পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes৪৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪৯
সিলেবাস
পার্ট-১) Sentences and Transformations, Words, Compositions. পার্ট-২) ১) এটমের গঠন, কার্বনের বহুমুখী ব্যবহার, এসিড, ক্ষার, লবণ, পদার্থের ক্ষয়, সাবানের কাজ, মৌলিক কণা, ধাতব পদার্থ এবং তাদের যৌগসমূহ, অধাতব পদার্থ, জারণ-বিজারণ, তড়িৎ কোষ, অজৈব যৌগ, জৈব যৌগ, ইলেকট্রনিক্স, আধুনিক পদার্থবিজ্ঞান, শক্তির উৎস এবং এর প্রয়োগ, নবায়নযোগ্য শক্তির উৎস, পারমাণবিক শক্তি, খনিজ উৎস, শক্তির রূপান্তর। ২) ভাইরাস, ব্যাকটেরিয়া, হৃদ্পিণ্ড এবং হৃদরোগ, স্নায়ু এবং স্নায়ুরোগ, রক্ত ও রক্ত সঞ্চালন, রক্তচাপ, খাদ্য ও পুষ্টি, ভিটামিন, মাইক্রোবায়োলজি। [পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই এবং Cliff’s TOEFL, High School English Grammar by Wren and Martin পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC & HSC বোর্ড বই।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৪৯ প্রশ্ন

.
‘He had many acquaintances but few really close friends.’ This is an example of-
  1. ক) Optative sentence
  2. খ) Simple sentence
  3. গ) Complex sentence
  4. ঘ) Compound sentence
ব্যাখ্যা
And, or, but, else, otherwise দ্বারা যদি দুটি principal clause যুক্ত হয় তবে সেটি একটি compound sentence।
.
‘Let me go.’ This is a _____ sentence.
  1. ক) Assertive
  2. খ) Imperative
  3. গ) Negative
  4. ঘ) Interrogative
ব্যাখ্যা
যে বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি প্রকাশ পায় তাকে Imperative sentence বলে। এ ধরনের বাক্য verb দ্বারা শুরু হয়। যেমনঃ Let me go. Let us go out for a walk.
.
_____ students were present in the class. Complete the sentence by choosing the clause that makes it comparative.
  1. ক) Less
  2. খ) Few
  3. গ) Lesser
  4. ঘ) Fewer
ব্যাখ্যা
Less, fewer এ দুটোই comparative অর্থ প্রদান করে। Less ব্যবহৃত হয় uncountable noun এর ক্ষেত্রে এবং fewer ব্যবহৃত হয় countable noun এর সাথে। Students countable noun হওয়ায় এর পুর্বে fewer ব্যবহৃত হবে।
.
‘The man who is standing next to me is a teacher.’ This is an example of-
  1. ক) Complex sentence
  2. খ) Simple sentence
  3. গ) Optative sentence
  4. ঘ) Complex-Compound sentence
ব্যাখ্যা
একটি complex sentence এ একটি principal clause এবং একটি subordinate clause থাকে। Subordinate clause টি if, although, before, who, which, whom, after, since, that ইত্যাদি দ্বারা যুক্ত হয়। যেমনঃ The man who is standing next to me is a teacher.
.
Nusrat is only five.- Make it negative.
  1. ক) Nusrat is not less than four.
  2. খ) Nusrat is more than four.
  3. গ) Nusrat is not more than five.
  4. ঘ) Nusrat is not six.
ব্যাখ্যা
যখন কোন বাক্যে সংখ্যাকে নির্দেশ করে তখন একে negative করার জন্য not more than/not less than ব্যবহৃত হয়। যেমন উপরের বাক্যটির negative form- ‘Nusrat is not more than five. অথবা Nusrat is not less than five.’ উভয়ই হতে পারে।
.
Select the superlative form.
  1. ক) He is one of the most rudest man I’ve ever met.
  2. খ) He is the rude man I’ve ever met.
  3. গ) He is one of the rudest men I’ve ever met.
  4. ঘ) He is the most rude man I’ve ever met.
ব্যাখ্যা
One of the এর পরে যদি superlative থাকে তাহলে এর পর noun টি plural হয়। সুতরাং সঠিক superlative বাক্যটি হবে - He is one of the rudest men I’ve ever met.
