পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes১৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৯
সিলেবাস
গাণিতিক যুক্তি: টপিকসমূহ পাটিগণিত: [সরল ও যৌগিক মুনাফা, লাভ-ক্ষতি, অংশীদারী হিসাব, অনুপাত ও সমানুপাত] সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
৯০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২ : ১ । কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ : ২ হবে?
  1. ক) ৯০ লিটার
  2. খ) ৬০ লিটার
  3. গ) ৪৫ লিটার
  4. ঘ) ৭০ লিটার
সঠিক উত্তর:
ক) ৯০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন : ৯০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২ : ১ । কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ : ২ হবে?

সমাধান :
আম : কমলা = ২ : ১
অনুপাতের রাশিদ্বয়ের যোগফল = ২+১ = ৩
আমের রসের পরিমাণ = ৯০ × ২/৩ = ৬০ লিটার
কমলার রসের পরিমাণ = ৯০× ১/৩ = ৩০ লিটার।

শর্তমতে, ৬০ : কমলা = ১ : ২
=> ৬০/কমলা = ১/২
=> কমলা = ৬০×২
=> কমলা = ১২০ 

কমলার রসের পরিমাণ বৃদ্ধি করতে হবে = ১২০ - ৩০ = ৯০ লিটার ।
.
৪০% যৌগিক মুনাফায় মূলধন ১০০০০ টাকা ১ বছরের জন্য বিনিয়ােগ করা হলাে। যদি যৌগিক মুনাফা ত্রৈমাসিক হিসেবে ধরা হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত?
  1. ক) (১১)
  2. খ) (১১)
  3. গ) (১১)
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) (১১)
উত্তর
সঠিক উত্তর:
খ) (১১)
ব্যাখ্যা
প্রশ্ন : ৪০% যৌগিক মুনাফায় মূলধন ১০০০০ টাকা ১ বছরের জন্য বিনিয়ােগ করা হলাে। যদি যৌগিক মুনাফা ত্রৈমাসিক হিসেবে ধরা হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত?
 
সমাধান :
 
দেওয়া আছে, বার্ষিক মুনাফার হার = ৪০%
সুতরাং  ত্রৈমাসিক মুনাফার হার, r = (৪০/৪)% = ১০%
 
এখানে, যৌগিক মুনাফা ত্রৈমাসিক হিসেবে ধরা হয়েছে। 
অর্থাৎ সময়, n = ৪ 

প্রারম্ভিক মূলধন, P = ১০০০০ টাকা
আমরা জানি,  চক্রবৃদ্ধি মূলধন, C = P(1 + r)n

সুতরাং চক্রবৃদ্ধি মূলধন = ১০০০০(১ + ১০%)
                                     = ১০০০০(১ + ১০/১০০)
                                     = ১০০০০(১১০/১০০)
                                     = ১০০০০(১১/১০)
                                     = ১০০০০ × (১১) ÷ ১০০০০
                                     = (১১)
.
4টি লেবুর বিক্রয়মূল্য 5টি লেবুর ক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভ কত?
  1. ক) 50%
  2. খ) 25%
  3. গ) 40%
  4. ঘ) 20%
সঠিক উত্তর:
খ) 25%
উত্তর
সঠিক উত্তর:
খ) 25%
ব্যাখ্যা
প্রশ্ন :4টি লেবুর বিক্রয়মূল্য 5টি লেবুর ক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভ কত?
 
সমাধান :
4টি লেবুর বিক্রয়মূল্য= x টাকা 
1 টি লেবুর বিক্রয়মূল্য=x/4 টাকা 


5 টি লেবুর ক্রয়মূল্য= x টাকা
1 টি লেবুর  ক্রয়মূল্য=x/5 টাকা

 লাভ = x/4 - x/5
         = (5x - 4x)/ 20 
          = x/20 

শতকরা লাভ =  [{(x/20)/(x/5)} × 100]%
                    =(x/20 × 5/x ×100)%
                   =  25%
.
যদি দুটি সংখ্যার যোগফল এবং গুণফল যথাক্রমে 26 এবং 168 হয়, তবে সংখ্যা দুইটির ব্যস্তানুপাতিক যোগফল কত হবে?
  1. ক) 5/24
  2. খ) 13/84
  3. গ) 9/17
  4. ঘ) 15/29
সঠিক উত্তর:
খ) 13/84
উত্তর
সঠিক উত্তর:
খ) 13/84
ব্যাখ্যা
প্রশ্ন : যদি দুটি সংখ্যার যোগফল এবং গুণফল যথাক্রমে 26 এবং 168 হয়, তবে সংখ্যা দুইটির ব্যস্তানুপাতিক যোগফল কত হবে?
 
