এর কোন দিকে Q অবস্থান করছে?
সমাধান: প্রদত্ত তথ্য অনুসারে সাজালে আমরা পাই R এর দক্ষিণ - পূর্ব দিকে Q অবস্থান করছে।
৬৭.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 2, 5, 10, 17, 26, 37, 50, ?
ক
ক) 56
খ
খ) 58
গ
গ) 62
ঘ
ঘ) 65
ব্যাখ্যা
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 2, 5, 10, 17, 26, 37, 50, ?
সমাধান: ১ম পদ = 12 + 1 = 2 ২য় পদ = 22 + 1 = 5 ৩য় পদ = 32 + 1 = 10 ৪র্থ পদ =42 + 1 = 17 ৫ম পদ = 52 + 1 = 26 ৬ষ্ঠ পদ = 62 + 1 = 37 ৭ম পদ = 72 + 1 = 50 ৮ম পদ = 82 + 1 = 65
৬৮.
যদি HARD দিয়ে 1387 এবং SOFT দিয়ে 2569 বোঝায়, তাহলে 21559 দিয়ে নিচের কোনটি বোঝাবে?
ক
ক) SHOOP
খ
খ) SHOOD
গ
গ) SHOOT
ঘ
ঘ) SOHOR
ব্যাখ্যা
প্রশ্ন: যদি HARD দিয়ে 1387 এবং SOFT দিয়ে 2569 বোঝায়, তাহলে 21559 দিয়ে নিচের কোনটি বোঝাবে?
সমাধান: H = 1 A = 3 R = 8 D = 7
S = 2 O = 5 F = 6 T = 9
21559 = SHOOT
৬৯.
প্রদত্ত চিত্রে কমলা রঙের চাকাটি কোনদিকে ঘুরবে?
ক
ক) ঘড়ির কাঁটার দিকে
খ
খ) ঘড়ির কাঁটার বিপরীত দিকে
গ
গ) যেকোন দিকে
ঘ
ঘ) স্থির থাকবে।
ব্যাখ্যা
সমাধান:
দুটি চাকা ক্রস বেল্ট দ্বারা যুক্ত থাকলে পরস্পরের বিপরীত দিকে ঘুরে। আর দুটি চাকা সোজাসুজি বেল্ট দ্বারা যুক্ত থাকলে উভয় চাকা একই দিকে ঘুরে। চাকা দুইটির আকৃতি একই থাকলে তারা একই গতিতে ঘুরবে।
1নং চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। 1নং এর সাথে 2নং চাকাটি ক্রস বেল্ট দ্বারা যুক্ত। তাই ২নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। 2নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে 3নং চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। 3নং চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ৪4নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। 4নং এর সাথে 5নং চাকাটি সোজাসুজি বেল্ট দ্বারা যুক্ত 5নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
৭০.
লেশ : যথেষ্ঠ :: ভূত : ?
ক
ক) ভবিষৎ
খ
খ) কপটতা
গ
গ) নির্লিপ্ত
ঘ
ঘ) বিনীত
ব্যাখ্যা
'উদ্ধত' এর বিপরীত শব্দ- বিনীত 'ভূত' এর বিপরীত শব্দ- ভবিষৎ 'লিপ্ত' এর বিপরীত শব্দ- নির্লিপ্ত 'লগ্ন' এর বিপরীত শব্দ- চ্যুত 'মরমি' এর বিপরীত শব্দ- নিষ্ঠুর 'লেশ' এর বিপরীত শব্দ- যথেষ্ঠ 'হৃদ্যতা' এর বিপরীত শব্দ- কপটতা
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মাহমুদ।
৭১.
চিত্র-X এর মতো বিন্দু স্থাপনের একই শর্ত পূরণ করে নিচের কোনটি?
ক
ক) 1
খ
খ) 2
গ
গ) 3
ঘ
ঘ) 4
ব্যাখ্যা
চিত্র-X এর মতো বিন্দু স্থাপনের একই শর্ত পূরণ করে নিচের কোনটি?
চিত্র-X এর বিন্দুটি তিনটি চিত্র বর্গক্ষেত্র, ত্রিভুজ এবং বৃত্তের সাধারণ অঞ্চলে অবস্থিত। চারটি চিত্রের মধ্যে শুধুমাত্র চিত্র (2) এ বর্গক্ষেত্র, ত্রিভুজ এবং বৃত্তের সাধারণ একটি অঞ্চল রয়েছে। সঠিক উত্তর: অপশন খ (2)
৭২.
২০২২ সালের ২৬ জুলাই মঙ্গলবার। ঐ বছরের ২ সেপ্টেম্বর কী বার ছিলো?
ক
ক) বুধবার
খ
খ) বৃহস্পতিবার
গ
গ) শুক্রবার
ঘ
ঘ) শনিবার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০২২ সালের ২৬ জুলাই মঙ্গলবার। ঐ বছরের ২ সেপ্টেম্বর কী বার ছিলো?
সমাধান: ২০২২ সালের ২৬জুলাই থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত = ৩৯ দিন
আমরা জানি, যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়। অর্থ্যাৎ, শুক্রবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শুক্রবার পাওয়া যাবে।
প্রশ্নে, ৩৯ দিন = (৫ × ৭) + ৪দিন
৩৬ তম দিন =মঙ্গলবার ৩৭ তম দিন = বুধবার ৩৮ তম দিন = বৃহস্পতিবার ৩৯ তম দিন = শুক্রবার
৭৩.
