পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১১
সিলেবাস
বাংলা সাহিত্য: টপিকসমূহ: বাংলা সাহিত্যের আধুনিক যুগের লেখকগণ: [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] ১. গুরুত্বপূর্ণ লেখকগণ: শওকত আলী, শওকত ওসমান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শামসুদ্দীন আবুল কালাম, শামসুর রাহমান। ২. অন্যান্য লেখকগণ: শহীদ কাদরী, শহীদুল্লা কায়সার, শামসুজ্জামান খান, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, সত্যেন সেন, সত্যেন্দ্রনাথ দত্ত, সমর সেন, সরদার জয়েন উদ্দিন, সানাউল হক, সিকান্দার আবু জাফর, সিরাজুল ইসলাম চৌধুরী, স্বর্ণকুমারী দেবী। উৎস: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বাংলা সাহিত্যপাঠ বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], যেকোনো একজন ভালো একাডেমিক লেখকের বই; বাংলাপিডিয়া; বাজারে প্রচলিত যেকোনো ভালো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
নিচের কোনটি শওকত আলী রচিত উপন্যাস নয়?
  1. ক) উত্তরের খেপ
  2. খ) দলিল
  3. গ) ওয়ারিশ
  4. ঘ) উন্মুল বাসনা
ব্যাখ্যা
উন্মুল বাসনা - শওকত আলী রচিত উপন্যাস নয়।

এটি তাঁর রচিত গল্পসমূহের মধ্যে একটি।

• শওকত আলী ১৯৩৬ সালের ১২ জানুয়ারী দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন।

তাঁর রচিত গল্প সমূহ:

- লোলিহান স্বাদ
- শুন হে লক্ষিন্দর
- উন্মুল বাসনা
- বাবা আপনে যান

• ‘উত্তরের খেপ’, ‘দলিল’, এবং ‘ওয়ারিশ’ তাঁর রচিত উপন্যাস। তাঁর অন্যান্য উপন্যাস সমূহ -

- যাত্রা
- পিঙ্গল আকাশ
- প্রদোষে প্রাকৃতজন
- দক্ষিণায়নের দিন
- পূর্বদিন
- যেতে চাই
- বাসর মধুচন্দ্রিমা
 -হিসাবনিকাশ
- উপরে ছাপ

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
.
পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাংলার নরনারীর নির্যাতনের করুণ বিবরণ আছে নিম্নের কোন রচনায়?
  1. ক) জননী
  2. খ) ক্রীতদাসের হাসি
  3. গ) নেকড়ে অরণ্য
  4. ঘ) রাজা উপাখ্যান
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত নেকড়ে অরণ্য গ্রন্থে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাংলার নরনারীর নির্যাতনের করুণ বিবরণ আছে।

• শওকত ওসমান
- শওকত ওসমান ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
 - তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; ‘শওকত ওসমান’ তাঁর সাহিত্যিক নাম।
- ‘নেকড়ে অরণ্য’ - শওকত ওসমান রচিত উপন্যাস ।
- তাঁর জননী ও ক্রীতদাসের হাসি উপন্যাস দুটি প্রশংসিত হয়েছে।
- জননীতে সামাজিক জীবন ও ক্রীতদাসের হাসিতে রাজনৈতিক জীবনের কিছু অন্ধকার দিক উন্মোচিত হয়েছে।
- প্রাচীন কাহিনী, ঘটনা ও চরিত্রের রূপকে লেখক সমকালীন রাজনীতিতে স্বৈরাচারী চরিত্র ও নিপীড়নের চিত্র তুলে ধরেছেন।
- জননীতে গ্রাম ও নগরজীবনের সংঘাতে একটি পরিবারের বিপর্যস্ত অবস্থার বিবরণ আছে।

