পরীক্ষা আর্কাইভ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি

পরীক্ষাIBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
পরীক্ষা - ২০ রিভিশন পরীক্ষা - ৩ টপিক: এই বাটনে অনুষ্ঠিত বিগত ৪টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
'অধমর্ণ' শব্দের অর্থ কী?
  1. আধ মরা
  2. অভিশপ্ত
  3. নিচু ব্যক্তি
  4. ঋণী
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'অধমর্ণ' শব্দের অর্থ দেনাদার, ঋণগ্রহীতা, ঋণী।
- ব্যুৎপত্তি: অধম + ঋণ।
- 'অধমর্ণ' শব্দের বিপরীত শব্দ -উত্তমর্ণ বা মহাজন।

• কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ:
- সালতি - ছোট ডিঙ্গি নৌকা, 
- প্রদোষ - সন্ধ্যা, 
- আহব - যুদ্ধ, 
- সওগাত - উপহার, 
- হোমাগ্নি - আগুন,
- বামেতর - ডান,
- সায়র - দিঘি,
- পার্বণ - উৎসব,
- লেফাফা - মোড়ক,
- আদিখ্যেতা - ন্যাকামি,
- চয়ন - সম্ভার,
- অর্ঘ - মূল্য ,
- অর্ঘ্য- পূজার উপকরণ।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
Subjudice এর বাংলা পরিভাষা কী?
  1. পরিবর্তনশীল আইন
  2. বিচারাধীন
  3. স্বচ্ছ
  4. অধস্তন আদালত
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• Subjudice এর বাংলা পরিভাষা 'বিচারাধীন'।

• কিছু গুরুত্বপূর্ণ  পারিভাষিক শব্দ:

- Act- আইন,
- Addendum- পরিশিষ্ট, সংযোজন,
- Adjournment- মুলতবি,
- Ad-hoc - তদর্থক,
- Adjustment- সমন্বয়ন,
- Aeronautics- বিমানবিদ্যা,
- Aesthetics- নন্দনতত্ত্ব,
- Affidavit- হলফনামা,
- Affiliation-সম্বন্ধীকরণ,
- Agenda- আলোচ্যসূচি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'হোমাগ্নি' এর সমার্থক শব্দ কোনটি?
  1. আগুন
  2. সূর্য
  3. চাঁদ
  4. প্রভা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'হোমাগ্নি' এর সমার্থক শব্দ 'আগুন'।
- হোমাগ্নি শব্দের অর্থ: যজ্ঞের আগুন।

• 'আগুন' এর প্রতিশব্দ:
- অনল,
- বহ্নি,
- বৈশ্বানর,
- হুতাশন,
- পাবক,
- দহন,
- সর্বভুক,
- অগ্নি,
- পিঙ্গল,
- হিমারতি,
- বায়ুসখা,
- শুচি ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
Which country is known as the Land of Thunderstorms?
  1. Thiland
  2. Bhutan
  3. Finland
  4. Japan
  5. None of the Above
ব্যাখ্যা
ভৌগোলিক উপনাম:
- বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে।
- হিমালয়ের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ভুটানে প্রচুর বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হয় বলে, ভূটানকে বজ্রপাতের দেশ বলা হয়৷

- পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগোলিক উপনাম:
• নিশিত সূর্য দেশ - নরওয়ে।
• সূর্যোদয়ের দেশ- জাপান।
• হাজার হৃদের দেশ - ফিনল্যান্ড।
• চির সবুজের দেশ - নাটাল।
• মুক্তার দেশ- কিউবা।
• পিরামিডের দেশ- মিশর।
• নিষিদ্ধ দেশ- তিব্বত।
• নীল নদের দেশ- মিশর।
• সাদা হাতির দেশ- থাইল্যান্ড।
• পঞ্চম ড্রাগনের দেশ-তাইওয়ান।

উৎস: Britannica.
.
The Sonora Line is the boundary between which two countries?
  1. Mexico - USA
  2. Egypt - Israel
  3. Iran - Iraq
  4. Lebanon - Israel
  5. None of the Above
ব্যাখ্যা
সনোরা লাইন মেক্সিকো ও যুক্তরাষ্ট্রেকে বিভক্তিকারী  সীমারেখা।
- যা মেক্সিকোর সনোরা রাজ্য ও যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের মধ্যে অবস্থিত।
- এই সীমারেখা উভয় দেশের মধ্যে রাজনৈতিক ও প্রশাসনিক বিভাজন নির্ধারণ করে।
- মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে মোট সীমান্তের একটি অংশ, যা প্রায় ১৮৫৪ কিলোমিটার। 

কয়েকটি গুরুত্বপূর্ণ সীমারেখা:

• ডুরান্ড লাইন
- স্যার হেনরি ডুরান্ড কর্তৃক ১৮৯৬ সালে তৎকালীন ভারত ও আফগানিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখা।

• হিন্ডেনবার্গ লাইন
- প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি এ রেখা পর্যন্ত পশ্চাদপসরণ করেছিল। এটি জার্মান ও পোল্যান্ডের সীমানা চিহ্নিতকরণ রেখা।

• ম্যাজিনো লাইন
- জার্মান আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা।

• সিগফ্রিড লাইন
- জার্মানি কর্তৃক জর্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা।

• ম্যাকমোহন লাইন
স্যার ম্যাকমোহন কর্তৃক চিহ্নিত ভারত ও চীনের মধ্যে সীমানা নির্দেশক লাইন।

উৎস: Britannica.
.
In Which Country is located East London?
  1. USA
  2. China
  3. England
  4. South Africa
  5. Germany
ব্যাখ্যা
East London:
- ইস্ট লন্ডন দক্ষিণ আফ্রিকার পূর্ব কেপ প্রদেশের একটি শহর।
- এটি বাফেলো সিটি মেট্রোপলিটন পৌরসভার প্রধান শহর।
- "ইস্ট লন্ডন" নামটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময়ে প্রদত্ত নাম।

কয়েকটি বিখ্যাত স্থান ও স্থাপনা:
• গ্রেট ওয়াল অব চায়না : চীনের এই মহাপ্রাচীর ।
• তাজমহল : আগ্রায় অবস্থিত মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের স্মরণে নির্মিত হয়েছিল। 
• পিরামিড অফ গিজা: মিশরের গির্জায় অবস্থিত এই প্রাচীন পিরামিডগুলি বিশ্বের প্রাচীনতম সপ্তাশ্চর্যের একটি। 
• ম্যাচু পিচু: পেরুর আন্দিজ পর্বতমালায় অবস্থিত ।
• স্ট্যাচু অফ লিবার্টি : নিউ ইয়র্ক শহরের লিবার্টি দ্বীপে অবস্থিত ।
• কোলোসিয়াম : রোমের এই প্রাচীন অ্যাম্ফিথিয়েটারটি রোমান সম্রাজ্যের সময় গ্ল্যাডিয়েটর যুদ্ধ ও অন্যান্য বিনোদনের জন্য ব্যবহৃত হত। 

উৎস: Britannica.
.
Which strait connects the Indian Ocean and the Java Sea?
  1. Palk Strait
  2. Bering Strait
  3. Sunda Strait
  4. Strait of Gibraltar
  5. Bosporus Strait
ব্যাখ্যা
• সুন্দা প্রণালি:
- সুমাত্রা ও জাভা দ্বীপের মধ্যে অবস্থিত।
- এই প্রণালীটি ভারত মহাসাগর ও জাভা সাগরের মধ্যে সংযোগ স্থাপন করে। ।
- সুন্দা প্রণালি ইন্দোনেশিয়ার গুরুত্বপূর্ণ নৌপথগুলোর একটি।

⇒ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রণালি:

বেরিং প্রণালি:
- এই প্রণালীটি উত্তর আমেরিকা ও এশিয়ার মধ্যে অবস্থিত।
- যা আলাস্কার প্রদেশ ও রাশিয়ার শাখালিন দ্বীপের মধ্যে বিস্তৃত।
- বেরিং প্রণালি বেরিং সাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে সংযুক্ত করে।

• জিব্রাল্টার প্রণালি:
- ইউরোপ ও আফ্রিকার মধ্যে অবস্থিত এই প্রণালীটি স্পেন ও মরক্কোর মধ্যে বিস্তৃত।
- জিব্রাল্টার প্রণালি ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপন করে।

পক প্রণালি:
- ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত ।
- এই প্রণালীটি ভারত মহাসাগর ও আরব সাগরের মধ্যে সংযোগ স্থাপন করে।
- পক প্রণালি প্রায় ২৭ কিলোমিটার প্রশস্ত ।
- এবং এটি গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে ব্যবহৃত হয়।

মালাক্কা প্রণালি:
- মালয় উপদ্বীপ ও সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত।
- এই প্রণালীটি ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপন করে।
- মালাক্কা প্রণালি বিশ্বের ব্যস্ততম শিপিং রুটগুলোর একটি।

উৎস: Britannica.
.
The Amazon rainforest is not part of the following countries-
  1. Brazil
  2. Argentina
  3. Peru
  4. Colombia
  5. Ecuador
ব্যাখ্যা
আমাজন বনভূমির অংশ দেশ নয় আর্জেন্টিনা ।

আমাজন বনভূমি:
- আমাজন রেইনফরেস্ট দক্ষিণ আমেরিকায় অবস্থিত।
- পৃথিবীর বৃহত্তম ট্রপিক্যাল বনভূমি।
- এটি নয়টি দেশের মধ্যে বিস্তৃত ।
- যার মধ্যে রয়েছে ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফরাসি গায়ানা।
- প্রায় ১০০,০০০ প্রজাতির উদ্ভিদ রয়েছে।
- আমাজন নদী বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী।
- এর অববাহিকায় প্রায় ১,১০০ উপনদী রয়েছে।
- পৃথিবীর অক্সিজেনের প্রায় ২০% উৎপন্ন করে।

কয়েকটি বিখ্যাত রেইনফরেস্ট:
- কঙ্গো বন আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম ট্রপিক্যাল রেইনফরেস্ট।
- ফোস্টার রেইনফরেস্ট নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে অবস্থিত।
- সুন্দরবন বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত।
- পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে পরিচিত।

উৎস: Amazon rainforest ওয়েবসাইট।
.
Find the difference between the simple and the compound interest on a principal of Tk 2000 for 2 years at 15% per annum.
  1. 35 Tk
  2. 45 Tk
  3. 50 Tk
  4. 60 Tk
  5. 72 Tk
ব্যাখ্যা
Question: Find the difference between the simple and the compound interest on a principal of Tk 2000 for 2 years at 15% per annum.

Solution:
আসল,P =2000
সময়, n = 2বছর
মুনাফার হার, r =15% =15/100 =0.15

∴ সরল মুনাফা = Prn
= 2000 × (15/100) × 2
= 600

∴ চক্রবৃদ্ধি মুনাফার = P(1 + r)n - P
= 2000(1 + 0.15)2 - 2000
= 2645 -2000
= 645

∴ পার্থক্য = 645 - 600
= 45
১০.
A shopkeeper purchased 70 kg of potatoes for Tk. 420 and sold the whole potatose at the rate of 7 tk per kg. What will be his gain percent?
  1. 16.28%
  2. 15%
  3. 11.50%
  4. 16.67%
  5. None of these
ব্যাখ্যা
Question: A shopkeeper purchased 70 kg of potatoes for Tk. 420 and sold the whole potatose at the rate of 7 tk per kg. What will be his gain percent?

Solution:
70 কেজি আলুর বিক্রয়মূল্য = (70 × 7) = 490 টাকা

∴ লাভ = 490 - 420 = 70

420 টাকা লাভ হয় = 70 টাকা
1 টাকা লাভ হয় = 70/420 টাকা
100 টাকা লাভ হয় = {(70 × 100)/420} টাকা
= 100/6
= 16.67 টাকা
১১.
Which amount to be received after 4 years at the rate of 6% p.a of simple interest on a sum of Tk. 5700?
  1. Tk. 7068
  2. Tk. 6068
  3. Tk. 8250
  4. Tk. 7360
  5. None of these
ব্যাখ্যা
Question: Which amount to be received after 4 years at the rate of 6% p.a of simple interest on a sum of Tk. 5700?

Solution:
Given that,
Rate of interest, r = 6%
Principal, P = 5700
time, n = 4 years

∴ Simple interest, I = prn/100 
= (5700 × 6 × 4)/100
= 1368

So Total Amount = Principal + Simple interest = 5700 + 1368 = 7068 Tk
১২.
A book was sold at a loss of 15%. If the selling price had been increased by 75 Taka, there would have been a profit of 10%. What is the cost price of the book?
  1. Tk. 350
  2. Tk. 300
  3. Tk. 280
  4. Tk. 400
  5. None of these
ব্যাখ্যা
Question: A book was sold at a loss of 15%. If the selling price had been increased by 75 Taka, there would have been a profit of 10%. What is the cost price of the book?

Solution:
ধরি,
বইটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে,

১৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১৫) টাকা = ৮৫ টাকা
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা = ১১০ টাকা

∴ বিক্রয়মূল্যের পার্থক্য = (১১০ - ৮৫) = ২৫ টাকা

এখন,
বিক্রয়মূল্যের পার্থক্য ২৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/২৫ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য ৭৫ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৭৫)/২৫ টাকা
= ৩০০ টাকা

∴ বইটির ক্রয়মূল্য = ৩০০ টাকা।
১৩.
Karim's salary is 5000 takas. If his salary increases by 5%, 10%, and 20% consecutively over three years, what will his salary be at the end of three years?
  1. Tk. 7560
  2. Tk. 6930
  3. Tk. 6875
  4. Tk. 7930
  5. Tk. 10250
ব্যাখ্যা
Question: Karim's salary is 5000 takas. If his salary increases by 5%, 10%, and 20% consecutively over three years, what will his salary be at the end of three years?

Solution:
১ম বছর ৫% বৃদ্ধিতে,
নতুন বেতন = ৫০০০ +{৫০০০ × (৫/১০০)}
=৫০০০ + ২৫০ = ৫২৫০ টাকা

২য় বছর ১০% বৃদ্ধিতে,
নতুন বেতন = ৫২৫০ +{৫২৫০ × (১০/১০০)}
=৫২৫০ + ৫২৫ = ৫৭৭৫ টাকা

৩য় বছর ৫% বৃদ্ধিতে,
নতুন বেতন = ৫৭৭৫ +{৫৭৭৫ × (২০/১০০)}
=৫৭৭৫ + ১১৫৫ = ৬৯৩০ টাকা

∴ তিন বছর শেষে করিম সাহেবের বেতন হবে ৬৯৩০ টাকা
১৪.
Had I known about the deadline earlier, I ______ the project on time and avoided all the last-minute stress.
  1. have completed
  2. would had completed
  3. have had completed
  4. would have completed
  5. none of these
ব্যাখ্যা
• Third Condition এর নিয়ম অনুসারে:
- If বা Had যুক্ত দুটি clause থাকে। 
- দুটি Clause এর যেকোন একটিতে If/ Had দিয়ে Clause টি শুরু হবে।
- If বা Had যুক্ত Cause টি Past Perfect Tense হয়। 
- ২য় Clause টি Past perfect Conditional (would have, might have, should have, could have) বসে।
- Verb এর Past Participle form বসে।

Complete Sentence: Had I known about the deadline earlier, I would have completed the project on time and avoided all the last-minute stress.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৫.
The synonym of the word 'Exceedingly' is -
  1. Desperately
  2. Nominally
  3. Comparable
  4. Counterfeit
  5. Agitation
ব্যাখ্যা
• Exceedingly (Adverb).
- English meaning: ​Extremely, very much.
- Bangla meaning: চূড়ান্তভাবে; অস্বাভাবিক হারে।

Synonym: Extremely, Incredibly, Very, Terribly.
Antonym: Somewhat, Slightly, Little, Nominally.

অন্যদিকে,
Desperately - মরিয়া হয়ে, বেপরোয়াভাবে;
Nominally - নামে মাত্র;
Comparable - তুলনীয়, তুল্য, সমতুল;
Counterfeit - জাল, নকল, কৃত্রিম;
Agitation - ঝাঁকানি, আলোড়ন।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
১৬.
The analogy of Adequate: Ample ::
  1. Admonish: Encourage
  2. Amusement: Boredom
  3. Despondency: Hope
  4. Belligerent: Conflicting
  5. None of these
ব্যাখ্যা
The correct analogy is - Belligerent: Conflicting.

প্রশ্নে উল্লিখিত শব্দজোড় এর অর্থ হলো:
Adequate - পর্যাপ্ত, যথেষ্ট।
Ample - যথেষ্ট, পর্যাপ্ত।
 
প্রশ্নে উল্লিখিত শব্দজোড় এর অর্থ হলো:
Belligerent - যুদ্ধরত; যুধ্যমান
Conflicting - দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ।

- অর্থাৎ, এই শব্দজোড় গুলো পরস্পর সমার্থক অর্থ প্রকাশ করেছে।

অন্যদিকে,
- Admonish (তিরস্কার করা): Encourage (উৎসাহিত করা).
- Amusement (হাস্যকৌতুক): Boredom ( একঘেয়েমিজনিত বিরক্তি বা ক্লান্তি).
- Despondency (নৈরাশ্য; নির্বেদ): Hope (ভরসা; প্রত্যাশা).

- অর্থাৎ, এই শব্দজোড় গুলো পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করেছে।

• সুতরাং, Options বিশ্লেষণ করে দেখা যায় যে, সঠিক Analogy টি হচ্ছে - Belligerent: Conflicting.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.