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘বীরাঙ্গনা ৭১’ এর পরিচালক কে?
ক
ক) ফাখরুল আরেফিন খান
খ
খ) এম সাখাওয়াৎ হোসেন
গ
গ) মিজানুর রহমান শামীম
ঘ
ঘ) মুশফিকুর রহমান গুলজার
ব্যাখ্যা
• মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র: - মহান মুক্তিযুদ্ধে হানাদার বাহিনী দ্বারা সম্ভ্রম হারানো বীরাঙ্গনাদের গল্প নিয়ে নির্মাতা এম সাখাওয়াৎ হোসেন নির্মাণ করেছেন সিনেমা ‘বীরাঙ্গনা ৭১’। - অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শাহেদ শরীফ খান ও চিত্রনায়িকা শিরিন শিলা। - সিনেমাটি নিয়ে নির্মাতা শাখাওয়াৎ হোসেন বলেন, “একাত্তরের উত্তাল সময়ে এদেশের প্রত্যন্ত অঞ্চলের জয়বুন নামের এক নারীর বীরত্বের গল্প ‘বীরাঙ্গনা ৭১’। দেশের জন্য তার ত্যাগ, বীরত্ব এ গল্পকে করেছে আরও স্পর্শকাতর।”
তথ্যসূত্র: লাইভ এমসিকিউ বিশেষ সাম্প্রতিক সমাচার
৭৪.
কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম প্রথম কত সালে চালু হয়?
ক
ক) ১৯৯৫
খ
খ) ২০৯৬
গ
গ) ১৯৯৩
ঘ
ঘ) ১৯৯৮
ব্যাখ্যা
• কমিউনিটি ক্লিনিক: - সরকারের সর্বনিম্ন পর্যায়ের স্বাস্থ্যসেবা কাঠামো হচ্ছে কমিউনিটি ক্লিনিক - কমিউনিটি ক্লিনিক প্রকল্প গ্রহণ করা হয় - ১৯৯৬ সালে। - কমিউনিটি ক্লিনিক কার্যক্রম প্রথম চালু হয় - ১৯৯৮ সালে। - বর্তমানে প্রায় ১৮ হাজার ৫০০ কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশব্যাপী বিস্তৃত স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। - বিভিন্ন অনলাইন জরিপ ও বিবিএসের তথ্য অনুসারে কমিউনিটি ক্লিনিকের ৯৪ শতাংশের বেশি গ্রাহক তাদের পরিষেবা ও সুবিধার ক্ষেত্রে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
তথ্যসূত্র: যুগান্তর পত্রিকা নিউজ।
৭৫.
কোন যুদ্ধে জয়ের পর শেরশাহ রাজধানী গৌড় থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন?
ক
ক) বিলগ্রাম
খ
খ) সুরুজগড়
গ
গ) চৌসা
ঘ
ঘ) খানুয়া
ব্যাখ্যা
• শেরশাহের শাসন: - চৌসার যুদ্ধজয় শেরশাহের সিংহাসনে বসার পথ করে দিয়েছিল। - যুদ্ধজয়ের পরপর শেরশাহ সবার আগে গৌড় পুনরুদ্ধার করেন। গৌড় থেকেই তিনি হুমায়ুনের বিরুদ্ধে অগ্রসর হয়েছিলেন। - এরপর বিলগ্রামের যুদ্ধে হুমায়ুনের পরাজয়ের পর শেরশাহ গৌড় থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেছিলেন। - তখন থেকে বাংলা দিল্লির অধীনে একটি প্রদেশে পরিণত হয়। - খিজির খাঁ নামক একজন কর্মকর্তাকে বাংলা প্রদেশের শাসনকর্তা নিযুক্ত করেন। এদিকে ১৫৪১ খ্রিস্টাব্দে খিজির খাঁ বাংলার ভূতপূর্ব সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহের কন্যাকে বিয়ে করে স্বাধীনতা ঘোষণা করলে শেরশাহ বাংলা অভিযান করে খিজির খাঁকে বন্দি করেন। - তিনি খিজির খাঁ’র স্থলে কাজী ফজীলতকে গৌড়ের শাসনকর্তা নিযুক্ত করেন।
তথ্যসূত্র: ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৬.
বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র কোথায় অবস্থিত?
ক
ক) গোপালগঞ্জ
খ
খ) যশোর
গ
গ) গাজীপুর
ঘ
ঘ) সিলেট
ব্যাখ্যা
- বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র অবস্থিত- গাজীপুরে। - গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে ‘বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র’ উদ্বোধন করেন শেখ হাসিনা। - কৃষিক্ষেত্রে উন্নততর গবেষণা, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে সহনশীল খাদ্যনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে গবেষণা কর্মকাণ্ড পরিচালনায় বাংলাদেশে ‘বঙ্গবন্ধু পিয়ারে ট্রুডো কৃষি গবেষণাকেন্দ্র’ স্থাপিত হতে হয়েছে।
তথ্যসূত্র: প্রথম আলো নিউজ।
৭৭.
নিম্নবর্ণিত কোন উপাদানটি ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার ভিত্তি নয়?