তাঁর উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস :
- জননী (১৯৫৮)
- ক্রীতদাসের হাসি (১৯৬২)
- সমাগম (১৯৬৭)
- চৌরসন্ধি (১৯৬৮)
- রাজা উপাখ্যান (১৯৭১)
- জাহান্নাম হইতে বিদায় (১৯৭১)
- দুই সৈনিক (১৯৭৩)
- নেকড়ে অরণ্য (১৯৭৩)
- পতঙ্গ পিঞ্জর (১৯৮৩)
- আর্তনাদ (১৯৮৫)
- রাজপুরুষ (১৯৯২)

উৎস:  বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর, বাংলা পিডিয়া।
.
‘বাঙালী ও মুসলমান ছাত্রদের ফুটবল ম্যাচ’ - এর বর্ণনা দিয়ে সূচিত হয় কোন গ্রন্থ?
  1. ক) ‘শ্রীকান্ত’ প্রথম খণ্ড
  2. খ) ‘শ্রীকান্ত’ দ্বিতীয় খণ্ড
  3. গ) ‘শ্রীকান্ত’ তৃতীয় খণ্ড
  4. ঘ) ‘শ্রীকান্ত’ চতুর্থ খণ্ড
ব্যাখ্যা
‘বাঙালী ও মুসলমান ছাত্রদের ফুটবল ম্যাচ’ - এর বর্ণনা দিয়ে সূচিত হয় - ‘’শ্রীকান্ত’ প্রথম খণ্ডে।

‘শ্রীকান্ত’ শরৎচন্দ্রের আত্নজৈবনিক উপন্যাস।

• শরৎচন্দ্র বাস্তবঘনিষ্ঠ লেখক। বাস্তবতার হুবহু অনুকৃতি তাঁর লেখার প্রাণ। বাস্তবতা উল্লেখের কষাঘাত থেকে হিন্দু কুলীনদেরও তিনি মুক্তি দেন নি।

• ‘শ্রীকান্ত' প্রথম পর্বের প্রথম দিককার এই গল্প ভাগলপুরের পটভূমিকায়। তৎকালীন ভাগলপুরের মুসলিমরা প্রকৃতই বাঙালি ছিল না, অধিকাংশই উর্দুভাষী, কিছু কিছু ছিল ভোজপুরী। আর অধিকাংশ হিন্দু ছিল বাঙালি হিন্দু।

ফলে শরৎচন্দ্রের বর্ণনায় এই সামাজিক সত্যটির ছায়াপাত অসম্ভব নয়, অস্বাভাবিক নয়।
(সূত্র: কথাসাহিত্যে বাস্তবতা : শরৎচন্দ্র ও প্রেমচন্দ, ১৯৯৭,বাংলা একাডেমি, ঢাকা, পৃ. ১২৫)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
.
‘ঢেউ’ - গল্পগ্রন্থটি কার রচনা?
  1. ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  2. খ) শওকত ওসমান
  3. গ) শামসুদ্‌দীন আবুল কালাম
  4. ঘ) শওকত আলী
ব্যাখ্যা
‘ঢেউ’ - গল্পগ্রন্থটি শামসুদ্‌দীন আবুল কালাম রচিত রচনা ।

• শামসুদ্‌দীন আবুল কালাম বরিশালের নলছিটি থানার কামদেবপুর গ্রামে ১৯২৬ সালের আগস্ট মাসে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম আবুল কালাম শামসুদ্দীন।

তাঁর উল্লেখযোগ্য কয়েকটি গল্পগ্রন্থের নাম - 

- অনেক দিনের আশা
- পথ জানা নাই
- দুই হৃদয়ের তীর
- শাহের বানু
- পুঁই ডালিমের কাব্য

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
.
নিচের কোনটি সত্যেন্দ্রনাথ দত্ত রচিত অনুবাদকাব্য?
  1. ক) বিদায় আরতি
  2. খ) কাব্য সঞ্চয়ণ
  3. গ) তীর্থরেণু
  4. ঘ) হসন্তিকা
ব্যাখ্যা
সত্যেন্দ্রনাথ রচিত অনুবাদকাব্য হচ্ছে - তীর্থরেণু
- তাঁর অন্য একটি অনুবাদ কাব্য - মণি মঞ্জুষা

• সত্যেন্দ্রনাথ দত্ত ১৮৮২ সালে কলকাতার নিমতাগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মূলত ছিলেন কবি। ‘ছন্দের রাজা’ ও ‘ছন্দের জাদুকর’ হিসেবে তিনি খ্যাত ছিলেন।

তাঁর রচিত বিখ্যাত কাব্যগুলো: 
- সবিতা
- সন্ধিক্ষণ
- বেণু ও বীণা
- কুহ ও কেকা
- অভ্র আবীর
- হসন্তিকা
- বেলা শেষের গান

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
.
কোনটি সমর সেন রচিত গদ্যগ্রন্থ?
  1. ক) নানাকথা
  2. খ) খোলাচিঠি
  3. গ) তিন পুরুষ
  4. ঘ) বাবু বৃত্তান্ত
ব্যাখ্যা
সমর সেন রচিত গদ্যগ্রন্থ - বাবু বৃত্তান্ত

• সমর সেন ১৯১৬ সালে ১০ই অক্টোবর কলকাতার বাগবাজারে জন্মগ্রহণ করেন।তাকে আধুনিক যুগের নাগরিক কবি বলা হয়। তিনি রুশ সাহিত্যের একজন দক্ষ অনুবাদক ছিলেন।

তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: 
- কয়েকটি কবিতা
- গ্রহণ ও অন্যান্য কবিতা
- নানাকথা
- খোলাচিঠি
- সমর সেনের কবিতা

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোনটি সরদার জয়েন উদ্‌দীন এর ছোটগল্প?
  1. ক) রোদের ঢেউ
  2. খ) নয়ন ঢুলি
  3. গ) বেগম শেফালী মীর্জা
  4. ঘ) সূর্যের আশা
ব্যাখ্যা
নয়ন ঢুলি - সরদার জয়েনউদ্‌দীন এর ছোটগল্প।

সরদার জয়েনউদ্‌দীন ১৯১৮ সালে পাবনা জেলার কামারহাটি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মূলত কথাসাহিত্যিক। তিনি ২২শে ডিসেম্বর ১৯৮৬ সালে মৃত্যুবরণ করেন।

তাঁর প্রকাশিত গ্রন্থসমূহ:
উপন্যাস:
- আদিগন্ত
- অনেক সূর্যের আশা
- বেগম শেফালী মীর্জা
- রোদের ঢেউ

ছোটগল্প:
- খরস্রোত
- বেলা ব্যানার্জির প্রেম
- অষ্টপ্রহর

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
.
'মালতী' - উপন্যাস এর রচয়িতা কে?
  1. ক) সুফিয়া কামাল
  2. খ) সেলিনা হোসেন
  3. গ) স্বর্ণকুমারী দেবী
  4. ঘ) বেগম রোকেয়া
ব্যাখ্যা
'মালতী' - উপন্যাস এর রচয়িতা স্বর্ণকুমারি দেবী।

স্বর্ণকুমারি দেবী 
১৮৫৫ সালের ২৮শে আগস্ট কলকাতার জোড়াসাঁকো গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক।

তাঁর রচিত গ্রন্থগুলো:
উপন্যাস:
- দীপ নির্বাণ
- মেবার রাজ
- মালতী
- বিদ্রোহ
- স্বপ্নবাণী
- মিলনরাত্রি

নাটক:
- বসন্ত উৎসব
- বিবাহ উৎসহ
- দেব কৌতুক

কাব্য:
- গাথা
-কবিতা ও গান

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
.
'আমাদের সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই' - বিখ্যাত এই গানটির রচয়িতা কে?
  1. ক) সানাউল হক
  2. খ) সিকান্‌দার আবু জাফর
  3. গ) সাঈদ আহমদ
  4. ঘ) সমরেশ বসু
ব্যাখ্যা
'আমাদের সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই' - বিখ্যাত এই গানটির রচয়িতা - সিকান্‌দার আবু জাফর।

• তিনি ১৯১৯ সালে তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কবি, সঙ্গীতরচয়িতা, নাট্যকার ও সাংবাদিক।

তাঁর রচিত  গ্রন্থাবলি:
কবিতা:
- প্রসন্ন প্রহর
- বৈরীবৃষ্টিতে
- তিমিরান্তক
- কবিতা
- বৃশ্চিকলগ্ন

উপন্যাস:
- মাটি আর অশ্রু
- জয়ের পথে
- পূরবী
- নবী কাহিনী

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
১০.
'বাবুলের বেড়ে ওঠা' - কী ধরণের রচনা?
  1. ক) গল্প
  2. খ) ছোটদের গল্প
  3. গ) ছোটদের উপন্যাস
  4. ঘ) অনুবাদ
ব্যাখ্যা
'বাবুলের বেড়ে ওঠা'- সিরাজুল ইসলাম চৌধুরী রচিত ছোটদের উপন্যাস।

• সিরাজুল ইসলাম চৌধুরী ১৯৩৬ সালের ২৩ জুন বিক্রমপুরের বাড়ৈখালিতে জন্মগ্রহণ করেন। তিনি মূলত প্রাবন্ধিক ও অধ্যাপক।

তাঁর প্রকাশিত প্রধান গ্রন্থগুলো:

প্রবন্ধ-গবেষণা:
- আরণ্যক দৃশ্যাবলী 
- অনতিক্রান্ত বৃত্ত
-  শরৎচন্দ্র ও সামন্তবাদ
- বঙ্কিমচন্দ্রের জমিদার ও কৃষক 
- স্বাধীনতা ও সংস্কৃতি ঊনবিংশ শতাব্দীর বাংলা গদ্যের সামাজিক ব্যাকরণ  
- বাঙালি কাকের বলি
- বাঙালিকে কে বাঁচাবে
- বৃত্তের ভাঙা-গড়া
- নেতা জনতা ও রাজনীতি
- ভয় পেয়ো না, বেঁচে আছি
- বাঙালীর জাতীয়তাবাদ
- গণতন্ত্রের সন্ধানে

গল্প:
- ভালো মানুষের জগৎ

ছোটদের উপন্যাস :
- বাবুলের বেড়ে ওঠা

ছোটদের গল্প:
- দরজাটা খোলো

অনুবাদ:
- এ্যারিস্টটলের কাব্যতত্ত্ব 
- ইবসেনের বুনো হাঁস
- হাউসম্যানের কাব্যের স্বভাব

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
১১.
'ষোড়শী' নাটকটি কোন উপন্যাসের আলোকে নাট্যায়িত হয়?
  1. ক) দত্তা
  2. খ) ছবি
  3. গ) দেনাপাওনা
  4. ঘ) নারীর মূল্য
ব্যাখ্যা
'দেনপাওনা' উপন্যাসটি 'ষোড়শী' নামে ১৩২৭ সালে নাট্যায়িত হয়।
- ‘দেনাপাওনা' (১৯২৩) শরৎচন্দ্রের অন্যান্য উপন্যাসের মতোই নারীপুরুষের সম্পর্ক, নারীত্ব ও সতীত্বের ধারণার বিচার এই আখ্যানের মূলসূত্র।

- কাহিনির নায়ক জীবনানন্দ শরৎচন্দ্রের সৃষ্ট চরিত্রগুলির অন্যতম । এই উপন্যাস ‘ষোড়শী' (১৩২৭) নামে নাট্যায়িত হয় এবং মঞ্চে সাফল্যের সঙ্গে অভিনীত হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।