সমাধান : 
 
ধরি,
সংখ্যা দুইটি a ও b

শর্তমতে 
a + b = 26
ab = 168

এখন,
(1/a) + (1/b)
= (b + a)/ab
= 26/168
= 13/84
.
৬% হারে নয় মাসে ১৫,০০০/-টাকার উপর সুদ কত হবে?
  1. ক) ৮৪৫ টাকা
  2. খ) ৪৫০ টাকা
  3. গ) ৬৭৫ টাকা
  4. ঘ) ৯৩৫ টাকা
সঠিক উত্তর:
গ) ৬৭৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬৭৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন : ৬% হারে নয় মাসে ১৫,০০০/-টাকার উপর সুদ কত হবে?
 
সমাধান :
এখানে 
সুদের হার, r = ৬% = ০.০৬, 
আসল, p= ১৫,০০০ টাকা ,
সময়, n = ৯ মাস = ৯/১২ বছর = ০.৭৫ বছর

∴ I = pnr = ১৫,০০০ × ০.৭৫ × ০.০৬ = ৬৭৫ টাকা।
.
একজন দোকানদার ৭.৫% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হত এবং বিক্রয়মূল্য ৬২ টাকা বেশী হত, তাহলে তার ২০% লাভ হতো । দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ক) ২০০ টাকা
  2. খ) ৪০০ টাকা
  3. গ) ৬০০ টাকা
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) ৪০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন : একজন দোকানদার ৭.৫% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হত এবং বিক্রয়মূল্য ৬২ টাকা বেশী হত, তাহলে তার ২০% লাভ হতো । দ্রব্যটির ক্রয়মূল্য কত?
 
সমাধান :
ধরি,
ক্রয় মূল্য = x টাকা
৭.৫% ক্ষতিতে দ্রব্যটির বিক্রয়মূল্য = ৯২.৫x / ১০০ টাকা
১০% কমে দ্রব্যটির ক্রয়মূল্য = ৯০x / ১০০ টাকা

ক্রয়মূল্য ৯০x / ১০০ হলে
২০% লাভে বিক্রয়মূল্য = (৯০x / ১০০) × (১২০/১০০) = ১০৮x / ১০০

∴ (১০৮x / ১০০) - ( ৯২.৫x / ১০০) = ৬২
বা, (১০৮x - ৯২.৫x)/১০০ = ৬২
বা, ১৫.৫x / ১০০ = ৬২
বা, x = (৬২× ১০০)/১৫.৫
       = ৪০০ টাকা
.
করিম, খালিদ এবং গফুরের যৌথ বিনিয়োগের অনুপাত যথাক্রমে ৫ : ৭ : ৮। বছর শেষে করিমের লভ্যাংশের পরিমাণ ২১৫০ টাকা হলে, মোট লাভের পরিমাণ কত?
  1. ক) ৮,৬০০ টাকা
  2. খ) ৯,৪০০ টাকা
  3. গ) ৫,৬০০ টাকা
  4. ঘ) ৭,৯০০ টাকা
সঠিক উত্তর:
ক) ৮,৬০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮,৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন : করিম, খালিদ এবং গফুরের যৌথ বিনিয়োগের অনুপাত যথাক্রমে ৫ : ৭ : ৮।  বছর শেষে করিমের লভ্যাংশের পরিমাণ ২১৫০ টাকা হলে,  মোট লাভের পরিমাণ কত?

সমাধান :
ধরি, 
মোট লাভের পরিমাণ = ক টাকা 

করিম, খালিদ এবং গফুরের বিনিয়োগের অনুপাত = ৫ : ৭ : ৮
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৫ + ৭ + ৮ 
                                                   = ২০

প্রশ্নমতে,
ক  এর ৫/২০ = ২১৫০
ক এর ১/৪ = ২১৫০
ক /৪ = ২১৫০
ক = ২১৫০ × ৪ 
ক = ৮,৬০০ টাকা 
.
৬ : ৭, ৫ : ৯, ৩ : ২ এর মিশ্র অনুপাত কত?
  1. ক) ১০ : ২১
  2. খ) ৪ : ৯
  3. গ) ৫ : ৭
  4. ঘ) ১৪ : ১৯
সঠিক উত্তর:
গ) ৫ : ৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ : ৭
ব্যাখ্যা
প্রশ্ন : ৬ : ৭, ৫ : ৯, ৩ : ২ এর মিশ্র অনুপাত কত?
সমাধান :
৬ : ৭, ৫ : ৯, ৩ : ২ এর মিশ্র অনুপাত
= ৬ × ৫ × ৩ : ৭ × ৯ × ২
= ৯০ : ১২৬
= ১৫ : ২১
= ৫ : ৭
.
A, B, C অংশীদারিত্বে একটি ব্যবসা শুরু করে, A বিনিয়োগ করে B এর বিনিয়োগের তিনগুণ এবং C যে পরিমাণ ​​বিনিয়োগ করে B তার দুই তৃতীয়াংশ বিনিয়োগ করে। বছর শেষে মুনাফা পায় ৯,৯০০টাকা। A কত টাকা মুনাফা পাবে?
  1. ক) ৭,৬০০ টাকা
  2. খ) ৫,৪০০ টাকা
  3. গ) ৩,৬০০ টাকা
  4. ঘ) ৪,৫০০ টাকা
সঠিক উত্তর:
খ) ৫,৪০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫,৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন : A, B, C অংশীদারিত্বে একটি ব্যবসা শুরু করে, A বিনিয়োগ করে B এর বিনিয়োগের তিনগুণ এবং C যে পরিমাণ ​​বিনিয়োগ করে B তার দুই তৃতীয়াংশ বিনিয়োগ করে। বছর শেষে মুনাফা পায় ৯,৯০০টাকা। A কত টাকা মুনাফা পাবে? 
সমাধান : 

ধরি,
C বিনিয়োগ করে x টাকা 
B বিনিয়োগ করে (x এর 2/3) টাকা 
                          = 2x/3 টাকা 
A বিনিয়োগ করে {3 × (2x/3)} টাকা 
                          =2x টাকা 

A , B এবং C এর বিনিয়োগের অনুপাত = 2x : (2x/3) : x
                                                           = 2 : (2/3) : 1
                                                            = 6 : 2 : 3 
বিনিয়োগের অনুপাতের যোগফল = 6 + 2 + 3 = 11 

A  লাভ পাবে = (9,900 এর 6/11) = 5,400 টাকা
১০.
৪৫০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদে- আসলে ৫৩১ টাকা হবে?
  1. ক) ৩ বছর
  2. খ) ২ বছর
  3. গ) ৪ বছর
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ক) ৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩ বছর
ব্যাখ্যা
প্রশ্ন : ৪৫০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদে- আসলে ৫৩১ টাকা হবে?
 
সমাধান : 
 
আমরা জানি,
সুদাসল C, মুলধন P, সুদের হার r এবং সময় n হলে
C = P (১ + nr/১০০)
⇒ ৫৩১ = ৪৫০ (১ + n × ৬ ∕ ১০০)
⇒ ৫৩১ = ৪৫০ (১০০ + ৬n ∕ ১০০)
⇒ ৫৩১০০ ∕ ৪৫০ = ১০০ + ৬n
⇒ ১১৮ = ১০০ + ৬n
⇒ ৬n = ১১৮ - ১০০
⇒ ৬n = ১৮ 
⇒ n = ১৮ ∕ ৬
∴ n = ৩ বছর
১১.
একটি শার্ট এবং একটি প্যান্টের ক্রয়মূল্যের অনুপাত 3 : 7। তাদের বিক্রয়মূল্যের অনুপাত 2 : 5। যদি পণ্য দুটি বিক্রয় করে লোকসানের পরিমাণ সমান হয়, তবে প্যান্টের ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যে অনুপাত কত?
  1. ক) 21 : 16
  2. খ) 23 : 21
  3. গ) 21 : 20
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) 21 : 20
উত্তর
সঠিক উত্তর:
গ) 21 : 20
ব্যাখ্যা
প্রশ্ন : একটি শার্ট এবং একটি প্যান্টের ক্রয়মূল্যের অনুপাত 3 : 7। তাদের বিক্রয়মূল্যের অনুপাত 2 : 5। যদি পণ্য দুটি বিক্রয় করে লোকসানের পরিমাণ সমান হয়, তবে প্যান্টের ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যে অনুপাত কত?

সমাধান :
একটি শার্ট এবং একটি প্যান্টের ক্রয়মূল্যের অনুপাত 3 : 7
একটি শার্টের ক্রয়মূল্য 3x টাকা  এবং  একটি প্যান্টের ক্রয়মূল্য 7x  টাকা 

একটি শার্ট এবং একটি প্যান্টের বিক্রয়মূল্যের অনুপাত 2 : 5
একটি শার্টের বিক্রয়মূল্য 2y টাকা  এবং একটি প্যান্টের বিক্রয়মূল্য 5y টাকা
এখন 
     3x - 2y = 7x - 5y
⇒ 5y - 2y = 7x - 3x 
⇒ 3y = 4x 
   ∴ y = 4x/3
 
প্যান্টের ক্রয়মূল্য : প্যান্টের বিক্রয়মূল্য = 7x : 5y
                                                          = 7x : (5× 4x)/3
                                                            = 21 : 20
১২.
সজল ও জামিল যথাক্রমে ৫০০০ টাকা ও ৪০০০ টাকা মূলধন নিয়ে একটি কারবার শুরু করল। ৩ মাস পর সজল আরও ১০০০ টাকা দিল এবং দিপু ৭০০০ টাকা মূলধন নিয়ে কারবারের নতুন অংশীদার হলো। এক বছরে ৩৯৬০ টাকা লাভ হলে, সজল লাভের টাকা কত পাবে?
  1. ক) ১৫১৮ টাকা
  2. খ) ১৪৬১ টাকা
  3. গ) ১৪৯৫ টাকা
  4. ঘ) ১৭৯৬ টাকা
সঠিক উত্তর:
ক) ১৫১৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৫১৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন : সজল ও জামিল  যথাক্রমে ৫০০০ টাকা ও ৪০০০ টাকা মূলধন নিয়ে একটি কারবার শুরু করল। ৩ মাস পর সজল আরও ১০০০ টাকা দিল এবং দিপু ৭০০০ টাকা মূলধন নিয়ে কারবারের নতুন অংশীদার হলো। এক বছরে ৩৯৬০ টাকা লাভ হলে, সজল লাভের টাকা কত পাবে?

 সমাধান : 
সজল মোট বিনিয়োগ করে = (৫০০০ × ১২) + (১০০০ × ৯) = ৬৯০০০ টাকা
জামিল মোট বিনিয়োগ করে = ৪০০০ × ১২ = ৪৮০০০ টাকা
দিপু মোট বিনিয়োগ করে = ৭০০০ × ৯ = ৬৩০০০ টাকা
∴ তাদের বিনিয়োগের অনুপাত = ৬৯০০০ : ৪৮০০০ : ৬৩০০০ = ২৩ : ১৬ : ২১
এখন,
সজল পাবে = ৩৯৬০ × ২৩/৬০ = ১৫১৮ টাকা
১৩.
একটি ছাগল ১২% ক্ষতিতে বিক্রয় করা হল। যদি বিক্রয় মূল্য ১২০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হত। ছাগলের ক্রয়মূল্য কত?
  1. ক) ৪,০০০ টাকা
  2. খ) ৫,০০০ টাকা
  3. গ) ৯,০০০ টাকা
  4. ঘ) ৬,০০০ টাকা
সঠিক উত্তর:
ঘ) ৬,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬,০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন : একটি ছাগল ১২% ক্ষতিতে বিক্রয় করা হল। যদি বিক্রয় মূল্য ১২০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হত। ছাগলের ক্রয়মূল্য কত?
 
সমাধান : ক্রয়মূল্য ১০০ টাকা হলে ১২% ক্ষতিতে বিক্রয় মূল্য (১০০ - ১২) = ৮৮ টাকা;

এবং, ৮% লাভে বিক্রয়মূল্য (১০০ + ৮) = ১০৮ টাকা।

বিক্রয় মূল্যেদ্বয়ের পার্থক্য (১০৮ - ৮৮) = ২০ টাকা।

বিক্রয় মূল্য ২০ টাকা বেশি হলে ক্রয় মূল্য ১০০ টাকা
∴ বিক্রয় মূল্য ১২০০ টাকা বেশি হলে ক্রয় মূল্য (১০০✕১২০০)/২০
= ৬০০০ টাকা।
১৪.
সজীব ও রাজীব যথাক্রমে ২,২৫,০০০ টাকা এবং ৪৫,০০০ টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। পাঁচ বছর পর তাদের মুনাফার অনুপাত কত হবে?
  1. ক) ১৮ : ৯
  2. খ) ১৭ : ৩
  3. গ) ১৫ : ৪
  4. ঘ) ১৬ : ৭
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন : সজীব ও রাজীব যথাক্রমে ২,২৫,০০০ টাকা এবং ৪৫,০০০ টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। পাঁচ বছর পর তাদের মুনাফার অনুপাত কত হবে? 

সমাধান : 
সজীব ও রাজীবের মূলধনের অনুপাত = ২২৫০০০ : ৪৫০০০
                                                            =  ২২৫ : ৪৫
                                                            =  ৭৫ : ১৫ 
                                                             = ১৫ : ৩
                                                             = ৫ : ১
                     

সজীব ও রাজীবের মুনাফার অনুপাত = ৫ : ১
১৫.
আসিফ একটি ব্যবসা ২১,০০০ টাকা বিনিয়োগ করে এবং পরে বশির ঐ ব্যবসায় ৩৬,০০০ টাকা বিনিয়োগ করে। বছর শেষে লাভ সমান হলে, বশির কত মাস পর যোগ দেয়?
  1. ক) ৯ মাস
  2. খ) ৫ মাস
  3. গ) ৪ মাস
  4. ঘ) ৬ মাস
সঠিক উত্তর:
খ) ৫ মাস
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ মাস
ব্যাখ্যা
প্রশ্ন : আসিফ একটি ব্যবসা ২১,০০০ টাকা বিনিয়োগ করে এবং পরে বশির ঐ ব্যবসায় ৩৬,০০০ টাকা বিনিয়োগ করে। বছর শেষে লাভ সমান হলে, বশির কত মাস পর যোগ দেয়?
সমাধান : 
ধরি, বশির ব্যবসায় x মাস পরে যোগদান করলেন। 
তাহলে,
21000 × 12 = 36000 × (12 - x)
⇒ (21000 × 12)/36000 = 12 -x
⇒ 252/36 = 12 -x
⇒ 7 = 12 - x
⇒ x = 5
১৬.
৪০০ টাকার ৫ বছরের সুদ এবং ৫০০ টাকার ৬ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?
  1. ক) ১০%
  2. খ) ১২%
  3. গ) ১৫%
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ক) ১০%
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০%
ব্যাখ্যা
প্রশ্ন : ৪০০ টাকার ৫ বছরের সুদ এবং ৫০০ টাকার ৬ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?
সমাধান : 
৪০০ টাকার ৫ বছরের সুদ = ২০০০ টাকার ১ বছরের সুদ
আবার ৫০০ টাকার ৬ বছরের সুদ = ৩০০০ টাকার ১ বছরের সুদ
∴ (২০০০ + ৩০০০) = ৫০০০ টাকা।;

৫০০০ টাকার ১ বছরের সুদ = ৫০০ টাকা
∴ ১০০ টাকার ১ বছরের সুদ = (৫০০×১০০)/৫০০০
= ১০%
১৭.
এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল, ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ১০% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?
  1. ক) ১৩১১ টাকা
  2. খ) ১২৪২ টাকা
  3. গ) ১০৭৮ টাকা
  4. ঘ) ১৩৩২ টাকা
সঠিক উত্তর:
খ) ১২৪২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২৪২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন : এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল, ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ১০% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?
 
সমাধান : 
১৫% লাভে
১২০০ টাকার দ্রব্যের বিক্রয়মূল্য = (১১৫ × ১২০০)/১০০
                                                  = ১৩৮০ টাকা
আবার,
১০% ক্ষতিতে
১৩৮০ টাকার দ্রব্যের বিক্রয়মূল্য = (৯০ × ১৩৮০)/১০০
                                                  = ১২৪২ টাকা
১৮.
টাকায় ৩টি কমলা কিনে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৫০%
  2. খ) ৬০%
  3. গ) ২৫%
  4. ঘ) ৭৫%
সঠিক উত্তর:
ক) ৫০%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন : টাকায় ৩টি কমলা কিনে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 
 
সমাধান :
১টি কমলার  ক্রয়মূল্য ১/৩ টাকা
এবং বিক্রয়মূল্য ১/২ টাকা

∴ ১টি কমলা বিক্রয়ে লাভ = (১/২) - (১/৩) = ১/৬ টাকা

∴ লাভের হার = {(১/৬) × ১০০} / (১/৩) = ৫০ টাকা।
১৯.
দুটি সংখ্যার অনুপাত ৫ঃ ৭ এবং তাদের গ.সা.গু ৬ হলে, সংখ্যা দুটি যথাক্রমে -
  1. ক) ২৫ ও ৩৫
  2. খ) ৩৫ ও ৪০
  3. গ) ৩০ ও ৪২
  4. ঘ) ৩০ ও ৪৫
সঠিক উত্তর:
গ) ৩০ ও ৪২
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০ ও ৪২
ব্যাখ্যা
প্রশ্ন : দুটি সংখ্যার অনুপাত ৫ঃ ৭ এবং তাদের গ. সা. গু ৬ হলে, সংখ্যা দুটি যথাক্রমে -

সমাধান :
ধরি, সংখ্যা দুইটি ৫ক ও ৭ক
∴ ৫ক ও ৭ক এর গ.সা.গু. = ক
প্রশ্নমতে,
ক = ৬
∴ সংখ্যা দুইটি যথাক্রমে ৫ × ৬ = ৩০ এবং ৭ × ৬ = ৪২