ক
ক) স্মার্ট সিটিজেন
খ
খ) স্মার্ট ইকোনমি
গ
গ) স্মার্ট গভর্নমেন্ট
ঘ
ঘ) স্মার্ট ট্রান্সপোর্ট
ব্যাখ্যা
‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার ভিত্তি নয় - স্মার্ট ট্রান্সপোর্ট।
• স্মার্ট বাংলাদেশ: - স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে ২০৪১ সালের মধ্যে। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার চারটি ভিত্তি হলো – - স্মার্ট সিটিজেন, - স্মার্ট ইকোনোমি, - স্মার্টগভর্নমেন্ট, - স্মার্ট সোসাইটি।
তথ্যসূত্র: ডেইলি স্টার নিউজ।
৭৮.
‘The Spirit of Islam‘ গ্রন্থের লেখক কে?
ক
ক) নওয়াব আব্দুল লতিফ
খ
খ) সৈয়দ আমীর আলী
গ
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ
ঘ) রাজা রামমোহন রায়
ব্যাখ্যা
সৈয়দ আমীর আলী The Spirit of Islam এবং A short History of the Saracens নামে দুটি গ্রন্থ রচনা করেন।
• সৈয়দ আমীর আলী: - ১৮৪৯ খ্রিস্টাব্দে হুগলীর এক সম্ভ্রান্ত শিয়া পরিবারে তাঁর জন্ম। - তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ এবং বি.এল ডিগ্রি লাভ করেন। - লন্ডনের লিঙ্কন্স ইন থেকে ব্যারিস্টারি পাশ করার পর ১৮৭৩ খ্রিস্টাব্দে দেশে ফিরে তিনি কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন। - তিনি ১৮৯০ খ্রিস্টাব্দে কলকাতা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন - ১৯০৪ সালে তিনি লন্ডনে চলে যান এবং সেখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করেন। - ১৯০৯ খ্রিস্টাব্দে তিনি লন্ডনে প্রিভি কাউন্সিলের সদস্য নিয়োজিত হন এবং আমৃত্যু সে পদে বহাল থাকেন। - ১৯০৮ সালে লন্ডনে মুসলিম লীগের একটি শাখা প্রতিষ্ঠা করেন। - ১৯২৮ খ্রিস্টাব্দে তাঁর মৃত্যু ঘটে।
তথ্যসুত্র: ইতিহাস প্রথম পত্র, (HSC Programme) উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৯.
মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থ “দ্য ট্যাংক ব্যাটল অব শিরোমণি” গ্রন্থের লেখক -
ক
ক) এনামুল হক স্বপন
খ
খ) মনিরুজ্জামান খান
গ
গ) গাজী সাইফুল হাসান
ঘ
ঘ) মহিবুল ইসলাম লিটন
ব্যাখ্যা
“দ্য ট্যাংক ব্যাটল অব শিরোমণি” গ্রন্থের লেখক - গাজী সাইফুল হাসান।
- “শিরোমণি ট্যাংক যুদ্ধ” বিশ্বের সেরা কিছু ট্যাংক যুদ্ধের মধ্যে অন্যতম এবং একই সাথে মুক্তিযুদ্ধের শেষ যুদ্ধক্ষেত্র। - মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বর্ণনায় বিশিষ্ট লেখক গাজী সাইফুল হাসান তার ‘দ্য ট্যাংক ব্যাটল অব শিরোমণি' বইয়ে বিস্তারিত তুলে ধরেছেন।
- ১৯৭১ সালের মধ্য ডিসেম্বরে খুলনা জেলার ফুলতলা উপজেলাধীন আটরা-গিলতালা ইউনিয়নের শিরোমণি নামক স্থানে পাকিস্তানি সেনাদের সাথে সংগঠিত যুদ্ধটি লোকমুখে, মুক্তিযুদ্ধের দলিলপত্রে কিংবা ঐতিহাসিক বা লেখকদের লেখনীতে যুদ্ধটি শিরোমণির যুদ্ধ বা শিরোমণির ঐতিহাসিক যুদ্ধ বা শিরোমণির ট্যাংক যুদ্ধ নামে সমধিক পরিচিত।
তথ্যসূত্র: নিউজ ইনসাইড।
৮০.
মুজিবনগর সরকারের ‘ক্যাবিনেট সচিব’ ছিলেন -
ক
ক) এইচ টি ইমাম
খ
খ) খন্দকার আসাদুজ্জামান
গ
গ) আবু সাঈদ চৌধুরী
ঘ
ঘ) লুৎফর রহমান
ব্যাখ্যা
মুজিবনগর সরকারের ‘ক্যাবিনেট সচিব’ ছিলেন - এইচ টি ইমাম।
• মুজিবনগর সরকার: - মুক্তিযুদ্ধকালীন গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ স্বাধীন বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত। - মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল। - মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল। - এ শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী।
- মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলের - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। - উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি - সৈয়দ নজরুল ইসলাম। - প্রধানমন্ত্রী - তাজউদ্দিন আহমেদ। - অর্থ ও বাণিজ্যমন্ত্রী - এম মনসুর আলী। - স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী : এএইচএম কামরুজ্জামান।
তথ্যসূত্র: ইতিহাস প্রথম পত্র, এস এস এইচ এল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮১.
রানী চাঁদ সুলতানা কোন মুসলিম রাজ্যের রানী ছিলেন?