.
Which of the following sentences is correct?
  1. ক) He is comparatively better today.
  2. খ) He is good today than before.
  3. গ) He is best today than yesterday.
  4. ঘ) He is better today.
ব্যাখ্যা
ইংরেজিতে Double comparative বা double superlative ব্যবহৃত হয় না। সুতরাং সঠিক বাক্যটি হবে- He is better today.
.
He has a good job, _______. Complete the sentence by choosing the clause that makes it compound.
  1. ক) yet he never seems to have money
  2. খ) as he is very competent
  3. গ) though he is unhappy
  4. ঘ) as he works hard
ব্যাখ্যা
প্রদত্ত clause এর পর কমা থাকায় as, though এসব দ্বারা compound sentence গঠন করা যাবেনা, তবে compound করার জন্য yet, but ব্যবহার করে করা যাবে। প্রদত্ত বাক্যটির compound হবে - He has a good job, yet he never seems to have money.
.
Work hard _______. Complete the sentence by choosing the clause that makes it compound.
  1. ক) for success
  2. খ) to get success
  3. গ) so that you can get success.
  4. ঘ) and you will succeed.
ব্যাখ্যা
Compound sentence এর দুইটি clause কে or, but, and ইত্যাদি conjunction দ্বারা যুক্ত করতে হয়। সুতরাং সঠিক compound বাক্যটি হবে - Work hard and you will succeed.
১০.
Select the synonym (from 31 to 35)
Ostentatious-
  1. ক) Wealthy
  2. খ) Affluent
  3. গ) Showy
  4. ঘ) Protrude
ব্যাখ্যা
Ostentatious - জাঁকজমক, জাঁকাল, বাগাড়ম্বর; Showy - চটকদার, জাঁকাল; Wealthy-সম্পদশালী, Affluent - সমৃদ্ধিশালী; Protrude - প্রসারিত।
১১.
Melee -
  1. ক) Milieu
  2. খ) Brawl
  3. গ) Dispel
  4. ঘ) Qualms
ব্যাখ্যা
Melee - দাঙ্গা, Brawl; Milieu - পারিপার্শ্বিক অবস্থা; Dispel - দূরীভূত করা; Qualms - সংশয়।
১২.
Restriction-
  1. ক) Wanton
  2. খ) Deterrent
  3. গ) Disarray
  4. ঘ) Unconventional
ব্যাখ্যা
Deterrent - প্রতিবন্ধক, সীমাবদ্ধতা, Restriction; Wanton - অসচ্চরিত্র; Disarray - ছত্রভঙ্গ; Unconventional - রীতিবিরুদ্ধ;
১৩.
Select Bengali Meaning (from 36 to 40)
Crow-
  1. ক) পরভৃৎ
  2. খ) পরভৃত
  3. গ) কোকিল
  4. ঘ) ক ও গ উভয়ই
ব্যাখ্যা
Crow - পরভৃৎ, কাক। Cuckoo - পিক, বসন্তদূত, পরভৃত।
১৪.
Abolition-
  1. ক) উচ্ছেদ
  2. খ) ত্রাণ
  3. গ) উৎকট
  4. ঘ) প্রতারক
ব্যাখ্যা
Abolition - উচ্ছেদ; Salvation - ত্রাণ; Virulent - উৎকট; Swindler - প্রতারক।
১৫.
Mist-
  1. ক) প্রসন্ন
  2. খ) কুজ্ঝটিকা
  3. গ) পরিপুর্ণ
  4. ঘ) বিস্ময়কর
ব্যাখ্যা
Mist - কুজ্ঝটিকা; Complacent - প্রসন্ন; Teeming - পরিপুর্ণ; Stupendious - বিস্ময়কর।
১৬.
Ellicit-
  1. ক) কৃশ
  2. খ) সুশীল
  3. গ) অবৈধ
  4. ঘ) প্রকাশ করা
ব্যাখ্যা
Tenuous - কৃশ; Complaisant - সুশীল; Illicit - অবৈধ; Elicit - প্রকাশ করা।
১৭.