ক
ক) আহমদ নগর
খ
খ) বিজাপুর
গ
গ) গোলকুন্ডা
ঘ
ঘ) খান্দেশ
ব্যাখ্যা
রানী চাঁদ সুলতানা আহমদ নগর মুসলিম রাজ্যের রানী ছিলেন।
• আহমদ নগর: - সম্রাট আকবরের রাজত্বকালে দাক্ষিণাত্যে আহমদনগর, বিজাপুর, গোলকুন্ডা, বিদর এবং খান্দেশ এই পাঁচটি স্বাধীন মুসলিম রাজ্য ছিল। এদের মধ্যে আহমদনগর ছিল সবচেয়ে শক্তিশালী। - আকবর প্রথমে দূত পাঠিয়ে এসব রাজ্যের সুলতানদের মোগল আধিপত্য মেনে নেয়ার প্রস্তাব দেন। কিন্তু একমাত্র খান্দেশের সুলতান সম্রাট আকবরের আনুগত্য স্বীকার করে। ফলে আকবর সমরাভিযানের প্রস্তুতি মনোনিবেশ নেন। - ১৫৯৫ খ্রিস্টাব্দে মোগল বাহিনী আহমদনগর অভিযানে বের হয়। - আহমদনগরের রাণী চাঁদ সুলতানা আকবরকে বেরার প্রদেশ দান করে তাঁর সঙ্গে সন্ধি স্থাপন করেন। - ১৬০০ খ্রিস্টাব্দে চাঁদ সুলতানার মৃত্যুর পর আহমদনগর আকবরের সাম্রাজ্যভুক্ত হয়।
তথ্যসূত্র: ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮২.
চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতার কথা বলা আছে সংবিধানের কত নং অনুচ্ছেদে?
ক
ক) ২৩
খ
খ) ৩৯ (১)
গ
গ) ২৬
ঘ
ঘ) ৪২ (২)
ব্যাখ্যা
চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা - ৩৯ (১) অনুচ্ছেদে। • সংবিধান: - ৩৯ (১) অনুচ্ছেদে বলা হয়েছে - চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তাদান করা হল। - ৩৯ (২) অনুচ্ছেদে বলা হয়েছে - রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত-অবমাননা, মানহানি বা অপরাধ-সংঘটনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে - (ক) প্রত্যেক নাগরিকের বাক্ ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের, এবং - (খ) সংবাদক্ষেত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল।
তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।
৮৩.
নাফ নদীর উৎপত্তিস্থল কোথায়?
ক
ক) মিয়ানমার
খ
খ) ত্রিপুরা
গ
গ) আসাম
ঘ
ঘ) পশ্চিমবঙ্গ
ব্যাখ্যা
• নাফ নদী (Knaf): - নাফ নদীর উৎপত্তি স্থল মিয়ানমার। - এ নদী বাংলাদেশের টেকনাফ ও মিয়ানমার সীমানা নির্দেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। - নাফ নদীর মোহনা অত্যন্ত প্রশস্ত। - উৎপত্তিস্থল থেকে বঙ্গোপসাগরে পতিত হওয়া পর্যন্ত এ নদীর দৈর্ঘ্য প্রায় ৫৬ কিলোমিটার।
তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৪.
'এভিন কারাগার' কোন দেশে অবস্থিত?
ক
ক) ইরাক
খ
খ) সিরিয়া
গ
গ) ইরান
ঘ
ঘ) কিউবা
ব্যাখ্যা
- কুখ্যাত 'এভিন কারাগার' ইরানে অবস্থিত।
• এভিন কারাগার: - কুখ্যাত 'এভিন কারাগার' অবস্থিত ইরানে। - রাজনৈতিক বন্দী, সাংবাদিক ও বিদেশি নাগরিকদের আটকে রাখার কারণে তেহরানের এভিন কারাগারের বিশেষভাবে পরিচিত। - এভিন কারাগারে শত শত রাজনৈতিক বন্দী আছে, এর পাশাপাশি সাধারণ অপরাধীদেরও সেখানে রাখা হয়। - গতবছর এই কারাগারের আগুন লাগে।
উৎস: বিবিসি।
৮৫.
কাতার ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা কে?
ক
ক) রিচার্লিসন
খ
খ) এমিলিয়ানো মার্টিনেজ
গ
গ) কিলিয়ান এমবাপ্পে
ঘ
ঘ) লিওনেল মেসি
ব্যাখ্যা
- কাতার ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে।
• কাতার ফুটবল বিশ্বকাপ - ২০২২: - আয়োজক দেশ: কাতার (২২তম আসর)। - সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর, ২০২২। - অংশগ্রহণকারী দেশ: ৩২ টি। - মাসকট: লা’ইব [অর্থ: অতি দক্ষ খেলোয়াড়] - থিম সং: হা’ইয়া হা’ইয়া [Hayya Hayya (Better Together)] - চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)। - রানার্স আপ: ফ্রান্স। - গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)। - সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)। - গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)। - সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)। - টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)। - ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।
• পরবর্তী ফুটবল বিশ্বকাপ (২৩তম আসর) অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। • ঐ বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে। • বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
উৎস: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক সংবাদপত্র।
৮৬.
Qantas কোন দেশের এয়ারলাইনস?
ক
ক) ফ্রান্স
খ
খ) ফিনল্যান্ড
গ
গ) আয়ারল্যান্ড
ঘ
ঘ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
- Qantas হচ্ছে অস্ট্রেলিয়ার এয়ারলাইনস।
অন্যদিকে, ফ্রান্স এর বিমানবন্দর হচ্ছে এয়ার ফ্রান্স। ফিনল্যান্ড এর বিমানবন্দর হচ্ছে ফিনএয়ার। আয়ারল্যান্ড এর বিমানবন্দর হচ্ছে রাইয়ান এয়ার।
উৎস: বিভিন্ন দেশের বিমান সংস্থার ওয়েবসাইট।
৮৭.
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদরদপ্তর কোথায়?
ক
ক) ক্যালিফোর্নিয়া
খ
খ) লস অ্যাঞ্জেলস
গ
গ) ওয়াশিংটন ডিসি
ঘ
ঘ) নিউইয়র্ক
ব্যাখ্যা
- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদরদপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি।
• জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান আইএমএফ (IMF- International Monetary Fund). - The International Monetary Fund (IMF) ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এটির মোট সদস্য সংখ্যা ১৯০টি। - এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর। - আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF ১৯৬৯ সালে Special Drawing Right (SDR) সিস্টেম প্রবর্তন করে। - এর কার্যক্রম শুরু হয় ১৯৪৭ সালে। - এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। - আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ১২তম ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিলিনা জর্জিয়েভা।
উৎস: আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের ওয়েবসাইট।
৮৮.
কোন দেশটি ন্যাটোর সদস্য নয়?
ক
ক) বেলজিয়াম
খ
খ) ফিনল্যান্ড
গ
গ) তুরস্ক
ঘ
ঘ) অস্ট্রিয়া
ব্যাখ্যা
- অস্ট্রিয়া ন্যাটোর সদস্য নয়।
NATO: - NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা। - North Atlantic Treaty Organization (NATO) প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল ১৯৪৯ সাল। - সামরিক জোট ন্যাটো এর সদস্য ৩১টি দেশ। - ন্যাটোভুক্ত মুসলিম দেশ আলবেনিয়া ও তুরস্ক। - ন্যাটো এর সর্বশেষ সদস্য ফিনল্যান্ড (যোগদান করে ০৪ এপ্রিল, ২০২৩)।
তথ্যসূত্র: NATO এর ওয়েবসাইট।
৮৯.
'America’s Labor Leaders' নামক গ্রন্থের রচয়িতা কে?
ক
ক) টমাস হবস
খ
খ) বার্ট্রান্ড রাসেল
গ
গ) চার্লেস রাইট মিলস
ঘ
ঘ) মন্টেস্কু
ব্যাখ্যা
- 'America’s Labor Leaders' নামক গ্রন্থের রচয়িতা হচ্ছে চার্লেস রাইট মিলস।
• তাঁর রচিত বিখ্যাত গ্রন্থ: - দ্য নিউ মেন অফ পাওয়ার, - আমেরিকার লেবার লিডারস, - হোয়াইট কলার এবং - দ্য পাওয়ার এলিট। তবে 'দ্য পাওয়ার এলিট' গ্রন্থে আমেরিকান সমাজের প্রধান শ্রেণী সম্পর্কে তার বিশ্লেষণ প্রকাশিত হয়েছিল। - এই শেষ বইটিতে, মিলস "অভিজাত" বা শাসক শ্রেণীকে চিহ্নিত করেছেন, সেইসব ব্যবসায়িক, সরকার এবং সামরিক নেতাদের মধ্যে যাদের সিদ্ধান্ত এবং কর্মের উল্লেখযোগ্য পরিণতি রয়েছে।
অন্যদিকে, • সপ্তদশ শতাব্দীতে টমাস হবস তার বিখ্যাত ‘The Leviathan’ গ্রন্থে সামাজিক চুক্তি মতবাদ বিষয়ে আলোচনা করেন। • বার্ট্রান্ড রাসেলের বিখ্যাত গ্রন্থের নাম- Power: A New Social Analysis. • 'The Spirit of Laws'- গ্রন্থের রচয়িতা ফরাসি দার্শনিক মন্টেস্কু।
Source: Britannica.
৯০.
ANZUS জোটের সদস্যভুক্ত দেশ নয় কোনটি?
ক
ক) Australia
খ
খ) New Zealand
গ
গ) United States
ঘ
ঘ) United Kingdom
ব্যাখ্যা
- ANZUS জোটের সদস্য দেশ: Australia, New Zealand ও United States.
• ANZUS: - ANZUS একটি সামরিক জোট। - এই জোটের সদস্য দেশ: Australia, New Zealand ও United States. - এটি প্রতিষ্ঠিত হয় ১ সেপ্টেম্বর ১৯৫১ সালে। - এর সদর দপ্তর অবস্থিত অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
উৎস: ANZUS-এর ওয়েবসাইট, ব্রিটানিকা।
৯১.
কত সালে পরিবেশবাদী সংগঠন 'Worldwatch Institute' প্রতিষ্ঠিত হয়?
ক
ক) ১৯৭২
খ
খ) ১৯৭৪
গ
গ) ১৯৭৬
ঘ
ঘ) ১৯৭৮
ব্যাখ্যা
- ১৯৭৪ সালে পরিবেশবাদী সংগঠন 'Worldwatch Institute' প্রতিষ্ঠিত হয়।
• ওয়ার্ল্ডওয়াচ ইনস্টিটিউট (Worldwatch Institute): • ওয়ার্ল্ডওয়াচ ইনস্টিটিউট ওয়াশিংটনভিত্তিক একটি পরিবেশবাদী সংগঠন। • এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে। • এটি প্রতিষ্ঠা করেন - লেস্টার রাসেল ব্রাউন (আমেরিকান পরিবেশ বিশ্লেষক)। • এর সদরদপ্তর - ওয়াশিংটন ডি.সি, যুক্তরাষ্ট্র।
উৎস: ওয়ার্ল্ডওয়াচ ইনস্টিটিউ ওয়েবসাইট।
৯২.
কত সালে গ্যাবন ও টোগো কমনওয়েলথের সদস্যপদ লাভ করে?
ক
ক) ২০২০
খ
খ) ২০২১
গ
গ) ২০২২
ঘ
ঘ) ২০২৩
ব্যাখ্যা
- গ্যাবন ও টোগো কমনওয়েলথের সদস্যপদ লাভ করে ২০২২ সালে।
• Commonwealth: - ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়। - লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়। - কমনওয়েলথের বর্তমান প্রধান- রাজা তৃতীয় চার্লস। - এর সদর দপ্তর অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য। - কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি। - সর্বশেষ সদস্য দেশ গ্যাবন ও টোগো। ২০২২ সালে সদস্যপদ লাভ করে। - বাংলাদেশ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে। - বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় কমনওয়েলথ ত্যাগ করেছিল পাকিস্তান পরবর্তীতে ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে। - ১৮ এপ্রিল, ১৯৭২ সালে বাংলাদেশ কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে। - বাংলাদেশ কমনওয়েলথ এর ৩২-তম সদস্য রাষ্ট্র।
উৎস: কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।
৯৩.
মিশরীয়রা লেখার জন্যে কী ব্যবহার করতো?
ক
ক) কাপড়
খ
খ) প্যাপিরাস
গ
গ) তালপাতা
ঘ
ঘ) ভূঞ্জপাতা
ব্যাখ্যা
- মিশরীয়রা লেখার জন্যে প্যাপিরাস ব্যবহার করতো।
• মিশরীয়দের লিখনপদ্ধতি ও কাগজ আবিষ্কার: - মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার। - নগর সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয় লিখনপদ্ধতির উদ্ভব ঘটে। - পাঁচ হাজার বছর পূর্বে তারা সর্বপ্রথম ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করে। - প্রথম দিকে ছবি এঁকে তারা মনের ভাব প্রকাশ করত। এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি। - এই চিত্রলিপিকে বলা হয় ‘হায়ারােগ্লিফিক' বা পবিত্র অক্ষর। - মিশরীয়রা নলখাগড়া জাতীয় গাছের কাণ্ড থেকে কাগজ বানাতে শেখে। সেই কাগজের ওপর তারা লিখত। - গ্রিকরা এই কাগজের নাম দেয় ‘প্যাপিরাস'। এই শব্দ থেকে ইংরেজি পেপার শব্দের উৎপত্তি। - এখানে উল্লেখ্য, নেপােলিয়ান বােনাপার্টের মিশর জয়ের সময় একটি পাথর আবিস্কৃত হয় যা রসেটা স্টোন নামে পরিচিত। - যাতে গ্রিক এবং ‘হায়ারােগ্লিফিক' ভাষায় অনেক লেখা ছিল, যা থেকে প্রাচীন মিশরের অনেক তথ্য জানা যায়।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৯৪.
চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজারের পাহাড়সমূহ কোন যুগের পাহাড়?
ক
ক) সাম্প্রতিক কালের পাহাড়
খ
খ) প্লাইস্টোসিন কালের পাহাড়
গ
গ) টারশিয়ারি যুগের পাহাড়
ঘ
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
- রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জের পাহাড়সমূহ টারশিয়ারি যুগের অন্তভুর্ক্ত।
• ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো: ১।টারশিয়ারি যুগের পাহাড়সমূহ ২।প্লাইস্টোসিনকালের সোপানসমূহ ৩।সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।
১। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ: • এ পাহাড়সমূহ বেলেপাথর, শেল ও কদম দ্বারা গঠিত। • রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জের পাহাড়সমূহ টারশিয়ারি যুগের অন্তভুর্ক্ত। • এ পাহাড়সমূহ আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয় বলে ধারণা করা হয়। • টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে আবার দুইভাগে ভাগ করা যায়। এগুলো হলো: ক) দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ খ) উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ।
২। প্লাইস্টোসিনকালের সোপানসমূহ: • আজ থেকে আনুমানিক প্রায় ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিনকাল বলে। • এ অঞ্চলের মাটির রং লাল ও ধূসর। • দেশের উত্তর-পশ্চিমাংশের বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় বা উচ্চভূমি এর অন্তর্ভুক্ত। • প্লাইস্টোসিনকালে এসব উচ্চভূমি গঠিত হয়েছিল বলে ধারণা করা হয়।
৩। সাম্প্রতিককালের প্লাবন সমভূমি: • টারশিয়ারি যুগের পাহাড়ি এলাকা এবং প্লাইস্টোসিনকালের সোপানসমূহ ব্যতীত সমগ্র বাংলাদেশ সাম্প্রতিককালের প্লাবন সমভূমির অন্তভুর্ক্ত। • সাম্প্রতিককালের প্লাবন সমভূমি অঞ্চলটি পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা প্রভৃতি নদ-নদী ও এদের উপনদী, শাখানদী বাহিত পলিমাটি দ্বারা গঠিত। • এই অঞ্চলের মোট আয়তন ১,২৪,২৬৬ বর্গকিলোমিটার। বাংলাদেশের বৃহত্তম এ এলাকার নদীগুলো প্রায়ই গতি পরিবর্তনের কারণে নতুন নতুন পললভূমি গঠিত হতে দেখা যায়। • এ সমভূমির গড় উচ্চতা প্রায় ৯ মিটার। • প্লাবন সমভূমি পলি দ্বারা গঠিত বলে এ অঞ্চলের মাটির উর্বরতা তুলনামূলকভাবে অন্য এলাকার চেয়ে অনেক বেশি।
উৎস: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৫.
নিচের কোনটি পরিবেশের ভৌত উপাদান?
ক
ক) মাটি
খ
খ) জলবায়ু
গ
গ) ইউরিয়া
ঘ
ঘ) ক্যালসিয়াম
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে পরিবেশের ভৌত উপাদান হচ্ছে জলবায়ু।
• পরিবেশে বাস্তুসংস্থানের উপাদান মূলত দুটি। যথা. ক. সজীব উপাদান এবং খ. জড় উপাদান।
ক. সজীব উপাদান: - সজীব সম্প্রদায় হলো বাস্তুসংস্থানের জীব উপাদান। সজীব উপাদান আবার তিন প্রকার। যথা- ১. উৎপাদক ২. খাদক এবং ৩. বিয়োজক।
১. উৎপাদক : সবুজ উদ্ভিদ পরিবেশ থেকে পানি, কার্বন ডাই-অক্সাইড, খনিজ লবণ প্রভৃতি জীব উপাদান গ্রহণ করে সৌরশক্তির মাধ্যমে নিজেদের শর্করা জাতীয় খাদ্য নিজেরা তৈরি করে। এ সবুজ উদ্ভিদই উৎপাদক। ২. খাদক : ইকোসিস্টেম প্রক্রিয়ায় উৎপাদক কর্তৃক তৈরি খাদ্যের উপর নির্ভরশীল জীবগোষ্ঠিকে বলে খাদক। খাদক তিন প্রকার। যথা- প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক এবং তৃতীয় স্তরের খাদক। ৩. বিয়োজক : ইকোসিস্টেম প্রক্রিয়ায় উৎপাদক ও খাদকের মৃতদেহ মাটিতে মিশে ব্যাকটেরিয়া, ক্ষুদ্র পোকামাকড় ইত্যাদির দ্বারা বিয়োজক স্তর গড়ে উঠে। পরিশেষে উৎপাদক জীবগোষ্ঠি পুনরায় বিয়োজক স্তর হতে খাদ্য গ্রহণ করে দেহে পুষ্টি জোগায়।
খ. জড় উপাদান: - পরিবেশের সকল অজৈব ও জৈব উপাদান হলো বাস্তুসংস্থানের জড় উপাদান।
• জড় উপাদান আবার তিন প্রকার। যথা- ১. অজৈব উপাদান: মাটি, পানি, পটাশিয়াম, ক্যালসিয়াম, খনিজ লবণ ইত্যাদি হচ্ছে বাস্তুসংস্থানের অজৈব উপাদান। ২. জৈব উপাদান : উদ্ভিদ ও প্রাণির মৃতদেহ হতে তৈরি হিউমাস ও ইউরিয়া হলো মাটির জৈব উপাদান। ৩. ভৌত উপাদান : আবহাওয়া, জলবায়ু, মাটির গুণাগুণ বাস্তুসংস্থানের ভৌত উপাদান।
উৎস: ভূগোল প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৯৬.
বাংলাদেশে কত সালে প্রথম জিআইএস প্রযুক্তি চালু হয়?
ক
ক) ১৯৯১
খ
খ) ১৯৯৫
গ
গ) ১৯৯৭
ঘ
ঘ) ২০০১
ব্যাখ্যা
- বাংলাদেশে ১৯৯১ সালে প্রথম জিআইএস এর ব্যবহার চালু হয়।
• GIS: - এর পূর্ণরূপ হচ্ছে Geographic information systems. - সাধারণ অর্থে জিআইএস বলতে স্থানিক ও অস্থানিক উপাত্ত সংগ্রহ করে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে সমন্বয় করে তা মানচিত্রে উপস্থাপন করাকে বুঝায়। - অর্থাৎ জিআইএস হলো কম্পিউটারের মাধ্যমে কোনো তথ্য ধারণ করে ভূ‚-পৃষ্ঠের কোনো অবস্থানের চিত্র বর্ণনা করা। - সুতরাং বলা যায় যে, কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফর্টওয়্যারের মাধ্যমে ভৌগোলিক তথ্য সংগ্রহ, সংরক্ষণ, পরিবর্তন, বিশ্লেষণ ও প্রদর্শন করাই জিআইএস।
• ১৯৬৪ সালে কানাডায় সর্বপ্রথম জিআইএস এর ব্যবহার শুরু হয়। - ১৯৮০ সালের পর থেকে জিআইএস এর ব্যাপক প্রসার ঘটে। - ১৯৮০ এবং ১৯৯০ সালের মধ্যে জিআইএস উন্নত প্রযুক্তির পূর্ণাঙ্গরূপ লাভ করে। - বাংলাদেশে ১৯৯১ সালে প্রথম জিআইএস এর ব্যবহার চালু হয়। - ২০০০ সালের পর থেকে আমাদের দেশে জিআইএস প্রযুক্তি প্রসার লাভ করতে থাকে এবং বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জিআইএসের ওপর শিক্ষাদান করা হচ্ছে। অর্থাৎ জিআইএসকে বহুমুখী কাজে ব্যবহার করা হচ্ছে।
উৎস: ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৭.
প্রাকৃতিক ভূগোলের কোন শাখা বায়ুমন্ডল ও বায়ুমন্ডলের সাথে সম্পর্কিত সকল বিষয়ের ব্যাখ্যা ও বিশ্লেষণ প্রদান করে?