Choose the correct antonym (from 46 to 50)
Alien -
  1. ক) Expatriate
  2. খ) Ostracize
  3. গ) Bode
  4. ঘ) Native
ব্যাখ্যা
Alien - বিদেশী; Expatriate - নির্বাসিত, ostracize; Bode - পূর্বলক্ষণ; Native - দেশীয়।
১৮.
Subservient -
  1. ক) Domineering
  2. খ) Fawning
  3. গ) Obsequious
  4. ঘ) Servile
ব্যাখ্যা
Subservient - অধীন, দাস মনোভাবাপন্ন, তোয়াজ, servile, fawning, obsequious; Domineering - উদ্ধত।
১৯.
Stingy -
  1. ক) Miser
  2. খ) Generous
  3. গ) Frugal
  4. ঘ) Facilitate
ব্যাখ্যা
Stingy - ব্যয়কুণ্ঠ, কৃপণ, Miser, Frugal; Generous - উদার, মুক্তহস্ত; Facilitate - সহজ করা।
২০.
Recollect -
  1. ক) Forget
  2. খ) Propel
  3. গ) Illustrious
  4. ঘ) Mandate
ব্যাখ্যা
Recollect - স্মরণ করা; Forget - ভুলে যাওয়া; Propel - সম্মুখে চালনা করা; Illustrious - কীর্তিমান; Mandate - আদেশ, হুকুম
২১.
Pinnacle-
  1. ক) Acme
  2. খ) Zenith
  3. গ) Nadir
  4. ঘ) Summit
ব্যাখ্যা
Acme, Apex, Zenith, Summit, Pinnacle - চূড়া, সর্বোচ্চ বিন্দু। Nadir - সর্বনিম্ন বিন্দু, কুবিন্দু।
২২.
ইংরেজি প্রতিশব্দ নির্ণয় করুন ( ৫১ থেকে ৫৫)
আগ্রহপূর্ণ-
  1. ক) Zealous
  2. খ) Jealous
  3. গ) Perpetual
  4. ঘ) Everlasting
ব্যাখ্যা
আগ্রহপূর্ণ - Zealous; ঈর্ষান্বিত - Jealous; দীর্ঘস্থায়ী - perpetual, everlasting।
২৩.
অচলাবস্থা -
  1. ক) Settlement
  2. খ) Conceal
  3. গ) Shroud
  4. ঘ) Stalemate
ব্যাখ্যা
অচলাবস্থা - stalemate; লুকায়িত - conceal; আবরণ - shroud; নিষ্পত্তি - settlement.
২৪.
আইন পাশ করা -
  1. ক) Enact
  2. খ) Necessities
  3. গ) Inception
  4. ঘ) Genesis
ব্যাখ্যা
আইন পাশ করা - enact; প্রয়োজনীয় - necessities; সূচনা - inception, genesis.
২৫.
অর্পণ করা-
  1. ক) Opine
  2. খ) Bestow
  3. গ) Forlorn
  4. ঘ) Granary
ব্যাখ্যা
দান বা অর্পণ করা- bestow; মত প্রকাশ করা - opine; পরিত্যক্ত - forlorn; শস্যভাণ্ডার - granary.
২৬.
দৈবঘটনা -
  1. ক) Fortuitous
  2. খ) Both a and d
  3. গ) Exigency
  4. ঘ) Adventitious
ব্যাখ্যা
দৈবঘটনা - fortuitous, adventitious, abrupt, snappy; চরম দুর্দশা - exigency.
২৭.
Select the sentence where 'above' is used as noun-
  1. ক) The heavens are above.
  2. খ) Our blessings come from above.
  3. গ) Please reply to the above question.
  4. ঘ) We flew above the clouds.
ব্যাখ্যা
অপশন a তে above এর ব্যবহার adverb হিসেবে, অপশন b তে above এর ব্যবহার noun হিসেবে, অপশন c তে above এর ব্যবহার adjective হিসেবে, অপশন d তে above এর ব্যবহার preposition হিসেবে।
২৮.
Select the sentence where 'up' is used as preposition-
  1. ক) There are ups and downs in life.
  2. খ) The next up train will leave at 12 a.m.
  3. গ) Shakib went up the hill.
  4. ঘ) Rose loked up at him.