ক
ক) ভূমিরূপবিদ্যা
খ
খ) সমুদ্রবিদ্যায়
গ
গ) জলবায়ুবিদ্যা
ঘ
ঘ) জীব ভূগোলে
ব্যাখ্যা
- জলবায়ুবিদ্যা শাখাতে বায়ুমন্ডল ও বায়ুমন্ডলের সাথে সম্পর্কিত সকল বিষয়ের ব্যাখ্যা ও বিশ্লেষণ প্রদান করে।
• জলবায়ুবিদ্যা (Climatology): - এই শাখা বায়ু, বায়ুস্তর, বায়ুর গঠন, বায়ুর ধর্ম, বায়ুর তাপ ও তাপমাত্ৰা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, বায়ুপুঞ্জ, বায়ুপ্রাচীর, ঘূর্ণিবাত, প্রতীপ ঘূর্ণিবাত, বায়ুমন্ডলের জলীয়বাষ্প, মেঘ, বৃষ্টি, কুয়াশা, আবহাওয়া ও জলবায়ু নিয়ে আলোচনা করে। - সংক্ষেপে বায়ুমন্ডল ও বায়ুমন্ডলের সাথে সম্পর্কিত সকল বিষয়ের ব্যাখ্যা ও বিশ্লেষণ প্রদান করে।
• প্রাকৃতিক ভূগোল: - ভূগোল বিষয়ের যে অংশ পাঠ করলে পৃথিবীর জন্ম, ভূ-প্রকৃতি অর্থাৎ পাহাড়, পর্বত, বারিমন্ডল, বায়ুমন্ডল প্রভৃতি বিষয় ব্যাখ্যা ও বিশ্লেষণ করা যায় তাকে প্রাকৃতিক ভূগোল বলে। - প্রাকৃতিক ভূগোলের প্রধান প্রকৃতি হলো- প্রকৃতির সাথে সম্পর্কিত সকল বিষয়কে প্রাকৃতিক ভূগোল এককভাবে প্রকাশ করে। - তাই প্রাকৃতিক ভূগোলের পরিধিও ব্যাপক এবং ভবিষ্যতে প্রাকৃতিক ভূগোলের পরিধি আরো অধিক বিস্তৃত হবে।
১. ভূমিরূপবিদ্যা (Geomorphology): প্রাকৃতিক ভূগোলের এই শাখায় পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা, পৃথিবীর উৎপত্তি, ভূ-আলোড়ন বা ভূ-আন্দোলন, বিভিন্ন প্রকার ভূমিরূপ, ভূ-তাত্ত্বিক সময় মাপনি, ভূ-ত্বকের পরিবর্তন, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মতবাদ, খনিজ, শিলা প্রভৃতি বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। - মূলত অশ্মমন্ডল বা ভূ-ত্বকের সকল বিষয় ভূমিরূপবিদ্যার অন্তর্গত। ২. জলবায়ুবিদ্যা (Climatology): এই শাখা বায়ু, বায়ুস্তর, বায়ুর গঠন, বায়ুর ধর্ম, বায়ুর তাপ ও তাপমাত্ৰা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, বায়ুপুঞ্জ, বায়ুপ্রাচীর, ঘূর্ণিবাত, প্রতীপ ঘূর্ণিবাত, বায়ুমন্ডলের জলীয়বাষ্প, মেঘ, বৃষ্টি, কুয়াশা, আবহাওয়া ও জলবায়ু নিয়ে আলোচনা করে। সংক্ষেপে বায়ুমন্ডল ও বায়ুমন্ডলের সাথে সম্পর্কিত সকল বিষয়ের ব্যাখ্যা ও বিশ্লেষণ প্রদান করে । ৩. সমুদ্রবিদ্যা (Oceanography): বারিমন্ডলের প্রধান উপাদান সাগর, মহাসাগরসমূহের উৎপত্তি, বিন্যাস, বিস্তরণ, সমুদ্রস্রোত, সমুদ্র তলদেশের ভূমিরূপ, জোয়ার-ভাঁটা, মানব জীবনের উপর সমুদ্রস্রোতের প্রভাব ও বিভিন্ন মহাদেশের মধ্যে সমুদ্রপথে যোগাযোগ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে । 8. মৃত্তিকা ভূগোল (Soil Geography): মৃত্তিকা ভূগোল ভূ-ত্বকের বা অশ্মমন্ডলের উপরিভাগের অংশ অর্থাৎ মৃত্তিকার গঠন, উপাদান, বণ্টন ও বিন্যাস সম্পর্কে আলোচনা করে । ৫. জীব ভূগোল (Biogeography): উদ্ভিদ বাস্তব্যবিদ্যা, উদ্ভিদের ক্রমবিকাশ, পরিবেশের উপর উদ্ভিদের প্রভাব প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে । ৬. প্রাণি ভূগোল (Zoogeography): এ শাখা পৃথিবী পৃষ্ঠের প্রাণিজগৎ ও প্রাণিজগতের বণ্টন নিয়ে আলোচনা করে। ৭. গাণিতিক ভূগোল (Mathematical Geography): গাণিতিক ভূগোলে জ্যোতিষ্কমন্ডলী, সৌরজগৎ, পৃথিবী ও এর আকৃতি, গতি, আন্তর্জাতিক তারিখ রেখা ও সময়, আহ্নিক গতি ও বার্ষিক গতির ফলাফল প্রভৃতি নিয়ে আলোচনা করে।
উৎস: ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।