ব্যাখ্যা
অপশন a তে up এর ব্যবহার হয়েছে noun হিসেবে, অপশন b তে up এর ব্যবহার হয়েছে adjective হিসেবে, অপশন c তে up এর ব্যবহার হয়েছে preposition হিসেবে, অপশন d তে এর ব্যবহার হয়েছে adverb হিসেবে।
২৯.
Select the sentence where 'like' is used as adverb-
  1. ক) I like mangoes.
  2. খ) I read English, Mathematics and the like subjects.
  3. গ) He climbed the tree like a cat.
  4. ঘ) None of them
ব্যাখ্যা
অপশন a তে like এর ব্যবহার হয়েছে verb হিসেবে, অপশন b তে like এর ব্যবহার হয়েছে adjective হিসেবে, অপশন c তে like এর ব্যবহার হয়েছে preposition হিসেবে।
৩০.
একটি paragraph এর অংশ না কোনটি?
  1. ক) Topic sentence
  2. খ) Body
  3. গ) Headline
  4. ঘ) Synopsis
অনির্ধারিত
ব্যাখ্যা
একটি paragraph এর তিনটি অংশ থাকে। সেগুলো হচ্ছে - topic sentence, body, concluding remarks. দুইটা সঠিক উত্তর থাকায় বাতিল করা হল।
৩১.
Which one is not a type of formal letter?
  1. ক) Business letter
  2. খ) Official letter
  3. গ) Social letter
  4. ঘ) Both a and b
ব্যাখ্যা
Personal letter, private letter, social letter এসব Informal letter এর অন্তর্ভুক্ত।
৩২.
কক্ষ তাপমাত্রায় পদার্থ নিচের কোন অবস্থায় থাকে না?
  1. ক) কঠিন
  2. খ) প্লাজমা
  3. গ) গ্যাসীয়
  4. ঘ) তরল
ব্যাখ্যা
যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। কক্ষ তাপমাত্রায় কোনো কোনো পদার্থ কঠিন, কোনো কোনো পদার্থ তরল এবং কোনো কোনো পদার্থ গ্যাসীয় অবস্থায় থাকে।
উৎসঃ রসায়ন, নবম-দশম শ্রেণি
৩৩.
নিচের কোন তথ্যটি সঠিক?
  1. ক) 1 বায়ুমণ্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক 0°C
  2. খ) ক ও ঘ উভয়ই
  3. গ) 1 বায়ুমণ্ডলীয় চাপে পানির স্ফুটনাঙ্ক 0°C
  4. ঘ) 1 বায়ুমণ্ডলীয় চাপে পানির স্ফুটনাঙ্ক 100°C
ব্যাখ্যা
1 বায়ুমণ্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক 0°C এবং একই চাপে পানির স্ফুটনাঙ্ক 100°C।
উৎসঃ রসায়ন, নবম-দশম শ্রেণি
৩৪.
মানবদেহে এ পর্যন্ত কতটি মৌল পাওয়া গেছে?
  1. ক) ১১৮ টি
  2. খ) ২৬ টি
  3. গ) ৯৮ টি
  4. ঘ) ৪২ টি
ব্যাখ্যা
এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা ১১৮ টি। মানবদেহে প্রাপ্ত মৌলের সংখ্যা ২৬ টি।
উৎসঃ রসায়ন, নবম-দশম শ্রেণি
৩৫.
অম্লের ক্ষেত্রে কোন তথ্যটি সত্য নয়?
  1. ক) লিটমাসকে নীল করে
  2. খ) টক স্বাদ যুক্ত
  3. গ) ক্ষয়কারী পদার্থ
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
সকল লঘু এসিড টক স্বাদযুক্ত, এসিডগুলো ক্ষয়কারী পদার্থ হিসাবে পরিচিত, এসিড নীল বর্ণের লিটমাসকে লাল বর্ণে পরিণত করে, এসিড সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে সংশ্লিষ্ট ধাতুটির লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, লঘু এসিড ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে লবণ, পানি ও কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন করে।
উৎসঃ রসায়ন, নবম-দশম শ্রেণি
৩৬.
নিচের কোনটি জারক?
  1. ক) কার্বন
  2. খ) ফ্লোরিন
  3. গ) ফসফরাস
  4. ঘ) খ ও গ উভয়
ব্যাখ্যা
সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি সকল ধাতু এবং কার্বন ও হাইড্রোজেন দু'টি অধাতু হল বিজারক। কার্বন ও হাইড্রোজেন ব্যতীত সকল অধাতু যেমন ক্লোরিন, ফ্লোরিন, ফসফরাস ইত্যাদি হল জারক।
উৎসঃ রসায়ন, নবম-দশম শ্রেণি
৩৭.
মাটির pH এর মান কত হলে সবচেয়ে ভালো হয়?
  1. ক) <3
  2. খ) 4.0-6.0
  3. গ) 6.0-8.0
  4. ঘ) 10.0>
ব্যাখ্যা
মাটির pH এর মান 6.0 থেকে 8.0 হলে সবচেয়ে ভালো। এর pH এর মান 3.0 থেকে কমে গেলে বা 10.0 থেকে বেড়ে গেলে উপকারী অণুজীব মারা যায়।
উৎসঃ রসায়ন, নবম-দশম শ্রেণি
৩৮.
লবণ কোন ধরনের পদার্থ?
  1. ক) বেসিক
  2. খ) নিরপেক্ষ
  3. গ) ক্ষারীয়
  4. ঘ) অম্লীয়
ব্যাখ্যা
লবণ নিরপেক্ষ পদার্থ। তবে কিছু কিছু লবণের জলীয় দ্রবণ অম্লীয় বা ক্ষারীয় হতে পারে। বেকিং সোডার জলীয় দ্রবণ এসিডিক, সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষারীয়।
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৩৯.
টেবিল লবণ কোনটি?
  1. ক) পটাশিয়াম স্টিয়ারেট
  2. খ) সোডিয়াম স্টিয়ারেট
  3. গ) সোডিয়াম গ্লুটামেট
  4. ঘ) সোডিয়াম ক্লোরাইড
ব্যাখ্যা
সোডিয়াম ক্লোরাইড - টেবিল লবণ; সোডিয়াম গ্লুটামেট - টেস্টিং সল্ট; কাপড় কাচার সাবান - সোডিয়াম স্টিয়ারেট, শেভিং ফোম বা জেলে ব্যবহৃত হয় পটাশিয়াম স্টিয়ারেট।
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৪০.
শক্তির একক-
  1. ক) F
  2. খ) W
  3. গ) J
  4. ঘ) A
ব্যাখ্যা
কাজ করার ক্ষমতাকে বলে শক্তি। শক্তির একক জুল (J)। ক্ষমতার একক ওয়াট (W)।
উৎসঃ পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৪১.
নিচের কোনটি অনবায়নযোগ্য শক্তির উৎস?
  1. ক) বায়োমাস
  2. খ) বায়ুশক্তি
  3. গ) নিউক্লিয়ার
  4. ঘ) জিওথার্মাল
ব্যাখ্যা
যে শক্তিকে নবায়ন করা যায়, যা ফুরিয়ে যাওয়ার আশংকা নেই তাকে নবায়নযোগ্য শক্তি বলে। নবায়নযোগ্য শক্তির উৎসঃ বায়োমাস, বায়ুশক্তি, জলবিদ্যুৎ, জিওথার্মাল, সৌরশক্তি। তেল, গ্যাস, কয়লা, ইউরেনিয়াম এগুলো অনবায়নযোগ্য শক্তির উৎস।
উৎসঃ পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৪২.
টেলিভিশনে চলমান ছবি পাঠাতে হলে প্রতি সেকেন্ডে কতটি স্থিরচিত্র পাঠাতে হয়?
  1. ক) ০৯
  2. খ) ১৫
  3. গ) ২০
  4. ঘ) ২৫
ব্যাখ্যা
টেলিভিশনে চলমান ছবি বা ভিডিও পাঠাতে হলে প্রতি সেকেন্ডে ২৫টি স্থিরচিত্র পাঠাতে হয় এবং তখন সেগুলো আলাদা আলাদা স্থিরচিত্র মনে না হয়ে একটি চলমান ছবি মনে হয়।
উৎস: বিজ্ঞান নবম-দশম শ্রেণি
৪৩.
বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার কতক্ষণের মধ্যে ইউপিএস বিদ্যুৎ প্রবাহ নিশ্চিত করতে পারে?
  1. ক) কোনো সময় লাগে না
  2. খ) দশ মিলিসেকেন্ড
  3. গ) এক সেকেন্ড
  4. ঘ) সর্বোচ্চ দুই সেকেন্ড
ব্যাখ্যা
বিদ্যুৎ চলে যাওয়ার পর এক থেকে দুই সেকেন্ড লাগে আইপিএস চালু হতে। বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার দশ মিলিসেকেন্ডের ভেতর ইউপিএস বিদ্যুৎ প্রবাহ নিশ্চিত করতে পারে।
উৎস: বিজ্ঞান নবম-দশম শ্রেণি
৪৪.
ভিটামিন ডি’র ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক?
  1. ক) এর অভাবে রিকেটস হয়
  2. খ) ক্যালসিয়াম শোষণে এর ভূমিকা আছে
  3. গ) দাঁত ও হাড় গঠনে এই ভিটামিন প্রয়োজনীয়
  4. ঘ) উপরের সবগুলোই
ব্যাখ্যা
অন্ত্রে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ, দাঁত ও হাড় গঠন প্রভৃতি শারীরবৃত্তীয় কাজে ভিটামিন 'ডি' প্রয়োজন। এর অভাবে রিকেটস রোগ হয়।
উৎস: জীববিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি
৪৫.
এনজিনা হলে কী হয়?
  1. ক) হৃৎপিণ্ডে অক্সিজেন বহনের সুযোগ বাড়ে
  2. খ) খাদ্যসার পরিবহন ব্যাহত হয়
  3. গ) হৃৎপিণ্ডের করোনারি ধমনি গাত্রে চর্বি জমা হয়
  4. ঘ) খ ও গ উভয়ই
ব্যাখ্যা
হৃৎপিণ্ডের করোনারি ধমনি গাত্রে চর্বি জমা হলে রক্তের সাহায্যে হৃৎপিণ্ডে অক্সিজেন ও খাদ্যসার পরিবহন ব্যাহত হওয়ায় বুকে ব্যাথা অনুভূত হয়। এ অবস্থাকে এনজিনা বলে।
উৎসঃ নবম-দশম শ্রেণী জীববিজ্ঞান বোর্ড বই
৪৬.
এন্টিবডি উৎপন্ন করে-
  1. ক) মনোসাইট
  2. খ) লিম্ফোসাইট
  3. গ) নিউট্রোফিল
  4. ঘ) বেসোফিল
ব্যাখ্যা
মনোসাইট এবং নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। লিম্ফোসাইট এন্টিবডি উৎপন্ন করে। বেসোফিল হেপারিন নিঃসৃত করে।
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৪৭.
কোন রোগে আক্রান্ত ব্যাক্তির শরীরে খিঁচুনি দিতে থাকে?
  1. ক) প্যারালাইসিস
  2. খ) এপিলেপসি
  3. গ) পারকিনসন ডিজিজ
  4. ঘ) গয়টার
ব্যাখ্যা
এপিলেপসি মস্তিষ্কের একটি রোগ, যাতে আক্রান্ত ব্যাক্তির শরীরে খিঁচুনি বা কাঁপুনি দিতে থাকে। অনেক ক্ষেত্রে রোগী অজ্ঞান হয়ে পড়ে। একে মৃগী রোগও বলা হয়।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৪৮.
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ কোনটি?
  1. ক) সুষুম্না স্নায়ু
  2. খ) করোটিকা স্নায়ু
  3. গ) সুষুম্নাকাণ্ড
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৪৯.
স্নায়ুতন্ত্রের কার্যক্রমের একক-
  1. ক) স্নায়ুটিস্যু
  2. খ) নিউরন
  3. গ) প্যারিসিম্প্যাথেটিক স্নায়ু
  4. ঘ) মেসেনসেফালন
ব্যাখ্যা
বহুসংখ্যক নিউরন বা স্নায়ুকোষের সমন্বয়ে স্নায়ুটিস্যু গঠিত হয়। নিউরনই স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যক্রমের একক।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি